৫৭

আল-হাদীদ

মদীনা ২৯ আয়াত পারা ১
الحديد
বিসমিল্লাহ
بِسْمِ নামে bis'mi
নামে
ٱللَّهِ আল্লাহ (র) l-lahi
আল্লাহ (র)
ٱلرَّحْمَـٰنِ পরম করুণাময় l-raḥmāni
পরম করুণাময়
ٱلرَّحِيمِ অসীম দয়ালু l-raḥīmi
অসীম দয়ালু
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে
৫৭:১
سَبَّحَ মহিমা ঘোষণা করছে sabbaḥa
মহিমা ঘোষণা করছে
لِلَّهِ আল্লাহ্‌রই জন্য lillahi
আল্লাহ্‌রই জন্য
مَا যা কিছু
যা কিছু
فِى মধ্যে আছে
মধ্যে আছে
ٱلسَّمَـٰوَٰتِ আকাশের l-samāwāti
আকাশের
وَٱلْأَرْضِ ۖ ও পৃথিবীতে wal-arḍi
ও পৃথিবীতে
وَهُوَ এবং তিনি wahuwa
এবং তিনি
ٱلْعَزِيزُ পরাক্রমশালী l-ʿazīzu
পরাক্রমশালী
ٱلْحَكِيمُ প্রজ্ঞাময় l-ḥakīmu
প্রজ্ঞাময়
١ (১)
(১)
আসমান ও যমীনে যা কিছু আছে সবই আল্লাহর গৌরব ও মহিমা ঘোষণা করে, তিনি প্রবল পরাক্রান্ত, মহা প্রজ্ঞাবান।
৫৭:২
لَهُۥ তাঁরই জন্যে lahu
তাঁরই জন্যে
مُلْكُ সার্বভৌমত্ব mul'ku
সার্বভৌমত্ব
ٱلسَّمَـٰوَٰتِ আকাশের l-samāwāti
আকাশের
وَٱلْأَرْضِ ۖ ও পৃথিবীর wal-arḍi
ও পৃথিবীর
يُحْىِۦ তিনি জীবন দান করেন yuḥ'yī
তিনি জীবন দান করেন
وَيُمِيتُ ۖ ও মৃত্যু ঘটান wayumītu
ও মৃত্যু ঘটান
وَهُوَ এবং তিনিই wahuwa
এবং তিনিই
عَلَىٰ উপর ʿalā
উপর
كُلِّ সব kulli
সব
شَىْءٍۢ কিছুরই shayin
কিছুরই
قَدِيرٌ সর্বশক্তিমান qadīrun
সর্বশক্তিমান
٢ (২)
(২)
আসমান ও যমীনের রাজত্ব তাঁরই, তিনিই জীবন দেন, আর তিনিই মৃত্যু দেন, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান।
৫৭:৩
هُوَ তিনিই huwa
তিনিই
ٱلْأَوَّلُ প্রথম l-awalu
প্রথম
وَٱلْـَٔاخِرُ ও (তিনিই) শেষ wal-ākhiru
ও (তিনিই) শেষ
وَٱلظَّـٰهِرُ এবং (তিনিই) ব্যক্ত wal-ẓāhiru
এবং (তিনিই) ব্যক্ত
وَٱلْبَاطِنُ ۖ ও তিনিই অব্যক্ত wal-bāṭinu
ও তিনিই অব্যক্ত
وَهُوَ এবং তিনিই wahuwa
এবং তিনিই
بِكُلِّ সব সম্বন্ধে bikulli
সব সম্বন্ধে
شَىْءٍ কিছু shayin
কিছু
عَلِيمٌ খুব অবহিত ʿalīmun
খুব অবহিত
٣ (৩)
(৩)
তিনিই প্রথম, তিনিই শেষ, তিনি প্রকাশিত আবার গুপ্ত, তিনি সকল বিষয় পূর্ণরূপে জ্ঞাত।
৫৭:৪
هُوَ তিনিই huwa
তিনিই
ٱلَّذِى যিনি alladhī
যিনি
خَلَقَ সৃষ্টি করেছেন khalaqa
সৃষ্টি করেছেন
ٱلسَّمَـٰوَٰتِ আকাশ সমুহকে l-samāwāti
আকাশ সমুহকে
وَٱلْأَرْضَ ও পৃথিবীকে wal-arḍa
ও পৃথিবীকে
فِى মধ্যে
মধ্যে
سِتَّةِ ছয় sittati
ছয়
أَيَّامٍۢ দিনের ayyāmin
দিনের
ثُمَّ অতঃপর thumma
অতঃপর
ٱسْتَوَىٰ সমাসীন হন is'tawā
সমাসীন হন
عَلَى উপর ʿalā
উপর
ٱلْعَرْشِ ۚ আরশের l-ʿarshi
আরশের
يَعْلَمُ তিনি জানেন yaʿlamu
তিনি জানেন
مَا যা কিছু
যা কিছু
يَلِجُ ঢোকে yaliju
ঢোকে
فِى মধ্যে
মধ্যে
ٱلْأَرْضِ মাটির l-arḍi
মাটির
وَمَا এবং যা wamā
এবং যা
يَخْرُجُ বের হয় yakhruju
বের হয়
مِنْهَا তা থেকে min'hā
তা থেকে
وَمَا এবং যা কিছু wamā
এবং যা কিছু
يَنزِلُ নামে yanzilu
নামে
مِنَ হতে mina
হতে
ٱلسَّمَآءِ আকাশ l-samāi
আকাশ
وَمَا ও যা কিছু wamā
ও যা কিছু
يَعْرُجُ উঠে yaʿruju
উঠে
فِيهَا ۖ তার মধ্য হতে fīhā
তার মধ্য হতে
وَهُوَ এবং তিনি (আছেন) wahuwa
এবং তিনি (আছেন)
مَعَكُمْ তোমাদের সাথে maʿakum
তোমাদের সাথে
أَيْنَ যেখানেই ayna
যেখানেই
مَا যা
যা
كُنتُمْ ۚ তোমরা থাক kuntum
তোমরা থাক
وَٱللَّهُ এবং আল্লাহ্‌ wal-lahu
এবং আল্লাহ্‌
بِمَا ঐ সম্বন্ধে যা bimā
ঐ সম্বন্ধে যা
تَعْمَلُونَ তোমরা কাজ করছ taʿmalūna
তোমরা কাজ করছ
بَصِيرٌۭ খুব দেখেন baṣīrun
খুব দেখেন
٤ (৪)
(৪)
তিনি আসমান ও যমীনকে ছয় দিনে সৃষ্টি করেছেন অতঃপর আরশে সমুন্নত হয়েছেন। তিনি জানেন যা যমীনে প্রবেশ করে, আর যা তাত্থেকে বের হয়, আর যা আকাশ থেকে অবতীর্ণ হয়, আর যা তাতে উঠে যায়, তোমরা যেখানেই থাক তিনি তোমাদের সঙ্গে আছেন, তোমরা যে কাজই কর না কেন, আল্লাহ তা দেখেন।
৫৭:৫
لَّهُۥ তাঁরই জন্যে lahu
তাঁরই জন্যে
مُلْكُ সার্বভৌমত্ব mul'ku
সার্বভৌমত্ব
ٱلسَّمَـٰوَٰتِ আকাশের l-samāwāti
আকাশের
وَٱلْأَرْضِ ۚ ও পৃথিবীর wal-arḍi
ও পৃথিবীর
وَإِلَى এবং দিকে wa-ilā
এবং দিকে
ٱللَّهِ আল্লাহ্‌রই l-lahi
আল্লাহ্‌রই
تُرْجَعُ প্রত্যাবর্তিত হয় tur'jaʿu
প্রত্যাবর্তিত হয়
ٱلْأُمُورُ (সমস্ত) সব বিষয় l-umūru
(সমস্ত) সব বিষয়
٥ (৫)
(৫)
আসমান ও যমীনের রাজত্ব তাঁরই, যাবতীয় বিষয় তাঁরই দিকে ফিরে যায় (চূড়ান্ত ফয়সালার জন্য)।
৫৭:৬
يُولِجُ তিনি প্রবেশ করান yūliju
তিনি প্রবেশ করান
ٱلَّيْلَ রাতকে al-layla
রাতকে
فِى মধ্যে
মধ্যে
ٱلنَّهَارِ দিনের l-nahāri
দিনের
وَيُولِجُ ও প্রবেশ করান wayūliju
ও প্রবেশ করান
ٱلنَّهَارَ দিনকে l-nahāra
দিনকে
فِى মধ্যে
মধ্যে
ٱلَّيْلِ ۚ রাতের al-layli
রাতের
وَهُوَ এবং তিনিই wahuwa
এবং তিনিই
عَلِيمٌۢ খুব অবহিত ʿalīmun
