৫৭

আল-হাদীদ

মদীনা ২৯ আয়াত পারা ১
الحديد

সূরা আল-হাদীদ (الحديد) পবিত্র কুরআনের ৫৭ নম্বর অধ্যায় — মদীনা সূরা, যাতে ২৯ টি আয়াত রয়েছে। মাদানী সূরাগুলো মদিনায় হিজরতের পরে নাজিল হয়েছিল এবং বেশি করে ইবাদত, বিধি-বিধান ও মুসলিম সমাজের জীবন নিয়ে আলোচনা করে।

বিসমিল্লাহ
بِسْمِনামেbis'miٱللَّهِআল্লাহ (র)l-lahiٱلرَّحْمَـٰنِপরম করুণাময়l-raḥmāniٱلرَّحِيمِঅসীম দয়ালুl-raḥīmi
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে
৫৭:১
سَبَّحَমহিমা ঘোষণা করছেsabbaḥaلِلَّهِআল্লাহ্‌রই জন্যlillahiمَاযা কিছুفِىমধ্যে আছেٱلسَّمَـٰوَٰتِআকাশেরl-samāwātiوَٱلْأَرْضِ ۖও পৃথিবীতেwal-arḍiوَهُوَএবং তিনিwahuwaٱلْعَزِيزُপরাক্রমশালীl-ʿazīzuٱلْحَكِيمُপ্রজ্ঞাময়l-ḥakīmu١
আসমান ও যমীনে যা কিছু আছে সবই আল্লাহর গৌরব ও মহিমা ঘোষণা করে, তিনি প্রবল পরাক্রান্ত, মহা প্রজ্ঞাবান।
৫৭:২
لَهُۥতাঁরই জন্যেlahuمُلْكُসার্বভৌমত্বmul'kuٱلسَّمَـٰوَٰتِআকাশেরl-samāwātiوَٱلْأَرْضِ ۖও পৃথিবীরwal-arḍiيُحْىِۦতিনি জীবন দান করেনyuḥ'yīوَيُمِيتُ ۖও মৃত্যু ঘটানwayumītuوَهُوَএবং তিনিইwahuwaعَلَىٰউপরʿalāكُلِّসবkulliشَىْءٍۢকিছুরইshayinقَدِيرٌসর্বশক্তিমানqadīrun٢
আসমান ও যমীনের রাজত্ব তাঁরই, তিনিই জীবন দেন, আর তিনিই মৃত্যু দেন, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান।
৫৭:৩
هُوَতিনিইhuwaٱلْأَوَّلُপ্রথমl-awaluوَٱلْـَٔاخِرُও (তিনিই) শেষwal-ākhiruوَٱلظَّـٰهِرُএবং (তিনিই) ব্যক্তwal-ẓāhiruوَٱلْبَاطِنُ ۖও তিনিই অব্যক্তwal-bāṭinuوَهُوَএবং তিনিইwahuwaبِكُلِّসব সম্বন্ধেbikulliشَىْءٍকিছুshayinعَلِيمٌখুব অবহিতʿalīmun٣
তিনিই প্রথম, তিনিই শেষ, তিনি প্রকাশিত আবার গুপ্ত, তিনি সকল বিষয় পূর্ণরূপে জ্ঞাত।
৫৭:৪
هُوَতিনিইhuwaٱلَّذِىযিনিalladhīخَلَقَসৃষ্টি করেছেনkhalaqaٱلسَّمَـٰوَٰتِআকাশ সমুহকেl-samāwātiوَٱلْأَرْضَও পৃথিবীকেwal-arḍaفِىমধ্যেسِتَّةِছয়sittatiأَيَّامٍۢদিনেরayyāminثُمَّঅতঃপরthummaٱسْتَوَىٰসমাসীন হনis'tawāعَلَىউপরʿalāٱلْعَرْشِ ۚআরশেরl-ʿarshiيَعْلَمُতিনি জানেনyaʿlamuمَاযা কিছুيَلِجُঢোকেyalijuفِىমধ্যেٱلْأَرْضِমাটিরl-arḍiوَمَاএবং যাwamāيَخْرُجُবের হয়yakhrujuمِنْهَاতা থেকেmin'hāوَمَاএবং যা কিছুwamāيَنزِلُনামেyanziluمِنَহতেminaٱلسَّمَآءِআকাশl-samāiوَمَاও যা কিছুwamāيَعْرُجُউঠেyaʿrujuفِيهَا ۖতার মধ্য হতেfīhāوَهُوَএবং তিনি (আছেন)wahuwaمَعَكُمْতোমাদের সাথেmaʿakumأَيْنَযেখানেইaynaمَاযাكُنتُمْ ۚতোমরা থাকkuntumوَٱللَّهُএবং আল্লাহ্‌wal-lahuبِمَاঐ সম্বন্ধে যাbimāتَعْمَلُونَতোমরা কাজ করছtaʿmalūnaبَصِيرٌۭখুব দেখেনbaṣīrun٤
তিনি আসমান ও যমীনকে ছয় দিনে সৃষ্টি করেছেন অতঃপর আরশে সমুন্নত হয়েছেন। তিনি জানেন যা যমীনে প্রবেশ করে, আর যা তাত্থেকে বের হয়, আর যা আকাশ থেকে অবতীর্ণ হয়, আর যা তাতে উঠে যায়, তোমরা যেখানেই থাক তিনি তোমাদের সঙ্গে আছেন, তোমরা যে কাজই কর না কেন, আল্লাহ তা দেখেন।
৫৭:৫
لَّهُۥতাঁরই জন্যেlahuمُلْكُসার্বভৌমত্বmul'kuٱلسَّمَـٰوَٰتِআকাশেরl-samāwātiوَٱلْأَرْضِ ۚও পৃথিবীরwal-arḍiوَإِلَىএবং দিকেwa-ilāٱللَّهِআল্লাহ্‌রইl-lahiتُرْجَعُপ্রত্যাবর্তিত হয়tur'jaʿuٱلْأُمُورُ(সমস্ত) সব বিষয়l-umūru٥
আসমান ও যমীনের রাজত্ব তাঁরই, যাবতীয় বিষয় তাঁরই দিকে ফিরে যায় (চূড়ান্ত ফয়সালার জন্য)।
৫৭:৬
