২৪

আন-নূর

মদীনা ৬৪ আয়াত পারা ১৮
النور

সূরা আন-নূর (النور) পবিত্র কুরআনের ২৪ নম্বর অধ্যায় — মদীনা সূরা, যাতে ৬৪ টি আয়াত রয়েছে। মাদানী সূরাগুলো মদিনায় হিজরতের পরে নাজিল হয়েছিল এবং বেশি করে ইবাদত, বিধি-বিধান ও মুসলিম সমাজের জীবন নিয়ে আলোচনা করে।

বিসমিল্লাহ
بِسْمِনামেbis'miٱللَّهِআল্লাহ (র)l-lahiٱلرَّحْمَـٰنِপরম করুণাময়l-raḥmāniٱلرَّحِيمِঅসীম দয়ালুl-raḥīmi
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে
২৪:১
سُورَةٌ(এটা) একটি সূরাsūratunأَنزَلْنَـٰهَاতা আমরা অবতীর্ণ করেছিanzalnāhāوَفَرَضْنَـٰهَاও এর (বিধানকে) আমরা ফরজ করেছিwafaraḍnāhāوَأَنزَلْنَاএবং আমরা অবতীর্ণ করেছিwa-anzalnāفِيهَآতার মধ্যেfīhāءَايَـٰتٍۭআয়াতসমূহāyātinبَيِّنَـٰتٍۢসুস্পষ্টbayyinātinلَّعَلَّكُمْসম্ভবতঃ তোমরাlaʿallakumتَذَكَّرُونَউপদেশ গ্রহণ করবেtadhakkarūna١
একটি সূরাহ যা আমি নাযিল করেছি আর তা ফরয করে দিয়েছি, আর তার ভেতরে আমি সুস্পষ্ট আয়াত নাযিল করেছি, যাতে তোমরা উপদেশ গ্রহণ কর।
২৪:২
ٱلزَّانِيَةُব্যভিচারিণীal-zāniyatuوَٱلزَّانِىও ব্যভিচারীwal-zānīفَٱجْلِدُوا۟অতঃপর তোমরা দোররা মারবেfa-ij'lidūكُلَّপ্রত্যেকkullaوَٰحِدٍۢএকজনকেwāḥidinمِّنْهُمَاতাদের দুজনার মধ্য হ'তেmin'humāمِا۟ئَةَএকশতmi-ataجَلْدَةٍۢ ۖদোররাjaldatinوَلَاআর না (যেন)walāتَأْخُذْكُمতোমাদেরকে প্রভাবিত করেtakhudh'kumبِهِمَاপ্রতি তাদের দু'জনেরbihimāرَأْفَةٌۭদয়া অনুকম্পাrafatunفِىব্যাপারেدِينِদ্বীনেরdīniٱللَّهِআল্লাহরl-lahiإِنযদিinكُنتُمْতোমরা থাকোkuntumتُؤْمِنُونَতোমরা ঈমান আনোtu'minūnaبِٱللَّهِপ্রতি আল্লাহরbil-lahiوَٱلْيَوْمِও দিনেরwal-yawmiٱلْـَٔاخِرِ ۖশেষ (প্রতি)l-ākhiriوَلْيَشْهَدْআর যেন প্রত্যক্ষ করেwalyashhadعَذَابَهُمَاদু'জনের শাস্তি তাদেরʿadhābahumāطَآئِفَةٌۭএকদলṭāifatunمِّنَমধ্য হ'তেminaٱلْمُؤْمِنِينَমু'মিনদেরl-mu'minīna٢
ব্যভিচারিণী ও ব্যভিচারী তাদের প্রত্যেককে একশত করে বেত্রাঘাত কর। আল্লাহর আইন কার্যকর করার ব্যাপারে তাদের প্রতি দয়ামায়া তোমাদেরকে যেন প্রভাবিত না করে, যদি তোমরা আল্লাহ ও আখিরাত দিনের প্রতি বিশ্বাস স্থাপন করে থাক। একদল মু’মিন যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে।
২৪:৩
ٱلزَّانِىব্যভিচারীal-zānīلَاনাيَنكِحُবিয়ে করবে (অন্য কাউকে)yankiḥuإِلَّاছাড়াillāزَانِيَةًব্যভিচারিণীকেzāniyatanأَوْঅথবাawمُشْرِكَةًۭমুশরিক নারীকেmush'rikatanوَٱلزَّانِيَةُআর ব্যভিচারিণীwal-zāniyatuلَاনাيَنكِحُهَآতাকে বিয়ে করবে (অন্য কেউ)yankiḥuhāإِلَّاছাড়াillāزَانٍব্যভিচারীzāninأَوْঅথবাawمُشْرِكٌۭ ۚমুশরিকmush'rikunوَحُرِّمَএবং নিষিদ্ধ করা হলোwaḥurrimaذَٰلِكَএটাdhālikaعَلَىজন্যেʿalāٱلْمُؤْمِنِينَমু'মিনদেরl-mu'minīna٣
ব্যভিচারী বিয়ে করে না ব্যভিচারিণী বা মুশরিকা নারী ছাড়া। আর ব্যভিচারিণী- তাকে বিয়ে করে না ব্যভিচারী বা মুশরিক পুরুষ ছাড়া, মু’মিনদের জন্য এটা নিষিদ্ধ করা হয়েছে।
২৪:৪
وَٱلَّذِينَএবং যারাwa-alladhīnaيَرْمُونَঅপবাদ দেয়yarmūnaٱلْمُحْصَنَـٰتِপবিত্র রমণীদেরকেl-muḥ'ṣanātiثُمَّএরপরthummaلَمْনাlamيَأْتُوا۟তারা আসেyatūبِأَرْبَعَةِনিয়ে চারজনbi-arbaʿatiشُهَدَآءَসাক্ষীshuhadāaفَٱجْلِدُوهُمْতখন দোররা লাগাও তাদেরকেfa-ij'lidūhumثَمَـٰنِينَআশিthamānīnaجَلْدَةًۭদোররাjaldatanوَلَاআর নাwalāتَقْبَلُوا۟তোমরা গ্রহণ করবেtaqbalūلَهُمْজন্যে তাদের (হ'তে)lahumشَهَـٰدَةًসাক্ষ্যshahādatanأَبَدًۭا ۚকখনওabadanوَأُو۟لَـٰٓئِكَএবং ঐসবলোকwa-ulāikaهُمُতারাইhumuٱلْفَـٰسِقُونَসত্যত্যাগী (ফাসেক)l-fāsiqūna٤
যারা সতী সাধ্বী নারীর উপর অপবাদ দেয়, অতঃপর চারজন সাক্ষী উপস্থিত না করে, তাদেরকে আশিটি বেত্রাঘাত কর, আর তাদের সাক্ষ্য কক্ষনো গ্রহণ কর না, এরাই না-ফরমান।
২৪:৫
إِلَّاছাড়াillāٱلَّذِينَ(তারা) যারাalladhīnaتَابُوا۟তওবা করেছেtābūمِنۢথেকেminبَعْدِপরbaʿdiذَٰلِكَএরdhālikaوَأَصْلَحُوا۟ও সংশোধন করেছেwa-aṣlaḥūفَإِنَّতাহ'লে নিশ্চয়ইfa-innaٱللَّهَআল্লাহl-lahaغَفُورٌۭক্ষমাশীলghafūrunرَّحِيمٌۭপরম দয়ালুraḥīmun٥
অবশ্য এরপর যদি তারা তাওবাহ করে ও সংশোধিত হয়, কেননা আল্লাহ বড়ই ক্ষমাশীল, অতি দয়ালু।
২৪:৬
وَٱلَّذِينَআর যারাwa-alladhīnaيَرْمُونَঅপবাদ দেয়yarmūnaأَزْوَٰجَهُمْতাদের স্ত্রীদেরকেazwājahumوَلَمْআর নাwalamيَكُنথাকেyakunلَّهُمْতাদের কাছেlahumشُهَدَآءُকোন সাক্ষীshuhadāuإِلَّآছাড়াillāأَنفُسُهُمْতাদের নিজেদেরanfusuhumفَشَهَـٰدَةُতখন সাক্ষ্যfashahādatuأَحَدِهِمْতাদের একজনেরaḥadihimأَرْبَعُচারবারarbaʿuشَهَـٰدَٰتٍۭ(কসম খেয়ে) সাক্ষ্য দিবেshahādātinبِٱللَّهِ ۙযে আল্লাহর (নামে)bil-lahiإِنَّهُۥনিশ্চয়ই সেinnahuلَمِنَঅবশ্যই অন্তর্ভুক্তlaminaٱلصَّـٰدِقِينَসত্যবাদীদেরl-ṣādiqīna٦
আর যারা নিজেদের স্ত্রীদের উপর অপবাদ দেয়, কিন্তু নিজেদের ছাড়া তাদের অন্য কোন সাক্ষী না থাকে, এ রকম প্রত্যেক লোকের সাক্ষ্য এভাবে হবে যে, সে চারবার আল্লাহর নামে শপথ করে বলবে যে, সে অবশ্যই সত্যবাদী।
২৪:৭
وَٱلْخَـٰمِسَةُআর পঞ্চমবার (বলবে)wal-khāmisatuأَنَّযেannaلَعْنَتَঅভিশাপlaʿnataٱللَّهِআল্লাহরl-lahiعَلَيْهِতার উপর (পড়ুক)ʿalayhiإِنযদিinكَانَসে হয়kānaمِنَঅন্তর্ভুক্তminaٱلْكَـٰذِبِينَমিথ্যাবাদীদেরl-kādhibīna٧
আর পঞ্চমবারে বলবে যে, সে যদি মিথ্যেবাদী হয় তবে তার উপর আল্লাহর লা’নত পতিত হবে।
২৪:৮
وَيَدْرَؤُا۟আর রহিত হবেwayadra-uعَنْهَاতার (অর্থাৎ স্ত্রীলোকটি) হ'তেʿanhāٱلْعَذَابَশাস্তিl-ʿadhābaأَن(এভাবে) যেanتَشْهَدَসে শপথ করে সাক্ষ্য দিবেtashhadaأَرْبَعَচারবারarbaʿaشَهَـٰدَٰتٍۭসাক্ষ্যshahādātinبِٱللَّهِ ۙনামে আল্লাহরbil-lahiإِنَّهُۥসে (অর্থাৎ পুরুষটি) নিশ্চয়ইinnahuلَمِنَঅবশ্যই অন্তর্ভুক্তlaminaٱلْكَـٰذِبِينَমিথ্যাবাদীদেরl-kādhibīna٨
আর স্ত্রীর শাস্তি রহিত হবে যদি সে আল্লাহর নামে চারবার শপথ ক’রে বলে যে, সে (তার স্বামী) অবশ্যই মিথ্যেবাদী।
২৪:৯
وَٱلْخَـٰمِسَةَএবং পঞ্চমবার (বলবে)wal-khāmisataأَنَّযেannaغَضَبَরাগ (পড়ুক)ghaḍabaٱللَّهِআল্লাহরl-lahiعَلَيْهَآতার (অর্থাৎ স্ত্রীলোকটির) উপরʿalayhāإِنযদিinكَانَ(পুরুষটি) হয়kānaمِنَঅন্তর্ভুক্তminaٱلصَّـٰدِقِينَসত্যবাদীদেরl-ṣādiqīna٩
এবং পঞ্চমবারে বলে যে, তার স্বামী সত্যবাদী হলে তার নিজের উপর আল্লাহর গযব পতিত হবে।
২৪:১০
وَلَوْلَاআর যদি না (হতো)walawlāفَضْلُঅনুগ্রহfaḍluٱللَّهِআল্লাহরl-lahiعَلَيْكُمْতোমাদের উপরʿalaykumوَرَحْمَتُهُۥও তাঁর দয়া (তবে তোমরা জটিলতায় পড়তে)waraḥmatuhuوَأَنَّআর নিশ্চয়ইwa-annaٱللَّهَআল্লাহl-lahaتَوَّابٌতওবা গ্রহণকারীtawwābunحَكِيمٌপ্রজ্ঞাময়ḥakīmun١٠
তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকলে (তোমরা ধ্বংস হয়ে যেতে), আল্লাহ তাওবাহ গ্রহণকারী, বড়ই হিকমতওয়ালা।
২৪:১১
إِنَّনিশ্চয়ইinnaٱلَّذِينَযারাalladhīnaجَآءُوতারা এসেছেjāūبِٱلْإِفْكِনিয়ে অপবাদ রচনাbil-if'kiعُصْبَةٌۭ(তারা) একটি দলʿuṣ'batunمِّنكُمْ ۚতোমাদের মধ্যকারminkumلَاনাتَحْسَبُوهُতা তোমরা মনে করোtaḥsabūhuشَرًّۭاখারাপsharranلَّكُم ۖজন্যে তোমাদেরlakumبَلْবরংbalهُوَতাhuwaخَيْرٌۭভালোkhayrunلَّكُمْ ۚজন্যে তোমাদেরlakumلِكُلِّজন্যে প্রত্যেকlikulliٱمْرِئٍۢব্যক্তির (রয়েছে)im'ri-inمِّنْهُمতাদের মধ্য হ'তেmin'humمَّاযতটাٱكْتَسَبَসে অর্জন করেছেik'tasabaمِنَহ'তেminaٱلْإِثْمِ ۚপাপl-ith'miوَٱلَّذِىআর যেwa-alladhīتَوَلَّىٰদায়িত্ব নিয়েছে (নিজের উপর)tawallāكِبْرَهُۥতার বড় (অংশ)kib'rahuمِنْهُمْমধ্য হ'তে তাদেরmin'humلَهُۥজন্যে তার (রয়েছে)lahuعَذَابٌশাস্তিʿadhābunعَظِيمٌۭকঠিনʿaẓīmun١١
