৫৫

আর-রাহমান

মদীনা ৭৮ আয়াত পারা ২৭
الرحمن

সূরা আর-রাহমান (الرحمن) পবিত্র কুরআনের ৫৫ নম্বর অধ্যায় — মদীনা সূরা, যাতে ৭৮ টি আয়াত রয়েছে। মাদানী সূরাগুলো মদিনায় হিজরতের পরে নাজিল হয়েছিল এবং বেশি করে ইবাদত, বিধি-বিধান ও মুসলিম সমাজের জীবন নিয়ে আলোচনা করে।

বিসমিল্লাহ
بِسْمِনামেbis'miٱللَّهِআল্লাহ (র)l-lahiٱلرَّحْمَـٰنِপরম করুণাময়l-raḥmāniٱلرَّحِيمِঅসীম দয়ালুl-raḥīmi
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে
৫৫:১
ٱلرَّحْمَـٰنُঅশেষ দয়ালু (আল্লাহ্‌)al-raḥmānu١
পরম দয়ালু (আল্লাহ),
৫৫:২
عَلَّمَশিক্ষা দিয়েছেনʿallamaٱلْقُرْءَانَ(এই) কুরআনl-qur'āna٢
তিনিই শিক্ষা দিয়েছেন কুরআন,
৫৫:৩
خَلَقَতিনি সৃষ্টি করেছেনkhalaqaٱلْإِنسَـٰنَমানুষকেl-insāna٣
তিনিই মানুষ সৃষ্টি করেছেন,
৫৫:৪
عَلَّمَهُতাকে শিখিয়েছেনʿallamahuٱلْبَيَانَভাব প্রকাশ করতেl-bayāna٤
তিনিই শিখিয়েছেন মনের কথা প্রকাশ করতে,
৫৫:৫
ٱلشَّمْسُসূর্যal-shamsuوَٱلْقَمَرُও চাঁদwal-qamaruبِحُسْبَانٍۢএকটি হিসাব অনুসরণ করেই চলেbiḥus'bānin٥
সূর্য ও চন্দ্র আবর্তন করে সুনির্দিষ্ট হিসাব অনুযায়ী।
৫৫:৬
وَٱلنَّجْمُএবং তারকাwal-najmuوَٱلشَّجَرُও গাছপালাwal-shajaruيَسْجُدَانِউভয়ে সিজদারতyasjudāni٦
তৃণলতা গাছপালা (তাঁরই জন্য) সাজদায় অবনত,
৫৫:৭
وَٱلسَّمَآءَএবং আকাশকেwal-samāaرَفَعَهَاতা সমুন্নত করেছেন তিনিrafaʿahāوَوَضَعَও স্থাপন করেছেনwawaḍaʿaٱلْمِيزَانَমানদণ্ডl-mīzāna٧
তিনি আকাশকে করেছেন সমুন্নত, আর স্থাপন করেছেন (ন্যায়ের) মানদন্ড,
৫৫:৮
أَلَّا(ঐকান্তিক দাবি) না যেনallāتَطْغَوْا۟তোমরা সীমা লঙ্ঘন করtaṭghawفِىমধ্যেٱلْمِيزَانِমানদণ্ডেরl-mīzāni٨
যাতে তোমরা মানদন্ডে সীমালঙ্ঘন না কর,
৫৫:৯
وَأَقِيمُوا۟এবং তোমরা প্রতিষ্ঠা করোwa-aqīmūٱلْوَزْنَওজনl-waznaبِٱلْقِسْطِন্যায্য ভাবেbil-qis'ṭiوَلَاএবং নাwalāتُخْسِرُوا۟তোমরা কম দিয়োtukh'sirūٱلْمِيزَانَদাঁড়িপাল্লায়/ পরিমাপেl-mīzāna٩
সুবিচারের সঙ্গে ওজন প্রতিষ্ঠা কর আর ওজনে কম দিও না,
৫৫:১০
وَٱلْأَرْضَএবং পৃথিবীকেwal-arḍaوَضَعَهَاতা তিনি স্থাপন করেছেনwaḍaʿahāلِلْأَنَامِসৃষ্ট জীবের জন্যেlil'anāmi١٠
আর যমীন- তিনি (তাঁর) প্রাণীকুলের জন্য তাকে করেছেন বিস্তৃত,
৫৫:১১
فِيهَاতার মধ্যে (আছে)fīhāفَـٰكِهَةٌۭফলমূলfākihatunوَٱلنَّخْلُও খেজুর গাছwal-nakhluذَاتُআছেdhātuٱلْأَكْمَامِআবরণ বিশিষ্ট (যার ফল)l-akmāmi١١
এতে আছে নানান ফলমূল, আর খেজুর গাছ যার ফল আবরণে ঢাকা,
৫৫:১২
وَٱلْحَبُّএবং শস্যwal-ḥabuذُوআছেdhūٱلْعَصْفِভুসি বিশিষ্ট (দানা)l-ʿaṣfiوَٱلرَّيْحَانُও সুগন্ধ (বিশিষ্ট উদ্ভিদ)wal-rayḥānu١٢
আর খোসা ও ডাটা বিশিষ্ট দানা আর সুগন্ধী গাছ।
৫৫:১৩
فَبِأَىِّঅতএব কোন কোনfabi-ayyiءَالَآءِঅনুগ্রহ সমূহকেālāiرَبِّكُمَاতোমাদের উভয়ের রবেরrabbikumāتُكَذِّبَانِউভয়ে অস্বীকার করবেtukadhibāni١٣
অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নিয়ামতকে অস্বীকার করবে?