يُولِجُতিনি প্রবেশ করানyūlijuٱلَّيْلَরাতকেal-laylaفِىমধ্যেٱلنَّهَارِদিনেরl-nahāriوَيُولِجُও প্রবেশ করানwayūlijuٱلنَّهَارَদিনকেl-nahāraفِىমধ্যেٱلَّيْلِ ۚরাতেরal-layliوَهُوَএবং তিনিইwahuwaعَلِيمٌۢখুব অবহিতʿalīmunبِذَاتِঅবস্থা সম্বন্ধেbidhātiٱلصُّدُورِঅন্তর সমূহেরl-ṣudūri٦
তিনিই রাতকে প্রবেশ করান দিনের ভিতর, আর দিনকে ঢুকিয়ে দেন রাতের ভিতর, অন্তরের গোপনতত্ত্ব সম্পর্কে তিনি পূর্ণরূপে অবগত।
৫৭:৭
ءَامِنُوا۟তোমরা ঈমান আনāminūبِٱللَّهِআল্লাহ্‌র উপরbil-lahiوَرَسُولِهِۦও তাঁর রাসূলের উপরwarasūlihiوَأَنفِقُوا۟এবং তোমরা খরচ করোwa-anfiqūمِمَّاতা হতেmimmāجَعَلَكُمতোমাদের করেছেনjaʿalakumمُّسْتَخْلَفِينَউত্তরাধিকারীmus'takhlafīnaفِيهِ ۖযাতেfīhiفَٱلَّذِينَঅতঃএব যারাfa-alladhīnaءَامَنُوا۟ঈমান আনেāmanūمِنكُمْতোমাদের মধ্যে হতেminkumوَأَنفَقُوا۟ও খরচ করেwa-anfaqūلَهُمْতাদের জন্য (রয়েছে)lahumأَجْرٌۭপুরস্কারajrunكَبِيرٌۭবড়kabīrun٧
তোমরা আল্লাহ ও তাঁর রসূলের প্রতি ঈমান আনো, আর তিনি তোমাদেরকে যার উত্তরাধিকারী করেছেন তাত্থেকে (আল্লাহর পথে) ব্যয় কর । কারণ তোমাদের মধ্যে যারা ঈমান আনে আর ব্যয় করে, তাদের জন্য আছে বিরাট প্রতিফল।
৫৭:৮
وَمَاএবং কি হয়েছেwamāلَكُمْতোমাদেরlakumلَا(যে) নাتُؤْمِنُونَতোমরা ঈমান আনtu'minūnaبِٱللَّهِ ۙআল্লাহ্‌র উপরbil-lahiوَٱلرَّسُولُঅথচ রাসূলwal-rasūluيَدْعُوكُمْতোমাদেরকে ডাকছেনyadʿūkumلِتُؤْمِنُوا۟তোমরা ঈমান যেন আনlitu'minūبِرَبِّكُمْতোমার রবের উপরbirabbikumوَقَدْএবং নিশ্চয়ইwaqadأَخَذَতিনি নিয়েছেনakhadhaمِيثَـٰقَكُمْতোমাদের প্রতিশ্রুতিmīthāqakumإِنযদিinكُنتُمতোমরা হওkuntumمُّؤْمِنِينَমুমিনmu'minīna٨
তোমাদের কী হল যে, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে না যখন রসূল তোমাদেরকে তোমাদের প্রতিপালকের উপর ঈমান আনার জন্য ডাকছে আর তিনি তোমাদের কাছ থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছেন, যদি তোমরা বিশ্বাসী হয়েই থাক।
৫৭:৯
هُوَতিনিই (সেই আল্লাহ্‌)huwaٱلَّذِىযিনিalladhīيُنَزِّلُঅবতীর্ণ করেছেনyunazziluعَلَىٰউপরʿalāعَبْدِهِۦٓতাঁর বান্দার/ দাসেরʿabdihiءَايَـٰتٍۭআয়াত সমূহāyātinبَيِّنَـٰتٍۢসুস্পষ্টbayyinātinلِّيُخْرِجَكُمতোমাদের বের করার জন্যেliyukh'rijakumمِّنَহতেminaٱلظُّلُمَـٰتِঅন্ধকারসমূহl-ẓulumātiإِلَىদিকেilāٱلنُّورِ ۚআলোরl-nūriوَإِنَّএবং নিশ্চয়ইwa-innaٱللَّهَআল্লাহ্‌l-lahaبِكُمْতোমাদের উপরbikumلَرَءُوفٌۭঅবশ্যই করুণাময়laraūfunرَّحِيمٌۭপরম দয়ালুraḥīmun٩
তিনিই তাঁর বান্দাহর উপর সুস্পষ্ট আয়াত অবতীর্ণ করেন তোমাদেরকে ঘোর অন্ধকার থেকে আলোতে আনার জন্য, আল্লাহ অবশ্যই তোমাদের প্রতি বড়ই করুণাশীল, অতি দয়ালু।
৫৭:১০
وَمَاএবং কিwamāلَكُمْতোমাদের হয়েছেlakumأَلَّاযে নাallāتُنفِقُوا۟তোমরা ব্যয় করছtunfiqūفِىমধ্যেسَبِيلِপথেরsabīliٱللَّهِআল্লাহ্‌রl-lahiوَلِلَّهِঅথচ আল্লাহ্‌রই জন্যwalillahiمِيرَٰثُউত্তারাধিকার (অর্থাৎ মালিকানা)mīrāthuٱلسَّمَـٰوَٰتِআকাশেরl-samāwātiوَٱلْأَرْضِ ۚও পৃথিবীরwal-arḍiلَاনয়يَسْتَوِىসমানyastawīمِنكُمতোমাদের মধ্য হতেminkumمَّنْযেmanأَنفَقَব্যয় করেছেanfaqaمِنমধ্য হতেminقَبْلِপূর্বেqabliٱلْفَتْحِবিজয়েরl-fatḥiوَقَـٰتَلَ ۚএবং জিহাদ করেছেwaqātalaأُو۟لَـٰٓئِكَঐসব লোকulāikaأَعْظَمُশ্রেস্ততরaʿẓamuدَرَجَةًۭমর্যাদায়darajatanمِّنَ(তাদের) চেয়েminaٱلَّذِينَযারাalladhīnaأَنفَقُوا۟ব্যয় করেছেanfaqūمِنۢমধ্য হতেminبَعْدُ(বিজয়ের) পরেbaʿduوَقَـٰتَلُوا۟ ۚও যুদ্ধ করেছেwaqātalūوَكُلًّۭاতবে প্রত্যেককেwakullanوَعَدَপ্রতিশ্রুতি দিয়েছেনwaʿadaٱللَّهُআল্লাহ্‌l-lahuٱلْحُسْنَىٰ ۚকল্যাণকরl-ḥus'nāوَٱللَّهُএবং আল্লাহ্‌wal-lahuبِمَاঐ বিষয়ে যাbimāتَعْمَلُونَতোমরা কাজ করছtaʿmalūnaخَبِيرٌۭখুব অবগতkhabīrun١٠
