৫০
ক্বাফ
ق
সূরা ক্বাফ (ق) পবিত্র কুরআনের ৫০ নম্বর অধ্যায় — মক্কা সূরা, যাতে ৪৫ টি আয়াত রয়েছে। মক্কী সূরাগুলো নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মদিনায় হিজরতের আগে নাজিল হয়েছিল এবং সাধারণত ঈমান, আল্লাহর একত্ব ও পরকালের ওপর জোর দেয়।
বুকমার্ক (0)
এখনো কোনো বুকমার্ক নেই। যেকোনো আয়াতের পাশে বুকমার্ক আইকনে ক্লিক করে সংরক্ষণ করুন।
বিসমিল্লাহ
بِسْمِনামেbis'miٱللَّهِআল্লাহ (র)l-lahiٱلرَّحْمَـٰنِপরম করুণাময়l-raḥmāniٱلرَّحِيمِঅসীম দয়ালুl-raḥīmi
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে
৫০:১
قٓ ۚকা-ফqafوَٱلْقُرْءَانِশপথ কুরআনেরwal-qur'āniٱلْمَجِيدِসম্মানিতl-majīdi١
ক্বাফ, শপথ মাহাত্ম্যপূর্ণ কুরআনের (যে তুমি আল্লাহর রসূল।)
৫০:২
بَلْবরংbalعَجِبُوٓا۟তারা অবাক হয়েছেʿajibūأَنযেanجَآءَهُمতাদের কাছে এসেছেjāahumمُّنذِرٌۭএকজন সতর্ককারীmundhirunمِّنْهُمْতাদের মধ্য হতেmin'humفَقَالَবলে তাইfaqālaٱلْكَـٰفِرُونَঅস্বীকারকারীরাl-kāfirūnaهَـٰذَا"এটাhādhāشَىْءٌব্যাপারshayonعَجِيبٌআজবʿajībun٢
বরং এ লোকেরা বিস্মিত হচ্ছে যে, তাদের কাছে তাদেরই মধ্য হতে একজন সর্তককারী এসেছে। যার কারণে কাফিররা বলে- ‘এতো বড়ই আশ্চর্যজনক ব্যাপার!
৫০:৩
أَءِذَاযখন কিa-idhāمِتْنَاআমরা মারা যাবmit'nāوَكُنَّاএবংআমরা হবwakunnāتُرَابًۭا ۖমাটি (তখন পুনরুথিত হব)turābanذَٰلِكَসেইdhālikaرَجْعٌۢপ্রত্যাবর্তন (হবে)rajʿunبَعِيدٌۭসুদূর পরাহত"baʿīdun٣
আমরা যখন মরে যাব আর মাটি হয়ে যাব (তখন আমাদেরকে আবার আল্লাহর কাছে ফিরে যেতে হবে)? এ ফিরে যাওয়াটা তো বহু দূরের ব্যাপার।
৫০:৪
قَدْনিশ্চয়ইqadعَلِمْنَاআমরা জানিʿalim'nāمَاযাmāتَنقُصُক্ষয় করেtanquṣuٱلْأَرْضُমাটিl-arḍuمِنْهُمْ ۖতাদের যে অংশmin'humوَعِندَنَاএবং আমাদের কাছে আছেwaʿindanāكِتَـٰبٌএকটি কিতাবkitābunحَفِيظٌۢসংরক্ষণকারীḥafīẓun٤
আমি জানি মাটি তাদের কতটুকু ক্ষয় করে আর আমার কাছে আছে এক কিতাব যা (সব কিছুর পূর্ণ বিবরণ) সংরক্ষণ করে।
৫০:৫
بَلْবরংbalكَذَّبُوا۟তারা প্রত্যাখ্যান করেছেkadhabūبِٱلْحَقِّমহাসত্যকেbil-ḥaqiلَمَّاযখনlammāجَآءَهُمْতাদের কাছে এসেছেjāahumفَهُمْতারা অতএবfahumفِىٓমধ্যেfīأَمْرٍۢএ বিষয়েরamrinمَّرِيجٍসংশয়ে দোদুল্যমানmarījin٥
তাদের কাছে সত্য আসার পর তারা তা অস্বীকার করেছে, কাজেই এখন তারা সংশয়ের মধ্যে পড়ে আছে।
৫০:৬
أَفَلَمْনি তবে কিafalamيَنظُرُوٓا۟তারা লক্ষ্য করেyanẓurūإِلَىপ্রতিilāٱلسَّمَآءِআকাশেরl-samāiفَوْقَهُمْতাদের উপরেfawqahumكَيْفَকিভাবেkayfaبَنَيْنَـٰهَاতা আমরা নির্মাণ করেছিbanaynāhāوَزَيَّنَّـٰهَاও তা আমরা সুশোভিত করেছিwazayyannāhāوَمَاএবং নেইwamāلَهَاতাতেlahāمِنকোনোminفُرُوجٍۢফাটলfurūjin٦
তারা কি তাদের উপরে অবস্থিত আকাশের দিকে তাকায় না, কীভাবে আমি তাকে বানিয়েছি, তাকে সুশোভিত করেছি আর তাতে নেই কোন ফাটল?
