২২
আল-হাজ্জ
الحج
সূরা আল-হাজ্জ (الحج) পবিত্র কুরআনের ২২ নম্বর অধ্যায় — মদীনা সূরা, যাতে ৭৮ টি আয়াত রয়েছে। মাদানী সূরাগুলো মদিনায় হিজরতের পরে নাজিল হয়েছিল এবং বেশি করে ইবাদত, বিধি-বিধান ও মুসলিম সমাজের জীবন নিয়ে আলোচনা করে।
বুকমার্ক (0)
এখনো কোনো বুকমার্ক নেই। যেকোনো আয়াতের পাশে বুকমার্ক আইকনে ক্লিক করে সংরক্ষণ করুন।
বিসমিল্লাহ
بِسْمِনামেbis'miٱللَّهِআল্লাহ (র)l-lahiٱلرَّحْمَـٰنِপরম করুণাময়l-raḥmāniٱلرَّحِيمِঅসীম দয়ালুl-raḥīmi
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে
২২:১
يَـٰٓأَيُّهَاহেyāayyuhāٱلنَّاسُমানবজাতিl-nāsuٱتَّقُوا۟তোমরা ভয় করোittaqūرَبَّكُمْ ۚতোমাদের রবকেrabbakumإِنَّনিশ্চয়ইinnaزَلْزَلَةَপ্রকম্পনzalzalataٱلسَّاعَةِক্বিয়ামাতেরl-sāʿatiشَىْءٌব্যাপারshayonعَظِيمٌۭভয়ংকরʿaẓīmun١
হে মানুষ! তোমরা তোমাদের প্রতিপালককে ভয় কর, কিয়ামাতের কম্পন এক ভয়ানক জিনিস।
২২:২
يَوْمَযেদিনyawmaتَرَوْنَهَاতা তোমরা দেখবে (সেদিন)tarawnahāتَذْهَلُবিস্মৃত হবেtadhhaluكُلُّপ্রত্যেকkulluمُرْضِعَةٍস্তন্যদাত্রী (মা)mur'ḍiʿatinعَمَّآতাহ'তে যাকেʿammāأَرْضَعَتْসে দুধপান করিয়েছে (অর্থাৎ দুগ্ধপোষ্যকে)arḍaʿatوَتَضَعُও গর্ভপাত করবেwataḍaʿuكُلُّপ্রত্যেকkulluذَاتِসম্পন্নdhātiحَمْلٍগর্ভ (গর্ভবতী)ḥamlinحَمْلَهَاতার গর্ভকেḥamlahāوَتَرَىএবং দেখবেwatarāٱلنَّاسَলোকদেরকেl-nāsaسُكَـٰرَىٰমাতালের মতোsukārāوَمَاঅথচ নাwamāهُمতারা (হবে)humبِسُكَـٰرَىٰমাতালbisukārāوَلَـٰكِنَّকিন্তুwalākinnaعَذَابَশাস্তিʿadhābaٱللَّهِআল্লাহ্রl-lahiشَدِيدٌۭকঠিন (শাস্তি)shadīdun٢
সেদিন তুমি দেখবে প্রতিটি দুগ্ধদায়িনী ভুলে যাবে তার দুগ্ধপোষ্য শিশুকে, আর প্রত্যেক গর্ভবতী গর্ভপাত করে ফেলবে, আর মানুষকে দেখবে মাতাল, যদিও তারা প্রকৃতপক্ষে মাতাল নয়, কিন্তু আল্লাহর শাস্তি বড়ই কঠিন (যার কারণে তাদের ঐ অবস্থা ঘটবে)।
২২:৩
وَمِنَআর কেউ কেউ (মধ্য হ'তে)waminaٱلنَّاسِমানুষেরl-nāsiمَنযারাmanيُجَـٰدِلُ(যারা) বিতর্ক করেyujādiluفِىসম্বন্ধেfīٱللَّهِআল্লাহরl-lahiبِغَيْرِব্যতীতbighayriعِلْمٍۢকোন জ্ঞানʿil'minوَيَتَّبِعُএবং অনুসরণ করেwayattabiʿuكُلَّপ্রত্যেকkullaشَيْطَـٰنٍۢশয়তানকেshayṭāninمَّرِيدٍۢউদ্ধতmarīdin٣
কতক মানুষ জ্ঞান ছাড়াই আল্লাহ সম্বন্ধে বাদানুবাদ করে, আর প্রত্যেক অবাধ্য শয়ত্বানের অনুসরণ করে।
২২:৪
كُتِبَলিখে দেয়া হয়েছেkutibaعَلَيْهِতার সম্পর্কেʿalayhiأَنَّهُۥযে তা (এমন)annahuمَنযে কেউmanتَوَلَّاهُতাকে বন্ধু বানাবেtawallāhuفَأَنَّهُۥতখন সে নিশ্চয়ইfa-annahuيُضِلُّهُۥতাকে বিভ্রান্ত করবেyuḍilluhuوَيَهْدِيهِও তাকে পরিচালিত করবেwayahdīhiإِلَىٰদিকেilāعَذَابِশাস্তিরʿadhābiٱلسَّعِيرِজ্বলন্ত অাগুনেরl-saʿīri٤
যার (অর্থাৎ শয়ত্বানের) সম্পর্কে বিধান করা হয়েছে যে, যে কেউ তার সঙ্গে বন্ধুত্ব গড়বে, সে তাকে বিপথগামী করবে, আর তাকে প্রজ্জ্বলিত অগ্নি শাস্তির দিকে পরিচালিত করবে।
২২:৫
يَـٰٓأَيُّهَاহেyāayyuhāٱلنَّاسُমানবজাতিl-nāsuإِنযদিinكُنتُمْতোমরা হওkuntumفِىমধ্যেfīرَيْبٍۢসন্দেহেরraybinمِّنَসম্পর্কেminaٱلْبَعْثِউত্থানl-baʿthiفَإِنَّاতবে নিশ্চয়ই আমরাfa-innāخَلَقْنَـٰكُمতোমাদেরকে আমরা সৃষ্টি করেছিkhalaqnākumمِّنহ'তেminتُرَابٍۢমাটিturābinثُمَّএরপরthummaمِنহ'তেminنُّطْفَةٍۢশুক্রnuṭ'fatinثُمَّএরপরthummaمِنْহ'তেminعَلَقَةٍۢরক্তপিন্ডʿalaqatinثُمَّএরপরthummaمِنহ'তেminمُّضْغَةٍۢমাংসপিন্ডmuḍ'ghatinمُّخَلَّقَةٍۢপূর্ণাকৃতিরmukhallaqatinوَغَيْرِও নয়waghayriمُخَلَّقَةٍۢপূর্ণাকৃতিরmukhallaqatinلِّنُبَيِّنَযেন স্পষ্ট করি আমরা প্রকৃত সত্যlinubayyinaلَكُمْ ۚকাছে তোমাদেরlakumوَنُقِرُّএবং আমরা স্থিতিশীল করিwanuqirruفِىমধ্যেfīٱلْأَرْحَامِজরায়ুসমূহেরl-arḥāmiمَاযেমনmāنَشَآءُচাই আমরাnashāuإِلَىٰٓপর্যন্তilāأَجَلٍۢসময়ajalinمُّسَمًّۭىনির্দিষ্টmusammanثُمَّএরপরthummaنُخْرِجُكُمْতোমাদেরকে বের করি আমরাnukh'rijukumطِفْلًۭاশিশুরূপেṭif'lanثُمَّএরপর (ব্যবস্থা করি)thummaلِتَبْلُغُوٓا۟যেন তোমরা পৌঁছে যাওlitablughūأَشُدَّكُمْ ۖযৌবনে তোমাদেরashuddakumوَمِنكُمআর তোমাদের মধ্য হ'তেwaminkumمَّنকাউকেmanيُتَوَفَّىٰমৃত্যূ দেয়া হয়yutawaffāوَمِنكُمআবার তোমাদের মধ্য হ'তেwaminkumمَّنকাউকেmanيُرَدُّপ্রত্যাবর্তন করানো হয়yuradduإِلَىٰٓদিকেilāأَرْذَلِহীনতমardhaliٱلْعُمُرِবয়সেরl-ʿumuriلِكَيْلَاযেন নাlikaylāيَعْلَمَসে জানবেyaʿlamaمِنۢথেকেminبَعْدِপরbaʿdiعِلْمٍۢসবকিছু জেনে নেয়ারʿil'minشَيْـًۭٔا ۚকিছুমাত্রshayanوَتَرَىএবং তুমি দেখছোwatarāٱلْأَرْضَভূমিকেl-arḍaهَامِدَةًۭশুকনোhāmidatanفَإِذَآঅতঃপর যখনfa-idhāأَنزَلْنَاআমরা বর্ষণ করিanzalnāعَلَيْهَاতার উপরʿalayhāٱلْمَآءَপানিl-māaٱهْتَزَّتْতা সতেজ হয়ih'tazzatوَرَبَتْও ফুলে ফেঁপে ওঠেwarabatوَأَنۢبَتَتْএবং উদ্গত করেwa-anbatatمِنপ্রকারminكُلِّসর্বkulliزَوْجٍۭউদ্ভিদzawjinبَهِيجٍۢসুদৃশ্যbahījin٥
হে মানুষ! পুনরুত্থানের ব্যাপারে যদি তোমরা সন্দিহান হও, তাহলে (চিন্তা করে দেখ) আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে, অতঃপর শুক্র হতে, অতঃপর জমাট রক্ত থেকে, অতঃপর মাংসপিন্ড হতে পূর্ণ আকৃতিবিশিষ্ট বা অপূর্ণ আকৃতিবিশিষ্ট অবস্থায় (আমার শক্তি-ক্ষমতা) তোমাদের সামনে স্পষ্ট করে তুলে ধরার জন্য। আর আমি যাকে ইচ্ছে করি তাকে একটা নির্দিষ্ট কাল পর্যন্ত মাতৃগর্ভে রাখি, অতঃপর তোমাদেরকে বের করে আনি শিশুরূপে, অতঃপর (লালন পালন) করি যাতে তোমরা তোমাদের পূর্ণ শক্তির বয়সে পৌঁছতে পার। তোমাদের কারো কারো মৃত্যু ঘটাই, আর কতককে ফিরিয়ে দেয়া হয় নিস্ক্রিয় বার্ধক্যে যাতে (অনেক) জ্ঞান লাভের পরেও তাদের আর কোন জ্ঞান থাকে না। অতঃপর (আরো) তোমরা ভূমিকে দেখ শুষ্ক, মৃত; অতঃপর আমি যখন তাতে পানি বর্ষণ করি তখন তাতে প্রাণ চাঞ্চল্য সৃষ্টি হয়, তা আন্দোলিত ও স্ফীত হয়, আর তা উদগত করে সকল প্রকার নয়নজুড়ানো উদ্ভিদ (জোড়ায় জোড়ায়)।
২২:৬
ذَٰلِكَএটাdhālikaبِأَنَّএজন্যে যেbi-annaٱللَّهَআল্লাহl-lahaهُوَতিনিইhuwaٱلْحَقُّপ্রকৃত সত্যl-ḥaquوَأَنَّهُۥএবং এসব এজন্যে যে তিনিইwa-annahuيُحْىِজীবিত করেনyuḥ'yīٱلْمَوْتَىٰমৃতদেরকেl-mawtāوَأَنَّهُۥএবং (এটা প্রমাণ করে যে) তিনিইwa-annahuعَلَىٰউপরʿalāكُلِّসবkulliشَىْءٍۢকিছুরshayinقَدِيرٌۭশক্তিমানqadīrun٦
এ রকম হয় এজন্য যে, আল্লাহ হলেন সত্য সঠিক, আর তিনিই মৃতকে জীবিত করেন, আর তিনি সকল বিষয়ে ক্ষমতাবান।
২২:৭
وَأَنَّএবং (এটা প্রমাণ করে) যেwa-annaٱلسَّاعَةَক্বিয়ামাতl-sāʿataءَاتِيَةٌۭঅবশ্যম্ভাবীātiyatunلَّاনেইlāرَيْبَকোন সন্দেহraybaفِيهَاমধ্যে তারfīhāوَأَنَّএবং (এটা প্রমাণ করে) যেwa-annaٱللَّهَআল্লাহl-lahaيَبْعَثُউত্থিত করবেনyabʿathuمَنযারা (আছে)manفِىমধ্যেfīٱلْقُبُورِকবরসমূহেরl-qubūri٧
আর কিয়ামাত অবশ্যই আসবে, এ ব্যাপারে কোন সন্দেহ নেই এবং যারা কবরে আছে আল্লাহ তাদেরকে অবশ্যই পুনরুত্থিত করবেন।
২২:৮
وَمِنَএবং কেউ কেউ (মধ্য হ'তে)waminaٱلنَّاسِলোকদেরl-nāsiمَنযেmanيُجَـٰدِلُঝগড়া করেyujādiluفِىসম্বন্ধেfīٱللَّهِআল্লাহরl-lahiبِغَيْرِছাড়াইbighayriعِلْمٍۢকোন জ্ঞানʿil'minوَلَاএবং না (আছে)walāهُدًۭى(তাদের কাছে) পথ নির্দেশনাhudanوَلَاআর না (আছে)walāكِتَـٰبٍۢকিতাবkitābinمُّنِيرٍۢআলোকময়munīrin٨
তবুও মানুষের মধ্যে এমন আছে যারা জ্ঞান, পথের দিশা ও কোন আলোকপ্রদানকারী কিতাব ছাড়াই আল্লাহ সম্পর্কে বিতর্ক করে।
২২:৯
