৫৮

আল-মুজাদালাহ

মদীনা ২২ আয়াত পারা ২৮
المجادلة

সূরা আল-মুজাদালাহ (المجادلة) পবিত্র কুরআনের ৫৮ নম্বর অধ্যায় — মদীনা সূরা, যাতে ২২ টি আয়াত রয়েছে। মাদানী সূরাগুলো মদিনায় হিজরতের পরে নাজিল হয়েছিল এবং বেশি করে ইবাদত, বিধি-বিধান ও মুসলিম সমাজের জীবন নিয়ে আলোচনা করে।

বিসমিল্লাহ
بِسْمِনামেbis'miٱللَّهِআল্লাহ (র)l-lahiٱلرَّحْمَـٰنِপরম করুণাময়l-raḥmāniٱلرَّحِيمِঅসীম দয়ালুl-raḥīmi
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে
৫৮:১
قَدْনিশ্চয়ইqadسَمِعَশুনেছেনsamiʿaٱللَّهُআল্লাহ্‌l-lahuقَوْلَকথাqawlaٱلَّتِى(সেই নারীর) যেallatīتُجَـٰدِلُكَতোমার সাথে তর্কবিতর্ক করছেtujādilukaفِىব্যাপারেزَوْجِهَاতার স্বামীরzawjihāوَتَشْتَكِىٓএবং অভিযোগ করছেwatashtakīإِلَىকাছেilāٱللَّهِআল্লাহ্‌রl-lahiوَٱللَّهُএবং আল্লাহ্‌wal-lahuيَسْمَعُশুনছেনyasmaʿuتَحَاوُرَكُمَآ ۚতোমাদের দুজনের কথাবার্তাtaḥāwurakumāإِنَّনিশ্চয়ইinnaٱللَّهَআল্লাহ্‌l-lahaسَمِيعٌۢসবকিছু শোনেনsamīʿunبَصِيرٌসবকিছু দেখেনbaṣīrun١
আল্লাহ তার কথা শুনেছেন যে নারী (খাওলাহ বিনত সা‘লাবাহ) তার স্বামীর বিষয়ে তোমার সাথে বাদানুবাদ করছে আর আল্লাহর কাছে ফরিয়াদ জানাচ্ছে, আল্লাহ তোমাদের দু’জনের কথা শুনছেন, আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা।
৫৮:২
ٱلَّذِينَযারাalladhīnaيُظَـٰهِرُونَযিহার করেyuẓāhirūnaمِنكُمতোমাদের মধ্য থেকেminkumمِّنসাথেminنِّسَآئِهِمতাদের স্ত্রীদেরnisāihimمَّاনাهُنَّতারাhunnaأُمَّهَـٰتِهِمْ ۖতাদের মা (হয়ে যায়)ummahātihimإِنْনয় (অন্যরা)inأُمَّهَـٰتُهُمْতাদের মাummahātuhumإِلَّاএছাড়াillāٱلَّـٰٓـِٔىযারাallāīوَلَدْنَهُمْ ۚতাদের জন্ম দিয়েছেwaladnahumوَإِنَّهُمْএবং তারা নিশ্চয়ইwa-innahumلَيَقُولُونَবলে অবশ্যইlayaqūlūnaمُنكَرًۭاঅসঙ্গতmunkaranمِّنَথেকেminaٱلْقَوْلِকথাl-qawliوَزُورًۭا ۚও মিথ্যাwazūranوَإِنَّএবং নিশ্চয়ইwa-innaٱللَّهَআল্লাহ্‌l-lahaلَعَفُوٌّঅবশ্যই মার্জনাকারীlaʿafuwwunغَفُورٌۭক্ষমাশীলghafūrun٢
তোমাদের মধ্যে যারা তাদের স্ত্রীদের সাথে জিহার করে (অর্থাৎ স্ত্রীকে বলে যে, তুমি আমার জন্য আমার মায়ের পিঠের মত) তাদের স্ত্রীরা তাদের মা নয়। তাদের মা তো কেবল তারাই যারা তাদের জন্ম দিয়েছে। তারা অবশ্যই ঘৃণ্য ও মিথ্যে কথা বলে, নিশ্চয়ই আল্লাহ পাপ মোচনকারী, বড়ই ক্ষমাশীল।
৫৮:৩