৫৫:১৪
خَلَقَতিনি সৃষ্টি করেছেনkhalaqaٱلْإِنسَـٰنَমানুষকেl-insānaمِنথেকেminصَلْصَـٰلٍۢশুকনো ঠনঠনে মাটিṣalṣālinكَٱلْفَخَّارِ(যা) পোড়া মাটির মতোkal-fakhāri١٤
তিনি মানুষকে সৃষ্টি করেছেন পোড়া মাটির মত শুকনা পচা কাদা হতে,
৫৫:১৫
وَخَلَقَএবং সৃষ্টি করেছেনwakhalaqaٱلْجَآنَّজিনকেl-jānaمِنথেকেminمَّارِجٍۢশিখাmārijinمِّنথেকেminنَّارٍۢআগুনেরnārin١٥
আর জ্বিনকে সৃষ্টি করেছেন ধোঁয়াবিহীন আগুন হতে।
৫৫:১৬
فَبِأَىِّঅতএবfabi-ayyiءَالَآءِঅনুগ্রহকেālāiرَبِّكُمَاতোমাদের উভয়ের রবেরrabbikumāتُكَذِّبَانِউভয়ে অস্বীকার করবেtukadhibāni١٦
অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নিয়ামতকে অস্বীকার করবে?
৫৫:১৭
رَبُّ(তিনিই) মালিকrabbuٱلْمَشْرِقَيْنِদুই উদয়াচলেরl-mashriqayniوَرَبُّও মালিকwarabbuٱلْمَغْرِبَيْنِদুই অস্তাচলেরl-maghribayni١٧
তিনিই দু’টি উদয় স্থান ও দু’টি অস্তাচলের নিয়ন্ত্রক,
৫৫:১৮
فَبِأَىِّঅতএব কোন কোনfabi-ayyiءَالَآءِঅনুগ্রহকেālāiرَبِّكُمَاতোমাদের উভয়ের রবেরrabbikumāتُكَذِّبَانِউভয়ে অস্বীকার করবেtukadhibāni١٨
অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নিয়ামতকে অস্বীকার করবে?
৫৫:১৯
مَرَجَপ্রবাহিত করেছেনmarajaٱلْبَحْرَيْنِদুই সমুদ্রকেl-baḥrayniيَلْتَقِيَانِপরস্পরে মিলিত হয়yaltaqiyāni١٩
দু’টি সমুদ্রকে তিনিই প্রবাহিত করেন যারা পরস্পর মিলিত হয়,
৫৫:২০
بَيْنَهُمَاতাদের উভয়ের মাঝে (তবুও)baynahumāبَرْزَخٌۭঅন্তরাল (আছে)barzakhunلَّا(যার) নাيَبْغِيَانِউভয়ে সীমা অতিক্রম করেyabghiyāni٢٠
(কিন্তু তা সত্ত্বেও) উভয়ের মাঝে আছে এক আড়াল যা তারা অতিক্রম করতে পারে না।
৫৫:২১
فَبِأَىِّঅতএব কোন কোনfabi-ayyiءَالَآءِঅনুগ্রহকেālāiرَبِّكُمَاতোমাদের উভয়ের রবেরrabbikumāتُكَذِّبَانِউভয়ে অস্বীকার করবেtukadhibāni٢١
অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নিয়ামতকে অস্বীকার করবে?
