৫৬

আল-ওয়াকিয়াহ

মক্কা ৯৬ আয়াত পারা ১
الواقعة

সূরা আল-ওয়াকিয়াহ (الواقعة) পবিত্র কুরআনের ৫৬ নম্বর অধ্যায় — মক্কা সূরা, যাতে ৯৬ টি আয়াত রয়েছে। মক্কী সূরাগুলো নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মদিনায় হিজরতের আগে নাজিল হয়েছিল এবং সাধারণত ঈমান, আল্লাহর একত্ব ও পরকালের ওপর জোর দেয়।

বিসমিল্লাহ
بِسْمِনামেbis'miٱللَّهِআল্লাহ (র)l-lahiٱلرَّحْمَـٰنِপরম করুণাময়l-raḥmāniٱلرَّحِيمِঅসীম দয়ালুl-raḥīmi
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে
৫৬:১
إِذَاযখনidhāوَقَعَتِঘটবেwaqaʿatiٱلْوَاقِعَةُঘটনাটি (কিয়ামত)l-wāqiʿatu١
যখন সেই অবশ্যম্ভাবী ঘটনাটি ঘটবে,
৫৬:২
لَيْسَনা (হবে)laysaلِوَقْعَتِهَاতার সংঘটনের (ব্যাপারে)liwaqʿatihāكَاذِبَةٌকোনো অস্বীকারকারীkādhibatun٢
তখন তার সংঘটন অস্বীকার করার কেউ থাকবে না,
৫৬:৩
خَافِضَةٌۭ(তাহবে কাঊকে) অবনতকারীkhāfiḍatunرَّافِعَةٌ(আবার কাঊকে) সমুন্নতকারীrāfiʿatun٣
(অনেককে করা হবে) নীচু, (অনেককে করা হবে) উঁচু,
৫৬:৪
إِذَاযখনidhāرُجَّتِপ্রকম্পিত করা হবেrujjatiٱلْأَرْضُপৃথিবীl-arḍuرَجًّۭا(প্রবল) কম্পনrajjan٤
যখন পৃথিবী প্রবল কম্পনে হবে প্রকম্পিত,
৫৬:৫
وَبُسَّتِএবং ছিন্নভিন্ন করা হবেwabussatiٱلْجِبَالُপাহারসমূহকেl-jibāluبَسًّۭاছিন্নভিন্ন করার মতোbassan٥
আর পাহাড়গুলো হবে চূর্ণ বিচূর্ণ,
৫৬:৬
فَكَانَتْঅতঃপর তা হবেfakānatهَبَآءًۭধূলিকণাhabāanمُّنۢبَثًّۭاবিক্ষিপ্তmunbathan٦
তখন তা বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত হবে।
৫৬:৭
وَكُنتُمْএবং তোমরা হবে বিভক্তwakuntumأَزْوَٰجًۭاভাগে বিভক্তazwājanثَلَـٰثَةًۭতিনটিthalāthatan٧
আর তোমরা হবে তিন অংশে বিভক্ত,
৫৬:৮
فَأَصْحَـٰبُলোকগুলো অতঃপরfa-aṣḥābuٱلْمَيْمَنَةِডান হাতেরl-maymanatiمَآকি (ভাগ্যবান)أَصْحَـٰبُলোকগুলোaṣḥābuٱلْمَيْمَنَةِডানহাতেরl-maymanati٨
তখন (হবে) ডান দিকের একটি দল; কত ভাগ্যবান ডান দিকের দল।
৫৬:৯
وَأَصْحَـٰبُএবং লোকগুলোwa-aṣḥābuٱلْمَشْـَٔمَةِবামহাতেরl-mashamatiمَآকি (দুর্ভাগা)أَصْحَـٰبُলোকগুলোaṣḥābuٱلْمَشْـَٔمَةِবামহাতেরl-mashamati٩
আর বাম দিকের একটি দল; কত দুর্ভাগা বাম দিকের দলটি।
৫৬:১০
وَٱلسَّـٰبِقُونَএবং অগ্রবর্তীরা (তো)wal-sābiqūnaٱلسَّـٰبِقُونَঅগ্রবর্তীইl-sābiqūna١٠
আর (ঈমানে) অগ্রবর্তীরা তো (পরকালেও) অগ্রবর্তী,
৫৬:১১
أُو۟لَـٰٓئِكَতারাইulāikaٱلْمُقَرَّبُونَনৈকট্যপ্রাপ্তl-muqarabūna١١
