৬৫
আত-তালাক
الطلاق
সূরা আত-তালাক (الطلاق) পবিত্র কুরআনের ৬৫ নম্বর অধ্যায় — মদীনা সূরা, যাতে ১২ টি আয়াত রয়েছে। মাদানী সূরাগুলো মদিনায় হিজরতের পরে নাজিল হয়েছিল এবং বেশি করে ইবাদত, বিধি-বিধান ও মুসলিম সমাজের জীবন নিয়ে আলোচনা করে।
বুকমার্ক (0)
এখনো কোনো বুকমার্ক নেই। যেকোনো আয়াতের পাশে বুকমার্ক আইকনে ক্লিক করে সংরক্ষণ করুন।
বিসমিল্লাহ
بِسْمِনামেbis'miٱللَّهِআল্লাহ (র)l-lahiٱلرَّحْمَـٰنِপরম করুণাময়l-raḥmāniٱلرَّحِيمِঅসীম দয়ালুl-raḥīmi
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে
৬৫:১
يَـٰٓأَيُّهَاহেyāayyuhāٱلنَّبِىُّনবীl-nabiyuإِذَاযখনidhāطَلَّقْتُمُতোমরা তালাক দাওṭallaqtumuٱلنِّسَآءَস্ত্রীদেরl-nisāaفَطَلِّقُوهُنَّঅতঃপর তাদের তোমরা তালাক দাওfaṭalliqūhunnaلِعِدَّتِهِنَّতাদের ইদ্দতের জন্যliʿiddatihinnaوَأَحْصُوا۟ও তোমরা গণনা করwa-aḥṣūٱلْعِدَّةَ ۖইদ্দতl-ʿidataوَٱتَّقُوا۟এবং তোমরা ভয় করwa-ittaqūٱللَّهَআল্লাহকেl-lahaرَبَّكُمْ ۖতোমাদের রবrabbakumلَاনাlāتُخْرِجُوهُنَّতাদের তোমরা বের করোtukh'rijūhunnaمِنۢথেকেminبُيُوتِهِنَّতাদের ঘরগুলোbuyūtihinnaوَلَاএবং নাwalāيَخْرُجْنَতারা বের হবেyakhruj'naإِلَّآতবেillāأَنযদিanيَأْتِينَতারা লিপ্ত হয়yatīnaبِفَـٰحِشَةٍۢঅশ্লীলতায়bifāḥishatinمُّبَيِّنَةٍۢ ۚসুস্পষ্ট (অন্য কথা)mubayyinatinوَتِلْكَও এসবwatil'kaحُدُودُসীমাসমূহḥudūduٱللَّهِ ۚআল্লাহরl-lahiوَمَنএবং যেwamanيَتَعَدَّলংঘন করেyataʿaddaحُدُودَসীমানাসমূহḥudūdaٱللَّهِআল্লাহরl-lahiفَقَدْনিশ্চয় অতঃপরfaqadظَلَمَযুলম করেẓalamaنَفْسَهُۥ ۚতার নিজের (উপর)nafsahuلَاনাlāتَدْرِىতুমি জানtadrīلَعَلَّসম্ভবতঃlaʿallaٱللَّهَআল্লাহl-lahaيُحْدِثُসৃষ্টি করবেনyuḥ'dithuبَعْدَপরbaʿdaذَٰلِكَএরdhālikaأَمْرًۭا(কোন) অবস্থাamran١
হে নবী! তোমরা যখন স্ত্রীদেরকে তালাক দিতে চাও তখন তাদেরকে তালাক দাও তাদের ‘ইদ্দাতের প্রতি লক্ষ্য রেখে, আর ‘ইদ্দাতের হিসাব সঠিকভাবে গণনা করবে, (তালাক দেয়া ও ‘ইদ্দাত পালন সংক্রান্ত শারী‘আতের বিধি-বিধান পালনে) তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহকে ভয় কর। তাদেরকে তাদের বাসগৃহ থেকে বের করে দিও না, আর তারা নিজেরাও যেন বের হয়ে না যায়, যদি না তারা স্পষ্ট অশ্লীলতায় লিপ্ত হয়। এগুলো আল্লাহর সীমারেখা। যে কেউ আল্লাহর সীমারেখা লঙ্ঘন করে, সে নিজের উপরই যুলম করে। তোমরা জান না, আল্লাহ হয়তো এরপরও (স্বামী-স্ত্রীর মধ্যে সমঝোতার) কোন উপায় বের করে দিবেন।
