৪৪

আদ-দুখান

মক্কা ৫৯ আয়াত পারা ২৫
الدخان

সূরা আদ-দুখান (الدخان) পবিত্র কুরআনের ৪৪ নম্বর অধ্যায় — মক্কা সূরা, যাতে ৫৯ টি আয়াত রয়েছে। মক্কী সূরাগুলো নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মদিনায় হিজরতের আগে নাজিল হয়েছিল এবং সাধারণত ঈমান, আল্লাহর একত্ব ও পরকালের ওপর জোর দেয়।

বিসমিল্লাহ
بِسْمِনামেbis'miٱللَّهِআল্লাহ (র)l-lahiٱلرَّحْمَـٰنِপরম করুণাময়l-raḥmāniٱلرَّحِيمِঅসীম দয়ালুl-raḥīmi
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে
৪৪:১
حمٓহা-মীমhha-meem١
হা-মীম।
৪৪:২
وَٱلْكِتَـٰبِশপথ (এই) কিতাবেরwal-kitābiٱلْمُبِينِসুস্পষ্টl-mubīni٢
সুস্পষ্ট কিতাবের কসম!
৪৪:৩
إِنَّآনিশ্চয়ই আমরাinnāأَنزَلْنَـٰهُতা আমরা অবতীর্ণ করেছিanzalnāhuفِىমধ্যেلَيْلَةٍۢএক রাতেরlaylatinمُّبَـٰرَكَةٍ ۚসৌভাগ্যময়mubārakatinإِنَّاনিশ্চয়ই আমরাinnāكُنَّاআমরা ছিলামkunnāمُنذِرِينَসতর্ককারীmundhirīna٣
আমি একে অবতীর্ণ করেছি এক বরকতময় রাতে, (কেননা) আমি (মানুষকে) সতর্ককারী।
৪৪:৪
فِيهَاতার মধ্যে(অর্থাৎ সেই রাতে)fīhāيُفْرَقُস্থির করা হয়yuf'raquكُلُّপ্রত্যেকkulluأَمْرٍবিষয়amrinحَكِيمٍবিজ্ঞতাপূর্ণḥakīmin٤
এ রাতে প্রতিটি প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থির করা হয়
৪৪:৫
أَمْرًۭاনির্দেশক্রমেamranمِّنْথেকেminعِندِنَآ ۚআমাদের নিকটʿindināإِنَّاনিশ্চয়ই আমরাinnāكُنَّاআমরা ছিলামkunnāمُرْسِلِينَ(এক রাসূল) প্রেরণকারীmur'silīna٥
আমার আদেশক্রমে, আমিই প্রেরণকারী,
৪৪:৬
رَحْمَةًۭঅনুগ্রহস্বরূপraḥmatanمِّنপক্ষ হ'তেminرَّبِّكَ ۚতোমার রবেরrabbikaإِنَّهُۥনিশ্চয়ই তিনিinnahuهُوَতিনিইhuwaٱلسَّمِيعُসব কিছুই শুনেনl-samīʿuٱلْعَلِيمُসবকিছু জানেনl-ʿalīmu٦
তোমার প্রতিপালকের অনুগ্রহ স্বরূপ তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।
৪৪:৭
رَبِّ(তিনি) রবrabbiٱلسَّمَـٰوَٰتِআকাশেরl-samāwātiوَٱلْأَرْضِও পৃথিবীরwal-arḍiوَمَاএবং যা কিছুwamāبَيْنَهُمَآ ۖউভয়ের মাঝে আছেbaynahumāإِنযদিinكُنتُمতোমরা হয়ে থাকোkuntumمُّوقِنِينَনিশ্চিত বিশ্বাসীmūqinīna٧