ثَانِىَবাঁকা করেthāniyaعِطْفِهِۦতার ঘাড়ʿiṭ'fihiلِيُضِلَّজন্যে বিভ্রান্ত করারliyuḍillaعَنহ'তেʿanسَبِيلِপথsabīliٱللَّهِ ۖআল্লাহরl-lahiلَهُۥজন্যে তারlahuفِىমধ্যে আছেfīٱلدُّنْيَاদুনিয়ারl-dun'yāخِزْىٌۭ ۖলাঞ্ছনাkhiz'yunوَنُذِيقُهُۥআর তাকে আস্বাদন করাবো আমরাwanudhīquhuيَوْمَদিনেyawmaٱلْقِيَـٰمَةِক্বিয়ামাতেরl-qiyāmatiعَذَابَশাস্তিʿadhābaٱلْحَرِيقِদহনেরl-ḥarīqi٩
(বিতর্ক করে অবজ্ঞাভরে) ঘাড় বাঁকিয়ে (লোকেদেরকে) আল্লাহর পথ থেকে বিচ্যুত করার উদ্দেশে। তার জন্য আছে লাঞ্ছনা এ দুনিয়াতে, আর কিয়ামাতের দিন তাকে আস্বাদন করাব (অগ্নির) দহন যন্ত্রণা।
২২:১০
ذَٰلِكَ(বলা হবে) এটাdhālikaبِمَاএ কারণে যাbimāقَدَّمَتْআগে পাঠিয়েছেqaddamatيَدَاكَতোমার হাতyadākaوَأَنَّএবং (এও) যেwa-annaٱللَّهَআল্লাহl-lahaلَيْسَননlaysaبِظَلَّـٰمٍۢঅত্যাচারীbiẓallāminلِّلْعَبِيدِদাসদের প্রতিlil'ʿabīdi١٠
(বলা হবে) তোমার হাত দু’খানা আগেই যা পাঠিয়েছিল এটা তারই ফল, কারণ আল্লাহ তো তাঁর বান্দাহদের প্রতি যালিম নন।
২২:১১
وَمِنَএবং কেউ কেউ (মধ্য হ'তে)waminaٱلنَّاسِলোকদেরl-nāsiمَنযেmanيَعْبُدُইবাদাত করেyaʿbuduٱللَّهَআল্লাহরl-lahaعَلَىٰউপরʿalāحَرْفٍۢ ۖএক প্রান্তে (দাঁড়িয়ে)ḥarfinفَإِنْঅতঃপর যদিfa-inأَصَابَهُۥতার (উপর) পৌঁছেaṣābahuخَيْرٌকোন কল্যাণkhayrunٱطْمَأَنَّসে প্রশান্ত হয়iṭ'ma-annaبِهِۦ ۖতার মাধ্যমেbihiوَإِنْআর যদিwa-inأَصَابَتْهُতার (উপর) পৌঁছেaṣābathuفِتْنَةٌকোন বিপর্যয়fit'natunٱنقَلَبَফিরে যায়inqalabaعَلَىٰউপরʿalāوَجْهِهِۦতার (আসল) চেহারার (অর্থাৎ কুফুরীতে)wajhihiخَسِرَসে ক্ষতিগ্রস্ত হলোkhasiraٱلدُّنْيَاদুনিয়াতেl-dun'yāوَٱلْـَٔاخِرَةَ ۚও আখিরাতেwal-ākhirataذَٰلِكَএটাdhālikaهُوَসেইhuwaٱلْخُسْرَانُক্ষতিl-khus'rānuٱلْمُبِينُসুস্পষ্টl-mubīnu١١
মানুষের মধ্যে এমন কতক আছে যারা শেষ সীমায় অবস্থান করে আল্লাহর ‘ইবাদাত করে। অতঃপর তার কল্যাণ হলে, তা নিয়ে সে তৃপ্ত থাকে, আর কোন পরীক্ষার সম্মুখীন হলে সে তার পূর্বের অবস্থায় ফিরে যায়। ক্ষতিগ্রস্ত হয় সে দুনিয়াতেও আর আখিরাতেও- এটাই হল স্পষ্ট ক্ষতি।
২২:১২
يَدْعُوا۟তারা ডাকেyadʿūمِنমধ্য হতেminدُونِপরিবর্তেdūniٱللَّهِআল্লাহরl-lahiمَاযাmāلَاনাlāيَضُرُّهُۥতাকে ক্ষতি করতে পারেyaḍurruhuوَمَاআর যাwamāلَاনাlāيَنفَعُهُۥ ۚতার উপকার করতে পারেyanfaʿuhuذَٰلِكَএটাdhālikaهُوَসেইhuwaٱلضَّلَـٰلُপথভ্রষ্টতাl-ḍalāluٱلْبَعِيدُসুদূর (চরম)l-baʿīdu١٢
আল্লাহকে বাদ দিয়ে সে এমন কিছুকে ডাকে যা না পারে তার কোন ক্ষতি করতে আর না পারে কোন উপকার করতে, এটাই হল চরম আকারের গুমরাহী।
২২:১৩
يَدْعُوا۟তারা ডাকেyadʿūلَمَنঅবশ্যই এমন কিছুকেlamanضَرُّهُۥٓযার ক্ষতিḍarruhuأَقْرَبُনিকটতর অধিকতরaqrabuمِنঅপেক্ষাminنَّفْعِهِۦ ۚতার উপকারিতাnafʿihiلَبِئْسَঅবশ্যই কত নিকৃষ্টlabi'saٱلْمَوْلَىٰঅভিভাবকl-mawlāوَلَبِئْسَআর অবশ্যই কত নিকৃষ্টwalabi'saٱلْعَشِيرُসঙ্গীl-ʿashīru١٣
সে এমন কিছুকে ডাকে যার লাভের চেয়ে ক্ষতিই নিকটবর্তী, কত মন্দই না এই অভিভাবক, আর কত মন্দই না এই সঙ্গী!
২২:১৪
إِنَّনিশ্চয়ইinnaٱللَّهَআল্লাহl-lahaيُدْخِلُপ্রবেশ করাবেনyud'khiluٱلَّذِينَ(তাদেরকে) যারাalladhīnaءَامَنُوا۟ঈমান এনেছেāmanūوَعَمِلُوا۟ও কাজ করেছেwaʿamilūٱلصَّـٰلِحَـٰتِসৎকাজসমূহেরl-ṣāliḥātiجَنَّـٰتٍۢ(এমন) জান্নাতেjannātinتَجْرِىপ্রবাহিত হয়tajrīمِنথেকেminتَحْتِهَاযার নিচtaḥtihāٱلْأَنْهَـٰرُ ۚঝর্নাসমূহl-anhāruإِنَّনিশ্চয়ইinnaٱللَّهَআল্লাহl-lahaيَفْعَلُকরেনyafʿaluمَاযাmāيُرِيدُচান তিনিyurīdu١٤
যারা ঈমান আনে ও সৎ কাজ করে আল্লাহ তাদেরকে দাখিল করবেন জান্নাতে যার নিম্নদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত, আল্লাহ যা করতে চান, তাই করেন।
২২:১৫
مَنযেmanكَانَছিলোkānaيَظُنُّধারণা করতোyaẓunnuأَنযেanلَّنকখনও নাlanيَنصُرَهُতাকে (রাসূল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম-কে) সাহায্য করবেনyanṣurahuٱللَّهُআল্লাহl-lahuفِىমধ্যেfīٱلدُّنْيَاদুনিয়ারl-dun'yāوَٱلْـَٔاخِرَةِও আখিরাতেwal-ākhiratiفَلْيَمْدُدْতাহ'লে সে লম্বা করুকfalyamdudبِسَبَبٍনিয়ে একটি রশিকেbisababinإِلَىপর্যন্তilāٱلسَّمَآءِআকাশl-samāiثُمَّএরপর (সেখানে পৌঁছে)thummaلْيَقْطَعْযেন তা কেটে দেয় (ওহীর ধারা)l'yaqṭaʿفَلْيَنظُرْঅতঃপর দেখুকfalyanẓurهَلْকিhalيُذْهِبَنَّদূর করতে পারবেyudh'hibannaكَيْدُهُۥতার কৌশলkayduhuمَاযাmāيَغِيظُরাগান্বিত করে (তাকে)yaghīẓu١٥
যে কেউ ধারণা করে যে আল্লাহ তাকে (অর্থাৎ তাঁর রসূলকে) কক্ষনো দুনিয়া ও আখিরাতে সাহায্য করবেন না, তাহলে সে আকাশ পর্যন্ত একটা দড়ি ঝুলিয়ে নিক, অতঃপর তা কেটে দিক, অতঃপর সে দেখুক তার কলা-কৌশল তার রাগের কারণ দূর করে কিনা। (রসূলের দুশমন নিজের ঝুলানো দড়িটাই কাটুক, কেননা সে তো রসূলের প্রতি আল্লাহর সাহায্যের দড়িটা কক্ষনো কাটতে পারবে না।)
২২:১৬
وَكَذَٰلِكَআর এরূপেইwakadhālikaأَنزَلْنَـٰهُতা আমরা অবতীর্ণ করেছিanzalnāhuءَايَـٰتٍۭআয়াত (রূপে)āyātinبَيِّنَـٰتٍۢসুস্পষ্টbayyinātinوَأَنَّআর নিশ্চয়ইwa-annaٱللَّهَআল্লাহl-lahaيَهْدِىপথ দেখানyahdīمَنযাকেmanيُرِيدُচানyurīdu١٦
এভাবেই আমি স্পষ্ট নিদর্শনরূপে কুরআন অবতীর্ণ করেছি আর আল্লাহ যাকে চান সঠিক পথে পরিচালিত করেন।
২২:১৭
إِنَّনিশ্চয়ইinnaٱلَّذِينَযারাalladhīnaءَامَنُوا۟ঈমান এনেছেāmanūوَٱلَّذِينَও যারাwa-alladhīnaهَادُوا۟ইয়াহুদী হয়েছেhādūوَٱلصَّـٰبِـِٔينَও সাবেয়ীwal-ṣābiīnaوَٱلنَّصَـٰرَىٰও খ্রিষ্টানwal-naṣārāوَٱلْمَجُوسَও অগ্নি পূজারকwal-majūsaوَٱلَّذِينَএবং যারাwa-alladhīnaأَشْرَكُوٓا۟শিরক করেছেashrakūإِنَّনিশ্চয়ইinnaٱللَّهَআল্লাহl-lahaيَفْصِلُমীমাংসা করে দিবেনyafṣiluبَيْنَهُمْতাদের মাঝেbaynahumيَوْمَদিনেyawmaٱلْقِيَـٰمَةِ ۚক্বিয়ামাতেরl-qiyāmatiإِنَّনিশ্চয়ইinnaٱللَّهَআল্লাহl-lahaعَلَىٰসম্পর্কেʿalāكُلِّসবkulliشَىْءٍۢকিছুshayinشَهِيدٌপ্রত্যক্ষকারীshahīdun١٧
যারা ঈমান এনেছে আর যারা ইয়াহূদী হয়েছে, আর যারা সাবিয়ী, নাসারা, অগ্নিপূজক ও মুশরিক, আল্লাহ কিয়ামাতের দিন এদের মধ্যে ফয়সালা করে দেবেন (যে কারা সঠিক পথে আছে), কারণ আল্লাহ সব কিছুর প্রত্যক্ষদর্শী।
২২:১৮
أَلَمْনি কিalamتَرَতুমি দেখোtaraأَنَّযেannaٱللَّهَআল্লাহ (এমন সত্ত্বা)l-lahaيَسْجُدُসিজদা করেyasjuduلَهُۥতাঁর জন্যেlahuمَنযা কিছুmanفِىআছেfīٱلسَّمَـٰوَٰتِআকাশমন্ডলীতেl-samāwātiوَمَنও যা কিছুwamanفِىআছেfīٱلْأَرْضِপৃথিবীতেl-arḍiوَٱلشَّمْسُএবং সূর্যwal-shamsuوَٱلْقَمَرُও চাঁদwal-qamaruوَٱلنُّجُومُও নক্ষত্রমণ্ডলীwal-nujūmuوَٱلْجِبَالُও পর্বতরাজিwal-jibāluوَٱلشَّجَرُও গাছপালাwal-shajaruوَٱلدَّوَآبُّও জীবজন্তুwal-dawābuوَكَثِيرٌۭএবং অনেকেwakathīrunمِّنَমধ্য হ'তেminaٱلنَّاسِ ۖমানুষের (সিজদাবনত থাকে)l-nāsiوَكَثِيرٌআবার অনেকেরwakathīrunحَقَّঅবধারিত হয়েছেḥaqqaعَلَيْهِযার উপরʿalayhiٱلْعَذَابُ ۗশাস্তি (তারা এর বিপরীত)l-ʿadhābuوَمَنএবং যাকেwamanيُهِنِহেয় করেনyuhiniٱللَّهُআল্লাহl-lahuفَمَاসেক্ষেত্রে নেইfamāلَهُۥজন্যে তারlahuمِنকোনminمُّكْرِمٍ ۚসম্মানদাতাmuk'riminإِنَّনিশ্চয়ইinnaٱللَّهَআল্লাহl-lahaيَفْعَلُকরেনyafʿaluمَاযাmāيَشَآءُ ۩তিনি চানyashāu١٨
তুমি কি দেখ না যে আল্লাহকে সেজদা করে যারা আকাশে আছে, আর যারা পৃথিবীতে আছে আর সূর্য, চন্দ্র, তারকারাজি, পর্বতসমূহ, বৃক্ষরাজি, জীবজন্তু এবং মানুষের মধ্যে অনেকে? আর অনেকের প্রতি শাস্তি সাব্যস্ত হয়ে গেছে। আল্লাহ যাকে লাঞ্ছিত করতে চান, তাকে সম্মানিত করার কেউ নেই। আল্লাহ যা ইচ্ছে করেন তাই করেন।[সাজদাহ]
২২:১৯