তোমাদের হল কী যে তোমরা আল্লাহর পথে ব্যয় করবে না! আকাশ ও পৃথিবীর উত্তরাধিকার তো আল্লাহরই জন্য (কাজেই তাঁর পথে ব্যয় করলে তোমরা গরীব হয়ে যাবে এ আশঙ্কার কোন কারণ নেই)। তোমাদের মধ্যে যারা (মক্কা) বিজয়ের পূর্বে ব্যয় করেছে আর যুদ্ধ করেছে তারা সমান নয় (তাদের, যারা তা বিজয়ের পরে করেছে); তাদের মর্যাদা অনেক বড় তাদের তুলনায় যারা পরে ব্যয় করেছে ও যুদ্ধ করেছে। উভয়ের জন্যই আল্লাহ কল্যাণের ও‘য়াদা দিয়েছেন। তোমরা যা কিছু কর সে সম্পর্কে আল্লাহ পূর্ণভাবে অবগত।
৫৭:১১
مَّنকে (আছে)manذَاসেই (ব্যক্তি)dhāٱلَّذِىযেalladhīيُقْرِضُঋণ দেবেyuq'riḍuٱللَّهَআল্লাহকেl-lahaقَرْضًاঋণqarḍanحَسَنًۭاউত্তমḥasananفَيُضَـٰعِفَهُۥঅতঃপর তা বহুগুণ বৃদ্ধি করবেনfayuḍāʿifahuلَهُۥতার জন্যেlahuوَلَهُۥٓএবং তার জন্যেwalahuأَجْرٌۭপুরস্কার (আছে)ajrunكَرِيمٌۭসম্মানজনকkarīmun١١
এমন কে আছে যে, আল্লাহকে উত্তম ঋণ দিবে? তাহলে তিনি তা তার জন্য কয়েকগুণ বাড়িয়ে দিবেন আর তার জন্য আছে সম্মানজনক প্রতিফল।
৫৭:১২
يَوْمَসেদিনyawmaتَرَىতুমি দেখবেtarāٱلْمُؤْمِنِينَমুমিন পুরুষকেl-mu'minīnaوَٱلْمُؤْمِنَـٰتِও মুমিন নারীকেwal-mu'minātiيَسْعَىٰছুটে চলছেyasʿāنُورُهُمতাদের আলোnūruhumبَيْنَতাদের সামনেbaynaأَيْدِيهِمْতাদের সামনেaydīhimوَبِأَيْمَـٰنِهِمও তাদের ডানেwabi-aymānihimبُشْرَىٰكُمُ"(বলা হবে) তোমাদের জন্যে সুসংবাদbush'rākumuٱلْيَوْمَআজl-yawmaجَنَّـٰتٌۭএক জান্নাতেরjannātunتَجْرِىপ্রবাহিত হয়tajrīمِنথেকেminتَحْتِهَاতার নিচtaḥtihāٱلْأَنْهَـٰرُঝর্ণাসমূহl-anhāruخَـٰلِدِينَতারা স্থায়ী হবেkhālidīnaفِيهَا ۚতার মধ্যেfīhāذَٰلِكَএটাইdhālikaهُوَসেইhuwaٱلْفَوْزُসাফল্যl-fawzuٱلْعَظِيمُমহা"l-ʿaẓīmu١٢
সে দিন তুমি মু’মিন ও মু’মিনাদের দেখবে, তাদের সামনে আর তাদের ডানে তাদের জ্যোতি ছুটতে থাকবে। (তাদেরকে বলা হবে) ‘আজ তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ যার নীচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত, তাতে (তোমরা) চিরকাল থাকবে। এটাই হল বিরাট সফলতা।
৫৭:১৩
يَوْمَসেদিনyawmaيَقُولُবলবেyaqūluٱلْمُنَـٰفِقُونَমোনাফেক পুরুষরাl-munāfiqūnaوَٱلْمُنَـٰفِقَـٰتُও মোনাফেক নারীরাwal-munāfiqātuلِلَّذِينَ(তাদের) কে যারাlilladhīnaءَامَنُوا۟ঈমান এনেছিলāmanūٱنظُرُونَا"আমাদের দিকে একটু দেখunẓurūnāنَقْتَبِسْ(আলো নিয়ে) আমরা উপকৃত হবnaqtabisمِنহতেminنُّورِكُمْতোমাদের আলো"nūrikumقِيلَবলা হবেqīlaٱرْجِعُوا۟"তোমরা ফিরে যাওir'jiʿūوَرَآءَكُمْতোমাদের পিছনেwarāakumفَٱلْتَمِسُوا۟তোমরা অতঃপর খোঁজ করোfal-tamisūنُورًۭاআলো"nūranفَضُرِبَঅতঃপর খাড়া করে দেওয়া হবেfaḍuribaبَيْنَهُمতাদের মাঝেbaynahumبِسُورٍۢপ্রাচীরbisūrinلَّهُۥতার থাকবেlahuبَابٌۢএকটি দরজাbābunبَاطِنُهُۥতার ভিতর দিকেbāṭinuhuفِيهِসেখানে আছেfīhiٱلرَّحْمَةُঅনুগ্রহl-raḥmatuوَظَـٰهِرُهُۥএবং তার বাইরেwaẓāhiruhuمِنহতেminقِبَلِهِতার সামনের দিকqibalihiٱلْعَذَابُশাস্তিl-ʿadhābu١٣
