৫৪

আল-কামার

মক্কা ৫৫ আয়াত পারা ২৭
القمر

সূরা আল-কামার (القمر) পবিত্র কুরআনের ৫৪ নম্বর অধ্যায় — মক্কা সূরা, যাতে ৫৫ টি আয়াত রয়েছে। মক্কী সূরাগুলো নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মদিনায় হিজরতের আগে নাজিল হয়েছিল এবং সাধারণত ঈমান, আল্লাহর একত্ব ও পরকালের ওপর জোর দেয়।

বিসমিল্লাহ
بِسْمِনামেbis'miٱللَّهِআল্লাহ (র)l-lahiٱلرَّحْمَـٰنِপরম করুণাময়l-raḥmāniٱلرَّحِيمِঅসীম দয়ালুl-raḥīmi
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে
৫৪:১
ٱقْتَرَبَتِনিকটবর্তী হয়েছেiq'tarabatiٱلسَّاعَةُকিয়ামতl-sāʿatuوَٱنشَقَّএবং বিদীর্ণ হয়েছেwa-inshaqqaٱلْقَمَرُচাঁদl-qamaru١
ক্বিয়ামত নিকটবর্তী হয়েছে এবং চন্দ্র খন্ডিত হয়েছে,
৫৪:২
وَإِنকিন্তু যদিwa-inيَرَوْا۟তারা দেখেyarawءَايَةًۭকোনো নিদর্শনāyatanيُعْرِضُوا۟তারা মুখ ফিরিয়ে নেয়yuʿ'riḍūوَيَقُولُوا۟এবং তারা বলেwayaqūlūسِحْرٌۭ"(এটা) জাদুsiḥ'runمُّسْتَمِرٌّۭচিরাচরিত"mus'tamirrun٢
কিন্তু তারা যখন কোন নিদর্শন দেখে তখন মুখ ফিরিয়ে নেয় আর বলে- ‘এটা তো সেই আগের থেকে চলে আসা যাদু।’
৫৪:৩
وَكَذَّبُوا۟এবং তারা মিথ্যারোপ করেছেwakadhabūوَٱتَّبَعُوٓا۟ও অনুসরণ করেছেwa-ittabaʿūأَهْوَآءَهُمْ ۚতাদের খেয়ালখুশিরahwāahumوَكُلُّএবং প্রত্যেকwakulluأَمْرٍۢকাজইamrinمُّسْتَقِرٌّۭলক্ষ্যে পৌঁছুবেmus'taqirrun٣
তারা সত্যকে অস্বীকার করে, আর নিজেদের কামনা বাসনার অনুসরণ করে। প্রতিটি বিষয়েরই একটা নির্দিষ্ট সময় আছে (সময় আসলেই বর্তমান অবস্থার পরিবর্তন ঘটবে)।
৫৪:৪
وَلَقَدْএবং নিশ্চয়ইwalaqadجَآءَهُمতাদের কাছে এসেছেjāahumمِّنَহতেminaٱلْأَنۢبَآءِসংবাদ গুলো(অতীত জাতিসমূহের)l-anbāiمَاযারفِيهِমধ্যে আছেfīhiمُزْدَجَرٌসতর্কবাণীmuz'dajarun٤
এই লোকেদের কাছে তো (অতীতের জাতিগুলোর) সংবাদ এসেছে যাতে আছে সাবধান বাণী।
৫৪:৫
حِكْمَةٌۢপ্রজ্ঞাḥik'matunبَـٰلِغَةٌۭ ۖপরিপূর্ণbālighatunفَمَاনা কিন্তুfamāتُغْنِকাজে আসেtugh'niٱلنُّذُرُসতর্কবাণী (তাদের জন্য)l-nudhuru٥
