২৩
আল-মু'মিনুন
المؤمنون
সূরা আল-মু'মিনুন (المؤمنون) পবিত্র কুরআনের ২৩ নম্বর অধ্যায় — মক্কা সূরা, যাতে ১১৮ টি আয়াত রয়েছে। মক্কী সূরাগুলো নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মদিনায় হিজরতের আগে নাজিল হয়েছিল এবং সাধারণত ঈমান, আল্লাহর একত্ব ও পরকালের ওপর জোর দেয়।
বুকমার্ক (0)
এখনো কোনো বুকমার্ক নেই। যেকোনো আয়াতের পাশে বুকমার্ক আইকনে ক্লিক করে সংরক্ষণ করুন।
বিসমিল্লাহ
بِسْمِনামেbis'miٱللَّهِআল্লাহ (র)l-lahiٱلرَّحْمَـٰنِপরম করুণাময়l-raḥmāniٱلرَّحِيمِঅসীম দয়ালুl-raḥīmi
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে
২৩:১
قَدْনিশ্চয়ইqadأَفْلَحَসফল হয়েছেaflaḥaٱلْمُؤْمِنُونَমু'মিনরাl-mu'minūna١
মু’মিনরা সফলকাম হয়ে গেছে।
২৩:২
ٱلَّذِينَযারা(এমন লোক যে)alladhīnaهُمْতারাhumفِىমধ্যেfīصَلَاتِهِمْসালাতসমূহের তাদেরṣalātihimخَـٰشِعُونَবিনয়ী-নম্র-ভীতkhāshiʿūna٢
যারা নিজেদের নামাযে বিনয় নম্রতা অবলম্বন করে।
২৩:৩
وَٱلَّذِينَএবং যারা (বৈশিষ্ট্য হলো যে)wa-alladhīnaهُمْতারাhumعَنِহ'তেʿaniٱللَّغْوِঅসার কথা কাজl-laghwiمُعْرِضُونَবিরত থাকেmuʿ'riḍūna٣
যারা অসার কথাবার্তা এড়িয়ে চলে।
২৩:৪
وَٱلَّذِينَএবং যারা (বৈশিষ্ট্য এও যে)wa-alladhīnaهُمْতারাhumلِلزَّكَوٰةِজাকাতের ব্যাপারেlilzzakatiفَـٰعِلُونَসক্রিয়fāʿilūna٤
যারা যাকাত দানে সক্রিয়।
২৩:৫
وَٱلَّذِينَএবং যারা (এটাও গুণ যে)wa-alladhīnaهُمْতারাhumلِفُرُوجِهِمْজন্যে তাদের লজ্জাস্থানগুলোরlifurūjihimحَـٰفِظُونَসংরক্ষকḥāfiẓūna٥
যারা নিজেদের যৌনাঙ্গকে সংরক্ষণ করে।
২৩:৬
إِلَّاতবে (এটা প্রযোজ্য নয়)illāعَلَىٰٓউপরʿalāأَزْوَٰجِهِمْতাদের স্ত্রীদেরazwājihimأَوْবাawمَاযাmāمَلَكَتْমালিক হয়েছেmalakatأَيْمَـٰنُهُمْতাদের ডান হাত (অর্থাৎ দাসী)aymānuhumفَإِنَّهُمْনিশ্চয়ই সেক্ষেত্রে তারাfa-innahumغَيْرُনয়ghayruمَلُومِينَনিন্দনীয়malūmīna٦
নিজেদের স্ত্রী ও মালিকানাভুক্ত দাসী ব্যতীত, কারণ এ ক্ষেত্রে তারা নিন্দা থেকে মুক্ত।
২৩:৭
فَمَنِতবে যেfamaniٱبْتَغَىٰকামনা করেib'taghāوَرَآءَবাইরেwarāaذَٰلِكَএরdhālikaفَأُو۟لَـٰٓئِكَসেক্ষেত্রে ঐসবলোকfa-ulāikaهُمُতারাইhumuٱلْعَادُونَসীমালঙ্ঘনকারীl-ʿādūna٧
এদের অতিরিক্ত যারা কামনা করে তারাই সীমালঙ্ঘনকারী।
২৩:৮
وَٱلَّذِينَএবং যারা (বৈশিষ্ট হলো যে)wa-alladhīnaهُمْতারাhumلِأَمَـٰنَـٰتِهِمْজন্যে তাদের আমানতসমূহেরli-amānātihimوَعَهْدِهِمْও তাদের প্রতিশ্রুতিরwaʿahdihimرَٰعُونَসংরক্ষণকারীrāʿūna٨
আর যারা নিজেদের আমানাত ও ওয়াদা পূর্ণ করে।
২৩:৯
وَٱلَّذِينَএবং যারা (বৈশিষ্ট্য হলো যে)wa-alladhīnaهُمْতারাhumعَلَىٰক্ষেত্রেʿalāصَلَوَٰتِهِمْতাদের সালাতসমুহেরṣalawātihimيُحَافِظُونَতারা যত্ন করেyuḥāfiẓūna٩
আর যারা নিজেদের নামাযের ব্যাপারে যত্নবান।
২৩:১০
أُو۟لَـٰٓئِكَঐসবলোকulāikaهُمُতারাইhumuٱلْوَٰرِثُونَ(সেই) উত্তরাধিকারীl-wārithūna١٠
তারাই হল উত্তরাধিকারী।
২৩:১১
ٱلَّذِينَযা্রাalladhīnaيَرِثُونَউত্তরাধিকারী হয়েছেyarithūnaٱلْفِرْدَوْسَফিরদাউসেরl-fir'dawsaهُمْতারাhumفِيهَاতার মধ্যেfīhāخَـٰلِدُونَচিরস্থায়ী হবেkhālidūna١١
তারা ফিরদাউসের উত্তরাধিকার লাভ করবে, যাতে তারা চিরস্থায়ী হবে।
২৩:১২
وَلَقَدْএবং নিশ্চয়ইwalaqadخَلَقْنَاসৃষ্টি করেছি আমরাkhalaqnāٱلْإِنسَـٰنَমানুষকেl-insānaمِنথেকেminسُلَـٰلَةٍۢনির্যাসsulālatinمِّنথেকেminطِينٍۢমাটিরṭīnin١٢
আমি মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি।
২৩:১৩
ثُمَّএরপরthummaجَعَلْنَـٰهُতাকে (মানুষকে) আমরা স্হাপন করিjaʿalnāhuنُطْفَةًۭশুক্ররূপেnuṭ'fatanفِىমধ্যেfīقَرَارٍۢআঁধারেরqarārinمَّكِينٍۢসুরক্ষিতmakīnin١٣
অতঃপর আমি তাকে শুক্রবিন্দু রূপে এক সংরক্ষিত আধারে স্থাপন করেছি।
২৩:১৪
ثُمَّএরপর (এই প্রক্রিয়ায়)thummaخَلَقْنَاআমরা সৃষ্টি করিkhalaqnāٱلنُّطْفَةَশুক্রবিন্দুকেl-nuṭ'fataعَلَقَةًۭজমাট রক্তরূপেʿalaqatanفَخَلَقْنَاঅতঃপর আমরা সৃষ্টি করিfakhalaqnāٱلْعَلَقَةَজমাট রক্তকেl-ʿalaqataمُضْغَةًۭমাংসপিন্ডেmuḍ'ghatanفَخَلَقْنَاঅতঃপর আমরা সৃষ্টি করিfakhalaqnāٱلْمُضْغَةَমাংসপিন্ডকেl-muḍ'ghataعِظَـٰمًۭاহাড়েʿiẓāmanفَكَسَوْنَاঅতঃপর আমরা ঢেকে দিইfakasawnāٱلْعِظَـٰمَহাড়কেl-ʿiẓāmaلَحْمًۭاগোশত (দ্বারা)laḥmanثُمَّএরপরthummaأَنشَأْنَـٰهُতাকে আমরা গড়ে তুলিanshanāhuخَلْقًاসৃষ্টিরূপেkhalqanءَاخَرَ ۚঅন্য একākharaفَتَبَارَكَঅতএব কত মহানfatabārakaٱللَّهُআল্লাহ্l-lahuأَحْسَنُ(যিনি) সর্বোত্তমaḥsanuٱلْخَـٰلِقِينَ(সব) স্রষ্টাদেরl-khāliqīna١٤
পরে আমি শুক্রবিন্দুকে পরিণত করি জমাট বাঁধা রক্তে, অতঃপর মাংসপিন্ডকে পরিণত করি হাড্ডিতে, অতঃপর হাড্ডিকে আবৃত করি মাংস দিয়ে, অতঃপর তাকে এক নতুন সৃষ্টিতে উন্নীত করি। কাজেই সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কতই না মহান!
