৪৬
আল-আহকাফ
الأحقاف
সূরা আল-আহকাফ (الأحقاف) পবিত্র কুরআনের ৪৬ নম্বর অধ্যায় — মক্কা সূরা, যাতে ৩৫ টি আয়াত রয়েছে। মক্কী সূরাগুলো নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মদিনায় হিজরতের আগে নাজিল হয়েছিল এবং সাধারণত ঈমান, আল্লাহর একত্ব ও পরকালের ওপর জোর দেয়।
বুকমার্ক (0)
এখনো কোনো বুকমার্ক নেই। যেকোনো আয়াতের পাশে বুকমার্ক আইকনে ক্লিক করে সংরক্ষণ করুন।
বিসমিল্লাহ
بِسْمِনামেbis'miٱللَّهِআল্লাহ (র)l-lahiٱلرَّحْمَـٰنِপরম করুণাময়l-raḥmāniٱلرَّحِيمِঅসীম দয়ালুl-raḥīmi
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে
৪৬:১
حمٓহা-মীমhha-meem١
হা-মীম।
৪৬:২
تَنزِيلُঅবতীর্ণ করাtanzīluٱلْكِتَـٰبِএই কিতাবl-kitābiمِنَপক্ষ হতেminaٱللَّهِআল্লাহরl-lahiٱلْعَزِيزِ(যিনি) পরাক্রমশালীl-ʿazīziٱلْحَكِيمِমহাবিজ্ঞl-ḥakīmi٢
কিতাব অবতীর্ণ হয়েছে মহা পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর নিকট হতে।
৪৬:৩
مَاনাmāخَلَقْنَاআমরা সৃষ্টি করেছিkhalaqnāٱلسَّمَـٰوَٰتِআকাশl-samāwātiوَٱلْأَرْضَআর (না)পৃথিবীকেwal-arḍaوَمَاএবং যা কিছু (আছে)wamāبَيْنَهُمَآউভয়ের মাঝেbaynahumāإِلَّاব্যতীতillāبِٱلْحَقِّযথাযথভাবেbil-ḥaqiوَأَجَلٍۢএবং একটা সময়ের (জন্যে)wa-ajalinمُّسَمًّۭى ۚসুনির্দিষ্টmusammanوَٱلَّذِينَকিন্তু যারাwa-alladhīnaكَفَرُوا۟অস্বীকার করেছেkafarūعَمَّآসে সম্পর্কে যারʿammāأُنذِرُوا۟তাদেরকে সতর্ক করা হয়েছেundhirūمُعْرِضُونَ(তা হতে) তারা মুখ ফিরিয়ে নিয়েছেmuʿ'riḍūna٣
আমি আকাশ, যমীন ও এ দু’য়ের মাঝে যা আছে তা প্রকৃত উদ্দেশ্যে একটা নির্দিষ্ট সময়ের জন্য সৃষ্টি করেছি। কিন্তু কাফিরগণ, যে বিষয়ে তাদেরকে সতর্ক করা হয় তাত্থেকে মুখ ফিরিয়ে নেয়।
৪৬:৪
قُلْ(হে নাবী) বলোqulأَرَءَيْتُم"তোমরা কি (ভেবে) দেখেছara-aytumمَّاযাদেরকেmāتَدْعُونَতোমরা ডাকtadʿūnaمِنমধ্য হতেminدُونِছাড়াdūniٱللَّهِআল্লাহকে (তারা কারা?)l-lahiأَرُونِىআমাকে দেখাওarūnīمَاذَاকিmādhāخَلَقُوا۟তারা সৃষ্টি করেছেkhalaqūمِنَমধ্য হতেminaٱلْأَرْضِপৃথিবীরl-arḍiأَمْঅথবা কিamلَهُمْতাদের জন্যে আছেlahumشِرْكٌۭকোন অংশshir'kunفِىমধ্যেfīٱلسَّمَـٰوَٰتِ ۖআকাশসমূহেরl-samāwātiٱئْتُونِىআমার কাছে আনi'tūnīبِكِتَـٰبٍۢকোন বই নিয়ে (এর সমর্থনে)bikitābinمِّنথেকেminقَبْلِপূর্বেরqabliهَـٰذَآএরhādhāأَوْঅথবাawأَثَـٰرَةٍۢঐতিহ্যগতathāratinمِّنْকোনোminعِلْمٍজ্ঞানʿil'minإِنযদিinكُنتُمْতোমরা হওkuntumصَـٰدِقِينَসত্যবাদী"ṣādiqīna٤
বল- তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাক, তাদের বিষয়ে চিন্তা করে দেখেছ কি? দেখাও আমাকে তারা যমীনে কী সৃষ্টি করেছে অথবা আকাশমন্ডলে তাদের কোন অংশীদারিত্ব আছে কি? এর আগের কোন কিতাব অথবা পরম্পরাগত কোন জ্ঞান আমার কাছে উপস্থিত কর যদি তোমরা সত্যবাদী হও।
৪৬:৫
وَمَنْএবং কেwamanأَضَلُّঅধিক বিভ্রান্ত (হতে পারে)aḍalluمِمَّنতার চেয়ে যেmimmanيَدْعُوا۟ডাকেyadʿūمِنমধ্য হতেminدُونِছাড়াdūniٱللَّهِআল্লাহl-lahiمَن(এমন সত্তাকে) যাmanلَّاনাlāيَسْتَجِيبُডাকে সাড়া দেবেyastajībuلَهُۥٓতাকেlahuإِلَىٰপর্যন্তilāيَوْمِদিনyawmiٱلْقِيَـٰمَةِকিয়ামতেরl-qiyāmatiوَهُمْএবং তারাwahumعَنসম্বন্ধেʿanدُعَآئِهِمْতাদের প্রার্থনাduʿāihimغَـٰفِلُونَঅনবহিতghāfilūna٥
তার চেয়ে অধিক গুমরাহ কে, যে আল্লাহর পরিবর্তে এমন কিছুকে ডাকে যা ক্বিয়ামত পর্যন্ত তাকে সাড়া দেবে না, আর তাদের ডাকাডাকি সম্পর্কেও তারা (একদম) বেখবর?