তা (হল) সুদূর প্রসারী জ্ঞান, কিন্তু সেই সতর্কবাণী কোন কাজে আসেনি।
৫৪:৬
فَتَوَلَّ(হে নবী) অতএব মুখ ফিরাও/ উপেক্ষা করোfatawallaعَنْهُمْ ۘতাদের হতেʿanhumيَوْمَযেদিনyawmaيَدْعُআহ্বান করবেyadʿuٱلدَّاعِএক আহ্বানকারীl-dāʿiإِلَىٰদিকেilāشَىْءٍۢএকটা জিনিসেরshayinنُّكُرٍঅপ্রীতিকরnukurin٦
কাজেই (হে নবী) তুমি তাদের থেকে মুখ ফিরিয়ে নাও (আর অপেক্ষা কর সে দিনের) যেদিন এক আহবানকারী (তাদেরকে) আহবান করবে এক ভয়াবহ বিষয়ের দিকে।
৫৪:৭
خُشَّعًاঅবনমিত অবস্থায়(থাকবে)khushaʿanأَبْصَـٰرُهُمْতাদের দৃষ্টিabṣāruhumيَخْرُجُونَতারা বের হবে (সেদিন)yakhrujūnaمِنَহতেminaٱلْأَجْدَاثِকবরসমূহl-ajdāthiكَأَنَّهُمْ(মনে হবে) তারা যেনka-annahumجَرَادٌۭপঙ্গপালjarādunمُّنتَشِرٌۭবিক্ষিপ্তmuntashirun٧
ভীত-শংকিত চোখে তারা তাদের কবর থেকে বের হয়ে আসবে- যেন তারা বিক্ষিপ্ত পঙ্গপাল।
৫৪:৮
مُّهْطِعِينَতারা দৌড়াবে (ভীতবিহ্বল হয়ে)muh'ṭiʿīnaإِلَىদিকেilāٱلدَّاعِ ۖআহ্বানকারীরl-dāʿiيَقُولُবলবেyaqūluٱلْكَـٰفِرُونَকাফিররাl-kāfirūnaهَـٰذَا"এটাhādhāيَوْمٌদিনyawmunعَسِرٌۭকঠিন"ʿasirun٨
ভীত-সন্ত্রস্ত হয়ে তারা আহবানকারীর দিকে ছুটে আসবে। কাফিররা বলবে- ‘‘কঠিন এ দিন’’।
৫৪:৯
۞ كَذَّبَتْমিথ্যারোপ করেছিলkadhabatقَبْلَهُمْতাদের পূর্বেqablahumقَوْمُজাতিqawmuنُوحٍۢনূহেরnūḥinفَكَذَّبُوا۟আর তারা মিথ্যা আরোপ করেছিলfakadhabūعَبْدَنَاআমাদের বান্দাকে/ দাসকেʿabdanāوَقَالُوا۟এবং বলেছিলwaqālūمَجْنُونٌۭ"সে পাগল"majnūnunوَٱزْدُجِرَও তাকে ধমকানো হয়েছিলwa-uz'dujira٩
তাদের আগে নূহের জাতিও সত্য প্রত্যাখ্যান করেছিল। তারা আমার বান্দাহকে অস্বীকার করেছিল আর বলেছিল- ‘‘একটা পাগল’’; আর তাকে ভয় দেখানো হয়েছিল।
৫৪:১০
فَدَعَاসে তখন ডেকেছিলfadaʿāرَبَّهُۥٓতার রবকেrabbahuأَنِّى"যে আমিannīمَغْلُوبٌۭপরাজিতmaghlūbunفَٱنتَصِرْঅতএব তুমি প্রতিবিধান করো"fa-intaṣir١٠
তখন সে তার প্রতিপালককে ডেকেছিল- ‘‘আমি পরাস্ত হয়েছি, কাজেই তুমি এর প্রতিবিধান কর।’’
৫৪:১১
فَفَتَحْنَآতখন আমরা খুলে দিয়েছিলামfafataḥnāأَبْوَٰبَদরজাগুলোকেabwābaٱلسَّمَآءِআকাশেরl-samāiبِمَآءٍۢবৃষ্টি দ্বারাbimāinمُّنْهَمِرٍۢমুষলধারেmun'hamirin١١
