৫৯
আল-হাশর
الحشر
সূরা আল-হাশর (الحشر) পবিত্র কুরআনের ৫৯ নম্বর অধ্যায় — মদীনা সূরা, যাতে ২৪ টি আয়াত রয়েছে। মাদানী সূরাগুলো মদিনায় হিজরতের পরে নাজিল হয়েছিল এবং বেশি করে ইবাদত, বিধি-বিধান ও মুসলিম সমাজের জীবন নিয়ে আলোচনা করে।
বুকমার্ক (0)
এখনো কোনো বুকমার্ক নেই। যেকোনো আয়াতের পাশে বুকমার্ক আইকনে ক্লিক করে সংরক্ষণ করুন।
বিসমিল্লাহ
بِسْمِনামেbis'miٱللَّهِআল্লাহ (র)l-lahiٱلرَّحْمَـٰنِপরম করুণাময়l-raḥmāniٱلرَّحِيمِঅসীম দয়ালুl-raḥīmi
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে
৫৯:১
سَبَّحَতাসবিহ করেsabbaḥaلِلَّهِআল্লাহর জন্যlillahiمَاযা কিছুmāفِىমধ্যেfīٱلسَّمَـٰوَٰتِআকাশসমূহেরl-samāwātiوَمَاও যা কিছুwamāفِىমধ্যেfīٱلْأَرْضِ ۖপৃথিবীরl-arḍiوَهُوَএবং তিনিইwahuwaٱلْعَزِيزُপরাক্রমশালীl-ʿazīzuٱلْحَكِيمُমহাবিজ্ঞl-ḥakīmu١
আসমান ও যমীনে যা কিছু আছে সবই আল্লাহর গৌরব ও মহিমা ঘোষণা করে। আর তিনি (আল্লাহ) পরাক্রমশালী প্রজ্ঞাময়।
৫৯:২
هُوَতিনিইhuwaٱلَّذِىٓযিনিalladhīأَخْرَجَবের করেছেনakhrajaٱلَّذِينَযারাalladhīnaكَفَرُوا۟কুফুরি করেছিলkafarūمِنْমধ্যেminأَهْلِআহলেahliٱلْكِتَـٰبِকিতাবদেরl-kitābiمِنহতেminدِيَـٰرِهِمْঘরবাড়ি গুলো তাদেরdiyārihimلِأَوَّلِপ্রথমli-awwaliٱلْحَشْرِ ۚসমাবেশেইl-ḥashriمَاনাইmāظَنَنتُمْতোমরা ধারণা করẓanantumأَنযেanيَخْرُجُوا۟ ۖতারা বের হবেyakhrujūوَظَنُّوٓا۟ও তারা ধারণা করেছিলwaẓannūأَنَّهُمতারা যেannahumمَّانِعَتُهُمْতাদের রক্ষাকারীmāniʿatuhumحُصُونُهُمতাদের দুর্গগুলোḥuṣūnuhumمِّنَহতেminaٱللَّهِআল্লাহl-lahiفَأَتَىٰهُمُতাদের (কাছে) আসলেন কিন্তুfa-atāhumuٱللَّهُআল্লাহl-lahuمِنْ(এমনদিক) হতেminحَيْثُযেখানেḥaythuلَمْনাইlamيَحْتَسِبُوا۟ ۖতারা ভাবেওyaḥtasibūوَقَذَفَও সঞ্চার করলেনwaqadhafaفِىমধ্যেfīقُلُوبِهِمُতাদের অন্তর সমূহেরqulūbihimuٱلرُّعْبَ ۚক্রাসl-ruʿ'baيُخْرِبُونَতারা ধ্বংস করলyukh'ribūnaبُيُوتَهُمতাদের ঘরগুলোbuyūtahumبِأَيْدِيهِمْতাদের হাত দিয়েbi-aydīhimوَأَيْدِىও হাতগুলোwa-aydīٱلْمُؤْمِنِينَমুমিনদেরl-mu'minīnaفَٱعْتَبِرُوا۟তোমরা শিক্ষা অতএব গ্রহণ করfa-iʿ'tabirūيَـٰٓأُو۟لِىহেyāulīٱلْأَبْصَـٰرِদৃষ্টিবানরাl-abṣāri٢
কিতাবধারীদের অন্তর্ভুক্ত কাফিরদেরকে আক্রমণের প্রথম ধাপেই তিনিই তাদের বাড়ী থেকে বের ক’রে দিলেন। তোমরা ধারণাও করনি যে, তারা বের হবে। আর তারা মনে করেছিল যে, তাদের দূর্গগুলো তাদেরকে আল্লাহ (’র কবল) থেকে রক্ষা করবে। কিন্তু আল্লাহ তাদেরকে এমন দিক থেকে পাকড়াও করলেন যা তারা ভাবতেও পারেনি। তিনি তাদের অন্তরে ভীতির সঞ্চার করলেন। তারা তাদের নিজেদের হাত দিয়েই নিজেদের ঘরবাড়ী ধ্বংস করল, আর মু’মিনদের হাতেও (ধ্বংস করাল)। অতএব হে দৃষ্টিসম্পন্ন মানুষেরা! তোমরা শিক্ষা গ্রহণ কর।