۞ هَـٰذَانِএই দুইhādhāniخَصْمَانِবিবদমান পক্ষদ্বয়khaṣmāniٱخْتَصَمُوا۟বিতর্ক করছেikh'taṣamūفِىসম্পর্কেfīرَبِّهِمْ ۖতাদের রবrabbihimفَٱلَّذِينَতাই যারাfa-alladhīnaكَفَرُوا۟অস্বীকার করেছেkafarūقُطِّعَتْকেটে তৈরী করা হয়েছেquṭṭiʿatلَهُمْজন্যে তাদেরlahumثِيَابٌۭপোশাকthiyābunمِّنতৈরিminنَّارٍۢআগুনেরnārinيُصَبُّঢেলে দেয়া হবেyuṣabbuمِنহ'তেminفَوْقِউপরfawqiرُءُوسِهِمُতাদের মাথারruūsihimuٱلْحَمِيمُফুটন্ত পানিl-ḥamīmu١٩
এরা বিবাদের দু’টি পক্ষ, (মু’মিনরা একটি পক্ষ, আর সমস্ত কাফিররা আরেকটি পক্ষ) এরা এদের প্রতিপালক সম্বন্ধে বাদানুবাদ করে, অতঃপর যারা (তাদের প্রতিপালককে) অস্বীকার করে, তাদের জন্য তৈরি করা হয়েছে আগুনের পোশাক, তাদের মাথার উপর ঢেলে দেয়া হবে ফুটন্ত পানি।
২২:২০
يُصْهَرُগলে যায়yuṣ'haruبِهِۦদিয়ে তাbihiمَاযা কিছুmāفِىমধ্যে (আছে)fīبُطُونِهِمْতাদের পেটসমূহেরbuṭūnihimوَٱلْجُلُودُও চামড়াগুলোwal-julūdu٢٠
যা দিয়ে তাদের পেটে যা আছে তা ও তাদের চামড়া গলিয়ে দেয়া হবে।
২২:২১
وَلَهُمআর জন্যে তাদের রয়েছেwalahumمَّقَـٰمِعُমুগুরগুলোmaqāmiʿuمِنْ(তৈরী) দিয়েminحَدِيدٍۢলোহাḥadīdin٢١
উপরন্তু তাদের (শাস্তির) জন্য থাকবে লোহার মুগুর।
২২:২২
كُلَّمَآযখনইkullamāأَرَادُوٓا۟চাইবে তারাarādūأَنযেanيَخْرُجُوا۟তারা বের হবেyakhrujūمِنْهَاতা হ'তেmin'hāمِنْকারণেminغَمٍّযন্ত্রণারghamminأُعِيدُوا۟তাদেরকে ফিরিয়ে দেয়া হবেuʿīdūفِيهَاতার মধ্যেfīhāوَذُوقُوا۟"এবং (বলা হবে) তোমরা স্বাদ নাওwadhūqūعَذَابَশাস্তিরʿadhābaٱلْحَرِيقِদহনের"l-ḥarīqi٢٢
যখনই তারা যন্ত্রণার চোটে তাত্থেকে বেরিয়ে আসতে চাইবে (তখনই) তাদেরকে তার ভিতরে ফিরিয়ে দেয়া হবে, (আর বলা হবে, আগুনে) পুড়ার শাস্তি আস্বাদন কর।
২২:২৩
إِنَّনিশ্চয়ইinnaٱللَّهَআল্লাহl-lahaيُدْخِلُপ্রবেশ করাবেনyud'khiluٱلَّذِينَ(তাদেরকে) যারাalladhīnaءَامَنُوا۟ঈমান এনেছেāmanūوَعَمِلُوا۟ও কাজ করেছেwaʿamilūٱلصَّـٰلِحَـٰتِসৎl-ṣāliḥātiجَنَّـٰتٍۢজান্নাতসমূহেjannātinتَجْرِىপ্রবাহিত হয়tajrīمِنথেকেminتَحْتِهَاতার নিচtaḥtihāٱلْأَنْهَـٰرُঝর্ণাসমূহl-anhāruيُحَلَّوْنَতাদেরকে অলংকৃত করা হবেyuḥallawnaفِيهَاতার মধ্যেfīhāمِنْদ্বারাminأَسَاوِرَকঙ্কণasāwiraمِنতৈরিminذَهَبٍۢসোনারdhahabinوَلُؤْلُؤًۭا ۖও মুক্তারwalu'lu-anوَلِبَاسُهُمْতাদের পোশাক (হবে)walibāsuhumفِيهَاতার মধ্যেfīhāحَرِيرٌۭরেশমেরḥarīrun٢٣
যারা ঈমান আনে আর সৎ কাজ করে, আল্লাহ তাদেরকে দাখিল করবেন জান্নাতে যার তলদেশে ঝর্ণাধারা প্রবাহিত। সেখানে তাদেরকে অলংকৃত করা হবে সোনার কাঁকন আর মুক্তা দিয়ে আর সেখানে তাদের পোশাক হবে রেশমের।
২২:২৪
وَهُدُوٓا۟এবং তাদেরকে সৎপথের দিশা দেয়া হয়েছেwahudūإِلَىপ্রতিilāٱلطَّيِّبِপবিত্রl-ṭayibiمِنَথেকেminaٱلْقَوْلِবাণীর (কবুলের)l-qawliوَهُدُوٓا۟পরিচালিত করা হয়েছেwahudūإِلَىٰদিকেilāصِرَٰطِপথেরṣirāṭiٱلْحَمِيدِপ্রশংসিতের (অর্থাৎ আল্লাহর)l-ḥamīdi٢٤
তাদেরকে (দুনিয়ার জীবনে) পথ দেখানো হয়েছিল পবিত্র বাক্যের (অর্থাৎ কালিমা তাইয়্যেবা বা আল-কুরআনের) দিকে আর তারা পরিচালিত হয়েছিল তাঁর পথে যিনি সকল প্রশংসার দাবীদার।
২২:২৫
إِنَّনিশ্চয়ইinnaٱلَّذِينَযারাalladhīnaكَفَرُوا۟অস্বীকার করেছেkafarūوَيَصُدُّونَও বাদা দেয়wayaṣuddūnaعَنহ'তেʿanسَبِيلِপথsabīliٱللَّهِআল্লাহরl-lahiوَٱلْمَسْجِدِও মাসজিদেwal-masjidiٱلْحَرَامِহারাম (হ'তে)l-ḥarāmiٱلَّذِىযাalladhīجَعَلْنَـٰهُআমরা করেছি তাjaʿalnāhuلِلنَّاسِজন্যে মানুষেরlilnnāsiسَوَآءًসমান (অধিকার)sawāanٱلْعَـٰكِفُ(অর্থাৎ যারা) স্থানীয় বাসিন্দাl-ʿākifuفِيهِতার মধ্যেfīhiوَٱلْبَادِ ۚও বহিরাগতwal-bādiوَمَنআর যেwamanيُرِدْইচ্ছে করেyuridفِيهِতার মধ্যেfīhiبِإِلْحَادٍۭব্যাপারে পাপ কাজেরbi-il'ḥādinبِظُلْمٍۢঅন্যায়ভাবেbiẓul'minنُّذِقْهُতাকে আস্বাদন করাবো আমরাnudhiq'huمِنْথেকেminعَذَابٍশাস্তিʿadhābinأَلِيمٍۢনিদারুণalīmin٢٥
যারা কুফুরী করে আর আল্লাহর পথে (মানুষের চলার ক্ষেত্রে) বাধা সৃষ্টি করে আর মাসজিদে হারামে যেতেও- যাকে আমি করেছি স্থানীয় বাসিন্দা ও অন্যদেশবাসী সকলের জন্য সমান। যে তাতে অন্যায়ভাবে কোন ধর্মদ্রোহী কাজ করার ইচ্ছে করে তাকে আমি আস্বাদন করাব ভয়াবহ শাস্তি।
২২:২৬
وَإِذْএবং (স্মরণ করো) যখনwa-idhبَوَّأْنَاআমরা নির্দিষ্ট করেছিলামbawwanāلِإِبْرَٰهِيمَজন্যে ইব্রাহীমেরli-ib'rāhīmaمَكَانَস্থানmakānaٱلْبَيْتِ(কা'বা) ঘরেরl-baytiأَن"যেanلَّاনাlāتُشْرِكْশিরক করোtush'rikبِىসাথে আমারbīشَيْـًۭٔاকোন কিছুরshayanوَطَهِّرْও পবিত্র রাখোwaṭahhirبَيْتِىَআমার ঘরকেbaytiyaلِلطَّآئِفِينَজন্যে তওয়াফকারীদেরlilṭṭāifīnaوَٱلْقَآئِمِينَও (সালাতে) দন্ডায়মানদেরwal-qāimīnaوَٱلرُّكَّعِও রুকুকারীদেরwal-rukaʿiٱلسُّجُودِসিজদাকারীদের (জন্যে)l-sujūdi٢٦
স্মরণ কর যখন আমি ইবরাহীমকে (পবিত্র) গৃহের স্থান চিহ্নিত করে দিয়েছিলাম, (তখন বলেছিলাম) আমার সাথে কোন কিছুকে অংশীদার গণ্য করবে না, আর আমার গৃহকে পবিত্র রাখবে তাওয়াফকারী, নামাযে কিয়ামকারী, রূকু‘কারী ও সেজদাকারীদের জন্য।
২২:২৭
وَأَذِّنএবং ঘোষণা দাওwa-adhinفِىনিকটfīٱلنَّاسِমানুষেরl-nāsiبِٱلْحَجِّব্যাপারে হজ্জেরbil-ḥajiيَأْتُوكَতোমার নিকট আসবেyatūkaرِجَالًۭاপায়ে হেঁটেrijālanوَعَلَىٰও (চড়ে) উপরwaʿalāكُلِّসর্ব (প্রকার)kulliضَامِرٍۢক্ষীণকায় উটেরḍāmirinيَأْتِينَতারা আসবেyatīnaمِنহ'তেminكُلِّসবkulliفَجٍّপথfajjinعَمِيقٍۢদূরদূরান্তেরʿamīqin٢٧
আর মানুষের মাঝে হাজ্জের ঘোষণা দাও, তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে, আর সব (পথক্লান্ত) শীর্ণ উটের পিঠে, বহু দূরের গভীর পর্বত সংকুল পথ বেয়ে
২২:২৮
لِّيَشْهَدُوا۟যেন তারা প্রত্যক্ষ করেliyashhadūمَنَـٰفِعَউপকারসমূহকেmanāfiʿaلَهُمْতাদের জন্যে (এখানে রাখা)lahumوَيَذْكُرُوا۟ও স্মরণ করে (যেন)wayadhkurūٱسْمَনামis'maٱللَّهِআল্লাহরl-lahiفِىٓমধ্যেfīأَيَّامٍۢদিনগুলোরayyāminمَّعْلُومَـٰتٍনির্দিষ্টmaʿlūmātinعَلَىٰ(কুরবানির জন্তুর) উপরʿalāمَاযাmāرَزَقَهُمতাদেরকে জীবিকা (হিসেবে) দিয়েছেনrazaqahumمِّنۢহ'তেminبَهِيمَةِচতুষ্পদ জন্তুbahīmatiٱلْأَنْعَـٰمِ ۖগৃহপালিতl-anʿāmiفَكُلُوا۟অতঃপর তোমরা খাওfakulūمِنْهَاতা হ'তেmin'hāوَأَطْعِمُوا۟ও খাওয়াওwa-aṭʿimūٱلْبَآئِسَদুস্থদেরকেl-bāisaٱلْفَقِيرَঅভাবগ্রস্তদেরকেl-faqīra٢٨
যাতে তারা তাদের জন্য (এখানে রাখা দুনিয়া ও আখিরাতের) কল্যাণগুলো প্রত্যক্ষ করতে পারে আর তিনি তাদেরকে চতুষ্পদ জন্তু হতে যে রিযক দান করেছেন, নির্দিষ্ট দিনগুলোতে তার উপর আল্লাহর নাম উচ্চারণ করতে পারে। কাজেই তোমরা (নিজেরা) তাত্থেকে খাও আর দুঃস্থ অভাবীদের খাওয়াও।
২২:২৯
ثُمَّএরপরthummaلْيَقْضُوا۟যেন তারা দূর করেl'yaqḍūتَفَثَهُمْতাদের অপরিচ্ছন্নতাtafathahumوَلْيُوفُوا۟ও যেন তারা পূর্ণ করেwalyūfūنُذُورَهُمْতাদের মানতগুলোকেnudhūrahumوَلْيَطَّوَّفُوا۟ও যেন তারা তওয়াফ করেwalyaṭṭawwafūبِٱلْبَيْتِঘরেরbil-baytiٱلْعَتِيقِপ্রাচীন"l-ʿatīqi٢٩
অতঃপর তারা যেন তাদের দৈহিক অপরিচ্ছন্নতা দূর করে, তাদের মানৎ পূর্ণ করে আর প্রাচীন গৃহের তাওয়াফ করে।
২২:৩০
ذَٰلِكَএটাই (বিধান)dhālikaوَمَنআর যেwamanيُعَظِّمْসম্মান করেyuʿaẓẓimحُرُمَـٰتِ(নির্ধারিত) মর্যাদাসমূহেরḥurumātiٱللَّهِআল্লাহরl-lahiفَهُوَতবেই তা (হবে)fahuwaخَيْرٌۭউত্তমkhayrunلَّهُۥজন্যে তারlahuعِندَনিকটʿindaرَبِّهِۦ ۗতার রবেরrabbihiوَأُحِلَّتْআর হালাল করা হয়েছেwa-uḥillatلَكُمُজন্যে তোমাদেরlakumuٱلْأَنْعَـٰمُগৃহপালিত জন্তুl-anʿāmuإِلَّاএ ছাড়াillāمَاযাmāيُتْلَىٰশোনানো হয়েছেyut'lāعَلَيْكُمْ ۖতোমাদের কাছেʿalaykumفَٱجْتَنِبُوا۟অতঃপর তোমরা বেঁচে থাকোfa-ij'tanibūٱلرِّجْسَঅপবিত্রতা (হ'তে)l-rij'saمِنَ(কারণে) তৈরিminaٱلْأَوْثَـٰنِমূর্তিসমূহেরl-awthāniوَٱجْتَنِبُوا۟আর তোমরা দূরে থাকোwa-ij'tanibūقَوْلَকথাqawlaٱلزُّورِমিথ্যারl-zūri٣٠