তখন আমি আকাশের দরজাগুলো খুলে দিয়ে মুষলধারায় বৃষ্টি বর্ষিয়েছিলাম।
৫৪:১২
وَفَجَّرْنَاএবং আমরা দীর্ণকরে বের করলামwafajjarnāٱلْأَرْضَমাটি (হতে)l-arḍaعُيُونًۭاফোয়ারাʿuyūnanفَٱلْتَقَىঅতঃপর মিলে গেলfal-taqāٱلْمَآءُ(সমস্ত) পানিl-māuعَلَىٰٓউপরʿalāأَمْرٍۢএমন এক ব্যাপারে (সম্পূর্ণ করতে)amrinقَدْ(যা ছিল)qadقُدِرَনির্দিষ্ট করাqudira١٢
আর যমীন থেকে উৎসারিত করেছিলাম ঝর্ণাধারা, অতঃপর (সব) পানি মিলিত হল যে পরিমাণ (পূর্বেই) নির্ধারিত করা হয়েছিল।
৫৪:১৩
وَحَمَلْنَـٰهُএবং তাকে আমরা আরোহণ করালামwaḥamalnāhuعَلَىٰ(নৌকার) উপরʿalāذَاتِ(তৈরি) বিশিষ্টdhātiأَلْوَٰحٍۢ(অনেক) তক্তাalwāḥinوَدُسُرٍۢএবং (বহু) পেরেকেরwadusurin١٣
আর আমি নূহকে বহন করলাম কাষ্ঠ আর কীলক যুক্ত (নৌযানে)।
৫৪:১৪
تَجْرِىচলেtajrīبِأَعْيُنِنَاআমাদের পর্যবেক্ষণেbi-aʿyunināجَزَآءًۭপুরস্কারjazāanلِّمَنতার জন্য যেlimanكَانَহয়েছিলkānaكُفِرَপ্রত্যাখ্যাতkufira١٤
যা আমার চোখের সামনে (ও আমার তত্ত্বাবধানে) ভেসে চলল সেই ব্যক্তির পক্ষে প্রতিশোধ হিসেবে যাকে অমান্য ও অস্বীকার করা হয়েছিল।
৫৪:১৫
وَلَقَدএবং নিশ্চয়ইwalaqadتَّرَكْنَـٰهَآতা আমরা রেখেছিtaraknāhāءَايَةًۭএকটি নিদর্শন হিসেবেāyatanفَهَلْকি তবে (আছে)fahalمِنকোনোminمُّدَّكِرٍۢউপদেশ গ্রহণকারীmuddakirin١٥
এ (ঘটনা) টিকে আমি (চিরকালের জন্য) নিদর্শন হিসেবে রেখে দিলাম, অতএব উপদেশ গ্রহণ করার কেউ আছে কি?
৫৪:১৬
فَكَيْفَতখন কেমনfakayfaكَانَছিলkānaعَذَابِىআমার শাস্তি(তা লক্ষ্য কর)ʿadhābīوَنُذُرِও আমার সতর্ক বাণীwanudhuri١٦
কত ভয়ংকর ছিল আমার ‘আযাব ও ভীতি প্রদর্শন।
৫৪:১৭
وَلَقَدْএবং নিশ্চয়ইwalaqadيَسَّرْنَاআমরা সহজ করে দিয়েছিyassarnāٱلْقُرْءَانَকুরআনকেl-qur'ānaلِلذِّكْرِউপদেশ গ্রহণের জন্যlildhik'riفَهَلْতবে কি(আছে)fahalمِنকোনোminمُّدَّكِرٍۢউপদেশ গ্রহণকারীmuddakirin١٧
আমি কুরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য, উপদেশ গ্রহণ করার কেউ আছে কি?
