৪৮
আল-ফাতহ
الفتح
সূরা আল-ফাতহ (الفتح) পবিত্র কুরআনের ৪৮ নম্বর অধ্যায় — মদীনা সূরা, যাতে ২৯ টি আয়াত রয়েছে। মাদানী সূরাগুলো মদিনায় হিজরতের পরে নাজিল হয়েছিল এবং বেশি করে ইবাদত, বিধি-বিধান ও মুসলিম সমাজের জীবন নিয়ে আলোচনা করে।
বুকমার্ক (0)
এখনো কোনো বুকমার্ক নেই। যেকোনো আয়াতের পাশে বুকমার্ক আইকনে ক্লিক করে সংরক্ষণ করুন।
বিসমিল্লাহ
بِسْمِনামেbis'miٱللَّهِআল্লাহ (র)l-lahiٱلرَّحْمَـٰنِপরম করুণাময়l-raḥmāniٱلرَّحِيمِঅসীম দয়ালুl-raḥīmi
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে
৪৮:১
إِنَّاনিশ্চয়ই আমরাinnāفَتَحْنَاআমরা বিজয় দিয়েছিfataḥnāلَكَতোমাকে (হে নবী)lakaفَتْحًۭاবিজয়fatḥanمُّبِينًۭاসুস্পষ্টmubīnan١
আমি তোমাকে দিয়েছি স্পষ্ট বিজয়।
৪৮:২
لِّيَغْفِرَতিনি ক্ষমা করেন যেনliyaghfiraلَكَতোমাকেlakaٱللَّهُআল্লাহl-lahuمَاযাmāتَقَدَّمَপূর্বে হয়েছেtaqaddamaمِنথেকেminذَنۢبِكَতোমার পাপdhanbikaوَمَاও যাwamāتَأَخَّرَপরে হয়েছেta-akharaوَيُتِمَّএবং সম্পূর্ণ করেন (যেন)wayutimmaنِعْمَتَهُۥতাঁর অনুগ্রহniʿ'matahuعَلَيْكَতোমার প্রতিʿalaykaوَيَهْدِيَكَও তোমাকে পরিচালনা করেনwayahdiyakaصِرَٰطًۭاপথেṣirāṭanمُّسْتَقِيمًۭاসরল সঠিকmus'taqīman٢
যাতে আল্লাহ তোমার আগের ও পিছের যাবতীয় ভুলভ্রান্তি ক্ষমা করেন, তোমার উপর তাঁর নি‘মাত পূর্ণ করেন এবং তোমাকে সরল সঠিক পথে পরিচালিত করেন।
৪৮:৩
وَيَنصُرَكَএবং তোমাকে সাহায্য করেন যেনwayanṣurakaٱللَّهُআল্লাহl-lahuنَصْرًاসাহায্যnaṣranعَزِيزًاবলিষ্ঠ/ জোরʿazīzan٣
আর আল্লাহ তোমাকে প্রবল পরাক্রান্ত সাহায্য দান করেন।
৪৮:৪
هُوَতিনিই (আল্লাহ)huwaٱلَّذِىٓযিনিalladhīأَنزَلَঅবতীর্ণ করেছেনanzalaٱلسَّكِينَةَপ্রশান্তিl-sakīnataفِىমধ্যেfīقُلُوبِঅন্তর সমূহেরqulūbiٱلْمُؤْمِنِينَমু'মিনদেরl-mu'minīnaلِيَزْدَادُوٓا۟তারা বৃদ্ধি করে যেনliyazdādūإِيمَـٰنًۭا(আরও) ঈমানīmānanمَّعَসাথেmaʿaإِيمَـٰنِهِمْ ۗতাদের ঈমানেরīmānihimوَلِلَّهِএবং আল্লাহরই জন্যwalillahiجُنُودُসৈন্যসমূহjunūduٱلسَّمَـٰوَٰتِআকাশেরl-samāwātiوَٱلْأَرْضِ ۚও পৃথিবীরwal-arḍiوَكَانَএবং হলেনwakānaٱللَّهُআল্লাহl-lahuعَلِيمًاসর্বজ্ঞʿalīmanحَكِيمًۭاপ্রজ্ঞাময়ḥakīman٤
তিনিই মু’মিনদের দিলে প্রশান্তি নাযিল করেন যাতে তারা তাদের ঈমানের সাথে আরো ঈমান বাড়িয়ে নেয়। আসমান ও যমীনের যাবতীয় বাহিনী আল্লাহর কর্তৃত্বের অধীন। আল্লাহ সর্বজ্ঞ ও প্রজ্ঞাময়।
৪৮:৫
لِّيُدْخِلَপ্রবেশ করান যেনliyud'khilaٱلْمُؤْمِنِينَমু'মিন পুরুষদেরকেl-mu'minīnaوَٱلْمُؤْمِنَـٰتِও মু'মিন নারীদেরকেwal-mu'minātiجَنَّـٰتٍۢজান্নাতেjannātinتَجْرِىপ্রবাহিত হয়tajrīمِنথেকেminتَحْتِهَاতার (যার) নিচtaḥtihāٱلْأَنْهَـٰرُঝর্ণাধারা সমূহl-anhāruخَـٰلِدِينَতারা চিরস্থায়ী হবেkhālidīnaفِيهَاতার মধ্যেfīhāوَيُكَفِّرَএবং মিটিয়ে দেবেনwayukaffiraعَنْهُمْতাদের হতেʿanhumسَيِّـَٔاتِهِمْ ۚতাদের দোষত্রুটি সমূহকেsayyiātihimوَكَانَএবং হলwakānaذَٰلِكَএটাdhālikaعِندَনিকটʿindaٱللَّهِআল্লাহরl-lahiفَوْزًاসাফল্যfawzanعَظِيمًۭاবিরাটʿaẓīman٥
(তিনি এ কাজ করেন এজন্য) যাতে তিনি মু’মিন পুরুষ ও মু’মিনা নারীকে জান্নাতে প্রবিষ্ট করেন যার তলদেশে ঝর্ণাধারা প্রবাহিত। তাতে তারা চিরকাল থাকবে। তিনি তাদের পাপ মোচন করে দিবেন। আল্লাহর দৃষ্টিতে এটাই বিরাট সাফল্য।
৪৮:৬