৫৫:২২
يَخْرُجُবের হয়yakhrujuمِنْهُمَاতাদের উভয় হতেmin'humāٱللُّؤْلُؤُমুক্তাl-lu'lu-uوَٱلْمَرْجَانُও প্রবালwal-marjānu٢٢
এ সব দরিয়া হতে বের হয় মুক্তা ও প্রবাল,
৫৫:২৩
فَبِأَىِّঅতএব কোন কোনfabi-ayyiءَالَآءِঅনুগ্রহকেālāiرَبِّكُمَاতোমাদের উভয়ের রবেরrabbikumāتُكَذِّبَانِউভয়ে অস্বীকার করবেtukadhibāni٢٣
অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নিয়ামতকে অস্বীকার করবে?
৫৫:২৪
وَلَهُএবং তাঁরই নিয়ন্ত্রণেwalahuٱلْجَوَارِজাহাজ সমূহl-jawāriٱلْمُنشَـَٔاتُউঁচু উঁচু (পালসহ)l-munshaātuفِىমধ্যেٱلْبَحْرِসাগরেরl-baḥriكَٱلْأَعْلَـٰمِপাহাড়ের মতোkal-aʿlāmi٢٤
পর্বত সম জাহাজসমূহ তাঁরই, যা দরিয়ার বুকে শান্তভাবে চলাচল করে।
৫৫:২৫
فَبِأَىِّঅতএব কোন কোনfabi-ayyiءَالَآءِঅনুগ্রহকেālāiرَبِّكُمَاতোমাদের উভয়ের রবেরrabbikumāتُكَذِّبَانِউভয়ে অস্বীকার করবেtukadhibāni٢٥
অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নিয়ামতকে অস্বীকার করবে?
৫৫:২৬
كُلُّপ্রত্যেক (জিনিস)kulluمَنْযা কিছুmanعَلَيْهَاতার উপর (আছে)ʿalayhāفَانٍۢনশ্বরfānin٢٦
পৃথিবী পৃষ্ঠে যা আছে সবই ধ্বংসশীল,
৫৫:২৭
وَيَبْقَىٰএবং অবশিষ্ট থাকবেনwayabqāوَجْهُসত্তাwajhuرَبِّكَতোমার রবেরrabbikaذُو(যিনি) সম্পন্নdhūٱلْجَلَـٰلِমহিমাl-jalāliوَٱلْإِكْرَامِমহানুভবতাwal-ik'rāmi٢٧
কিন্তু চিরস্থায়ী তোমার প্রতিপালকের চেহারা (সত্তা)- যিনি মহীয়ান, গরীয়ান,
৫৫:২৮
فَبِأَىِّঅতএব কোন কোনfabi-ayyiءَالَآءِঅনুগ্রহকেālāiرَبِّكُمَاতোমাদের উভয়ের রবেরrabbikumāتُكَذِّبَانِউভয়ে অস্বীকার করবেtukadhibāni٢٨
অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নিয়ামতকে অস্বীকার করবে?
৫৫:২৯
يَسْـَٔلُهُۥতাঁরই কাছে প্রার্থনা করেyasaluhuمَنযা কিছুmanفِىমধ্যে (আছে)ٱلسَّمَـٰوَٰتِআকাশl-samāwātiوَٱلْأَرْضِ ۚও পৃথিবীরwal-arḍiكُلَّপ্রত্যেকkullaيَوْمٍদিনyawminهُوَতিনিhuwaفِىথাকেনشَأْنٍۢ(এক বিশেষ) অবস্থায়shanin٢٩
আকাশ আর পৃথিবীতে যারা আছে তারা (নিজেদের প্রয়োজন মেটানোর জন্য যা কিছু দরকার) তাঁর কাছেই চায়, প্রতি মুহূর্ত তিনি নতুন নতুন গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত (কাউকেও বাঁচাচ্ছেন, কাউকেও মারছেন, কাউকেও সম্মানিত ক’রে ঊর্ধ্বে উঠাচ্ছেন, কাউকেও অপমানিত ক’রে নামিয়ে দিচ্ছেন ইত্যাদি)।
৫৫:৩০
فَبِأَىِّসুতরাং কোন কোনfabi-ayyiءَالَآءِঅনুগ্রহকেālāiرَبِّكُمَاতোমাদের উভয়ের রবেরrabbikumāتُكَذِّبَانِউভয়ে অস্বীকার করবেtukadhibāni٣٠
অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নিয়ামতকে অস্বীকার করবে?