সেদিন মুনাফিক পুরুষ ও মুনাফিক নারীরা মু’মিনদেরকে বলবে- ‘তোমরা আমাদের জন্য অপেক্ষা কর, তোমাদের জ্যোতি থেকে আমরা কিছুটা নিয়ে নেই।’ তাদেরকে বলা হবে- ‘তোমরা তোমাদের পেছনে ফিরে যাও, ‘আর আলোর খোঁজ কর।’ তখন তাদের মাঝে একটি আড়াল খাড়া করে দেয়া হবে যার থাকবে একটি দরজা। তার ভিতর ভাগে থাকবে রহমত আর বহির্ভাগের সর্বত্র থাকবে ‘আযাব।
৫৭:১৪
يُنَادُونَهُمْতাদেরকে ডেকে বলবে তারাyunādūnahumأَلَمْ"নয় কিalamنَكُنআমরা ছিলামnakunمَّعَكُمْ ۖতোমাদের সাথে"maʿakumقَالُوا۟তারা বলবেqālūبَلَىٰ"হ্যাঁ (তোমরা ছিলে)balāوَلَـٰكِنَّكُمْকিন্তু তোমরাwalākinnakumفَتَنتُمْতোমরা বিপদে ফেলেছিলেfatantumأَنفُسَكُمْতোমাদের নিজেদেরকেanfusakumوَتَرَبَّصْتُمْএবং তোমরা অপেক্ষা করেছিলেwatarabbaṣtumوَٱرْتَبْتُمْও তোমরা সন্দেহ করেছিলেwa-ir'tabtumوَغَرَّتْكُمُএবং তোমাদেরকে ধোঁকা দিয়েছিলwagharratkumuٱلْأَمَانِىُّমিথ্যা আকাঙ্ক্ষাl-amāniyuحَتَّىٰযতক্ষণ নাḥattāجَآءَআসলjāaأَمْرُনির্দেশamruٱللَّهِআল্লাহরl-lahiوَغَرَّكُمএবং তোমাদেরকে ধোঁকা দিয়েছিলwagharrakumبِٱللَّهِআল্লাহ্‌ সম্পর্কেbil-lahiٱلْغَرُورُপ্রতারক (শয়তান)l-gharūru١٤
তারা মু’মিনদেরকে ডেকে বলবে- ‘আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না?’ তারা উত্তর দিবে, ‘হাঁ, কিন্তু তোমরা নিজেরাই নিজেদেরকে বিপদে ফেলে দিয়েছ, তোমরা অপেক্ষা করেছিলে (আমাদের ধ্বংসের জন্য), তোমরা সন্দেহে পতিত ছিলে, আর মিথ্যে আশা আকাঙ্ক্ষা তোমাদেরকে প্রতারিত করেছিল। শেষ পর্যন্ত আল্লাহর হুকুম এসে গেল, আর বড় প্রতারক (শাইত্বন) তোমাদেরকে আল্লাহর ব্যাপারে প্রতারিত করল।
৫৭:১৫
فَٱلْيَوْمَঅতঃএব আজfal-yawmaلَاনাيُؤْخَذُনেওয়া হবেyu'khadhuمِنكُمْতোমাদের হতেminkumفِدْيَةٌۭকোনো মুক্তিপণfid'yatunوَلَاআর নাwalāمِنَহতেminaٱلَّذِينَযারাalladhīnaكَفَرُوا۟ ۚঅস্বীকার করেছিলkafarūمَأْوَىٰكُمُতোমাদের আবাসস্থলmawākumuٱلنَّارُ ۖজাহান্নামl-nāruهِىَতাhiyaمَوْلَىٰكُمْ ۖতোমাদের সঙ্গীmawlākumوَبِئْسَএবং অতি নিকৃষ্টwabi'saٱلْمَصِيرُপ্রত্যাবর্তনস্থলl-maṣīru١٥
আজ তোমাদের কাছ থেকে কোন মুক্তিপণ গ্রহণ করা হবে না, আর যারা কুফুরী করেছিল তাদের কাছ থেকেও না। তোমাদের বসবাসের জায়গা জাহান্নাম, সেটাই তোমাদের যথাযোগ্য স্থান। কতই না নিকৃষ্ট সেই আশ্রয়স্থল!
৫৭:১৬
۞ أَلَمْনি কি (সে সময়)alamيَأْنِসময় আসেyaniلِلَّذِينَ(তাদের) জন্যে যারাlilladhīnaءَامَنُوٓا۟ঈমান এনেছেāmanūأَنযেanتَخْشَعَবিগলিত হওয়ারtakhshaʿaقُلُوبُهُمْতাদের অন্তর গুলোqulūbuhumلِذِكْرِস্মরণেlidhik'riٱللَّهِআল্লাহ্‌রl-lahiوَمَاএবং যাwamāنَزَلَঅবতীর্ণ হয়েছেnazalaمِنَথেকেminaٱلْحَقِّসত্যl-ḥaqiوَلَاএবং নাwalāيَكُونُوا۟তারা হবেyakūnūكَٱلَّذِينَ(তাদের) মত যাদেরka-alladhīnaأُوتُوا۟দেওয়া হয়েছিলūtūٱلْكِتَـٰبَকিতাবl-kitābaمِنমধ্য হতেminقَبْلُইতি পূর্বেqabluفَطَالَঅতঃপর অতিবাহিত হলfaṭālaعَلَيْهِمُতাদের উপরʿalayhimuٱلْأَمَدُবহুকালl-amaduفَقَسَتْএখন শক্ত হয়ে গিয়েছেfaqasatقُلُوبُهُمْ ۖতাদের অন্তরগুলোqulūbuhumوَكَثِيرٌۭএবং অধিকাংশইwakathīrunمِّنْهُمْতাদের মধ্য হতেmin'humفَـٰسِقُونَসত্যত্যাগীfāsiqūna١٦
যারা ঈমান এনেছে তাদের জন্য সে সময় কি এখনও আসেনি যে আল্লাহর স্মরণে আর যে প্রকৃত সত্য অবতীর্ণ হয়েছে তাতে তাদের অন্তর বিগলিত হয়ে যাবে? আর তারা যেন সেই লোকদের মত না হয়ে যায় যাদেরকে পূর্বে কিতাব দেয়া হয়েছিল, অতঃপর তাদের উপর অতিবাহিত হয়ে গেল বহু বহু যুগ আর তাদের অন্তর কঠিন হয়ে পড়ল। তাদের অধিকাংশই পাপাচারী।