وَيُعَذِّبَএবং তিনি শাস্তি দেবেনwayuʿadhibaٱلْمُنَـٰفِقِينَমুনাফেক পুরুষদেরকেl-munāfiqīnaوَٱلْمُنَـٰفِقَـٰتِও মুনাফেক নারীদেরকেwal-munāfiqātiوَٱلْمُشْرِكِينَএবং মুশরিক পুরুষদেরকেwal-mush'rikīnaوَٱلْمُشْرِكَـٰتِও মুশরিক নারীদেরকেwal-mush'rikātiٱلظَّآنِّينَ(যারা) ধারণাকারীl-ẓānīnaبِٱللَّهِআল্লাহ সম্পর্কেbil-lahiظَنَّধারণাẓannaٱلسَّوْءِ ۚখারাপ/ ভ্রান্তl-sawiعَلَيْهِمْতাদের উপর (পড়েছে)ʿalayhimدَآئِرَةُআবর্তনdāiratuٱلسَّوْءِ ۖঅকল্যাণকরl-sawiوَغَضِبَএবং রুষ্ট হয়েছেনwaghaḍibaٱللَّهُআল্লাহl-lahuعَلَيْهِمْতাদের উপরʿalayhimوَلَعَنَهُمْও তাদেরকে অভিশাপ দিয়েছেনwalaʿanahumوَأَعَدَّএবং প্রস্তুত করে রেখেছেনwa-aʿaddaلَهُمْতাদের জন্যেlahumجَهَنَّمَ ۖজাহান্নামjahannamaوَسَآءَتْএবং তা অতিনিকৃষ্টwasāatمَصِيرًۭاগন্তব্যmaṣīran٦
আর তিনি মুনাফিক পুরুষ ও মুনাফিকা নারী, মুশরিক পুরুষ ও মুশরিকা নারীকে শাস্তি দিবেন যারা আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে। তাদের জন্য আছে অশুভ চক্র। আল্লাহ তাদের উপর রাগান্বিত হয়েছেন আর তাদেরকে লা‘নাত করেছেন। তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন জাহান্নাম। তা কতই না নিকৃষ্ট আবাসস্থল!
৪৮:৭
وَلِلَّهِএবং আল্লাহরইwalillahiجُنُودُসৈন্যসমূহjunūduٱلسَّمَـٰوَٰتِআকাশেরl-samāwātiوَٱلْأَرْضِ ۚও পৃথিবীরwal-arḍiوَكَانَএবং হলেনwakānaٱللَّهُআল্লাহl-lahuعَزِيزًاমহাপরাক্রমশালীʿazīzanحَكِيمًاমহাজ্ঞানীḥakīman٧
আসমান ও যমীনের যাবতীয় বাহিনী আল্লাহর কর্তৃত্বের অধীন। আল্লাহ মহা পরাক্রমশালী, মহা প্রজ্ঞাময়।
৪৮:৮
إِنَّآনিশ্চয়ই আমরাinnāأَرْسَلْنَـٰكَতোমাকে আমরা প্রেরণ করেছিarsalnākaشَـٰهِدًۭاসাক্ষ্যদাতাshāhidanوَمُبَشِّرًۭاও সুসংবাদদাতা হিসেবেwamubashiranوَنَذِيرًۭاএবং সতর্ককারীরূপেwanadhīran٨
(হে রাসূল) আমি তোমাকে (সত্যের) সাক্ষ্যদাতা. (বিশ্বাসীদের জন্য) সুসংবাদদাতা ও (অবিশ্বাসীদের জন্য) সতর্ককারী হিসেবে পাঠিয়েছি।
৪৮:৯
لِّتُؤْمِنُوا۟যাতে তোমরা ঈমান আনlitu'minūبِٱللَّهِআল্লাহর উপরbil-lahiوَرَسُولِهِۦও তাঁর রাসূলের উপরwarasūlihiوَتُعَزِّرُوهُএবং তাঁকে তোমরা সাহায্য করwatuʿazzirūhuوَتُوَقِّرُوهُও তাঁকে তোমরা সম্মান করwatuwaqqirūhuوَتُسَبِّحُوهُএবং তাঁর (অর্থাৎ আল্লাহর) পবিত্রতা ঘোষণা করwatusabbiḥūhuبُكْرَةًۭসকালেbuk'ratanوَأَصِيلًاও সন্ধ্যায়wa-aṣīlan٩
যেন (ওহে মানুষেরা) তোমরা আল্লাহ ও তাঁর রসূলের প্রতি ঈমান আন, রসূলকে শক্তি যোগাও আর তাকে সম্মান কর, আর সকাল-সন্ধ্যায় আল্লাহর মহিমা ঘোষণা কর।
৪৮:১০
إِنَّনিশ্চয়ইinnaٱلَّذِينَযারাalladhīnaيُبَايِعُونَكَতোমার কাছে আনুগত্যের শপথ নেয়yubāyiʿūnakaإِنَّمَاপ্রকৃতপক্ষেinnamāيُبَايِعُونَতারা আনুগত্যের শপথ নেয়yubāyiʿūnaٱللَّهَআল্লাহর (নিকট)l-lahaيَدُ(ছিল) হাতyaduٱللَّهِআল্লাহরl-lahiفَوْقَউপরfawqaأَيْدِيهِمْ ۚতাদের হাতগুলোরaydīhimفَمَنসুতরাং যেfamanنَّكَثَভঙ্গ করবে (তার ওয়াদা)nakathaفَإِنَّمَاপ্রকৃতপক্ষেfa-innamāيَنكُثُসে ভঙ্গ করবেyankuthuعَلَىٰউপরʿalāنَفْسِهِۦ ۖতার নিজের (কৃত ওয়াদা)nafsihiوَمَنْএবং যেwamanأَوْفَىٰপূর্ণ করবেawfāبِمَاঐ বিষয়ে যাbimāعَـٰهَدَসে অঙ্গীকার করেছেʿāhadaعَلَيْهُতার উপরʿalayhuٱللَّهَআল্লাহর সাথেl-lahaفَسَيُؤْتِيهِতবে তাকে শীঘ্রই দিবেন তিনিfasayu'tīhiأَجْرًاপুরস্কারajranعَظِيمًۭاবিরাটʿaẓīman١٠
