২৫

আল-ফুরকান

মক্কা ৭৭ আয়াত পারা ১৮
الفرقان
বিসমিল্লাহ
بِسْمِ নামে bis'mi
নামে
ٱللَّهِ আল্লাহ (র) l-lahi
আল্লাহ (র)
ٱلرَّحْمَـٰنِ পরম করুণাময় l-raḥmāni
পরম করুণাময়
ٱلرَّحِيمِ অসীম দয়ালু l-raḥīmi
অসীম দয়ালু
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে
২৫:১
تَبَارَكَ অতীব কল্যাণময় tabāraka
অতীব কল্যাণময়
ٱلَّذِى (সেই সত্ত্বা) যিনি alladhī
(সেই সত্ত্বা) যিনি
نَزَّلَ অবতীর্ণ করেছেন nazzala
অবতীর্ণ করেছেন
ٱلْفُرْقَانَ সত্য-মিথ্যার মাপকাঠি l-fur'qāna
সত্য-মিথ্যার মাপকাঠি
عَلَىٰ উপর ʿalā
উপর
عَبْدِهِۦ তাঁর দাসের ʿabdihi
তাঁর দাসের
لِيَكُونَ যেন সে হয় liyakūna
যেন সে হয়
لِلْعَـٰلَمِينَ জন্যে বিশ্ববাসীর lil'ʿālamīna
জন্যে বিশ্ববাসীর
نَذِيرًا সতর্ককারী nadhīran
সতর্ককারী
١ (১)
(১)
মহা কল্যাণময় তিনি যিনি তাঁর বান্দাহর উপর সত্য-মিথ্যার পার্থক্যকারী (কিতাব) নাযিল করেছেন যাতে সে বিশ্বজগতের জন্য সতর্ককারী হতে পারে।
২৫:২
ٱلَّذِى যিনি (এমন সত্ত্বা যে) alladhī
যিনি (এমন সত্ত্বা যে)
لَهُۥ জন্যে তাঁরই lahu
জন্যে তাঁরই
مُلْكُ সার্বভৌমত্ব mul'ku
সার্বভৌমত্ব
ٱلسَّمَـٰوَٰتِ আকাশমন্ডলীর l-samāwāti
আকাশমন্ডলীর
وَٱلْأَرْضِ ও পৃথিবীর wal-arḍi
ও পৃথিবীর
وَلَمْ এবং নি walam
এবং নি
يَتَّخِذْ তিনি গ্রহন করেন yattakhidh
তিনি গ্রহন করেন
وَلَدًۭا কোন সন্তান waladan
কোন সন্তান
وَلَمْ আর না walam
আর না
يَكُن আছে yakun
আছে
لَّهُۥ জন্যে তাঁর lahu
জন্যে তাঁর
شَرِيكٌۭ কোন শরীক sharīkun
কোন শরীক
فِى মধ্যে
মধ্যে
ٱلْمُلْكِ সার্বভৌমত্বের l-mul'ki
সার্বভৌমত্বের
وَخَلَقَ এবং তিনি সৃষ্টি করেছেন wakhalaqa
এবং তিনি সৃষ্টি করেছেন
كُلَّ প্রত্যেক kulla
প্রত্যেক
شَىْءٍۢ জিনিসকে shayin
জিনিসকে
فَقَدَّرَهُۥ অতঃপর তা পরিমিত করেছেন faqaddarahu
অতঃপর তা পরিমিত করেছেন
تَقْدِيرًۭا (যথাযথ) পরিমাণে taqdīran
(যথাযথ) পরিমাণে
٢ (২)
(২)
যিনি যমীন ও আসমানের রাজত্বের মালিক, তিনি কোন সন্তান গ্রহণ করেননি, রাজত্বে তাঁর কোন অংশীদার নেই, তিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন, আর সেগুলোকে যথাযথ করেছেন পরিমিত অনুপাতে।
২৫:৩
وَٱتَّخَذُوا۟ আর (কিছু লোক) তারা গ্রহণ করেছে wa-ittakhadhū
আর (কিছু লোক) তারা গ্রহণ করেছে
مِن মধ্য হতে min
মধ্য হতে
دُونِهِۦٓ তাঁর পরিবর্তে dūnihi
তাঁর পরিবর্তে
ءَالِهَةًۭ ইলাহরূপে (অন্যদেরকে) ālihatan
ইলাহরূপে (অন্যদেরকে)
لَّا না
না
يَخْلُقُونَ ( সেই ইলাহরা) সৃষ্টি করে yakhluqūna
( সেই ইলাহরা) সৃষ্টি করে
شَيْـًۭٔا কোন কিছু shayan
কোন কিছু
وَهُمْ অথচ তাদেরকেই wahum
অথচ তাদেরকেই
يُخْلَقُونَ সৃষ্টি করা হয়েছে yukh'laqūna
সৃষ্টি করা হয়েছে
وَلَا আর না walā
আর না
يَمْلِكُونَ তারা ক্ষমতা রাখে yamlikūna
তারা ক্ষমতা রাখে
لِأَنفُسِهِمْ জন্যেও তাদের নিজেদের li-anfusihim
জন্যেও তাদের নিজেদের
ضَرًّۭا কোন ক্ষতির ḍarran
কোন ক্ষতির
وَلَا আর না walā
আর না
نَفْعًۭا উপকারের nafʿan
উপকারের
وَلَا এবং না walā
এবং না
يَمْلِكُونَ তারা ক্ষমতা রাখে yamlikūna
তারা ক্ষমতা রাখে
مَوْتًۭا মৃত্যুর mawtan
মৃত্যুর
وَلَا আর না walā
আর না
حَيَوٰةًۭ জীবনের ḥayatan
জীবনের
وَلَا আর না walā
আর না
نُشُورًۭا উত্থানের nushūran
উত্থানের
٣ (৩)
(৩)
আর তারা তাঁকে বাদ দিয়ে ইলাহরূপে গ্রহণ করেছে অন্য কিছুকে যারা কিছুই সৃষ্টি করে না, বরং তারা নিজেরাই সৃষ্টি হয়েছে। তারা ক্ষমতা রাখে না নিজেদের ক্ষতি বা উপকার করার আর ক্ষমতা রাখে না মৃত্যু, জীবন ও পুনরুত্থানের উপর।
২৫:৪
وَقَالَ এবং বলে waqāla
এবং বলে
ٱلَّذِينَ যারা alladhīna
যারা
كَفَرُوٓا۟ অস্বীকার করেছে kafarū
অস্বীকার করেছে
إِنْ "নয় in
"নয়
هَـٰذَآ এই (কুরআন) hādhā
এই (কুরআন)
إِلَّآ এ ছাড়া illā
এ ছাড়া
إِفْكٌ মনগড়া জিনিস if'kun
মনগড়া জিনিস
ٱفْتَرَىٰهُ তা (মুহাম্মাদ সাল্লাল্লাহু 'অালাইহি ওয়া সাল্লাম) রচনা করেছে if'tarāhu
তা (মুহাম্মাদ সাল্লাল্লাহু 'অালাইহি ওয়া সাল্লাম) রচনা করেছে
وَأَعَانَهُۥ ও তাকে সাহায্য করেছে wa-aʿānahu
ও তাকে সাহায্য করেছে
عَلَيْهِ এক্ষেত্রে ʿalayhi
এক্ষেত্রে
قَوْمٌ লোকেরা qawmun
লোকেরা
ءَاخَرُونَ ۖ অন্য সব" ākharūna
অন্য সব"
فَقَدْ এভাবে নিশ্চয়ই faqad
এভাবে নিশ্চয়ই
جَآءُو তারা এসেছে jāū
তারা এসেছে
ظُلْمًۭا সীমালঙ্ঘনে ẓul'man
সীমালঙ্ঘনে
وَزُورًۭا ও মিথ্যায় wazūran
ও মিথ্যায়
٤ (৪)
(৪)
কাফিররা বলে- ‘এটা মিথ্যে ছাড়া আর কিছুই নয়, সে তা (অর্থাৎ কুরআন) উদ্ভাবণ করেছে এবং ভিন্ন জাতির লোক এ ব্যাপারে তাকে সাহায্য করেছে।’ আসলে তারা অন্যায় ও মিথ্যের আশ্রয় নিয়েছে।
২৫:৫
وَقَالُوٓا۟ এবং তারা বলে waqālū
এবং তারা বলে
أَسَـٰطِيرُ "(এই কুরআন) উপকথার সমাহার asāṭīru
"(এই কুরআন) উপকথার সমাহার
ٱلْأَوَّلِينَ পূর্বকালের l-awalīna
পূর্বকালের
ٱكْتَتَبَهَا তা সে লিখিয়ে নিয়েছে ik'tatabahā
তা সে লিখিয়ে নিয়েছে
فَهِىَ অতঃপর তা fahiya
অতঃপর তা
تُمْلَىٰ তিলাওয়াত করা হয় tum'lā
তিলাওয়াত করা হয়
عَلَيْهِ তার নিকট ʿalayhi
তার নিকট
بُكْرَةًۭ সকালে buk'ratan
সকালে
وَأَصِيلًۭا ও সন্ধ্যায়" wa-aṣīlan
ও সন্ধ্যায়"
٥ (৫)
(৫)
তারা বলে- ‘এগুলো পূর্ব যুগের কাহিনী যা সে [অর্থাৎ মুহাম্মাদ (সা.)] লিখিয়ে নিয়েছে আর এগুলোই তার কাছে সকাল-সন্ধ্যা শোনানো হয়।’
২৫:৬
قُلْ বলো (হে নাবী) qul
বলো (হে নাবী)
أَنزَلَهُ "তা অবতীর্ণ করেছেন anzalahu
"তা অবতীর্ণ করেছেন
ٱلَّذِى (এমন সত্ত্বা) যিনি alladhī
(এমন সত্ত্বা) যিনি
يَعْلَمُ জানেন yaʿlamu
জানেন
ٱلسِّرَّ (সমুদয়) রহস্য (গোপন) l-sira
(সমুদয়) রহস্য (গোপন)
فِى মধ্যকার
মধ্যকার
ٱلسَّمَـٰوَٰتِ আকাশমন্ডলীর l-samāwāti
আকাশমন্ডলীর
وَٱلْأَرْضِ ۚ ও পৃথিবীর wal-arḍi
ও পৃথিবীর
إِنَّهُۥ নিশ্চয়ই তিনি innahu
নিশ্চয়ই তিনি
كَانَ হলেন kāna
হলেন
غَفُورًۭا ক্ষমাশীল ghafūran
ক্ষমাশীল
رَّحِيمًۭا পরম দয়ালু" raḥīman
পরম দয়ালু"
٦ (৬)
(৬)
বল : ‘তা তিনিই নাযিল করেছেন যিনি আসমান-যমীনের যাবতীয় গোপন বিষয় অবগত আছেন। তিনি বড়ই ক্ষমাশীল, অতি দয়ালু।
২৫:৭
وَقَالُوا۟ এবং তারা বলে waqālū
এবং তারা বলে
مَالِ "কেমন māli
"কেমন
هَـٰذَا এই hādhā
এই
ٱلرَّسُولِ রাসূল l-rasūli
রাসূল
يَأْكُلُ সে খায় yakulu
সে খায়
ٱلطَّعَامَ খাবার l-ṭaʿāma
খাবার
وَيَمْشِى ও চলাফেরা করে wayamshī
ও চলাফেরা করে
فِى মধ্যে
মধ্যে
ٱلْأَسْوَاقِ ۙ হাট বাজারসমূহে l-aswāqi
হাট বাজারসমূহে
لَوْلَآ কেন না lawlā
কেন না
أُنزِلَ অবতীর্ণ করা হলো unzila
অবতীর্ণ করা হলো
إِلَيْهِ তার কাছে ilayhi
তার কাছে
مَلَكٌۭ কোন ফেরেশতা malakun
কোন ফেরেশতা
فَيَكُونَ অতঃপর সে হতো fayakūna
অতঃপর সে হতো
مَعَهُۥ তার সাথে maʿahu
তার সাথে
نَذِيرًا ভীতি প্রদর্শনকারী nadhīran
ভীতি প্রদর্শনকারী
٧ (৭)
(৭)
তারা বলে- ‘এ কেমন রসূল যে খাবার খায়, আর হাট-বাজারে চলাফেরা করে? তার কাছে ফেরেশতা অবতীর্ণ হয় না কেন যে তার সঙ্গে থাকত সতর্ককারী হয়ে?