وَٱلَّذِينَএবং তারা যখনwa-alladhīnaيُظَـٰهِرُونَযিহার করেyuẓāhirūnaمِنসাথেminنِّسَآئِهِمْতাদের স্ত্রীদেরnisāihimثُمَّএরপরthummaيَعُودُونَফিরে যায়yaʿūdūnaلِمَا(তা হতে) যাlimāقَالُوا۟তারা বলেছিলqālūفَتَحْرِيرُমুক্ত করতে হবেfataḥrīruرَقَبَةٍۢএকজন দাসraqabatinمِّنথেকেminقَبْلِপূর্বেqabliأَنযেanيَتَمَآسَّا ۚপরস্পরকে স্পর্শ করারyatamāssāذَٰلِكُمْএসবdhālikumتُوعَظُونَতোমাদের উপদেশ দেয়া হচ্ছেtūʿaẓūnaبِهِۦ ۚএদ্বারাbihiوَٱللَّهُএবং আল্লাহ্‌wal-lahuبِمَاঐ বিষয়ে যাbimāتَعْمَلُونَতোমরা কাজ করtaʿmalūnaخَبِيرٌۭখুব অবহিতkhabīrun٣
যারা নিজেদের স্ত্রীদের সাথে জিহার করে, অতঃপর তারা যে কথা বলেছে তা প্রত্যাহার করে নেয় তবে পরস্পরকে স্পর্শ করার পূর্বে তাদেরকে একটি দাস মুক্ত করতে হবে, এর দ্বারা তোমাদেরকে উপদেশ দেয়া হচ্ছে। তোমরা যা কর, আল্লাহ তার খবর রাখেন।
৫৮:৪
فَمَنযে অতঃপরfamanلَّمْনাlamيَجِدْপায় (কোন দাস)yajidفَصِيَامُতবে রোজা রাখবেfaṣiyāmuشَهْرَيْنِদু'মাসshahrayniمُتَتَابِعَيْنِএকটানাmutatābiʿayniمِنথেকেminقَبْلِপূর্বেqabliأَنযেanيَتَمَآسَّا ۖপরস্পরে স্পর্শ করারyatamāssāفَمَنযে অতঃপরfamanلَّمْনাlamيَسْتَطِعْসমর্থ হবেyastaṭiʿفَإِطْعَامُতবে খানা খাওয়াবেfa-iṭ'ʿāmuسِتِّينَষাটজনsittīnaمِسْكِينًۭا ۚনিঃস্বকেmis'kīnanذَٰلِكَএটা (এজন্যে)dhālikaلِتُؤْمِنُوا۟যেন তোমরা ঈমান আনlitu'minūبِٱللَّهِআল্লাহ্‌র উপরbil-lahiوَرَسُولِهِۦ ۚএবং তাঁর রাসূলের (উপর)warasūlihiوَتِلْكَএবং এটাwatil'kaحُدُودُনির্ধারিত সীমাসমূহḥudūduٱللَّهِ ۗআল্লাহ্‌রl-lahiوَلِلْكَـٰفِرِينَএবং কাফিরদের জন্য (রয়েছে)walil'kāfirīnaعَذَابٌশাস্তিʿadhābunأَلِيمٌযন্ত্রণাদায়কalīmun٤
কিন্তু যার (দাস সংগ্রহ করার) সামর্থ্য নেই, সে এক নাগাড়ে দু’মাস রোযা রাখবে পরস্পরকে স্পর্শ করার পূর্বে। আর যে তা করতে পারবে না, সে ষাট জন মিসকীনকে খাবার খাওয়াবে। এ নির্দেশ দেয়া হচ্ছে এ জন্য যাতে তোমরা আল্লাহ ও তাঁর রসূলের প্রতি ঈমান আনো। এগুলো আল্লাহর নির্ধারিত সীমা। (যারা এটা অস্বীকার করবে সেই) কাফিরদের জন্য আছে মর্মান্তিক শাস্তি।
৫৮:৫
إِنَّনিশ্চয়ইinnaٱلَّذِينَযারাalladhīnaيُحَآدُّونَবিরোধিতা করেyuḥāddūnaٱللَّهَআল্লাহ্‌রl-lahaوَرَسُولَهُۥতাঁর রাসুলেরwarasūlahuكُبِتُوا۟তাদের লাঞ্ছিত করা হবেkubitūكَمَاযেমনkamāكُبِتَলাঞ্ছিত করা হয়েছিলkubitaٱلَّذِينَ(তাদেরকে) যারাalladhīnaمِنথেকেminقَبْلِهِمْ ۚতাদের পূর্বে (ছিল)qablihimوَقَدْএবং নিশ্চয়ইwaqadأَنزَلْنَآআমরা অবতীর্ণ করেছিanzalnāءَايَـٰتٍۭআয়াতসমূহāyātinبَيِّنَـٰتٍۢ ۚসুস্পষ্টbayyinātinوَلِلْكَـٰفِرِينَএবং কাফিরদের জন্যে রয়েছেwalil'kāfirīnaعَذَابٌۭশাস্তিʿadhābunمُّهِينٌۭঅপমানকরmuhīnun٥
যারা আল্লাহ ও তাঁর রসূলের বিরোধিতা করে তাদেরকে লাঞ্ছিত করা হবে যেমন লাঞ্ছিত করা হয়েছিল তাদের পূর্ববর্তীদেরকে। আমি সুস্পষ্ট আয়াত অবতীর্ণ করেছি আর (অস্বীকারকারী) কাফিরদের জন্য আছে অপমানজনক শাস্তি,