৫৭:১৭
ٱعْلَمُوٓا۟তোমরা জেনে রাখiʿ'lamūأَنَّযেannaٱللَّهَআল্লাহl-lahaيُحْىِজীবিত করেনyuḥ'yīٱلْأَرْضَমাটিকেl-arḍaبَعْدَপরেbaʿdaمَوْتِهَا ۚতার মৃত্যুরmawtihāقَدْনিশ্চয়ইqadبَيَّنَّاআমরা বর্ণনা করেছিbayyannāلَكُمُতোমাদের জন্যlakumuٱلْـَٔايَـٰتِনিদর্শনগুলোকেl-āyātiلَعَلَّكُمْতোমরা সম্ভবতlaʿallakumتَعْقِلُونَবুঝতে পারবেtaʿqilūna١٧
জেনে রেখ, আল্লাহই যমীনকে তার মৃত্যুর পর আবার জীবিত করেন। আমি তোমাদের কাছে সুস্পষ্টভাবে নিদর্শন বর্ণনা করেছি যাতে তোমরা বুঝতে পার।
৫৭:১৮
إِنَّনিশ্চয়ইinnaٱلْمُصَّدِّقِينَদানশীল পুরুষরাl-muṣadiqīnaوَٱلْمُصَّدِّقَـٰتِও দানশীল নারীরাwal-muṣadiqātiوَأَقْرَضُوا۟এবং যারা ঋণ দিয়েছেwa-aqraḍūٱللَّهَআল্লাহ্কেl-lahaقَرْضًاঋণqarḍanحَسَنًۭاউত্তমḥasananيُضَـٰعَفُবহুগুণ বাড়িয়ে দেওয়া হবেyuḍāʿafuلَهُمْতাদের জন্যেlahumوَلَهُمْএবং তাদের জন্যে রয়েছেwalahumأَجْرٌۭপুরস্কারajrunكَرِيمٌۭসম্মানজনকkarīmun١٨
দানশীল পুরুষরা আর দানশীলা নারীরা আর যারা আল্লাহকে ঋণ দেয়- উত্তম ঋণ, তাদের জন্য বহুগুণ বাড়িয়ে দেয়া হবে, আর তাদের জন্য আছে মর্যাদাপূর্ণ প্রতিদান।
৫৭:১৯
وَٱلَّذِينَএবং যারাwa-alladhīnaءَامَنُوا۟ঈমান এনেছেāmanūبِٱللَّهِআল্লাহ্‌র উপরbil-lahiوَرُسُلِهِۦٓএবং তঁর রাসূলদের (উপর)warusulihiأُو۟لَـٰٓئِكَঐসব লোকulāikaهُمُতারাইhumuٱلصِّدِّيقُونَ ۖসিদ্দিক (সত্যনিষ্ঠ)l-ṣidīqūnaوَٱلشُّهَدَآءُএবং (তারাই) শহীদwal-shuhadāuعِندَকাছেʿindaرَبِّهِمْতাদের রবেরrabbihimلَهُمْতাদের জন্যে রয়েছেlahumأَجْرُهُمْতাদের পুরস্কারajruhumوَنُورُهُمْ ۖও তাদের জ্যোতিwanūruhumوَٱلَّذِينَএবং যারাwa-alladhīnaكَفَرُوا۟অস্বীকার করেছেkafarūوَكَذَّبُوا۟ও মিথ্যা মনে করেছেwakadhabūبِـَٔايَـٰتِنَآআমাদের আয়াত গুলোকেbiāyātināأُو۟لَـٰٓئِكَঐসব লোকulāikaأَصْحَـٰبُঅধিবাসী (হবে)aṣḥābuٱلْجَحِيمِজাহান্নামেরl-jaḥīmi١٩
আর যারা আল্লাহ ও তাঁর রসূলের প্রতি ঈমান আনে তারাই তাদের প্রতিপালকের নিকট সিদ্দীক ও শহীদ। তাদের জন্য আছে তাদের প্রতিদান ও তাদের নূর। আর যারা কুফুরী করে আর আমার নিদর্শনকে অস্বীকার করে, তারাই জাহান্নামের বাসিন্দা।
৫৭:২০
ٱعْلَمُوٓا۟তোমরা জেনে রাখiʿ'lamūأَنَّمَاপ্রকৃতপক্ষেannamāٱلْحَيَوٰةُজীবনl-ḥayatuٱلدُّنْيَا(এই) দুনিয়ারl-dun'yāلَعِبٌۭক্রীড়াlaʿibunوَلَهْوٌۭও কৌতুক (মাত্র)walahwunوَزِينَةٌۭএবং জাঁকজমকwazīnatunوَتَفَاخُرٌۢও পারস্পরিক গৌরব অহংকারwatafākhurunبَيْنَكُمْতোমাদের মাঝেbaynakumوَتَكَاثُرٌۭও পারস্পরিক প্রাচুর্য লাভের প্রতিযোগিতাwatakāthurunفِىক্ষেত্রেٱلْأَمْوَٰلِসম্পদ সমুহেরl-amwāliوَٱلْأَوْلَـٰدِ ۖও সন্তানসন্ততিতেwal-awlādiكَمَثَلِ(এর) উপমা যেমনkamathaliغَيْثٍবৃষ্টি (হলে)ghaythinأَعْجَبَচমৎকৃত করেaʿjabaٱلْكُفَّارَকৃষককেl-kufāraنَبَاتُهُۥতার উদ্ভিদ সম্ভারnabātuhuثُمَّএরপরthummaيَهِيجُশুকিয়ে  যায়yahījuفَتَرَىٰهُঅতঃপর তুমি তা দেখfatarāhuمُصْفَرًّۭاহলুদবর্ণ (হতে)muṣ'farranثُمَّএরপরthummaيَكُونُসেটা হয়ে যায়yakūnuحُطَـٰمًۭا ۖখড়কুটাḥuṭāmanوَفِىআর মধ্যে আছেwafīٱلْـَٔاخِرَةِআখেরাতেরl-ākhiratiعَذَابٌۭশাস্তিʿadhābunشَدِيدٌۭকঠোরshadīdunوَمَغْفِرَةٌۭআর (আছে) ক্ষমাwamaghfiratunمِّنَপক্ষ হতেminaٱللَّهِআল্লাহ্‌রl-lahiوَرِضْوَٰنٌۭ ۚএবং সন্তুষ্টিওwariḍ'wānunوَمَاএবং নয়wamāٱلْحَيَوٰةُজীবনl-ḥayatuٱلدُّنْيَآদুনিয়ারl-dun'yāإِلَّاএছাড়াillāمَتَـٰعُসামগ্রীmatāʿuٱلْغُرُورِছলনারl-ghurūri٢٠