খুব অবহিত
بِذَاتِ অবস্থা সম্বন্ধে bidhāti
অবস্থা সম্বন্ধে
ٱلصُّدُورِ অন্তর সমূহের l-ṣudūri
অন্তর সমূহের
٦ (৬)
(৬)
তিনিই রাতকে প্রবেশ করান দিনের ভিতর, আর দিনকে ঢুকিয়ে দেন রাতের ভিতর, অন্তরের গোপনতত্ত্ব সম্পর্কে তিনি পূর্ণরূপে অবগত।
৫৭:৭
ءَامِنُوا۟ তোমরা ঈমান আন āminū
তোমরা ঈমান আন
بِٱللَّهِ আল্লাহ্‌র উপর bil-lahi
আল্লাহ্‌র উপর
وَرَسُولِهِۦ ও তাঁর রাসূলের উপর warasūlihi
ও তাঁর রাসূলের উপর
وَأَنفِقُوا۟ এবং তোমরা খরচ করো wa-anfiqū
এবং তোমরা খরচ করো
مِمَّا তা হতে mimmā
তা হতে
جَعَلَكُم তোমাদের করেছেন jaʿalakum
তোমাদের করেছেন
مُّسْتَخْلَفِينَ উত্তরাধিকারী mus'takhlafīna
উত্তরাধিকারী
فِيهِ ۖ যাতে fīhi
যাতে
فَٱلَّذِينَ অতঃএব যারা fa-alladhīna
অতঃএব যারা
ءَامَنُوا۟ ঈমান আনে āmanū
ঈমান আনে
مِنكُمْ তোমাদের মধ্যে হতে minkum
তোমাদের মধ্যে হতে
وَأَنفَقُوا۟ ও খরচ করে wa-anfaqū
ও খরচ করে
لَهُمْ তাদের জন্য (রয়েছে) lahum
তাদের জন্য (রয়েছে)
أَجْرٌۭ পুরস্কার ajrun
পুরস্কার
كَبِيرٌۭ বড় kabīrun
বড়
٧ (৭)
(৭)
তোমরা আল্লাহ ও তাঁর রসূলের প্রতি ঈমান আনো, আর তিনি তোমাদেরকে যার উত্তরাধিকারী করেছেন তাত্থেকে (আল্লাহর পথে) ব্যয় কর । কারণ তোমাদের মধ্যে যারা ঈমান আনে আর ব্যয় করে, তাদের জন্য আছে বিরাট প্রতিফল।
৫৭:৮
وَمَا এবং কি হয়েছে wamā
এবং কি হয়েছে
لَكُمْ তোমাদের lakum
তোমাদের
لَا (যে) না
(যে) না
تُؤْمِنُونَ তোমরা ঈমান আন tu'minūna
তোমরা ঈমান আন
بِٱللَّهِ ۙ আল্লাহ্‌র উপর bil-lahi
আল্লাহ্‌র উপর
وَٱلرَّسُولُ অথচ রাসূল wal-rasūlu
অথচ রাসূল
يَدْعُوكُمْ তোমাদেরকে ডাকছেন yadʿūkum
তোমাদেরকে ডাকছেন
لِتُؤْمِنُوا۟ তোমরা ঈমান যেন আন litu'minū
তোমরা ঈমান যেন আন
بِرَبِّكُمْ তোমার রবের উপর birabbikum
তোমার রবের উপর
وَقَدْ এবং নিশ্চয়ই waqad
এবং নিশ্চয়ই
أَخَذَ তিনি নিয়েছেন akhadha
তিনি নিয়েছেন
مِيثَـٰقَكُمْ তোমাদের প্রতিশ্রুতি mīthāqakum
তোমাদের প্রতিশ্রুতি
إِن যদি in
যদি
كُنتُم তোমরা হও kuntum
তোমরা হও
مُّؤْمِنِينَ মুমিন mu'minīna
মুমিন
٨ (৮)
(৮)
তোমাদের কী হল যে, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে না যখন রসূল তোমাদেরকে তোমাদের প্রতিপালকের উপর ঈমান আনার জন্য ডাকছে আর তিনি তোমাদের কাছ থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছেন, যদি তোমরা বিশ্বাসী হয়েই থাক।
৫৭:৯
هُوَ তিনিই (সেই আল্লাহ্‌) huwa
তিনিই (সেই আল্লাহ্‌)
ٱلَّذِى যিনি alladhī
যিনি
يُنَزِّلُ অবতীর্ণ করেছেন yunazzilu
অবতীর্ণ করেছেন
عَلَىٰ উপর ʿalā
উপর
عَبْدِهِۦٓ তাঁর বান্দার/ দাসের ʿabdihi
তাঁর বান্দার/ দাসের
ءَايَـٰتٍۭ আয়াত সমূহ āyātin
আয়াত সমূহ
بَيِّنَـٰتٍۢ সুস্পষ্ট bayyinātin
সুস্পষ্ট
لِّيُخْرِجَكُم তোমাদের বের করার জন্যে liyukh'rijakum
তোমাদের বের করার জন্যে
مِّنَ হতে mina
হতে
ٱلظُّلُمَـٰتِ অন্ধকারসমূহ l-ẓulumāti
অন্ধকারসমূহ
إِلَى দিকে ilā
দিকে
ٱلنُّورِ ۚ আলোর l-nūri
আলোর
وَإِنَّ এবং নিশ্চয়ই wa-inna
এবং নিশ্চয়ই
ٱللَّهَ আল্লাহ্‌ l-laha
আল্লাহ্‌
بِكُمْ তোমাদের উপর bikum
তোমাদের উপর
لَرَءُوفٌۭ অবশ্যই করুণাময় laraūfun
অবশ্যই করুণাময়
رَّحِيمٌۭ পরম দয়ালু raḥīmun
পরম দয়ালু
٩ (৯)
(৯)
তিনিই তাঁর বান্দাহর উপর সুস্পষ্ট আয়াত অবতীর্ণ করেন তোমাদেরকে ঘোর অন্ধকার থেকে আলোতে আনার জন্য, আল্লাহ অবশ্যই তোমাদের প্রতি বড়ই করুণাশীল, অতি দয়ালু।
৫৭:১০
وَمَا এবং কি wamā
এবং কি
لَكُمْ তোমাদের হয়েছে lakum
তোমাদের হয়েছে
أَلَّا যে না allā
যে না
تُنفِقُوا۟ তোমরা ব্যয় করছ tunfiqū
তোমরা ব্যয় করছ
فِى মধ্যে
মধ্যে
سَبِيلِ পথের sabīli
পথের
ٱللَّهِ আল্লাহ্‌র l-lahi
আল্লাহ্‌র
وَلِلَّهِ অথচ আল্লাহ্‌রই জন্য walillahi
অথচ আল্লাহ্‌রই জন্য
مِيرَٰثُ উত্তারাধিকার (অর্থাৎ মালিকানা) mīrāthu
উত্তারাধিকার (অর্থাৎ মালিকানা)
ٱلسَّمَـٰوَٰتِ আকাশের l-samāwāti
আকাশের
وَٱلْأَرْضِ ۚ ও পৃথিবীর wal-arḍi
ও পৃথিবীর
لَا নয়
নয়
يَسْتَوِى সমান yastawī
সমান
مِنكُم তোমাদের মধ্য হতে minkum
তোমাদের মধ্য হতে
مَّنْ যে man
যে
أَنفَقَ ব্যয় করেছে anfaqa
ব্যয় করেছে
مِن মধ্য হতে min
মধ্য হতে
قَبْلِ পূর্বে qabli
পূর্বে
ٱلْفَتْحِ বিজয়ের l-fatḥi
বিজয়ের
وَقَـٰتَلَ ۚ এবং জিহাদ করেছে waqātala
এবং জিহাদ করেছে
أُو۟لَـٰٓئِكَ ঐসব লোক ulāika
ঐসব লোক
أَعْظَمُ শ্রেস্ততর aʿẓamu
শ্রেস্ততর
دَرَجَةًۭ মর্যাদায় darajatan
মর্যাদায়
مِّنَ (তাদের) চেয়ে mina
(তাদের) চেয়ে
ٱلَّذِينَ যারা alladhīna
যারা
أَنفَقُوا۟ ব্যয় করেছে anfaqū
ব্যয় করেছে
مِنۢ মধ্য হতে min
মধ্য হতে
بَعْدُ (বিজয়ের) পরে baʿdu
(বিজয়ের) পরে