যারা তোমার কাছে বাই‘আত (অর্থাৎ আনুগত্য করার শপথ) করে আসলে তারা আল্লাহর কাছে বাই‘আত করে। তাদের হাতের উপর আছে আল্লাহর হাত। এক্ষণে যে এ ও‘য়াদা ভঙ্গ করে, এ ও‘য়াদা ভঙ্গের কুফল তার নিজেরই উপর পড়বে। আর যে ও‘য়াদা পূর্ণ করবে- যা সে আল্লাহর সঙ্গে করেছে- তিনি অচিরেই তাকে মহা পুরস্কার দান করবেন।
৪৮:১১
سَيَقُولُ(হে নবী) বলবে শীঘ্রইsayaqūluلَكَতোমাকেlakaٱلْمُخَلَّفُونَপিছনে থেকে যাওয়া লোকেরাl-mukhalafūnaمِنَমধ্যহতেminaٱلْأَعْرَابِমরুবাসীদেরl-aʿrābiشَغَلَتْنَآ"আমাদেরকে ব্যস্ত রেখেছিলshaghalatnāأَمْوَٰلُنَاআমাদের ধনসম্পদamwālunāوَأَهْلُونَاও পরিবার পরিজনwa-ahlūnāفَٱسْتَغْفِرْতাই ক্ষমাপ্রার্থনা করুনfa-is'taghfirلَنَا ۚআমাদের জন্যে"lanāيَقُولُونَতারা বলেyaqūlūnaبِأَلْسِنَتِهِمতাদের জিহ্বা দিয়ে (এমন কথা)bi-alsinatihimمَّاযাmāلَيْسَনাlaysaفِىমধ্যে আছেfīقُلُوبِهِمْ ۚতাদের অন্তরেqulūbihimقُلْবলোqulفَمَن"কে তবেfamanيَمْلِكُক্ষমতা রাখেyamlikuلَكُمতোমাদের জন্যেlakumمِّنَহতেminaٱللَّهِআল্লাহরl-lahiشَيْـًٔاকিছুমাত্র (বাঁচাতে)shayanإِنْযদিinأَرَادَইচ্ছে করেন তিনিarādaبِكُمْতোমাদেরকেbikumضَرًّاক্ষতি করতেḍarranأَوْঅথবাawأَرَادَইচ্ছে করেনarādaبِكُمْতোমাদেরকেbikumنَفْعًۢا ۚকল্যাণের (কে রুখতে পারে)nafʿanبَلْবরংbalكَانَহলেনkānaٱللَّهُআল্লাহl-lahuبِمَاঐ বিষয়ে যাbimāتَعْمَلُونَতোমরা কাজকর্ম করছtaʿmalūnaخَبِيرًۢاখুব অবহিতkhabīran١١
(যুদ্ধ থেকে) পিছ-পড়া বেদুঈনরা তোমাকে বলবে- আমাদের মালধন আর আমাদের পরিবার-পরিজন আমাদেরকে ব্যস্ত রেখেছিল, কাজেই (হে নবী) আপনি আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। তারা মুখে এমন কথা বলে যা তাদের অন্তরে নেই। (তাদেরকে) বল, আল্লাহ তোমাদের কোন ক্ষতি বা কোন কল্যাণ করার ইচ্ছে করলে তাঁর বিপক্ষে তোমাদের জন্য কিছু করার ক্ষমতা কার আছে? (কারো কোন ওকালতির দরকার নেই) বরং তোমরা যা কর সে বিষয়ে আল্লাহই খবর রাখেন।
৪৮:১২
بَلْবরংbalظَنَنتُمْতোমরা ধারণা করেছিলেẓanantumأَنযেanلَّنকখনও নাlanيَنقَلِبَফিরে আসতে পারবেyanqalibaٱلرَّسُولُরাসূলl-rasūluوَٱلْمُؤْمِنُونَও মু'মিনরাwal-mu'minūnaإِلَىٰٓকাছেilāأَهْلِيهِمْতাদের পরিবারেরahlīhimأَبَدًۭاকখনওabadanوَزُيِّنَএবং সুখকর লেগেছিলwazuyyinaذَٰلِكَএটাdhālikaفِىমধ্যেfīقُلُوبِكُمْতোমাদের অন্তরেরqulūbikumوَظَنَنتُمْএবং তোমরা ধারণা করেছিলেwaẓanantumظَنَّএকটা ধারণাẓannaٱلسَّوْءِখারাপ/ ভুলl-sawiوَكُنتُمْএবং তোমরা ছিলেwakuntumقَوْمًۢاসম্প্রদায়qawmanبُورًۭاবড় (খারাপ মানসিকতার)"būran١٢
বরং তোমরা ধারণা করেছিলে যে, রসূল ও মু’মিনগণ কক্ষনো তাদের পরিবার পরিজনের কাছে ফিরে আসতে পারবে না, আর এ খেয়ালটা তোমাদের মনে খুবই চমৎকার ক’রে দেয়া হয়েছিল। তোমরা ধারণা করেছিলে বড়ই কু-ধারণা, আসলে তোমরা হলে ধ্বংসের যোগ্য একটা সম্প্রদায়।
৪৮:১৩
وَمَنএবং যেwamanلَّمْনাlamيُؤْمِنۢঈমান আনেyu'minبِٱللَّهِআল্লাহর উপরbil-lahiوَرَسُولِهِۦও তাঁর রাসূলের উপরwarasūlihiفَإِنَّآনিশ্চয়ই সেক্ষেত্রে আমরাfa-innāأَعْتَدْنَاআমরা প্রস্তুত করে রেখেছিaʿtadnāلِلْكَـٰفِرِينَকাফেরদের জন্যlil'kāfirīnaسَعِيرًۭاজ্বলন্ত আগুনsaʿīran١٣
যারা আল্লাহ ও তাঁর রসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে না, আমি (সে সব) কাফিরদের জন্য প্রস্তুত করে রেখেছি জ্বলন্ত আগুন।
৪৮:১৪