তোমরা জেনে রেখ, দুনিয়ার জীবন ক্রীড়া-কৌতুক, শোভা-সৌন্দর্য, পারস্পরিক গর্ব-অহঙ্কার আর ধন-মাল ও সন্তানাদিতে আধিক্যের প্রতিযোগিতা মাত্র। তার উদাহরণ হল বৃষ্টি, আর তা হতে উৎপন্ন শষ্যাদি কৃষকের মনকে আনন্দে ভরে দেয়, তারপর তা পেকে যায়, তখন তুমি তাকে হলুদ বর্ণ দেখতে পাও, পরে তা খড় ভুষি হয়ে যায়। (আর আখেরাতের চিত্র অন্যরকম, পাপাচারীদের জন্য), আখেরাতে আছে কঠিন শাস্তি, (আর নেককারদের জন্য আছে) আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি। আর দুনিয়ার জীবনটা তো ধোঁকার বস্তু ছাড়া আর কিছুই না।
৫৭:২১
سَابِقُوٓا۟তোমরা এগিয়ে যাওsābiqūإِلَىٰদিকেilāمَغْفِرَةٍۢক্ষমারmaghfiratinمِّنপক্ষ হতেminرَّبِّكُمْতোমাদের রবেরrabbikumوَجَنَّةٍও (এমন) জান্নাতেরwajannatinعَرْضُهَاযার প্রশস্ততাʿarḍuhāكَعَرْضِপ্রশস্ততার মতোkaʿarḍiٱلسَّمَآءِআকাশেরl-samāiوَٱلْأَرْضِও পৃথিবীরwal-arḍiأُعِدَّتْপ্রস্তুত করা হয়েছেuʿiddatلِلَّذِينَ(তাদের) জন্যে যারাlilladhīnaءَامَنُوا۟ঈমান এনেছেāmanūبِٱللَّهِআল্লাহ্‌র উপরbil-lahiوَرُسُلِهِۦ ۚও তাঁর রাসূলদের (উপর)warusulihiذَٰلِكَএটাdhālikaفَضْلُঅনুগ্রহfaḍluٱللَّهِআল্লাহরl-lahiيُؤْتِيهِতা দান করবেনyu'tīhiمَنযাকেmanيَشَآءُ ۚতিনি চানyashāuوَٱللَّهُএবং আল্লাহwal-lahuذُوঅধিকারীdhūٱلْفَضْلِঅনুগ্রহেরl-faḍliٱلْعَظِيمِমহাl-ʿaẓīmi٢١
তোমরা এগিয়ে যাও তোমাদের প্রতিপালকের ক্ষমা ও জান্নাত লাভের জন্য, যার প্রশস্ততা আসমান ও যমীনের প্রশস্ততার মত। তা প্রস্তুত রাখা হয়েছে তাদের জন্য যারা আল্লাহ ও তাঁর রসূলদের প্রতি ঈমান এনেছে। এটা আল্লাহর অনুগ্রহ, তিনি তা দেন যাকে ইচ্ছে করেন, আল্লাহ বড়ই অনুগ্রহশীল।
৫৭:২২
مَآনাأَصَابَআপতিতaṣābaمِنকোনোminمُّصِيبَةٍۢবিপদmuṣībatinفِىমধ্যেٱلْأَرْضِপৃথিবীরl-arḍiوَلَاআর নাwalāفِىٓউপরأَنفُسِكُمْতোমাদের নিজেদেরanfusikumإِلَّاএছাড়া যাillāفِىআছেكِتَـٰبٍۢএকটি কিতাবে (লিখিত)kitābinمِّنথেকেminقَبْلِপূর্বেইqabliأَنযেanنَّبْرَأَهَآ ۚতা আমরা ঘটাবnabra-ahāإِنَّনিশ্চয়ইinnaذَٰلِكَএটাdhālikaعَلَىজন্যেʿalāٱللَّهِআল্লাহ্‌রl-lahiيَسِيرٌۭসহজyasīrun٢٢
পৃথিবীতে অথবা তোমাদের নিজেদের উপর এমন কোন মুসীবত আসে না যা আমি সংঘটিত করার পূর্বে কিতাবে লিপিবদ্ধ রাখি না। এটা (করা) আল্লাহর জন্য খুবই সহজ।
৫৭:২৩
لِّكَيْلَاনা এটা এজন্য যেlikaylāتَأْسَوْا۟তোমরা বিমর্ষ হওtasawعَلَىٰউপরʿalāمَاযাفَاتَكُمْতোমরা হারাওfātakumوَلَاএবং নাwalāتَفْرَحُوا۟উল্লাসিত হও তোমরাtafraḥūبِمَآঐ বিষয়ে যাbimāءَاتَىٰكُمْ ۗতোমাদের দান করেন তিনিātākumوَٱللَّهُএবং আল্লাহ্‌‌wal-lahuلَاনাيُحِبُّভালবাসেনyuḥibbuكُلَّপ্রত্যেকkullaمُخْتَالٍۢউদ্ধতmukh'tālinفَخُورٍঅহংকারীকেfakhūrin٢٣
এটা এজন্য যে, তোমাদের যে ক্ষতি হয়েছে তার জন্য তোমরা যেন হতাশাগ্রস্ত না হও, আর তোমাদেরকে যা দান করা হয়েছে তার জন্য তোমরা যেন উৎফুল্ল না হও, কেননা আল্লাহ অহংকারী ও অধিক গর্বকারীকে পছন্দ করেন না-
৫৭:২৪
