৪৭
মুহাম্মাদ
محمد
সূরা মুহাম্মাদ (محمد) পবিত্র কুরআনের ৪৭ নম্বর অধ্যায় — মদীনা সূরা, যাতে ৩৮ টি আয়াত রয়েছে। মাদানী সূরাগুলো মদিনায় হিজরতের পরে নাজিল হয়েছিল এবং বেশি করে ইবাদত, বিধি-বিধান ও মুসলিম সমাজের জীবন নিয়ে আলোচনা করে।
বুকমার্ক (0)
এখনো কোনো বুকমার্ক নেই। যেকোনো আয়াতের পাশে বুকমার্ক আইকনে ক্লিক করে সংরক্ষণ করুন।
বিসমিল্লাহ
بِسْمِনামেbis'miٱللَّهِআল্লাহ (র)l-lahiٱلرَّحْمَـٰنِপরম করুণাময়l-raḥmāniٱلرَّحِيمِঅসীম দয়ালুl-raḥīmi
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে
৪৭:১
ٱلَّذِينَযারাalladhīnaكَفَرُوا۟অস্বীকার করেছেkafarūوَصَدُّوا۟ও বাধা দিয়েছে (লোকদেরকে)waṣaddūعَنহতেʿanسَبِيلِপথsabīliٱللَّهِআল্লাহরl-lahiأَضَلَّব্যর্থ করে দিয়েছেন তিনিaḍallaأَعْمَـٰلَهُمْতাদের কর্ম সমূহকেaʿmālahum١
যারা কুফুরী করে এবং আল্লাহর পথে বাধা সৃষ্টি করে, আল্লাহ তাদের সকল কর্ম ব্যর্থ করে দেন।
৪৭:২
وَٱلَّذِينَআর যারাwa-alladhīnaءَامَنُوا۟ঈমান এনেছেāmanūوَعَمِلُوا۟ও কাজ করেছেwaʿamilūٱلصَّـٰلِحَـٰتِসৎকর্মেরl-ṣāliḥātiوَءَامَنُوا۟এবং ঈমান এনেছেwaāmanūبِمَا(তার উপর) যাbimāنُزِّلَঅবতীর্ণ করা হয়েছেnuzzilaعَلَىٰউপরʿalāمُحَمَّدٍۢমুহাম্মাদেরmuḥammadinوَهُوَএবং তাwahuwaٱلْحَقُّসত্যl-ḥaquمِنপক্ষ হতেminرَّبِّهِمْ ۙতাদের রবেরrabbihimكَفَّرَ(আল্লাহ্) মিটিয়ে দিয়েছেনkaffaraعَنْهُمْতাদের হতেʿanhumسَيِّـَٔاتِهِمْতাদের ত্রুটি সমুহsayyiātihimوَأَصْلَحَও শুধরে দিবেনwa-aṣlaḥaبَالَهُمْতাদের অবস্থাbālahum٢
আর যারা ঈমান আনে ও সৎকর্ম করে আর মুহাম্মাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তাতে বিশ্বাস স্থাপন করে- কারণ তা তাদের প্রতিপালকের প্রেরিত সত্য- তিনি তাদের মন্দ কাজগুলো মুছে দেবেন, আর তাদের অবস্থার উন্নতি ঘটাবেন।
৪৭:৩
ذَٰلِكَএটাdhālikaبِأَنَّএ কারণে যেbi-annaٱلَّذِينَযারাalladhīnaكَفَرُوا۟অস্বীকার করেছেkafarūٱتَّبَعُوا۟তারা অনুসরণ করেছেittabaʿūٱلْبَـٰطِلَমিথ্যাকেl-bāṭilaوَأَنَّআর নিশ্চয়ইwa-annaٱلَّذِينَযারাalladhīnaءَامَنُوا۟ঈমান এনেছেāmanūٱتَّبَعُوا۟তারা অনুসরণ করেছেittabaʿūٱلْحَقَّসত্যকেl-ḥaqaمِن(আগত) পক্ষ হতেminرَّبِّهِمْ ۚতাদের রবেরrabbihimكَذَٰلِكَএভাবেkadhālikaيَضْرِبُবর্ণনা করেনyaḍribuٱللَّهُআল্লাহ্l-lahuلِلنَّاسِলোকদের জন্যেlilnnāsiأَمْثَـٰلَهُمْতাদের দৃষ্টান্ত সমুহamthālahum٣
এর কারণ এই যে, যারা কুফুরী করে তারা মিথ্যার অনুসরণ করে, আর যারা ঈমান আনে তারা তাদের প্রতিপালকের প্রেরিত সত্যের অনুসরণ করে। এমনিভাবে আল্লাহ মানুষের জন্য তাদের (মধ্যেকার পাপী এবং পুণ্যবানের) দৃষ্টান্ত বর্ণনা করেন।
৪৭:৪
فَإِذَاঅতঃপর যখনfa-idhāلَقِيتُمُতোমরা যুদ্ধে অবতীর্ণ হবেlaqītumuٱلَّذِينَতাদের সাথে (যারা)alladhīnaكَفَرُوا۟অস্বীকার করেছেkafarūفَضَرْبَতখন আঘাত করা(প্রথম কাজ)faḍarbaٱلرِّقَابِ(তাদের) ঘাড়ে-গর্দানেl-riqābiحَتَّىٰٓএমনকিḥattāإِذَآযখনidhāأَثْخَنتُمُوهُمْতাদেরকে সম্পূর্ণভাবে পরাজিত করবেathkhantumūhumفَشُدُّوا۟তোমরা তখন শক্ত করে বাঁধবেfashuddūٱلْوَثَاقَ(বন্দীদের) বাঁধনl-wathāqaفَإِمَّاঅতঃপর হয়তোfa-immāمَنًّۢاঅনুকম্পা করবেmannanبَعْدُপরেbaʿduوَإِمَّاনাহয়wa-immāفِدَآءًমুক্তিপণ নেবেfidāanحَتَّىٰযতক্ষণ নাḥattāتَضَعَসংবরণ করবেtaḍaʿaٱلْحَرْبُযুদ্ধl-ḥarbuأَوْزَارَهَا ۚতার অস্ত্রসমূহকেawzārahāذَٰلِكَএটা (বিধান)dhālikaوَلَوْএবং