২১
আল-আম্বিয়া
الأنبياء
সূরা আল-আম্বিয়া (الأنبياء) পবিত্র কুরআনের ২১ নম্বর অধ্যায় — মক্কা সূরা, যাতে ১১২ টি আয়াত রয়েছে। মক্কী সূরাগুলো নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মদিনায় হিজরতের আগে নাজিল হয়েছিল এবং সাধারণত ঈমান, আল্লাহর একত্ব ও পরকালের ওপর জোর দেয়।
বুকমার্ক (0)
এখনো কোনো বুকমার্ক নেই। যেকোনো আয়াতের পাশে বুকমার্ক আইকনে ক্লিক করে সংরক্ষণ করুন।
বিসমিল্লাহ
بِسْمِনামেbis'miٱللَّهِআল্লাহ (র)l-lahiٱلرَّحْمَـٰنِপরম করুণাময়l-raḥmāniٱلرَّحِيمِঅসীম দয়ালুl-raḥīmi
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে
২১:১
ٱقْتَرَبَনিকটে এসেছেiq'tarabaلِلنَّاسِজন্যে মানুষেরlilnnāsiحِسَابُهُمْতাদের হিসাব (নেয়ার সময়)ḥisābuhumوَهُمْঅথচ তারাwahumفِىমধ্যেfīغَفْلَةٍۢউদাসীনতারghaflatinمُّعْرِضُونَপড়ে আছে বিমুখ হয়েmuʿ'riḍūna١
মানুষের হিসাব গ্রহণের কাল ক্রমশঃ ঘনিয়ে আসছে কিন্তু তারা গাফলতিতে মুখ ফিরিয়ে রেখেছে।
২১:২
مَاনাmāيَأْتِيهِمতাদের কাছে আসেyatīhimمِّنকোনminذِكْرٍۢউপদেশdhik'rinمِّنপক্ষ হ'তেminرَّبِّهِمতাদের রবেরrabbihimمُّحْدَثٍনতুনmuḥ'dathinإِلَّاএ ছাড়া যেillāٱسْتَمَعُوهُতা তারা শুনেis'tamaʿūhuوَهُمْএমতাবস্হায় যে তারাwahumيَلْعَبُونَখেলায় মেতে থাকেyalʿabūna٢
তাদের কাছে তাদের প্রতিপালকের পক্ষ হতে যখনই কোন নতুন উপদেশ আসে, তখন তারা তা হাসি-তামাশার বস্তু মনে করেই শোনে।
২১:৩
لَاهِيَةًۭঅমনোযোগী থাকেlāhiyatanقُلُوبُهُمْ ۗতাদের অন্তরগুলোqulūbuhumوَأَسَرُّوا۟এবং তারা গোপনে করেwa-asarrūٱلنَّجْوَىপরামর্শl-najwāٱلَّذِينَযারাalladhīnaظَلَمُوا۟সীমালঙ্ঘন করেছেẓalamūهَلْ"(তারা বলে) নয় কিhalهَـٰذَآএই (ব্যক্তি)hādhāإِلَّاএছাড়াillāبَشَرٌۭএকজন মানুষbasharunمِّثْلُكُمْ ۖতোমাদেরই মতোmith'lukumأَفَتَأْتُونَতবে কি তোমরা এসে পড়বেafatatūnaٱلسِّحْرَজাদুর (খপ্পরে)l-siḥ'raوَأَنتُمْঅথচ তোমরাwa-antumتُبْصِرُونَদেখছো"tub'ṣirūna٣
তাদের অন্তর থাকে খেলায় মগ্ন। যালিমরা গোপনে পরামর্শ করে- এটা তোমাদেরই মত মানুষ ছাড়া কি অন্য কিছু? তোমরা কি দেখে-শুনে যাদুর কবলে পড়বে?
২১:৪
قَالَ(নাবী) বললোqālaرَبِّى"আমার রবrabbīيَعْلَمُজানেনyaʿlamuٱلْقَوْلَ(সেই সব) কথাl-qawlaفِى(যা হয়) মধ্যেfīٱلسَّمَآءِআকাশমন্ডলীরl-samāiوَٱلْأَرْضِ ۖও পৃথিবীরwal-arḍiوَهُوَএবং তিনিইwahuwaٱلسَّمِيعُসবকিছু শুনেনl-samīʿuٱلْعَلِيمُসবকিছু জানেন"l-ʿalīmu٤
বল, ‘আমার প্রতিপালক আসমান ও যমীনে (উচ্চারিত প্রতিটি) কথাই জানেন, আর তিনি সব কিছু শোনেন, সব কিছু জানেন।’
২১:৫
بَلْবরংbalقَالُوٓا۟তারা বলেqālūأَضْغَـٰثُ"(এসব) অলীকaḍghāthuأَحْلَـٰمٍۭস্বপ্নসমূহaḥlāminبَلِবরংbaliٱفْتَرَىٰهُতা সে উদ্ভাবন করেছেif'tarāhuبَلْবরংbalهُوَসেhuwaشَاعِرٌۭএকজন কবিshāʿirunفَلْيَأْتِنَاতাহ'লে আসুক আমাদের কাছেfalyatināبِـَٔايَةٍۢকোন নিদর্শনbiāyatinكَمَآযেমনkamāأُرْسِلَপাঠানো হয়েছিলোur'silaٱلْأَوَّلُونَপূর্ববর্তীগণকে (নিদর্শনসহ)"l-awalūna٥
তারা এও বলে, ‘এসব অলীক স্বপ্ন, না হয় সে মিথ্যে উদ্ভাবন করেছে, না হয় সে একজন কবি। কাজেই সে আমাদের কাছে এমন নিদর্শন নিয়ে আসুক যেমন পূর্ববর্তী (নবী)-গণের কাছে পাঠানো হয়েছিল।
২১:৬
مَآনিmāءَامَنَتْঈমান আনেāmanatقَبْلَهُمতাদের পূর্বেqablahumمِّنকোনminقَرْيَةٍজনবসতিইqaryatinأَهْلَكْنَـٰهَآ ۖযাকে আমরা ধ্বংস করেছিahlaknāhāأَفَهُمْতবে কি এরাafahumيُؤْمِنُونَঈমান আনবে (এখন)yu'minūna٦
তাদের পূর্বে আমি যে সমস্ত জনপদ ধ্বংস করেছি তাদের একটিও ঈমান আনেনি, তাহলে এরা কি ঈমান আনবে?
২১:৭
وَمَآএবং না (হে নবী)wamāأَرْسَلْنَاআমরা পাঠিয়েছিarsalnāقَبْلَكَতোমার পূর্বে (কোন রাসূলকে)qablakaإِلَّاএ ছাড়া যেillāرِجَالًۭا(সে ছিলো) পুরুষrijālanنُّوحِىٓওহী করতাম আমরাnūḥīإِلَيْهِمْ ۖতাদের কাছেilayhimفَسْـَٔلُوٓا۟অতএব জিজ্ঞেস করোfasalūأَهْلَঅধিকারীদেরahlaٱلذِّكْرِজ্ঞানেরl-dhik'riإِنযদিinكُنتُمْতোমরাkuntumلَاনাlāتَعْلَمُونَজানোtaʿlamūna٧
তোমার পূর্বে যে সব রসূল পাঠিয়েছিলাম যাদের প্রতি আমি ওয়াহী করতাম তারা মানুষই ছিল, তোমরা যদি না জান তবে (অবতীর্ণ) কিতাবের জ্ঞান যাদের আছে তাদেরকে জিজ্ঞেস কর।
২১:৮
وَمَاএবং নিwamāجَعَلْنَـٰهُمْতাদের আমরা বানাইjaʿalnāhumجَسَدًۭا(এমন) দেহ বিশিষ্টjasadanلَّاযে নাlāيَأْكُلُونَতারা খেতোyakulūnaٱلطَّعَامَখাবারl-ṭaʿāmaوَمَاআর নাwamāكَانُوا۟তারা ছিলোkānūخَـٰلِدِينَচিরস্থায়ীkhālidīna٨
তাদেরকে এমন দেহবিশিষ্ট করিনি যে তারা খাদ্য খেত না আর তারা ছিল না চিরস্থায়ী।
২১:৯
ثُمَّএরপরthummaصَدَقْنَـٰهُمُতাদের প্রতি আমরা সত্য করে দেখালামṣadaqnāhumuٱلْوَعْدَপ্রতিশ্রুতিl-waʿdaفَأَنجَيْنَـٰهُمْঅতঃপর তাদেরকে আমরা রক্ষা করেছিfa-anjaynāhumوَمَنও যাদেরকেwamanنَّشَآءُচেয়েছি আমরাnashāuوَأَهْلَكْنَاএবং আমরা ধ্বংস করেছিwa-ahlaknāٱلْمُسْرِفِينَসীমালঙ্ঘনকারীদেরকেl-mus'rifīna٩
অতঃপর আমি তাদেরকে দেয়া আমার ওয়া‘দা সত্যে পরিণত করলাম। ফলতঃ আমি তাদেরকে এবং আরো যাদেরকে চাইলাম রক্ষা করলাম আর সীমালঙ্ঘনকারীদেরকে ধ্বংস করে দিলাম।
২১:১০
لَقَدْনিশ্চয়ইlaqadأَنزَلْنَآআমরা অবতীর্ণ করেছিanzalnāإِلَيْكُمْতোমাদের প্রতিilaykumكِتَـٰبًۭاকিতাবkitābanفِيهِতার মধ্যে (রয়েছে)fīhiذِكْرُكُمْ ۖতোমাদেরই বর্ণনাdhik'rukumأَفَلَاতবে কি নাafalāتَعْقِلُونَতোমরা বুঝবেtaʿqilūna١٠
আমি তোমাদের প্রতি নাযিল করেছি এক কিতাব যাতে তোমাদের জন্য আছে উপদেশ, তোমরা কি তবুও বুঝবে না?
২১:১১
وَكَمْএবং কতwakamقَصَمْنَاআমরা ধ্বংস করেছিqaṣamnāمِنথেকেminقَرْيَةٍۢজনবসতিqaryatinكَانَتْযা ছিলkānatظَالِمَةًۭসীমালঙ্ঘনকারীẓālimatanوَأَنشَأْنَاএবং আমরা সৃষ্টি করেছিwa-anshanāبَعْدَهَاপরে তারbaʿdahāقَوْمًاজাতিqawmanءَاخَرِينَঅপরākharīna١١
কত জনপদ ছিল যেগুলোকে আমি পুরোপুরি ধ্বংস করে দিয়েছি যার অধিবাসীরা ছিল যালিম। তাদের পরে আমি অন্য জাতি সৃষ্টি করেছি।
২১:১২
فَلَمَّآঅতঃপর যখনfalammāأَحَسُّوا۟তারা অনুভবব করলোaḥassūبَأْسَنَآআমাদের শাস্তিbasanāإِذَاতখনidhāهُمতারাhumمِّنْهَاতা থেকেmin'hāيَرْكُضُونَপালাতে লাগলোyarkuḍūna١٢
তারা যখন আমার শাস্তি (’র আগমন) অনুভব করল, তখন তারা তাত্থেকে পালিয়ে যেতে (চেষ্টা) করল।
২১:১৩
لَا(বলা হলো) নাlāتَرْكُضُوا۟তোমরা পালাবেtarkuḍūوَٱرْجِعُوٓا۟বরং তোমরা ফিরে যাওwa-ir'jiʿūإِلَىٰদিকেilāمَآতারmāأُتْرِفْتُمْতোমাদের সম্ভোগ দেয়া হয়েছিলোut'rif'tumفِيهِযার মধ্যেfīhiوَمَسَـٰكِنِكُمْও ঘরবাড়িগুলোতে তোমাদেরwamasākinikumلَعَلَّكُمْযাতে তোমাদেরlaʿallakumتُسْـَٔلُونَজিজ্ঞাসাবাদ করা যেতে পারেtus'alūna١٣
(ফেরেশতারা তাদেরকে ঠাট্টা করে বলেছিল) পালিয়ে যেয়ো না, ফিরে এসো তোমরা যে ভোগ-বিলাসে মত্ত ছিলে তার দিকে আর তোমাদের আবাসগুলোতে, যাতে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা যায় (‘আযাবের রূপটা কেমন দেখলে?)।
২১:১৪
قَالُوا۟তারা বলেছিলোqālūيَـٰوَيْلَنَآ"হায় আমাদের দুর্ভোগyāwaylanāإِنَّاনিশ্চয়ই আমরাinnāكُنَّاছিলামkunnāظَـٰلِمِينَঅত্যাচারী"ẓālimīna١٤
তারা বলল, ‘হায় আমাদের দুর্ভাগ্য! আমরা সত্যিই অন্যায়কারী ছিলাম।’
২১:১৫
فَمَاঅতঃপরfamāزَالَتচলতে থাকেzālatتِّلْكَএইtil'kaدَعْوَىٰهُمْতাদের আর্তনাদdaʿwāhumحَتَّىٰযতক্ষণ নাḥattāجَعَلْنَـٰهُمْতাদেরকে আমরা পরিণত করিjaʿalnāhumحَصِيدًاকাটা শস্যḥaṣīdanخَـٰمِدِينَনেভানো আগুনের মতোkhāmidīna١٥
তাদের এ আর্তনাদ বন্ধ হয়নি যতক্ষণ না আমি তাদেরকে করেছিলাম কাটা শস্য ও নিভানো আগুনের মত।
২১:১৬
وَمَاএবং নাwamāخَلَقْنَاআমরা সৃষ্টি করেছিkhalaqnāٱلسَّمَآءَআকাশl-samāaوَٱلْأَرْضَও পৃথিবীকেwal-arḍaوَمَاআর যা কিছুwamāبَيْنَهُمَاউভয়ের মাঝেbaynahumāلَـٰعِبِينَখেলার ছলেlāʿibīna١٦
আসমান, যমীন আর এ দু’য়ের মধ্যে যা কিছু আছে তা আমি খেলতে খেলতে বানাইনি।
২১:১৭
لَوْযদিlawأَرَدْنَآআমরা চাইতামaradnāأَنযেanنَّتَّخِذَআমরা গ্রহণ করবোnattakhidhaلَهْوًۭا(এসব সৃষ্টি) খেলা রূপেlahwanلَّٱتَّخَذْنَـٰهُঅবশ্যই তা আমরা (খেলা হিসেবে) নিতামla-ittakhadhnāhuمِنথেকেminلَّدُنَّآআমাদের কাছ (সীমাবদ্ধ রেখে)ladunnāإِنযদিinكُنَّاআমরা হতামkunnāفَـٰعِلِينَ(খেলা) করারfāʿilīna١٧
আমি যদি খেলাধূলার বস্তু বানাতে চাইতাম তাহলে আমার কাছে যা আছে তা নিয়েই তা করতাম, যদি আমাকে করতে হত!
