৪৫
আল-জাসিয়া
الجاثية
সূরা আল-জাসিয়া (الجاثية) পবিত্র কুরআনের ৪৫ নম্বর অধ্যায় — মক্কা সূরা, যাতে ৩৭ টি আয়াত রয়েছে। মক্কী সূরাগুলো নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মদিনায় হিজরতের আগে নাজিল হয়েছিল এবং সাধারণত ঈমান, আল্লাহর একত্ব ও পরকালের ওপর জোর দেয়।
বুকমার্ক (0)
এখনো কোনো বুকমার্ক নেই। যেকোনো আয়াতের পাশে বুকমার্ক আইকনে ক্লিক করে সংরক্ষণ করুন।
বিসমিল্লাহ
بِسْمِনামেbis'miٱللَّهِআল্লাহ (র)l-lahiٱلرَّحْمَـٰنِপরম করুণাময়l-raḥmāniٱلرَّحِيمِঅসীম দয়ালুl-raḥīmi
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে
৪৫:১
حمٓহা-মীমhha-meem١
হা-মীম।
৪৫:২
تَنزِيلُঅবতীর্ণ করাtanzīluٱلْكِتَـٰبِএই কিতাবl-kitābiمِنَপক্ষ হতেminaٱللَّهِআল্লাহরl-lahiٱلْعَزِيزِ(যিনি) পরাক্রমশালীl-ʿazīziٱلْحَكِيمِপ্রজ্ঞাময়l-ḥakīmi٢
এ কিতাব অবতীর্ণ হয়েছে মহা পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর নিকট হতে।
৪৫:৩
إِنَّনিশ্চয়ইinnaفِىমধ্যে রয়েছেfīٱلسَّمَـٰوَٰتِআকাশমণ্ডলীরl-samāwātiوَٱلْأَرْضِও পৃথিবীরwal-arḍiلَـَٔايَـٰتٍۢঅবশ্যই নির্দশনাবলীlaāyātinلِّلْمُؤْمِنِينَমু'মিনদের জন্যেlil'mu'minīna٣
আকাশে এবং যমীনে মু’মিনদের (শিক্ষার) জন্য অবশ্যই নিদর্শন আছে।
৪৫:৪
وَفِىএবং মধ্যেওwafīخَلْقِكُمْতোমাদের সৃষ্টিরkhalqikumوَمَاএবং যা কিছুwamāيَبُثُّতিনি (যমীনে) ছড়িয়ে দিয়েছেনyabuthuمِنথেকেminدَآبَّةٍজীবজন্তুdābbatinءَايَـٰتٌۭনিদর্শনাবলী (রয়েছে)āyātunلِّقَوْمٍۢলোকদের জন্যেliqawminيُوقِنُونَ(যারা) দৃঢ় বিশ্বাস করেyūqinūna٤
তোমাদের সৃষ্টিতে, আর প্রাণীকুল ছড়িয়ে দেয়ার মাঝে নিদর্শন আছে নিশ্চিত বিশ্বাসীদের জন্য।
৪৫:৫
وَٱخْتِلَـٰفِএবং পরিবর্তনেwa-ikh'tilāfiٱلَّيْلِরাতেরal-layliوَٱلنَّهَارِও দিনেরwal-nahāriوَمَآএবং যা কিছুwamāأَنزَلَঅবতীর্ণ করেনanzalaٱللَّهُআল্লাহl-lahuمِنَথেকেminaٱلسَّمَآءِআকাশl-samāiمِنমধ্য থেকেminرِّزْقٍۢআহার্য (অর্থাৎ পানি)riz'qinفَأَحْيَاঅতঃপর জীবন্ত করেনfa-aḥyāبِهِতা দিয়েbihiٱلْأَرْضَপৃথিবীকেl-arḍaبَعْدَপরেbaʿdaمَوْتِهَاতার মৃত্যুরmawtihāوَتَصْرِيفِএবং আবর্তনেwataṣrīfiٱلرِّيَـٰحِবায়ুরl-riyāḥiءَايَـٰتٌۭনির্দশনাবলী (রয়েছে)āyātunلِّقَوْمٍۢলোকদের জন্যে (যারা)liqawminيَعْقِلُونَবুদ্ধিবিবেক কাজে লাগায়yaʿqilūna٥
রাত ও দিনের আবর্তনে, আর আল্লাহ আকাশ থেকে যে বৃষ্টি বর্ষণ করেন তা দিয়ে যমীনকে তার মৃত্যুর পর আবার জীবিত করেন আর বায়ুর পরিবর্তনে জ্ঞানী সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে।
৪৫:৬
تِلْكَএসবtil'kaءَايَـٰتُনির্দশনাবলীāyātuٱللَّهِআল্লাহরl-lahiنَتْلُوهَاতার আবৃত্তি/ তিলাওয়াত করছি আমরাnatlūhāعَلَيْكَতোমার কাছেʿalaykaبِٱلْحَقِّ ۖযথাযথভাবেbil-ḥaqiفَبِأَىِّসুতরাং কোনfabi-ayyiحَدِيثٍۭকথার (উপর)ḥadīthinبَعْدَপরেbaʿdaٱللَّهِআল্লাহরl-lahiوَءَايَـٰتِهِۦও তাঁর আয়াত গুলোরwaāyātihiيُؤْمِنُونَতারা বিশ্বাস করবে?yu'minūna٦
এগুলো হল আল্লাহর আয়াত যা সত্যতা সহকারে তোমার কাছে তিলাওয়াত করা হচ্ছে। কাজেই তারা আল্লাহ এবং তাঁর আয়াতের (উপর বিশ্বাস না করলে এর) পর আর কোন্ কথায় বিশ্বাস করবে?