যদিwalawيَشَآءُইচ্ছে করতেনyashāuٱللَّهُআল্লাহ্ (তবে)l-lahuلَٱنتَصَرَঅবশ্যই প্রতিশোধ গ্রহণ করতেনla-intaṣaraمِنْهُمْতাদের হতেmin'humوَلَـٰكِنকিন্তুwalākinلِّيَبْلُوَا۟(এ পন্থা নিয়েছেন) যাতে তিনি পরীক্ষা করতে পারেনliyabluwāبَعْضَكُمতোমাদের এককেbaʿḍakumبِبَعْضٍۢ ۗঅপরকে দিয়েbibaʿḍinوَٱلَّذِينَএবং যারাwa-alladhīnaقُتِلُوا۟নিহত হয়qutilūفِىমধ্যেfīسَبِيلِপথেরsabīliٱللَّهِআল্লাহ্রl-lahiفَلَنসেক্ষেত্রে কখনও নাfalanيُضِلَّতিনি নিষ্ফল করবেনyuḍillaأَعْمَـٰلَهُمْতাদের কর্ম সমুহকেaʿmālahum٤
অতঃপর যখন তোমরা কাফিরদের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হও, তখন তাদের ঘাড়ে আঘাত হানো, অবশেষে যখন তাদেরকে পূর্ণরূপে পরাস্ত কর, তখন তাদেরকে শক্তভাবে বেঁধে ফেল। অতঃপর হয় তাদের প্রতি অনুগ্রহ কর, না হয় তাদের থেকে মুক্তিপণ গ্রহণ কর। তোমরা যুদ্ধ চালিয়ে যাবে, যে পর্যন্ত না শত্রুপক্ষ অস্ত্র সমর্পণ করে। এ নির্দেশই তোমাদেরকে দেয়া হল। আল্লাহ ইচ্ছে করলে (নিজেই) তাদের থেকে প্রতিশোধ নিতে পারতেন। কিন্তু তিনি তোমাদের একজনকে অন্যের দ্বারা পরীক্ষা করতে চান (এজন্য তোমাদেরকে যুদ্ধ করার সুযোগ দেন)। যারা আল্লাহর পথে শহীদ হয় তিনি তাদের কর্মফল কক্ষনো বিনষ্ট করবেন না।
৪৭:৫
سَيَهْدِيهِمْতিনি অচিরেই তাদেরকে পরিচালিত করবেন সৎ পথেsayahdīhimوَيُصْلِحُও ভালো করবেনwayuṣ'liḥuبَالَهُمْতাদের অবস্থাbālahum٥
তিনি তাদেরকে সঠিক পথে পরিচালিত করেন আর তাদের অবস্থা ভাল করে দেন।
৪৭:৬
وَيُدْخِلُهُمُএবং তাদের প্রবেশ করাবেনwayud'khiluhumuٱلْجَنَّةَজান্নাতেl-janataعَرَّفَهَاতার পরিচয় তিনি জানিয়েছেনʿarrafahāلَهُمْতাদেরকেlahum٦
অতঃপর তিনি তাদেরকে জান্নাতে প্রবিষ্ট করবেন যা তাদেরকে তিনি জানিয়ে দিয়েছেন।
৪৭:৭
يَـٰٓأَيُّهَاহেyāayyuhāٱلَّذِينَযারাalladhīnaءَامَنُوٓا۟ঈমান এনেছāmanūإِنযদিinتَنصُرُوا۟তোমরা সাহায্য করtanṣurūٱللَّهَআল্লাহকেl-lahaيَنصُرْكُمْতিনি তোমাদেরকে সাহায্য করবেনyanṣur'kumوَيُثَبِّتْও সুদৃঢ় করবেনwayuthabbitأَقْدَامَكُمْতোমাদের পা গুলোকেaqdāmakum٧
হে ঈমানদারগণ! তোমরা যদি আল্লাহকে সাহায্য কর, তিনি তোমাদেরকে সাহায্য করবেন আর তোমাদের পাগুলোকে দৃঢ়প্রতিষ্ঠ করবেন।
৪৭:৮
وَٱلَّذِينَএবং যারাwa-alladhīnaكَفَرُوا۟অস্বীকার করেছেkafarūفَتَعْسًۭاদুর্গতি সেক্ষেত্রেfataʿsanلَّهُمْতাদের জন্যেlahumوَأَضَلَّএবং তিনি পণ্ড করে দিয়েছেনwa-aḍallaأَعْمَـٰلَهُمْতাদের কর্মসমূহকেaʿmālahum٨
যারা কুফরী করে তাদের জন্য দুর্ভোগ আর তিনি তাদের কর্মকে বিনষ্ট করে দেবেন।
৪৭:৯
ذَٰلِكَএটাdhālikaبِأَنَّهُمْএ কারণে যে তারাbi-annahumكَرِهُوا۟অপছন্দ করেছেkarihūمَآযাmāأَنزَلَনাযিল করেছেনanzalaٱللَّهُআল্লাহ্l-lahuفَأَحْبَطَঅতএব তিনি নষ্ট করে দিয়েছেনfa-aḥbaṭaأَعْمَـٰلَهُمْতাদের কর্মসমূহকেaʿmālahum٩
তা এজন্য যে, আল্লাহ যা অবতীর্ণ করেছেন তারা তা অপছন্দ করে, কাজেই আল্লাহ তাদের কর্ম ব্যর্থ করেন।
৪৭:১০
۞ أَفَلَمْনি তবে কিafalamيَسِيرُوا۟তারা ভ্রমণ করেyasīrūفِىমধ্যেfīٱلْأَرْضِপৃথিবীরl-arḍiفَيَنظُرُوا۟তারা দেখে তখন (নাই)fayanẓurūكَيْفَকেমনkayfaكَانَছিলkānaعَـٰقِبَةُপরিণামʿāqibatuٱلَّذِينَ(তাদের) যারাalladhīnaمِنমধ্য হতেminقَبْلِهِمْ ۚতাদের পূর্বে (ছিল)qablihimدَمَّرَধ্বংস করে দিয়েছেনdammaraٱللَّهُআল্লাহ্l-lahuعَلَيْهِمْ ۖতাদেরকেʿalayhimوَلِلْكَـٰفِرِينَএবং কাফেরদের জন্য (নির্দিষ্ট হয়ে আছে)walil'kāfirīnaأَمْثَـٰلُهَاতার অনুরূপ পরিণতিamthāluhā١٠