আকাশ ও পৃথিবী এবং এ দু’য়ের মাঝে যা কিছু আছে সব কিছুর যিনি প্রতিপালক, (তাঁর মর্যাদা যে কত মহান এ কথা উপলব্ধি করে নাও) যদি তোমরা সত্যিকারই বিশ্বাসী হয়ে থাক।
৪৪:৮
لَآনেইإِلَـٰهَকোনো ইলাহilāhaإِلَّاছাড়াillāهُوَতিনিhuwaيُحْىِۦতিনি জীবন দেনyuḥ'yīوَيُمِيتُ ۖএবং মৃত্যুও ঘটানwayumītuرَبُّكُمْতোমাদের রবrabbukumوَرَبُّও রবwarabbuءَابَآئِكُمُতোমাদের পিতৃপুরুষদেরābāikumuٱلْأَوَّلِينَপূর্বকালেরl-awalīna٨
তিনি ছাড়া সত্যিকারের কোন ইলাহ নেই, তিনিই জীবিত করেন ও মৃত্যু ঘটান। তিনিই তোমাদের প্রতিপালক এবং তোমাদের পূর্ববর্তী তোমাদের পিতৃপুরুষদেরও প্রতিপালক।
৪৪:৯
بَلْবরংbalهُمْতারাhumفِىমধ্যেشَكٍّۢসন্দেহেরshakkinيَلْعَبُونَখেলা করছেyalʿabūna٩
কিন্তু তারা সংশয়ের মাঝে খেলায় মত্ত।
৪৪:১০
فَٱرْتَقِبْসুতরাং অপেক্ষা করোfa-ir'taqibيَوْمَসেই দিনের (যখন)yawmaتَأْتِىআসবেtatīٱلسَّمَآءُআকাশl-samāuبِدُخَانٍۢনিয়ে ধোঁয়া (আচ্ছন্ন হয়ে)bidukhāninمُّبِينٍۢসুস্পষ্টmubīnin١٠
অতএব তুমি অপেক্ষা কর সে দিনের যেদিন আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন হবে যা সুস্পষ্ট (ভাবে দেখা যাবে)।
৪৪:১১
يَغْشَىঢেকে নিবেyaghshāٱلنَّاسَ ۖমানুষকেl-nāsaهَـٰذَاএটাইhādhāعَذَابٌশাস্তিʿadhābunأَلِيمٌۭনিদারুণalīmun١١
(যা) মানুষকে ঢেকে নেবে, তা হবে ভয়াবহ শাস্তি।
৪৪:১২
رَّبَّنَا"(এখন তারা বলে) হে আমাদের রবrabbanāٱكْشِفْদূর করোik'shifعَنَّاআমাদের থেকেʿannāٱلْعَذَابَশাস্তিl-ʿadhābaإِنَّاনিশ্চয়ই আমরাinnāمُؤْمِنُونَবিশ্বাসী হবো (ঈমান আনবো)"mu'minūna١٢
(তখন তারা আরয করবে)- হে আমাদের পালনকর্তা! আমাদের থেকে শাস্তি সরিয়ে দিন, আমরা ঈমান আনলাম।
৪৪:১৩
أَنَّىٰকেমন করে হবেannāلَهُمُতাদের জন্যেlahumuٱلذِّكْرَىٰউপদেশ গ্রহণ (সম্ভব হবে)l-dhik'rāوَقَدْঅথচ নিশ্চয়ইwaqadجَآءَهُمْতাদের কাছে এসেছেjāahumرَسُولٌۭএকজন রাসূলrasūlunمُّبِينٌۭসুস্পষ্টmubīnun١٣
তারা কীভাবে উপদেশ গ্রহণ করবে? তাদের কাছে তো এসেছে সুস্পষ্ট বর্ণনাকারী এক রসূল।
৪৪:১৪