এটাই (হাজ্জ), যে কেউ আল্লাহর নির্ধারিত অনুষ্ঠানগুলোর সম্মান করবে, সেটা তার প্রতিপালকের নিকট তার জন্য উত্তম। চতুষ্পদ জন্তুগুলো তোমাদের জন্য হালাল করা হয়েছে সেগুলো ছাড়া যেগুলোর ব্যাপারে তোমাদেরকে পড়ে শুনানো হয়েছে। কাজেই তোমরা মূর্তিদের অপবিত্রতা বর্জন কর আর মিথ্যে কথা পরিহার কর
২২:৩১
حُنَفَآءَএকনিষ্ঠ হয়েḥunafāaلِلَّهِজন্যে আল্লাহরইlillahiغَيْرَছাড়াghayraمُشْرِكِينَমুশরিক (হওয়া)mush'rikīnaبِهِۦ ۚতাঁর সাথেbihiوَمَنআর যেwamanيُشْرِكْশরীক করেyush'rikبِٱللَّهِআল্লাহর সাথেbil-lahiفَكَأَنَّمَاঅতঃপর যেনfaka-annamāخَرَّসে পড়ে গেলোkharraمِنَহ'তেminaٱلسَّمَآءِআকাশl-samāiفَتَخْطَفُهُঅতঃপর তাকে ছোঁ মেরে নিয়ে যাবেfatakhṭafuhuٱلطَّيْرُপাখিl-ṭayruأَوْঅথবাawتَهْوِىউড়িয়ে যাবেtahwīبِهِনিয়ে তাকেbihiٱلرِّيحُবাতাসl-rīḥuفِىমধ্যেfīمَكَانٍۢস্থানেরmakāninسَحِيقٍۢদূরবর্তীsaḥīqin٣١
আল্লাহর প্রতি একনিষ্ঠ হয়ে তাঁর সাথে শরীক না করে। যে কেউ আল্লাহর সাথে শরীক করে সে যেন আকাশ থেকে পড়ে গেল, আর পাখী তাকে ছোঁ মেরে নিয়ে গেল কিংবা বাতাস তাকে উড়িয়ে নিয়ে দূরবর্তী স্থানে ছুঁড়ে ফেলে দিল।
২২:৩২
ذَٰلِكَএটাই (আসল ব্যাপার)dhālikaوَمَنআর যেwamanيُعَظِّمْসম্মান করেyuʿaẓẓimشَعَـٰٓئِرَনিদর্শনাবলী কেshaʿāiraٱللَّهِআল্লাহরl-lahiفَإِنَّهَاতবে তা নিশ্চয়ই (উৎসারিত হয়)fa-innahāمِنহ'তেminتَقْوَىতাক্বওয়াtaqwāٱلْقُلُوبِঅন্তরসমূহেরl-qulūbi٣٢
এই (তার অবস্থা), আর যে কেউ আল্লাহর নিদর্শনগুলোকে সম্মান করবে সে তো তার অন্তরস্থিত আল্লাহ-ভীতি থেকেই তা করবে।
২২:৩৩
لَكُمْজন্যে তোমাদেরlakumفِيهَاমধ্যে এরfīhāمَنَـٰفِعُনানা উপকারmanāfiʿuإِلَىٰٓপর্যন্তilāأَجَلٍۢসময়ajalinمُّسَمًّۭىনির্দিষ্টmusammanثُمَّএরপরthummaمَحِلُّهَآতার (কুরবানির জায়গা)maḥilluhāإِلَىনিকট (অবস্থিত)ilāٱلْبَيْتِঘরেরl-baytiٱلْعَتِيقِপ্রাচীনl-ʿatīqi٣٣
এতে (অর্থাৎ কুরবানীর পশুতে) তোমাদের জন্য নানান উপকার রয়েছে এক নির্দিষ্ট কাল পর্যন্ত (কুরবানীর জায়গায় পৌঁছা পর্যন্ত তোমরা এই জন্তুগুলোর দ্বারা উপকৃত হতে পার), সর্বশেষে এগুলোর কুরবানীর স্থান হচ্ছে প্রাচীন ঘরের নিকট।
২২:৩৪
وَلِكُلِّএবং জন্যে প্রত্যেকwalikulliأُمَّةٍۢজাতিরummatinجَعَلْنَاআমরা নির্দিষ্ট করে দিয়েছিjaʿalnāمَنسَكًۭاকুরবানির নিয়মmansakanلِّيَذْكُرُوا۟যেন তারা স্মরণ করেliyadhkurūٱسْمَনামis'maٱللَّهِআল্লাহরl-lahiعَلَىٰউপরʿalāمَاযাmāرَزَقَهُمতাদেরকে জীবিকা দিয়েছেনrazaqahumمِّنۢমধ্য হ'তেminبَهِيمَةِচতুষ্পদজন্তুরbahīmatiٱلْأَنْعَـٰمِ ۗগৃহপালিতl-anʿāmiفَإِلَـٰهُكُمْঅতএব তোমাদের ইলাহfa-ilāhukumإِلَـٰهٌۭইলাহilāhunوَٰحِدٌۭএকইwāḥidunفَلَهُۥٓসুতরাং তাঁরই নিকটfalahuأَسْلِمُوا۟ ۗআত্মসমর্পণ করোaslimūوَبَشِّرِআর সুসংবাদ দাওwabashiriٱلْمُخْبِتِينَ(আল্লাহর হুকুমের কাছে) অবনতকারীদেরl-mukh'bitīna٣٤
আমি প্রতিটি সম্প্রদায়ের জন্য (কুরবানীর) নিয়ম করে দিয়েছি। তাদেরকে চতুষ্পদ জন্তু হতে যে রিযক্ দেয়া হয়েছে সেগুলোর উপর তারা যেন আল্লাহর নাম উচ্চারণ করে, (এই বিভিন্ন নিয়ম-পদ্ধতির মূল লক্ষ্য কিন্তু এক- আল্লাহর নির্দেশ পালন), কারণ তোমাদের উপাস্য একমাত্র উপাস্য, কাজেই তাঁর কাছেই আত্মসমর্পণ কর আর সুসংবাদ দাও সেই বিনীতদেরকে-
২২:৩৫
ٱلَّذِينَযারা (এরূপ যে)alladhīnaإِذَاযখনidhāذُكِرَউল্লেখ করা হয়dhukiraٱللَّهُআল্লাহর (নাম)l-lahuوَجِلَتْকেঁপে উঠেwajilatقُلُوبُهُمْতাদের অন্তরগুলোqulūbuhumوَٱلصَّـٰبِرِينَধৈর্য্যধারণকারী (হয়)wal-ṣābirīnaعَلَىٰ(এর) উপরʿalāمَآযাmāأَصَابَهُمْতাদের উপর আপতিত হয়aṣābahumوَٱلْمُقِيمِىও প্রতিষ্ঠাকারী (হয়)wal-muqīmīٱلصَّلَوٰةِসালাতl-ṣalatiوَمِمَّاএবং (তা) হ'তে যাwamimmāرَزَقْنَـٰهُمْতাদের আমরা জীবিকা দিয়েছিrazaqnāhumيُنفِقُونَতারা খরচ করেyunfiqūna٣٥
‘আল্লাহ’ নামের উল্লেখ হলেই যাদের অন্তরাত্মা কেঁপে উঠে, যারা তাদের বিপদাপদে ধৈর্যধারণ করে, নামায কায়িম করে, আর তাদেরকে আমি যে রিযক্ দিয়েছি তাত্থেকে তারা ব্যয় করে।
২২:৩৬
وَٱلْبُدْنَএবং কুরবানির উটগুলোwal-bud'naجَعَلْنَـٰهَاসেগুলোকে আমরা করেছিjaʿalnāhāلَكُمজন্যে তোমাদেরlakumمِّنঅন্তর্ভুক্তminشَعَـٰٓئِرِনিদর্শনাবলীরshaʿāiriٱللَّهِআল্লাহরl-lahiلَكُمْজন্যে তোমাদের রয়েছেlakumفِيهَاতার মধ্যেfīhāخَيْرٌۭ ۖকল্যাণkhayrunفَٱذْكُرُوا۟তাই (জবেহ করার সময়) উচ্চারণ করোfa-udh'kurūٱسْمَনামis'maٱللَّهِআল্লাহরl-lahiعَلَيْهَاতাদের উপরʿalayhāصَوَآفَّ ۖসারিবদ্ধভাবে (দাঁড়ানো অবস্থায়)ṣawāffaفَإِذَاঅতঃপর যখনfa-idhāوَجَبَتْকাত হয়ে পড়েwajabatجُنُوبُهَاতাদের পাশগুলো (অর্থাৎ প্রাণ নির্গত হয়)junūbuhāفَكُلُوا۟তখন তোমরাখাওfakulūمِنْهَاতা হ'তেmin'hāوَأَطْعِمُوا۟এবং তোমরা খাওয়াওwa-aṭʿimūٱلْقَانِعَধৈর্য্যশীল অভাবগ্রস্তকেl-qāniʿaوَٱلْمُعْتَرَّ ۚও চায় এমন অভাবগ্রস্তকেwal-muʿ'taraكَذَٰلِكَএভাবেkadhālikaسَخَّرْنَـٰهَاসেগুলোকে আমরা নিয়ন্ত্রিত করেছিsakharnāhāلَكُمْজন্যে তোমাদেরlakumلَعَلَّكُمْযাতে তোমরাlaʿallakumتَشْكُرُونَশোকর করোtashkurūna٣٦
আর (কুরবানীর) উটগুলোকে আমি করেছি আল্লাহর নিদর্শনসমূহের অন্যতম। তাতে তোমাদের জন্য কল্যাণ আছে, কাজেই সারিবদ্ধভাবে দাঁড়ানো অবস্থায় ওগুলোর উপর তোমরা আল্লাহর নাম উচ্চারণ কর। যখন তা পার্শ্বভরে পড়ে যায়, তখন তাথেকে খাও আর যারা (ভিক্ষে না ক’রে) পরিতৃপ্ত থাকে তাদেরকে আর যারা কাকুতি মিনতি ক’রে যাচ্ঞা করে তাদেরকেও খাওয়াও। এভাবে আমি ওগুলোকে তোমাদের অধীন করে দিয়েছি যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর।
২২:৩৭
لَنকখনও নাlanيَنَالَপৌঁছেyanālaٱللَّهَআল্লাহর (নিকট)l-lahaلُحُومُهَاতাদের গোশ্তসমূহluḥūmuhāوَلَاআর নাwalāدِمَآؤُهَاতাদের রক্তdimāuhāوَلَـٰكِنকিন্তুwalākinيَنَالُهُতাঁর (নিকট) পৌঁছেyanāluhuٱلتَّقْوَىٰতাক্বওয়াl-taqwāمِنكُمْ ۚতোমাদের হ'তেminkumكَذَٰلِكَএভাবেkadhālikaسَخَّرَهَاসেগুলোকে তিনি নিয়ন্ত্রিত করেছেনsakharahāلَكُمْজন্যে তোমাদেরlakumلِتُكَبِّرُوا۟যেন তোমরা শ্রেষ্ঠত্ব ঘোষণা (তাকবীর) করোlitukabbirūٱللَّهَআল্লাহরl-lahaعَلَىٰসে অনুযায়ীʿalāمَاযেমনmāهَدَىٰكُمْ ۗতোমাদেরকে পথ দেখিয়েছেনhadākumوَبَشِّرِআর সুসংবাদ দাওwabashiriٱلْمُحْسِنِينَসৎকর্মপরায়ণদেরকেl-muḥ'sinīna٣٧
আল্লাহর কাছে ওগুলোর না গোশত পৌঁছে, আর না রক্ত পৌঁছে বরং তাঁর কাছে পৌঁছে তোমাদের তাকওয়া। এভাবে তিনি ওগুলোকে তোমাদের অধীন করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করতে পার এজন্য যে, তিনি তোমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন, কাজেই সৎকর্মশীলদেরকে তুমি সুসংবাদ দাও।
২২:৩৮
۞ إِنَّনিশ্চয়ইinnaٱللَّهَআল্লাহl-lahaيُدَٰفِعُপ্রতিরোধ করেনyudāfiʿuعَنِ(তাদের পক্ষ) হ'তেʿaniٱلَّذِينَযারাalladhīnaءَامَنُوٓا۟ ۗঈমান এনেছেāmanūإِنَّনিশ্চয়ইinnaٱللَّهَআল্লাহl-lahaلَاনাlāيُحِبُّপছন্দ করেনyuḥibbuكُلَّপ্রত্যেকkullaخَوَّانٍۢবিশ্বাসঘাতকkhawwāninكَفُورٍঅকৃতজ্ঞকেkafūrin٣٨
আল্লাহ মু’মিনদেরকে রক্ষা করেন (যাবতীয় মন্দ হতে)। আল্লাহ কোন খিয়ানাতকারী, অকৃতজ্ঞকে পছন্দ করেন না।
২২:৩৯
أُذِنَঅনুমতি দেয়া হলোudhinaلِلَّذِينَজন্যে তাদের (যাদের বিরুদ্ধে)lilladhīnaيُقَـٰتَلُونَযুদ্ধ করা হচ্ছেyuqātalūnaبِأَنَّهُمْকারণ তারাbi-annahumظُلِمُوا۟ ۚনির্যাতিতẓulimūوَإِنَّআর নিশ্চয়ইwa-innaٱللَّهَআল্লাহl-lahaعَلَىٰক্ষেত্রেʿalāنَصْرِهِمْসাহায্যের তাদেরnaṣrihimلَقَدِيرٌঅবশ্যই ক্ষমতাবানlaqadīrun٣٩
