২৫

আল-ফুরকান

মক্কা ৭৭ আয়াত পারা ১৮
الفرقان

সূরা আল-ফুরকান (الفرقان) পবিত্র কুরআনের ২৫ নম্বর অধ্যায় — মক্কা সূরা, যাতে ৭৭ টি আয়াত রয়েছে। মক্কী সূরাগুলো নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মদিনায় হিজরতের আগে নাজিল হয়েছিল এবং সাধারণত ঈমান, আল্লাহর একত্ব ও পরকালের ওপর জোর দেয়।

বিসমিল্লাহ
بِسْمِনামেbis'miٱللَّهِআল্লাহ (র)l-lahiٱلرَّحْمَـٰنِপরম করুণাময়l-raḥmāniٱلرَّحِيمِঅসীম দয়ালুl-raḥīmi
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে
২৫:১
تَبَارَكَঅতীব কল্যাণময়tabārakaٱلَّذِى(সেই সত্ত্বা) যিনিalladhīنَزَّلَঅবতীর্ণ করেছেনnazzalaٱلْفُرْقَانَসত্য-মিথ্যার মাপকাঠিl-fur'qānaعَلَىٰউপরʿalāعَبْدِهِۦতাঁর দাসেরʿabdihiلِيَكُونَযেন সে হয়liyakūnaلِلْعَـٰلَمِينَজন্যে বিশ্ববাসীরlil'ʿālamīnaنَذِيرًاসতর্ককারীnadhīran١
মহা কল্যাণময় তিনি যিনি তাঁর বান্দাহর উপর সত্য-মিথ্যার পার্থক্যকারী (কিতাব) নাযিল করেছেন যাতে সে বিশ্বজগতের জন্য সতর্ককারী হতে পারে।
২৫:২
ٱلَّذِىযিনি (এমন সত্ত্বা যে)alladhīلَهُۥজন্যে তাঁরইlahuمُلْكُসার্বভৌমত্বmul'kuٱلسَّمَـٰوَٰتِআকাশমন্ডলীরl-samāwātiوَٱلْأَرْضِও পৃথিবীরwal-arḍiوَلَمْএবং নিwalamيَتَّخِذْতিনি গ্রহন করেনyattakhidhوَلَدًۭاকোন সন্তানwaladanوَلَمْআর নাwalamيَكُنআছেyakunلَّهُۥজন্যে তাঁরlahuشَرِيكٌۭকোন শরীকsharīkunفِىমধ্যেٱلْمُلْكِসার্বভৌমত্বেরl-mul'kiوَخَلَقَএবং তিনি সৃষ্টি করেছেনwakhalaqaكُلَّপ্রত্যেকkullaشَىْءٍۢজিনিসকেshayinفَقَدَّرَهُۥঅতঃপর তা পরিমিত করেছেনfaqaddarahuتَقْدِيرًۭا(যথাযথ) পরিমাণেtaqdīran٢
যিনি যমীন ও আসমানের রাজত্বের মালিক, তিনি কোন সন্তান গ্রহণ করেননি, রাজত্বে তাঁর কোন অংশীদার নেই, তিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন, আর সেগুলোকে যথাযথ করেছেন পরিমিত অনুপাতে।
২৫:৩
وَٱتَّخَذُوا۟আর (কিছু লোক) তারা গ্রহণ করেছেwa-ittakhadhūمِنমধ্য হতেminدُونِهِۦٓতাঁর পরিবর্তেdūnihiءَالِهَةًۭইলাহরূপে (অন্যদেরকে)ālihatanلَّاনাيَخْلُقُونَ( সেই ইলাহরা) সৃষ্টি করেyakhluqūnaشَيْـًۭٔاকোন কিছুshayanوَهُمْঅথচ তাদেরকেইwahumيُخْلَقُونَসৃষ্টি করা হয়েছেyukh'laqūnaوَلَاআর নাwalāيَمْلِكُونَতারা ক্ষমতা রাখেyamlikūnaلِأَنفُسِهِمْজন্যেও তাদের নিজেদেরli-anfusihimضَرًّۭاকোন ক্ষতিরḍarranوَلَاআর নাwalāنَفْعًۭاউপকারেরnafʿanوَلَاএবং নাwalāيَمْلِكُونَতারা ক্ষমতা রাখেyamlikūnaمَوْتًۭاমৃত্যুরmawtanوَلَاআর নাwalāحَيَوٰةًۭজীবনেরḥayatanوَلَاআর নাwalāنُشُورًۭاউত্থানেরnushūran٣
আর তারা তাঁকে বাদ দিয়ে ইলাহরূপে গ্রহণ করেছে অন্য কিছুকে যারা কিছুই সৃষ্টি করে না, বরং তারা নিজেরাই সৃষ্টি হয়েছে। তারা ক্ষমতা রাখে না নিজেদের ক্ষতি বা উপকার করার আর ক্ষমতা রাখে না মৃত্যু, জীবন ও পুনরুত্থানের উপর।
২৫:৪
وَقَالَএবং বলেwaqālaٱلَّذِينَযারাalladhīnaكَفَرُوٓا۟অস্বীকার করেছেkafarūإِنْ"নয়inهَـٰذَآএই (কুরআন)hādhāإِلَّآএ ছাড়াillāإِفْكٌমনগড়া জিনিসif'kunٱفْتَرَىٰهُতা (মুহাম্মাদ সাল্লাল্লাহু 'অালাইহি ওয়া সাল্লাম) রচনা করেছেif'tarāhuوَأَعَانَهُۥও তাকে সাহায্য করেছেwa-aʿānahuعَلَيْهِএক্ষেত্রেʿalayhiقَوْمٌলোকেরাqawmunءَاخَرُونَ ۖঅন্য সব"ākharūnaفَقَدْএভাবে নিশ্চয়ইfaqadجَآءُوতারা এসেছেjāūظُلْمًۭاসীমালঙ্ঘনেẓul'manوَزُورًۭاও মিথ্যায়wazūran٤
কাফিররা বলে- ‘এটা মিথ্যে ছাড়া আর কিছুই নয়, সে তা (অর্থাৎ কুরআন) উদ্ভাবণ করেছে এবং ভিন্ন জাতির লোক এ ব্যাপারে তাকে সাহায্য করেছে।’ আসলে তারা অন্যায় ও মিথ্যের আশ্রয় নিয়েছে।
২৫:৫
وَقَالُوٓا۟এবং তারা বলেwaqālūأَسَـٰطِيرُ"(এই কুরআন) উপকথার সমাহারasāṭīruٱلْأَوَّلِينَপূর্বকালেরl-awalīnaٱكْتَتَبَهَاতা সে লিখিয়ে নিয়েছেik'tatabahāفَهِىَঅতঃপর তাfahiyaتُمْلَىٰতিলাওয়াত করা হয়tum'lāعَلَيْهِতার নিকটʿalayhiبُكْرَةًۭসকালেbuk'ratanوَأَصِيلًۭاও সন্ধ্যায়"wa-aṣīlan٥
তারা বলে- ‘এগুলো পূর্ব যুগের কাহিনী যা সে [অর্থাৎ মুহাম্মাদ (সা.)] লিখিয়ে নিয়েছে আর এগুলোই তার কাছে সকাল-সন্ধ্যা শোনানো হয়।’
২৫:৬
قُلْবলো (হে নাবী)qulأَنزَلَهُ"তা অবতীর্ণ করেছেনanzalahuٱلَّذِى(এমন সত্ত্বা) যিনিalladhīيَعْلَمُজানেনyaʿlamuٱلسِّرَّ(সমুদয়) রহস্য (গোপন)l-siraفِىমধ্যকারٱلسَّمَـٰوَٰتِআকাশমন্ডলীরl-samāwātiوَٱلْأَرْضِ ۚও পৃথিবীরwal-arḍiإِنَّهُۥনিশ্চয়ই তিনিinnahuكَانَহলেনkānaغَفُورًۭاক্ষমাশীলghafūranرَّحِيمًۭاপরম দয়ালু"raḥīman٦
বল : ‘তা তিনিই নাযিল করেছেন যিনি আসমান-যমীনের যাবতীয় গোপন বিষয় অবগত আছেন। তিনি বড়ই ক্ষমাশীল, অতি দয়ালু।
২৫:৭
وَقَالُوا۟এবং তারা বলেwaqālūمَالِ"কেমনmāliهَـٰذَاএইhādhāٱلرَّسُولِরাসূলl-rasūliيَأْكُلُসে খায়yakuluٱلطَّعَامَখাবারl-ṭaʿāmaوَيَمْشِىও চলাফেরা করেwayamshīفِىমধ্যেٱلْأَسْوَاقِ ۙহাট বাজারসমূহেl-aswāqiلَوْلَآকেন নাlawlāأُنزِلَঅবতীর্ণ করা হলোunzilaإِلَيْهِতার কাছেilayhiمَلَكٌۭকোন ফেরেশতাmalakunفَيَكُونَঅতঃপর সে হতোfayakūnaمَعَهُۥতার সাথেmaʿahuنَذِيرًاভীতি প্রদর্শনকারীnadhīran٧
তারা বলে- ‘এ কেমন রসূল যে খাবার খায়, আর হাট-বাজারে চলাফেরা করে? তার কাছে ফেরেশতা অবতীর্ণ হয় না কেন যে তার সঙ্গে থাকত সতর্ককারী হয়ে?
