৫২
আত-তূর
الطور
সূরা আত-তূর (الطور) পবিত্র কুরআনের ৫২ নম্বর অধ্যায় — মক্কা সূরা, যাতে ৪৯ টি আয়াত রয়েছে। মক্কী সূরাগুলো নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মদিনায় হিজরতের আগে নাজিল হয়েছিল এবং সাধারণত ঈমান, আল্লাহর একত্ব ও পরকালের ওপর জোর দেয়।
বুকমার্ক (0)
এখনো কোনো বুকমার্ক নেই। যেকোনো আয়াতের পাশে বুকমার্ক আইকনে ক্লিক করে সংরক্ষণ করুন।
বিসমিল্লাহ
بِسْمِনামেbis'miٱللَّهِআল্লাহ (র)l-lahiٱلرَّحْمَـٰنِপরম করুণাময়l-raḥmāniٱلرَّحِيمِঅসীম দয়ালুl-raḥīmi
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে
৫২:১
وَٱلطُّورِশপথ তূর (পাহাড়ের)wal-ṭūri١
শপথ তূর (পর্বত) এর,
৫২:২
وَكِتَـٰبٍۢএবং (শপথ) কিতাবেরwakitābinمَّسْطُورٍۢ(যা) লিখিতmasṭūrin٢
শপথ কিতাবের যা লিখিত
৫২:৩
فِىমধ্যেfīرَقٍّۢচামড়ার কাগজেরraqqinمَّنشُورٍۢউন্মুক্তmanshūrin٣
খোলা পৃষ্ঠায়,
৫২:৪
وَٱلْبَيْتِএবং (শপথ) ঘরেরwal-baytiٱلْمَعْمُورِচির আবাদl-maʿmūri٤
শপথ বেশি বেশি আবাদকৃত ঘরের,
৫২:৫
وَٱلسَّقْفِএবং (শপথ) ছাদের (অর্থাৎ আকাশের)wal-saqfiٱلْمَرْفُوعِসুউচ্চl-marfūʿi٥
শপথ সুউচ্চ ছাদের,
৫২:৬
وَٱلْبَحْرِএবং (শপথ) সাগরেরwal-baḥriٱلْمَسْجُورِউত্তালl-masjūri٦
শপথ তরঙ্গায়িত সমুদ্রের,
৫২:৭
إِنَّনিশ্চয়ইinnaعَذَابَশাস্তিʿadhābaرَبِّكَতোমার রবেরrabbikaلَوَٰقِعٌۭঅবশ্যই ঘটবেlawāqiʿun٧
তোমার প্রতিপালকের ‘আযাব অবশ্যই সংঘটিত হবে।
৫২:৮
مَّاনেইmāلَهُۥতার জন্যেlahuمِنকোনোminدَافِعٍۢপ্রতিরোধকারীdāfiʿin٨
তার প্রতিরোধকারী কেউ নেই।
৫২:৯
يَوْمَসেদিনyawmaتَمُورُকাঁপবেtamūruٱلسَّمَآءُআকাশl-samāuمَوْرًۭاপ্রবল কম্পনেmawran٩
যেদিন আকাশ প্রচন্ডভাবে কাঁপবে,
৫২:১০
وَتَسِيرُএবং চলবেwatasīruٱلْجِبَالُপাহাড়গুলোl-jibāluسَيْرًۭا(দ্রুত) চলার মতোsayran١٠
আর পর্বত হবে দ্রুত চলমান,
৫২:১১
فَوَيْلٌۭঅতঃপর দুর্ভোগfawaylunيَوْمَئِذٍۢসেদিনyawma-idhinلِّلْمُكَذِّبِينَমিথ্যারোপকারীদের জন্যেlil'mukadhibīna١١
ধ্বংস সেদিন সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য।
৫২:১২
ٱلَّذِينَযারা (এমন যে)alladhīnaهُمْতারাhumفِىমধ্যেfīخَوْضٍۢঅর্থহীন যুক্তি প্রদানেরkhawḍinيَلْعَبُونَখেলায় মেতে আছেyalʿabūna١٢