وَقَـٰتَلُوا۟ ۚ ও যুদ্ধ করেছে waqātalū
ও যুদ্ধ করেছে
وَكُلًّۭا তবে প্রত্যেককে wakullan
তবে প্রত্যেককে
وَعَدَ প্রতিশ্রুতি দিয়েছেন waʿada
প্রতিশ্রুতি দিয়েছেন
ٱللَّهُ আল্লাহ্‌ l-lahu
আল্লাহ্‌
ٱلْحُسْنَىٰ ۚ কল্যাণকর l-ḥus'nā
কল্যাণকর
وَٱللَّهُ এবং আল্লাহ্‌ wal-lahu
এবং আল্লাহ্‌
بِمَا ঐ বিষয়ে যা bimā
ঐ বিষয়ে যা
تَعْمَلُونَ তোমরা কাজ করছ taʿmalūna
তোমরা কাজ করছ
خَبِيرٌۭ খুব অবগত khabīrun
খুব অবগত
١٠ (১০)
(১০)
তোমাদের হল কী যে তোমরা আল্লাহর পথে ব্যয় করবে না! আকাশ ও পৃথিবীর উত্তরাধিকার তো আল্লাহরই জন্য (কাজেই তাঁর পথে ব্যয় করলে তোমরা গরীব হয়ে যাবে এ আশঙ্কার কোন কারণ নেই)। তোমাদের মধ্যে যারা (মক্কা) বিজয়ের পূর্বে ব্যয় করেছে আর যুদ্ধ করেছে তারা সমান নয় (তাদের, যারা তা বিজয়ের পরে করেছে); তাদের মর্যাদা অনেক বড় তাদের তুলনায় যারা পরে ব্যয় করেছে ও যুদ্ধ করেছে। উভয়ের জন্যই আল্লাহ কল্যাণের ও‘য়াদা দিয়েছেন। তোমরা যা কিছু কর সে সম্পর্কে আল্লাহ পূর্ণভাবে অবগত।
৫৭:১১
مَّن কে (আছে) man
কে (আছে)
ذَا সেই (ব্যক্তি) dhā
সেই (ব্যক্তি)
ٱلَّذِى যে alladhī
যে
يُقْرِضُ ঋণ দেবে yuq'riḍu
ঋণ দেবে
ٱللَّهَ আল্লাহকে l-laha
আল্লাহকে
قَرْضًا ঋণ qarḍan
ঋণ
حَسَنًۭا উত্তম ḥasanan
উত্তম
فَيُضَـٰعِفَهُۥ অতঃপর তা বহুগুণ বৃদ্ধি করবেন fayuḍāʿifahu
অতঃপর তা বহুগুণ বৃদ্ধি করবেন
لَهُۥ তার জন্যে lahu
তার জন্যে
وَلَهُۥٓ এবং তার জন্যে walahu
এবং তার জন্যে
أَجْرٌۭ পুরস্কার (আছে) ajrun
পুরস্কার (আছে)
كَرِيمٌۭ সম্মানজনক karīmun
সম্মানজনক
١١ (১১)
(১১)
এমন কে আছে যে, আল্লাহকে উত্তম ঋণ দিবে? তাহলে তিনি তা তার জন্য কয়েকগুণ বাড়িয়ে দিবেন আর তার জন্য আছে সম্মানজনক প্রতিফল।
৫৭:১২
يَوْمَ সেদিন yawma
সেদিন
تَرَى তুমি দেখবে tarā
তুমি দেখবে
ٱلْمُؤْمِنِينَ মুমিন পুরুষকে l-mu'minīna
মুমিন পুরুষকে
وَٱلْمُؤْمِنَـٰتِ ও মুমিন নারীকে wal-mu'mināti
ও মুমিন নারীকে
يَسْعَىٰ ছুটে চলছে yasʿā
ছুটে চলছে
نُورُهُم তাদের আলো nūruhum
তাদের আলো
بَيْنَ তাদের সামনে bayna
তাদের সামনে
أَيْدِيهِمْ তাদের সামনে aydīhim
তাদের সামনে
وَبِأَيْمَـٰنِهِم ও তাদের ডানে wabi-aymānihim
ও তাদের ডানে
بُشْرَىٰكُمُ "(বলা হবে) তোমাদের জন্যে সুসংবাদ bush'rākumu
"(বলা হবে) তোমাদের জন্যে সুসংবাদ
ٱلْيَوْمَ আজ l-yawma
আজ
جَنَّـٰتٌۭ এক জান্নাতের jannātun
এক জান্নাতের
تَجْرِى প্রবাহিত হয় tajrī
প্রবাহিত হয়
مِن থেকে min
থেকে
تَحْتِهَا তার নিচ taḥtihā
তার নিচ
ٱلْأَنْهَـٰرُ ঝর্ণাসমূহ l-anhāru
ঝর্ণাসমূহ
خَـٰلِدِينَ তারা স্থায়ী হবে khālidīna
তারা স্থায়ী হবে
فِيهَا ۚ তার মধ্যে fīhā
তার মধ্যে
ذَٰلِكَ এটাই dhālika
এটাই
هُوَ সেই huwa
সেই
ٱلْفَوْزُ সাফল্য l-fawzu
সাফল্য
ٱلْعَظِيمُ মহা" l-ʿaẓīmu
মহা"
١٢ (১২)
(১২)
সে দিন তুমি মু’মিন ও মু’মিনাদের দেখবে, তাদের সামনে আর তাদের ডানে তাদের জ্যোতি ছুটতে থাকবে। (তাদেরকে বলা হবে) ‘আজ তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ যার নীচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত, তাতে (তোমরা) চিরকাল থাকবে। এটাই হল বিরাট সফলতা।
৫৭:১৩
يَوْمَ সেদিন yawma
সেদিন
يَقُولُ বলবে yaqūlu
বলবে
ٱلْمُنَـٰفِقُونَ মোনাফেক পুরুষরা l-munāfiqūna
মোনাফেক পুরুষরা
وَٱلْمُنَـٰفِقَـٰتُ ও মোনাফেক নারীরা wal-munāfiqātu
ও মোনাফেক নারীরা
لِلَّذِينَ (তাদের) কে যারা lilladhīna
(তাদের) কে যারা
ءَامَنُوا۟ ঈমান এনেছিল āmanū
ঈমান এনেছিল
ٱنظُرُونَا "আমাদের দিকে একটু দেখ unẓurūnā
"আমাদের দিকে একটু দেখ
نَقْتَبِسْ (আলো নিয়ে) আমরা উপকৃত হব naqtabis
(আলো নিয়ে) আমরা উপকৃত হব
مِن হতে min
হতে
نُّورِكُمْ তোমাদের আলো" nūrikum
তোমাদের আলো"
قِيلَ বলা হবে qīla
বলা হবে
ٱرْجِعُوا۟ "তোমরা ফিরে যাও ir'jiʿū
"তোমরা ফিরে যাও
وَرَآءَكُمْ তোমাদের পিছনে warāakum
তোমাদের পিছনে
فَٱلْتَمِسُوا۟ তোমরা অতঃপর খোঁজ করো fal-tamisū
তোমরা অতঃপর খোঁজ করো
نُورًۭا আলো" nūran
আলো"
فَضُرِبَ অতঃপর খাড়া করে দেওয়া হবে faḍuriba
অতঃপর খাড়া করে দেওয়া হবে
بَيْنَهُم তাদের মাঝে baynahum
তাদের মাঝে
بِسُورٍۢ প্রাচীর bisūrin
প্রাচীর
لَّهُۥ তার থাকবে lahu
তার থাকবে
بَابٌۢ একটি দরজা bābun
একটি দরজা
بَاطِنُهُۥ তার ভিতর দিকে bāṭinuhu
তার ভিতর দিকে
فِيهِ সেখানে আছে fīhi
সেখানে আছে
ٱلرَّحْمَةُ অনুগ্রহ l-raḥmatu
অনুগ্রহ
وَظَـٰهِرُهُۥ এবং তার বাইরে waẓāhiruhu
এবং তার বাইরে
مِن হতে min
হতে
قِبَلِهِ তার সামনের দিক qibalihi
তার সামনের দিক
ٱلْعَذَابُ শাস্তি l-ʿadhābu
শাস্তি
١٣ (১৩)
(১৩)