وَلِلَّهِএবং আল্লাহরই জন্যwalillahiمُلْكُসার্বভৌমত্বmul'kuٱلسَّمَـٰوَٰتِআকাশেরl-samāwātiوَٱلْأَرْضِ ۚও পৃথিবীরwal-arḍiيَغْفِرُতিনি মাফ করেনyaghfiruلِمَنযাকেlimanيَشَآءُতিনি ইচ্ছে করেনyashāuوَيُعَذِّبُও তিনি শাস্তি দেনwayuʿadhibuمَنযাকেmanيَشَآءُ ۚতিনি ইচ্ছে করেনyashāuوَكَانَআর হলেনwakānaٱللَّهُআল্লাহl-lahuغَفُورًۭاক্ষমাশীলghafūranرَّحِيمًۭاদয়ালুraḥīman١٤
আসমান যমীনের রাজত্ব আল্লাহর; যাকে চান তিনি ক্ষমা করেন, যাকে ইচ্ছে ‘আযাব দেন। আল্লাহ বড়ই ক্ষমাশীল, অতি দয়ালু।
৪৮:১৫
سَيَقُولُবলবে শীঘ্রইsayaqūluٱلْمُخَلَّفُونَপিছনে থেকে যাওয়া লোকেরাl-mukhalafūnaإِذَاযখনidhāٱنطَلَقْتُمْতোমরা চলবেinṭalaqtumإِلَىٰদিকেilāمَغَانِمَযুদ্ধলব্ধ সম্পদেরmaghānimaلِتَأْخُذُوهَاতা গ্রহণ করার জন্যlitakhudhūhāذَرُونَا"আমাদেরও যেতে দাওdharūnāنَتَّبِعْكُمْ ۖতোমাদেরকে অনুসরণ করব আমরা"nattabiʿ'kumيُرِيدُونَতারা চায়yurīdūnaأَنযেanيُبَدِّلُوا۟পরিবর্তন করতেyubaddilūكَلَـٰمَপ্রতিশ্রুতিkalāmaٱللَّهِ ۚআল্লাহ্রl-lahiقُلবলো (তাদেরকে)qulلَّن"কখনও নাlanتَتَّبِعُونَاআমাদের অনুসরণ করবে তোমরাtattabiʿūnāكَذَٰلِكُمْতোমাদের সম্পর্কে এরূপkadhālikumقَالَবলে দিয়েছেনqālaٱللَّهُআল্লাহ্l-lahuمِن"থেকেminقَبْلُ ۖপূর্বেই (একথা)"qabluفَسَيَقُولُونَঅতঃপর তারা বলবে অবশ্যইfasayaqūlūnaبَلْ"বরংbalتَحْسُدُونَنَا ۚআমাদেরকে তোমরা হিংসা করছ"taḥsudūnanāبَلْআসলেbalكَانُوا۟তারা হলো (এমন লোক যে)kānūلَاনাlāيَفْقَهُونَতারা বুঝেyafqahūnaإِلَّاএছাড়াillāقَلِيلًۭاঅতি সামান্যqalīlan١٥
তোমরা যখন গানীমাতের মাল সংগ্রহ করার জন্য যেতে থাকবে তখন পিছনে থেকে যাওয়া লোকগুলো বলবে- ‘আমাদেরকেও তোমাদের সঙ্গে যেতে দাও। তারা আল্লাহর ফরমানকে বদলে দিতে চায়। বল ‘তোমরা কিছুতেই আমাদের সঙ্গে যেতে পারবে না, (খাইবার অভিযানে অংশগ্রহণ এবং সেখানে পাওয়া গানীমাত কেবল তাদের জন্য যারা ইতোপূর্বে হুদাইবিয়ার সফর ও বাই‘আতে রিয্ওয়ানে অংশ নিয়েছে) এমন কথা আল্লাহ পূর্বেই বলে দিয়েছেন। তখন তারা বলবে- ‘তোমরা বরং আমাদের প্রতি হিংসা পোষণ করছ।’ (এটা যে আল্লাহর হুকুম তা তারা বুঝছে না) বরং তারা খুব কমই বুঝে।
৪৮:১৬
قُلবলোqulلِّلْمُخَلَّفِينَপিছে থেকে যাওয়া লোকদেরকেlil'mukhallafīnaمِنَমধ্য হতেminaٱلْأَعْرَابِমরুবাসীদেরl-aʿrābiسَتُدْعَوْنَ"তোমাদের ডাকা হবে শীঘ্রই (যুদ্ধ করতে)satud'ʿawnaإِلَىٰদিকেilāقَوْمٍএক জাতিরqawminأُو۟لِىসম্পন্নulīبَأْسٍۢশক্তিbasinشَدِيدٍۢপ্রবলshadīdinتُقَـٰتِلُونَهُمْতাদের সাথে তোমাদের যুদ্ধ করতে হবেtuqātilūnahumأَوْঅথবাawيُسْلِمُونَ ۖতারা আত্নসমর্পণ করবেyus'limūnaفَإِنযদি অতঃপরfa-inتُطِيعُوا۟তোমরা আনুগত্য করtuṭīʿūيُؤْتِكُمُতোমাদেরকে দিবেনyu'tikumuٱللَّهُআল্লাহ্l-lahuأَجْرًاপুরস্কারajranحَسَنًۭا ۖউত্তমḥasananوَإِنআর যদিwa-inتَتَوَلَّوْا۟তোমরা পিছে ফেরtatawallawكَمَاযেমনkamāتَوَلَّيْتُمতোমরা পিছে ফিরেছtawallaytumمِّنথেকেminقَبْلُইতিপূর্বেqabluيُعَذِّبْكُمْতিনি তোমাদের শাস্তি দিবেনyuʿadhib'kumعَذَابًاশাস্তিʿadhābanأَلِيمًۭاযন্ত্রণাদায়ক"alīman١٦
বেদুঈনদের যারা পেছনে রয়ে গিয়েছিল তাদেরকে বল- ‘তোমাদেরকে যুদ্ধ করতে ডাকা হবে খুবই শক্তিশালী এক জাতির বিরুদ্ধে, তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে অথবা তারা আত্মসমর্পণ করবে। তোমরা যদি তখন তা মান্য কর, আল্লাহ তোমাদেরকে উত্তম পুরস্কার দিবেন। আর যদি পিঠ ফিরিয়ে নাও যেমন তোমরা আগে পিঠ ফিরিয়ে নিয়েছিলে, তাহলে আল্লাহ তোমাদেরকে কষ্টদায়ক শাস্তি দিবেন।
৪৮:১৭