তারা কি পৃথিবীতে ভ্রমণ করেনি অতঃপর দেখেনি তাদের আগে যারা ছিল তাদের পরিণাম কী হয়েছে? আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, কাফিরদের জন্য আছে অনুরূপ শাস্তি।
৪৭:১১
ذَٰلِكَএটাdhālikaبِأَنَّএ জন্যে যেbi-annaٱللَّهَআল্লাহ্l-lahaمَوْلَىঅভিভাবকmawlāٱلَّذِينَ(তাদের) যারাalladhīnaءَامَنُوا۟ঈমান এনেছেāmanūوَأَنَّএবং (এও) যেwa-annaٱلْكَـٰفِرِينَকাফেরদেরl-kāfirīnaلَاনেইlāمَوْلَىٰকোনো অভিভাবকmawlāلَهُمْতাদের জন্যেlahum١١
এর কারণ এই যে, যারা ঈমান আনে আল্লাহ তাদের অভিভাবক আর কাফিরদের কোন অভিভাবক নেই।
৪৭:১২
إِنَّনিশ্চয়ইinnaٱللَّهَআল্লাহ্l-lahaيُدْخِلُপ্রবেশ করাবেনyud'khiluٱلَّذِينَ(তাদেরকে) যারাalladhīnaءَامَنُوا۟ঈমান এনেছেāmanūوَعَمِلُوا۟ও কাজ করেছেwaʿamilūٱلصَّـٰلِحَـٰتِসৎকর্মl-ṣāliḥātiجَنَّـٰتٍۢজান্নাতেjannātinتَجْرِىপ্র্রবাহিত হয়tajrīمِنথেকেminتَحْتِهَاতার নিচtaḥtihāٱلْأَنْهَـٰرُ ۖঝর্না ধারাসমুহl-anhāruوَٱلَّذِينَএবং যারাwa-alladhīnaكَفَرُوا۟অস্বীকার করেছেkafarūيَتَمَتَّعُونَতারা ভোগবিলাস করছেyatamattaʿūnaوَيَأْكُلُونَও তারা খাচ্ছেwayakulūnaكَمَاযেমনkamāتَأْكُلُখায়takuluٱلْأَنْعَـٰمُচতুষ্পদ জন্তুl-anʿāmuوَٱلنَّارُএবং জাহান্নামইwal-nāruمَثْوًۭىনিবাসmathwanلَّهُمْতাদের জন্যেlahum١٢
যারা ঈমান আনে আর সৎকাজ করে আল্লাহ তাদেরকে প্রবিষ্ট করবেন জান্নাতে যার তলদেশে ঝর্ণাধারা প্রবাহিত। আর যারা কুফুরী করে তারা ভোগ বিলাসে মত্ত থাকে আর আহার করে যেভাবে আহার করে জন্তু জানোয়াররা। জাহান্নামই তাদের বাসস্থান।
৪৭:১৩
وَكَأَيِّنএবং কতই নাwaka-ayyinمِّنথেকেminقَرْيَةٍজনপদ (বিলীন হয়েছে)qaryatinهِىَযা (ছিল)hiyaأَشَدُّঅধিকতর দৃঢ়ashadduقُوَّةًۭশক্তিতেquwwatanمِّنচেয়েওminقَرْيَتِكَতোমার জনপদেরqaryatikaٱلَّتِىٓযা (হতে)allatīأَخْرَجَتْكَতোমাকে বের করেছেakhrajatkaأَهْلَكْنَـٰهُمْআমরা তাদেরকে ধ্বংস করে দিয়েছিahlaknāhumفَلَاঅতঃপর না (ছিল)falāنَاصِرَকোনো সাহায্যকারীnāṣiraلَهُمْতাদের জন্যেlahum١٣
তোমার যে জনপদ থেকে তারা তোমাকে বের করে দিয়েছে তার অপেক্ষা শক্তিশালী কত জনপদকে আমি ধ্বংস করে দিয়েছি, অতঃপর কেউ ছিল না তাদের সাহায্যকারী।
৪৭:১৪
أَفَمَنতবে কি যেafamanكَانَহয়kānaعَلَىٰ(হেদায়াতের) উপরʿalāبَيِّنَةٍۢসুস্পষ্টbayyinatinمِّنপক্ষ হতেminرَّبِّهِۦতার রবেরrabbihiكَمَن(তার) মতো যাকেkamanزُيِّنَশোভনীয় করা হয়েছেzuyyinaلَهُۥতার জন্যেlahuسُوٓءُখারাপsūuعَمَلِهِۦতার কাজকেʿamalihiوَٱتَّبَعُوٓا۟এবং তারা অনুসরণ করেছেwa-ittabaʿūأَهْوَآءَهُمতাদের খেয়াল খুশিরahwāahum١٤
যে ব্যক্তি তার প্রতিপালক থেকে আগত সুস্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত সে কি তার মত যার কাছে তার মন্দ কর্ম সুশোভিত করা হয়েছে আর তারা নিজেদের খেয়ালখুশির অনুসরণ করে।
৪৭:১৫