৫৯:৩
وَلَوْلَآএবং যদি নাwalawlāأَنযেanكَتَبَলিখতেনkatabaٱللَّهُআল্লাহl-lahuعَلَيْهِمُতাদের উপরʿalayhimuٱلْجَلَآءَনির্বাসনl-jalāaلَعَذَّبَهُمْতাদের শাস্তি অবশ্যই দিতেনlaʿadhabahumفِىমধ্যেfīٱلدُّنْيَا ۖদুনিয়ারl-dun'yāوَلَهُمْএবং তাদের জন্যwalahumفِى(আছে)fīٱلْـَٔاخِرَةِআখেরাতেl-ākhiratiعَذَابُশাস্তিʿadhābuٱلنَّارِআগুনেরl-nāri٣
আল্লাহ যদি তাদের জন্য নির্বাসন না লিখে দিতেন, তাহলে তিনি তাদেরকে দুনিয়াতেই অবশ্য অবশ্যই (অন্য) শাস্তি দিতেন, পরকালে তো তাদের জন্য জাহান্নামের শাস্তি আছেই।
৫৯:৪
ذَٰلِكَএটাdhālikaبِأَنَّهُمْতারা যে এজন্যেbi-annahumشَآقُّوا۟বিরুদ্ধচারণ করেছিলshāqqūٱللَّهَআল্লাহরl-lahaوَرَسُولَهُۥ ۖও তার রসুলেরwarasūlahuوَمَنএবং যেwamanيُشَآقِّবিরুদ্ধচারণ করেyushāqqiٱللَّهَআল্লাহরl-lahaفَإِنَّনিশ্চয় অতঃপরfa-innaٱللَّهَআল্লাহl-lahaشَدِيدُকঠোরshadīduٱلْعِقَابِশাস্তিদানেl-ʿiqābi٤
এর কারণ এই যে, তারা আল্লাহ ও তাঁর রসূলের প্রবল বিরোধিতা করেছে; আর যে-ই আল্লাহর বিরোধিতা করবে, আল্লাহ তাকে শাস্তিদানে বড়ই কঠোর।
৫৯:৫
مَاযাmāقَطَعْتُمতোমরা কেটেছqaṭaʿtumمِّنমধ্য হতেminلِّينَةٍখেজুর গাছেরlīnatinأَوْবাawتَرَكْتُمُوهَاতা তোমরা ছেড়ে দিয়েছtaraktumūhāقَآئِمَةًদাঁড়ান অবস্থায়qāimatanعَلَىٰٓউপরʿalāأُصُولِهَاতারা শিকড়গুলোরuṣūlihāفَبِإِذْنِঅনুমতিক্রমে তা'তোfabi-idh'niٱللَّهِআল্লাহরl-lahiوَلِيُخْزِىَএবং লাঞ্ছিত করার জন্যেwaliyukh'ziyaٱلْفَـٰسِقِينَফাসেকদেরl-fāsiqīna٥
তোমরা খেজুরের যে গাছগুলো কেটেছ আর যেগুলোকে তাদের মূলকান্ডের উপর দাঁড়িয়ে থাকতে দিয়েছ, তা আল্লাহর অনুমতিক্রমেই (করেছ)। আর (এ অনুমতি আল্লাহ এজন্য দিয়েছেন) যেন তিনি পাপাচারীদেরকে অপমানিত করেন।
৫৯:৬
وَمَآএবং যাwamāأَفَآءَফায় দিয়েছেafāaٱللَّهُআল্লাহl-lahuعَلَىٰনিকটʿalāرَسُولِهِۦতার রসূলেরrasūlihiمِنْهُمْতাদের থেকেmin'humفَمَآনাই এ জন্যfamāأَوْجَفْتُمْতোমরা দৌড়াওawjaftumعَلَيْهِতার উপরʿalayhiمِنْকোনminخَيْلٍۢঘোড়াkhaylinوَلَاএবং নাwalāرِكَابٍۢউটrikābinوَلَـٰكِنَّকিন্তুwalākinnaٱللَّهَআল্লাহl-lahaيُسَلِّطُআধিপত্য দেনyusalliṭuرُسُلَهُۥতার রসূলদেরকেrusulahuعَلَىٰউপরʿalāمَنযারmanيَشَآءُ ۚতিনি ইচ্ছে করেনyashāuوَٱللَّهُএবং আল্লাহwal-lahuعَلَىٰউপরʿalāكُلِّসবkulliشَىْءٍۢকিছুুরshayinقَدِيرٌۭক্ষমতাবানqadīrun٦