৪৫:৭
وَيْلٌۭদুর্ভোগwaylunلِّكُلِّপ্রত্যেকের জন্যlikulliأَفَّاكٍঘোর মিথ্যাবাদীরaffākinأَثِيمٍۢপাপীরathīmin٧
ধ্বংস প্রত্যেক মিথ্যাবাদী পাপাচারীর জন্য
৪৫:৮
يَسْمَعُ(যে) শুনেyasmaʿuءَايَـٰتِআয়াত সমূহāyātiٱللَّهِআল্লাহরl-lahiتُتْلَىٰপাঠ করা হয় (যা)tut'lāعَلَيْهِতার কাছেʿalayhiثُمَّএরপরthummaيُصِرُّঅটল থাকেyuṣirruمُسْتَكْبِرًۭاঔদ্ধত্যের সাথেmus'takbiranكَأَنযেনka-anلَّمْনিlamيَسْمَعْهَا ۖতা শুনেইyasmaʿhāفَبَشِّرْهُতাই তাকে সুসংবাদ দাওfabashir'huبِعَذَابٍশাস্তিরbiʿadhābinأَلِيمٍۢযন্ত্রণাদায়কalīmin٨
যে আল্লাহর আয়াত শোনে যা তার সামনে পাঠ করা হয়, অতঃপর অহমিকার সাথে (কুফুরীর উপর) থাকে যেন সে তা শোনেইনি; কাজেই তাকে ভয়াবহ শাস্তির সংবাদ দাও।
৪৫:৯
وَإِذَاএবং যখনwa-idhāعَلِمَসে অবগত হয়ʿalimaمِنْমধ্য হতেminءَايَـٰتِنَاআমাদের আয়াত সমূহেরāyātināشَيْـًٔاকোনো কিছুshayanٱتَّخَذَهَاসে গ্রহণ করে তাittakhadhahāهُزُوًا ۚবিদ্রুপ রূপেhuzuwanأُو۟لَـٰٓئِكَঐসব লোকulāikaلَهُمْতাদের জন্যে রয়েছেlahumعَذَابٌۭশাস্তিʿadhābunمُّهِينٌۭঅপমানকরmuhīnun٩
আমার আয়াতগুলোর কোন কথা যখন সে অবগত হয় তখন তাকে ঠাট্টা বিদ্রূপের বিষয় বানিয়ে নেয়, তাদের জন্য আছে অপমানজনক শাস্তি।
৪৫:১০
مِّنথেকেminوَرَآئِهِمْতাদের পিছনে (রয়েছে)warāihimجَهَنَّمُ ۖজাহান্নামjahannamuوَلَاএবং নাwalāيُغْنِىকাজে আসবেyugh'nīعَنْهُمতাদের জন্যেʿanhumمَّاযা কিছুmāكَسَبُوا۟তারা অর্জন করেছেkasabūشَيْـًۭٔا(তার) কোন কিছুইshayanوَلَاএবং নাwalāمَاযা কিছুmāٱتَّخَذُوا۟তারা গ্রহণ করেছেittakhadhūمِنমধ্য হতেminدُونِছাড়া/ পরিবর্তেdūniٱللَّهِআল্লাহকেl-lahiأَوْلِيَآءَ ۖঅভিভাবক রূপেawliyāaوَلَهُمْএবং তাদের জন্যে রয়েছেwalahumعَذَابٌশাস্তিʿadhābunعَظِيمٌভয়ানকʿaẓīmun١٠
তাদের আড়ালে আছে জাহান্নাম, তাদের কৃতকর্ম তাদের কোন কাজে আসবে না। আর আল্লাহর পরিবর্তে তারা যেগুলোকে অভিভাবক হিসেবে গ্রহণ করেছে সেগুলোও (কাজে আসবে) না। তাদের জন্য আছে মহা শাস্তি।
৪৫:১১
هَـٰذَاএই (কুরআন)hādhāهُدًۭى ۖসৎপথের দিশারিhudanوَٱلَّذِينَএবং যারাwa-alladhīnaكَفَرُوا۟অস্বীকার করেছেkafarūبِـَٔايَـٰتِনিদর্শনাবলীকেbiāyātiرَبِّهِمْতাদের রবেরrabbihimلَهُمْতাদের জন্যে রয়েছেlahumعَذَابٌۭশাস্তিʿadhābunمِّنথেকেminرِّجْزٍ(বড় কঠিন) শাস্তিrij'zinأَلِيمٌযন্ত্রণাদায়কalīmun١١
এ (কুরআন) সঠিক পথের দিশারী। যারা তাদের পালনকর্তার নিদর্শনগুলোকে প্রত্যাখ্যান করে, তাদের জন্য আছে কঠোর যন্ত্রণাদায়ক শাস্তি।
৪৫:১২