সেদিন মুনাফিক পুরুষ ও মুনাফিক নারীরা মু’মিনদেরকে বলবে- ‘তোমরা আমাদের জন্য অপেক্ষা কর, তোমাদের জ্যোতি থেকে আমরা কিছুটা নিয়ে নেই।’ তাদেরকে বলা হবে- ‘তোমরা তোমাদের পেছনে ফিরে যাও, ‘আর আলোর খোঁজ কর।’ তখন তাদের মাঝে একটি আড়াল খাড়া করে দেয়া হবে যার থাকবে একটি দরজা। তার ভিতর ভাগে থাকবে রহমত আর বহির্ভাগের সর্বত্র থাকবে ‘আযাব।
৫৭:১৪
يُنَادُونَهُمْ তাদেরকে ডেকে বলবে তারা yunādūnahum
তাদেরকে ডেকে বলবে তারা
أَلَمْ "নয় কি alam
"নয় কি
نَكُن আমরা ছিলাম nakun
আমরা ছিলাম
مَّعَكُمْ ۖ তোমাদের সাথে" maʿakum
তোমাদের সাথে"
قَالُوا۟ তারা বলবে qālū
তারা বলবে
بَلَىٰ "হ্যাঁ (তোমরা ছিলে) balā
"হ্যাঁ (তোমরা ছিলে)
وَلَـٰكِنَّكُمْ কিন্তু তোমরা walākinnakum
কিন্তু তোমরা
فَتَنتُمْ তোমরা বিপদে ফেলেছিলে fatantum
তোমরা বিপদে ফেলেছিলে
أَنفُسَكُمْ তোমাদের নিজেদেরকে anfusakum
তোমাদের নিজেদেরকে
وَتَرَبَّصْتُمْ এবং তোমরা অপেক্ষা করেছিলে watarabbaṣtum
এবং তোমরা অপেক্ষা করেছিলে
وَٱرْتَبْتُمْ ও তোমরা সন্দেহ করেছিলে wa-ir'tabtum
ও তোমরা সন্দেহ করেছিলে
وَغَرَّتْكُمُ এবং তোমাদেরকে ধোঁকা দিয়েছিল wagharratkumu
এবং তোমাদেরকে ধোঁকা দিয়েছিল
ٱلْأَمَانِىُّ মিথ্যা আকাঙ্ক্ষা l-amāniyu
মিথ্যা আকাঙ্ক্ষা
حَتَّىٰ যতক্ষণ না ḥattā
যতক্ষণ না
جَآءَ আসল jāa
আসল
أَمْرُ নির্দেশ amru
নির্দেশ
ٱللَّهِ আল্লাহর l-lahi
আল্লাহর
وَغَرَّكُم এবং তোমাদেরকে ধোঁকা দিয়েছিল wagharrakum
এবং তোমাদেরকে ধোঁকা দিয়েছিল
بِٱللَّهِ আল্লাহ্‌ সম্পর্কে bil-lahi
আল্লাহ্‌ সম্পর্কে
ٱلْغَرُورُ প্রতারক (শয়তান) l-gharūru
প্রতারক (শয়তান)
١٤ (১৪)
(১৪)
তারা মু’মিনদেরকে ডেকে বলবে- ‘আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না?’ তারা উত্তর দিবে, ‘হাঁ, কিন্তু তোমরা নিজেরাই নিজেদেরকে বিপদে ফেলে দিয়েছ, তোমরা অপেক্ষা করেছিলে (আমাদের ধ্বংসের জন্য), তোমরা সন্দেহে পতিত ছিলে, আর মিথ্যে আশা আকাঙ্ক্ষা তোমাদেরকে প্রতারিত করেছিল। শেষ পর্যন্ত আল্লাহর হুকুম এসে গেল, আর বড় প্রতারক (শাইত্বন) তোমাদেরকে আল্লাহর ব্যাপারে প্রতারিত করল।
৫৭:১৫
فَٱلْيَوْمَ অতঃএব আজ fal-yawma
অতঃএব আজ
لَا না
না
يُؤْخَذُ নেওয়া হবে yu'khadhu
নেওয়া হবে
مِنكُمْ তোমাদের হতে minkum
তোমাদের হতে
فِدْيَةٌۭ কোনো মুক্তিপণ fid'yatun
কোনো মুক্তিপণ
وَلَا আর না walā
আর না
مِنَ হতে mina
হতে
ٱلَّذِينَ যারা alladhīna
যারা
كَفَرُوا۟ ۚ অস্বীকার করেছিল kafarū
অস্বীকার করেছিল
مَأْوَىٰكُمُ তোমাদের আবাসস্থল mawākumu
তোমাদের আবাসস্থল
ٱلنَّارُ ۖ জাহান্নাম l-nāru
জাহান্নাম
هِىَ তা hiya
তা
مَوْلَىٰكُمْ ۖ তোমাদের সঙ্গী mawlākum
তোমাদের সঙ্গী
وَبِئْسَ এবং অতি নিকৃষ্ট wabi'sa
এবং অতি নিকৃষ্ট
ٱلْمَصِيرُ প্রত্যাবর্তনস্থল l-maṣīru
প্রত্যাবর্তনস্থল
١٥ (১৫)
(১৫)
আজ তোমাদের কাছ থেকে কোন মুক্তিপণ গ্রহণ করা হবে না, আর যারা কুফুরী করেছিল তাদের কাছ থেকেও না। তোমাদের বসবাসের জায়গা জাহান্নাম, সেটাই তোমাদের যথাযোগ্য স্থান। কতই না নিকৃষ্ট সেই আশ্রয়স্থল!
৫৭:১৬
۞ أَلَمْ নি কি (সে সময়) alam
নি কি (সে সময়)
يَأْنِ সময় আসে yani
সময় আসে
لِلَّذِينَ (তাদের) জন্যে যারা lilladhīna
(তাদের) জন্যে যারা
ءَامَنُوٓا۟ ঈমান এনেছে āmanū
ঈমান এনেছে
أَن যে an
যে
تَخْشَعَ বিগলিত হওয়ার takhshaʿa
বিগলিত হওয়ার
قُلُوبُهُمْ তাদের অন্তর গুলো qulūbuhum
তাদের অন্তর গুলো
لِذِكْرِ স্মরণে lidhik'ri
স্মরণে
ٱللَّهِ আল্লাহ্‌র l-lahi
আল্লাহ্‌র
وَمَا এবং যা wamā
এবং যা
نَزَلَ অবতীর্ণ হয়েছে nazala
অবতীর্ণ হয়েছে
مِنَ থেকে mina
থেকে
ٱلْحَقِّ সত্য l-ḥaqi
সত্য
وَلَا এবং না walā
এবং না
يَكُونُوا۟ তারা হবে yakūnū
তারা হবে
كَٱلَّذِينَ (তাদের) মত যাদের ka-alladhīna
(তাদের) মত যাদের
أُوتُوا۟ দেওয়া হয়েছিল ūtū
দেওয়া হয়েছিল
ٱلْكِتَـٰبَ কিতাব l-kitāba
কিতাব
مِن মধ্য হতে min
মধ্য হতে
قَبْلُ ইতি পূর্বে qablu
ইতি পূর্বে
فَطَالَ অতঃপর অতিবাহিত হল faṭāla
অতঃপর অতিবাহিত হল
عَلَيْهِمُ তাদের উপর ʿalayhimu
তাদের উপর
ٱلْأَمَدُ বহুকাল l-amadu
বহুকাল
فَقَسَتْ এখন শক্ত হয়ে গিয়েছে faqasat
এখন শক্ত হয়ে গিয়েছে
قُلُوبُهُمْ ۖ তাদের অন্তরগুলো qulūbuhum
তাদের অন্তরগুলো
وَكَثِيرٌۭ এবং অধিকাংশই wakathīrun
এবং অধিকাংশই
مِّنْهُمْ তাদের মধ্য হতে min'hum
তাদের মধ্য হতে
فَـٰسِقُونَ সত্যত্যাগী fāsiqūna
সত্যত্যাগী
١٦ (১৬)
(১৬)
যারা ঈমান এনেছে তাদের জন্য সে সময় কি এখনও আসেনি যে আল্লাহর স্মরণে আর যে প্রকৃত সত্য অবতীর্ণ হয়েছে তাতে তাদের অন্তর বিগলিত হয়ে যাবে? আর তারা যেন সেই লোকদের মত না হয়ে যায় যাদেরকে পূর্বে কিতাব দেয়া হয়েছিল, অতঃপর তাদের উপর অতিবাহিত হয়ে গেল বহু বহু যুগ আর তাদের অন্তর কঠিন হয়ে পড়ল। তাদের অধিকাংশই পাপাচারী।