৫৪:১৮
كَذَّبَتْমিথ্যারোপ করেছিলkadhabatعَادٌۭআদ'ʿādunفَكَيْفَকেমন অতঃপরfakayfaكَانَছিলkānaعَذَابِىআমার শাস্তিʿadhābīوَنُذُرِও আমার সতর্কবাণী(তা লক্ষ্যকর)wanudhuri١٨
‘আদ জাতি সত্য প্রত্যাখ্যান করেছিল, ফলে কত ভয়ংকর ছিল আমার ‘আযাব ও ভীতি প্রদর্শন।
৫৪:১৯
إِنَّآনিশ্চয়ই আমরাinnāأَرْسَلْنَاআমরা পাঠিয়েছিarsalnāعَلَيْهِمْতাদের উপরʿalayhimرِيحًۭاবাতাসrīḥanصَرْصَرًۭاপ্রবল বেগেṣarṣaranفِى(আছে)يَوْمِদিনেyawmiنَحْسٍۢদুর্ভাগ্যnaḥsinمُّسْتَمِرٍّۢক্রমাগতmus'tamirrin١٩
আমি তাদের উপর পাঠিয়েছিলাম ঝঞ্ঝাবায়ু এক অবিরাম অশুভ দিনে,
৫৪:২০
تَنزِعُউৎখাত করেtanziʿuٱلنَّاسَমানুষকেl-nāsaكَأَنَّهُمْতারা যেনka-annahumأَعْجَازُকাণ্ডসমূহaʿjāzuنَخْلٍۢখেজুরগাছেরnakhlinمُّنقَعِرٍۢউপড়ানো (মূল হতে)munqaʿirin٢٠
মানুষকে তা উৎপাটিত করেছিল যেন তারা উৎপাটিত খেজুর গাছের কান্ড।
৫৪:২১
فَكَيْفَকেমন অতএবfakayfaكَانَছিলkānaعَذَابِىআমার শাস্তিʿadhābīوَنُذُرِও আমার সতর্কবাণী (লক্ষ্যকর)wanudhuri٢١
ফলে কত ভয়ংকর ছিল আমার ‘আযাব ও ভীতি প্রদর্শন।
৫৪:২২
وَلَقَدْএবং নিশ্চয়ইwalaqadيَسَّرْنَاআমরা সহজ করেছিyassarnāٱلْقُرْءَانَকুরআনকেl-qur'ānaلِلذِّكْرِউপদেশ গ্রহণের জন্যেlildhik'riفَهَلْতবে কি (আছে)fahalمِنকোনোminمُّدَّكِرٍۢউপদেশ গ্রহণকারীmuddakirin٢٢
আমি কুরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য, উপদেশ গ্রহণের কেউ আছে কি?
৫৪:২৩
كَذَّبَتْমিথ্যারোপ করেছিলkadhabatثَمُودُসামুদ'thamūduبِٱلنُّذُرِসতর্ককারীদেরকেbil-nudhuri٢٣
সামূদ জাতিও ভয়প্রদর্শনকারীদেরকে অস্বীকার করেছিল,
৫৪:২৪
فَقَالُوٓا۟তারা তখন বলেছিলfaqālūأَبَشَرًۭا"মানুষ কিabasharanمِّنَّاআমাদের মধ্য হতেminnāوَٰحِدًۭاএকজনwāḥidanنَّتَّبِعُهُۥٓযাকে আমরা অনুসরণ করবোnattabiʿuhuإِنَّآনিশ্চয়ই আমরাinnāإِذًۭاতখন (হব)idhanلَّفِىঅবশ্যই মধ্যেlafīضَلَـٰلٍۢভ্রান্তিরḍalālinوَسُعُرٍও বিকৃতবুদ্ধিরwasuʿurin٢٤
তারা বলেছিল, ‘আমরা কি আমাদেরই মধ্যেকার মাত্র একটা লোকের অনুসরণ করব? তাহলে তো আমরা গুমরাহী আর পাগলামিতে পড়ে যাব।
৫৪:২৫
أَءُلْقِىَঅবতীর্ণ করা হয়েছে কিa-ul'qiyaٱلذِّكْرُউপদেশ (আল্লাহর বিধান)l-dhik'ruعَلَيْهِতার উপরʿalayhiمِنۢহতেminبَيْنِنَاআমাদের মাঝেbaynināبَلْবরংbalهُوَসেhuwaكَذَّابٌখুব মিথ্যাবাদীkadhābunأَشِرٌۭদাম্ভিক"ashirun٢٥
আমাদের (এত মানুষের) মধ্যে শুধু কি তার উপরই বাণী পাঠানো হয়েছে? না, বরং সে বড়ই মিথ্যুক, দাম্ভিক।