৫০:৭
وَٱلْأَرْضَএবং ভূমিকেwal-arḍaمَدَدْنَـٰهَاতা আমরা বিস্তৃত করেছিmadadnāhāوَأَلْقَيْنَاএবং আমরা স্থাপন করেছিwa-alqaynāفِيهَاতাতেfīhāرَوَٰسِىَপর্বতমালাrawāsiyaوَأَنۢبَتْنَاএবং আমরা উৎপন্ন করেছিwa-anbatnāفِيهَاতাতেfīhāمِنধরণেরminكُلِّপ্রত্যেকkulliزَوْجٍۭ(উদ্ভিদ) জোড়া জোড়াzawjinبَهِيجٍۢনয়নজুড়ানোbahījin٧
আর পৃথিবী- তাকে করেছি বিস্তৃত আর তাতে সংস্থাপিত করেছি পর্বতরাজি আর তাতে উদ্গত করেছি যাবতীয় সুদৃশ্য উদ্ভিদরাজি।
৫০:৮
تَبْصِرَةًۭও (এসব কিছু) দৃষ্টিপ্রসারণকারীtabṣiratanوَذِكْرَىٰও শিক্ষাপ্রদwadhik'rāلِكُلِّপ্রত্যেকের জন্যেlikulliعَبْدٍۢবান্দার/ দাসেরʿabdinمُّنِيبٍۢযে প্রত্যাবর্তনকারী (আল্লাহর দিকে)munībin٨
প্রতিটি (আল্লাহ) অভিমুখী বান্দাহর জন্য চক্ষু উন্মোচনকারী ও উপদেশ হিসেবে।
৫০:৯
وَنَزَّلْنَاএবং আমরা অবতীর্ণ করেছিwanazzalnāمِنَথেকেminaٱلسَّمَآءِআকাশl-samāiمَآءًۭপানিmāanمُّبَـٰرَكًۭاউপকারীmubārakanفَأَنۢبَتْنَاএরপর আমরা উৎপন্ন করেছিfa-anbatnāبِهِۦতা দিয়েbihiجَنَّـٰتٍۢবাগানসমূহjannātinوَحَبَّও শস্যাদিwaḥabbaٱلْحَصِيدِকৃষিজাতl-ḥaṣīdi٩
আমি আকাশ থেকে বর্ষণ করি কল্যাণকর বৃষ্টি আর তা দিয়ে সৃষ্টি করি বাগান আর মাড়াইযোগ্য শস্যদানা,
৫০:১০
وَٱلنَّخْلَএবং খেজুর গাছসমূহwal-nakhlaبَاسِقَـٰتٍۢউঁচুbāsiqātinلَّهَاতার আছেlahāطَلْعٌۭখেজুর গুচ্ছṭalʿunنَّضِيدٌۭথরে থরে সাজানোnaḍīdun١٠
আর উঁচু খেজুর গাছ যাতে আছে খেজুর গুচ্ছ স্তরে স্তরে সাজানো।
৫০:১১
رِّزْقًۭاজীবিকাriz'qanلِّلْعِبَادِ ۖদাসদের/ বান্দাদের জন্যেlil'ʿibādiوَأَحْيَيْنَاএবং আমরা জীবিত করিwa-aḥyaynāبِهِۦতা দিয়েbihiبَلْدَةًۭভূমিকেbaldatanمَّيْتًۭا ۚমৃতmaytanكَذَٰلِكَএভাবেইkadhālikaٱلْخُرُوجُউত্থান (হবে)l-khurūju١١
বান্দাহদের রিযক হিসেবে। আর আমি পানি দিয়ে জীবন্ত করে তুলি মৃত যমীনকে। এভাবেই বের করা হবে (ক্ববর থেকে মানুষদের)।
৫০:১২
كَذَّبَتْমিথ্যা বলে অস্বীকার করেছেkadhabatقَبْلَهُمْতাদের পূর্বেqablahumقَوْمُজাতিqawmuنُوحٍۢনূহেরnūḥinوَأَصْحَـٰبُও অধিবাসীরাwa-aṣḥābuٱلرَّسِّকূপl-rasiوَثَمُودُও সামুদwathamūdu١٢