৫৭:১৭
ٱعْلَمُوٓا۟ তোমরা জেনে রাখ iʿ'lamū
তোমরা জেনে রাখ
أَنَّ যে anna
যে
ٱللَّهَ আল্লাহ l-laha
আল্লাহ
يُحْىِ জীবিত করেন yuḥ'yī
জীবিত করেন
ٱلْأَرْضَ মাটিকে l-arḍa
মাটিকে
بَعْدَ পরে baʿda
পরে
مَوْتِهَا ۚ তার মৃত্যুর mawtihā
তার মৃত্যুর
قَدْ নিশ্চয়ই qad
নিশ্চয়ই
بَيَّنَّا আমরা বর্ণনা করেছি bayyannā
আমরা বর্ণনা করেছি
لَكُمُ তোমাদের জন্য lakumu
তোমাদের জন্য
ٱلْـَٔايَـٰتِ নিদর্শনগুলোকে l-āyāti
নিদর্শনগুলোকে
لَعَلَّكُمْ তোমরা সম্ভবত laʿallakum
তোমরা সম্ভবত
تَعْقِلُونَ বুঝতে পারবে taʿqilūna
বুঝতে পারবে
١٧ (১৭)
(১৭)
জেনে রেখ, আল্লাহই যমীনকে তার মৃত্যুর পর আবার জীবিত করেন। আমি তোমাদের কাছে সুস্পষ্টভাবে নিদর্শন বর্ণনা করেছি যাতে তোমরা বুঝতে পার।
৫৭:১৮
إِنَّ নিশ্চয়ই inna
নিশ্চয়ই
ٱلْمُصَّدِّقِينَ দানশীল পুরুষরা l-muṣadiqīna
দানশীল পুরুষরা
وَٱلْمُصَّدِّقَـٰتِ ও দানশীল নারীরা wal-muṣadiqāti
ও দানশীল নারীরা
وَأَقْرَضُوا۟ এবং যারা ঋণ দিয়েছে wa-aqraḍū
এবং যারা ঋণ দিয়েছে
ٱللَّهَ আল্লাহ্কে l-laha
আল্লাহ্কে
قَرْضًا ঋণ qarḍan
ঋণ
حَسَنًۭا উত্তম ḥasanan
উত্তম
يُضَـٰعَفُ বহুগুণ বাড়িয়ে দেওয়া হবে yuḍāʿafu
বহুগুণ বাড়িয়ে দেওয়া হবে
لَهُمْ তাদের জন্যে lahum
তাদের জন্যে
وَلَهُمْ এবং তাদের জন্যে রয়েছে walahum
এবং তাদের জন্যে রয়েছে
أَجْرٌۭ পুরস্কার ajrun
পুরস্কার
كَرِيمٌۭ সম্মানজনক karīmun
সম্মানজনক
١٨ (১৮)
(১৮)
দানশীল পুরুষরা আর দানশীলা নারীরা আর যারা আল্লাহকে ঋণ দেয়- উত্তম ঋণ, তাদের জন্য বহুগুণ বাড়িয়ে দেয়া হবে, আর তাদের জন্য আছে মর্যাদাপূর্ণ প্রতিদান।
৫৭:১৯
وَٱلَّذِينَ এবং যারা wa-alladhīna
এবং যারা
ءَامَنُوا۟ ঈমান এনেছে āmanū
ঈমান এনেছে
بِٱللَّهِ আল্লাহ্‌র উপর bil-lahi
আল্লাহ্‌র উপর
وَرُسُلِهِۦٓ এবং তঁর রাসূলদের (উপর) warusulihi
এবং তঁর রাসূলদের (উপর)
أُو۟لَـٰٓئِكَ ঐসব লোক ulāika
ঐসব লোক
هُمُ তারাই humu
তারাই
ٱلصِّدِّيقُونَ ۖ সিদ্দিক (সত্যনিষ্ঠ) l-ṣidīqūna
সিদ্দিক (সত্যনিষ্ঠ)
وَٱلشُّهَدَآءُ এবং (তারাই) শহীদ wal-shuhadāu
এবং (তারাই) শহীদ
عِندَ কাছে ʿinda
কাছে
رَبِّهِمْ তাদের রবের rabbihim
তাদের রবের
لَهُمْ তাদের জন্যে রয়েছে lahum
তাদের জন্যে রয়েছে
أَجْرُهُمْ তাদের পুরস্কার ajruhum
তাদের পুরস্কার
وَنُورُهُمْ ۖ ও তাদের জ্যোতি wanūruhum
ও তাদের জ্যোতি
وَٱلَّذِينَ এবং যারা wa-alladhīna
এবং যারা
كَفَرُوا۟ অস্বীকার করেছে kafarū
অস্বীকার করেছে
وَكَذَّبُوا۟ ও মিথ্যা মনে করেছে wakadhabū
ও মিথ্যা মনে করেছে
بِـَٔايَـٰتِنَآ আমাদের আয়াত গুলোকে biāyātinā
আমাদের আয়াত গুলোকে
أُو۟لَـٰٓئِكَ ঐসব লোক ulāika
ঐসব লোক
أَصْحَـٰبُ অধিবাসী (হবে) aṣḥābu
অধিবাসী (হবে)
ٱلْجَحِيمِ জাহান্নামের l-jaḥīmi
জাহান্নামের
١٩ (১৯)
(১৯)
আর যারা আল্লাহ ও তাঁর রসূলের প্রতি ঈমান আনে তারাই তাদের প্রতিপালকের নিকট সিদ্দীক ও শহীদ। তাদের জন্য আছে তাদের প্রতিদান ও তাদের নূর। আর যারা কুফুরী করে আর আমার নিদর্শনকে অস্বীকার করে, তারাই জাহান্নামের বাসিন্দা।
৫৭:২০
ٱعْلَمُوٓا۟ তোমরা জেনে রাখ iʿ'lamū
তোমরা জেনে রাখ
أَنَّمَا প্রকৃতপক্ষে annamā
প্রকৃতপক্ষে
ٱلْحَيَوٰةُ জীবন l-ḥayatu
জীবন
ٱلدُّنْيَا (এই) দুনিয়ার l-dun'yā
(এই) দুনিয়ার
لَعِبٌۭ ক্রীড়া laʿibun
ক্রীড়া
وَلَهْوٌۭ ও কৌতুক (মাত্র) walahwun
ও কৌতুক (মাত্র)
وَزِينَةٌۭ এবং জাঁকজমক wazīnatun
এবং জাঁকজমক
وَتَفَاخُرٌۢ ও পারস্পরিক গৌরব অহংকার watafākhurun
ও পারস্পরিক গৌরব অহংকার
بَيْنَكُمْ তোমাদের মাঝে baynakum
তোমাদের মাঝে
وَتَكَاثُرٌۭ ও পারস্পরিক প্রাচুর্য লাভের প্রতিযোগিতা watakāthurun
ও পারস্পরিক প্রাচুর্য লাভের প্রতিযোগিতা
فِى ক্ষেত্রে
ক্ষেত্রে
ٱلْأَمْوَٰلِ সম্পদ সমুহের l-amwāli
সম্পদ সমুহের
وَٱلْأَوْلَـٰدِ ۖ ও সন্তানসন্ততিতে wal-awlādi
ও সন্তানসন্ততিতে
كَمَثَلِ (এর) উপমা যেমন kamathali
(এর) উপমা যেমন
غَيْثٍ বৃষ্টি (হলে) ghaythin
বৃষ্টি (হলে)
أَعْجَبَ চমৎকৃত করে aʿjaba
চমৎকৃত করে
ٱلْكُفَّارَ কৃষককে l-kufāra
কৃষককে
نَبَاتُهُۥ তার উদ্ভিদ সম্ভার nabātuhu
তার উদ্ভিদ সম্ভার
ثُمَّ এরপর thumma
এরপর
يَهِيجُ শুকিয়ে  যায় yahīju
শুকিয়ে  যায়
فَتَرَىٰهُ অতঃপর তুমি তা দেখ fatarāhu
অতঃপর তুমি তা দেখ
مُصْفَرًّۭا হলুদবর্ণ (হতে) muṣ'farran
হলুদবর্ণ (হতে)
ثُمَّ এরপর thumma
এরপর
يَكُونُ সেটা হয়ে যায় yakūnu
সেটা হয়ে যায়
حُطَـٰمًۭا ۖ খড়কুটা ḥuṭāman
খড়কুটা
وَفِى আর মধ্যে আছে wafī
আর মধ্যে আছে
ٱلْـَٔاخِرَةِ আখেরাতের l-ākhirati
আখেরাতের
عَذَابٌۭ শাস্তি ʿadhābun
