৫১
আয-যারিয়াত
الذاريات
সূরা আয-যারিয়াত (الذاريات) পবিত্র কুরআনের ৫১ নম্বর অধ্যায় — মক্কা সূরা, যাতে ৬০ টি আয়াত রয়েছে। মক্কী সূরাগুলো নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মদিনায় হিজরতের আগে নাজিল হয়েছিল এবং সাধারণত ঈমান, আল্লাহর একত্ব ও পরকালের ওপর জোর দেয়।
বুকমার্ক (0)
এখনো কোনো বুকমার্ক নেই। যেকোনো আয়াতের পাশে বুকমার্ক আইকনে ক্লিক করে সংরক্ষণ করুন।
বিসমিল্লাহ
بِسْمِনামেbis'miٱللَّهِআল্লাহ (র)l-lahiٱلرَّحْمَـٰنِপরম করুণাময়l-raḥmāniٱلرَّحِيمِঅসীম দয়ালুl-raḥīmi
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে
৫১:১
وَٱلذَّٰرِيَـٰتِশপথ বিক্ষিপ্তকারীদের (অর্থাৎ বাতাসের)wal-dhāriyātiذَرْوًۭاবিক্ষিপ্ত করার মতো (যা ধুলাবালি)dharwan١
শপথ সেই বাতাসের যা ধূলাবালি উড়ায়,
৫১:২
فَٱلْحَـٰمِلَـٰتِঅতঃপর বহনকারীরfal-ḥāmilātiوِقْرًۭاভার (অর্থাৎ মেঘ)wiq'ran٢
আর যা উঠিয়ে নেয় আর বহন করে ভারী বোঝা,
৫১:৩
فَٱلْجَـٰرِيَـٰتِঅতঃপর বয়ে যাওয়া বাতাসেরfal-jāriyātiيُسْرًۭاসহজে/ স্বচ্ছন্দেyus'ran٣
আর যা ধীর ও শান্ত গতিতে বয়ে চলে
৫১:৪
فَٱلْمُقَسِّمَـٰتِঅতঃপর বণ্টনকারীরfal-muqasimātiأَمْرًاএকটি বিষয়ের (অর্থাৎ বৃষ্টির)amran٤
আর যারা কর্ম বণ্টন করে,
৫১:৫
إِنَّمَاপ্রকৃতপক্ষে (যা)innamāتُوعَدُونَতোমাদের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছেtūʿadūnaلَصَادِقٌۭসত্য অবশ্যইlaṣādiqun٥
তোমাদেরকে যার ও‘য়াদা দেয়া হয়েছে তা অবশ্যই সত্য।
৫১:৬
وَإِنَّএবং নিশ্চয়ইwa-innaٱلدِّينَকর্মফল দিবসl-dīnaلَوَٰقِعٌۭঅবশ্যই ঘটবেlawāqiʿun٦
কর্মফল দিবস অবশ্যই আসবে।
৫১:৭
وَٱلسَّمَآءِশপথ আকাশেরwal-samāiذَاتِসম্পন্নdhātiٱلْحُبُكِবিভিন্নরূপl-ḥubuki٧
বহু পথ বিশিষ্ট আকাশের শপথ।
৫১:৮
إِنَّكُمْনিশ্চয়ই তোমরাinnakumلَفِىমধ্যে অবশ্যই (লিপ্ত)lafīقَوْلٍۢকথারqawlinمُّخْتَلِفٍۢবিভিন্নmukh'talifin٨
(পরকাল সম্পর্কে) তোমরা অবশ্যই রয়েছ মতভেদের মধ্যে।
৫১:৯
يُؤْفَكُমুখ ফিরিয়ে নেয়yu'fakuعَنْهُতা হতেʿanhuمَنْযেmanأُفِكَবিমুখ হয়েছেufika٩
যারা সেই (সত্য) মানতে ভুল করে তারাই গুমরাহ।
৫১:১০
قُتِلَধ্বংস হয়েছেqutilaٱلْخَرَّٰصُونَঅনুমানকারীরাl-kharāṣūna١٠
অনুমানকারীরা ধ্বংস হোক,
৫১:১১
ٱلَّذِينَযারা (এমন যে)alladhīnaهُمْতারাhumفِىমধ্যে আছেfīغَمْرَةٍۢমূর্খতারghamratinسَاهُونَউদাসীন হয়েsāhūna١١
যারা অজ্ঞতা ও উদাসীনতার মধ্যে রয়েছে।
৫১:১২
يَسْـَٔلُونَতারা প্রশ্ন করেyasalūnaأَيَّانَ"কখন (হবে)ayyānaيَوْمُদিবসyawmuٱلدِّينِকর্মফলের"l-dīni١٢
তারা জিজ্ঞেস করে- ‘প্রতিফল দিবস কবে হবে?’