এদের আগে সত্যকে মেনে নিতে অস্বীকার করেছিল নূহের জাতি, রাস্স ও সামুদ জাতি,
৫০:১৩
وَعَادٌۭএবং আদwaʿādunوَفِرْعَوْنُও ফিরআউনwafir'ʿawnuوَإِخْوَٰنُও ভাইয়েরাwa-ikh'wānuلُوطٍۢলূতেরlūṭin١٣
‘আদ, ফেরাউন ও লূত জাতি,
৫০:১৪
وَأَصْحَـٰبُএবং অধিবাসীরাwa-aṣḥābuٱلْأَيْكَةِআইকারl-aykatiوَقَوْمُও জাতিwaqawmuتُبَّعٍۢ ۚতুব্বাtubbaʿinكُلٌّۭপ্রত্যেকেkullunكَذَّبَমিথ্যা বলে অমান্য করেছেkadhabaٱلرُّسُلَরাসূলদেরকেl-rusulaفَحَقَّফলে সত্য হয়েছেfaḥaqqaوَعِيدِআমার ভীতিপ্রদর্শন (শাস্তি পেয়েছে)waʿīdi١٤
আইকাবাসী ও তুব্বার জাতি। তারা সকলেই রসূলদেরকে মিথ্যা বলে অস্বীকার করেছিল, ফলে তাদের উপর আমার শাস্তি অবধারিত হয়েছিল।
৫০:১৫
أَفَعَيِينَاআমরা তবে অক্ষম হয়ে পড়েছি কিafaʿayīnāبِٱلْخَلْقِসৃষ্টিতেbil-khalqiٱلْأَوَّلِ ۚপ্রথমl-awaliبَلْবরংbalهُمْতারাhumفِىমধ্যে আছেfīلَبْسٍۢসন্দেহেরlabsinمِّنْসম্পর্কেminخَلْقٍۢসৃষ্টিkhalqinجَدِيدٍۢনতুনjadīdin١٥
আমরা কি প্রথমবার সৃষ্টি করে ক্লান্ত হয়ে পড়েছি? বস্তুতঃ তারা নতুন সৃষ্টি বিষয়ে সন্দেহে পড়ে আছে।
৫০:১৬
وَلَقَدْএবং নিশ্চয়ইwalaqadخَلَقْنَاআমরা সৃষ্টি করেছিkhalaqnāٱلْإِنسَـٰنَমানুষকেl-insānaوَنَعْلَمُএবং আমরা জানিwanaʿlamuمَاযাmāتُوَسْوِسُকুমন্ত্রণা দেয়tuwaswisuبِهِۦতা সম্পর্কেbihiنَفْسُهُۥ ۖ(অর্থাৎ) তার প্রবৃত্তিnafsuhuوَنَحْنُএবং আমরাwanaḥnuأَقْرَبُঅধিক নিকটেaqrabuإِلَيْهِতারilayhiمِنْচেয়েওminحَبْلِধমনী/ শিরারḥabliٱلْوَرِيدِঘাড়েরl-warīdi١٦
আমিই মানুষকে সৃষ্টি করেছি, আর তার প্রবৃত্তি তাকে (নিত্য নতুন) কী কুমন্ত্রণা দেয় তাও আমি জানি। আমি তার গলার শিরা থেকেও নিকটবর্তী।
৫০:১৭
إِذْযখনidhيَتَلَقَّىগ্রহণ করে (অর্থাৎ লিখে)yatalaqqāٱلْمُتَلَقِّيَانِদুজন গ্রহণকারী (লেখক)l-mutalaqiyāniعَنِথেকেʿaniٱلْيَمِينِডান দিকl-yamīniوَعَنِও থেকেwaʿaniٱلشِّمَالِও বাম দিকl-shimāliقَعِيدٌۭবসেqaʿīdun١٧
(তদুপরি) দু’জন লেখক ডানে ও বামে বসে (মানুষের ‘আমাল) লিখছে।
৫০:১৮
مَّاনাmāيَلْفِظُসে উচ্চারণ করেyalfiẓuمِنকোনোminقَوْلٍকথাqawlinإِلَّاএছাড়া যেillāلَدَيْهِতার কাছে (থাকে)ladayhiرَقِيبٌপ্রহরীraqībunعَتِيدٌۭতৎপরʿatīdun١٨