যারা এ অপবাদ উত্থাপন করেছে তারা তোমাদেরই একটি দল, এটাকে তোমাদের জন্য ক্ষতিকর মনে কর না, বরং তা তোমাদের জন্য কল্যাণকর। তাদের প্রত্যেকের জন্য আছে প্রতিফল যতটুকু পাপ সে করেছে। আর এ ব্যাপারে যে নেতৃত্ব দিয়েছে তার জন্য আছে মহা শাস্তি।
২৪:১২
لَّوْلَآকেন নাlawlāإِذْযখনidhسَمِعْتُمُوهُতা তোমরা শুনলেsamiʿ'tumūhuظَنَّঅনুমান করলোẓannaٱلْمُؤْمِنُونَমু'মিনরাl-mu'minūnaوَٱلْمُؤْمِنَـٰتُও মু'মিন নারীরাwal-mu'minātuبِأَنفُسِهِمْসম্পর্কে তাদের নিজেদেরbi-anfusihimخَيْرًۭاভালো (ধারণা)khayranوَقَالُوا۟ও (কেন না) বললোwaqālūهَـٰذَآ"এটাhādhāإِفْكٌۭমিথ্যা অপবাদif'kunمُّبِينٌۭসুস্পষ্ট"mubīnun١٢
তোমরা যখন এটা শুনতে পেলে তখন কেন মু’মিন পুরুষ ও মু’মিন স্ত্রীরা তাদের নিজেদের লোক সম্পর্কে ভাল ধারণা করল না আর বলল না, ‘এটা তো খোলাখুলি অপবাদ।’
২৪:১৩
لَّوْلَاকেন নাlawlāجَآءُوতারা আসলোjāūعَلَيْهِএ ব্যাপারেʿalayhiبِأَرْبَعَةِনিয়ে চারজনbi-arbaʿatiشُهَدَآءَ ۚসাক্ষীshuhadāaفَإِذْকাজেই যখনfa-idhلَمْনিlamيَأْتُوا۟তারা আসেyatūبِٱلشُّهَدَآءِনিয়ে সাক্ষীদেরকেbil-shuhadāiفَأُو۟لَـٰٓئِكَতাহ'লে ঐসবলোকfa-ulāikaعِندَনিকটেʿindaٱللَّهِআল্লাহরl-lahiهُمُতারাইhumuٱلْكَـٰذِبُونَমিথ্যাবাদীl-kādhibūna١٣
তারা চারজন সাক্ষী হাযির করল না কেন? যেহেতু তারা সাক্ষী হাযির করেনি সেহেতু আল্লাহর নিকট তারাই মিথ্যেবাদী।
২৪:১৪
وَلَوْلَاআর যদি না (হতো)walawlāفَضْلُঅনুগ্রহfaḍluٱللَّهِআল্লাহরl-lahiعَلَيْكُمْতোমাদের উপরʿalaykumوَرَحْمَتُهُۥও তাঁর দয়াwaraḥmatuhuفِىমধ্যেٱلدُّنْيَاদুনিয়ারl-dun'yāوَٱلْـَٔاخِرَةِও আখিরাতেwal-ākhiratiلَمَسَّكُمْঅবশ্যই তোমাদেরকে স্পর্শ করতোlamassakumفِىমধ্যেمَآযারأَفَضْتُمْতোমরা জড়িয়ে পড়েছিলেafaḍtumفِيهِসেক্ষেত্রেfīhiعَذَابٌশাস্তিʿadhābunعَظِيمٌকঠিনʿaẓīmun١٤
দুনিয়া ও আখিরাতে তোমাদের উপর যদি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকত, তবে তোমরা যাতে তড়িঘড়ি লিপ্ত হয়ে পড়েছিলে তার জন্য মহা শাস্তি তোমাদেরকে পাকড়াও করত।
২৪:১৫
إِذْযখনidhتَلَقَّوْنَهُۥতা তোমরা ছড়াচ্ছিলেtalaqqawnahuبِأَلْسِنَتِكُمْদিয়ে তোমাদের জিহ্বাbi-alsinatikumوَتَقُولُونَও বলছিলেwataqūlūnaبِأَفْوَاهِكُمদিয়ে তোমাদের মুখbi-afwāhikumمَّاযারلَيْسَনেইlaysaلَكُمতোমাদেরlakumبِهِۦসম্পর্কে সেbihiعِلْمٌۭকোন জ্ঞানʿil'munوَتَحْسَبُونَهُۥআর তা তোমরা মনে করছিলেwataḥsabūnahuهَيِّنًۭاতুচ্ছhayyinanوَهُوَঅথচ তাwahuwaعِندَনিকটʿindaٱللَّهِআল্লাহরl-lahiعَظِيمٌۭগুরুতরʿaẓīmun١٥
যখন এটা তোমরা মুখে মুখে ছড়াচ্ছিলে আর তোমাদের মুখ দিয়ে এমন কথা বলছিলে যে বিষয়ে তোমাদের কোন জ্ঞান ছিল না, আর তোমরা এটাকে নগণ্য ব্যাপার মনে করেছিলে, কিন্তু আল্লাহর নিকট তা ছিল গুরুতর ব্যাপার।
২৪:১৬
وَلَوْلَآএবং কেন নাwalawlāإِذْযখনidhسَمِعْتُمُوهُতা তোমরা শুনেছিলেsamiʿ'tumūhuقُلْتُمবললে তোমরাqul'tumمَّا"নয়يَكُونُহবার (শোভা পায়)yakūnuلَنَآজন্যে আমাদেরlanāأَنযেanنَّتَكَلَّمَকথা বলবো আমরাnatakallamaبِهَـٰذَاএ বিষয়েbihādhāسُبْحَـٰنَكَ(হে আল্লাহ) তুমি মহান পবিত্রsub'ḥānakaهَـٰذَاএটাতোhādhāبُهْتَـٰنٌঅপবাদbuh'tānunعَظِيمٌۭগুরুতর"ʿaẓīmun١٦
তোমরা যখন এটা শুনলে তখন তোমরা কেন বললে না যে, এ ব্যাপারে আমাদের কথা বলা ঠিক নয়। আল্লাহ পবিত্র ও মহান, এটা তো এক গুরুতর অপবাদ!
২৪:১৭
يَعِظُكُمُতোমাদের উপদেশ করেনyaʿiẓukumuٱللَّهُআল্লাহl-lahuأَنযে (না)anتَعُودُوا۟পুনরাবৃত্তি করোtaʿūdūلِمِثْلِهِۦٓঅনুরূপ তারlimith'lihiأَبَدًاকখনওabadanإِنযদিinكُنتُمতোমরা হয়ে থাকোkuntumمُّؤْمِنِينَমু'মিনmu'minīna١٧
আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছেন তোমরা আর কখনো এর (অর্থাৎ এ আচরণের) পুনরাবৃত্তি করো না যদি তোমরা মু’মিন হয়ে থাক।
২৪:১৮
وَيُبَيِّنُএবং সুস্পষ্ট বর্ণনা করেছেনwayubayyinuٱللَّهُআল্লাহl-lahuلَكُمُজন্যে তোমাদেরlakumuٱلْـَٔايَـٰتِ ۚআয়াতসমূহl-āyātiوَٱللَّهُআর আল্লাহwal-lahuعَلِيمٌসর্বজ্ঞʿalīmunحَكِيمٌপ্রজ্ঞাময়ḥakīmun١٨
আল্লাহ তোমাদের জন্য স্পষ্টভাবে আয়াত বর্ণনা করছেন, কারণ তিনি হলেন সর্ববিষয়ে জ্ঞানের অধিকারী, বড়ই হিকমতওয়ালা।
২৪:১৯
إِنَّনিশ্চয়ইinnaٱلَّذِينَযারাalladhīnaيُحِبُّونَপছন্দ করেyuḥibbūnaأَنযেanتَشِيعَপ্রসার লাভ করুকtashīʿaٱلْفَـٰحِشَةُনির্লজ্জতাl-fāḥishatuفِىমধ্যেٱلَّذِينَ(তাদের) যারাalladhīnaءَامَنُوا۟ঈমান এনেছেāmanūلَهُمْজন্যে তাদেরlahumعَذَابٌশাস্তিʿadhābunأَلِيمٌۭনিদারুণalīmunفِىমধ্যেٱلدُّنْيَاদুনিয়ারl-dun'yāوَٱلْـَٔاخِرَةِ ۚও আখিরাতেwal-ākhiratiوَٱللَّهُআর আল্লাহwal-lahuيَعْلَمُজানেনyaʿlamuوَأَنتُمْকিন্তু তোমরাwa-antumلَاনাتَعْلَمُونَতোমরা জানোtaʿlamūna١٩
যারা পছন্দ করে যে, মু’মিনদের মধ্যে অশ্লীলতার বিস্তৃতি ঘটুক তাদের জন্য আছে ভয়াবহ শাস্তি দুনিয়া ও আখিরাতে। আল্লাহ জানেন আর তোমরা জান না।
২৪:২০
وَلَوْلَاএবং যদি না (হতো)walawlāفَضْلُঅনুগ্রহfaḍluٱللَّهِআল্লাহরl-lahiعَلَيْكُمْতোমাদের উপরʿalaykumوَرَحْمَتُهُۥও তাঁর দয়া (তবে নিকৃষ্ট পরিণাম হতো)waraḥmatuhuوَأَنَّকিন্তু নিশ্চয়ইwa-annaٱللَّهَআল্লাহl-lahaرَءُوفٌۭবড়ই দয়াবানraūfunرَّحِيمٌۭপরম দয়ালুraḥīmun٢٠
তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকলে (তোমরা ধ্বংস হয়ে যেতে), আল্লাহ দয়ার্দ্র, বড়ই দয়াবান।
২৪:২১
۞ يَـٰٓأَيُّهَاহেyāayyuhāٱلَّذِينَযারাalladhīnaءَامَنُوا۟ঈমান এনেছোāmanūلَاনাتَتَّبِعُوا۟তোমরা অনুসরণ করোtattabiʿūخُطُوَٰتِপদাঙ্কkhuṭuwātiٱلشَّيْطَـٰنِ ۚশয়তানেরl-shayṭāniوَمَنআর যেwamanيَتَّبِعْঅনুসরণ করবেyattabiʿخُطُوَٰتِপদাঙ্কkhuṭuwātiٱلشَّيْطَـٰنِশয়তানেরl-shayṭāniفَإِنَّهُۥতাহ'লে সে নিশ্চয়ইfa-innahuيَأْمُرُনির্দেশ দেবেyamuruبِٱلْفَحْشَآءِপ্রতি নির্লজ্জতারbil-faḥshāiوَٱلْمُنكَرِ ۚও মন্দ কাজেরwal-munkariوَلَوْلَاনা যদি আর (হতো)walawlāفَضْلُঅনুগ্রহfaḍluٱللَّهِআল্লাহ্‌রl-lahiعَلَيْكُمْতোমাদের উপরʿalaykumوَرَحْمَتُهُۥও তাঁর দয়াwaraḥmatuhuمَاনাزَكَىٰপবিত্র হ'তে পারতোzakāمِنكُمতোমাদের মধ্যেminkumمِّنْকোনminأَحَدٍএকজনaḥadinأَبَدًۭاকখনওabadanوَلَـٰكِنَّকিন্তুwalākinnaٱللَّهَআল্লাহ্‌l-lahaيُزَكِّىপবিত্র করে দেনyuzakkīمَنযাকেmanيَشَآءُ ۗতিনি চানyashāuوَٱللَّهُআর আল্লাহ্‌wal-lahuسَمِيعٌসব শুনেনsamīʿunعَلِيمٌۭসব জানেনʿalīmun٢١
হে ঈমানদারগণ! তোমরা শয়ত্বানের পদাংক অনুসরণ করো না। কেউ শয়ত্বানের পদাংক অনুসরণ করলে সে তাকে নির্লজ্জতা ও অপকর্মের আদেশ দেবে, তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকলে তোমাদের একজনও কক্ষনো পবিত্রতা লাভ করতে পারত না। অবশ্য যাকে ইচ্ছে আল্লাহ পবিত্র করে থাকেন, আল্লাহ সব কিছু শোনেন, সর্ববিষয়ে অবগত।
২৪:২২