২১:১৮
بَلْ(ব্যাপার তা নয়) বরংbalنَقْذِفُআঘাত হানি আমরাnaqdhifuبِٱلْحَقِّদিয়ে সত্যbil-ḥaqiعَلَىউপরʿalāٱلْبَـٰطِلِমিথ্যারl-bāṭiliفَيَدْمَغُهُۥফলে তাকে চূর্ণবিচূর্ণ করে দেয়fayadmaghuhuفَإِذَاঅতঃপর তখনfa-idhāهُوَতাhuwaزَاهِقٌۭ ۚনিশ্চিহ্ন হয়ে যায়zāhiqunوَلَكُمُআর তোমাদের জন্যে আছেwalakumuٱلْوَيْلُদুর্ভোগl-wayluمِمَّاসে কারণে যাmimmāتَصِفُونَতোমরা রচনা করছোtaṣifūna١٨
বরং আমি সত্যকে মিথ্যের উপর নিক্ষেপ করি, অতঃপর তা মিথ্যের মস্তক চূর্ণ-বিচূর্ণ করে দেয়, তৎক্ষণাৎ মিথ্যে নিশ্চিহ্ন হয়ে যায়। তোমরা (আল্লাহ সম্পর্কে অযথা বহু মিথ্যে কথা বানিয়ে নিয়ে) যা বলছ এ কারণে তোমাদের জন্য দুর্ভোগ।
২১:১৯
وَلَهُۥএবং তাঁরই (রয়েছে)walahuمَنযা কিছুmanفِىমধ্যে আছেfīٱلسَّمَـٰوَٰتِআকাশমন্ডলীরl-samāwātiوَٱلْأَرْضِ ۚএবং পৃথিবীরwal-arḍiوَمَنْএবং যারা আছেwamanعِندَهُۥতাঁর কাছেʿindahuلَاনাlāيَسْتَكْبِرُونَতারা অহংকার বশে বিরত থাকেyastakbirūnaعَنْথেকেʿanعِبَادَتِهِۦতাঁর ইবাদাতʿibādatihiوَلَاআর নাwalāيَسْتَحْسِرُونَতারা পরিশ্রান্ত হয়yastaḥsirūna١٩
আসমান ও যমীনে যারা আছে তারা তাঁরই মালিকানাধীন, আর যারা তাঁর সন্নিকটে আছে তারা গর্বভরে তাঁর ‘ইবাদাত থেকে বিমুখ হয় না, আর তারা (কক্ষনো তাঁর ‘ইবাদাত করার ব্যাপারে) ক্লান্তিবোধ করে না।
২১:২০
يُسَبِّحُونَতারা পবিত্রতা ঘোষণা করেyusabbiḥūnaٱلَّيْلَরাতেal-laylaوَٱلنَّهَارَও দিনেwal-nahāraلَاনাlāيَفْتُرُونَতারা থামেyafturūna٢٠
তারা রাত-দিন তাঁর পবিত্রতা ঘোষণা করতে থাকে, তারা কক্ষনো শিথিলতা করে না বা আগ্রহ হারায় না।
২১:২১
أَمِকিamiٱتَّخَذُوٓا۟তারা বানিয়ে নিয়েছেittakhadhūءَالِهَةًۭ(অন্যান্যদেরকে) দেবতারূপেālihatanمِّنَমধ্য হ'তেminaٱلْأَرْضِপৃথিবীরl-arḍiهُمْতারাhumيُنشِرُونَমৃতকে উঠাতে পারে (কি)yunshirūna٢١
তারা (অর্থাৎ মুশরিকরা) মাটি থেকে (তৈরী) যে সব দেবতা গ্রহণ করেছে তারা কি (মৃতদেরকে) জীবিত করতে সক্ষম?
২১:২২
لَوْযদিlawكَانَহতোkānaفِيهِمَآতাদের উভয়ের মধ্যেfīhimāءَالِهَةٌ(আরো অনেক) ইলাহālihatunإِلَّاছাড়াillāٱللَّهُআল্লাহl-lahuلَفَسَدَتَا ۚঅবশ্যই উভয়ই ধ্বংস হতোlafasadatāفَسُبْحَـٰنَঅতএব পবিত্রfasub'ḥānaٱللَّهِআল্লাহ্l-lahiرَبِّরবrabbiٱلْعَرْشِআরশেরl-ʿarshiعَمَّاতা হ'তে যাʿammāيَصِفُونَতারা বর্ণনা করেyaṣifūna٢٢
আসমান ও যমীনে যদি আল্লাহ ছাড়া আরো অনেক ইলাহ থাকত তবে (আসমান ও যমীন) উভয়ই ধ্বংস হয়ে যেত। কাজেই আরশের অধিপতি আল্লাহ মহান ও পবিত্র সে সব থেকে যা তারা তাঁর প্রতি আরোপ করে।
২১:২৩
لَاনাlāيُسْـَٔلُতাঁকে জিজ্ঞেস করা হবেyus'aluعَمَّاঐ বিষয়ে যাʿammāيَفْعَلُতিনি করেনyafʿaluوَهُمْবরং তারাwahumيُسْـَٔلُونَজিজ্ঞাসিত হবেyus'alūna٢٣
তিনি যা করেন সে ব্যাপারে তিনি জিজ্ঞাসিত হবেন না, বরং তারা জিজ্ঞাসিত হবে (তাদের কাজের ব্যাপারে)।
২১:২৪
أَمِকিamiٱتَّخَذُوا۟তারা গ্রহণ করেছেittakhadhūمِنমধ্য হতেminدُونِهِۦٓতাঁকে ছাড়াdūnihiءَالِهَةًۭ ۖ(অন্যান্যদেরকে) ইলাহরূপেālihatanقُلْ(হে নাবী) বলোqulهَاتُوا۟"পেশ করোhātūبُرْهَـٰنَكُمْ ۖতোমাদের প্রমাণbur'hānakumهَـٰذَاএটাhādhāذِكْرُউপদেশ (কিতাব)dhik'ruمَن(তাদের জন্য) যারাmanمَّعِىَআমার সাথে (আছে)maʿiyaوَذِكْرُউপদেশ (কিতাব)wadhik'ruمَن(তাদেরও) যারাmanقَبْلِى ۗআমার পূর্বে (ছিলো)"qablīبَلْবরংbalأَكْثَرُهُمْঅধিকাংশই তাদেরaktharuhumلَاনাlāيَعْلَمُونَজানেyaʿlamūnaٱلْحَقَّ ۖপ্রকৃত সত্যকেl-ḥaqaفَهُمফলে তারাfahumمُّعْرِضُونَমুখ ফিরিয়ে নেয়muʿ'riḍūna٢٤
নাকি তারা তাঁকে বাদ দিয়ে অনেক ইলাহ গ্রহণ করেছে? বল, ‘তোমরা তোমাদের প্রমাণ এনে হাযির কর। (আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই) এটাই আমার সাথে যারা আছে তাদের কথা আর আমার পূর্বে যারা ছিল তাদেরও কথা, কিন্তু তাদের (অর্থাৎ সত্য প্রত্যাখ্যানকারীদের) অধিকাংশই প্রকৃত সত্য জানে না, যার জন্য তারা মুখ ফিরিয়ে নেয়।
২১:২৫
وَمَآএবং নাwamāأَرْسَلْنَاআমরা পাঠিয়েছিarsalnāمِنথেকেminقَبْلِكَপূর্ব তোমারqablikaمِنকোনminرَّسُولٍরাসূলকেrasūlinإِلَّاএ ছাড়া যেillāنُوحِىٓওহী করেছি আমরাnūḥīإِلَيْهِতার কাছেilayhiأَنَّهُۥএই যেannahuلَآ"নেইlāإِلَـٰهَকোন ইলাহilāhaإِلَّآছাড়াillāأَنَا۠আমিanāفَٱعْبُدُونِসুতরাং তোমরা আমারই ইবাদাত করো"fa-uʿ'budūni٢٥
আমি তোমার পূর্বে এমন কোন রসূলই পাঠাইনি যার প্রতি আমি ওয়াহী করিনি যে, আমি ছাড়া সত্যিকারের কোন ইলাহ নেই। কাজেই তোমরা আমারই ‘ইবাদাত কর।
২১:২৬
وَقَالُوا۟এবং তারা বলেwaqālūٱتَّخَذَ"গ্রহণ করেছেনittakhadhaٱلرَّحْمَـٰنُদয়াময়l-raḥmānuوَلَدًۭا ۗসন্তান"waladanسُبْحَـٰنَهُۥ ۚতিনি মহান পবিত্রsub'ḥānahuبَلْবরংbalعِبَادٌۭ(ফিরিশতারা) দাসʿibādunمُّكْرَمُونَসম্মানিতmuk'ramūna٢٦
তারা বলে, ‘দয়াময় সন্তান গ্রহণ করেছেন’, তিনি এসব থেকে মহা পবিত্র। তারা হল তাঁর বান্দাহ যাদেরকে সম্মানে উন্নীত করা হয়েছে।
২১:২৭
لَاনাlāيَسْبِقُونَهُۥতাঁর আগে বাড়ে তারাyasbiqūnahuبِٱلْقَوْلِকথার মাধ্যমেbil-qawliوَهُمএবং তারাwahumبِأَمْرِهِۦতাঁর হুকুম অনুসারেbi-amrihiيَعْمَلُونَকাজ করেyaʿmalūna٢٧
তিনি কথা বলার আগেই তারা (অর্থাৎ সম্মানিত বান্দারা) কথা বলে না, তারা তাঁর নির্দেশেই কাজ করে।
২১:২৮
يَعْلَمُতিনি জানেনyaʿlamuمَاযা (আছে)māبَيْنَমাঝেbaynaأَيْدِيهِمْতাদের হাতের (সামনে)aydīhimوَمَاএবং যা (আছে)wamāخَلْفَهُمْতাদের পিছনেkhalfahumوَلَاএবং নাwalāيَشْفَعُونَতারা সুপারিশ করেyashfaʿūnaإِلَّاএ ছাড়াillāلِمَنِজন্যে তাদের (যাদের প্রতি)limaniٱرْتَضَىٰ(আল্লাহ্) সন্তুষ্ট হনir'taḍāوَهُمএবং তারাwahumمِّنْকারণেminخَشْيَتِهِۦতাঁর ভয়েরkhashyatihiمُشْفِقُونَভীত সন্ত্রস্তmush'fiqūna٢٨
তাদের সামনে আর পেছনে যা আছে তা তিনি জানেন। তিনি যাদের প্রতি খুবই সন্তুষ্ট তাদের ব্যাপারে ছাড়া তারা কোন সুপারিশ করে না। তারা তাঁর ভয় ও সম্মানে ভীত-সন্ত্রস্ত।
২১:২৯
۞ وَمَنএবং কেউwamanيَقُلْ(যদি) বলেyaqulمِنْهُمْতাদের মধ্য হ'তেmin'humإِنِّىٓ"আমিও নিশ্চয়ইinnīإِلَـٰهٌۭএকজন ইলাহilāhunمِّنছাড়া"minدُونِهِۦতিনি"dūnihiفَذَٰلِكَতবে এ কারণেfadhālikaنَجْزِيهِতাকে শাস্তি দিবো আমরাnajzīhiجَهَنَّمَ ۚজাহান্নামেjahannamaكَذَٰلِكَএরূপেkadhālikaنَجْزِىশাস্তি দিই আমরাnajzīٱلظَّـٰلِمِينَসীমালঙ্ঘনকারীদেরকেl-ẓālimīna٢٩
তাদের মধ্যে যে বলবে যে, ‘তিনি ব্যতীত আমিই ইলাহ’, তাহলে আমি তাকে তার প্রতিফল দেব জাহান্নাম। যালিমদেরকে আমি এভাবেই পুরস্কার দিয়ে থাকি।
২১:৩০
أَوَلَمْকি নিawalamيَرَভেবে দেখেyaraٱلَّذِينَ(তারা) যারাalladhīnaكَفَرُوٓا۟অস্বীকার করেছেkafarūأَنَّযেannaٱلسَّمَـٰوَٰتِআকাশমন্ডলীl-samāwātiوَٱلْأَرْضَও পৃথিবীwal-arḍaكَانَتَاউভয়ে ছিলোkānatāرَتْقًۭاমিলিত অবস্থায়ratqanفَفَتَقْنَـٰهُمَا ۖঅতঃপর উভয়কে আমরা পৃথক করে দিয়েছিfafataqnāhumāوَجَعَلْنَاএবং আমরা বানিয়েছিwajaʿalnāمِنَথেকেminaٱلْمَآءِপানিl-māiكُلَّপ্রত্যেকkullaشَىْءٍবস্তুshayinحَىٍّ ۖজীবন্তḥayyinأَفَلَاকি তবুও নাafalāيُؤْمِنُونَতারা বিশ্বাস করেyu'minūna٣٠
অবিশ্বাসীরা কি দেখে না যে, আকাশ আর যমীন এক সঙ্গে সংযুক্ত ছিল, অতঃপর আমি উভয়কে আলাদা করে দিলাম, আর প্রাণসম্পন্ন সব কিছু পানি থেকে সৃষ্টি করলাম। তবুও কি তারা ঈমান আনবে না?