৫৪:২৬
سَيَعْلَمُونَ(বলা হল) অচিরেই তারা জানবেsayaʿlamūnaغَدًۭاআগামীকালইghadanمَّنِকেmaniٱلْكَذَّابُখুব মিথ্যাবাদীl-kadhābuٱلْأَشِرُদাম্ভিকl-ashiru٢٦
আগামীকালই তারা জানতে পারবে কে বড়ই মিথ্যুক, দাম্ভিক
৫৪:২৭
إِنَّاনিশ্চয়ই আমরাinnāمُرْسِلُوا۟প্রেরণকারীmur'silūٱلنَّاقَةِএকটি উটনীl-nāqatiفِتْنَةًۭপরীক্ষা হিসেবেfit'natanلَّهُمْতাদের জন্যেlahumفَٱرْتَقِبْهُمْঅতএব তুমি তাদের প্রতি লক্ষ্য রাখfa-ir'taqib'humوَٱصْطَبِرْও ধৈর্য ধরোwa-iṣ'ṭabir٢٧
আমি একটা উষ্ট্রী পাঠাচ্ছি, তাদেরকে পরীক্ষা করার জন্য, কাজেই (হে সালিহ!) তুমি তাদের আচরণ লক্ষ্য কর আর ধৈর্য ধর।
৫৪:২৮
وَنَبِّئْهُمْএবং তাদের জানিয়ে দাওwanabbi'humأَنَّযেannaٱلْمَآءَপানিl-māaقِسْمَةٌۢপালা করে দেওয়া হলো (হয়েছে)qis'matunبَيْنَهُمْ ۖতাদের মাঝেbaynahumكُلُّপ্রত্যেকেkulluشِرْبٍۢপান করতেshir'binمُّحْتَضَرٌۭউপস্থিত হবে (পালাক্রমে)muḥ'taḍarun٢٨
আর তাদেরকে জানিয়ে দাও যে, তাদের মধ্যে (ও উষ্ট্রীর মধ্যে) পানি বণ্টিত হবে, প্রত্যেকের পানি পানের পালা আসবে।
৫৪:২৯
فَنَادَوْا۟তারা অতঃপর ডাকলfanādawصَاحِبَهُمْতাদের এক সঙ্গীকেṣāḥibahumفَتَعَاطَىٰসে তখন হস্তক্ষেপ করলfataʿāṭāفَعَقَرَসে অতঃপর উটনী মেরে ফেললfaʿaqara٢٩
শেষে তারা তাদের এক সঙ্গীকে ডাকল আর সে তাকে (অর্থাৎ উষ্ট্রীটিকে) ধরে হত্যা করল।
৫৪:৩০
فَكَيْفَতখন কেমনfakayfaكَانَছিলkānaعَذَابِىআমার শাস্তিʿadhābīوَنُذُرِও আমার সতর্কবাণী (তা লক্ষ্যকর)wanudhuri٣٠
ফলে কত ভয়ংকর হয়েছিল আমার ‘আযাব ও ভীতি প্রদর্শন।
৫৪:৩১
إِنَّآনিশ্চয়ই আমরাinnāأَرْسَلْنَاআমরা পাঠালামarsalnāعَلَيْهِمْতাদের উপরʿalayhimصَيْحَةًۭপ্রচণ্ড গর্জনṣayḥatanوَٰحِدَةًۭএকটি (মাত্র)wāḥidatanفَكَانُوا۟ফলে তারা হয়ে গেলfakānūكَهَشِيمِশুকনা খড়্রের মতোkahashīmiٱلْمُحْتَظِرِখোঁয়াড় প্রস্তুতকারীরl-muḥ'taẓiri٣١
আমি তাদের উপর পাঠিয়েছিলাম একটি মাত্র প্রচন্ড ধ্বনি। ফলে তারা খোঁয়াড়ওয়ালাদের (নির্মিত) ভেঙ্গে চুরে যাওয়া শুকনা ডালপালার মত গুঁড়িয়ে গেল।
৫৪:৩২
وَلَقَدْএবং নিশ্চয়ইwalaqadيَسَّرْنَاআমরা সহজ করেছিyassarnāٱلْقُرْءَانَকুরআনকেl-qur'ānaلِلذِّكْرِউপদেশ গ্রহনের জন্যেlildhik'riفَهَلْকি তবে (আছে)fahalمِنকোনোminمُّدَّكِرٍۢউপদেশ গ্রহণকারীmuddakirin٣٢
আমি কুরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য, উপদেশ গ্রহণের কেউ আছে কি?