তারাই (আল্লাহর) নৈকট্যপ্রাপ্ত
৫৬:১২
فِى(তারা থাকবে) মধ্যেجَنَّـٰتِজান্নাতেরjannātiٱلنَّعِيمِসুখেরl-naʿīmi١٢
(তারা থাকবে) নি‘মাতে পরিপূর্ণ জান্নাতে।
৫৬:১৩
ثُلَّةٌۭবেশিসংখ্যকthullatunمِّنَমধ্য হতেminaٱلْأَوَّلِينَপূর্ববর্তীদেরl-awalīna١٣
পূর্ববর্তীদের মধ্য হতে বহু সংখ্যক।
৫৬:১৪
وَقَلِيلٌۭএবং অল্পসংখ্যক (হবে)waqalīlunمِّنَমধ্য হতেminaٱلْـَٔاخِرِينَপরবর্তীদেরl-ākhirīna١٤
আর পরবর্তীদের মধ্য হতে কম সংখ্যক।
৫৬:১৫
عَلَىٰ(তারা বসবে) উপরʿalāسُرُرٍۢআসন সমূহেরsururinمَّوْضُونَةٍۢস্বর্ণখচিতmawḍūnatin١٥
(তারা থাকবে) মণিমুক্তা খচিত আসনে,
৫৬:১৬
مُّتَّكِـِٔينَহেলানদিয়ে বসবেmuttakiīnaعَلَيْهَاতার উপরʿalayhāمُتَقَـٰبِلِينَমুখোমুখি হয়েmutaqābilīna١٦
তাতে তারা হেলান দিয়ে বসবে পরস্পর মুখোমুখী হয়ে।
৫৬:১৭
يَطُوفُঘুরাফিরা করবেyaṭūfuعَلَيْهِمْতাদের কাছেʿalayhimوِلْدَٰنٌۭকিশোররাwil'dānunمُّخَلَّدُونَচিরmukhalladūna١٧
তাদের চারপাশে ঘুর ঘুর করবে (সেবায় নিয়োজিত) চির কিশোররা।
৫৬:১৮
بِأَكْوَابٍۢপান পাত্রগুলো নিয়েbi-akwābinوَأَبَارِيقَও কুঁজোwa-abārīqaوَكَأْسٍۢও পেয়ালা (ভরা)wakasinمِّنহতেminمَّعِينٍۢপ্রবাহিত সূরারঝর্ণাmaʿīnin١٨
পানপাত্র, কেটলি আর ঝর্ণার প্রবাহিত স্বচ্ছ সুরায় ভরা পেয়ালা নিয়ে,
৫৬:১৯
لَّاনাيُصَدَّعُونَমাথাঘুরাবেyuṣaddaʿūnaعَنْهَاতা থেকেʿanhāوَلَاএবং নাwalāيُنزِفُونَতারা জ্ঞানহারা হবেyunzifūna١٩
তা পান করলে মাথা ঘুরবে না, জ্ঞানও লোপ পাবে না
৫৬:২০
وَفَـٰكِهَةٍۢএবং ফলমূল (থাকবে)wafākihatinمِّمَّاতা হতে যা (চাইবে)mimmāيَتَخَيَّرُونَতারা বেছে নিবেyatakhayyarūna٢٠
আর নানান ফলমূল, ইচ্ছেমত যেটা তারা বেছে নেবে,
৫৬:২১
وَلَحْمِএবং গোশত (থাকবে)walaḥmiطَيْرٍۢপাখিরṭayrinمِّمَّاতাহতে যাmimmāيَشْتَهُونَতারা চাইবে (নিতে পারবে)yashtahūna٢١
আর পাখীর গোশত যেটা তাদের মনে চাইবে,
৫৬:২২
وَحُورٌএবং হুরসমূহ (থাকবে)waḥūrunعِينٌۭডাগর চোখ বিশিষ্টʿīnun٢٢
আর (সেখানে থাকবে) ডাগর ডাগর উজ্জ্বল সুন্দর চোখওয়ালা সুন্দরীরা,
৫৬:২৩
كَأَمْثَـٰلِদৃষ্টান্ত মতোka-amthāliٱللُّؤْلُؤِমুক্তারl-lu'lu-iٱلْمَكْنُونِলুকিয়েরাখাl-maknūni٢٣
সযত্নে লুকিয়ে রাখা মুক্তোর মত,
৫৬:২৪
جَزَآءًۢপুরষ্কারjazāanبِمَاঐ বিষয়ের যাbimāكَانُوا۟তারা ছিলkānūيَعْمَلُونَতারা কাজ করতেyaʿmalūna٢٤
তাদের কর্মের প্রতিদান হিসেবে!
