৫৩

আন-নাজম

মক্কা ৬২ আয়াত পারা ২৭
النجم

সূরা আন-নাজম (النجم) পবিত্র কুরআনের ৫৩ নম্বর অধ্যায় — মক্কা সূরা, যাতে ৬২ টি আয়াত রয়েছে। মক্কী সূরাগুলো নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মদিনায় হিজরতের আগে নাজিল হয়েছিল এবং সাধারণত ঈমান, আল্লাহর একত্ব ও পরকালের ওপর জোর দেয়।

বিসমিল্লাহ
بِسْمِনামেbis'miٱللَّهِআল্লাহ (র)l-lahiٱلرَّحْمَـٰنِপরম করুণাময়l-raḥmāniٱلرَّحِيمِঅসীম দয়ালুl-raḥīmi
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে
৫৩:১
وَٱلنَّجْمِশপথ তারকারwal-najmiإِذَاযখনidhāهَوَىٰঅস্তমিত হয়hawā١
শপথ তারকার যখন তা অস্ত যায়,
৫৩:২
مَاনাضَلَّপথভ্রষ্ট হয়েছেḍallaصَاحِبُكُمْতোমাদের সঙ্গীṣāḥibukumوَمَاআর নাwamāغَوَىٰবিপথগামী হয়েছেghawā٢
তোমাদের (মাঝে ছোট থেকে বড় হয়েছে সেই) সঙ্গী গুমরাহও নয় আর ভুলপথে পরিচালিতও নয়,
৫৩:৩
وَمَاএবং নাwamāيَنطِقُসে কথা বলেyanṭiquعَنِহতেʿaniٱلْهَوَىٰٓপ্রবৃত্তির তাড়নাl-hawā٣
আর সে মনগড়া কথাও বলে না।
৫৩:৪
إِنْনয়inهُوَতাhuwaإِلَّاএছাড়াillāوَحْىٌۭওহীwaḥyunيُوحَىٰঅবতীর্ণ করা হয় (যা)yūḥā٤
তাতো ওয়াহী যা তার প্রতি প্রত্যাদেশ করা হয়,
৫৩:৫
عَلَّمَهُۥতাকে শিক্ষা দিয়েছেʿallamahuشَدِيدُ(জিবরাইল) অত্যন্তপ্রবলshadīduٱلْقُوَىٰশক্তিতেl-quwā٥
তাকে শিক্ষা দেয় শক্তিশালী,
৫৩:৬
ذُوআছেdhūمِرَّةٍۢকৌশলসম্পন্নmirratinفَٱسْتَوَىٰঅতঃপর সে স্থির হয়ে (দাঁড়িয়ে) ছিলfa-is'tawā٦
প্রজ্ঞার অধিকারী (জিবরাঈল) সে নিজ আকৃতিতে স্থির হয়ে ছিল,
৫৩:৭
وَهُوَএমতাবস্থায় সে (ছিল)wahuwaبِٱلْأُفُقِদিগন্তেbil-ufuqiٱلْأَعْلَىٰঊর্ধ্বl-aʿlā٧
আর সে ছিল ঊর্ধ্ব দিগন্তে,
৫৩:৮
ثُمَّএরপরthummaدَنَاসে কাছে এলdanāفَتَدَلَّىٰঅতঃপর শূন্যে ভেসে রইলfatadallā٨
অতঃপর সে (নবীর) নিকটবর্তী হল, অতঃপর আসলো আরো নিকটে,
৫৩:৯
فَكَانَফলে সে হলfakānaقَابَদূরত্বেqābaقَوْسَيْنِদুই ধনুকেরqawsayniأَوْবাawأَدْنَىٰ(তারও) কিছু কমadnā٩
ফলে [নবী (সাঃ) ও জিবরাঈলের মাঝে] দুই ধনুকের ব্যবধান রইল অথবা আরো কম।
৫৩:১০
فَأَوْحَىٰٓঅতঃপর সে ওহী পৌঁছালfa-awḥāإِلَىٰকাছেilāعَبْدِهِۦতাঁর (অর্থাৎ আল্লাহর) বান্দার/ দাসেরʿabdihiمَآযাأَوْحَىٰওহী পৌঁছানোরawḥā١٠
তখন (আল্লাহ) তাঁর বান্দাহর প্রতি ওয়াহী করলেন যা ওয়াহী করার ছিল।
৫৩:১১
مَاনাكَذَبَমিথ্যা বলেছেkadhabaٱلْفُؤَادُ(তার) অন্তরl-fuāduمَاযাرَأَىٰٓসে দেখেছেraā١١
(নবীর) অন্তঃকরণ মিথ্যে মনে করেনি যা সে দেখে ছিল।
৫৩:১২
أَفَتُمَـٰرُونَهُۥতার সাথে তোমরা এখন কি তর্ক করছafatumārūnahuعَلَىٰ(তার) উপরʿalāمَاযাيَرَىٰসে দেখেছেyarā١٢
সে যা দেখেছে সে বিষয়ে তোমরা কি তার সঙ্গে বিতর্ক করবে?