আল্লাহ তাঁর রসূলকে তাদের কাছ থেকে যে ফায় (বিনা যুদ্ধে পাওয়া সম্পদ) দিয়েছেন তার জন্য তোমরা ঘোড়াও দৌড়াওনি, আর উটেও চড়নি, বরং আল্লাহ তাঁর রসূলগণকে যার উপর ইচ্ছে আধিপত্য দান করেন; আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাবান।
৫৯:৭
مَّآযাmāأَفَآءَফায় দিয়েছেনafāaٱللَّهُআল্লাহl-lahuعَلَىٰ(উপর)ʿalāرَسُولِهِۦতার রাসূলকেrasūlihiمِنْহতেminأَهْلِবাসীদেরahliٱلْقُرَىٰজনপদl-qurāفَلِلَّهِআল্লাহর জন্যে তাfalillahiوَلِلرَّسُولِও রসূলের জন্যেwalilrrasūliوَلِذِىএবং জন্যেwalidhīٱلْقُرْبَىٰনিকট আত্মীয় স্বজনদেরl-qur'bāوَٱلْيَتَـٰمَىٰও য়াতীমদেরwal-yatāmāوَٱلْمَسَـٰكِينِও অভাবগ্রস্তদেরwal-masākīniوَٱبْنِওwa-ib'niٱلسَّبِيلِপথিকদেরl-sabīliكَىْযাতেkayلَاনাlāيَكُونَহয়yakūnaدُولَةًۢআবর্তিতdūlatanبَيْنَমাঝেbaynaٱلْأَغْنِيَآءِধনীদেরl-aghniyāiمِنكُمْ ۚতোমাদের মধ্যেminkumوَمَآএবং যাwamāءَاتَىٰكُمُতোমাদের দান করেনātākumuٱلرَّسُولُরসূলl-rasūluفَخُذُوهُতা তোমরা গ্রহণ অতঃপর করfakhudhūhuوَمَاএবং যাwamāنَهَىٰكُمْতোমাদের নিষেধ করেনnahākumعَنْهُতা থেকেʿanhuفَٱنتَهُوا۟ ۚতোমরা বিরত অতঃপর হওfa-intahūوَٱتَّقُوا۟এবং তোমরা ভয়করwa-ittaqūٱللَّهَ ۖআল্লাহকেl-lahaإِنَّনিশ্চয়innaٱللَّهَআল্লাহl-lahaشَدِيدُকঠোরshadīduٱلْعِقَابِশাস্তিদানেl-ʿiqābi٧
যে ধন-সম্পদ আল্লাহ জনপদবাসীদের কাছ থেকে নিয়ে তাঁর রসূলকে দিলেন তা আল্লাহর জন্য তাঁর রসূলের জন্য আর রসূলের আত্মীয়-স্বজন, ইয়াতীম, মিসকীন ও পথিকদের জন্য যাতে তা তোমাদের মধ্যকার সম্পদশালীদের মধ্যেই আবর্তিত না হয়। রসূল তোমাদেরকে যা দেয় তা গ্রহণ কর, আর তোমাদেরকে যাত্থেকে নিষেধ করে তাত্থেকে বিরত থাক, আল্লাহকে ভয় কর, আল্লাহ কঠিন শাস্তিদাতা।
৫৯:৮
لِلْفُقَرَآءِঅভাবগ্রস্তদের জন্যেlil'fuqarāiٱلْمُهَـٰجِرِينَমাোহাজিরদেরl-muhājirīnaٱلَّذِينَযারাalladhīnaأُخْرِجُوا۟বহিষ্কৃত হয়েছেukh'rijūمِنহতেminدِيَـٰرِهِمْতাদের ঘোড়বাড়ী গুলোdiyārihimوَأَمْوَٰلِهِمْও তাদের সম্পদগুলোwa-amwālihimيَبْتَغُونَতারা পেতে চা্য়yabtaghūnaفَضْلًۭاঅনুগ্রহfaḍlanمِّنَথেকেminaٱللَّهِআল্লাহl-lahiوَرِضْوَٰنًۭاও সন্তুষ্টিwariḍ'wānanوَيَنصُرُونَএবং তারা সাহায্য করেwayanṣurūnaٱللَّهَআল্লাহকেl-lahaوَرَسُولَهُۥٓ ۚও তার রসূলকেwarasūlahuأُو۟لَـٰٓئِكَঐসবলোকulāikaهُمُতারাইhumuٱلصَّـٰدِقُونَসত্যবাদীl-ṣādiqūna٨