৫৬:২৫
لَاনাيَسْمَعُونَতারা শুনতেপাবেyasmaʿūnaفِيهَاতার মধ্যেfīhāلَغْوًۭاঅসারকথাlaghwanوَلَاএবং নাwalāتَأْثِيمًاপাপের (কথা)tathīman٢٥
সেখানে তারা শুনবে না কোন অনর্থক কথাবার্তা, আর পাপের বুলি,
৫৬:২৬
إِلَّاতবেillāقِيلًۭاবলা হবেqīlanسَلَـٰمًۭا"সালাম"salāmanسَلَـٰمًۭا"(আর) সালাম"salāman٢٦
এমন কথা ছাড়া যা হবে শান্তিময়, নিরাপদ,
৫৬:২৭
وَأَصْحَـٰبُএবং লোকগুলোwa-aṣḥābuٱلْيَمِينِডানহাতেরl-yamīniمَآকি (ভাগ্যবান)أَصْحَـٰبُলোকগুলোaṣḥābuٱلْيَمِينِডানহাতেরl-yamīni٢٧
আর ডানদিকের দল, কত ভাগ্যবান ডান দিকের দল!
৫৬:২৮
فِىমধ্যেسِدْرٍۢকুলবৃক্ষসমূহেরsid'rinمَّخْضُودٍۢকাঁটাহীনmakhḍūdin٢٨
তারা থাকবে কাঁটা বিহীন বরই গাছগুলোর মাঝে,
৫৬:২৯
وَطَلْحٍۢএবং কলাসমূহেwaṭalḥinمَّنضُودٍۢথরে থরে সাজানোmanḍūdin٢٩
কলা গাছের মাঝে যাতে আছে থরে থরে সাজানো কলা,
৫৬:৩০
وَظِلٍّۢও ছায়ায়waẓillinمَّمْدُودٍۢবিস্তৃতmamdūdin٣٠
বিস্তীর্ণ অঞ্চল-জুড়া ছায়ায়,
৫৬:৩১
وَمَآءٍۢএবং পানির (কাছে)wamāinمَّسْكُوبٍۢ(সদা) প্রবহমানmaskūbin٣١
অবিরাম প্রবহমান পানির ধারে,
৫৬:৩২
وَفَـٰكِهَةٍۢএবং ফলমূলwafākihatinكَثِيرَةٍۢপর্যাপ্তkathīratin٣٢
আর পর্যাপ্ত ফলমূল পরিবেষ্টিত হয়ে,
৫৬:৩৩
لَّاনাمَقْطُوعَةٍۢশেষ হবেmaqṭūʿatinوَلَاআর নাwalāمَمْنُوعَةٍۢনিষিদ্ধ হবেmamnūʿatin٣٣
যা কখনও শেষ হবে না, কক্ষনো নিষিদ্ধও হবে না।
৫৬:৩৪
وَفُرُشٍۢএবং শয্যাসমূহেwafurushinمَّرْفُوعَةٍসুউচ্চmarfūʿatin٣٤
আর উঁচু উঁচু বিছানায়।
৫৬:৩৫
إِنَّآনিশ্চয়ই আমরাinnāأَنشَأْنَـٰهُنَّতাদের আমরা সৃষ্টি করবanshanāhunnaإِنشَآءًۭসৃষ্টি (নতুন করে)inshāan٣٥
তাদেরকে (অর্থাৎ ঐ হুরদেরকে) আমি সৃষ্টি করেছি এক অভিনব সৃষ্টিতে,
৫৬:৩৬
فَجَعَلْنَـٰهُنَّতাদের অতঃপর আমরা বানানোfajaʿalnāhunnaأَبْكَارًاচিরকুমারীabkāran٣٦
আর তাদেরকে করেছি কুমারী,
৫৬:৩৭
عُرُبًاস্বামীসোহাগিনীʿurubanأَتْرَابًۭاসমবয়স্কাatrāban٣٧
স্বামী ভক্তা, অনুরক্তা আর সমবয়স্কা,
৫৬:৩৮
لِّأَصْحَـٰبِলোকদের জন্যেli-aṣḥābiٱلْيَمِينِডানহাতেরl-yamīni٣٨
(এ সব হল) ডান দিকের লোকদের জন্য,
৫৬:৩৯
ثُلَّةٌۭবহুসংখ্যকthullatunمِّنَমধ্য হতেminaٱلْأَوَّلِينَপূর্ববর্তীদেরl-awalīna٣٩
(যারা হবে) পূর্ববর্তীদের মধ্য হতে বহু সংখ্যক
৫৬:৪০
وَثُلَّةٌۭবহুসংখ্যকwathullatunمِّنَমধ্য হতেminaٱلْـَٔاخِرِينَপরবর্তীদেরl-ākhirīna٤٠
আর পরবর্তীদের মধ্য থেকে বহুসংখ্যক
৫৬:৪১
وَأَصْحَـٰبُএবং লোকদেরwa-aṣḥābuٱلشِّمَالِবামহাতেরl-shimāliمَآকি (দুর্ভাগ্য)أَصْحَـٰبُলোকদেরaṣḥābuٱلشِّمَالِবামহাতেরl-shimāli٤١
আর বাম দিকের দল, কত হতভাগ্য বামদিকের দল!