৪৬:৬
وَإِذَاএবং যখনwa-idhāحُشِرَএকত্র করা হবেḥushiraٱلنَّاسُসব মানুষকেl-nāsuكَانُوا۟তারা হবেkānūلَهُمْতাদের জন্যেlahumأَعْدَآءًۭশত্রুaʿdāanوَكَانُوا۟এবং তারা হবেwakānūبِعِبَادَتِهِمْতাদের উপাসনা সম্বন্ধেbiʿibādatihimكَـٰفِرِينَঅস্বীকারকারীkāfirīna٦
ক্বিয়ামতের দিন মানুষকে যখন একত্রিত করা হবে, তখন ঐগুলো (অর্থাৎ উপাস্যরা) হবে মানুষের শত্রু আর মানুষ যে তাদের ‘ইবাদাত করেছিল তা তারা অস্বীকার করবে।
৪৬:৭
وَإِذَاএবং যখনwa-idhāتُتْلَىٰআবৃত্তি করা হয়tut'lāعَلَيْهِمْতাদের নিকটʿalayhimءَايَـٰتُنَاআমাদের আয়াতগুলোকেāyātunāبَيِّنَـٰتٍۢসুস্পষ্টbayyinātinقَالَ(তখন) বলেqālaٱلَّذِينَযারাalladhīnaكَفَرُوا۟অস্বীকার করেছেkafarūلِلْحَقِّমহাসত্যকেlil'ḥaqqiلَمَّاযখনlammāجَآءَهُمْতাদের কাছে এসেছেjāahumهَـٰذَا"এটাhādhāسِحْرٌۭজাদুsiḥ'runمُّبِينٌসুস্পষ্ট"mubīnun٧
তাদের কাছে যখন আমার সুস্পষ্ট আয়াত আবৃত্তি করা হয় আর সত্য যখন তাদের কাছে উপস্থিত হয়, তখন কাফিররা বলে- এটাতো প্রকাশ্য যাদু।
৪৬:৮
أَمْঅথবাamيَقُولُونَতারা বলেyaqūlūnaٱفْتَرَىٰهُ ۖ"সে তা রচনা করেছে"if'tarāhuقُلْবলোqulإِنِ"যদিiniٱفْتَرَيْتُهُۥতা আমি রচনা করে থাকিif'taraytuhuفَلَاনা তবেfalāتَمْلِكُونَতোমরা সক্ষমtamlikūnaلِىআমাকে (রক্ষা করতে)līمِنَহতেminaٱللَّهِআল্লাহl-lahiشَيْـًٔا ۖকিছুমাত্রshayanهُوَতিনিhuwaأَعْلَمُখুব জানেনaʿlamuبِمَاঐ বিষয়েbimāتُفِيضُونَতোমরা আলোচনা করে বেড়াচ্ছtufīḍūnaفِيهِ ۖযে সম্বন্ধেfīhiكَفَىٰ(তিনিই) যথেষ্টkafāبِهِۦসে বিষয়েbihiشَهِيدًۢاসাক্ষী (হিসাবে)shahīdanبَيْنِىআমার মাঝেbaynīوَبَيْنَكُمْ ۖও তোমাদের মাঝেwabaynakumوَهُوَএবং তিনিইwahuwaٱلْغَفُورُক্ষমাশীলl-ghafūruٱلرَّحِيمُদয়াময়l-raḥīmu٨
তারা কি বলতে চায় যে, রসূল নিজেই তা রচনা করেছে? বল, তা যদি আমি রচনা করে থাকি তাহলে তোমরা আল্লাহর শাস্তি হতে আমাকে কিছুতেই বাঁচাতে পারবে না। আল্লাহ ভাল করেই জানেন যে বিষয়ে তোমরা মত্ত আছ। আমার আর তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে তিনিই যথেষ্ট, আর তিনি বড়ই ক্ষমাশীল, বড়ই দয়ালু।
৪৬:৯
قُلْবলোqulمَا"নইmāكُنتُআমি (কোন রাসূল)kuntuبِدْعًۭاঅভিনবbid'ʿanمِّنَমধ্য হতেminaٱلرُّسُلِরাসূলগণেরl-rusuliوَمَآএবং নাwamāأَدْرِىআমি জানিadrīمَاকিmāيُفْعَلُ(আচরণ) করা হবেyuf'ʿaluبِىআমার সাথেbīوَلَاআর নাwalāبِكُمْ ۖতোমাদের সাথেbikumإِنْনাinأَتَّبِعُআমি অনুসরণ করিattabiʿuإِلَّاএ ব্যতীতillāمَاযাmāيُوحَىٰٓওহী করা হয়yūḥāإِلَىَّআমার প্রতিilayyaوَمَآএবং নইwamāأَنَا۠আমি (আর কিছু)anāإِلَّاএ ব্যতীতillāنَذِيرٌۭএকজন সতর্ককারীnadhīrunمُّبِينٌۭসুস্পষ্ট"mubīnun٩
বল, আমি রসূলদের মধ্যে নতুন নই, আর আমি এও জানি না যে, আমার সঙ্গে কী ব্যবহার করা হবে আর তোমাদের সঙ্গেইবা কেমন (ব্যবহার করা হবে), আমি কেবল তাই মেনে চলি যা আমার প্রতি ওয়াহী করা হয়। আমি তো স্পষ্ট সতর্ককারী মাত্র।
৪৬:১০
قُلْবলোqulأَرَءَيْتُمْ"তোমরা (ভেবে) দেখেছ কিara-aytumإِنযদিinكَانَহয় (এটা)kānaمِنْহতেminعِندِনিকটʿindiٱللَّهِআল্লাহরl-lahiوَكَفَرْتُمআর তোমরা অস্বীকার করছ (তবে কি পরিণতি হবে)wakafartumبِهِۦতাbihiوَشَهِدَএবং সাক্ষ্য দিয়েছেwashahidaشَاهِدٌۭএকজন সাক্ষীshāhidunمِّنۢমধ্য হতেminبَنِىٓবনীbanīإِسْرَٰٓءِيلَইসরাঈলেরis'rāīlaعَلَىٰউপরʿalāمِثْلِهِۦতার অনুরূপ (কালামের)mith'lihiفَـَٔامَنَএরপরে সে ঈমান আনলfaāmanaوَٱسْتَكْبَرْتُمْ ۖঅথচ তোমরা অহংকার করলে"wa-is'takbartumإِنَّনিশ্চয়ইinnaٱللَّهَআল্লাহl-lahaلَاনাlāيَهْدِىপথ দেখানyahdīٱلْقَوْمَসম্প্রদায়কেl-qawmaٱلظَّـٰلِمِينَসীমালঙ্ঘনকারীl-ẓālimīna١٠