مَّثَلُএকটি দৃষ্টান্তmathaluٱلْجَنَّةِজান্নাতেরl-janatiٱلَّتِىযাallatīوُعِدَপ্রতিশ্রুতি দেওয়া হয়েছেwuʿidaٱلْمُتَّقُونَ ۖমুত্তাকীদের (জন্যে)l-mutaqūnaفِيهَآতার মধ্যে আছেfīhāأَنْهَـٰرٌۭঝর্নাধারাসমূহanhārunمِّنথেকেminمَّآءٍপানিরmāinغَيْرِনয়/ অghayriءَاسِنٍۢপরিবর্তনীয় (তার রং গন্ধ)āsininوَأَنْهَـٰرٌۭএবং ঝর্ণাসমূহwa-anhārunمِّنথেকেminلَّبَنٍۢদুধেরlabaninلَّمْনাlamيَتَغَيَّرْপরিবর্তন হয়yataghayyarطَعْمُهُۥতার স্বাদṭaʿmuhuوَأَنْهَـٰرٌۭএবং ঝর্ণাসমূহwa-anhārunمِّنْথেকেminخَمْرٍۢসুধারkhamrinلَّذَّةٍۢসুস্বাদুladhatinلِّلشَّـٰرِبِينَপানকারীদের জন্যেlilshāribīnaوَأَنْهَـٰرٌۭএবং ঝর্ণাসমূহwa-anhārunمِّنْথেকেminعَسَلٍۢমধুরʿasalinمُّصَفًّۭى ۖপরিশোধিত পরিচ্ছন্নmuṣaffanوَلَهُمْএবং তাদের জন্যে (রয়েছে)walahumفِيهَاতার মধ্যেfīhāمِنথেকেminكُلِّসব (ধরনের)kulliٱلثَّمَرَٰتِফলমূলl-thamarātiوَمَغْفِرَةٌۭএবং ক্ষমাwamaghfiratunمِّنপক্ষ হতেminرَّبِّهِمْ ۖতাদের রবেরrabbihimكَمَنْ(এসবের অধিকারী কি) তার মতোkamanهُوَযেhuwaخَـٰلِدٌۭস্থায়ী হবেkhālidunفِىমধ্যেfīٱلنَّارِজাহান্নামেরl-nāriوَسُقُوا۟ও যাদেরকে পান করানো হবেwasuqūمَآءًপানিmāanحَمِيمًۭاউত্তপ্ত/ ফুটন্তḥamīmanفَقَطَّعَছিন্নবিচ্ছিন্ন করে দেবেfaqaṭṭaʿaأَمْعَآءَهُمْতাদের নাড়িভুঁড়িamʿāahum١٥
মুত্তাক্বীদেরকে যে জান্নাতের ও‘য়াদা দেয়া হয়েছে তার উপমা হলঃ তাতে আছে নির্মল পানির ঝর্ণা, আর আছে দুধের নদী যার স্বাদ অপরিবর্তনীয়, আছে পানকারীদের জন্য সুস্বাদু মদের নদী আর পরিশোধিত মধুর নদী। তাদের জন্য সেখানে আছে সব রকম ফলমূল আর তাদের প্রতিপালকের নিকট হতে ক্ষমা। (এরা কি) তাদের মত যারা চিরকাল থাকবে জাহান্নামে যাদেরকে পান করতে দেয়া হবে গরম পানীয় যা তাদের নাড়িভুঁড়ি ছিন্ন ভিন্ন করে ফেলবে?
৪৭:১৬
وَمِنْهُمএবং তাদের মধ্যেwamin'humمَّنকেউ কেউ (এমন আছে)manيَسْتَمِعُযে শুনেyastamiʿuإِلَيْكَতোমার দিকে মনোযোগ দিয়েilaykaحَتَّىٰٓএমন কিḥattāإِذَاযখনidhāخَرَجُوا۟তারা বের হয়ে যায়kharajūمِنْহতেminعِندِكَতোমার নিকটʿindikaقَالُوا۟তারা বলেqālūلِلَّذِينَযাদের (আহলে-কিতাবদেরকে)lilladhīnaأُوتُوا۟দেওয়া হয়েছেūtūٱلْعِلْمَজ্ঞানl-ʿil'maمَاذَا"কিmādhāقَالَবললqālaءَانِفًا ۚএইমাত্র"ānifanأُو۟لَـٰٓئِكَঐসব লোকulāikaٱلَّذِينَ(তারাই) যাদেরalladhīnaطَبَعَমোহর মেরে দিয়েছেনṭabaʿaٱللَّهُআল্লাহ্l-lahuعَلَىٰউপরʿalāقُلُوبِهِمْতাদের অন্তর গুলোরqulūbihimوَٱتَّبَعُوٓا۟এবং তারা অনুসরণ করেwa-ittabaʿūأَهْوَآءَهُمْতাদের খেয়াল খুশিরahwāahum١٦
তাদের মধ্যে কতক লোক তোমার কথা শুনে, অতঃপর যখন তারা তোমার কাছ থেকে বেরিয়ে যায়, তখন যাদেরকে জ্ঞান দেয়া হয়েছে তাদেরকে বলে- এই মাত্র সে কী বলল? এদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন আর তারা নিজেদের খেয়ালখুশির অনুসরণ করে।
৪৭:১৭
وَٱلَّذِينَএবং যারাwa-alladhīnaٱهْتَدَوْا۟সৎপথ অবলম্বন করেছেih'tadawزَادَهُمْতাদেরকে (আল্লাহ্) বাড়িয়ে দেনzādahumهُدًۭىসৎপথে চলার শক্তিhudanوَءَاتَىٰهُمْএবং তাদের দান করেনwaātāhumتَقْوَىٰهُمْতাদের তাকওয়াtaqwāhum١٧
যারা সঠিক পথে চলে আল্লাহ তাদের সৎপথ প্রাপ্তি বৃদ্ধি করে দেন আর তাদেরকে তাক্বওয়া দান করেন।
৪৭:১৮
فَهَلْতবে (কি)fahalيَنظُرُونَতারা অপেক্ষা করছেyanẓurūnaإِلَّاএছাড়াillāٱلسَّاعَةَকিয়ামতেরl-sāʿataأَنযেanتَأْتِيَهُمতাদের কাছে আসবেtatiyahumبَغْتَةًۭ ۖহঠাৎ করেbaghtatanفَقَدْনিশ্চয়ইfaqadجَآءَএসেছেjāaأَشْرَاطُهَا ۚতার লক্ষণসমূহashrāṭuhāفَأَنَّىٰঅতএব কেমন করেfa-annāلَهُمْতাদের জন্যেlahumإِذَاযখনidhāجَآءَتْهُمْতা তাদের কাছে আসবে (কিয়ামত)jāathumذِكْرَىٰهُمْতাদের উপদেশ (গ্রহণ সম্ভব হবে?)dhik'rāhum١٨
তারা কি শুধু এ অপেক্ষায় আছে যে, ক্বিয়ামত তাদের কাছে অকস্মাৎ এসে পড়ুক? ক্বিয়ামতের লক্ষণগুলো তো এসেই গেছে। কাজেই তা এসে পড়লে তারা উপদেশ গ্রহণ করবে কেমন করে?