৫৬:৪২
فِىমধ্য (থাকবে)سَمُومٍۢউষ্ণবাতাসsamūminوَحَمِيمٍۢও ফুটন্ত পানিরwaḥamīmin٤٢
(তারা থাকবে) অত্যধিক গরম হাওয়া, ফুটন্ত পানি
৫৬:৪৩
وَظِلٍّۢএবং ছায়ায়waẓillinمِّنথেকে (সৃষ্টি)minيَحْمُومٍۢকালো ধোঁয়ারyaḥmūmin٤٣
আর কালো ধোঁয়ার ছায়ায়,
৫৬:৪৪
لَّاনাبَارِدٍۢঠাণ্ডা (হবে)bāridinوَلَاআর নাwalāكَرِيمٍআনন্দদায়কkarīmin٤٤
যা শীতলও নয়, তৃপ্তিদায়কও নয়।
৫৬:৪৫
إِنَّهُمْতারা নিশ্চয়ইinnahumكَانُوا۟ছিলkānūقَبْلَপূর্বেqablaذَٰلِكَএরdhālikaمُتْرَفِينَবিলাসী জীবনের অধিকারীmut'rafīna٤٥
ইতোপূর্বে তারা ভোগ বিলাসে মত্ত ছিল,
৫৬:৪৬
وَكَانُوا۟এবং তারা ছিলwakānūيُصِرُّونَতারা অবিরত লিপ্ত থাকেyuṣirrūnaعَلَىউপরʿalāٱلْحِنثِপাপেরl-ḥinthiٱلْعَظِيمِঘোরতরl-ʿaẓīmi٤٦
আর অবিরাম ক’রে যেত বড় বড় পাপের কাজ,
৫৬:৪৭
وَكَانُوا۟এবং তারা ছিলwakānūيَقُولُونَতারা বলেyaqūlūnaأَئِذَا"যখন কিa-idhāمِتْنَاআমরা মরে যাবmit'nāوَكُنَّاও আমরা হবwakunnāتُرَابًۭاমাটিturābanوَعِظَـٰمًاও হাড়waʿiẓāmanأَءِنَّاনিশ্চয়ই কি আমরাa-innāلَمَبْعُوثُونَউত্থিত হব অবশ্যইlamabʿūthūna٤٧
আর তারা বলত- ‘আমরা যখন মরে যাব আর মাটি ও হাড়ে পরিণত হব, তখন কি আমাদেরকে (নতুন জীবন দিয়ে) আবার উঠানো হবে?
৫৬:৪৮
أَوَءَابَآؤُنَاঅথবা আমাদের বাপদাদারওawaābāunāٱلْأَوَّلُونَপূর্বসূরীl-awalūna٤٨
আর আমাদের বাপদাদাদেরকেও?
৫৬:৪৯
قُلْবলোqulإِنَّ"নিশ্চয়ইinnaٱلْأَوَّلِينَপূর্বসূরীকেl-awalīnaوَٱلْـَٔاخِرِينَএবং উত্তরসূরীকেwal-ākhirīna٤٩
বল- ‘পূর্ববর্তী আর পরবর্তী
৫৬:৫০
لَمَجْمُوعُونَঅবশ্যই একত্র করা হবেlamajmūʿūnaإِلَىٰদিকেilāمِيقَـٰتِ(নির্দিষ্ট) সময়েmīqātiيَوْمٍۢদিনেyawminمَّعْلُومٍۢনির্ধারিত"maʿlūmin٥٠
অবশ্যই সকলকে একত্রিত করা হবে একটা নির্ধারিত দিনে যা (আল্লাহর) জানা আছে।
৫৬:৫১
ثُمَّ"এরপরthummaإِنَّكُمْনিশ্চয়ই তোমরাinnakumأَيُّهَاহেayyuhāٱلضَّآلُّونَপথভ্রষ্টরাl-ḍālūnaٱلْمُكَذِّبُونَমিথ্যারোপকারীরাl-mukadhibūna٥١
তখন হে গুমরাহ (সত্য) প্রত্যাখ্যানকারীরা!