বল- তোমরা কি ভেবে দেখেছ যদি এ (কুরআন) আল্লাহর পক্ষ থেকে এসে থাকে আর তা তোমরা প্রত্যাখ্যান কর অথচ এ ধরনের কালাম সম্পর্কে বানী ইসরাঈলের একজন [‘আবদুল্লাহ বিন সালাম (রাযি.)] সাক্ষ্যও দিয়েছে। সে ঈমান আনল আর তোমরা অহঙ্কার করলে? আল্লাহ যালিম লোকদেরকে সঠিক পথ দেখান না।
৪৬:১১
وَقَالَএবং বলেwaqālaٱلَّذِينَযারাalladhīnaكَفَرُوا۟অস্বীকার করেছেkafarūلِلَّذِينَ(তাদের)-কে যারাlilladhīnaءَامَنُوا۟ঈমান এনেছেāmanūلَوْ"যদিlawكَانَহতোkānaخَيْرًۭاউত্তমkhayranمَّاনাmāسَبَقُونَآতারা আমাদের আগে যেতে পারতsabaqūnāإِلَيْهِ ۚতার প্রতি"ilayhiوَإِذْএবং যখনwa-idhلَمْনিlamيَهْتَدُوا۟পথ পায়yahtadūبِهِۦতার দ্বারাbihiفَسَيَقُولُونَতখন অচিরেই তারা বলবেইfasayaqūlūnaهَـٰذَآ"এটাhādhāإِفْكٌۭমিথ্যাif'kunقَدِيمٌۭপুরাতন"qadīmun١١
কাফিররা মু’মিনদের সম্পর্কে বলে, তা (অর্থাৎ কুরআন) যদি ভাল হত তাহলে তারা আমাদেরকে পেছনে ফেলে ওটার দিকে এগিয়ে যেতে পারত না (আমরাই কুরআনকে আগে গ্রহণ করে নিতাম) আর যেহেতু তারা এর দ্বারা (অর্থাৎ কাফিররা এ কুরআন দ্বারা) সঠিক পথ পায়নি, সে কারণে তারা অবশ্যই বলবে- এটা এক পুরনো মিথ্যে।
৪৬:১২
وَمِنএবংwaminقَبْلِهِۦতার পূর্বেqablihiكِتَـٰبُকিতাব (এসেছে)kitābuمُوسَىٰٓমুসারmūsāإِمَامًۭاপথ প্রদর্শকimāmanوَرَحْمَةًۭ ۚও অনুগ্রহ (স্বরূপ)waraḥmatanوَهَـٰذَاএবং এইwahādhāكِتَـٰبٌۭকিতাবkitābunمُّصَدِّقٌۭ(তার) সত্যায়নকারী/ সমর্থকmuṣaddiqunلِّسَانًاভাষায়lisānanعَرَبِيًّۭاআরবীʿarabiyyanلِّيُنذِرَযেন সতর্ক করেliyundhiraٱلَّذِينَ(তাদেরকে) যারাalladhīnaظَلَمُوا۟যুলুম করেছেẓalamūوَبُشْرَىٰএবং সুসংবাদ (দেয়)wabush'rāلِلْمُحْسِنِينَসৎকর্মশীলদের জন্যেlil'muḥ'sinīna١٢
অথচ ইতোপূর্বে মূসার কিতাব এসেছিল পথপ্রদর্শক ও রহমত স্বরূপ। আর (এখন অবতীর্ণ) এ কিতাব তার সমর্থক, আরবী ভাষায়, যালিমদেরকে সতর্ক করার জন্য আর সৎকর্মশীলদেরকে সুসংবাদ দেয়ার জন্য।
৪৬:১৩
إِنَّনিশ্চয়ইinnaٱلَّذِينَযারাalladhīnaقَالُوا۟বলেqālūرَبُّنَا"আমাদের রবrabbunāٱللَّهُআল্লাহই"l-lahuثُمَّএরপরthummaٱسْتَقَـٰمُوا۟তারা অবিচল থাকেis'taqāmūفَلَاনেইতখনfalāخَوْفٌকোনো ভয়khawfunعَلَيْهِمْতাদের উপরʿalayhimوَلَاআর নাwalāهُمْতারাhumيَحْزَنُونَদুঃখিত হবেyaḥzanūna١٣
যারা বলে, ‘আমাদের প্রতিপালক আল্লাহ’, অতঃপর (তাদের কথার উপর) সুদৃঢ় থাকে, তাহলে তাদের কোন ভয় নেই, আর তারা দুঃখিত হবে না।
৪৬:১৪
أُو۟لَـٰٓئِكَঐসব লোকulāikaأَصْحَـٰبُঅধিবাসী (হবে)aṣḥābuٱلْجَنَّةِজান্নাতেরl-janatiخَـٰلِدِينَতারা চিরস্থায়ী হবেkhālidīnaفِيهَاতার মধ্যেfīhāجَزَآءًۢপুরস্কারjazāanبِمَاবিনিময়ে যাbimāكَانُوا۟তারা ছিলkānūيَعْمَلُونَতারা কাজ করেyaʿmalūna١٤
তারাই জান্নাতের অধিবাসী, তাতে তারা চিরকাল থাকবে, তারা যে কাজ করত তার পুরস্কার স্বরূপ।
৪৬:১৫
وَوَصَّيْنَاএবং আমরা নির্দেশ দিয়েছিwawaṣṣaynāٱلْإِنسَـٰنَমানুষকেl-insānaبِوَٰلِدَيْهِতার পিতামাতার সাথেbiwālidayhiإِحْسَـٰنًا ۖভালো ব্যবহারেরiḥ'sānanحَمَلَتْهُতাকে গর্ভেধারণ করেছেḥamalathuأُمُّهُۥতার মাummuhuكُرْهًۭاকষ্ট করেkur'hanوَوَضَعَتْهُও তাকে প্রসব করেছেwawaḍaʿathuكُرْهًۭا ۖকষ্টেkur'hanوَحَمْلُهُۥএবং তার গর্ভধারণwaḥamluhuوَفِصَـٰلُهُۥও তার দুধ ছাড়ানোর মেয়াদwafiṣāluhuثَلَـٰثُونَত্রিশthalāthūnaشَهْرًا ۚমাসshahranحَتَّىٰٓএমনকিḥattāإِذَاযখনidhāبَلَغَসে পৌঁছেbalaghaأَشُدَّهُۥতার পূর্ণশক্তিতে/ তার যৌবন বয়সেashuddahuوَبَلَغَও পৌঁছে (বয়স)wabalaghaأَرْبَعِينَচল্লিশarbaʿīnaسَنَةًۭবছরেsanatanقَالَসে বলেqālaرَبِّ"হে আমার রবrabbiأَوْزِعْنِىٓআমাকে সামর্থ্য দাওawziʿ'nīأَنْযেনanأَشْكُرَআমি কৃতজ্ঞতা প্রকাশ করিashkuraنِعْمَتَكَতোমার অনুগ্রহেরniʿ'matakaٱلَّتِىٓযাallatīأَنْعَمْتَতুমি