৫৩:১৩
وَلَقَدْএবং নিশ্চয়ইwalaqadرَءَاهُসে তাকে দেখেছেraāhuنَزْلَةًঅবতরণেnazlatanأُخْرَىٰআরও একবার (আসল আকৃতিতে)ukh'rā١٣
অবশ্যই সে [অর্থাৎ নবী (সা.)] তাকে [অর্থাৎ জিবরাঈল (আঃ)-কে] আরেকবার দেখেছিল
৫৩:১৪
عِندَকাছেʿindaسِدْرَةِকুলগাছেরsid'ratiٱلْمُنتَهَىٰ(জড়জগতের) শেষপ্রান্তেl-muntahā١٤
শেষসীমার বরই গাছের কাছে,
৫৩:১৫
عِندَهَاতার কাছেই আছেʿindahāجَنَّةُজান্নাতjannatuٱلْمَأْوَىٰٓবসবাসের/ মাওয়াl-mawā١٥
যার কাছে অবস্থিত বসবাসের জান্নাত।
৫৩:১৬
إِذْযখনidhيَغْشَىআচ্ছন্ন করেছিলyaghshāٱلسِّدْرَةَকুলগাছটিকেl-sid'rataمَاযা কিছুيَغْشَىٰআচ্ছন্ন করেছিলyaghshā١٦
যখন গাছটি যা দিয়ে ঢেকে থাকার তা দিয়ে ঢাকা ছিল, (যার বর্ণনা মানুষের বোধগম্য নয়)
৫৩:১৭
مَاনাزَاغَবিভ্রম হয়েছেzāghaٱلْبَصَرُদৃষ্টিl-baṣaruوَمَاআর নাwamāطَغَىٰসীমালঙ্ঘন করেছেṭaghā١٧
(নবীর) দৃষ্টি ভ্রমও ঘটেনি, সীমা ছাড়িয়েও যায়নি।
৫৩:১৮
لَقَدْনিশ্চয়ইlaqadرَأَىٰসে দেখেছেraāمِنْকিছুminءَايَـٰتِনিদর্শনāyātiرَبِّهِতার রবেরrabbihiٱلْكُبْرَىٰٓবড় বড়l-kub'rā١٨
সে তার প্রতিপালকের বড় বড় নিদর্শন দেখেছিল।
৫৩:১৯
أَفَرَءَيْتُمُতোমরা তবে কি (ভেবে) দেখেছafara-aytumuٱللَّـٰتَলাতl-lātaوَٱلْعُزَّىٰও উযযা (সম্বন্ধে)wal-ʿuzā١٩
তোমরা কি লাত ও উযযা সম্পর্কে ভেবে দেখেছ?