৫৫:৩১
سَنَفْرُغُঅবসর হব আমরা শীঘ্রইsanafrughuلَكُمْতোমাদের জন্যেlakumأَيُّهَহেayyuhaٱلثَّقَلَانِদুই ভার (জিন ও মানব)l-thaqalāni٣١
(দায়িত্বের) ভারে ভারাক্রান্ত ওহে (জ্বিন ও মানুষ) দু’ (জাতি)! অতি শীঘ্র (কর্মমুক্ত হয়ে তোমাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য) আমি তোমাদের প্রতি মনোনিবেশ করব,
৫৫:৩২
فَبِأَىِّসুতরাং কোন কোনfabi-ayyiءَالَآءِদয়া অনুগ্রহকেālāiرَبِّكُمَاতোমাদের উভয়ের রবেরrabbikumāتُكَذِّبَانِউভয়ে অস্বীকার করবেtukadhibāni٣٢
অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নিয়ামতকে অস্বীকার করবে?
৫৫:৩৩
يَـٰمَعْشَرَহে সম্প্রদায়yāmaʿsharaٱلْجِنِّজিনেরl-jiniوَٱلْإِنسِও মানবেরwal-insiإِنِযদিiniٱسْتَطَعْتُمْতোমরা পারis'taṭaʿtumأَنযেanتَنفُذُوا۟তোমরা অতিক্রম করে পালাওtanfudhūمِنْথেকেminأَقْطَارِসীমা সমূহaqṭāriٱلسَّمَـٰوَٰتِআকাশেরl-samāwātiوَٱلْأَرْضِও পৃথিবীরwal-arḍiفَٱنفُذُوا۟ ۚতবে তোমরা অতিক্রম করোfa-unfudhūلَاনাتَنفُذُونَতোমরা অতিক্রম করে পালাতে পারবেtanfudhūnaإِلَّاব্যতীতillāبِسُلْطَـٰنٍۢশক্তি দিয়ে (যা তোমাদের নেই)bisul'ṭānin٣٣
হে জ্বিন ও মানুষ জাতি! তোমরা যদি আকাশ ও পৃথিবীর সীমানা অতিক্রম করতে পার তাহলে অতিক্রম কর, কিন্তু (আল্লাহর) প্রমাণপত্র ছাড়া তোমরা তা অতিক্রম করতে পারবে না।
৫৫:৩৪
فَبِأَىِّঅতএব কোন কোনfabi-ayyiءَالَآءِঅনুগ্রহকেālāiرَبِّكُمَاতোমাদের উভয়ের রবেরrabbikumāتُكَذِّبَانِউভয়ে অস্বীকার করবেtukadhibāni٣٤
অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নিয়ামতকে অস্বীকার করবে?
৫৫:৩৫
يُرْسَلُপাঠানো হবেyur'saluعَلَيْكُمَاতোমাদের উভয়ের উপরʿalaykumāشُوَاظٌۭশিখাshuwāẓunمِّنথেকেminنَّارٍۢআগুনnārinوَنُحَاسٌۭও ধোঁয়াwanuḥāsunفَلَاনা তখনfalāتَنتَصِرَانِতোমরা প্রতিরোধ করতে পারবেtantaṣirāni٣٥
(অতিক্রম করতে চাইলে) তোমাদের দিকে আগুনের শিখা ও ধোঁয়া ছেড়ে দেয়া হবে, তখন তোমরা তা প্রতিরোধ করতে পারবে না।
৫৫:৩৬
فَبِأَىِّসুতরাং কোন কোনfabi-ayyiءَالَآءِঅনুগ্রহকেālāiرَبِّكُمَاতোমাদের উভয়ের রবেরrabbikumāتُكَذِّبَانِউভয়ে অস্বীকার করবেtukadhibāni٣٦
অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নিয়ামতকে অস্বীকার করবে?