২৩:১৫
ثُمَّএরপরthummaإِنَّكُمনিশ্চয়ই তোমরাinnakumبَعْدَপরেbaʿdaذَٰلِكَএরdhālikaلَمَيِّتُونَঅবশ্যই মৃত্যুবরণ করবেlamayyitūna١٥
এরপর তোমরা অবশ্যই মরবে।
২৩:১৬
ثُمَّএরপরthummaإِنَّكُمْনিশ্চয়ই তোমাদেরinnakumيَوْمَদিনেyawmaٱلْقِيَـٰمَةِক্বিয়ামাতেরl-qiyāmatiتُبْعَثُونَওঠানো হবেtub'ʿathūna١٦
তারপর কিয়ামাতের দিন তোমাদেরকে পুনরুত্থিত করা হবে।
২৩:১৭
وَلَقَدْআর নিশ্চয়ইwalaqadخَلَقْنَاআমরা সৃষ্টি করেছিkhalaqnāفَوْقَكُمْতোমাদের ওপরেfawqakumسَبْعَসাতটিsabʿaطَرَآئِقَপথṭarāiqaوَمَاএবং নাwamāكُنَّاআমরা ছিলামkunnāعَنِসম্পর্কেʿaniٱلْخَلْقِসৃষ্টিl-khalqiغَـٰفِلِينَঅমনোযোগীghāfilīna١٧
আমি তোমাদের উপরে সপ্ত স্তর সৃষ্টি করেছি, আমি (আমার) সৃষ্টির ব্যাপারে অমনোযোগী নই।
২৩:১৮
وَأَنزَلْنَاআর আমরা বর্ষণ করিwa-anzalnāمِنَহ'তেminaٱلسَّمَآءِআকাশl-samāiمَآءًۢপানিmāanبِقَدَرٍۢপরিমাণ মতোbiqadarinفَأَسْكَنَّـٰهُঅতঃপর তা আমরা সংরক্ষণ করিfa-askannāhuفِىমধ্যেfīٱلْأَرْضِ ۖমাটিরl-arḍiوَإِنَّاআর নিশ্চয়ই আমরাwa-innāعَلَىٰব্যাপারেʿalāذَهَابٍۭ(অন্যত্র) যাওয়ারdhahābinبِهِۦনিয়ে তাbihiلَقَـٰدِرُونَঅবশ্যই সক্ষমlaqādirūna١٨
আমি আকাশ থেকে পরিমিত বৃষ্টি বর্ষণ করি, অতঃপর আমি তা যমীনে সংরক্ষণ করি আর আমি পানিকে সরিয়ে দিতে অবশ্যই সক্ষম।
২৩:১৯
فَأَنشَأْنَاঅতঃপর আমরা সৃষ্টি করিfa-anshanāلَكُمজন্যে তোমাদেরlakumبِهِۦদিয়ে তাbihiجَنَّـٰتٍۢবাগানjannātinمِّن(দিয়ে) তৈরিminنَّخِيلٍۢখেজুরের (গাছ)nakhīlinوَأَعْنَـٰبٍۢও আঙ্গুরেরwa-aʿnābinلَّكُمْজন্যে তোমাদেরlakumفِيهَاতার মধ্যে (আছে)fīhāفَوَٰكِهُফলমূলfawākihuكَثِيرَةٌۭপ্রচুরkathīratunوَمِنْهَاআর তা হ'তেwamin'hāتَأْكُلُونَতোমরা খাওtakulūna١٩
অতঃপর আমি তা দিয়ে তোমাদের জন্য খেজুর ও আঙ্গুরের বাগান সৃষ্টি করি, ওতে তোমাদের জন্য আছে পর্যাপ্ত ফল, যাথেকে তোমরা খাও (আর সুখভোগ কর)।
২৩:২০
وَشَجَرَةًۭএবং গাছ (জয়তুনের)washajaratanتَخْرُجُবের হয়takhrujuمِنহ'তেminطُورِপাহাড়ṭūriسَيْنَآءَসিনাইয়েরsaynāaتَنۢبُتُউৎপন্ন হয়tanbutuبِٱلدُّهْنِতেল নিয়েbil-duh'niوَصِبْغٍۢএবং খাবার (তরকারিসহ)waṣib'ghinلِّلْـَٔاكِلِينَজন্যে খাদ্যগ্রহণকারীদেরlil'ākilīna٢٠
আর (আমি সৃষ্টি করি) এক বৃক্ষ যা সিনাই পর্বতে জন্মে, যাথেকে তেল উৎপন্ন হয়, আর ভক্ষণকারীদের জন্য রসনা তৃপ্তিকর।
২৩:২১
وَإِنَّএবং নিশ্চয়ইwa-innaلَكُمْজন্যে তোমাদেরlakumفِىমধ্যে (আছে)fīٱلْأَنْعَـٰمِগৃহপালিত পশুদেরl-anʿāmiلَعِبْرَةًۭ ۖঅবশ্যই শিক্ষাlaʿib'ratanنُّسْقِيكُمতোমাদেরকে পান করাই আমরাnus'qīkumمِّمَّاতা হ'তে যাmimmāفِىরয়েছেfīبُطُونِهَاতাদের পেটে (অর্থাৎ দুধ)buṭūnihāوَلَكُمْআর জন্যে তোমাদের (রয়েছে)walakumفِيهَاতাদের মধ্যেfīhāمَنَـٰفِعُউপকারিতাmanāfiʿuكَثِيرَةٌۭপ্রচুরkathīratunوَمِنْهَاআর তাদের মধ্য হ'তেwamin'hāتَأْكُلُونَতোমরা খাও (গোশত)takulūna٢١
আর গবাদি পশুর ভিতরে তোমাদের জন্য আছে অবশ্যই শিক্ষণীয় দৃষ্টান্ত। তাদের পেটে যা আছে তাত্থেকে আমি তোমাদেরকে পান করাই (দুধ) আর ওতে তোমাদের জন্য আছে বহুবিধ উপকার। তোমরা তাথেকে খাও (গোশত)।
২৩:২২
وَعَلَيْهَاএবং তাদের উপরwaʿalayhāوَعَلَىও উপরwaʿalāٱلْفُلْكِনৌযানেরl-ful'kiتُحْمَلُونَতোমাদের বহন করা হয়tuḥ'malūna٢٢
আর ওতে আর নৌযানে তোমরা আরোহণ কর।
২৩:২৩
وَلَقَدْআর নিশ্চয়ইwalaqadأَرْسَلْنَاআমরা পাঠিয়েছিarsalnāنُوحًاনূহকেnūḥanإِلَىٰপ্রতিilāقَوْمِهِۦতার জাতিরqawmihiفَقَالَতখন সে বলেছিলোfaqālaيَـٰقَوْمِ"হে আমার জাতিyāqawmiٱعْبُدُوا۟তোমরা ইবাদাত করোuʿ'budūٱللَّهَআল্লাহরl-lahaمَاনেইmāلَكُمজন্যে তোমাদেরlakumمِّنْকোনminإِلَـٰهٍইলাহilāhinغَيْرُهُۥٓ ۖতিনি ছাড়াghayruhuأَفَلَاকি তবুও নাafalāتَتَّقُونَতোমরা সাবধান হবে"tattaqūna٢٣
আমি নূহকে তাঁর সম্প্রদায়ের কাছে পাঠিয়েছিলাম। সে বলেছিল : ‘হে আমার জাতি! তোমরা আল্লাহর ‘ইবাদাত কর, তিনি ছাড়া তোমাদের কোন ইলাহ নেই, তোমরা কি (তাঁকে) ভয় করবে না?’
২৩:২৪
فَقَالَতখন বলেছিলোfaqālaٱلْمَلَؤُا۟প্রধান ব্যক্তিরাl-mala-uٱلَّذِينَ(তাদের) যারাalladhīnaكَفَرُوا۟অস্বীকার করেছিলোkafarūمِنমধ্য হ'তেminقَوْمِهِۦতার জাতিরqawmihiمَا"নয়māهَـٰذَآ"এই (ব্যক্তি)hādhāإِلَّاএ ছাড়া যেillāبَشَرٌۭএকজন মানুষbasharunمِّثْلُكُمْতোমাদেরই মতোmith'lukumيُرِيدُসে চায়yurīduأَنযেanيَتَفَضَّلَশ্রেষ্ঠত্ব লাভ করবেyatafaḍḍalaعَلَيْكُمْতোমাদের উপরʿalaykumوَلَوْআর যদিwalawشَآءَচাইতেনshāaٱللَّهُআল্লাহ্l-lahuلَأَنزَلَঅবশ্যই পাঠাতেনla-anzalaمَلَـٰٓئِكَةًۭফেরেশতাmalāikatanمَّاনাmāسَمِعْنَاআমরা শুনেছিsamiʿ'nāبِهَـٰذَاধরণের এ (কথা)bihādhāفِىٓমধ্যেfīءَابَآئِنَاআমাদের পিতৃপুরুষদেরābāināٱلْأَوَّلِينَপূর্বকালেরl-awalīna٢٤
তার সম্প্রদায়ের প্রধানগণ যারা কুফুরী করেছিল- বলেছিল : ‘এতো তোমাদের মত মানুষ ছাড়া কিছুই না, সে তোমাদের উপর প্রাধান্য লাভ করতে চায়, আল্লাহ (কাউকে নবীরূপে পাঠানোর) ইচ্ছে করলে তো তিনি ফেরেশতা পাঠাতেন, আমরা আমাদের পূর্ব পুরুষদের সময়ে এ সব কথা তো শুনিনি।’