وَلَاআর না (যেন)walāيَأْتَلِশপথ গ্রহণ করেyataliأُو۟لُوا۟অধিকারীরাulūٱلْفَضْلِঅনুগ্রহেরl-faḍliمِنكُمْতোমাদের মধ্য থেকেminkumوَٱلسَّعَةِও প্রাচুর্যের (অধিকারীরা)wal-saʿatiأَنযেanيُؤْتُوٓا۟তারা দিবে (না)yu'tūأُو۟لِىঅধিকারীদেরulīٱلْقُرْبَىٰনৈকট্যের (আত্মীয় স্বজনকে)l-qur'bāوَٱلْمَسَـٰكِينَও অভাবগ্রস্তদেরকেwal-masākīnaوَٱلْمُهَـٰجِرِينَও মুহাজিরদেরকেwal-muhājirīnaفِىমধ্যেسَبِيلِপথেরsabīliٱللَّهِ ۖআল্লাহ্‌রl-lahiوَلْيَعْفُوا۟এবং যেন তারা ক্ষমা করে দেয়walyaʿfūوَلْيَصْفَحُوٓا۟ ۗএবং যেন দোষ-ত্রুটি উপেক্ষা করেwalyaṣfaḥūأَلَاনা কিalāتُحِبُّونَতোমরা পছন্দ করোtuḥibbūnaأَنযেanيَغْفِرَক্ষমা করবেনyaghfiraٱللَّهُআল্লাহ্‌l-lahuلَكُمْ ۗতোমাদেরকেlakumوَٱللَّهُআর আল্লাহ্‌wal-lahuغَفُورٌۭবড় ক্ষমাশীলghafūrunرَّحِيمٌপরম দয়ালুraḥīmun٢٢
তোমাদের মধ্যে যারা মর্যাদা ও প্রাচুর্যের অধিকারী তারা যেন শপথ না করে যে, তারা আত্মীয়-স্বজন, মিসকীন এবং আল্লাহর পথে হিজরাতকারীদেরকে সাহায্য করবে না। তারা যেন তাদেরকে ক্ষমা করে ও তাদের ত্রুটি-বিচ্যুতি উপেক্ষা করে। তোমরা কি পছন্দ কর না যে, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিন? আল্লাহ বড়ই ক্ষমাশীল, বড়ই দয়ালু।
২৪:২৩
إِنَّনিশ্চয়ইinnaٱلَّذِينَযারাalladhīnaيَرْمُونَঅপবাদ দেয়yarmūnaٱلْمُحْصَنَـٰتِপবিত্র রমনীরাl-muḥ'ṣanātiٱلْغَـٰفِلَـٰتِসাদাসিধাl-ghāfilātiٱلْمُؤْمِنَـٰتِমু'মিন নারীদেরকেl-mu'minātiلُعِنُوا۟তারা অভিশপ্তluʿinūفِىমধ্যেٱلدُّنْيَاদুনিয়ারl-dun'yāوَٱلْـَٔاخِرَةِও আখিরাতেwal-ākhiratiوَلَهُمْএবং জন্যে তাদেরwalahumعَذَابٌশাস্তি (রয়েছে)ʿadhābunعَظِيمٌۭকঠিনʿaẓīmun٢٣
যারা সতী-সাধ্বী, সহজ-সরল ঈমানদার নারীর প্রতি অপবাদ আরোপ করে, তারা দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত আর তাদের জন্য আছে গুরুতর শাস্তি।
২৪:২৪
يَوْمَসেদিনyawmaتَشْهَدُসাক্ষ্য দিবেtashhaduعَلَيْهِمْতাদের বিরুদ্ধেʿalayhimأَلْسِنَتُهُمْতাদের জিহ্বাগুলোalsinatuhumوَأَيْدِيهِمْও তাদের হাতগুলোwa-aydīhimوَأَرْجُلُهُمও তাদের পাগুলোwa-arjuluhumبِمَاঐ বিষয়ে যাbimāكَانُوا۟তারা ছিলোkānūيَعْمَلُونَতারা কাজ করেyaʿmalūna٢٤
যেদিন তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে তাদের জিহবা, তাদের হাত, তাদের পা- তাদের কৃতকর্মের ব্যাপারে।
২৪:২৫
يَوْمَئِذٍۢসেদিনyawma-idhinيُوَفِّيهِمُতাদেরকে পুরোপুরি দিবেনyuwaffīhimuٱللَّهُআল্লাহ্‌l-lahuدِينَهُمُতাদের প্রতিদানdīnahumuٱلْحَقَّযথাযোগ্যl-ḥaqaوَيَعْلَمُونَআর তারা জানবেwayaʿlamūnaأَنَّযেannaٱللَّهَআল্লাহl-lahaهُوَতিনিইhuwaٱلْحَقُّসত্যl-ḥaquٱلْمُبِينُ(সত্যের) সুস্পষ্ট প্রকাশকl-mubīnu٢٥
আল্লাহ সেদিন তাদেরকে তাদের ন্যায্য পাওনা পুরোপুরিই দেবেন আর তারা জানতে পারবে যে, আল্লাহই সত্য স্পষ্ট ব্যক্তকারী।
২৪:২৬
ٱلْخَبِيثَـٰتُদুশ্চরিত্রা নারীরাal-khabīthātuلِلْخَبِيثِينَজন্যে দুশ্চরিত্র পুরুষদের (যোগ্য)lil'khabīthīnaوَٱلْخَبِيثُونَও দুশ্চরিত্র পুরুষরাwal-khabīthūnaلِلْخَبِيثَـٰتِ ۖজন্যে দুশ্চরিত্রা নারীদের (যোগ্য)lil'khabīthātiوَٱلطَّيِّبَـٰتُএবং সচ্চরিত্রা নারীরাwal-ṭayibātuلِلطَّيِّبِينَজন্যে সচ্চরিত্র পুরুষের (যোগ্য)lilṭṭayyibīnaوَٱلطَّيِّبُونَও সচ্চরিত্র পুরুষরাwal-ṭayibūnaلِلطَّيِّبَـٰتِ ۚজন্যে সচ্চরিত্রা নারীদের (যোগ্য)lilṭṭayyibātiأُو۟لَـٰٓئِكَঐসবলোকulāikaمُبَرَّءُونَমুক্তmubarraūnaمِمَّاতাহ'তে যাmimmāيَقُولُونَ ۖতারা বলেyaqūlūnaلَهُمজন্যে তাদের (রয়েছে)lahumمَّغْفِرَةٌۭক্ষমাmaghfiratunوَرِزْقٌۭও জীবিকাwariz'qunكَرِيمٌۭসম্মানিতkarīmun٢٦
চরিত্রহীনা নারী চরিত্রহীন পুরুষদের জন্য, আর চরিত্রহীন পুরুষ চরিত্রহীনা নারীদের জন্য, চরিত্রবতী নারী চরিত্রবান পুরুষের জন্য, আর চরিত্রবান পুরুষ চরিত্রবতী নারীর জন্য। লোকেরা যা বলে তাত্থেকে তারা পবিত্র। তাদের জন্য আছে ক্ষমা ও সম্মানজনক জীবিকা।
২৪:২৭
يَـٰٓأَيُّهَاহেyāayyuhāٱلَّذِينَযারাalladhīnaءَامَنُوا۟ঈমান এনেছোāmanūلَاনাتَدْخُلُوا۟তোমরা প্রবেশ করোtadkhulūبُيُوتًاঘরগুলোতে (অন্যদের)buyūtanغَيْرَছাড়াghayraبُيُوتِكُمْতোমাদের ঘরগুলোbuyūtikumحَتَّىٰযতক্ষণ নাḥattāتَسْتَأْنِسُوا۟তোমরা অনুমতি চাও (ও পাও)tastanisūوَتُسَلِّمُوا۟ও তোমরা সালাম দাওwatusallimūعَلَىٰٓউপরʿalāأَهْلِهَا ۚতারা অধিবাসীদেরahlihāذَٰلِكُمْএটাdhālikumخَيْرٌۭউত্তমkhayrunلَّكُمْজন্যে তোমাদেরlakumلَعَلَّكُمْআশা করা যায় তোমরাlaʿallakumتَذَكَّرُونَতোমরা উপদেশ গ্রহণ করবেtadhakkarūna٢٧
হে ঈমানদারগণ! তোমরা নিজেদের গৃহ ছাড়া অন্যের গৃহে প্রবেশ করো না, অনুমতি প্রার্থনা এবং গৃহবাসীদেরকে সালাম দেয়া ব্যতীত। এটাই তোমাদের জন্য কল্যাণকর যাতে তোমরা উপদেশ লাভ কর।
২৪:২৮
فَإِنতবে যদিfa-inلَّمْনাlamتَجِدُوا۟তোমরা পাওtajidūفِيهَآতার মধ্যেfīhāأَحَدًۭاকাউকেaḥadanفَلَاতাহ'লে নাfalāتَدْخُلُوهَاতাতে তোমরা প্রবেশ করোtadkhulūhāحَتَّىٰযতক্ষণ নাḥattāيُؤْذَنَঅনুমতি দেয়া হয়yu'dhanaلَكُمْ ۖতোমাদের জন্যেlakumوَإِنআর যদিwa-inقِيلَবলা হয়qīlaلَكُمُতোমাদেরকেlakumuٱرْجِعُوا۟"তোমরা ফিরে যাও"ir'jiʿūفَٱرْجِعُوا۟ ۖতাহ'লে তোমরা ফিরে যাওfa-ir'jiʿūهُوَতাhuwaأَزْكَىٰপবিত্রতমazkāلَكُمْ ۚজন্যে তোমাদেরlakumوَٱللَّهُআর আল্লাহ্‌wal-lahuبِمَاঐ বিষয়ে যাbimāتَعْمَلُونَতোমরা করো (সে সম্পর্কে)taʿmalūnaعَلِيمٌۭখুব অবহিতʿalīmun٢٨
সেখানে যদি তোমরা কাউকে না পাও, তাহলে তাতে প্রবেশ করবে না, যতক্ষণ না তোমাদেরকে অনুমতি দেয়া হয়। আর যদি তোমাদেরকে বলা হয়, ‘ফিরে যাও, তাহলে ফিরে যাবে, এটাই তোমাদের জন্য বেশি পবিত্র’। তোমরা যা কর সে সম্পর্কে আল্লাহ সবচেয়ে বেশি অবগত।
২৪:২৯
لَّيْسَনেইlaysaعَلَيْكُمْতোমাদের উপরʿalaykumجُنَاحٌকোন পাপjunāḥunأَنযেanتَدْخُلُوا۟তোমরা প্রবেশ করবেtadkhulūبُيُوتًا(এমন) ঘরগুলোতেbuyūtanغَيْرَ(যা) নয়ghayraمَسْكُونَةٍۢবসবাসের স্থান (কারো)maskūnatinفِيهَاতার মধ্যে (আছে)fīhāمَتَـٰعٌۭসামগ্রী দ্রব্যmatāʿunلَّكُمْ ۚতোমাদের (সবার জন্যে)lakumوَٱللَّهُআর আল্লাহ্‌wal-lahuيَعْلَمُজানেনyaʿlamuمَاযাتُبْدُونَতোমরা প্রকাশ করোtub'dūnaوَمَاআর যাwamāتَكْتُمُونَতোমরা গোপন করোtaktumūna٢٩
সে ঘরে কেউ বাস করে না, তোমাদের মালমাত্তা থাকে, সেখানে প্রবেশ করলে তোমাদের কোন পাপ হবে না, আল্লাহ জানেন তোমরা যা প্রকাশ কর আর যা তোমরা গোপন কর।
২৪:৩০
قُل(হে নাবী) বলোqulلِّلْمُؤْمِنِينَমু'মিনদেরকেlil'mu'minīnaيَغُضُّوا۟সংযত করে (যেন তারা)yaghuḍḍūمِنْব্যাপারminأَبْصَـٰرِهِمْদৃষ্টিগুলোর তাদেরabṣārihimوَيَحْفَظُوا۟এবং সংরক্ষণ করে (যেন)wayaḥfaẓūفُرُوجَهُمْ ۚলজ্জাস্থানসমূহকে তাদেরfurūjahumذَٰلِكَএটাdhālikaأَزْكَىٰপবিত্রতমazkāلَهُمْ ۗজন্যে তাদেরlahumإِنَّনিশ্চয়ইinnaٱللَّهَআল্লাহ্‌l-lahaخَبِيرٌۢখুব অবগতkhabīrunبِمَا(ঐ বিষয়ে) যা কিছুbimāيَصْنَعُونَতারা করেyaṣnaʿūna٣٠
মু’মিনদের বল তাদের দৃষ্টি অবনমিত করতে আর তাদের লজ্জাস্থান সংরক্ষণ করতে, এটাই তাদের জন্য বেশি পবিত্র, তারা যা কিছু করে সে সম্পর্কে আল্লাহ খুব ভালভাবেই অবগত।
২৪:৩১