৫১:১৩
يَوْمَ(সেদিন হবে) যেদিনyawmaهُمْতাদেরকেhumعَلَىউপরʿalāٱلنَّارِআগুনেরl-nāriيُفْتَنُونَশাস্তি দেওয়া হবেyuf'tanūna١٣
(তা হবে সেদিন) যেদিন তাদেরকে আগুনে শাস্তি দেয়া হবে।
৫১:১৪
ذُوقُوا۟"(বলা হবে) তোমরা স্বাদ নাওdhūqūفِتْنَتَكُمْতোমাদের বিপর্যয়েরfit'natakumهَـٰذَاএটাhādhāٱلَّذِى(সেই জিনিস) যাalladhīكُنتُمতোমরা ছিলেkuntumبِهِۦসেটাকেbihiتَسْتَعْجِلُونَতাড়াতাড়ি চাইতে"tastaʿjilūna١٤
(তাদেরকে বলা হবে) তোমরা তোমাদের (কৃতকর্মের) শাস্তি ভোগ কর, এটা হচ্ছে তাই যার জন্য তোমরা তাড়াহুড়া করছিলে।
৫১:১৫
إِنَّনিশ্চয়ইinnaٱلْمُتَّقِينَমুত্তাকীরাl-mutaqīnaفِى(থাকবে) মধ্যেfīجَنَّـٰتٍۢজান্নাতেরjannātinوَعُيُونٍও ঝর্ণাধারাসমূহেরwaʿuyūnin١٥
মুত্তাকীরা থাকবে জান্নাত আর ঝর্ণাধারার মাঝে।
৫১:১৬
ءَاخِذِينَগ্রহণকারী হয়েākhidhīnaمَآযাmāءَاتَىٰهُمْতাদেরকে দিবেনātāhumرَبُّهُمْ ۚতাদের রবrabbuhumإِنَّهُمْতারা নিশ্চয়ইinnahumكَانُوا۟ছিলkānūقَبْلَপূর্বেqablaذَٰلِكَএরdhālikaمُحْسِنِينَসত্কর্মশীল লোকmuḥ'sinīna١٦
তাদের প্রতিপালক যা তাদেরকে দিবেন তা তারা ভোগ করবে, কারণ তারা পূর্বে (দুনিয়ার জীবনে) ছিল সৎকর্মশীল,
৫১:১৭
كَانُوا۟তারা ছিল (এমন যে)kānūقَلِيلًۭاসামান্য (অংশ)qalīlanمِّنَকিছু অংশminaٱلَّيْلِরাতেরal-layliمَاযাতেmāيَهْجَعُونَতারা নিদ্রা যেতyahjaʿūna١٧
তারা রাত্রিকালে খুব কমই শয়ন করত।
৫১:১৮
وَبِٱلْأَسْحَارِএবং রাতের শেষ প্রহরেwabil-asḥāriهُمْতারাhumيَسْتَغْفِرُونَক্ষমা প্রার্থনা করতyastaghfirūna١٨
আর তারা রাত্রির শেষ প্রহরে ক্ষমা প্রার্থনা করত।
৫১:১৯
وَفِىٓএবং মধ্যে (আছে)wafīأَمْوَٰلِهِمْতাদের সম্পদ সমূহেরamwālihimحَقٌّۭঅধিকারḥaqqunلِّلسَّآئِلِপ্রার্থনাকারীর জন্যেlilssāiliوَٱلْمَحْرُومِও বঞ্চিতেরwal-maḥrūmi١٩
এবং তাদের ধন-মালে আছে যাঞ্ঝাকারী ও বঞ্চিতদের অধিকার (যা তারা আদায় করত)।
৫১:২০
وَفِىএবং মধ্যে (আছে)wafīٱلْأَرْضِপৃথিবীরl-arḍiءَايَـٰتٌۭনিদর্শন সমূহāyātunلِّلْمُوقِنِينَদৃঢ় বিশ্বাসীদের জন্যেlil'mūqinīna٢٠
নিশ্চিত বিশ্বাসীদের জন্য পৃথিবীতে আছে নিদর্শন,
৫১:২১
وَفِىٓএবং মধ্যে আছেwafīأَنفُسِكُمْ ۚতোমাদের নিজেদেরanfusikumأَفَلَاনা তবে কিafalāتُبْصِرُونَতোমরা (ভেবে) দেখtub'ṣirūna٢١
আর (নিদর্শন আছে) তোমাদের মাঝেও, তোমরা কি দেখ না?