ثُمَّএরপরওthummaتَوَلَّوْا۟তারা ফিরে যায়tawallawعَنْهُতা হ'তেʿanhuوَقَالُوا۟এবং তারা বললোwaqālūمُعَلَّمٌۭ"(সে একজন) প্রশিক্ষণপ্রাপ্তmuʿallamunمَّجْنُونٌপাগল"majnūnun١٤
এখন তারা তার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে আর তারা বলছে (সে হল এক) পাগল- যাকে শিখিয়ে দেয়া হয়েছে।
৪৪:১৫
إِنَّاনিশ্চয়ই আমরাinnāكَاشِفُوا۟দূর করে দিইkāshifūٱلْعَذَابِশাস্তিl-ʿadhābiقَلِيلًا ۚকিছুটা (তবুও)qalīlanإِنَّكُمْতোমরা নিশ্চয়ইinnakumعَآئِدُونَআগের অবস্হায় ফিরে যাও (যা পূর্বে করতে)ʿāidūna١٥
আমি কিছুকালের জন্য ‘আযাব সরিয়ে নেব, তখন তোমরা আগে যা করছিলে তাই আবার করবে।
৪৪:১৬
يَوْمَযেদিনyawmaنَبْطِشُআমরা পাকড়াও করবোnabṭishuٱلْبَطْشَةَপাকড়াওl-baṭshataٱلْكُبْرَىٰٓকঠিনভাবেl-kub'rāإِنَّاনিশ্চয়ই আমরাinnāمُنتَقِمُونَপ্রতিশোধ গ্রহণকারী(সেহদিন)muntaqimūna١٦
যেদিন আমি তোমাদেরকে ভীষণভাবে পাকড়াও করব, সেদিন আমি আবশ্যই প্রতিশোধ নেব।
৪৪:১৭
۞ وَلَقَدْএবং নিশ্চয়ইwalaqadفَتَنَّاআমরা পরীক্ষা করেছিfatannāقَبْلَهُمْতাদের পুর্বেqablahumقَوْمَজাতিকেqawmaفِرْعَوْنَফিরআউনেরfir'ʿawnaوَجَآءَهُمْএবং তাদের কাছে এসেছিলোwajāahumرَسُولٌۭএকজন রাসূলrasūlunكَرِيمٌমহানkarīmun١٧
তাদের পূর্বে আমি ফেরাউন জাতিকে পরীক্ষা করেছিলাম। তাদের কাছে এসেছিল এক সম্মানিত রসূল।
৪৪:১৮
أَنْ(সে বলেছিলো) যেanأَدُّوٓا۟"তোমরা সমর্পণ করোaddūإِلَىَّআমার কাছেilayyaعِبَادَদাসদেরকেʿibādaٱللَّهِ ۖআল্লাহ্‌রl-lahiإِنِّىনিশ্চয়ই আমিinnīلَكُمْতোমাদের জন্যেlakumرَسُولٌরাসূলrasūlunأَمِينٌۭবিশ্বস্তamīnun١٨
সে বলেছিল- আল্লাহর বান্দাদেরকে আমার কাছে অর্পণ কর। আমি তোমাদের জন্য প্রেরিত বিশ্বস্ত রসূল।
৪৪:১৯
وَأَنএবং (এও বলেছিল) যেwa-anلَّاনাتَعْلُوا۟বড়াই করোtaʿlūعَلَىউপরʿalāٱللَّهِ ۖআল্লাহ্‌রl-lahiإِنِّىٓআমি নিশ্চয়ইinnīءَاتِيكُمতোমাদের কাছে এসেছিātīkumبِسُلْطَـٰنٍۢনিয়ে প্রমাণbisul'ṭāninمُّبِينٍۢসুস্পষ্টmubīnin١٩
আর আল্লাহর বিরুদ্ধে ঔদ্ধত্য দেখাইও না, আমি তোমাদের কাছে (আমার রসূল হওয়ার) সুস্পষ্ট প্রমাণ পেশ করছি।
৪৪:২০