২৫:৮
أَوْ অথবা aw
অথবা
يُلْقَىٰٓ নিক্ষেপ করা হতো yul'qā
নিক্ষেপ করা হতো
إِلَيْهِ তার কাছে ilayhi
তার কাছে
كَنزٌ কোন ধনভান্ডার kanzun
কোন ধনভান্ডার
أَوْ অথবা aw
অথবা
تَكُونُ হতো takūnu
হতো
لَهُۥ জন্যে তার lahu
জন্যে তার
جَنَّةٌۭ একটি বাগান jannatun
একটি বাগান
يَأْكُلُ সে খেতো yakulu
সে খেতো
مِنْهَا ۚ তা হ'তে min'hā
তা হ'তে
وَقَالَ এবং বলেে waqāla
এবং বলেে
ٱلظَّـٰلِمُونَ সীমালঙ্ঘনকারীরা l-ẓālimūna
সীমালঙ্ঘনকারীরা
إِن "না in
"না
تَتَّبِعُونَ তোমরা অনুসরণ করছো tattabiʿūna
তোমরা অনুসরণ করছো
إِلَّا এ ছাড়া illā
এ ছাড়া
رَجُلًۭا এক ব্যক্তিকে rajulan
এক ব্যক্তিকে
مَّسْحُورًا জাদুগ্রস্ত" masḥūran
জাদুগ্রস্ত"
٨ (৮)
(৮)
কিংবা তাকে ধন-ভান্ডার দেয়া হয় না কেন, অথবা তার জন্য একটা বাগান হয় না কেন যাত্থেকে সে আহার করত?’ যালিমরা বলে- ‘তোমরা তো এক যাদুগ্রস্ত লোকেরই অনুসরণ করছ।’
২৫:৯
ٱنظُرْ লক্ষ্য করো unẓur
লক্ষ্য করো
كَيْفَ কেমন kayfa
কেমন
ضَرَبُوا۟ পেশ করেছে ḍarabū
পেশ করেছে
لَكَ জন্যে তোমার laka
জন্যে তোমার
ٱلْأَمْثَـٰلَ উপমাসমূহ l-amthāla
উপমাসমূহ
فَضَلُّوا۟ এভাবে তারা বিভ্রান্ত হয়েছে faḍallū
এভাবে তারা বিভ্রান্ত হয়েছে
فَلَا অতএব না falā
অতএব না
يَسْتَطِيعُونَ তারা পেতে পারে yastaṭīʿūna
তারা পেতে পারে
سَبِيلًۭا কোন (সঠিক) পথ sabīlan
কোন (সঠিক) পথ
٩ (৯)
(৯)
দেখ, তারা তোমার ব্যাপারে কেমন সব উপমা পেশ করছে! যার ফলে তারা পথভ্রষ্ট হয়ে গেছে, অতএব তারা কোন ক্রমেই পথ পাবে না।
২৫:১০
تَبَارَكَ অতীব কল্যাণময় tabāraka
অতীব কল্যাণময়
ٱلَّذِىٓ (সেই সত্ত্বা) যিনি alladhī
(সেই সত্ত্বা) যিনি
إِن যদি in
যদি
شَآءَ চান তিনি shāa
চান তিনি
جَعَلَ দিতে পারেন jaʿala
দিতে পারেন
لَكَ জন্যে তোমার laka
জন্যে তোমার
خَيْرًۭا (আরও) উত্তম khayran
(আরও) উত্তম
مِّن চেয়েও min
চেয়েও
ذَٰلِكَ এর dhālika
এর
جَنَّـٰتٍۢ (অনেক) বাগান jannātin
(অনেক) বাগান
تَجْرِى প্রবাহিত হয় tajrī
প্রবাহিত হয়
مِن থেকে min
থেকে
تَحْتِهَا তার নিচ taḥtihā
তার নিচ
ٱلْأَنْهَـٰرُ ঝর্ণাধারাসমূহ l-anhāru
ঝর্ণাধারাসমূহ
وَيَجْعَل এবং দিতে পারেন wayajʿal
এবং দিতে পারেন
لَّكَ জন্যে তোমার laka
জন্যে তোমার
قُصُورًۢا (অনেক) প্রাসাদ quṣūran
(অনেক) প্রাসাদ
١٠ (১০)
(১০)
মহা কল্যাণময় তিনি যিনি ইচ্ছে করলে তোমাকে ওগুলোর চেয়েও উৎকৃষ্ট জিনিস দিতে পারেন- বাগ-বাগিচা, যার নিচ দিয়ে বয়ে চলেছে নির্ঝরিণী, দিতে পারেন তিনি তোমাকে প্রাসাদরাজি।
২৫:১১
بَلْ কিন্তু bal
কিন্তু
كَذَّبُوا۟ তারা মিথ্যা ভাবছে kadhabū
তারা মিথ্যা ভাবছে
بِٱلسَّاعَةِ ۖ ব্যাপারকে ক্বিয়ামাতের bil-sāʿati
ব্যাপারকে ক্বিয়ামাতের
وَأَعْتَدْنَا আর আমরা প্রস্তুত করে রেখেছি wa-aʿtadnā
আর আমরা প্রস্তুত করে রেখেছি
لِمَن জন্যে (তার) যে liman
জন্যে (তার) যে
كَذَّبَ মিথ্যারোপ করেছে kadhaba
মিথ্যারোপ করেছে
بِٱلسَّاعَةِ ব্যাপারকে ক্বিয়ামাতের bil-sāʿati
ব্যাপারকে ক্বিয়ামাতের
سَعِيرًا জ্বলন্ত অাগুন saʿīran
জ্বলন্ত অাগুন
١١ (১১)
(১১)
আসলে তারা কিয়ামাতকে অস্বীকার করে, আর যারা কিয়ামাতকে অস্বীকার করে, তাদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি জ্বলন্ত আগুন।
২৫:১২
إِذَا যখন (আগুন ) idhā
যখন (আগুন )
رَأَتْهُم তুমি দেখবে তাদেরকে ra-athum
তুমি দেখবে তাদেরকে
مِّن হ'তে min
হ'তে
مَّكَانٍۭ জায়গা makānin
জায়গা
بَعِيدٍۢ দূরবর্তী baʿīdin
দূরবর্তী
سَمِعُوا۟ তারা শুনতে পাবে (তখন) samiʿū
তারা শুনতে পাবে (তখন)
لَهَا প্রতি তার lahā
প্রতি তার
تَغَيُّظًۭا ক্রোধের গর্জন taghayyuẓan
ক্রোধের গর্জন
وَزَفِيرًۭا ও চীৎকার wazafīran
ও চীৎকার
١٢ (১২)
(১২)
আগুন যখন তাদেরকে বহু দূরবর্তী স্থান থেকে দেখবে, তখন তারা শুনতে পারে তার ক্রুদ্ধ গর্জন ও হুঙ্কার।
২৫:১৩
وَإِذَآ এবং যখন wa-idhā
এবং যখন
أُلْقُوا۟ নিক্ষেপ করা হবে ul'qū
নিক্ষেপ করা হবে
مِنْهَا তার মধ্যে min'hā
তার মধ্যে
مَكَانًۭا জায়গায় makānan
জায়গায়
ضَيِّقًۭا সংকীর্ণ ḍayyiqan
সংকীর্ণ
مُّقَرَّنِينَ শিকল পরা অবস্থায় muqarranīna
শিকল পরা অবস্থায়
دَعَوْا۟ তারা ডাকবে daʿaw
তারা ডাকবে
هُنَالِكَ সেখানে hunālika
সেখানে
ثُبُورًۭا মৃত্যুকে (ধ্বংস) thubūran
মৃত্যুকে (ধ্বংস)
١٣ (১৩)
(১৩)
যখন তাদেরকে এক সঙ্গে বেঁধে জাহান্নামের কোন সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে, তখন সেখানে তারা মৃত্যুকে ডাকবে।
২৫:১৪
لَّا "(বলা হবে) না
"(বলা হবে) না
تَدْعُوا۟ তোমরা ডাকো tadʿū
তোমরা ডাকো
ٱلْيَوْمَ আজ l-yawma
আজ
ثُبُورًۭا মৃত্যুকে (ধ্বংস) thubūran
মৃত্যুকে (ধ্বংস)
وَٰحِدًۭا এক (বার) wāḥidan
এক (বার)
وَٱدْعُوا۟ বরং তোমরা ডাকো wa-id'ʿū
বরং তোমরা ডাকো
ثُبُورًۭا মৃত্যু thubūran
মৃত্যু
كَثِيرًۭا বহুবার" kathīran
বহুবার"
١٤ (১৪)
(১৪)
(বলা হবে) ‘তোমরা আজ এক মৃত্যুকে ডেক না, অনেক মৃত্যুকে ডাক।’
২৫:১৫
قُلْ বলো qul
বলো
أَذَٰلِكَ "কি এটা adhālika
"কি এটা
خَيْرٌ উত্তম khayrun
উত্তম
أَمْ না am
না
جَنَّةُ জান্নাত jannatu
জান্নাত
ٱلْخُلْدِ চিরস্থায়ী l-khul'di
চিরস্থায়ী
ٱلَّتِى যা allatī
যা
وُعِدَ প্রতিশ্রুতি দেয়া হয়েছে wuʿida
প্রতিশ্রুতি দেয়া হয়েছে
ٱلْمُتَّقُونَ ۚ মুত্তাকীদেরকে l-mutaqūna
মুত্তাকীদেরকে
كَانَتْ (সেটা) হবে kānat
(সেটা) হবে
لَهُمْ জন্যে তাদের lahum
জন্যে তাদের
جَزَآءًۭ পুরস্কার jazāan
পুরস্কার
وَمَصِيرًۭا ও প্রত্যাবর্তনস্থল wamaṣīran
ও প্রত্যাবর্তনস্থল
١٥ (১৫)
(১৫)
তাদেরকে জিজ্ঞেস কর- এটাই উত্তম না চিরস্থায়ী জান্নাত, মুত্তাকীদেরকে যার ওয়াদা দেয়া হয়েছে? তাদের জন্য এটা হবে প্রতিদান ও শেষ আবাসস্থল।
২৫:১৬
لَّهُمْ জন্যে তাদের (থাকবে) lahum
জন্যে তাদের (থাকবে)
فِيهَا তার মধ্যে fīhā
তার মধ্যে
مَا যা
যা
يَشَآءُونَ তারা চাইবে yashāūna
তারা চাইবে
خَـٰلِدِينَ ۚ তারা স্থায়ী হবে (সেখানে) khālidīna
তারা স্থায়ী হবে (সেখানে)
كَانَ (এটা) হলো kāna
(এটা) হলো
عَلَىٰ উপর ʿalā
উপর
رَبِّكَ তোমার রবের rabbika
তোমার রবের
وَعْدًۭا প্রতিশ্রুতি waʿdan
প্রতিশ্রুতি
مَّسْـُٔولًۭا অবশ্য পালনীয়" masūlan
অবশ্য পালনীয়"
١٦ (১৬)
(১৬)
সেখানে তাদের জন্য তা-ই থাকবে যা তারা ইচ্ছে করবে। সেখানে তারা চিরকাল থাকবে। এটা একটা ওয়াদা যা পূরণ করা তোমার প্রতিপালকের দায়িত্ব।
২৫:১৭
وَيَوْمَ আর যেদিন wayawma
আর যেদিন
يَحْشُرُهُمْ তিনি একত্র করবেন তাদেরকে yaḥshuruhum
তিনি একত্র করবেন তাদেরকে
وَمَا এবং যাদেরকে wamā
এবং যাদেরকে
يَعْبُدُونَ তারা ইবাদাত করতো yaʿbudūna
তারা ইবাদাত করতো
مِن থেকে min
থেকে
دُونِ পরিবর্তে dūni
পরিবর্তে
ٱللَّهِ আল্লাহর l-lahi
আল্লাহর
فَيَقُولُ তখন তিনি বলবেন fayaqūlu
তখন তিনি বলবেন
ءَأَنتُمْ "কি তোমরাই a-antum
"কি তোমরাই
أَضْلَلْتُمْ তোমরা বিভ্রান্ত করেছিলে aḍlaltum
তোমরা বিভ্রান্ত করেছিলে
عِبَادِى আমার দাসদেরকে ʿibādī
আমার দাসদেরকে
هَـٰٓؤُلَآءِ এসব hāulāi
এসব
أَمْ না am
না
هُمْ তারাই hum
তারাই
ضَلُّوا۟ ভ্রান্ত হয়েছিলো ḍallū
ভ্রান্ত হয়েছিলো
ٱلسَّبِيلَ পথ" l-sabīla
পথ"
١٧ (১৭)
(১৭)
যেদিন তিনি তাদেরকে আর আল্লাহকে বাদ দিয়ে তারা যেগুলোর ‘ইবাদাত করত সেগুলোকে একত্র করবেন, সেদিন তিনি জিজ্ঞেস করবেন- ‘তোমরাই কি আমার এ সব বান্দাহদেরকে পথভ্রষ্ট করেছিলে? না তারা নিজেরাই পথ থেকে বিচ্যুত হয়েছিল?’
