৪৯

আল-হুজুরাত

মদীনা ১৮ আয়াত পারা ২৬
الحجرات

সূরা আল-হুজুরাত (الحجرات) পবিত্র কুরআনের ৪৯ নম্বর অধ্যায় — মদীনা সূরা, যাতে ১৮ টি আয়াত রয়েছে। মাদানী সূরাগুলো মদিনায় হিজরতের পরে নাজিল হয়েছিল এবং বেশি করে ইবাদত, বিধি-বিধান ও মুসলিম সমাজের জীবন নিয়ে আলোচনা করে।

বিসমিল্লাহ
بِسْمِনামেbis'miٱللَّهِআল্লাহ (র)l-lahiٱلرَّحْمَـٰنِপরম করুণাময়l-raḥmāniٱلرَّحِيمِঅসীম দয়ালুl-raḥīmi
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে
৪৯:১
يَـٰٓأَيُّهَاহেyāayyuhāٱلَّذِينَযারাalladhīnaءَامَنُوا۟ঈমান এনেছāmanūلَاনাتُقَدِّمُوا۟তোমরা অগ্রসর হয়ো (কোন বিষয়ে)tuqaddimūبَيْنَআগেbaynaيَدَىِআগেyadayiٱللَّهِআল্লাহরl-lahiوَرَسُولِهِۦ ۖও তাঁর রাসুলেরwarasūlihiوَٱتَّقُوا۟এবং ভয় করোwa-ittaqūٱللَّهَ ۚআল্লাহকেl-lahaإِنَّনিশ্চয়ইinnaٱللَّهَআল্লাহl-lahaسَمِيعٌসবকিছু শুনেনsamīʿunعَلِيمٌۭসবকিছু জানেনʿalīmun١
ওহে মু’মিনগণ! তোমরা (কোন বিষয়েই) আল্লাহ ও তাঁর রসূলের আগে বেড়ে যেয়ো না, আল্লাহকে ভয় কর, আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ।
৪৯:২
يَـٰٓأَيُّهَاহেyāayyuhāٱلَّذِينَযারাalladhīnaءَامَنُوا۟ঈমান এনেছāmanūلَاনাتَرْفَعُوٓا۟তোমরা উঁচু করোtarfaʿūأَصْوَٰتَكُمْতোমাদের কন্ঠস্বরকেaṣwātakumفَوْقَউপরfawqaصَوْتِকন্ঠস্বরেরṣawtiٱلنَّبِىِّনবীরl-nabiyiوَلَاএবং নাwalāتَجْهَرُوا۟তোমরা উচ্চ করো (আওয়াজ)tajharūلَهُۥতাঁর সাথেlahuبِٱلْقَوْلِকথা বলার ক্ষেত্রেbil-qawliكَجَهْرِযেমন উচ্চ হয় (আওয়াজ)kajahriبَعْضِكُمْতোমাদের একেbaʿḍikumلِبَعْضٍঅপরের (সাথে)libaʿḍinأَن(এমন না হয়) যেanتَحْبَطَনষ্ট হয়ে যায়taḥbaṭaأَعْمَـٰلُكُمْতোমাদের আমলগুলোaʿmālukumوَأَنتُمْএবং তোমরাwa-antumلَاনাتَشْعُرُونَটেরও পাবেtashʿurūna٢
হে মু’মিনগণ! তোমরা নবীর আওয়াজের উপর তোমাদের আওয়াজ উচ্চ করো না। তোমরা নিজেরা পরস্পরে যেমন উচ্চ আওয়াজে কথা বল, তাঁর সঙ্গে সে রকম উচ্চ আওয়াজে কথা বলো না। তা করলে তোমাদের (যাবতীয়) কাজকর্ম নিস্ফল হয়ে যাবে, আর তোমরা একটু টেরও পাবে না।
৪৯:৩