(আর এ সম্পদ) সে সব দরিদ্র মুহাজিরদের জন্য যাদেরকে তাদের বাড়ীঘর ও সম্পত্তি-সম্পদ থেকে উৎখাত করা হয়েছে। যারা আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনা করে, আর তারা আল্লাহ ও তাঁর রসূলকে সাহায্য করে। এরাই সত্যবাদী।
৫৯:৯
وَٱلَّذِينَএবং যারাwa-alladhīnaتَبَوَّءُوবসবাস করেছেtabawwaūٱلدَّارَ(এই) নগরীতেl-dāraوَٱلْإِيمَـٰنَএবং ঈমান (এনেছে)wal-īmānaمِنমধ্য হতেminقَبْلِهِمْতাদের পূর্বেqablihimيُحِبُّونَতারা ভালোবাসেyuḥibbūnaمَنْ(তাদেরকে) যারাmanهَاجَرَহিজরত করেছেhājaraإِلَيْهِمْতাদের দিকেilayhimوَلَاএবং নাwalāيَجِدُونَতারাপায়yajidūnaفِىমধ্যেfīصُدُورِهِمْতাদের অন্তরগুলোরṣudūrihimحَاجَةًۭপ্রয়োজনের (অনুভূতি)ḥājatanمِّمَّآ(যা) তা থেকেmimmāأُوتُوا۟তাদের দেয়া হয়ūtūوَيُؤْثِرُونَএবং তারা প্রাধান্য দেয়wayu'thirūnaعَلَىٰٓউপরʿalāأَنفُسِهِمْতাদের নিজেদেরanfusihimوَلَوْএবং যদিওwalawكَانَআছেkānaبِهِمْতাদের সাথেbihimخَصَاصَةٌۭ ۚঅঅভাব অনটনkhaṣāṣatunوَمَنএবং যেwamanيُوقَরক্ষা করবেyūqaشُحَّকৃপণতা (থেকে)shuḥḥaنَفْسِهِۦতার নিজেকেnafsihiفَأُو۟لَـٰٓئِكَঐসব অতঃপর লোকfa-ulāikaهُمُতারাইhumuٱلْمُفْلِحُونَসফলকামl-muf'liḥūna٩
(আর এ সম্পদ তাদের জন্যও) যারা মুহাজিরদের আসার আগে থেকেই (মাদীনাহ) নগরীর বাসিন্দা ছিল আর ঈমান গ্রহণ করেছে। তারা তাদেরকে ভালবাসে যারা তাদের কাছে হিজরাত করে এসেছে। মুহাজিরদেরকে যা দেয়া হয়েছে তা পাওয়ার জন্য তারা নিজেদের অন্তরে কোন কামনা রাখে না, আর তাদেরকে (অর্থাৎ মুহাজিরদেরকে) নিজেদের উপর অগ্রাধিকার দেয়- নিজেরা যতই অভাবগ্রস্ত হোক না কেন। বস্তুত: যাদেরকে হৃদয়ের সংকীর্ণতা থেকে রক্ষা করা হয়েছে তারাই সফলকাম।
৫৯:১০
وَٱلَّذِينَএবং যারাwa-alladhīnaجَآءُوএসেছেjāūمِنۢমধ্য হতেminبَعْدِهِمْতাদের পরেbaʿdihimيَقُولُونَতারা বলেyaqūlūnaرَبَّنَا"হে আমাদের রবrabbanāٱغْفِرْক্ষমা করigh'firلَنَاআমাদেরlanāوَلِإِخْوَٰنِنَاও আমাদের ভাই দেরকেwali-ikh'wānināٱلَّذِينَযারাalladhīnaسَبَقُونَاআমাদের অগ্রণী হয়েছেsabaqūnāبِٱلْإِيمَـٰنِইমানের ক্ষেত্রেbil-īmāniوَلَاএবং নাwalāتَجْعَلْরেখোtajʿalفِىমধ্যেfīقُلُوبِنَاআমদের অন্তর গুলোরqulūbināغِلًّۭاহিংসা বিদ্বেষghillanلِّلَّذِينَযারাা (তাদের) জন্যlilladhīnaءَامَنُوا۟ইমান এনেছেāmanūرَبَّنَآহে আমাাদের রবrabbanāإِنَّكَতুমি নিশ্চয়innakaرَءُوفٌۭদয়ালুraūfunرَّحِيمٌমেহেরবান"raḥīmun١٠
(এ সম্পদ তাদের জন্যও) যারা অগ্রবর্তীদের পরে (ইসলামের ছায়াতলে) এসেছে। তারা বলে- ‘হে আমাদের প্রতিপালক! আমাদেরকে আর আমাদের ভাইদেরকে ক্ষমা কর যারা ঈমানের ক্ষেত্রে আমাদের অগ্রবর্তী হয়েছে, আর যারা ঈমান এনেছে তাদের ব্যাপারে আমাদের অন্তরে কোন হিংসা বিদ্বেষ রেখো না। হে আমাদের প্রতিপালক! তুমি বড়ই করুণাময়, অতি দয়ালু।’