৪৭:১৯
فَٱعْلَمْঅতএব জেনে রাখোfa-iʿ'lamأَنَّهُۥযেannahuلَآনেইlāإِلَـٰهَকোনো ইলাহ (যে ইবাদাত পেতে পারে)ilāhaإِلَّاছাড়াillāٱللَّهُআল্লাহ্l-lahuوَٱسْتَغْفِرْএবং ক্ষমা প্রার্থনা করোwa-is'taghfirلِذَنۢبِكَতোমার পাপের জন্যেlidhanbikaوَلِلْمُؤْمِنِينَএবং মু'মিন পুরুষদের জন্যেwalil'mu'minīnaوَٱلْمُؤْمِنَـٰتِ ۗএবং মু'মিন নারীদের জন্যেwal-mu'minātiوَٱللَّهُএবং আল্লাহ্wal-lahuيَعْلَمُজানেনyaʿlamuمُتَقَلَّبَكُمْতোমাদের গতিবিধিmutaqallabakumوَمَثْوَىٰكُمْএবং তোমাদের অবস্থানwamathwākum١٩
কাজেই জেনে রেখ, আল্লাহ ছাড়া সত্যিকারের কোন ইলাহ নেই, ক্ষমা প্রার্থনা কর তোমার ভুলত্রুটির জন্য আর মু’মিন ও মু’মিনাদের জন্য, আল্লাহ তোমাদের গতিবিধি ও অবস্থান সম্পর্কে অবগত।
৪৭:২০
وَيَقُولُএবং বলেwayaqūluٱلَّذِينَযারাalladhīnaءَامَنُوا۟ঈমান এনেছেāmanūلَوْلَا"কেন নাlawlāنُزِّلَتْনাযিল করা হয়nuzzilatسُورَةٌۭ ۖএকটি সূরাহ (যুদ্ধাদেশ দিয়ে)"sūratunفَإِذَآঅতঃপর যখনfa-idhāأُنزِلَتْনাযিল করা হলোunzilatسُورَةٌۭএকটি সূরাহsūratunمُّحْكَمَةٌۭদ্ব্যর্থহীনmuḥ'kamatunوَذُكِرَএবং উল্লেখ করা ছিলwadhukiraفِيهَاতার মধ্যেfīhāٱلْقِتَالُ ۙযুদ্ধের (নির্দেশ)l-qitāluرَأَيْتَতুমি দেখলেra-aytaٱلَّذِينَতাদেরকে (যাদের)alladhīnaفِىআছেfīقُلُوبِهِمতাদের অন্তরসমূহেqulūbihimمَّرَضٌۭরোগmaraḍunيَنظُرُونَতারা তাকাচ্ছেyanẓurūnaإِلَيْكَতোমার দিকেilaykaنَظَرَ(এমন) দৃষ্টিতেnaẓaraٱلْمَغْشِىِّছেয়ে গেছেl-maghshiyiعَلَيْهِযার উপরʿalayhiمِنَথেকেminaٱلْمَوْتِ ۖমৃত্যুl-mawtiفَأَوْلَىٰসুতরাং দুর্ভোগfa-awlāلَهُمْতাদের জন্যেlahum٢٠
মু’মিনরা বলে- একটি সূরাহ নাযিল হয় না কেন? অতঃপর যখন কোন সুস্পষ্ট অর্থবোধক সূরাহ অবতীর্ণ হয় আর তাতে যুদ্ধের কথা উল্লেখ থাকে, তখন যাদের অন্তরে রোগ আছে তুমি তাদেরকে দেখবে মৃত্যুর ভয়ে জ্ঞানহারা লোকের মত তোমার দিকে তাকাচ্ছে। কাজেই ধ্বংস তাদের জন্য।
৪৭:২১
طَاعَةٌۭ(তাদের মুখে তো) আনুগত্যṭāʿatunوَقَوْلٌۭও কথাwaqawlunمَّعْرُوفٌۭ ۚন্যায়সংগত / ভালো ভালোmaʿrūfunفَإِذَاকিন্তু যখনfa-idhāعَزَمَচূড়ান্ত হলোʿazamaٱلْأَمْرُ(জিহাদের) বিষয়টিl-amruفَلَوْতখন যদিfalawصَدَقُوا۟তারা সত্য প্রমাণ করতṣadaqūٱللَّهَআল্লাহকে( দেওয়া ওয়াদা)l-lahaلَكَانَঅবশই হতোlakānaخَيْرًۭاউত্তমkhayranلَّهُمْতাদের জন্যেlahum٢١
(আল্লাহর) আনুগত্য করা ও ন্যায়সঙ্গত কথা বলা। অতঃপর যুদ্ধের সিদ্ধান্ত হলে তারা যদি আল্লাহর নিকট দেয়া অঙ্গীকার পূর্ণ করত, তবে তা তাদের জন্য কল্যাণকর হত।
৪৭:২২
فَهَلْতবে কিfahalعَسَيْتُمْতোমাদের হতে এ সম্ভাবনা আছে?ʿasaytumإِنযদিinتَوَلَّيْتُمْতোমরা ক্ষমতায় অধিষ্ঠিত হওtawallaytumأَنযেanتُفْسِدُوا۟তোমরা বিপর্যয় সৃষ্টি করবেtuf'sidūفِىমধ্যেfīٱلْأَرْضِপৃথিবীরl-arḍiوَتُقَطِّعُوٓا۟এবং তোমরা ছিন্ন করবেwatuqaṭṭiʿūأَرْحَامَكُمْতোমাদের আত্মীয়তার বন্ধনসমূহকেarḥāmakum٢٢
ক্ষমতা পেলে সম্ভবতঃ তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে আর আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে।
৪৭:২৩
أُو۟لَـٰٓئِكَঐসব লোকulāikaٱلَّذِينَতারাইalladhīnaلَعَنَهُمُযাদেরকে অভিশাপ দিয়েছেনlaʿanahumuٱللَّهُআল্লাহ্l-lahuفَأَصَمَّهُمْএরপর তাদেরকে বধির করে দিয়েছেনfa-aṣammahumوَأَعْمَىٰٓও অন্ধ করে দিয়েছেনwa-aʿmāأَبْصَـٰرَهُمْতাদের দৃষ্টি শক্তিকেabṣārahum٢٣
এদের প্রতিই আল্লাহ অভিসম্পাত করেন, অতঃপর তাদেরকে বধির করেন আর তাদের দৃষ্টিশক্তিকে করেন অন্ধ।
৪৭:২৪
أَفَلَاনা তবে কিafalāيَتَدَبَّرُونَতারা চিন্তা গবেষণা করেyatadabbarūnaٱلْقُرْءَانَকুরআন (সম্বন্ধে)l-qur'ānaأَمْঅথবাamعَلَىٰউপরʿalāقُلُوبٍঅন্তরসমূহেরqulūbinأَقْفَالُهَآতাদের তালা (পড়েছে)aqfāluhā٢٤
তারা কি কুরআন সম্বন্ধে গভীরভাবে চিন্তা করে না, না তাদের অন্তরে তালা দেয়া আছে?