۞ ٱللَّهُ(তিনিই) আল্লাহal-lahuٱلَّذِىযিনিalladhīسَخَّرَঅধীন করে দিয়েছেনsakharaلَكُمُতোমাদের জন্যেlakumuٱلْبَحْرَসমুদ্রকেl-baḥraلِتَجْرِىَযেন চলাচল করতে থাকেlitajriyaٱلْفُلْكُনৌযানসমূহl-ful'kuفِيهِতার মধ্যেfīhiبِأَمْرِهِۦতাঁর নির্দেশের মাধ্যমেbi-amrihiوَلِتَبْتَغُوا۟এবং যেন তোমরা সন্ধান করতে পারwalitabtaghūمِنহতেminفَضْلِهِۦতাঁর অনুগ্রহfaḍlihiوَلَعَلَّكُمْএবং যাতে তোমরাwalaʿallakumتَشْكُرُونَকৃতজ্ঞ হওtashkurūna١٢
আল্লাহ- যিনি সমুদ্রকে তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন যাতে তাঁর হুকুমে তোমাদের নৌযানসমূহ তাতে চলাচল করতে পারে, আর যাতে তোমরা তাঁর অনুগ্রহ তালাশ কর এবং তোমরা (তাঁর) শোকর আদায় কর।
৪৫:১৩
وَسَخَّرَএবং অধীন করে দিয়েছেনwasakharaلَكُمতোমাদের জন্যেlakumمَّاযা কিছুmāفِىমধ্যে আছেfīٱلسَّمَـٰوَٰتِআকাশেরl-samāwātiوَمَاও যা কিছুwamāفِىমধ্যে আছেfīٱلْأَرْضِপৃথিবীরl-arḍiجَمِيعًۭاসবকিছুকেইjamīʿanمِّنْهُ ۚতাঁর নিকট হতেmin'huإِنَّনিশ্চয়ইinnaفِىমধ্যে রয়েছেfīذَٰلِكَএরdhālikaلَـَٔايَـٰتٍۢঅবশ্যই নিদর্শনাবলীlaāyātinلِّقَوْمٍۢলোকদের জন্যে (যারা)liqawminيَتَفَكَّرُونَচিন্তাভাবনা করেyatafakkarūna١٣
আর তিনি তোমাদের কল্যাণে নিয়োজিত রেখেছেন যা আছে আকাশে আর যা আছে যমীনে সেগুলোর সব কিছুকে। এতে চিন্তাশীল মানুষদের জন্য অবশ্যই অনেক নিদর্শন আছে।
৪৫:১৪
قُل(হে নাবী) বলোqulلِّلَّذِينَ(তাদের)-কে যারাlilladhīnaءَامَنُوا۟ঈমান এনেছেāmanūيَغْفِرُوا۟তারা যেন ক্ষমা করেyaghfirūلِلَّذِينَ(তাদের)-কে যারাlilladhīnaلَاনাlāيَرْجُونَপ্রত্যাশা করেyarjūnaأَيَّامَ(খারাপ) দিনগুলোরayyāmaٱللَّهِআল্লাহরl-lahiلِيَجْزِىَযেন প্রতিদান দেন তিনিliyajziyaقَوْمًۢاলোকদেরকেqawmanبِمَاএ বিষয়ে যাbimāكَانُوا۟তারাkānūيَكْسِبُونَঅর্জন করছিলyaksibūna١٤
মু’মিনদেরকে বল ঐ লোকদেরকে ক্ষমা করতে যারা আল্লাহর ‘আযাবের দিন আসার ব্যাপারে কোন আশংকাবোধ করে না। কেননা আল্লাহই (ভাল বা মন্দ) প্রত্যেক সম্প্রদায়কে তাদের কৃতকর্ম অনুসারে প্রতিফল দিবেন।
৪৫:১৫
مَنْযেmanعَمِلَকাজ করবেʿamilaصَـٰلِحًۭاসৎṣāliḥanفَلِنَفْسِهِۦ ۖতা তার নিজের জন্যেfalinafsihiوَمَنْএবং যেwamanأَسَآءَমন্দ করবেasāaفَعَلَيْهَا ۖতা তার উপর পড়বেfaʿalayhāثُمَّএরপরthummaإِلَىٰদিকেilāرَبِّكُمْতোমার রবেরrabbikumتُرْجَعُونَতোমাদেরকে ফিরিয়ে আনা হবেtur'jaʿūna١٥
যে লোক ভাল কাজ করবে, সে তার নিজের কল্যাণেই তা করবে আর যে মন্দ কাজ করবে তার কুফল সে-ই ভোগ করবে। অতঃপর তোমাদেরকে তোমাদের প্রতিপালকের নিকট ফিরিয়ে নেয়া হবে।
৪৫:১৬
وَلَقَدْএবং নিশ্চয়ইwalaqadءَاتَيْنَاআমরা দিয়েছিলামātaynāبَنِىٓবনীbanīإِسْرَٰٓءِيلَইসরাইলকেis'rāīlaٱلْكِتَـٰبَকিতাবl-kitābaوَٱلْحُكْمَও কর্তৃত্বwal-ḥuk'maوَٱلنُّبُوَّةَও নবুয়তwal-nubuwataوَرَزَقْنَـٰهُمএবং তাদের আমরা জীবিকা দিয়েছিলামwarazaqnāhumمِّنَহতেminaٱلطَّيِّبَـٰتِউত্তম বস্তুl-ṭayibātiوَفَضَّلْنَـٰهُمْএবং আমরা তাদেরকে মর্যাদা দিয়েছিলামwafaḍḍalnāhumعَلَىউপরʿalāٱلْعَـٰلَمِينَসারা দুনিয়ার (মানুষের)l-ʿālamīna١٦