৫৩:২০
وَمَنَوٰةَএবং মানাতwamanataٱلثَّالِثَةَতৃতীয়l-thālithataٱلْأُخْرَىٰٓঅপর (একটি দেবী)l-ukh'rā٢٠
আর তৃতীয় আরেকটি মানাৎ সম্পর্কে? (এ সব অক্ষম, বাকশক্তিহীন, নড়া-চড়ার শক্তিহীন মূর্তিগুলোর পূজা করা কতটা যুক্তিযুক্ত)
৫৩:২১
أَلَكُمُতোমাদের জন্যে কি (চাও)alakumuٱلذَّكَرُপুত্রসন্তানl-dhakaruوَلَهُঅথচ তাঁর জন্যwalahuٱلْأُنثَىٰকন্যাসন্তান (নির্ধারণ কর)l-unthā٢١
কী! তোমাদের জন্য পুত্র সন্তান আর আল্লাহর জন্য কন্যা সন্তান?
৫৩:২২
تِلْكَএটাtil'kaإِذًۭاতাহলেidhanقِسْمَةٌۭবণ্টনqis'matunضِيزَىٰٓবড় প্রতারণাপূর্ণḍīzā٢٢
তাহলে এটাতো খুবই অসঙ্গত ভাগ-বাঁটোয়ারা।
৫৩:২৩
إِنْনয়inهِىَতাhiyaإِلَّآএছাড়াillāأَسْمَآءٌۭনামসমূহasmāonسَمَّيْتُمُوهَآতোমরা নাম দিয়েছ তাsammaytumūhāأَنتُمْতোমরাantumوَءَابَآؤُكُمও তোমাদের পূর্বপুরুষরাwaābāukumمَّآনাأَنزَلَঅবতীর্ণ করেছেনanzalaٱللَّهُআল্লাহl-lahuبِهَاসে সম্বন্ধেbihāمِنকোনোminسُلْطَـٰنٍ ۚসনদ/ প্রমাণsul'ṭāninإِنনাinيَتَّبِعُونَতারা অনুসরণ করেyattabiʿūnaإِلَّاএছাড়াillāٱلظَّنَّঅনুমানকেl-ẓanaوَمَاএবং তার (যা)wamāتَهْوَىকামনা করেtahwāٱلْأَنفُسُ ۖ(তাদের)প্রবৃত্তিসমূহl-anfusuوَلَقَدْঅথচ নিশ্চয়ইwalaqadجَآءَهُمতাদের কাছে এসেছেjāahumمِّنপক্ষ হতেminرَّبِّهِمُতাদের রবেরrabbihimuٱلْهُدَىٰٓপথনির্দেশl-hudā٢٣
এগুলো তো কেবল কতকগুলো নাম যে নাম তোমরা আর তোমাদের পিতৃ পৃরুষরা রেখেছ, এর পক্ষে আল্লাহ কোন প্রমাণ অবতীর্ণ করেননি। তারা তো শুধু অনুমান আর প্রবৃত্তিরই অনুসরণ করে, যদিও তাদের কাছে তাদের প্রতিপালকের পক্ষ থেকে পথ নির্দেশ এসেছে।
৫৩:২৪
أَمْকিamلِلْإِنسَـٰنِমানুষের জন্য (প্রাপ্য হয়)lil'insāniمَاযাتَمَنَّىٰসে কামনা করেtamannā٢٤
মানুষ কি তাই পায় যা সে চায়? (আল্লাহ যাকে যেভাবে ইচ্ছে সেভাবে দেন ইহকালে আর পরকালে),
৫৩:২৫
فَلِلَّهِআল্লাহর বস্তুত জন্যfalillahiٱلْـَٔاخِرَةُপরকালl-ākhiratuوَٱلْأُولَىٰও ইহকালwal-ūlā٢٥
কেননা আল্লাহই পরকাল আর ইহকালের মালিক।
৫৩:২৬
۞ وَكَمএবং কতইনাwakamمِّنথেকেminمَّلَكٍۢফেরেশতা আছেmalakinفِىমধ্যেٱلسَّمَـٰوَٰتِআকাশেরl-samāwātiلَاনাتُغْنِىকাজে আসবেtugh'nīشَفَـٰعَتُهُمْতাদের সুপারিশshafāʿatuhumشَيْـًٔاকিছুইshayanإِلَّاএছাড়া যেillāمِنۢমধ্য হতেminبَعْدِপরে (যখন)baʿdiأَنযেanيَأْذَنَঅনুমতি দিবেনyadhanaٱللَّهُআল্লাহl-lahuلِمَنযার জন্যlimanيَشَآءُইচ্ছা করবেন তিনিyashāuوَيَرْضَىٰٓও পছন্দ করবেন (যাকে)wayarḍā٢٦