২৫:৮
أَوْঅথবাawيُلْقَىٰٓনিক্ষেপ করা হতোyul'qāإِلَيْهِতার কাছেilayhiكَنزٌকোন ধনভান্ডারkanzunأَوْঅথবাawتَكُونُহতোtakūnuلَهُۥজন্যে তারlahuجَنَّةٌۭএকটি বাগানjannatunيَأْكُلُসে খেতোyakuluمِنْهَا ۚতা হ'তেmin'hāوَقَالَএবং বলেেwaqālaٱلظَّـٰلِمُونَসীমালঙ্ঘনকারীরাl-ẓālimūnaإِن"নাinتَتَّبِعُونَতোমরা অনুসরণ করছোtattabiʿūnaإِلَّاএ ছাড়াillāرَجُلًۭاএক ব্যক্তিকেrajulanمَّسْحُورًاজাদুগ্রস্ত"masḥūran٨
কিংবা তাকে ধন-ভান্ডার দেয়া হয় না কেন, অথবা তার জন্য একটা বাগান হয় না কেন যাত্থেকে সে আহার করত?’ যালিমরা বলে- ‘তোমরা তো এক যাদুগ্রস্ত লোকেরই অনুসরণ করছ।’
২৫:৯
ٱنظُرْলক্ষ্য করোunẓurكَيْفَকেমনkayfaضَرَبُوا۟পেশ করেছেḍarabūلَكَজন্যে তোমারlakaٱلْأَمْثَـٰلَউপমাসমূহl-amthālaفَضَلُّوا۟এভাবে তারা বিভ্রান্ত হয়েছেfaḍallūفَلَاঅতএব নাfalāيَسْتَطِيعُونَতারা পেতে পারেyastaṭīʿūnaسَبِيلًۭاকোন (সঠিক) পথsabīlan٩
দেখ, তারা তোমার ব্যাপারে কেমন সব উপমা পেশ করছে! যার ফলে তারা পথভ্রষ্ট হয়ে গেছে, অতএব তারা কোন ক্রমেই পথ পাবে না।
২৫:১০
تَبَارَكَঅতীব কল্যাণময়tabārakaٱلَّذِىٓ(সেই সত্ত্বা) যিনিalladhīإِنযদিinشَآءَচান তিনিshāaجَعَلَদিতে পারেনjaʿalaلَكَজন্যে তোমারlakaخَيْرًۭا(আরও) উত্তমkhayranمِّنচেয়েওminذَٰلِكَএরdhālikaجَنَّـٰتٍۢ(অনেক) বাগানjannātinتَجْرِىপ্রবাহিত হয়tajrīمِنথেকেminتَحْتِهَاতার নিচtaḥtihāٱلْأَنْهَـٰرُঝর্ণাধারাসমূহl-anhāruوَيَجْعَلএবং দিতে পারেনwayajʿalلَّكَজন্যে তোমারlakaقُصُورًۢا(অনেক) প্রাসাদquṣūran١٠
মহা কল্যাণময় তিনি যিনি ইচ্ছে করলে তোমাকে ওগুলোর চেয়েও উৎকৃষ্ট জিনিস দিতে পারেন- বাগ-বাগিচা, যার নিচ দিয়ে বয়ে চলেছে নির্ঝরিণী, দিতে পারেন তিনি তোমাকে প্রাসাদরাজি।
২৫:১১
بَلْকিন্তুbalكَذَّبُوا۟তারা মিথ্যা ভাবছেkadhabūبِٱلسَّاعَةِ ۖব্যাপারকে ক্বিয়ামাতেরbil-sāʿatiوَأَعْتَدْنَاআর আমরা প্রস্তুত করে রেখেছিwa-aʿtadnāلِمَنজন্যে (তার) যেlimanكَذَّبَমিথ্যারোপ করেছেkadhabaبِٱلسَّاعَةِব্যাপারকে ক্বিয়ামাতেরbil-sāʿatiسَعِيرًاজ্বলন্ত অাগুনsaʿīran١١
আসলে তারা কিয়ামাতকে অস্বীকার করে, আর যারা কিয়ামাতকে অস্বীকার করে, তাদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি জ্বলন্ত আগুন।
২৫:১২
إِذَاযখন (আগুন )idhāرَأَتْهُمতুমি দেখবে তাদেরকেra-athumمِّنহ'তেminمَّكَانٍۭজায়গাmakāninبَعِيدٍۢদূরবর্তীbaʿīdinسَمِعُوا۟তারা শুনতে পাবে (তখন)samiʿūلَهَاপ্রতি তারlahāتَغَيُّظًۭاক্রোধের গর্জনtaghayyuẓanوَزَفِيرًۭاও চীৎকারwazafīran١٢
আগুন যখন তাদেরকে বহু দূরবর্তী স্থান থেকে দেখবে, তখন তারা শুনতে পারে তার ক্রুদ্ধ গর্জন ও হুঙ্কার।
২৫:১৩
وَإِذَآএবং যখনwa-idhāأُلْقُوا۟নিক্ষেপ করা হবেul'qūمِنْهَاতার মধ্যেmin'hāمَكَانًۭاজায়গায়makānanضَيِّقًۭاসংকীর্ণḍayyiqanمُّقَرَّنِينَশিকল পরা অবস্থায়muqarranīnaدَعَوْا۟তারা ডাকবেdaʿawهُنَالِكَসেখানেhunālikaثُبُورًۭاমৃত্যুকে (ধ্বংস)thubūran١٣
যখন তাদেরকে এক সঙ্গে বেঁধে জাহান্নামের কোন সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে, তখন সেখানে তারা মৃত্যুকে ডাকবে।
২৫:১৪
لَّا"(বলা হবে) নাتَدْعُوا۟তোমরা ডাকোtadʿūٱلْيَوْمَআজl-yawmaثُبُورًۭاমৃত্যুকে (ধ্বংস)thubūranوَٰحِدًۭاএক (বার)wāḥidanوَٱدْعُوا۟বরং তোমরা ডাকোwa-id'ʿūثُبُورًۭاমৃত্যুthubūranكَثِيرًۭاবহুবার"kathīran١٤
(বলা হবে) ‘তোমরা আজ এক মৃত্যুকে ডেক না, অনেক মৃত্যুকে ডাক।’
২৫:১৫
قُلْবলোqulأَذَٰلِكَ"কি এটাadhālikaخَيْرٌউত্তমkhayrunأَمْনাamجَنَّةُজান্নাতjannatuٱلْخُلْدِচিরস্থায়ীl-khul'diٱلَّتِىযাallatīوُعِدَপ্রতিশ্রুতি দেয়া হয়েছেwuʿidaٱلْمُتَّقُونَ ۚমুত্তাকীদেরকেl-mutaqūnaكَانَتْ(সেটা) হবেkānatلَهُمْজন্যে তাদেরlahumجَزَآءًۭপুরস্কারjazāanوَمَصِيرًۭاও প্রত্যাবর্তনস্থলwamaṣīran١٥
তাদেরকে জিজ্ঞেস কর- এটাই উত্তম না চিরস্থায়ী জান্নাত, মুত্তাকীদেরকে যার ওয়াদা দেয়া হয়েছে? তাদের জন্য এটা হবে প্রতিদান ও শেষ আবাসস্থল।
২৫:১৬
لَّهُمْজন্যে তাদের (থাকবে)lahumفِيهَاতার মধ্যেfīhāمَاযাيَشَآءُونَতারা চাইবেyashāūnaخَـٰلِدِينَ ۚতারা স্থায়ী হবে (সেখানে)khālidīnaكَانَ(এটা) হলোkānaعَلَىٰউপরʿalāرَبِّكَতোমার রবেরrabbikaوَعْدًۭاপ্রতিশ্রুতিwaʿdanمَّسْـُٔولًۭاঅবশ্য পালনীয়"masūlan١٦
সেখানে তাদের জন্য তা-ই থাকবে যা তারা ইচ্ছে করবে। সেখানে তারা চিরকাল থাকবে। এটা একটা ওয়াদা যা পূরণ করা তোমার প্রতিপালকের দায়িত্ব।
২৫:১৭
وَيَوْمَআর যেদিনwayawmaيَحْشُرُهُمْতিনি একত্র করবেন তাদেরকেyaḥshuruhumوَمَاএবং যাদেরকেwamāيَعْبُدُونَতারা ইবাদাত করতোyaʿbudūnaمِنথেকেminدُونِপরিবর্তেdūniٱللَّهِআল্লাহরl-lahiفَيَقُولُতখন তিনি বলবেনfayaqūluءَأَنتُمْ"কি তোমরাইa-antumأَضْلَلْتُمْতোমরা বিভ্রান্ত করেছিলেaḍlaltumعِبَادِىআমার দাসদেরকেʿibādīهَـٰٓؤُلَآءِএসবhāulāiأَمْনাamهُمْতারাইhumضَلُّوا۟ভ্রান্ত হয়েছিলোḍallūٱلسَّبِيلَপথ"l-sabīla١٧
যেদিন তিনি তাদেরকে আর আল্লাহকে বাদ দিয়ে তারা যেগুলোর ‘ইবাদাত করত সেগুলোকে একত্র করবেন, সেদিন তিনি জিজ্ঞেস করবেন- ‘তোমরাই কি আমার এ সব বান্দাহদেরকে পথভ্রষ্ট করেছিলে? না তারা নিজেরাই পথ থেকে বিচ্যুত হয়েছিল?’
