৬৪
আত-তাগাবুন
التغابن
সূরা আত-তাগাবুন (التغابن) পবিত্র কুরআনের ৬৪ নম্বর অধ্যায় — মদীনা সূরা, যাতে ১৮ টি আয়াত রয়েছে। মাদানী সূরাগুলো মদিনায় হিজরতের পরে নাজিল হয়েছিল এবং বেশি করে ইবাদত, বিধি-বিধান ও মুসলিম সমাজের জীবন নিয়ে আলোচনা করে।
বুকমার্ক (0)
এখনো কোনো বুকমার্ক নেই। যেকোনো আয়াতের পাশে বুকমার্ক আইকনে ক্লিক করে সংরক্ষণ করুন।
বিসমিল্লাহ
بِسْمِনামেbis'miٱللَّهِআল্লাহ (র)l-lahiٱلرَّحْمَـٰنِপরম করুণাময়l-raḥmāniٱلرَّحِيمِঅসীম দয়ালুl-raḥīmi
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে
৬৪:১
يُسَبِّحُমহিমা ঘোষণা করেyusabbiḥuلِلَّهِআল্লাহ্র জন্যেlillahiمَاযাmāفِىমধ্যেfīٱلسَّمَـٰوَٰتِআসমানসমূহেরl-samāwātiوَمَاও যাwamāفِىমধ্যে (আছে)fīٱلْأَرْضِ ۖপৃথিবীরl-arḍiلَهُতাঁরই জন্যেlahuٱلْمُلْكُসার্বভৌমত্বl-mul'kuوَلَهُও তাঁর জন্যেইwalahuٱلْحَمْدُ ۖসব প্রশংসাl-ḥamduوَهُوَও তিনিইwahuwaعَلَىٰউপরʿalāكُلِّসবkulliشَىْءٍۢকিছুরshayinقَدِيرٌক্ষমতাবানqadīrun١
যা কিছু আসমানে আছে আর যা কিছু যমীনে আছে সবই আল্লাহর প্রশংসা ও মহিমা ঘোষণা করছে। রাজত্ব তাঁরই, প্রশংসা তাঁরই, আর তিনি সব কিছুর উপর ক্ষমতাবান।
৬৪:২
هُوَতিনিইhuwaٱلَّذِىযিনিalladhīخَلَقَكُمْতোমাদের সৃষ্টি করেছেনkhalaqakumفَمِنكُمْঅতঃপর তোমাদের মধ্যেfaminkumكَافِرٌۭ(কেউ) কাফিরkāfirunوَمِنكُمআবার তোমাদের মধ্যেwaminkumمُّؤْمِنٌۭ ۚ(কেউ) মু'মিনmu'minunوَٱللَّهُএবং আল্লাহ্wal-lahuبِمَاযা কিছুbimāتَعْمَلُونَতোমরা কাজ করtaʿmalūnaبَصِيرٌসব দেখেনbaṣīrun٢
তিনিই তোমাদেরকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাদের মধ্যে কেউ কাফির, কেউ মু’মিন; তোমরা যা কর আল্লাহ তা দেখেন।
৬৪:৩
خَلَقَতিনি সৃষ্টি করেছেনkhalaqaٱلسَّمَـٰوَٰتِআকাশসমূহl-samāwātiوَٱلْأَرْضَও পৃথিবীকেwal-arḍaبِٱلْحَقِّযথাযথভাবেbil-ḥaqiوَصَوَّرَكُمْও তোমাদের আকৃতি দিয়েছেনwaṣawwarakumفَأَحْسَنَঅতঃপর অতি উত্তম করেছেনfa-aḥsanaصُوَرَكُمْ ۖতোমাদের আকৃতি গুলোṣuwarakumوَإِلَيْهِএবং তাঁরই নিকটwa-ilayhiٱلْمَصِيرُপ্রত্যাবর্তন স্থলl-maṣīru٣
তিনি (বিশেষ উদ্দেশ্যে) সত্যিকারভাবে আসমান ও যমীন সৃষ্টি করেছেন, তিনি তোমাদেরকে আকৃতি দিয়েছেন, অতঃপর তোমাদের আকৃতি সুন্দর করেছেন আর (সব্বাইকে) ফিরে যেতে হবে তাঁরই দিকে।
৬৪:৪
يَعْلَمُতিনি জানেনyaʿlamuمَاযাmāفِىমধ্যেfīٱلسَّمَـٰوَٰتِআকাশ জগতেরl-samāwātiوَٱلْأَرْضِও পৃৃথিবীরwal-arḍiوَيَعْلَمُও তিনি জানেনwayaʿlamuمَاযাmāتُسِرُّونَতোমরা গোপনtusirrūnaوَمَاও যাwamāتُعْلِنُونَ ۚতোমরা প্রকাশ করtuʿ'linūnaوَٱللَّهُএবং আল্লাহ্wal-lahuعَلِيمٌۢখুব জানেনʿalīmunبِذَاتِঅবস্থা সম্পর্কেbidhātiٱلصُّدُورِঅন্তরসমূহেরl-ṣudūri٤
তিনি জানেন যা কিছু আসমান ও যমীনে আছে, আর তিনি জানেন যা তোমরা গোপন কর আর প্রকাশ কর। অন্তরের বিষয়াদি সম্পর্কে তিনি পূর্ণরূপে অবগত।
৬৪:৫