৬৫:২
فَإِذَاযখন অতঃপরfa-idhāبَلَغْنَতারা পৌঁছেbalaghnaأَجَلَهُنَّতাদের সময়কালেajalahunnaفَأَمْسِكُوهُنَّতাদের রাখতে তখন তোমরাfa-amsikūhunnaبِمَعْرُوفٍযথাবিধিbimaʿrūfinأَوْবাawفَارِقُوهُنَّতাদের তোমরা পৃথক করবেfāriqūhunnaبِمَعْرُوفٍۢযথাবিধিbimaʿrūfinوَأَشْهِدُوا۟ও তোমরা সাক্ষী রাখwa-ashhidūذَوَىْআছেdhawayعَدْلٍۢন্যায়পরায়ণ দু'জনʿadlinمِّنكُمْতোমাদের মধ্য থেকেminkumوَأَقِيمُوا۟ও তোমরা সঠিক দিওwa-aqīmūٱلشَّهَـٰدَةَসাক্ষীl-shahādataلِلَّهِ ۚআল্লাহর জন্যেlillahiذَٰلِكُمْএসবdhālikumيُوعَظُনসিহত করা হচ্ছেyūʿaẓuبِهِۦএ দিয়েbihiمَنযেmanكَانَছিলkānaيُؤْمِنُবিশ্বাস করেyu'minuبِٱللَّهِআল্লাহর উপরbil-lahiوَٱلْيَوْمِও দিনেরwal-yawmiٱلْـَٔاخِرِ ۚশেষl-ākhiriوَمَنএবং যেwamanيَتَّقِভয় করেyattaqiٱللَّهَআল্লাহকেl-lahaيَجْعَلতিনি করে দেনyajʿalلَّهُۥতার জন্যেlahuمَخْرَجًۭاনিস্কৃতির পথmakhrajan٢
অতঃপর যখন তাদের (‘ইদ্দাতের) সময়কাল এসে যায়, তখন তাদেরকে ভালভাবে (স্ত্রী হিসেবে) রেখে দাও, অথবা ভালভাবে তাদেরকে বিচ্ছিন্ন করে দাও। আর তোমাদের মধ্যেকার দু’জন ন্যায়পরায়ণ লোককে সাক্ষী রাখ। তোমরা আল্লাহর জন্য সঠিকভাবে সাক্ষ্য দাও। এর দ্বারা তোমাদেরকে উপদেশ দেয়া হচ্ছে যারা আল্লাহ ও আখিরাত দিবসের প্রতি ঈমান রাখে। যে কেউ আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য (সমস্যা থেকে উদ্ধার পাওয়ার) কোন না কোন পথ বের করে দিবেন।
৬৫:৩
وَيَرْزُقْهُও তাকে রিজিক দেনwayarzuq'huمِنْথেকেminحَيْثُযেখানḥaythuلَاনাlāيَحْتَسِبُ ۚসে ধারণাও করেyaḥtasibuوَمَنএবং যেwamanيَتَوَكَّلْভরসা করেyatawakkalعَلَىউপরʿalāٱللَّهِআল্লাহরl-lahiفَهُوَসে অতঃপরfahuwaحَسْبُهُۥٓ ۚতার জন্যে যথেষ্টḥasbuhuإِنَّনিশ্চয়innaٱللَّهَআল্লাহl-lahaبَـٰلِغُঅর্জনকারীbālighuأَمْرِهِۦ ۚতার কাজamrihiقَدْনিশ্চয়qadجَعَلَবানিয়েছেনjaʿalaٱللَّهُআল্লাহl-lahuلِكُلِّসব জন্যেlikulliشَىْءٍۢকিছুরshayinقَدْرًۭاনির্দিষ্ট মাত্রাqadran٣