আমি বানী ইসরাঈলকে কিতাব, রাজত্ব ও নুবুওয়াত দিয়েছিলাম আর তাদেরকে দিয়েছিলাম উত্তম রিযক, আর তাদেরকে বিশ্ববাসীর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম।
৪৫:১৭
وَءَاتَيْنَـٰهُمএবং তাদেরকে আমরা দিয়েছিwaātaynāhumبَيِّنَـٰتٍۢসুস্পষ্ট প্রমাণbayyinātinمِّنَসম্পর্কেminaٱلْأَمْرِ ۖ(দ্বীনের) নির্দেশl-amriفَمَاঅতঃপর নিfamāٱخْتَلَفُوٓا۟(মতবিরোধ করেছিল) বাড়াবাড়ি করেikh'talafūإِلَّاকিন্তুillāمِنۢমধ্য হতেminبَعْدِএরপরেbaʿdiمَاযাmāجَآءَهُمُতাদের কাছে এসেছিলjāahumuٱلْعِلْمُ(নির্ভুল) জ্ঞানl-ʿil'muبَغْيًۢاবাড়াবাড়ি করেbaghyanبَيْنَهُمْ ۚতাদের মাঝেbaynahumإِنَّনিশ্চয়ইinnaرَبَّكَতোমার রবrabbakaيَقْضِىমীমাংসা করে দিবেনyaqḍīبَيْنَهُمْতাদের মাঝেbaynahumيَوْمَদিনেyawmaٱلْقِيَـٰمَةِকিয়ামতেরl-qiyāmatiفِيمَاসে বিষয়েfīmāكَانُوا۟তারা ছিলkānūفِيهِযার মধ্যেfīhiيَخْتَلِفُونَমতবিরোধ করতyakhtalifūna١٧
আর দ্বীনের ব্যাপারে তাদেরকে দিয়েছিলাম সুস্পষ্ট নিদর্শন। কিন্তু তাদের কাছে (সত্য মিথ্যা সম্পর্কিত নির্ভুল) জ্ঞান আসার পরও শুধু নিজেদের মধ্যে বাড়াবাড়ির কারণে তারা মতভেদ করেছিল। তারা যে বিষয়ে মতভেদ করত, তোমার প্রতিপালক কিয়ামাতের দিন সে বিষয়ে তাদের মধ্যে ফয়সালা করে দেবেন।
৪৫:১৮
ثُمَّএরপরthummaجَعَلْنَـٰكَতোমাকে আমরা প্রতিষ্ঠিত করেছিjaʿalnākaعَلَىٰউপরʿalāشَرِيعَةٍۢশরীয়তেরsharīʿatinمِّنَসম্পর্কিতminaٱلْأَمْرِ(দ্বীনের) নির্দেশl-amriفَٱتَّبِعْهَاতাই তার অনুসরণ করোfa-ittabiʿ'hāوَلَاএবং নাwalāتَتَّبِعْঅনুসরণ করোtattabiʿأَهْوَآءَখেয়াল খুশিরahwāaٱلَّذِينَ(তাদের) যারাalladhīnaلَاনাlāيَعْلَمُونَজানেyaʿlamūna١٨
অতঃপর (হে নবী সা.!) আমি তোমাকে দ্বীনের (সঠিক) পথের উপর প্রতিষ্ঠিত করেছি, কাজেই তুমি তারই অনুসরণ কর, আর যারা (দ্বীনের বিধি-বিধান) জানেনা তাদের খেয়ালখুশির অনুসরণ করো না।
৪৫:১৯
إِنَّهُمْতারা নিশ্চয়ইinnahumلَنকখনও নাlanيُغْنُوا۟তারা কাজে আসবেyugh'nūعَنكَতোমার জন্যেʿankaمِنَ(পাকড়াও) হতেminaٱللَّهِআল্লাহরl-lahiشَيْـًۭٔا ۚকিছুমাত্রshayanوَإِنَّএবং নিশ্চয়ইwa-innaٱلظَّـٰلِمِينَসীমালঙ্ঘনকারীরাl-ẓālimīnaبَعْضُهُمْতাদের একেbaʿḍuhumأَوْلِيَآءُবন্ধুawliyāuبَعْضٍۢ ۖঅপরেরbaʿḍinوَٱللَّهُএবং আল্লাহwal-lahuوَلِىُّবন্ধুwaliyyuٱلْمُتَّقِينَমুত্তাকীদেরl-mutaqīna١٩
আল্লাহ হতে তারা তোমার কোনই উপকার করতে পারবে না। যালিমরা একে অপরের বন্ধু, আর আল্লাহ মুত্তাকীদের বন্ধু।
৪৫:২০