২৫:১৮
قَالُوا۟তারা বলবেqālūسُبْحَـٰنَكَ"সত্ত্বা আপনার পবিত্র মহানsub'ḥānakaمَاনাكَانَছিলোkānaيَنۢبَغِىউচিতyanbaghīلَنَآজন্যে আমাদেরlanāأَنযেanنَّتَّخِذَগ্রহণ করবো আমরাnattakhidhaمِنথেকেminدُونِكَআপনার পরিবর্তেdūnikaمِنْকোনminأَوْلِيَآءَঅভিভাবকawliyāaوَلَـٰكِنকিন্তুwalākinمَّتَّعْتَهُمْআপনি ভোগ-সম্ভার দিয়েছেলেন তাদেরকেmattaʿtahumوَءَابَآءَهُمْএবং তাদের পিতৃ পুরুষদেরকেওwaābāahumحَتَّىٰশেষ পর্যন্তḥattāنَسُوا۟তারা ভুলে গিয়েছিলোnasūٱلذِّكْرَ(আপনার) স্মরণl-dhik'raوَكَانُوا۟এবং তারা হয়েছিলোwakānūقَوْمًۢاজাতিতেqawmanبُورًۭاধ্বংসপ্রাপ্ত"būran١٨
তারা বলবে : ‘পবিত্র ও মহান তুমি। আমাদের জন্য শোভনীয় ছিল না যে তোমাকে বাদ দিয়ে অন্যান্য ইলাহ গ্রহণ করব, বরং তুমি ওদেরকে আর ওদের পিতৃপুরুষদেরকে দিয়েছিলে পার্থিব ভোগ সম্ভার, পরিণামে তারা ভুলে গিয়েছিল (তোমার প্রেরিত) বাণী, যার ফলে তারা পরিণত হল এক ধ্বংসপ্রাপ্ত জাতিতে।
২৫:১৯
فَقَدْ"তখন নিশ্চয়ইfaqadكَذَّبُوكُمতারা মিথ্যা সাব্যস্ত করেছে তোমাদেরকেkadhabūkumبِمَاঐবিষয় যাbimāتَقُولُونَতোমরা বলছোtaqūlūnaفَمَاসুতরাং নাfamāتَسْتَطِيعُونَতোমরা পারবেtastaṭīʿūnaصَرْفًۭاফিরাতে (শাস্তি)ṣarfanوَلَاআর নাwalāنَصْرًۭا ۚসাহায্যও (পাবে)"naṣranوَمَنআর যেwamanيَظْلِمসীমালঙ্ঘন করবেyaẓlimمِّنكُمْতোমাদের মধ্য হ'তেminkumنُذِقْهُতাকে আস্বাদ করাবো আমরাnudhiq'huعَذَابًۭاশাস্তিʿadhābanكَبِيرًۭاগুরুতরkabīran١٩
(আল্লাহ মুশরিকদেরকে বলবেন) ‘তোমরা যা বলতে সে ব্যাপারে তারা তোমাদেরকে মিথ্যে প্রমাণিত করেছে। কাজেই তোমরা না পারবে (তোমাদের শাস্তি) প্রতিরোধ করতে আর না পাবে সাহায্য। তোমাদের মধ্যে যে অন্যায়কারী আমি তাকে গুরুতর শাস্তি আস্বাদন করাব।
২৫:২০
وَمَآআর (হে নাবী) নাwamāأَرْسَلْنَاআমরা পাঠিয়েছিarsalnāقَبْلَكَতোমার পূর্বে (কাউকে)qablakaمِنَমধ্য হ'তেminaٱلْمُرْسَلِينَরাসূলদেরl-mur'salīnaإِلَّآএ ছাড়া যেillāإِنَّهُمْনিশ্চয়ই তারাinnahumلَيَأْكُلُونَঅবশ্যই তারা খায়layakulūnaٱلطَّعَامَখাবারl-ṭaʿāmaوَيَمْشُونَও চলাফেরা করেwayamshūnaفِىমধ্যেٱلْأَسْوَاقِ ۗহাট-বাজারগুলোরl-aswāqiوَجَعَلْنَاআর আমরা করেছিwajaʿalnāبَعْضَكُمْএকে তোমাদেরbaʿḍakumلِبَعْضٍۢজন্যে অপরেরlibaʿḍinفِتْنَةًপরীক্ষাস্বরূপfit'natanأَتَصْبِرُونَ ۗতোমরা ধৈর্য ধারণ করবে কিataṣbirūnaوَكَانَআর (জেনে রেখো) হলেনwakānaرَبُّكَতোমার রব (এমন যে)rabbukaبَصِيرًۭاতিনি সবকিছু দেখেনbaṣīran٢٠
আমি তোমার পূর্বে যে সব রসূল পাঠিয়েছিলাম তারা সবাই খাদ্য গ্রহণ করত, আর হাট-বাজারে চলাফেরা করত। আমি তোমাদের এককে অপরের জন্য করেছি পরীক্ষাস্বরূপ (কাউকে করেছি ধনী, কাউকে গরীব, কাউকে সবল, কাউকে দুর্বল, কাউকে রুগ্ন, কাউকে সুস্থ), দেখি, তোমরা (নিজ নিজ অবস্থার উপর) ধৈর্য ধারণ কর কিনা। তোমার প্রতিপালক সব কিছু দেখেন।
২৫:২১
۞ وَقَالَএবং বলবেwaqālaٱلَّذِينَ(তারা) যারাalladhīnaلَاনাيَرْجُونَআশা করেyarjūnaلِقَآءَنَاপ্রতি আমাদের সাক্ষাতেরliqāanāلَوْلَآ"কেন নাlawlāأُنزِلَঅবতীর্ণ করা হলোunzilaعَلَيْنَاআমাদের উপরʿalaynāٱلْمَلَـٰٓئِكَةُফেরেশতাদেরl-malāikatuأَوْঅথবাawنَرَىٰআমরা প্রত্যক্ষ করিnarāرَبَّنَا ۗআমাদের রবকে"rabbanāلَقَدِনিশ্চয়ইlaqadiٱسْتَكْبَرُوا۟তারা অহঙ্কার করেছেis'takbarūفِىٓমধ্যেأَنفُسِهِمْনিজেদের মনের তাদেরanfusihimوَعَتَوْও অবাধ্য হয়েছেwaʿatawعُتُوًّۭاঅবাধ্যʿutuwwanكَبِيرًۭاগুরুতরkabīran٢١
যারা আমার সাক্ষাৎ আশা করে না তারা বলে, আমাদের কাছে ফেরেশতা নাযিল করা হয় না কেন? অথবা আমরা আমাদের প্রতিপালককে দেখতে পাই না কেন? তারা নিজেদের অন্তরে অহংকার পোষণ করে আর তারা মেতে উঠেছে গুরুতর অবাধ্যতায়।
২৫:২২
يَوْمَযেদিনyawmaيَرَوْنَতারা দেখবেyarawnaٱلْمَلَـٰٓئِكَةَফেরেশতাদেরকেl-malāikataلَاনাبُشْرَىٰসুসংবাদ (থাকবে)bush'rāيَوْمَئِذٍۢসেদিনyawma-idhinلِّلْمُجْرِمِينَজন্যে অপরাধীদেরlil'muj'rimīnaوَيَقُولُونَএবং তারা বলবে (আছে কি)wayaqūlūnaحِجْرًۭا"কোন আড়ালḥij'ranمَّحْجُورًۭاদুর্ভেদ্য"maḥjūran٢٢
যেদিন তারা ফেরেশতাদেরকে দেখতে পাবে, অপরাধীদের জন্য সেদিন কোন সুখবর থাকবে না, আর (ফেরেশতাগণ বলবে তোমাদের সুখ-শান্তির পথে আছে) দুর্লঙ্ঘ বাধা।
২৫:২৩
وَقَدِمْنَآএবং আমরা অগ্রসর হবো (বিবেচনা করবো)waqadim'nāإِلَىٰ(তার) প্রতিilāمَاযাعَمِلُوا۟তারা করেছেʿamilūمِنْকোনminعَمَلٍۢকাজʿamalinفَجَعَلْنَـٰهُঅতঃপর তা আমরা পরিণত করবোfajaʿalnāhuهَبَآءًۭধুলিকণায়habāanمَّنثُورًاবিক্ষিপ্তmanthūran٢٣
তারা (দুনিয়ায়) যে ‘আমাল করেছিল আমি সেদিকে অগ্রসর হব, অতঃপর তাকে বানিয়ে দেব ছড়ানো ছিটানো ধূলিকণা (সদৃশ)।
২৫:২৪
أَصْحَـٰبُঅধিবাসীদের (জন্যে)aṣḥābuٱلْجَنَّةِজান্নাতেরl-janatiيَوْمَئِذٍসেদিনyawma-idhinخَيْرٌۭউত্তমkhayrunمُّسْتَقَرًّۭاবাসস্থান (থাকবে)mus'taqarranوَأَحْسَنُও উৎকৃষ্টwa-aḥsanuمَقِيلًۭا(দুপুরের) বিশ্রামস্থলmaqīlan٢٤
সেদিন জান্নাতবাসীরা স্থায়ী বাসস্থান হিসেবে উত্তম আর বিশ্রামস্থল হিসেবে উৎকৃষ্ট অবস্থায় থাকবে।
২৫:২৫
وَيَوْمَএবং সেদিনwayawmaتَشَقَّقُবিদীর্ণ হবেtashaqqaquٱلسَّمَآءُআকাশl-samāuبِٱلْغَمَـٰمِসহ মেঘbil-ghamāmiوَنُزِّلَও অবতীর্ণ করা হবেwanuzzilaٱلْمَلَـٰٓئِكَةُফেরেশতাদেরকেl-malāikatuتَنزِيلًاঅবতরণ (ক্রমাগতভাবে)tanzīlan٢٥
সেদিন মেঘমালা সহ আকাশ বিদীর্ণ হবে আর ফেরেশতাদেরকে ধীরে ধীরে নীচে নামিয়ে দেয়া হবে।
২৫:২৬
ٱلْمُلْكُকর্তৃত্ব (হবে)al-mul'kuيَوْمَئِذٍসেদিনyawma-idhinٱلْحَقُّপ্রকৃত (কর্তৃত্ব)l-ḥaquلِلرَّحْمَـٰنِ ۚজন্যে দয়াময়েরlilrraḥmāniوَكَانَআর হবেwakānaيَوْمًاসেদিনyawmanعَلَىজন্যেʿalāٱلْكَـٰفِرِينَকাফিরদেরl-kāfirīnaعَسِيرًۭاকঠিনʿasīran٢٦
সেদিন সত্যিকারের কর্তৃত্ব হবে দয়াময় (আল্লাহ)’র এবং কাফিরদের জন্য দিনটি হবে কঠিন।
২৫:২৭
وَيَوْمَএবং সেদিনwayawmaيَعَضُّকামড়াবেyaʿaḍḍuٱلظَّالِمُসীমালঙ্ঘনকারীl-ẓālimuعَلَىٰউপরʿalāيَدَيْهِতার দু'হাতেরyadayhiيَقُولُবলবেyaqūluيَـٰلَيْتَنِى"হায়! আমার দুর্ভোগyālaytanīٱتَّخَذْتُআমি ধরতাম (যদি)ittakhadhtuمَعَসাথেmaʿaٱلرَّسُولِরাসূলেরl-rasūliسَبِيلًۭاপথsabīlan٢٧
অপরাধী সেদিন স্বীয় হস্তদ্বয় দংশন করতে করতে বলবে, ‘হায় আফসোস! আমি যদি রসূলের সাথে পথ অবলম্বন করতাম।
২৫:২৮
يَـٰوَيْلَتَىٰহায়! আমার দুর্ভাগ্যyāwaylatāلَيْتَنِىআমার দুর্ভোগlaytanīلَمْনাlamأَتَّخِذْগ্রহণ করতামattakhidhفُلَانًاঅমুককেfulānanخَلِيلًۭاবন্ধুরূপেkhalīlan٢٨
হায় আমার দুর্ভাগ্য! আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম!