৫৯:১১
۞ أَلَمْনাইকিalamتَرَতুমি দেখtaraإِلَىপ্রতিilāٱلَّذِينَ(তাদের) যারাalladhīnaنَافَقُوا۟মুনাফেকী করেছেnāfaqūيَقُولُونَতারা বলেেyaqūlūnaلِإِخْوَٰنِهِمُতাদের ভাই দেরli-ikh'wānihimuٱلَّذِينَযারাalladhīnaكَفَرُوا۟কুফুরি করেছেkafarūمِنْমধ্যেminأَهْلِআহলেahliٱلْكِتَـٰبِকিতাবদেরl-kitābiلَئِنْ"যদি নিশ্চয়la-inأُخْرِجْتُمْতোমরা বহিষ্কৃত হওukh'rij'tumلَنَخْرُجَنَّআমরা বের হব অবশ্যইlanakhrujannaمَعَكُمْতোমাদের সাথেmaʿakumوَلَاএবং নাwalāنُطِيعُআনুগত্য করব আমরাnuṭīʿuفِيكُمْতোমাদের ব্যাপারেfīkumأَحَدًاকারওaḥadanأَبَدًۭاকখনওabadanوَإِنএবং যদিwa-inقُوتِلْتُمْতোমাদের (বিরুদ্ধে) যুদ্ধ করা হয়qūtil'tumلَنَنصُرَنَّكُمْতোমাদের সাহায্য আমরা অবশ্যই করব"lananṣurannakumوَٱللَّهُএবং আল্লাহwal-lahuيَشْهَدُসাক্ষ্য দিচ্ছেনyashhaduإِنَّهُمْতারা নিশ্চয়innahumلَكَـٰذِبُونَঅবশ্যই মিথ্যাবাদীlakādhibūna١١
তুমি কি তাদেরকে দেখনি যারা মুনাফিকী করেছিল? আহলে কিতাবের মধ্যে যারা কুফুরী করেছিল তাদের সেই ভাইদেরকে তারা (অর্থাৎ মুনাফিকরা) বলেছিল- ‘তোমরা যদি বহিস্কৃত হও, তাহলে অবশ্য অবশ্যই আমরাও তোমাদের সাথে বেরিয়ে যাব, আর তোমাদের ব্যাপারে আমরা কক্ষনো কারো কথা মেনে নেব না। আর যদি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করা হয়, তাহলে আমরা অবশ্য অবশ্যই তোমাদেরকে সাহায্য করব। আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, তারা অবশ্যই মিথ্যেবাদী।
৫৯:১২
لَئِنْযদি বস্তুতla-inأُخْرِجُوا۟তারা বহিষ্কৃত হয়ukh'rijūلَاনাlāيَخْرُجُونَতারা বের হবেyakhrujūnaمَعَهُمْতাদের সাথেmaʿahumوَلَئِنএবং যদি নিশ্চয়wala-inقُوتِلُوا۟তাদের (বিরুদ্ধে) যুদ্ধ করা হয়qūtilūلَاনাlāيَنصُرُونَهُمْতাদের সাহায্য তারা করবেyanṣurūnahumوَلَئِنএবং যদি নিশ্চয়wala-inنَّصَرُوهُمْতাদের তারা সাহায্য করেওnaṣarūhumلَيُوَلُّنَّঅবশ্যইlayuwallunnaٱلْأَدْبَـٰرَপৃষ্ঠ প্রদর্শন করবেl-adbāraثُمَّএরপরthummaلَاনাlāيُنصَرُونَতাদের সাহায্য করা হবেyunṣarūna١٢
তারা বহিস্কৃত হলেও এরা তাদের সাথে বেরিয়ে যাবে না। তাদের উপর আক্রমণ করা হলেও এরা তাদেরকে কক্ষনো সাহায্য করবে না। আর এরা সাহায্য করলেও তারা (অর্থাৎ মুনাফিকরা) অবশ্য অবশ্যই পৃষ্ঠপ্রদর্শন করবে, অতঃপর তারা (অর্থাৎ কাফিররা) আর কোন সাহায্যই পাবে না।
৫৯:১৩