هَـٰذَاএটাhādhāبَصَـٰٓئِرُ(সঠিক পথের) আলোbaṣāiruلِلنَّاسِসব লোকের জন্যেlilnnāsiوَهُدًۭىএবং পথনির্দেশwahudanوَرَحْمَةٌۭও অনুগ্রহwaraḥmatunلِّقَوْمٍۢ(এমন) লোকদের জন্যেliqawminيُوقِنُونَ(যারা) দৃঢ় বিশ্বাস করেyūqinūna٢٠
এ (কুরআন) মানুষের জন্য জ্ঞানের আলো, আর নিশ্চিত বিশ্বাসীদের জন্য পথের দিশারী এবং রহমত স্বরূপ।
৪৫:২১
أَمْকিamحَسِبَমনে করেছেḥasibaٱلَّذِينَযারাalladhīnaٱجْتَرَحُوا۟লিপ্ত রয়েছেij'taraḥūٱلسَّيِّـَٔاتِপাপকাজl-sayiātiأَنযেanنَّجْعَلَهُمْতাদেরকে করব আমরাnajʿalahumكَٱلَّذِينَ(তাদের) মতো যারাka-alladhīnaءَامَنُوا۟ঈমান এনেছেāmanūوَعَمِلُوا۟ও কাজ করেছেwaʿamilūٱلصَّـٰلِحَـٰتِসৎl-ṣāliḥātiسَوَآءًۭ(উভয়ে) সমানsawāanمَّحْيَاهُمْতাদের জীবনmaḥyāhumوَمَمَاتُهُمْ ۚও তাদের মৃত্যু (এক রকম হবে)wamamātuhumسَآءَকত মন্দsāaمَاযাmāيَحْكُمُونَতারা মীমাংসা করেyaḥkumūna٢١
যারা অন্যায় কাজ করে তারা কি এ কথা ভেবে নিয়েছে যে, আমি তাদেরকে আর ঈমান গ্রহণকারী সৎকর্মশীলদেরকে সমান গণ্য করব যার ফলে তাদের উভয় দলের জীবন ও মৃত্যু সমান হয়ে যাবে? কতই না মন্দ তাদের ফয়সালা!
৪৫:২২
وَخَلَقَএবং সৃষ্টি করেছেনwakhalaqaٱللَّهُআল্লাহl-lahuٱلسَّمَـٰوَٰتِআকাশl-samāwātiوَٱلْأَرْضَও পৃথিবীwal-arḍaبِٱلْحَقِّযথাযথভাবেbil-ḥaqiوَلِتُجْزَىٰএবং যেন প্রতিদান দেওয়া যায়walituj'zāكُلُّপ্রত্যেকkulluنَفْسٍۭব্যক্তিকেnafsinبِمَاঐ বিষয়ে যাbimāكَسَبَتْসে অর্জন করেছেkasabatوَهُمْএবং তাদের (উপর)wahumلَاনাlāيُظْلَمُونَযুলুম করা হবেyuẓ'lamūna٢٢
আল্লাহ আকাশ ও যমীন সৃষ্টি করেছেন এক সত্যিকার লক্ষ্যে যাতে প্রত্যেক ব্যক্তিকে তার কৃতকর্ম অনুযায়ী প্রতিফল দেয়া যেতে পারে, আর তাদের প্রতি কোন যুলম করা হবে না।
৪৫:২৩
أَفَرَءَيْتَতুমি (ভেবে) দেখেছ কিafara-aytaمَنِযেmaniٱتَّخَذَবানিয়েছেittakhadhaإِلَـٰهَهُۥতার ইলাহilāhahuهَوَىٰهُনিজ প্রবৃত্তিকেhawāhuوَأَضَلَّهُএবং তাকে পথভ্রষ্ট করেছেwa-aḍallahuٱللَّهُআল্লাহl-lahuعَلَىٰভিত্তিতেʿalāعِلْمٍۢজ্ঞানেরʿil'minوَخَتَمَএবং মোহর মেরে দিয়েছেনwakhatamaعَلَىٰউপরʿalāسَمْعِهِۦতার কানেরsamʿihiوَقَلْبِهِۦও তার অন্তরেরwaqalbihiوَجَعَلَও রেখে দিয়েছেনwajaʿalaعَلَىٰউপরʿalāبَصَرِهِۦতার চোখেরbaṣarihiغِشَـٰوَةًۭআবরণghishāwatanفَمَنসুতরাং কেfamanيَهْدِيهِতাকে সৎপথ দেখাবেyahdīhiمِنۢমধ্য হতেminبَعْدِপরেbaʿdiٱللَّهِ ۚআল্লাহরl-lahiأَفَلَاতবুও কি নাafalāتَذَكَّرُونَতোমরা শিক্ষা গ্রহণ করবেtadhakkarūna٢٣
তুমি কি লক্ষ্য করেছ তার প্রতি যে তার খেয়াল-খুশিকে ইলাহ বানিয়ে নিয়েছে? আল্লাহ জেনে শুনেই তাকে পথভ্রষ্ট করেছেন আর তার কানে ও দিলে মোহর মেরে দিয়েছেন আর তার চোখের উপর টেনে দিয়েছেন পর্দা। অতঃপর আল্লাহর পর আর কে (আছে যে) তাকে সঠিক পথ দেখাবে? এরপরও কি তোমরা শিক্ষাগ্রহণ করবে না?