৫৫:৩৭
فَإِذَاযখন অতঃপরfa-idhāٱنشَقَّتِছিঁড়েফেটেinshaqqatiٱلسَّمَآءُআকাশl-samāuفَكَانَتْঅতঃপর হবে (তা)fakānatوَرْدَةًۭলালwardatanكَٱلدِّهَانِমতো লাল চামড়ারkal-dihāni٣٧
যখন আকাশ দীর্ণ বিদীর্ণ হবে আর লাল চামড়ার মত রক্তবর্ণ ধারণ করবে
৫৫:৩৮
فَبِأَىِّতখন কোন কোনfabi-ayyiءَالَآءِঅনুগ্রহকেālāiرَبِّكُمَاতোমাদের উভয়ের রবেরrabbikumāتُكَذِّبَانِউভয়ে অস্বীকার করবেtukadhibāni٣٨
অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নিয়ামতকে অস্বীকার করবে?
৫৫:৩৯
فَيَوْمَئِذٍۢসেদিন অতঃপরfayawma-idhinلَّاনাيُسْـَٔلُজিজ্ঞেস করা হবেyus'aluعَنসম্পর্কেʿanذَنۢبِهِۦٓতার পাপdhanbihiإِنسٌۭকোনো মানবকেinsunوَلَاআর নাwalāجَآنٌّۭকোনো জিনকেjānnun٣٩
সে দিন না মানুষকে, না জ্বিনকে তার গুনাহ সম্পর্কে জিজ্ঞেস করা হবে।
৫৫:৪০
فَبِأَىِّতখন কোন কোনfabi-ayyiءَالَآءِঅনুগ্রহকেālāiرَبِّكُمَاতোমাদের উভয়ের রবেরrabbikumāتُكَذِّبَانِউভয়ে অস্বীকার করবেtukadhibāni٤٠
অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নিয়ামতকে অস্বীকার করবে?
৫৫:৪১
يُعْرَفُচেনা যাবেyuʿ'rafuٱلْمُجْرِمُونَঅপরাধীদেরকেl-muj'rimūnaبِسِيمَـٰهُمْতাদের লক্ষণ দ্বারাbisīmāhumفَيُؤْخَذُপাকড়াও করা হবে অতঃপরfayu'khadhuبِٱلنَّوَٰصِىসামনের চুল ধরেbil-nawāṣīوَٱلْأَقْدَامِও পা সমূহকেwal-aqdāmi٤١
অপরাধীদেরকে চিনতে পারা যাবে তাদের চেহারা থেকেই, আর মাথার ঝুঁটি ও পা ধরে তাদেরকে পাকড়াও করা হবে।
৫৫:৪২
فَبِأَىِّতখন কোন কোনfabi-ayyiءَالَآءِঅনুগ্রহālāiرَبِّكُمَاতোমাদের উভয়ের রবেরrabbikumāتُكَذِّبَانِউভয়ে অস্বীকার করবেtukadhibāni٤٢
অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নিয়ামতকে অস্বীকার করবে?
৫৫:৪৩
هَـٰذِهِۦ(বলা হবে) এই সেইhādhihiجَهَنَّمُজাহান্নামjahannamuٱلَّتِىযাallatīيُكَذِّبُমিথ্যা মনে করতyukadhibuبِهَاযাকেbihāٱلْمُجْرِمُونَঅপরাধীরাl-muj'rimūna٤٣
এটা সেই জাহান্নাম যাকে অপরাধীরা মিথ্যে মনে করেছিল।
৫৫:৪৪
يَطُوفُونَতারা ছুটোছুটি করবেyaṭūfūnaبَيْنَهَاতার মাঝেbaynahāوَبَيْنَও মাঝেwabaynaحَمِيمٍগরম পানিরḥamīminءَانٍۢফুটন্তānin٤٤
সেই জাহান্নাম আর ফুটন্ত পানিতে তারা ঘুরপাক খেতে থাকবে।
৫৫:৪৫
فَبِأَىِّতখন কোন কোনfabi-ayyiءَالَآءِঅনুগ্রহকেālāiرَبِّكُمَاতোমাদের উভয়ের রবেরrabbikumāتُكَذِّبَانِউভয়ে অস্বীকার করবেtukadhibāni٤٥
অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নিয়ামতকে অস্বীকার করবে?
৫৫:৪৬
وَلِمَنْএবং তার জন্যে যেwalimanخَافَভয় করেkhāfaمَقَامَদাঁড়াতেmaqāmaرَبِّهِۦতার রবের (সামনে)rabbihiجَنَّتَانِদুটো বাগান (রয়েছে)jannatāni٤٦
আর যে তার প্রতিপালকের সামনে হাজির হওয়ার ভয় রাখে তার জন্য আছে দু’টো বাগান।
৫৫:৪৭
فَبِأَىِّসুতরাং কোন কোনfabi-ayyiءَالَآءِঅনুগ্রহকেālāiرَبِّكُمَاতোমাদের উভয়ের রবেরrabbikumāتُكَذِّبَانِউভয়ে অস্বীকার করবেtukadhibāni٤٧
অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে?