لَأَنتُمْতোমরা প্রকৃত পক্ষেla-antumأَشَدُّঅধিকতরashadduرَهْبَةًۭভয়ংকরrahbatanفِىমধ্যেfīصُدُورِهِمতাদের বুকেরṣudūrihimمِّنَচেয়েওminaٱللَّهِ ۚআল্লাহরl-lahiذَٰلِكَএটাdhālikaبِأَنَّهُمْতারা যে একারণেbi-annahumقَوْمٌۭ(এমন) একজাতিqawmunلَّاনাlāيَفْقَهُونَতারা বুঝেyafqahūna١٣
তাদের অন্তরে আল্লাহর চেয়ে তোমাদের ভয়ই বেশি প্রবল। এর কারণ এই যে, তারা এক বিবেক-বুদ্ধিহীন সম্প্রদায়।
৫৯:১৪
لَاনাlāيُقَـٰتِلُونَكُمْতোমাদের সাথে লড়বে তারাyuqātilūnakumجَمِيعًاএকত্রেjamīʿanإِلَّاকিন্তুillāفِىমধ্যেfīقُرًۭىজনপদেরquranمُّحَصَّنَةٍদুর্গ পরিবেষ্টিতmuḥaṣṣanatinأَوْঅথবাawمِنথেকেminوَرَآءِপিছনেwarāiجُدُرٍۭ ۚপ্রাচীরসমূহেরjudurinبَأْسُهُمতাদের বিরুদ্ধতাbasuhumبَيْنَهُمْতাদের মধ্যbaynahumشَدِيدٌۭ ۚপ্রবলshadīdunتَحْسَبُهُمْতাদের মনে কর তুমিtaḥsabuhumجَمِيعًۭاঐক্যবদ্ধjamīʿanوَقُلُوبُهُمْতাদের অন্তরগুলো কিন্তুwaqulūbuhumشَتَّىٰ ۚদ্বিধাবিভক্তshattāذَٰلِكَএটাdhālikaبِأَنَّهُمْতারা যে কারণেbi-annahumقَوْمٌۭএকজাতিqawmunلَّاনাlāيَعْقِلُونَতারা জানেyaʿqilūna١٤
তারা ঐক্যবদ্ধ হয়ে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে সমর্থ নয়, সুরক্ষিত জনপদে বা দেয়ালের আড়ালে অবস্থান ছাড়া। তাদের নিজেদের মধ্যেই আছে ভীষণ শত্রুতা। তুমি তাদেরকে ঐক্যবদ্ধ মনে কর কিন্তু তাদের অন্তরগুলো ভিন্ন ভিন্ন। এর কারণ এই যে, তারা এক নির্বোধ সম্প্রদায়।
৫৯:১৫
كَمَثَلِদৃষ্ঠান্ত যেমনkamathaliٱلَّذِينَযারাalladhīnaمِنমধ্য হতেminقَبْلِهِمْতাদের পূর্বে ছিলqablihimقَرِيبًۭا ۖকিছুকালqarībanذَاقُوا۟তারা স্বাদ নিয়েছেdhāqūوَبَالَকুফলেরwabālaأَمْرِهِمْতাদের কাজেরamrihimوَلَهُمْও তাদের জন্যেwalahumعَذَابٌআজাবʿadhābunأَلِيمٌۭকষ্টদায়কalīmun١٥
এরা তাদের (অর্থাৎ ইয়াহূদী বানু কাইনুকার) মত যারা এদের পূর্বে নিকটবর্তী সময়েই তাদের কৃতকর্মের কুফল আস্বাদন করেছে। তাদের জন্য আছে মর্মান্তিক শাস্তি।
৫৯:১৬
كَمَثَلِদৃষ্ঠান্ত যেমনkamathaliٱلشَّيْطَـٰنِশয়তানেরl-shayṭāniإِذْযখনidhقَالَসে বলেছিলqālaلِلْإِنسَـٰنِমানুুষকেlil'insāniٱكْفُرْ"তুমি কুফরিকর"uk'furفَلَمَّاযখন অতঃপরfalammāكَفَرَকুফুরি করলkafaraقَالَসে বলেলqālaإِنِّى"আমি নিশ্চয়innīبَرِىٓءٌۭদ্বায়িত্বমুক্তbarīonمِّنكَতোমার হতেminkaإِنِّىٓআমি নিশ্চয়innīأَخَافُভয়করিakhāfuٱللَّهَআল্লাহকেl-lahaرَبَّরবrabbaٱلْعَـٰلَمِينَসারা বিশ্বের"l-ʿālamīna١٦