৫৮:৬
يَوْمَযেদিনyawmaيَبْعَثُهُمُতাদের উত্থিত করবেনyabʿathuhumuٱللَّهُআল্লাহ্‌l-lahuجَمِيعًۭاসকলকেইjamīʿanفَيُنَبِّئُهُمঅতঃপর তাদের জানিয়ে দিবেনfayunabbi-uhumبِمَاযাbimāعَمِلُوٓا۟ ۚতারা কাজ করেছেʿamilūأَحْصَىٰهُতা গুণে রেখেছেনaḥṣāhuٱللَّهُআল্লাহ্‌l-lahuوَنَسُوهُ ۚঅথচ তা তারা ভুলে গেছেwanasūhuوَٱللَّهُএবং আল্লাহ্‌wal-lahuعَلَىٰউপরʿalāكُلِّসবkulliشَىْءٍۢকিছুরইshayinشَهِيدٌসাক্ষীshahīdun٦
সেদিন, যেদিন আল্লাহ তাদের সকলকে আবার জীবিত করে উঠাবেন এবং তাদের কৃতকর্মের সংবাদ তাদেরকে জানিয়ে দিবেন, আল্লাহ তা হিসেব করে রেখেছেন যদিও তারা (নিজেরা) ভুলে গেছে। আল্লাহ প্রতিটি বিষয়ের প্রত্যক্ষদর্শী।
৫৮:৭
أَلَمْনা কিalamتَرَতুমি জানোtaraأَنَّযেannaٱللَّهَআল্লাহ্‌l-lahaيَعْلَمُজানেনyaʿlamuمَاযা কিছুفِىমধ্যে আছেٱلسَّمَـٰوَٰتِআকাশসমূহেরl-samāwātiوَمَاএবং যা কিছুwamāفِىমধ্যে আছেٱلْأَرْضِ ۖপৃথিবীরl-arḍiمَاনাيَكُونُহতে পারেyakūnuمِنকোনোminنَّجْوَىٰগোপন পরামর্শnajwāثَلَـٰثَةٍতিনজনেরthalāthatinإِلَّاএছাড়াillāهُوَতিনি (থাকেন)huwaرَابِعُهُمْতাদের চতুর্থজনrābiʿuhumوَلَاএবং নাwalāخَمْسَةٍপাঁচজনেরkhamsatinإِلَّاএছাড়াillāهُوَতিনি (হবেন)huwaسَادِسُهُمْতাদের ষষ্ঠজনsādisuhumوَلَآএবং নাwalāأَدْنَىٰকম হোকadnāمِنচেয়েminذَٰلِكَএরdhālikaوَلَآএবং নাwalāأَكْثَرَবেশি (হোক)aktharaإِلَّاএছাড়াillāهُوَতিনিhuwaمَعَهُمْতাদের সাথে (আছেন)maʿahumأَيْنَযেখানেইaynaمَاনাكَانُوا۟ ۖতারা থাকুকkānūثُمَّএরপরthummaيُنَبِّئُهُمতাদের জানাবেনyunabbi-uhumبِمَاঐ বিষয়ে যাbimāعَمِلُوا۟তারা কাজ করেছেʿamilūيَوْمَদিনেyawmaٱلْقِيَـٰمَةِ ۚকিয়ামতেরl-qiyāmatiإِنَّনিশ্চয়ইinnaٱللَّهَআল্লাহ্‌l-lahaبِكُلِّসব সম্পর্কেbikulliشَىْءٍকিছুরshayinعَلِيمٌখুব অবহিতʿalīmun٧
তুমি কি জান না যে, যা আকাশে আছে আর যা যমীনে আছে আল্লাহ সব জানেন। তিনজনের মধ্যে এমন কোন গোপন পরামর্শ হয় না যাতে চতুর্থজন আল্লাহ হন না, আর পাঁচজনেও হয় না, ষষ্ঠজন তিনি ছাড়া, এর কম সংখ্যকেও হয় না, আর বেশি সংখ্যকেও হয় না, তিনি তাদের সঙ্গে থাকা ব্যতীত, তারা যেখানেই থাকুক না কেন। অতঃপর ক্বিয়ামত দিবসে তিনি জানিয়ে দেবেন যা তারা ‘আমাল করেছিল। আল্লাহ সকল বিষয়ে পূর্ণভাবে অবগত।
৫৮:৮