وَإِنِّىএবং নিশ্চয়ই আমিwa-innīعُذْتُআশ্রয় নিয়েছিʿudh'tuبِرَبِّىআমার রবের (কাছে)birabbīوَرَبِّكُمْএবং তোমাদের (প্রকৃত রবের)warabbikumأَن(এ হ'তে) যেanتَرْجُمُونِআমাকে তোমরা পাথর মেরে হত্যা করবেtarjumūni٢٠
আমি আমার ও তোমাদের প্রতিপালকের নিকট আশ্রয় গ্রহণ করছি যাতে তোমরা আমাকে পাথরের আঘাতে হত্যা না কর।
৪৪:২১
وَإِنআর যদিwa-inلَّمْনাlamتُؤْمِنُوا۟তোমরা ঈমান আনোtu'minūلِىআমার উপরفَٱعْتَزِلُونِতবে আমার থেকে দূরে থাকো"fa-iʿ'tazilūni٢١
তোমরা যদি আমার প্রতি বিশ্বাস না আনো, কমপক্ষে আমার কাছ থেকে দূরে থাক।
৪৪:২২
فَدَعَاঅবশেষে সে ডাকলোfadaʿāرَبَّهُۥٓতার রবকেrabbahuأَنَّ"(এবং বললো) যেannaهَـٰٓؤُلَآءِএসবhāulāiقَوْمٌۭসম্প্রদায়qawmunمُّجْرِمُونَঅপরাধী (তাদের মীমাংসা করো)"muj'rimūna٢٢
(কিন্তু তারা ছিল আক্রমণমুখী) তখন সে তার পালনকর্তার নিকট দু‘আ করল- এরা অপরাধী জাতি।
৪৪:২৩
فَأَسْرِ(বলা হলো) রওনা হও তাহ'লেfa-asriبِعِبَادِىআমার দাসদের নিয়েbiʿibādīلَيْلًاরাতেlaylanإِنَّكُمনিশ্চয়ই তোমাদেরinnakumمُّتَّبَعُونَপিছনে (ধাওয়া) করা হবেmuttabaʿūna٢٣
(তখন আমি বললাম) তুমি আমার বান্দাহদেরকে নিয়ে রাতের বেলায় বের হয়ে পড়, তোমাদের পিছু ধাওয়া করা হবে।
৪৪:২৪
وَٱتْرُكِএবং ছেড়ে দাওwa-ut'rukiٱلْبَحْرَসাগরকেl-baḥraرَهْوًا ۖশান্ত অবস্হায়rahwanإِنَّهُمْতারা নিশ্চয়ইinnahumجُندٌۭ(অর্থাৎ ধাওয়াকারী) সৈন্যবাহিনীjundunمُّغْرَقُونَডুবে যাবে"mugh'raqūna٢٤
(মূসা বানী ইসরাঈলকে নিয়ে সমুদ্র পার হয়ে গিয়ে সমুদ্রকে আবার প্রবহমান করার জন্য স্বীয় লাঠি নিক্ষেপ করলে আল্লাহ বললেন) সমুদ্রকে স্থির থাকতে দাও, তারা (অর্থাৎ ফেরাউনী দল) এমন এক বাহিনী যারা নিমজ্জিত হবে।
৪৪:২৫
كَمْকতই নাkamتَرَكُوا۟তারা ছেড়েছিলোtarakūمِنমধ্য হতেminجَنَّـٰتٍۢবাগানjannātinوَعُيُونٍۢও ঝর্ণাসমূহwaʿuyūnin٢٥
তারা ছেড়ে গিয়েছিল কত উদ্যান আর ঝর্ণা,
৪৪:২৬
وَزُرُوعٍۢএবং শস্যক্ষেতwazurūʿinوَمَقَامٍۢও বাসস্থানwamaqāminكَرِيمٍۢসুন্দরkarīmin٢٦
শস্য ক্ষেত, আর অভিজাত স্থান,
৪৪:২৭
وَنَعْمَةٍۢএবং বিলাসwanaʿmatinكَانُوا۟তারা ছিলোkānūفِيهَاযার মধ্যেfīhāفَـٰكِهِينَআনন্দকারী (সব ছেড়ে চলে গেলো)fākihīna٢٧