৪৫:২৪
وَقَالُوا۟এবং তারা বলেwaqālūمَا"নাmāهِىَসেটা (অর্থাৎ পূনরুত্থান)hiyaإِلَّا(যদি থাকে) তবেillāحَيَاتُنَاআমাদের এ জীবনḥayātunāٱلدُّنْيَاদুনিয়ারl-dun'yāنَمُوتُআমরা মরিnamūtuوَنَحْيَاও আমরা বাঁচি (তা সব এখানেই)wanaḥyāوَمَاএবং নাwamāيُهْلِكُنَآআমাদের ধ্বংস করেyuh'likunāإِلَّاএ ব্যতীতillāٱلدَّهْرُ ۚকালের (আবর্তন)"l-dahruوَمَاএবং নেইwamāلَهُمতাদের কাছেlahumبِذَٰلِكَএ সম্বন্ধেbidhālikaمِنْকোনোminعِلْمٍ ۖজ্ঞানʿil'minإِنْনাinهُمْতারাhumإِلَّاএ ব্যতীতillāيَظُنُّونَঅনুমান করেyaẓunnūna٢٤
তারা বলে- জীবন বলতে তো শুধু আমাদের এ দুনিয়ারই জীবন, আমরা মরি আর বেঁচে থাকি (এখানেই)। কালের প্রবাহ ছাড়া অন্য কিছুই আমাদেরকে ধ্বংস করে না। আসলে এ ব্যাপারে তাদের কোন জ্ঞানই নেই। তারা শুধু ধারণা করে।
৪৫:২৫
وَإِذَاএবং যখনwa-idhāتُتْلَىٰআবৃত্তি করা হয়tut'lāعَلَيْهِمْতাদের কাছেʿalayhimءَايَـٰتُنَاআমাদের আয়াতসমূহকেāyātunāبَيِّنَـٰتٍۢসুস্পষ্টbayyinātinمَّاনাmāكَانَথাকেkānaحُجَّتَهُمْতাদের যুক্তিḥujjatahumإِلَّآএ ব্যতীতillāأَنযেanقَالُوا۟তারা বলেqālūٱئْتُوا۟"তোমরা উপস্থিত হওi'tūبِـَٔابَآئِنَآআমাদের পিতৃপুরুষদেরকে নিয়েbiābāināإِنযদিinكُنتُمْতোমরা হওkuntumصَـٰدِقِينَসত্যবাদী"ṣādiqīna٢٥
তাদের সামনে যখন আমার সুস্পষ্ট আয়াতগুলো পাঠ করা হয়, তখন তাদের কাছে এ কথা বলা ছাড়া আর কোন যুক্তি থাকে না যে, তোমরা যদি সত্যবাদীই হয়ে থাক, তাহলে আমাদের পূর্বপুরুষদেরকে হাজির কর।
৪৫:২৬
قُلِবলোquliٱللَّهُ"আল্লাহইl-lahuيُحْيِيكُمْতোমাদেরকে জীবন দেনyuḥ'yīkumثُمَّএরপরthummaيُمِيتُكُمْতোমাদেরকে মৃত্যু দেনyumītukumثُمَّএরপরthummaيَجْمَعُكُمْতোমাদেরকে একত্র করবেনyajmaʿukumإِلَىٰদিকেilāيَوْمِদিনেরyawmiٱلْقِيَـٰمَةِকিয়ামতেরl-qiyāmatiلَاনেইlāرَيْبَকোন সন্দেহraybaفِيهِতার মধ্যে"fīhiوَلَـٰكِنَّকিন্তুwalākinnaأَكْثَرَঅধিকাংশaktharaٱلنَّاسِমানুষইl-nāsiلَاনাlāيَعْلَمُونَতারা জানেyaʿlamūna٢٦
বল- আল্লাহই তোমাদেরকে জীবন দান করেন অতঃপর তোমাদের মৃত্যু ঘটান। অতঃপর তিনি তোমাদেরকে ক্বিয়ামতের দিন একত্রিত করবেন যাতে কোন সন্দেহ নেই। কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না।
৪৫:২৭
وَلِلَّهِএবং আল্লাহরই জন্যwalillahiمُلْكُসার্বভৌমত্বmul'kuٱلسَّمَـٰوَٰتِআকাশেরl-samāwātiوَٱلْأَرْضِ ۚও পৃথিবীরwal-arḍiوَيَوْمَএবং যেদিনwayawmaتَقُومُসংঘটিত হবেtaqūmuٱلسَّاعَةُকিয়ামতl-sāʿatuيَوْمَئِذٍۢসেদিনyawma-idhinيَخْسَرُক্ষতিগ্রস্ত হবেyakhsaruٱلْمُبْطِلُونَমিথ্যাশ্রয়ীরাl-mub'ṭilūna٢٧
আকাশ ও যমীনের রাজত্ব আল্লাহরই, যে দিন ক্বিয়ামত সংঘটিত হবে, সেদিন মিথ্যার অনুসারীরা ধ্বংস হয়ে যাবে।
৪৫:২৮