أَلَمْনি কিalamتَرَতুমি দেখtaraإِلَىদিকেilāٱلَّذِينَ(তাদেরকে) যাদেরalladhīnaنُهُوا۟নিষেধ করা হয়েছিলnuhūعَنِহতেʿaniٱلنَّجْوَىٰগোপন পরামর্শl-najwāثُمَّএরপরthummaيَعُودُونَতারা পুনরাবৃত্তি করেyaʿūdūnaلِمَاঐ বিষয়ে যাlimāنُهُوا۟নিষেধ করা হয়েছিলnuhūعَنْهُতা হতেʿanhuوَيَتَنَـٰجَوْنَও পরস্পর গোপন পরামর্শ করেwayatanājawnaبِٱلْإِثْمِপাপেরbil-ith'miوَٱلْعُدْوَٰنِও বাড়াবাড়িরwal-ʿud'wāniوَمَعْصِيَتِএবং অবাধ্যতার (জন্যে)wamaʿṣiyatiٱلرَّسُولِরাসূলেরl-rasūliوَإِذَاএবং যখনwa-idhāجَآءُوكَতারা তোমার কাছে আসেjāūkaحَيَّوْكَতোমাকে অভিবাদন করেḥayyawkaبِمَاএমন ভাবেbimāلَمْনিlamيُحَيِّكَতোমাকে অভিবাদন করেyuḥayyikaبِهِযেভাবেbihiٱللَّهُআল্লাহ্‌l-lahuوَيَقُولُونَএবং তারা বলেwayaqūlūnaفِىٓমধ্যেأَنفُسِهِمْতাদের নিজেদের (মনের)anfusihimلَوْلَا"না কেনlawlāيُعَذِّبُنَاআমাদেরকে শাস্তি দেনyuʿadhibunāٱللَّهُআল্লাহ্‌l-lahuبِمَاএকারনে যাbimāنَقُولُ ۚবলি আমরা"naqūluحَسْبُهُمْতাদের জন্যে যথেষ্টḥasbuhumجَهَنَّمُজাহান্নামjahannamuيَصْلَوْنَهَا ۖতাতে তারা প্রবেশ করবেyaṣlawnahāفَبِئْسَঅতি নিকৃষ্ট তাfabi'saٱلْمَصِيرُআবাসস্থল (হিসেবে)l-maṣīru٨
তুমি কি তাদেরকে দেখনি যাদেরকে গোপন পরামর্শ করতে নিষেধ করা হয়েছিল, অতঃপর তারা আবার তাই করল যা করতে তাদেরকে নিষেধ করা হয়েছিল, তারা গোপনে পরামর্শ করল পাপাচার, সীমালঙ্ঘন আর রসূলকে অমান্য করা নিয়ে। তারা যখন তোমার কাছে আসে তখন তারা তোমাকে এমনভাবে সম্ভাষণ করে যেমনভাবে আল্লাহ তোমাকে সম্ভাষণ করেননি। তারা মনে মনে বলে- ‘আমরা যা বলি তার জন্য আল্লাহ আমাদেরকে ‘আযাব দেন না কেন? জাহান্নামই তাদের জন্য যথেষ্ট, তাতে তারা জ্বলবে, কতই না নিকৃষ্ট সেই গন্তব্যস্থল!
৫৮:৯
يَـٰٓأَيُّهَاহেyāayyuhāٱلَّذِينَযারাalladhīnaءَامَنُوٓا۟ঈমান এনেছāmanūإِذَاযখনidhāتَنَـٰجَيْتُمْতোমরা গোপনে পরামর্শ করোtanājaytumفَلَاনা তবেfalāتَتَنَـٰجَوْا۟পরস্পরে গোপন পরামর্শ করোtatanājawبِٱلْإِثْمِপাপের বিষয়েbil-ith'miوَٱلْعُدْوَٰنِও বাড়াবাড়িরwal-ʿud'wāniوَمَعْصِيَتِএবং অবাধ্যতার (ক্ষেত্রে)wamaʿṣiyatiٱلرَّسُولِরাসূলেরl-rasūliوَتَنَـٰجَوْا۟এবং তোমরা গোপনে পরামর্শ করোwatanājawبِٱلْبِرِّকল্যাণকর কাজ সম্পর্কেbil-biriوَٱلتَّقْوَىٰ ۖএবং তাকওয়ার (ক্ষেত্রে)wal-taqwāوَٱتَّقُوا۟এবং তোমরা ভয় করোwa-ittaqūٱللَّهَআল্লাহকেl-lahaٱلَّذِىٓযিনি (এমন সত্তা যে)alladhīإِلَيْهِতাঁর দিকেilayhiتُحْشَرُونَতোমাদের সমবেত করা হবেtuḥ'sharūna٩
হে মু’মিনগণ! তোমরা যখন গোপন পরামর্শ কর, তখন পাপাচার, সীমালঙ্ঘন আর রসূলকে অমান্য করার পরামর্শ কর না। তোমরা সৎকর্ম ও তাকওয়া অবলম্বনের ব্যাপারে পরামর্শ করো। আর তোমরা আল্লাহকে ভয় কর যাঁর কাছে তোমাদেরকে সমবেত করা হবে।
৫৮:১০