৫১:২২
وَفِىএবং মধ্যে আছেwafīٱلسَّمَآءِআকাশেরl-samāiرِزْقُكُمْতোমাদের জীবিকাriz'qukumوَمَاএবং যাwamāتُوعَدُونَতোমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছেtūʿadūna٢٢
এবং আকাশে আছে তোমাদের রিযক আর আছে যার ও‘য়াদা তোমাদেরকে দেয়া হয়েছে।
৫১:২৩
فَوَرَبِّঅতএব রবের শপথfawarabbiٱلسَّمَآءِআকাশেরl-samāiوَٱلْأَرْضِও পৃথিবীরwal-arḍiإِنَّهُۥতা নিশ্চয়innahuلَحَقٌّۭসত্য অবশ্যইlaḥaqqunمِّثْلَ(তার) মতmith'laمَآযেমনmāأَنَّكُمْতোমরাannakumتَنطِقُونَকথাবার্তা বলtanṭiqūna٢٣
আকাশ ও যমীনের প্রতিপালকের শপথ! এ সব অবশ্যই সত্য, এমনই দৃঢ় সত্য যেমন তোমরা (যে কথাবার্তা) বলে থাক (সেই কথাবার্তা বলার ব্যাপারটা যেমন নিঃসন্দেহে সত্য)।
৫১:২৪
هَلْ(হে নবী) কিhalأَتَىٰكَতোমার কাছে এসেছেatākaحَدِيثُবৃত্তান্তḥadīthuضَيْفِমেহমানদেরḍayfiإِبْرَٰهِيمَইবরাহীমেরib'rāhīmaٱلْمُكْرَمِينَ(যারা ছিল বড়) সন্মানিতl-muk'ramīna٢٤
তোমার কাছে ইবরাহীমের সম্মানিত মেহমানদের খবর পৌঁছেছে কি?
৫১:২৫
إِذْযখনidhدَخَلُوا۟তারা প্রবেশ করলdakhalūعَلَيْهِতার কাছেʿalayhiفَقَالُوا۟তারা তখন বললfaqālūسَلَـٰمًۭا ۖ"সালাম (বর্ষিত হউক)"salāmanقَالَ(ইবরাহীম) বললqālaسَلَـٰمٌۭ"সালাম (বর্ষিত হউক)salāmunقَوْمٌۭ(এসব) লোকজনqawmunمُّنكَرُونَঅপরিচিত (মনে হচ্ছে)"munkarūna٢٥
যখন তারা তার সামনে উপস্থিত হল তখন বলল, ‘সালাম’। সে উত্তর দিল- ‘সালাম’। (ইবরাহীম মনে মনে ভাবল এদেরকে তো দেখছি) অপরিচিত লোক।
৫১:২৬
فَرَاغَঅতঃপর সে চলে গেলfarāghaإِلَىٰٓনিকটilāأَهْلِهِۦতার স্ত্রীরahlihiفَجَآءَঅতঃপর আনলfajāaبِعِجْلٍۢএকটি বাছুর নিয়ে (তাজা)biʿij'linسَمِينٍۢমোটা তাজাsamīnin٢٦
তখন সে তাড়াতাড়ি তার ঘরের লোকেদের নিকট চলে গেল এবং একটি মোটাতাজা (ভাজা) বাছুর নিয়ে আসল।
৫১:২৭
فَقَرَّبَهُۥٓতা অতঃপর কাছে আনলfaqarrabahuإِلَيْهِمْতাদেরilayhimقَالَসে বললqālaأَلَا"না কেনalāتَأْكُلُونَতোমরা খাচ্ছ"takulūna٢٧
অতঃপর সেটিকে তাদের সামনে রেখে দিল এবং বলল- ‘তোমরা খাচ্ছ না কেন?’