আর তাকে রিযক দিবেন (এমন উৎস) থেকে যা সে ধারণাও করতে পারে না। যে কেউ আল্লাহর উপর ভরসা করে, তবে তার জন্য তিনিই যথেষ্ট। আল্লাহ নিজের কাজ সম্পূর্ণ করবেনই। আল্লাহ প্রতিটি জিনিসের জন্য করেছেন একটা সুনির্দিষ্ট মাত্রা।
৬৫:৪
وَٱلَّـٰٓـِٔىএবং যারাwa-allāīيَئِسْنَনিরাশ হয়েছেya-is'naمِنَহতেminaٱلْمَحِيضِহায়েযl-maḥīḍiمِنমধ্য হতেminنِّسَآئِكُمْতোমাদের স্ত্রীদেরnisāikumإِنِযদিiniٱرْتَبْتُمْতোমরা সন্দেহ করir'tabtumفَعِدَّتُهُنَّতাদের ইদ্দত তবেfaʿiddatuhunnaثَلَـٰثَةُতিনthalāthatuأَشْهُرٍۢমাসashhurinوَٱلَّـٰٓـِٔىএবং (তাদের জন্যও) যাদেরwa-allāīلَمْনাইlamيَحِضْنَ ۚহায়েজ হয়yaḥiḍ'naوَأُو۟لَـٰتُএবং যারাwa-ulātuٱلْأَحْمَالِএবং গর্ভবতীদেরl-aḥmāliأَجَلُهُنَّতাদের সময়কালajaluhunnaأَنপর্যন্তanيَضَعْنَপ্রসব করাyaḍaʿnaحَمْلَهُنَّ ۚতাদের গর্ভḥamlahunnaوَمَنএবং যেwamanيَتَّقِভয় করেyattaqiٱللَّهَআল্লাহকেl-lahaيَجْعَلকরেছেনyajʿalلَّهُۥতার জন্যেlahuمِنْমধ্য হতেminأَمْرِهِۦতার কাজamrihiيُسْرًۭاসহজyus'ran٤
তোমাদের যে সব স্ত্রীগণ মাসিক ঋতু আসার বয়স অতিক্রম করেছে তাদের (‘ইদ্দাতের) ব্যাপারে যদি তোমাদের সন্দেহ সৃষ্টি হয়, সেক্ষেত্রে তাদের ‘ইদ্দাতকাল তিন মাস, আর যারা (অল্প বয়স্কা হওয়ার কারণে) এখনও ঋতুবতী হয়নি (এ নিয়ম) তাদের জন্যও। আর গর্ভবতী স্ত্রীদের ‘ইদ্দাতকাল তাদের সন্তান প্রসব পর্যন্ত। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার কাজ সহজ করে দেন।
৬৫:৫
ذَٰلِكَএটাdhālikaأَمْرُবিধানamruٱللَّهِআল্লাহরl-lahiأَنزَلَهُۥٓতা নাযিল করেছেনanzalahuإِلَيْكُمْ ۚতোমাদের প্রতিilaykumوَمَنএবং যেwamanيَتَّقِভয় করেyattaqiٱللَّهَআল্লাহকেl-lahaيُكَفِّرْমোচন করবেনyukaffirعَنْهُতার থেকেʿanhuسَيِّـَٔاتِهِۦতার পাপসমূহsayyiātihiوَيُعْظِمْও মহান করবেনwayuʿ'ẓimلَهُۥٓতার জন্যেlahuأَجْرًاপুরস্কারajran٥
এটা আল্লাহর হুকুম যা তিনি তোমাদের উপর অবতীর্ণ করেছেন। যে কেউ আল্লাহকে ভয় করে, আল্লাহ তার পাপ মোচন করে দিবেন, আর তার প্রতিফলকে বিশাল বিস্তৃত করে দিবেন।
৬৫:৬