২৩:২৫
إِنْনয়inهُوَসেhuwaإِلَّاএ ছাড়া যেillāرَجُلٌۢএকজন মানুষrajulunبِهِۦসাথে তার (আছে)bihiجِنَّةٌۭজ্বিনjinnatunفَتَرَبَّصُوا۟অতএব তোমরা অপেক্ষা করোfatarabbaṣūبِهِۦসম্পর্কে তারbihiحَتَّىٰপর্যন্তḥattāحِينٍۢকিছুকাল"ḥīnin٢٥
এতো এমন লোক যাকে পাগলামিতে পেয়েছে, কাজেই তার ব্যাপারে তোমরা কিছু কাল অপেক্ষা কর।
২৩:২৬
قَالَ(নূহ) বললোqālaرَبِّ"হে আমার রবrabbiٱنصُرْنِىআমাকে সাহায্য করোunṣur'nīبِمَاএ কারণে যেbimāكَذَّبُونِআমাকে তারা মিথ্যা সাব্যস্ত করেছে"kadhabūni٢٦
নূহ বলল : ‘হে আমার প্রতিপালক! তুমি আমাকে সাহায্য কর, কারণ তারা আমাকে মিথ্যেবাদী বলছে।’
২৩:২৭
فَأَوْحَيْنَآঅতঃপর আমরা ওহী করলামfa-awḥaynāإِلَيْهِতার প্রতিilayhiأَنِ"যেaniٱصْنَعِনির্মাণ করোiṣ'naʿiٱلْفُلْكَনৌকাl-ful'kaبِأَعْيُنِنَاসামনে আমাদের চোখেরbi-aʿyunināوَوَحْيِنَاও আমাদের ওহীর ভিত্তিতেwawaḥyināفَإِذَاঅতঃপর যখনfa-idhāجَآءَআসবেjāaأَمْرُنَاআমাদের নির্দেশamrunāوَفَارَও উথলে উঠবেwafāraٱلتَّنُّورُ ۙচুলাটিl-tanūruفَٱسْلُكْ(নৌকাতে) তখন উঠিয়ে নিবেfa-us'lukفِيهَاতার মধ্যেfīhāمِنধরণেরminكُلٍّۢপ্রত্যেক (জীব জন্তুর)kullinزَوْجَيْنِজোড়াzawjayniٱثْنَيْنِদুইটার (অর্থাৎ নর ও নারী)ith'nayniوَأَهْلَكَও তোমার পরিবারকেwa-ahlakaإِلَّاছাড়াillāمَنতাদেরmanسَبَقَপূর্বে নির্ধারিত হয়েছেsabaqaعَلَيْهِযাদের সম্পর্কেʿalayhiٱلْقَوْلُবাণী (সিদ্ধান্ত)l-qawluمِنْهُمْ ۖতাদের মধ্য হ'তেmin'humوَلَاএবং নাwalāتُخَـٰطِبْنِىআমাকে কিছু বলোtukhāṭib'nīفِىসম্পর্কেfīٱلَّذِينَ(তাদের) যারাalladhīnaظَلَمُوٓا۟ ۖঅত্যাচার করেছেẓalamūإِنَّهُمতারা নিশ্চয়ইinnahumمُّغْرَقُونَনিমজ্জিত হবেmugh'raqūna٢٧
তখন আমি তার কাছে ওয়াহী পাঠালাম- আমার দৃষ্টির সম্মুখে আমার নির্দেশ অনুযায়ী নৌযান তৈরি কর, অতঃপর যখন আমার নির্দেশ আসবে আর উনুন (পানিতে) উথলে উঠবে, তখন নৌকায় তুলে নাও প্রত্যেক জীবের এক এক জোড়া আর তোমার পরিবারবর্গকে, তাদের মধ্যে যাদের বিপক্ষে পূর্বে সিদ্ধান্ত হয়ে গেছে তাদেরকে বাদ দিয়ে। আর অন্যায়কারীদের পক্ষে আমার নিকট আবেদন করো না, তারা (বানে) ডুববেই।
২৩:২৮
فَإِذَاঅতঃপর যখনfa-idhāٱسْتَوَيْتَতুমি স্হির হবেis'tawaytaأَنتَতুমিantaوَمَنও যারাwamanمَّعَكَতোমার সাথেmaʿakaعَلَىউপরʿalāٱلْفُلْكِনৌকারl-ful'kiفَقُلِতখন বলোfaquliٱلْحَمْدُ"সব প্রশংসাl-ḥamduلِلَّهِজন্যে আল্লাহরইlillahiٱلَّذِىযিনিalladhīنَجَّىٰنَاআমাদেরকে উদ্ধার করেছেনnajjānāمِنَহ'তেminaٱلْقَوْمِজাতিl-qawmiٱلظَّـٰلِمِينَসীমালঙ্ঘনকারী"l-ẓālimīna٢٨
যখন তুমি নৌযানে উঠে যাবে, তুমি আর তোমার সঙ্গীরা- তখন বলবে : ‘সকল প্রশংসা আল্লাহরই যিনি আমাদেরকে যালিম সম্প্রদায় থেকে উদ্ধার করেছেন।’
২৩:২৯
وَقُلএবং বলোwaqulرَّبِّ"হে আমার রবrabbiأَنزِلْنِىআমাকে অবতরণ করাওanzil'nīمُنزَلًۭاঅবতরণস্থানেmunzalanمُّبَارَكًۭاকল্যাণকরmubārakanوَأَنتَআর তুমিwa-antaخَيْرُউত্তমkhayruٱلْمُنزِلِينَঅবতীর্ণকারীদের (মধ্যে)"l-munzilīna٢٩
আর বলো : হে আমার প্রতিপালক! আমাকে কল্যাণকরভাবে নামিয়ে দাও, নামানোতে তুমিই সর্বোত্তম।
২৩:৩০
إِنَّনিশ্চয়ইinnaفِىমধ্যে (রয়েছে)fīذَٰلِكَএরdhālikaلَـَٔايَـٰتٍۢঅবশ্যই নিদর্শনlaāyātinوَإِنআর নিশ্চয়ইwa-inكُنَّاআমরাই ছিলামkunnāلَمُبْتَلِينَঅবশ্যই পরীক্ষাকারীlamub'talīna٣٠
এতে অবশ্যই নিদর্শন রয়েছে (মানুষের বুঝার জন্য), আমি (মানুষকে) পরীক্ষা করি।
২৩:৩১
ثُمَّএরপরthummaأَنشَأْنَاআমরা সৃষ্টি করেছিanshanāمِنۢথেকেminبَعْدِهِمْপর তাদেরbaʿdihimقَرْنًاজাতিqarnanءَاخَرِينَঅন্য একākharīna٣١
অতঃপর তাদের পর আরেক মানব বংশ (‘আদ সম্প্রদায়কে) সৃষ্টি করেছিলাম।
২৩:৩২
فَأَرْسَلْنَاঅতঃপর আমরা পাঠিয়েছিfa-arsalnāفِيهِمْতাদের মধ্যেfīhimرَسُولًۭاএকজনকে রাসূলরূপেrasūlanمِّنْهُمْতাদেরই মধ্য হ'তেmin'humأَنِ(তার দাওয়াত এ ছিলো) যেaniٱعْبُدُوا۟"তোমরা ইবাদাত করোuʿ'budūٱللَّهَআল্লাহরl-lahaمَاনেইmāلَكُمজন্যে তোমাদেরlakumمِّنْকোনminإِلَـٰهٍইলাহilāhinغَيْرُهُۥٓ ۖতিনি ছাড়াghayruhuأَفَلَاকি তবুও নাafalāتَتَّقُونَতোমরা সাবধান হবে"tattaqūna٣٢
আর তাদের মাঝে তাদেরই একজনকে রসূল করে পাঠিয়েছিলাম এই বলে যে, তোমরা আল্লাহর ‘ইবাদাত কর, তিনি ছাড়া তোমাদের কোন ইলাহ নেই, তবুও কি তোমরা (তাঁকে) ভয় করবে না?
২৩:৩৩
وَقَالَএবং বলেছিলোwaqālaٱلْمَلَأُপ্রধান ব্যক্তিরাl-mala-uمِنমধ্য হ'তেminقَوْمِهِতার জাতিরqawmihiٱلَّذِينَযারাalladhīnaكَفَرُوا۟অস্বীকার করেছিলোkafarūوَكَذَّبُوا۟ও মিথ্যারোপ করেছিলোwakadhabūبِلِقَآءِপ্রতি সাক্ষাতেরbiliqāiٱلْـَٔاخِرَةِপরকালেরl-ākhiratiوَأَتْرَفْنَـٰهُمْএবং তাদেরকে আমরা স্বাচ্ছন্দ্য দিয়েছিলামwa-atrafnāhumفِىমধ্যেfīٱلْحَيَوٰةِজীবনেরl-ḥayatiٱلدُّنْيَاদুনিয়ারl-dun'yāمَا"নয়māهَـٰذَآসেhādhāإِلَّاএ ছাড়াillāبَشَرٌۭএকজন মানুষbasharunمِّثْلُكُمْতোমাদেরই মতোmith'lukumيَأْكُلُসে খায়yakuluمِمَّاতা হ'তেmimmāتَأْكُلُونَতোমরা খাওtakulūnaمِنْهُযা হ'তেmin'huوَيَشْرَبُএবং পান করেwayashrabuمِمَّاতা হ'তে যাmimmāتَشْرَبُونَতোমরা পান করোtashrabūna٣٣