৫১:২৮
فَأَوْجَسَফলে তিনি অনুভব করলেনfa-awjasaمِنْهُمْতাদের থেকেmin'humخِيفَةًۭ ۖভয়khīfatanقَالُوا۟তারা বললqālūلَا"নাlāتَخَفْ ۖভয় করো"takhafوَبَشَّرُوهُএবং তাকে তারা সুসংবাদ দিলwabasharūhuبِغُلَـٰمٍএকটি ছেলের (জন্মের)bighulāminعَلِيمٍۢ(যে হবে) জ্ঞানীʿalīmin٢٨
(যখন তারা খেল না) তখন সে তাদের ব্যাপারে মনে ভয় পেয়ে গেল। তারা বলল- ‘তুমি ভয় পেও না’, অতঃপর তারা তাকে এক জ্ঞানবান পুত্রের সুসংবাদ দিল।
৫১:২৯
فَأَقْبَلَتِতখন সামনে এলfa-aqbalatiٱمْرَأَتُهُۥতার স্ত্রীim'ra-atuhuفِىঅবস্থায়fīصَرَّةٍۢচিৎকারṣarratinفَصَكَّتْএরপর চাপড়ালfaṣakkatوَجْهَهَاতার (নিজের) গালেwajhahāوَقَالَتْএবং বললwaqālatعَجُوزٌ"(এই) বৃদ্ধাʿajūzunعَقِيمٌۭবন্ধ্যার (সন্তান হবে!)"ʿaqīmun٢٩
তখন তার স্ত্রী চিৎকার করতে করতে এগিয়ে আসল। সে নিজের কপালে আঘাত করে বলল ‘(আমি) এক বৃদ্ধা, বন্ধ্যা’ (আমার কীভাবে সন্তান হবে?)
৫১:৩০
قَالُوا۟তারা বললqālūكَذَٰلِكِ"এরূপইkadhālikiقَالَবলেছেনqālaرَبُّكِ ۖতোমার রবrabbukiإِنَّهُۥনিশ্চয়ই তিনিinnahuهُوَতিনিইhuwaٱلْحَكِيمُপ্রজ্ঞাময়l-ḥakīmuٱلْعَلِيمُসবকিছু জানেন"l-ʿalīmu٣٠
তারা বলল- ‘‘তোমার প্রতিপালক এ রকমই বলেছেন, তিনি মহা প্রজ্ঞাময়, সর্বজ্ঞ"।
৫১:৩১
۞ قَالَসে বললqālaفَمَا"কি তাহলেfamāخَطْبُكُمْতোমাদের উদ্দেশ্যkhaṭbukumأَيُّهَاহে"ayyuhāٱلْمُرْسَلُونَপ্রেরিত (ফেরেশতা) গণ"l-mur'salūna٣١
ইবরাহীম বলল- ‘ওহে আল্লাহর দূতগণ (ফেরেশতারা)! তোমাদের কাজ কী (এখন)?’