أَسْكِنُوهُنَّতাদের বাস করতে দাওaskinūhunnaمِنْমধ্য হতেminحَيْثُযেখানেḥaythuسَكَنتُمতোমরা বাস করsakantumمِّنথেকেminوُجْدِكُمْতোমাদের সামর্থwuj'dikumوَلَاএবং নাwalāتُضَآرُّوهُنَّতাদের তোমরা কষ্ট দিওtuḍārrūhunnaلِتُضَيِّقُوا۟সঙ্কটে ফেলবার জন্যেlituḍayyiqūعَلَيْهِنَّ ۚতাদেরকেʿalayhinnaوَإِنএবং যদিwa-inكُنَّতারা হয়kunnaأُو۟لَـٰتِযারাulātiحَمْلٍۢগর্ভবতীḥamlinفَأَنفِقُوا۟তোমরা খরচ তবে করfa-anfiqūعَلَيْهِنَّতাদের উপরʿalayhinnaحَتَّىٰযতক্ষণ নাḥattāيَضَعْنَপ্রসব করেyaḍaʿnaحَمْلَهُنَّ ۚতাদের গর্ভḥamlahunnaفَإِنْযদি অতঃপরfa-inأَرْضَعْنَতারা দুধপান করায়arḍaʿnaلَكُمْতোমাদের (বাচ্চাদের)কেlakumفَـَٔاتُوهُنَّতাদের দাও তবে তোমরাfaātūhunnaأُجُورَهُنَّ ۖতাদের পারিশ্রমিকাদিujūrahunnaوَأْتَمِرُوا۟ও তোমরা পরামর্শ করwatamirūبَيْنَكُمতোমাদের মাঝেbaynakumبِمَعْرُوفٍۢ ۖসংগতভাবেbimaʿrūfinوَإِنএবং যদিwa-inتَعَاسَرْتُمْতোমরা পরস্পরে কঠোরতা করtaʿāsartumفَسَتُرْضِعُস্তন্য দিবে তবেfasatur'ḍiʿuلَهُۥٓতার জন্যে্যেlahuأُخْرَىٰঅন্য (নারী)ukh'rā٦
(‘ইদ্দাতকালে) নারীদেরকে সেভাবেই বসবাস করতে দাও যেভাবে তোমরা বসবাস কর তোমাদের সামর্থ্য অনুযায়ী, তাদেরকে সংকটে ফেলার জন্য তাদেরকে জ্বালাতন করো না। তারা যদি গর্ভবতী হয়ে থাকে, তবে তারা সন্তান প্রসব না করা পর্যন্ত তাদের ব্যয়ভার বহন কর। অতঃপর তারা যদি তোমাদের সন্তানকে দুধ পান করায়, তবে তাদেরকে তাদের পারিশ্রমিক দাও। (দুধ পান করানোর ব্যাপারে) ন্যায়সঙ্গতভাবে নিজেদের মধ্যে পরামর্শ করে লও। আর (দুধ পান করানোর ব্যাপার নিয়ে) তোমরা যদি একে অপরের প্রতি কড়াকড়ি করতেই থাক, তাহলে (এ অবস্থা থেকে রেহাই পাওয়ার জন্য) অপর কোন স্ত্রীলোক সন্তানকে দুধ পান করাবে।
৬৫:৭
لِيُنفِقْখরচ যেন করেliyunfiqذُوআছেdhūسَعَةٍۢসচ্ছল ব্যক্তিsaʿatinمِّنঅনুযায়ীminسَعَتِهِۦ ۖতার সচ্ছলতাsaʿatihiوَمَنএবং যারwamanقُدِرَসীমিত করা হয়েছেqudiraعَلَيْهِতার উপরʿalayhiرِزْقُهُۥতার রিযকriz'quhuفَلْيُنفِقْসে খরচ অতঃপর করবেfalyunfiqمِمَّآযা (তা) থেকেmimmāءَاتَىٰهُতাকে দিয়েছেনātāhuٱللَّهُ ۚআল্লাহl-lahuلَاনাlāيُكَلِّفُকষ্ট দেনyukallifuٱللَّهُআল্লাহl-lahuنَفْسًاকোন ব্যক্তিকেnafsanإِلَّاএছাড়াillāمَآযাmāءَاتَىٰهَا ۚতাকে দিয়েছেনātāhāسَيَجْعَلُদিবেন শীঘ্রইsayajʿaluٱللَّهُআল্লাহl-lahuبَعْدَপরbaʿdaعُسْرٍۢকষ্টেরʿus'rinيُسْرًۭاস্বস্তিyus'ran٧