অনুগ্রহ দান করেছanʿamtaعَلَىَّআমার উপরʿalayyaوَعَلَىٰও উপরwaʿalāوَٰلِدَىَّআমার পিতা-মাতারwālidayyaوَأَنْএবং যেনwa-anأَعْمَلَআমি কাজ করিaʿmalaصَـٰلِحًۭاসৎকর্মṣāliḥanتَرْضَىٰهُযা পছন্দ কর তুমিtarḍāhuوَأَصْلِحْএবং যোগ্যতা সৃষ্টি করে দাওwa-aṣliḥلِىআমার জন্যেlīفِىমধ্যেfīذُرِّيَّتِىٓ ۖআমার সন্তানদেরdhurriyyatīإِنِّىআমি নিশ্চয়ইinnīتُبْتُতওবা করছিtub'tuإِلَيْكَতোমার কাছেilaykaوَإِنِّىএবং আমি নিশ্চয়ইwa-innīمِنَঅন্তর্ভুক্তminaٱلْمُسْلِمِينَআত্মসমর্পণকারীদের"l-mus'limīna١٥
আমি মানুষকে নির্দেশ দিয়েছি তার পিতামাতার প্রতি সদয় আচরণের। তার মা তাকে বহন করেছে কষ্টের সাথে, আর তাকে প্রসব করেছে কষ্টের সাথে। তাকে গর্ভে ধারণ ও দুধপান ছাড়ানোয় সময় লাগে ত্রিশ মাস। অবশেষে সে যখন পূর্ণ শক্তি লাভ করে এবং চল্লিশ বছরে পৌঁছে যায়, তখন সে বলে, ‘হে আমার প্রতিপালক! তুমি আমাকে আর আমার পিতা-মাতাকে যে নি‘মাত দান করেছ তজ্জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার শক্তি আমাকে দান কর, আর আমাকে এমন সৎকর্ম করার সামর্থ দাও যাতে তুমি সন্তুষ্ট হও, আমার সন্তানদেরকে সৎকর্মপরায়ণ ক’রে আমার প্রতি অনুগ্রহ কর, আমি অনুশোচনাভরে তোমার দিকে ফিরে আসছি, আর আমি অনুগত বান্দাহদের অন্তর্ভুক্ত।
৪৬:১৬
أُو۟لَـٰٓئِكَঐসব লোকulāikaٱلَّذِينَ(তারাই) যাদেরalladhīnaنَتَقَبَّلُআমরা গ্রহণ করিnataqabbaluعَنْهُمْতাদের থেকেʿanhumأَحْسَنَসর্বোত্তমaḥsanaمَاযাmāعَمِلُوا۟তারা কাজ করেছেʿamilūوَنَتَجَاوَزُএবং আমরা মার্জনা করিwanatajāwazuعَنযেʿanسَيِّـَٔاتِهِمْতাদের মন্দকাজগুলোকেsayyiātihimفِىٓহতেfīأَصْحَـٰبِঅধিবাসীদেরaṣḥābiٱلْجَنَّةِ ۖজান্নাতেরl-janatiوَعْدَপ্রতিশ্রুতিwaʿdaٱلصِّدْقِসত্যl-ṣid'qiٱلَّذِىযাalladhīكَانُوا۟দেওয়া হয়েছিলkānūيُوعَدُونَতাদের প্রতিশ্রুতিyūʿadūna١٦
এই লোকদের হতে আমি তাদের সর্বোত্তম ‘আমালগুলো গ্রহণ করি আর তাদের মন্দ কাজগুলো ক্ষমা করে দেই, তারা জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত। তাদেরকে যে ও‘য়াদা দেয়া হয়েছে তা সত্য ও‘য়াদা।
৪৬:১৭
وَٱلَّذِىএবং যেwa-alladhīقَالَবলেqālaلِوَٰلِدَيْهِতার পিতামাতাকেliwālidayhiأُفٍّۢ"ধিক (আফসোস)uffinلَّكُمَآতোমাদের দু'জনের জন্যেlakumāأَتَعِدَانِنِىٓআমাকে কি তোমরা ভয় দেখাচ্ছataʿidāninīأَنْযেanأُخْرَجَআমাকে বের করে আনা হবেukh'rajaوَقَدْঅথচ নিশ্চয়ইwaqadخَلَتِঅতীত হয়েছেkhalatiٱلْقُرُونُবহু জনগোষ্ঠীl-qurūnuمِن"minقَبْلِىআমার পূর্বে"qablīوَهُمَاএবং তারা দু'জনwahumāيَسْتَغِيثَانِফরিয়াদ করেyastaghīthāniٱللَّهَআল্লাহর কাছে (এবং বলে)l-lahaوَيْلَكَ"তোমার জন্যে দুর্ভোগwaylakaءَامِنْঈমান আনāminإِنَّনিশ্চয়ইinnaوَعْدَপ্রতিশ্রুতিwaʿdaٱللَّهِআল্লাহরl-lahiحَقٌّۭসত্য"ḥaqqunفَيَقُولُঅতঃপর সে বলেfayaqūluمَا"নয়māهَـٰذَآএটাhādhāإِلَّآএ ব্যতীতillāأَسَـٰطِيرُউপকথা সমূহasāṭīruٱلْأَوَّلِينَপুরাতনকালের লোকদের"l-awalīna١٧
আর যে নিজ পিতামাতাকে বলে, ‘তোমাদের জন্য আফসোস! তোমরা কি আমাকে ভয় দেখাও যে, (মৃতুর পর) আমাকে উঠানো হবে অথচ আমার পূর্বে বহু মানব গোষ্ঠী অতীত হয়ে গেছে (কই, কেউ তো উঠে আসল না)। বাপ-মা আল্লাহর কাছে প্রার্থনা জানিয়ে (সন্তানকে তিরস্কার করে) বলে- দুর্ভোগ তোমার জন্য, তুমি ঈমান আন, আল্লাহর ও‘য়াদা সত্য।’ তখন সে বলে- ‘এ সব পুরান কালের কাহিনী ছাড়া আর কিছুই না।’
৪৬:১৮
أُو۟لَـٰٓئِكَঐসব লোকulāikaٱلَّذِينَতারাইalladhīnaحَقَّঅবধারিত হয়েছেḥaqqaعَلَيْهِمُতাদের উপরʿalayhimuٱلْقَوْلُ(আল্লাহর) বাণীl-qawluفِىٓ(তারা হবে) অন্তর্ভুক্তfīأُمَمٍۢ(শাস্তিপ্রাপ্ত) সম্প্রদায়গুলোরumaminقَدْঅবশ্যইqadخَلَتْ(যারা) অতীত হয়েছেkhalatمِنমধ্য হতেminقَبْلِهِمতাদের পূর্বেqablihimمِّنَমধ্য হতেminaٱلْجِنِّজিনl-jiniوَٱلْإِنسِ ۖও মানুষেরwal-insiإِنَّهُمْতারা নিশ্চয়ইinnahumكَانُوا۟তারা ছিলkānūخَـٰسِرِينَক্ষতিগ্রস্তkhāsirīna١٨