শাস্তি
شَدِيدٌۭ কঠোর shadīdun
কঠোর
وَمَغْفِرَةٌۭ আর (আছে) ক্ষমা wamaghfiratun
আর (আছে) ক্ষমা
مِّنَ পক্ষ হতে mina
পক্ষ হতে
ٱللَّهِ আল্লাহ্‌র l-lahi
আল্লাহ্‌র
وَرِضْوَٰنٌۭ ۚ এবং সন্তুষ্টিও wariḍ'wānun
এবং সন্তুষ্টিও
وَمَا এবং নয় wamā
এবং নয়
ٱلْحَيَوٰةُ জীবন l-ḥayatu
জীবন
ٱلدُّنْيَآ দুনিয়ার l-dun'yā
দুনিয়ার
إِلَّا এছাড়া illā
এছাড়া
مَتَـٰعُ সামগ্রী matāʿu
সামগ্রী
ٱلْغُرُورِ ছলনার l-ghurūri
ছলনার
٢٠ (২০)
(২০)
তোমরা জেনে রেখ, দুনিয়ার জীবন ক্রীড়া-কৌতুক, শোভা-সৌন্দর্য, পারস্পরিক গর্ব-অহঙ্কার আর ধন-মাল ও সন্তানাদিতে আধিক্যের প্রতিযোগিতা মাত্র। তার উদাহরণ হল বৃষ্টি, আর তা হতে উৎপন্ন শষ্যাদি কৃষকের মনকে আনন্দে ভরে দেয়, তারপর তা পেকে যায়, তখন তুমি তাকে হলুদ বর্ণ দেখতে পাও, পরে তা খড় ভুষি হয়ে যায়। (আর আখেরাতের চিত্র অন্যরকম, পাপাচারীদের জন্য), আখেরাতে আছে কঠিন শাস্তি, (আর নেককারদের জন্য আছে) আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি। আর দুনিয়ার জীবনটা তো ধোঁকার বস্তু ছাড়া আর কিছুই না।
৫৭:২১
سَابِقُوٓا۟ তোমরা এগিয়ে যাও sābiqū
তোমরা এগিয়ে যাও
إِلَىٰ দিকে ilā
দিকে
مَغْفِرَةٍۢ ক্ষমার maghfiratin
ক্ষমার
مِّن পক্ষ হতে min
পক্ষ হতে
رَّبِّكُمْ তোমাদের রবের rabbikum
তোমাদের রবের
وَجَنَّةٍ ও (এমন) জান্নাতের wajannatin
ও (এমন) জান্নাতের
عَرْضُهَا যার প্রশস্ততা ʿarḍuhā
যার প্রশস্ততা
كَعَرْضِ প্রশস্ততার মতো kaʿarḍi
প্রশস্ততার মতো
ٱلسَّمَآءِ আকাশের l-samāi
আকাশের
وَٱلْأَرْضِ ও পৃথিবীর wal-arḍi
ও পৃথিবীর
أُعِدَّتْ প্রস্তুত করা হয়েছে uʿiddat
প্রস্তুত করা হয়েছে
لِلَّذِينَ (তাদের) জন্যে যারা lilladhīna
(তাদের) জন্যে যারা
ءَامَنُوا۟ ঈমান এনেছে āmanū
ঈমান এনেছে
بِٱللَّهِ আল্লাহ্‌র উপর bil-lahi
আল্লাহ্‌র উপর
وَرُسُلِهِۦ ۚ ও তাঁর রাসূলদের (উপর) warusulihi
ও তাঁর রাসূলদের (উপর)
ذَٰلِكَ এটা dhālika
এটা
فَضْلُ অনুগ্রহ faḍlu
অনুগ্রহ
ٱللَّهِ আল্লাহর l-lahi
আল্লাহর
يُؤْتِيهِ তা দান করবেন yu'tīhi
তা দান করবেন
مَن যাকে man
যাকে
يَشَآءُ ۚ তিনি চান yashāu
তিনি চান
وَٱللَّهُ এবং আল্লাহ wal-lahu
এবং আল্লাহ
ذُو অধিকারী dhū
অধিকারী
ٱلْفَضْلِ অনুগ্রহের l-faḍli
অনুগ্রহের
ٱلْعَظِيمِ মহা l-ʿaẓīmi
মহা
٢١ (২১)
(২১)
তোমরা এগিয়ে যাও তোমাদের প্রতিপালকের ক্ষমা ও জান্নাত লাভের জন্য, যার প্রশস্ততা আসমান ও যমীনের প্রশস্ততার মত। তা প্রস্তুত রাখা হয়েছে তাদের জন্য যারা আল্লাহ ও তাঁর রসূলদের প্রতি ঈমান এনেছে। এটা আল্লাহর অনুগ্রহ, তিনি তা দেন যাকে ইচ্ছে করেন, আল্লাহ বড়ই অনুগ্রহশীল।
৫৭:২২
مَآ না
না
أَصَابَ আপতিত aṣāba
আপতিত
مِن কোনো min
কোনো
مُّصِيبَةٍۢ বিপদ muṣībatin
বিপদ
فِى মধ্যে
মধ্যে
ٱلْأَرْضِ পৃথিবীর l-arḍi
পৃথিবীর
وَلَا আর না walā
আর না
فِىٓ উপর
উপর
أَنفُسِكُمْ তোমাদের নিজেদের anfusikum
তোমাদের নিজেদের
إِلَّا এছাড়া যা illā
এছাড়া যা
فِى আছে
আছে
كِتَـٰبٍۢ একটি কিতাবে (লিখিত) kitābin
একটি কিতাবে (লিখিত)
مِّن থেকে min
থেকে
قَبْلِ পূর্বেই qabli
পূর্বেই
أَن যে an
যে
نَّبْرَأَهَآ ۚ তা আমরা ঘটাব nabra-ahā
তা আমরা ঘটাব
إِنَّ নিশ্চয়ই inna
নিশ্চয়ই
ذَٰلِكَ এটা dhālika
এটা
عَلَى জন্যে ʿalā
জন্যে
ٱللَّهِ আল্লাহ্‌র l-lahi
আল্লাহ্‌র
يَسِيرٌۭ সহজ yasīrun
সহজ
٢٢ (২২)
(২২)
পৃথিবীতে অথবা তোমাদের নিজেদের উপর এমন কোন মুসীবত আসে না যা আমি সংঘটিত করার পূর্বে কিতাবে লিপিবদ্ধ রাখি না। এটা (করা) আল্লাহর জন্য খুবই সহজ।
৫৭:২৩
لِّكَيْلَا না এটা এজন্য যে likaylā
না এটা এজন্য যে
تَأْسَوْا۟ তোমরা বিমর্ষ হও tasaw
তোমরা বিমর্ষ হও
عَلَىٰ উপর ʿalā
উপর
مَا যা
যা
فَاتَكُمْ তোমরা হারাও fātakum
তোমরা হারাও
وَلَا এবং না walā
এবং না
تَفْرَحُوا۟ উল্লাসিত হও তোমরা tafraḥū
উল্লাসিত হও তোমরা
بِمَآ ঐ বিষয়ে যা bimā
ঐ বিষয়ে যা
ءَاتَىٰكُمْ ۗ তোমাদের দান করেন তিনি ātākum
তোমাদের দান করেন তিনি
وَٱللَّهُ এবং আল্লাহ্‌‌ wal-lahu
এবং আল্লাহ্‌‌
لَا না
না
يُحِبُّ ভালবাসেন yuḥibbu
ভালবাসেন
كُلَّ প্রত্যেক kulla
প্রত্যেক
مُخْتَالٍۢ উদ্ধত mukh'tālin
উদ্ধত
فَخُورٍ অহংকারীকে fakhūrin
অহংকারীকে
٢٣ (২৩)
(২৩)
এটা এজন্য যে, তোমাদের যে ক্ষতি হয়েছে তার জন্য তোমরা যেন হতাশাগ্রস্ত না হও, আর তোমাদেরকে যা দান করা হয়েছে তার জন্য তোমরা যেন উৎফুল্ল না হও, কেননা আল্লাহ অহংকারী ও অধিক গর্বকারীকে পছন্দ করেন না-
৫৭:২৪
ٱلَّذِينَ যারা alladhīna
যারা
يَبْخَلُونَ কৃপণতা করে yabkhalūna
কৃপণতা করে
وَيَأْمُرُونَ ও নির্দেশ দেয় wayamurūna
ও নির্দেশ দেয়
ٱلنَّاسَ লোকদেরকে l-nāsa
লোকদেরকে