إِنَّনিশ্চয়ইinnaٱلَّذِينَযারাalladhīnaيَغُضُّونَনিচু রাখেyaghuḍḍūnaأَصْوَٰتَهُمْতাদের আওয়াজaṣwātahumعِندَনিকটʿindaرَسُولِরাসুলেরrasūliٱللَّهِআল্লাহরl-lahiأُو۟لَـٰٓئِكَঐসব লোকulāikaٱلَّذِينَ(তারাই) যাদেরalladhīnaٱمْتَحَنَযাচাই করে নিয়েছেনim'taḥanaٱللَّهُআল্লাহ্l-lahuقُلُوبَهُمْতাদের অন্তরসমূহকেqulūbahumلِلتَّقْوَىٰ ۚতাকওয়ার জন্যlilttaqwāلَهُمতাদের জন্যে রয়েছেlahumمَّغْفِرَةٌۭক্ষমাmaghfiratunوَأَجْرٌও পুরস্কারwa-ajrunعَظِيمٌমহাʿaẓīmun٣
যারা আল্লাহর রসূলের সামনে তাদের আওয়াজ নীচু করে, আল্লাহ তাদের অন্তরগুলোকে তাকওয়ার জন্য যাচাই-বাছাই করে নিয়েছেন। তাদের জন্য আছে ক্ষমা আর বিরাট পুরস্কার।
৪৯:৪
إِنَّনিশ্চয়ইinnaٱلَّذِينَযারাalladhīnaيُنَادُونَكَতোমাকে ডাকাডাকি করেyunādūnakaمِنহতেminوَرَآءِপেছনwarāiٱلْحُجُرَٰتِকক্ষেরl-ḥujurātiأَكْثَرُهُمْতাদের অধিকাংশইaktharuhumلَاনাيَعْقِلُونَজ্ঞানবুদ্ধি রাখেyaʿqilūna٤
যারা তোমাকে হুজরার বাইরে থেকে (উচ্চঃস্বরে) ডাকে, তাদের অধিকাংশেরই কোন জ্ঞান নেই।
৪৯:৫
وَلَوْএবং যদি (এমন হতো)walawأَنَّهُمْযে তারাannahumصَبَرُوا۟ধৈর্য ধরতṣabarūحَتَّىٰযতক্ষণ নাḥattāتَخْرُجَতুমি বের হতেtakhrujaإِلَيْهِمْতাদের দিকেilayhimلَكَانَহতো অবশ্যইlakānaخَيْرًۭاউত্তমkhayranلَّهُمْ ۚতাদের জন্যেlahumوَٱللَّهُএবং আল্লাহ্wal-lahuغَفُورٌۭক্ষমাশীলghafūrunرَّحِيمٌۭপরম দয়ালুraḥīmun٥
তারা যদি ধৈর্য ধরত যে পর্যন্ত না তুমি তাদের কাছে বেরিয়ে আস, সেটাই তাদের জন্য উত্তম হত। আল্লাহ বড়ই ক্ষমাশীল, অতি দয়ালু।
৪৯:৬
يَـٰٓأَيُّهَاহেyāayyuhāٱلَّذِينَযারাalladhīnaءَامَنُوٓا۟ঈমান এনেছāmanūإِنযদিinجَآءَكُمْতোমাদের কাছে আসেjāakumفَاسِقٌۢকোনো সত্যত্যাগীfāsiqunبِنَبَإٍۢকোনো খবর নিয়েbinaba-inفَتَبَيَّنُوٓا۟তোমরা তখন পরীক্ষা করোfatabayyanūأَن(এমন না হয়) যেanتُصِيبُوا۟তোমরা ক্ষতি করে বসtuṣībūقَوْمًۢاসম্প্রদায়কেqawmanبِجَهَـٰلَةٍۢঅজ্ঞতার কারণেbijahālatinفَتُصْبِحُوا۟তাহলেfatuṣ'biḥūعَلَىٰজন্যʿalāمَاযাفَعَلْتُمْতোমরা করেছfaʿaltumنَـٰدِمِينَঅনুতাপকারী/ লজ্জিতnādimīna٦
হে মু’মিনগণ! কোন পাপাচারী যদি তোমাদের কাছে কোন খবর নিয়ে আসে, তাহলে তার সত্যতা যাচাই করে লও, তা না হলে তোমরা অজ্ঞতাবশতঃ কোন সম্প্রদায়ের ক্ষতি করে বসবে, অতঃপর তোমরা যা করেছ সেজন্য তোমাদেরকে অনুতপ্ত হতে হবে।
৪৯:৭