৫১:৩২
قَالُوٓا۟তারা বললqālūإِنَّآ"নিশ্চয়ই আমরাinnāأُرْسِلْنَآআমরা প্রেরিত হয়েছিur'sil'nāإِلَىٰপ্রতিilāقَوْمٍۢজাতিরqawminمُّجْرِمِينَঅপরাধীmuj'rimīna٣٢
তারা বলল- ‘আমাদেরকে এক অপরাধী জাতির কাছে পাঠানো হয়েছে'।
৫১:৩৩
لِنُرْسِلَযেন আমরা নিক্ষেপ করিlinur'silaعَلَيْهِمْতাদের উপরʿalayhimحِجَارَةًۭপাথরḥijāratanمِّنতৈরিminطِينٍۢ(পাকা) মাটিরṭīnin٣٣
যেন তাদের উপর মাটির পাথর বর্ষণ করি
৫১:৩৪
مُّسَوَّمَةًচিহ্নিত (হয়ে আছে)musawwamatanعِندَকাছেʿindaرَبِّكَতোমার রবেরrabbikaلِلْمُسْرِفِينَসীমা লঙ্ঘনকারীদের জন্যে"lil'mus'rifīna٣٤
যা তোমার প্রতিপালকের নিকট চিহ্নিত হয়ে আছে সীমালঙ্ঘনকারীদের জন্য।
৫১:৩৫
فَأَخْرَجْنَاএরপর আমরা বের করলামfa-akhrajnāمَن(তাদেরকে) যারাmanكَانَছিলkānaفِيهَاতার মধ্যেfīhāمِنَমধ্য হতেminaٱلْمُؤْمِنِينَমু'মিনদেরl-mu'minīna٣٥
সেখানে যারা মু’মিন ছিল আমি তাদেরকে বের করে এনেছিলাম,
৫১:৩৬
فَمَاনা অতঃপরfamāوَجَدْنَاআমরা পেয়েছিwajadnāفِيهَاতার মধ্যেfīhāغَيْرَএ ব্যতীতghayraبَيْتٍۢএকটি ঘরbaytinمِّنَথেকেminaٱلْمُسْلِمِينَমুসলমানদেরl-mus'limīna٣٦
আমি সেখানে মুসলিমদের একটি পরিবার ছাড়া আর পাইনি।
৫১:৩৭
وَتَرَكْنَاএবং আমরা রেখেছিwataraknāفِيهَآসেখানেfīhāءَايَةًۭএকটি নিদর্শনāyatanلِّلَّذِينَ(তাদের) জন্যে যারাlilladhīnaيَخَافُونَভয় করেyakhāfūnaٱلْعَذَابَশাস্তিরl-ʿadhābaٱلْأَلِيمَযন্ত্রণাদায়কl-alīma٣٧
আর তাদের জন্য সেখানে একটা নিদর্শন রেখে দিলাম যারা অত্যন্ত পীড়াদায়ক ‘আযাবের ভয় করে।
৫১:৩৮
وَفِىএবং মধ্যে ( নিদর্শন আছে)wafīمُوسَىٰٓমুসার (কাহিনীর)mūsāإِذْযখনidhأَرْسَلْنَـٰهُতাকে আমরা প্রেরণ করেছিলামarsalnāhuإِلَىٰপ্রতিilāفِرْعَوْنَফিরআউনেরfir'ʿawnaبِسُلْطَـٰنٍۢপ্রমাণসহbisul'ṭāninمُّبِينٍۢসুস্পষ্টmubīnin٣٨
আর মূসার ঘটনাতেও (নিদর্শন আছে) যখন আমি তাকে স্পষ্ট প্রমাণসহ ফেরাউনের কাছে পাঠিয়েছিলাম,
৫১:৩৯
فَتَوَلَّىٰঅতঃপর সে মুখ ফিরায়fatawallāبِرُكْنِهِۦতার সভাসদগণসহbiruk'nihiوَقَالَএবং বলেছিলwaqālaسَـٰحِرٌ"(সে একজন) জাদুকরsāḥirunأَوْঅথবাawمَجْنُونٌۭপাগল (জ্বিন আশ্রিত)"majnūnun٣٩
তখন সে তার ক্ষমতার দাপটে মুখ ফিরিয়ে নিল আর বলল- ‘এ লোক একটা যাদুকর না হয় পাগল।’
৫১:৪০
فَأَخَذْنَـٰهُঅবশেষে তাকে আমরা পাকড়াও করলামfa-akhadhnāhuوَجُنُودَهُۥও তার সৈন্যদেরকেwajunūdahuفَنَبَذْنَـٰهُمْএরপর তাদের আমরা নিক্ষেপ করেছিলামfanabadhnāhumفِىমধ্যেfīٱلْيَمِّসমুদ্রেরl-yamiوَهُوَএবং সে (হয়েছিল)wahuwaمُلِيمٌۭনিন্দিতmulīmun٤٠
শেষে আমি তাকে আর তার সৈন্য সামন্তকে পাকড়াও করলাম আর তাদেরকে সমুদ্রে নিক্ষেপ করলাম। সে ছিল ধিকৃত নিন্দিত।
৫১:৪১