(তাদের মিত্ররা তাদেরকে প্রতারিত করেছে) শয়ত্বানের মত। যখন মানুষকে সে বলে- ‘কুফুরী কর’। অতঃপর মানুষ যখন কুফুরী করে তখন শয়ত্বান বলে- ‘তোমার সাথে আমার কোন সম্পর্ক নেই, আমি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি।’
৫৯:১৭
فَكَانَহল অতঃপরfakānaعَـٰقِبَتَهُمَآতাদের দুজনের পরিনতিʿāqibatahumāأَنَّهُمَاদুজনই যে হবেannahumāفِىমধ্যেfīٱلنَّارِজাহান্নামেরl-nāriخَـٰلِدَيْنِদুজনে চিরকাল থাকবেkhālidayniفِيهَا ۚতার মধ্যেfīhāوَذَٰلِكَএবং এটাwadhālikaجَزَٰٓؤُا۟প্রতিদানjazāuٱلظَّـٰلِمِينَযালিমদেরl-ẓālimīna١٧
কাজেই তাদের উভয়ের পরিণাম হবে এই যে, তারা চিরকাল জাহান্নামে থাকবে, আর যালিমদের এটাই প্রতিফল।
৫৯:১৮
يَـٰٓأَيُّهَاওহেyāayyuhāٱلَّذِينَযারাalladhīnaءَامَنُوا۟ইমান এনেছāmanūٱتَّقُوا۟তোমরা ভয়করittaqūٱللَّهَআল্লাহকেl-lahaوَلْتَنظُرْএবং যেন লক্ষ্য করেwaltanẓurنَفْسٌۭপ্রত্যেক ব্যক্তিnafsunمَّاযাmāقَدَّمَتْআগে পাঠিয়েছেqaddamatلِغَدٍۢ ۖআগামীকালে জন্যেlighadinوَٱتَّقُوا۟ও তোমরা ভয়করwa-ittaqūٱللَّهَ ۚআল্লাহকেl-lahaإِنَّনিশ্চয়innaٱللَّهَআল্লাহl-lahaخَبِيرٌۢখুব অবহিতkhabīrunبِمَاযাbimāتَعْمَلُونَতোমরা কাজ করtaʿmalūna١٨
হে মু’মিনগণ! তোমরা আল্লাহকে ভয় কর। প্রত্যেকেই চিন্তা করে দেখুক, আগামীকালের জন্য সে কী (পুণ্য কাজ) অগ্রিম পাঠিয়েছে। আর তোমরা আল্লাহকে ভয় কর, তোমরা যা কর আল্লাহ সে সম্পর্কে পুরোপুরি খবর রাখেন।
৫৯:১৯
وَلَاএবং নাwalāتَكُونُوا۟তোমরা হয়োtakūnūكَٱلَّذِينَ(তাদের) মত যারাka-alladhīnaنَسُوا۟ভূলে গিয়েছিলnasūٱللَّهَআল্লাহকেl-lahaفَأَنسَىٰهُمْতাদের ভুলালেন অতঃপর তিনিfa-ansāhumأَنفُسَهُمْ ۚতারা নিজেদেরকেanfusahumأُو۟لَـٰٓئِكَঐসব লোকulāikaهُمُতারাইhumuٱلْفَـٰسِقُونَফাসেকl-fāsiqūna١٩
তোমরা তাদের মত হয়ো না যারা আল্লাহকে ভুলে গেছে, ফলে আল্লাহও তাদেরকে করেছেন আত্মভোলা। এরা পাপাচারী লোক।
৫৯:২০
لَاনাlāيَسْتَوِىٓসমান হয়yastawīأَصْحَـٰبُঅধিবাসীরাaṣḥābuٱلنَّارِদোজখেরl-nāriوَأَصْحَـٰبُও অধিবাসীরাwa-aṣḥābuٱلْجَنَّةِ ۚজান্নাতেরl-janatiأَصْحَـٰبُঅধধিবাসীরাaṣḥābuٱلْجَنَّةِজান্নাতেরl-janatiهُمُতারাইhumuٱلْفَآئِزُونَসফলকামl-fāizūna٢٠
জাহান্নামের অধিবাসী আর জান্নাতের অধিবাসী সমান হতে পারে না, জান্নাতের অধিবাসীরাই সফল।
৫৯:২১
لَوْযদিlawأَنزَلْنَاআমরা অবতীর্ণ করতামanzalnāهَـٰذَاএইhādhāٱلْقُرْءَانَকুরআনl-qur'ānaعَلَىٰউপরʿalāجَبَلٍۢএকটি পর্বতেরjabalinلَّرَأَيْتَهُۥনিশ্চয় আপনি তা দেখতেনlara-aytahuخَـٰشِعًۭاবিনীত ,khāshiʿanمُّتَصَدِّعًۭاদুভাগে বিভক্ত ভঙ্গmutaṣaddiʿanمِّنْথেকেminخَشْيَةِভয়khashyatiٱللَّهِ ۚআল্লাহরl-lahiوَتِلْكَআর এইwatil'kaٱلْأَمْثَـٰلُউদাহরণ ( সম্পূর্ণ ) ,l-amthāluنَضْرِبُهَاআমরা তাদের উপস্থাপন করিnaḍribuhāلِلنَّاسِমানুষের কাছেlilnnāsiلَعَلَّهُمْযেন তারাlaʿallahumيَتَفَكَّرُونَচিন্তা-ভাবনা করেyatafakkarūna٢١