২১:৩১
وَجَعَلْنَاএবং আমরা বানিয়েছিwajaʿalnāفِىমধ্যেfīٱلْأَرْضِপৃথিবীরl-arḍiرَوَٰسِىَপর্বতসমূহrawāsiyaأَنযেন (না)anتَمِيدَতা ঢলে পড়েtamīdaبِهِمْনিয়ে তাদেরbihimوَجَعَلْنَاএবং আমরা বানিয়েছিwajaʿalnāفِيهَاতার মধ্যেfīhāفِجَاجًۭاপ্রশস্তfijājanسُبُلًۭاরাস্তাসমূহsubulanلَّعَلَّهُمْযেন তারাlaʿallahumيَهْتَدُونَপথ পেতে পারেyahtadūna٣١
আর পৃথিবীতে আমি স্থাপন করেছি সুদৃঢ় পর্বত যাতে পৃথিবী তাদেরকে নিয়ে নড়াচড়া না করে। আর তাতে সৃষ্টি করেছি প্রশস্ত পথ যাতে তারা পথ পেতে পারে।
২১:৩২
وَجَعَلْنَاএবং আমরা বানিয়েছিwajaʿalnāٱلسَّمَآءَআকাশকেl-samāaسَقْفًۭاছাদস্বরূপsaqfanمَّحْفُوظًۭا ۖসুরক্ষিতmaḥfūẓanوَهُمْঅথচ তারাwahumعَنْথেকেʿanءَايَـٰتِهَاতাঁর নিদর্শনাবলীāyātihāمُعْرِضُونَমুখ ফিরিয়ে নিচ্ছেmuʿ'riḍūna٣٢
আর আমি আকাশকে করেছি সুরক্ষিত ছাদ, কিন্তু এ সবের নিদর্শন থেকে তারা মুখ ফিরিয়ে নেয়।
২১:৩৩
وَهُوَএবং তিনিইwahuwaٱلَّذِىযিনিalladhīخَلَقَসৃষ্টি করেছেনkhalaqaٱلَّيْلَরাতকেal-laylaوَٱلنَّهَارَও দিনকেwal-nahāraوَٱلشَّمْسَএবং সূর্যকেwal-shamsaوَٱلْقَمَرَ ۖও চাঁদকেwal-qamaraكُلٌّۭসবইkullunفِىউপরfīفَلَكٍۢকক্ষপথেরfalakinيَسْبَحُونَবিচরণ করছেyasbaḥūna٣٣
তিনিই সৃষ্টি করেছেন রাত ও দিন, সূর্য আর চন্দ্র, প্রত্যেকেই তার চক্রাকার পথে সাঁতার কাটছে।
২১:৩৪
وَمَاএবং (হে নাবী) নাwamāجَعَلْنَاআমরা বানিয়েছিjaʿalnāلِبَشَرٍۢকোন মানুষের জন্যেlibasharinمِّنথেকেminقَبْلِكَতোমার পূর্বqablikaٱلْخُلْدَ ۖঅমরত্বl-khul'daأَفَإِي۟نকি তবে যদিafa-inمِّتَّতুমি মৃতবরণ করোmittaفَهُمُতারা তাহ'লেfahumuٱلْخَـٰلِدُونَঅমর হবে কিl-khālidūna٣٤
তোমার পূর্বেও আমি কোন মানুষকে চিরস্থায়ী করিনি। তুমি যদি মারা যাও, তাহলে তারা কি চিরস্থায়ী হবে?
২১:৩৫
كُلُّপ্রত্যেকkulluنَفْسٍۢপ্রাণীইnafsinذَآئِقَةُস্বাদ গ্রহণকারীdhāiqatuٱلْمَوْتِ ۗমৃত্যূরl-mawtiوَنَبْلُوكُمএবং তোমাদের আমরা পরীক্ষা করিwanablūkumبِٱلشَّرِّদিয়ে মন্দbil-shariوَٱلْخَيْرِও ভাল (দিয়ে)wal-khayriفِتْنَةًۭ ۖপরিক্ষা (স্বরুপ)fit'natanوَإِلَيْنَاএবং আমাদেরই দিকেwa-ilaynāتُرْجَعُونَতোমাদের ফিরিয়ে আনা হবেtur'jaʿūna٣٥
প্রত্যেক আত্মাকে মৃত্যু আস্বাদন করত হবে। আমি তোমাদেরকে ভাল ও মন্দ (উভয়টি দিয়ে এবং উভয় অবস্থায় ফেলে এর) দ্বারা পরীক্ষা করি। আমার কাছেই তোমাদেরকে ফিরিয়ে আনা হবে।
২১:৩৬
وَإِذَاএবং যখনwa-idhāرَءَاكَতোমাকে দেখেraākaٱلَّذِينَযারাalladhīnaكَفَرُوٓا۟অস্বীকার করেছেkafarūإِنনাinيَتَّخِذُونَكَতোমাকে তারা গ্রহণ করবেyattakhidhūnakaإِلَّاএ ছাড়াillāهُزُوًاবিদ্রুপের পাত্র রূপেhuzuwanأَهَـٰذَا"(এবং বলে) এই কিahādhāٱلَّذِى(সেই ব্যক্তি) যেalladhīيَذْكُرُসমালোচনা করেyadhkuruءَالِهَتَكُمْতোমাদের দেবদেবীদেরকে"ālihatakumوَهُمঅথচ তারাwahumبِذِكْرِনিয়ে আলোচনাbidhik'riٱلرَّحْمَـٰنِরাহমানেরl-raḥmāniهُمْতারাইhumكَـٰفِرُونَঅস্বীকারকারীkāfirūna٣٦
কাফিররা যখন তোমাকে দেখে, তখন তারা তোমাকে একমাত্র উপহাসের পাত্র হিসেবেই গণ্য করে। (আর তারা বলে) ‘এই কি সেই লোক যে তোমাদের দেবতাগুলোর ব্যাপারে কথা বলে? অথচ এই লোকগুলোই ‘রহমান’ (শব্দটির) উল্লেখকে অগ্রাহ্য করে।
২১:৩৭
خُلِقَসৃষ্টি করা হয়েছেkhuliqaٱلْإِنسَـٰنُমানুষকেl-insānuمِنْদিয়েminعَجَلٍۢ ۚতাড়াহুড়া প্রবৃত্তিʿajalinسَأُو۟رِيكُمْশীঘ্রই তোমাদেরকে আমি দেখাবোsa-urīkumءَايَـٰتِىআমার নিদর্শনাবলীāyātīفَلَاসুতরাং নাfalāتَسْتَعْجِلُونِআমার কাছে তোমরা তাড়াহুড়া করোtastaʿjilūni٣٧
মানুষকে তাড়াহুড়াকারী করে সৃষ্টি করা হয়েছে। শীঘ্রই আমি তোমাদেরকে আমার নিদর্শনগুলো দেখাব (যে সব অলৌকিক ব্যাপার বদর ও অন্যান্য যুদ্ধে কাফিরদেরকে দেখানো হয়েছিল), কাজেই তোমরা আমাকে জলদি করতে বল না।
২১:৩৮
وَيَقُولُونَএবং তারা বলেwayaqūlūnaمَتَىٰ"কখন (পূর্ণ হবে)matāهَـٰذَاএইhādhāٱلْوَعْدُ(হুমকির) প্রতিশ্রুতিl-waʿduإِنযদিinكُنتُمْতোমরা হওkuntumصَـٰدِقِينَসত্যবাদী"ṣādiqīna٣٨
আর তারা বলে ‘তোমরা যদি সত্যবাদী হও তাহলে (বল) প্রতিশ্রুতি কখন বাস্তবে পরিণত হবে?’