وَفِىএবং (আছে) মধ্যে (নিদর্শন)wafīعَادٍআ'দ জাতির (ঘটনায়)ʿādinإِذْযখনidhأَرْسَلْنَاআমরা পাঠিয়ে ছিলামarsalnāعَلَيْهِمُতাদের বিরুদ্ধেʿalayhimuٱلرِّيحَবায়ুপ্রবাহl-rīḥaٱلْعَقِيمَঅকল্যাণকর/ বিধ্বংসীl-ʿaqīma٤١
আর ‘আদ-এর ঘটনাতেও (নিদর্শন আছে)। আমি তাদের কাছে পাঠিয়েছিলাম অকল্যাণের বাতাস।
৫১:৪২
مَاনাmāتَذَرُছেড়েছিলtadharuمِنকোনোminشَىْءٍকিছুইshayinأَتَتْবয়ে গিয়েছিলatatعَلَيْهِযার উপর (দিয়ে)ʿalayhiإِلَّاএছাড়াillāجَعَلَتْهُতাকে করেছিলjaʿalathuكَٱلرَّمِيمِযেন চূর্ণবিচূর্ণkal-ramīmi٤٢
তা যা কিছুর উপর দিয়ে বয়ে গিয়েছিল তাকে চূর্ণ-বিচূর্ণ ও ধ্বংসস্তুপে পরিণত না করে ছাড়েনি।
৫১:৪৩
وَفِىএবং (আছে) মধ্যে (নিদর্শন)wafīثَمُودَসামূদ জাতির (ঘটনায়)thamūdaإِذْযখনidhقِيلَবলা হয়েছিলqīlaلَهُمْতাদেরকেlahumتَمَتَّعُوا۟"তোমরা উপভোগ করোtamattaʿūحَتَّىٰপর্যন্তḥattāحِينٍۢএকটি নির্দিষ্ট সময়"ḥīnin٤٣
আর সামূদের ঘটনাতেও (নিদর্শন আছে) যখন তাদেরকে বলা হয়েছিল, ‘একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ভোগ করে লও।’
৫১:৪৪
فَعَتَوْا۟এরপরও তারা সীমালংঘন করলfaʿatawعَنْব্যাপারেʿanأَمْرِনির্দেশেরamriرَبِّهِمْতাদের রবেরrabbihimفَأَخَذَتْهُمُঅবশেষে তাদেরকে পাকড়াও করলfa-akhadhathumuٱلصَّـٰعِقَةُ(আমার) বজ্রাঘাতেl-ṣāʿiqatuوَهُمْএ অবস্থায় যে তারাwahumيَنظُرُونَদেখছিলyanẓurūna٤٤
কিন্তু তারা ধৃষ্টতার সঙ্গে তাদের প্রতিপালকের আদেশ অমান্য করল। ফলে বজ্রাঘাত তাদেরকে পাকড়াও করল যা তারা চেয়ে চেয়ে দেখছিল।
৫১:৪৫
فَمَاঅতঃপর নাfamāٱسْتَطَـٰعُوا۟তারা পেরেছিলis'taṭāʿūمِنথেকেminقِيَامٍۢউঠে দাঁড়াতেqiyāminوَمَاআর নাwamāكَانُوا۟তারা ছিলkānūمُنتَصِرِينَআত্মরক্ষা করতে সক্ষমmuntaṣirīna٤٥
তারা (পায়ের ভরে) উঠে দাঁড়াতেও পারল না আর আত্মরক্ষা করতেও পারল না।
৫১:৪৬
وَقَوْمَএবং জাতিকেwaqawmaنُوحٍۢনূহেরnūḥinمِّنথেকেminقَبْلُ ۖইতিপূর্বে (ধ্বংস করেছি)qabluإِنَّهُمْতারা নিশ্চয়ইinnahumكَانُوا۟তারা ছিলkānūقَوْمًۭاজাতিqawmanفَـٰسِقِينَসত্যত্যাগীfāsiqīna٤٦
ইতোপূর্বে আমি নূহের জাতিকে ধ্বংস করেছিলাম, তারা ছিল এক পাপাচারী জাতি।
৫১:৪৭
وَٱلسَّمَآءَএবং আকাশwal-samāaبَنَيْنَـٰهَاতা আমরা সৃষ্টি করেছিbanaynāhāبِأَيْي۟دٍۢ(নিজের) হাত দিয়েbi-aydinوَإِنَّاএবং আমরা নিশ্চয়ইwa-innāلَمُوسِعُونَঅবশ্যই সপ্রসারণকারীlamūsiʿūna٤٧
আমি নিজ হাত দ্বারা আসমান সৃষ্টি করেছি আর আমি অবশ্যই মহা প্রশস্তকারী।
৫১:৪৮
وَٱلْأَرْضَএবং ভূমিকেwal-arḍaفَرَشْنَـٰهَاতা আমরা সমতল করে দিয়েছিfarashnāhāفَنِعْمَআর কতই না উত্তমfaniʿ'maٱلْمَـٰهِدُونَসমতলকারী (আমরা)l-māhidūna٤٨
আর যমীন- তাকে আমিই বিছিয়েছি, আমি কতই না সুন্দর (সমতল) প্রসারণকারী!