যে কথাই মানুষ উচ্চারণ করে (তা সংরক্ষণের জন্য) তার নিকটে একজন সদা তৎপর প্রহরী আছে।
৫০:১৯
وَجَآءَتْএবং আসবেwajāatسَكْرَةُযন্ত্রণাsakratuٱلْمَوْتِমৃত্যুরl-mawtiبِٱلْحَقِّ ۖসত্য সহকারেbil-ḥaqiذَٰلِكَ"(বলা হবে এটা) তাইdhālikaمَاযাmāكُنتَতুমি ছিলেkuntaمِنْهُতা হতেmin'huتَحِيدُপাশ কাটাতে/ পালিয়ে থাকতে"taḥīdu١٩
মৃত্যুর যন্ত্রণা প্রকৃতই আসবে যাত্থেকে অব্যাহতি পাওয়ার জন্য তুমি চেষ্টা করতে।
৫০:২০
وَنُفِخَএবং ফুঁ দেওয়া হবেwanufikhaفِىমধ্যেfīٱلصُّورِ ۚশিঙারl-ṣūriذَٰلِكَ(এটাই) সেইdhālikaيَوْمُদিন (যার)yawmuٱلْوَعِيدِভয় দেখানো হতোl-waʿīdi٢٠
অতঃপর সিঙ্গায় ফুঁক দেয়া হবে। সেটাই হল শাস্তির দিন (যে সম্পর্কে মানুষকে সতর্ক করা হয়েছিল)।
৫০:২১
وَجَآءَتْএবং আসবেwajāatكُلُّপ্রত্যেকkulluنَفْسٍۢব্যক্তিnafsinمَّعَهَاতার সাথে (থাকবে)maʿahāسَآئِقٌۭএকজন চালকsāiqunوَشَهِيدٌۭও একজন সাক্ষীwashahīdun٢١
(সেদিন) প্রত্যেক ব্যক্তি আসবে এমন অবস্থায় যে একজন (ফেরেশতা) তাকে হাঁকিয়ে নিয়ে আসবে আর একজন (ফেরেশতা) থাকবে সাক্ষ্যদাতা হিসেবে।
৫০:২২
لَّقَدْ"নিশ্চয়ইlaqadكُنتَতুমি ছিলেkuntaفِىমধ্যেfīغَفْلَةٍۢউদাসীনতারghaflatinمِّنْহতেminهَـٰذَاএটাhādhāفَكَشَفْنَاআমরা এখন সরিয়ে নিয়েছিfakashafnāعَنكَতোমার হতেʿankaغِطَآءَكَতোমার পর্দাghiṭāakaفَبَصَرُكَফলে তোমার দৃষ্টিfabaṣarukaٱلْيَوْمَআজl-yawmaحَدِيدٌۭপ্রখর"ḥadīdun٢٢
(বলা হবে) ‘এ দিন সম্পর্কে তুমি ছিলে উদাসীন। তোমার সামনে যে পর্দা ছিল তা আমি সরিয়ে দিয়েছি। (সে কারণে) তোমার দৃষ্টি আজ খুব তীক্ষ্ম।
৫০:২৩
وَقَالَএবং বলবেwaqālaقَرِينُهُۥতার সঙ্গীqarīnuhuهَـٰذَا"এইhādhāمَاযে (ছিল)māلَدَىَّআমার কাছেladayyaعَتِيدٌপ্রস্তুত"ʿatīdun٢٣
তার সঙ্গী (ফেরেশতা) বলবে ‘এই যে আমার কাছে (‘আমালনামা) প্রস্তুত।’
৫০:২৪
أَلْقِيَا"(বলা হবে) নিক্ষেপ কর দু'জনেalqiyāفِىমধ্যেfīجَهَنَّمَজাহান্নামেরjahannamaكُلَّপ্রত্যেকkullaكَفَّارٍকট্টর কাফিরকেkaffārinعَنِيدٍۢ(যে ছিল) উদ্ধতʿanīdin٢٤
(নির্দেশ দেয়া হবে) তোমরা উভয়ে প্রত্যেক অবাধ্য কাফিরকে নিক্ষেপ কর জাহান্নামে।