যারা নিরর্থক কথার খেলায় মগ্ন আছে।
৫২:১৩
يَوْمَসেদিনyawmaيُدَعُّونَতাদেরকে ধাক্কা দেওয়া হবেyudaʿʿūnaإِلَىٰদিকেilāنَارِআগুনেরnāriجَهَنَّمَজাহান্নামেরjahannamaدَعًّاজোর ধাক্কাdaʿʿan١٣
যেদিন তাদেরকে জাহান্নামের আগুনের দিকে তাড়িয়ে নেয়া হবে ধাক্কাতে ধাক্কাতে,
৫২:১৪
هَـٰذِهِ"(বলা হবে) সেই এইhādhihiٱلنَّارُআগুনl-nāruٱلَّتِىযাallatīكُنتُمতোমরা ছিলেkuntumبِهَاসে বিষয়েbihāتُكَذِّبُونَমিথ্যা মনে করতেtukadhibūna١٤
(বলা হবে) এটা হল জাহান্নামের সেই আগুন তোমরা যাকে মিথ্যে জানতে।
৫২:১৫
أَفَسِحْرٌজাদু তবে কিafasiḥ'runهَـٰذَآএটাhādhāأَمْনাকিamأَنتُمْতোমরাantumلَاনাlāتُبْصِرُونَচোখে দেখছtub'ṣirūna١٥
এটা কি যাদু, নাকি তোমরা দেখতে পাচ্ছ না?
৫২:১৬
ٱصْلَوْهَاতাতে তোমরা প্রবেশ করোiṣ'lawhāفَٱصْبِرُوٓا۟অতঃপর তোমরা সহ্য করতে পারfa-iṣ'birūأَوْবাawلَاনাlāتَصْبِرُوا۟তোমরা সহ্য করতে পারtaṣbirūسَوَآءٌ(সবই) সমানsawāonعَلَيْكُمْ ۖতোমাদের জন্যেʿalaykumإِنَّمَاপ্রকৃতপক্ষে (আজ)innamāتُجْزَوْنَতোমাদেরকে প্রতিফল দেয়া হচ্ছেtuj'zawnaمَاযাmāكُنتُمْতোমরা ছিলেkuntumتَعْمَلُونَকাজ করছ"taʿmalūna١٦
এখন এর ভিতর জ্বলতে থাক, অতঃপর ধৈর্য ধর কিংবা ধৈর্য না ধর, তোমাদের জন্য দুই-ই সমান। তোমাদেরকে সেই প্রতিফলই দেয়া হবে যা তোমরা ‘আমাল করতে।
৫২:১৭
إِنَّনিশ্চয়ইinnaٱلْمُتَّقِينَমুত্তাকীরা (অবস্থিত হবে)l-mutaqīnaفِىমধ্যেfīجَنَّـٰتٍۢজান্নাতেরjannātinوَنَعِيمٍۢও আরাম আয়েশেwanaʿīmin١٧
মুত্তাক্বীরা থাকবে জান্নাতে আর নি‘মাত সম্ভারের মাঝে,
৫২:১৮
فَـٰكِهِينَসানন্দে উপভোগকারী হবে তারাfākihīnaبِمَآঐ জিনিসের যাbimāءَاتَىٰهُمْতাদের দান করবেনātāhumرَبُّهُمْতাদের রবrabbuhumوَوَقَىٰهُمْএবং তাদের রক্ষা করবেনwawaqāhumرَبُّهُمْতাদের রবrabbuhumعَذَابَশাস্তি (হতে)ʿadhābaٱلْجَحِيمِজাহান্নামেরl-jaḥīmi١٨
তারা ভোগ করবে তাদের প্রতিপালক যা তাদেরকে দিবেন, আর তাদের প্রতিপালক তাদেরকে জাহান্নামের ‘আযাব থেকে রক্ষা করবেন।
৫২:১৯
كُلُوا۟"(বলা হবে) তোমরা খাওkulūوَٱشْرَبُوا۟ও তোমরা পান করোwa-ish'rabūهَنِيٓـًٔۢاতৃপ্তির সাথেhanīanبِمَاতার বদলে যাbimāكُنتُمْতোমরা করছিলেkuntumتَعْمَلُونَতোমরা কাজ করছিলে"taʿmalūna١٩