২১:৩৯
لَوْ(হায়) যদিlawيَعْلَمُজানতোyaʿlamuٱلَّذِينَযারাalladhīnaكَفَرُوا۟অস্বীকার করেছেkafarūحِينَসে সময়ে (যখন)ḥīnaلَاনাlāيَكُفُّونَতারা প্রতিরোধ করতে পারবেyakuffūnaعَنহ'তেʿanوُجُوهِهِمُতাদের মুখমন্ডলগুলো (সামনের দিক)wujūhihimuٱلنَّارَআগুনকেl-nāraوَلَاআর নাwalāعَنহ'তেʿanظُهُورِهِمْতাদের পৃষ্ঠসমূহ (পিছনেরর দিক)ẓuhūrihimوَلَاআর নাwalāهُمْতাদেরhumيُنصَرُونَসাহায্য করা হবেyunṣarūna٣٩
অবিশ্বাসীরা যদি (সে সময়ের কথা) জানত যখন তারা তাদের মুখ হতে অগ্নি প্রতিরোধ করতে পারবে না, আর তাদের পিঠ থেকেও না, আর তারা সাহায্যপ্রাপ্তও হবে না।
২১:৪০
بَلْবরংbalتَأْتِيهِمতাদের কাছে আসবেtatīhimبَغْتَةًۭহঠাৎ করেbaghtatanفَتَبْهَتُهُمْঅতঃপর তাদেরকে হতভম্ব করে দিবেfatabhatuhumفَلَاতখন নাfalāيَسْتَطِيعُونَতারা সক্ষম হবেyastaṭīʿūnaرَدَّهَاতা রোধ করতেraddahāوَلَاআর নাwalāهُمْতাদেরhumيُنظَرُونَঅবকাশ দেয়া হবেyunẓarūna٤٠
বরং তা তাদের উপর হঠাৎ এসে যাবে আর তা তাদেরকে হতবুদ্ধি করে দেবে। অতঃপর তারা তা রোধ করতে পারবে না, আর তাদেরকে অবকাশও দেয়া হবে না।
২১:৪১
وَلَقَدِএবং নিশ্চয়ইwalaqadiٱسْتُهْزِئَবিদ্রুপ করা হয়েছেus'tuh'zi-aبِرُسُلٍۢনিয়ে রাসূলদেরকেbirusulinمِّنথেকেminقَبْلِكَতোমার পূর্বqablikaفَحَاقَঅতঃপর ঘিরে নিয়েছিলোfaḥāqaبِٱلَّذِينَসহ তাদেরকেbi-alladhīnaسَخِرُوا۟ঠাট্টা করেছিল (যারা)sakhirūمِنْهُمতাদের মধ্য হ'তেmin'humمَّاঐ জিনিসmāكَانُوا۟তারা ছিলোkānūبِهِۦযা নিয়েbihiيَسْتَهْزِءُونَবিদ্রুত করতyastahziūna٤١
তোমার পূর্বেও রসূলদেরকে ঠাট্টা করা হয়েছে, অতঃপর যা দিয়ে তারা ঠাট্টা করত তা উল্টো ঠাট্টা-বিদ্রুপই তাদেরকে পরিবেষ্টন করে নিয়েছিল।
২১:৪২
قُلْ(হে নাবী) বলোqulمَن"কেmanيَكْلَؤُكُمতোমাদেরকে রক্ষা করতে পারেyakla-ukumبِٱلَّيْلِবেলায় রাতেরbi-al-layliوَٱلنَّهَارِবা দিনেরwal-nahāriمِنَথেকেminaٱلرَّحْمَـٰنِ ۗরাহমান"l-raḥmāniبَلْবরংbalهُمْতারাইhumعَنহ'তেʿanذِكْرِস্বরণdhik'riرَبِّهِمতাদের রবেরrabbihimمُّعْرِضُونَমুখ ফিরিয়ে নেয়muʿ'riḍūna٤٢
বল, ‘কে তোমাদেরকে রাতে আর দিনে রহমান (এর গযব) থেকে নিরাপদ রাখতে পারে? তবুও তারা তাদের প্রতিপালকের স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়।
২১:৪৩
أَمْকিamلَهُمْতাদের জন্যে (আছে)lahumءَالِهَةٌۭদেবদেবীālihatunتَمْنَعُهُمতাদের রক্ষা করতে পারেtamnaʿuhumمِّنথেকেminدُونِنَا ۚআমাদের ছাড়াdūnināلَاনাlāيَسْتَطِيعُونَতারা সক্ষমyastaṭīʿūnaنَصْرَসাহায্য করতেnaṣraأَنفُسِهِمْতাদের নিজেদেরanfusihimوَلَاআর নাwalāهُمতাদেরকেhumمِّنَّاআমাদের বিরুদ্ধেminnāيُصْحَبُونَসহযোগিতা দেয়া হবেyuṣ'ḥabūna٤٣
তবে কি তাদের এমন দেবদেবী আছে যা তাদেরকে রক্ষা করবে আমার (প্রতিরক্ষা) ছাড়াই? তারা তো নিজেদেরকেই সাহায্য করতে পারে না, আর তারা আমার বিরুদ্ধে কোন প্রতিরক্ষাও পাবে না।
২১:৪৪
بَلْবরংbalمَتَّعْنَاআমরা ভোগসামগ্রী দিয়েছিmattaʿnāهَـٰٓؤُلَآءِতাদেরকেhāulāiوَءَابَآءَهُمْও পিতৃপুরুষদেরকে তাদেরwaābāahumحَتَّىٰএমনকিḥattāطَالَদীর্ঘ হয়েছিলোṭālaعَلَيْهِمُতাদের জন্যʿalayhimuٱلْعُمُرُ ۗআয়ুl-ʿumuruأَفَلَاকি তবে নাafalāيَرَوْنَতারা দেখেyarawnaأَنَّاযে আমরাannāنَأْتِىআনছিnatīٱلْأَرْضَজমিনকেl-arḍaنَنقُصُهَاতা সংকুচিত করে আমরাnanquṣuhāمِنْহ'তেminأَطْرَافِهَآ ۚতার চারদিকaṭrāfihāأَفَهُمُকি তবুও তারাafahumuٱلْغَـٰلِبُونَবিজয়ী হবেl-ghālibūna٤٤
বরং আমিই তাদেরকে আর তাদের পিতৃ-পুরুষদেরকে পার্থিব ভোগ্যবস্তু দিয়েছিলাম আর তাদেরকে আয়ুও দেয়া হয়েছিল দীর্ঘ; তারা কি দেখছে না যে, আমি তাদের দেশকে চারপাশের (তাদের নিয়ন্ত্রিত) সীমান্ত হতে সংকুচিত করে আনছি? এরপরও কি তারা বিজয়ী হবে?’
২১:৪৫
قُلْবলোqulإِنَّمَآ"মূলতঃinnamāأُنذِرُكُمতোমাদের সতর্ক করছি আমিundhirukumبِٱلْوَحْىِ ۚদ্বারা ওহী"bil-waḥyiوَلَاকিন্তু নাwalāيَسْمَعُশুনেyasmaʿuٱلصُّمُّবধিরl-ṣumuٱلدُّعَآءَকোন আহ্বানl-duʿāaإِذَاযখনidhāمَاযাmāيُنذَرُونَতাদের সতর্ক করা হয়yundharūna٤٥
বল, আমি তোমাদেরকে একমাত্র (আল্লাহর) ওয়াহী দ্বারাই সতর্ক করি, কিন্তু বধিররা ডাক শুনবে না যখন তাদেরকে সতর্ক করা হয়।
২১:৪৬
وَلَئِنআর যদি অবশ্যইwala-inمَّسَّتْهُمْতাদের স্পর্শ করেmassathumنَفْحَةٌۭএকটা ঝাপটাওnafḥatunمِّنْথেকেminعَذَابِশাস্তিʿadhābiرَبِّكَতোমার রবেরrabbikaلَيَقُولُنَّঅবশ্যই তারা বলবেlayaqūlunnaيَـٰوَيْلَنَآ"হায়! আমাদের দুর্ভোগyāwaylanāإِنَّاনিশ্চয়ই আমরাinnāكُنَّاছিলাম আমরাkunnāظَـٰلِمِينَসীমালঙ্ঘনকারী"ẓālimīna٤٦
তোমার প্রতিপালকের গযবের একটা নিঃশ্বাস যদি তাদের উপর পতিত হয় তবে তারা অবশ্য অবশ্যই বলে উঠবে, ‘হায় আমাদের দুর্ভাগ্য! আমরাই তো ছিলাম অপরাধী।’
২১:৪৭
وَنَضَعُএবং স্থাপন করবো আমরাwanaḍaʿuٱلْمَوَٰزِينَমানদন্ডসমূহl-mawāzīnaٱلْقِسْطَন্যায়েরl-qis'ṭaلِيَوْمِজন্য দিনেরliyawmiٱلْقِيَـٰمَةِক্বিয়ামাতেরl-qiyāmatiفَلَاফলে নাfalāتُظْلَمُঅবিচার করা হবেtuẓ'lamuنَفْسٌۭকাউকেnafsunشَيْـًۭٔا ۖকিছুমাত্রওshayanوَإِنএবং যদিwa-inكَانَহয় (কৃতকর্ম)kānaمِثْقَالَপরিমাণওmith'qālaحَبَّةٍۢএকদানাḥabbatinمِّنْথেকেminخَرْدَلٍসরিষারkhardalinأَتَيْنَاআমরা আসবোataynāبِهَا ۗনিয়ে তাকে (সামনে)bihāوَكَفَىٰএবং যথেষ্টwakafāبِنَاআমরাইbināحَـٰسِبِينَহিসাবগ্রহণকারীরূপেḥāsibīna٤٧
আর কিয়ামাত দিবসে আমি সুবিচারের মানদন্ড স্থাপন করব, অতঃপর কারো প্রতি এতটুকুও অন্যায় করা হবে না। (কর্ম) সরিষার দানা পরিমাণ হলেও তা আমি হাযির করব, হিসাব গ্রহণে আমিই যথেষ্ট।
২১:৪৮
وَلَقَدْএবং অবশ্যইwalaqadءَاتَيْنَاআমরা দিয়েছিātaynāمُوسَىٰমূসাকেmūsāوَهَـٰرُونَও হারূনকেwahārūnaٱلْفُرْقَانَফুরকানl-fur'qānaوَضِيَآءًۭএবং আলোwaḍiyāanوَذِكْرًۭاও উপদেশwadhik'ranلِّلْمُتَّقِينَজন্যে মুত্তাক্বীদেরlil'muttaqīna٤٨
আমি মূসা ও হারূনকে (সত্য-মিথ্যার) মানদন্ড, আলো ও বাণী দিয়েছিলাম মুত্তাকীদের জন্য।
২১:৪৯
ٱلَّذِينَযারাalladhīnaيَخْشَوْنَভয় করেyakhshawnaرَبَّهُمতাদের রবকেrabbahumبِٱلْغَيْبِঅবস্থায় অদৃশ্যbil-ghaybiوَهُمএবং তারাইwahumمِّنَসম্পর্কেminaٱلسَّاعَةِক্বিয়ামাহl-sāʿatiمُشْفِقُونَভীতসন্ত্রস্তmush'fiqūna٤٩
যারা না দেখেই তাদের প্রতিপালককে ভয় করে আর তারা কিয়ামাত সম্পর্কে ভীত-শংকিত।
২১:৫০
وَهَـٰذَاআর এইwahādhāذِكْرٌۭউপদেশ (ক্বুর'আন)dhik'runمُّبَارَكٌকল্যাণময়mubārakunأَنزَلْنَـٰهُ ۚতা আমরা অবতীর্ণ করেছিanzalnāhuأَفَأَنتُمْকি তোমরা তবুওafa-antumلَهُۥজন্যে তারlahuمُنكِرُونَঅস্বীকারকারী হবেmunkirūna٥٠
এ হচ্ছে কল্যাণময় উপদেশ বাণী, আমি তা নাযিল করেছি: তবুও কি তা তোমরা প্রত্যাখ্যান করবে?
২১:৫১
۞ وَلَقَدْএবং নিশ্চয়ইwalaqadءَاتَيْنَآআমরা দিয়েছিātaynāإِبْرَٰهِيمَইবরাহীম কেib'rāhīmaرُشْدَهُۥতার সৎপথের বুদ্ধি জ্ঞানrush'dahuمِنথেকেminقَبْلُইতিপূর্বqabluوَكُنَّاএবং আমরা ছিলামwakunnāبِهِۦসম্পর্কে তারbihiعَـٰلِمِينَখুব অবহিতʿālimīna٥١
আমি ইতোপূর্বে ইবরাহীমকে সঠিক পথে চলার জ্ঞান দান করেছিলাম আর তার সম্পর্কে আমি খুব ভালভাবে জানতাম।
২১:৫২
إِذْযখনidhقَالَসে বলেছিলোqālaلِأَبِيهِতার পিতাকেli-abīhiوَقَوْمِهِۦও তার জাতিকেwaqawmihiمَا"কিmāهَـٰذِهِএসবhādhihiٱلتَّمَاثِيلُমূর্তিগুলোl-tamāthīluٱلَّتِىٓযারallatīأَنتُمْতোমরাantumلَهَاজন্য তাদেরlahāعَـٰكِفُونَপূজায় ব্রত আছো"ʿākifūna٥٢
যখন সে তার পিতাকে ও তার জাতিকে বলল, ‘এ মূর্তিগুলো কী যাদের সঙ্গে তোমরা নিজেদেরকে (ভক্তির বাঁধনে) বেঁধে রেখেছ?’
২১:৫৩
قَالُوا۟তারা বললোqālūوَجَدْنَآ"আমরা পেয়েছিwajadnāءَابَآءَنَاআমাদের পিতৃপুরুষদেরকেābāanāلَهَاজন্য তাদেরlahāعَـٰبِدِينَউপাসনাকারীরূপে"ʿābidīna٥٣
তারা বলল, ‘আমরা আমাদের পিতৃপুরুষদেরকে এদের পূজো করতে দেখেছি।
২১:৫৪
قَالَসে বললোqālaلَقَدْ"নিশ্চয়ইlaqadكُنتُمْতোমরা আছোkuntumأَنتُمْতোমরাantumوَءَابَآؤُكُمْও তোমাদের পিতৃপুরুষরা (ছিলো)waābāukumفِىমধ্যেfīضَلَـٰلٍۢপথভ্রষ্টতারḍalālinمُّبِينٍۢসুস্পষ্ট"mubīnin٥٤
সে বলল, ‘তোমরা রয়েছ স্পষ্ট গুমরাহীতে, তোমরা আর তোমাদের পিতৃপুরুষরাও।’
২১:৫৫
قَالُوٓا۟তারা বললোqālūأَجِئْتَنَا"আমাদের কাছে এসেছো কিaji'tanāبِٱلْحَقِّনিয়ে প্রকৃত সত্যকেbil-ḥaqiأَمْনাamأَنتَতুমিantaمِنَঅন্তর্ভুক্তminaٱللَّـٰعِبِينَকৌতুককারীদের"l-lāʿibīna٥٥
তারা বলল, ‘তুমি কি আমাদের কাছে প্রকৃত সত্য এনেছ, না তুমি আমাদের সঙ্গে তামাশা করছ?’