৫৪:৩৩
كَذَّبَتْমিথ্যারোপ করেছিলkadhabatقَوْمُজাতিqawmuلُوطٍۭলূতেরlūṭinبِٱلنُّذُرِসতর্কবাণীকেbil-nudhuri٣٣
লূতের জাতি সতর্কবাণী প্রত্যাখ্যান করেছিল,
৫৪:৩৪
إِنَّآআমরা নিশ্চয়ইinnāأَرْسَلْنَاআমরা পাঠিয়েছিarsalnāعَلَيْهِمْতাদের উপরʿalayhimحَاصِبًاপাথরবর্ষণকারী ঝড়ো বাতাসḥāṣibanإِلَّآতবেillāءَالَপরিবারকেālaلُوطٍۢ ۖলূতের (রক্ষা করি)lūṭinنَّجَّيْنَـٰهُمতাদেরকে আমরা উদ্ধার করেছিলামnajjaynāhumبِسَحَرٍۢরাতের শেষেbisaḥarin٣٤
আমি তাদের উপর পাঠিয়েছিলাম প্রস্তরবর্ষী প্রচন্ড বাতাস, (যা তাদেরকে ধ্বংস করে দিয়েছিল) লূতের পরিবারকে বাদ দিয়ে। আমি তাদেরকে রাতের শেষ প্রহরে উদ্ধার করে নিয়েছিলাম।
৫৪:৩৫
نِّعْمَةًۭঅনুগ্রহেniʿ'matanمِّنْহতেminعِندِنَا ۚআমাদের নিকটʿindināكَذَٰلِكَএভাবেইkadhālikaنَجْزِىপুরস্কার দেই আমরাnajzīمَنযেmanشَكَرَকৃতজ্ঞতা প্রকাশ করেshakara٣٥
আমার পক্ষ হতে অনুগ্রহস্বরূপ; এভাবেই আমি তাকে প্রতিফল দেই যে কৃতজ্ঞ হয়।
৫৪:৩৬
وَلَقَدْএবং নিশ্চয়ইwalaqadأَنذَرَهُمতাদেরকে সতর্ক করেছিল সেandharahumبَطْشَتَنَاআমাদের পাকড়াও সম্পর্কেbaṭshatanāفَتَمَارَوْا۟তারা সন্দেহ তবে করেছিলfatamārawبِٱلنُّذُرِসতর্কবাণী সম্পর্কেbil-nudhuri٣٦
লূত আমার কঠোর পাকড়াও সম্পর্কে তাদেরকে সতর্ক করে দিয়েছিল, কিন্তু তারা সতর্কবাণীর বিষয়ে বাক বিতন্ডা করেছিল।
৫৪:৩৭
وَلَقَدْএবং নিশ্চয়ইwalaqadرَٰوَدُوهُতারা তাকে ফুঁসলিয়েছিলrāwadūhuعَنসম্পর্কেʿanضَيْفِهِۦতার মেহমান (দের)ḍayfihiفَطَمَسْنَآআমরা তখন নিষ্প্রভ করেছিলামfaṭamasnāأَعْيُنَهُمْতাদের চোখগুলোকেaʿyunahumفَذُوقُوا۟"তোমরা এখন স্বাদ নাওfadhūqūعَذَابِىআমার শাস্তিরʿadhābīوَنُذُرِও আমার সতর্কবাণীর"wanudhuri٣٧
তারা লূতকে তার মেহমানদের রক্ষণাবেক্ষণ থেকে বিরত রাখতে চেষ্টা করল তখন আমি তাদের চোখগুলোকে অন্ধ করে দিলাম আর বললাম ‘আমার ‘আযাব ও সতর্কবাণীর স্বাদ গ্রহণ কর।’
৫৪:৩৮
وَلَقَدْএবং নিশ্চয়ইwalaqadصَبَّحَهُمতাদের উপর আপতিত হলোṣabbaḥahumبُكْرَةًখুব ভোরেbuk'ratanعَذَابٌۭশাস্তিʿadhābunمُّسْتَقِرٌّۭবিরামহীনmus'taqirrun٣٨
অতি সকালে নির্ধারিত শাস্তি তাদেরকে গ্রাস করল।
৫৪:৩৯
فَذُوقُوا۟তোমরা এখন স্বাদ নাওfadhūqūعَذَابِىআমার শাস্তিরʿadhābīوَنُذُرِও আমার সতর্কবাণীরwanudhuri٣٩
তখন আমি বললাম- ‘আমার শাস্তি ও সতর্কবাণীর স্বাদ গ্রহণ কর।
৫৪:৪০
وَلَقَدْএবং নিশ্চয়ইwalaqadيَسَّرْنَاআমরা সহজ করেছিyassarnāٱلْقُرْءَانَকুরআনকেl-qur'ānaلِلذِّكْرِউপদেশ গ্রহণের জন্যlildhik'riفَهَلْকি তবে (আছে)fahalمِنকোনোminمُّدَّكِرٍۢউপদেশ গ্রহণকারীmuddakirin٤٠
আমি কুরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য। উপদেশ গ্রহণের কেউ আছে কি?