(তাদেরকে বলা হবে) খাও আর পান কর খুব মজা করে- তোমরা যে ‘আমাল করতে তার প্রতিফল হিসেবে।
৫২:২০
مُتَّكِـِٔينَতারা হেলান দিয়ে বসবেmuttakiīnaعَلَىٰউপরʿalāسُرُرٍۢআসনসমূহেরsururinمَّصْفُوفَةٍۢ ۖসারিবদ্ধভাবেmaṣfūfatinوَزَوَّجْنَـٰهُمএবং তাদেরকে আমরা বিয়ে দিবwazawwajnāhumبِحُورٍহূরদের সাথেbiḥūrinعِينٍۢ(যারা হবে) আয়তলোচনাʿīnin٢٠
তারা সারিবদ্ধভাবে সাজানো আসনে হেলান দিয়ে বসবে, আর আমি তাদের বিয়ে দিয়ে দেব সুন্দর বড় বড় উজ্জ্বল চক্ষু বিশিষ্টা কুমারীদের সঙ্গে।
৫২:২১
وَٱلَّذِينَএবং যারাwa-alladhīnaءَامَنُوا۟ঈমান এনেছেāmanūوَٱتَّبَعَتْهُمْও তাদেরকে অনুসরণ করেছেwa-ittabaʿathumذُرِّيَّتُهُمতাদের সন্তানরাdhurriyyatuhumبِإِيمَـٰنٍঈমানসহbiīmāninأَلْحَقْنَاআমরা মিলিত করবalḥaqnāبِهِمْতাদের সাথেbihimذُرِّيَّتَهُمْতাদের সন্তানদেরকেdhurriyyatahumوَمَآএবং নাwamāأَلَتْنَـٰهُمতাদের আমরা কম করবalatnāhumمِّنْহতেminعَمَلِهِمতাদের আমলʿamalihimمِّنকোনোminشَىْءٍۢ ۚকিছুইshayinكُلُّপ্রত্যেকkulluٱمْرِئٍۭব্যক্তিim'ri-inبِمَاঐ বিষয়ে যাbimāكَسَبَসে অর্জন করেছেkasabaرَهِينٌۭদায়ী/ বন্ধক (আছে)rahīnun٢١
যারা ঈমান আনে আর তাদের সন্তান সন্ততিরা ঈমানের সাথে পিতামাতাকে অনুসরণ করে, আমি তাদের সাথে তাদের সন্তান সন্ততিকে মিলিত করব। তাদের ‘আমালের কোন কিছু থেকেই আমি তাদেরকে বঞ্চিত করব না। প্রত্যেক ব্যক্তিই নিজ কৃতকর্মের জন্য দায়বদ্ধ।
৫২:২২
وَأَمْدَدْنَـٰهُمএবং তাদেরকে আমরা বেশি করে দেবwa-amdadnāhumبِفَـٰكِهَةٍۢফল মূলbifākihatinوَلَحْمٍۢও গোশতwalaḥminمِّمَّاতা হতে যাmimmāيَشْتَهُونَতারা পছন্দ করবেyashtahūna٢٢
আমি তাদেরকে দিব ফলমূল আর গোশত যা তারা পছন্দ করবে।
৫২:২৩
يَتَنَـٰزَعُونَতারা পরস্পরে নেবেyatanāzaʿūnaفِيهَاতার মধ্যেfīhāكَأْسًۭاপানপাত্রkasanلَّاনাlāلَغْوٌۭঅসার কথা (হবে)laghwunفِيهَاতার মধ্যেfīhāوَلَاএবং নাwalāتَأْثِيمٌۭপাপকর্মtathīmun٢٣
তারা সেখানে পরস্পরের মধ্যে বিনিময় করবে পানপাত্র, থাকবে না সেখানে কোন বেহুদা বকবকানি, থাকবে না কোন পাপের কাজ।
৫২:২৪