এরা হল তারাই যাদের প্রতি আল্লাহর ‘আযাবের সিদ্ধান্ত হয়ে গেছে, তাদের মত জ্বিন ও মানুষের মধ্যে হতে যারা তাদের পূর্বে গত হয়ে গেছে। এরা চরমভাবে ক্ষতিগ্রস্ত।
৪৬:১৯
وَلِكُلٍّۢএবং প্রত্যেকের জন্যেwalikullinدَرَجَـٰتٌۭমর্যাদা (রয়েছে)darajātunمِّمَّاতা হতে যাmimmāعَمِلُوا۟ ۖতারা কাজ করেছেʿamilūوَلِيُوَفِّيَهُمْএবং তাদেরকে যেন পূর্ণ দেনwaliyuwaffiyahumأَعْمَـٰلَهُمْতাদের কাজের (প্রতিফল)aʿmālahumوَهُمْএবং তাদের (উপর)wahumلَاনাlāيُظْلَمُونَঅবিচার করা হবেyuẓ'lamūna١٩
প্রত্যেকের জন্য মর্যাদা আছে তার কৃতকর্ম অনুসারে, যেন আল্লাহ তাদের কর্মের পুরোপুরি প্রতিফল দেন। তাদের উপর কক্ষনো যুলম করা হবে না।
৪৬:২০
وَيَوْمَএবং যেদিনwayawmaيُعْرَضُউপস্থিত করা হবেyuʿ'raḍuٱلَّذِينَ(তাদেরকে) যারাalladhīnaكَفَرُوا۟অস্বীকার করেছিলkafarūعَلَىনিকটʿalāٱلنَّارِআগুনের (বলা হবে)l-nāriأَذْهَبْتُمْ"তোমরা নিঃশেষ করেছadhhabtumطَيِّبَـٰتِكُمْতোমাদের সুখ-সুবিধাগুলোকেṭayyibātikumفِىমধ্যেfīحَيَاتِكُمُতোমাদের জীবনেরḥayātikumuٱلدُّنْيَاদুনিয়ারl-dun'yāوَٱسْتَمْتَعْتُمএবং তোমরা ভোগ করেছwa-is'tamtaʿtumبِهَاতার দ্বারাbihāفَٱلْيَوْمَঅতএব আজfal-yawmaتُجْزَوْنَতোমাদের প্রতিফল দেওয়া হবেtuj'zawnaعَذَابَশাস্তিʿadhābaٱلْهُونِঅপমানেরl-hūniبِمَاএ কারণে যাbimāكُنتُمْতোমরা করছিলেkuntumتَسْتَكْبِرُونَঅহংকারtastakbirūnaفِىমধ্যেfīٱلْأَرْضِপৃথিবীরl-arḍiبِغَيْرِব্যতীতbighayriٱلْحَقِّঅধিকারl-ḥaqiوَبِمَاএবং এ কারণে যাwabimāكُنتُمْতোমরা করছিলেkuntumتَفْسُقُونَপাপাচার"tafsuqūna٢٠
যেদিন কাফিরদেরকে জাহান্নামের সামনে হাজির করা হবে, (তাদেরকে বলা হবে)- ‘তোমরা তোমাদের পার্থিব জীবনেই তোমাদের অংশের নি‘মাতগুলো নিঃশেষ করেছ আর তা ভোগ করেছ। কাজেই আজ তোমাদেরকে অপমানজনক শাস্তি দ্বারা প্রতিফল দেয়া হবে, কেননা তোমরা দুনিয়াতে অন্যায়ভাবে অহঙ্কার করেছিলে আর না-ফরমানী করেছিলে।
৪৬:২১
۞ وَٱذْكُرْএবং স্মরণ করোwa-udh'kurأَخَاভাইakhāعَادٍআ'দের (অর্থাৎ হুদের কথা)ʿādinإِذْযখনidhأَنذَرَসে সতর্ক করেছিলandharaقَوْمَهُۥতার জাতিকেqawmahuبِٱلْأَحْقَافِআহকাফ (উপত্যকায়)bil-aḥqāfiوَقَدْএবং নিশ্চয়ইwaqadخَلَتِঅতীত হয়েছেkhalatiٱلنُّذُرُসতর্ককারীরাl-nudhuruمِنۢমধ্য হতেminبَيْنِমধ্য হতেbayniيَدَيْهِতার নিকট অতীতেওyadayhiوَمِنْএবংwaminخَلْفِهِۦٓতার পরেও (এই বলে)khalfihiأَلَّا"যে নাallāتَعْبُدُوٓا۟তোমরা এবাদত করো (অন্য কারো)taʿbudūإِلَّاব্যতীতillāٱللَّهَআল্লাহl-lahaإِنِّىٓআমি নিশ্চয়ইinnīأَخَافُভয় করিakhāfuعَلَيْكُمْতোমাদের উপরʿalaykumعَذَابَশাস্তিরʿadhābaيَوْمٍ(এমন এক) দিনেরyawminعَظِيمٍۢ(যা) বড় কঠিন"ʿaẓīmin٢١
স্মরণ কর ‘আদ জাতির ভ্রাতার (হূদ) কথা। সে তার আহকাফবাসী সম্প্রদায়কে সতর্ক করেছিল। (এ ধরনের) সতর্ককারীরা তার পূর্বেও এসেছিল আর তার পরেও এসেছিল (যারা বলেছিল) যে, ‘তোমরা আল্লাহ ছাড়া কারো ‘ইবাদাত করো না। আমি তোমাদের উপর এক ভয়াবহ দিনের ‘আযাবের আশঙ্কা করছি।’
৪৬:২২
قَالُوٓا۟তারা বলেছিলqālūأَجِئْتَنَا"তুমি আমাদের কাছে এসেছ কিaji'tanāلِتَأْفِكَنَاআমাদেরকে ফিরাবে তুমিlitafikanāعَنْহতেʿanءَالِهَتِنَاআমাদের উপাস্যগুলোālihatināفَأْتِنَاআমাদের কাছে আন তাহলেfatināبِمَاঐ বিষয় নিয়ে যারbimāتَعِدُنَآতুমি আমাদেরকে ভয় দেখাচ্ছtaʿidunāإِنযদিinكُنتَতুমি হওkuntaمِنَঅন্তর্ভুক্তminaٱلصَّـٰدِقِينَসত্যবাদীদের"l-ṣādiqīna٢٢