কিন্তু তার সম্প্রদায়ের প্রধানগণ- যারা কুফুরী করেছিল, আর আখিরাতের সাক্ষাৎকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছিল, যাদেরকে আমি পার্থিব জীবনে সুখ স্বাচ্ছন্দ্য দিয়েছিলাম- বলেছিল : ‘সে তো তোমাদের মত মানুষ ছাড়া কিছু নয়। তোমরা যা খাও, সেও তাই খায়, তোমরা যা পান কর, সেও তাই পান করে।
২৩:৩৪
وَلَئِنْআর অবশ্যই যদিwala-inأَطَعْتُمতোমরা আনুগত্য করোaṭaʿtumبَشَرًۭاএকজন মানুষেরbasharanمِّثْلَكُمْতোমাদের মতোmith'lakumإِنَّكُمْনিশ্চয়ই তোমরাinnakumإِذًۭاতাহ'লেidhanلَّخَـٰسِرُونَক্ষতিগ্রস্ত হবেlakhāsirūna٣٤
তোমরা যদি তোমাদের মতই একজন মানুষের আনুগত্য কর, তাহলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে।
২৩:৩৫
أَيَعِدُكُمْকি তোমাদেরকে প্রতিশ্রুতি দেয়ayaʿidukumأَنَّكُمْযে তোমরাannakumإِذَاযখনidhāمِتُّمْমরে যাবেmittumوَكُنتُمْও তোমরা হবেwakuntumتُرَابًۭاমাটিturābanوَعِظَـٰمًاও হাড়waʿiẓāmanأَنَّكُمনিশ্চয়ই তোমরাannakumمُّخْرَجُونَ(কবর হ'তে) তোমাদেরকে বের করা হবেmukh'rajūna٣٥
সে কি তোমাদের সঙ্গে এই ওয়া‘দা করে যে, যখন তোমরা মরে যাবে আর মাটি ও হাড্ডিতে পরিণত হবে তখন তোমাদেরকে আবার জীবিত করা হবে।
২৩:৩৬
۞ هَيْهَاتَ(অসম্ভব) দূরেhayhātaهَيْهَاتَ(অসম্ভব) বহুদূরেhayhātaلِمَاবিষয়ে যারlimāتُوعَدُونَতোমাদের প্রতিশ্রুতি দেয়া হচ্ছেtūʿadūna٣٦
দূরে ওটা, বহু দূরে যার ওয়া‘দা তোমাদেরকে দেয়া হচ্ছে।
২৩:৩৭
إِنْনাinهِىَতাhiyaإِلَّاএ ছাড়া যেillāحَيَاتُنَاআমাদের জীবনḥayātunāٱلدُّنْيَاদুুনিয়ারইl-dun'yāنَمُوتُ(শুধু এখানেই) আমরা মরিnamūtuوَنَحْيَاও আমরা বাঁচিwanaḥyāوَمَاএবং নাwamāنَحْنُআমরাnaḥnuبِمَبْعُوثِينَউত্থিত হবোbimabʿūthīna٣٧
আমাদের এ দুনিয়ার জীবন ছাড়া কিছুই নেই, এখানেই আমরা মরি বাঁচি, আমাদেরকে কক্ষনো আবার উঠানো হবে না।
২৩:৩৮
إِنْনয়inهُوَসেhuwaإِلَّاএ ছাড়াillāرَجُلٌএক ব্যক্তিrajulunٱفْتَرَىٰরচনা করেছেif'tarāعَلَىসম্পর্কেʿalāٱللَّهِআল্লাহl-lahiكَذِبًۭاমিথ্যাkadhibanوَمَاআর নইwamāنَحْنُআমরাnaḥnuلَهُۥউপর তারlahuبِمُؤْمِنِينَমু'মিন"bimu'minīna٣٨
সে তো এমন এক ব্যক্তি যে আল্লাহ সম্পর্কে মিথ্যে বানিয়ে নিয়েছে। আমরা তাকে বিশ্বাস করি না।’
২৩:৩৯
قَالَ(রাসূল) বললqālaرَبِّ"হে আমার রবrabbiٱنصُرْنِىআমাকে সাহায্য করোunṣur'nīبِمَاএ কারণে যেbimāكَذَّبُونِআমার উপর তারা মিথ্যারোপ করেছে"kadhabūni٣٩
(নবী) বলল : ‘হে আমার প্রতিপালক! তারা আমাকে মিথ্যেবাদী বলে দোষারোপ করছে- এ ব্যাপারে তুমি আমাকে সাহায্য কর।’
২৩:৪০
قَالَ(আল্লাহ) বললেনqālaعَمَّا"হ'তে ঐবিষয়ʿammāقَلِيلٍۢ"অল্প পরে (অচিরেই)qalīlinلَّيُصْبِحُنَّঅবশ্যই তারা হবেlayuṣ'biḥunnaنَـٰدِمِينَঅনুতপ্ত"nādimīna٤٠
আল্লাহ বললেন, ‘অল্প সময়ের মধ্যেই তারা অনুতপ্ত হবে।’
২৩:৪১
فَأَخَذَتْهُمُঅতঃপর তাদেরকে ধরলোfa-akhadhathumuٱلصَّيْحَةُএক মহাগর্জনl-ṣayḥatuبِٱلْحَقِّসাথে ন্যায়েরbil-ḥaqiفَجَعَلْنَـٰهُمْঅতঃপর তাদেরকে আমরা করেছিলামfajaʿalnāhumغُثَآءًۭ ۚঢেউ তাড়িত আবর্জনার (মতো)ghuthāanفَبُعْدًۭاসুতরাং দূর হোক (অর্থাৎ ধ্বংস আসুক)fabuʿ'danلِّلْقَوْمِজন্যে (এমন) জাতিরlil'qawmiٱلظَّـٰلِمِينَ(যারা) সীমালঙ্ঘনকারীl-ẓālimīna٤١
অতঃপর সত্যি সত্যিই এক ভয়ঙ্কর শব্দ তাদেরকে আঘাত করল আর তাদেরকে ভাগাড়ে পরিণত করলাম, কাজেই ধ্বংস হোক পাপী সম্প্রদায়।
২৩:৪২
ثُمَّএরপরthummaأَنشَأْنَاআমরা সৃষ্টি করলামanshanāمِنۢথেকেminبَعْدِهِمْপর তাদেরbaʿdihimقُرُونًا(বহু) জাতিqurūnanءَاخَرِينَঅন্যান্যākharīna٤٢
অতঃপর তাদের পরে আমি বহু জাতি সৃষ্টি করেছিলাম।
২৩:৪৩
مَاনাmāتَسْبِقُতাড়াতাড়ি এগিয়ে আনতে পারেtasbiquمِنْকোনminأُمَّةٍজাতিummatinأَجَلَهَاতার নির্ধারিত সময়ajalahāوَمَاআর নাwamāيَسْتَـْٔخِرُونَদেরি করতে পারেyastakhirūna٤٣
কোন জাতিই তাদের নির্দিষ্ট কালকে অগ্র পশ্চাৎ করতে পারে না।
২৩:৪৪
ثُمَّএরপরthummaأَرْسَلْنَاআমরা পাঠিয়েছিarsalnāرُسُلَنَاআমাদের রাসূলগণকেrusulanāتَتْرَا ۖএকের পর একtatrāكُلَّযখনইkullaمَاযাmāجَآءَএসেছেjāaأُمَّةًۭকোন জাতির (নিকট)ummatanرَّسُولُهَاতার রাসূলrasūluhāكَذَّبُوهُ ۚতাকে তারা মিথ্যাবাদী বলেছেkadhabūhuفَأَتْبَعْنَاঅতঃপর আমরা পিছনে চললাম (অর্থাৎ ধ্বংস করলাম)fa-atbaʿnāبَعْضَهُمতাদের একের পরbaʿḍahumبَعْضًۭاএকbaʿḍanوَجَعَلْنَـٰهُمْও আমরা বানিয়েছি তাদেরকেwajaʿalnāhumأَحَادِيثَ ۚকাহিনীর (মতো)aḥādīthaفَبُعْدًۭاসুতরাং দূর হোক (অর্থাৎ ধ্বংস আসুক)fabuʿ'danلِّقَوْمٍۢজন্যে (এমন) জাতিরliqawminلَّا(যারা) নাlāيُؤْمِنُونَঈমান আনেyu'minūna٤٤
এরপর একাদিক্রমে আমি আমার রসূলদেরকে পাঠিয়েছি। যখনই কোন জাতির কাছে তাদের রসূল এসেছে, তারা তাকে মিথ্যে বলে প্রত্যাখ্যান করেছে, অতঃপর শাস্তি প্রাপ্তির ব্যাপারে তারা একে অন্যের অনুসরণ করেছে, অতঃপর তাদেরকে কাহিনী বানিয়ে দিলাম। কাজেই যে জাতি ঈমান আনে না তারা ধ্বংস হোক!