۞ وَيَطُوفُএবং ঘুরতে থাকবেwayaṭūfuعَلَيْهِمْতাদের কাছেʿalayhimغِلْمَانٌۭকিশোরেরা (সেবা করতে)ghil'mānunلَّهُمْতাদের জন্যেlahumكَأَنَّهُمْ(এত সুন্দর হবে) তারা যেনka-annahumلُؤْلُؤٌۭমুক্তাlu'lu-onمَّكْنُونٌۭলুকিয়ে রাখাmaknūnun٢٤
তাদের চতুর্দিকে ঘুর ঘুর ক’রে তাদের সেবায় নিয়োজিত থাকবে কিশোরেরা (যারা এতই সুন্দর) যেন সযত্নে লুকিয়ে রাখা মণিমুক্তা।
৫২:২৫
وَأَقْبَلَএবং সামনাসামনি হয়েwa-aqbalaبَعْضُهُمْতাদের একেbaʿḍuhumعَلَىٰকাছেʿalāبَعْضٍۢঅপরেরbaʿḍinيَتَسَآءَلُونَপরস্পরের জিজ্ঞাসাবাদ করবে (অতীত সম্পর্কে)yatasāalūna٢٥
তারা পরস্পরের নিকট এগিয়ে গিয়ে একে অপরকে জিজ্ঞেস করবে,
৫২:২৬
قَالُوٓا۟তারা বলবেqālūإِنَّا"নিশ্চয়ই আমরাinnāكُنَّاছিলামkunnāقَبْلُপূর্বেqabluفِىٓমধ্যেfīأَهْلِنَاআমাদের পরিবারেরahlināمُشْفِقِينَশঙ্কিত অবস্থায়mush'fiqīna٢٦
তারা বলবে, ‘পূর্বে আমরা আমাদের পরিবারে (দুনিয়াবী নানা কারণে ও আখিরাতের ‘আযাবের আশংকায়) ভয় ভীতির মধ্যে ছিলাম।
৫২:২৭
فَمَنَّঅবশেষে অনুগ্রহ করেছেনfamannaٱللَّهُআল্লাহl-lahuعَلَيْنَاআমাদের উপরʿalaynāوَوَقَىٰنَاএবং আমাদেরকে রক্ষা করেছেনwawaqānāعَذَابَশাস্তি (হতে)ʿadhābaٱلسَّمُومِদগ্ধকারী হাওয়ার (যা ঝলসে দেয়)l-samūmi٢٧
অবশেষে আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন আর আমাদেরকে ঝলসে দেয়া বাতাসের ‘আযাব থেকে রক্ষা করেছেন।
৫২:২৮
إِنَّاনিশ্চয়ই আমরাinnāكُنَّاছিলামkunnāمِنথেকেminقَبْلُপূর্বেওqabluنَدْعُوهُ ۖতাঁকে ডাকতাম আমরাnadʿūhuإِنَّهُۥনিশ্চয়ই তিনিinnahuهُوَতিনিইhuwaٱلْبَرُّবড় অনুগ্রহকারীl-baruٱلرَّحِيمُপরম দয়ালু"l-raḥīmu٢٨
পূর্বে আমরা তাঁর কাছেই দু‘আ করতাম, তিনি অতি অনুগ্রহকারী, পরম দয়াবান।
৫২:২৯
فَذَكِّرْ(হে নবী) তাই উপদেশ দাওfadhakkirفَمَآনা আরfamāأَنتَতুমিantaبِنِعْمَتِঅনুগ্রহের কারণেbiniʿ'matiرَبِّكَতোমার রবেরrabbikaبِكَاهِنٍۢকোনো গণকbikāhininوَلَاআর নাwalāمَجْنُونٍপাগলmajnūnin٢٩
কাজেই তুমি উপদেশ দিতে থাক, তোমার প্রতিপালকের অনুগ্রহে তুমি গণকও নও, আর পাগলও নও।
৫২:৩০
أَمْকিamيَقُولُونَতারা বলেyaqūlūnaشَاعِرٌۭ"(সে) একজন কবিshāʿirunنَّتَرَبَّصُঅপেক্ষা করছি আমরাnatarabbaṣuبِهِۦএ ব্যাপারেbihiرَيْبَবিপর্যয়ের"raybaٱلْمَنُونِমৃত্যুর"l-manūni٣٠