আর বিলাস সামগ্রী- যা নিয়ে তারা আনন্দ করত।
৪৪:২৮
كَذَٰلِكَ ۖএভাবেই (পরিণাম হয়েছিলো)kadhālikaوَأَوْرَثْنَـٰهَاএবং তার আমরা উত্তরাধিকারী করেছিলামwa-awrathnāhāقَوْمًاসম্প্রদায়কেqawmanءَاخَرِينَঅন্যākharīna٢٨
এমনটাই হয়েছিল, অতঃপর আমি অন্য জাতির লোকদেরকে সে সবের উত্তরাধিকারী করে দিয়েছিলাম।
৪৪:২৯
فَمَاনা অতঃপরfamāبَكَتْকাঁদলোbakatعَلَيْهِمُতাদের উপরʿalayhimuٱلسَّمَآءُআকাশl-samāuوَٱلْأَرْضُআর (না) পৃথিবীwal-arḍuوَمَاএবং নাwamāكَانُوا۟তারা ছিলোkānūمُنظَرِينَঅবকাশপ্রাপ্তmunẓarīna٢٩
আসমান আর যমীন তাদের জন্য কাঁদেনি, আর তাদেরকে একটু অবসরও দেয়া হয়নি।
৪৪:৩০
وَلَقَدْএবং নিশ্চয়ইwalaqadنَجَّيْنَاআমরা উদ্ধার করেছিলামnajjaynāبَنِىٓবনীbanīإِسْرَٰٓءِيلَইসরাঈলকেis'rāīlaمِنَথেকেminaٱلْعَذَابِশাস্তিl-ʿadhābiٱلْمُهِينِঅপমানজনকl-muhīni٣٠
আমি বানী ইসরাঈলকে রক্ষা করেছিলাম অপমানজনক শাস্তি হতে
৪৪:৩১
مِنদেওয়াminفِرْعَوْنَ ۚফিরআউনেরfir'ʿawnaإِنَّهُۥসে নিশ্চয়ইinnahuكَانَছিলোkānaعَالِيًۭاপরাক্রান্তʿāliyanمِّنَমধ্য হতেminaٱلْمُسْرِفِينَসীমালংঘনকারীদেরl-mus'rifīna٣١
ফেরাউনের। সে ছিল সীমালঙ্ঘনকারীদের শীর্ষে।
৪৪:৩২
وَلَقَدِএবং নিশ্চয়ইwalaqadiٱخْتَرْنَـٰهُمْতাদেরকে (বনী ইসরাঈলকে) আমরা মনোনীত করেছিলামikh'tarnāhumعَلَىٰভিত্তিতেʿalāعِلْمٍজ্ঞানেরʿil'minعَلَىউপরʿalāٱلْعَـٰلَمِينَবিশ্ববাসীর (অন্যান্য জাতির)l-ʿālamīna٣٢
আমি জেনে বুঝেই বিশ্বজগতের উপর তাদেরকে (অর্থাৎ বানী ইসরাঈলকে) বেছে নিয়েছিলাম।
৪৪:৩৩
وَءَاتَيْنَـٰهُمএবং তাদেরকে আমরা দিয়েছিলামwaātaynāhumمِّنَকিছুminaٱلْـَٔايَـٰتِনিদর্শনাবলীl-āyātiمَاযারفِيهِমধ্যে ছিলোfīhiبَلَـٰٓؤٌۭا۟পরীক্ষাbalāonمُّبِينٌসুস্পষ্টmubīnun٣٣
এবং তাদেরকে আমি এমন নিদর্শনাবলী দিয়েছিলাম যাতে সুস্পষ্ট পরীক্ষা নিহিত ছিল।
৪৪:৩৪
إِنَّনিশ্চয়ইinnaهَـٰٓؤُلَآءِএসব লোকhāulāiلَيَقُولُونَঅবশ্যই বলেlayaqūlūna٣٤
এই কাফিররা বলে,
৪৪:৩৫
إِنْ"নেইinهِىَতাhiyaإِلَّاএ ব্যতীতillāمَوْتَتُنَاআমাদের মৃত্যুmawtatunāٱلْأُولَىٰপ্রথম (অর্থাৎ মৃতই শেষ)l-ūlāوَمَاএবং নাwamāنَحْنُআমরাnaḥnuبِمُنشَرِينَউত্থিত হবোbimunsharīna٣٥