৪৭:২৫
إِنَّনিশ্চয়ইinnaٱلَّذِينَযারাalladhīnaٱرْتَدُّوا۟ফিরে যায়ir'taddūعَلَىٰٓদিকেʿalāأَدْبَـٰرِهِمতাদের পিছনেরadbārihimمِّنۢথেকেminبَعْدِএরপরেওbaʿdiمَاযাmāتَبَيَّنَসুস্পষ্ট হয়েছেtabayyanaلَهُمُতাদের কাছেlahumuٱلْهُدَى ۙ(অর্থাৎ) সৎপথl-hudāٱلشَّيْطَـٰنُশয়তানl-shayṭānuسَوَّلَশোভন করে দেখায়sawwalaلَهُمْতাদের জন্যে (একাজ)lahumوَأَمْلَىٰমিথ্যা আশা দেয়wa-amlāلَهُمْতাদের জন্যেlahum٢٥
যাদের কাছে সঠিক পথ সুস্পষ্ট হওয়ার পর তারা পিছনে ফিরে যায়, শয়ত্বান তাদের জন্য তাদের কাজকে সুন্দর করে দেখায়, আর তাদেরকে দেয় মিথ্যা আশা।
৪৭:২৬
ذَٰلِكَএটাdhālikaبِأَنَّهُمْএ কারণে যে তারাbi-annahumقَالُوا۟বলেqālūلِلَّذِينَ(তাদের)-কে যারাlilladhīnaكَرِهُوا۟অপছন্দ করেছেkarihūمَاযাmāنَزَّلَঅবতরণ করেছেনnazzalaٱللَّهُআল্লাহ্l-lahuسَنُطِيعُكُمْ"অচিরেই আমরা তোমাদের আনুগত্য করবsanuṭīʿukumفِىক্ষেত্রেfīبَعْضِকিছুbaʿḍiٱلْأَمْرِ ۖবিষয়ের"l-amriوَٱللَّهُএবং আল্লাহ্wal-lahuيَعْلَمُজানেনyaʿlamuإِسْرَارَهُمْতাদের গোপন অভিসন্ধি (সম্পর্কে)is'rārahum٢٦
এ কারণেই আল্লাহ যা অবতীর্ণ করেছেন তাকে যারা অপছন্দ করে তাদেরকে তারা বলে দিয়েছে যে, কোন কোন ব্যাপারে আমরা তোমাদেরকে মানবো। আল্লাহ তাদের গোপন কথাবার্তাকে খুব ভাল করেই জানেন।
৪৭:২৭
فَكَيْفَঅতঃপর কেমন হবেfakayfaإِذَا(তখন) যখনidhāتَوَفَّتْهُمُতাদের প্রান হরণ করবেtawaffathumuٱلْمَلَـٰٓئِكَةُফেরেশতারাl-malāikatuيَضْرِبُونَতারা মারবেyaḍribūnaوُجُوهَهُمْতাদের মুখমন্ডলগুলোতেwujūhahumوَأَدْبَـٰرَهُمْও তাদের পিঠেwa-adbārahum٢٧
তখন কেমন দশা হবে যখন ফেরেশতারা তাদের মুখে আর পিঠে মারতে মারতে তাদের জান বের করবে।
৪৭:২৮
ذَٰلِكَএটাdhālikaبِأَنَّهُمُএ কারণে যে তারাbi-annahumuٱتَّبَعُوا۟অনুসরণ করেছিল (সেই পথের)ittabaʿūمَآযাmāأَسْخَطَঅসন্তুষ্ট করেছেaskhaṭaٱللَّهَআল্লাহকেl-lahaوَكَرِهُوا۟ও তারা অপছন্দ করেছেwakarihūرِضْوَٰنَهُۥতাঁর সন্তুষ্টির (পথ)riḍ'wānahuفَأَحْبَطَফলে তিনি নষ্ট করে দিয়েছেনfa-aḥbaṭaأَعْمَـٰلَهُمْতাদের কর্মসমূহকেaʿmālahum٢٨
এর কারণ এই যে, তারা তারই অনুসরণ করে যা আল্লাহকে অসন্তুষ্ট করে, আর তারা তাঁর সন্তোষকে অপছন্দ করে, ফলে তিনি তাদের সমস্ত ‘আমাল নষ্ট করে দিয়েছেন।
৪৭:২৯
أَمْকিamحَسِبَমনে করেছেḥasibaٱلَّذِينَতারাalladhīnaفِىআছেfīقُلُوبِهِمযাদের অন্তরসমূহেqulūbihimمَّرَضٌরোগ (আছে)maraḍunأَنযেanلَّنকখনও নাlanيُخْرِجَপ্রকাশ করবেনyukh'rijaٱللَّهُআল্লাহ্l-lahuأَضْغَـٰنَهُمْতাদের বিদ্বেষগুলোকেaḍghānahum٢٩
যাদের অন্তরে রোগ আছে তারা কি মনে করে যে, আল্লাহ কক্ষনো তাদের লুকানো বিদ্বেষভাব প্রকাশ করে দিবেন না?