৫০:২৫
مَّنَّاعٍۢপ্রবল বাধাদান কারীmannāʿinلِّلْخَيْرِকল্যাণ (কাজের)lil'khayriمُعْتَدٍۢসীমা লংঘনকারীmuʿ'tadinمُّرِيبٍসন্দেহপোষণকারীmurībin٢٥
(যারা ছিল) কল্যাণের প্রতিবন্ধক, সীমালঙ্ঘনকারী ও সন্দিগ্ধ চিত্ত।
৫০:২৬
ٱلَّذِىযেalladhīجَعَلَবানিয়েছিলjaʿalaمَعَসাথেmaʿaٱللَّهِআল্লাহরl-lahiإِلَـٰهًاউপাস্যilāhanءَاخَرَঅন্যকেওākharaفَأَلْقِيَاهُতাকে তাই দু'জনে নিক্ষেপ করfa-alqiyāhuفِىমধ্যেfīٱلْعَذَابِশাস্তিরl-ʿadhābiٱلشَّدِيدِকঠিন"l-shadīdi٢٦
যে আল্লাহর সঙ্গে অন্যকে ইলাহ্ বানিয়ে নিয়েছিল। কাজেই তোমরা উভয়ে তাকে কঠিন ‘আযাবে নিক্ষেপ কর।
৫০:২৭
۞ قَالَবলবেqālaقَرِينُهُۥতার সঙ্গী (অর্থাৎ শয়তান)qarīnuhuرَبَّنَا"হে আমাদের রবrabbanāمَآনাmāأَطْغَيْتُهُۥতাকে আমি অবাধ্য করিaṭghaytuhuوَلَـٰكِنকিন্তুwalākinكَانَ(নিজেই) সে ছিলkānaفِىমধ্যেfīضَلَـٰلٍۭবিভ্রান্তিরḍalālinبَعِيدٍۢ(অনেক) ঘোর"baʿīdin٢٧
তার সঙ্গী বলবে, ‘হে আমাদের প্রতিপালক! আমি তাকে বিদ্রোহী বানাইনি বরং সে নিজেই ছিল সুদূর গুমরাহীর মধ্যে।’
৫০:২৮
قَالَ(আল্লাহ) বলবেনqālaلَا"নাlāتَخْتَصِمُوا۟তোমরা তর্কাতর্কি করোtakhtaṣimūلَدَىَّআমার কাছেladayyaوَقَدْএবং নিশ্চয়ইwaqadقَدَّمْتُআমি পূর্বে পাঠিয়েছিqaddamtuإِلَيْكُمতোমাদের প্রতিilaykumبِٱلْوَعِيدِ(খারাপ পরিণতির) সতর্কবাণীbil-waʿīdi٢٨
আল্লাহ বলবেন, ‘আমার সামনে বাদানুবাদ করো না, আমি আগেই তোমাদেরকে সতর্ক করে দিয়েছিলাম।
৫০:২৯
مَاনাmāيُبَدَّلُপরিবর্তন হয়yubaddaluٱلْقَوْلُকথারl-qawluلَدَىَّআমার কাছেladayyaوَمَآএবং নাwamāأَنَا۠আমিanāبِظَلَّـٰمٍۢঅবিচারকbiẓallāminلِّلْعَبِيدِবান্দাদেরকে/ দাসদেরকে"lil'ʿabīdi٢٩
আমার কথা কক্ষনো বদলে না, আর আমি আমার বান্দাহদের প্রতি যুলমকারীও নই।
৫০:৩০
يَوْمَসেদিনyawmaنَقُولُবলব আমরাnaqūluلِجَهَنَّمَজাহান্নামকেlijahannamaهَلِ"কিhaliٱمْتَلَأْتِতুমি পূর্ণ হয়েছ"im'talatiوَتَقُولُএবং সে বলবেwataqūluهَلْ"(আছে) কিhalمِنকিছুminمَّزِيدٍۢআরও"mazīdin٣٠
সে দিন আমি জাহান্নামকে জিজ্ঞেস করব, ‘তুমি কি পরিপূর্ণ হয়েছ’? সে বলবে, ‘আরো বেশি আছে কি?’