لَّيْسَনেইlaysaعَلَىজন্যেʿalāٱلْأَعْمَىٰঅন্ধেরl-aʿmāحَرَجٌۭকোনো অপরাধ (জিহাদে না গেলে)ḥarajunوَلَاআর নেইwalāعَلَىজন্যেʿalāٱلْأَعْرَجِপঙ্গুরl-aʿrajiحَرَجٌۭকোনো অপরাধḥarajunوَلَاএবং নাwalāعَلَىজন্যেʿalāٱلْمَرِيضِরোগীরl-marīḍiحَرَجٌۭ ۗকোনো অপরাধḥarajunوَمَنএবং যেwamanيُطِعِআনুগত্য করেyuṭiʿiٱللَّهَআল্লাহ্রl-lahaوَرَسُولَهُۥও তাঁর রাসুলেরwarasūlahuيُدْخِلْهُতাকে প্রবেশ করাবেন তিনিyud'khil'huجَنَّـٰتٍۢজান্নাতেjannātinتَجْرِىপ্রবাহিত হয়tajrīمِنথেকেminتَحْتِهَاতার নিচtaḥtihāٱلْأَنْهَـٰرُ ۖঝর্ণাধারাসমূহl-anhāruوَمَنএবং যেwamanيَتَوَلَّপিঠ ফিরাবেyatawallaيُعَذِّبْهُতাকে তিনি শাস্তি দিবেনyuʿadhib'huعَذَابًاশাস্তিʿadhābanأَلِيمًۭاযন্ত্রণাদায়কalīman١٧
অন্ধের উপর কোন দোষ নেই, খোঁড়ার উপর কোন দোষ নেই, রোগীর উপর কোন দোষ নেই। আর যে কেউই আল্লাহ ও তাঁর রসূলের আনুগত্য করবে, আল্লাহ তাকে জান্নাতে প্রবিষ্ট করবেন, যার নীচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত। আর যে ব্যক্তি পিঠ ফিরিয়ে নিবে, তিনি তাকে কষ্টদায়ক শাস্তি দিবেন।
৪৮:১৮
۞ لَّقَدْনিশ্চয়ইlaqadرَضِىَসন্তুষ্ট হয়েছেনraḍiyaٱللَّهُআল্লাহ্l-lahuعَنِপ্রতিʿaniٱلْمُؤْمِنِينَমু'মিনদেরl-mu'minīnaإِذْযখনidhيُبَايِعُونَكَতোমার কাছে বায়'আত গ্রহণ করে তারাyubāyiʿūnakaتَحْتَনিচেtaḥtaٱلشَّجَرَةِগাছটিরl-shajaratiفَعَلِمَতিনি তখন জানতেনfaʿalimaمَاযাmāفِىমধ্যে (ছিল)fīقُلُوبِهِمْতাদের অন্তরসমূহেরqulūbihimفَأَنزَلَঅতঃপর অবতীর্ণ করলেনfa-anzalaٱلسَّكِينَةَপ্রশান্তিl-sakīnataعَلَيْهِمْতাদের উপরʿalayhimوَأَثَـٰبَهُمْএবং তাদের পুরস্কার দিলেনwa-athābahumفَتْحًۭاবিজয়েরfatḥanقَرِيبًۭاআসন্নqarīban١٨
মু’মিনদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হলেন যখন তারা (হুদাইবিয়ায়) গাছের তলে তোমার কাছে বায়‘আত নিল। আল্লাহ জানতেন তাদের অন্তরে কী আছে, এজন্য তিনি তাদের উপর প্রশান্তি অবতীর্ণ করলেন আর পুরস্কার হিসেবে তাদেরকে দিলেন নিকট আসন্ন বিজয়।
৪৮:১৯
وَمَغَانِمَএবং যুদ্ধলব্ধ সম্পদসমূহwamaghānimaكَثِيرَةًۭবিপুল পরিমাণেkathīratanيَأْخُذُونَهَا ۗতা তারা গ্রহণ করবেyakhudhūnahāوَكَانَএবং হলেনwakānaٱللَّهُআল্লাহ্l-lahuعَزِيزًاপরাক্রমশালীʿazīzanحَكِيمًۭاমহাবিজ্ঞḥakīman١٩
আর বিপুল পরিমাণ গানীমাত যা তারা লাভ করবে। আল্লাহ মহা পরাক্রান্ত প্রজ্ঞাময়।
৪৮:২০
وَعَدَكُمُতোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেনwaʿadakumuٱللَّهُআল্লাহ্l-lahuمَغَانِمَযুদ্ধলব্ধ সম্পদ সমুহেরmaghānimaكَثِيرَةًۭবিপুল পরিমাণkathīratanتَأْخُذُونَهَاতা তোমরা গ্রহণ করবেtakhudhūnahāفَعَجَّلَএখন তিনি ত্বরান্বিত করেছেনfaʿajjalaلَكُمْতোমাদের জন্যlakumهَـٰذِهِۦএটাhādhihiوَكَفَّএবং বিরত রাখলেনwakaffaأَيْدِىَহাতগুলোকেaydiyaٱلنَّاسِলোকদেরl-nāsiعَنكُمْতোমাদের থেকেʿankumوَلِتَكُونَএবং এটা হয় যেনwalitakūnaءَايَةًۭএকটি নিদর্শনāyatanلِّلْمُؤْمِنِينَমু'মিনদের জন্যেlil'mu'minīnaوَيَهْدِيَكُمْও তিনি তোমাদের পরিচালনা করেনwayahdiyakumصِرَٰطًۭاপথেṣirāṭanمُّسْتَقِيمًۭاসরল সঠিকmus'taqīman٢٠
আল্লাহ তোমাদেরকে বিপুল পরিমাণ গানীমাতের ও‘য়াদা দিয়েছেন যা তোমরা লাভ করবে। এটা তিনি তোমাদেরকে আগেই দিলেন আর মানুষদের (অর্থাৎ মাক্কার কুরায়শদের) হাতকে তোমাদের (উপর পতিত হওয়া) থেকে সংযত করে রাখলেন যাতে তা মু’মিনদের জন্য একটা নিদর্শন হয় (যে প্রকৃত মু’মিনদেরকে আল্লাহ অতি সংকটময় মুহূর্তেও রক্ষা করতে পারেন), আর তিনি তোমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করেন।