وَقُلএবং বলোwaqulلِّلْمُؤْمِنَـٰتِমু'মিন নারীদেরকেlil'mu'minātiيَغْضُضْنَতারা সংযত রাখে (যেন)yaghḍuḍ'naمِنْব্যাপারminأَبْصَـٰرِهِنَّতাদের দৃষ্টিসমূহেরabṣārihinnaوَيَحْفَظْنَও সংরক্ষণ করে (যেন)wayaḥfaẓnaفُرُوجَهُنَّতাদের লজ্জাস্থানসমূহকেfurūjahunnaوَلَاএবং না (যেন)walāيُبْدِينَপ্রদর্শন করেyub'dīnaزِينَتَهُنَّতাদের সৌন্দর্যzīnatahunnaإِلَّاছাড়াillāمَاযাظَهَرَ(সাধারণভাবে) প্রকাশ পায়ẓaharaمِنْهَا ۖতা হ'তেmin'hāوَلْيَضْرِبْنَএবং জড়িয়ে রাখে যেনwalyaḍrib'naبِخُمُرِهِنَّদিয়ে তাদের ওড়নাbikhumurihinnaعَلَىٰউপরʿalāجُيُوبِهِنَّ ۖতাদের ঘাড় ও বুকেরjuyūbihinnaوَلَاআর না (যেন)walāيُبْدِينَপ্রকাশ করেyub'dīnaزِينَتَهُنَّতাদের সৌন্দর্যzīnatahunnaإِلَّاছাড়াillāلِبُعُولَتِهِنَّনিকট তাদের স্বামীদেরlibuʿūlatihinnaأَوْঅথবাawءَابَآئِهِنَّতাদের পিতাদের (নিকট)ābāihinnaأَوْঅথবাawءَابَآءِ(নিকট) পিতাদেরābāiبُعُولَتِهِنَّতাদের স্বামীদেরbuʿūlatihinnaأَوْঅথবাawأَبْنَآئِهِنَّতাদের পুত্রদের (নিকট)abnāihinnaأَوْঅথবাawأَبْنَآءِ(নিকট) পুত্রদেরabnāiبُعُولَتِهِنَّতাদের স্বামীদেরbuʿūlatihinnaأَوْঅথবাawإِخْوَٰنِهِنَّতাদের ভাইদের (নিকট)ikh'wānihinnaأَوْঅথবাawبَنِىٓ(নিকট) পুত্রদেরbanīإِخْوَٰنِهِنَّতাদের ভাইদেরikh'wānihinnaأَوْঅথবাawبَنِىٓ(নিকট) পুত্রদেরbanīأَخَوَٰتِهِنَّতাদের বোনদেরakhawātihinnaأَوْঅথবাawنِسَآئِهِنَّতাদের স্ত্রীলোকদের (মিলামিশার)nisāihinnaأَوْঅথবাawمَاযাمَلَكَتْমালিক হয়েছেmalakatأَيْمَـٰنُهُنَّতাদের ডান হাত (অর্থাৎ দাসী)aymānuhunnaأَوِঅথবাawiٱلتَّـٰبِعِينَঅধীনস্থ পুরুষরা (এমন)l-tābiʿīnaغَيْرِনয় (যারা)ghayriأُو۟لِىসম্পন্নulīٱلْإِرْبَةِযৌন কামনাl-ir'batiمِنَমধ্য হ'তেminaٱلرِّجَالِপুরুষদেরl-rijāliأَوِঅথবাawiٱلطِّفْلِবালকl-ṭif'liٱلَّذِينَযারাalladhīnaلَمْনি হয়lamيَظْهَرُوا۟অবহিতyaẓharūعَلَىٰসম্পর্কেʿalāعَوْرَٰتِগোপন অঙ্গʿawrātiٱلنِّسَآءِ ۖস্ত্রীলোকদেরl-nisāiوَلَاআর নাwalāيَضْرِبْنَতারা মারবেyaḍrib'naبِأَرْجُلِهِنَّদিয়ে তাদের পাগুলোকে (অর্থাৎ চলাফেরা করবে)bi-arjulihinnaلِيُعْلَمَ(এমনভাবে) যেন কেউ জানতে পারেliyuʿ'lamaمَاযাيُخْفِينَতারা গোপন রেখেছেyukh'fīnaمِنথেকেminزِينَتِهِنَّ ۚতাদের সৌন্দর্যzīnatihinnaوَتُوبُوٓا۟আর তোমরা তওবা করোwatūbūإِلَىনিকটilāٱللَّهِআল্লাহ্‌রl-lahiجَمِيعًاসকলেইjamīʿanأَيُّهَহেayyuhaٱلْمُؤْمِنُونَমু'মিনরাl-mu'minūnaلَعَلَّكُمْআশা করা যায় তোমরাlaʿallakumتُفْلِحُونَকল্যাণ পাবেtuf'liḥūna٣١
আর ঈমানদার নারীদেরকে বলে দাও তাদের দৃষ্টি অবনমিত করতে আর তাদের লজ্জাস্থান সংরক্ষণ করতে, আর তাদের শোভা সৌন্দর্য প্রকাশ না করতে যা এমনিতেই প্রকাশিত হয় তা ব্যতীত। তাদের ঘাড় ও বুক যেন মাথার কাপড় দিয়ে ঢেকে দেয়। তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভাই, ভাই-এর ছেলে, বোনের ছেলে, নিজেদের মহিলাগণ, স্বীয় মালিকানাধীন দাসী, পুরুষদের মধ্যে যৌন কামনামুক্ত পুরুষ আর নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ বালক ছাড়া অন্যের কাছে নিজেদের শোভা সৌন্দর্য প্রকাশ না করে। আর তারা যেন নিজেদের গোপন শোভা সৌন্দর্য প্রকাশ করার জন্য সজোরে পদচারণা না করে। হে মু’মিনগণ! তোমরা আল্লাহর নিকট তাওবাহ কর, যাতে তোমরা সফলকাম হতে পার।
২৪:৩২
وَأَنكِحُوا۟এবং তোমরা বিয়ে দাওwa-ankiḥūٱلْأَيَـٰمَىٰবিবাহহীনদেরকেl-ayāmāمِنكُمْতোমাদের মধ্য থেকেminkumوَٱلصَّـٰلِحِينَও (যারা) সচ্চরিত্রবানwal-ṣāliḥīnaمِنْমধ্য হ'তেminعِبَادِكُمْতোমাদের দাসদেরʿibādikumوَإِمَآئِكُمْ ۚও তোমাদের দাসীদেরwa-imāikumإِنযদিinيَكُونُوا۟তারা হয়yakūnūفُقَرَآءَঅভাবগ্রস্তfuqarāaيُغْنِهِمُতাদের অভাবমুক্ত করে দিবেনyugh'nihimuٱللَّهُআল্লাহ্‌l-lahuمِنমাধ্যমেminفَضْلِهِۦ ۗতাঁর অনুগ্রহেরfaḍlihiوَٱللَّهُআর আল্লাহ্‌wal-lahuوَٰسِعٌপ্রাচুর্যময়wāsiʿunعَلِيمٌۭমহাবিজ্ঞʿalīmun٣٢
তোমাদের মধ্যে যারা বিবাহহীন তাদের বিবাহ সম্পন্ন কর আর তোমাদের সৎ দাস-দাসীদেরও। তারা যদি নিঃস্ব হয় তাহলে আল্লাহ তাদেরকে নিজ অনুগ্রহে অভাবমুক্ত করে দেবেন, আল্লাহ প্রচুর দানকারী, সর্ববিষয়ে জ্ঞাত।
২৪:৩৩
وَلْيَسْتَعْفِفِএবং যেন সংযত হয়walyastaʿfifiٱلَّذِينَ(তাদের) যারাalladhīnaلَاনাيَجِدُونَতারা পায় (সামর্থ্য রাখে)yajidūnaنِكَاحًاবিয়ে করতেnikāḥanحَتَّىٰযতক্ষণ নাḥattāيُغْنِيَهُمُতাদেরকে অভাবমুক্ত করে দেনyugh'niyahumuٱللَّهُআল্লাহ্‌l-lahuمِنমাধ্যমেminفَضْلِهِۦ ۗতাঁর অনুগ্রহেরfaḍlihiوَٱلَّذِينَএবং যারাwa-alladhīnaيَبْتَغُونَতারা চায়yabtaghūnaٱلْكِتَـٰبَ(মুক্তির) লিখিত চুক্তিপত্র করতেl-kitābaمِمَّاতাদের মধ্য হ'তে যাদেরmimmāمَلَكَتْমালিক করেছেmalakatأَيْمَـٰنُكُمْতোমাদের ডান হাত (অর্থাৎ দাসদাসী)aymānukumفَكَاتِبُوهُمْতাহ'লে তোমরা লিখে নাও (মুক্তির চুক্তি করো) তাদের সাথেfakātibūhumإِنْযদিinعَلِمْتُمْতোমরা জানতে পারোʿalim'tumفِيهِمْতাদের মধ্যে রয়েছেfīhimخَيْرًۭا ۖকল্যাণkhayranوَءَاتُوهُمএবং তাদেরকে দাওwaātūhumمِّنহ'তেminمَّالِসম্পদmāliٱللَّهِআল্লাহ্‌রl-lahiٱلَّذِىٓযাalladhīءَاتَىٰكُمْ ۚতিনি দিয়েছেন তোমাদেরকেātākumوَلَاএবং নাwalāتُكْرِهُوا۟তোমরা বাধ্য করোtuk'rihūفَتَيَـٰتِكُمْতোমাদের দাসদাসীদেরকেfatayātikumعَلَىজন্যʿalāٱلْبِغَآءِবেশ্যা বৃত্তিরl-bighāiإِنْযখনinأَرَدْنَতারা চায়aradnaتَحَصُّنًۭاসতীত্ব রক্ষা করতেtaḥaṣṣunanلِّتَبْتَغُوا۟যেন তোমরা আশা করোlitabtaghūعَرَضَস্বার্থʿaraḍaٱلْحَيَوٰةِজীবনেরl-ḥayatiٱلدُّنْيَا ۚপার্থিবl-dun'yāوَمَنআর যেwamanيُكْرِههُّنَّতাদেরকে বাধ্য করবেyuk'rihhunnaفَإِنَّতাহ'লে নিশ্চয়ইfa-innaٱللَّهَআল্লাহ্‌l-lahaمِنۢথেকেminبَعْدِপরbaʿdiإِكْرَٰهِهِنَّতাদেরকে জবরদস্তিরik'rāhihinnaغَفُورٌۭ(তাদের উপর) ক্ষমাশীলghafūrunرَّحِيمٌۭপরম দয়ালুraḥīmun٣٣
যাদের বিয়ের সম্বল নেই তারা যেন সংযম অবলম্বন করে যতক্ষণ না আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করেন। আর তোমাদের দাসদাসীদের মধ্যে যারা মুক্তির জন্য লিখিত চুক্তি পেতে চায়, তাদের সঙ্গে চুক্তি কর যদি তাতে কোন কল্যাণ আছে ব’লে তোমরা জান। আল্লাহ তোমাদেরকে যে মাল দিয়েছেন তাত্থেকে তাদেরকে দান কর। তোমাদের দাসীরা নিজেদের পবিত্রতা রক্ষা করতে চাইলে তোমরা পার্থিব জীবনের সম্পদের লালসায় তাদেরকে ব্যভিচারে বাধ্য করো না। যদি কেউ তাদের উপর জবরদস্তি করে তবে তাদের উপর জবরদস্তির পর আল্লাহ (তাদের প্রতি) ক্ষমাশীল, পরম দয়ালু।
২৪:৩৪
وَلَقَدْআর নিশ্চয়ইwalaqadأَنزَلْنَآআমরা অবতীর্ণ করেছিanzalnāإِلَيْكُمْনিকট তোমাদেরilaykumءَايَـٰتٍۢআয়াতসমূহāyātinمُّبَيِّنَـٰتٍۢসুস্পষ্টmubayyinātinوَمَثَلًۭاও দৃষ্টান্তwamathalanمِّنَহ'তেminaٱلَّذِينَ(তাদের) যারাalladhīnaخَلَوْا۟অতীত হয়েছেkhalawمِنথেকেminقَبْلِكُمْতোমাদের পূর্বqablikumوَمَوْعِظَةًۭও উপদেশwamawʿiẓatanلِّلْمُتَّقِينَমুত্তাকীদের জন্যেlil'muttaqīna٣٤
তোমাদের নিকট অবতীর্ণ করেছি সুস্পষ্ট আয়াত আর তোমাদের পূর্বে যারা অতীত হয়ে গেছে তাদের দৃষ্টান্ত ও মুত্তাকীদের জন্য দিয়েছি উপদেশ।
২৪:৩৫
۞ ٱللَّهُআল্লাহ্‌al-lahuنُورُআলোnūruٱلسَّمَـٰوَٰتِআকাশমণ্ডলিরl-samāwātiوَٱلْأَرْضِ ۚও পৃথিবীরwal-arḍiمَثَلُদৃষ্টান্তmathaluنُورِهِۦতাঁর আলোরnūrihiكَمِشْكَوٰةٍۢমতো দীপাধারেরkamish'katinفِيهَاতার মধ্যে (আছে)fīhāمِصْبَاحٌ ۖএকটি প্রদীপmiṣ'bāḥunٱلْمِصْبَاحُপ্রদীপটিl-miṣ'bāḥuفِى(অবস্থিত) মধ্যেزُجَاجَةٍ ۖএকটি কাঁচপাত্রেরzujājatinٱلزُّجَاجَةُ(এমন) কাঁচপাত্রl-zujājatuكَأَنَّهَاযেন তাka-annahāكَوْكَبٌۭতারকাkawkabunدُرِّىٌّۭউজ্জ্বলdurriyyunيُوقَدُতা জ্বালানো হয়yūqaduمِن(তেল) দ্বারাminشَجَرَةٍۢগাছেরshajaratinمُّبَـٰرَكَةٍۢকল্যাণকরmubārakatinزَيْتُونَةٍۢযয়তুনেরzaytūnatinلَّا(যা) নাشَرْقِيَّةٍۢপূর্বেরsharqiyyatinوَلَاআর নাwalāغَرْبِيَّةٍۢপশ্চিমেরgharbiyyatinيَكَادُউপক্রম হয় (যেন মনে হয়)yakāduزَيْتُهَاতার তেলzaytuhāيُضِىٓءُউজ্জ্বল আলো দিচ্ছেyuḍīuوَلَوْযদিওwalawلَمْনিlamتَمْسَسْهُতাকে স্পর্শ করেtamsashuنَارٌۭ ۚআগুনnārunنُّورٌআলোnūrunعَلَىٰউপরʿalāنُورٍۢ ۗআলোnūrinيَهْدِىপথ দেখানyahdīٱللَّهُআল্লাহ্‌l-lahuلِنُورِهِۦদিকে তাঁর আলোরlinūrihiمَنযাকেmanيَشَآءُ ۚইচ্ছে করেন তিনিyashāuوَيَضْرِبُআর পেশ করেনwayaḍribuٱللَّهُআল্লাহ্‌l-lahuٱلْأَمْثَـٰلَদৃষ্টান্তসমূহকেl-amthālaلِلنَّاسِ ۗমানুষের জন্যেlilnnāsiوَٱللَّهُআর আল্লাহ্‌wal-lahuبِكُلِّসম্পর্কে সবbikulliشَىْءٍকিছুshayinعَلِيمٌۭখুব অবহিতʿalīmun٣٥