৫০:৩১
وَأُزْلِفَتِনিকটে আনা হবেwa-uz'lifatiٱلْجَنَّةُজান্নাতl-janatuلِلْمُتَّقِينَমুত্তাকীদের জন্যেlil'muttaqīnaغَيْرَনাghayraبَعِيدٍদূরত্বে (থাকবে)baʿīdin٣١
মুত্তাক্বীদের জন্য জান্নাতকে নিকটে আনা হবে- তা মোটেই দূরে থাকবে না।
৫০:৩২
هَـٰذَا"(বলা হবে) এটাhādhāمَا(তাই) যারmāتُوعَدُونَতোমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিলtūʿadūnaلِكُلِّজন্যে প্রত্যেকlikulliأَوَّابٍপ্রত্যাবর্তনকারীর (আল্লাহর দিকে)awwābinحَفِيظٍۢসংরক্ষণকারীর (আল্লাহর সীমার)ḥafīẓin٣٢
(বলা হবে) ‘এ হল তাই যার ও‘য়াদা তোমাদেরকে দেয়া হয়েছিল- প্রত্যেক আল্লাহ অভিমুখী ও (গুনাহ থেকে) খুব বেশি হিফাযাতকারীর জন্য।
৫০:৩৩
مَّنْযেmanخَشِىَভয় করতkhashiyaٱلرَّحْمَـٰنَদয়াময়কেl-raḥmānaبِٱلْغَيْبِনা দেখেইbil-ghaybiوَجَآءَএবং এসেছেwajāaبِقَلْبٍۢঅন্তরসহbiqalbinمُّنِيبٍবিনীতmunībin٣٣
যে না দেখেই দয়াময় (আল্লাহকে) ভয় করত, আর আল্লাহর নির্দেশ পালনের জন্য বিনয়ে অবনত অন্তর নিয়ে উপস্থিত হত।
৫০:৩৪
ٱدْخُلُوهَاপ্রবেশ করো তাতেud'khulūhāبِسَلَـٰمٍۢ ۖশান্তি ও নিরাপত্তা সহbisalāminذَٰلِكَ(এটা) সেইdhālikaيَوْمُদিনyawmuٱلْخُلُودِচিরন্তন (জীবনের)"l-khulūdi٣٤
(তাদেরকে বলা হবে) ‘শান্তির সঙ্গে এতে প্রবেশ কর, এটা চিরস্থায়ী জীবনের দিন।’
৫০:৩৫
لَهُمতাদের জন্যে (থাকবে)lahumمَّا(তাই) যাmāيَشَآءُونَতারা চাইবেyashāūnaفِيهَاতার মধ্যেfīhāوَلَدَيْنَاএবং আমাদের কাছে (আছে)waladaynāمَزِيدٌۭআরও অনেকmazīdun٣٥
সেখানে তাদের জন্য তা-ই আছে যা তারা ইচ্ছে করবে, আর আমার কাছে (তাছাড়াও) আরো বেশি আছে।
৫০:৩৬
وَكَمْএবং কতwakamأَهْلَكْنَاআমরা ধ্বংস করেছিahlaknāقَبْلَهُمতাদের পূর্বেqablahumمِّنথেকেminقَرْنٍজনগোষ্ঠীqarninهُمْতারা (ছিল)humأَشَدُّঅধিক প্রবলashadduمِنْهُمতাদের চেয়েওmin'humبَطْشًۭاশক্তিতেbaṭshanفَنَقَّبُوا۟অতঃপর তারা ভ্রমণ করতfanaqqabūفِىমধ্যেfīٱلْبِلَـٰدِদেশ বিদেশেরl-bilādiهَلْ(ছিল) কিhalمِنকোনোminمَّحِيصٍআশ্রয়স্থল (তাদের জন্যে)maḥīṣin٣٦
তাদের পূর্বে আমি কত জাতিকে ধ্বংস করে দিয়েছি যারা শক্তিতে ছিল তাদের চেয়ে প্রবল, যার ফলে তারা দুনিয়া চষে বেড়াত; তারা পালানোর কোন জায়গা পেয়েছিল কি?