তারা কি বলে সে একজন কবি, যার জন্য আমরা কালচক্রের (বিপদাপদের) অপেক্ষা করছি।
৫২:৩১
قُلْ(তুমি) বলোqulتَرَبَّصُوا۟"তোমরা অপেক্ষা করোtarabbaṣūفَإِنِّىআর নিশ্চয়ই আমিfa-innīمَعَكُمতোমাদের সাথেmaʿakumمِّنَঅন্তর্ভুক্তminaٱلْمُتَرَبِّصِينَঅপেক্ষাকারীদের"l-mutarabiṣīna٣١
ওদেরকে বল- তোমরা অপেক্ষা কর, আমিও তোমাদের সঙ্গে অপেক্ষা করছি। (অতঃপর উভয় পক্ষই দেখতে পাবে কার কী পরিণতি হয়)।
৫২:৩২
أَمْ(তবে) কিamتَأْمُرُهُمْনির্দেশ দেয় তাদেরকেtamuruhumأَحْلَـٰمُهُمতাদের বিবেকবুদ্ধিaḥlāmuhumبِهَـٰذَآ ۚএটা সম্বন্ধেbihādhāأَمْনা কি (প্রকৃতপক্ষে)amهُمْতারাhumقَوْمٌۭজাতিqawmunطَاغُونَসীমালঙ্ঘনকারীṭāghūna٣٢
তাদের বুদ্ধি বিবেক কি তাদেরকে এ নির্দেশ দেয়, নাকি তারা মূলতঃই এক সীমালঙ্ঘনকারী জাতি?
৫২:৩৩
أَمْকিamيَقُولُونَতারা বলেyaqūlūnaتَقَوَّلَهُۥ ۚ"তা সে রচনা করেছে"taqawwalahuبَلআসল কথা হলbalلَّاনাlāيُؤْمِنُونَতারা ঈমান আনতে চায়yu'minūna٣٣
তারা কি বলে- ‘সে নিজেই (কুরআন) রচনা করে নিয়েছে? আসলে তারা ঈমানই আনেনি।
৫২:৩৪
فَلْيَأْتُوا۟তারা আনুক তাহলে (রচনা করে)falyatūبِحَدِيثٍۢনিয়ে কোনো বাণীbiḥadīthinمِّثْلِهِۦٓতার মতো (মর্যাদাবান)mith'lihiإِنযদিinكَانُوا۟তারা হয়kānūصَـٰدِقِينَসত্যবাদীṣādiqīna٣٤
তারা সত্যবাদী হলে এ রকম একটা কালাম তারা নিয়ে আসুক না কেন।
৫২:৩৫
أَمْকিamخُلِقُوا۟তারা সৃষ্টি হয়েছেkhuliqūمِنْকোনোminغَيْرِব্যতীতইghayriشَىْءٍকিছু (কোনো স্রষ্টা)shayinأَمْঅথবাamهُمُতারা (নিজেরাই)humuٱلْخَـٰلِقُونَ(নিজেদের) সৃষ্টিকারীl-khāliqūna٣٥
তারা কি সৃষ্টি হয়েছে, নাকি তারা নিজেরাই সৃষ্টিকর্তা?
৫২:৩৬
أَمْঅথবাamخَلَقُوا۟তারা সৃষ্টি করেছেkhalaqūٱلسَّمَـٰوَٰتِআকাশl-samāwātiوَٱلْأَرْضَ ۚও পৃথিবীwal-arḍaبَلবরংbalلَّاনাlāيُوقِنُونَ(কোনো কথায়) তারা বিশ্বাস করেyūqinūna٣٦
নাকি তারা আসমান ও যমীন সৃষ্টি করেছে? আসলে তারা নিশ্চিত বিশ্বাসী নয়।
৫২:৩৭
أَمْতবে কিamعِندَهُمْতাদের আছেʿindahumخَزَآئِنُধনভাণ্ডারসমূহkhazāinuرَبِّكَতোমার রবেরrabbikaأَمْনাকিamهُمُতারাhumuٱلْمُصَۣيْطِرُونَ(তার উপর) নিয়ন্তাl-muṣayṭirūna٣٧
নাকি তোমার প্রতিপালকের ধনভান্ডারগুলো তাদের হাতে, না তারা এর নিয়ন্ত্রক?