২৩:৪৫
ثُمَّএরপরthummaأَرْسَلْنَاআমরা পাঠালামarsalnāمُوسَىٰমূসাকেmūsāوَأَخَاهُও তার ভাইwa-akhāhuهَـٰرُونَহারূনকেhārūnaبِـَٔايَـٰتِنَاসহ আমাদের নিদর্শনাবলীbiāyātināوَسُلْطَـٰنٍۢও প্রমাণ (সহ)wasul'ṭāninمُّبِينٍসুস্পষ্টmubīnin٤٥
অতঃপর আমি মূসা ও তার ভাই হারূনকে পাঠিয়েছিলাম নিদর্শন আর সুস্পষ্ট প্রমাণ সহকারে।
২৩:৪৬
إِلَىٰপ্রতিilāفِرْعَوْنَফিরআউনেরfir'ʿawnaوَمَلَإِي۟هِۦও তার সভাষদদের (প্রতি)wamala-ihiفَٱسْتَكْبَرُوا۟কিন্তু তারা অহংকার করলোfa-is'takbarūوَكَانُوا۟ও তারা ছিলোwakānūقَوْمًاজাতিqawmanعَالِينَউদ্ধতʿālīna٤٦
ফেরাউন ও তার প্রধানগণের কাছে। কিন্তু তারা অহংকার করল, তারা ছিল এক উদ্ধত জাতি।
২৩:৪৭
فَقَالُوٓا۟অতঃপর তারা বললোfaqālūأَنُؤْمِنُ"কি ঈমান আনবো আমরাanu'minuلِبَشَرَيْنِমানুষের উপর দুজনlibasharayniمِثْلِنَاআমাদের মতোmith'lināوَقَوْمُهُمَاঅথচ তাদের উভয়ের জাতিwaqawmuhumāلَنَاজন্যে আমাদেরlanāعَـٰبِدُونَদাস-দাসী (হয়ে আছে)"ʿābidūna٤٧
তারা বলল, ‘আমরা কি আমাদেরই মত দু’জন লোকের প্রতি বিশ্বাস স্থাপন করব, অথচ তাদের সম্প্রদায় আমাদের দাস?’
২৩:৪৮
فَكَذَّبُوهُمَاঅতএব উভয়কে তারা মিথ্যারোপ করলোfakadhabūhumāفَكَانُوا۟অতঃপর তারা হলোfakānūمِنَঅন্তর্ভুক্তminaٱلْمُهْلَكِينَধ্বংসপ্রাপ্তদেরl-muh'lakīna٤٨
তারা তাদের দু’জনকে মিথ্যে বলে প্রত্যাখ্যান করল, ফলে তারা ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল।
২৩:৪৯
وَلَقَدْআর নিশ্চয়ইwalaqadءَاتَيْنَاআমরা দিয়েছিলামātaynāمُوسَىমূসাকেmūsāٱلْكِتَـٰبَকিতাবl-kitābaلَعَلَّهُمْযাতে তারাlaʿallahumيَهْتَدُونَসৎ পথ পায়yahtadūna٤٩
আমি মূসাকে কিতাব দিয়েছিলাম যাতে তারা সঠিক পথ পেতে পারে।
২৩:৫০
وَجَعَلْنَاআর আমরা করেছিwajaʿalnāٱبْنَপুত্রকেib'naمَرْيَمَমারইয়ামেরmaryamaوَأُمَّهُۥٓও তার মাকেwa-ummahuءَايَةًۭএক নিদর্শনāyatanوَءَاوَيْنَـٰهُمَآএবং উভয়কে আশ্রয় দিয়েছিলাম আমরাwaāwaynāhumāإِلَىٰদিকেilāرَبْوَةٍۢউচ্চভূমিরrabwatinذَاتِউপযোগীdhātiقَرَارٍۢঅবস্থানেরqarārinوَمَعِينٍۢও ঝর্ণা (বিশিষ্ট)wamaʿīnin٥٠
আমি মারইয়াম-পুত্র আর তার মাকে নিদর্শন করেছিলাম আর তাদেরকে স্বস্তি নিরাপত্তা ও ঝর্ণা বিশিষ্ট উচ্চ স্থানে আশ্রয় দিয়েছিলাম।
২৩:৫১
يَـٰٓأَيُّهَا(আর বলেছিলাম) হেyāayyuhāٱلرُّسُلُরাসূলরাl-rusuluكُلُوا۟তোমরা খাওkulūمِنَহ'তেminaٱلطَّيِّبَـٰتِপবিত্র (বস্তু)l-ṭayibātiوَٱعْمَلُوا۟ও তোমরা কাজ করোwa-iʿ'malūصَـٰلِحًا ۖসৎṣāliḥanإِنِّىনিশ্চয়ই আমিinnīبِمَاসে সম্পর্কে যাbimāتَعْمَلُونَতোমরা কাজ করোtaʿmalūnaعَلِيمٌۭখুব অবহিতʿalīmun٥١
হে রসূলগণ! পবিত্র বস্তু আহার কর, আর সৎ কাজ কর, তোমরা যা কর সে সম্পর্কে আমি পূর্ণরূপে অবগত।
২৩:৫২
وَإِنَّএবং নিশ্চয়ইwa-innaهَـٰذِهِۦٓএইhādhihiأُمَّتُكُمْতোমাদের জাতিummatukumأُمَّةًۭজাতিummatanوَٰحِدَةًۭএকইwāḥidatanوَأَنَا۠আর আমিwa-anāرَبُّكُمْতোমাদে্র রবrabbukumفَٱتَّقُونِসুতরাং আমাকেই তোমরা ভয় করোfa-ittaqūni٥٢
তোমাদের এসব উম্মাত তো একই উম্মাত, আর আমিই তোমাদের প্রতিপালক, কাজেই আমাকেই ভয় কর।
২৩:৫৩
فَتَقَطَّعُوٓا۟কিন্তু (লোকেরা) বিভক্ত করলোfataqaṭṭaʿūأَمْرَهُمতাদের কাজকেamrahumبَيْنَهُمْতাদের মাঝেbaynahumزُبُرًۭا ۖটুকরো টুকরো করেzuburanكُلُّপ্রত্যেকkulluحِزْبٍۭদলইḥiz'binبِمَاযাbimāلَدَيْهِمْকাছে তাদের (আছে)ladayhimفَرِحُونَ(তা নিয়েই) আনন্দিতfariḥūna٥٣
কিন্তু মানুষ তাদের কর্তব্য কর্মকে বহুধা বিভক্ত করে ফেলেছে, আর প্রত্যেক দলই তাদের কাছে যা আছে তাই নিয়ে আনন্দিত।
২৩:৫৪
فَذَرْهُمْসুতরাং ছেড়ে দাও তাদেরকেfadharhumفِىমধ্যেfīغَمْرَتِهِمْতাদের বিভ্রান্তিরghamratihimحَتَّىٰপর্যন্তḥattāحِينٍএক নির্দিষ্ট সময়ḥīnin٥٤
কাজেই তাদেরকে কিছুকাল তাদের অজ্ঞানতাপ্রসূত বিভ্রান্তিতে থাকতে দাও।
২৩:৫৫
أَيَحْسَبُونَকি তারা মনে করেছেayaḥsabūnaأَنَّمَاযেহেতুannamāنُمِدُّهُمসাহায্য করে যাচ্ছি আমরা তাদেরnumidduhumبِهِۦমাধ্যমে তারbihiمِنদিয়েminمَّالٍۢধন-সম্পদmālinوَبَنِينَও সন্তান-সন্তুতিwabanīna٥٥
তারা কি ভেবে নিয়েছে, আমি যে তাদেরকে ধনৈশ্বর্য ও সন্তানাদির প্রাচুর্য দিয়ে সাহায্য করেছি
২৩:৫৬
نُسَارِعُআমরা দ্রুত নিয়ে যাচ্ছিnusāriʿuلَهُمْতাদেরকেlahumفِىদিকেfīٱلْخَيْرَٰتِ ۚকল্যাণেরl-khayrātiبَلবরংbalلَّاনাlāيَشْعُرُونَতারা বুঝেyashʿurūna٥٦
এর দ্বারা কি তাদের কল্যাণ ত্বরান্বিত করছি? না, তারা বুঝে না।
২৩:৫৭
إِنَّনিশ্চয়ইinnaٱلَّذِينَযাদের (অবস্থা এই যে)alladhīnaهُمতারাhumمِّنْকারণেminخَشْيَةِভয়েরkhashyatiرَبِّهِمতাদের রবেরrabbihimمُّشْفِقُونَভীত-সন্ত্রস্তmush'fiqūna٥٧
নিশ্চয় যারা তাদের প্রতিপালকের ভয়ে ভীত-সন্ত্রস্ত হয়ে থাকে,
২৩:৫৮
وَٱلَّذِينَএবং যাদের (অবস্থা এই যে)wa-alladhīnaهُمতারাhumبِـَٔايَـٰتِউপর আয়াতসমূহেরbiāyātiرَبِّهِمْতাদের রবেরrabbihimيُؤْمِنُونَঈমান আনেyu'minūna٥٨
যারা তাদের প্রতিপালকের নিদর্শনাবলীতে বিশ্বাস স্থাপন করে,
২৩:৫৯
وَٱلَّذِينَএবং যাদের (অবস্থা এই যে)wa-alladhīnaهُمতারাhumبِرَبِّهِمْসাথে তাদের রবেরbirabbihimلَاনাlāيُشْرِكُونَশরীক করে (কাউকে)yush'rikūna٥٩
যারা তাদের প্রতিপালকের সঙ্গে শরীক করে না,
২৩:৬০
وَٱلَّذِينَএবং যারা (এমন যে)wa-alladhīnaيُؤْتُونَ(যখন) দান করেyu'tūnaمَآযা কিছুmāءَاتَوا۟দান করারātawوَّقُلُوبُهُمْএ অবস্থায় যে তাদের অন্তরwaqulūbuhumوَجِلَةٌকম্পিত থাকেwajilatunأَنَّهُمْ(এ ভেবে) যে তারাannahumإِلَىٰদিকেilāرَبِّهِمْতাদের রবেরrabbihimرَٰجِعُونَপ্রত্যাবর্তনকারীrājiʿūna٦٠
যারা তাদের দানের বস্তু দান করে আর তাদের অন্তর ভীত শংকিত থাকে এ জন্যে যে, তাদেরকে তাদের প্রতিপালকের কাছে ফিরে যেতে হবে।
২৩:৬১
أُو۟لَـٰٓئِكَঐসবলোকulāikaيُسَـٰرِعُونَদ্রুত সম্পাদন করেyusāriʿūnaفِىদিকেfīٱلْخَيْرَٰتِকল্যাণেরl-khayrātiوَهُمْআর তারাইwahumلَهَاজন্যে তারlahāسَـٰبِقُونَঅগ্রগামী হয়sābiqūna٦١
এরাই কল্যাণকাজে দ্রুতগতি, আর তাতে তারা অগ্রগামী।
২৩:৬২
وَلَاএবং নাwalāنُكَلِّفُদায়িত্ব দিই আমরাnukallifuنَفْسًاকাউকেnafsanإِلَّاএ ছাড়াillāوُسْعَهَا ۖতার সাধ্যwus'ʿahāوَلَدَيْنَاআর আমাদের কাছে (আছে)waladaynāكِتَـٰبٌۭএক কিতাব (আমলনামা)kitābunيَنطِقُব্যক্ত করে (যা)yanṭiquبِٱلْحَقِّ ۚভাবে যথাযথbil-ḥaqiوَهُمْএবং তাদেরকেwahumلَاনাlāيُظْلَمُونَঅত্যাচার করা হবেyuẓ'lamūna٦٢
আমি কাউকে তার সাধ্যাতীত কষ্ট দেই না, আর আমার কাছে এমন এক কিতাব আছে যা সত্য বলে, আর তাদের প্রতি মোটেই যুলম করা হবে না।
২৩:৬৩
بَلْবরংbalقُلُوبُهُمْতাদের অন্তর (রয়েছে)qulūbuhumفِىমধ্যেfīغَمْرَةٍۢঅজ্ঞানতারghamratinمِّنْহ'তেminهَـٰذَاএ (বিষয়ে)hādhāوَلَهُمْআর রয়েছে তাদেরwalahumأَعْمَـٰلٌۭঅনেক কাজaʿmālunمِّنথেকেminدُونِছাড়াdūniذَٰلِكَএই (পূর্ব বর্ণিত নিয়মের)dhālikaهُمْতারাhumلَهَاজন্যে যারlahāعَـٰمِلُونَকরে যাচ্ছেʿāmilūna٦٣
বরং তাদের অন্তর এ বিষয়ে অজ্ঞানতায় আচ্ছন্ন হয়ে আছে, এছাড়া তাদের আরো (মন্দ) কাজ আছে যা তারা করতে থাকবে।
২৩:৬৪
حَتَّىٰٓশেষ পর্যন্তḥattāإِذَآযখনidhāأَخَذْنَاআমরা পাকড়াও করবোakhadhnāمُتْرَفِيهِمতাদের ঐশ্বর্যশালীদেরকেmut'rafīhimبِٱلْعَذَابِদিয়ে শাস্তিbil-ʿadhābiإِذَاতখনidhāهُمْতারাhumيَجْـَٔرُونَচিৎকার করে উঠবেyajarūna٦٤
অবশেষে আমি যখন তাদের (অর্থাৎ কাফিরদের) মধ্যে বিত্ত সম্পদশালীদেরকে শাস্তি দ্বারা পাকড়াও করব, তখন তারা চিৎকার জুড়ে দেবে।
২৩:৬৫
لَا"নাlāتَجْـَٔرُوا۟(বলা হবে) চিৎকার করোtajarūٱلْيَوْمَ ۖআজl-yawmaإِنَّكُمনিশ্চয়ই তোমাদেরকেinnakumمِّنَّاআমাদের হ'তেminnāلَاনাlāتُنصَرُونَসাহায্য করা হবেtunṣarūna٦٥
(বলা হবে) ‘আজ চিৎকার করো না, আমার কাছ থেকে তোমরা সাহায্য পাবে না।’
২৩:৬৬
قَدْনিশ্চয়ইqadكَانَتْহতোkānatءَايَـٰتِىআমার আয়াতগুলোকেāyātīتُتْلَىٰতিলাওয়াত করা হতোtut'lāعَلَيْكُمْতোমাদের কাছেʿalaykumفَكُنتُمْতখন তোমরা ছিলেfakuntumعَلَىٰٓউপরʿalāأَعْقَـٰبِكُمْতোমাদের গোড়ালির (পিছনে)aʿqābikumتَنكِصُونَপিছিয়ে আসতেtankiṣūna٦٦
আমার আয়াত তোমাদের কাছে পড়ে শোনানো হত, কিন্তু তোমরা গোড়ালির ভরে পিছনে ঘুরে দাঁড়াতে।
২৩:৬৭
مُسْتَكْبِرِينَঅহংকারী হয়ে (গুরুত্ব দিতে না)mus'takbirīnaبِهِۦসম্পর্কে এbihiسَـٰمِرًۭاগল্পগুজবে মেতেsāmiranتَهْجُرُونَতোমরা অর্থহীন কথা বলতে"tahjurūna٦٧
অহংকারবশতঃ (কুরআন) সম্পর্কে অর্থহীন কথা বলতে যেমন কেউ রাতে গল্প বলে।
২৩:৬৮
أَفَلَمْকি তবে নাafalamيَدَّبَّرُوا۟তারা চিন্তা ভাবনা করেyaddabbarūٱلْقَوْلَ(এই) বাণী (সম্পর্কে)l-qawlaأَمْঅথবাamجَآءَهُم(সে) এসেছে তাদের (কাছে)jāahumمَّا(এমন কিছু নিয়ে) যাmāلَمْনিlamيَأْتِআসেyatiءَابَآءَهُمُতাদের পিতৃপুরুষদের (কাছে)ābāahumuٱلْأَوَّلِينَপূর্বেকারl-awalīna٦٨
তাহলে তারা কি (আল্লাহর) এ বাণী সম্পর্কে চিন্তা-ভাবনা করে না? কিংবা তাদের কাছে এমন কিছু (নতুন বস্তু) এসেছে যা তাদের পূর্বপুরুষদের কাছে আসেনি?