ٱلَّذِينَযারাalladhīnaيَبْخَلُونَকৃপণতা করেyabkhalūnaوَيَأْمُرُونَও নির্দেশ দেয়wayamurūnaٱلنَّاسَলোকদেরকেl-nāsaبِٱلْبُخْلِ ۗকৃপণতার ব্যাপারেbil-bukh'liوَمَنএবং যেwamanيَتَوَلَّমুখ ফিরিয়ে নেয় (সে জেনে রাখুক)yatawallaفَإِنَّতবে নিশ্চয়ইfa-innaٱللَّهَআল্লাহ্‌l-lahaهُوَতিনিইhuwaٱلْغَنِىُّঅভাবমুক্তl-ghaniyuٱلْحَمِيدُপ্রশংসিতl-ḥamīdu٢٤
যারা কৃপণতা করে আর মানুষকে কৃপণতা করার আদেশ দেয় এবং যে ব্যক্তি (আল্লাহর পথ হতে) মুখ ফিরিয়ে নেয় (সে জেনে রাখুক) আল্লাহ অভাব মুক্ত, প্রশংসিত।
৫৭:২৫
لَقَدْনিশ্চয়ইlaqadأَرْسَلْنَاআমরা পাঠিয়েছিarsalnāرُسُلَنَاআমাদের রাসূলদেরকেrusulanāبِٱلْبَيِّنَـٰتِসুস্পষ্ট প্রমাণাদি সহbil-bayinātiوَأَنزَلْنَاএবং আমরা অবতীর্ণ করেছিwa-anzalnāمَعَهُمُতাদের সাথেmaʿahumuٱلْكِتَـٰبَকিতাবl-kitābaوَٱلْمِيزَانَও ন্যায়দণ্ডwal-mīzānaلِيَقُومَপ্রতিষ্ঠিত হয় যেনliyaqūmaٱلنَّاسُমানুষl-nāsuبِٱلْقِسْطِ ۖন্যায়বিচারের সাথেbil-qis'ṭiوَأَنزَلْنَاও আমরা অবতীর্ণ করেছিwa-anzalnāٱلْحَدِيدَলোহাl-ḥadīdaفِيهِযার মধ্যে রয়েছেfīhiبَأْسٌۭশক্তিbasunشَدِيدٌۭপ্রচণ্ডshadīdunوَمَنَـٰفِعُএবং নানা উপকারwamanāfiʿuلِلنَّاسِমানুষের জন্যlilnnāsiوَلِيَعْلَمَএবং (এ উদ্দেশ্যে ) জানেন যেনwaliyaʿlamaٱللَّهُআল্লাহ্‌l-lahuمَنকেmanيَنصُرُهُۥতাঁকে সাহায্য করেyanṣuruhuوَرُسُلَهُۥও তাঁর রাসূলদেরwarusulahuبِٱلْغَيْبِ ۚ(তাঁকে) না দেখা অবস্থায়bil-ghaybiإِنَّনিশ্চয়ইinnaٱللَّهَআল্লাহ্‌l-lahaقَوِىٌّশক্তিধরqawiyyunعَزِيزٌۭপরাক্রমাশালীʿazīzun٢٥
আমি আমার রসূলদেরকে সুস্পষ্ট প্রমাণসহ পাঠিয়েছি আর তাদের সঙ্গে অবতীর্ণ করেছি কিতাব ও (সত্য মিথ্যার) মানদন্ড যাতে মানুষ ইনসাফ ও সুবিচারের উপর প্রতিষ্ঠিত হতে পারে। আমি অবতীর্ণ করেছি লোহা যাতে আছে প্রচন্ড শক্তি আর মানুষের জন্য নানাবিধ উপকার যাতে আল্লাহ পরীক্ষা করতে পারেন আল্লাহকে না দেখেই তাঁকে আর তাঁর রসূলদেরকে কারা (এই লোহার শক্তি দিয়ে ও যাবতীয় উপায়ে) সাহায্য করে। আল্লাহ বড়ই শক্তিমান, মহাপরিক্রমশালী।
৫৭:২৬
وَلَقَدْএবং নিশ্চয়ইwalaqadأَرْسَلْنَاআমরা পাঠিয়েছিarsalnāنُوحًۭاনূহকেnūḥanوَإِبْرَٰهِيمَও ইবরাহীমকেwa-ib'rāhīmaوَجَعَلْنَاএবং আমরা বজায় রেখেছিwajaʿalnāفِىমধ্যেذُرِّيَّتِهِمَاউভয়ের বংশধরদেরdhurriyyatihimāٱلنُّبُوَّةَনবুয়্যতl-nubuwataوَٱلْكِتَـٰبَ ۖও কিতাবwal-kitābaفَمِنْهُمঅতঃপর তাদের মধ্য হতেfamin'humمُّهْتَدٍۢ ۖ(কিছু হয়েছে) সৎ পথ প্রাপ্তmuh'tadinوَكَثِيرٌۭআর অনেকেইwakathīrunمِّنْهُمْতাদের মধ্যে হতেmin'humفَـٰسِقُونَসত্যত্যাগীfāsiqūna٢٦
আমি নূহ (আলাইহিস সালাম) আর ইব্রাহীম (আলাইহিস সালাম)-কে পাঠিয়েছিলাম আর তাদের বংশধরদের মধ্যে নুবুওয়াত ও কিতাবের ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলাম। তাদের মধ্যে কেউ কেউ সঠিক পথ অবলম্বন করেছিল আর তাদের অধিকাংশই ছিল পাপাচারী।
৫৭:২৭
ثُمَّএরপরthummaقَفَّيْنَاআমরা অনুগামী করেছিqaffaynāعَلَىٰٓউপরʿalāءَاثَـٰرِهِمতাদের পদচিহ্নেরāthārihimبِرُسُلِنَاআমাদের  রাসূলদেরকেbirusulināوَقَفَّيْنَاএবং আমরা এরপর অনুগামী করেছিwaqaffaynāبِعِيسَىঈসাকেbiʿīsāٱبْنِপুত্রib'niمَرْيَمَমারইয়ামেরmaryamaوَءَاتَيْنَـٰهُএবং আমরা তাকে দিয়েছিwaātaynāhuٱلْإِنجِيلَইনজিলl-injīlaوَجَعَلْنَاএবং আমরা দিয়েছিলামwajaʿalnāفِىমধ্যেقُلُوبِঅন্তরসমূহেরqulūbiٱلَّذِينَ(তাদের) যারাalladhīnaٱتَّبَعُوهُতা্র অনুসরণ করেছেittabaʿūhuرَأْفَةًۭকরুণাrafatanوَرَحْمَةًۭও