৪৮:২১
وَأُخْرَىٰএবং অন্যটিwa-ukh'rāلَمْনিlamتَقْدِرُوا۟তোমরা সক্ষম হওtaqdirūعَلَيْهَاতার উপরʿalayhāقَدْনিশ্চয়ইqadأَحَاطَপরিবেষ্টন করে রেখেছেনaḥāṭaٱللَّهُআল্লাহ্l-lahuبِهَا ۚতাbihāوَكَانَএবং হলেনwakānaٱللَّهُআল্লাহ্l-lahuعَلَىٰউপরʿalāكُلِّসবkulliشَىْءٍۢকিছুরইshayinقَدِيرًۭاসর্বশক্তিমানqadīran٢١
এবং আরো অন্য (সাহায্য, সম্পদ ও বিজয়) যা এখনও তোমাদের অধিকারে আসেনি, আল্লাহ তা স্বীয় আয়ত্তে রেখেছেন, আল্লাহ সকল বিষয়ে ক্ষমতাবান।
৪৮:২২
وَلَوْএবং যদিwalawقَـٰتَلَكُمُতোমাদের সাথে যুদ্ধ করতqātalakumuٱلَّذِينَযারাalladhīnaكَفَرُوا۟অস্বীকার করেছেkafarūلَوَلَّوُا۟অবশ্যই ফিরত তারাlawallawūٱلْأَدْبَـٰرَপিঠ সমূহকেl-adbāraثُمَّএরপরthummaلَاনাlāيَجِدُونَতারা পেতyajidūnaوَلِيًّۭاকোনো অভিভাবকwaliyyanوَلَاআর নাwalāنَصِيرًۭاকোনো সাহায্যকারীnaṣīran٢٢
কাফিরগণ যদি তোমাদের সাথে যুদ্ধ বাঁধাত, তাহলে তারা অবশ্যই পিঠ ফিরিয়ে নিত, সে অবস্থায় তারা কোন পৃষ্ঠপোষক ও সাহায্যকারী পেত না।
৪৮:২৩
سُنَّةَবিধানsunnataٱللَّهِআল্লাহ্রl-lahiٱلَّتِىযাallatīقَدْনিশ্চয়ইqadخَلَتْঅতীত হয়েছেkhalatمِنথেকেminقَبْلُ ۖপূর্বেওqabluوَلَنএবং কখনো নাwalanتَجِدَপাবে তুমিtajidaلِسُنَّةِবিধানেlisunnatiٱللَّهِআল্লাহ্রl-lahiتَبْدِيلًۭاকোনো পরিবর্তনtabdīlan٢٣
(এটাই) আল্লাহর বিধান, অতীতেও তাই হয়েছে, তুমি আল্লাহর বিধানে কক্ষনো কোন পরিবর্তন পাবে না।
৪৮:২৪
وَهُوَএবং তিনিইwahuwaٱلَّذِىযিনিalladhīكَفَّবিরত রেখেছিলেনkaffaأَيْدِيَهُمْতাদের হাতগুলোকেaydiyahumعَنكُمْতোমাদের হতেʿankumوَأَيْدِيَكُمْও তোমাদের হাতগুলোকেwa-aydiyakumعَنْهُمতাদের হতেʿanhumبِبَطْنِউপকণ্ঠেbibaṭniمَكَّةَমক্কারmakkataمِنۢথেকেminبَعْدِএরপরেওbaʿdiأَنْযেanأَظْفَرَكُمْতোমাদের বিজয় দিয়েছিলেনaẓfarakumعَلَيْهِمْ ۚতাদের বিরুদ্ধেʿalayhimوَكَانَএবং হলেনwakānaٱللَّهُআল্লাহ্l-lahuبِمَاঐ বিষয়ে যাbimāتَعْمَلُونَতোমরা কাজ করtaʿmalūnaبَصِيرًاখুব দেখছেনbaṣīran٢٤
মক্কা উপত্যকায় তিনিই তাদের হাত তোমাদের থেকে আর তোমাদের হাত তাদের থেকে বিরত রেখেছিলেন তোমাদেরকে তাদের উপর বিজয়ী করার পর। তোমরা যা কিছু কর আল্লাহ তা দেখেন।
৪৮:২৫
هُمُতিনিইhumuٱلَّذِينَযারাalladhīnaكَفَرُوا۟অস্বীকার করেছেkafarūوَصَدُّوكُمْও তোমাদের বাধা দিয়েছেwaṣaddūkumعَنِহতেʿaniٱلْمَسْجِدِমসজিদেl-masjidiٱلْحَرَامِহারামl-ḥarāmiوَٱلْهَدْىَএবং কুরবানির পশুগুলোকেwal-hadyaمَعْكُوفًا(যা ছিল) 'আবদ্ধ'maʿkūfanأَنযেanيَبْلُغَপৌঁছবেyablughaمَحِلَّهُۥ ۚতার কুরবানির জায়গায়maḥillahuوَلَوْلَاএবং যদি না (আশংকা থাকত)walawlāرِجَالٌۭ(এমন কিছু) পুরুষrijālunمُّؤْمِنُونَমু'মিনmu'minūnaوَنِسَآءٌۭও নারীwanisāonمُّؤْمِنَـٰتٌۭমু'মিনmu'minātunلَّمْনাlamتَعْلَمُوهُمْযাদেরকে তোমরা জানতেtaʿlamūhumأَنযেanتَطَـُٔوهُمْতাদেরকে পদদলিত করতে তোমরাtaṭaūhumفَتُصِيبَكُمফলে তোমাদের পৌছুতfatuṣībakumمِّنْهُمতাদের কারণেmin'humمَّعَرَّةٌۢক্ষতির সম্মুখীনmaʿarratunبِغَيْرِনাbighayriعِلْمٍۢ ۖজেনেʿil'minلِّيُدْخِلَ(এটা করেছেন এজন্যে) প্রবেশ করান যেনliyud'khilaٱللَّهُআল্লাহ্l-lahuفِىমধ্যেfīرَحْمَتِهِۦতাঁর অনুগ্রহেরraḥmatihiمَنযাকেmanيَشَآءُ ۚতিনি ইচ্ছে করেনyashāuلَوْযদিlawتَزَيَّلُوا۟তারা পৃথক হতtazayyalūلَعَذَّبْنَاআমরা শাস্তি দিতাম অবশ্যইlaʿadhabnāٱلَّذِينَ(তাদেরকে) যারাalladhīnaكَفَرُوا۟অস্বীকার করেছেkafarūمِنْهُمْতাদের মধ্য হতেmin'humعَذَابًاশাস্তিʿadhābanأَلِيمًاযন্ত্রণাদায়কalīman٢٥