وَٱعْلَمُوٓا۟এবং তোমরা জেনে রাখwa-iʿ'lamūأَنَّযেannaفِيكُمْতোমাদের মধ্যে (আছে)fīkumرَسُولَরাসুলrasūlaٱللَّهِ ۚআল্লাহরl-lahiلَوْযদিlawيُطِيعُكُمْতোমাদের মেনে নেয় সেyuṭīʿukumفِىভাগكَثِيرٍۢবেশিরkathīrinمِّنَথেকেminaٱلْأَمْرِব্যাপারেl-amriلَعَنِتُّمْতোমরা অবশ্যই কষ্ট পাবেlaʿanittumوَلَـٰكِنَّকিন্তুwalākinnaٱللَّهَআল্লাহl-lahaحَبَّبَপ্রিয় করেছেনḥabbabaإِلَيْكُمُতোমাদের কাছেilaykumuٱلْإِيمَـٰنَঈমানকেl-īmānaوَزَيَّنَهُۥএবং তা শোভন করে দিয়েছেনwazayyanahuفِىমধ্যেقُلُوبِكُمْতোমাদের অন্তরেরqulūbikumوَكَرَّهَএবং অপ্রিয় করে দিয়েছেনwakarrahaإِلَيْكُمُতোমাদের কাছেilaykumuٱلْكُفْرَকুফরী/ অবিশ্বাসl-kuf'raوَٱلْفُسُوقَও সত্যত্যাগwal-fusūqaوَٱلْعِصْيَانَ ۚএবং অবাধ্যতা (প্রতি)wal-ʿiṣ'yānaأُو۟لَـٰٓئِكَএসব লোকulāikaهُمُতারাইhumuٱلرَّٰشِدُونَসঠিক পথগামীl-rāshidūna٧
তোমরা জেনে রেখ যে, তোমাদের মধ্যে আল্লাহর রসূল বর্তমান আছে। সে যদি অধিকাংশ বিষয়ে তোমাদের কথা মেনে নিত, তাহলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হতে। কিন্তু আল্লাহ তোমাদের কাছে ঈমানকে প্রিয় করে দিয়েছেন। তোমাদের অন্তরে সেটিকে সুশোভিত করেছেন আর তোমাদের কাছে কুফুরী, পাপাচার ও অবাধ্যতাকে ঘৃণিত করেছেন। তারাই সত্য পথপ্রাপ্ত।
৪৯:৮
فَضْلًۭاঅনুগ্রহেfaḍlanمِّنَপক্ষ হতেminaٱللَّهِআল্লাহরl-lahiوَنِعْمَةًۭ ۚও (তাঁর) অনুগ্রহwaniʿ'matanوَٱللَّهُএবং আল্লাহwal-lahuعَلِيمٌসবকিছু জানেনʿalīmunحَكِيمٌۭপ্রজ্ঞাময়ḥakīmun٨
(যা) আল্লাহর করুণা ও অনুগ্রহ। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।
৪৯:৯
وَإِنএবং যদিwa-inطَآئِفَتَانِদুটি দলṭāifatāniمِنَমধ্য হতেminaٱلْمُؤْمِنِينَমু'মিনদেরl-mu'minīnaٱقْتَتَلُوا۟পরস্পরে যুদ্ধে লিপ্ত হয়iq'tatalūفَأَصْلِحُوا۟তবে তোমরা  মীমাংসা করে দাওfa-aṣliḥūبَيْنَهُمَا ۖতাদের উভয়ের মাঝেbaynahumāفَإِنۢযদি অতঃপরfa-inبَغَتْসীমালংঘন করেbaghatإِحْدَىٰهُمَاতাদের একদলiḥ'dāhumāعَلَىবিরুদ্ধেʿalāٱلْأُخْرَىٰঅন্যেরl-ukh'rāفَقَـٰتِلُوا۟তবে তোমরা যুদ্ধ করোfaqātilūٱلَّتِى(তার বিরুদ্ধে) যেallatīتَبْغِىসীমালংঘন করেtabghīحَتَّىٰযতক্ষণ নাḥattāتَفِىٓءَফিরে আসেtafīaإِلَىٰٓদিকেilāأَمْرِনির্দেশেরamriٱللَّهِ ۚআল্লাহরl-lahiفَإِنযদি অতঃপরfa-inفَآءَتْফিরে আসেfāatفَأَصْلِحُوا۟তবে তোমরা মীমাংসা করে দাওfa-aṣliḥūبَيْنَهُمَاতাদের উভয়ের মাঝেbaynahumāبِٱلْعَدْلِন্যায়ানুগভাবেbil-ʿadliوَأَقْسِطُوٓا۟ ۖএবং তোমরা সুবিচার করোwa-aqsiṭūإِنَّনিশ্চয়ইinnaٱللَّهَআল্লাহl-lahaيُحِبُّপছন্দ করেনyuḥibbuٱلْمُقْسِطِينَসুবিচারকারীদেরকেl-muq'siṭīna٩