৫৪:৪১
وَلَقَدْএবং নিশ্চয়ইwalaqadجَآءَএসেছিলjāaءَالَসম্প্রদায়ের (কাছে)ālaفِرْعَوْنَফিরআউনেরfir'ʿawnaٱلنُّذُرُসতর্ককারীরাl-nudhuru٤١
ফেরাউন গোষ্ঠীর কাছেও (আমার) সতর্কবাণী এসেছিল।
৫৪:৪২
كَذَّبُوا۟তারা মিথ্যা বলেছিলkadhabūبِـَٔايَـٰتِنَاআমাদের নিদর্শনেরbiāyātināكُلِّهَاসবগুলোকেইkullihāفَأَخَذْنَـٰهُمْফলে তাদেরকে আমরা পাকড়াও করলামfa-akhadhnāhumأَخْذَপাকড়াওakhdhaعَزِيزٍۢপরাক্রমশালীরʿazīzinمُّقْتَدِرٍমহাশক্তিমানেরmuq'tadirin٤٢
তারা আমার সকল নিদর্শনকে অস্বীকার করেছিল, তখন আমি তাদেরকে পাকড়াও করেছিলাম মহাপরাক্রমশালী ও ক্ষমতাবানের পাকড়াওয়ে।
৫৪:৪৩
أَكُفَّارُكُمْতোমাদের কাফিররা কিakuffārukumخَيْرٌۭউত্তমkhayrunمِّنْচেয়েminأُو۟لَـٰٓئِكُمْঐসব লোকদেরulāikumأَمْকিংবাamلَكُمতোমাদের জন্যে আছেlakumبَرَآءَةٌۭ(লিখিত) মুক্তির সনদbarāatunفِىমধ্যেٱلزُّبُرِ(পূর্বের) গ্রন্থসমূহেরl-zuburi٤٣
তোমাদের (মক্কাবাসী) কাফিররা কি এ লোকেদের চেয়ে ভাল? নাকি (আসমানী) গ্রন্থাদিতে তোমাদেরকে ক্ষমা করে দেয়ার কথা লেখা আছে?
৫৪:৪৪
أَمْঅথবা (কি)amيَقُولُونَতারা বলেyaqūlūnaنَحْنُ"আমরাnaḥnuجَمِيعٌۭসংঘবদ্ধ দলjamīʿunمُّنتَصِرٌۭবিজয়ী"muntaṣirun٤٤
নাকি তারা বলে- ‘আমরা সংঘবদ্ধ দল, নিজেদের প্রতিরক্ষায় সক্ষম।
৫৪:৪৫
سَيُهْزَمُশীঘ্রই পরাজিত করা হবেsayuh'zamuٱلْجَمْعُ(এই) সংঘবদ্ধ দলকেl-jamʿuوَيُوَلُّونَএবং তারা ফিরাবেwayuwallūnaٱلدُّبُرَপিঠl-dubura٤٥
এ সংঘবদ্ধ দল শীঘ্রই পরাজিত হবে আর পিছন ফিরে পালাবে।
৫৪:৪৬
بَلِবরংbaliٱلسَّاعَةُকিয়ামতl-sāʿatuمَوْعِدُهُمْতাদের নির্ধারিত সময় (বুঝাপড়ার)mawʿiduhumوَٱلسَّاعَةُএবং কিয়ামতwal-sāʿatuأَدْهَىٰবড়ই ভয়াবহadhāوَأَمَرُّও বড়ই তিক্তwa-amarru٤٦
বরং ক্বিয়ামত হল (তাদের দুষ্কর্মের প্রতিশোধ নেয়ার জন্য) তাদেরকে দেয়া নির্ধারিত সময়, ক্বিয়ামত অতি কঠিন, অতিশয় তিক্ত।
৫৪:৪৭
إِنَّনিশ্চয়innaٱلْمُجْرِمِينَঅপরাধীরা (রয়েছে)l-muj'rimīnaفِىমধ্যেضَلَـٰلٍۢবিভ্রান্তিরḍalālinوَسُعُرٍۢও বিকৃতবুদ্ধির মধ্যেwasuʿurin٤٧
পাপীরা আছে গুমরাহী আর পাগলামির মধ্যে।