আকাশে কতই না ফেরেশতা আছে তাদের সুপারিশ কোনই কাজে আসবে না, তবে (কাজে আসবে) যদি তিনি অনুমতি দেন যার জন্য আল্লাহ ইচ্ছে করবেন এবং যার প্রতি তিনি সন্তুষ্ট।
৫৩:২৭
إِنَّনিশ্চয়ইinnaٱلَّذِينَযারাalladhīnaلَاনাيُؤْمِنُونَঈমান আনেyu'minūnaبِٱلْـَٔاخِرَةِআখিরাতের উপরbil-ākhiratiلَيُسَمُّونَতারা অবশ্য নাম রাখেlayusammūnaٱلْمَلَـٰٓئِكَةَফেরেশতাদেরl-malāikataتَسْمِيَةَনামকরণtasmiyataٱلْأُنثَىٰনারীবাচকl-unthā٢٧
যারা আখিরাতে বিশ্বাস করে না তারাই ফেরেশতাদের স্ত্রীবাচক নামে নামকরণ করে থাকে।
৫৩:২৮
وَمَاঅথচ নেইwamāلَهُمতাদের জন্যlahumبِهِۦসে সম্বন্ধেbihiمِنْকোনোminعِلْمٍ ۖজ্ঞানʿil'minإِنনাinيَتَّبِعُونَতারা অনুসরণ করেyattabiʿūnaإِلَّاএছাড়াillāٱلظَّنَّ ۖধারণা/ অনুমানেরl-ẓanaوَإِنَّএবং নিশ্চয়ইwa-innaٱلظَّنَّঅনুমানইl-ẓanaلَاনাيُغْنِىকাজে আসেyugh'nīمِنَপরিবর্তেminaٱلْحَقِّসত্যেরl-ḥaqiشَيْـًۭٔاকোনো কিছুইshayan٢٨
অথচ এ বিষয়ে তাদের কোনই জ্ঞান নেই, তারা কেবল অনুমানেরই অনুসরণ করছে, আর প্রকৃত সত্যের মুকাবালায় অনুমান কোনই কাজে আসে না।
৫৩:২৯
فَأَعْرِضْ(হে নবী) অতএব উপেক্ষা করোfa-aʿriḍعَنথেকেʿanمَّنতার (তাকে) যেmanتَوَلَّىٰমুখ ফিরায়tawallāعَنহতেʿanذِكْرِنَاআমাদের স্মরণdhik'rināوَلَمْএবং নাwalamيُرِدْচায়yuridإِلَّاএছাড়াillāٱلْحَيَوٰةَজীবনl-ḥayataٱلدُّنْيَاপার্থিবl-dun'yā٢٩
কাজেই যে আমার স্মরণ হতে মুখ ফিরিয়ে নেয় আর পার্থিব জীবন ছাড়া (অন্য কিছুই) কামনা করে না, তুমি তাকে এড়িয়ে চল।
৫৩:৩০
ذَٰلِكَএটাdhālikaمَبْلَغُهُمতাদের সীমাmablaghuhumمِّنَথেকেminaٱلْعِلْمِ ۚজ্ঞানেরl-ʿil'miإِنَّনিশ্চয়ইinnaرَبَّكَতোমার রবrabbakaهُوَতিনিইhuwaأَعْلَمُখুব জানেনaʿlamuبِمَن(তার) সম্বন্ধে কেbimanضَلَّবিচ্যুত হয়েছেḍallaعَنহতেʿanسَبِيلِهِۦতাঁর পথsabīlihiوَهُوَএবং তিনিইwahuwaأَعْلَمُখুব জানেনaʿlamuبِمَنِ(তার সম্বন্ধে) কেbimaniٱهْتَدَىٰসৎপথ পেয়েছেih'tadā٣٠
তাদের জ্ঞানের দৌড় ঐ পর্যন্তই। তোমার প্রতিপালক খুব ভাল করেই জানেন কে তার পথ থেকে গুমরাহ হয়ে গেছে, আর তিনি ভালই জানেন কে সঠিক পথে আছে।
৫৩:৩১