আমাদের প্রথম মৃত্যুর পর আর কিছু নাই আর আমরা পুনরুত্থিত হব না।
৪৪:৩৬
فَأْتُوا۟তোমরা তবে আসোfatūبِـَٔابَآئِنَآনিয়ে আমাদের পিতৃপুরুষদেরকেbiābāināإِنযদিinكُنتُمْতোমরা হওkuntumصَـٰدِقِينَসত্যবাদী"ṣādiqīna٣٦
(মৃত্যুর পর মানুষকে পুনরুত্থিত করা হবে- তোমাদের এ কথায়) তোমরা যদি সত্য হও, তাহলে আমাদের পূর্বপুরুষদেরকে হাজির কর।
৪৪:৩৭
أَهُمْ(তাদেরকে বলো) তারা কিahumخَيْرٌউত্তমkhayrunأَمْঅথবাamقَوْمُজাতিqawmuتُبَّعٍۢতুব্বারtubbaʿinوَٱلَّذِينَএবং যারা (ছিলো)wa-alladhīnaمِنমধ্য হতেminقَبْلِهِمْ ۚতাদের পূর্বেqablihimأَهْلَكْنَـٰهُمْ ۖতাদেরকে আমরা ধ্বংস করেছিahlaknāhumإِنَّهُمْতারা নিশ্চয়ইinnahumكَانُوا۟ছিলোkānūمُجْرِمِينَঅপরাধীmuj'rimīna٣٧
এরাই শ্রেষ্ঠ, না তুব্বা সম্প্রদায় আর তাদের আগে যারা ছিল তারা? আমিতো ওদেরকে ধ্বংস করে দিয়েছি। তারা ছিল অপরাধী।
৪৪:৩৮
وَمَاএবং নাwamāخَلَقْنَاআমরা সৃষ্টি করেছিkhalaqnāٱلسَّمَـٰوَٰتِআকাশকেl-samāwātiوَٱلْأَرْضَও পৃথিবীকেwal-arḍaوَمَاএবং যা কিছুwamāبَيْنَهُمَاউভয়ের মাঝে আছেbaynahumāلَـٰعِبِينَখেলাচ্ছলেlāʿibīna٣٨
আমি আকাশ, যমীন আর এদের মাঝে যা আছে সে সব খেল-তামাশার ফলে সৃষ্টি করিনি।
৪৪:৩৯
مَاনাخَلَقْنَـٰهُمَآউভয়কে আমরা সৃষ্টি করেছিkhalaqnāhumāإِلَّاএ ব্যতীতillāبِٱلْحَقِّসত্যসহbil-ḥaqiوَلَـٰكِنَّকিন্তুwalākinnaأَكْثَرَهُمْতাদের অধিকাংশইaktharahumلَاনাيَعْلَمُونَজানেyaʿlamūna٣٩
আমি ওদু’টিকে সত্যিকার উদ্দেশ্যে সৃষ্টি করেছি। কিন্তু তাদের অধিকাংশই (তা) জানে না।
৪৪:৪০
إِنَّনিশ্চয়ই (আসবে)innaيَوْمَদিনyawmaٱلْفَصْلِমীমাংসারl-faṣliمِيقَـٰتُهُمْতাদের নির্ধারিত সময়েmīqātuhumأَجْمَعِينَসকলেরইajmaʿīna٤٠
ফয়সালার দিনটি তাদের সবারই নির্ধারিত সময় ।
৪৪:৪১
يَوْمَযেদিনyawmaلَاনাيُغْنِىকাজে লাগবেyugh'nīمَوْلًىকোনো বন্ধুmawlanعَنজন্যেʿanمَّوْلًۭى(অপর) কোনো বন্ধুরmawlanشَيْـًۭٔاকিছুমাত্রshayanوَلَاআর নাwalāهُمْতাদেরhumيُنصَرُونَসাহায্য করা হবেyunṣarūna٤١