بِٱلْبُخْلِ ۗ কৃপণতার ব্যাপারে bil-bukh'li
কৃপণতার ব্যাপারে
وَمَن এবং যে waman
এবং যে
يَتَوَلَّ মুখ ফিরিয়ে নেয় (সে জেনে রাখুক) yatawalla
মুখ ফিরিয়ে নেয় (সে জেনে রাখুক)
فَإِنَّ তবে নিশ্চয়ই fa-inna
তবে নিশ্চয়ই
ٱللَّهَ আল্লাহ্‌ l-laha
আল্লাহ্‌
هُوَ তিনিই huwa
তিনিই
ٱلْغَنِىُّ অভাবমুক্ত l-ghaniyu
অভাবমুক্ত
ٱلْحَمِيدُ প্রশংসিত l-ḥamīdu
প্রশংসিত
٢٤ (২৪)
(২৪)
যারা কৃপণতা করে আর মানুষকে কৃপণতা করার আদেশ দেয় এবং যে ব্যক্তি (আল্লাহর পথ হতে) মুখ ফিরিয়ে নেয় (সে জেনে রাখুক) আল্লাহ অভাব মুক্ত, প্রশংসিত।
৫৭:২৫
لَقَدْ নিশ্চয়ই laqad
নিশ্চয়ই
أَرْسَلْنَا আমরা পাঠিয়েছি arsalnā
আমরা পাঠিয়েছি
رُسُلَنَا আমাদের রাসূলদেরকে rusulanā
আমাদের রাসূলদেরকে
بِٱلْبَيِّنَـٰتِ সুস্পষ্ট প্রমাণাদি সহ bil-bayināti
সুস্পষ্ট প্রমাণাদি সহ
وَأَنزَلْنَا এবং আমরা অবতীর্ণ করেছি wa-anzalnā
এবং আমরা অবতীর্ণ করেছি
مَعَهُمُ তাদের সাথে maʿahumu
তাদের সাথে
ٱلْكِتَـٰبَ কিতাব l-kitāba
কিতাব
وَٱلْمِيزَانَ ও ন্যায়দণ্ড wal-mīzāna
ও ন্যায়দণ্ড
لِيَقُومَ প্রতিষ্ঠিত হয় যেন liyaqūma
প্রতিষ্ঠিত হয় যেন
ٱلنَّاسُ মানুষ l-nāsu
মানুষ
بِٱلْقِسْطِ ۖ ন্যায়বিচারের সাথে bil-qis'ṭi
ন্যায়বিচারের সাথে
وَأَنزَلْنَا ও আমরা অবতীর্ণ করেছি wa-anzalnā
ও আমরা অবতীর্ণ করেছি
ٱلْحَدِيدَ লোহা l-ḥadīda
লোহা
فِيهِ যার মধ্যে রয়েছে fīhi
যার মধ্যে রয়েছে
بَأْسٌۭ শক্তি basun
শক্তি
شَدِيدٌۭ প্রচণ্ড shadīdun
প্রচণ্ড
وَمَنَـٰفِعُ এবং নানা উপকার wamanāfiʿu
এবং নানা উপকার
لِلنَّاسِ মানুষের জন্য lilnnāsi
মানুষের জন্য
وَلِيَعْلَمَ এবং (এ উদ্দেশ্যে ) জানেন যেন waliyaʿlama
এবং (এ উদ্দেশ্যে ) জানেন যেন
ٱللَّهُ আল্লাহ্‌ l-lahu
আল্লাহ্‌
مَن কে man
কে
يَنصُرُهُۥ তাঁকে সাহায্য করে yanṣuruhu
তাঁকে সাহায্য করে
وَرُسُلَهُۥ ও তাঁর রাসূলদের warusulahu
ও তাঁর রাসূলদের
بِٱلْغَيْبِ ۚ (তাঁকে) না দেখা অবস্থায় bil-ghaybi
(তাঁকে) না দেখা অবস্থায়
إِنَّ নিশ্চয়ই inna
নিশ্চয়ই
ٱللَّهَ আল্লাহ্‌ l-laha
আল্লাহ্‌
قَوِىٌّ শক্তিধর qawiyyun
শক্তিধর
عَزِيزٌۭ পরাক্রমাশালী ʿazīzun
পরাক্রমাশালী
٢٥ (২৫)
(২৫)
আমি আমার রসূলদেরকে সুস্পষ্ট প্রমাণসহ পাঠিয়েছি আর তাদের সঙ্গে অবতীর্ণ করেছি কিতাব ও (সত্য মিথ্যার) মানদন্ড যাতে মানুষ ইনসাফ ও সুবিচারের উপর প্রতিষ্ঠিত হতে পারে। আমি অবতীর্ণ করেছি লোহা যাতে আছে প্রচন্ড শক্তি আর মানুষের জন্য নানাবিধ উপকার যাতে আল্লাহ পরীক্ষা করতে পারেন আল্লাহকে না দেখেই তাঁকে আর তাঁর রসূলদেরকে কারা (এই লোহার শক্তি দিয়ে ও যাবতীয় উপায়ে) সাহায্য করে। আল্লাহ বড়ই শক্তিমান, মহাপরিক্রমশালী।
৫৭:২৬
وَلَقَدْ এবং নিশ্চয়ই walaqad
এবং নিশ্চয়ই
أَرْسَلْنَا আমরা পাঠিয়েছি arsalnā
আমরা পাঠিয়েছি
نُوحًۭا নূহকে nūḥan
নূহকে
وَإِبْرَٰهِيمَ ও ইবরাহীমকে wa-ib'rāhīma
ও ইবরাহীমকে
وَجَعَلْنَا এবং আমরা বজায় রেখেছি wajaʿalnā
এবং আমরা বজায় রেখেছি
فِى মধ্যে
মধ্যে
ذُرِّيَّتِهِمَا উভয়ের বংশধরদের dhurriyyatihimā
উভয়ের বংশধরদের
ٱلنُّبُوَّةَ নবুয়্যত l-nubuwata
নবুয়্যত
وَٱلْكِتَـٰبَ ۖ ও কিতাব wal-kitāba
ও কিতাব
فَمِنْهُم অতঃপর তাদের মধ্য হতে famin'hum
অতঃপর তাদের মধ্য হতে
مُّهْتَدٍۢ ۖ (কিছু হয়েছে) সৎ পথ প্রাপ্ত muh'tadin
(কিছু হয়েছে) সৎ পথ প্রাপ্ত
وَكَثِيرٌۭ আর অনেকেই wakathīrun
আর অনেকেই
مِّنْهُمْ তাদের মধ্যে হতে min'hum
তাদের মধ্যে হতে
فَـٰسِقُونَ সত্যত্যাগী fāsiqūna
সত্যত্যাগী
٢٦ (২৬)
(২৬)
আমি নূহ (আলাইহিস সালাম) আর ইব্রাহীম (আলাইহিস সালাম)-কে পাঠিয়েছিলাম আর তাদের বংশধরদের মধ্যে নুবুওয়াত ও কিতাবের ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলাম। তাদের মধ্যে কেউ কেউ সঠিক পথ অবলম্বন করেছিল আর তাদের অধিকাংশই ছিল পাপাচারী।
৫৭:২৭
ثُمَّ এরপর thumma
এরপর
قَفَّيْنَا আমরা অনুগামী করেছি qaffaynā
আমরা অনুগামী করেছি
عَلَىٰٓ উপর ʿalā
উপর
ءَاثَـٰرِهِم তাদের পদচিহ্নের āthārihim
তাদের পদচিহ্নের
بِرُسُلِنَا আমাদের  রাসূলদেরকে birusulinā
আমাদের  রাসূলদেরকে
وَقَفَّيْنَا এবং আমরা এরপর অনুগামী করেছি waqaffaynā
এবং আমরা এরপর অনুগামী করেছি
بِعِيسَى ঈসাকে biʿīsā
ঈসাকে
ٱبْنِ পুত্র ib'ni
পুত্র
مَرْيَمَ মারইয়ামের maryama
মারইয়ামের
وَءَاتَيْنَـٰهُ এবং আমরা তাকে দিয়েছি waātaynāhu
এবং আমরা তাকে দিয়েছি
ٱلْإِنجِيلَ ইনজিল l-injīla
ইনজিল
وَجَعَلْنَا এবং আমরা দিয়েছিলাম wajaʿalnā
এবং আমরা দিয়েছিলাম
فِى মধ্যে
মধ্যে
قُلُوبِ অন্তরসমূহের qulūbi
অন্তরসমূহের
ٱلَّذِينَ (তাদের) যারা alladhīna
(তাদের) যারা
ٱتَّبَعُوهُ তা্র অনুসরণ করেছে ittabaʿūhu