وَلِلَّهِএবং আল্লাহরই মালিকানায়walillahiمَاযা কিছুفِىমধ্যে আছেٱلسَّمَـٰوَٰتِআকাশেরl-samāwātiوَمَاএবং যা কিছুwamāفِىমধ্যে আছেٱلْأَرْضِপৃথিবীরl-arḍiلِيَجْزِىَপ্রতিফল যেন দেনliyajziyaٱلَّذِينَ(তাদেরকে) যারাalladhīnaأَسَـٰٓـُٔوا۟মন্দ করেছেasāūبِمَاঐ বিষয়ে যাbimāعَمِلُوا۟তারা কাজ করেছেʿamilūوَيَجْزِىَএবং প্রতিফল দেন (যেন)wayajziyaٱلَّذِينَ(তাদেরকে) যারাalladhīnaأَحْسَنُوا۟সৎকর্ম করেছেaḥsanūبِٱلْحُسْنَىউত্তমভাবে (প্রতিফল)bil-ḥus'nā٣١
যা আছে আকাশে আর যা আছে যমীনে সব আল্লাহরই- যাতে তিনি যারা মন্দ কাজ করে তাদেরকে তাদের কাজের প্রতিফল দেন আর যারা সৎকর্ম করে তাদেরকে দেন শুভ প্রতিফল।
৫৩:৩২
ٱلَّذِينَযারাalladhīnaيَجْتَنِبُونَবিরত থাকেyajtanibūnaكَبَـٰٓئِرَবড় বড়kabāiraٱلْإِثْمِপাপ (হতে)l-ith'miوَٱلْفَوَٰحِشَও অশ্লীল কাজসমূহ (হতে)wal-fawāḥishaإِلَّاকিন্তুillāٱللَّمَمَ ۚছোট অপরাধ(হয়ে যায়)l-lamamaإِنَّনিশ্চয়ইinnaرَبَّكَতোমার রব (সে ক্ষেত্রে)rabbakaوَٰسِعُব্যাপক বিশালwāsiʿuٱلْمَغْفِرَةِ ۚক্ষমায়l-maghfiratiهُوَতিনিhuwaأَعْلَمُখুব জানেনaʿlamuبِكُمْতোমাদের ব্যাপারেbikumإِذْযখনidhأَنشَأَكُمতোমাদেরকে সৃষ্টি করেছেনansha-akumمِّنَহতেminaٱلْأَرْضِমাটিl-arḍiوَإِذْএবং যখনwa-idhأَنتُمْতোমরা(ছিলে)antumأَجِنَّةٌۭভ্রূণ অবস্থায়ajinnatunفِىমধ্যেبُطُونِগর্ভসমূহেরbuṭūniأُمَّهَـٰتِكُمْ ۖতোমাদের মা দেরummahātikumفَلَاনা তাইfalāتُزَكُّوٓا۟তোমরা পবিত্র মনে করোtuzakkūأَنفُسَكُمْ ۖতোমাদের নিজেদেরanfusakumهُوَতিনিhuwaأَعْلَمُখুব জানেনaʿlamuبِمَنِ(তার) সম্বন্ধে যেbimaniٱتَّقَىٰٓসংযমী হয়েছেittaqā٣٢
যারা বিরত থাকে বড় বড় পাপ আর অশ্লীল কার্যকলাপ থেকে ছোট খাট দোষ-ত্রুটি ছাড়া; বস্তুতঃ তোমার প্রতিপালক ক্ষমা করার ব্যাপারে অতি প্রশস্ত। তিনি তোমাদের সম্পর্কে খুব ভালভাবেই জানেন যখন তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন আর যখন তোমরা তোমাদের মায়েদের পেটে ভ্রুণ অবস্থায় ছিলে। কাজেই নিজেদেরকে খুব পবিত্র মনে করো না। কে তাক্বওয়া অবলম্বন করে তা তিনি ভালভাবেই জানেন।
৫৩:৩৩
أَفَرَءَيْتَতবে কি তুমি দেখেছafara-aytaٱلَّذِى(তাকে) যেalladhīتَوَلَّىٰমুখ ফিরায়(সত্য দ্বীন হতে)tawallā٣٣
তুমি কি তাকে দেখেছ যে (আল্লাহ হতে) মুখ ফিরিয়ে নেয়?