আল্লাহ আসমান ও যমীনের আলো, তাঁর আলোর দৃষ্টান্ত হল যেন একটি তাক- যার ভিতরে আছে একটি প্রদীপ, প্রদীপটি হচ্ছে কাঁচের ভিতরে, কাঁচটি যেন একটি উজ্জ্বল নক্ষত্র, যা প্রজ্জ্বলিত করা হয় বরকতময় যায়তুন গাছের তেল দ্বারা যা পূর্বদেশীয়ও নয়, আর পশ্চিমদেশীয়ও নয়। আগুন তাকে স্পর্শ না করলেও তার তেল যেন উজ্জ্বলের বেশ নিকটবর্তী, আলোর উপরে আলো। আল্লাহ যাকে ইচ্ছে করেন স্বীয় আলোর দিকে পথ দেখান। আল্লাহ মানুষের জন্য দৃষ্টান্ত পেশ করেন, আল্লাহ সর্ববিষয়ে অধিক জ্ঞাত।
২৪:৩৬
فِى(এসব লোক) মধ্যে (আছে)بُيُوتٍঘরগুলোর (অর্থাৎ মাসজিদের)buyūtinأَذِنَনির্দেশ দিয়েছেনadhinaٱللَّهُআল্লাহ্‌l-lahuأَنযেanتُرْفَعَসমুন্নত করতে (সেগুলোকে)tur'faʿaوَيُذْكَرَও স্মরণ করতেwayudh'karaفِيهَاতার মধ্যেfīhāٱسْمُهُۥতাঁর নামus'muhuيُسَبِّحُপবিত্র মহিমা ঘোষনা করে (তারা)yusabbiḥuلَهُۥজন্যে তাঁরইlahuفِيهَاতার মধ্যেfīhāبِٱلْغُدُوِّবেলায় সকালbil-ghuduwiوَٱلْـَٔاصَالِও সন্ধ্যাসমূহেwal-āṣāli٣٦
(এ রকম আলো জ্বালানো হয়) সে সব গৃহে (অর্থাৎ মাসজিদে ও উপাসনালয়ে) যেগুলোকে সমুন্নত রাখতে আর তাতে তাঁর নাম স্মরণ করতে আল্লাহ নির্দেশ দিয়েছেন, ওগুলোতে তাঁর মাহাত্ম্য ঘোষণা করা হয় সকাল ও সন্ধ্যায় (বার বার)
২৪:৩৭
رِجَالٌۭ(তারা এমন) লোকrijālunلَّاনাتُلْهِيهِمْতাদেরকে বিরত করেtul'hīhimتِجَـٰرَةٌۭব্যবসায়tijāratunوَلَاআর নাwalāبَيْعٌকেনাবেচায়bayʿunعَنহ'তেʿanذِكْرِস্মরণdhik'riٱللَّهِআল্লাহ্‌রl-lahiوَإِقَامِআর প্রতিষ্ঠা করতেwa-iqāmiٱلصَّلَوٰةِসালাতl-ṣalatiوَإِيتَآءِও আদায় করতেwaītāiٱلزَّكَوٰةِ ۙযাকাতl-zakatiيَخَافُونَতারা ভয় করেyakhāfūnaيَوْمًۭاসেদিনের (যখন)yawmanتَتَقَلَّبُউল্টে যাবেtataqallabuفِيهِতার মধ্যেfīhiٱلْقُلُوبُঅন্তরসমূহl-qulūbuوَٱلْأَبْصَـٰرُও দৃষ্টিসমূহwal-abṣāru٣٧
ঐ সব লোকের দ্বারা ব্যবসায় ও ক্রয়-বিক্রয় যাদেরকে তাঁর স্মরণ হতে বিচ্যুত করতে পারে না, আর নামায প্রতিষ্ঠা ও যাকাত প্রদান থেকেও না। তাদের ভয় করে (কেবল) সেদিনের যেদিন অন্তর ও দৃষ্টিসমূহ উল্টে যাবে।
২৪:৩৮
لِيَجْزِيَهُمُ(তারা এসব করে এজন্যে) যেন তাদেরকে প্রতিফল দেনliyajziyahumuٱللَّهُআল্লাহ্‌l-lahuأَحْسَنَউত্তমaḥsanaمَاযাعَمِلُوا۟তারা কাজ করেছেʿamilūوَيَزِيدَهُمএবং তাদেরকে বাড়িয়ে দেন (যেন অতিরিক্ত কিছু)wayazīdahumمِّنসাহায্যেminفَضْلِهِۦ ۗতাঁর অনুগ্রহেরfaḍlihiوَٱللَّهُআর আল্লাহ্‌wal-lahuيَرْزُقُজীবিকা দেনyarzuquمَنযাকেmanيَشَآءُইচ্ছে করেন তিনিyashāuبِغَيْرِছাড়াইbighayriحِسَابٍۢকোন হিসাবḥisābin٣٨
(তারা এভাবে আল্লাহর ইবাদাত করে) যাতে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করেন তাদের উত্তম কার্যাবলী অনুসারে আর নিজ অনুগ্রহে আরো অধিক দেন, কারণ আল্লাহ যার জন্য ইচ্ছে করেন অপরিমিত রিযক্ দান করেন।
২৪:৩৯
وَٱلَّذِينَআর যারাwa-alladhīnaكَفَرُوٓا۟অস্বীকার করেছেkafarūأَعْمَـٰلُهُمْতাদের কর্মসমূহaʿmāluhumكَسَرَابٍۭমতো মরীচিকারkasarābinبِقِيعَةٍۢমধ্যে মরুভূমিরbiqīʿatinيَحْسَبُهُতাকে মনে করেyaḥsabuhuٱلظَّمْـَٔانُপিপাসার্ত লোকl-ẓamānuمَآءًপানি (হিসেবে)māanحَتَّىٰٓএমনকিḥattāإِذَاযখনidhāجَآءَهُۥসেখানে পৌঁছলোjāahuلَمْনাlamيَجِدْهُসেখানে পেলোyajid'huشَيْـًۭٔاকিছুইshayanوَوَجَدَবরং পেলোwawajadaٱللَّهَআল্লাহ্‌কেl-lahaعِندَهُۥতার কাছেʿindahuفَوَفَّىٰهُতখন তাকে পূর্ণ করে দিলেনfawaffāhuحِسَابَهُۥ ۗতার হিসাবḥisābahuوَٱللَّهُআর আল্লাহ্‌wal-lahuسَرِيعُদ্রুতsarīʿuٱلْحِسَابِহিসাবগ্রহণেl-ḥisābi٣٩
আর যারা কুফুরী করে তাদের কাজকর্ম হল বালুকাময় মরুভূমির মরীচিকার মত। পিপাসার্ত ব্যক্তি সেটাকে পানি মনে করে অবশেষে সে যখন তার নিকটে আসে, সে দেখে ওটা কিছুই না, সে সেখানে পায় আল্লাহকে, অতঃপর আল্লাহ তার হিসাব চুকিয়ে দেন। আল্লাহ দ্রুত হিসাব গ্রহণ করে থাকেন।
২৪:৪০
أَوْঅথবাawكَظُلُمَـٰتٍۢমতো অন্ধকারপুঞ্জেরkaẓulumātinفِىমধ্যেبَحْرٍۢসমুদ্রেরbaḥrinلُّجِّىٍّۢগভীরlujjiyyinيَغْشَىٰهُতাকে আচ্ছন্ন করে রেখেছেyaghshāhuمَوْجٌۭঢেউmawjunمِّنহ'তেminفَوْقِهِۦতার উপরfawqihiمَوْجٌۭঢেউmawjunمِّنথেকেminفَوْقِهِۦতার উপরfawqihiسَحَابٌۭ ۚমেঘমালাsaḥābunظُلُمَـٰتٌۢঅন্ধকারপুঞ্জẓulumātunبَعْضُهَاতার কিছু (স্তরের)baʿḍuhāفَوْقَউপরfawqaبَعْضٍকিছু (স্তর)baʿḍinإِذَآযখনidhāأَخْرَجَসে বের করেakhrajaيَدَهُۥতার হাতyadahuلَمْনাlamيَكَدْমোটেইyakadيَرَىٰهَا ۗতা দেখতে পায়yarāhāوَمَنআর যাকেwamanلَّمْনিlamيَجْعَلِদেনyajʿaliٱللَّهُআল্লাহ্‌l-lahuلَهُۥজন্যে তারlahuنُورًۭاআলোnūranفَمَاতখন নেইfamāلَهُۥতার জন্যlahuمِنকোনminنُّورٍআলোnūrin٤٠
অথবা (কাফিরদের অবস্থা) বিশাল গভীর সমুদ্রে গভীর অন্ধকারের ন্যায়, যাকে আচ্ছন্ন করে রেখেছে ঢেউয়ের উপরে ঢেউ, তার উপরে মেঘ, একের পর এক অন্ধকারের স্তর, কেউ হাত বের করলে সে তা একেবারেই দেখতে পায় না। আল্লাহ যাকে আলো দান করেন না, তার জন্য কোন আলো নেই।
২৪:৪১
أَلَمْকি নি দেখোalamتَرَতুমিtaraأَنَّযেannaٱللَّهَআল্লাহ্‌রl-lahaيُسَبِّحُপবিত্র মহিমা ঘোষনা করছেyusabbiḥuلَهُۥজন্যে তাঁরইlahuمَنযা কিছুmanفِىমধ্যে (অাছে)ٱلسَّمَـٰوَٰتِআকাশমণ্ডলিরl-samāwātiوَٱلْأَرْضِও পৃথিবীতেwal-arḍiوَٱلطَّيْرُআর পাখিরাও (যারা)wal-ṭayruصَـٰٓفَّـٰتٍۢ ۖডানা মেলে চলছে (উড়ন্ত)ṣāffātinكُلٌّۭপ্রত্যেকেkullunقَدْনিশ্চয়ইqadعَلِمَজেনে নিয়েছেʿalimaصَلَاتَهُۥতাঁর প্রার্থনারṣalātahuوَتَسْبِيحَهُۥ ۗও তাঁর পবিত্র মহিমা ঘোষনা করার (নিয়ম)watasbīḥahuوَٱللَّهُআর আল্লাহ্‌wal-lahuعَلِيمٌۢখুব অবহিতʿalīmunبِمَاঐ বিষয়ে যাbimāيَفْعَلُونَতারা করছেyafʿalūna٤١
তুমি কি দেখ না, তিনি হলেন আল্লাহ, আসমান ও যমীনে যারা আছে সকলেই যাঁর প্রশংসা গীতি উচ্চারণ করে আর (উড়ন্ত) পাখীরাও তাদের ডানা বিস্তার ক’রে? তাদের প্রত্যেকেই তাদের ‘ইবাদাত ও প্রশংসাগীতির পদ্ধতি জানে, তারা যা করে আল্লাহ সে সম্পর্কে খুবই অবগত।
২৪:৪২
وَلِلَّهِআর জন্যে আল্লাহ্‌রইwalillahiمُلْكُসার্বভৌমত্বmul'kuٱلسَّمَـٰوَٰتِআকাশমণ্ডলিরl-samāwātiوَٱلْأَرْضِ ۖও পৃথিবীরwal-arḍiوَإِلَىএবং দিকেwa-ilāٱللَّهِআল্লাহ্‌রইl-lahiٱلْمَصِيرُপ্রত্যাবর্তন (সকলেরই)l-maṣīru٤٢
আসমান ও যমীনের রাজত্বের মালিকানা আল্লাহর জন্যই, আর ফিরে আসতে হবে আল্লাহর কাছেই।
২৪:৪৩
أَلَمْকি নিalamتَرَতুমি লক্ষ্য করোtaraأَنَّযেannaٱللَّهَআল্লাহ্‌l-lahaيُزْجِىসঞ্চালিত করেনyuz'jīسَحَابًۭاমেঘমালাকেsaḥābanثُمَّএরপরthummaيُؤَلِّفُপুঞ্জীভূত করেনyu-allifuبَيْنَهُۥতার মাঝেbaynahuثُمَّএরপরthummaيَجْعَلُهُۥতাকে করেনyajʿaluhuرُكَامًۭاঘনীভূতrukāmanفَتَرَىঅতঃপর তুমি দেখোfatarāٱلْوَدْقَবৃষ্টিl-wadqaيَخْرُجُবের হয়yakhrujuمِنْহ'তেminخِلَـٰلِهِۦতার ভিতরkhilālihiوَيُنَزِّلُএবং বর্ষণ করেন (শিলাবৃষ্টি)wayunazziluمِنَহ'তেminaٱلسَّمَآءِআকাশl-samāiمِنসাহায্যেminجِبَالٍۢপাহাড়গুলোরjibālinفِيهَاতার মধ্যে (থাকে)fīhāمِنۢতৈরিminبَرَدٍۢবরফ (শিলা)baradinفَيُصِيبُঅতঃপর তিনি পৌঁছান (ক্ষতি)fayuṣībuبِهِۦদিয়ে তাbihiمَنযাকেmanيَشَآءُইচ্ছে করেন তিনিyashāuوَيَصْرِفُهُۥআবার তা ফিরিয়ে রাখেনwayaṣrifuhuعَنহ'তেʿanمَّنযারmanيَشَآءُ ۖতিনি ইচ্ছে করেনyashāuيَكَادُউপক্রম হয় (যেন মনে হয়)yakāduسَنَاঝলকsanāبَرْقِهِۦতার বিদ্যুৎ ঝলকbarqihiيَذْهَبُকেড়ে নিয়ে যাবেyadhhabuبِٱلْأَبْصَـٰرِনিয়ে দৃষ্টিশক্তিকেbil-abṣāri٤٣