লোকেরা বলেছিল- ‘তুমি কি আমাদেরকে আমাদের উপাস্যগুলো হতে সরিয়ে নেয়ার জন্য আমাদের কাছে এসেছ। কাজেই তুমি আমাদেরকে যে শাস্তির ভয় দেখাচ্ছ তা নিয়ে এসো আমাদের কাছে যদি তুমি সত্যবাদী হও।’
৪৬:২৩
قَالَসে বললqālaإِنَّمَا"প্রকৃতপক্ষেinnamāٱلْعِلْمُএ জ্ঞান (আছে)l-ʿil'muعِندَ(শুধুমাত্র) নিকটʿindaٱللَّهِআল্লাহরইl-lahiوَأُبَلِّغُكُمএবং আমি তোমাদের পৌঁছাইwa-uballighukumمَّآসেই (পয়গাম)māأُرْسِلْتُআমি প্রেরিত হয়েছিur'sil'tuبِهِۦযা নিয়েbihiوَلَـٰكِنِّىٓকিন্তু আমিwalākinnīأَرَىٰكُمْতোমাদেরকে দেখছিarākumقَوْمًۭا(এমন) লোকqawmanتَجْهَلُونَ(যারা) মূর্খতা করছ"tajhalūna٢٣
সে বলল (‘আযাব কখন আসবে না আসবে) ‘সে বিষয়ের জ্ঞান তো আল্লাহর নিকট আছে। আমি যা নিয়ে প্রেরিত হয়েছি তাই শুধু তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি। কিন্তু আমি দেখছি তোমরা এমন এক জাতি যারা মূর্খের আচরণ করছে।
৪৬:২৪
فَلَمَّاঅতঃপর যখনfalammāرَأَوْهُতারা তা দেখলোra-awhuعَارِضًۭاমেঘমালারূপেʿāriḍanمُّسْتَقْبِلَআগ্রসরমানmus'taqbilaأَوْدِيَتِهِمْতাদের উপত্যকাগুলোর (দিকে)awdiyatihimقَالُوا۟তারা বললqālūهَـٰذَا"এটাhādhāعَارِضٌۭমেঘমালাʿāriḍunمُّمْطِرُنَا ۚআমাদেরকে বৃষ্টি দিবে"mum'ṭirunāبَلْবরং নাbalهُوَসেই (জিনিস)huwaمَاযাmāٱسْتَعْجَلْتُمতোমরা তাড়াতাড়ি চেয়েছিলেis'taʿjaltumبِهِۦ ۖতারbihiرِيحٌۭ(এটা) ঝড়ো বাতাসrīḥunفِيهَاতার মধ্যে আছেfīhāعَذَابٌশাস্তিʿadhābunأَلِيمٌۭবড় যন্ত্রণাদায়কalīmun٢٤
অতঃপর তারা যখন তাদের উপত্যকার দিকে মেঘ আসতে দেখল তখন তারা বলল- ‘এ তো মেঘ, আমাদেরকে বৃষ্টি দিবে।’ না, তা হল সেই জিনিস তোমরা যা তাড়াতাড়ি নিয়ে আসতে চেয়েছিলে। এ হল ঝড়, যাতে আছে ভয়াবহ ‘আযাব।
৪৬:২৫
تُدَمِّرُধ্বংস করে দিবেtudammiruكُلَّপ্রত্যেকkullaشَىْءٍۭজিনিসকেshayinبِأَمْرِনির্দেশের মাধ্যমেbi-amriرَبِّهَاতার রবেরrabbihāفَأَصْبَحُوا۟তখন তারা হয়ে গেল (এমন যে)fa-aṣbaḥūلَاনাlāيُرَىٰٓদেখা যাচ্ছিল (আর কিছু)yurāإِلَّاএ ব্যতীতillāمَسَـٰكِنُهُمْ ۚতাদের বসতিগুলোmasākinuhumكَذَٰلِكَএভাবেkadhālikaنَجْزِىআমরা কর্মফল দিইnajzīٱلْقَوْمَসম্প্রদায়কেl-qawmaٱلْمُجْرِمِينَ(যারা) অপরাধীl-muj'rimīna٢٥
ওটা তার প্রতিপালকের নির্দেশে সবকিছু ধ্বংস করে দেবে। অবস্থা এই দাঁড়াল যে, তাদের (ধ্বংসপ্রাপ্ত) বসতিগুলো ছাড়া আর কিছু দেখা যাচ্ছিল না। অপরাধী জাতিকে আমি এভাবেই প্রতিফল দিয়ে থাকি।
৪৬:২৬
وَلَقَدْএবং নিশ্চয়ইwalaqadمَكَّنَّـٰهُمْতাদেরকে আমরা ক্ষমতা দিয়েছিলামmakkannāhumفِيمَآএমন বিষয়ে যারfīmāإِنনাinمَّكَّنَّـٰكُمْতোমাদেরকে আমরা ক্ষমতা দিয়েছিmakkannākumفِيهِসেসব বিষয়েfīhiوَجَعَلْنَاএবং আমরা দিয়েছিলামwajaʿalnāلَهُمْতাদেরকেlahumسَمْعًۭاকানsamʿanوَأَبْصَـٰرًۭاও চোখwa-abṣāranوَأَفْـِٔدَةًۭও হৃদয়wa-afidatanفَمَآঅতঃপর নাfamāأَغْنَىٰকাজে আসলaghnāعَنْهُمْতাদের জন্যেʿanhumسَمْعُهُمْতাদের কানsamʿuhumوَلَآএবং নাwalāأَبْصَـٰرُهُمْতাদের চোখabṣāruhumوَلَآআর নাwalāأَفْـِٔدَتُهُمতাদের অন্তরafidatuhumمِّنকোনোminشَىْءٍকিছুইshayinإِذْযখনidhكَانُوا۟করছিলkānūيَجْحَدُونَতারা অস্বীকারyajḥadūnaبِـَٔايَـٰتِআয়াতগুলোকেbiāyātiٱللَّهِআল্লাহরl-lahiوَحَاقَএবং ঘিরে নিলwaḥāqaبِهِمতাদেরকেbihimمَّاতাইmāكَانُوا۟তারা ছিলkānūبِهِۦযে সম্পর্কেbihiيَسْتَهْزِءُونَঠাট্টা-বিদ্রুপ করতyastahziūna٢٦
তাদেরকে আমি যতটা সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছিলাম, তোমাদেরকে (হে কুরায়শ!) তেমন সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করিনি আর তাদেরকে দিয়েছিলাম কান, চোখ ও হৃদয়। কিন্তু তাদের কান, তাদের চোখ আর তাদের হৃদয় তাদের কোন উপকারে আসেনি যেহেতু তারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করত। তারা যা নিয়ে ঠাট্টা বিদ্রূপ করত তা-ই তাদেরকে ঘিরে ফেলল।