২৩:৬৯
أَمْঅথবাamلَمْনাlamيَعْرِفُوا۟তারা চিনেyaʿrifūرَسُولَهُمْতাদের রাসূলকেrasūlahumفَهُمْতাই তারাfahumلَهُۥপ্রতি তারlahuمُنكِرُونَঅস্বীকারকারী হয়েছেmunkirūna٦٩
কিংবা তারা কি তাদের রসূলকে চিনতে পারে না এজন্য তারা তাকে অস্বীকার করছে
২৩:৭০
أَمْঅথবাamيَقُولُونَতারা বলেyaqūlūnaبِهِۦ"তার সাথে (আছে)bihiجِنَّةٌۢ ۚজ্বিন"jinnatunبَلْবরংbalجَآءَهُمসে এসেছে তাদের (নিকট)jāahumبِٱلْحَقِّনিয়ে সত্যকেbil-ḥaqiوَأَكْثَرُهُمْঅথচ অধিকাংশ তাদেরwa-aktharuhumلِلْحَقِّপ্রতি সত্যেরlil'ḥaqqiكَـٰرِهُونَঅপছন্দকারীkārihūna٧٠
অথবা তারা কি বলে যে, সে উন্মাদ? না, প্রকৃতপক্ষে সে তাদের কাছে সত্য নিয়ে এসেছে, কিন্তু তাদের অধিকাংশই সত্যকে অপছন্দ করে।
২৩:৭১
وَلَوِআর যদিwalawiٱتَّبَعَঅনুসরণ করতোittabaʿaٱلْحَقُّসত্য্l-ḥaquأَهْوَآءَهُمْকামনা-বাসনার তাদেরahwāahumلَفَسَدَتِঅবশ্যই বিশৃঙ্খল হয়ে পড়তোlafasadatiٱلسَّمَـٰوَٰتُআকাশমন্ডলিl-samāwātuوَٱلْأَرْضُও পৃথিবীwal-arḍuوَمَنআর যাকিছু (আছে)wamanفِيهِنَّ ۚতাদের মাঝেfīhinnaبَلْবরংbalأَتَيْنَـٰهُمতাদেরকে আমরা দিয়েছিataynāhumبِذِكْرِهِمْবিষয়কে তাদের উপদেশের (অর্থাৎ কুরআন)bidhik'rihimفَهُمْকিন্তু তারাfahumعَنহ'তেʿanذِكْرِهِمউপদেশ তাদেরdhik'rihimمُّعْرِضُونَমুখ ফিরিয়ে নিচ্ছেmuʿ'riḍūna٧١
সত্য যদি তাদের ইচ্ছে-আকাঙ্ক্ষার অনুসারী হত তাহলে আকাশ পৃথিবী আর এ দু’য়ের মাঝে যা আছে সব লন্ডভন্ড হয়ে যেত। (তাদের কামনা-বাসনার) বিপরীতে আমি তাদেরকে দিয়েছি তাদের জন্য উপদেশবাণী কিন্তু তারা উপদেশবাণী থেকে মুখ ফিরিয়ে রাখে।
২৩:৭২
أَمْঅথবা কিamتَسْـَٔلُهُمْতাদের (নিকট) তুমি চাচ্ছোtasaluhumخَرْجًۭاকোন প্রতিদানkharjanفَخَرَاجُঅথচ প্রতিদানfakharājuرَبِّكَতোমার রবেরইrabbikaخَيْرٌۭ ۖউত্তমkhayrunوَهُوَআর তিনিইwahuwaخَيْرُউত্তমkhayruٱلرَّٰزِقِينَজীবিকাদাতাদেরl-rāziqīna٧٢
অথবা তুমি কি তাদের কাছ থেকে কোন প্রতিদান চাও? তোমার প্রতিপালকের প্রতিদানই সর্বোত্তম, আর তিনিই সর্বশ্রেষ্ঠ রিযকদাতা।
২৩:৭৩
وَإِنَّكَআর তুমি নিশ্চয়ইwa-innakaلَتَدْعُوهُمْঅবশ্যই ডাকছো তাদেরকেlatadʿūhumإِلَىٰদিকেilāصِرَٰطٍۢপথেরṣirāṭinمُّسْتَقِيمٍۢসরল-সোজাmus'taqīmin٧٣
তুমি তো নিশ্চিতই তাদেরকে সরল সুদৃঢ় পথের দিকে ডাকছ।
২৩:৭৪
وَإِنَّএবং নিশ্চয়ইwa-innaٱلَّذِينَযারাalladhīnaلَاনাlāيُؤْمِنُونَঈমান আনেyu'minūnaبِٱلْـَٔاخِرَةِপ্রতি আখিরাতেরbil-ākhiratiعَنِ(তারাই) হ'তেʿaniٱلصِّرَٰطِসরল সঠিক পথl-ṣirāṭiلَنَـٰكِبُونَঅবশ্যই বিচ্যুতlanākibūna٧٤
যারা আখিরাতে বিশ্বাস করে না তারা সরল পথ থেকে বিচ্যুত হয়ে গেছে।
২৩:৭৫
۞ وَلَوْআর যদিwalawرَحِمْنَـٰهُمْতাদেরকে আমরা দয়া করিraḥim'nāhumوَكَشَفْنَاও আমরা দূর করে দিইwakashafnāمَاযা (আছে)māبِهِمউপর তাদেরbihimمِّنথেকেminضُرٍّۢদুঃখ কষ্ট (তবুও)ḍurrinلَّلَجُّوا۟লেগে থাকবেই তারাlalajjūفِىমধ্যেfīطُغْيَـٰنِهِمْতাদের অবাধ্যতারṭugh'yānihimيَعْمَهُونَদিশেহারা হয়ে ঘুরবেyaʿmahūna٧٥
আমি তাদের প্রতি দয়া করলেও আর তাদের দুঃখ দুর্দশা দূর করলেও তারা তাদের অবাধ্যতায় ঘুরপাক খেতে থাকবে।
২৩:৭৬
وَلَقَدْএবং নিশ্চয়ইwalaqadأَخَذْنَـٰهُمতাদেরকে আমরা ধরেছিakhadhnāhumبِٱلْعَذَابِদিয়ে শাস্তিbil-ʿadhābiفَمَاকিন্তু নাfamāٱسْتَكَانُوا۟তারা বিনত হলোis'takānūلِرَبِّهِمْপ্রতি তাদের রবেরlirabbihimوَمَاআর নাwamāيَتَضَرَّعُونَতারা কাতর প্রার্থনা করলোyataḍarraʿūna٧٦
আমি তাদেরকে শাস্তি দ্বারা পাকড়াও করেছিলাম, কিন্তু তারা তাদের প্রতিপালকের নিকট নত হল না, আর তারা কাকুতি মিনতিও করল না।
২৩:৭৭
حَتَّىٰٓশেষ পর্যন্তḥattāإِذَاযখনidhāفَتَحْنَاআমরা খুলে দিইfataḥnāعَلَيْهِمতাদের উপরʿalayhimبَابًۭاদরজাbābanذَاসম্পন্নdhāعَذَابٍۢশাস্তিʿadhābinشَدِيدٍকঠিনshadīdinإِذَاতখনidhāهُمْতারাhumفِيهِতারা মধ্যেfīhiمُبْلِسُونَহতাশ হয়ে পড়বেmub'lisūna٧٧
অবশেষে আমি তাদের জন্য কঠিন শাস্তির দরজা খুলে দেব, তখন তারা তাতে হতাশ হয়ে পড়বে।
২৩:৭৮
وَهُوَএবং তিনিই (আল্লাহ)wahuwaٱلَّذِىٓযিনিalladhīأَنشَأَসৃষ্টি করেছেনansha-aلَكُمُজন্যে তোমাদেরlakumuٱلسَّمْعَ(শ্রবণশক্তির) কানl-samʿaوَٱلْأَبْصَـٰرَও (দর্শনশক্তির) চোখwal-abṣāraوَٱلْأَفْـِٔدَةَ ۚহৃদয়wal-afidataقَلِيلًۭاকমইqalīlanمَّاযাmāتَشْكُرُونَতোমরা কৃতজ্ঞতা প্রকাশ করোtashkurūna٧٨
তিনিই তোমাদের জন্য সৃষ্টি করেছেন কান, চোখ ও অন্তর; তোমরা কৃতজ্ঞতা অল্পই করে থাক।
২৩:৭৯
وَهُوَএবং তিনিই (আল্লাহ)wahuwaٱلَّذِىযিনিalladhīذَرَأَكُمْতোমাদেরকে ছড়িয়ে দিয়েছেনdhara-akumفِىমধ্যেfīٱلْأَرْضِজমিনেরl-arḍiوَإِلَيْهِআর তাঁরই দিকেwa-ilayhiتُحْشَرُونَতোমাদেরকে একত্র করা হবেtuḥ'sharūna٧٩
তিনিই তোমাদেরকে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন আর তাঁর কাছেই তোমাদেরকে একত্রিত করা হবে।
২৩:৮০
وَهُوَএবং তিনিই (আল্লাহ)wahuwaٱلَّذِىযিনিalladhīيُحْىِۦজীবনদান করেনyuḥ'yīوَيُمِيتُও মৃত্যু দেনwayumītuوَلَهُআর রয়েছে তাঁরই (কর্তৃত্ব)walahuٱخْتِلَـٰفُআবর্তনikh'tilāfuٱلَّيْلِরাতেরal-layliوَٱلنَّهَارِ ۚও দিনেরwal-nahāriأَفَلَاকি তবুও নাafalāتَعْقِلُونَতোমরা বুঝবেtaʿqilūna٨٠
তিনিই জীবন দেন ও মৃত্যু ঘটান আর দিন-রাতের পরিবর্তন তাঁর দ্বারাই হয়, তবুও কি তোমরা বুঝবে না?
২৩:৮১
بَلْবরংbalقَالُوا۟তারা বলেqālūمِثْلَতেমনইmith'laمَاযাmāقَالَবলেছিলোqālaٱلْأَوَّلُونَপূর্ববর্তীরাl-awalūna٨١
বরং তারা তাই বলেছিল যা বলেছিল আগের লোকেরা।
২৩:৮২
قَالُوٓا۟তারা বলেqālūأَءِذَا"কি যখনa-idhāمِتْنَاআমরা মরে যাবোmit'nāوَكُنَّاও আমরা হয়ে যাবোwakunnāتُرَابًۭاমাটিturābanوَعِظَـٰمًاও হাড়waʿiẓāmanأَءِنَّاকি নিশ্চয়ই আমরাa-innāلَمَبْعُوثُونَঅবশ্যই উত্থিত হবোlamabʿūthūna٨٢
তারা বলে- ‘আমরা যখন মরে মাটি ও হাড়-হাড্ডি হয়ে যাব (তারপরেও কি) আমাদেরকে আসলেই আবার উঠানো হবে?
২৩:৮৩
لَقَدْনিশ্চয়ইlaqadوُعِدْنَاপ্রতিশ্রুতি দেয়া হয়েছেwuʿid'nāنَحْنُআমরা (আমাদেরকে)naḥnuوَءَابَآؤُنَاও আমাদের পূর্ব পুরুষদেরকেwaābāunāهَـٰذَاএটাhādhāمِنথেকেminقَبْلُইতিপূর্বqabluإِنْনয়inهَـٰذَآএটাhādhāإِلَّآএ ছাড়াillāأَسَـٰطِيرُউপকথাasāṭīruٱلْأَوَّلِينَপূর্ববর্তীদের"l-awalīna٨٣
এ বিষয়ে আমাদেরকে ওয়া‘দা দেয়া হয়েছে আর অতীতে আমাদের পূর্ব পুরুষদেরকেও। এসব তো পুরনো কালের কিসসা কাহিনী ছাড়া কিছুই না।
২৩:৮৪
قُلবলোqulلِّمَنِ"জন্যে কার (মালিকানায়)limaniٱلْأَرْضُ(এই) পৃথিবীl-arḍuوَمَنও যা কিছু (আছে)wamanفِيهَآতার মধ্যেfīhāإِنযদিinكُنتُمْ(তোমরা)kuntumتَعْلَمُونَতোমরা জেনে থাকো"taʿlamūna٨٤
বল : এ পৃথিবী আর তার ভিতরে যা আছে তা কার? (বল) যদি তোমরা জান!
২৩:৮৫
سَيَقُولُونَঅচিরেই তারা বলবেsayaqūlūnaلِلَّهِ ۚ"জন্যে আল্লাহ্রই"lillahiقُلْবলোqulأَفَلَا"কি তবুও নাafalāتَذَكَّرُونَতোমরা শিক্ষা নিবে"tadhakkarūna٨٥
তারা বলবে- আল্লাহর। বল : তবুও কি তোমরা শিক্ষা গ্রহণ করবে না?
২৩:৮৬
قُلْবলোqulمَن"কেmanرَّبُّরবrabbuٱلسَّمَـٰوَٰتِআকাশেরl-samāwātiٱلسَّبْعِসাতl-sabʿiوَرَبُّও রবwarabbuٱلْعَرْشِআরশেরl-ʿarshiٱلْعَظِيمِমহান"l-ʿaẓīmi٨٦
বলঃ সাত আসমান আর মহান আরশের মালিক কে?
২৩:৮৭
سَيَقُولُونَতারা বলবেsayaqūlūnaلِلَّهِ ۚ"জন্যে আল্লাহর (উলুহিয়াত)"lillahiقُلْবলোqulأَفَلَا"কি তবুও নাafalāتَتَّقُونَতোমরা ভয় করবে"tattaqūna٨٧
তারা বলবেঃ (এগুলোর মালিকানা) আল্লাহর। বলঃ তবুও কি তোমরা (আল্লাহকে) ভয় করবে না?
২৩:৮৮
قُلْবলোqulمَنۢকে (এমন)manبِيَدِهِۦযার হাতে (রয়েছে)biyadihiمَلَكُوتُকর্তৃত্বmalakūtuكُلِّসবkulliشَىْءٍۢকিছুরshayinوَهُوَএবং তিনিইwahuwaيُجِيرُআশ্রয় দেনyujīruوَلَاঅথচ নাwalāيُجَارُআশ্রয় দিতে পারে কেউyujāruعَلَيْهِতাঁর বিপক্ষেʿalayhiإِنযদিinكُنتُمْতোমরা থাকোkuntumتَعْلَمُونَতোমরা জেনে"taʿlamūna٨٨
বলঃ সব কিছুর একচ্ছত্র কর্তৃত্ব কার হাতে? তিনি (সকলকে) আশ্রয় দেন, তাঁর উপর কোন আশ্রয় দাতা নেই, (বল) তোমরা যদি জান।
২৩:৮৯
سَيَقُولُونَঅচিরেই তারা বলবেsayaqūlūnaلِلَّهِ ۚ"জন্যে আল্লাহ্রই"lillahiقُلْবলোqulفَأَنَّىٰ"তাহ'লে কোথা (হ'তে)fa-annāتُسْحَرُونَতোমাদেরকে জাদু করা হচ্ছে"tus'ḥarūna٨٩
তারা বলবে (সকল কিছুর কর্তৃত্ব) আল্লাহর। তাহলে কেমন করে তোমরা যাদুগ্রস্ত হয়ে পড়ছ?