২১:৫৬
قَالَসে বললোqālaبَل"বরংbalرَّبُّكُمْতোমাদের রব (তিনিই)rabbukumرَبُّ(যিনি) রবrabbuٱلسَّمَـٰوَٰتِআকাশমন্ডলীরl-samāwātiوَٱلْأَرْضِও পৃথিবীরwal-arḍiٱلَّذِىযিনিalladhīفَطَرَهُنَّতাদেরকে সৃষ্টি করেছেনfaṭarahunnaوَأَنَا۠এবং আমিwa-anāعَلَىٰউপরʿalāذَٰلِكُمএসবের উপরdhālikumمِّنَঅন্যতমminaٱلشَّـٰهِدِينَসাক্ষীদাতাদেরl-shāhidīna٥٦
সে বলল, ‘বরং, তোমাদের প্রতিপালক হলেন আকাশ ও পৃথিবীর প্রতিপালক যিনি ওগুলোকে সৃষ্টি করেছেন, আর এ বিষয়ে আমি একজন সাক্ষ্যদাতা।
২১:৫৭
وَتَٱللَّهِএবং শপথ আল্লাহরwatal-lahiلَأَكِيدَنَّঅবশ্যই ব্যবস্থা নিবো আমিla-akīdannaأَصْنَـٰمَكُمতোমাদের মূর্তিগুলোরaṣnāmakumبَعْدَপরেbaʿdaأَنযেanتُوَلُّوا۟তোমাদের চলে যাবেtuwallūمُدْبِرِينَপিঠ ফিরিয়ে"mud'birīna٥٧
কসম আল্লাহর! তোমরা পেছন ফিরে চলে গেলেই আমি তোমাদের মূর্তিগুলোর বিরুদ্ধে অবশ্য অবশ্যই একটা কৌশল গ্রহণ করব।
২১:৫৮
فَجَعَلَهُمْঅতঃপর তাদেরকে সে করে দিলোfajaʿalahumجُذَٰذًاটুকরো টুকরোjudhādhanإِلَّاছাড়াillāكَبِيرًۭاবড়টাkabīranلَّهُمْতাদেরlahumلَعَلَّهُمْযাতে তারাlaʿallahumإِلَيْهِতার দিকেilayhiيَرْجِعُونَফিরে আসেyarjiʿūna٥٨
তারপর সে মূর্তিগুলোকে টুকরো টুকরো করে দিল, ওগুলোর বড়টি ছাড়া, যাতে পূজারীরা ওটার প্রতিই মনোযোগী হয়।
২১:৫৯
قَالُوا۟তারা বললোqālūمَن"কেmanفَعَلَকরেছেfaʿalaهَـٰذَاএটাhādhāبِـَٔالِهَتِنَآসাথে আমাদের ইলাহগুলোরbiālihatināإِنَّهُۥসে নিশ্চয়ইinnahuلَمِنَঅবশ্যই অন্তর্ভুক্তlaminaٱلظَّـٰلِمِينَসীমালঙ্ঘনকারীদের"l-ẓālimīna٥٩
তারা বলল, ‘আমাদের মূর্তিগুলোর সাথে এমনটা কে করল? সে অবশ্যই যালিম।’
২১:৬০
قَالُوا۟তারা বললোqālūسَمِعْنَا"আমরা শুনেছিsamiʿ'nāفَتًۭىএক যুবককেকেfatanيَذْكُرُهُمْসমালোচনা করতে তাদের ব্যাপারেyadhkuruhumيُقَالُবলা হয়yuqāluلَهُۥٓতার (নাম)lahuإِبْرَٰهِيمُইবরাহীম"ib'rāhīmu٦٠
কেউ কেউ বলল, ‘এক যুবককে এদের সম্পর্কে বলতে শুনেছি, তাকে ইবরাহীম বলা হয়।’
২১:৬১
قَالُوا۟তারা বললোqālūفَأْتُوا۟"তাহ'লে আসোfatūبِهِۦনিয়ে তাকেbihiعَلَىٰٓসামনেʿalāأَعْيُنِচোখেরaʿyuniٱلنَّاسِলোকদেরl-nāsiلَعَلَّهُمْযাতে তারাlaʿallahumيَشْهَدُونَসাক্ষ্য দিতে পারে"yashhadūna٦١
তারা বলল, ‘তাকে নিয়ে এসো লোকজনের সামনে যাতে তারা সাক্ষী হতে পারে।’
২১:৬২
قَالُوٓا۟তারা বললোqālūءَأَنتَ"কি তুমিa-antaفَعَلْتَকরেছোfaʿaltaهَـٰذَاএটাhādhāبِـَٔالِهَتِنَاসাথে আমাদের ইলাহগুলোরbiālihatināيَـٰٓإِبْرَٰهِيمُহে ইবরাহীম"yāib'rāhīmu٦٢
তারা বলল, ‘ওহে ইবরাহীম! আমাদের উপাস্যদের সাথে তুমিই কি এমনটি করেছ?’
২১:৬৩
قَالَসে বললোqālaبَلْ"বরংbalفَعَلَهُۥতা করেছেfaʿalahuكَبِيرُهُمْপ্রধান তাদেরkabīruhumهَـٰذَاএটাhādhāفَسْـَٔلُوهُمْতবে তাদেরকে জিজ্ঞেস করোfasalūhumإِنযদিinكَانُوا۟তারা ছিলোkānūيَنطِقُونَকথা বলতে পারে"yanṭiqūna٦٣
সে বলল, ‘না, তাদের এই বড়টাই এ সব করেছে, তারা যদি কথা বলতে পারে তবে তাদেরকে জিজ্ঞেস কর।’
২১:৬৪
فَرَجَعُوٓا۟তখন তারা ফিরে এলোfarajaʿūإِلَىٰٓপ্রতিilāأَنفُسِهِمْতাদের মনেরanfusihimفَقَالُوٓا۟অতঃপর তারা বললোfaqālūإِنَّكُمْ"তোমরা নিশ্চয়ইinnakumأَنتُمُতোমরাইantumuٱلظَّـٰلِمُونَসীমালঙ্ঘনকারী"l-ẓālimūna٦٤
তখন তারা বিষয়টি নিয়ে মনে মনে চিন্তা করল এবং পরস্পর বলাবলি করল- তোমরা নিজেরাই তো অন্যায়কারী।
২১:৬৫
ثُمَّএরপরthummaنُكِسُوا۟অবনত হয়ে গেলোnukisūعَلَىٰওপরʿalāرُءُوسِهِمْতাদের মস্তকগুলোরruūsihimلَقَدْ"(এবং বলল) নিশ্চয়ইlaqadعَلِمْتَতুমি জেনেছোʿalim'taمَاনাmāهَـٰٓؤُلَآءِএরা সবhāulāiيَنطِقُونَকথা বলতে পারে"yanṭiqūna٦٥
তাদের মাথা হেঁট হয়ে গেল। (তখন তারা বলল) ‘তুমি তো জানই ওরা কথা বলতে পারে না।’
২১:৬৬
قَالَসে বললোqālaأَفَتَعْبُدُونَ"কি তবুও তোমরা ইবাদাত করবেafataʿbudūnaمِنথেকেminدُونِছাড়াdūniٱللَّهِআল্লাহl-lahiمَاযাmāلَاনাlāيَنفَعُكُمْতোমাদের উপকার করতে পারেyanfaʿukumشَيْـًۭٔاকিছুমাত্রshayanوَلَاআর নাwalāيَضُرُّكُمْতোমাদের ক্ষতি করতে পারেyaḍurrukum٦٦
সে বলল, ‘তাহলে তোমরা কি আল্লাহর পরিবর্তে এমন কিছুর ‘ইবাদাত কর যা না পারে তোমাদের কোন উপকার করতে, আর না পারে তোমাদের ক্ষতি করতে?
২১:৬৭
أُفٍّۢধিকuffinلَّكُمْজন্যে তোমাদেরlakumوَلِمَاএবং (তাদের) জন্যেও যাদেরwalimāتَعْبُدُونَতোমরা উপাসনা করোtaʿbudūnaمِنথেকেminدُونِছাড়াdūniٱللَّهِ ۖআল্লাহl-lahiأَفَلَاকি তবুও নাafalāتَعْقِلُونَতোমরা বুঝবে"taʿqilūna٦٧
ধিক তোমাদের প্রতি আর আল্লাহর পরিবর্তে তোমরা যাদের ‘ইবাদাত কর তাদেরও প্রতি। এরপরও কি তোমরা বুঝবে না।
২১:৬৮
قَالُوا۟তারা বললোqālūحَرِّقُوهُ"তাকে পুড়িয়ে ফেলোḥarriqūhuوَٱنصُرُوٓا۟এবং তোমরা সাহায্য করোwa-unṣurūءَالِهَتَكُمْতোমাদের দেবতাগুলোকেālihatakumإِنযদিinكُنتُمْতোমরা ছিলেkuntumفَـٰعِلِينَকরতে পারো"fāʿilīna٦٨
তারা বলল, ‘তাকে পুড়িয়ে মার আর তোমাদের উপাস্যদের সাহায্য কর- যদি তোমরা কিছু করতেই চাও।
২১:৬৯
قُلْنَاআমরা বললামqul'nāيَـٰنَارُ"হে আগুনyānāruكُونِىহয়ে যাওkūnīبَرْدًۭاশীতলbardanوَسَلَـٰمًاও নিরাপদwasalāmanعَلَىٰٓজন্যেʿalāإِبْرَٰهِيمَইবরাহীমের"ib'rāhīma٦٩
আমি বললাম, ‘হে অগ্নি! তুমি ইবরাহীমের জন্য শীতল ও শান্তিময় হয়ে যাও।’
২১:৭০
وَأَرَادُوا۟এবং তারা চেয়েছিলোwa-arādūبِهِۦসাথে তারbihiكَيْدًۭاএক ফন্দি আঁটতেkaydanفَجَعَلْنَـٰهُمُকিন্তু তাদেরকে আমরা করে দিয়েছিলামfajaʿalnāhumuٱلْأَخْسَرِينَসর্বাধিক ক্ষতিগ্রস্তl-akhsarīna٧٠
তারা তার বিরুদ্ধে চক্রান্ত করেছিল কিন্তু আমি তাদেরকেই সবচেয়ে ক্ষতিগ্রস্ত করে ছাড়লাম।
২১:৭১
وَنَجَّيْنَـٰهُএবং তাকে আমরা উদ্ধার করলামwanajjaynāhuوَلُوطًاও লূতকেwalūṭanإِلَىদিকেilāٱلْأَرْضِ(সেই) দেশেরl-arḍiٱلَّتِىযাallatīبَـٰرَكْنَاআমরা কল্যাণ দিয়েছিbāraknāفِيهَاতার মধ্যেfīhāلِلْعَـٰلَمِينَজন্যে বিশ্ববাসীরlil'ʿālamīna٧١
আর আমি তাকে ও (তার ভ্রাতুষ্পুত্র) লূতকে উদ্ধার করে তাদেরকে এমন দেশে (অর্থাৎ ফিলিস্তিনে) নিয়ে গেলাম যা আমি বিশ্ববাসীর জন্য কল্যাণময় করেছি।
২১:৭২
وَوَهَبْنَاএবং আমরা দিয়েছিwawahabnāلَهُۥٓতার জন্যেlahuإِسْحَـٰقَইসহাক (পুত্ররূপে)is'ḥāqaوَيَعْقُوبَও ইয়াকুব (পৌত্ররূপে)wayaʿqūbaنَافِلَةًۭ ۖঅতিরিক্ত হিসেবেnāfilatanوَكُلًّۭاএবং প্রত্যেককেwakullanجَعَلْنَاআমরা বানিয়েছেjaʿalnāصَـٰلِحِينَসৎকর্মপরায়ণṣāliḥīna٧٢
আমি ইবরাহীমকে দান করেছিলাম ইসহাক, আর অতিরিক্ত হিসেবে (পৌত্র) ইয়া‘কুব, (তাদের) প্রত্যেককেই আমি করেছিলাম সৎকর্মশীল।
২১:৭৩
وَجَعَلْنَـٰهُمْএবং তাদেরকে আমরা বানিয়েছিলামwajaʿalnāhumأَئِمَّةًۭনেতৃবৃন্দa-immatanيَهْدُونَতারা পথপ্রদর্শন করতোyahdūnaبِأَمْرِنَاআমাদের নির্দেশ অনুসারেbi-amrināوَأَوْحَيْنَآএবং আমরা ওহী করেছিলামwa-awḥaynāإِلَيْهِمْতাদের প্রতিilayhimفِعْلَকাজ করতেfiʿ'laٱلْخَيْرَٰتِভালো ভালোl-khayrātiوَإِقَامَও প্রতিষ্ঠা করতেwa-iqāmaٱلصَّلَوٰةِসালাতl-ṣalatiوَإِيتَآءَও প্রদান করতোwaītāaٱلزَّكَوٰةِ ۖজাকাতl-zakatiوَكَانُوا۟এবং তারা ছিলোwakānūلَنَاজন্যে আমাদেরlanāعَـٰبِدِينَইবাদাতকারীʿābidīna٧٣