আমি যদি এ কুরআনকে পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, তাহলে তুমি আল্লাহর ভয়ে তাকে বিনীত ও বিদীর্ণ দেখতে। এ সব উদাহরণ আমি মানুষের জন্য বর্ণনা করি যাতে তারা (নিজেদের ব্যাপারে) চিন্তা-ভাবনা করে।
৫৯:২২
هُوَতিনিইhuwaٱللَّهُআল্লাহl-lahuٱلَّذِىযেalladhīلَآনাইlāإِلَـٰهَকোনো ইলাহilāhaإِلَّاব্যতীতillāهُوَ ۖতাঁর,huwaعَـٰلِمُজানেনʿālimuٱلْغَيْبِগোপনl-ghaybiوَٱلشَّهَـٰدَةِ ۖও প্রকাশ্যwal-shahādatiهُوَতিনিhuwaٱلرَّحْمَـٰنُপরম করুণাময়l-raḥmānuٱلرَّحِيمُঅসীম দয়ালুl-raḥīmu٢٢
তিনিই আল্লাহ, যিনি ছাড়া সত্যিকারের কোন ইলাহ নেই, অদৃশ্য ও দৃশের জ্ঞানের অধিকারী, পরম দয়াময়, পরম দয়ালু।
৫৯:২৩
هُوَতিনিইhuwaٱللَّهُআল্লাহl-lahuٱلَّذِىযেalladhīلَآনাইlāإِلَـٰهَকোনো ইলাহilāhaإِلَّاব্যতীতillāهُوَতাঁর,huwaٱلْمَلِكُবাদশাহ,l-malikuٱلْقُدُّوسُঅতীব প্রবিত্র,l-qudūsuٱلسَّلَـٰمُশান্তিদাতা,l-salāmuٱلْمُؤْمِنُনিরাপত্তাদাতা,l-mu'minuٱلْمُهَيْمِنُসংরক্ষক,l-muhayminuٱلْعَزِيزُপরাক্রমশালী,l-ʿazīzuٱلْجَبَّارُপ্রবল,l-jabāruٱلْمُتَكَبِّرُ ۚমহিমান্বিত,l-mutakabiruسُبْحَـٰنَপবিত্রsub'ḥānaٱللَّهِআল্লাহ (র)l-lahiعَمَّاযা হতেʿammāيُشْرِكُونَতারা শরীক করেyush'rikūna٢٣
তিনিই আল্লাহ যিনি ছাড়া সত্যিকারের কোন ইলাহ নেই, তিনিই বাদশাহ, অতি পবিত্র, পূর্ণ শান্তিময়, নিরাপত্তা দানকারী, প্রতাপশালী, পর্যবেক্ষক, মহা পরাক্রমশালী, অপ্রতিরোধ্য, প্রকৃত গর্বের অধিকারী। তারা যাকে (তাঁর) শরীক করে তাত্থেকে তিনি পবিত্র, মহান।
৫৯:২৪
هُوَতিনিইhuwaٱللَّهُআল্লাহl-lahuٱلْخَـٰلِقُসৃষ্টিকর্তা,l-khāliquٱلْبَارِئُউদ্ভাবনকর্তা,l-bāri-uٱلْمُصَوِّرُ ۖআকৃতিদাতা,l-muṣawiruلَهُতাঁর জন্যইlahuٱلْأَسْمَآءُনামসমুহl-asmāuٱلْحُسْنَىٰ ۚউত্তমl-ḥus'nāيُسَبِّحُগৌরব বর্ণনা করেyusabbiḥuلَهُۥতারইlahuمَاযা কিছুmāفِىআছেfīٱلسَّمَـٰوَٰتِআসমানেl-samāwātiوَٱلْأَرْضِ ۖএবং পৃথিবীতেwal-arḍiوَهُوَএবং তিনিwahuwaٱلْعَزِيزُপরাক্রমশালী,l-ʿazīzuٱلْحَكِيمُমহাবিজ্ঞl-ḥakīmu٢٤
তিনিই আল্লাহ সৃষ্টিকারী, উদ্ভাবনকারী, আকার আকৃতি প্রদানকারী। সমস্ত উত্তম নামের অধিকারী। আসমান ও যমীনে যা আছে সবই তাঁর গৌরব ও মহিমা ঘোষণা করে। তিনি প্রবল পরাক্রান্ত মহা প্রজ্ঞাবান।
—
—
—
—
লোড হচ্ছে…