তুমি কি দেখ না আল্লাহ মেঘমালাকে চালিত করেন, অতঃপর সেগুলোকে একত্রে জুড়ে দেন, অতঃপর সেগুলোকে স্তুপীকৃত করেন, অতঃপর তুমি তার মধ্য থেকে পানির ধারা বের হতে দেখতে পাও, অতঃপর তিনি আকাশে স্থিত মেঘমালার পাহাড় থেকে শিলা বর্ষণ করেন, অতঃপর তিনি যাকে ইচ্ছে তা দিয়ে আঘাত করেন আর যার কাছ থেকে ইচ্ছে তা সরিয়ে নেন। তার বিদ্যুতের চমক দৃষ্টিশক্তি প্রায় কেড়ে নেয়।
২৪:৪৪
يُقَلِّبُআবর্তন ঘটানyuqallibuٱللَّهُআল্লাহl-lahuٱلَّيْلَরাতকেal-laylaوَٱلنَّهَارَ ۚও দিনকেwal-nahāraإِنَّনিশ্চয়ইinnaفِىমধ্যে (রয়েছে)ذَٰلِكَএরdhālikaلَعِبْرَةًۭঅবশ্যই শিক্ষাlaʿib'ratanلِّأُو۟لِىজন্যে সম্পন্নদেরli-ulīٱلْأَبْصَـٰرِঅন্তর্দৃষ্টিl-abṣāri٤٤
আল্লাহ রাত দিনের আবর্তন ঘটান, অন্তর্দৃষ্টি সম্পন্ন লোকেদের জন্য এতে শিক্ষণীয় বিষয় রয়েছে।
২৪:৪৫
وَٱللَّهُএবং আল্লাহ তা'লাwal-lahuخَلَقَসৃষ্টি করেছেনkhalaqaكُلَّসবkullaدَآبَّةٍۢজীবকেdābbatinمِّنহ'তেminمَّآءٍۢ ۖপানিmāinفَمِنْهُمঅতঃপর তাদের মধ্যে হ'তেfamin'humمَّنকেউmanيَمْشِىচলেyamshīعَلَىٰউপরʿalāبَطْنِهِۦতার পেটেরbaṭnihiوَمِنْهُمআবার তাদের মধ্যে হ'তেwamin'humمَّنকেউmanيَمْشِىচলেyamshīعَلَىٰউপরʿalāرِجْلَيْنِদু'পায়েরrij'layniوَمِنْهُمআবার তাদের মধ্য হ'তেwamin'humمَّنকেউmanيَمْشِىচলেyamshīعَلَىٰٓউপরʿalāأَرْبَعٍۢ ۚচার (পায়ের)arbaʿinيَخْلُقُসৃষ্টি করেনyakhluquٱللَّهُআল্লাহl-lahuمَاযাيَشَآءُ ۚতিনি চানyashāuإِنَّনিশ্চয়ইinnaٱللَّهَআল্লাহl-lahaعَلَىٰউপরʿalāكُلِّসবkulliشَىْءٍۢকিছুরshayinقَدِيرٌۭসর্বশক্তিমানqadīrun٤٥
আল্লাহ পানি হতে সমস্ত জীবন সৃষ্টি করেছেন। তাদের কতক পেটের ভরে চলে, কতক দু’পায়ের উপর চলে, আর কতক চার পায়ের উপর চলে। আল্লাহ যা চান তাই সৃষ্টি করেন। আল্লাহ সর্ববিষয়ের উপর সর্বোচ্চ ক্ষমতার অধিকারী।
২৪:৪৬
لَّقَدْনিশ্চয়ইlaqadأَنزَلْنَآআমরা অবতীর্ণ করেছিanzalnāءَايَـٰتٍۢনিদর্শনসমূহāyātinمُّبَيِّنَـٰتٍۢ ۚসুস্পষ্টmubayyinātinوَٱللَّهُএবং আল্লাহwal-lahuيَهْدِىপরিচালিত করবেনyahdīمَنযাকেmanيَشَآءُতিনি চানyashāuإِلَىٰদিকেilāصِرَٰطٍۢপথেরṣirāṭinمُّسْتَقِيمٍۢসরল সোজাmus'taqīmin٤٦
আমি সুস্পষ্ট নিদর্শন অবতীর্ণ করেছি, আল্লাহ যাকে চান সরল সঠিক পথ প্রদর্শন করেন।
২৪:৪৭
وَيَقُولُونَএবং তারা বলেwayaqūlūnaءَامَنَّا"আমরা ঈমান এনেছিāmannāبِٱللَّهِউপর আল্লাহরbil-lahiوَبِٱلرَّسُولِও উপর রাসূলেরwabil-rasūliوَأَطَعْنَاএবং আমরা আনুগত্য করেছি"wa-aṭaʿnāثُمَّএরপর (কিন্তু)thummaيَتَوَلَّىٰমুখ ফিরিয়ে নেয়yatawallāفَرِيقٌۭএকদলfarīqunمِّنْهُمতাদের মধ্য হ'তেmin'humمِّنۢথেকেminبَعْدِপরbaʿdiذَٰلِكَ ۚএরdhālikaوَمَآআর নাwamāأُو۟لَـٰٓئِكَঐ সব লোকulāikaبِٱلْمُؤْمِنِينَমু'মিনbil-mu'minīna٤٧
তারা বলে- আমরা আল্লাহর প্রতি ইমান আনলাম আর রসূলের প্রতিও আর আমরা মেনে নিলাম। কিন্তু এরপরও তাদের মধ্যেকার একদল মুখ ফিরিয়ে নেয়, তারা (প্রকৃতপক্ষে) মু’মিন নয়।
২৪:৪৮
وَإِذَاএবং যখনwa-idhāدُعُوٓا۟ডাকা হয় তাদেরকেduʿūإِلَىদিকেilāٱللَّهِআল্লাহ তা'লারl-lahiوَرَسُولِهِۦও তাঁর রাসূলেরwarasūlihiلِيَحْكُمَজন্যে মীমাংসারliyaḥkumaبَيْنَهُمْতাদের মাঝেbaynahumإِذَاতখনidhāفَرِيقٌۭএকদলfarīqunمِّنْهُمতাদের মধ্য হ'তেmin'humمُّعْرِضُونَমুখ ফিরিয়ে নেয়muʿ'riḍūna٤٨
তাদেরকে যখন তাদের মাঝে ফয়সালা করার উদ্দেশে আল্লাহ ও তাঁর রসূলের পানে আহবান করা হয়, তখন তাদের একদল মুখ ফিরিয়ে নেয়।
২৪:৪৯
وَإِنআর যদিwa-inيَكُنহয়yakunلَّهُمُজন্যে তাদেরlahumuٱلْحَقُّসত্যl-ḥaquيَأْتُوٓا۟তারা আসেyatūإِلَيْهِতার দিকেilayhiمُذْعِنِينَবিনীত হয়েmudh'ʿinīna٤٩
কিন্তু ‘হাক’ (অর্থাৎ প্রাপ্য) যদি তাদের পক্ষে থাকে তাহলে পূর্ণ বিনয়ের সঙ্গে তারা রসূলের দিকে ছুটে আসে।
২৪:৫০
أَفِىকি আছেafīقُلُوبِهِمতাদের অন্তরসমূহেqulūbihimمَّرَضٌরোগmaraḍunأَمِঅথবাamiٱرْتَابُوٓا۟তারা সন্দেহ করেir'tābūأَمْঅথবাamيَخَافُونَতারা ভয় করেyakhāfūnaأَنযেanيَحِيفَঅন্যায় করবেনyaḥīfaٱللَّهُআল্লাহ্‌l-lahuعَلَيْهِمْতাদের উপরʿalayhimوَرَسُولُهُۥ ۚও তাঁর রাসূলwarasūluhuبَلْবরংbalأُو۟لَـٰٓئِكَঐ সব লোকulāikaهُمُতারাইhumuٱلظَّـٰلِمُونَসীমালঙ্ঘনকারীl-ẓālimūna٥٠
তাদের অন্তরে কি রোগ আছে, না তারা সন্দেহ পোষণ করে? না তারা এই ভয়ের মধ্যে আছে যে আল্লাহ ও তাঁর রসূল তাদের প্রতি অন্যায় করবেন? তা নয়, আসলে তারা নিজেরাই অন্যায়কারী।
২৪:৫১
إِنَّمَاমূলতঃinnamāكَانَছিলো (শোভা পেত)kānaقَوْلَউক্তিqawlaٱلْمُؤْمِنِينَমু'মিনদেরl-mu'minīnaإِذَاযখনidhāدُعُوٓا۟ডাকা হয় তাদেরকেduʿūإِلَىদিকেilāٱللَّهِআল্লাহ্‌রl-lahiوَرَسُولِهِۦও তাঁর রাসূলেরwarasūlihiلِيَحْكُمَজন্যে মীমাংসারliyaḥkumaبَيْنَهُمْতাদের মাঝেbaynahumأَنযেanيَقُولُوا۟তারা বলবেyaqūlūسَمِعْنَا"আমরা শুনলামsamiʿ'nāوَأَطَعْنَا ۚও আমরা মেনে নিলাম"wa-aṭaʿnāوَأُو۟لَـٰٓئِكَআর ঐসব লোকwa-ulāikaهُمُতারাইhumuٱلْمُفْلِحُونَসফলকামl-muf'liḥūna٥١
মু’মিনদেরকে যখন তাদের মাঝে ফয়সালা করার জন্য আল্লাহ ও তাঁর রসূলের দিকে ডাকা হয়, তখন মু’মিনদের জওয়াব তো এই হয় যে, তারা বলে, আমরা শুনলাম ও মেনে নিলাম, আর তারাই সফলকাম।
২৪:৫২
وَمَنআর যেwamanيُطِعِআনুগত্য করেyuṭiʿiٱللَّهَআল্লাহ্‌রl-lahaوَرَسُولَهُۥও তাঁর রাসূলেরwarasūlahuوَيَخْشَএবং ভয় করেwayakhshaٱللَّهَআল্লাহ্‌কেl-lahaوَيَتَّقْهِও (তাঁর শাস্তি হ'তে) সাবধান থাকেwayattaqhiفَأُو۟لَـٰٓئِكَঅতঃপর ঐসব লোকfa-ulāikaهُمُতারাইhumuٱلْفَآئِزُونَসফলকামl-fāizūna٥٢
যারা আল্লাহ ও তাঁর রসূলের আনুগত্য করে, আল্লাহকে ভয় করে ও তাঁর অবাধ্যতা পরিহার করে চলে তারাই কৃতকার্য।
২৪:৫৩
۞ وَأَقْسَمُوا۟এবং (মুনাফিকরা) শপথ করেwa-aqsamūبِٱللَّهِনামে আল্লাহ্‌রbil-lahiجَهْدَদৃঢ় ভাবে (করে)jahdaأَيْمَـٰنِهِمْতাদের শপথগুলোকেaymānihimلَئِنْঅবশ্যই যদিla-inأَمَرْتَهُمْতাদেরকে তুমি নির্দেশ দাওamartahumلَيَخْرُجُنَّ ۖঅবশ্যই তারা (জিহাদের জন্যে) বের হবেlayakhrujunnaقُلবলোqulلَّا"নাتُقْسِمُوا۟ ۖতোমরা শপথ করোtuq'simūطَاعَةٌۭআনুগত্যṭāʿatunمَّعْرُوفَةٌ ۚযথার্থই (কাম্য)maʿrūfatunإِنَّনিশ্চয়ইinnaٱللَّهَআল্লাহ্‌l-lahaخَبِيرٌۢখুব অবহিতkhabīrunبِمَاঐ সম্পর্কে যাbimāتَعْمَلُونَকাজ করছো তোমরা"taʿmalūna٥٣
(হে নবী!) তারা শক্ত করে কসম খেয়ে বলে যে, তুমি তাদেরকে আদেশ করলে তারা অবশ্য অবশ্যই বের হবে, বল : তোমরা কসম খেয়ো না, স্বাভাবিক আনুগত্যই কাম্য, বস্তুতঃ তোমরা যা কর, আল্লাহ সে সম্পর্কে সম্পূর্ণ অবহিত।
২৪:৫৪