দয়াwaraḥmatanوَرَهْبَانِيَّةًআর বৈরাগ্যবাদ/ সন্ন্যাসবাদwarahbāniyyatanٱبْتَدَعُوهَاতা তারা উদ্ভাবন করেছিলib'tadaʿūhāمَاনাكَتَبْنَـٰهَاতার আমরা বিধান দিয়েছিkatabnāhāعَلَيْهِمْতাদের উপরʿalayhimإِلَّاকিন্তুillāٱبْتِغَآءَ(তারা করেছিল) সন্ধানেib'tighāaرِضْوَٰنِসন্তুষ্টিরriḍ'wāniٱللَّهِআল্লাহ্‌রl-lahiفَمَاকিন্তু নাfamāرَعَوْهَاতা পালন করেছিলraʿawhāحَقَّযথাযথ ভাবেḥaqqaرِعَايَتِهَا ۖতা পালন করা (উচিৎ যেমন)riʿāyatihāفَـَٔاتَيْنَاঅতঃপর আমরা দিয়েছিলামfaātaynāٱلَّذِينَ(তাদেরকে) যারাalladhīnaءَامَنُوا۟ঈমান এনেছিলāmanūمِنْهُمْতাদের মধ্য হতেmin'humأَجْرَهُمْ ۖতাদের পুরস্কারajrahumوَكَثِيرٌۭএবং অধিকাংশwakathīrunمِّنْهُمْতাদের মধ্যকারmin'humفَـٰسِقُونَসত্যত্যাগী (ফাসেক)fāsiqūna٢٧
অতঃপর তাদের পথ ধরে আমি আমার রসূলদেরকে পাঠিয়েছিলাম, অতঃপর তাদের পেছনে আমি মারইয়াম-পুত্র ‘ঈসা (আলাইহিস সালাম)-কে পাঠিয়েছিলাম আর তাকে দিয়েছিলাম ইঞ্জীল। আর যারা তাকে অনুসরণ করেছিল তাদের অন্তরে দিয়েছিলাম করুণা ও দয়ামায়া। আর বৈরাগ্যবাদ- তা তারা নিজেরাই নতুনভাবে চালু করেছে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়। আমি তাদের উপর এ বিধান অপরিহার্য করিনি। আর সেটাও তারা লালন করতে পারেনি যেভাবে তা লালন করা প্রয়োজন ছিল। তাদের মধ্যে যারা ঈমান গ্রহণ করেছিল তাদেরকে আমি তাদের প্রাপ্য পুরস্কার দিয়েছিলাম। কিন্তু তাদের অধিকাংশই ছিল পাপাচারী।
৫৭:২৮
يَـٰٓأَيُّهَاহেyāayyuhāٱلَّذِينَযারাalladhīnaءَامَنُوا۟ঈমান এনেছāmanūٱتَّقُوا۟তোমরা ভয় করোittaqūٱللَّهَআল্লাহকেl-lahaوَءَامِنُوا۟ও তোমরা ঈমান আনwaāminūبِرَسُولِهِۦতাঁর রাসূলের প্রতিbirasūlihiيُؤْتِكُمْতিনি তোমাদের দিবেনyu'tikumكِفْلَيْنِদ্বিগুণ অংশkif'layniمِنথেকেminرَّحْمَتِهِۦতাঁর অনুগ্রহraḥmatihiوَيَجْعَلএবং দেবেনwayajʿalلَّكُمْতোমাদের জন্যেlakumنُورًۭاজ্যোতিnūranتَمْشُونَতোমরা চলবেtamshūnaبِهِۦতা দিয়েbihiوَيَغْفِرْও ক্ষমা করবেনwayaghfirلَكُمْ ۚতোমাদেরকেlakumوَٱللَّهُএবং আল্লাহ্‌wal-lahuغَفُورٌۭক্ষমাশীলghafūrunرَّحِيمٌۭপরম দয়ালুraḥīmun٢٨
ওহে মু’মিনগণ! তোমরা আল্লাহকে ভয় কর আর তাঁর রসূলের প্রতি ঈমান আন, তিনি তাঁর অনুগ্রহে তোমাদেরকে দ্বিগুণ পুরস্কার দিবেন আর তিনি তোমাদের জন্য আলোর ব্যবস্থা করবেন যা দিয়ে তোমরা পথ চলবে, আর তিনি তোমাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ বড়ই ক্ষমাশীল, অতি দয়ালু।
৫৭:২৯
لِّئَلَّاযেনli-allāيَعْلَمَজানেyaʿlamaأَهْلُঅধিকারীরাahluٱلْكِتَـٰبِকিতাবেরl-kitābiأَلَّاযে নাallāيَقْدِرُونَতারা অধিকার রাখেyaqdirūnaعَلَىٰউপরʿalāشَىْءٍۢকোনো কিছুইshayinمِّنমধ্যে হতেminفَضْلِঅনুগ্রহেরfaḍliٱللَّهِ ۙআল্লাহরl-lahiوَأَنَّএবং নিশ্চয়ইwa-annaٱلْفَضْلَ(সমস্ত) অনুগ্রহl-faḍlaبِيَدِহাতেbiyadiٱللَّهِআল্লাহ্‌রইl-lahiيُؤْتِيهِতা দান করেন তিনিyu'tīhiمَنযাকেmanيَشَآءُ ۚতিনি চানyashāuوَٱللَّهُএবং আল্লাহwal-lahuذُوঅধিকারীdhūٱلْفَضْلِঅনুগ্রহেরl-faḍliٱلْعَظِيمِমহাl-ʿaẓīmi٢٩
(আমি আহলে কিতাব ছাড়া অন্যত্র নুবুওয়াত দিলাম) এ জন্য যে, আহলে কিতাবগণ যেন জেনে নিতে পারে যে, আল্লাহর অনুগ্রহের কোন কিছুকেই তাদের নিয়ন্ত্রণ করার কোন ক্ষমতা নেই, আর (তারা যেন আরো জেনে নিতে পারে যে) অনুগ্রহ একমাত্র আল্লাহর হাতেই, যাকে ইচ্ছে তিনিই তা দেন। আল্লাহ বিশাল অনুগ্রহের অধিকারী।