৫৫:৪৮
ذَوَاتَآ(উভয়ে) বিশিষ্টdhawātāأَفْنَانٍۢঘন শাখা পল্লবafnānin٤٨
দু’টোই শাখা পল্লবে ভরপুর।
৫৫:৪৯
فَبِأَىِّসুতরাং কোন কোনfabi-ayyiءَالَآءِঅনুগ্রহকেālāiرَبِّكُمَاতোমাদের উভয়ের রবেরrabbikumāتُكَذِّبَانِউভয়ে অস্বীকার করবেtukadhibāni٤٩
অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নিয়ামতকে অস্বীকার করবে?
৫৫:৫০
فِيهِمَاউভয়ের মধ্যে থাকবেfīhimāعَيْنَانِদুটো ঝরনাʿaynāniتَجْرِيَانِপ্রবহমান (উভয়ে)tajriyāni٥٠
দু’বাগানেই আছে দু’টো করে প্রবহমান ঝর্ণা।
৫৫:৫১
فَبِأَىِّসুতরাং কোন কোনfabi-ayyiءَالَآءِঅনুগ্রহকেālāiرَبِّكُمَاতোমাদের উভয়ের রবেরrabbikumāتُكَذِّبَانِউভয়ে অস্বীকার করবেtukadhibāni٥١
অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নিয়ামতকে অস্বীকার করবে?
৫৫:৫২
فِيهِمَاউভয়ের মধ্যে রয়েছেfīhimāمِنধরনেরminكُلِّপ্রত্যেকkulliفَـٰكِهَةٍۢফলfākihatinزَوْجَانِদুই রকমzawjāni٥٢
উভয় বাগানে আছে প্রত্যেকটি ফলের দু’টি প্রকার।
৫৫:৫৩
فَبِأَىِّসুতরাং কোন কোনfabi-ayyiءَالَآءِঅনুগ্রহকেālāiرَبِّكُمَاতোমাদের উভয়ের রবেরrabbikumāتُكَذِّبَانِউভয়ে অস্বীকার করবেtukadhibāni٥٣
অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নিয়ামতকে অস্বীকার করবে?
৫৫:৫৪
مُتَّكِـِٔينَহেলান দিয়ে বসবেmuttakiīnaعَلَىٰউপরʿalāفُرُشٍۭবিছানা সমূহেরfurushinبَطَآئِنُهَاতার আস্তরণ (হবে)baṭāinuhāمِنْতৈরিminإِسْتَبْرَقٍۢ ۚমোটা রেশমেরis'tabraqinوَجَنَىএবং ফল সমূহwajanāٱلْجَنَّتَيْنِদুই বাগানেরl-janatayniدَانٍۢনিকটে (ঝুঁকে পড়বে)dānin٥٤
তারা হেলান দিয়ে বসবে শয্যার উপর যার আস্তর হবে পুরু রেশমের। দু’বাগানের ফল হবে নিকটবর্তী (জান্নাতীদের নাগালের মধ্যে)।
৫৫:৫৫
فَبِأَىِّসুতরাং কোন কোনfabi-ayyiءَالَآءِঅনুগ্রহকেālāiرَبِّكُمَاতোমাদের উভয়ের রবেরrabbikumāتُكَذِّبَانِউভয়ে অস্বীকার করবেtukadhibāni٥٥
অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নিয়ামতকে অস্বীকার করবে?
৫৫:৫৬
فِيهِنَّতাদের মধ্যে (থাকবে)fīhinnaقَـٰصِرَٰتُলজ্জাবনতqāṣirātuٱلطَّرْفِদৃষ্টির (রমণী)l-ṭarfiلَمْনিlamيَطْمِثْهُنَّতাদেরকে স্পর্শ করেছেyaṭmith'hunnaإِنسٌۭকোনো মানুষinsunقَبْلَهُمْতাদের পূর্বেqablahumوَلَاআর নাwalāجَآنٌّۭকোনো জিনjānnun٥٦
তার মধ্যে থাকবে সতীসাধ্বী সংযত-নয়না (কুমারী)রা, পূর্বে যাদেরকে স্পর্শ করেনি কোন মানুষ আর কোন জ্বিন।
৫৫:৫৭
فَبِأَىِّঅতএব কোন কোনfabi-ayyiءَالَآءِঅনুগ্রহকেālāiرَبِّكُمَاতোমাদের উভয়ের রবেরrabbikumāتُكَذِّبَانِউভয়ে অস্বীকার করবেtukadhibāni٥٧
অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নিয়ামতকে অস্বীকার করবে?