وَتَرَىٰএবং তুমি দেখবেwatarāكُلَّপ্রত্যেকkullaأُمَّةٍۢদলকেummatinجَاثِيَةًۭ ۚনতজানু অবস্থায়jāthiyatanكُلُّপ্রত্যেকkulluأُمَّةٍۢদলকেummatinتُدْعَىٰٓডাকা হবেtud'ʿāإِلَىٰপ্রতিilāكِتَـٰبِهَاতার আমলনামারkitābihāٱلْيَوْمَ"(বলা হবে) আজl-yawmaتُجْزَوْنَতোমাদের প্রতিফল দেওয়া হবেtuj'zawnaمَاযাmāكُنتُمْতোমরাkuntumتَعْمَلُونَকাজ করছিলেtaʿmalūna٢٨
আর প্রত্যেক সম্প্রদায়কে দেখবে নতজানু হয়ে আছে। প্রত্যেক সম্প্রদায়কে তার ‘আমালনামার পানে আহবান করা হবে। (আর বলা হবে) তোমরা যা করতে আজ তার প্রতিফল দেয়া হবে।
৪৫:২৯
هَـٰذَاএইhādhāكِتَـٰبُنَاআমাদের (তৈরী করা) আমলনামাkitābunāيَنطِقُকথা বলছেyanṭiquعَلَيْكُمতোমাদের বিরুদ্ধেʿalaykumبِٱلْحَقِّ ۚযথাযথভাবেbil-ḥaqiإِنَّاআমরা নিশ্চয়ইinnāكُنَّاআমরা ছিলামkunnāنَسْتَنسِخُআমরা সংরক্ষণ করিnastansikhuمَاযা কিছুmāكُنتُمْতোমরা ছিলেkuntumتَعْمَلُونَতোমরা কাজ করতে"taʿmalūna٢٩
আমার এ কিতাব তোমাদের ব্যাপারে সত্য কথাই বলবে, তোমরা যা করতে আমি তাই-ই লিখে রাখতাম।
৪৫:৩০
فَأَمَّاআরfa-ammāٱلَّذِينَযারাalladhīnaءَامَنُوا۟ঈমান আনবেāmanūوَعَمِلُوا۟ও কাজ করবেwaʿamilūٱلصَّـٰلِحَـٰتِনেকীরl-ṣāliḥātiفَيُدْخِلُهُمْতখন তাদের প্রবেশ করাবেনfayud'khiluhumرَبُّهُمْতাদের রবrabbuhumفِىমধ্যেfīرَحْمَتِهِۦ ۚতাঁর রহমতেরraḥmatihiذَٰلِكَএটাাইdhālikaهُوَসেইhuwaٱلْفَوْزُসাফল্যl-fawzuٱلْمُبِينُসুস্পষ্টl-mubīnu٣٠
যারা ঈমান আনে আর সৎকর্ম করে তাদের প্রতিপালক তাদেরকে তাঁর রহমাতের মধ্যে দাখিল করবেন। ওটাই সুস্পষ্ট সাফল্য।
৪৫:৩১
وَأَمَّاআরwa-ammāٱلَّذِينَযারাalladhīnaكَفَرُوٓا۟অস্বীকার করেছিলkafarūأَفَلَمْ"(তাদের বলা হবে) তবে কিafalamتَكُنْ"হয় নিtakunءَايَـٰتِىআমার নিদর্শনগুলোāyātīتُتْلَىٰপঠিতtut'lāعَلَيْكُمْতোমাদের নিকটʿalaykumفَٱسْتَكْبَرْتُمْকিন্তু তোমরা অহংকার করেছিলেfa-is'takbartumوَكُنتُمْএবং তোমরা ছিলেwakuntumقَوْمًۭاসম্প্রদায়qawmanمُّجْرِمِينَঅপরাধী"muj'rimīna٣١
আর যারা কুফরী করেছিল তাদেরকে বলা হবে- আমার আয়াতগুলো কি তোমাদের কাছে পাঠ করা হয়নি? তখন তোমরা অহঙ্কার করেছিলে আর তোমরা ছিলে এক অপরাধী জাতি।
৪৫:৩২
وَإِذَاএবং যখনwa-idhāقِيلَবলা হতোqīlaإِنَّ"নিশ্চয়ইinnaوَعْدَওয়াদাwaʿdaٱللَّهِআল্লাহরl-lahiحَقٌّۭসত্যḥaqqunوَٱلسَّاعَةُএবং কিয়ামত (এমন যে)wal-sāʿatuلَاনেইlāرَيْبَকোনো সন্দেহraybaفِيهَاতার মধ্যেfīhāقُلْتُمতোমরা বলতেqul'tumمَّا"নাmāنَدْرِىআমরা জানিnadrīمَاকি (জিনিস)māٱلسَّاعَةُকিয়ামতl-sāʿatuإِنনাinنَّظُنُّআমরা ধারণা করিnaẓunnuإِلَّاএ ব্যতীতillāظَنًّۭا(সাধারণ) অনুমান নির্ভর কথাẓannanوَمَاএবং নইwamāنَحْنُআমরাnaḥnuبِمُسْتَيْقِنِينَদৃঢ় বিশ্বাসী"bimus'tayqinīna٣٢
যখন বলা হয়- আল্লাহর প্রতিশ্রুতি সত্য আর ক্বিয়ামতের আগমনে কোনই সন্দেহ নেই, তখন তোমরা বলতে- ‘আমরা জানি না ক্বিয়ামত কী? আমরা মনে করি তা শুধু ধারণা মাত্র, আর (তাতে) আমরা নিশ্চিত বিশ্বাসী নই’।