৫২:৩৮
أَمْতবে কিamلَهُمْতাদের আছেlahumسُلَّمٌۭকোনো সিঁড়িsullamunيَسْتَمِعُونَ(তা চড়ে গোপন খবর) তারা শুনে নেয়yastamiʿūnaفِيهِ ۖসেখানকারfīhiفَلْيَأْتِআসুক তাহলেfalyatiمُسْتَمِعُهُمতাদের কোনো শ্রোতাmus'tamiʿuhumبِسُلْطَـٰنٍۢনিয়ে প্রমাণসহbisul'ṭāninمُّبِينٍসুস্পষ্টmubīnin٣٨
নাকি তাদের কাছে, সিঁড়ি আছে যাতে তারা (আকাশে উঠে যায় আর গোপন কথা) শুনে থাকে? থাকলে তাদের (সেই) শ্রোতা স্পষ্ট প্রমাণ হাজির করুক।
৫২:৩৯
أَمْনা কিamلَهُতাঁর জন্যে (নির্ধারণ করে)lahuٱلْبَنَـٰتُকন্যাসমূহl-banātuوَلَكُمُও তোমাদের জন্যে (চাও)walakumuٱلْبَنُونَপুত্রসমূহl-banūna٣٩
নাকি আল্লাহর জন্য কন্যা সন্তান, আর তোমাদের জন্য পুত্র সন্তান?
৫২:৪০
أَمْতবে কিamتَسْـَٔلُهُمْতাদের কাছে চাচ্ছ তুমিtasaluhumأَجْرًۭاকোনো পারিশ্রমিকajranفَهُمতারা তাইfahumمِّنকারণেminمَّغْرَمٍۢজরিমানারmaghraminمُّثْقَلُونَভারগ্রস্ত হয়ে আছেmuth'qalūna٤٠
নাকি তুমি তাদের কাছে পারিশ্রমিক চাচ্ছ, যার ফলে তারা ঋণে ভারাক্রান্ত হয়ে পড়ছে?
৫২:৪১
أَمْনাকিamعِندَهُمُআছে তাদের কাছেʿindahumuٱلْغَيْبُঅদৃশ্যের জ্ঞানl-ghaybuفَهُمْতারা ফলেfahumيَكْتُبُونَলিখে দিতে পারেyaktubūna٤١
নাকি তাদের কাছে অদৃশ্যের জ্ঞান আছে, আর তারা তা লিখছে?
৫২:৪২
أَمْতবে কিamيُرِيدُونَতারা চাচ্ছেyurīdūnaكَيْدًۭا ۖকোনো ষড়যন্ত্র (করতে)kaydanفَٱلَّذِينَযারা তাহলেfa-alladhīnaكَفَرُوا۟অস্বীকার করেছেkafarūهُمُতারাইhumuٱلْمَكِيدُونَষড়যন্ত্রের শিকার হবেl-makīdūna٤٢
নাকি তারা (তোমার বিরুদ্ধে) চক্রান্ত করতে চায়? তাহলে কিন্তু কাফিররাই চক্রান্তের ফাঁদে আটকা পড়বে।
৫২:৪৩
أَمْনাকিamلَهُمْতাদের আছেlahumإِلَـٰهٌকোনো উপাস্যilāhunغَيْرُব্যতীতghayruٱللَّهِ ۚআল্লাহl-lahiسُبْحَـٰنَমহান পবিত্রsub'ḥānaٱللَّهِআল্লাহl-lahiعَمَّاতা হতে যারʿammāيُشْرِكُونَতারা শরিক করছেyush'rikūna٤٣
নাকি আল্লাহ ছাড়া তাদের জন্য ইলাহ্ আছে? তারা যাকে শরীক গণ্য করে আল্লাহ তা থেকে পবিত্র।
৫২:৪৪
وَإِنএবং যদিwa-inيَرَوْا۟তারা দেখেyarawكِسْفًۭاএক অংশkis'fanمِّنَহতেminaٱلسَّمَآءِআকাশl-samāiسَاقِطًۭاভেঙে পড়তেsāqiṭanيَقُولُوا۟(তবুও) তারা বলবেyaqūlūسَحَابٌۭ"(সেটা) মেঘsaḥābunمَّرْكُومٌۭপুঞ্জীভূত"markūmun٤٤
