নবীর নামসমূহ
অধ্যায়ে ফিরুন
০১
মুয়াত্তা মালিক # ৬১/১৮৫৮
حَدَّثَنِي مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " لِي خَمْسَةُ أَسْمَاءٍ أَنَا مُحَمَّدٌ وَأَنَا أَحْمَدُ وَأَنَا الْمَاحِي الَّذِي يَمْحُو اللَّهُ بِيَ الْكُفْرَ وَأَنَا الْحَاشِرُ الَّذِي يُحْشَرُ النَّاسُ عَلَى قَدَمِي وَأَنَا الْعَاقِبُ " .
রেওয়ায়ত ১. মুহম্মদ ইবন যুবাইর ইবন মুতইম (রহঃ) হইতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আমার পাঁচটি নাম রহিয়াছে। আমি মুহাম্মদ, আর আমি আহমাদ, আমি মাহী – আমা দ্বারা আল্লাহ কুফরকে বিলুপ্ত করবেন, আর আমি হাশির – লোকের পুনরুত্থান অনুষ্ঠিত হইবে আমার কদমের উপর আর আমি আকিব।