قُلْবলোqulأَطِيعُوا۟"তোমরা আনুগত্য করোaṭīʿūٱللَّهَআল্লাহরl-lahaوَأَطِيعُوا۟ও তোমরা আনুগত্য করোwa-aṭīʿūٱلرَّسُولَ ۖরাসূলেরl-rasūlaفَإِنকিন্তু যদিfa-inتَوَلَّوْا۟তোমরা মুখ ফিরাওtawallawفَإِنَّمَاতবে (জেনে রাখো) প্রকৃতপক্ষেfa-innamāعَلَيْهِতার উপরʿalayhiمَاযাحُمِّلَতাকে (দায়িত্ব) ভার দেয়া হয়েছেḥummilaوَعَلَيْكُمআর তোমাদের উপর (দায়িত্ব)waʿalaykumمَّاযাحُمِّلْتُمْ ۖতোমাদের (দায়িত্ব) ভার দেয়া হয়েছেḥummil'tumوَإِنআর যদিwa-inتُطِيعُوهُতার আনুগত্য করোtuṭīʿūhuتَهْتَدُوا۟ ۚতোমরা সঠিক পথ পাবেtahtadūوَمَاআর নাwamāعَلَى(দায়িত্ব) উপরʿalāٱلرَّسُولِরাসূলেরl-rasūliإِلَّاএ ছাড়া যেillāٱلْبَلَـٰغُপৌঁছান (বিধান)l-balāghuٱلْمُبِينُসুস্পষ্টভাবে"l-mubīnu٥٤
বল : আল্লাহর আনুগত্য ও রসূলের আনুগত্য কর, অতঃপর যদি তোমরা মুখ ফিরিয়ে লও তাহলে তার (অর্থাৎ রসূলের) উপর অর্পিত দায়িত্বের জন্য সে দায়ী, আর তোমাদের উপর অর্পিত দায়িত্বের জন্য তোমরাই দায়ী, তোমরা যদি তার আনুগত্য কর তবে সঠিক পথ পাবে, রসূলের দায়িত্ব হচ্ছে স্পষ্টভাবে (বাণী) পৌঁছে দেয়া।
২৪:৫৫
وَعَدَপ্রতিশ্রুতি দিয়েছেনwaʿadaٱللَّهُআল্লাহl-lahuٱلَّذِينَ(তাদেরকে) যারাalladhīnaءَامَنُوا۟ঈমান এনেছেāmanūمِنكُمْতোমাদের মধ্য হ'তেminkumوَعَمِلُوا۟ও কাজ করেছেwaʿamilūٱلصَّـٰلِحَـٰتِসৎl-ṣāliḥātiلَيَسْتَخْلِفَنَّهُمْঅবশ্যই তিনি প্রতিনিধি বানাবেন তাদেরকেlayastakhlifannahumفِىমধ্যেٱلْأَرْضِপৃথিবীরl-arḍiكَمَاযেমনkamāٱسْتَخْلَفَপ্রতিনিধি বানিয়েছিলেনis'takhlafaٱلَّذِينَ(তাদেরকে) যারাalladhīnaمِنথেকেminقَبْلِهِمْতাদের পূর্ব (ছিলো)qablihimوَلَيُمَكِّنَنَّএবং অবশ্যই সুদৃঢ় করবেনwalayumakkinannaلَهُمْজন্যে তাদেরlahumدِينَهُمُতাদের দ্বীনকেdīnahumuٱلَّذِىযাalladhīٱرْتَضَىٰতিনি পছন্দ করেছেনir'taḍāلَهُمْজন্যে তাদেরlahumوَلَيُبَدِّلَنَّهُمও অবশ্যই পরিবর্তিত করে দিবেন তাদের জন্যেwalayubaddilannahumمِّنۢথেকেminبَعْدِপরbaʿdiخَوْفِهِمْতাদের ভয়-ভীতিরkhawfihimأَمْنًۭا ۚনিরাপত্তায়amnanيَعْبُدُونَنِىআমারই তারা ইবাদাত করবেyaʿbudūnanīلَا(আর) নাيُشْرِكُونَতারা শরীক করবেyush'rikūnaبِىসাথে আমারشَيْـًۭٔا ۚকোন কিছুরইshayanوَمَنআর যেwamanكَفَرَঅস্বীকার করবেkafaraبَعْدَপরেbaʿdaذَٰلِكَএরdhālikaفَأُو۟لَـٰٓئِكَঅতঃপর ঐসবলোকfa-ulāikaهُمُতারাইhumuٱلْفَـٰسِقُونَসত্যত্যাগীl-fāsiqūna٥٥
তোমাদের মধ্যে যারা ঈমান আনে আর সৎকাজ করে আল্লাহ তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি তাদেরকে অবশ্যই পৃথিবীতে খিলাফাত দান করবেন যেমন তাদের পূর্ববর্তীদেরকে তিনি খিলাফাত দান করেছিলেন এবং তিনি তাদের দ্বীনকে অবশ্যই কর্তৃত্বে প্রতিষ্ঠিত করবেন যা তিনি তাদের জন্য পছন্দ করেছেন এবং তিনি তাদের ভয়-ভীতিপূর্ণ অবস্থাকে পরিবর্তিত করে তাদেরকে অবশ্যই নিরাপত্তা দান করবেন। তারা আমার ‘ইবাদাত করবে, কোন কিছুকে আমার শরীক করবে না। এরপরও যারা সত্য প্রত্যাখ্যান করবে তারাই বিদ্রোহী, অন্যায়কারী।
২৪:৫৬
وَأَقِيمُوا۟এবং তোমরা প্রতিষ্ঠা করোwa-aqīmūٱلصَّلَوٰةَসালাতl-ṣalataوَءَاتُوا۟আর দাওwaātūٱلزَّكَوٰةَযাকাতl-zakataوَأَطِيعُوا۟ও আনুগত্য করোwa-aṭīʿūٱلرَّسُولَরাসূলেরl-rasūlaلَعَلَّكُمْযাতে তোমরাlaʿallakumتُرْحَمُونَতোমরা অনুগ্রহভাজন হবেtur'ḥamūna٥٦
তোমরা (নিয়মিত) নামায প্রতিষ্ঠা কর, যাকাত প্রদান কর ও রসূলের আনুগত্য কর যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হও।
২৪:৫৭
لَاনাتَحْسَبَنَّকখনও মনে করোtaḥsabannaٱلَّذِينَযারাalladhīnaكَفَرُوا۟অস্বীকার করেছেkafarūمُعْجِزِينَতারা অক্ষমকারী (আল্লাহ্‌কে)muʿ'jizīnaفِىমধ্যেٱلْأَرْضِ ۚপৃথিবীরl-arḍiوَمَأْوَىٰهُمُএবং তাদের আশ্রয়স্থলwamawāhumuٱلنَّارُ ۖজাহান্নামl-nāruوَلَبِئْسَআর অবশ্যই (তা) অতি নিকৃষ্টwalabi'saٱلْمَصِيرُপ্রত্যাবর্তনস্থলl-maṣīru٥٧
তুমি কাফিরদেরকে এমন মনে কর না যে, তারা পৃথিবীতে আল্লাহর ইচ্ছেকে পরাভূত করার ক্ষমতা রাখে, তাদের বাসস্থান হল আগুন; কতই না নিকৃষ্ট আশ্রয়স্থল!
২৪:৫৮
يَـٰٓأَيُّهَاহেyāayyuhāٱلَّذِينَযারাalladhīnaءَامَنُوا۟ঈমান এনেছোāmanūلِيَسْتَـْٔذِنكُمُযেন তোমাদের (হ'তে) অনুমতি নেয়liyastadhinkumuٱلَّذِينَ(তারা) যাদেরকেalladhīnaمَلَكَتْমালিক করেছেmalakatأَيْمَـٰنُكُمْতোমাদের ডান হাত (অর্থাৎ দাস দাসী)aymānukumوَٱلَّذِينَও যারাwa-alladhīnaلَمْনিlamيَبْلُغُوا۟তারা পৌঁছেyablughūٱلْحُلُمَপ্রাপ্ত বয়সে (অর্থাৎ অবুঝ বালক বালিকা)l-ḥulumaمِنكُمْতোমাদের মধ্য থেকেminkumثَلَـٰثَতিনthalāthaمَرَّٰتٍۢ ۚসময়ে (বার)marrātinمِّنথেকেminقَبْلِপূর্বqabliصَلَوٰةِসালাতেরṣalatiٱلْفَجْرِফজরেরl-fajriوَحِينَও যখনwaḥīnaتَضَعُونَতোমরা (খুলে) রাখোtaḍaʿūnaثِيَابَكُمতোমাদের কাপড়thiyābakumمِّنَথেকেminaٱلظَّهِيرَةِদ্বিপ্রহরl-ẓahīratiوَمِنۢও থেকেwaminبَعْدِপরbaʿdiصَلَوٰةِসালাতেরṣalatiٱلْعِشَآءِ ۚএশারl-ʿishāiثَلَـٰثُতিন (সময়)thalāthuعَوْرَٰتٍۢগোপনীয়তারʿawrātinلَّكُمْ ۚজন্যে তোমাদেরlakumلَيْسَনেইlaysaعَلَيْكُمْতোমাদের জন্যেʿalaykumوَلَاআর নাwalāعَلَيْهِمْতাদের জন্যেʿalayhimجُنَاحٌۢকোন পাপjunāḥunبَعْدَهُنَّ ۚছাড়া এসব (সময়)baʿdahunnaطَوَّٰفُونَবার বার যাতায়াত করতেṭawwāfūnaعَلَيْكُمতোমাদের নিকটʿalaykumبَعْضُكُمْতোমাদের একেbaʿḍukumعَلَىٰনিকটʿalāبَعْضٍۢ ۚঅপরের (যাতায়াত তো করতেই হয়)baʿḍinكَذَٰلِكَএভাবেkadhālikaيُبَيِّنُসুস্পষ্ট বর্ণনা করেনyubayyinuٱللَّهُআল্লাহ্‌l-lahuلَكُمُজন্যে তোমাদেরlakumuٱلْـَٔايَـٰتِ ۗআয়াতসমূহl-āyātiوَٱللَّهُআর আল্লাহwal-lahuعَلِيمٌসর্বজ্ঞʿalīmunحَكِيمٌۭপ্রজ্ঞাময়ḥakīmun٥٨
হে ঈমানদারগণ! তোমাদের মালিকানাধীন দাসদাসীগণ আর তোমাদের যারা বয়:প্রাপ্ত হয়নি তারা যেন (তোমাদের কাছে আসতে) তোমাদের অনুমতি গ্রহণ করে তিন সময়ে- ফাজর নামাযের পূর্বে, আর যখন দুপুরে রোদের প্রচন্ডতায় তোমরা তোমাদের পোশাক খুলে রাখ আর ‘ইশার নামাযের পর। এ তিনটি তোমাদের পোশাকহীন হওয়ার সময়। এ সময়গুলো ছাড়া অন্য সময়ে (প্রবেশ করলে) তোমাদের উপর আর তাদের উপর কোন দোষ নেই। তোমাদের এককে অন্যের কাছে ঘুরাফিরা করতেই হয়। এভাবে আল্লাহ তোমাদের জন্য নির্দেশ খুবই স্পষ্টভাবে বর্ণনা করেন, আল্লাহ সর্বজ্ঞ, বড়ই হিকমতওয়ালা।
২৪:৫৯
وَإِذَاএবং যখনwa-idhāبَلَغَপৌঁছেbalaghaٱلْأَطْفَـٰلُছেলেমেয়েরাl-aṭfāluمِنكُمُতোমাদের মধ্য থেকেminkumuٱلْحُلُمَপ্রাপ্ত বয়সেl-ḥulumaفَلْيَسْتَـْٔذِنُوا۟তখন যেন তারা অনুমতি নেয়falyastadhinūكَمَاযেমনkamāٱسْتَـْٔذَنَঅনুমতি নেয়is'tadhanaٱلَّذِينَযারাalladhīnaمِنথেকেminقَبْلِهِمْ ۚপূর্ব তাদের (বয়োপ্রাপ্ত হয়েছে)qablihimكَذَٰلِكَএভাবেkadhālikaيُبَيِّنُবর্ণনা করেনyubayyinuٱللَّهُআল্লাহl-lahuلَكُمْজন্যে তোমাদেরlakumءَايَـٰتِهِۦ ۗতাঁর নিদর্শনাবলীāyātihiوَٱللَّهُআর আল্লাহ্‌wal-lahuعَلِيمٌসর্বজ্ঞʿalīmunحَكِيمٌۭপ্রজ্ঞাময়ḥakīmun٥٩
তোমাদের শিশুরা যখন বয়োঃপ্রাপ্ত হবে তখন তারা যেন তোমাদের নিকট আসতে অনুমতি নেয়, যেমন তাদের বয়োজ্যেষ্ঠরা অনুমতি নেয়। এভাবে আল্লাহ তাঁর নির্দেশ খুবই স্পষ্টভাবে বর্ণনা করেন, কারণ আল্লাহ সর্বজ্ঞ, বড়ই হিকমতওয়ালা।
২৪:৬০
وَٱلْقَوَٰعِدُএবং (যৌবন) অতিক্রমকারিনীwal-qawāʿiduمِنَমধ্য হ'তেminaٱلنِّسَآءِস্ত্রীলোকদেরl-nisāiٱلَّـٰتِىযারাallātīلَاনাيَرْجُونَতারা আশা রাখেyarjūnaنِكَاحًۭاবিয়েরnikāḥanفَلَيْسَসেক্ষেত্রে নেইfalaysaعَلَيْهِنَّজন্যে তাদেরʿalayhinnaجُنَاحٌকোন পাপjunāḥunأَنযেanيَضَعْنَতারা খুলে রাখেyaḍaʿnaثِيَابَهُنَّতাদের পোষাক (অতিরিক্ত)thiyābahunnaغَيْرَনাghayraمُتَبَرِّجَـٰتٍۭপ্রদর্শনকারিনীরূপেmutabarrijātinبِزِينَةٍۢ ۖব্যাপারে রূপসৌন্দর্যেরbizīnatinوَأَنআর যেwa-anيَسْتَعْفِفْنَবিরত থাকে তারাyastaʿfif'naخَيْرٌۭউত্তমkhayrunلَّهُنَّ ۗজন্যে তাদেরlahunnaوَٱللَّهُআর আল্লাহwal-lahuسَمِيعٌসবকিছু শুনেনsamīʿunعَلِيمٌۭসবকিছুু জানেনʿalīmun٦٠