৪৬:২৭
وَلَقَدْএবং নিশ্চয়ইwalaqadأَهْلَكْنَاআমরা ধ্বংস করেছিahlaknāمَاযাmāحَوْلَكُمতোমাদের চারপাশে (আজ দেখছ)ḥawlakumمِّنَমধ্য হতেminaٱلْقُرَىٰজনপদ সমূহেরl-qurāوَصَرَّفْنَاএবং আমরা বিভিন্নভাবে বর্ণনা করেছিwaṣarrafnāٱلْـَٔايَـٰتِআমার নিদর্শন সমূহকেl-āyātiلَعَلَّهُمْযাতে তারাlaʿallahumيَرْجِعُونَফিরে আসেyarjiʿūna٢٧
আমি ধ্বংস করেছিলাম তোমাদের চারপাশের জনপদ। আমি নানাভাবে নিদর্শন দেখিয়েছিলাম যাতে তারা (সঠিক পথে) ফিরে আসে।
৪৬:২৮
فَلَوْلَاঅতঃপর কেন নাfalawlāنَصَرَهُمُতাদেরকে সাহায্য করলnaṣarahumuٱلَّذِينَ(সেসব সত্তা) যাদেরকেalladhīnaٱتَّخَذُوا۟তারা গ্রহণ করেছিলittakhadhūمِنমধ্য হতেminدُونِছাড়াdūniٱللَّهِআল্লাহকেl-lahiقُرْبَانًاনৈকট্যের মাধ্যমqur'bānanءَالِهَةًۢ ۖউপাস্যরূপেālihatanبَلْবরংbalضَلُّوا۟তারা হারিয়ে গেলḍallūعَنْهُمْ ۚতাদের থেকেʿanhumوَذَٰلِكَএবং এটাই (পরিণতি)wadhālikaإِفْكُهُمْতাদের মিথ্যারif'kuhumوَمَاএবং যাwamāكَانُوا۟তারাkānūيَفْتَرُونَরচনা করছিলyaftarūna٢٨
আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে আল্লাহ ব্যতিরেকে যাদেরকে তারা ইলাহরূপে গ্রহণ করেছে তারা তাদেরকে সাহায্য করল না কেন? বরং তারা (অর্থাৎ কল্পিত ইলাহ) তাদের থেকে হারিয়ে গেল। আসলে তা ছিল তাদের মিথ্যাচার আর মনগড়া উদ্ভাবন।
৪৬:২৯
وَإِذْএবং (স্মরণ কর)যখনwa-idhصَرَفْنَآআমরা আকৃষ্ট করে দিয়েছিলামṣarafnāإِلَيْكَতোমার দিকেilaykaنَفَرًۭاএক দলকেnafaranمِّنَমধ্য হতেminaٱلْجِنِّজিনদেরl-jiniيَسْتَمِعُونَতারা শুনতে পায়yastamiʿūnaٱلْقُرْءَانَকুরআন (তেলাওয়াত)l-qur'ānaفَلَمَّاঅতঃপর যখনfalammāحَضَرُوهُতারা সেখানে উপস্থিত হলোḥaḍarūhuقَالُوٓا۟তারা বললqālūأَنصِتُوا۟ ۖ"তোমরা চুপ করে শোনো"anṣitūفَلَمَّاঅতঃপর যখনfalammāقُضِىَশেষ হলquḍiyaوَلَّوْا۟তারা ফিরে গেলwallawإِلَىٰদিকেilāقَوْمِهِمতাদের জাতিরqawmihimمُّنذِرِينَসতর্ককারী হয়েmundhirīna٢٩
স্মরণ কর, যখন জ্বিনদের একটি দলকে তোমার প্রতি ফিরিয়ে দিয়েছিলাম যারা কুরআন শুনছিল। তারা যখন সে স্থানে উপস্থিত হল, তখন তারা পরস্পরে বলল- চুপ করে শুন। পড়া যখন শেষ হল তখন তারা তাদের সম্প্রদায়ের কাছে ফিরে গেল সতর্ককারীরূপে।
৪৬:৩০
قَالُوا۟তারা বললqālūيَـٰقَوْمَنَآ"হে আমাদের জাতিyāqawmanāإِنَّاআমরা নিশ্চয়ইinnāسَمِعْنَاআমরা শুনেছিsamiʿ'nāكِتَـٰبًاএক কিতাবkitābanأُنزِلَঅবতীর্ণ করা হয়েছেunzilaمِنۢমধ্য হতেminبَعْدِপরেbaʿdiمُوسَىٰমুসারmūsāمُصَدِّقًۭاসত্যায়নকারী/ সমর্থনকারীmuṣaddiqanلِّمَاতার যাlimāبَيْنَতার পূর্বে (এসেছে)baynaيَدَيْهِতার পূর্বে (এসেছে)yadayhiيَهْدِىٓ(এই কিতাব) পথ দেখায়yahdīإِلَىদিকেilāٱلْحَقِّসত্যেরl-ḥaqiوَإِلَىٰএবং দিকেwa-ilāطَرِيقٍۢপথেরṭarīqinمُّسْتَقِيمٍۢসরল সঠিকmus'taqīmin٣٠
(ফিরে গিয়ে) তারা বলল- হে আমাদের সম্প্রদায়! আমরা একটি কিতাব (এর পাঠ) শুনেছি যা মূসার পরে অবতীর্ণ হয়েছে, তা পূর্বেকার কিতাবগুলোর সত্যতা প্রতিপন্ন করে, সত্যের দিকে আর সঠিক পথের দিকে পরিচালিত করে।
৪৬:৩১
يَـٰقَوْمَنَآহে আমাদের জাতিyāqawmanāأَجِيبُوا۟তোমরা সাড়া দাওajībūدَاعِىَআহবানকারীর (ডাকে)dāʿiyaٱللَّهِআল্লাহর (দিকে)l-lahiوَءَامِنُوا۟এবং ঈমান আনwaāminūبِهِۦতার উপরbihiيَغْفِرْক্ষমা করবেন (আল্লাহ)yaghfirلَكُمতোমাদের জন্যেlakumمِّنথেকেminذُنُوبِكُمْতোমাদের পাপ গুলোকেdhunūbikumوَيُجِرْكُمএবং তোমাদের রক্ষা করবেনwayujir'kumمِّنْহতেminعَذَابٍশাস্তিʿadhābinأَلِيمٍۢনিদারুণ কষ্টকরalīmin٣١
হে আমাদের সম্প্রদায়! আল্লাহর দিকে আহবানকারীর প্রতি সাড়া দাও এবং তার প্রতি ঈমান আন, আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দেবেন আর তোমাদেরকে যন্ত্রণাদায়ক ‘আযাব থেকে রক্ষা করবেন।