২৫:১৮
قَالُوا۟ তারা বলবে qālū
তারা বলবে
سُبْحَـٰنَكَ "সত্ত্বা আপনার পবিত্র মহান sub'ḥānaka
"সত্ত্বা আপনার পবিত্র মহান
مَا না
না
كَانَ ছিলো kāna
ছিলো
يَنۢبَغِى উচিত yanbaghī
উচিত
لَنَآ জন্যে আমাদের lanā
জন্যে আমাদের
أَن যে an
যে
نَّتَّخِذَ গ্রহণ করবো আমরা nattakhidha
গ্রহণ করবো আমরা
مِن থেকে min
থেকে
دُونِكَ আপনার পরিবর্তে dūnika
আপনার পরিবর্তে
مِنْ কোন min
কোন
أَوْلِيَآءَ অভিভাবক awliyāa
অভিভাবক
وَلَـٰكِن কিন্তু walākin
কিন্তু
مَّتَّعْتَهُمْ আপনি ভোগ-সম্ভার দিয়েছেলেন তাদেরকে mattaʿtahum
আপনি ভোগ-সম্ভার দিয়েছেলেন তাদেরকে
وَءَابَآءَهُمْ এবং তাদের পিতৃ পুরুষদেরকেও waābāahum
এবং তাদের পিতৃ পুরুষদেরকেও
حَتَّىٰ শেষ পর্যন্ত ḥattā
শেষ পর্যন্ত
نَسُوا۟ তারা ভুলে গিয়েছিলো nasū
তারা ভুলে গিয়েছিলো
ٱلذِّكْرَ (আপনার) স্মরণ l-dhik'ra
(আপনার) স্মরণ
وَكَانُوا۟ এবং তারা হয়েছিলো wakānū
এবং তারা হয়েছিলো
قَوْمًۢا জাতিতে qawman
জাতিতে
بُورًۭا ধ্বংসপ্রাপ্ত" būran
ধ্বংসপ্রাপ্ত"
١٨ (১৮)
(১৮)
তারা বলবে : ‘পবিত্র ও মহান তুমি। আমাদের জন্য শোভনীয় ছিল না যে তোমাকে বাদ দিয়ে অন্যান্য ইলাহ গ্রহণ করব, বরং তুমি ওদেরকে আর ওদের পিতৃপুরুষদেরকে দিয়েছিলে পার্থিব ভোগ সম্ভার, পরিণামে তারা ভুলে গিয়েছিল (তোমার প্রেরিত) বাণী, যার ফলে তারা পরিণত হল এক ধ্বংসপ্রাপ্ত জাতিতে।
২৫:১৯
فَقَدْ "তখন নিশ্চয়ই faqad
"তখন নিশ্চয়ই
كَذَّبُوكُم তারা মিথ্যা সাব্যস্ত করেছে তোমাদেরকে kadhabūkum
তারা মিথ্যা সাব্যস্ত করেছে তোমাদেরকে
بِمَا ঐবিষয় যা bimā
ঐবিষয় যা
تَقُولُونَ তোমরা বলছো taqūlūna
তোমরা বলছো
فَمَا সুতরাং না famā
সুতরাং না
تَسْتَطِيعُونَ তোমরা পারবে tastaṭīʿūna
তোমরা পারবে
صَرْفًۭا ফিরাতে (শাস্তি) ṣarfan
ফিরাতে (শাস্তি)
وَلَا আর না walā
আর না
نَصْرًۭا ۚ সাহায্যও (পাবে)" naṣran
সাহায্যও (পাবে)"
وَمَن আর যে waman
আর যে
يَظْلِم সীমালঙ্ঘন করবে yaẓlim
সীমালঙ্ঘন করবে
مِّنكُمْ তোমাদের মধ্য হ'তে minkum
তোমাদের মধ্য হ'তে
نُذِقْهُ তাকে আস্বাদ করাবো আমরা nudhiq'hu
তাকে আস্বাদ করাবো আমরা
عَذَابًۭا শাস্তি ʿadhāban
শাস্তি
كَبِيرًۭا গুরুতর kabīran
গুরুতর
١٩ (১৯)
(১৯)
(আল্লাহ মুশরিকদেরকে বলবেন) ‘তোমরা যা বলতে সে ব্যাপারে তারা তোমাদেরকে মিথ্যে প্রমাণিত করেছে। কাজেই তোমরা না পারবে (তোমাদের শাস্তি) প্রতিরোধ করতে আর না পাবে সাহায্য। তোমাদের মধ্যে যে অন্যায়কারী আমি তাকে গুরুতর শাস্তি আস্বাদন করাব।
২৫:২০
وَمَآ আর (হে নাবী) না wamā
আর (হে নাবী) না
أَرْسَلْنَا আমরা পাঠিয়েছি arsalnā
আমরা পাঠিয়েছি
قَبْلَكَ তোমার পূর্বে (কাউকে) qablaka
তোমার পূর্বে (কাউকে)
مِنَ মধ্য হ'তে mina
মধ্য হ'তে
ٱلْمُرْسَلِينَ রাসূলদের l-mur'salīna
রাসূলদের
إِلَّآ এ ছাড়া যে illā
এ ছাড়া যে
إِنَّهُمْ নিশ্চয়ই তারা innahum
নিশ্চয়ই তারা
لَيَأْكُلُونَ অবশ্যই তারা খায় layakulūna
অবশ্যই তারা খায়
ٱلطَّعَامَ খাবার l-ṭaʿāma
খাবার
وَيَمْشُونَ ও চলাফেরা করে wayamshūna
ও চলাফেরা করে
فِى মধ্যে
মধ্যে
ٱلْأَسْوَاقِ ۗ হাট-বাজারগুলোর l-aswāqi
হাট-বাজারগুলোর
وَجَعَلْنَا আর আমরা করেছি wajaʿalnā
আর আমরা করেছি
بَعْضَكُمْ একে তোমাদের baʿḍakum
একে তোমাদের
لِبَعْضٍۢ জন্যে অপরের libaʿḍin
জন্যে অপরের
فِتْنَةً পরীক্ষাস্বরূপ fit'natan
পরীক্ষাস্বরূপ
أَتَصْبِرُونَ ۗ তোমরা ধৈর্য ধারণ করবে কি ataṣbirūna
তোমরা ধৈর্য ধারণ করবে কি
وَكَانَ আর (জেনে রেখো) হলেন wakāna
আর (জেনে রেখো) হলেন
رَبُّكَ তোমার রব (এমন যে) rabbuka
তোমার রব (এমন যে)
بَصِيرًۭا তিনি সবকিছু দেখেন baṣīran
তিনি সবকিছু দেখেন
٢٠ (২০)
(২০)
আমি তোমার পূর্বে যে সব রসূল পাঠিয়েছিলাম তারা সবাই খাদ্য গ্রহণ করত, আর হাট-বাজারে চলাফেরা করত। আমি তোমাদের এককে অপরের জন্য করেছি পরীক্ষাস্বরূপ (কাউকে করেছি ধনী, কাউকে গরীব, কাউকে সবল, কাউকে দুর্বল, কাউকে রুগ্ন, কাউকে সুস্থ), দেখি, তোমরা (নিজ নিজ অবস্থার উপর) ধৈর্য ধারণ কর কিনা। তোমার প্রতিপালক সব কিছু দেখেন।
২৫:২১
۞ وَقَالَ এবং বলবে waqāla
এবং বলবে
ٱلَّذِينَ (তারা) যারা alladhīna
(তারা) যারা
لَا না
না
يَرْجُونَ আশা করে yarjūna
আশা করে
لِقَآءَنَا প্রতি আমাদের সাক্ষাতের liqāanā
প্রতি আমাদের সাক্ষাতের
لَوْلَآ "কেন না lawlā
"কেন না
أُنزِلَ অবতীর্ণ করা হলো unzila
অবতীর্ণ করা হলো
عَلَيْنَا আমাদের উপর ʿalaynā
আমাদের উপর
ٱلْمَلَـٰٓئِكَةُ ফেরেশতাদের l-malāikatu
ফেরেশতাদের
أَوْ অথবা aw
অথবা
نَرَىٰ আমরা প্রত্যক্ষ করি narā
আমরা প্রত্যক্ষ করি
رَبَّنَا ۗ আমাদের রবকে" rabbanā
আমাদের রবকে"
لَقَدِ নিশ্চয়ই laqadi
নিশ্চয়ই
ٱسْتَكْبَرُوا۟ তারা অহঙ্কার করেছে is'takbarū
তারা অহঙ্কার করেছে
فِىٓ মধ্যে
মধ্যে
أَنفُسِهِمْ নিজেদের মনের তাদের anfusihim
নিজেদের মনের তাদের
وَعَتَوْ ও অবাধ্য হয়েছে waʿataw
ও অবাধ্য হয়েছে
عُتُوًّۭا অবাধ্য ʿutuwwan
অবাধ্য
كَبِيرًۭا গুরুতর kabīran
গুরুতর
٢١ (২১)
(২১)
যারা আমার সাক্ষাৎ আশা করে না তারা বলে, আমাদের কাছে ফেরেশতা নাযিল করা হয় না কেন? অথবা আমরা আমাদের প্রতিপালককে দেখতে পাই না কেন? তারা নিজেদের অন্তরে অহংকার পোষণ করে আর তারা মেতে উঠেছে গুরুতর অবাধ্যতায়।
২৫:২২
يَوْمَ যেদিন yawma
যেদিন
يَرَوْنَ তারা দেখবে yarawna
তারা দেখবে
ٱلْمَلَـٰٓئِكَةَ ফেরেশতাদেরকে l-malāikata
ফেরেশতাদেরকে
لَا না
না
بُشْرَىٰ সুসংবাদ (থাকবে) bush'rā
সুসংবাদ (থাকবে)
يَوْمَئِذٍۢ সেদিন yawma-idhin
সেদিন
لِّلْمُجْرِمِينَ জন্যে অপরাধীদের lil'muj'rimīna
জন্যে অপরাধীদের
وَيَقُولُونَ এবং তারা বলবে (আছে কি) wayaqūlūna
এবং তারা বলবে (আছে কি)
حِجْرًۭا "কোন আড়াল ḥij'ran
"কোন আড়াল
مَّحْجُورًۭا দুর্ভেদ্য" maḥjūran
দুর্ভেদ্য"
٢٢ (২২)
(২২)
যেদিন তারা ফেরেশতাদেরকে দেখতে পাবে, অপরাধীদের জন্য সেদিন কোন সুখবর থাকবে না, আর (ফেরেশতাগণ বলবে তোমাদের সুখ-শান্তির পথে আছে) দুর্লঙ্ঘ বাধা।
২৫:২৩
وَقَدِمْنَآ এবং আমরা অগ্রসর হবো (বিবেচনা করবো) waqadim'nā
এবং আমরা অগ্রসর হবো (বিবেচনা করবো)
إِلَىٰ (তার) প্রতি ilā
(তার) প্রতি
مَا যা
যা
عَمِلُوا۟ তারা করেছে ʿamilū
তারা করেছে
مِنْ কোন min
কোন
عَمَلٍۢ কাজ ʿamalin
কাজ
فَجَعَلْنَـٰهُ অতঃপর তা আমরা পরিণত করবো fajaʿalnāhu
অতঃপর তা আমরা পরিণত করবো
هَبَآءًۭ ধুলিকণায় habāan
ধুলিকণায়
مَّنثُورًا বিক্ষিপ্ত manthūran
বিক্ষিপ্ত
٢٣ (২৩)
(২৩)
তারা (দুনিয়ায়) যে ‘আমাল করেছিল আমি সেদিকে অগ্রসর হব, অতঃপর তাকে বানিয়ে দেব ছড়ানো ছিটানো ধূলিকণা (সদৃশ)।
২৫:২৪
أَصْحَـٰبُ অধিবাসীদের (জন্যে) aṣḥābu
অধিবাসীদের (জন্যে)
ٱلْجَنَّةِ জান্নাতের l-janati
জান্নাতের
يَوْمَئِذٍ সেদিন yawma-idhin
সেদিন
خَيْرٌۭ উত্তম khayrun
উত্তম
مُّسْتَقَرًّۭا বাসস্থান (থাকবে) mus'taqarran
বাসস্থান (থাকবে)
وَأَحْسَنُ ও উৎকৃষ্ট wa-aḥsanu
ও উৎকৃষ্ট
مَقِيلًۭا (দুপুরের) বিশ্রামস্থল maqīlan
(দুপুরের) বিশ্রামস্থল
٢٤ (২৪)
(২৪)
সেদিন জান্নাতবাসীরা স্থায়ী বাসস্থান হিসেবে উত্তম আর বিশ্রামস্থল হিসেবে উৎকৃষ্ট অবস্থায় থাকবে।
২৫:২৫
وَيَوْمَ এবং সেদিন wayawma
এবং সেদিন
تَشَقَّقُ বিদীর্ণ হবে tashaqqaqu
বিদীর্ণ হবে
ٱلسَّمَآءُ আকাশ l-samāu
আকাশ
بِٱلْغَمَـٰمِ সহ মেঘ bil-ghamāmi
সহ মেঘ
وَنُزِّلَ ও অবতীর্ণ করা হবে wanuzzila
ও অবতীর্ণ করা হবে
ٱلْمَلَـٰٓئِكَةُ ফেরেশতাদেরকে l-malāikatu
ফেরেশতাদেরকে
تَنزِيلًا অবতরণ (ক্রমাগতভাবে) tanzīlan
অবতরণ (ক্রমাগতভাবে)
٢٥ (২৫)
(২৫)
সেদিন মেঘমালা সহ আকাশ বিদীর্ণ হবে আর ফেরেশতাদেরকে ধীরে ধীরে নীচে নামিয়ে দেয়া হবে।
২৫:২৬
ٱلْمُلْكُ কর্তৃত্ব (হবে) al-mul'ku
কর্তৃত্ব (হবে)
يَوْمَئِذٍ সেদিন yawma-idhin
সেদিন
ٱلْحَقُّ প্রকৃত (কর্তৃত্ব) l-ḥaqu
প্রকৃত (কর্তৃত্ব)
لِلرَّحْمَـٰنِ ۚ জন্যে দয়াময়ের lilrraḥmāni
জন্যে দয়াময়ের
وَكَانَ আর হবে wakāna
আর হবে
يَوْمًا সেদিন yawman
সেদিন
عَلَى জন্যে ʿalā
জন্যে
ٱلْكَـٰفِرِينَ কাফিরদের l-kāfirīna
কাফিরদের
عَسِيرًۭا কঠিন ʿasīran
কঠিন
٢٦ (২৬)
(২৬)
সেদিন সত্যিকারের কর্তৃত্ব হবে দয়াময় (আল্লাহ)’র এবং কাফিরদের জন্য দিনটি হবে কঠিন।
২৫:২৭
وَيَوْمَ এবং সেদিন wayawma
এবং সেদিন
يَعَضُّ কামড়াবে yaʿaḍḍu
কামড়াবে
ٱلظَّالِمُ সীমালঙ্ঘনকারী l-ẓālimu
সীমালঙ্ঘনকারী
عَلَىٰ উপর ʿalā
উপর
يَدَيْهِ তার দু'হাতের yadayhi
তার দু'হাতের
يَقُولُ বলবে yaqūlu
বলবে
يَـٰلَيْتَنِى "হায়! আমার দুর্ভোগ yālaytanī
"হায়! আমার দুর্ভোগ
ٱتَّخَذْتُ আমি ধরতাম (যদি) ittakhadhtu
আমি ধরতাম (যদি)
مَعَ সাথে maʿa
সাথে
ٱلرَّسُولِ রাসূলের l-rasūli
রাসূলের
سَبِيلًۭا পথ sabīlan
পথ
٢٧ (২৭)
(২৭)
অপরাধী সেদিন স্বীয় হস্তদ্বয় দংশন করতে করতে বলবে, ‘হায় আফসোস! আমি যদি রসূলের সাথে পথ অবলম্বন করতাম।
২৫:২৮
يَـٰوَيْلَتَىٰ হায়! আমার দুর্ভাগ্য yāwaylatā
হায়! আমার দুর্ভাগ্য
لَيْتَنِى আমার দুর্ভোগ laytanī
আমার দুর্ভোগ
لَمْ না lam
না
أَتَّخِذْ গ্রহণ করতাম attakhidh
গ্রহণ করতাম
فُلَانًا অমুককে fulānan
অমুককে
خَلِيلًۭا বন্ধুরূপে khalīlan
বন্ধুরূপে
٢٨ (২৮)
(২৮)
হায় আমার দুর্ভাগ্য! আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম!