যাদের বিরুদ্ধে যুদ্ধ করা হয় তাদেরকে যুদ্ধের অনুমতি দেয়া হল, কেননা তাদের প্রতি অত্যাচার করা হয়েছে। আল্লাহ তাদেরকে সাহায্য করতে অবশ্যই সক্ষম।
২২:৪০
ٱلَّذِينَযাদেরকেalladhīnaأُخْرِجُوا۟বের করে দেয়া হয়েছেukh'rijūمِنহ'তেminدِيَـٰرِهِمতাদের ঘরবাড়িগুলোdiyārihimبِغَيْرِসঙ্গে নয়bighayriحَقٍّসত্যের (অন্যায়ভাবে)ḥaqqinإِلَّآ(তাদের অপরাধ) এছাড়া নয়illāأَنযেanيَقُولُوا۟তারা বলেyaqūlūرَبُّنَا"আমাদের রবrabbunāٱللَّهُ ۗআল্লাহই"l-lahuوَلَوْلَاএবং যদি নাwalawlāدَفْعُপ্রতিহত করতেনdafʿuٱللَّهِআল্লাহl-lahiٱلنَّاسَলোকদেরl-nāsaبَعْضَهُمতাদের কিছু অংশকেbaʿḍahumبِبَعْضٍۢ(অন্য) কিছু অংশ দ্বারাbibaʿḍinلَّهُدِّمَتْঅবশ্যই বিধ্বস্ত করা হতোlahuddimatصَوَٰمِعُসংসার বিরাগীদের উপাসনালয়গুলোṣawāmiʿuوَبِيَعٌۭও গীর্জাwabiyaʿunوَصَلَوَٰتٌۭও ইহুদীদের উপাসনালয়গুলোwaṣalawātunوَمَسَـٰجِدُএবং মাসজিদসমূহwamasājiduيُذْكَرُস্মরণ করা হয়yudh'karuفِيهَاতার মধ্যেfīhāٱسْمُনামus'muٱللَّهِআল্লাহরl-lahiكَثِيرًۭا ۗঅধিক (পরিমাণে)kathīranوَلَيَنصُرَنَّআর অবশ্যই সাহায্য করবেনwalayanṣurannaٱللَّهُআল্লাহl-lahuمَنযেmanيَنصُرُهُۥٓ ۗতাঁকে সাহায্য করেyanṣuruhuإِنَّনিশ্চয়ইinnaٱللَّهَআল্লাহl-lahaلَقَوِىٌّঅবশ্যই শক্তিমানlaqawiyyunعَزِيزٌপরাক্রমশালীʿazīzun٤٠
তাদেরকে অন্যায়ভাবে গৃহ থেকে বহিষ্কার করা হয়েছে শুধু তাদের এ কথা বলার কারণে যে, ‘আল্লাহ আমাদের প্রতিপালক।’ আল্লাহ যদি মানুষদের এক দলের দ্বারা অন্য দলকে প্রতিহত না করতেন, তাহলে বিধ্বস্ত হয়ে যেত খ্রীষ্টান সংসারত্যাগীদের উপাসনালয়, গির্জা ও ইয়াহূদীদের উপাসনার স্থান আর মাসজিদসমূহ যেখানে আল্লাহর নাম অধিকহারে স্মরণ করা হয়। আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করেন যে তাঁকে সাহায্য করে, আল্লাহ শক্তিমান, পরাক্রান্ত।
২২:৪১
ٱلَّذِينَযারা (সেই লোক)alladhīnaإِنযদিinمَّكَّنَّـٰهُمْতাদেরকে আমরা ক্ষমতা দিইmakkannāhumفِىমধ্যেfīٱلْأَرْضِপৃথিবীরl-arḍiأَقَامُوا۟তারা প্রতিষ্ঠা করেaqāmūٱلصَّلَوٰةَসালাতl-ṣalataوَءَاتَوُا۟ও তারা দেয়waātawūٱلزَّكَوٰةَজাকাতl-zakataوَأَمَرُوا۟আর তারা নির্দেশ দেয়wa-amarūبِٱلْمَعْرُوفِব্যাপারে সৎকাজেরbil-maʿrūfiوَنَهَوْا۟ও তারা নিষেধ করেwanahawعَنِহ'তেʿaniٱلْمُنكَرِ ۗঅসৎ কাজl-munkariوَلِلَّهِআর আল্লাহরই হাতেwalillahiعَـٰقِبَةُপরিণতি (চূড়ান্ত)ʿāqibatuٱلْأُمُورِসব ব্যাপারেরl-umūri٤١
(এরা হল) যাদেরকে আমি যমীনে প্রতিষ্ঠিত করলে তারা নামায প্রতিষ্ঠা করে, যাকাত প্রদান করে, সৎ কাজের আদেশ দেয় ও মন্দ কাজে নিষেধ করে, সকল কাজের শেষ পরিণাম (ও সিদ্ধান্ত) আল্লাহর হাতে নিবদ্ধ।
২২:৪২
وَإِنআর (হে নাবী) যদিwa-inيُكَذِّبُوكَতোমাকে মিথ্যারোপ করেyukadhibūkaفَقَدْ(তবে আশ্চর্য কি) নিশ্চয়ইfaqadكَذَّبَتْমিথ্যারোপ করেছিলোkadhabatقَبْلَهُمْতাদের পূর্বেওqablahumقَوْمُজাতিqawmuنُوحٍۢনূহেরnūḥinوَعَادٌۭও আদwaʿādunوَثَمُودُও সামূদwathamūdu٤٢
লোকেরা যদি তোমাকে অস্বীকার করে তাহলে (জেনে রেখ এটা কোন নতুন ব্যাপার নয়) তাদের পূর্বে নূহ, ‘আদ ও সামূদ সম্প্রদায়ও (তাদের রসূলদের) অস্বীকার করেছিল।
২২:৪৩
وَقَوْمُএবং জাতিwaqawmuإِبْرَٰهِيمَইব্রাহীমেরib'rāhīmaوَقَوْمُও জাতিwaqawmuلُوطٍۢলূতেরlūṭin٤٣
আর ইবরাহীমের সম্প্রদায় ও লূতের সম্প্রদায়ও (অস্বীকার করেছিল)।
২২:৪৪
وَأَصْحَـٰبُএবং অধিবাসীরাwa-aṣḥābuمَدْيَنَ ۖমাদইয়ানেরmadyanaوَكُذِّبَএবং মিথ্যারোপ করা হয়েছিলোwakudhibaمُوسَىٰমূসাকেওmūsāفَأَمْلَيْتُঅতঃএব আমি অবকাশ দিয়েছিলামfa-amlaytuلِلْكَـٰفِرِينَজন্যে কাফিরদেরlil'kāfirīnaثُمَّএরপরthummaأَخَذْتُهُمْ ۖতাদেরকে আমি পাকড়াও করেছিলামakhadhtuhumفَكَيْفَ(ভেবে দেখো) তখন কেমনfakayfaكَانَছিলোkānaنَكِيرِআমার শাস্তিnakīri٤٤
আর মাদইয়ানবাসীরাও [অস্বীকার করেছিল যারা ছিল শু‘আয়ব (আঃ)-এর সম্প্রদায়], আর মূসাকেও অস্বীকার করা হয়েছিল। আমি অস্বীকারকারীদেরকে সময়- সুযোগ দিয়েছিলাম, অতঃপর তাদেরকে পাকড়াও করেছিলাম। কত ভীষণ ছিল আমাকে অস্বীকার করার পরিণতি!
২২:৪৫
فَكَأَيِّنঅতঃপর কতই নাfaka-ayyinمِّنথেকেminقَرْيَةٍজনপদqaryatinأَهْلَكْنَـٰهَاতা আমরা ধ্বংস করেছিahlaknāhāوَهِىَযখন তা (ছিলো)wahiyaظَالِمَةٌۭঅপরাধীẓālimatunفَهِىَফলে তাfahiyaخَاوِيَةٌধ্বংসপ্রাপ্তkhāwiyatunعَلَىٰউপরʿalāعُرُوشِهَاতার ছাদসমূহেরʿurūshihāوَبِئْرٍۢএবং কূপwabi'rinمُّعَطَّلَةٍۢপরিত্যক্ত (হয়েছে)muʿaṭṭalatinوَقَصْرٍۢও প্রাসাদwaqaṣrinمَّشِيدٍসুদৃঢ় (বিধ্বস্ত হয়েছে)mashīdin٤٥
আমি কত জনবসতিকে ধ্বংস করেছি যেগুলোর অধিবাসীরা ছিল যালিম, সেগুলো ছাদের ভরে পতিত হয়ে বিধ্বস্ত হয়েছিল, বিরাণ হয়েছিল কত কূপ আর সুউচ্চ সুদৃঢ় প্রাসাদরাজি।
২২:৪৬
أَفَلَمْকি তবে নিafalamيَسِيرُوا۟তারা ভ্রমণ করেyasīrūفِىমধ্যেfīٱلْأَرْضِজমীনেl-arḍiفَتَكُونَতাহ'লে হতোfatakūnaلَهُمْজন্যে তাদেরlahumقُلُوبٌۭঅন্তরসমূহ (এমন যে)qulūbunيَعْقِلُونَবুঝতোyaʿqilūnaبِهَآদিয়ে তাbihāأَوْঅথবাawءَاذَانٌۭকানগুলোādhānunيَسْمَعُونَশুনতোyasmaʿūnaبِهَا ۖদিয়ে তাbihāفَإِنَّهَاবস্তুতঃ তা অবশ্যই (এমন যে)fa-innahāلَاনাlāتَعْمَىঅন্ধ হয়taʿmāٱلْأَبْصَـٰرُচোখগুলোl-abṣāruوَلَـٰكِنকিন্তুwalākinتَعْمَىঅন্ধ হয়taʿmāٱلْقُلُوبُঅন্তরগুলোl-qulūbuٱلَّتِىযাallatīفِىমধ্যে (আছে)fīٱلصُّدُورِবুকসমূহেরl-ṣudūri٤٦
তারা কি যমীনে ভ্রমণ করে না? তাহলে তারা হৃদয় দিয়ে বুঝতে পারত, আর তাদের কান শুনতে পারত। প্রকৃতপক্ষে চোখ অন্ধ নয়, বরং বুকের ভিতর যে হৃদয় আছে তা-ই অন্ধ।
২২:৪৭
وَيَسْتَعْجِلُونَكَআর তোমাকে তাড়াতাড়ি করতে বলেwayastaʿjilūnakaبِٱلْعَذَابِব্যাপারে শাস্তিরbil-ʿadhābiوَلَنঅথচ কখনও নাwalanيُخْلِفَভঙ্গ করবেনyukh'lifaٱللَّهُআল্লাহl-lahuوَعْدَهُۥ ۚতাঁর প্রতিজ্ঞাwaʿdahuوَإِنَّআর নিশ্চয়ইwa-innaيَوْمًاসেদিন (হবে)yawmanعِندَনিকটʿindaرَبِّكَতোমার রবেরrabbikaكَأَلْفِমতো এক হাজারka-alfiسَنَةٍۢবছরsanatinمِّمَّاতা হ'তে যাmimmāتَعُدُّونَতোমরা গণনা করোtaʿuddūna٤٧
তারা তোমাকে তাড়াতাড়ি শাস্তি নিয়ে আসতে বলে (কিন্তু শাস্তি তো আসবে আল্লাহর ও‘য়াদা অনুযায়ী নির্দিষ্ট সময়ে), কেননা আল্লাহ কক্ষনো তাঁর ওয়া‘দা খেলাফ করেন না, তোমার প্রতিপালকের একদিন হল তোমাদের গণনায় এক হাজার বছরের সমান।
২২:৪৮
وَكَأَيِّنআর কতwaka-ayyinمِّنথেকেminقَرْيَةٍজনবসতির (এমন ছিলো)qaryatinأَمْلَيْتُআমি অবকাশ দিয়েছিamlaytuلَهَاজন্যে তাদেরlahāوَهِىَযখন তাwahiyaظَالِمَةٌۭসীমালঙ্ঘনকারী (ছিলো)ẓālimatunثُمَّএরপরthummaأَخَذْتُهَاতাদেরকে আমি পাকড়াও করেছিakhadhtuhāوَإِلَىَّআর নিকট আমারইwa-ilayyaٱلْمَصِيرُপ্রত্যাবর্তন (সকলেরই)l-maṣīru٤٨
আমি কত জনপদকে সময়-সুযোগ দিয়েছি যখন তারা ছিল অন্যায় কাজে লিপ্ত। অতঃপর সেগুলোকে পাকড়াও করেছিলাম, (পালিয়ে কেউ তো কোথাও যেতে পারবে না) কেননা (সকলের) প্রত্যাবর্তন আমারই কাছে।
২২:৪৯
قُلْ(হে নাবী) বলোqulيَـٰٓأَيُّهَا"হেyāayyuhāٱلنَّاسُ"মানবজাতিl-nāsuإِنَّمَآমূলতঃinnamāأَنَا۠আমিanāلَكُمْজন্যে তোমাদেরlakumنَذِيرٌۭএকজন সতর্ককারীnadhīrunمُّبِينٌۭসুস্পষ্ট"mubīnun٤٩
বল, ‘হে মানুষ! আমি (প্রেরিত হয়েছি) তোমাদের জন্য এক সুস্পষ্ট সতর্ককারীরূপে।’
২২:৫০
فَٱلَّذِينَঅতঃপর যারাfa-alladhīnaءَامَنُوا۟ঈমান আনেāmanūوَعَمِلُوا۟ও কাজ করেwaʿamilūٱلصَّـٰلِحَـٰتِসৎকাজসমূহেরl-ṣāliḥātiلَهُمজন্যে তাদের (রয়েছে)lahumمَّغْفِرَةٌۭক্ষমাmaghfiratunوَرِزْقٌۭও জীবিকাwariz'qunكَرِيمٌۭসম্মানজনকkarīmun٥٠
কাজেই যারা ঈমান আনবে আর সৎ কাজ করবে তাদের জন্য কেবল আছে ক্ষমা আর সম্মানজনক জীবিকা।