إِنَّمَاমূলতinnamāٱلنَّجْوَىٰগোপন পরামর্শ (করা হয়)l-najwāمِنَপক্ষ হতেminaٱلشَّيْطَـٰنِশয়তানেরl-shayṭāniلِيَحْزُنَদুঃখ দেয়ার জন্যেliyaḥzunaٱلَّذِينَ(তাদেরকে) যারাalladhīnaءَامَنُوا۟ঈমান এনেছেāmanūوَلَيْسَআর না (কেউ)walaysaبِضَآرِّهِمْতাদেরকে ক্ষতি করতে পারবেbiḍārrihimشَيْـًٔاকিছুইshayanإِلَّاব্যতীতillāبِإِذْنِঅনুমতিbi-idh'niٱللَّهِ ۚআল্লাহ্‌রl-lahiوَعَلَىএবং উপরwaʿalāٱللَّهِআল্লাহ্‌রইl-lahiفَلْيَتَوَكَّلِভরসা করা কর্তব্যfalyatawakkaliٱلْمُؤْمِنُونَমু'মিনদেরl-mu'minūna١٠
গোপন পরামর্শ হল মু’মিনদেরকে দুঃখ দেয়ার জন্য শয়ত্বান প্ররোচিত কাজ। তবে আল্লাহর অনুমতি ছাড়া তা তাদের কোন ক্ষতি করতে পারে না। মু’মিনদের কর্তব্য হল একমাত্র আল্লাহরই উপর ভরসা করা।
৫৮:১১
يَـٰٓأَيُّهَاহেyāayyuhāٱلَّذِينَযারাalladhīnaءَامَنُوٓا۟ঈমান এনেছāmanūإِذَاযখনidhāقِيلَবলা হয়qīlaلَكُمْতোমাদেরকেlakumتَفَسَّحُوا۟"তোমরা প্রশস্ত করে দাও"tafassaḥūفِىমধ্যেٱلْمَجَـٰلِسِবৈঠকেরl-majālisiفَٱفْسَحُوا۟তোমরা তখন প্রশস্ত করে দাওfa-if'saḥūيَفْسَحِপ্রশস্থতা দেবেনyafsaḥiٱللَّهُআল্লাহ্‌l-lahuلَكُمْ ۖতোমাদেরকেlakumوَإِذَاএবং যখনwa-idhāقِيلَবলা হয়qīlaٱنشُزُوا۟"তোমরা উঠে যাও"unshuzūفَٱنشُزُوا۟তোমরা তখন উঠে যেয়োfa-unshuzūيَرْفَعِউন্নত করবেন/ বাড়িয়ে দেবেনyarfaʿiٱللَّهُআল্লাহ্‌l-lahuٱلَّذِينَ(তাদেরকে) যারাalladhīnaءَامَنُوا۟ঈমান এনেছেāmanūمِنكُمْতোমাদের মধ্য হতেminkumوَٱلَّذِينَএবং যাদেরwa-alladhīnaأُوتُوا۟দেয়া হয়েছেūtūٱلْعِلْمَজ্ঞানl-ʿil'maدَرَجَـٰتٍۢ ۚমর্যাদায় (উন্নত করবেন)darajātinوَٱللَّهُএবং আল্লাহ্‌wal-lahuبِمَاসেবিষয়ে যাbimāتَعْمَلُونَতোমরা কাজ করছtaʿmalūnaخَبِيرٌۭখুব অবহিতkhabīrun١١
হে মু’মিনগণ! তোমাদেরকে যখন বলা হয়- ‘বৈঠক প্রশস্ত করে দাও’, তখন তোমরা তা প্রশস্ত করে দিবে, আল্লাহ তোমাদেরকে প্রশস্ততা দান করবেন। আর যখন বলা হয়- ‘তোমরা উঠে যাও’, তখন তোমরা উঠে যাবে। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে আর যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, আল্লাহ তাদেরকে মর্যাদায় উচ্চ করবেন। তোমরা যা কর আল্লাহ তার খবর রাখেন।
৫৮:১২
يَـٰٓأَيُّهَاহেyāayyuhāٱلَّذِينَযারাalladhīnaءَامَنُوٓا۟ঈমান এনেছāmanūإِذَاযখনidhāنَـٰجَيْتُمُতোমরা একান্তে কথা বলবেnājaytumuٱلرَّسُولَরাসূলের সাথেl-rasūlaفَقَدِّمُوا۟তোমরা পেশ করবেfaqaddimūبَيْنَ(মাঝে)baynaيَدَىْপূর্বেyadayنَجْوَىٰكُمْতোমার একান্তে কথা বলারnajwākumصَدَقَةًۭ ۚসদকাṣadaqatanذَٰلِكَএটাdhālikaخَيْرٌۭউত্তমkhayrunلَّكُمْতোমাদের জন্যlakumوَأَطْهَرُ ۚএবং পবিত্রwa-aṭharuفَإِنআর যদিfa-inلَّمْনাlamتَجِدُوا۟তোমরা পাও (কিছুই)tajidūفَإِنَّনিশ্চয়ই তবেfa-innaٱللَّهَআল্লাহ্‌l-lahaغَفُورٌۭক্ষমাশীলghafūrunرَّحِيمٌপরম দয়ালুraḥīmun١٢