মু’মিনদের দু’দল লড়াইয়ে জড়িয়ে পড়লে তাদের মধ্যে মীমাংসা করে দাও। অতঃপর একটি দল অপরটির উপর বাড়াবাড়ি করলে যে দলটি বাড়াবাড়ি করে, তার বিরুদ্ধে তোমরা লড়াই কর যতক্ষণ না সে দলটি আল্লাহর নির্দেশের দিকে ফিরে আসে। অতঃপর যদি দলটি ফিরে আসে, তাহলে তাদের মধ্যে ইনসাফের সঙ্গে ফয়সালা কর আর সুবিচার কর; আল্লাহ সুবিচারকারীদেরকে ভালবাসেন।
৪৯:১০
إِنَّمَاপ্রকৃতপক্ষেinnamāٱلْمُؤْمِنُونَমু'মিনরাl-mu'minūnaإِخْوَةٌۭ(পরস্পরে) ভাই ভাইikh'watunفَأَصْلِحُوا۟অতএব তোমরা মীমাংসা করে দাওfa-aṣliḥūبَيْنَমাঝেbaynaأَخَوَيْكُمْ ۚতোমাদের দুই ভাইয়েরakhawaykumوَٱتَّقُوا۟এবং তোমরা ভয় করোwa-ittaqūٱللَّهَআল্লাহকেl-lahaلَعَلَّكُمْতোমাদের উপর সম্ভবতঃlaʿallakumتُرْحَمُونَঅনুগ্রহ করা হবেtur'ḥamūna١٠
মু’মিনরা পরস্পর ভাই ভাই, কাজেই তোমাদের ভাইদের মধ্যে শান্তি-সমঝোতা স্থাপন কর, আর আল্লাহকে ভয় কর, যাতে তোমরা দয়া প্রাপ্ত হও।
৪৯:১১
يَـٰٓأَيُّهَاহেyāayyuhāٱلَّذِينَযারাalladhīnaءَامَنُوا۟ঈমান এনেছāmanūلَاনাيَسْخَرْউপহাস করে (যেন)yaskharقَوْمٌۭকোনো পুরুষqawmunمِّنমধ্য থেকেminقَوْمٍ(অন্য) কোনো পুরুষেরqawminعَسَىٰٓহয়তো (যাদের বিদ্রুপ করা হচ্ছে)ʿasāأَنযেanيَكُونُوا۟তারা হবেyakūnūخَيْرًۭاউত্তমkhayranمِّنْهُمْতাদের চেয়েmin'humوَلَاআর নাwalāنِسَآءٌۭমহিলারাnisāonمِّنমধ্য থেকেminنِّسَآءٍ(অন্য) মহিলাদেরnisāinعَسَىٰٓহয়তোʿasāأَنযেanيَكُنَّতারা হবেyakunnaخَيْرًۭاউত্তমkhayranمِّنْهُنَّ ۖতাদের চেয়েmin'hunnaوَلَاএবং নাwalāتَلْمِزُوٓا۟তোমরা দোষারোপ করোtalmizūأَنفُسَكُمْতোমাদের নিজেদেরকেanfusakumوَلَاএবং নাwalāتَنَابَزُوا۟তোমরা ডেকো পরস্পরেtanābazūبِٱلْأَلْقَـٰبِ ۖ(মন্দ) উপনামেbil-alqābiبِئْسَঅত্যন্ত খারাপ ব্যাপারbi'saٱلِٱسْمُনামযুক্ত হওয়াl-s'muٱلْفُسُوقُঅন্যায় (কাজে)l-fusūquبَعْدَপরেbaʿdaٱلْإِيمَـٰنِ ۚঈমান (গ্রহণের)l-īmāniوَمَنএবং যেwamanلَّمْনাlamيَتُبْবিরত থাকেyatubفَأُو۟لَـٰٓئِكَতবে ঐসব লোকfa-ulāikaهُمُতারাইhumuٱلظَّـٰلِمُونَসীমালঙ্ঘঙ্কারীl-ẓālimūna١١