আর তাদেরকে বানিয়েছিলাম নেতা, তারা আমার নির্দেশে মানুষকে সঠিক পথ দেখাত। তাদের প্রতি ওয়াহী করেছিলাম সৎ কাজ করার জন্য, নিয়মিত নামায প্রতিষ্ঠা করার ও যাকাত প্রদানের জন্য, তারা আমারই ‘ইবাদাত করত।
২১:৭৪
وَلُوطًاএবং লূতকেwalūṭanءَاتَيْنَـٰهُতাকে আমরা দিয়েছিলামātaynāhuحُكْمًۭاপ্রজ্ঞাḥuk'manوَعِلْمًۭاও জ্ঞানwaʿil'manوَنَجَّيْنَـٰهُএবং তাকে আমরা উদ্ধার করেছিলামwanajjaynāhuمِنَথেকেminaٱلْقَرْيَةِজনপদl-qaryatiٱلَّتِىযাallatīكَانَتছিলোkānatتَّعْمَلُকরতেtaʿmaluٱلْخَبَـٰٓئِثَ ۗঅশ্লীল কর্মসমূহেl-khabāithaإِنَّهُمْনিশ্চয়ই তারাinnahumكَانُوا۟ছিলোkānūقَوْمَজাতিqawmaسَوْءٍۢখারাপsawinفَـٰسِقِينَসত্যত্যাগীfāsiqīna٧٤
আর আমি লূতকেও দিয়েছিলাম বিচারশক্তি ও জ্ঞান। আমি তাকে উদ্ধার করেছিলাম সেই জনবসতি থেকে যা অশ্লীল কাজে লিপ্ত ছিল, তারা ছিল এক খারাপ পাপাচারী জাতি।
২১:৭৫
وَأَدْخَلْنَـٰهُএবং তাকে আমরা প্রবেশ করিয়েছিলামwa-adkhalnāhuفِىমধ্যেfīرَحْمَتِنَآ ۖআমাদের অনুগ্রহেরraḥmatināإِنَّهُۥনিশ্চয়ই সে (ছিলো)innahuمِنَঅন্যতমminaٱلصَّـٰلِحِينَসৎকর্মশীলদেরl-ṣāliḥīna٧٥
আমি তাকে আমার রাহমাতের অন্তর্ভুক্ত করেছিলাম, সে ছিল সৎ কর্মশীলদের একজন।
২১:৭৬
وَنُوحًاএবং নূহকে (স্মরণ করো)wanūḥanإِذْযখনidhنَادَىٰসে ডেকেছিলোnādāمِنথেকেminقَبْلُইতিপূর্বqabluفَٱسْتَجَبْنَاতখন আমরা সাড়া দিয়েছিলামfa-is'tajabnāلَهُۥতার ডাকেlahuفَنَجَّيْنَـٰهُঅতঃপর তাকে আমরা উদ্ধার করেছিলামfanajjaynāhuوَأَهْلَهُۥও তার পরিবারকেwa-ahlahuمِنَহ'তেminaٱلْكَرْبِসংকটl-karbiٱلْعَظِيمِমহাl-ʿaẓīmi٧٦
স্মরণ কর নূহের কথা, ইতোপূর্বে যখন সে (আমাকে) ডেকেছিল, তখন আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম আর তাকে ও তার পরিবারবর্গকে মহা বিপদ থেকে রক্ষা করেছিলাম।
২১:৭৭
وَنَصَرْنَـٰهُএবং তাকে আমরা সাহায্য করেছিলামwanaṣarnāhuمِنَবিরুদ্ধেminaٱلْقَوْمِ(এমন) লোকদেরl-qawmiٱلَّذِينَযারাalladhīnaكَذَّبُوا۟মিথ্যারোপ করেছিলোkadhabūبِـَٔايَـٰتِنَآ ۚআমাদের নিদর্শনাবলীকেbiāyātināإِنَّهُمْনিশ্চয়ই তারাinnahumكَانُوا۟ছিলোkānūقَوْمَলোকqawmaسَوْءٍۢখারাপsawinفَأَغْرَقْنَـٰهُمْসুতরাং তাদের আমরা ডুবিয়ে দিইfa-aghraqnāhumأَجْمَعِينَসকলকেইajmaʿīna٧٧
আর আমি তাকে সেই লোকেদের বিরুদ্ধে সাহায্য করেছিলাম যারা আমার আয়াতকে মিথ্যে বলে প্রত্যাখ্যান করেছিল, তারা ছিল এক খারাপ সম্প্রদায়, কাজেই তাদের সব্বাইকে (বানে) ডুবিয়ে দিয়েছিলাম।
২১:৭৮
وَدَاوُۥدَএবং (স্মরণ করো) দাঊদকেwadāwūdaوَسُلَيْمَـٰنَও সুলাইমানকেwasulaymānaإِذْযখনidhيَحْكُمَانِউভয়ে বিচার করেছিলোyaḥkumāniفِىসম্পর্কেfīٱلْحَرْثِএক ক্ষেতl-ḥarthiإِذْযখনidhنَفَشَتْরাতে ছড়িয়ে পড়েছিলোnafashatفِيهِতার মধ্যেfīhiغَنَمُমেষghanamuٱلْقَوْمِকিছু লোকেরl-qawmiوَكُنَّاএবং আমরা ছিলামwakunnāلِحُكْمِهِمْজন্যে তাদের বিচারেরliḥuk'mihimشَـٰهِدِينَপর্যবেক্ষকshāhidīna٧٨
স্মরণ কর দাঊদ ও সুলায়মানের কথা যখন তারা কৃষিক্ষেত সম্পর্কে বিচার করছিল যখন তাতে রাতের বেলা কোন ব্যক্তির মেষ ঢুকে পড়েছিল, আর আমি তাদের বিচারকার্য প্রত্যক্ষ করছিলাম।
২১:৭৯
فَفَهَّمْنَـٰهَاঅতঃপর তা আমরা বুঝিয়ে দিইfafahhamnāhāسُلَيْمَـٰنَ ۚসুলাইমানকেsulaymānaوَكُلًّاঅথচ প্রত্যেককেইwakullanءَاتَيْنَاআমরা দিয়েছিātaynāحُكْمًۭاপ্রজ্ঞাḥuk'manوَعِلْمًۭا ۚও জ্ঞানwaʿil'manوَسَخَّرْنَاএবং আমরা নিয়ন্ত্রিত করে দিয়েছিলামwasakharnāمَعَসাথেmaʿaدَاوُۥدَদাঊদেরdāwūdaٱلْجِبَالَপাহাড়গুলোকেl-jibālaيُسَبِّحْنَতারা পবিত্রতা ঘোষণা করতোyusabbiḥ'naوَٱلطَّيْرَ ۚএবং পাখিদেরকেও (নিয়ন্ত্রিত করেছিলাম)wal-ṭayraوَكُنَّاএবং আমরা ছিলামwakunnāفَـٰعِلِينَ(এসবের) সম্পাদনকারীfāʿilīna٧٩
আমি সুলায়মানকে এ বিষয়ের (সঠিক) বুঝ দিয়েছিলাম আর (তাদের) প্রত্যেককে আমি দিয়েছিলাম বিচারশক্তি ও জ্ঞান। আমি পর্বত ও পাখীদেরকে দাঊদের অধীন ক’রে দিয়েছিলাম, তারা দাঊদের সাথে আমার মাহাত্ম্য ও পবিত্রতা ঘোষণা করত। (এসব) আমিই করতাম।
২১:৮০
وَعَلَّمْنَـٰهُএবং তাকে আমরা শিখিয়েছিলামwaʿallamnāhuصَنْعَةَশিল্পṣanʿataلَبُوسٍۢবর্ম (নির্মাণ)labūsinلَّكُمْজন্যে তোমাদেরlakumلِتُحْصِنَكُمযেন তোমাদের রক্ষা করতে পারেlituḥ'ṣinakumمِّنۢহ'তেminبَأْسِكُمْ ۖতোমাদের যুদ্ধের (আঘাত)basikumفَهَلْতবুও কিfahalأَنتُمْতোমরা (না)antumشَـٰكِرُونَকৃতজ্ঞ হবেshākirūna٨٠
আমিই তাকে বর্ম নির্মাণ শিক্ষা দিয়েছিলাম তোমাদের উপকারে তোমাদের পারস্পরিক যুদ্ধে তোমাদেরকে রক্ষা করার জন্য, কাজেই তোমরা কি কৃতজ্ঞ হবে?
২১:৮১
وَلِسُلَيْمَـٰنَএবং জন্যে সুলাইমানেরwalisulaymānaٱلرِّيحَবায়ুকে (নিয়ন্ত্রিত করেছিলাম)l-rīḥaعَاصِفَةًۭ(যা ছিলো) তীব্রʿāṣifatanتَجْرِىপ্রবাহিত হতোtajrīبِأَمْرِهِۦٓতার নির্দেশ অনুসারেbi-amrihiإِلَىদিকেilāٱلْأَرْضِ(সেই) দেশেরl-arḍiٱلَّتِىযা (ছিলো এমন)allatīبَـٰرَكْنَاআমরা কল্যাণ দিয়েছিbāraknāفِيهَا ۚতার মধ্যেfīhāوَكُنَّاএবং আমরা হলামwakunnāبِكُلِّসম্পর্কে সবbikulliشَىْءٍবিষয়shayinعَـٰلِمِينَখুব অবহিতʿālimīna٨١
(আমার ক্ষমতা বলেই) আমি উদ্দাম বায়ুকে (স্বাভাবিক গতি সম্পন্ন) করেছিলাম সুলায়মানের জন্য। তার নির্দেশ মত তা প্রবাহিত হত সেই দেশের দিকে যাতে আমি কল্যাণ রেখেছি। আমি প্রত্যেক বিষয় সম্পর্কেই অবগত ছিলাম।
২১:৮২
وَمِنَএবং মধ্য হ'তেwaminaٱلشَّيَـٰطِينِ(জ্বিন) শয়তানদেরl-shayāṭīniمَنযারাmanيَغُوصُونَডুবুরির কাজ করতোyaghūṣūnaلَهُۥজন্যে তারlahuوَيَعْمَلُونَও তারা করতোwayaʿmalūnaعَمَلًۭاকাজʿamalanدُونَছাড়াওdūnaذَٰلِكَ ۖএটাdhālikaوَكُنَّاআমরা ছিলামwakunnāلَهُمْউপর তাদেরlahumحَـٰفِظِينَসংরক্ষণকারীḥāfiẓīna٨٢
শয়ত্বানদের কতক তার জন্য ডুবুরির কাজ করত, এছাড়া অন্য কাজও করত, আমিই তাদেরকে রক্ষা করতাম।
২১:৮৩
۞ وَأَيُّوبَএবং আইয়ূবকে (স্মরণ করো)wa-ayyūbaإِذْযখনidhنَادَىٰসে ডেকেছিলোnādāرَبَّهُۥٓতার রবকেrabbahuأَنِّى"নিশ্চয়ই আমিannīمَسَّنِىَধরেছে আমাকেmassaniyaٱلضُّرُّদুঃখ কষ্টে (অসুখে)l-ḍuruوَأَنتَআর তুমিwa-antaأَرْحَمُসর্বশ্রেষ্ঠ দয়ালুarḥamuٱلرَّٰحِمِينَসব দয়ালুদের"l-rāḥimīna٨٣
স্মরণ কর আইয়ূবের কথা, যখন সে তার প্রতিপালককে ডেকেছিল : (এই ব’লে যে) আমি দুঃখ কষ্টে নিপতিত হয়েছি, তুমি তো দয়ালুদের সর্বশ্রেষ্ঠ দয়ালু।
২১:৮৪
فَٱسْتَجَبْنَاতখন আমরা সাড়া দিলামfa-is'tajabnāلَهُۥতার ডাকেlahuفَكَشَفْنَاঅতঃপর আমরা দূর করে দিলামfakashafnāمَاযাmāبِهِۦতার সাথে (হয়েছিলো)bihiمِنথেকেminضُرٍّۢ ۖদুঃখ কষ্টḍurrinوَءَاتَيْنَـٰهُও তাকে আমরা ফেরত দিলামwaātaynāhuأَهْلَهُۥতার পরিবারকেahlahuوَمِثْلَهُمএবং তাদের অনুরূপwamith'lahumمَّعَهُمْতাদের সাথেmaʿahumرَحْمَةًۭঅনুগ্রহ হিসেবেraḥmatanمِّنْহ'তেminعِندِنَاআমাদের পক্ষʿindināوَذِكْرَىٰএবং উপদেশস্বরূপwadhik'rāلِلْعَـٰبِدِينَইবাদাতকারীদের জন্যেlil'ʿābidīna٨٤