৪৬:৩২
وَمَنআর যেwamanلَّاনাlāيُجِبْসাড়া দেয়yujibدَاعِىَআহবানকারীর (ডাকে)dāʿiyaٱللَّهِআল্লাহর (দিকে)l-lahiفَلَيْسَতবে সে নয়falaysaبِمُعْجِزٍۢ(আল্লাহকে) ব্যর্থ করে দিতে সক্ষমbimuʿ'jizinفِىমধ্যেfīٱلْأَرْضِপৃথিবীরl-arḍiوَلَيْسَআর নেইwalaysaلَهُۥতার জন্যেlahuمِنব্যতীতminدُونِهِۦٓতিনিdūnihiأَوْلِيَآءُ ۚকোন পৃষ্ঠপোষকawliyāuأُو۟لَـٰٓئِكَঐসব লোকulāikaفِى(পড়ে আছে) মধ্যেfīضَلَـٰلٍۢবিভ্রান্তিরḍalālinمُّبِينٍসুস্পষ্ট"mubīnin٣٢
আর যে আল্লাহর দিকে আহবানকারীর প্রতি সাড়া দিবে না, দুনিয়াতে সে আল্লাহকে ব্যর্থ করতে পারবে না, আর আল্লাহকে বাদ দিয়ে নেই তার কোন সাহায্যকারী, পৃষ্ঠপোষক। তারা আছে সুস্পষ্ট গুমরাহীতে।
৪৬:৩৩
أَوَلَمْকি নাawalamيَرَوْا۟তারা অনুধাবন করেyarawأَنَّযেannaٱللَّهَআল্লাহl-lahaٱلَّذِىযিনিalladhīخَلَقَসৃষ্টি করেছেনkhalaqaٱلسَّمَـٰوَٰتِআকাশl-samāwātiوَٱلْأَرْضَও পৃথিবীকেwal-arḍaوَلَمْএবং নিwalamيَعْىَক্লান্তি বোধ করেনyaʿyaبِخَلْقِهِنَّতাদের সৃষ্টিতেbikhalqihinnaبِقَـٰدِرٍ(তিনিই তো) সক্ষমbiqādirinعَلَىٰٓ(এর) উপরʿalāأَنযেanيُحْـِۧىَতিনি জীবিত করবেনyuḥ'yiyaٱلْمَوْتَىٰ ۚমৃতদেরকেl-mawtāبَلَىٰٓকেন নয়?balāإِنَّهُۥতিনি নিশ্চয়ইinnahuعَلَىٰউপরʿalāكُلِّসবkulliشَىْءٍۢকিছুরshayinقَدِيرٌۭসর্বশক্তিমানqadīrun٣٣
তারা কি দেখে না যে, আল্লাহ, যিনি আকাশ ও যমীন সৃষ্টি করেছেন আর ওগুলোর সৃষ্টিতে তিনি ক্লান্ত হননি, তিনি মৃতদেরকে জীবন দিতে সক্ষম? নিঃসন্দেহে তিনি সকল বিষয়ের উপর ক্ষমতাবান।
৪৬:৩৪
وَيَوْمَএবং যেদিনwayawmaيُعْرَضُউপস্থিত করা হবেyuʿ'raḍuٱلَّذِينَ(তাদেরকে যারা)alladhīnaكَفَرُوا۟অস্বীকার করেছেkafarūعَلَىনিকটʿalāٱلنَّارِআগুনেরl-nāriأَلَيْسَ"(বলা হবে) নয় কিalaysaهَـٰذَاএটাhādhāبِٱلْحَقِّ ۖসত্য"bil-ḥaqiقَالُوا۟তারা বলবেqālūبَلَىٰ"হ্যাঁ নিশ্চয়ইbalāوَرَبِّنَا ۚআমাদের রবের শপথ (এটা সত্য)"warabbināقَالَ(আল্লাহ) বলবেনqālaفَذُوقُوا۟"এখন তোমরা স্বাদ নাওfadhūqūٱلْعَذَابَশাস্তিরl-ʿadhābaبِمَاএ কারণে যাbimāكُنتُمْতোমরা করছিলেkuntumتَكْفُرُونَঅস্বীকার"takfurūna٣٤
কাফিরদেরকে যেদিন জাহান্নামের সামনে হাজির করা হবে (তখন তাদেরকে বলা হবে) এটা কি সত্য নয়? তারা বলবে, ‘কসম আমাদের প্রতিপালকের! এটা সত্য।’ তাদেরকে বলা হবে, ‘তাহলে ‘আযাব আস্বাদন কর, যেহেতু তোমরা সত্যকে অমান্য করেছিলে।
৪৬:৩৫
فَٱصْبِرْঅতএব (হে নবী) ধৈর্য ধরোfa-iṣ'birكَمَاযেমনkamāصَبَرَধৈর্য ধরেছেṣabaraأُو۟لُوا۟তারাulūٱلْعَزْمِদৃঢ়সংকল্পসম্পন্নl-ʿazmiمِنَমধ্য থেকেminaٱلرُّسُلِরাসূলগণেরl-rusuliوَلَاএবং নাwalāتَسْتَعْجِلতাড়াহুড়া করোtastaʿjilلَّهُمْ ۚতাদের জন্যেlahumكَأَنَّهُمْতারা যেন (ভাববে)ka-annahumيَوْمَযেদিনyawmaيَرَوْنَতারা দেখবেyarawnaمَاযা (আজ)māيُوعَدُونَতাদেরকে ভয় দেখানো হচ্ছেyūʿadūnaلَمْনিlamيَلْبَثُوٓا۟তারা অবস্থান করেyalbathūإِلَّاএ ব্যতীতillāسَاعَةًۭএকদণ্ডsāʿatanمِّنথেকেminنَّهَارٍۭ ۚদিনেরnahārinبَلَـٰغٌۭ ۚএ এক ঘোষণা (কথা)balāghunفَهَلْঅতঃপর কিfahalيُهْلَكُধ্বংস করা হবে (অন্য কাউকে)yuh'lakuإِلَّاএ ব্যতীতillāٱلْقَوْمُ(যারা) সম্প্রদায়l-qawmuٱلْفَـٰسِقُونَসত্যত্যাগীl-fāsiqūna٣٥
কাজেই তুমি ধৈর্য ধর যেমনভাবে ধৈর্য ধারণ করেছিল দৃঢ় সংকল্পের অধিকারী রসূলগণ। আর এই লোকেদের ব্যাপারে তাড়াহুড়া করো না। কারণ যে বিষয়ে তাদেরকে সাবধান করা হয়েছে যেদিন তারা তা দেখবে, সেদিন তারা মনে করবে যে, একদিনের কিছু অংশের অধিক তারা দুনিয়াতে অবস্থান করেনি। (তোমার দায়িত্ব) পৌঁছানো, অতঃপর পাপাচারী সম্প্রদায় ছাড়া আর কে ধ্বংস হবে?
—
—
—
—
লোড হচ্ছে…