হে মু’মিনগণ! কোন সম্প্রদায় যেন অন্য সম্প্রদায়কে ঠাট্টা-বিদ্রূপ না করে, হতে পারে তারা বিদ্রূপকারীদের চেয়ে উত্তম। আর নারীরা যেন অন্য নারীদেরক ঠাট্টা-বিদ্রূপ না করে, হতে পারে তারা বিদ্রূপকারিণীদের চেয়ে উত্তম। তোমরা একে অন্যের নিন্দা করো না, একে অপরকে মন্দ নামে ডেকো না। ঈমান গ্রহণের পর (ঈমানের আগে কৃত অপরাধকে যা মনে করিয়ে দেয় সেই) মন্দ নাম কতই না মন্দ! (এ সব হতে) যারা তাওবাহ না করে তারাই যালিম।
৪৯:১২
يَـٰٓأَيُّهَاহেyāayyuhāٱلَّذِينَযারাalladhīnaءَامَنُوا۟ঈমান এনেছāmanūٱجْتَنِبُوا۟দূরে থাকij'tanibūكَثِيرًۭاঅত্যাধিকkathīranمِّنَহতেminaٱلظَّنِّঅনুমান করাl-ẓaniإِنَّনিশ্চয়ইinnaبَعْضَকিছুbaʿḍaٱلظَّنِّঅনুমানl-ẓaniإِثْمٌۭ ۖপাপith'munوَلَاএবং নাwalāتَجَسَّسُوا۟তোমরা দোষ খোঁজ করোtajassasūوَلَاএবং নাwalāيَغْتَبনিন্দা করোyaghtabبَّعْضُكُمতোমাদের কেউbaʿḍukumبَعْضًا ۚকাউকেbaʿḍanأَيُحِبُّপছন্দ করে কিayuḥibbuأَحَدُكُمْতোমাদের কেউaḥadukumأَنযেanيَأْكُلَসে খাবেyakulaلَحْمَগোশতlaḥmaأَخِيهِতার ভাইয়েরakhīhiمَيْتًۭا(যে) মৃতmaytanفَكَرِهْتُمُوهُ ۚবস্তুতঃ তা তোমরা ঘৃণাই করfakarih'tumūhuوَٱتَّقُوا۟এবং তোমরা ভয় করোwa-ittaqūٱللَّهَ ۚআল্লাহকেl-lahaإِنَّনিশ্চয়ইinnaٱللَّهَআল্লাহl-lahaتَوَّابٌۭতওবা কবুলকারীtawwābunرَّحِيمٌۭপরম দয়ালুraḥīmun١٢
হে মু’মিনগণ! তোমরা অধিক ধারণা হতে বিরত থাক। কতক ধারণা পাপের অন্তর্ভুক্ত। তোমরা অন্যের দোষ খোঁজাখুঁজি করো না, একে অন্যের অনুপস্থিতিতে দোষ-ত্রুটি বর্ণনা করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? তোমরা তো সেটাকে ঘৃণাই করে থাক। আল্লাহকে ভয় কর, আল্লাহ খুব বেশি তাওবাহ ক্ববূলকারী, অতি দয়ালু।
৪৯:১৩
يَـٰٓأَيُّهَاহেyāayyuhāٱلنَّاسُমানুষl-nāsuإِنَّاনিশ্চয়ইinnāخَلَقْنَـٰكُمআমরা তোমাদেরকে সৃষ্টি করেছিkhalaqnākumمِّنহতেminذَكَرٍۢএক পুরুষdhakarinوَأُنثَىٰও এক মহিলাwa-unthāوَجَعَلْنَـٰكُمْএবং আমরা তোমাদেরকে  বিভক্ত করেছিwajaʿalnākumشُعُوبًۭاবিভিন্ন সম্প্রদায়shuʿūbanوَقَبَآئِلَও (বিভিন্ন) গোত্রেwaqabāilaلِتَعَارَفُوٓا۟ ۚযাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারlitaʿārafūإِنَّনিশ্চয়ইinnaأَكْرَمَكُمْতোমাদের মধ্যে বেশি মর্যাদাসম্পন্নakramakumعِندَনিকটʿindaٱللَّهِআল্লাহরl-lahiأَتْقَىٰكُمْ ۚতোমাদের মধ্যে যে সর্বাধিক মুত্তাকিatqākumإِنَّনিশ্চয়ইinnaٱللَّهَআল্লাহl-lahaعَلِيمٌসবকিছু জানেনʿalīmunخَبِيرٌۭখুব অবহিতkhabīrun١٣