২৫:২৯
لَّقَدْনিশ্চয়ইlaqadأَضَلَّنِىআমাকে সে বিভ্রান্ত করেছেaḍallanīعَنِহ'তেʿaniٱلذِّكْرِউপদেশ (কুরআন)l-dhik'riبَعْدَএরপরওbaʿdaإِذْযখনidhجَآءَنِى ۗআমার (নিকট) এসেছিলোjāanīوَكَانَআর হলোwakānaٱلشَّيْطَـٰنُশয়তানl-shayṭānuلِلْإِنسَـٰنِজন্যে মানুষেরlil'insāniخَذُولًۭاপ্রতারক"khadhūlan٢٩
সে তো আমাকে উপদেশ বাণী থেকে বিভ্রান্ত করেছিল আমার কাছে তা আসার পর, শয়ত্বান মানুষের প্রতি বিশ্বাসঘাতক।
২৫:৩০
وَقَالَএবং বলবেwaqālaٱلرَّسُولُরাসূলl-rasūluيَـٰرَبِّ"হে আমার রবyārabbiإِنَّনিশ্চয়ইinnaقَوْمِىআমার জাতিqawmīٱتَّخَذُوا۟গ্রহণ করেছিলোittakhadhūهَـٰذَاএইhādhāٱلْقُرْءَانَকুরআনকেl-qur'ānaمَهْجُورًۭاপরিত্যাজ্য"mahjūran٣٠
রসূল বলবে- ‘হে আমার প্রতিপালক! আমার জাতির লোকেরা এ কুরআনকে পরিত্যক্ত গণ্য করেছিল।’
২৫:৩১
وَكَذَٰلِكَএবং এভাবেwakadhālikaجَعَلْنَاআমরা করেছিjaʿalnāلِكُلِّজন্যে প্রত্যেকlikulliنَبِىٍّনাবীরnabiyyinعَدُوًّۭاশত্রুʿaduwwanمِّنَথেকেminaٱلْمُجْرِمِينَ ۗদুষ্কৃতিকারীদেরকেl-muj'rimīnaوَكَفَىٰএবং যথেষ্টwakafāبِرَبِّكَতোমার রব (তোমার জন্যে)birabbikaهَادِيًۭاপথপ্রদর্শকhādiyanوَنَصِيرًۭاও সাহায্যকারীরূপেwanaṣīran٣١
এভাবেই আমি প্রত্যেক নবীর জন্য অপরাধীদের মধ্য হতে শত্রু বানিয়ে দিয়েছি, পথ প্রদর্শক ও সাহায্যকারী হিসেবে তোমার প্রতিপালকই যথেষ্ট।
২৫:৩২
وَقَالَএবং বলেwaqālaٱلَّذِينَযারাalladhīnaكَفَرُوا۟অস্বীকার করেছেkafarūلَوْلَا"কেন নাlawlāنُزِّلَঅবতীর্ণ হলোnuzzilaعَلَيْهِতার উপরʿalayhiٱلْقُرْءَانُকুরআনl-qur'ānuجُمْلَةًۭসমগ্র"jum'latanوَٰحِدَةًۭ ۚএকবারে"wāḥidatanكَذَٰلِكَএভাবে (করেছি)kadhālikaلِنُثَبِّتَযেন আমরা দৃঢ় করিlinuthabbitaبِهِۦএদ্বারাbihiفُؤَادَكَ ۖতোমার অন্তরকেfuādakaوَرَتَّلْنَـٰهُএবং তা আমরা আবৃত্তি করেছি (সাজিয়েছি)warattalnāhuتَرْتِيلًۭاথেমে থেমে আবৃত্তি (স্পষ্টভাবে সাজানো)tartīlan٣٢
কাফিররা বলে- তার কাছে পুরো কুরআন এক সাথে অবতীর্ণ করা হল না কেন? আমি এভাবেই অবতীর্ণ করেছি। তোমার হৃদয়কে তা দ্বারা সুদৃঢ় করার জন্য আমি তোমার কাছে তা ধীরে ধীরে পরিকল্পিত স্তরে ক্রমশঃ আবৃত্তি করিয়েছি।
২৫:৩৩
وَلَاএবং নাwalāيَأْتُونَكَতোমার (কাছে) তারা আসেyatūnakaبِمَثَلٍনিয়ে কোন সমস্যাকেbimathalinإِلَّاএ ছাড়া যেillāجِئْنَـٰكَতোমার কাছে আসি আমরাji'nākaبِٱلْحَقِّভাবে সঠিক (সমাধান)bil-ḥaqiوَأَحْسَنَও অতি উত্তমwa-aḥsanaتَفْسِيرًاব্যাখ্যা (প্রদান করি)tafsīran٣٣
তোমার কাছে তারা এমন কোন সমস্যাই নিয়ে আসে না যার সঠিক সমাধান ও সুন্দর ব্যাখ্যা আমি তোমাকে দান করিনি।
২৫:৩৪
ٱلَّذِينَযাদেরকেalladhīnaيُحْشَرُونَএকত্র করা হবেyuḥ'sharūnaعَلَىٰউপর (ভর করে)ʿalāوُجُوهِهِمْমুখমণ্ডলের তাদেরwujūhihimإِلَىٰদিকেilāجَهَنَّمَজাহান্নামেরjahannamaأُو۟لَـٰٓئِكَঐসব লোকের (জন্যে হবে)ulāikaشَرٌّۭনিকৃষ্টsharrunمَّكَانًۭاঅবস্থানmakānanوَأَضَلُّও চূড়ান্তভাবে ভ্রষ্ট হয়েছেwa-aḍalluسَبِيلًۭاপথsabīlan٣٤
যাদেরকে মুখের ভরে জাহান্নামের পানে একত্রিত করা হবে, তারা মর্যাদার ক্ষেত্রে সবচেয়ে নিকৃষ্ট আর পথের দিক থেকে সবচেয়ে গুমরাহ্।
২৫:৩৫
وَلَقَدْএবং নিশ্চয়ইwalaqadءَاتَيْنَاআমরা দিয়েছিলামātaynāمُوسَىমূসাকেmūsāٱلْكِتَـٰبَকিতাবl-kitābaوَجَعَلْنَاও আমরা করেছিলামwajaʿalnāمَعَهُۥٓতার সাথেmaʿahuأَخَاهُতার ভাইakhāhuهَـٰرُونَহারুনকেhārūnaوَزِيرًۭاসাহায্যকারীwazīran٣٥
আমি মূসাকে কিতাব দিয়েছিলাম আর তার সাথে তার ভাই হারূনকে আমি সাহায্যকারী বানিয়েছিলাম।
২৫:৩৬
فَقُلْنَاঅতঃপর আমরা বলেছিলামfaqul'nāٱذْهَبَآ"দু'জনে যাওidh'habāإِلَىপ্রতিilāٱلْقَوْمِ(সে জাতির) লোকদেরl-qawmiٱلَّذِينَযারাalladhīnaكَذَّبُوا۟মিথ্যারোপ করেছেkadhabūبِـَٔايَـٰتِنَاপ্রতি আমার নির্দেশনাবলীর"biāyātināفَدَمَّرْنَـٰهُمْফলে আমরা ধ্বংস করে দিয়েছি তাদেরকেfadammarnāhumتَدْمِيرًۭاধ্বংস (সম্পূর্ণ রূপে)tadmīran٣٦
অতঃপর তাদেরকে বলেছিলাম, ‘তোমরা সেই জাতির নিকট যাও যারা আমার নিদর্শনকে প্রত্যাখ্যান করেছে।’ অতঃপর আমি তাদেরকে পূর্ণ বিধ্বস্তিতে বিধ্বস্ত করে দিয়েছিলাম।