২৫:২৯
لَّقَدْ নিশ্চয়ই laqad
নিশ্চয়ই
أَضَلَّنِى আমাকে সে বিভ্রান্ত করেছে aḍallanī
আমাকে সে বিভ্রান্ত করেছে
عَنِ হ'তে ʿani
হ'তে
ٱلذِّكْرِ উপদেশ (কুরআন) l-dhik'ri
উপদেশ (কুরআন)
بَعْدَ এরপরও baʿda
এরপরও
إِذْ যখন idh
যখন
جَآءَنِى ۗ আমার (নিকট) এসেছিলো jāanī
আমার (নিকট) এসেছিলো
وَكَانَ আর হলো wakāna
আর হলো
ٱلشَّيْطَـٰنُ শয়তান l-shayṭānu
শয়তান
لِلْإِنسَـٰنِ জন্যে মানুষের lil'insāni
জন্যে মানুষের
خَذُولًۭا প্রতারক" khadhūlan
প্রতারক"
٢٩ (২৯)
(২৯)
সে তো আমাকে উপদেশ বাণী থেকে বিভ্রান্ত করেছিল আমার কাছে তা আসার পর, শয়ত্বান মানুষের প্রতি বিশ্বাসঘাতক।
২৫:৩০
وَقَالَ এবং বলবে waqāla
এবং বলবে
ٱلرَّسُولُ রাসূল l-rasūlu
রাসূল
يَـٰرَبِّ "হে আমার রব yārabbi
"হে আমার রব
إِنَّ নিশ্চয়ই inna
নিশ্চয়ই
قَوْمِى আমার জাতি qawmī
আমার জাতি
ٱتَّخَذُوا۟ গ্রহণ করেছিলো ittakhadhū
গ্রহণ করেছিলো
هَـٰذَا এই hādhā
এই
ٱلْقُرْءَانَ কুরআনকে l-qur'āna
কুরআনকে
مَهْجُورًۭا পরিত্যাজ্য" mahjūran
পরিত্যাজ্য"
٣٠ (৩০)
(৩০)
রসূল বলবে- ‘হে আমার প্রতিপালক! আমার জাতির লোকেরা এ কুরআনকে পরিত্যক্ত গণ্য করেছিল।’
২৫:৩১
وَكَذَٰلِكَ এবং এভাবে wakadhālika
এবং এভাবে
جَعَلْنَا আমরা করেছি jaʿalnā
আমরা করেছি
لِكُلِّ জন্যে প্রত্যেক likulli
জন্যে প্রত্যেক
نَبِىٍّ নাবীর nabiyyin
নাবীর
عَدُوًّۭا শত্রু ʿaduwwan
শত্রু
مِّنَ থেকে mina
থেকে
ٱلْمُجْرِمِينَ ۗ দুষ্কৃতিকারীদেরকে l-muj'rimīna
দুষ্কৃতিকারীদেরকে
وَكَفَىٰ এবং যথেষ্ট wakafā
এবং যথেষ্ট
بِرَبِّكَ তোমার রব (তোমার জন্যে) birabbika
তোমার রব (তোমার জন্যে)
هَادِيًۭا পথপ্রদর্শক hādiyan
পথপ্রদর্শক
وَنَصِيرًۭا ও সাহায্যকারীরূপে wanaṣīran
ও সাহায্যকারীরূপে
٣١ (৩১)
(৩১)
এভাবেই আমি প্রত্যেক নবীর জন্য অপরাধীদের মধ্য হতে শত্রু বানিয়ে দিয়েছি, পথ প্রদর্শক ও সাহায্যকারী হিসেবে তোমার প্রতিপালকই যথেষ্ট।
২৫:৩২
وَقَالَ এবং বলে waqāla
এবং বলে
ٱلَّذِينَ যারা alladhīna
যারা
كَفَرُوا۟ অস্বীকার করেছে kafarū
অস্বীকার করেছে
لَوْلَا "কেন না lawlā
"কেন না
نُزِّلَ অবতীর্ণ হলো nuzzila
অবতীর্ণ হলো
عَلَيْهِ তার উপর ʿalayhi
তার উপর
ٱلْقُرْءَانُ কুরআন l-qur'ānu
কুরআন
جُمْلَةًۭ সমগ্র" jum'latan
সমগ্র"
وَٰحِدَةًۭ ۚ একবারে" wāḥidatan
একবারে"
كَذَٰلِكَ এভাবে (করেছি) kadhālika
এভাবে (করেছি)
لِنُثَبِّتَ যেন আমরা দৃঢ় করি linuthabbita
যেন আমরা দৃঢ় করি
بِهِۦ এদ্বারা bihi
এদ্বারা
فُؤَادَكَ ۖ তোমার অন্তরকে fuādaka
তোমার অন্তরকে
وَرَتَّلْنَـٰهُ এবং তা আমরা আবৃত্তি করেছি (সাজিয়েছি) warattalnāhu
এবং তা আমরা আবৃত্তি করেছি (সাজিয়েছি)
تَرْتِيلًۭا থেমে থেমে আবৃত্তি (স্পষ্টভাবে সাজানো) tartīlan
থেমে থেমে আবৃত্তি (স্পষ্টভাবে সাজানো)
٣٢ (৩২)
(৩২)
কাফিররা বলে- তার কাছে পুরো কুরআন এক সাথে অবতীর্ণ করা হল না কেন? আমি এভাবেই অবতীর্ণ করেছি। তোমার হৃদয়কে তা দ্বারা সুদৃঢ় করার জন্য আমি তোমার কাছে তা ধীরে ধীরে পরিকল্পিত স্তরে ক্রমশঃ আবৃত্তি করিয়েছি।
২৫:৩৩
وَلَا এবং না walā
এবং না
يَأْتُونَكَ তোমার (কাছে) তারা আসে yatūnaka
তোমার (কাছে) তারা আসে
بِمَثَلٍ নিয়ে কোন সমস্যাকে bimathalin
নিয়ে কোন সমস্যাকে
إِلَّا এ ছাড়া যে illā
এ ছাড়া যে
جِئْنَـٰكَ তোমার কাছে আসি আমরা ji'nāka
তোমার কাছে আসি আমরা
بِٱلْحَقِّ ভাবে সঠিক (সমাধান) bil-ḥaqi
ভাবে সঠিক (সমাধান)
وَأَحْسَنَ ও অতি উত্তম wa-aḥsana
ও অতি উত্তম
تَفْسِيرًا ব্যাখ্যা (প্রদান করি) tafsīran
ব্যাখ্যা (প্রদান করি)
٣٣ (৩৩)
(৩৩)
তোমার কাছে তারা এমন কোন সমস্যাই নিয়ে আসে না যার সঠিক সমাধান ও সুন্দর ব্যাখ্যা আমি তোমাকে দান করিনি।
২৫:৩৪
ٱلَّذِينَ যাদেরকে alladhīna
যাদেরকে
يُحْشَرُونَ একত্র করা হবে yuḥ'sharūna
একত্র করা হবে
عَلَىٰ উপর (ভর করে) ʿalā
উপর (ভর করে)
وُجُوهِهِمْ মুখমণ্ডলের তাদের wujūhihim
মুখমণ্ডলের তাদের
إِلَىٰ দিকে ilā
দিকে
جَهَنَّمَ জাহান্নামের jahannama
জাহান্নামের
أُو۟لَـٰٓئِكَ ঐসব লোকের (জন্যে হবে) ulāika
ঐসব লোকের (জন্যে হবে)
شَرٌّۭ নিকৃষ্ট sharrun
নিকৃষ্ট
مَّكَانًۭا অবস্থান makānan
অবস্থান
وَأَضَلُّ ও চূড়ান্তভাবে ভ্রষ্ট হয়েছে wa-aḍallu
ও চূড়ান্তভাবে ভ্রষ্ট হয়েছে
سَبِيلًۭا পথ sabīlan
পথ
٣٤ (৩৪)
(৩৪)
যাদেরকে মুখের ভরে জাহান্নামের পানে একত্রিত করা হবে, তারা মর্যাদার ক্ষেত্রে সবচেয়ে নিকৃষ্ট আর পথের দিক থেকে সবচেয়ে গুমরাহ্।
২৫:৩৫
وَلَقَدْ এবং নিশ্চয়ই walaqad
এবং নিশ্চয়ই
ءَاتَيْنَا আমরা দিয়েছিলাম ātaynā
আমরা দিয়েছিলাম
مُوسَى মূসাকে mūsā
মূসাকে
ٱلْكِتَـٰبَ কিতাব l-kitāba
কিতাব
وَجَعَلْنَا ও আমরা করেছিলাম wajaʿalnā
ও আমরা করেছিলাম
مَعَهُۥٓ তার সাথে maʿahu
তার সাথে
أَخَاهُ তার ভাই akhāhu
তার ভাই
هَـٰرُونَ হারুনকে hārūna
হারুনকে
وَزِيرًۭا সাহায্যকারী wazīran
সাহায্যকারী
٣٥ (৩৫)
(৩৫)
আমি মূসাকে কিতাব দিয়েছিলাম আর তার সাথে তার ভাই হারূনকে আমি সাহায্যকারী বানিয়েছিলাম।
২৫:৩৬
فَقُلْنَا অতঃপর আমরা বলেছিলাম faqul'nā
অতঃপর আমরা বলেছিলাম
ٱذْهَبَآ "দু'জনে যাও idh'habā
"দু'জনে যাও
إِلَى প্রতি ilā
প্রতি
ٱلْقَوْمِ (সে জাতির) লোকদের l-qawmi
(সে জাতির) লোকদের
ٱلَّذِينَ যারা alladhīna
যারা
كَذَّبُوا۟ মিথ্যারোপ করেছে kadhabū
মিথ্যারোপ করেছে
بِـَٔايَـٰتِنَا প্রতি আমার নির্দেশনাবলীর" biāyātinā
প্রতি আমার নির্দেশনাবলীর"
فَدَمَّرْنَـٰهُمْ ফলে আমরা ধ্বংস করে দিয়েছি তাদেরকে fadammarnāhum
ফলে আমরা ধ্বংস করে দিয়েছি তাদেরকে
تَدْمِيرًۭا ধ্বংস (সম্পূর্ণ রূপে) tadmīran
ধ্বংস (সম্পূর্ণ রূপে)
٣٦ (৩৬)
(৩৬)