হে মু’মিনগণ! তোমরা যখন রসূলের সঙ্গে গোপনে কথা বল, তখন গোপনে কথা বলার আগে সদাক্বাহ দাও, এটাই তোমাদের জন্য উত্তম ও অতি পবিত্র পন্থা। আর যদি সদাক্বাহ জোগাড় করতে না পার, তাহলে আল্লাহ অতি ক্ষমাশীল, অতি দয়ালু।
৫৮:১৩
ءَأَشْفَقْتُمْতোমরা কি ভয় পেয়ে গেছa-ashfaqtumأَنযেanتُقَدِّمُوا۟তোমরা দিবেtuqaddimūبَيْنَ(মাঝে)baynaيَدَىْপূর্বেyadayنَجْوَىٰكُمْতোমাদের একান্তে কথা বলারnajwākumصَدَقَـٰتٍۢ ۚসদকাṣadaqātinفَإِذْযদি অতঃপরfa-idhلَمْনাlamتَفْعَلُوا۟তোমরা করতে পারtafʿalūوَتَابَআর মাফ করে দিলেনwatābaٱللَّهُআল্লাহ্‌l-lahuعَلَيْكُمْতোমাদেরকেʿalaykumفَأَقِيمُوا۟তবে তোমরা প্রতিষ্ঠা করfa-aqīmūٱلصَّلَوٰةَসালাতl-ṣalataوَءَاتُوا۟এবং তোমরা দাওwaātūٱلزَّكَوٰةَজাকাতl-zakataوَأَطِيعُوا۟এবং তোমরা আনুগত্য করোwa-aṭīʿūٱللَّهَআল্লাহ্‌রl-lahaوَرَسُولَهُۥ ۚও তাঁর রাসূলেরwarasūlahuوَٱللَّهُএবং আল্লাহ্‌wal-lahuخَبِيرٌۢখুব অবহিতkhabīrunبِمَاঐ বিষয়ে যাbimāتَعْمَلُونَতোমরা কাজ করtaʿmalūna١٣
তোমরা কি ভয় পেয়ে গেলে যে, তোমাদেরকে (নবীর সঙ্গে) গোপনে কথাবার্তা বলার আগে সদাক্বাহ দিতে হবে? তোমরা যদি তা না কর, তাহলে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিলেন, কাজেই তোমরা নামায কায়িম কর, যাকাত দাও এবং আল্লাহ ও তাঁর রসূলের আনুগত্য কর। তোমরা যা কর সে বিষয়ে আল্লাহ পুরোপুরি অবগত।
৫৮:১৪
۞ أَلَمْনি কিalamتَرَতুমি দেখtaraإِلَىপ্রতিilāٱلَّذِينَ(তাদের) যারাalladhīnaتَوَلَّوْا۟বন্ধু বানিয়ে নিয়েছেtawallawقَوْمًا(এমন) সম্প্রদায়qawmanغَضِبَঅভিশাপ দিয়েছেনghaḍibaٱللَّهُআল্লাহ্‌l-lahuعَلَيْهِمযাদের উপরʿalayhimمَّاনাهُمতারাhumمِّنكُمْতোমাদের অন্তর্ভুক্তminkumوَلَاএবং নাwalāمِنْهُمْতাদের অন্তর্ভুক্তmin'humوَيَحْلِفُونَএবং তারা শপথ করেwayaḥlifūnaعَلَىউপরʿalāٱلْكَذِبِমিথ্যারl-kadhibiوَهُمْঅথচ তারাwahumيَعْلَمُونَজানেওyaʿlamūna١٤
তুমি কি তাদেরকে দেখনি যারা সেই সম্প্রদায়ের সঙ্গে বন্ধুত্ব করে যেই সম্প্রদায়ের প্রতি আল্লাহ রাগান্বিত? তারা না তোমাদের লোক, আর না তাদের লোক আর তারা জেনে শুনে মিথ্যে শপথ করে।
৫৮:১৫
أَعَدَّপ্রস্তুত রেখেছেনaʿaddaٱللَّهُআল্লাহ্‌l-lahuلَهُمْতাদের জন্যেlahumعَذَابًۭاশাস্তিʿadhābanشَدِيدًا ۖকঠোরshadīdanإِنَّهُمْনিশ্চয়ই তারাinnahumسَآءَঅতি মন্দsāaمَاযা কিছুكَانُوا۟তারা ছিলkānūيَعْمَلُونَতারা কাজ করে আসছেyaʿmalūna١٥
আল্লাহ তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন কঠিন শাস্তি, তারা যা করে তা কতই না মন্দ!