২৫:৩৭
وَقَوْمَএবং জাতিwaqawmaنُوحٍۢনূহেরnūḥinلَّمَّاযখনlammāكَذَّبُوا۟মিথ্যারোপ করেছিলোkadhabūٱلرُّسُلَরাসুলদেরকেl-rusulaأَغْرَقْنَـٰهُمْআমরা ডুবিয়ে দিয়েছি তাদেরকেaghraqnāhumوَجَعَلْنَـٰهُمْএবং আমরা করেছিলাম তাদেরকেwajaʿalnāhumلِلنَّاسِজন্যে মানুষেরlilnnāsiءَايَةًۭ ۖনিদর্শনāyatanوَأَعْتَدْنَاআর আমরা প্রস্তুত করে রেখেছিwa-aʿtadnāلِلظَّـٰلِمِينَজন্যে সীমালঙ্ঘনকারীদেরlilẓẓālimīnaعَذَابًاশাস্তিʿadhābanأَلِيمًۭاনিদারুণalīman٣٧
আর নূহের জাতি যখন রসূলদেরকে মিথ্যারোপ করল, আমি তাদেরকে ডুবিয়ে দিলাম, আর মানুষের জন্য তাদেরকে নিদর্শন বানিয়ে দিলাম। আমি যালিমদের জন্য ভয়াবহ শাস্তি প্রস্তুত করে রেখেছি।
২৫:৩৮
وَعَادًۭاএবং (ধ্বংস করেছি) আদwaʿādanوَثَمُودَا۟ও সামূদwathamūdāوَأَصْحَـٰبَও অধিবাসীwa-aṣḥābaٱلرَّسِّরাস্‌l-rasiوَقُرُونًۢاএবং শতাব্দীসমূহেwaqurūnanبَيْنَমাঝেরbaynaذَٰلِكَএদেরdhālikaكَثِيرًۭاঅনেক (লোক)kathīran٣٨
সে রকমই আমি ধ্বংস করেছি ‘আদ, সামূদ, কূপবাসী আর তাদের মধ্যবর্তী বহু বহু বংশধরকে।
২৫:৩৯
وَكُلًّۭاএবং প্রত্যেক (জাতিকে)wakullanضَرَبْنَاআমরা বর্ণনা দিয়েছিḍarabnāلَهُজন্যে তারlahuٱلْأَمْثَـٰلَ ۖদৃষ্টান্তসমূহ (পুর্বের)l-amthālaوَكُلًّۭاএবং প্রত্যেককেwakullanتَبَّرْنَاআমরা ধ্বংস করেছিtabbarnāتَتْبِيرًۭاধ্বংস (সম্পূর্ণরূপে)tatbīran٣٩
আমি তাদের প্রত্যেকের জন্য দৃষ্টান্ত বর্ণনা করেছিলাম (যাতে তারা সঠিক পথের সন্ধান পেতে পারে) আর তাদের প্রত্যেককেই সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছিলাম (তাদের পাপের কারণে)।
২৫:৪০
وَلَقَدْএবং নিশ্চয়ইwalaqadأَتَوْا۟তারা আসা যাওয়া করেatawعَلَىউপর (দিয়ে)ʿalāٱلْقَرْيَةِ(সেই) জনপদেরl-qaryatiٱلَّتِىٓযার (উপর)allatīأُمْطِرَتْবৃষ্টি বর্ষিত হয়েছিলum'ṭiratمَطَرَবৃষ্টিmaṭaraٱلسَّوْءِ ۚনিকৃষ্ট রকমেরl-sawiأَفَلَمْকি তবে নাafalamيَكُونُوا۟তারা থাকেyakūnūيَرَوْنَهَا ۚতা তারা দেখেyarawnahāبَلْবরংbalكَانُوا۟তারা হলো (এমন যে)kānūلَاনাيَرْجُونَতারা আশা করেyarjūnaنُشُورًۭاউত্থানেরnushūran٤٠
তারা (অর্থাৎ কাফিররা) তো সে জনপদ দিয়েই অতিক্রম করে যার উপর বর্ষিত হয়েছিল অকল্যাণের বৃষ্টি, তারা কি তা দেখে না? আসলে তারা পুনরুত্থানের কথা চিন্তা করে না।
২৫:৪১
وَإِذَاএবং যখনwa-idhāرَأَوْكَতোমাকে তারা দেখেra-awkaإِنনাinيَتَّخِذُونَكَতোমাকে তারা গ্রহণ করেyattakhidhūnakaإِلَّاএ ছাড়া যেillāهُزُوًاবিদ্রূপের পাত্ররূপেhuzuwanأَهَـٰذَا"(তারা বলে) কি এইahādhāٱلَّذِىযাকেalladhīبَعَثَপাঠিয়েছেনbaʿathaٱللَّهُআল্লাহl-lahuرَسُولًاরাসূলরূপেrasūlan٤١
তারা যখন তোমাকে দেখে, তারা তোমাকে ঠাট্টা-বিদ্রূপের পাত্র ছাড়া অন্য কিছু গণ্য করে না, আর বলে : এটা কি সেই লোক আল্লাহ যাকে রসূল করে পাঠিয়েছেন?
২৫:৪২
إِنযদিinكَادَউপক্রম হয়েছিলোkādaلَيُضِلُّنَاঅবশ্যই আমাদেরকে ভ্রষ্ট করে দিতোlayuḍillunāعَنْহ'তেʿanءَالِهَتِنَاআমাদের দেবতাগুলোālihatināلَوْلَآযদি নাlawlāأَنযেanصَبَرْنَاআমরা ধৈর্য ধরতামṣabarnāعَلَيْهَا ۚতাদের উপর"ʿalayhāوَسَوْفَআর শীঘ্রইwasawfaيَعْلَمُونَতারা জানতে পারবেyaʿlamūnaحِينَযখনḥīnaيَرَوْنَতারা দেখবেyarawnaٱلْعَذَابَশাস্তিl-ʿadhābaمَنْকেmanأَضَلُّচূড়ান্তরূপে ভ্রষ্ট হয়েছেaḍalluسَبِيلًاপথsabīlan٤٢
সে তো আমাদেরকে আমাদের ইলাহদের থেকে অবশ্যই সরিয়ে দিত যদি আমরা তাদের প্রতি দৃঢ়চিত্ত না থাকতাম। যখন তারা শাস্তি দেখবে তখন জানবে যে পথের ক্ষেত্রে কারা অধিক ভ্রষ্ট ছিল।
২৫:৪৩
أَرَءَيْتَকি তুমি (ভেবে) দেখেছোara-aytaمَنِযেmaniٱتَّخَذَগ্রহণ করেছেittakhadhaإِلَـٰهَهُۥউপাস্যরূপেilāhahuهَوَىٰهُতার বাসনা লালসাকেhawāhuأَفَأَنتَকি তবে তুমিafa-antaتَكُونُতুমি হবেtakūnuعَلَيْهِতার উপরʿalayhiوَكِيلًاকর্মবিধায়কwakīlan٤٣
তুমি কি তাকে দেখ না যে তার খেয়াল খুশিকে ইলাহরুপে গ্রহণ করেছে? এর পরেও কি তুমি তার কাজের জিম্মাদার হতে চাও?