অতঃপর তাদেরকে বলেছিলাম, ‘তোমরা সেই জাতির নিকট যাও যারা আমার নিদর্শনকে প্রত্যাখ্যান করেছে।’ অতঃপর আমি তাদেরকে পূর্ণ বিধ্বস্তিতে বিধ্বস্ত করে দিয়েছিলাম।
২৫:৩৭
وَقَوْمَ এবং জাতি waqawma
এবং জাতি
نُوحٍۢ নূহের nūḥin
নূহের
لَّمَّا যখন lammā
যখন
كَذَّبُوا۟ মিথ্যারোপ করেছিলো kadhabū
মিথ্যারোপ করেছিলো
ٱلرُّسُلَ রাসুলদেরকে l-rusula
রাসুলদেরকে
أَغْرَقْنَـٰهُمْ আমরা ডুবিয়ে দিয়েছি তাদেরকে aghraqnāhum
আমরা ডুবিয়ে দিয়েছি তাদেরকে
وَجَعَلْنَـٰهُمْ এবং আমরা করেছিলাম তাদেরকে wajaʿalnāhum
এবং আমরা করেছিলাম তাদেরকে
لِلنَّاسِ জন্যে মানুষের lilnnāsi
জন্যে মানুষের
ءَايَةًۭ ۖ নিদর্শন āyatan
নিদর্শন
وَأَعْتَدْنَا আর আমরা প্রস্তুত করে রেখেছি wa-aʿtadnā
আর আমরা প্রস্তুত করে রেখেছি
لِلظَّـٰلِمِينَ জন্যে সীমালঙ্ঘনকারীদের lilẓẓālimīna
জন্যে সীমালঙ্ঘনকারীদের
عَذَابًا শাস্তি ʿadhāban
শাস্তি
أَلِيمًۭا নিদারুণ alīman
নিদারুণ
٣٧ (৩৭)
(৩৭)
আর নূহের জাতি যখন রসূলদেরকে মিথ্যারোপ করল, আমি তাদেরকে ডুবিয়ে দিলাম, আর মানুষের জন্য তাদেরকে নিদর্শন বানিয়ে দিলাম। আমি যালিমদের জন্য ভয়াবহ শাস্তি প্রস্তুত করে রেখেছি।
২৫:৩৮
وَعَادًۭا এবং (ধ্বংস করেছি) আদ waʿādan
এবং (ধ্বংস করেছি) আদ
وَثَمُودَا۟ ও সামূদ wathamūdā
ও সামূদ
وَأَصْحَـٰبَ ও অধিবাসী wa-aṣḥāba
ও অধিবাসী
ٱلرَّسِّ রাস্‌ l-rasi
রাস্‌
وَقُرُونًۢا এবং শতাব্দীসমূহে waqurūnan
এবং শতাব্দীসমূহে
بَيْنَ মাঝের bayna
মাঝের
ذَٰلِكَ এদের dhālika
এদের
كَثِيرًۭا অনেক (লোক) kathīran
অনেক (লোক)
٣٨ (৩৮)
(৩৮)
সে রকমই আমি ধ্বংস করেছি ‘আদ, সামূদ, কূপবাসী আর তাদের মধ্যবর্তী বহু বহু বংশধরকে।
২৫:৩৯
وَكُلًّۭا এবং প্রত্যেক (জাতিকে) wakullan
এবং প্রত্যেক (জাতিকে)
ضَرَبْنَا আমরা বর্ণনা দিয়েছি ḍarabnā
আমরা বর্ণনা দিয়েছি
لَهُ জন্যে তার lahu
জন্যে তার
ٱلْأَمْثَـٰلَ ۖ দৃষ্টান্তসমূহ (পুর্বের) l-amthāla
দৃষ্টান্তসমূহ (পুর্বের)
وَكُلًّۭا এবং প্রত্যেককে wakullan
এবং প্রত্যেককে
تَبَّرْنَا আমরা ধ্বংস করেছি tabbarnā
আমরা ধ্বংস করেছি
تَتْبِيرًۭا ধ্বংস (সম্পূর্ণরূপে) tatbīran
ধ্বংস (সম্পূর্ণরূপে)
٣٩ (৩৯)
(৩৯)
আমি তাদের প্রত্যেকের জন্য দৃষ্টান্ত বর্ণনা করেছিলাম (যাতে তারা সঠিক পথের সন্ধান পেতে পারে) আর তাদের প্রত্যেককেই সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছিলাম (তাদের পাপের কারণে)।
২৫:৪০
وَلَقَدْ এবং নিশ্চয়ই walaqad
এবং নিশ্চয়ই
أَتَوْا۟ তারা আসা যাওয়া করে ataw
তারা আসা যাওয়া করে
عَلَى উপর (দিয়ে) ʿalā
উপর (দিয়ে)
ٱلْقَرْيَةِ (সেই) জনপদের l-qaryati
(সেই) জনপদের
ٱلَّتِىٓ যার (উপর) allatī
যার (উপর)
أُمْطِرَتْ বৃষ্টি বর্ষিত হয়েছিল um'ṭirat
বৃষ্টি বর্ষিত হয়েছিল
مَطَرَ বৃষ্টি maṭara
বৃষ্টি
ٱلسَّوْءِ ۚ নিকৃষ্ট রকমের l-sawi
নিকৃষ্ট রকমের
أَفَلَمْ কি তবে না afalam
কি তবে না
يَكُونُوا۟ তারা থাকে yakūnū
তারা থাকে
يَرَوْنَهَا ۚ তা তারা দেখে yarawnahā
তা তারা দেখে
بَلْ বরং bal
বরং
كَانُوا۟ তারা হলো (এমন যে) kānū
তারা হলো (এমন যে)
لَا না
না
يَرْجُونَ তারা আশা করে yarjūna
তারা আশা করে
نُشُورًۭا উত্থানের nushūran
উত্থানের
٤٠ (৪০)
(৪০)
তারা (অর্থাৎ কাফিররা) তো সে জনপদ দিয়েই অতিক্রম করে যার উপর বর্ষিত হয়েছিল অকল্যাণের বৃষ্টি, তারা কি তা দেখে না? আসলে তারা পুনরুত্থানের কথা চিন্তা করে না।
২৫:৪১
وَإِذَا এবং যখন wa-idhā
এবং যখন
رَأَوْكَ তোমাকে তারা দেখে ra-awka
তোমাকে তারা দেখে
إِن না in
না
يَتَّخِذُونَكَ তোমাকে তারা গ্রহণ করে yattakhidhūnaka
তোমাকে তারা গ্রহণ করে
إِلَّا এ ছাড়া যে illā
এ ছাড়া যে
هُزُوًا বিদ্রূপের পাত্ররূপে huzuwan
বিদ্রূপের পাত্ররূপে
أَهَـٰذَا "(তারা বলে) কি এই ahādhā
"(তারা বলে) কি এই
ٱلَّذِى যাকে alladhī
যাকে
بَعَثَ পাঠিয়েছেন baʿatha
পাঠিয়েছেন
ٱللَّهُ আল্লাহ l-lahu
আল্লাহ
رَسُولًا রাসূলরূপে rasūlan
রাসূলরূপে
٤١ (৪১)
(৪১)
তারা যখন তোমাকে দেখে, তারা তোমাকে ঠাট্টা-বিদ্রূপের পাত্র ছাড়া অন্য কিছু গণ্য করে না, আর বলে : এটা কি সেই লোক আল্লাহ যাকে রসূল করে পাঠিয়েছেন?
২৫:৪২
إِن যদি in
যদি
كَادَ উপক্রম হয়েছিলো kāda
উপক্রম হয়েছিলো
لَيُضِلُّنَا অবশ্যই আমাদেরকে ভ্রষ্ট করে দিতো layuḍillunā
অবশ্যই আমাদেরকে ভ্রষ্ট করে দিতো
عَنْ হ'তে ʿan
হ'তে
ءَالِهَتِنَا আমাদের দেবতাগুলো ālihatinā
আমাদের দেবতাগুলো
لَوْلَآ যদি না lawlā
যদি না
أَن যে an
যে
صَبَرْنَا আমরা ধৈর্য ধরতাম ṣabarnā
আমরা ধৈর্য ধরতাম
عَلَيْهَا ۚ তাদের উপর" ʿalayhā
তাদের উপর"
وَسَوْفَ আর শীঘ্রই wasawfa
আর শীঘ্রই
يَعْلَمُونَ তারা জানতে পারবে yaʿlamūna
তারা জানতে পারবে
حِينَ যখন ḥīna
যখন
يَرَوْنَ তারা দেখবে yarawna
তারা দেখবে
ٱلْعَذَابَ শাস্তি l-ʿadhāba
শাস্তি
مَنْ কে man
কে
أَضَلُّ চূড়ান্তরূপে ভ্রষ্ট হয়েছে aḍallu
চূড়ান্তরূপে ভ্রষ্ট হয়েছে
سَبِيلًا পথ sabīlan
পথ
٤٢ (৪২)
(৪২)
সে তো আমাদেরকে আমাদের ইলাহদের থেকে অবশ্যই সরিয়ে দিত যদি আমরা তাদের প্রতি দৃঢ়চিত্ত না থাকতাম। যখন তারা শাস্তি দেখবে তখন জানবে যে পথের ক্ষেত্রে কারা অধিক ভ্রষ্ট ছিল।
২৫:৪৩
أَرَءَيْتَ কি তুমি (ভেবে) দেখেছো ara-ayta
কি তুমি (ভেবে) দেখেছো
مَنِ যে mani
যে
ٱتَّخَذَ গ্রহণ করেছে ittakhadha
গ্রহণ করেছে
إِلَـٰهَهُۥ উপাস্যরূপে ilāhahu
উপাস্যরূপে
هَوَىٰهُ তার বাসনা লালসাকে hawāhu
তার বাসনা লালসাকে
أَفَأَنتَ কি তবে তুমি afa-anta
কি তবে তুমি
تَكُونُ তুমি হবে takūnu
তুমি হবে
عَلَيْهِ তার উপর ʿalayhi
তার উপর
وَكِيلًا কর্মবিধায়ক wakīlan
কর্মবিধায়ক
٤٣ (৪৩)
(৪৩)
তুমি কি তাকে দেখ না যে তার খেয়াল খুশিকে ইলাহরুপে গ্রহণ করেছে? এর পরেও কি তুমি তার কাজের জিম্মাদার হতে চাও?