৫৬:৫২
لَـَٔاكِلُونَঅবশ্যই আহার করবেlaākilūnaمِنথেকেminشَجَرٍۢগাছshajarinمِّنথেকেminزَقُّومٍۢযাক্কুমেরzaqqūmin٥٢
তোমরা অবশ্যই জাক্কুম গাছ থেকে আহার করবে,
৫৬:৫৩
فَمَالِـُٔونَঅতঃপর পূর্ণ করবেfamāliūnaمِنْهَاতা দিয়েmin'hāٱلْبُطُونَপেট সমূহকেl-buṭūna٥٣
তা দিয়ে তোমরা তোমাদের পেট ভর্তি করবে,
৫৬:৫৪
فَشَـٰرِبُونَঅতঃপর পান করবেfashāribūnaعَلَيْهِতার উপরʿalayhiمِنَথেকেminaٱلْحَمِيمِফুটন্ত পানিl-ḥamīmi٥٤
আর তার উপর পান করবে ফুটন্ত পানি,
৫৬:৫৫
فَشَـٰرِبُونَঅতঃপর পান করবেfashāribūnaشُرْبَপান করার (মত)shur'baٱلْهِيمِপিপাসার্ত উট সমূহের"l-hīmi٥٥
আর তা পান করবে পিপাসা-কাতর উটের মত
৫৬:৫৬
هَـٰذَاএটাhādhāنُزُلُهُمْতাদের আপ্যায়ন (হবে)nuzuluhumيَوْمَদিনেyawmaٱلدِّينِকিয়ামতেরl-dīni٥٦
প্রতিফল দেয়ার দিনে এই হবে তাদের আপ্যায়ন
৫৬:৫৭
نَحْنُআমরাnaḥnuخَلَقْنَـٰكُمْতোমাদেরকে সৃষ্টি করেছিkhalaqnākumفَلَوْلَاকেন তবুও নাfalawlāتُصَدِّقُونَতোমার বিশ্বাস করtuṣaddiqūna٥٧
আমিই তো তোমাদেরকে সৃষ্টি করেছি, তাহলে তোমরা সত্যকে বিশ্বাস করবে না কেন?
৫৬:৫৮
أَفَرَءَيْتُمতোমরা (ভেবে) দেখেছ কি তাহলেafara-aytumمَّاযাتُمْنُونَতোমরা বীর্যপাত করtum'nūna٥٨
তোমরা কি ভেবে দেখেছ- তোমরা যে বীর্য নিক্ষেপ কর,
৫৬:৫৯
ءَأَنتُمْতোমরা কিa-antumتَخْلُقُونَهُۥٓতা সৃষ্টি করtakhluqūnahuأَمْনাamنَحْنُআমরাnaḥnuٱلْخَـٰلِقُونَসৃষ্টিকারীl-khāliqūna٥٩
তা কি তোমরা সৃষ্টি কর, না তার সৃষ্টিকর্তা আমিই।
৫৬:৬০
نَحْنُআমরাnaḥnuقَدَّرْنَاনির্ধারণ করেছিqaddarnāبَيْنَكُمُতোমাদের মাঝেbaynakumuٱلْمَوْتَমৃত্যুl-mawtaوَمَاএবং নাwamāنَحْنُআমরাnaḥnuبِمَسْبُوقِينَঅক্ষমbimasbūqīna٦٠
তোমাদের মধ্যে মৃত্যু আমিই নির্ধারণ করি, আর আমি কিছুমাত্র অক্ষম নই
৫৬:৬১
عَلَىٰٓএক্ষেত্রেʿalāأَنযেanنُّبَدِّلَপরিবর্তন করব আমরাnubaddilaأَمْثَـٰلَكُمْতোমাদের আকৃতিamthālakumوَنُنشِئَكُمْএবং তোমাদের সৃষ্টি করব আমরাwanunshi-akumفِى(এমন আকৃতির) মধ্যেمَاযাلَاনাتَعْلَمُونَতোমরা জানtaʿlamūna٦١
তোমাদের আকার আকৃতি পরিবর্তন করতে আর তোমাদেরকে (নতুনভাবে) এমন এক আকৃতিতে সৃষ্টি করতে যা তোমরা জান না।
৫৬:৬২
وَلَقَدْএবং নিশ্চয়ইwalaqadعَلِمْتُمُতোমরা জেনেছʿalim'tumuٱلنَّشْأَةَসৃষ্টিকেl-nashataٱلْأُولَىٰপ্রথমবারl-ūlāفَلَوْلَاকেন তবে নাfalawlāتَذَكَّرُونَতোমরা শিক্ষা গ্রহণ করtadhakkarūna٦٢
তোমরা তোমাদের প্রথম সৃষ্টি সম্বন্ধে অবশ্যই জান তাহলে (আল্লাহ যে তোমাদেরকে পুনরায় সৃষ্টি করতে সক্ষম এ কথা) তোমরা অনুধাবন কর না কেন?