৫০:৩৭
إِنَّনিশ্চয়ইinnaفِىমধ্যে (রয়েছে)fīذَٰلِكَএরdhālikaلَذِكْرَىٰঅবশ্যই উপদেশladhik'rāلِمَنতার জন্যেlimanكَانَআছেkānaلَهُۥযারlahuقَلْبٌঅন্তরqalbunأَوْঅথবাawأَلْقَىনিবিষ্ট করেalqāٱلسَّمْعَকানl-samʿaوَهُوَএমতাবস্থায় সেwahuwaشَهِيدٌۭউপস্থিত (মনেপ্রাণে)shahīdun٣٧
এতে অবশ্যই উপদেশ রয়েছে তার জন্য যার আছে (বোধশক্তিসম্পন্ন) অন্তর কিংবা যে খুব মন দিয়ে কথা শুনে।
৫০:৩৮
وَلَقَدْএবং নিশ্চয়ইwalaqadخَلَقْنَاআমরা সৃষ্টি করেছিkhalaqnāٱلسَّمَـٰوَٰتِআকাশl-samāwātiوَٱلْأَرْضَএবং পৃথিবীকেwal-arḍaوَمَاএবং যা কিছু (আছে)wamāبَيْنَهُمَاউভয়ের মাঝেbaynahumāفِىমধ্যেfīسِتَّةِছয়sittatiأَيَّامٍۢদিনেরayyāminوَمَاএবং নাwamāمَسَّنَاআমাদের স্পর্শ করেছেmassanāمِنকোনোminلُّغُوبٍۢক্লান্তিlughūbin٣٨
আকাশ, যমীন আর এ দু’য়ের মাঝে যা আছে তা আমি ছ’ দিনে সৃষ্টি করেছি; ক্লান্তি আমাকে স্পর্শ করেনি। (আমি সকল মানুষকে বিচারের জন্য হাজির করবই)।
৫০:৩৯
فَٱصْبِرْঅতএব ধৈর্য ধরোfa-iṣ'birعَلَىٰউপরʿalāمَاযাmāيَقُولُونَতারা বলছেyaqūlūnaوَسَبِّحْএবং পবিত্রতা ঘোষণা করোwasabbiḥبِحَمْدِপ্রশংসাসহbiḥamdiرَبِّكَতোমার রবেরrabbikaقَبْلَপূর্বেqablaطُلُوعِউদয়েরṭulūʿiٱلشَّمْسِসূর্যেরl-shamsiوَقَبْلَও পূর্বেwaqablaٱلْغُرُوبِ(সূর্য) অস্তেরl-ghurūbi٣٩
কাজেই তারা (মিথ্যা, উপহাসপূর্ণ ও অপমানজনক কথা) যা বলে তাতে তুমি ধৈর্য ধারণ কর আর সূর্যোদয়ের পূর্বে আর সূর্যাস্তের পূর্বে তোমার প্রতিপালকের মহিমা ও প্রশংসা ঘোষণা কর।
৫০:৪০
وَمِنَএবং কিছু অংশেwaminaٱلَّيْلِরাতেরal-layliفَسَبِّحْهُঅতঃপর তাঁর পবিত্রতা ঘোষণা করোfasabbiḥ'huوَأَدْبَـٰرَএবং পরেwa-adbāraٱلسُّجُودِ(নামাজের) সিজদাসমূহেরওl-sujūdi٤٠
আর তাঁর প্রশংসা ঘোষণা কর রাত্রির একাংশে আর নামাযের পরে।
৫০:৪১