২৫:৪৪
أَمْ অথবা কি am
অথবা কি
تَحْسَبُ মনে করো তুমি taḥsabu
মনে করো তুমি
أَنَّ যে anna
যে
أَكْثَرَهُمْ অধিকাংশ তাদের aktharahum
অধিকাংশ তাদের
يَسْمَعُونَ শূনতে পায় yasmaʿūna
শূনতে পায়
أَوْ অথবা aw
অথবা
يَعْقِلُونَ ۚ বুঝতে পারে yaʿqilūna
বুঝতে পারে
إِنْ নয় in
নয়
هُمْ তারা hum
তারা
إِلَّا এ ছাড়া illā
এ ছাড়া
كَٱلْأَنْعَـٰمِ ۖ মতো চতুষ্পদ পশুর kal-anʿāmi
মতো চতুষ্পদ পশুর
بَلْ বরং bal
বরং
هُمْ তারা hum
তারা
أَضَلُّ অধিকতর ভ্রষ্ট হয়েছে aḍallu
অধিকতর ভ্রষ্ট হয়েছে
سَبِيلًا পথ sabīlan
পথ
٤٤ (৪৪)
(৪৪)
তুমি কি এটা মনে কর যে, তাদের অধিকাংশ লোক শুনে বা বুঝে? তারা পশু বৈ তো নয়, বরং তারা সঠিক পথ থেকে আরো বেশি ভ্রষ্ট।
২৫:৪৫
أَلَمْ কি নি alam
কি নি
تَرَ তুমি (ভেবে) দেখো tara
তুমি (ভেবে) দেখো
إِلَىٰ প্রতি ilā
প্রতি
رَبِّكَ তোমার রবের rabbika
তোমার রবের
كَيْفَ কিভাবে kayfa
কিভাবে
مَدَّ তিনি বিস্তার করেছেন madda
তিনি বিস্তার করেছেন
ٱلظِّلَّ ছায়া l-ẓila
ছায়া
وَلَوْ এবং যদি walaw
এবং যদি
شَآءَ তিনি চাইতেন shāa
তিনি চাইতেন
لَجَعَلَهُۥ অবশ্যই তাকে করতে পারতেন lajaʿalahu
অবশ্যই তাকে করতে পারতেন
سَاكِنًۭا স্থির sākinan
স্থির
ثُمَّ এরপর thumma
এরপর
جَعَلْنَا আমরা করেছি jaʿalnā
আমরা করেছি
ٱلشَّمْسَ সূর্যকে l-shamsa
সূর্যকে
عَلَيْهِ তার উপর ʿalayhi
তার উপর
دَلِيلًۭا প্রমাণ dalīlan
প্রমাণ
٤٥ (৪৫)
(৪৫)
তুমি কি তোমার প্রতিপালককে দেখ না কীভাবে তিনি ছায়াকে দীর্ঘ করেন (সূর্য উদয়ের সময়ে, অতঃপর তা ক্রমেই ছোট হতে হতে দুপুর বেলা ছায়া ক্ষুদ্র আকৃতি ধারণ করে, দুপুরের পর আবার ছায়া দীর্ঘ হতে থাকে), তিনি চাইলে ছায়াকে অবশ্যই স্থির রাখতে পারতেন। সূর্যকেই আমি করেছি তার (অর্থাৎ ছায়ার) নির্ণায়ক (সূর্যের অবস্থানের কারণেই ছায়া ছোট ও দীর্ঘ হয়)।
২৫:৪৬
ثُمَّ এরপর thumma
এরপর
قَبَضْنَـٰهُ তাকে আমরা গুটিয়ে আনি qabaḍnāhu
তাকে আমরা গুটিয়ে আনি
إِلَيْنَا আমাদের দিকে ilaynā
আমাদের দিকে
قَبْضًۭا গুটিয়ে qabḍan
গুটিয়ে
يَسِيرًۭا ধীর ভাবে yasīran
ধীর ভাবে
٤٦ (৪৬)
(৪৬)
অতঃপর আমি তাকে নিজের দিকে গুটিয়ে নেই, ধীরে ধীরে ক্রমাগতভাবে (কারো মৃত্যু হলে, কিছু বিনাশ হলে, কিছু গুটানো হলে- সব কিছুই আল্লাহর দিকে চলে যায়)।
২৫:৪৭
وَهُوَ এবং তিনিই (আল্লাহ) wahuwa
এবং তিনিই (আল্লাহ)
ٱلَّذِى যিনি alladhī
যিনি
جَعَلَ করেছেন jaʿala
করেছেন
لَكُمُ জন্যে তোমাদের lakumu
জন্যে তোমাদের
ٱلَّيْلَ রাতকে al-layla
রাতকে
لِبَاسًۭا (আবরণ ও) পোশাকস্বরূপ libāsan
(আবরণ ও) পোশাকস্বরূপ
وَٱلنَّوْمَ ও ঘুমকে (করেছেন) wal-nawma
ও ঘুমকে (করেছেন)
سُبَاتًۭا (মৃত্যুর সম) বিশ্রামস্বরূপ subātan
(মৃত্যুর সম) বিশ্রামস্বরূপ
وَجَعَلَ ও তিনি করেছেন wajaʿala
ও তিনি করেছেন
ٱلنَّهَارَ দিনকে l-nahāra
দিনকে
نُشُورًۭا (জীবন্ত করে) উত্থানস্বরূপ nushūran
(জীবন্ত করে) উত্থানস্বরূপ
٤٧ (৪৭)
(৪৭)
তিনিই তোমাদের জন্য রাতকে করেছেন আবরণ, নিদ্রাকে করেছেন আরামপ্রদ আর দিনকে করেছেন (নিদ্রারূপী সাময়িক মৃত্যুর পর) আবার জীবন্ত হয়ে উঠার সময়।
২৫:৪৮
وَهُوَ এবং তিনিই wahuwa
এবং তিনিই
ٱلَّذِىٓ যিনি alladhī
যিনি
أَرْسَلَ প্রেরণ করেন arsala
প্রেরণ করেন
ٱلرِّيَـٰحَ বাতাসকে l-riyāḥa
বাতাসকে
بُشْرًۢا সুসংবাদরূপে bush'ran
সুসংবাদরূপে
بَيْنَ মাঝে bayna
মাঝে
يَدَىْ হাতের (প্রাক্কালে) yaday
হাতের (প্রাক্কালে)
رَحْمَتِهِۦ ۚ তাঁর অনুগ্রহের raḥmatihi
তাঁর অনুগ্রহের
وَأَنزَلْنَا এবং আমরা বর্ষণ করি wa-anzalnā
এবং আমরা বর্ষণ করি
مِنَ হ'তে mina
হ'তে
ٱلسَّمَآءِ আকাশ l-samāi
আকাশ
مَآءًۭ পানি māan
পানি
طَهُورًۭا বিশুদ্ধ ṭahūran
বিশুদ্ধ
٤٨ (৪৮)
(৪৮)
তিনিই তার (বৃষ্টিরূপী) অনুগ্রহের পূর্বে সুসংবাদ হিসেবে বায়ু পাঠিয়ে দেন আর আমি আকাশ থেকে বিশুদ্ধ পানি বর্ষণ করি।
২৫:৪৯
لِّنُحْـِۧىَ যেন জীবিত করি আমরা linuḥ'yiya
যেন জীবিত করি আমরা
بِهِۦ দ্বারা তা bihi
দ্বারা তা
بَلْدَةًۭ ভূখণ্ডকে baldatan
ভূখণ্ডকে
مَّيْتًۭا মৃত maytan
মৃত
وَنُسْقِيَهُۥ ও তা পান করাই আমরা wanus'qiyahu
ও তা পান করাই আমরা
مِمَّا মধ্যে যাদের mimmā
মধ্যে যাদের
خَلَقْنَآ আমরা সৃষ্টি করেছি khalaqnā
আমরা সৃষ্টি করেছি
أَنْعَـٰمًۭا জীবজন্তু anʿāman
জীবজন্তু
وَأَنَاسِىَّ ও মানুষ wa-anāsiyya
ও মানুষ
كَثِيرًۭا বহু kathīran
বহু
٤٩ (৪৯)
(৪৯)
যা দিয়ে আমি মৃত যমীনকে জীবিত করে তুলি এবং তৃষ্ণা নিবারণ করি আমার সৃষ্টির অন্তর্গত অনেক জীবজন্তুর ও মানুষের।
২৫:৫০
وَلَقَدْ এবং নিশ্চয়ই walaqad
এবং নিশ্চয়ই
صَرَّفْنَـٰهُ তা আমরা বারবার পেশ করি ṣarrafnāhu
তা আমরা বারবার পেশ করি
بَيْنَهُمْ তাদের মাঝে baynahum
তাদের মাঝে
لِيَذَّكَّرُوا۟ যেন তারা শিক্ষা নেয় liyadhakkarū
যেন তারা শিক্ষা নেয়
فَأَبَىٰٓ কিন্তু অস্বীকার করে fa-abā
কিন্তু অস্বীকার করে
أَكْثَرُ অধিকাংশ aktharu
অধিকাংশ
ٱلنَّاسِ মানুষ l-nāsi
মানুষ
إِلَّا (আর) কেবল illā
(আর) কেবল
كُفُورًۭا অকৃতজ্ঞতা প্রকাশ করে kufūran
অকৃতজ্ঞতা প্রকাশ করে
٥٠ (৫০)
(৫০)
আমি পানিকে (সকলের প্রয়োজন মেটানোর জন্য) তাদের মাঝে বণ্টন করি যাতে তারা (আল্লাহর অনুগ্রহের কথা) স্মরণ করে, কিন্তু মানুষদের অধিকাংশই ঈমান গ্রহণ করতে অস্বীকার ক’রে কেবল কুফরিই করল।
২৫:৫১
وَلَوْ আর যদি walaw
আর যদি
شِئْنَا আমরা চাইতাম shi'nā
আমরা চাইতাম
لَبَعَثْنَا অবশ্যই আমরাপাঠাতাম labaʿathnā
অবশ্যই আমরাপাঠাতাম
فِى মধ্যে
মধ্যে
كُلِّ প্রত্যেক kulli
প্রত্যেক
قَرْيَةٍۢ জনপদের qaryatin
জনপদের
نَّذِيرًۭا একজন সতর্ককারী nadhīran
একজন সতর্ককারী
٥١ (৫১)
(৫১)
আমি ইচ্ছে করলে প্রত্যেক জনবসতিতে সতর্ককারী পাঠাতাম। (কিন্তু সারা বিশ্বের জন্য একজন নবী পাঠিয়ে সকলকে একই উম্মাত হওয়ার অনুগ্রহ লাভে ধন্য করেছি)।
২৫:৫২
فَلَا সুতরাং না falā
সুতরাং না
تُطِعِ তুমি অনুসরণ করো tuṭiʿi
তুমি অনুসরণ করো
ٱلْكَـٰفِرِينَ কাফিরদেরকে l-kāfirīna
কাফিরদেরকে
وَجَـٰهِدْهُم এবং জিহাদ করো তাদের সাথে wajāhid'hum
এবং জিহাদ করো তাদের সাথে
بِهِۦ দ্বারা এ bihi
দ্বারা এ
جِهَادًۭا জিহাদ jihādan
জিহাদ
كَبِيرًۭا বড় kabīran
বড়
٥٢ (৫২)
(৫২)
কাজেই তুমি কাফিরদের আনুগত্য করো না: আর কুরআনের সাহায্যে তাদের বিরুদ্ধে সংগ্রাম কর- কঠোর সংগ্রাম।
২৫:৫৩
۞ وَهُوَ এবং তিনি (আল্লাহ) wahuwa
এবং তিনি (আল্লাহ)
ٱلَّذِى যিনি alladhī
যিনি
مَرَجَ মিলিয়ে প্রবাহিত করেছেন maraja
মিলিয়ে প্রবাহিত করেছেন
ٱلْبَحْرَيْنِ দুই সমুদ্রকে l-baḥrayni
দুই সমুদ্রকে
هَـٰذَا এটা hādhā
এটা
عَذْبٌۭ সুমিষ্ট ʿadhbun
সুমিষ্ট
فُرَاتٌۭ সুপেয় furātun
সুপেয়
وَهَـٰذَا এবং ওটা wahādhā
এবং ওটা
مِلْحٌ লোনা mil'ḥun
লোনা
أُجَاجٌۭ বিস্বাদ ujājun
বিস্বাদ
وَجَعَلَ এবং তিনি করেছেন wajaʿala
এবং তিনি করেছেন
بَيْنَهُمَا উভয়ের মাঝে baynahumā
উভয়ের মাঝে
بَرْزَخًۭا অন্তরায় barzakhan
অন্তরায়
وَحِجْرًۭا ও আড়াল waḥij'ran
ও আড়াল
مَّحْجُورًۭا দুর্ভেদ্য maḥjūran
দুর্ভেদ্য
٥٣ (৫৩)
(৫৩)
তিনিই সমুদ্রকে দু’ ধারায় প্রবাহিত করেছেন- একটি সুপেয় সুস্বাদু আরেকটি লবণাক্ত কটু, উভয়ের মাঝে টেনে দিয়েছেন এক আবরণ- এক অনতিক্রম্য বিভক্তি-প্রাচীর।
২৫:৫৪
وَهُوَ এবং তিনিই wahuwa
এবং তিনিই
ٱلَّذِى যিনি alladhī
যিনি
خَلَقَ সৃষ্টি করেছেন khalaqa
সৃষ্টি করেছেন
مِنَ হ'তে mina
হ'তে
ٱلْمَآءِ পানি l-māi
পানি
بَشَرًۭا মানুষকে basharan
মানুষকে
فَجَعَلَهُۥ অতঃপর তা স্থাপন করেছেন fajaʿalahu
অতঃপর তা স্থাপন করেছেন
نَسَبًۭا বংশগত সম্পর্ক nasaban
বংশগত সম্পর্ক
وَصِهْرًۭا ۗ ও বৈবাহিক সম্পর্ক waṣih'ran
ও বৈবাহিক সম্পর্ক
وَكَانَ আর হলেন wakāna
আর হলেন
رَبُّكَ তোমার রব rabbuka
তোমার রব
قَدِيرًۭا (সবকিছুর উপর) শক্তিমান qadīran
(সবকিছুর উপর) শক্তিমান
٥٤ (৫৪)
(৫৪)
তিনিই পানি থেকে সৃষ্টি করেছেন মানুষ, অতঃপর মানুষকে করেছেন বংশ সম্পর্কীয় ও বিবাহ সম্পর্কীয়, তোমার প্রতিপালক সব কিছু করতে সক্ষম।
২৫:৫৫
وَيَعْبُدُونَ ও তারা ইবাদাত করে wayaʿbudūna
ও তারা ইবাদাত করে
مِن মধ্য হতে min
মধ্য হতে
دُونِ পরিবর্তে dūni
পরিবর্তে
ٱللَّهِ আল্লাহর l-lahi
আল্লাহর
مَا (এমন কিছুর) যা
(এমন কিছুর) যা
لَا না
না