৫৮:১৬
ٱتَّخَذُوٓا۟তারা গ্রহণ করেছেittakhadhūأَيْمَـٰنَهُمْতাদের শপথগুলোকেaymānahumجُنَّةًۭঢালস্বরূপjunnatanفَصَدُّوا۟অতঃপর তারা বাধা দেয়faṣaddūعَنহতেʿanسَبِيلِপথsabīliٱللَّهِআল্লাহ্‌রl-lahiفَلَهُمْঅতএব তাদের জন্য (রয়েছে)falahumعَذَابٌۭশাস্তিʿadhābunمُّهِينٌۭঅপমানকরmuhīnun١٦
তারা তাদের শপথগুলোকে ঢাল বানিয়ে নিয়েছে, এর সাহায্যে তারা মানুষকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখে, এ কারণে তাদের জন্য আছে অপমানজনক শাস্তি।
৫৮:১৭
لَّنকখনই নাlanتُغْنِىَকাজে লাগবেtugh'niyaعَنْهُمْতাদের জন্যেʿanhumأَمْوَٰلُهُمْতাদের ধনসম্পদamwāluhumوَلَآএবং নাwalāأَوْلَـٰدُهُمতাদের সন্তানাদি (বাঁচার জন্য)awlāduhumمِّنَহতেminaٱللَّهِআল্লাহ্‌l-lahiشَيْـًٔا ۚকিছুমাত্রshayanأُو۟لَـٰٓئِكَঐসব লোকulāikaأَصْحَـٰبُঅধিবাসীaṣḥābuٱلنَّارِ ۖজাহান্নামেরl-nāriهُمْতারাhumفِيهَاতার মধ্যেfīhāخَـٰلِدُونَচিরকাল থাকবেkhālidūna١٧
তাদের ধন-সম্পদ আর সন্তানাদি আল্লাহর শাস্তি থেকে তাদেরকে বাঁচানোর ব্যাপারে কোন কাজে আসবে না, তারা জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরকাল থাকবে।
৫৮:১৮
يَوْمَযেদিনyawmaيَبْعَثُهُمُতাদের উঠাবেনyabʿathuhumuٱللَّهُআল্লাহ্‌l-lahuجَمِيعًۭاসকলকেইjamīʿanفَيَحْلِفُونَতারা তখনও শপথ করবেfayaḥlifūnaلَهُۥতাঁর কাছেlahuكَمَاযেমনkamāيَحْلِفُونَতারা শপথ করেyaḥlifūnaلَكُمْ ۖতোমাদের কাছেlakumوَيَحْسَبُونَও তারা মনে করেwayaḥsabūnaأَنَّهُمْযে তারাannahumعَلَىٰ(প্রতিষ্ঠিত) উপরʿalāشَىْءٍ ۚকোনো কিছুরshayinأَلَآসাবধানalāإِنَّهُمْনিশ্চয়ই তারাinnahumهُمُতারাইhumuٱلْكَـٰذِبُونَমিথ্যাবাদীl-kādhibūna١٨
আল্লাহ যেদিন তাদের সবাইকে আবার জীবিত করে উঠাবেন, তখন তারা আল্লাহর কাছে ঠিক সে রকম শপথই করবে, যেমন শপথ তারা তোমাদের নিকট করে, আর তারা মনে করে যে, তাদের কিছু (কোন ভিত্তি) আছে। জেনে রেখ, তারা খুবই মিথ্যেবাদী।
৫৮:১৯
ٱسْتَحْوَذَপ্রভুত্ব বিস্তার করেছেis'taḥwadhaعَلَيْهِمُতাদের উপরʿalayhimuٱلشَّيْطَـٰنُশয়তানl-shayṭānuفَأَنسَىٰهُمْঅতঃপর তাদের ভুলিয়ে দিয়েছেfa-ansāhumذِكْرَস্মরণdhik'raٱللَّهِ ۚআল্লাহ্‌রl-lahiأُو۟لَـٰٓئِكَঐসব লোক (অন্তর্ভুক্ত)ulāikaحِزْبُদলেরḥiz'buٱلشَّيْطَـٰنِ ۚশয়তানেরl-shayṭāniأَلَآসাবধানalāإِنَّনিশ্চয়ইinnaحِزْبَদলḥiz'baٱلشَّيْطَـٰنِশয়তানেরl-shayṭāniهُمُতারাইhumuٱلْخَـٰسِرُونَক্ষতিগ্রস্ত হবেl-khāsirūna١٩
শয়ত্বান তাদের উপর প্রভাব খাটিয়ে বসেছে, আর তাদেরকে আল্লাহর স্মরণ ভুলিয়ে দিয়েছে। তারা শয়ত্বানের দল। জেনে রেখ, শয়ত্বানের দলই ক্ষতিগ্রস্ত।
৫৮:২০
إِنَّনিশ্চয়ইinnaٱلَّذِينَযারাalladhīnaيُحَآدُّونَবিরোধিতা করেyuḥāddūnaٱللَّهَআল্লাহ্‌রl-lahaوَرَسُولَهُۥٓও তাঁর রাসূলেরwarasūlahuأُو۟لَـٰٓئِكَঐসব লোকulāikaفِىঅন্তর্ভুক্তٱلْأَذَلِّينَচরম অপমানিতদেরl-adhalīna٢٠