৪৭:৩০
وَلَوْএবং যদিwalawنَشَآءُআমরা ইচ্ছে করিnashāuلَأَرَيْنَـٰكَهُمْআমরা অবশ্যই তাদের দেখাতে পারিla-araynākahumفَلَعَرَفْتَهُمতুমি তখন তাদের চিনবেইfalaʿaraftahumبِسِيمَـٰهُمْ ۚদ্বারা তাদের লক্ষণগুলোbisīmāhumوَلَتَعْرِفَنَّهُمْএবং তাদেরকে তুমি অবশ্যই চিনবেwalataʿrifannahumفِىআছেfīلَحْنِভংগিতেlaḥniٱلْقَوْلِ ۚকথা (বলার)l-qawliوَٱللَّهُএবং আল্লাহ্ইwal-lahuيَعْلَمُজানেনyaʿlamuأَعْمَـٰلَكُمْতোমাদের কর্মসমূহকেaʿmālakum٣٠
আমি যদি ইচ্ছে করতাম তাহলে আমি তোমায় ওদেরকে দেখিয়ে দিতাম। তুমি তাদের মুখ দেখে অবশ্যই চিনতে পারবে আর তাদের কথাবার্তার ধরন দেখে তুমি তাদেরকে অবশ্যই অবশ্যই চিনতে পারবে। আল্লাহ তোমাদের ‘আমাল সম্পর্কে ভালভাবেই জানেন।
৪৭:৩১
وَلَنَبْلُوَنَّكُمْএবং তোমাদের পরীক্ষা করব আমরা অবশ্যইwalanabluwannakumحَتَّىٰযতক্ষণ নাḥattāنَعْلَمَআমরা জানবোnaʿlamaٱلْمُجَـٰهِدِينَমুজাহিদদেরকেl-mujāhidīnaمِنكُمْতোমাদের মধ্যকারminkumوَٱلصَّـٰبِرِينَও ধৈর্যশীলদেরকেwal-ṣābirīnaوَنَبْلُوَا۟এবং আমরা পরীক্ষা করবোwanabluwāأَخْبَارَكُمْতোমাদের খবরাদিakhbārakum٣١
আমি তোমাদেরকে অবশ্য অবশ্যই পরীক্ষা করব যতক্ষণ না আমি জেনে নিতে পারি তোমাদের মধ্যে মুজাহিদ আর ধৈর্যশীলদেরকে, আর তোমাদের অবস্থা যাচাই করতে পারি।
৪৭:৩২
إِنَّনিশ্চয়ইinnaٱلَّذِينَযারাalladhīnaكَفَرُوا۟অস্বীকার করেছেkafarūوَصَدُّوا۟ও বাধা দিয়েছে (লোকদেরকে)waṣaddūعَنহতেʿanسَبِيلِপথsabīliٱللَّهِআল্লাহ্রl-lahiوَشَآقُّوا۟এবং বিরোধিতা করেছেwashāqqūٱلرَّسُولَরাসুলেরl-rasūlaمِنۢমধ্য হতেminبَعْدِএরপরেওbaʿdiمَاযাmāتَبَيَّنَসুস্পষ্ট হয়েছেtabayyanaلَهُمُতাদের কাছেlahumuٱلْهُدَىٰ(অর্থাৎ) সৎপথl-hudāلَنকখনও নাlanيَضُرُّوا۟তারা ক্ষতি করতে পারবেyaḍurrūٱللَّهَআল্লাহকেl-lahaشَيْـًۭٔاকিছুমাত্রওshayanوَسَيُحْبِطُএবং অচিরেই তিনি বিনষ্ট করে দিবেনwasayuḥ'biṭuأَعْمَـٰلَهُمْতাদের কর্মসমূহকেaʿmālahum٣٢
যারা কুফুরী করে আর আল্লাহর পথে চলতে বাধা সৃষ্টি করে, আর তাদের নিকট সত্য পথ স্পষ্ট হয়ে যাওয়ার পরও রসূলের বিরোধিতা করে, তারা আল্লাহর কোনই ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাদের যাবতীয় ‘আমাল নষ্ট করে দিবেন।
৪৭:৩৩
۞ يَـٰٓأَيُّهَاহেyāayyuhāٱلَّذِينَযারাalladhīnaءَامَنُوٓا۟ঈমান এনেছāmanūأَطِيعُوا۟তোমরা আনুগত্য করোaṭīʿūٱللَّهَআল্লাহ্রl-lahaوَأَطِيعُوا۟ও আনুগত্য করোwa-aṭīʿūٱلرَّسُولَরাসুলেরl-rasūlaوَلَاএবং নাwalāتُبْطِلُوٓا۟তোমরা বিনষ্ট করোtub'ṭilūأَعْمَـٰلَكُمْতোমাদের কর্মসমূহকেaʿmālakum٣٣
হে ঈমানদারগণ! তোমরা আল্লাহর আনুগত্য কর আর রসূলের আনুগত্য কর আর তোমাদের ‘আমালগুলোকে নষ্ট করে দিও না।
৪৭:৩৪
إِنَّনিশ্চয়ইinnaٱلَّذِينَযারাalladhīnaكَفَرُوا۟অস্বীকার করেছেkafarūوَصَدُّوا۟ও বাধা দিয়েছে (লোকদেরকে)waṣaddūعَنহতেʿanسَبِيلِপথsabīliٱللَّهِআল্লাহ্রl-lahiثُمَّতারপরthummaمَاتُوا۟তারা মারা গেছেmātūوَهُمْএমতাবস্থায় যেwahumكُفَّارٌۭকাফের (ছিল)kuffārunفَلَنফলে কখনও নাfalanيَغْفِرَক্ষমা করবেনyaghfiraٱللَّهُআল্লাহ্l-lahuلَهُمْতাদেরকেlahum٣٤