২৩:৯০
بَلْবরংbalأَتَيْنَـٰهُمআমরা এসেছি তাদের কাছেataynāhumبِٱلْحَقِّনিয়ে মহাসত্যকেbil-ḥaqiوَإِنَّهُمْআর নিশ্চয়ই তারাwa-innahumلَكَـٰذِبُونَঅবশ্যই মিথ্যাবাদীlakādhibūna٩٠
কিছুই না, আমি তাদের নিকট সত্য পাঠিয়েছি কিন্তু তারা বাস্তবিকই মিথ্যেবাদী।
২৩:৯১
مَاনিmāٱتَّخَذَগ্রহণ করেনittakhadhaٱللَّهُআল্লাহl-lahuمِن(কাউকে) কোনminوَلَدٍۢসন্তান (হিসেবে)waladinوَمَاআর নাwamāكَانَছিলো (শরীক)kānaمَعَهُۥতাঁর সাথেmaʿahuمِنْকোনminإِلَـٰهٍ ۚইলাহরilāhinإِذًۭاযদি হতো (তবে)idhanلَّذَهَبَঅবশ্যই নিয়ে যেতোladhahabaكُلُّপ্রত্যেকkulluإِلَـٰهٍۭইলাহilāhinبِمَاঐসব যা কিছুbimāخَلَقَসে সৃষ্টি করেছেkhalaqaوَلَعَلَاও প্রাধান্য বিস্তার করতোwalaʿalāبَعْضُهُمْতাদের একেbaʿḍuhumعَلَىٰউপরʿalāبَعْضٍۢ ۚঅপরেরbaʿḍinسُبْحَـٰنَপবিত্রsub'ḥānaٱللَّهِআল্লাহ্l-lahiعَمَّا(তা) হ'তে যাʿammāيَصِفُونَতারা রচনা করেyaṣifūna٩١
আল্লাহ কোন সন্তান গ্রহণ করেননি, আর তাঁর সাথে অন্য কোন ইলাহ নেই, (থাকলে) প্রত্যেক ইলাহ আপন সৃষ্টি নিয়ে অবশ্যই চলে যেত, আর অবশ্যই একে অপরের উপর চড়াও হত, তারা তাঁর প্রতি যা আরোপ করে তাত্থেকে তিনি কত মহান ও পবিত্র!
২৩:৯২
عَـٰلِمِঅবহিতʿālimiٱلْغَيْبِঅদৃশ্যেরl-ghaybiوَٱلشَّهَـٰدَةِও দৃশ্যেরwal-shahādatiفَتَعَـٰلَىٰঅতএব তিনি উর্দ্ধেfataʿālāعَمَّاতা হ'তে যা কিছুʿammāيُشْرِكُونَতারা শরীক করছেyush'rikūna٩٢
তিনি দৃশ্য ও অদৃশ্যের জ্ঞানের অধিকারী, তারা যা তাঁর শরীক বানায়, তাত্থেকে তিনি বহু ঊর্ধ্বে।
২৩:৯৩
قُلবলো (দোয়া করো)qulرَّبِّ"হে আমার রবrabbiإِمَّاযদিimmāتُرِيَنِّىআমাকে দেখাওturiyannīمَاযাmāيُوعَدُونَতাদের প্রতিশ্রুতি দেয়া হচ্ছেyūʿadūna٩٣
বল, ‘হে আমার প্রতিপালক! তুমি যদি আমাকে দেখাও (আমার জীবদ্দশায়) যার প্রতিশ্রুতি তাদেরকে দেয়া হয়েছে,
২৩:৯৪
رَبِّহে আমার রবrabbiفَلَاতবে নাfalāتَجْعَلْنِىআমাকে করো তুমিtajʿalnīفِىঅন্তর্ভুক্তfīٱلْقَوْمِসম্প্রদায়েরl-qawmiٱلظَّـٰلِمِينَসীমালঙ্ঘনকারী"l-ẓālimīna٩٤
তাহলে হে আমার প্রতিপালক! তুমি আমাকে যালিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করো না’।
২৩:৯৫
وَإِنَّاএবং নিশ্চয়ই আমরাwa-innāعَلَىٰٓএক্ষেত্রেʿalāأَنযেanنُّرِيَكَতোমাকে দেখাবো আমরাnuriyakaمَاযাmāنَعِدُهُمْআমরা প্রতিশ্রুতি দিয়েছি তাদেরকেnaʿiduhumلَقَـٰدِرُونَঅবশ্যই (তা দেখাতে) সক্ষমlaqādirūna٩٥
আমি তাদেরকে (শাস্তি প্রদানের) যে ওয়াদা করেছি তা আমি তোমাকে দেখাতে অবশ্যই সক্ষম।
২৩:৯৬
ٱدْفَعْপ্রতিহত করোid'faʿبِٱلَّتِىদিয়ে তাbi-allatīهِىَযাhiyaأَحْسَنُউত্তমaḥsanuٱلسَّيِّئَةَ ۚমন্দের (মোকাবিলায়)l-sayi-ataنَحْنُআমরাnaḥnuأَعْلَمُখুব জানিaʿlamuبِمَاঐ বিষয় যাbimāيَصِفُونَতারা বর্ণনা করেyaṣifūna٩٦
মন্দের মুকাবিলা কর যা উত্তম তাই দিয়ে, তারা যা বলে সে সম্পর্কে আমি সবিশেষ অবগত।
২৩:৯৭
وَقُلএবং বলো (দু'আ করো)waqulرَّبِّ"হে আমার রবrabbiأَعُوذُআমি আশ্রয় চাইaʿūdhuبِكَতোমার নিকটbikaمِنْহ'তেminهَمَزَٰتِপ্ররোচনাhamazātiٱلشَّيَـٰطِينِশয়তানদেরl-shayāṭīni٩٧
আর বল : ‘হে আমার প্রতিপালক! আমি শয়ত্বানের কুমন্ত্রণা হতে তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি।
২৩:৯৮
وَأَعُوذُও আশ্রয় চাই আমিwa-aʿūdhuبِكَনিকট তোমারbikaرَبِّহে আমার রবrabbiأَنযেanيَحْضُرُونِআমার নিকট (শয়তান) উপস্থিত হবে"yaḥḍurūni٩٨
আর আমি তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি, হে আমার প্রতিপালক! যাতে তারা আমার কাছে আসতে না পারে।’
২৩:৯৯
حَتَّىٰٓশেষ পর্যন্তḥattāإِذَاযখনidhāجَآءَআসবেjāaأَحَدَهُمُকারো তাদেরaḥadahumuٱلْمَوْتُমৃত্যুl-mawtuقَالَসে বলবেqālaرَبِّ"হে আমার রবrabbiٱرْجِعُونِআমাকে ফেরত পাঠাওir'jiʿūni٩٩
এমনকি যখন তাদের কারো কাছে মৃত্যু এসে হাজির হয় তখন সে বলে : ‘হে আমার প্রতিপালক! আমাকে আবার (দুনিয়াতে) পাঠিয়ে দাও।
২৩:১০০
لَعَلِّىٓযাতে আমিlaʿallīأَعْمَلُকাজ করিaʿmaluصَـٰلِحًۭاসৎṣāliḥanفِيمَا(তার) মধ্যে যাfīmāتَرَكْتُ ۚআমি ছেড়ে এসেছি"taraktuكَلَّآ ۚকখনও নাkallāإِنَّهَاনিশ্চয়ই তাinnahāكَلِمَةٌএকটি কথা (মাত্র)kalimatunهُوَসেhuwaقَآئِلُهَا ۖযার উক্তিকারীqāiluhāوَمِنএবং থেকেwaminوَرَآئِهِمতাদের পিছনে (আছে)warāihimبَرْزَخٌঅন্তরায়barzakhunإِلَىٰপর্যন্তilāيَوْمِসেদিন (যেদিন)yawmiيُبْعَثُونَতারা উত্থিত হবেyub'ʿathūna١٠٠
যাতে আমি সৎ কাজ করতে পারি যা আমি করিনি। কক্ষনো না, এটা তো তার একটা কথার কথা মাত্র। তাদের সামনে পর্দা থাকবে পুনরুত্থানের দিন পর্যন্ত।
২৩:১০১
فَإِذَاঅতঃপর যখনfa-idhāنُفِخَফুঁ দেয়া হবেnufikhaفِىমধ্যেfīٱلصُّورِশিঙ্গারl-ṣūriفَلَآতখন নাfalāأَنسَابَআত্মীয়তার বন্ধন (থাকবে)ansābaبَيْنَهُمْমাঝে তাদেরbaynahumيَوْمَئِذٍۢসেদিনyawma-idhinوَلَاআর নাwalāيَتَسَآءَلُونَতারা পরস্পরে খোঁজখবর করবেyatasāalūna١٠١
অতঃপর যখন শিঙ্গায় ফুঁ দেয়া হবে সেদিন তাদের পরস্পরের মাঝে আত্মীয় বন্ধন থাকবে না। একে অপরের কাছে জিজ্ঞেসও করবে না।
২৩:১০২
فَمَنঅতঃপর যারfamanثَقُلَتْভারী হবেthaqulatمَوَٰزِينُهُۥতার পাল্লাmawāzīnuhuفَأُو۟لَـٰٓئِكَতখন ঐসবলোকfa-ulāikaهُمُতারাইhumuٱلْمُفْلِحُونَসফলকাম (হবে)l-muf'liḥūna١٠٢
যাদের (সৎ কাজের) পাল্লা ভারী হবে তারাই হবে সফলকাম।
২৩:১০৩
وَمَنْআর যারwamanخَفَّتْহালকা হবেkhaffatمَوَٰزِينُهُۥতার পাল্লাmawāzīnuhuفَأُو۟لَـٰٓئِكَঅতঃপর ঐসবলোক (হবে)fa-ulāikaٱلَّذِينَ(তারাই) যারাalladhīnaخَسِرُوٓا۟ক্ষতিগ্রস্ত করেছেkhasirūأَنفُسَهُمْতাদের নিজেদেরকেanfusahumفِىমধ্যেfīجَهَنَّمَজাহান্নামেরjahannamaخَـٰلِدُونَতারা চিরস্থায়ী হবে (সেখানে)khālidūna١٠٣
যাদের পাল্লা হালকা হবে তারাই ওরা যারা নিজেদের ক্ষতিসাধন করেছে, জাহান্নামে তারা চিরস্থায়ী হবে।
২৩:১০৪
تَلْفَحُজ্বালিয়ে দিবেtalfaḥuوُجُوهَهُمُতাদের মুখমন্ডলকেwujūhahumuٱلنَّارُআগুনl-nāruوَهُمْআর তারাwahumفِيهَاতার মধ্যেfīhāكَـٰلِحُونَবীভৎস হবে (চেহারায়)kāliḥūna١٠٤
আগুন তাদের মুখমন্ডল দগ্ধ করবে আর তারা বীভৎস চেহারা নিয়ে তার ভিতরে দাঁত কটমট করতে থাকবে।