৫৫:৫৮
كَأَنَّهُنَّতারা যেনka-annahunnaٱلْيَاقُوتُহীরাl-yāqūtuوَٱلْمَرْجَانُও মুক্তার (মত সুন্দরী)wal-marjānu٥٨
তারা যেন পদ্মরাগ ও প্রবাল।
৫৫:৫৯
فَبِأَىِّঅতএব কোন কোনfabi-ayyiءَالَآءِনিয়ামত সমূহকেālāiرَبِّكُمَاতোমাদের উভয়ের রবেরrabbikumāتُكَذِّبَانِউভয়ে অস্বীকার করবেtukadhibāni٥٩
অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নিয়ামতকে অস্বীকার করবে?
৫৫:৬০
هَلْকি (হতে পারে)halجَزَآءُপুরস্কারjazāuٱلْإِحْسَـٰنِউত্তম (কাজের)l-iḥ'sāniإِلَّاব্যতীতillāٱلْإِحْسَـٰنُউত্তমl-iḥ'sānu٦٠
উত্তম কাজের প্রতিফল উত্তম পুরস্কার ছাড়া কী হতে পারে?
৫৫:৬১
فَبِأَىِّসুতরাং কোন কোনfabi-ayyiءَالَآءِঅনুগ্রহকেālāiرَبِّكُمَاতোমাদের উভয়ের রবেরrabbikumāتُكَذِّبَانِউভয়ে অস্বীকার করবেtukadhibāni٦١
অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নিয়ামতকে অস্বীকার করবে?
৫৫:৬২
وَمِنএবংwaminدُونِهِمَاসে দুটো ছাড়াওdūnihimāجَنَّتَانِদুটো বাগান (থাকবে)jannatāni٦٢
এ দু’টো বাগান ছাড়াও আরো বাগান আছে।
৫৫:৬৩
فَبِأَىِّঅতএব কোন কোনfabi-ayyiءَالَآءِঅনুগ্রহ সমূহকেālāiرَبِّكُمَاতোমাদের উভয়ের রবেরrabbikumāتُكَذِّبَانِউভয়ে অস্বীকার করবেtukadhibāni٦٣
অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নিয়ামতকে অস্বীকার করবে?
৫৫:৬৪
مُدْهَآمَّتَانِ(এ দুই) ঘন সবুজ বাগানmud'hāmmatāni٦٤
ঘন সবুজ এ বাগান দু’টো।
৫৫:৬৫
فَبِأَىِّঅতএব কোন কোনfabi-ayyiءَالَآءِঅনুগ্রহ সমূহকেālāiرَبِّكُمَاতোমাদের উভয়ের রবেরrabbikumāتُكَذِّبَانِউভয়ে অস্বীকার করবেtukadhibāni٦٥
অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নিয়ামতকে অস্বীকার করবে?
৫৫:৬৬
فِيهِمَاউভয়ের মধ্যে রয়েছেfīhimāعَيْنَانِদুটো ঝরনাʿaynāniنَضَّاخَتَانِউচ্ছলিত উভয়েইnaḍḍākhatāni٦٦
দু’টো বাগানেই আছে অবিরাম ও প্রচুর পরিমাণে উৎক্ষিপ্তমান দু’টো ঝর্ণাধারা।
৫৫:৬৭
فَبِأَىِّঅতএব কোন কোনfabi-ayyiءَالَآءِঅনুগ্রহ সমূহকেālāiرَبِّكُمَاতোমাদের উভয়ের রবেরrabbikumāتُكَذِّبَانِউভয়ে অস্বীকার করবেtukadhibāni٦٧
অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নিয়ামতকে অস্বীকার করবে?