৫৬:৬৩
أَفَرَءَيْتُمতোমরা তবে কি (ভেবে) দেখেছafara-aytumمَّاযাتَحْرُثُونَতোমরা বীজবপণ করtaḥruthūna٦٣
তোমরা কি ভেবে দেখেছ তোমরা যে বীজ বপন কর সে সম্পর্কে?
৫৬:৬৪
ءَأَنتُمْতোমরা কিa-antumتَزْرَعُونَهُۥٓসেই ফসল ফলাওtazraʿūnahuأَمْনাamنَحْنُআমরাnaḥnuٱلزَّٰرِعُونَউৎপাদনকারীl-zāriʿūna٦٤
তোমরাই কি তা উৎপন্ন কর, না আমিই উৎপন্নকারী?
৫৬:৬৫
لَوْযদিlawنَشَآءُচাই আমরাnashāuلَجَعَلْنَـٰهُতা আমরা পরিণত করতে পারি অবশ্যইlajaʿalnāhuحُطَـٰمًۭاখড়কুটায়ḥuṭāmanفَظَلْتُمْতোমরা তখন থাকবেfaẓaltumتَفَكَّهُونَঅবাক বোধ করতেtafakkahūna٦٥
আমি ইচ্ছে করলে তাকে অবশ্যই খড়কুটা করে দিতে পারি, তখন তোমরা হয়ে যাবে বিস্ময়ে হতবাক।
৫৬:৬৬
إِنَّا"(বলবে) আমরা নিশ্চয়ইinnāلَمُغْرَمُونَঅবশ্যই ঋণগ্রস্ত হয়েছিlamugh'ramūna٦٦
(আর বলবে যে) ‘আমরা তো দায়গ্রস্ত হয়ে পড়লাম,
৫৬:৬৭
بَلْবরংbalنَحْنُআমরাnaḥnuمَحْرُومُونَবঞ্চিত হয়েছি"maḥrūmūna٦٧
বরং আমরা বঞ্চিত হয়ে গেলাম।
৫৬:৬৮
أَفَرَءَيْتُمُতোমরা তবে কি (ভেবে) দেখেছafara-aytumuٱلْمَآءَপানি (সম্পর্কে)l-māaٱلَّذِىযাalladhīتَشْرَبُونَতোমরা পান করtashrabūna٦٨
তোমরা কি পানি সম্পর্কে চিন্তা করে দেখেছ যা তোমরা পান কর?
৫৬:৬৯
ءَأَنتُمْতোমরা কিa-antumأَنزَلْتُمُوهُতা নামিয়ে আনanzaltumūhuمِنَথেকেminaٱلْمُزْنِমেঘl-muz'niأَمْনাamنَحْنُআমরাnaḥnuٱلْمُنزِلُونَবর্ষণকারীl-munzilūna٦٩
তা কি তোমরাই মেঘ থেকে বর্ষণ কর, নাকি তার বষর্ণকারী আমিই?
৫৬:৭০
لَوْযদিlawنَشَآءُচাই আমরাnashāuجَعَلْنَـٰهُতা আমরা করতে পারিjaʿalnāhuأُجَاجًۭاলোনাujājanفَلَوْلَاকেন তাহলে নাfalawlāتَشْكُرُونَতোমরা কৃতজ্ঞতা প্রকাশ করtashkurūna٧٠
আমি ইচ্ছে করলে তাকে লবণাক্ত করে দিতে পারি, তাহলে কেন তোমরা শোকর আদায় কর না?
৫৬:৭১
أَفَرَءَيْتُمُতোমরা তবে কি (ভেবে) দেখেছafara-aytumuٱلنَّارَআগুন (সম্পর্কে)l-nāraٱلَّتِىযাallatīتُورُونَতোমরা জ্বালাওtūrūna٧١
তোমরা যে আগুন জ্বালাও সে সম্পর্কে কি তোমরা চিন্তা করে দেখেছ?
৫৬:৭২
ءَأَنتُمْতোমরা কিa-antumأَنشَأْتُمْতোমরাই সৃষ্টি করেছanshatumشَجَرَتَهَآতার গাছকেshajaratahāأَمْনাamنَحْنُআমরাnaḥnuٱلْمُنشِـُٔونَস্রষ্টাl-munshiūna٧٢
তার (জ্বালানোর) গাছ (অর্থাৎ কাঠ) কি তোমরাই বানিয়েছ, নাকি আমিই বানিয়েছি?