৪৫:৩৩
وَبَدَاএবং প্রকাশ হবেwabadāلَهُمْতাদের কাছেlahumسَيِّـَٔاتُমন্দ কাজগুলোsayyiātuمَاযা কিছুmāعَمِلُوا۟তারা করেছিলোʿamilūوَحَاقَএবং ঘিরে ফেলবেwaḥāqaبِهِمতাদেরকেbihimمَّاযাmāكَانُوا۟তারা ছিলkānūبِهِۦসে সম্বন্ধেbihiيَسْتَهْزِءُونَবিদ্রুপ করতyastahziūna٣٣
তারা যে সব মন্দ কাজ করত সেগুলো তাদের কাছে প্রকাশ হয়ে পড়বে আর তারা যা নিয়ে ঠাট্টা বিদ্রূপ করত তা তাদেরকে ঘিরে ফেলবে।
৪৫:৩৪
وَقِيلَএবং বলা হবেwaqīlaٱلْيَوْمَ"আজl-yawmaنَنسَىٰكُمْতোমাদেরকে ভুলে যাব আমরাnansākumكَمَاযেমনkamāنَسِيتُمْতোমরা ভুলে গিয়েছিলেnasītumلِقَآءَসাক্ষাতকেliqāaيَوْمِكُمْতোমাদের দিনেরyawmikumهَـٰذَاএইhādhāوَمَأْوَىٰكُمُএবং তোমাদের আশ্রয়স্থলwamawākumuٱلنَّارُআগুনl-nāruوَمَاএবং নেইwamāلَكُمতোমাদের জন্যlakumمِّنকেউminنَّـٰصِرِينَসাহায্যকারীদেরnāṣirīna٣٤
আর বলা হবে- ‘আজ আমি তোমাদেরকে ভুলে যাব যেমন করে তোমরা এ দিনের সাক্ষাৎকে ভুলে গিয়েছিলে। তোমাদের বাসস্থান হবে জাহান্নাম আর তোমাদের কোন সাহায্যকারী থাকবে না।
৪৫:৩৫
ذَٰلِكُمএটা তোমাদেরdhālikumبِأَنَّكُمُএ কারণে যেbi-annakumuٱتَّخَذْتُمْতোমরা গ্রহণ করেছিলেittakhadhtumءَايَـٰتِনিদর্শনাবলীকেāyātiٱللَّهِআল্লাহরl-lahiهُزُوًۭاবিদ্রুপরূপেhuzuwanوَغَرَّتْكُمُও তোমাদেরকে ধোঁকা দিয়েছিলwagharratkumuٱلْحَيَوٰةُজীবনl-ḥayatuٱلدُّنْيَا ۚপার্থিব"l-dun'yāفَٱلْيَوْمَসুতরাং আজfal-yawmaلَاনাlāيُخْرَجُونَতাদের বের করা হবেyukh'rajūnaمِنْهَاতা থেকেmin'hāوَلَاএবং নাwalāهُمْতাদেরকেhumيُسْتَعْتَبُونَসন্তুষ্টি লাভের সুযোগ দেওয়া হবেyus'taʿtabūna٣٥
এটা এজন্য যে, তোমরা আল্লাহর আয়াতগুলোকে ঠাট্টা বিদ্রূপের বিষয় বানিয়ে নিয়েছিলে, আর দুনিয়ার জীবন তোমাদেরকে ধোঁকায় ফেলে রেখেছিল। কাজেই আজ তাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে না আর তাওবাহ করার সুযোগ দেয়া হবে না।
৪৫:৩৬
فَلِلَّهِসুতরাং আল্লাহর জন্যেfalillahiٱلْحَمْدُসকল প্রশংসাl-ḥamduرَبِّ(যিনি) রবrabbiٱلسَّمَـٰوَٰتِআকাশেরl-samāwātiوَرَبِّও রবwarabbiٱلْأَرْضِপৃথিবীরl-arḍiرَبِّরবrabbiٱلْعَـٰلَمِينَবিশ্বজগতেরl-ʿālamīna٣٦
অতএব প্রশংসা আল্লাহরই জন্য যিনি আসমানের প্রতিপালনকারী, যমীনের প্রতিপালনকারী, বিশ্বজগতের প্রতিপালনকারী ।
৪৫:৩৭
وَلَهُএবং তাঁরই জন্যেwalahuٱلْكِبْرِيَآءُগৌরব-গরিমাl-kib'riyāuفِىমধ্যেfīٱلسَّمَـٰوَٰتِআকাশেরl-samāwātiوَٱلْأَرْضِ ۖএবং পৃথিবীরwal-arḍiوَهُوَএবং তিনিইwahuwaٱلْعَزِيزُপরাক্রমশালীl-ʿazīzuٱلْحَكِيمُপ্রজ্ঞাময়l-ḥakīmu٣٧
আকাশ ও যমীনে তাঁরই শ্রেষ্ঠত্ব ও প্রাধান্য, আর তিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়।
—
—
—
—
লোড হচ্ছে…