৫৫:৬৮
فِيهِمَاতাদের উভয়ের মধ্যে রয়েছেfīhimāفَـٰكِهَةٌۭফলমূলfākihatunوَنَخْلٌۭও খেজুরwanakhlunوَرُمَّانٌۭও ডালিমwarummānun٦٨
তাতে আছে ফলমূল, আর খেজুর আর ডালিম,
৫৫:৬৯
فَبِأَىِّঅতএব কোন কোনfabi-ayyiءَالَآءِঅনুগ্রহ সমূহকেālāiرَبِّكُمَاতোমাদের উভয়ের রবেরrabbikumāتُكَذِّبَانِউভয়ে অস্বীকার করবেtukadhibāni٦٩
অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নিয়ামতকে অস্বীকার করবে?
৫৫:৭০
فِيهِنَّতাদের মধ্যে (থাকবে)fīhinnaخَيْرَٰتٌসচ্চরিত্রা (স্ত্রীরা)khayrātunحِسَانٌۭসুদর্শনাḥisānun٧٠
তাতে আছে উত্তম স্বভাব চরিত্রের সুন্দরী (কুমারী)রা।
৫৫:৭১
فَبِأَىِّঅতএব কোন কোনfabi-ayyiءَالَآءِঅনুগ্রহ সমূহকেālāiرَبِّكُمَاতোমাদের উভয়ের রবেরrabbikumāتُكَذِّبَانِউভয়ে অস্বীকার করবেtukadhibāni٧١
অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নিয়ামতকে অস্বীকার করবে?
৫৫:৭২
حُورٌۭহুর সমূহ (থাকবে)ḥūrunمَّقْصُورَٰتٌۭসুরক্ষিতাmaqṣūrātunفِىমধ্যেٱلْخِيَامِতাঁবু সমূহেরl-khiyāmi٧٢
(সুসজ্জিত) প্যাভিলিয়নে সুরক্ষিত থাকবে সুলোচনা সুন্দরীরা।
৫৫:৭৩
فَبِأَىِّঅতএব কোন কোনfabi-ayyiءَالَآءِঅনুগ্রহ সমূহকেālāiرَبِّكُمَاতোমাদের উভয়ের রবেরrabbikumāتُكَذِّبَانِউভয়ে অস্বীকার করবেtukadhibāni٧٣
অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নিয়ামতকে অস্বীকার করবে?
৫৫:৭৪
لَمْনিlamيَطْمِثْهُنَّতাদের স্পর্শ করেছেyaṭmith'hunnaإِنسٌۭকোন মানুষinsunقَبْلَهُمْতাদের পূর্বেqablahumوَلَاআর নাwalāجَآنٌّۭকোন জিনjānnun٧٤
পূর্বে যাদেরকে স্পর্শ কোন মানুষেও করেনি, কোন জ্বিনেও করেনি।
৫৫:৭৫
فَبِأَىِّঅতএব কোন কোনfabi-ayyiءَالَآءِঅনুগ্রহ সমূহকেālāiرَبِّكُمَاতোমাদের উভয়ের রবেরrabbikumāتُكَذِّبَانِউভয়ে অস্বীকার করবেtukadhibāni٧٥
অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নিয়ামতকে অস্বীকার করবে?
৫৫:৭৬
مُتَّكِـِٔينَ(জান্নাতীরা) হেলান দিয়ে বসবেmuttakiīnaعَلَىٰউপরʿalāرَفْرَفٍগালিচারrafrafinخُضْرٍۢসবুজkhuḍ'rinوَعَبْقَرِىٍّও অমূল্য চাদরের (উপর)waʿabqariyyinحِسَانٍۢসুন্দরḥisānin٧٦
তারা হেলান দিবে সবুজ তাকীয়াহ্ আর সুন্দর সুসজ্জিত গালিচার উপরে,
৫৫:৭৭
فَبِأَىِّঅতএব কোন কোনfabi-ayyiءَالَآءِঅনুগ্রহ সমূহকেālāiرَبِّكُمَاতোমাদের উভয়ের রবেরrabbikumāتُكَذِّبَانِউভয়ে অস্বীকার করবেtukadhibāni٧٧
অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নিয়ামতকে অস্বীকার করবে?
৫৫:৭৮
تَبَـٰرَكَবড়ই মহানtabārakaٱسْمُনামus'muرَبِّكَতোমাদের রবেরrabbikaذِىসম্পন্নdhīٱلْجَلَـٰلِমহিমl-jalāliوَٱلْإِكْرَامِও মর্যাদাwal-ik'rāmi٧٨
মাহাত্ম্য ও সম্মানের অধিকারী তোমার প্রতিপালকের নাম বড়ই কল্যাণময়।