৫৬:৭৩
نَحْنُআমরাnaḥnuجَعَلْنَـٰهَاতা আমরা বানিয়েছিjaʿalnāhāتَذْكِرَةًۭস্মরণীয় নিদর্শনtadhkiratanوَمَتَـٰعًۭاও জীবনোপকরণ (হিসেবে)wamatāʿanلِّلْمُقْوِينَ(মরুচারী) মুসাফিরদের জন্যেlil'muq'wīna٧٣
আমি তাকে (অর্থাৎ আগুনকে) করেছি স্মারক (যা জাহান্নামের আগুনের কথা স্মরণ করিয়ে দেয়) আর মরুর অধিবাসীদের জন্য দরকারী ও আরামের বস্তু।
৫৬:৭৪
فَسَبِّحْঅতএব তুমি পবিত্রতা ঘোষণা করোfasabbiḥبِٱسْمِনামেরbi-is'miرَبِّكَতোমার রবেরrabbikaٱلْعَظِيمِমহানl-ʿaẓīmi٧٤
কাজেই (হে নবী!) তুমি তোমার মহান প্রতিপালকের মহিমা ও গৌরব ঘোষণা কর।
৫৬:৭৫
۞ فَلَآঅতঃপর নাfalāأُقْسِمُশপথ করছি আমিuq'simuبِمَوَٰقِعِঅস্ত যাওয়ার স্থানেরbimawāqiʿiٱلنُّجُومِতারকা গুলোরl-nujūmi٧٥
উপরন্তু আমি শপথ করছি তারকারাজির অস্তাচলের।
৫৬:৭৬
وَإِنَّهُۥএবং তা নিশ্চয়ইwa-innahuلَقَسَمٌۭশপথ অবশ্যইlaqasamunلَّوْযদিlawتَعْلَمُونَতোমরা জানtaʿlamūnaعَظِيمٌ(শপথ) বিরাটʿaẓīmun٧٦
তা অবশ্যই অতি বড় শপথ যদি তোমরা জানতে!
৫৬:৭৭
إِنَّهُۥতা নিশ্চয়ইinnahuلَقُرْءَانٌۭঅবশ্যই কুরআনlaqur'ānunكَرِيمٌۭমহা সম্মানিতkarīmun٧٧
অবশ্যই তা সম্মানিত কুরআন,
৫৬:৭৮
فِىমধ্যেكِتَـٰبٍۢকিতাবেরkitābinمَّكْنُونٍۢসুরক্ষিতmaknūnin٧٨
(যা লিখিত আছে) সুরক্ষিত কিতাবে,
৫৬:৭৯
لَّاনাيَمَسُّهُۥٓতা স্পর্শ করতে পারেyamassuhuإِلَّاএছাড়াillāٱلْمُطَهَّرُونَ(যারা) পবিত্রl-muṭaharūna٧٩
পূত-পবিত্র (ফেরেশতা) ছাড়া (শয়ত্বানেরা) তা স্পর্শ করতে পারে না,
৫৬:৮০
تَنزِيلٌۭঅবতীর্ণtanzīlunمِّنপক্ষ হতেminرَّبِّরবেরrabbiٱلْعَـٰلَمِينَবিশ্বজগতেরl-ʿālamīna٨٠
জগৎ সমূহের প্রতিপালকের নিকট থেকে অবতীর্ণ,
৫৬:৮১
أَفَبِهَـٰذَاতবুও কি এইafabihādhāٱلْحَدِيثِবাণী (সম্পর্কে)l-ḥadīthiأَنتُمতোমরাantumمُّدْهِنُونَতুচ্ছজ্ঞান করবেmud'hinūna٨١
তবুও কি তোমরা এ বাণীকে তুচ্ছ মনে করছ?
৫৬:৮২
وَتَجْعَلُونَএবং তোমরা বানিয়ে নেবেwatajʿalūnaرِزْقَكُمْতোমাদের জীবিকা (এই নিয়ামত)riz'qakumأَنَّكُمْ(এভাবে) যে তোমরাannakumتُكَذِّبُونَমিথ্যা মনে করছtukadhibūna٨٢
আর তাকে মিথ্যে বলাকেই তোমরা তোমাদের জীবিকা বানিয়ে নিয়েছ।
৫৬:৮৩
فَلَوْلَآতবে কেন নয়falawlāإِذَاযখনidhāبَلَغَتِপৌঁছাবে (প্রাণ)balaghatiٱلْحُلْقُومَকণ্ঠনালীতেl-ḥul'qūma٨٣
তাহলে কেন (তোমরা বাধা দাও না) যখন প্রাণ এসে যায় কণ্ঠনালীতে?