কুফুরী তো তারাই করেছিল আর তোমাদেরকে মাসজিদুল হারাম থেকে বাধা দিয়েছিল। বাধা দিয়েছিল কুরবানীর পশুগুলোকে কুরবানীর স্থানে পৌঁছতে। মু’মিন পুরুষ আর মু’মিন নারীরা যদি (মাক্কায় কাফিরদের মাঝে) না থাকত যাদের সম্পর্কে তোমরা জান না আর অজ্ঞতাবশতই তোমরা তাদেরকে পর্যুদস্ত করে দিবে যার ফলে তোমাদের উপর কলঙ্ক লেপন হবে-এমন সম্ভাবনা না থাকত, তাহলে তোমাদেরকে যুদ্ধের আদেশ দেয়া হত। যুদ্ধের আদেশ দেয়া হয়নি যাতে আল্লাহ যাকে ইচ্ছে তাঁর রহমাতের মধ্যে শামিল করে নিতে পারেন। (মাক্কায় অনেক মু’মিন আর কাফিররা একত্রিত না থেকে) যদি তারা পৃথক হয়ে থাকত, তাহলে আমি তাদের মধ্যে কাফিরদেরকে ভয়াবহ শাস্তি দিতাম।
৪৮:২৬
إِذْযখনidhجَعَلَপোষণ করলjaʿalaٱلَّذِينَযারাalladhīnaكَفَرُوا۟অস্বীকার করেছিলkafarūفِىমধ্যেfīقُلُوبِهِمُতাদের অন্তরগুলোরqulūbihimuٱلْحَمِيَّةَহঠকারিতাl-ḥamiyataحَمِيَّةَহঠকারিতাḥamiyyataٱلْجَـٰهِلِيَّةِঅজ্ঞতারl-jāhiliyatiفَأَنزَلَতখন অবতীর্ণ করলেনfa-anzalaٱللَّهُআল্লাহ্l-lahuسَكِينَتَهُۥতাঁর প্রশান্তিsakīnatahuعَلَىٰউপরʿalāرَسُولِهِۦতাঁর রাসূলেরrasūlihiوَعَلَىও উপরwaʿalāٱلْمُؤْمِنِينَমু'মিনদেরl-mu'minīnaوَأَلْزَمَهُمْএবং তাদেরকে সংহত করলেনwa-alzamahumكَلِمَةَ(কথায়) নীতিতেkalimataٱلتَّقْوَىٰতাকওয়ারl-taqwāوَكَانُوٓا۟এবং তারা ছিলwakānūأَحَقَّঅধিক যোগ্যaḥaqqaبِهَاএরbihāوَأَهْلَهَا ۚও তার উপযুক্তwa-ahlahāوَكَانَএবং হলেনwakānaٱللَّهُআল্লাহ্l-lahuبِكُلِّসম্পর্কেbikulliشَىْءٍসবকিছুshayinعَلِيمًۭاখুব জ্ঞাতʿalīman٢٦
কাফিররা যখন তাদের অন্তরে জিদ ও হঠকারিতা জাগিয়ে তুলল- অজ্ঞতার যুগের জিদ ও হঠকারিতা- তখন আল্লাহ তাঁর রসূল ও মু’মিনদের উপর স্বীয় প্রশান্তি অবতীর্ণ করলেন আর তাদের জন্য তাকওয়া অবলম্বনের নির্দেশ-বাণী অপরিহার্য (রূপে পালনীয়) ক’রে দিলেন; আর তারাই ছিল এর সবচেয়ে বেশি হকদার ও যোগ্য অধিকারী। আল্লাহ সকল বিষয়ে সর্বাধিক জ্ঞানের অধিকারী।
৪৮:২৭
لَّقَدْনিশ্চয়ইlaqadصَدَقَসত্য করে দেখিয়েছেনṣadaqaٱللَّهُআল্লাহ্l-lahuرَسُولَهُতাঁর রাসুলেরrasūlahuٱلرُّءْيَاস্বপ্নকেl-ru'yāبِٱلْحَقِّ ۖসঠিকভাবেbil-ḥaqiلَتَدْخُلُنَّঅবশ্যই তোমরা প্রবেশ করবেlatadkhulunnaٱلْمَسْجِدَমসজিদেl-masjidaٱلْحَرَامَহারামেl-ḥarāmaإِنযদিinشَآءَইচ্ছে করেনshāaٱللَّهُআল্লাহ্l-lahuءَامِنِينَনিরাপদেāminīnaمُحَلِّقِينَ(কেউ কেউ) মুণ্ডনকারীmuḥalliqīnaرُءُوسَكُمْতোমাদের মাথাruūsakumوَمُقَصِّرِينَও (কেউ কেউ) চুল ছোটকারী হয়েwamuqaṣṣirīnaلَاনাlāتَخَافُونَ ۖতোমরা ভয় পাবেtakhāfūnaفَعَلِمَতিনি বস্তুতঃ জানেনfaʿalimaمَاযাmāلَمْনাlamتَعْلَمُوا۟তোমরা জানtaʿlamūفَجَعَلَতাই তিনি দিয়েছেনfajaʿalaمِنথেকেminدُونِছাড়াdūniذَٰلِكَসেটাdhālikaفَتْحًۭاএকটি বিজয়fatḥanقَرِيبًاআসন্নqarīban٢٧
আল্লাহ তাঁর রসূলকে প্রকৃত সত্য স্বপ্নই দেখিয়েছিলেন। আল্লাহর ইচ্ছায় তোমরা অবশ্য অবশ্যই মাসজিদে হারামে প্রবেশ করবে নিরাপদে, মস্তক মুন্ডিত অবস্থায় ও চুল কেটে, ভয়ভীতিহীন হয়ে। আল্লাহ জানেন, যা তোমরা জান না। (সেই স্বপ্ন তো পূর্ণ হবেই) তদুপরি তিনি দিলেন (হুদাইবিয়ার চুক্তি সম্পাদনের মাধ্যমে) নিকটাসন্ন বিজয়।
৪৮:২৮