يَنفَعُهُمْ তাদের উপকার করতে পারে yanfaʿuhum
তাদের উপকার করতে পারে
وَلَا আর না walā
আর না
يَضُرُّهُمْ ۗ তাদের ক্ষতি করতে পারে yaḍurruhum
তাদের ক্ষতি করতে পারে
وَكَانَ আর হলো wakāna
আর হলো
ٱلْكَافِرُ কাফিররা l-kāfiru
কাফিররা
عَلَىٰ বিরুদ্ধে ʿalā
বিরুদ্ধে
رَبِّهِۦ তার রবের rabbihi
তার রবের
ظَهِيرًۭا সাহায্যকারী (প্রত্যেক বিদ্রোহীর) ẓahīran
সাহায্যকারী (প্রত্যেক বিদ্রোহীর)
٥٥ (৫৫)
(৫৫)
তারা আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুর ‘ইবাদাত করে যা না পারে তাদের কোন উপকার করতে, আর না পারে কোন ক্ষতি করতে, আর কাফির হচ্ছে তার প্রতিপালকের বিরুদ্ধে সাহায্যকারী।
২৫:৫৬
وَمَآ এবং না wamā
এবং না
أَرْسَلْنَـٰكَ তোমাকে আমরা পাঠিয়েছি arsalnāka
তোমাকে আমরা পাঠিয়েছি
إِلَّا এ ছাড়া যে illā
এ ছাড়া যে
مُبَشِّرًۭا সুসংবাদদাতা mubashiran
সুসংবাদদাতা
وَنَذِيرًۭا ও সতর্ক কারী রূপে wanadhīran
ও সতর্ক কারী রূপে
٥٦ (৫৬)
(৫৬)
আমি তোমাকে পাঠিয়েছি কেবল সুসংবাদদাতা ও ভয় প্রদর্শনকারী হিসেবে।
২৫:৫৭
قُلْ বলো qul
বলো
مَآ "না
"না
أَسْـَٔلُكُمْ তোমাদের (নিকট) চাচ্ছি আমি asalukum
তোমাদের (নিকট) চাচ্ছি আমি
عَلَيْهِ এর জন্য ʿalayhi
এর জন্য
مِنْ কোন min
কোন
أَجْرٍ প্রতিদান ajrin
প্রতিদান
إِلَّا তবে (এতটুকু) illā
তবে (এতটুকু)
مَن যে man
যে
شَآءَ ইচ্ছে করে shāa
ইচ্ছে করে
أَن যে an
যে
يَتَّخِذَ সে গ্রহণ করবে yattakhidha
সে গ্রহণ করবে
إِلَىٰ দিকে ilā
দিকে
رَبِّهِۦ তার রবের rabbihi
তার রবের
سَبِيلًۭا পথ" sabīlan
পথ"
٥٧ (৫৭)
(৫৭)
বল- এজন্য আমি তোমাদের কাছে এছাড়া কোন প্রতিদান চাই না যে, যার ইচ্ছে সে তার প্রতিপালকের দিকে পথ অবলম্বন করুক।
২৫:৫৮
وَتَوَكَّلْ এবং নির্ভর করো watawakkal
এবং নির্ভর করো
عَلَى উপর ʿalā
উপর
ٱلْحَىِّ চিরঞ্জীব (আল্লাহর) l-ḥayi
চিরঞ্জীব (আল্লাহর)
ٱلَّذِى যিনি alladhī
যিনি
لَا না
না
يَمُوتُ মরবেন (কখনও) yamūtu
মরবেন (কখনও)
وَسَبِّحْ ও পবিত্রতা ঘোষণা করো wasabbiḥ
ও পবিত্রতা ঘোষণা করো
بِحَمْدِهِۦ ۚ তাঁর প্রশংসাসহ biḥamdihi
তাঁর প্রশংসাসহ
وَكَفَىٰ আর যথেষ্ট wakafā
আর যথেষ্ট
بِهِۦ এ ব্যাপারে bihi
এ ব্যাপারে
بِذُنُوبِ সম্পর্কে পাপ bidhunūbi
সম্পর্কে পাপ
عِبَادِهِۦ তাঁর দাসদের ʿibādihi
তাঁর দাসদের
خَبِيرًا (তাঁরই) অবহিত হওয়া khabīran
(তাঁরই) অবহিত হওয়া
٥٨ (৫৮)
(৫৮)
আর তুমি নির্ভর কর সেই চিরঞ্জীবের উপর যিনি মরবেন না। আর তাঁর প্রশংসা ও পবিত্রতা ঘোষণা কর। তিনি তাঁর বান্দাহদের গুনাহর খবর রাখার ব্যাপারে যথেষ্ট।
২৫:৫৯
ٱلَّذِى যিনি alladhī
যিনি
خَلَقَ সৃষ্টি করেছেন khalaqa
সৃষ্টি করেছেন
ٱلسَّمَـٰوَٰتِ আকাশমণ্ডলী l-samāwāti
আকাশমণ্ডলী
وَٱلْأَرْضَ ও পৃথিবী wal-arḍa
ও পৃথিবী
وَمَا এবং যা কিছু wamā
এবং যা কিছু
بَيْنَهُمَا উভয়ের মাঝে (আছে) baynahumā
উভয়ের মাঝে (আছে)
فِى মধ্যে
মধ্যে
سِتَّةِ ছয় sittati
ছয়
أَيَّامٍۢ দিনে ayyāmin
দিনে
ثُمَّ এরপর thumma
এরপর
ٱسْتَوَىٰ সমাসীন হন is'tawā
সমাসীন হন
عَلَى উপর ʿalā
উপর
ٱلْعَرْشِ ۚ আরশের l-ʿarshi
আরশের
ٱلرَّحْمَـٰنُ অশেষ দয়াবান l-raḥmānu
অশেষ দয়াবান
فَسْـَٔلْ সুতরাং জিজ্ঞেস করো fasal
সুতরাং জিজ্ঞেস করো
بِهِۦ সম্পর্কে তাঁর bihi
সম্পর্কে তাঁর
خَبِيرًۭا (তাদের হ'তে) যারা অবহিত khabīran
(তাদের হ'তে) যারা অবহিত
٥٩ (৫৯)
(৫৯)
তিনি আসমান, যমীন আর এ দু’য়ের ভিতরে যা আছে তা ছ’দিনে (ছ’টি সময় স্তরে) সৃষ্টি করেছেন, অতঃপর আরশে সমুন্নত হয়েছেন। তিনিই রাহমান, কাজেই তাঁর সম্পর্কে তাকে জিজ্ঞেস কর যে এ সম্পর্কিত জ্ঞান রাখে।
২৫:৬০
وَإِذَا এবং যখন wa-idhā
এবং যখন
قِيلَ বলা হয় qīla
বলা হয়
لَهُمُ তাদেরকে lahumu
তাদেরকে
ٱسْجُدُوا۟ "তোমরা সিজদা করো us'judū
"তোমরা সিজদা করো
لِلرَّحْمَـٰنِ জন্যে দয়াময়ের" lilrraḥmāni
জন্যে দয়াময়ের"
قَالُوا۟ তারা বলে qālū
তারা বলে
وَمَا "কে আবার wamā
"কে আবার
ٱلرَّحْمَـٰنُ (সেই) দয়াময় l-raḥmānu
(সেই) দয়াময়
أَنَسْجُدُ কি আমরা সিজদা করবো anasjudu
কি আমরা সিজদা করবো
لِمَا (তাকে) যাকে limā
(তাকে) যাকে
تَأْمُرُنَا আমাদের তুমি নির্দেশ দিবে" tamurunā
আমাদের তুমি নির্দেশ দিবে"
وَزَادَهُمْ আর (এভাবে) বৃদ্ধি করলো তাদের wazādahum
আর (এভাবে) বৃদ্ধি করলো তাদের
نُفُورًۭا ۩ বিমুখতা nufūran
বিমুখতা
٦٠ (৬০)
(৬০)
তাদেরকে যখন বলা হয় ‘রহমান’-এর উদ্দেশ্যে সাজদায় অবনত হও, তারা বলে- ‘রহমান আবার কী? আমাদেরকে তুমি যাকেই সেজদা করতে বলবে আমরা তাকেই সেজদা করব নাকি?’ এতে তাদের অবাধ্যতাই বেড়ে যায়। [সাজদাহ]
২৫:৬১
تَبَارَكَ কল্যাণময় tabāraka
কল্যাণময়
ٱلَّذِى (সেই সত্ত্বা) যিনি alladhī
(সেই সত্ত্বা) যিনি
جَعَلَ স্থাপন করেছেন jaʿala
স্থাপন করেছেন
فِى মধ্যে
মধ্যে
ٱلسَّمَآءِ আকাশের l-samāi
আকাশের
بُرُوجًۭا বুরুজ (রাশিচক্র) burūjan
বুরুজ (রাশিচক্র)
وَجَعَلَ ও স্থাপন করেছেন wajaʿala
ও স্থাপন করেছেন
فِيهَا মধ্যে তার fīhā
মধ্যে তার
سِرَٰجًۭا প্রদীপ (সূর্য) sirājan
প্রদীপ (সূর্য)
وَقَمَرًۭا ও চাঁদ waqamaran
ও চাঁদ
مُّنِيرًۭا উজ্জ্বল munīran
উজ্জ্বল
٦١ (৬১)
(৬১)
কতই না কল্যাণময় তিনি যিনি আসমানে নক্ষত্ররাজির সমাবেশ ঘটিয়েছেন আর তাতে স্থাপন করেছেন প্রদীপ আর আলো বিকিরণকারী চন্দ্র।
২৫:৬২
وَهُوَ এবং তিনিই wahuwa
এবং তিনিই
ٱلَّذِى যিনি alladhī
যিনি
جَعَلَ বানিয়েছেন jaʿala
বানিয়েছেন
ٱلَّيْلَ রাতকে al-layla
রাতকে
وَٱلنَّهَارَ ও দিনকে wal-nahāra
ও দিনকে
خِلْفَةًۭ পরস্পরের অনুগামী khil'fatan
পরস্পরের অনুগামী
لِّمَنْ (এসব নিদর্শন) তার জন্য যে liman
(এসব নিদর্শন) তার জন্য যে
أَرَادَ চায় arāda
চায়
أَن যে an
যে
يَذَّكَّرَ উপদেশ গ্রহণ করবে yadhakkara
উপদেশ গ্রহণ করবে
أَوْ অথবা aw
অথবা
أَرَادَ সে চায় arāda
সে চায়
شُكُورًۭا কৃতজ্ঞতা প্রকাশ করতে shukūran
কৃতজ্ঞতা প্রকাশ করতে
٦٢ (৬২)
(৬২)
আর তিনিই রাত আর দিনকে করেছেন পরস্পরের অনুগামী তাদের জন্য যারা উপদেশ গ্রহণ করতে চায়, অথবা কৃতজ্ঞতা প্রকাশ করতে চায়।
২৫:৬৩
وَعِبَادُ আর দাসরা waʿibādu
আর দাসরা
ٱلرَّحْمَـٰنِ দয়াময়ের l-raḥmāni
দয়াময়ের
ٱلَّذِينَ (তারাই) যারা alladhīna
(তারাই) যারা
يَمْشُونَ চলাফেরা করে yamshūna
চলাফেরা করে
عَلَى উপর ʿalā
উপর
ٱلْأَرْضِ জমিনের l-arḍi
জমিনের
هَوْنًۭا নম্রভাবে hawnan
নম্রভাবে
وَإِذَا আর যখন wa-idhā
আর যখন
خَاطَبَهُمُ সম্বোধন করে তাদেরকে khāṭabahumu
সম্বোধন করে তাদেরকে
ٱلْجَـٰهِلُونَ অজ্ঞ লোকেরা l-jāhilūna
অজ্ঞ লোকেরা
قَالُوا۟ তারা বলে qālū
তারা বলে
سَلَـٰمًۭا "(তোমাদেরকে) সালাম" salāman
"(তোমাদেরকে) সালাম"
٦٣ (৬৩)
(৬৩)
আর রহমানের বান্দা তারাই যারা যমীনে নম্রভাবে চলাফেরা করে আর অজ্ঞ লোকেরা তাদেরকে সম্বোধন করলে তারা বলে- ‘শান্তি’, (আমরা বিতর্কে লিপ্ত হতে চাই না)।
২৫:৬৪
وَٱلَّذِينَ এবং যারা wa-alladhīna
এবং যারা
يَبِيتُونَ রাত কাটায় yabītūna
রাত কাটায়
لِرَبِّهِمْ উদ্দেশ্যে তাদেের রবের lirabbihim
উদ্দেশ্যে তাদেের রবের
سُجَّدًۭا সিজদায় sujjadan
সিজদায়
وَقِيَـٰمًۭا ও দাঁড়ানো অবস্থায় waqiyāman
ও দাঁড়ানো অবস্থায়
٦٤ (৬৪)
(৬৪)
আর তারা রাত কাটায় তাদের প্রতিপালকের উদ্দেশ্যে সাজদায় অবনত ও দন্ডায়মান অবস্থায়।
২৫:৬৫
وَٱلَّذِينَ এবং যারা wa-alladhīna
এবং যারা
يَقُولُونَ বলে yaqūlūna
বলে
رَبَّنَا "হে আমাদের রব rabbanā
"হে আমাদের রব
ٱصْرِفْ দূর করো iṣ'rif
দূর করো
عَنَّا হ'তে আমাদের ʿannā
হ'তে আমাদের
عَذَابَ শাস্তি ʿadhāba
শাস্তি
جَهَنَّمَ ۖ জাহান্নামের jahannama
জাহান্নামের
إِنَّ নিশ্চয়ই inna
নিশ্চয়ই
عَذَابَهَا তার শাস্তি ʿadhābahā
তার শাস্তি
كَانَ হলো kāna
হলো
غَرَامًا প্রাণান্তকর (ধ্বংস) gharāman
প্রাণান্তকর (ধ্বংস)
٦٥ (৬৫)
(৬৫)
আর তারা বলে : ‘হে আমাদের প্রতিপালক! তুমি আমাদের থেকে জাহান্নামের শাস্তি দূর কর, তার শাস্তি তো ভয়াবহ বিপদ।’
২৫:৬৬
إِنَّهَا নিশ্চয়ই তা innahā
নিশ্চয়ই তা
سَآءَتْ কত নিকৃষ্ট sāat
কত নিকৃষ্ট
مُسْتَقَرًّۭا বিশ্রামস্থল mus'taqarran
বিশ্রামস্থল
وَمُقَامًۭا ও বাসস্থান" wamuqāman
ও বাসস্থান"
٦٦ (৬৬)
(৬৬)
তা আবাসস্থল আর অবস্থান নেয়ার জায়গা হিসেবে কতই না নিকৃষ্ট!