তা্র অনুসরণ করেছে
رَأْفَةًۭ করুণা rafatan
করুণা
وَرَحْمَةًۭ ও দয়া waraḥmatan
ও দয়া
وَرَهْبَانِيَّةً আর বৈরাগ্যবাদ/ সন্ন্যাসবাদ warahbāniyyatan
আর বৈরাগ্যবাদ/ সন্ন্যাসবাদ
ٱبْتَدَعُوهَا তা তারা উদ্ভাবন করেছিল ib'tadaʿūhā
তা তারা উদ্ভাবন করেছিল
مَا না
না
كَتَبْنَـٰهَا তার আমরা বিধান দিয়েছি katabnāhā
তার আমরা বিধান দিয়েছি
عَلَيْهِمْ তাদের উপর ʿalayhim
তাদের উপর
إِلَّا কিন্তু illā
কিন্তু
ٱبْتِغَآءَ (তারা করেছিল) সন্ধানে ib'tighāa
(তারা করেছিল) সন্ধানে
رِضْوَٰنِ সন্তুষ্টির riḍ'wāni
সন্তুষ্টির
ٱللَّهِ আল্লাহ্‌র l-lahi
আল্লাহ্‌র
فَمَا কিন্তু না famā
কিন্তু না
رَعَوْهَا তা পালন করেছিল raʿawhā
তা পালন করেছিল
حَقَّ যথাযথ ভাবে ḥaqqa
যথাযথ ভাবে
رِعَايَتِهَا ۖ তা পালন করা (উচিৎ যেমন) riʿāyatihā
তা পালন করা (উচিৎ যেমন)
فَـَٔاتَيْنَا অতঃপর আমরা দিয়েছিলাম faātaynā
অতঃপর আমরা দিয়েছিলাম
ٱلَّذِينَ (তাদেরকে) যারা alladhīna
(তাদেরকে) যারা
ءَامَنُوا۟ ঈমান এনেছিল āmanū
ঈমান এনেছিল
مِنْهُمْ তাদের মধ্য হতে min'hum
তাদের মধ্য হতে
أَجْرَهُمْ ۖ তাদের পুরস্কার ajrahum
তাদের পুরস্কার
وَكَثِيرٌۭ এবং অধিকাংশ wakathīrun
এবং অধিকাংশ
مِّنْهُمْ তাদের মধ্যকার min'hum
তাদের মধ্যকার
فَـٰسِقُونَ সত্যত্যাগী (ফাসেক) fāsiqūna
সত্যত্যাগী (ফাসেক)
٢٧ (২৭)
(২৭)
অতঃপর তাদের পথ ধরে আমি আমার রসূলদেরকে পাঠিয়েছিলাম, অতঃপর তাদের পেছনে আমি মারইয়াম-পুত্র ‘ঈসা (আলাইহিস সালাম)-কে পাঠিয়েছিলাম আর তাকে দিয়েছিলাম ইঞ্জীল। আর যারা তাকে অনুসরণ করেছিল তাদের অন্তরে দিয়েছিলাম করুণা ও দয়ামায়া। আর বৈরাগ্যবাদ- তা তারা নিজেরাই নতুনভাবে চালু করেছে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়। আমি তাদের উপর এ বিধান অপরিহার্য করিনি। আর সেটাও তারা লালন করতে পারেনি যেভাবে তা লালন করা প্রয়োজন ছিল। তাদের মধ্যে যারা ঈমান গ্রহণ করেছিল তাদেরকে আমি তাদের প্রাপ্য পুরস্কার দিয়েছিলাম। কিন্তু তাদের অধিকাংশই ছিল পাপাচারী।
৫৭:২৮
يَـٰٓأَيُّهَا হে yāayyuhā
হে
ٱلَّذِينَ যারা alladhīna
যারা
ءَامَنُوا۟ ঈমান এনেছ āmanū
ঈমান এনেছ
ٱتَّقُوا۟ তোমরা ভয় করো ittaqū
তোমরা ভয় করো
ٱللَّهَ আল্লাহকে l-laha
আল্লাহকে
وَءَامِنُوا۟ ও তোমরা ঈমান আন waāminū
ও তোমরা ঈমান আন
بِرَسُولِهِۦ তাঁর রাসূলের প্রতি birasūlihi
তাঁর রাসূলের প্রতি
يُؤْتِكُمْ তিনি তোমাদের দিবেন yu'tikum
তিনি তোমাদের দিবেন
كِفْلَيْنِ দ্বিগুণ অংশ kif'layni
দ্বিগুণ অংশ
مِن থেকে min
থেকে
رَّحْمَتِهِۦ তাঁর অনুগ্রহ raḥmatihi
তাঁর অনুগ্রহ
وَيَجْعَل এবং দেবেন wayajʿal
এবং দেবেন
لَّكُمْ তোমাদের জন্যে lakum
তোমাদের জন্যে
نُورًۭا জ্যোতি nūran
জ্যোতি
تَمْشُونَ তোমরা চলবে tamshūna
তোমরা চলবে
بِهِۦ তা দিয়ে bihi
তা দিয়ে
وَيَغْفِرْ ও ক্ষমা করবেন wayaghfir
ও ক্ষমা করবেন
لَكُمْ ۚ তোমাদেরকে lakum
তোমাদেরকে
وَٱللَّهُ এবং আল্লাহ্‌ wal-lahu
এবং আল্লাহ্‌
غَفُورٌۭ ক্ষমাশীল ghafūrun
ক্ষমাশীল
رَّحِيمٌۭ পরম দয়ালু raḥīmun
পরম দয়ালু
٢٨ (২৮)
(২৮)
ওহে মু’মিনগণ! তোমরা আল্লাহকে ভয় কর আর তাঁর রসূলের প্রতি ঈমান আন, তিনি তাঁর অনুগ্রহে তোমাদেরকে দ্বিগুণ পুরস্কার দিবেন আর তিনি তোমাদের জন্য আলোর ব্যবস্থা করবেন যা দিয়ে তোমরা পথ চলবে, আর তিনি তোমাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ বড়ই ক্ষমাশীল, অতি দয়ালু।
৫৭:২৯
لِّئَلَّا যেন li-allā
যেন
يَعْلَمَ জানে yaʿlama
জানে
أَهْلُ অধিকারীরা ahlu
অধিকারীরা
ٱلْكِتَـٰبِ কিতাবের l-kitābi
কিতাবের
أَلَّا যে না allā
যে না
يَقْدِرُونَ তারা অধিকার রাখে yaqdirūna
তারা অধিকার রাখে
عَلَىٰ উপর ʿalā
উপর
شَىْءٍۢ কোনো কিছুই shayin
কোনো কিছুই
مِّن মধ্যে হতে min
মধ্যে হতে
فَضْلِ অনুগ্রহের faḍli
অনুগ্রহের
ٱللَّهِ ۙ আল্লাহর l-lahi
আল্লাহর
وَأَنَّ এবং নিশ্চয়ই wa-anna
এবং নিশ্চয়ই
ٱلْفَضْلَ (সমস্ত) অনুগ্রহ l-faḍla
(সমস্ত) অনুগ্রহ
بِيَدِ হাতে biyadi
হাতে
ٱللَّهِ আল্লাহ্‌রই l-lahi
আল্লাহ্‌রই
يُؤْتِيهِ তা দান করেন তিনি yu'tīhi
তা দান করেন তিনি
مَن যাকে man
যাকে
يَشَآءُ ۚ তিনি চান yashāu
তিনি চান
وَٱللَّهُ এবং আল্লাহ wal-lahu
এবং আল্লাহ
ذُو অধিকারী dhū
অধিকারী
ٱلْفَضْلِ অনুগ্রহের l-faḍli
অনুগ্রহের
ٱلْعَظِيمِ মহা l-ʿaẓīmi
মহা
٢٩ (২৯)
(২৯)
(আমি আহলে কিতাব ছাড়া অন্যত্র নুবুওয়াত দিলাম) এ জন্য যে, আহলে কিতাবগণ যেন জেনে নিতে পারে যে, আল্লাহর অনুগ্রহের কোন কিছুকেই তাদের নিয়ন্ত্রণ করার কোন ক্ষমতা নেই, আর (তারা যেন আরো জেনে নিতে পারে যে) অনুগ্রহ একমাত্র আল্লাহর হাতেই, যাকে ইচ্ছে তিনিই তা দেন। আল্লাহ বিশাল অনুগ্রহের অধিকারী।