৫৩:৩৪
وَأَعْطَىٰএবং (অর্থ) দেয়wa-aʿṭāقَلِيلًۭاসামান্যইqalīlanوَأَكْدَىٰٓও ক্ষান্ত হয়wa-akdā٣٤
এবং সামান্য দান করে অতঃপর (হৃদয়) শক্ত করে ফেলে?
৫৩:৩৫
أَعِندَهُۥতার কাছে আছে কিaʿindahuعِلْمُকোনো জ্ঞানʿil'muٱلْغَيْبِঅদৃশ্যেরl-ghaybiفَهُوَতাই সেfahuwaيَرَىٰٓদেখেছে (প্রকৃত সত্যকে)yarā٣٥
তার কি অদৃশ্যের জ্ঞান আছে যার কারণে সে দেখতে পায়?
৫৩:৩৬
أَمْকিamلَمْনিlamيُنَبَّأْতাকে অবহিত করা হয়yunabbaبِمَا(সে) সম্বন্ধে যাbimāفِىমধ্যে আছেصُحُفِসহীফাসমূহেরṣuḥufiمُوسَىٰমূসারmūsā٣٦
নাকি মূসার কিতাবের তথ্য তার কাছে পৌঁছানো হয়নি,
৫৩:৩৭
وَإِبْرَٰهِيمَও ইবরাহীমেরwa-ib'rāhīmaٱلَّذِىযেalladhīوَفَّىٰٓপূর্ণ করেছে (তার দায়িত্ব)waffā٣٧
আর ইবরাহীমের (কিতাবের খবর) যে (ইবরাহীম) ছিল পুরোপুরি দায়িত্ব পালনকারী।
৫৩:৩৮
أَلَّا(তা এই ) যে নাallāتَزِرُবহন করবেtaziruوَازِرَةٌۭকোনো বহনকারীwāziratunوِزْرَবোঝাwiz'raأُخْرَىٰঅন্যেরukh'rā٣٨
(সে খবর এই) যে, কোন বোঝা বহনকারী বইবে না অপরের বোঝা।
৫৩:৩৯
وَأَنএবং (এও) যেwa-anلَّيْسَনেইlaysaلِلْإِنسَـٰنِমানুষের জন্যেlil'insāniإِلَّاএছাড়াillāمَاযাسَعَىٰসে চেষ্টা করেsaʿā٣٩
আর এই যে, মানুষ যা পাওয়ার জন্য চেষ্টা করে তাছাড়া কিছুই পায় না,
৫৩:৪০
وَأَنَّএবং (এও) যেwa-annaسَعْيَهُۥতার চেষ্টাsaʿyahuسَوْفَশীঘ্রইsawfaيُرَىٰতাকে দেখান হবেyurā٤٠
আর এই যে, তার চেষ্টা সাধনার ফল শীঘ্রই তাকে দেখানো হবে,
৫৩:৪১
ثُمَّএরপরthummaيُجْزَىٰهُতাকে প্রতিফল দেয়া হবেyuj'zāhuٱلْجَزَآءَপ্রতিফলl-jazāaٱلْأَوْفَىٰপূর্ণl-awfā٤١
অতঃপর তাকে দেয়া হবে পূর্ণ প্রতিফল
৫৩:৪২
وَأَنَّএবং (এও) যেwa-annaإِلَىٰকাছেইilāرَبِّكَতোমার রবেরrabbikaٱلْمُنتَهَىٰসমাপ্তি(সবকিছুর)l-muntahā٤٢
আর এই যে, শেষ গন্তব্য হল তোমার প্রতিপালক পর্যন্ত,
৫৩:৪৩
وَأَنَّهُۥএবং (এও) যেwa-annahuهُوَতিনিইhuwaأَضْحَكَহাসানaḍḥakaوَأَبْكَىٰএবং তিনিই কাঁদানwa-abkā٤٣