হে মানুষ! তোমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোষ্ঠীতে বিভক্ত করেছি যাতে তোমরা পরস্পরকে চিনতে পার। তোমাদের মধ্যে আল্লাহর নিকট সেই লোকই অধিক সম্মানীয় যে লোক অধিক মুত্তাক্বী। আল্লাহ সর্বজ্ঞ, সব খবর রাখেন।
৪৯:১৪
۞ قَالَتِবলেqālatiٱلْأَعْرَابُমরুবাসীরাl-aʿrābuءَامَنَّا ۖ"আমরা ঈমান এনেছি"āmannāقُلবলোqulلَّمْ"নিlamتُؤْمِنُوا۟তোমরা ঈমান আনোtu'minūوَلَـٰكِنবরংwalākinقُولُوٓا۟তোমরা বলোqūlūأَسْلَمْنَا"আমরা বশ্যতা স্বীকার করেছি"aslamnāوَلَمَّاএবং এখনও নাwalammāيَدْخُلِপ্রবেশ করেছেyadkhuliٱلْإِيمَـٰنُঈমানl-īmānuفِىমধ্যেقُلُوبِكُمْ ۖতোমাদের অন্তরসমূহেরqulūbikumوَإِنএবং যদিwa-inتُطِيعُوا۟তোমরা আনুগত্য করোtuṭīʿūٱللَّهَআল্লাহরl-lahaوَرَسُولَهُۥও তাঁর রাসুলেরwarasūlahuلَاনাيَلِتْكُمতোমাদের কম করবেন (প্রতিফল দানে)yalit'kumمِّنْথেকেminأَعْمَـٰلِكُمْতোমাদের কর্মসমূহেরaʿmālikumشَيْـًٔا ۚকিছুমাত্রshayanإِنَّনিশ্চয়ইinnaٱللَّهَআল্লাহl-lahaغَفُورٌۭক্ষমাশীলghafūrunرَّحِيمٌপরম দয়ালুraḥīmun١٤
বেদুঈনরা বলে, ‘আমরা ঈমান এনেছি’। বল- ‘তোমরা ঈমান আননি, বরং তোমরা বল, ‘আমরা (মৌখিক) আনুগত্য স্বীকার করেছি’, এখন পর্যন্ত তোমাদের অন্তরে ঈমান প্রবেশ করেনি। তোমরা যদি আল্লাহ ও তাঁর রসূলকে মান্য কর তাহলে তোমাদের কৃতকর্মের কিছুই কমতি করা হবে না। আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু।
৪৯:১৫
إِنَّمَاপ্রকৃতপক্ষেinnamāٱلْمُؤْمِنُونَ(তারাই) মু'মিনl-mu'minūnaٱلَّذِينَযারাalladhīnaءَامَنُوا۟ঈমান এনেছেāmanūبِٱللَّهِআল্লাহর উপরbil-lahiوَرَسُولِهِۦও তাঁর রাসুলের (উপর)warasūlihiثُمَّপরেthummaلَمْনিlamيَرْتَابُوا۟তারা সন্দেহ করেyartābūوَجَـٰهَدُوا۟এবং তারা জিহাদ করেছেwajāhadūبِأَمْوَٰلِهِمْতাদের ধনসম্পদ দিয়েbi-amwālihimوَأَنفُسِهِمْএবং তাদের জানজীবন (দিয়ে)wa-anfusihimفِىমধ্যেسَبِيلِপথেরsabīliٱللَّهِ ۚআল্লাহরl-lahiأُو۟لَـٰٓئِكَঐসব লোকulāikaهُمُতারাইhumuٱلصَّـٰدِقُونَসত্যবাদী"l-ṣādiqūna١٥