وَٱسْتَمِعْএবং শোনোwa-is'tamiʿيَوْمَযে দিনyawmaيُنَادِডাকবেyunādiٱلْمُنَادِএকজন ঘোষণাকারীl-munādiمِنহতেminمَّكَانٍۢস্থানmakāninقَرِيبٍۢনিকটবর্তীqarībin٤١
আর শোন, যেদিন এক ঘোষণাকারী (প্রত্যেক ব্যক্তির) নিকটবর্তী স্থান থেকে ডাক দিবে,
৫০:৪২
يَوْمَসেদিনyawmaيَسْمَعُونَতারা শুনতে পারবেyasmaʿūnaٱلصَّيْحَةَমহাগর্জনl-ṣayḥataبِٱلْحَقِّ ۚযথাযথভাবেbil-ḥaqiذَٰلِكَএটাdhālikaيَوْمُদিনyawmuٱلْخُرُوجِ(কবর হতে) বের হওয়ারl-khurūji٤٢
যেদিন সমস্ত মানুষ প্রকৃতই শুনতে পাবে এক (ভয়ংকর) ধ্বনি। সেদিনটি হবে (ভূগর্ভ থেকে সকল আত্মার) বের হওয়ার দিন।
৫০:৪৩
إِنَّاনিশ্চয়ই আমরাinnāنَحْنُআমরাইnaḥnuنُحْىِۦজীবন দিইnuḥ'yīوَنُمِيتُএবং মৃত্যু দিই আমরাইwanumītuوَإِلَيْنَاএবং আমাদের দিকেইwa-ilaynāٱلْمَصِيرُপ্রত্যাবর্তনস্থলl-maṣīru٤٣
আমিই জীবন দেই, আমিই মুত্যু দেই, আর আমার কাছেই (সব্বাইকে) ফিরে আসতে হবে।
৫০:৪৪
يَوْمَযেদিনyawmaتَشَقَّقُবিদীর্ণ হবেtashaqqaquٱلْأَرْضُপৃথিবীl-arḍuعَنْهُمْতাদের ভিতর হতেʿanhumسِرَاعًۭا ۚত্রস্তব্যস্তsirāʿanذَٰلِكَএইdhālikaحَشْرٌসমবেত করাḥashrunعَلَيْنَاআমাদের উপরʿalaynāيَسِيرٌۭখুবই সহজyasīrun٤٤
যেদিন পৃথিবী দীর্ণ বিদীর্ণ হবে, আর মানুষ ছুটে যাবে (হাশরের পানে)। এই একত্রীকরণ আমার জন্য খুবই সহজ।
৫০:৪৫
نَّحْنُ(হে নবী) আমরাnaḥnuأَعْلَمُখুব জানিaʿlamuبِمَاঐ বিষয়ে যাbimāيَقُولُونَ ۖতারা বলেছেyaqūlūnaوَمَآএবং নাwamāأَنتَতুমিantaعَلَيْهِمতাদের উপরʿalayhimبِجَبَّارٍۢ ۖজবরদস্তিকারীbijabbārinفَذَكِّرْসুতরাং উপদেশ দাওfadhakkirبِٱلْقُرْءَانِকুরআনের সাহায্যেbil-qur'āniمَن(তাকে) যেmanيَخَافُভয় করেyakhāfuوَعِيدِআমার সতর্কীকরণকেwaʿīdi٤٥
তারা (তোমার বিরুদ্ধে) যা বলে তা আমি ভাল করেই জানি, তুমি তাদের উপর জবরদস্তিকারী নও। কাজেই যে আমার শাস্তির ভয়প্রদর্শনকে ভয় করে, তাকে তুমি কুরআনের সাহায্যে উপদেশ দাও।
—
—
—
—
লোড হচ্ছে…