২২:৫১
وَٱلَّذِينَআর যারাwa-alladhīnaسَعَوْا۟চেষ্টা করেsaʿawفِىٓমধ্যেfīءَايَـٰتِنَاআমাদের আয়াত সমূহেরāyātināمُعَـٰجِزِينَব্যর্থ করে দেখাতেmuʿājizīnaأُو۟لَـٰٓئِكَঐসবলোকulāikaأَصْحَـٰبُঅধিবাসীaṣḥābuٱلْجَحِيمِজাহান্নামেরl-jaḥīmi٥١
আর যারা আমার নিদর্শনের বিরুদ্ধে চেষ্টা চালায়, সেগুলোর উদ্দেশ্যকে ব্যর্থ করার জন্য, তারাই হল জাহান্নামের বাসিন্দা।
২২:৫২
وَمَآএবং নাwamāأَرْسَلْنَاআমরা পাঠিয়েছিarsalnāمِنথেকেminقَبْلِكَতোমার পূর্বqablikaمِنকোনminرَّسُولٍۢরাসূলকেrasūlinوَلَاআর নাwalāنَبِىٍّকোন নাবীকেnabiyyinإِلَّآএ ছাড়া যেillāإِذَاযখনidhāتَمَنَّىٰٓআকাঙ্ক্ষা করেছে (তিলাওয়াত করেছে)tamannāأَلْقَىছুঁড়ে দিয়েছেalqāٱلشَّيْطَـٰنُশয়তান (প্রতিবন্ধকতা)l-shayṭānuفِىٓমধ্যেfīأُمْنِيَّتِهِۦতার আকাঙ্ক্ষার (তিলাওয়াতে)um'niyyatihiفَيَنسَخُতখন দূর করেছেনfayansakhuٱللَّهُআল্লাহl-lahuمَاযাmāيُلْقِىছুঁড়ে দেয়yul'qīٱلشَّيْطَـٰنُশয়তানl-shayṭānuثُمَّএরপরthummaيُحْكِمُসুদৃঢ় করেনyuḥ'kimuٱللَّهُআল্লাহl-lahuءَايَـٰتِهِۦ ۗতাঁর আয়াতকেāyātihiوَٱللَّهُআর আল্লাহwal-lahuعَلِيمٌজ্ঞানময়ʿalīmunحَكِيمٌۭপ্রজ্ঞাময়ḥakīmun٥٢
আমি তোমার পূর্বে যে সব রসূল কিংবা নবী পাঠিয়েছি তাদের কেউ যখনই কোন আকাঙ্ক্ষা করেছে তখনই শয়ত্বান তার আকাঙ্ক্ষায় (প্রতিবন্ধকতা, সন্দেহ-সংশয়) নিক্ষেপ করেছে, কিন্তু শয়ত্বান যা নিক্ষেপ করে আল্লাহ তা মুছে দেন, অতঃপর আল্লাহ তাঁর নিদর্শনসমূহকে সুপ্রতিষ্ঠিত করেন। কারণ আল্লাহ সর্বজ্ঞ, সর্বশ্রেষ্ঠ হিকমতওয়ালা।
২২:৫৩
لِّيَجْعَلَ(এরূপ এজন্যে হয়) যেন তিনি বানিয়ে দেনliyajʿalaمَاযাmāيُلْقِىছুঁড়ে দেয়yul'qīٱلشَّيْطَـٰنُশয়তানl-shayṭānuفِتْنَةًۭপরীক্ষাস্বরূপfit'natanلِّلَّذِينَজন্যে তাদেরlilladhīnaفِىমধ্যে (আছে)fīقُلُوبِهِمযাদের অন্তরসমূহেqulūbihimمَّرَضٌۭরোগmaraḍunوَٱلْقَاسِيَةِএবং পাষাণ (হয়েছে)wal-qāsiyatiقُلُوبُهُمْ ۗতাদের অন্তরগুলোqulūbuhumوَإِنَّএবং নিশ্চয়ইwa-innaٱلظَّـٰلِمِينَসীমালঙ্ঘনকারীরাl-ẓālimīnaلَفِىঅবশ্যই মধ্যেlafīشِقَاقٍۭ(সত্যের) বিরোধিতারshiqāqinبَعِيدٍۢবহুদূরে (অগ্রসর হয়ে গিয়েছে)baʿīdin٥٣
(তিনি এটা হতে দেন এজন্য) যাতে তিনি শয়ত্বান যা মিশিয়ে দিয়েছে তা দ্বারা পরীক্ষা করতে পারেন তাদেরকে যাদের অন্তরে (মুনাফিকীর) ব্যাধি আছে, যারা শক্ত হৃদয়ের। অন্যায়কারীরা চরম মতভেদে লিপ্ত আছে।
২২:৫৪
وَلِيَعْلَمَআর যেন জানেwaliyaʿlamaٱلَّذِينَযাদেরকেalladhīnaأُوتُوا۟দেয়া হয়েছেūtūٱلْعِلْمَজ্ঞানl-ʿil'maأَنَّهُযে তাannahuٱلْحَقُّসত্যl-ḥaquمِنনিকট হ'তেminرَّبِّكَতোমার রবেরrabbikaفَيُؤْمِنُوا۟তারা অতঃপর ঈমান আনেfayu'minūبِهِۦউপর তাঁরbihiفَتُخْبِتَঅতঃপর অবনমিত হয়fatukh'bitaلَهُۥপ্রতি তাঁরlahuقُلُوبُهُمْ ۗতাদের অন্তরসমূহqulūbuhumوَإِنَّএবং নিশ্চয়ইwa-innaٱللَّهَআল্লাহl-lahaلَهَادِঅবশ্যই পথপ্রদর্শনকারীlahādiٱلَّذِينَ(তাদেরকে) যারাalladhīnaءَامَنُوٓا۟ঈমান এনেছেāmanūإِلَىٰদিকেilāصِرَٰطٍۢপথেরṣirāṭinمُّسْتَقِيمٍۢসরলmus'taqīmin٥٤
(আর অপরদিকে) যাতে, যাদেরকে জ্ঞান দেয়া হয়েছে তারা জানতে পারে যে, এটা তোমার প্রতিপালকের পক্ষ থেকে (প্রেরিত) সত্য, অতঃপর তারা যেন তাতে বিশ্বাসী হয় আর তাদের অন্তর নম্রতাভরে তার প্রতি খুলে দেয়া হয়, কারণ আল্লাহ ঈমানদারদেরকে অবশ্যই সঠিক পথে পরিচালিত করেন।
২২:৫৫
وَلَاএবং নাwalāيَزَالُবিরত হবেyazāluٱلَّذِينَযারাalladhīnaكَفَرُوا۟অমান্য করেছেkafarūفِىমধ্যেfīمِرْيَةٍۢসন্দেহেরmir'yatinمِّنْهُতা হ'তেmin'huحَتَّىٰযতক্ষণ নাḥattāتَأْتِيَهُمُতাদের (নিকট) এসে পড়বেtatiyahumuٱلسَّاعَةُক্বিয়ামাতl-sāʿatuبَغْتَةًহঠাৎ করেbaghtatanأَوْঅথবাawيَأْتِيَهُمْতাদের (নিকট) আসবেyatiyahumعَذَابُশাস্তিʿadhābuيَوْمٍদিনেরyawminعَقِيمٍবন্ধ্যা (খারাপ)ʿaqīmin٥٥
অবিশ্বাসীরা তাতে (অর্থাৎ ওয়াহীতে) সন্দেহ পোষণ করা থেকে বিরত হবে না যতক্ষণ না কিয়ামাত আসবে হঠাৎ ক’রে অথবা তাদের উপর শাস্তি এসে যাবে এক বন্ধ্যা দিনে (যা কাফিরদেরকে কোন সুফল দিবে না)।
২২:৫৬
ٱلْمُلْكُচূড়ান্ত কর্তৃত্বal-mul'kuيَوْمَئِذٍۢসেদিন হবেyawma-idhinلِّلَّهِজন্যে আল্লাহরইlillahiيَحْكُمُতিনি বিচার করবেনyaḥkumuبَيْنَهُمْ ۚতাদের মাঝেbaynahumفَٱلَّذِينَসুতরাং যারাfa-alladhīnaءَامَنُوا۟ঈমান এনেছেāmanūوَعَمِلُوا۟ও কাজ করেছেwaʿamilūٱلصَّـٰلِحَـٰتِসৎকাজসমূহেরl-ṣāliḥātiفِى(তারা থাকবে) মধ্যেfīجَنَّـٰتِজান্নাতসমূহেরjannātiٱلنَّعِيمِসুখকরl-naʿīmi٥٦
ক্ষমতা-আধিপত্য সেদিন হবে আল্লাহরই, তিনি তাদের মাঝে বিচার-ফয়সালা করবেন। অতঃপর যারা ঈমান আনে ও সৎ কাজ করে তারা থাকবে নি‘মাতরাজিতে পরিপূর্ণ জান্নাতে।
২২:৫৭
وَٱلَّذِينَআর যারাwa-alladhīnaكَفَرُوا۟অস্বীকার করেছেkafarūوَكَذَّبُوا۟ও অমান্য করেছেwakadhabūبِـَٔايَـٰتِنَاপ্রতি আমাদের নিদর্শনাবলীরbiāyātināفَأُو۟لَـٰٓئِكَতবে ঐসবলোকfa-ulāikaلَهُمْজন্যে তাদের (রয়েছে)lahumعَذَابٌۭশাস্তিʿadhābunمُّهِينٌۭলাঞ্ছনাদায়কmuhīnun٥٧
আর যারা কুফুরী করে আর আমার আয়াতসমূহকে মিথ্যে জেনে প্রত্যাখ্যান করে তাদের জন্য আছে অপমানজনক শাস্তি।
২২:৫৮
وَٱلَّذِينَআর যারাwa-alladhīnaهَاجَرُوا۟হিজরত করেছেhājarūفِىমধ্যেfīسَبِيلِপথেরsabīliٱللَّهِআল্লাহরl-lahiثُمَّএরপরthummaقُتِلُوٓا۟নিহত হয়েছেqutilūأَوْঅথবাawمَاتُوا۟মারা গিয়েছেmātūلَيَرْزُقَنَّهُمُঅবশ্যই তাদেরকে জীবিকা দিবেনlayarzuqannahumuٱللَّهُআল্লাহl-lahuرِزْقًاজীবিকাriz'qanحَسَنًۭا ۚউৎকৃষ্টḥasananوَإِنَّনিশ্চয়ইwa-innaٱللَّهَআল্লাহl-lahaلَهُوَঅবশ্যই তিনিlahuwaخَيْرُউত্তমkhayruٱلرَّٰزِقِينَজীবিকাদাতাদেরl-rāziqīna٥٨
আর যারা আল্লাহর পথে হিজরাত করেছে, অতঃপর নিহত হয়েছে, কিংবা মারা গেছে, আল্লাহ তাদেরকে অবশ্য অবশ্যই উৎকৃষ্ট রিযক্ দান করবেন, আর আল্লাহ- তিনি তো সর্বোত্তম রিযকদাতা।
২২:৫৯
لَيُدْخِلَنَّهُمঅবশ্যই তাদেরকে তিনি প্রবেশ করাবেনlayud'khilannahumمُّدْخَلًۭا(এমন) প্রবেশস্থানেmud'khalanيَرْضَوْنَهُۥ ۗতাতে তারা সন্তুষ্ট হবেyarḍawnahuوَإِنَّএবং নিশ্চয়ইwa-innaٱللَّهَআল্লাহl-lahaلَعَلِيمٌঅবশ্যই সর্বজ্ঞlaʿalīmunحَلِيمٌۭপরম সহনশীলḥalīmun٥٩
তিনি তাদেরকে অবশ্য অবশ্যই দাখিল করবেন এমন জায়গায় যা পেয়ে তারা খুবই সন্তুষ্ট হবে, আর আল্লাহ নিশ্চিতই অবশ্যই সর্বজ্ঞ, পরম সহিষ্ণু।
২২:৬০
۞ ذَٰلِكَএটা (এদের পরিনতি)dhālikaوَمَنْআর যেwamanعَاقَبَপ্রতিশোধ নিবেʿāqabaبِمِثْلِ(তার) সমতুল্যbimith'liمَاযেমনmāعُوقِبَনিপীড়ন করা হয়েছেʿūqibaبِهِۦপ্রতি তারbihiثُمَّআবারthummaبُغِىَবাড়াবাড়ি করা হয়েছেbughiyaعَلَيْهِতার উপরʿalayhiلَيَنصُرَنَّهُঅবশ্যই তাকে সাহায্য করবেনlayanṣurannahuٱللَّهُ ۗআল্লাহl-lahuإِنَّনিশ্চয়ইinnaٱللَّهَআল্লাহl-lahaلَعَفُوٌّঅবশ্যই পাপমোচনকারীlaʿafuwwunغَفُورٌۭক্ষমাশীলghafūrun٦٠
এতো হল তাদের অবস্থা, আর যে ব্যক্তি আঘাতপ্রাপ্ত হলে সমপরিমাণ প্রতিশোধ গ্রহণ করে, অতঃপর আবার সে নিপীড়িত হয়, আল্লাহ তাকে অবশ্য অবশ্যই সাহায্য করবেন, আল্লাহ অবশ্যই মাফকারী ক্ষমাশীল।
২২:৬১
ذَٰلِكَএটাdhālikaبِأَنَّএজন্যে যেbi-annaٱللَّهَআল্লাহl-lahaيُولِجُপ্রবেশ করানyūlijuٱلَّيْلَরাতকেal-laylaفِىমধ্যেfīٱلنَّهَارِদিনেরl-nahāriوَيُولِجُও তিনি প্রবেশ করানwayūlijuٱلنَّهَارَদিনকেl-nahāraفِىমধ্যেfīٱلَّيْلِরাতেরal-layliوَأَنَّআর নিশ্চয়ইwa-annaٱللَّهَআল্লাহ্l-lahaسَمِيعٌۢসব শুনেনsamīʿunبَصِيرٌۭসব দেখেনbaṣīrun٦١
এটা এজন্য যে, আল্লাহ রাতকে ঢুকিয়ে দেন দিনে, আর দিনকে ঢুকিয়ে দেন রাতে (দুঃখ বেদনার অন্ধকার দূর করে আনন্দের আলো এনে দেন আর আনন্দিত জনকে দুঃখের অাঁধারে ডুবিয়ে দেন)। আর আল্লাহ তো সব কিছু শোনেন, সব কিছু দেখেন।