তখন আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম আর তার দুঃখ ক্লেশ দূর করে দিয়েছিলাম। আর তার পরিবারবর্গকে তার কাছে ফিরিয়ে দিয়েছিলাম, আর তাদের সাথে তাদের মত আরো দিয়েছিলাম আমার পক্ষ হতে রহমত স্বরূপ আর আমার যারা ‘ইবাদাত করে তাদের জন্য স্মারক হিসেবে।
২১:৮৫
وَإِسْمَـٰعِيلَএবং (স্মরণ করো) ইসমাইলকেwa-is'māʿīlaوَإِدْرِيسَও ইদরীসকেwa-id'rīsaوَذَاওwadhāٱلْكِفْلِ ۖযুলকিফ্লকেl-kif'liكُلٌّۭপ্রত্যেকে (ছিলো)kullunمِّنَঅন্তর্ভুক্তminaٱلصَّـٰبِرِينَধৈর্যশীলদেরl-ṣābirīna٨٥
স্মরণ কর ইসমা‘ঈল, ইদরীস ও জুল-কিফল এর কথা, তাদের প্রত্যেকেই ছিল ধৈর্যশীল।
২১:৮৬
وَأَدْخَلْنَـٰهُمْএবং তাদেরকে আমরা প্রবেশ করিয়েছিwa-adkhalnāhumفِىমধ্যেfīرَحْمَتِنَآ ۖআমাদের অনুগ্রহেরraḥmatināإِنَّهُمনিশ্চয়ই তারা (ছিলো)innahumمِّنَঅন্তর্ভুক্তminaٱلصَّـٰلِحِينَসৎকর্মশীলদেরl-ṣāliḥīna٨٦
আমি তাদেরকে আমার রাহমাতের অন্তর্ভুক্ত করেছিলাম, কারণ তারা ছিল সৎকর্মশীল।
২১:৮৭
وَذَاআর অধিকারীwadhāٱلنُّونِমাছের (স্মরণ করো)l-nūniإِذযখনidhذَّهَبَচলে গিয়েছিলোdhahabaمُغَـٰضِبًۭاরাগ করেmughāḍibanفَظَنَّঅতঃপর মনে করেছিলোfaẓannaأَنযেanلَّنনাlanنَّقْدِرَধড়-পাকড় করতে পারবোnaqdiraعَلَيْهِতার উপরʿalayhiفَنَادَىٰঅতঃপর সে ডেকেছিলোfanādāفِىমধ্যেfīٱلظُّلُمَـٰتِঅন্ধকারেরl-ẓulumātiأَنযেanلَّآ"নেইlāإِلَـٰهَকোন ইলাহilāhaإِلَّآছাড়াillāأَنتَতুমিantaسُبْحَـٰنَكَতুমি পবিত্র মহানsub'ḥānakaإِنِّىনিশ্চয়ই আমিinnīكُنتُছিলামkuntuمِنَঅন্তর্ভুক্তminaٱلظَّـٰلِمِينَসীমালঙ্ঘনকারীদের"l-ẓālimīna٨٧
স্মরণ কর যুন্-নুন এর কথা- যখন সে গোস্বাভরে চলে গিয়েছিল, আর ভেবেছিল যে তার উপর আমার কোন ক্ষমতা খাটবে না। অতঃপর সে (সমুদ্রের) গভীর অন্ধকার থেকে ডেকেছিল যে, তুমি ছাড়া সত্যিকারের কোন ইলাহ নেই, তোমারই পবিত্রতা, মহিমা ঘোষণা করছি; বাড়াবাড়ি আমিই করেছি।
২১:৮৮
فَٱسْتَجَبْنَاতখন আমরা সাড়া দিলামfa-is'tajabnāلَهُۥতার ডাকেlahuوَنَجَّيْنَـٰهُএবং তাকে আমরা উদ্ধার করেছিলামwanajjaynāhuمِنَহ'তেminaٱلْغَمِّ ۚদুশ্চিন্তাl-ghamiوَكَذَٰلِكَএরূপেইwakadhālikaنُـۨجِىউদ্ধার করি আমরাnunjīٱلْمُؤْمِنِينَমু'মিনদেরকেl-mu'minīna٨٨
আমি তখন তার ডাকে সাড়া দিয়েছিলাম, আর দুঃশ্চিন্তা থেকে তাকে মুক্ত করেছিলাম। মু’মিনদেরকে আমি এভাবেই উদ্ধার করি।
২১:৮৯
وَزَكَرِيَّآএবং যাকারিয়াকে (স্মরণ করো)wazakariyyāإِذْযখনidhنَادَىٰসে ডেকেছিলোnādāرَبَّهُۥতার রবকেrabbahuرَبِّ"হে আমার রবrabbiلَاনাlāتَذَرْنِىআমাকে ছেড়োtadharnīفَرْدًۭاএকাকীfardanوَأَنتَএবং তুমিwa-antaخَيْرُউত্তমkhayruٱلْوَٰرِثِينَউত্তরাধিকারীদের"l-wārithīna٨٩
আর স্মরণ কর যাকারিয়ার কথা, যখন সে তার প্রতিপালককে ডেকেছিল : ‘হে আমার প্রতিপালক! আমাকে সন্তানহীন করে রেখ না, যদিও তুমি উত্তরাধিকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ।’
২১:৯০
فَٱسْتَجَبْنَاতখন আমরা সাড়া দিয়েছিলামfa-is'tajabnāلَهُۥতার ডাকেlahuوَوَهَبْنَاও আমরা দিয়েছিলামwawahabnāلَهُۥতার জন্যেlahuيَحْيَىٰইয়াহইয়াকেyaḥyāوَأَصْلَحْنَاআমরা উপযোগী করে দিয়েছিলামwa-aṣlaḥnāلَهُۥজন্যে তাlahuزَوْجَهُۥٓ ۚতার স্ত্রীকেzawjahuإِنَّهُمْনিশ্চয়ই তারাinnahumكَانُوا۟তারা ছিলোkānūيُسَـٰرِعُونَপ্রাণপণ চেষ্টা করতোyusāriʿūnaفِىব্যাপারেfīٱلْخَيْرَٰتِসৎকাজসমূহেরl-khayrātiوَيَدْعُونَنَاএবং আমাদেরকে ডাকতোwayadʿūnanāرَغَبًۭاআগ্রহraghabanوَرَهَبًۭا ۖও ভয়ের সাথেwarahabanوَكَانُوا۟এবং তারা ছিলোwakānūلَنَاকাছে আমাদেরlanāخَـٰشِعِينَভীত অবনতkhāshiʿīna٩٠
তখন আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম আর তাকে দান করেছিলাম ইয়াহইয়া, আমি তার নিমিত্তে তার স্ত্রীর বন্ধ্যাত্ব দূর করে দিয়েছিলাম। এরা সৎ কাজে ছিল ক্ষিপ্রগতি, তারা আমাকে ডাকতো আশা নিয়ে ও ভীত হয়ে, আর তারা ছিল আমার প্রতি বিনয়ী।
২১:৯১
وَٱلَّتِىٓএবং (স্মরণ করো) (মারইয়ামকে) যেwa-allatīأَحْصَنَتْরক্ষা করেছিলোaḥṣanatفَرْجَهَاতার সতীত্বকেfarjahāفَنَفَخْنَاঅতঃপর আমরা ফুঁকে দিলামfanafakhnāفِيهَاতার মধ্যেfīhāمِنথেকেminرُّوحِنَاআমাদের রূহrūḥināوَجَعَلْنَـٰهَاএবং তাকে বানিয়েছিলামwajaʿalnāhāوَٱبْنَهَآও তার পুত্রকেwa-ib'nahāءَايَةًۭএকটি নিদর্শনāyatanلِّلْعَـٰلَمِينَজন্যে বিশ্ববাসীদেরlil'ʿālamīna٩١
স্মরণ কর সেই নারীর (অর্থাৎ মারইয়ামের) কথা যে তার সতীত্বকে সংরক্ষণ করেছিল। অতঃপর আমি তার ভিতর আমার রূহ ফুঁকে দিয়েছিলাম আর তাকে ও তার পুত্রকে বিশ্বজগতের জন্য নিদর্শন করেছিলাম।
২১:৯২
إِنَّনিশ্চয়ইinnaهَـٰذِهِۦٓএই যেhādhihiأُمَّتُكُمْতোমাদের জাতিummatukumأُمَّةًۭজাতি (প্রকৃতপক্ষে)ummatanوَٰحِدَةًۭএকইwāḥidatanوَأَنَا۠এবং আমিwa-anāرَبُّكُمْতোমাদের রবrabbukumفَٱعْبُدُونِসুতরাং তোমরা আমারই ইবাদাত করোfa-uʿ'budūni٩٢
তোমাদের এ সব জাতিগুলো একই জাতি, আর আমি তোমাদের প্রতিপালক, কাজেই আমারই ‘ইবাদাত কর।
২১:৯৩
وَتَقَطَّعُوٓا۟কিন্তু তারা টুকরা টুকরা করে ফেললোwataqaṭṭaʿūأَمْرَهُمতাদের কার্যকলাপ (দ্বীন)amrahumبَيْنَهُمْ ۖতাদের মাঝেbaynahumكُلٌّপ্রত্যেককেkullunإِلَيْنَاআমাদের দিকেইilaynāرَٰجِعُونَপ্রত্যাবর্তনকারীrājiʿūna٩٣
কিন্তু তারা (পরবর্তীতে) নিজেদের কাজ-কর্মে পরস্পর পার্থক্য সৃষ্টি করেছে, তা সত্ত্বেও তারা সবাই আমার কাছে ফিরে আসবে।
২১:৯৪
فَمَنতবে যেfamanيَعْمَلْকাজ করবেyaʿmalمِنَথেকেminaٱلصَّـٰلِحَـٰتِসৎকাজসমূহেরl-ṣāliḥātiوَهُوَএ অবস্থায় যে সেwahuwaمُؤْمِنٌۭমু'মিনও (হবে)mu'minunفَلَاতখন নাfalāكُفْرَانَঅগ্রাহ্য হবে (তার কাজ)kuf'rānaلِسَعْيِهِۦজন্যে তার প্রচেষ্টারlisaʿyihiوَإِنَّاএবং নিশ্চয়ই আমরাwa-innāلَهُۥজন্যে তারlahuكَـٰتِبُونَলেখক (অর্থাৎ লিখে রাখি)kātibūna٩٤
কাজেই কেউ যদি মু’মিন হয়ে সৎ কাজ করে, তবে তার প্রচেষ্টা অস্বীকার করা হবে না, আমি তা তার জন্য লিখে রাখি।
২১:৯৫
وَحَرَٰمٌএবং (প্রত্যাবর্তন) নিষিদ্ধwaḥarāmunعَلَىٰজন্যʿalāقَرْيَةٍকোন জনপদেরqaryatinأَهْلَكْنَـٰهَآআমরা ধ্বংস করেছি তাকেahlaknāhāأَنَّهُمْতারা যেannahumلَاনাlāيَرْجِعُونَফিরে আসতে পারবেyarjiʿūna٩٥
আমি যে সব জনবসতি ধ্বংস করেছি তাদের জন্য এটা নিষিদ্ধ করা হয়েছে যে তারা আর ফিরে আসবে না।
২১:৯৬
حَتَّىٰٓএমনকিḥattāإِذَاযখনidhāفُتِحَتْখুলে দেয়া হবেfutiḥatيَأْجُوجُইয়াজুজyajūjuوَمَأْجُوجُও মাজুজকেwamajūjuوَهُمএবং তারাwahumمِّنহ'তেminكُلِّপ্রত্যেকkulliحَدَبٍۢউচ্চভূমিḥadabinيَنسِلُونَছুটে আসবেyansilūna٩٦
এমনকি (তখনও তারা ফিরে আসবে না) যখন ইয়া’জূজ ও মা’জূজের জন্য (প্রাচীর) খুলে দেয়া হবে আর তারা প্রতিটি পাহাড় কেটে ছুটে আসবে।
২১:৯৭
وَٱقْتَرَبَএবং নিকটবর্তী হবেwa-iq'tarabaٱلْوَعْدُপ্রতিশ্রুতি (ক্বিয়ামাতের)l-waʿduٱلْحَقُّসত্যl-ḥaquفَإِذَاঅতঃপর যখনfa-idhāهِىَতাhiyaشَـٰخِصَةٌবিস্ফোরিত হবেshākhiṣatunأَبْصَـٰرُচোখগুলোabṣāruٱلَّذِينَ(তাদের) যারাalladhīnaكَفَرُوا۟অস্বীকার করেছিলোkafarūيَـٰوَيْلَنَا"(এবং বলবে) হায় আমাদের দুর্ভোগyāwaylanāقَدْনিশ্চয়ইqadكُنَّاআমরা ছিলামkunnāفِىমধ্যেfīغَفْلَةٍۢউদাসীনতারghaflatinمِّنْসম্পর্কেminهَـٰذَاএটাhādhāبَلْবরংbalكُنَّاআমরা ছিলামkunnāظَـٰلِمِينَসীমালঙ্ঘনকারী"ẓālimīna٩٧