আর এই যে, তিনিই হাসান, তিনিই কাঁদান।
৫৩:৪৪
وَأَنَّهُۥএবং (এও) যেwa-annahuهُوَতিনিইhuwaأَمَاتَমারেনamātaوَأَحْيَاএবং তিনিই বাঁচানwa-aḥyā٤٤
আর এই যে, তিনিই মারেন, তিনিই বাঁচান।
৫৩:৪৫
وَأَنَّهُۥএবং (এও) যেwa-annahuخَلَقَতিনি সৃষ্টি করেছেনkhalaqaٱلزَّوْجَيْنِদুই যুগলl-zawjayniٱلذَّكَرَপুরুষl-dhakaraوَٱلْأُنثَىٰও নারীwal-unthā٤٥
আর এই যে, তিনিই সৃষ্টি করেন জোড়া- পুরুষ আর নারী,
৫৩:৪৬
مِنহতেminنُّطْفَةٍএক ফোঁটা শুক্রবিন্দুnuṭ'fatinإِذَاযখনidhāتُمْنَىٰস্খলিত হয়tum'nā٤٦
এক ফোঁটা শুক্র হতে যখন তা নিক্ষিপ্ত হয়
৫৩:৪৭
وَأَنَّএবং (এও) যেwa-annaعَلَيْهِতাঁরই উপর দায়িত্বʿalayhiٱلنَّشْأَةَউঠানোরl-nashataٱلْأُخْرَىٰপুনরায়l-ukh'rā٤٧
আর এই যে, পুনরায় সৃষ্টির দায়িত্বভার তাঁরই উপর,
৫৩:৪৮
وَأَنَّهُۥএবং (এও) যেwa-annahuهُوَতিনিইhuwaأَغْنَىٰঅভাব দূর করেনaghnāوَأَقْنَىٰও সম্পদ দান করেনwa-aqnā٤٨
আর এই যে, তিনিই অভাবমুক্ত করেন আর সম্পদ দেন,
৫৩:৪৯
وَأَنَّهُۥএবং (এও) যেwa-annahuهُوَতিনিইhuwaرَبُّরবrabbuٱلشِّعْرَىٰশি'রা (নক্ষত্রের)l-shiʿ'rā٤٩
আর এই যে, শি‘রা (অর্থাৎ লুব্ধক নক্ষত্র)’র তিনিই প্রতিপালক,
৫৩:৫০
وَأَنَّهُۥٓএবং (এও) যেwa-annahuأَهْلَكَতিনি ধ্বংস করেছেনahlakaعَادًاআদকেʿādanٱلْأُولَىٰপ্রথমl-ūlā٥٠
আর এই যে, তিনিই প্রাচীন ‘আদ জাতিকে ধ্বংস করেছিলেন,
৫৩:৫১
وَثَمُودَا۟এবং সামুদকেওwathamūdāفَمَآঅতঃপর নাfamāأَبْقَىٰঅবশিষ্ট রেখেছেনabqā٥١
আর সামূদ জাতিকেও, তাদের একজনকেও বাকী রাখেননি।
৫৩:৫২
وَقَوْمَএবং জাতিকেwaqawmaنُوحٍۢনূহেরnūḥinمِّنথেকেminقَبْلُ ۖইতিপূর্বে(ধংস করেছেন)qabluإِنَّهُمْতারা নিশ্চয়ইinnahumكَانُوا۟ছিলkānūهُمْতারাhumأَظْلَمَবড়ই সীমালঙ্ঘনকারীaẓlamaوَأَطْغَىٰও অতি অবাধ্যwa-aṭghā٥٢
আর তার পূর্বে নূহের জাতিকেও, তারা ছিল অত্যধিক যালিম ও সীমালঙ্ঘনকারী।