২২:৬২
ذَٰلِكَএটাdhālikaبِأَنَّএজন্য যেbi-annaٱللَّهَআল্লাহ্l-lahaهُوَতিনিইhuwaٱلْحَقُّসত্যl-ḥaquوَأَنَّআর (এও সত্য) যেwa-annaمَاযাকেmāيَدْعُونَতারা ডাকেyadʿūnaمِنমধ্য হতেminدُونِهِۦতাঁকে ছাড়াdūnihiهُوَতাhuwaٱلْبَـٰطِلُঅসত্যl-bāṭiluوَأَنَّআর (এও সত্য) যেwa-annaٱللَّهَআল্লাহl-lahaهُوَতিনিইhuwaٱلْعَلِىُّসমুচ্চl-ʿaliyuٱلْكَبِيرُসুমহানl-kabīru٦٢
এজন্য যে, আল্লাহ- তিনিই সত্য, আর তাঁকে বাদ দিয়ে তারা অন্য যাকে ডাকে তা অলীক, অসত্য, আর আল্লাহ, তিনি তো সর্বোচ্চ, সুমহান।
২২:৬৩
أَلَمْনি কিalamتَرَতুমি দেখোtaraأَنَّযেannaٱللَّهَআল্লাহl-lahaأَنزَلَবর্ষণ করেনanzalaمِنَহ'তেminaٱلسَّمَآءِআকাশl-samāiمَآءًۭপানিmāanفَتُصْبِحُফলে হয়ে উঠেfatuṣ'biḥuٱلْأَرْضُজমিনl-arḍuمُخْضَرَّةً ۗসবুজ শ্যামলmukh'ḍarratanإِنَّনিশ্চয়ইinnaٱللَّهَআল্লাহl-lahaلَطِيفٌসূক্ষ্ণদর্শীlaṭīfunخَبِيرٌۭখুব অবহিতkhabīrun٦٣
তুমি কি লক্ষ্য কর না যে, আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেন, যার ফলে পৃথিবী সবুজে আচ্ছাদিত হয়ে যায়, নিশ্চয় আল্লাহ সূক্ষ্ণদর্শী, সর্ববিষয়ে ওয়াকিফহাল।
২২:৬৪
لَّهُۥজন্যে তাঁরইlahuمَاযা কিছুmāفِىমধ্যে (আছে)fīٱلسَّمَـٰوَٰتِআকাশমন্ডলীরl-samāwātiوَمَاও যা কিছুwamāفِىমধ্যে (আছে)fīٱلْأَرْضِ ۗপৃথিবীরl-arḍiوَإِنَّএবং নিশ্চয়ইwa-innaٱللَّهَআল্লাহl-lahaلَهُوَঅবশ্যই তিনিlahuwaٱلْغَنِىُّঅভাবমুক্তl-ghaniyuٱلْحَمِيدُপ্রশংসিতl-ḥamīdu٦٤
আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর, আর আল্লাহ, তিনি যাবতীয় অভাব থেকে মুক্ত, যাবতীয় প্রশংসার অধিকারী।
২২:৬৫
أَلَمْনি কিalamتَرَতুমি দেখোtaraأَنَّযেannaٱللَّهَআল্লাহl-lahaسَخَّرَঅধীন করে দিয়েছেনsakharaلَكُمজন্যে তোমাদেরlakumمَّاযা কিছুmāفِىমধ্যে (আছে)fīٱلْأَرْضِপৃথিবীরl-arḍiوَٱلْفُلْكَএবং নৌযানসমূহwal-ful'kaتَجْرِىচলাচল করেtajrīفِىমধ্যেfīٱلْبَحْرِসমুদ্রেরl-baḥriبِأَمْرِهِۦতাঁর নির্দেশ অনুসারেbi-amrihiوَيُمْسِكُএবং তিনি ধরে রেখেছেনwayum'sikuٱلسَّمَآءَআকাশকেl-samāaأَنযেন (না)anتَقَعَপতিত হয়taqaʿaعَلَىউপরʿalāٱلْأَرْضِপৃথিবীরl-arḍiإِلَّاছাড়াillāبِإِذْنِهِۦٓ ۗনিয়ে তাঁর অনুমতিbi-idh'nihiإِنَّনিশ্চয়ইinnaٱللَّهَআল্লাহl-lahaبِٱلنَّاسِউপর মানুষেরbil-nāsiلَرَءُوفٌۭঅবশ্যই দয়াপরবশlaraūfunرَّحِيمٌۭপরম দয়ালুraḥīmun٦٥
তুমি কি লক্ষ্য কর না যে, পৃথিবীতে যা কিছু আছে সব তিনি তোমাদের কল্যাণ-কাজে লাগিয়ে রেখেছেন। আর নৌযানগুলো সমুদ্রে চলাচল করে তাঁর হুকুমেই? তিনিই আকাশকে স্থির রাখেন যাতে তা পৃথিবীতে পতিত না হয় তাঁর অনুমতি ছাড়া। আল্লাহ মানুষের প্রতি নিশ্চিতই বড়ই করুণাশীল, বড়ই দয়াবান।
২২:৬৬
وَهُوَএবং তিনিইwahuwaٱلَّذِىٓযিনিalladhīأَحْيَاكُمْজীবন দিয়েছেন তোমাদেরকেaḥyākumثُمَّএরপরthummaيُمِيتُكُمْতোমাদেরকে মৃত্যু দিবেনyumītukumثُمَّএরপরthummaيُحْيِيكُمْ ۗতোমাদের জীবিত করবেনyuḥ'yīkumإِنَّনিশ্চয়ইinnaٱلْإِنسَـٰنَমানুষl-insānaلَكَفُورٌۭঅবশ্যই অকৃতজ্ঞ বড়lakafūrun٦٦
তিনিই তোমাদেরকে জীবন দিয়েছেন, অতঃপর তিনিই তোমাদের মৃত্যু ঘটাবেন, অতঃপর আবার তোমাদেরকে জীবন দিবেন। মানুষ সত্যিই বড়ই অকৃতজ্ঞ।
২২:৬৭
لِّكُلِّজন্যে প্রত্যেকlikulliأُمَّةٍۢজাতিরummatinجَعَلْنَاআমরা নির্ধারণ করেছিjaʿalnāمَنسَكًاইবাদাত পদ্ধতিmansakanهُمْতারাhumنَاسِكُوهُ ۖসেই প্রথা অনুসরণকারীnāsikūhuفَلَاসুতরাং না (যেন)falāيُنَـٰزِعُنَّكَতোমার (সাথে) ঝগড়া করেyunāziʿunnakaفِىনিয়েfīٱلْأَمْرِ ۚএই (ব্যাপার)l-amriوَٱدْعُএবং তুমি ডাকোwa-ud'ʿuإِلَىٰদিকেilāرَبِّكَ ۖতোমার রবেরrabbikaإِنَّكَতুমি নিশ্চয়ই (আছো)innakaلَعَلَىٰঅবশ্যই উপরlaʿalāهُدًۭىপথেরhudanمُّسْتَقِيمٍۢসরল সঠিকmus'taqīmin٦٧
প্রত্যেক সম্প্রদায়ের জন্য আমি (‘ইবাদাতের) নিয়ম-কানুন নির্ধারণ করে দিয়েছি যা তারা অনুসরণ করে। কাজেই তারা যেন এ বিষয়ে তোমার সঙ্গে তর্ক বিতর্ক না করে। তুমি (তাদেরকে) তোমার প্রতিপালকের দিকে ডাক, তুমি অবশ্যই সরল সঠিক পথে আছ।
২২:৬৮
وَإِنআর যদিwa-inجَـٰدَلُوكَতোমার সাথে তারা বিতর্ক করেjādalūkaفَقُلِতবে বলোfaquliٱللَّهُ"আল্লাহl-lahuأَعْلَمُখুব জানেনaʿlamuبِمَاযা সে বিষয়েbimāتَعْمَلُونَতোমরা কাজ করছোtaʿmalūna٦٨
তারা যদি তোমার সঙ্গে বিতর্ক করে তাহলে বল- তোমরা যা কর আল্লাহ তা ভাল করেই জানেন।
২২:৬৯
ٱللَّهُআল্লাহal-lahuيَحْكُمُমীমাংসা করে দিবেনyaḥkumuبَيْنَكُمْতোমাদের মাঝেbaynakumيَوْمَদিনেyawmaٱلْقِيَـٰمَةِক্বিয়ামাতেরl-qiyāmatiفِيمَاসে বিষয়েfīmāكُنتُمْতোমরা ছিলেkuntumفِيهِযার মধ্যেfīhiتَخْتَلِفُونَমতভেদ করতে"takhtalifūna٦٩
আল্লাহ কিয়ামাতের দিন সে বিষয়ে তোমাদের মধ্যে মীমাংসা করে দিবেন যে বিষয়ে তোমরা মতভেদ করছ।
২২:৭০
أَلَمْনি কিalamتَعْلَمْতুমি জানোtaʿlamأَنَّযেannaٱللَّهَআল্লাহl-lahaيَعْلَمُজানেনyaʿlamuمَاযা কিছুmāفِىমধ্যে (আছে)fīٱلسَّمَآءِআকাশেরl-samāiوَٱلْأَرْضِ ۗও পৃথিবীতেwal-arḍiإِنَّনিশ্চয়ইinnaذَٰلِكَএটাdhālikaفِىমধ্যে (আছে)fīكِتَـٰبٍ ۚএক কিতাবে (লিপিবদ্ধ)kitābinإِنَّনিশ্চয়ইinnaذَٰلِكَএটাdhālikaعَلَىনিকটʿalāٱللَّهِআল্লাহরl-lahiيَسِيرٌۭসহজyasīrun٧٠
তুমি কি জান না যে, আল্লাহ জানেন যা আছে আকাশে আর পৃথিবীতে, এ সবই লিপিতে (রেকর্ডে) আছে। এটা আল্লাহর পক্ষে সহজ।
২২:৭১
وَيَعْبُدُونَএবং তারা উপাসনা করেwayaʿbudūnaمِنমধ্য হতেminدُونِপরিবর্তেdūniٱللَّهِআল্লাহ্রl-lahiمَا(এমন কিছুর) যাmāلَمْনিlamيُنَزِّلْঅবতীর্ণ করেন (আল্লাহ)yunazzilبِهِۦসে সম্বন্ধেbihiسُلْطَـٰنًۭاকোন প্রমাণsul'ṭānanوَمَاআর যারwamāلَيْسَনেইlaysaلَهُمকাছে তাদেরlahumبِهِۦসম্বন্ধে সেbihiعِلْمٌۭ ۗকোন জ্ঞানʿil'munوَمَاএবং নেইwamāلِلظَّـٰلِمِينَজন্যে সীমালঙ্ঘনকারীদেরlilẓẓālimīnaمِنকোনminنَّصِيرٍۢসাহায্যকারীnaṣīrin٧١
আর তারা আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুকে ডাকে যার সমর্থনে তিনি কোন দলীল পাঠাননি আর যে সম্পর্কে তাদের কোন জ্ঞান নেই। (এসব) যালিমদের কোন সাহায্যকারী নেই।
২২:৭২
وَإِذَاএবং যখনwa-idhāتُتْلَىٰতিলাওয়াত করা হয়tut'lāعَلَيْهِمْতাদের নিকটʿalayhimءَايَـٰتُنَاআমাদের আয়াতগুলোকেāyātunāبَيِّنَـٰتٍۢসুস্পষ্টbayyinātinتَعْرِفُতুমি লক্ষ্য করবেtaʿrifuفِىমধ্যেfīوُجُوهِমুখমণ্ডলসমূহেwujūhiٱلَّذِينَ(তাদের) যারাalladhīnaكَفَرُوا۟অস্বীকার করেছেkafarūٱلْمُنكَرَ ۖঅসন্তোষের লক্ষণl-munkaraيَكَادُونَতারা উপক্রম হয়yakādūnaيَسْطُونَআক্রমণ করবে তারাyasṭūnaبِٱلَّذِينَউপর (তাদের) যারাbi-alladhīnaيَتْلُونَতিলাওয়াত করেyatlūnaعَلَيْهِمْনিকট তাদেরʿalayhimءَايَـٰتِنَا ۗআমাদের আয়াতগুলোকেāyātināقُلْবলোqulأَفَأُنَبِّئُكُم"কি তবে তোমাদের সংবাদ দিবোafa-unabbi-ukumبِشَرٍّۢনিকৃষ্ট কিছু সম্পর্কেbisharrinمِّنচেয়েওminذَٰلِكُمُ ۗএর (তোমাদের)dhālikumuٱلنَّارُ(সেটা হলো) আগুনl-nāruوَعَدَهَاযা প্রতিশ্রুতি দিয়েছেনwaʿadahāٱللَّهُআল্লাহl-lahuٱلَّذِينَ(তাদের জন্যে) যারাalladhīnaكَفَرُوا۟ ۖঅস্বীকার করেছেkafarūوَبِئْسَএবং কত নিকৃষ্টwabi'saٱلْمَصِيرُপ্রত্যাবর্তনস্থল"l-maṣīru٧٢
আর তাদের সম্মুখে যখন আমার সুস্পষ্ট আয়াত তিলাওয়াত করা হয় তখন তুমি কাফিরদের চেহারায় একটা অনীহার ভাব দেখতে পাবে। তাদের কাছে যারা আমার আয়াত তিলাওয়াত করে তাদেরকে তারা আক্রমণ করতে উদ্যত হয়। বল, তাহলে আমি কি তোমাদেরকে এর চেয়েও খারাপ কিছুর সংবাদ দেব? তা হল আগুন। আল্লাহ কাফিরদেরকে এর ওয়া‘দা দিয়েছেন। আর তা কতই না নিকৃষ্ট প্রত্যাবর্তনস্থল!