৫১:৪৯
وَمِنএবং থেকেwaminكُلِّপ্রত্যেকkulliشَىْءٍবস্তুকেshayinخَلَقْنَاআমরা সৃষ্টি করেছিkhalaqnāزَوْجَيْنِজোড়ায় জোড়ায়zawjayniلَعَلَّكُمْতোমরা যাতেlaʿallakumتَذَكَّرُونَশিক্ষা গ্রহণ করtadhakkarūna٤٩
আমি প্রত্যেকটি বস্তু সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়, যাতে তোমরা শিক্ষা গ্রহণ কর।
৫১:৫০
فَفِرُّوٓا۟অতএব তোমরা দৌড়াওfafirrūإِلَىদিকেilāٱللَّهِ ۖআল্লাহরl-lahiإِنِّىনিশ্চয়ই আমিinnīلَكُمতোমাদের জন্যেlakumمِّنْهُতার পক্ষ হতেmin'huنَذِيرٌۭএকজন সতর্ককারীnadhīrunمُّبِينٌۭসুস্পষ্টmubīnun٥٠
অতএব দৌড়াও আল্লাহর দিকে, আমি তোমাদের জন্য তাঁর পক্ষ হতে স্পষ্ট সতর্ককারী।
৫১:৫১
وَلَاএবং নাwalāتَجْعَلُوا۟তোমরা বানাবেtajʿalūمَعَসাথেmaʿaٱللَّهِআল্লাহরl-lahiإِلَـٰهًاউপাস্যilāhanءَاخَرَ ۖঅন্য কোনোākharaإِنِّىনিশ্চয়ই আমিinnīلَكُمতোমাদের জন্যেlakumمِّنْهُতাঁর পক্ষ হতেmin'huنَذِيرٌۭএকজন সতর্ককারীnadhīrunمُّبِينٌۭসুস্পষ্টmubīnun٥١
তোমরা আল্লাহর সঙ্গে কোন ইলাহ স্থির করো না, আমি তাঁর পক্ষ থেকে তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী।
৫১:৫২
كَذَٰلِكَএভাবেইkadhālikaمَآনাmāأَتَىএসেছেatāٱلَّذِينَ(তাদের কাছে) যারাalladhīnaمِنথেকেminقَبْلِهِمতাদের পূর্বে (ছিল)qablihimمِّنকোনোminرَّسُولٍরাসূলrasūlinإِلَّاএছাড়া যেillāقَالُوا۟তারা বলে ছিলqālūسَاحِرٌ"(সে একজন) জাদুকরsāḥirunأَوْবাawمَجْنُونٌপাগল"majnūnun٥٢
এভাবে যখনই তাদের আগের লোকেদের মধ্যে কোন রসূল এসেছে, তখনই তারা বলেছে- ‘সে যাদুকর না হয় উন্মাদ।’
৫১:৫৩
أَتَوَاصَوْا۟তারা পরস্পরে কি পরামর্শ করে নিয়েছেatawāṣawبِهِۦ ۚসে বিষয়েbihiبَلْ(না) বরংbalهُمْতারা(ছিল)humقَوْمٌۭজাতিqawmunطَاغُونَদুর্বিনীতṭāghūna٥٣
তারা কি বংশ পরম্পরায় এরই অসিয়ত (অর্থাৎ অন্তিম সবক) দিয়ে আসছে, বরং তারা সীমালঙ্ঘনকারী জাতি।
৫১:৫৪
فَتَوَلَّতাই তুমি উপেক্ষা করোfatawallaعَنْهُمْতাদের হতেʿanhumفَمَآআর নওfamāأَنتَতুমিantaبِمَلُومٍۢতিরস্কৃতbimalūmin٥٤