যারা কুফরী করে আর (মানুষকে) আল্লাহর পথে চলতে বাধা দেয় আর এভাবে কাফির অবস্থাতেই মৃত্যুবরণ করে, আল্লাহ তাদেরকে কক্ষনো ক্ষমা করবেন না।
৪৭:৩৫
فَلَاঅতএব নাfalāتَهِنُوا۟তোমরা সাহস হারিয়ো নাtahinūوَتَدْعُوٓا۟এবং তোমরা আহবান করো (না)watadʿūإِلَىদিকেilāٱلسَّلْمِসন্ধিরl-salmiوَأَنتُمُএবং তোমরাই (হবে)wa-antumuٱلْأَعْلَوْنَবিজয়ীl-aʿlawnaوَٱللَّهُএবং আল্লাহ্wal-lahuمَعَكُمْতোমাদের সাথে (আছেন)maʿakumوَلَنএবং কখনও নাwalanيَتِرَكُمْতোমাদের কমাবেনyatirakumأَعْمَـٰلَكُمْতোমাদের কর্মসমূহকেaʿmālakum٣٥
কাজেই তোমরা সাহস-হারা হয়ে যেও না আর সন্ধির আবেদন করে বসো না, প্রবল তো তোমরাই। আল্লাহ তোমাদের সঙ্গে আছেন, তিনি তোমাদের ‘আমাল কক্ষনো বিনষ্ট করবেন না।
৪৭:৩৬
إِنَّمَاপ্রকৃতপক্ষেinnamāٱلْحَيَوٰةُজীবনl-ḥayatuٱلدُّنْيَاপার্থিবl-dun'yāلَعِبٌۭখেলাlaʿibunوَلَهْوٌۭ ۚও তামাশা (মাত্র)walahwunوَإِنএবং যদিwa-inتُؤْمِنُوا۟তোমরা ঈমান আনtu'minūوَتَتَّقُوا۟ও তোমরা ভয় করে চলwatattaqūيُؤْتِكُمْতিনি তোমাদের দান করবেনyu'tikumأُجُورَكُمْতোমাদের কর্মফলসমূহকেujūrakumوَلَاএবং নাwalāيَسْـَٔلْكُمْতোমাদের থেকে তিনি চানyasalkumأَمْوَٰلَكُمْতোমাদের সম্পদগুলোকেamwālakum٣٦
দুনিয়ার এ জীবন তো খেলা আর তামাশা মাত্র। তোমরা যদি ঈমান আন, আর আল্লাহকে ভয় করে চল, তিনি তোমাদেরকে তোমাদের প্রতিফল দিবেন (আর এর বিপরীতে) তিনি তোমাদের কাছে তোমাদের মাল ধন চাইবেন না।
৪৭:৩৭
إِنযদিinيَسْـَٔلْكُمُوهَاতা তোমাদের থেকে চান তিনিyasalkumūhāفَيُحْفِكُمْঅতঃপর তোমাদেরকে চাপ দেনfayuḥ'fikumتَبْخَلُوا۟তোমরা কৃপণতা করবেtabkhalūوَيُخْرِجْএবং তিনি প্রকাশ করবেনwayukh'rijأَضْغَـٰنَكُمْতোমাদের গোপন ত্রুটিকেaḍghānakum٣٧
তিনি যদি তোমাদের কাছে তা চাইতেন আর সেজন্য চাপ দিতেন তাহলে তোমরা কৃপণতা করতে আর তাতে তিনি তোমাদের বিদ্বেষভাব প্রকাশ করে দিতেন।
৪৭:৩৮
هَـٰٓأَنتُمْতোমরা দেখhāantumهَـٰٓؤُلَآءِঐসব লোক (যাদের)hāulāiتُدْعَوْنَআহবান করা হচ্ছেtud'ʿawnaلِتُنفِقُوا۟তোমরা খরচ কর যেনlitunfiqūفِىমধ্যেfīسَبِيلِপথেরsabīliٱللَّهِআল্লাহ্রl-lahiفَمِنكُمতখন তোমাদের মধ্য হতেfaminkumمَّنকেউ কেউmanيَبْخَلُ ۖকৃপণতা করেyabkhaluوَمَنঅথচ যেwamanيَبْخَلْকৃপণতা করেyabkhalفَإِنَّمَاপ্রকৃতপক্ষেfa-innamāيَبْخَلُসে কৃপণতা করেyabkhaluعَنপ্রতিʿanنَّفْسِهِۦ ۚতার নিজেরnafsihiوَٱللَّهُএবং আলাহwal-lahuٱلْغَنِىُّঅভাবমুক্তl-ghaniyuوَأَنتُمُকিন্তু তোমরাwa-antumuٱلْفُقَرَآءُ ۚঅভাবগ্রস্তl-fuqarāuوَإِنআর যদিwa-inتَتَوَلَّوْا۟তোমরা মুখ ফিরাও (তবে)tatawallawيَسْتَبْدِلْতিনি পরিবর্তন করে আনবেনyastabdilقَوْمًا(অন্য এক) জাতিকেqawmanغَيْرَكُمْতোমাদের ব্যতীতghayrakumثُمَّএরপরthummaلَاনাlāيَكُونُوٓا۟তারা হবেyakūnūأَمْثَـٰلَكُمতোমাদের মতোamthālakum٣٨
দেখ, তোমরা তো তারাই, তোমাদেরকে আল্লাহর পথে ব্যয় করার জন্য ডাক দেয়া হচ্ছে, তখন তোমাদের কিছু লোক কৃপণতা করছে। যে কৃপণতা করে, সে কৃপণতা করে কেবল নিজের আত্মার সাথে। আল্লাহ তো অভাবহীন আর তোমরাই অভাবী। তোমরা যদি মুখ ফিরিয়ে নাও তাহলে তিনি তোমাদের পরিবর্তে অন্য জাতিকে নিয়ে আসবেন, তখন তারা তোমাদের মত হবে না।
—
—
—
—
লোড হচ্ছে…