সচ্ছল ব্যক্তি তার সচ্ছলতা অনুসারে ব্যয় করবে। আর যার রিযক সীমিত করা হয়েছে, সে ব্যয় করবে আল্লাহ তাকে যা দিয়েছেন তাত্থেকে। আল্লাহ যাকে যতটা দিয়েছেন তার অতিরিক্ত বোঝা তার উপর চাপান না। আল্লাহ কষ্টের পর আরাম দিবেন।
৬৫:৮
وَكَأَيِّنএবং কতwaka-ayyinمِّنথেকেminقَرْيَةٍজনপদqaryatinعَتَتْঅমান্য করেছিলʿatatعَنْবিপক্ষেʿanأَمْرِনির্দেশamriرَبِّهَاতার রবেরrabbihāوَرُسُلِهِۦও তাঁর রসূলদেরwarusulihiفَحَاسَبْنَـٰهَاতার আমরা হিসাব অতঃপর নিয়েছিfaḥāsabnāhāحِسَابًۭاহিসাবḥisābanشَدِيدًۭاকঠোরshadīdanوَعَذَّبْنَـٰهَاও তার আমরা শাস্তি দিয়েছিwaʿadhabnāhāعَذَابًۭاশাস্তিʿadhābanنُّكْرًۭاভীষণnuk'ran٨
কত জনপদ তাদের প্রতিপালকের আর তাঁর রসূলদের হুকুম অমান্য করেছে। ফলে আমরা তাদের থেকে কঠিনভাবে প্রতিশোধ নিয়েছি আর তাদেরকে ‘আযাব দিয়েছি কঠিন ‘আযাব।
৬৫:৯
فَذَاقَتْস্বাদ নিয়েছে অতঃপরfadhāqatوَبَالَকুফলেরwabālaأَمْرِهَاতার কাজেরamrihāوَكَانَএবং হলwakānaعَـٰقِبَةُপরিণামʿāqibatuأَمْرِهَاতার কাজেরamrihāخُسْرًاক্ষতিkhus'ran٩
তারা তাদের কৃতকর্মের খারাপ প্রতিফল আস্বাদন করল, ধ্বংসই হল তাদের কাজের পরিণতি।
৬৫:১০
أَعَدَّপ্রস্তুত রেখেছেনaʿaddaٱللَّهُআল্লাহl-lahuلَهُمْতাদের জন্যেlahumعَذَابًۭاআযাবʿadhābanشَدِيدًۭا ۖকঠিনshadīdanفَٱتَّقُوا۟অতএব তোমরা ভয় করfa-ittaqūٱللَّهَআল্লাহকেl-lahaيَـٰٓأُو۟لِىহেyāulīٱلْأَلْبَـٰبِবোধসম্পন্নরাl-albābiٱلَّذِينَযারাalladhīnaءَامَنُوا۟ ۚঈমান এনেছেāmanūقَدْনিশ্চয়qadأَنزَلَঅবতীর্ণ করেছেনanzalaٱللَّهُআল্লাহl-lahuإِلَيْكُمْতোমাদের প্রতিilaykumذِكْرًۭاউপদেশdhik'ran١٠
আল্লাহ তাদের জন্য কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন। অতএব হে জ্ঞানবুদ্ধিসম্পন্ন মানুষেরা! যারা ঈমান এনেছ তোমরা আল্লাহকে ভয় কর। আল্লাহ তোমাদের প্রতি অবতীর্ণ করেছেন উপদেশ।
৬৫:১১