২৫:৪৪
أَمْঅথবা কিamتَحْسَبُমনে করো তুমিtaḥsabuأَنَّযেannaأَكْثَرَهُمْঅধিকাংশ তাদেরaktharahumيَسْمَعُونَশূনতে পায়yasmaʿūnaأَوْঅথবাawيَعْقِلُونَ ۚবুঝতে পারেyaʿqilūnaإِنْনয়inهُمْতারাhumإِلَّاএ ছাড়াillāكَٱلْأَنْعَـٰمِ ۖমতো চতুষ্পদ পশুরkal-anʿāmiبَلْবরংbalهُمْতারাhumأَضَلُّঅধিকতর ভ্রষ্ট হয়েছেaḍalluسَبِيلًاপথsabīlan٤٤
তুমি কি এটা মনে কর যে, তাদের অধিকাংশ লোক শুনে বা বুঝে? তারা পশু বৈ তো নয়, বরং তারা সঠিক পথ থেকে আরো বেশি ভ্রষ্ট।
২৫:৪৫
أَلَمْকি নিalamتَرَতুমি (ভেবে) দেখোtaraإِلَىٰপ্রতিilāرَبِّكَতোমার রবেরrabbikaكَيْفَকিভাবেkayfaمَدَّতিনি বিস্তার করেছেনmaddaٱلظِّلَّছায়াl-ẓilaوَلَوْএবং যদিwalawشَآءَতিনি চাইতেনshāaلَجَعَلَهُۥঅবশ্যই তাকে করতে পারতেনlajaʿalahuسَاكِنًۭاস্থিরsākinanثُمَّএরপরthummaجَعَلْنَاআমরা করেছিjaʿalnāٱلشَّمْسَসূর্যকেl-shamsaعَلَيْهِতার উপরʿalayhiدَلِيلًۭاপ্রমাণdalīlan٤٥
তুমি কি তোমার প্রতিপালককে দেখ না কীভাবে তিনি ছায়াকে দীর্ঘ করেন (সূর্য উদয়ের সময়ে, অতঃপর তা ক্রমেই ছোট হতে হতে দুপুর বেলা ছায়া ক্ষুদ্র আকৃতি ধারণ করে, দুপুরের পর আবার ছায়া দীর্ঘ হতে থাকে), তিনি চাইলে ছায়াকে অবশ্যই স্থির রাখতে পারতেন। সূর্যকেই আমি করেছি তার (অর্থাৎ ছায়ার) নির্ণায়ক (সূর্যের অবস্থানের কারণেই ছায়া ছোট ও দীর্ঘ হয়)।
২৫:৪৬
ثُمَّএরপরthummaقَبَضْنَـٰهُতাকে আমরা গুটিয়ে আনিqabaḍnāhuإِلَيْنَاআমাদের দিকেilaynāقَبْضًۭاগুটিয়েqabḍanيَسِيرًۭاধীর ভাবেyasīran٤٦
অতঃপর আমি তাকে নিজের দিকে গুটিয়ে নেই, ধীরে ধীরে ক্রমাগতভাবে (কারো মৃত্যু হলে, কিছু বিনাশ হলে, কিছু গুটানো হলে- সব কিছুই আল্লাহর দিকে চলে যায়)।
২৫:৪৭
وَهُوَএবং তিনিই (আল্লাহ)wahuwaٱلَّذِىযিনিalladhīجَعَلَকরেছেনjaʿalaلَكُمُজন্যে তোমাদেরlakumuٱلَّيْلَরাতকেal-laylaلِبَاسًۭا(আবরণ ও) পোশাকস্বরূপlibāsanوَٱلنَّوْمَও ঘুমকে (করেছেন)wal-nawmaسُبَاتًۭا(মৃত্যুর সম) বিশ্রামস্বরূপsubātanوَجَعَلَও তিনি করেছেনwajaʿalaٱلنَّهَارَদিনকেl-nahāraنُشُورًۭا(জীবন্ত করে) উত্থানস্বরূপnushūran٤٧
তিনিই তোমাদের জন্য রাতকে করেছেন আবরণ, নিদ্রাকে করেছেন আরামপ্রদ আর দিনকে করেছেন (নিদ্রারূপী সাময়িক মৃত্যুর পর) আবার জীবন্ত হয়ে উঠার সময়।
২৫:৪৮
وَهُوَএবং তিনিইwahuwaٱلَّذِىٓযিনিalladhīأَرْسَلَপ্রেরণ করেনarsalaٱلرِّيَـٰحَবাতাসকেl-riyāḥaبُشْرًۢاসুসংবাদরূপেbush'ranبَيْنَমাঝেbaynaيَدَىْহাতের (প্রাক্কালে)yadayرَحْمَتِهِۦ ۚতাঁর অনুগ্রহেরraḥmatihiوَأَنزَلْنَاএবং আমরা বর্ষণ করিwa-anzalnāمِنَহ'তেminaٱلسَّمَآءِআকাশl-samāiمَآءًۭপানিmāanطَهُورًۭاবিশুদ্ধṭahūran٤٨
তিনিই তার (বৃষ্টিরূপী) অনুগ্রহের পূর্বে সুসংবাদ হিসেবে বায়ু পাঠিয়ে দেন আর আমি আকাশ থেকে বিশুদ্ধ পানি বর্ষণ করি।
২৫:৪৯
لِّنُحْـِۧىَযেন জীবিত করি আমরাlinuḥ'yiyaبِهِۦদ্বারা তাbihiبَلْدَةًۭভূখণ্ডকেbaldatanمَّيْتًۭاমৃতmaytanوَنُسْقِيَهُۥও তা পান করাই আমরাwanus'qiyahuمِمَّاমধ্যে যাদেরmimmāخَلَقْنَآআমরা সৃষ্টি করেছিkhalaqnāأَنْعَـٰمًۭاজীবজন্তুanʿāmanوَأَنَاسِىَّও মানুষwa-anāsiyyaكَثِيرًۭاবহুkathīran٤٩
যা দিয়ে আমি মৃত যমীনকে জীবিত করে তুলি এবং তৃষ্ণা নিবারণ করি আমার সৃষ্টির অন্তর্গত অনেক জীবজন্তুর ও মানুষের।
২৫:৫০
وَلَقَدْএবং নিশ্চয়ইwalaqadصَرَّفْنَـٰهُতা আমরা বারবার পেশ করিṣarrafnāhuبَيْنَهُمْতাদের মাঝেbaynahumلِيَذَّكَّرُوا۟যেন তারা শিক্ষা নেয়liyadhakkarūفَأَبَىٰٓকিন্তু অস্বীকার করেfa-abāأَكْثَرُঅধিকাংশaktharuٱلنَّاسِমানুষl-nāsiإِلَّا(আর) কেবলillāكُفُورًۭاঅকৃতজ্ঞতা প্রকাশ করেkufūran٥٠
আমি পানিকে (সকলের প্রয়োজন মেটানোর জন্য) তাদের মাঝে বণ্টন করি যাতে তারা (আল্লাহর অনুগ্রহের কথা) স্মরণ করে, কিন্তু মানুষদের অধিকাংশই ঈমান গ্রহণ করতে অস্বীকার ক’রে কেবল কুফরিই করল।
২৫:৫১
وَلَوْআর যদিwalawشِئْنَاআমরা চাইতামshi'nāلَبَعَثْنَاঅবশ্যই আমরাপাঠাতামlabaʿathnāفِىমধ্যেكُلِّপ্রত্যেকkulliقَرْيَةٍۢজনপদেরqaryatinنَّذِيرًۭاএকজন সতর্ককারীnadhīran٥١
আমি ইচ্ছে করলে প্রত্যেক জনবসতিতে সতর্ককারী পাঠাতাম। (কিন্তু সারা বিশ্বের জন্য একজন নবী পাঠিয়ে সকলকে একই উম্মাত হওয়ার অনুগ্রহ লাভে ধন্য করেছি)।
২৫:৫২
فَلَاসুতরাং নাfalāتُطِعِতুমি অনুসরণ করোtuṭiʿiٱلْكَـٰفِرِينَকাফিরদেরকেl-kāfirīnaوَجَـٰهِدْهُمএবং জিহাদ করো তাদের সাথেwajāhid'humبِهِۦদ্বারা এbihiجِهَادًۭاজিহাদjihādanكَبِيرًۭاবড়kabīran٥٢
কাজেই তুমি কাফিরদের আনুগত্য করো না: আর কুরআনের সাহায্যে তাদের বিরুদ্ধে সংগ্রাম কর- কঠোর সংগ্রাম।
২৫:৫৩
۞ وَهُوَএবং তিনি (আল্লাহ)wahuwaٱلَّذِىযিনিalladhīمَرَجَমিলিয়ে প্রবাহিত করেছেনmarajaٱلْبَحْرَيْنِদুই সমুদ্রকেl-baḥrayniهَـٰذَاএটাhādhāعَذْبٌۭসুমিষ্টʿadhbunفُرَاتٌۭসুপেয়furātunوَهَـٰذَاএবং ওটাwahādhāمِلْحٌলোনাmil'ḥunأُجَاجٌۭবিস্বাদujājunوَجَعَلَএবং তিনি করেছেনwajaʿalaبَيْنَهُمَاউভয়ের মাঝেbaynahumāبَرْزَخًۭاঅন্তরায়barzakhanوَحِجْرًۭاও আড়ালwaḥij'ranمَّحْجُورًۭاদুর্ভেদ্যmaḥjūran٥٣
তিনিই সমুদ্রকে দু’ ধারায় প্রবাহিত করেছেন- একটি সুপেয় সুস্বাদু আরেকটি লবণাক্ত কটু, উভয়ের মাঝে টেনে দিয়েছেন এক আবরণ- এক অনতিক্রম্য বিভক্তি-প্রাচীর।
২৫:৫৪
وَهُوَএবং তিনিইwahuwaٱلَّذِىযিনিalladhīخَلَقَসৃষ্টি করেছেনkhalaqaمِنَহ'তেminaٱلْمَآءِপানিl-māiبَشَرًۭاমানুষকেbasharanفَجَعَلَهُۥঅতঃপর তা স্থাপন করেছেনfajaʿalahuنَسَبًۭاবংশগত সম্পর্কnasabanوَصِهْرًۭا ۗও বৈবাহিক সম্পর্কwaṣih'ranوَكَانَআর হলেনwakānaرَبُّكَতোমার রবrabbukaقَدِيرًۭا(সবকিছুর উপর) শক্তিমানqadīran٥٤
তিনিই পানি থেকে সৃষ্টি করেছেন মানুষ, অতঃপর মানুষকে করেছেন বংশ সম্পর্কীয় ও বিবাহ সম্পর্কীয়, তোমার প্রতিপালক সব কিছু করতে সক্ষম।
২৫:৫৫