আকাশের কোন খন্ড ভেঙ্গে পড়তে দেখলে তারা বলত- ‘এটা তো পুঞ্জীভূত মেঘ। (তাদেরকে আল্লাহর যতই বিস্ময়কর নিদর্শন দেখানো হোক না কেন, তারা ঈমান আনবে না।)
৫২:৪৫
فَذَرْهُمْ(হে নবী) অতএব তাদেরকে ছেড়ে দাওfadharhumحَتَّىٰযতক্ষণ নাḥattāيُلَـٰقُوا۟তারা সাক্ষাৎ করবেyulāqūيَوْمَهُمُতাদের সেই দিনেরyawmahumuٱلَّذِىযা (এমন যে)alladhīفِيهِতার মধ্যেfīhiيُصْعَقُونَতাদেরকে শাস্তির মধ্যে নিক্ষেপ করা হবেyuṣ'ʿaqūna٤٥
কাজেই তাদেরকে উপেক্ষা কর যতক্ষণ না তারা সাক্ষাৎ করে তাদের সেদিনের যেদিন তারা হবে বজ্রাহত।
৫২:৪৬
يَوْمَসেদিনyawmaلَاনাlāيُغْنِىকাজে আসবেyugh'nīعَنْهُمْতাদের জন্যেʿanhumكَيْدُهُمْতাদের ষড়যন্ত্রkayduhumشَيْـًۭٔاকিছুমাত্রওshayanوَلَاএবং নাwalāهُمْতাদেরhumيُنصَرُونَসাহায্য করা হবেyunṣarūna٤٦
সেদিন তাদের ষড়যন্ত্র তাদের কোন কাজে আসবে না, আর তারা সাহায্যপ্রাপ্তও হবে না।
৫২:৪৭
وَإِنَّএবং নিশ্চয়ইwa-innaلِلَّذِينَ(তাদের) জন্যে যারাlilladhīnaظَلَمُوا۟সীমালঙ্ঘন করেছেẓalamūعَذَابًۭاশাস্তি (রয়েছে)ʿadhābanدُونَছাড়াওdūnaذَٰلِكَএটাdhālikaوَلَـٰكِنَّকিন্তুwalākinnaأَكْثَرَهُمْতাদের অধিকাংশইaktharahumلَاনাlāيَعْلَمُونَতারা জানেyaʿlamūna٤٧
যালিমদের জন্য এছাড়া আরো ‘আযাব রয়েছে, কিন্তু তাদের অধিকাংশই জানে না।
৫২:৪৮
وَٱصْبِرْএবং (হে নবী) ধৈর্য ধরwa-iṣ'birلِحُكْمِসিদ্ধান্তের জন্যেliḥuk'miرَبِّكَতোমার রবেরrabbikaفَإِنَّكَঅতঃপর তুমি নিশ্চয়ইfa-innakaبِأَعْيُنِنَا ۖআমাদের চোখে (আছ)bi-aʿyunināوَسَبِّحْএবং পবিত্রতা ঘোষণা করোwasabbiḥبِحَمْدِপ্রশংসার সাথেbiḥamdiرَبِّكَতোমার রবেরrabbikaحِينَযখনḥīnaتَقُومُতুমি উঠবেtaqūmu٤٨
তুমি ধৈর্য ধরে তোমার প্রতিপালকের হুকুমের অপেক্ষায় থাক, কারণ তুমি আমার চোখের সামনেই আছ। আর তুমি তোমার প্রতিপালকের প্রশংসা ঘোষণা কর যখন তুমি উঠ (মাজলিস শেষে, অথবা বিছানা ছেড়ে কিংবা নামাযের জন্য)।
৫২:৪৯
وَمِنَএবং কিছু অংশেwaminaٱلَّيْلِরাতেরal-layliفَسَبِّحْهُঅতঃপর তার পবিত্র মহিমা ঘোষণা করোfasabbiḥ'huوَإِدْبَـٰرَএবং অস্তগমনেওwa-id'bāraٱلنُّجُومِতারাদেরl-nujūmi٤٩
আর রাত্রিকালে তাঁর প্রশংসা ও মহিমা ঘোষণা কর আর (রাতের শেষভাগে যখন) তারকারাজি অস্তমিত হয়ে যায়।
—
—
—
—
লোড হচ্ছে…