সত্য ওয়া‘দার (পূর্ণতার) সময় ঘনিয়ে আসবে, তখন আতঙ্কে কাফিরদের চক্ষু স্থির হয়ে যাবে। (তখন তারা বলবে) হায়! আমরা তো এ ব্যাপারে উদাসীন ছিলাম, না, আমরা ছিলাম অন্যায়কারী।
২১:৯৮
إِنَّكُمْনিশ্চয়ই তোমরাinnakumوَمَاও যাদেরwamāتَعْبُدُونَতোমরা ইবাদাত করতেtaʿbudūnaمِنমধ্য হতেminدُونِছাড়াdūniٱللَّهِআল্লাহl-lahiحَصَبُইন্ধন (হবে)ḥaṣabuجَهَنَّمَজাহান্নামেরjahannamaأَنتُمْতোমরাantumلَهَاজন্যে তারlahāوَٰرِدُونَপ্রবেশকারী (হবে)wāridūna٩٨
তোমরা (কাফিররা) আর আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের ‘ইবাদাত কর সেগুলো জাহান্নামের জ্বালানী। তাতে তোমরা প্রবেশ করবে।
২১:৯৯
لَوْযদিlawكَانَহতোkānaهَـٰٓؤُلَآءِএসবhāulāiءَالِهَةًۭউপাস্যālihatanمَّا(তাহ'লে) নাmāوَرَدُوهَا ۖতাতে প্রবেশ করতোwaradūhāوَكُلٌّۭএবং প্রত্যেকেwakullunفِيهَاতার মধ্যেfīhāخَـٰلِدُونَস্থায়ী হবেkhālidūna٩٩
তারা যদি ইলাহ হত, তাহলে তারা তাতে প্রবেশ করত না, তাতে তারা সবাই স্থায়ী হয়ে থাকবে।
২১:১০০
لَهُمْজন্যে তাদেরlahumفِيهَاতার মধ্যে থাকবেfīhāزَفِيرٌۭকান ফাটা আর্তনাদzafīrunوَهُمْকিন্তু তারাwahumفِيهَاতার মধ্যেfīhāلَاনাlāيَسْمَعُونَশুনতে পাবে (কিছুই)yasmaʿūna١٠٠
সেখানে তারা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদবে, সেখানে কিছুই শুনবে না।
২১:১০১
إِنَّনিশ্চয়ইinnaٱلَّذِينَযাদের (জন্যে)alladhīnaسَبَقَتْপূর্বেই নির্ধারিত হয়েছিলোsabaqatلَهُمজন্যে তাদেরlahumمِّنَّاআমাদের থেকেminnāٱلْحُسْنَىٰٓকল্যাণl-ḥus'nāأُو۟لَـٰٓئِكَঐসব লোককেulāikaعَنْهَاথেকে তাʿanhāمُبْعَدُونَদূরে রাখা হবেmub'ʿadūna١٠١
পূর্ব থেকেই আমার পক্ষ হতে যাদের জন্য কল্যাণ নির্ধারিত আছে তাদেরকে তাত্থেকে (অর্থাৎ জাহান্নাম থেকে) বহু দূরে রাখা হবে।
২১:১০২
لَاনাlāيَسْمَعُونَতারা শুনতে পাবেyasmaʿūnaحَسِيسَهَا ۖতার ক্ষীণতম শব্দওḥasīsahāوَهُمْআর তারা (হবে)wahumفِىমধ্যেfīمَاযাmāٱشْتَهَتْচাইবেish'tahatأَنفُسُهُمْতাদের মনanfusuhumخَـٰلِدُونَতারা স্থায়ী হবেkhālidūna١٠٢
তারা জাহান্নামের ক্ষীণতম শব্দও শুনবে না, আর তারা তাদের মনের বাসনা অনুযায়ী চিরকাল বসবাস করবে।
২১:১০৩
لَاনাlāيَحْزُنُهُمُতাদেরকে চিন্তিত করবেyaḥzunuhumuٱلْفَزَعُভয়l-fazaʿuٱلْأَكْبَرُমহাl-akbaruوَتَتَلَقَّىٰهُمُএবং তাদেরকে অভ্যর্থনা করবেwatatalaqqāhumuٱلْمَلَـٰٓئِكَةُফেরেশতারাl-malāikatuهَـٰذَا"এইhādhāيَوْمُكُمُতোমাদের দিনyawmukumuٱلَّذِىসেই (যারা)alladhīكُنتُمْতোমরা ছিলেkuntumتُوعَدُونَপ্রতিশ্রুতি দেয়া হয়েছিলো"tūʿadūna١٠٣
মহা ত্রাস তাদেরকে চিন্তাযুক্ত করবে না, আর ফেরেশতাগণ তাদেরকে অভ্যর্থনা জানাবে (এই কথা বলে যে), ‘এটাই তোমাদের দিন যার ওয়া‘দা তোমাদেরকে দেয়া হয়েছিল।
২১:১০৪
يَوْمَসেদিনyawmaنَطْوِىগুটিয়ে ফেলবো আমরাnaṭwīٱلسَّمَآءَআকাশকেl-samāaكَطَىِّমতো গুটানোর যেমনkaṭayyiٱلسِّجِلِّখাতাl-sijiliلِلْكُتُبِ ۚ(বিভিন্ন বিষয়ে) লিখিতlil'kutubiكَمَاযেমনkamāبَدَأْنَآআমরা সৃষ্টি করেছিbadanāأَوَّلَপ্রথমawwalaخَلْقٍۢসৃষ্টিkhalqinنُّعِيدُهُۥ ۚতা আমরা পুনরায় সৃষ্টি করবোnuʿīduhuوَعْدًاপ্রতিশ্রুতি (পালন)waʿdanعَلَيْنَآ ۚওপর আমাদের (দায়িত্ব)ʿalaynāإِنَّاনিশ্চয়ই আমরাinnāكُنَّاআমরা হলামkunnāفَـٰعِلِينَসম্পাদনকারী (তা)fāʿilīna١٠٤
সেদিন আমি আকাশকে গুটিয়ে নেব যেমনভাবে (লিখিত) কাগজ-দলীল গুটিয়ে রাখা হয়। যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম, সেভাবে আবার সৃষ্টি করব। ওয়া‘দা আমি করেছি, তা আমি পূর্ণ করবই।
২১:১০৫
وَلَقَدْএবং নিশ্চয়ইwalaqadكَتَبْنَاআমরা লিখেছিলামkatabnāفِىমধ্যেfīٱلزَّبُورِযাবুর গ্রন্থেl-zabūriمِنۢথেকেminبَعْدِপরbaʿdiٱلذِّكْرِউপদেশেরl-dhik'riأَنَّযেannaٱلْأَرْضَপৃথিবীরl-arḍaيَرِثُهَاতার উত্তরাধিকারী হবেyarithuhāعِبَادِىَ(যারা) আমার দাসʿibādiyaٱلصَّـٰلِحُونَসৎকর্মশীলl-ṣāliḥūna١٠٥
(এর আগে মূসাকে) বাণী দেয়ার পর আমি যুবূরে লিখে দিয়েছিলাম যে, আমার সৎকর্মপরায়ণ বান্দাহ্গণই পৃথিবীর উত্তরাধিকার লাভ করবে।
২১:১০৬
إِنَّনিশ্চয়ইinnaفِىমধ্যে আছেfīهَـٰذَاএরhādhāلَبَلَـٰغًۭاঅবশ্যই বার্তাlabalāghanلِّقَوْمٍজন্যে লোকদেরliqawminعَـٰبِدِينَইবাদাতকারীʿābidīna١٠٦
নিশ্চয়ই এতে (অর্থাৎ এই কুরআনে) উপদেশবাণী রয়েছে ‘ইবাদাতকারী লোকেদের জন্য।
২১:১০৭
وَمَآএবং নাwamāأَرْسَلْنَـٰكَতোমাকে আমরা পাঠিয়েছিarsalnākaإِلَّاএছাড়া যেillāرَحْمَةًۭরহমত হিসেবেraḥmatanلِّلْعَـٰلَمِينَজন্যে বিশ্বজগতেরlil'ʿālamīna١٠٧
আমি তোমাকে বিশ্ববাসীর জন্য পাঠিয়েছি কেবল রহমত হিসেবে।
২১:১০৮
قُلْবলোqulإِنَّمَا"মূলতঃinnamāيُوحَىٰٓওহী করা হয়েছেyūḥāإِلَىَّআমার প্রতিilayyaأَنَّمَآযেannamāإِلَـٰهُكُمْতোমাদের ইলাহ (কেবল)ilāhukumإِلَـٰهٌۭইলাহilāhunوَٰحِدٌۭ ۖএকইwāḥidunفَهَلْতাহ'লে কিfahalأَنتُمতোমরাantumمُّسْلِمُونَআত্মসমর্পণকারী হবে"mus'limūna١٠٨
বল- আমার প্রতি এ ওয়াহীই করা হয়েছে যে, তোমাদের ইলাহ একমাত্র ইলাহ, কাজেই তোমরা কি তাঁর নির্দেশের প্রতি মাথা নত করবে?
২১:১০৯
فَإِنতবে যদিfa-inتَوَلَّوْا۟তারা মুখ ফিরায়tawallawفَقُلْতাহ'লে বলোfaqulءَاذَنتُكُمْ"তোমাদের আমি সতর্ক করে দিয়েছিādhantukumعَلَىٰভাবেʿalāسَوَآءٍۢ ۖসমান (সকলকে)sawāinوَإِنْএবং নাwa-inأَدْرِىٓজানি আমিadrīأَقَرِيبٌ(ক্বিয়ামাত) কি নিকটেaqarībunأَمবাamبَعِيدٌۭদূরেbaʿīdunمَّاযাmāتُوعَدُونَতোমাদেরকে প্রতিশ্রুতি দেয়া হয়েছেtūʿadūna١٠٩
তবে তারা মুখ ফিরিয়ে নিলে বল : আমি তোমাদের কাছে যথাযথভাবে বাণী পৌঁছে দিয়েছি। আর আমি জানি না তোমাদেরকে যার ওয়া‘দা দেয়া হয়েছে তা নিকটবর্তী, নাকি দূরবর্তী।
২১:১১০
إِنَّهُۥনিশ্চয়ই তিনি (অর্থাৎ আল্লাহ)innahuيَعْلَمُজানেনyaʿlamuٱلْجَهْرَব্যক্ত হয় (যা)l-jahraمِنَমাধ্যমেminaٱلْقَوْلِকথারl-qawliوَيَعْلَمُতিনিই জানেনwayaʿlamuمَاযাmāتَكْتُمُونَতোমরা গোপন করোtaktumūna١١٠
তিনি জানেন যে কথা প্রকাশ করা হয় আর তিনি জানেন যা তোমরা (তোমাদের অন্তরে) লুকিয়ে রাখ।
২১:১১১
وَإِنْএবং নাwa-inأَدْرِىআমি জানি (এছাড়া যে)adrīلَعَلَّهُۥসেটা হয়তোlaʿallahuفِتْنَةٌۭপরীক্ষাfit'natunلَّكُمْতোমাদের জন্যেlakumوَمَتَـٰعٌও জীবনোপভোগের (অবকাশ)wamatāʿunإِلَىٰপর্যন্তilāحِينٍۢকিছুকাল"ḥīnin١١١
আমি জানি না সম্ভবতঃ বিলম্বের মধ্যে তোমাদের জন্য রয়েছে পরীক্ষা আর কিছু কালের জন্য সুখভোগের সুযোগ।
২১:১১২
قَـٰلَ(শেষ পর্যন্ত রাসূল) বললোqālaرَبِّ"হে আমার রবrabbiٱحْكُمতুমি বিচার করে দাওuḥ'kumبِٱلْحَقِّ ۗভাবে ন্যায়bil-ḥaqiوَرَبُّنَاএবং আমাদের রবwarabbunāٱلرَّحْمَـٰنُদয়াময়l-raḥmānuٱلْمُسْتَعَانُসহায়স্থলl-mus'taʿānuعَلَىٰউপরʿalāمَاযাmāتَصِفُونَতোমরা বলছো"taṣifūna١١٢
রসূল বলেছিল- হে আমার প্রতিপালক! তুমি ন্যায্য মীমাংসা করে দাও, আর আমাদের প্রতিপালক তো দয়ার আধার। তোমরা (তাঁর বিরুদ্ধে) যে সব কথা বলছ সে বিষয়ে তিনিই একমাত্র আশ্রয়স্থল।
—
—
—
—
লোড হচ্ছে…