وَيَعْبُدُونَও তারা ইবাদাত করেwayaʿbudūnaمِنমধ্য হতেminدُونِপরিবর্তেdūniٱللَّهِআল্লাহরl-lahiمَا(এমন কিছুর) যাلَاনাيَنفَعُهُمْতাদের উপকার করতে পারেyanfaʿuhumوَلَاআর নাwalāيَضُرُّهُمْ ۗতাদের ক্ষতি করতে পারেyaḍurruhumوَكَانَআর হলোwakānaٱلْكَافِرُকাফিররাl-kāfiruعَلَىٰবিরুদ্ধেʿalāرَبِّهِۦতার রবেরrabbihiظَهِيرًۭاসাহায্যকারী (প্রত্যেক বিদ্রোহীর)ẓahīran٥٥
তারা আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুর ‘ইবাদাত করে যা না পারে তাদের কোন উপকার করতে, আর না পারে কোন ক্ষতি করতে, আর কাফির হচ্ছে তার প্রতিপালকের বিরুদ্ধে সাহায্যকারী।
২৫:৫৬
وَمَآএবং নাwamāأَرْسَلْنَـٰكَতোমাকে আমরা পাঠিয়েছিarsalnākaإِلَّاএ ছাড়া যেillāمُبَشِّرًۭاসুসংবাদদাতাmubashiranوَنَذِيرًۭاও সতর্ক কারী রূপেwanadhīran٥٦
আমি তোমাকে পাঠিয়েছি কেবল সুসংবাদদাতা ও ভয় প্রদর্শনকারী হিসেবে।
২৫:৫৭
قُلْবলোqulمَآ"নাأَسْـَٔلُكُمْতোমাদের (নিকট) চাচ্ছি আমিasalukumعَلَيْهِএর জন্যʿalayhiمِنْকোনminأَجْرٍপ্রতিদানajrinإِلَّاতবে (এতটুকু)illāمَنযেmanشَآءَইচ্ছে করেshāaأَنযেanيَتَّخِذَসে গ্রহণ করবেyattakhidhaإِلَىٰদিকেilāرَبِّهِۦতার রবেরrabbihiسَبِيلًۭاপথ"sabīlan٥٧
বল- এজন্য আমি তোমাদের কাছে এছাড়া কোন প্রতিদান চাই না যে, যার ইচ্ছে সে তার প্রতিপালকের দিকে পথ অবলম্বন করুক।
২৫:৫৮
وَتَوَكَّلْএবং নির্ভর করোwatawakkalعَلَىউপরʿalāٱلْحَىِّচিরঞ্জীব (আল্লাহর)l-ḥayiٱلَّذِىযিনিalladhīلَاনাيَمُوتُমরবেন (কখনও)yamūtuوَسَبِّحْও পবিত্রতা ঘোষণা করোwasabbiḥبِحَمْدِهِۦ ۚতাঁর প্রশংসাসহbiḥamdihiوَكَفَىٰআর যথেষ্টwakafāبِهِۦএ ব্যাপারেbihiبِذُنُوبِসম্পর্কে পাপbidhunūbiعِبَادِهِۦতাঁর দাসদেরʿibādihiخَبِيرًا(তাঁরই) অবহিত হওয়াkhabīran٥٨
আর তুমি নির্ভর কর সেই চিরঞ্জীবের উপর যিনি মরবেন না। আর তাঁর প্রশংসা ও পবিত্রতা ঘোষণা কর। তিনি তাঁর বান্দাহদের গুনাহর খবর রাখার ব্যাপারে যথেষ্ট।
২৫:৫৯
ٱلَّذِىযিনিalladhīخَلَقَসৃষ্টি করেছেনkhalaqaٱلسَّمَـٰوَٰتِআকাশমণ্ডলীl-samāwātiوَٱلْأَرْضَও পৃথিবীwal-arḍaوَمَاএবং যা কিছুwamāبَيْنَهُمَاউভয়ের মাঝে (আছে)baynahumāفِىমধ্যেسِتَّةِছয়sittatiأَيَّامٍۢদিনেayyāminثُمَّএরপরthummaٱسْتَوَىٰসমাসীন হনis'tawāعَلَىউপরʿalāٱلْعَرْشِ ۚআরশেরl-ʿarshiٱلرَّحْمَـٰنُঅশেষ দয়াবানl-raḥmānuفَسْـَٔلْসুতরাং জিজ্ঞেস করোfasalبِهِۦসম্পর্কে তাঁরbihiخَبِيرًۭا(তাদের হ'তে) যারা অবহিতkhabīran٥٩
তিনি আসমান, যমীন আর এ দু’য়ের ভিতরে যা আছে তা ছ’দিনে (ছ’টি সময় স্তরে) সৃষ্টি করেছেন, অতঃপর আরশে সমুন্নত হয়েছেন। তিনিই রাহমান, কাজেই তাঁর সম্পর্কে তাকে জিজ্ঞেস কর যে এ সম্পর্কিত জ্ঞান রাখে।
২৫:৬০
وَإِذَاএবং যখনwa-idhāقِيلَবলা হয়qīlaلَهُمُতাদেরকেlahumuٱسْجُدُوا۟"তোমরা সিজদা করোus'judūلِلرَّحْمَـٰنِজন্যে দয়াময়ের"lilrraḥmāniقَالُوا۟তারা বলেqālūوَمَا"কে আবারwamāٱلرَّحْمَـٰنُ(সেই) দয়াময়l-raḥmānuأَنَسْجُدُকি আমরা সিজদা করবোanasjuduلِمَا(তাকে) যাকেlimāتَأْمُرُنَاআমাদের তুমি নির্দেশ দিবে"tamurunāوَزَادَهُمْআর (এভাবে) বৃদ্ধি করলো তাদেরwazādahumنُفُورًۭا ۩বিমুখতাnufūran٦٠
তাদেরকে যখন বলা হয় ‘রহমান’-এর উদ্দেশ্যে সাজদায় অবনত হও, তারা বলে- ‘রহমান আবার কী? আমাদেরকে তুমি যাকেই সেজদা করতে বলবে আমরা তাকেই সেজদা করব নাকি?’ এতে তাদের অবাধ্যতাই বেড়ে যায়। [সাজদাহ]
২৫:৬১
تَبَارَكَকল্যাণময়tabārakaٱلَّذِى(সেই সত্ত্বা) যিনিalladhīجَعَلَস্থাপন করেছেনjaʿalaفِىমধ্যেٱلسَّمَآءِআকাশেরl-samāiبُرُوجًۭاবুরুজ (রাশিচক্র)burūjanوَجَعَلَও স্থাপন করেছেনwajaʿalaفِيهَاমধ্যে তারfīhāسِرَٰجًۭاপ্রদীপ (সূর্য)sirājanوَقَمَرًۭاও চাঁদwaqamaranمُّنِيرًۭاউজ্জ্বলmunīran٦١
কতই না কল্যাণময় তিনি যিনি আসমানে নক্ষত্ররাজির সমাবেশ ঘটিয়েছেন আর তাতে স্থাপন করেছেন প্রদীপ আর আলো বিকিরণকারী চন্দ্র।
২৫:৬২
وَهُوَএবং তিনিইwahuwaٱلَّذِىযিনিalladhīجَعَلَবানিয়েছেনjaʿalaٱلَّيْلَরাতকেal-laylaوَٱلنَّهَارَও দিনকেwal-nahāraخِلْفَةًۭপরস্পরের অনুগামীkhil'fatanلِّمَنْ(এসব নিদর্শন) তার জন্য যেlimanأَرَادَচায়arādaأَنযেanيَذَّكَّرَউপদেশ গ্রহণ করবেyadhakkaraأَوْঅথবাawأَرَادَসে চায়arādaشُكُورًۭاকৃতজ্ঞতা প্রকাশ করতেshukūran٦٢
আর তিনিই রাত আর দিনকে করেছেন পরস্পরের অনুগামী তাদের জন্য যারা উপদেশ গ্রহণ করতে চায়, অথবা কৃতজ্ঞতা প্রকাশ করতে চায়।
২৫:৬৩
وَعِبَادُআর দাসরাwaʿibāduٱلرَّحْمَـٰنِদয়াময়েরl-raḥmāniٱلَّذِينَ(তারাই) যারাalladhīnaيَمْشُونَচলাফেরা করেyamshūnaعَلَىউপরʿalāٱلْأَرْضِজমিনেরl-arḍiهَوْنًۭاনম্রভাবেhawnanوَإِذَاআর যখনwa-idhāخَاطَبَهُمُসম্বোধন করে তাদেরকেkhāṭabahumuٱلْجَـٰهِلُونَঅজ্ঞ লোকেরাl-jāhilūnaقَالُوا۟তারা বলেqālūسَلَـٰمًۭا"(তোমাদেরকে) সালাম"salāman٦٣
আর রহমানের বান্দা তারাই যারা যমীনে নম্রভাবে চলাফেরা করে আর অজ্ঞ লোকেরা তাদেরকে সম্বোধন করলে তারা বলে- ‘শান্তি’, (আমরা বিতর্কে লিপ্ত হতে চাই না)।
২৫:৬৪
وَٱلَّذِينَএবং যারাwa-alladhīnaيَبِيتُونَরাত কাটায়yabītūnaلِرَبِّهِمْউদ্দেশ্যে তাদেের রবেরlirabbihimسُجَّدًۭاসিজদায়sujjadanوَقِيَـٰمًۭاও দাঁড়ানো অবস্থায়waqiyāman٦٤
আর তারা রাত কাটায় তাদের প্রতিপালকের উদ্দেশ্যে সাজদায় অবনত ও দন্ডায়মান অবস্থায়।
২৫:৬৫
وَٱلَّذِينَএবং যারাwa-alladhīnaيَقُولُونَবলেyaqūlūnaرَبَّنَا"হে আমাদের রবrabbanāٱصْرِفْদূর করোiṣ'rifعَنَّاহ'তে আমাদেরʿannāعَذَابَশাস্তিʿadhābaجَهَنَّمَ ۖজাহান্নামেরjahannamaإِنَّনিশ্চয়ইinnaعَذَابَهَاতার শাস্তিʿadhābahāكَانَহলোkānaغَرَامًاপ্রাণান্তকর (ধ্বংস)gharāman٦٥
আর তারা বলে : ‘হে আমাদের প্রতিপালক! তুমি আমাদের থেকে জাহান্নামের শাস্তি দূর কর, তার শাস্তি তো ভয়াবহ বিপদ।’
২৫:৬৬
إِنَّهَاনিশ্চয়ই তাinnahāسَآءَتْকত নিকৃষ্টsāatمُسْتَقَرًّۭاবিশ্রামস্থলmus'taqarranوَمُقَامًۭاও বাসস্থান"wamuqāman٦٦
তা আবাসস্থল আর অবস্থান নেয়ার জায়গা হিসেবে কতই না নিকৃষ্ট!