যারা আল্লাহর ও তাঁর রসূলের বিরোধিতা করে, তারাই সবচেয়ে বেশী লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত।
৫৮:২১
كَتَبَলিখে দিয়েছেনkatabaٱللَّهُআল্লাহ্‌l-lahuلَأَغْلِبَنَّ"অবশ্যই বিজয়ী হবla-aghlibannaأَنَا۠আমিanāوَرُسُلِىٓ ۚও আমার রাসূলরা"warusulīإِنَّনিশ্চয়ইinnaٱللَّهَআল্লাহ্‌l-lahaقَوِىٌّশক্তিধরqawiyyunعَزِيزٌۭপরাক্রমশালীʿazīzun٢١
আল্লাহ লিখে দিয়েছেন যে, অবশ্য অবশ্যই আমি ও আমার রসূলগণ বিজয়ী থাকব। আল্লাহ মহা শক্তিমান ও পরাক্রমশালী।
৫৮:২২
لَّاনাتَجِدُপাবে তুমিtajiduقَوْمًۭاসম্প্রদায়কে (এমন যে)qawmanيُؤْمِنُونَবিশ্বাস করেyu'minūnaبِٱللَّهِআল্লাহ্‌র উপরbil-lahiوَٱلْيَوْمِও উপর দিনেরwal-yawmiٱلْـَٔاخِرِশেষl-ākhiriيُوَآدُّونَ(আবার তারা) বন্ধুত্বও করেyuwāddūnaمَنْ(তাদের সাথে) যারাmanحَآدَّবিরোধিতা করেḥāddaٱللَّهَআল্লাহ্‌রl-lahaوَرَسُولَهُۥও তাঁর রাসূলেরwarasūlahuوَلَوْএবং যদিওwalawكَانُوٓا۟তারা হয়kānūءَابَآءَهُمْতাদের পিতাābāahumأَوْবাawأَبْنَآءَهُمْতাদের পুত্রabnāahumأَوْবাawإِخْوَٰنَهُمْতাদের ভাইয়েরাikh'wānahumأَوْবাawعَشِيرَتَهُمْ ۚতাদের জাতি-গোত্রʿashīratahumأُو۟لَـٰٓئِكَঐসব লোক (আল্লাহ)ulāikaكَتَبَসুদৃঢ় করে দিয়েছেনkatabaفِىমধ্যেقُلُوبِهِمُতাদের অন্তর সমূহেরqulūbihimuٱلْإِيمَـٰنَঈমানl-īmānaوَأَيَّدَهُمও তাদের শক্তিশালী করেছেনwa-ayyadahumبِرُوحٍۢরূহ দিয়েbirūḥinمِّنْهُ ۖতাঁর পক্ষ হতেmin'huوَيُدْخِلُهُمْএবং তাদেরকে প্রবেশ করাবেনwayud'khiluhumجَنَّـٰتٍۢজান্নাতেjannātinتَجْرِىপ্রবাহিত হয়tajrīمِنথেকেminتَحْتِهَاতার নিচtaḥtihāٱلْأَنْهَـٰرُঝর্ণাধারা সমূহl-anhāruخَـٰلِدِينَতারা চিরকাল থাকবেkhālidīnaفِيهَا ۚতার মধ্যেfīhāرَضِىَসন্তুষ্ট/ প্রসন্ন হয়েছেনraḍiyaٱللَّهُআল্লাহl-lahuعَنْهُمْতাদের প্রতিʿanhumوَرَضُوا۟ও তারা সন্তুষ্ট হয়েছেwaraḍūعَنْهُ ۚতাঁর প্রতিʿanhuأُو۟لَـٰٓئِكَঐসব লোক(অন্তর্ভুক্ত)ulāikaحِزْبُদলেরḥiz'buٱللَّهِ ۚআল্লাহরl-lahiأَلَآজেনে রাখalāإِنَّনিশ্চয়ইinnaحِزْبَদলḥiz'baٱللَّهِআল্লাহরl-lahiهُمُতারাইhumuٱلْمُفْلِحُونَসফলকামl-muf'liḥūna٢٢
আল্লাহ ও পরকালে বিশ্বাসী এমন কোন সম্প্রদায় তুমি পাবে না যারা আল্লাহ ও তাঁর রসূলের বিরোধিতাকারীদেরকে ভালবাসে- হোক না এই বিরোধীরা তাদের পিতা অথবা পুত্র অথবা তাদের ভাই অথবা তাদের জ্ঞাতি গোষ্ঠী। আল্লাহ এদের অন্তরে ঈমান বদ্ধমূল করে দিয়েছেন, আর নিজের পক্ষ থেকে রূহ দিয়ে তাদেরকে শক্তিশালী করেছেন। তাদেরকে তিনি দাখিল করবেন জান্নাতে যার তলদেশ দিয়ে বয়ে চলেছে নদী-নালা, তাতে তারা চিরকাল থাকবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট আর তারাও তাঁর প্রতি সন্তুষ্ট। এরাই আল্লাহর দল; জেনে রেখ, আল্লাহর দলই সাফল্যমন্ডিত।