যেদিন বন্ধু বন্ধুর কোন উপকারে আসবে না, আর তাদেরকে সাহায্যও করা হবে না।
৪৪:৪২
إِلَّاকিন্তুillāمَنযাকেmanرَّحِمَদয়া করবেনraḥimaٱللَّهُ ۚআল্লাহ (সেটা অন্য কথা)l-lahuإِنَّهُۥতিনি নিশ্চয়ইinnahuهُوَতিনিইhuwaٱلْعَزِيزُপরাক্রমশালীl-ʿazīzuٱلرَّحِيمُদয়ালুl-raḥīmu٤٢
তবে আল্লাহ যার প্রতি রহমত করবেন তার কথা আলাদা। তিনি মহাপরাক্রান্ত, বড়ই দয়ালু।
৪৪:৪৩
إِنَّনিশ্চয়ইinnaشَجَرَتَগাছshajarataٱلزَّقُّومِযাক্কুম'l-zaqūmi٤٣
নিশ্চয়ই যাক্কুম গাছ (হবে)
৪৪:৪৪
طَعَامُখাদ্যṭaʿāmuٱلْأَثِيمِপাপীদেরl-athīmi٤٤
পাপীর খাদ্য
৪৪:৪৫
كَٱلْمُهْلِগলিত তামার মতোkal-muh'liيَغْلِىফুটবেyaghlīفِىমধ্যেٱلْبُطُونِপেটেরl-buṭūni٤٥
গলিত তামার মত পেটে ফুটতে থাকবে।
৪৪:৪৬
كَغَلْىِফুটে যেমনkaghalyiٱلْحَمِيمِফুটন্ত পানিl-ḥamīmi٤٦
ফুটন্ত পানির মত,
৪৪:৪৭
خُذُوهُ"(বলা হবে) তাকে ধরোkhudhūhuفَٱعْتِلُوهُএরপর তাকে টেনে নাওfa-iʿ'tilūhuإِلَىٰদিকেilāسَوَآءِমধ্যস্থলেsawāiٱلْجَحِيمِজাহান্নামেরl-jaḥīmi٤٧
(বলা হবে) ওকে ধর, আর ওকে টেনে নিয়ে যাও জাহান্নামের আগুনের মাঝখানে।
৪৪:৪৮
ثُمَّএরপরthummaصُبُّوا۟তোমরা ঢালোṣubbūفَوْقَউপরfawqaرَأْسِهِۦতার মাথায়rasihiمِنْথেকেminعَذَابِশাস্তিʿadhābiٱلْحَمِيمِফুটন্ত পানিরl-ḥamīmi٤٨
অতঃপর তার মাথার উপর ফুটন্ত পানি ঢেলে ‘আযাব দাও।
৪৪:৪৯
ذُقْ(বলা হবে) স্বাদ নাওdhuqإِنَّكَতুমি নিশ্চয়ইinnakaأَنتَতুমিই (ছিলে)antaٱلْعَزِيزُপরাক্রমশালী(?)l-ʿazīzuٱلْكَرِيمُসম্মানিতl-karīmu٤٩
(বলা হবে) গ্রহণ কর স্বাদ-তুমি তো ছিলে ক্ষমতাশালী, সম্মানী।
৪৪:৫০
إِنَّনিশ্চয়ইinnaهَـٰذَاএটাইhādhāمَا(সেই জিনিষ) যাكُنتُمতোমরা ছিলেkuntumبِهِۦসে সম্বন্ধেbihiتَمْتَرُونَসন্দেহ করতে"tamtarūna٥٠
এ হল তাই যাতে তোমরা সন্দেহ করতে।
৪৪:৫১
إِنَّনিশ্চয়ইinnaٱلْمُتَّقِينَমুত্তাকীরা (থাকবে)l-mutaqīnaفِىমধ্যেمَقَامٍস্থানেরmaqāminأَمِينٍۢনিরাপদamīnin٥١
নিশ্চয়ই মুত্তাকীরা থাকবে নিরাপদ স্থানে,
৪৪:৫২
فِىমধ্যেجَنَّـٰتٍۢবাগানেরjannātinوَعُيُونٍۢও ঝর্ণাসমূহেরwaʿuyūnin٥٢
বাগান আর ঝরণার মাঝে
৪৪:৫৩