২৫:৬৭
وَٱلَّذِينَএবং তারা (এমন যে)wa-alladhīnaإِذَآযখনidhāأَنفَقُوا۟ব্যয় করেanfaqūلَمْনাlamيُسْرِفُوا۟অমিতব্যয় করেyus'rifūوَلَمْআর নাwalamيَقْتُرُوا۟কার্পণ্য করেyaqturūوَكَانَবরং থাকেwakānaبَيْنَমাঝেbaynaذَٰلِكَএই (দু'য়ের)dhālikaقَوَامًۭاদন্ডায়মানqawāman٦٧
আর যখন তারা ব্যয় করে তখন অপব্যয় করে না, আর কৃপণতাও করে না; এ দু’য়ের মধ্যবর্তী পন্থা গ্রহণ করে।
২৫:৬৮
وَٱلَّذِينَএবং যারাwa-alladhīnaلَاনাيَدْعُونَতারা ডাকেyadʿūnaمَعَসাথেmaʿaٱللَّهِআল্লাহরl-lahiإِلَـٰهًاউপাস্যilāhanءَاخَرَঅন্যকেākharaوَلَاআর নাwalāيَقْتُلُونَহত্যা করে তারাyaqtulūnaٱلنَّفْسَকোন প্রাণকেl-nafsaٱلَّتِىযাকেallatīحَرَّمَনিষিদ্ধ করেছেনḥarramaٱللَّهُআল্লাহl-lahuإِلَّاতবেillāبِٱلْحَقِّসাথে যথার্থতার (হ'লে ভিন্ন কথা)bil-ḥaqiوَلَاআর নাwalāيَزْنُونَ ۚব্যভিচার করেyaznūnaوَمَنএবং যেwamanيَفْعَلْকরবেyafʿalذَٰلِكَএটাdhālikaيَلْقَঅর্জন করবেyalqaأَثَامًۭاপাপathāman٦٨
তারা আল্লাহর সাথে অন্য কোন ইলাহকে ডাকে না। আর যথার্থতা ব্যতীত কোন প্রাণ হত্যা করে না যা আল্লাহ নিষিদ্ধ করেছেন আর তারা ব্যভিচার করে না। আর যে এগুলো করে সে শাস্তির সাক্ষাৎ লাভ করবে।
২৫:৬৯
يُضَـٰعَفْদ্বিগুণ করা হবেyuḍāʿafلَهُতার জন্যইlahuٱلْعَذَابُশাস্তিl-ʿadhābuيَوْمَদিনেyawmaٱلْقِيَـٰمَةِক্বিয়ামাতেরl-qiyāmatiوَيَخْلُدْএবং স্থায়ী হবেwayakhludفِيهِۦতার মধ্যেfīhiمُهَانًاহীন অবস্থায়muhānan٦٩
ক্বিয়ামতের দিন তার শাস্তি দ্বিগুণ করা হবে আর সে সেখানে লাঞ্ছিত হয়ে চিরবাস করবে।
২৫:৭০
إِلَّاতবেেillāمَنযেmanتَابَতওবা করবেtābaوَءَامَنَও ঈমান আনবেwaāmanaوَعَمِلَও কাজ করবেwaʿamilaعَمَلًۭاকর্মʿamalanصَـٰلِحًۭاসৎṣāliḥanفَأُو۟لَـٰٓئِكَতখন ঐসব লোকদেরকেfa-ulāikaيُبَدِّلُপরিবর্তন করে দিবেনyubaddiluٱللَّهُআল্লাহl-lahuسَيِّـَٔاتِهِمْতাদের অন্যায়কেsayyiātihimحَسَنَـٰتٍۢ ۗভালোয়ḥasanātinوَكَانَআর হলেনwakānaٱللَّهُআল্লাহl-lahuغَفُورًۭاক্ষমাশীলghafūranرَّحِيمًۭاপরম দয়ালুraḥīman٧٠
তবে তারা নয় যারা তাওবাহ করবে, ঈমান আনবে, আর সৎ কাজ করবে। আল্লাহ এদের পাপগুলোকে পুণ্যে পরিবর্তিত করে দেবেন; আল্লাহ বড়ই ক্ষমাশীল, বড়ই দয়ালু।
২৫:৭১
وَمَنএবং যেwamanتَابَতওবা করেtābaوَعَمِلَও কাজ করেwaʿamilaصَـٰلِحًۭاসৎṣāliḥanفَإِنَّهُۥতখন নিশ্চয়ই সেfa-innahuيَتُوبُফিরে আসেyatūbuإِلَىদিকেilāٱللَّهِআল্লাহরl-lahiمَتَابًۭاঅনুতপ্ত হয়েmatāban٧١
আর যে ব্যক্তি তাওবাহ করে আর সৎকাজ করে, সে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে- পূর্ণ প্রত্যাবর্তন।
২৫:৭২
وَٱلَّذِينَএবং যারাwa-alladhīnaلَاনাيَشْهَدُونَসাক্ষ্য দেয়yashhadūnaٱلزُّورَমিথ্যারl-zūraوَإِذَاএবং যখনwa-idhāمَرُّوا۟অতিক্রম করেmarrūبِٱللَّغْوِপাশ দিয়ে কোন অর্থহীন বিষয়কেbil-laghwiمَرُّوا۟তারা অতিক্রম করেmarrūكِرَامًۭاভদ্রভাবেkirāman٧٢
আর যারা মিথ্যে সাক্ষ্য দেয় না, আর বেহুদা কর্মকান্ডের পাশ দিয়ে অতিক্রম করলে সসম্মানে পাশ কাটিয়ে চলে যায়।
২৫:৭৩
وَٱلَّذِينَএবং তাদেরকেwa-alladhīnaإِذَاযখনidhāذُكِّرُوا۟স্মরণ করানো হয়dhukkirūبِـَٔايَـٰتِপ্রতি আয়াতগুলোরbiāyātiرَبِّهِمْতাদের রবেরrabbihimلَمْনাlamيَخِرُّوا۟তারা পড়ে থাকেyakhirrūعَلَيْهَاতার উপরʿalayhāصُمًّۭاঅন্ধṣummanوَعُمْيَانًۭاও বধির হয়েwaʿum'yānan٧٣
আর তাদেরকে তাদের প্রতিপালকের আয়াত স্মরণ করিয়ে দেয়া হলে যারা তার প্রতি বধির ও অন্ধের ন্যায় আচরণ করে না (শুনেও শুনে না, দেখেও দেখে না- এমন করে না)।
২৫:৭৪
وَٱلَّذِينَএবং যারাwa-alladhīnaيَقُولُونَবলেyaqūlūnaرَبَّنَا"হে আমাদের রবrabbanāهَبْতুমি দাওhabلَنَاজন্যে আমাদেরlanāمِنْথেকেminأَزْوَٰجِنَاআমাদের স্ত্রীদেরকেazwājināوَذُرِّيَّـٰتِنَاএবং আমাদের বংশধরদেরকেwadhurriyyātināقُرَّةَশীতলতা (অর্থাৎ শান্তি)qurrataأَعْيُنٍۢচোখেরaʿyuninوَٱجْعَلْنَاএবং আমাদেরকে বানাওwa-ij'ʿalnāلِلْمُتَّقِينَজন্যে মুত্তাকীদেরlil'muttaqīnaإِمَامًاনেতা"imāman٧٤
আর যারা প্রার্থনা করে : হে আমাদের প্রতিপালক! আমাদেরকে এমন স্ত্রী ও সন্তানাদি দান কর যারা আমাদের চোখ জুড়িয়ে দেয় আর আমাদেরকে মুত্তাকীদের নেতা বানিয়ে দাও।
২৫:৭৫
أُو۟لَـٰٓئِكَঐসব লোকদেরকেulāikaيُجْزَوْنَতাদেরকে প্রতিদান দেয়া হবেyuj'zawnaٱلْغُرْفَةَউচ্চতম কক্ষl-ghur'fataبِمَاযা এ কারণেbimāصَبَرُوا۟তারা ধৈর্য ধরেছেṣabarūوَيُلَقَّوْنَও তারা পাবেwayulaqqawnaفِيهَاতার মধ্যেfīhāتَحِيَّةًۭঅভিবাদনtaḥiyyatanوَسَلَـٰمًاও সালামwasalāman٧٥
এদেরকেই তাদের ধৈর্যধারণের কারণে জান্নাতের সুউচ্চ স্থান দান ক’রে পুরস্কৃত করা হবে। সেখানে তাদেরকে অভ্যর্থনা জানানো হবে সংবর্ধনা ও সালাম জানিয়ে।
২৫:৭৬
خَـٰلِدِينَচিরস্থায়ী হবেkhālidīnaفِيهَا ۚতার মধ্যেfīhāحَسُنَتْকত উত্তম হবেḥasunatمُسْتَقَرًّۭاবিশ্রামাগারmus'taqarranوَمُقَامًۭاআর (কত উত্তম) বাসস্থানwamuqāman٧٦
সেখানে তারা চিরকাল থাকবে, আবাসস্থল ও অবস্থানস্থল হিসেবে তা কতই না উৎকৃষ্ট!
২৫:৭৭
قُلْ(হে নাবী) বলোqulمَا"নাيَعْبَؤُا۟ভ্রুক্ষেপ করেন তিনিyaʿba-uبِكُمْপ্রতি তোমাদেরbikumرَبِّىআমার রবrabbīلَوْلَاযদি নাlawlāدُعَآؤُكُمْ ۖতোমাদের প্রার্থনা (হয় তাঁর কাছে)duʿāukumفَقَدْনিশ্চয়ই (এখন)faqadكَذَّبْتُمْতোমরা অস্বীকার করেছোkadhabtumفَسَوْفَফলে অতিশীঘ্রইfasawfaيَكُونُহবেyakūnuلِزَامًۢاস্থায়ী অনিবার্য (শাস্তি)"lizāman٧٧
(কাফিরদেরকে) বল : ‘তোমাদের ব্যাপারে আমার প্রতিপালকের কী প্রয়োজন পড়েছে তোমরা যদি তাঁকে না ডাকো? তোমরা তো তাঁকে অস্বীকার করেছ, কাজেই শীঘ্রই তোমাদের উপর এসে পড়বে অপ্রতিরোধ্য (শাস্তি)।