৫৬:৮৪
وَأَنتُمْএবং তোমরাwa-antumحِينَئِذٍۢসে সময়ḥīna-idhinتَنظُرُونَতাকিয়ে থাকবেtanẓurūna٨٤
আর তোমরা তাকিয়ে তাকিয়ে দেখ,
৫৬:৮৫
وَنَحْنُএবং আমরাwanaḥnuأَقْرَبُঅধিকতর নিকটেaqrabuإِلَيْهِতার কাছেilayhiمِنكُمْতোমাদের চেয়েminkumوَلَـٰكِنকিন্তুwalākinلَّاনাتُبْصِرُونَতোমরা দেখতে পাওtub'ṣirūna٨٥
আর আমি তোমাদের চেয়ে তার (অর্থাৎ প্রাণের) নিকটবর্তী, কিন্তু তোমরা দেখতে পাওনা।
৫৬:৮৬
فَلَوْلَآঅতঃপর কেনfalawlāإِنযদিinكُنتُمْতোমরা হয়ে থাকkuntumغَيْرَ(এমন যে) নওghayraمَدِينِينَঅধিনস্ত (কারও)madīnīna٨٦
তোমরা যদি (আমার) কর্তৃত্বের অধীন না হও
৫৬:৮৭
تَرْجِعُونَهَآতা তোমরা ফিরিয়ে আনtarjiʿūnahāإِنযদিinكُنتُمْতোমরা হওkuntumصَـٰدِقِينَসত্যবাদীṣādiqīna٨٧
তাহলে তোমরা তাকে (অর্থাৎ তোমাদের প্রাণকে মৃত্যুর সময়) ফিরিয়ে নাও না কেন যদি তোমরা (তোমাদের দাবীতে) সত্যবাদী হয়েই থাক?
৫৬:৮৮
فَأَمَّآআরfa-ammāإِنযদিinكَانَসে হয়kānaمِنَঅন্তর্ভুক্তminaٱلْمُقَرَّبِينَনৈকট্য প্রাপ্তদেরl-muqarabīna٨٨
অতএব সে যদি (আল্লাহর) নৈকট্য প্রাপ্তদের একজন হয়
৫৬:৮৯
فَرَوْحٌۭ(তার জন্যে) তবে আরামfarawḥunوَرَيْحَانٌۭও উত্তম জীবনোপকরণwarayḥānunوَجَنَّتُএবং জন্নাতwajannatuنَعِيمٍۢসুখকরnaʿīmin٨٩
তাহলে (তার জন্য আছে) আরাম-শান্তি, উত্তম রিযক আর নি‘মাতে-ভরা জান্নাত।
৫৬:৯০
وَأَمَّآআরwa-ammāإِنযদিinكَانَসে হয়kānaمِنْঅন্তর্ভুক্তminأَصْحَـٰبِলোকদেরaṣḥābiٱلْيَمِينِডান হাতেরl-yamīni٩٠
আর যদি সে ডান দিকের একজন হয়
৫৬:৯১
فَسَلَـٰمٌۭতবে (বলা হবে) সালামfasalāmunلَّكَতোমার জন্যlakaمِنْঅন্তর্ভুক্তminأَصْحَـٰبِলোকদেরaṣḥābiٱلْيَمِينِডান হাতেরl-yamīni٩١
তাহলে হে ডানের বাসিন্দা! তোমার জন্য আছে শান্তি ও নিরাপত্তা।
৫৬:৯২
وَأَمَّآআরwa-ammāإِنযদিinكَانَসে হয়kānaمِنَঅন্তর্ভুক্তminaٱلْمُكَذِّبِينَমিথ্যারোপকারীদেরl-mukadhibīnaٱلضَّآلِّينَপথভ্রষ্টদেরl-ḍālīna٩٢
আর সে যদি সত্য অস্বীকারকারী গুমরাহদের অন্তর্গত হয়,
৫৬:৯৩
فَنُزُلٌۭআপ্যায়ন তবে (হবে)fanuzulunمِّنْদিয়েminحَمِيمٍۢফুটন্ত পানিরḥamīmin٩٣
তবে তার আপ্যায়ন হবে ফুটন্ত পানি দিয়ে।
৫৬:৯৪
وَتَصْلِيَةُও দগ্ধকরণwataṣliyatuجَحِيمٍজাহান্নামেরjaḥīmin٩٤
আর (তার জন্য আছে) জাহান্নামের আগুনের দহন,
৫৬:৯৫
إِنَّনিশ্চয়ইinnaهَـٰذَاএটাhādhāلَهُوَতা অবশ্যইlahuwaحَقُّসত্যḥaqquٱلْيَقِينِধ্রুবl-yaqīni٩٥
এটা সুনিশ্চিত সত্য।
৫৬:৯৬
فَسَبِّحْসুতরাং পবিত্রতা ঘোষণা করোfasabbiḥبِٱسْمِনামেরbi-is'miرَبِّكَতোমার রবেরrabbikaٱلْعَظِيمِ(যিনি) মহানl-ʿaẓīmi٩٦
কাজেই তুমি তোমার মহান প্রতিপালকের গৌরব ও মহিমা ঘোষণা কর।