২২:৭৩
يَـٰٓأَيُّهَاহেyāayyuhāٱلنَّاسُমানুষl-nāsuضُرِبَপেশ করা হচ্ছেḍuribaمَثَلٌۭএকটি উপমাmathalunفَٱسْتَمِعُوا۟তাই তোমরা মনযোগ দিয়ে শুনোfa-is'tamiʿūلَهُۥٓ ۚপ্রতি তারlahuإِنَّনিশ্চয়ইinnaٱلَّذِينَযাদেরকেalladhīnaتَدْعُونَডাকছো তোমরাtadʿūnaمِنমধ্য হতেminدُونِপরিবর্তেdūniٱللَّهِআল্লাহরl-lahiلَنকখনও নাlanيَخْلُقُوا۟তারা সৃষ্টি করতে পারেyakhluqūذُبَابًۭاএকটি মাছিওdhubābanوَلَوِযদিwalawiٱجْتَمَعُوا۟তারা একত্র হয়ij'tamaʿūلَهُۥ ۖসেজন্যেlahuوَإِنআর যদিwa-inيَسْلُبْهُمُতাদের থেকে ছিনিয়ে নেয়yaslub'humuٱلذُّبَابُমাছিl-dhubābuشَيْـًۭٔاকোন কিছুইshayanلَّاনাlāيَسْتَنقِذُوهُতা উদ্ধার করতে পারেyastanqidhūhuمِنْهُ ۚতা হ'তেmin'huضَعُفَদুর্বল (কতই না)ḍaʿufaٱلطَّالِبُ(সাহায্য) অন্বেষণকারীl-ṭālibuوَٱلْمَطْلُوبُও অন্বেষণকৃত (সেও দুর্বল)wal-maṭlūbu٧٣
হে মানুষ! একটা দৃষ্টান্ত পেশ করা হচ্ছে, সেটা মনোযোগ দিয়ে শোন। আল্লাহর পরিবর্তে তোমরা যাদেরকে ডাক তারা কক্ষনো একটা মাছিও সৃষ্টি করতে পারে না, এজন্য তারা সবাই একত্রিত হলেও। আর মাছি যদি তাদের কাছ থেকে কিছু ছিনিয়ে নিয়ে যায়, তারা তার থেকে তা উদ্ধারও করতে পারে না, প্রার্থনাকারী আর যার কাছে প্রার্থনা করা হয় উভয়েই দুর্বল।
২২:৭৪
مَاনাmāقَدَرُوا۟তারা মর্যাদা দিলোqadarūٱللَّهَআল্লাহ্রl-lahaحَقَّযথোচিতḥaqqaقَدْرِهِۦٓ ۗতাঁর মর্যাদাqadrihiإِنَّনিশ্চয়ইinnaٱللَّهَআল্লাহ্l-lahaلَقَوِىٌّঅবশ্যই শক্তিমানlaqawiyyunعَزِيزٌপরাক্রমশালীʿazīzun٧٤
তারা আল্লাহর যথাযোগ্য মর্যাদা দেয় না, আল্লাহ নিশ্চিতই ক্ষমতাশালী, মহা পরাক্রান্ত।
২২:৭৫
ٱللَّهُ(বস্তুতঃ) আল্লাহ্al-lahuيَصْطَفِىমনোনীত করেনyaṣṭafīمِنَমধ্য হ'তেminaٱلْمَلَـٰٓئِكَةِফেরেশতাদেরl-malāikatiرُسُلًۭاবাণীবাহকরূপেrusulanوَمِنَআর মধ্য হ'তেওwaminaٱلنَّاسِ ۚমানুষেরl-nāsiإِنَّনিশ্চয়ইinnaٱللَّهَআল্লাহl-lahaسَمِيعٌۢসব শুনেনsamīʿunبَصِيرٌۭসব দেখেনbaṣīrun٧٥
আল্লাহ ফেরেশতাগণের মধ্য হতে বাণীবাহক মনোনীত করেন আর মানুষদের মধ্য হতেও, আল্লাহ সব কিছু শোনেন, সব কিছু দেখেন।
২২:৭৬
يَعْلَمُতিনি জানেনyaʿlamuمَاযা (আছে)māبَيْنَমাঝেbaynaأَيْدِيهِمْহাতের তাদের (সম্মুখে)aydīhimوَمَاও যা (আছে)wamāخَلْفَهُمْ ۗতাদের পিছনেkhalfahumوَإِلَىএবং দিকেwa-ilāٱللَّهِআল্লাহ্রইl-lahiتُرْجَعُপ্রত্যাবর্তিত হয়tur'jaʿuٱلْأُمُورُসব ব্যাপারেl-umūru٧٦
তিনি জানেন তাদের সামনে যা আছে আর তাদের পেছনে যা আছে, আর সমস্ত ব্যাপার (চূড়ান্ত ফয়সালার জন্য) আল্লাহর কাছে ফিরে যায়।
২২:৭৭
يَـٰٓأَيُّهَاহেyāayyuhāٱلَّذِينَযারাalladhīnaءَامَنُوا۟ঈমান এনেছোāmanūٱرْكَعُوا۟তোমরা রূকূ করোir'kaʿūوَٱسْجُدُوا۟ও তোমরা সিজদা করোwa-us'judūوَٱعْبُدُوا۟ও তোমরা ইবাদাত করোwa-uʿ'budūرَبَّكُمْতোমাদের রবেরrabbakumوَٱفْعَلُوا۟ও তোমরা করোwa-if'ʿalūٱلْخَيْرَভালো কাজl-khayraلَعَلَّكُمْযাতে তোমরাlaʿallakumتُفْلِحُونَ ۩সফলকাম হ'তে পারোtuf'liḥūna٧٧
হে মু’মিনগণ! তোমরা রুকূ‘ কর, সেজদা কর আর তোমাদের প্রতিপালকের ‘ইবাদাত কর ও সৎকাজ কর যাতে তোমরা সাফল্য লাভ করতে পার। [সাজদাহ]
২২:৭৮
وَجَـٰهِدُوا۟আর তোমরা জিহাদ করোwajāhidūفِىমধ্যেfīٱللَّهِআল্লাহর (পথে)l-lahiحَقَّযথাযথḥaqqaجِهَادِهِۦ ۚতাঁর জিহাদjihādihiهُوَতিনিhuwaٱجْتَبَىٰكُمْতোমাদের মনোনীত করেছেনij'tabākumوَمَاএবং নাwamāجَعَلَআরোপ করেছেনjaʿalaعَلَيْكُمْতোমাদের উপরʿalaykumفِىব্যাপারেfīٱلدِّينِদ্বীনেরl-dīniمِنْকোনminحَرَجٍۢ ۚসংকীর্ণতাḥarajinمِّلَّةَধর্মে (মিল্লাতে)millataأَبِيكُمْতোমাদের পিতার (প্রতিষ্ঠিত থাকো)abīkumإِبْرَٰهِيمَ ۚ(অর্থাৎ) ইব্রাহীমেরib'rāhīmaهُوَতিনি (অর্থাৎ আল্লাহ)huwaسَمَّىٰكُمُতোমাদের নাম দিয়েছেনsammākumuٱلْمُسْلِمِينَমুসলিমl-mus'limīnaمِنথেকেminقَبْلُপূর্বqabluوَفِىএবং মধ্যেwafīهَـٰذَاএই (ক্বুর'আনেও)hādhāلِيَكُونَযেন হয়liyakūnaٱلرَّسُولُরাসূলl-rasūluشَهِيدًاসাক্ষীshahīdanعَلَيْكُمْতোমাদের উপরʿalaykumوَتَكُونُوا۟আর তোমরাও হওwatakūnūشُهَدَآءَসাক্ষীshuhadāaعَلَىউপরʿalāٱلنَّاسِ ۚসমস্ত মানুষেরl-nāsiفَأَقِيمُوا۟সুতরাং তোমরা প্রতিষ্ঠা করোfa-aqīmūٱلصَّلَوٰةَসালাতl-ṣalataوَءَاتُوا۟ও দাওwaātūٱلزَّكَوٰةَজাকাতl-zakataوَٱعْتَصِمُوا۟এবং তোমরা আঁকড়ে ধরোwa-iʿ'taṣimūبِٱللَّهِপ্রতি আল্লাহ্রbil-lahiهُوَতিনিইhuwaمَوْلَىٰكُمْ ۖতোমাদের অভিভাবকmawlākumفَنِعْمَঅতএব কত উত্তমfaniʿ'maٱلْمَوْلَىٰঅভিভাবকl-mawlāوَنِعْمَআর কত উত্তমwaniʿ'maٱلنَّصِيرُসাহায্যকারীl-naṣīru٧٨
আর আল্লাহর পথে জিহাদ কর যেভাবে জিহাদ করা উচিত। তিনি তোমাদেরকে বেছে নিয়েছেন। দ্বীনের ভিতর তিনি তোমাদের উপর কোন কঠোরতা চাপিয়ে দেননি। এটাই তোমাদের পিতা ইবরাহীমের দ্বীন, আল্লাহ তোমাদের নাম রেখেছেন ‘মুসলিম’ পূর্বেও, আর এ কিতাবেও (ঐ নামই দেয়া হয়েছে) যাতে রসূল তোমাদের জন্য সাক্ষী হয় আর তোমরা সাক্ষী হও মানব জাতির জন্য। কাজেই তোমরা নামায প্রতিষ্ঠা কর, যাকাত দাও আর আল্লাহকে আঁকড়ে ধর। তিনিই তোমাদের অভিভাবক। কতই না উত্তম অভিভাবক আর কতই না উত্তম সাহায্যকারী!
—
—
—
—
লোড হচ্ছে…