৫৩:৫৩
وَٱلْمُؤْتَفِكَةَএবং উল্টে দেওয়া জনবসতিসমূহকেwal-mu'tafikataأَهْوَىٰশূন্যে তুলে নিক্ষেপ করেছিলেনahwā٥٣
তিনি (লূত জাতির) উল্টানো আবাস ভূমিকে উঠিয়ে নিক্ষেপ করেছিলেন,
৫৩:৫৪
فَغَشَّىٰهَاতাকে অতঃপর ঢেকে দিলfaghashāhāمَاযাغَشَّىٰঢেকে দেওয়ার ছিলghashā٥٤
অতঃপর তাকে আচ্ছন্ন করল যা তাকে আচ্ছন্ন করেছে।
৫৩:৫৫
فَبِأَىِّঅতএব কোনfabi-ayyiءَالَآءِঅনুগ্রহ সমূহকেālāiرَبِّكَতোমার রবেরrabbikaتَتَمَارَىٰতুমি সন্দেহ করবেtatamārā٥٥
অতএব তুমি তোমার প্রতিপালকের কোন নি‘মাতে সন্দেহ পোষণ করবে?
৫৩:৫৬
هَـٰذَاএইhādhāنَذِيرٌۭসতর্কবাণীও (অন্যতম)nadhīrunمِّنَমধ্য হতেminaٱلنُّذُرِসতর্কবাণী সমূহেরl-nudhuriٱلْأُولَىٰٓঅতীতের (আসা)l-ūlā٥٦
অতীতের সতর্ককারীদের মত এ (নবীও) একজন সতর্ককারী।
৫৩:৫৭
أَزِفَتِনিকটে এসেছেazifatiٱلْـَٔازِفَةُনিকটে আগমনকারী (মুহূর্ত অর্থাৎ কিয়ামাত)l-āzifatu٥٧
আগমনকারী মুহূর্ত (ক্বিয়ামত) নিকটবর্তী।
৫৩:৫৮
لَيْسَনেইlaysaلَهَاতার জন্যেlahāمِنমধ্য হতেminدُونِছাড়াdūniٱللَّهِআল্লাহl-lahiكَاشِفَةٌকোনো প্রকাশকারীkāshifatun٥٨
আল্লাহ ছাড়া কেউ তা সরাতে পারে না (বা প্রকাশ করতে পারে না)।
৫৩:৫৯
أَفَمِنْতবে কি হতেafaminهَـٰذَاএইhādhāٱلْحَدِيثِকথাl-ḥadīthiتَعْجَبُونَতোমরা অবাক হচ্ছtaʿjabūna٥٩
তোমরা কি এ কথায় বিস্মিত হচ্ছ?
৫৩:৬০
وَتَضْحَكُونَএবং তোমরা হাসি ঠাট্টা করছwataḍḥakūnaوَلَاঅথচ নাwalāتَبْكُونَতোমরা কাঁদছtabkūna٦٠
আর হাসছ, কাঁদছ না?
৫৩:৬১
وَأَنتُمْএবং তোমরাwa-antumسَـٰمِدُونَউদাসীন হয়ে আছsāmidūna٦١
বৃথা খেল-তামাশায় সময় ক্ষেপন করছ,
৫৩:৬২
فَٱسْجُدُوا۟অতএব তোমরা সিজদা করোfa-us'judūلِلَّهِআল্লাহরই জন্যেlillahiوَٱعْبُدُوا۟ ۩এবং তোমরা ইবাদত (সিজদা) করো (তাঁরই)wa-uʿ'budū٦٢
তাই, আল্লাহর উদ্দেশ্যে সাজদায় পতিত হও আর তাঁর বন্দেগী কর।[সাজদাহ]