মু’মিন তারাই যারা আল্লাহ ও তাঁর রসূলের উপর ঈমান আনে, অতঃপর কোনরূপ সন্দেহ করে না, আর তাদের মাল দিয়ে ও জান দিয়ে আল্লাহর পথে জিহাদ করে; তারাই সত্যবাদী।
৪৯:১৬
قُلْ(হে নবী) বলোqulأَتُعَلِّمُونَ"তোমরা কি জানাচ্ছatuʿallimūnaٱللَّهَআল্লাহকেl-lahaبِدِينِكُمْতোমাদের দীন (পালন) সম্পর্কেbidīnikumوَٱللَّهُঅথচ আল্লাহwal-lahuيَعْلَمُজানেনyaʿlamuمَاযা কিছুفِىমধ্যে (আছে)ٱلسَّمَـٰوَٰتِআকাশসমূহেরl-samāwātiوَمَاও যা কিছুwamāفِىমধ্যে (আছে)ٱلْأَرْضِ ۚপৃথিবীরl-arḍiوَٱللَّهُএবং আল্লাহwal-lahuبِكُلِّসম্পর্কেbikulliشَىْءٍসব জিনিসেরshayinعَلِيمٌۭখুব জানেন"ʿalīmun١٦
বল, ‘তোমরা কি তোমাদের দ্বীন সম্পর্কে আল্লাহকে অবগত করতে চাও’? আল্লাহ তো জানেন যা আছে আসমানে আর যা আছে যমীনে। আল্লাহ প্রতিটি বিষয় সম্পর্কে সবিশেষ অবগত।
৪৯:১৭
يَمُنُّونَতারা অনুগ্রহ প্রকাশ করেyamunnūnaعَلَيْكَতোমার প্রতিʿalaykaأَنْযেanأَسْلَمُوا۟ ۖতারা ইসলাম গ্রহণ করেছেaslamūقُلবলোqulلَّا"নাتَمُنُّوا۟তোমরা অনুগ্রহ বলে মনে করোtamunnūعَلَىَّআমার প্রতিʿalayyaإِسْلَـٰمَكُم ۖতোমাদের ইসলাম গ্রহণেরis'lāmakumبَلِবরংbaliٱللَّهُআল্লাহl-lahuيَمُنُّঅনুগ্রহ করেছেনyamunnuعَلَيْكُمْতোমাদের উপরʿalaykumأَنْযেanهَدَىٰكُمْতিনি তোমাদেরকে পথ দেখিয়েছেনhadākumلِلْإِيمَـٰنِঈমানের দিকেlil'īmāniإِنযদিinكُنتُمْতোমরা হওkuntumصَـٰدِقِينَসত্যবাদী (ঈমানের দাবিতে)ṣādiqīna١٧
এই লোকেরা মনে করে যে, তারা ইসলাম কবূল ক’রে তোমার প্রতি অনুগ্রহ করেছে। তাদেরকে বলে দাও, ‘তোমরা তোমাদের ইসলাম কবূলের দ্বারা আমার প্রতি কোন অনুগ্রহ করনি বরং আল্লাহ্ই তোমাদেরকে ঈমানের পথে পরিচালিত ক’রে তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন, তোমরা যদি (তোমাদের ঈমান আনার দাবীতে) সত্যবাদী হয়েই থাক।
৪৯:১৮
إِنَّনিশ্চয়ইinnaٱللَّهَআল্লাহl-lahaيَعْلَمُজানেনyaʿlamuغَيْبَঅদৃশ্য (সম্পর্কে)ghaybaٱلسَّمَـٰوَٰتِআকাশসমূহেরl-samāwātiوَٱلْأَرْضِ ۚও পৃথিবীরwal-arḍiوَٱللَّهُএবং আল্লাহwal-lahuبَصِيرٌۢসবকিছু দেখেনbaṣīrunبِمَاঐ বিষয়েও যাbimāتَعْمَلُونَতোমরা করছ"taʿmalūna١٨
আসমান ও যমীনের গোপন বিষয়ের খবর আল্লাহই জানেন। তোমরা যা কর আল্লাহ তা দেখেন।