رَّسُولًۭاরসূলrasūlanيَتْلُوا۟পাঠ করেনyatlūعَلَيْكُمْতোমাদের নিকটʿalaykumءَايَـٰتِআয়াতগুলোāyātiٱللَّهِআল্লাহরl-lahiمُبَيِّنَـٰتٍۢসুস্পষ্টmubayyinātinلِّيُخْرِجَবের করার জন্যেliyukh'rijaٱلَّذِينَ(তাদের) যারাalladhīnaءَامَنُوا۟ঈমান এনেছেāmanūوَعَمِلُوا۟ও কাজ করেছেwaʿamilūٱلصَّـٰلِحَـٰتِনেকীসমূহl-ṣāliḥātiمِنَথেকেminaٱلظُّلُمَـٰتِঅন্ধকারাদিl-ẓulumātiإِلَىদিকেilāٱلنُّورِ ۚআলোরl-nūriوَمَنএবং যেwamanيُؤْمِنۢঈমান আনবেyu'minبِٱللَّهِআল্লাহর উপরbil-lahiوَيَعْمَلْও কাজ করবেwayaʿmalصَـٰلِحًۭاনেকṣāliḥanيُدْخِلْهُতাকে প্রবেশ করাবেন তিনিyud'khil'huجَنَّـٰتٍۢজান্নাতেjannātinتَجْرِىপ্রবাহিত হয়tajrīمِنথেকেminتَحْتِهَاতারা পাদদেশtaḥtihāٱلْأَنْهَـٰرُঝর্ণাধারাসমূহl-anhāruخَـٰلِدِينَবসবাসকারী স্থায়ীভাবেkhālidīnaفِيهَآতার মধ্যেfīhāأَبَدًۭا ۖচিরকালabadanقَدْনিশ্চয়qadأَحْسَنَঅতি উত্তম করেছেনaḥsanaٱللَّهُআল্লাহl-lahuلَهُۥতার জন্যেlahuرِزْقًاরিযকriz'qan١١
(তদুপরি তিনি পাঠিয়েছেন) একজন রসূল যে তোমাদের কাছে আল্লাহর স্পষ্ট আয়াত পাঠ করে, যারা ঈমান আনে আর সৎ কাজ করে তাদেরকে গাঢ় অন্ধকার থেকে আলোতে আনার জন্য। আর যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনবে আর সৎ কাজ করবে, তিনি তাকে দাখিল করবেন জান্নাতে যার নীচ দিয়ে বয়ে চলেছে নির্ঝরিণী। তাতে তারা চিরকাল সর্বকাল থাকবে। আল্লাহ তার জন্য অতি উত্তম রিযকের ব্যবস্থা করে রেখেছেন।
৬৫:১২
ٱللَّهُআল্লাহal-lahuٱلَّذِى(তিনিই) যিনিalladhīخَلَقَসৃষ্টি করেছেনkhalaqaسَبْعَসাতsabʿaسَمَـٰوَٰتٍۢআসমানsamāwātinوَمِنَও পর্যায় হতেwaminaٱلْأَرْضِপৃথিবীরl-arḍiمِثْلَهُنَّতাদের অনুরূপmith'lahunnaيَتَنَزَّلُনাযিল হয়yatanazzaluٱلْأَمْرُনির্দেশl-amruبَيْنَهُنَّতাদের মাঝেbaynahunnaلِتَعْلَمُوٓا۟তোমরা জান যেনlitaʿlamūأَنَّযেannaٱللَّهَআল্লাহl-lahaعَلَىٰউপরʿalāكُلِّসবkulliشَىْءٍۢকিছুরshayinقَدِيرٌۭক্ষমতাবানqadīrunوَأَنَّও বাস্তবিকইwa-annaٱللَّهَআল্লাহl-lahaقَدْনিশ্চয়qadأَحَاطَপরিবেষ্টন করে রেখেছেনaḥāṭaبِكُلِّসবbikulliشَىْءٍকিছুকেshayinعِلْمًۢاজ্ঞানেʿil'man١٢
আল্লাহই সাত আসমান বানিয়েছেন আর ওগুলোর মত পৃথিবীও, সবগুলোর মাঝে (অর্থাৎ সকল আসমানে আর সকল যমীনে) নেমে আসে আল্লাহর নির্দেশ যাতে তোমরা জানতে পার যে, আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান আর আল্লাহ (স্বীয়) জ্ঞানে সব কিছুকে ঘিরে রেখেছেন।
—
—
—
—
লোড হচ্ছে…