৫৪:৪৮
يَوْمَযেদিনyawmaيُسْحَبُونَ(তাদেরকে) টেনে নেওয়া হবেyus'ḥabūnaفِىমধ্যেٱلنَّارِআগুনেরl-nāriعَلَىٰউপরʿalāوُجُوهِهِمْতাদের মুখের (ভর করে)wujūhihimذُوقُوا۟"(বলা হবে) স্বাদ নাওdhūqūمَسَّস্পর্শেরmassaسَقَرَজাহান্নামের"saqara٤٨
যেদিন তাদেরকে মুখের ভরে আগুনের মধ্যে হিঁচড়ে টেনে আনা হবে (তখন বলা হবে) ‘জাহান্নামের স্পর্শ আস্বাদন কর।’
৫৪:৪৯
إِنَّاনিশ্চয়ই আমরাinnāكُلَّপ্রত্যেকkullaشَىْءٍজিনিসকেshayinخَلَقْنَـٰهُতা আমরা সৃষ্টি করেছিkhalaqnāhuبِقَدَرٍۢনির্ধারিত পরিমাণ দিয়েbiqadarin٤٩
আমি সব কিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাপে।
৫৪:৫০
وَمَآএবং নাwamāأَمْرُنَآআমাদের নির্দেশ (দেওয়া হয়)amrunāإِلَّاএছাড়া যেillāوَٰحِدَةٌۭএকবারইwāḥidatunكَلَمْحٍۭপলকের মতোkalamḥinبِٱلْبَصَرِচোখের (তা কার্যকর হয়)bil-baṣari٥٠
আমার আদেশ তো মাত্র একটি কথা- চোখের পলকের মত।
৫৪:৫১
وَلَقَدْএবং নিশ্চয়ইwalaqadأَهْلَكْنَآআমরা ধ্বংস করেছিahlaknāأَشْيَاعَكُمْতোমাদের (মত) দলগুলোকেashyāʿakumفَهَلْকি তবে (আছে)fahalمِنকোনোminمُّدَّكِرٍۢউপদেশগ্রহণকারী (এ হতে)muddakirin٥١
আমি তোমাদের মত দলগুলোকে ইতোপূর্বে ধ্বংস করেছি, কাজেই উপদেশ গ্রহণ করার কেউ আছে কি?
৫৪:৫২
وَكُلُّএবং প্রত্যেকwakulluشَىْءٍۢজিনিসshayinفَعَلُوهُযা তারা করেছেfaʿalūhuفِىমধ্যে আছেٱلزُّبُرِখাতাসমূহের (লিপিবদ্ধ)l-zuburi٥٢
তারা যা কিছু করেছে তা আছে ‘আমালনামায়,
৫৪:৫৩
وَكُلُّএবং প্রত্যেকwakulluصَغِيرٍۢছোটṣaghīrinوَكَبِيرٍۢও বড় (কথা)wakabīrinمُّسْتَطَرٌলিখিত (আছে)mus'taṭarun٥٣
ছোট আর বড় সবই আছে লিপিবদ্ধ।
৫৪:৫৪
إِنَّনিশ্চয়ইinnaٱلْمُتَّقِينَমুত্তাকীরা (হবে)l-mutaqīnaفِىমধ্যেجَنَّـٰتٍۢজান্নাতসমূহেরjannātinوَنَهَرٍۢও ঝর্ণাসমূহেwanaharin٥٤
মুত্তাক্বীরা থাকবে বাগান আর ঝর্ণাধারার মাঝে,
৫৪:৫৫
فِىমধ্যেمَقْعَدِআসনেরmaqʿadiصِدْقٍযোগ্য (মর্যাদায়)ṣid'qinعِندَনিকটেʿindaمَلِيكٍۢসম্রাটেরmalīkinمُّقْتَدِرٍۭমহাশক্তিমানmuq'tadirin٥٥
প্রকৃত সম্মান ও মর্যাদার স্থানে, সর্বময় কর্তৃত্বের অধিকারী (আল্লাহ)’র নিকটে।