কাজেই তুমি তাদের দিক থেকে মুখ ফিরিয়ে লও, তার জন্য তুমি তিরস্কৃত হবে না।
৫১:৫৫
وَذَكِّرْএবং উপদেশ দাওwadhakkirفَإِنَّকেননা নিশ্চয়ইfa-innaٱلذِّكْرَىٰউপদেশl-dhik'rāتَنفَعُউপকার দিবেtanfaʿuٱلْمُؤْمِنِينَমু'মিনদেরকেl-mu'minīna٥٥
আর তুমি উপদেশ দিতে থাক, কেননা উপদেশ মু’মিনদের উপকার করবে।
৫১:৫৬
وَمَاএবং নাwamāخَلَقْتُআমি সৃষ্টি করেছিkhalaqtuٱلْجِنَّজিনকেl-jinaوَٱلْإِنسَও মানুষকেwal-insaإِلَّاএছাড়া যেillāلِيَعْبُدُونِযেন আমাকে তারা ইবাদত করেliyaʿbudūni٥٦
আমি জ্বিন ও মানবকে সৃষ্টি করেছি একমাত্র এ কারণে যে, তারা আমারই ‘ইবাদাত করবে।
৫১:৫৭
مَآনাmāأُرِيدُচাই আমিurīduمِنْهُمতাদের নিকট হতেmin'humمِّنকোনোminرِّزْقٍۢজীবিকাriz'qinوَمَآআর নাwamāأُرِيدُচাই আমিurīduأَنযেanيُطْعِمُونِআমাকে তারা খাওয়াবেyuṭ'ʿimūni٥٧
আমি তাদের থেকে রিযক চাই না, আর আমি এও চাই না যে, তারা আমাকে খাওয়াবে।
৫১:৫৮
إِنَّনিশ্চয়ইinnaٱللَّهَআল্লাহl-lahaهُوَতিনিইhuwaٱلرَّزَّاقُরিযকদাতাl-razāquذُوআছেdhūٱلْقُوَّةِশক্তিসম্পন্নl-quwatiٱلْمَتِينُপ্রবল পরাক্রান্তl-matīnu٥٨
আল্লাহই তো রিযকদাতা, মহা শক্তিধর, প্রবল পরাক্রান্ত।
৫১:৫৯
فَإِنَّঅতএব নিশ্চয়ইfa-innaلِلَّذِينَতাদের জন্যেlilladhīnaظَلَمُوا۟(যারা) সীমালঙ্ঘন করেছেẓalamūذَنُوبًۭا(তাদের আছে) শাস্তির অংশdhanūbanمِّثْلَযেমনিmith'laذَنُوبِ(প্রাপ্য ছিল) শাস্তির অংশdhanūbiأَصْحَـٰبِهِمْতাদের সাথীদেরaṣḥābihimفَلَاনা তাই (যেন)falāيَسْتَعْجِلُونِআমার কাছে তারা তাড়াহুড়া করেyastaʿjilūni٥٩
কাজেই যারা যুলম করেছে তাদের প্রাপ্য তাই যে প্রাপ্য পূর্বে ছিল তাদের মত লোকেদের; কাজেই (নিজেদের প্রাপ্য পাওয়ার জন্য) তারা যেন তাড়াহুড়া না করে।
৫১:৬০
فَوَيْلٌۭঅতঃপর দুর্ভোগfawaylunلِّلَّذِينَ(তাদের) জন্যে যারাlilladhīnaكَفَرُوا۟অস্বীকার করেছেkafarūمِنব্যাপারেminيَوْمِهِمُতাদের (সেই) দিনেরyawmihimuٱلَّذِىযারalladhīيُوعَدُونَভয় তাদের দেখান হয়েছেyūʿadūna٦٠
কাফিরদের জন্য ধ্বংস (নেমে আসবে) তাদের সেদিনের যেদিনের ভয় তাদেরকে দেখানো হয়েছে।
—
—
—
—
লোড হচ্ছে…