বয়স্কা নারীরা যারা বিয়ের আশা রাখে না, তাদের প্রতি কোন দোষ বর্তাবে না যদি তারা তাদের সৌন্দর্য প্রদর্শন না ক’রে তাদের (উপরি) পোশাক খুলে রাখে, তবে এথেকে যদি তারা বিরত থাকে তবে সেটাই তাদের জন্য উত্তম। আল্লাহ সব কিছু শোনেন, সব কিছু সম্পর্কে পূর্ণ অবগত।
২৪:৬১
لَّيْسَনেইlaysaعَلَىজন্যʿalāٱلْأَعْمَىٰঅন্ধেরl-aʿmāحَرَجٌۭকোন দোষḥarajunوَلَاআর নাwalāعَلَىজন্যেʿalāٱلْأَعْرَجِপঙ্গুরl-aʿrajiحَرَجٌۭকোন দোষḥarajunوَلَاআর নাwalāعَلَىজন্যেʿalāٱلْمَرِيضِরোগীরl-marīḍiحَرَجٌۭকোন দোষḥarajunوَلَاআর নাwalāعَلَىٰٓজন্যেʿalāأَنفُسِكُمْতোমাদের নিজেদের (কোন দোষ)anfusikumأَنযেanتَأْكُلُوا۟তোমরা খাওtakulūمِنۢহ'তেminبُيُوتِكُمْতোমাদের ঘরগুলোbuyūtikumأَوْঅথবাawبُيُوتِঘরগুলো (হ'তে)buyūtiءَابَآئِكُمْতোমাদের বাপ দাদাদেরābāikumأَوْঅথবাawبُيُوتِঘরগুলো (হ'তে)buyūtiأُمَّهَـٰتِكُمْতোমাদের মা-নানীদেরummahātikumأَوْঅথবাawبُيُوتِঘরগুলো (হ'তে)buyūtiإِخْوَٰنِكُمْতোমাদের ভাইদেরikh'wānikumأَوْঅথবাawبُيُوتِঘরগুলো (হ'তে)buyūtiأَخَوَٰتِكُمْতোমাদের বোনদেরakhawātikumأَوْঅথবাawبُيُوتِঘরগুলো (হ'তে)buyūtiأَعْمَـٰمِكُمْতোমাদের চাচাদেরaʿmāmikumأَوْঅথবাawبُيُوتِঘরগুলো (হ'তে)buyūtiعَمَّـٰتِكُمْতোমাদের ফুফুদেরʿammātikumأَوْঅথবাawبُيُوتِঘরগুলো (হ'তে)buyūtiأَخْوَٰلِكُمْতোমাদের মামাদেরakhwālikumأَوْঅথবাawبُيُوتِঘরগুলো (হ'তে)buyūtiخَـٰلَـٰتِكُمْতোমাদের খালাদেরkhālātikumأَوْঅথবাawمَاযারمَلَكْتُمতোমরা মালিক হয়েছোmalaktumمَّفَاتِحَهُۥٓতার চাবিগুলোরmafātiḥahuأَوْঅথবাawصَدِيقِكُمْ ۚতোমাদের বন্ধুদের (গৃহে)ṣadīqikumلَيْسَনেইlaysaعَلَيْكُمْজন্যে তোমাদেরʿalaykumجُنَاحٌকোন পাপjunāḥunأَنযেanتَأْكُلُوا۟তোমরা খাওtakulūجَمِيعًاএকত্রেjamīʿanأَوْঅথবাawأَشْتَاتًۭا ۚআলাদা আলাদা ভাবেashtātanفَإِذَاঅতঃপর যখনfa-idhāدَخَلْتُمতোমরা প্রবেশ করবেdakhaltumبُيُوتًۭاঘরগুলোতেbuyūtanفَسَلِّمُوا۟তখন সালাম দিবেfasallimūعَلَىٰٓউপরʿalāأَنفُسِكُمْতোমাদের নিজেদেরanfusikumتَحِيَّةًۭঅভিবাদনtaḥiyyatanمِّنْহ'তেminعِندِনিকটʿindiٱللَّهِআল্লাহ্‌রl-lahiمُبَـٰرَكَةًۭকল্যাণময় (এই দোয়া)mubārakatanطَيِّبَةًۭ ۚপবিত্রṭayyibatanكَذَٰلِكَএরূপেkadhālikaيُبَيِّنُবর্ণনা করেনyubayyinuٱللَّهُআল্লাহ্‌l-lahuلَكُمُজন্যে তোমাদেরlakumuٱلْـَٔايَـٰتِআয়াতসমূহকেl-āyātiلَعَلَّكُمْযাতে তোমরাlaʿallakumتَعْقِلُونَবুঝতে পারোtaʿqilūna٦١
অন্ধের জন্য দোষ নেই, খোঁড়ার জন্য দোষ নেই, পীড়িতের জন্য দোষ নেই আর তোমাদের জন্যও দোষ নেই খাদ্য গ্রহণ করতে তোমাদের গৃহে, কিংবা তোমাদের পিতৃগণের গৃহে, কিংবা তোমাদের মাতৃগণের গৃহে, কিংবা তোমাদের ভ্রাতাদের গৃহে, কিংবা তোমাদের বোনেদের গৃহে, কিংবা তোমাদের চাচাদের গৃহে, কিংবা তোমাদের ফুফুদের গৃহে, কিংবা তোমাদের মামাদের গৃহে, কিংবা তোমাদের খালাদের গৃহে, কিংবা ঐ সমস্ত গৃহে, যেগুলোর চাবি রয়েছে তোমাদের হাতে কিংবা তোমাদের বিশ্বস্ত বন্ধুদের গৃহে। তোমরা একত্রে আহার কর কিংবা আলাদা আলাদা তাতে তোমাদের উপর কোন দোষ নেই। যখন তোমরা গৃহে, প্রবেশ করবে তখন তোমরা স্বজনদেরকে সালাম জানাবে যা আল্লাহর দৃষ্টিতে বরকতময় পবিত্র সম্ভাষণ। এভাবে আল্লাহ তোমাদের জন্য নির্দেশসমূহ বিশদভাবে বর্ণনা করেন যাতে তোমরা বুঝতে পার।
২৪:৬২
إِنَّمَاমূলতঃinnamāٱلْمُؤْمِنُونَমু'মিন (তারাই)l-mu'minūnaٱلَّذِينَযারাalladhīnaءَامَنُوا۟ঈমান এনেছেāmanūبِٱللَّهِউপর আল্লাহ্‌রbil-lahiوَرَسُولِهِۦও তাঁর রাসূলের (উপর)warasūlihiوَإِذَاএবং যখনwa-idhāكَانُوا۟তারা হয়kānūمَعَهُۥতার সাথেmaʿahuعَلَىٰٓউপরʿalāأَمْرٍۢকোন কাজেরamrinجَامِعٍۢসমষ্টিগত ভাবেjāmiʿinلَّمْনাlamيَذْهَبُوا۟তারা চলে যায়yadhhabūحَتَّىٰযতক্ষণ নাḥattāيَسْتَـْٔذِنُوهُ ۚতার (হ'তে) অনুমতি নেয়yastadhinūhuإِنَّনিশ্চয়ইinnaٱلَّذِينَযারাalladhīnaيَسْتَـْٔذِنُونَكَতোমার (হ'তে) অনুমতি চায়yastadhinūnakaأُو۟لَـٰٓئِكَঐসব লোকulāikaٱلَّذِينَতারাইalladhīnaيُؤْمِنُونَঈমান আনেyu'minūnaبِٱللَّهِউপর আল্লাহ্‌রbil-lahiوَرَسُولِهِۦ ۚও তাঁর রাসূলের (উপর)warasūlihiفَإِذَاঅতএব যখনfa-idhāٱسْتَـْٔذَنُوكَতোমার (নিকট) অনুমতি চায়is'tadhanūkaلِبَعْضِজন্যে কোন কিছুরlibaʿḍiشَأْنِهِمْব্যাপারে তাদেরshanihimفَأْذَنতখন অনুমতি দাওfadhanلِّمَنজন্যে যারlimanشِئْتَতুমি চাওshi'taمِنْهُمْতাদের মধ্য হ'তেmin'humوَٱسْتَغْفِرْআর ক্ষমা চাওwa-is'taghfirلَهُمُজন্যে তাদেরlahumuٱللَّهَ ۚআল্লাহ্‌র (নিকট)l-lahaإِنَّনিশ্চয়ইinnaٱللَّهَআল্লাহ্‌l-lahaغَفُورٌۭক্ষমাশীলghafūrunرَّحِيمٌۭপরম দয়ালুraḥīmun٦٢
ঈমানদার তো তারাই যারা ঈমান আনে আল্লাহর উপর ও তাঁর রসূলের উপর আর তারা যখন রসূলের সঙ্গে সমষ্টিগত কাজে মিলিত হয়, তখন তার অনুমতি না নিয়ে চলে যায় না। যারা তোমার কাছে অনুমতি প্রার্থনা করে তারাই আল্লাহ ও তাঁর রসূলের প্রতি বিশ্বাসী। কাজেই তাদের কেউ তাদের কোন কাজে যাওয়ার জন্য তোমার কাছে অনুমতি চাইলে তুমি তাদের যাকে ইচ্ছে অনুমতি দিবে আর তাদের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করবে। আল্লাহ বড়ই ক্ষমাশীল, বড়ই দয়ালু।
২৪:৬৩
لَّاনাتَجْعَلُوا۟তোমরা গণ্য করোtajʿalūدُعَآءَআহ্বানকেduʿāaٱلرَّسُولِরাসূলেরl-rasūliبَيْنَكُمْতোমাদের মাঝেbaynakumكَدُعَآءِআহ্বানের মতোkaduʿāiبَعْضِكُمতোমাদের একেbaʿḍikumبَعْضًۭا ۚঅপরেরbaʿḍanقَدْনিশ্চয়ইqadيَعْلَمُজানেনyaʿlamuٱللَّهُআল্লাহ্‌l-lahuٱلَّذِينَ(তাদেরকে) যারাalladhīnaيَتَسَلَّلُونَতারা সরে পড়েyatasallalūnaمِنكُمْমধ্যে হ'তে তোমাদেরminkumلِوَاذًۭا ۚ(আড়ালে) চুপিচুপিliwādhanفَلْيَحْذَرِসুতরাং ভয় করা উচিৎfalyaḥdhariٱلَّذِينَ(তাদের) যারাalladhīnaيُخَالِفُونَবিরুদ্ধাচারণ করেyukhālifūnaعَنْবিষয়েʿanأَمْرِهِۦٓতাঁর হুকুমেরamrihiأَنযেanتُصِيبَهُمْ(উপরে) পড়বে তাদেরtuṣībahumفِتْنَةٌবিপর্যয়fit'natunأَوْঅথবাawيُصِيبَهُمْ(উপরে) পড়বে তাদেরyuṣībahumعَذَابٌশাস্তিʿadhābunأَلِيمٌনিদারুণalīmun٦٣
রসূলের ডাককে তোমরা তোমাদের একের প্রতি অন্যের ডাকের মত গণ্য করো না। আল্লাহ তাদেরকে জানেন যারা তোমাদের মধ্যে চুপিসারে সরে পড়ে। কাজেই যারা তার আদেশের বিরুদ্ধাচরণ করে তারা সতর্ক হোক যে, তাদের উপর পরীক্ষা নেমে আসবে কিংবা তাদের উপর নেমে আসবে ভয়াবহ শাস্তি।
২৪:৬৪
أَلَآসাবধান হওalāإِنَّনিশ্চয়ইinnaلِلَّهِজন্যে আল্লাহরইlillahiمَاযা কিছুفِىআছেٱلسَّمَـٰوَٰتِআকাশমন্ডলিতেl-samāwātiوَٱلْأَرْضِ ۖও পৃথিবীতেwal-arḍiقَدْনিশ্চয়ইqadيَعْلَمُতিনি জানেনyaʿlamuمَآতাأَنتُمْতোমরা (আছো)antumعَلَيْهِযে (অবস্থার) উপরেʿalayhiوَيَوْمَএবং যেদিনwayawmaيُرْجَعُونَতোমরা প্রত্যাবর্তিত হবেyur'jaʿūnaإِلَيْهِতাঁর দিকেilayhiفَيُنَبِّئُهُمতখন তিনি জানিয়ে দিবেন তাদেরকেfayunabbi-uhumبِمَاঐবিষয়ে যাbimāعَمِلُوا۟ ۗতারা কাজ করেছেʿamilūوَٱللَّهُআর আল্লাহwal-lahuبِكُلِّসম্পর্কে সবbikulliشَىْءٍকিছুshayinعَلِيمٌۢখুব জ্ঞাতʿalīmun٦٤
নিশ্চিত জেনে রেখ, আসমান ও যমীনে যা কিছু আছে সবই আল্লাহর। তোমরা যে অবস্থায় আছ তা তিনি জানেন। অতঃপর যেদিন তারা তাঁর কাছে ফিরে যাবে সেদিন তিনি তাদেরকে জানিয়ে দেবেন তারা যা করত, আল্লাহ সকল বিষয়ে সবচেয়ে বেশি অবগত।