২৩:১০৫
أَلَمْ"(বলা হবে) কি নাalamتَكُنْ"হচ্ছিলtakunءَايَـٰتِىআমার আয়াতগুলোকেāyātīتُتْلَىٰতিলাওয়াত করা হতোtut'lāعَلَيْكُمْতোমাদের নিকটʿalaykumفَكُنتُمতখন তোমরা ছিলেfakuntumبِهَاসম্পর্কে তা"bihāتُكَذِّبُونَমিথ্যারোপ করতে"tukadhibūna١٠٥
(তাদেরকে বলা হবে) ‘তোমাদের নিকট কি আমার আয়াতগুলো আবৃত্তি করা হত না? তোমরা সেগুলোকে মিথ্যে জেনে প্রত্যাখ্যান করেছিলে।
২৩:১০৬
قَالُوا۟তারা বলবেqālūرَبَّنَا"হে আমার রবrabbanāغَلَبَتْবিজয় লাভ করেছিলোghalabatعَلَيْنَاউপর আমাদেরʿalaynāشِقْوَتُنَاআমাদের দুর্ভাগ্যshiq'watunāوَكُنَّاএবং আমরা ছিলামwakunnāقَوْمًۭاজাতিqawmanضَآلِّينَপথভ্রষ্টḍāllīna١٠٦
তারা বলবে- ‘হে আমাদের প্রতিপালক! দুর্ভাগ্য আমাদেরকে পরাস্ত করেছিল, আর আমরা ছিলাম এক পথভ্রষ্ট জাতি।
২৩:১০৭
رَبَّنَآহে আমার রবrabbanāأَخْرِجْنَاআমাদেরকে বের করে দাওakhrij'nāمِنْهَاতা হ'তেmin'hāفَإِنْঅতঃপর যদিfa-inعُدْنَاআমরা পুনরায় করিʿud'nāفَإِنَّاতবে আমরা নিশ্চয়ইfa-innāظَـٰلِمُونَসীমালঙ্ঘনকারী (প্রমাণিত হবো)"ẓālimūna١٠٧
হে আমাদের প্রতিপালক! আমাদেরকে এত্থেকে বের করে নাও, আমরা যদি আবার কুফুরী করি তাহলে আমরা তো যালিম হিসেবে পরিগণিত হব।
২৩:১০৮
قَالَতিনি বলবেনqālaٱخْسَـُٔوا۟"পড়ে থাকো অপদস্হ হয়েikh'saūفِيهَاতার মধ্যেfīhāوَلَاএবং নাwalāتُكَلِّمُونِআমার সাথে তোমরা কথা বলবেtukallimūni١٠٨
আল্লাহ বলবেন- ‘তোমরা ধিকৃত অবস্থায় এখানেই পড়ে থাক, আমার সঙ্গে কোন কথা বল না।’
২৩:১০৯
إِنَّهُۥনিশ্চয়ইinnahuكَانَছিলোkānaفَرِيقٌۭএকদলfarīqunمِّنْমধ্যেminعِبَادِىআমার দাসদেরʿibādīيَقُولُونَ(যারা) বলতোyaqūlūnaرَبَّنَآ"হে আমাদের রবrabbanāءَامَنَّاআমরা ঈমান এনেছিāmannāفَٱغْفِرْতাই ক্ষমা করোfa-igh'firلَنَاআমাদেরকেlanāوَٱرْحَمْنَاও আমাদের উপর দয়া করোwa-ir'ḥamnāوَأَنتَআর তুমিইwa-antaخَيْرُঅতি উত্তমkhayruٱلرَّٰحِمِينَদয়াকারীদেরl-rāḥimīna١٠٩
আমার বান্দাহদের একদল বলত- ‘হে আমাদের প্রতিপালক! আমরা ঈমান এনেছি, তুমি আমাদেরকে ক্ষমা কর, আমাদের প্রতি দয়া কর, তুমি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু।’
২৩:১১০
فَٱتَّخَذْتُمُوهُمْতখন তোমরা গ্রহণ করেছিলে তাদেরকেfa-ittakhadhtumūhumسِخْرِيًّاঠাট্টার পাত্ররূপেsikh'riyyanحَتَّىٰٓএমনকি (তা)ḥattāأَنسَوْكُمْতোমাদেরকে ভুলিয়ে দিয়েছিলোansawkumذِكْرِىআমার স্মরণdhik'rīوَكُنتُمআর তোমরা ছিলেwakuntumمِّنْهُمْসাথে তাদেরmin'humتَضْحَكُونَঠাট্টা-বিদ্রুপ করতেtaḍḥakūna١١٠
কিন্তু তাদেরকে নিয়ে তোমরা হাসি তামাশা করতে এমনকি তা তোমাদেরকে আমার কথা ভুলিয়ে দিয়েছিল, তোমরা তাদেরকে নিয়ে হাসি-ঠাট্টাই করতে।
২৩:১১১
إِنِّىনিশ্চয়ই আমিinnīجَزَيْتُهُمُআমি পুরস্কার দিলাম তাদেরকেjazaytuhumuٱلْيَوْمَআজl-yawmaبِمَاএ কারণে যেbimāصَبَرُوٓا۟তারা ধৈর্য ধরেছিলোṣabarūأَنَّهُمْ(ফল এই) যে তারাannahumهُمُতারাইhumuٱلْفَآئِزُونَসফলকাম (হলো)l-fāizūna١١١
আজ আমি তাদেরকে পুরস্কৃত করলাম তাদের ধৈর্য ধারণের কারণে, আজ তারাই তো সফলকাম।
২৩:১১২
قَـٰلَ(আল্লাহ) বলবেনqālaكَمْ"কত (কাল)kamلَبِثْتُمْতোমরা অবস্থান করেছিলেlabith'tumفِىমধ্যেfīٱلْأَرْضِপৃথিবীরl-arḍiعَدَدَহিসেবেʿadadaسِنِينَবছরের"sinīna١١٢
আল্লাহ বলবেন : ‘পৃথিবীতে কয় বছর তোমরা অবস্থান করেছিলে?’
২৩:১১৩
قَالُوا۟তারা বলবেqālūلَبِثْنَا"আমরা অবস্থান করেছিলামlabith'nāيَوْمًاএকদিনyawmanأَوْঅথবাawبَعْضَকিছু অংশbaʿḍaيَوْمٍۢদিনেরyawminفَسْـَٔلِতবে জিজ্ঞেস করুনfasaliٱلْعَآدِّينَগণনাকারীদেরকে"l-ʿādīna١١٣
তারা বলবে : ‘আমরা একদিন বা এক দিনের কিছু অংশ অবস্থান করেছি। অতএব তুমি গণনাকারীদের জিজ্ঞেস কর।’
২৩:১১৪
قَـٰلَ(আল্লাহ) বলবেনqālaإِن"নাinلَّبِثْتُمْঅবস্থান করেছিলে তোমরাlabith'tumإِلَّاএ ছাড়াillāقَلِيلًۭا ۖঅল্প (কালই)qalīlanلَّوْযদিlawأَنَّكُمْ(এমন হতো) যে তোমরাannakumكُنتُمْতোমরা ছিলেkuntumتَعْلَمُونَতোমরা জানতেtaʿlamūna١١٤
তিনি বলবেন : ‘তোমরা অল্প সময়ই অবস্থান করেছিলে, তোমরা যদি জানতে!
২৩:১১৫
أَفَحَسِبْتُمْকি তবে তোমরা মনে করেছিলেafaḥasib'tumأَنَّمَاযে প্রকৃতপক্ষেannamāخَلَقْنَـٰكُمْতোমাদেরকে আমরা সৃষ্টি করেছিkhalaqnākumعَبَثًۭاঅনর্থকʿabathanوَأَنَّكُمْআর (এও বুঝেছিলে) যে তোমরাwa-annakumإِلَيْنَاআমাদের কাছেilaynāلَاনাlāتُرْجَعُونَতোমরা প্রত্যাবর্তিত হবে"tur'jaʿūna١١٥
তোমরা কি ভেবেছিলে যে, আমি তোমাদেরকে তামাশার বস্তু হিসেবে সৃষ্টি করেছি আর তোমাদেরকে আমার কাছে ফিরিয়ে আনা হবে না?
২৩:১১৬
فَتَعَـٰلَىঅতএব মহান শ্রেষ্ঠfataʿālāٱللَّهُআল্লাহl-lahuٱلْمَلِكُ(যিনি) অধিপতিl-malikuٱلْحَقُّ ۖপ্রকৃতl-ḥaquلَآনেইlāإِلَـٰهَকোন ইলাহilāhaإِلَّاছাড়াillāهُوَতিনিhuwaرَبُّরব (মালিক)rabbuٱلْعَرْشِআরশেরl-ʿarshiٱلْكَرِيمِমর্যাদাবানl-karīmi١١٦
সুউচ্চ মহান আল্লাহ যিনি প্রকৃত মালিক, তিনি ছাড়া সত্যিকারের কোন ইলাহ নেই, সম্মানিত আরশের অধিপতি।
২৩:১১৭
وَمَنআর যে কেউwamanيَدْعُডাকবেyadʿuمَعَসাথেmaʿaٱللَّهِআল্লাহরl-lahiإِلَـٰهًاইলাহ (হিসেবে)ilāhanءَاخَرَঅন্য (কাউকে)ākharaلَاনেইlāبُرْهَـٰنَকোন প্রমাণbur'hānaلَهُۥজন্যে তারlahuبِهِۦউপর এরbihiفَإِنَّمَاতবে প্রকৃতপক্ষেfa-innamāحِسَابُهُۥতার হিসেব (হবে)ḥisābuhuعِندَকাছেʿindaرَبِّهِۦٓ ۚতার রবেরrabbihiإِنَّهُۥনিশ্চয়ইinnahuلَاনাlāيُفْلِحُসফলকাম হবেyuf'liḥuٱلْكَـٰفِرُونَকাফিররাl-kāfirūna١١٧
যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অন্য ইলাহকেও ডাকে, এ ব্যাপারে তার কাছে কোন দলীল প্রমাণ নেই, একমাত্র তার প্রতিপালকের কাছেই তার হিসাব হবে, কাফিরগণ অবশ্যই সফলকাম হবে না।
২৩:১১৮
وَقُلআর (হে নাবী) বলোwaqulرَّبِّ"হে আমার রবrabbiٱغْفِرْক্ষমা করোigh'firوَٱرْحَمْআর দয়া করোwa-ir'ḥamوَأَنتَআর তুমিইwa-antaخَيْرُউত্তমkhayruٱلرَّٰحِمِينَদয়াকারীদেরl-rāḥimīna١١٨
কাজেই বল : ‘হে আমার প্রতিপালক! ক্ষমা কর ও রহম কর, তুমি রহমকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ।’
—
—
—
—
লোড হচ্ছে…