২৫:৬৭
وَٱلَّذِينَ এবং তারা (এমন যে) wa-alladhīna
এবং তারা (এমন যে)
إِذَآ যখন idhā
যখন
أَنفَقُوا۟ ব্যয় করে anfaqū
ব্যয় করে
لَمْ না lam
না
يُسْرِفُوا۟ অমিতব্যয় করে yus'rifū
অমিতব্যয় করে
وَلَمْ আর না walam
আর না
يَقْتُرُوا۟ কার্পণ্য করে yaqturū
কার্পণ্য করে
وَكَانَ বরং থাকে wakāna
বরং থাকে
بَيْنَ মাঝে bayna
মাঝে
ذَٰلِكَ এই (দু'য়ের) dhālika
এই (দু'য়ের)
قَوَامًۭا দন্ডায়মান qawāman
দন্ডায়মান
٦٧ (৬৭)
(৬৭)
আর যখন তারা ব্যয় করে তখন অপব্যয় করে না, আর কৃপণতাও করে না; এ দু’য়ের মধ্যবর্তী পন্থা গ্রহণ করে।
২৫:৬৮
وَٱلَّذِينَ এবং যারা wa-alladhīna
এবং যারা
لَا না
না
يَدْعُونَ তারা ডাকে yadʿūna
তারা ডাকে
مَعَ সাথে maʿa
সাথে
ٱللَّهِ আল্লাহর l-lahi
আল্লাহর
إِلَـٰهًا উপাস্য ilāhan
উপাস্য
ءَاخَرَ অন্যকে ākhara
অন্যকে
وَلَا আর না walā
আর না
يَقْتُلُونَ হত্যা করে তারা yaqtulūna
হত্যা করে তারা
ٱلنَّفْسَ কোন প্রাণকে l-nafsa
কোন প্রাণকে
ٱلَّتِى যাকে allatī
যাকে
حَرَّمَ নিষিদ্ধ করেছেন ḥarrama
নিষিদ্ধ করেছেন
ٱللَّهُ আল্লাহ l-lahu
আল্লাহ
إِلَّا তবে illā
তবে
بِٱلْحَقِّ সাথে যথার্থতার (হ'লে ভিন্ন কথা) bil-ḥaqi
সাথে যথার্থতার (হ'লে ভিন্ন কথা)
وَلَا আর না walā
আর না
يَزْنُونَ ۚ ব্যভিচার করে yaznūna
ব্যভিচার করে
وَمَن এবং যে waman
এবং যে
يَفْعَلْ করবে yafʿal
করবে
ذَٰلِكَ এটা dhālika
এটা
يَلْقَ অর্জন করবে yalqa
অর্জন করবে
أَثَامًۭا পাপ athāman
পাপ
٦٨ (৬৮)
(৬৮)
তারা আল্লাহর সাথে অন্য কোন ইলাহকে ডাকে না। আর যথার্থতা ব্যতীত কোন প্রাণ হত্যা করে না যা আল্লাহ নিষিদ্ধ করেছেন আর তারা ব্যভিচার করে না। আর যে এগুলো করে সে শাস্তির সাক্ষাৎ লাভ করবে।
২৫:৬৯
يُضَـٰعَفْ দ্বিগুণ করা হবে yuḍāʿaf
দ্বিগুণ করা হবে
لَهُ তার জন্যই lahu
তার জন্যই
ٱلْعَذَابُ শাস্তি l-ʿadhābu
শাস্তি
يَوْمَ দিনে yawma
দিনে
ٱلْقِيَـٰمَةِ ক্বিয়ামাতের l-qiyāmati
ক্বিয়ামাতের
وَيَخْلُدْ এবং স্থায়ী হবে wayakhlud
এবং স্থায়ী হবে
فِيهِۦ তার মধ্যে fīhi
তার মধ্যে
مُهَانًا হীন অবস্থায় muhānan
হীন অবস্থায়
٦٩ (৬৯)
(৬৯)
ক্বিয়ামতের দিন তার শাস্তি দ্বিগুণ করা হবে আর সে সেখানে লাঞ্ছিত হয়ে চিরবাস করবে।
২৫:৭০
إِلَّا তবেে illā
তবেে
مَن যে man
যে
تَابَ তওবা করবে tāba
তওবা করবে
وَءَامَنَ ও ঈমান আনবে waāmana
ও ঈমান আনবে
وَعَمِلَ ও কাজ করবে waʿamila
ও কাজ করবে
عَمَلًۭا কর্ম ʿamalan
কর্ম
صَـٰلِحًۭا সৎ ṣāliḥan
সৎ
فَأُو۟لَـٰٓئِكَ তখন ঐসব লোকদেরকে fa-ulāika
তখন ঐসব লোকদেরকে
يُبَدِّلُ পরিবর্তন করে দিবেন yubaddilu
পরিবর্তন করে দিবেন
ٱللَّهُ আল্লাহ l-lahu
আল্লাহ
سَيِّـَٔاتِهِمْ তাদের অন্যায়কে sayyiātihim
তাদের অন্যায়কে
حَسَنَـٰتٍۢ ۗ ভালোয় ḥasanātin
ভালোয়
وَكَانَ আর হলেন wakāna
আর হলেন
ٱللَّهُ আল্লাহ l-lahu
আল্লাহ
غَفُورًۭا ক্ষমাশীল ghafūran
ক্ষমাশীল
رَّحِيمًۭا পরম দয়ালু raḥīman
পরম দয়ালু
٧٠ (৭০)
(৭০)
তবে তারা নয় যারা তাওবাহ করবে, ঈমান আনবে, আর সৎ কাজ করবে। আল্লাহ এদের পাপগুলোকে পুণ্যে পরিবর্তিত করে দেবেন; আল্লাহ বড়ই ক্ষমাশীল, বড়ই দয়ালু।
২৫:৭১
وَمَن এবং যে waman
এবং যে
تَابَ তওবা করে tāba
তওবা করে
وَعَمِلَ ও কাজ করে waʿamila
ও কাজ করে
صَـٰلِحًۭا সৎ ṣāliḥan
সৎ
فَإِنَّهُۥ তখন নিশ্চয়ই সে fa-innahu
তখন নিশ্চয়ই সে
يَتُوبُ ফিরে আসে yatūbu
ফিরে আসে
إِلَى দিকে ilā
দিকে
ٱللَّهِ আল্লাহর l-lahi
আল্লাহর
مَتَابًۭا অনুতপ্ত হয়ে matāban
অনুতপ্ত হয়ে
٧١ (৭১)
(৭১)
আর যে ব্যক্তি তাওবাহ করে আর সৎকাজ করে, সে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে- পূর্ণ প্রত্যাবর্তন।
২৫:৭২
وَٱلَّذِينَ এবং যারা wa-alladhīna
এবং যারা
لَا না
না
يَشْهَدُونَ সাক্ষ্য দেয় yashhadūna
সাক্ষ্য দেয়
ٱلزُّورَ মিথ্যার l-zūra
মিথ্যার
وَإِذَا এবং যখন wa-idhā
এবং যখন
مَرُّوا۟ অতিক্রম করে marrū
অতিক্রম করে
بِٱللَّغْوِ পাশ দিয়ে কোন অর্থহীন বিষয়কে bil-laghwi
পাশ দিয়ে কোন অর্থহীন বিষয়কে
مَرُّوا۟ তারা অতিক্রম করে marrū
তারা অতিক্রম করে
كِرَامًۭا ভদ্রভাবে kirāman
ভদ্রভাবে
٧٢ (৭২)
(৭২)
আর যারা মিথ্যে সাক্ষ্য দেয় না, আর বেহুদা কর্মকান্ডের পাশ দিয়ে অতিক্রম করলে সসম্মানে পাশ কাটিয়ে চলে যায়।
২৫:৭৩
وَٱلَّذِينَ এবং তাদেরকে wa-alladhīna
এবং তাদেরকে
إِذَا যখন idhā
যখন
ذُكِّرُوا۟ স্মরণ করানো হয় dhukkirū
স্মরণ করানো হয়
بِـَٔايَـٰتِ প্রতি আয়াতগুলোর biāyāti
প্রতি আয়াতগুলোর
رَبِّهِمْ তাদের রবের rabbihim
তাদের রবের
لَمْ না lam
না
يَخِرُّوا۟ তারা পড়ে থাকে yakhirrū
তারা পড়ে থাকে
عَلَيْهَا তার উপর ʿalayhā
তার উপর
صُمًّۭا অন্ধ ṣumman
অন্ধ
وَعُمْيَانًۭا ও বধির হয়ে waʿum'yānan
ও বধির হয়ে
٧٣ (৭৩)
(৭৩)
আর তাদেরকে তাদের প্রতিপালকের আয়াত স্মরণ করিয়ে দেয়া হলে যারা তার প্রতি বধির ও অন্ধের ন্যায় আচরণ করে না (শুনেও শুনে না, দেখেও দেখে না- এমন করে না)।
২৫:৭৪
وَٱلَّذِينَ এবং যারা wa-alladhīna
এবং যারা
يَقُولُونَ বলে yaqūlūna
বলে
رَبَّنَا "হে আমাদের রব rabbanā
"হে আমাদের রব
هَبْ তুমি দাও hab
তুমি দাও
لَنَا জন্যে আমাদের lanā
জন্যে আমাদের
مِنْ থেকে min
থেকে
أَزْوَٰجِنَا আমাদের স্ত্রীদেরকে azwājinā
আমাদের স্ত্রীদেরকে
وَذُرِّيَّـٰتِنَا এবং আমাদের বংশধরদেরকে wadhurriyyātinā
এবং আমাদের বংশধরদেরকে
قُرَّةَ শীতলতা (অর্থাৎ শান্তি) qurrata
শীতলতা (অর্থাৎ শান্তি)
أَعْيُنٍۢ চোখের aʿyunin
চোখের
وَٱجْعَلْنَا এবং আমাদেরকে বানাও wa-ij'ʿalnā
এবং আমাদেরকে বানাও
لِلْمُتَّقِينَ জন্যে মুত্তাকীদের lil'muttaqīna
জন্যে মুত্তাকীদের
إِمَامًا নেতা" imāman
নেতা"
٧٤ (৭৪)
(৭৪)
আর যারা প্রার্থনা করে : হে আমাদের প্রতিপালক! আমাদেরকে এমন স্ত্রী ও সন্তানাদি দান কর যারা আমাদের চোখ জুড়িয়ে দেয় আর আমাদেরকে মুত্তাকীদের নেতা বানিয়ে দাও।
২৫:৭৫
أُو۟لَـٰٓئِكَ ঐসব লোকদেরকে ulāika
ঐসব লোকদেরকে
يُجْزَوْنَ তাদেরকে প্রতিদান দেয়া হবে yuj'zawna
তাদেরকে প্রতিদান দেয়া হবে
ٱلْغُرْفَةَ উচ্চতম কক্ষ l-ghur'fata
উচ্চতম কক্ষ
بِمَا যা এ কারণে bimā
যা এ কারণে
صَبَرُوا۟ তারা ধৈর্য ধরেছে ṣabarū
তারা ধৈর্য ধরেছে
وَيُلَقَّوْنَ ও তারা পাবে wayulaqqawna
ও তারা পাবে
فِيهَا তার মধ্যে fīhā
তার মধ্যে
تَحِيَّةًۭ অভিবাদন taḥiyyatan
অভিবাদন
وَسَلَـٰمًا ও সালাম wasalāman
ও সালাম
٧٥ (৭৫)
(৭৫)
এদেরকেই তাদের ধৈর্যধারণের কারণে জান্নাতের সুউচ্চ স্থান দান ক’রে পুরস্কৃত করা হবে। সেখানে তাদেরকে অভ্যর্থনা জানানো হবে সংবর্ধনা ও সালাম জানিয়ে।
২৫:৭৬
خَـٰلِدِينَ চিরস্থায়ী হবে khālidīna
চিরস্থায়ী হবে
فِيهَا ۚ তার মধ্যে fīhā
তার মধ্যে
حَسُنَتْ কত উত্তম হবে ḥasunat
কত উত্তম হবে
مُسْتَقَرًّۭا বিশ্রামাগার mus'taqarran
বিশ্রামাগার
وَمُقَامًۭا আর (কত উত্তম) বাসস্থান wamuqāman
আর (কত উত্তম) বাসস্থান
٧٦ (৭৬)
(৭৬)
সেখানে তারা চিরকাল থাকবে, আবাসস্থল ও অবস্থানস্থল হিসেবে তা কতই না উৎকৃষ্ট!
২৫:৭৭
قُلْ (হে নাবী) বলো qul
(হে নাবী) বলো
مَا "না
"না
يَعْبَؤُا۟ ভ্রুক্ষেপ করেন তিনি yaʿba-u
ভ্রুক্ষেপ করেন তিনি
بِكُمْ প্রতি তোমাদের bikum
প্রতি তোমাদের
رَبِّى আমার রব rabbī
আমার রব
لَوْلَا যদি না lawlā
যদি না
دُعَآؤُكُمْ ۖ তোমাদের প্রার্থনা (হয় তাঁর কাছে) duʿāukum
তোমাদের প্রার্থনা (হয় তাঁর কাছে)
فَقَدْ নিশ্চয়ই (এখন) faqad
নিশ্চয়ই (এখন)
كَذَّبْتُمْ তোমরা অস্বীকার করেছো kadhabtum
তোমরা অস্বীকার করেছো
فَسَوْفَ ফলে অতিশীঘ্রই fasawfa
ফলে অতিশীঘ্রই
يَكُونُ হবে yakūnu
হবে
لِزَامًۢا স্থায়ী অনিবার্য (শাস্তি)" lizāman
স্থায়ী অনিবার্য (শাস্তি)"
٧٧ (৭৭)
(৭৭)
(কাফিরদেরকে) বল : ‘তোমাদের ব্যাপারে আমার প্রতিপালকের কী প্রয়োজন পড়েছে তোমরা যদি তাঁকে না ডাকো? তোমরা তো তাঁকে অস্বীকার করেছ, কাজেই শীঘ্রই তোমাদের উপর এসে পড়বে অপ্রতিরোধ্য (শাস্তি)।