هُوَতিনিইhuwaٱلَّذِىٓযিনিalladhīأَرْسَلَপ্রেরণ করেছেনarsalaرَسُولَهُۥতাঁর রাসুলকেrasūlahuبِٱلْهُدَىٰদিয়ে দিক-নির্দেশনাbil-hudāوَدِينِও দীনwadīniٱلْحَقِّসত্য (দিয়ে)l-ḥaqiلِيُظْهِرَهُۥতা বিজয়ী করার জন্যেliyuẓ'hirahuعَلَىউপরʿalāٱلدِّينِদীনেরl-dīniكُلِّهِۦ ۚঅন্যান্য সবkullihiوَكَفَىٰএবং যথেষ্টwakafāبِٱللَّهِআল্লাহই এ বিষয়েbil-lahiشَهِيدًۭاসাক্ষী হিসেবেshahīdan٢٨
তিনিই তাঁর রসূলকে পাঠিয়েছেন হিদায়াত ও সত্য দ্বীন সহকারে সকল দ্বীনের উপর সেটিকে বিজয়ী করার জন্য। (এ ব্যাপারে) সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট।
৪৮:২৯
مُّحَمَّدٌۭমুহাম্মাদmuḥammadunرَّسُولُরাসুলrasūluٱللَّهِ ۚআল্লাহ্রl-lahiوَٱلَّذِينَএবং যারাwa-alladhīnaمَعَهُۥٓতাঁর সাথে (আছে)maʿahuأَشِدَّآءُতারা কঠোরashiddāuعَلَىবিরুদ্ধেʿalāٱلْكُفَّارِকাফিরদেরl-kufāriرُحَمَآءُতারা সহানুভূতিশীলruḥamāuبَيْنَهُمْ ۖতাদের (নিজেদের) মাঝেbaynahumتَرَىٰهُمْতাদের দেখবে তুমিtarāhumرُكَّعًۭاরুকুকারীrukkaʿanسُجَّدًۭاসিজদাকারী হিসেবেsujjadanيَبْتَغُونَতারা সন্ধান করেyabtaghūnaفَضْلًۭاঅনুগ্রহfaḍlanمِّنَনিকট হতেminaٱللَّهِআল্লাহ্রl-lahiوَرِضْوَٰنًۭا ۖও (তাঁর) সন্তুষ্টিwariḍ'wānanسِيمَاهُمْতাদের চিহ্ন (উজ্জ্বল হয়ে আছে)sīmāhumفِىমধ্যেfīوُجُوهِهِمতাদের চেহারারwujūhihimمِّنْথেকেminأَثَرِপ্রভাবেathariٱلسُّجُودِ ۚসিজদাসমূহেরl-sujūdiذَٰلِكَএইdhālikaمَثَلُهُمْতাদের গুণ পরিচয়mathaluhumفِىমধ্যে (রয়েছে)fīٱلتَّوْرَىٰةِ ۚতাওরাতেরl-tawrātiوَمَثَلُهُمْএবং তাদের গুণ পরিচয়wamathaluhumفِىমধ্যে (রয়েছে)fīٱلْإِنجِيلِইনজিলেরওl-injīliكَزَرْعٍ(তাদের) উপমা একটি চারাগাছেরkazarʿinأَخْرَجَ(যা) নির্গত করেakhrajaشَطْـَٔهُۥতার অংকুরshaṭahuفَـَٔازَرَهُۥএরপর তাকে শক্তিশালী করেfaāzarahuفَٱسْتَغْلَظَঅতঃপর মোটা হয়fa-is'taghlaẓaفَٱسْتَوَىٰঅতঃপর দৃঢ়ভাবে দাঁড়ায়fa-is'tawāعَلَىٰউপরʿalāسُوقِهِۦতার কাণ্ডেরsūqihiيُعْجِبُআনন্দ দেয়yuʿ'jibuٱلزُّرَّاعَচাষীদেরকেl-zurāʿaلِيَغِيظَতিনি জ্বালা সৃষ্টি করেন যেনliyaghīẓaبِهِمُতাদের কারণেbihimuٱلْكُفَّارَ ۗকাফিরদেরl-kufāraوَعَدَপ্রতিশ্রুতি দিয়েছেনwaʿadaٱللَّهُআল্লাহ্l-lahuٱلَّذِينَ(তাদেরকে) যারাalladhīnaءَامَنُوا۟ঈমান এনেছেāmanūوَعَمِلُوا۟ও কাজ করেছেwaʿamilūٱلصَّـٰلِحَـٰتِসৎকর্মl-ṣāliḥātiمِنْهُمতাদের মধ্য হতেmin'humمَّغْفِرَةًۭক্ষমাmaghfiratanوَأَجْرًاও পুরস্কারwa-ajranعَظِيمًۢاমহাʿaẓīman٢٩
মুহাম্মাদ আল্লাহর রসুল। আর যে সব লোক তাঁর সঙ্গে আছে তারা কাফিরদের প্রতি অত্যন্ত কঠোর, নিজেদের পরস্পরের প্রতি দয়াশীল। তাদেরকে তুমি দেখবে রুকূ‘ ও সাজদায় অবনত অবস্থায়, তারা আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি অনুসন্ধানে নিয়োজিত। তাদের চিহ্ন হল, তাদের মুখমন্ডলে সেজদা্র প্রভাব পরিস্ফুট হয়ে আছে। তাদের এমন দৃষ্টান্তের কথা তাওরাতে আছে, তাদের দৃষ্টান্ত ইঞ্জিলেও আছে। (তারা) যেন একটা চারাগাছ তার কচিপাতা বের করে, তারপর তা শক্ত হয়, অতঃপর তা কান্ডের উপর মজবুত হয়ে দাঁড়িয়ে যায়- যা চাষীকে আনন্দ দেয়। (এভাবে আল্লাহ মু’মিনদেরকে দুর্বল অবস্থা থেকে দৃঢ় ভিত্তির উপর দাঁড় ক’রে দেন) যাতে কাফিরদের অন্তর গোস্বায় জ্বলে যায়। তাদের মধ্য থেকে যারা ঈমান আনে আর সৎকর্ম করে, আল্লাহ তাদের জন্য ক্ষমা ও মহা পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন।
—
—
—
—
লোড হচ্ছে…