يَلْبَسُونَতারা পোশাক পরবেyalbasūnaمِنতৈরীminسُندُسٍۢমিহি রেশমেরsundusinوَإِسْتَبْرَقٍۢও পুরু রেশমেরwa-is'tabraqinمُّتَقَـٰبِلِينَমুখোমুখী (হয়ে বসবে)mutaqābilīna٥٣
তারা পরিধান করবে পাতলা ও পুরু রেশমী কাপড়, আর বসবে মুখোমুখী হয়ে।
৪৪:৫৪
كَذَٰلِكَএভাবেই (ঘটবে)kadhālikaوَزَوَّجْنَـٰهُمএবং তাদের আমরা বিয়ে দিবোwazawwajnāhumبِحُورٍ(সুন্দরী-রূপসী) সাথে হুরদেরbiḥūrinعِينٍۢআয়তলোচনা (হরিণ-নয়না)ʿīnin٥٤
এ রকমই হবে, আর তাদের বিয়ে দিয়ে দেব ডাগর ডাগর সুন্দর উজ্জ্বল চোখওয়ালা কুমারীদের (হুরদের) সাথে।
৪৪:৫৫
يَدْعُونَতারা চেয়ে চেয়ে নিবেyadʿūnaفِيهَاতার মধ্যেfīhāبِكُلِّপ্রত্যেক প্রকারbikulliفَـٰكِهَةٍফলমূলfākihatinءَامِنِينَপ্রশান্ত মনেāminīna٥٥
সেখানে তারা পূর্ণ শান্তি ও নিরাপত্তার সাথে নানান ফলমূল আনতে বলবে।
৪৪:৫৬
لَاনাيَذُوقُونَতারা স্বাদ গ্রহণ করবেyadhūqūnaفِيهَاতার মধ্যেfīhāٱلْمَوْتَমৃত্যুরl-mawtaإِلَّاব্যতীতillāٱلْمَوْتَةَমৃত্যুl-mawtataٱلْأُولَىٰ ۖপ্রথমl-ūlāوَوَقَىٰهُمْএবং তাদের তিনি রক্ষা করবেনwawaqāhumعَذَابَশাস্তি (হ'তে)ʿadhābaٱلْجَحِيمِজাহান্নামেরl-jaḥīmi٥٦
সেখানে তারা মৃত্যু আস্বাদন করবে না (সেই) প্রথম মৃত্যুর পর, আর তিনি তাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করবেন
৪৪:৫৭
فَضْلًۭاঅনুগ্রহেfaḍlanمِّنপক্ষ হ'তেminرَّبِّكَ ۚতোমার রবেরrabbikaذَٰلِكَএটাইdhālikaهُوَসেইhuwaٱلْفَوْزُসাফল্যl-fawzuٱلْعَظِيمُমহাl-ʿaẓīmu٥٧
তোমার প্রতিপালকের অনুগ্রহ স্বরূপ, এটাই হল মহা সাফল্য।
৪৪:৫৮
فَإِنَّمَا(হে নাবী) মূলতঃfa-innamāيَسَّرْنَـٰهُতা (অর্থাৎ এ কিতাবকে) আমরা সহজ করে দিয়েছিyassarnāhuبِلِسَانِكَতোমার ভাষায়bilisānikaلَعَلَّهُمْতারা যেনlaʿallahumيَتَذَكَّرُونَউপদেশ গ্রহণ করেyatadhakkarūna٥٨
আমি তোমার ভাষায় কুরআনকে সহজ করে দিয়েছি যাতে তারা উপদেশ গ্রহণ করে।
৪৪:৫৯
فَٱرْتَقِبْসুতরাং অপেক্ষা করো তুমিfa-ir'taqibإِنَّهُمতারা নিশ্চয়ইinnahumمُّرْتَقِبُونَঅপেক্ষামানmur'taqibūna٥٩
কাজেই তুমি অপেক্ষা কর (তাদের পরিণতি দেখার জন্য) তারাও অপেক্ষা করছে (তোমাদের পরিণতি দেখার জন্য)।