أَلَمْনাই কিalamيَأْتِكُمْতোমাদের কাছে আসেyatikumنَبَؤُا۟খবরnaba-uٱلَّذِينَযারাalladhīnaكَفَرُوا۟কুফরি করেছিলkafarūمِنমধ্য হতেminقَبْلُইতিপূর্বেqabluفَذَاقُوا۟অতঃপর তারা স্বাদ নিয়েছেfadhāqūوَبَالَকুফলwabālaأَمْرِهِمْতাদের কাজেরamrihimوَلَهُمْএবং তাদের জন্যেwalahumعَذَابٌআযাবʿadhābunأَلِيمٌۭযন্ত্রনাদায়কalīmun٥
ইতোপূর্বে যারা কুফরী করেছিল তাদের খবর কি তোমার কাছে পৌঁছেছে? তারা তাদের মন্দ কর্মের ফল আস্বাদন করেছে, আর তাদের জন্য আছে মর্মান্তিক ‘আযাব।
৬৪:৬
ذَٰلِكَএটাdhālikaبِأَنَّهُۥএ জন্যে যেbi-annahuكَانَت(ছিল)kānatتَّأْتِيهِمْতাদের কাছে আসতোtatīhimرُسُلُهُمতাদের রাসূলগণrusuluhumبِٱلْبَيِّنَـٰتِস্পষ্ট নিদর্শনাদিসহbil-bayinātiفَقَالُوٓا۟অতঃপর তারা বলেছিলfaqālūأَبَشَرٌۭ"মানুষই কিabasharunيَهْدُونَنَاআমাদেরকে পথ দেখাবে"yahdūnanāفَكَفَرُوا۟এভাবে তারা কুফরি করলfakafarūوَتَوَلَّوا۟ ۚও তারা মুখ ফিরালোwatawallawوَّٱسْتَغْنَىও বেপরোয়া হলেনwa-is'taghnāٱللَّهُ ۚআল্লাহ্l-lahuوَٱللَّهُএবং আল্লাহ্wal-lahuغَنِىٌّপরোয়াহীনghaniyyunحَمِيدٌۭসুপ্রশংসিতḥamīdun٦
এর কারণ এই যে, তাদের কাছে তাদের রসূলগণ স্পষ্ট নিদর্শনসহ এসেছিল, তখন তারা বলেছিল, ‘(আমাদের মতই) মানুষ কি আমাদেরকে সঠিক পথ দেখাবে?’ কাজেই তারা অস্বীকার করল আর মুখ ফিরিয়ে নিল। তখন আল্লাহও তাদের ব্যাপারে বেপরোয়া হয়ে গেলেন, আল্লাহ অমুখাপেক্ষী, প্রশংসিত।
৬৪:৭
زَعَمَদাবী করেzaʿamaٱلَّذِينَযারাalladhīnaكَفَرُوٓا۟কুফরি করেছেkafarūأَنযেanلَّنকক্ষনো নাlanيُبْعَثُوا۟ ۚতাদের পুনরায় উঠানো হবেyub'ʿathūقُلْবলোqulبَلَىٰ"অবশ্যই হবেbalāوَرَبِّىকসম আমার রবেরwarabbīلَتُبْعَثُنَّঅবশ্যই তোমাদের উঠানো হবেlatub'ʿathunnaثُمَّএরপরthummaلَتُنَبَّؤُنَّঅবশ্যই তোমাদের খবর দেয়া হবেlatunabba-unnaبِمَاযা কিছুুbimāعَمِلْتُمْ ۚতোমরা কাজ করেছোʿamil'tumوَذَٰلِكَএবং এটাwadhālikaعَلَىপক্ষেʿalāٱللَّهِআল্লাহ্রl-lahiيَسِيرٌۭসহজ"yasīrun٧
কাফিররা ধারণা করে যে, তাদেরকে কক্ষনো আবার জীবিত করে উঠানো হবে না। বল, নিশ্চয়ই (উঠানো) হবে, আমার প্রতিপালকের শপথ! তোমাদেরকে অবশ্য অবশ্যই আবার জীবিত করে উঠানো হবে, অতঃপর তোমাদেরকে অবশ্য অবশ্যই জানিয়ে দেয়া হবে তোমরা (দুনিয়ায়) কী কাজ করেছ। এ কাজ (করা) আল্লাহর জন্য খুবই সহজ।
৬৪:৮
فَـَٔامِنُوا۟অতএব তোমরা ঈমান আনোfaāminūبِٱللَّهِআল্লাহ্র উপরbil-lahiوَرَسُولِهِۦও তাঁর রাসূলেরwarasūlihiوَٱلنُّورِও নূরের (কোরানের)wal-nūriٱلَّذِىٓযাalladhīأَنزَلْنَا ۚআমরা নাযিল করেছিanzalnāوَٱللَّهُএবং আল্লাহ্wal-lahuبِمَاযা কিছুbimāتَعْمَلُونَতোমরা কাজ করছtaʿmalūnaخَبِيرٌۭখুব অবহিতkhabīrun٨
কাজেই (এ অবস্থার কথা চিন্তা ক’রে) তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি ও তাঁর রসূলের প্রতি আর সেই নূর (কুরআন)-এর প্রতি যা আমি অবতীর্ণ করেছি। তোমরা যা কর সে ব্যাপারে আল্লাহ পুরোপুরি অবগত।
৬৪:৯
يَوْمَযেদিনyawmaيَجْمَعُكُمْতোমাদের একত্রিত করবেনyajmaʿukumلِيَوْمِদিনের জন্যেliyawmiٱلْجَمْعِ ۖসমাবেশেরl-jamʿiذَٰلِكَসেইdhālikaيَوْمُদিনyawmuٱلتَّغَابُنِ ۗহার-জিতেরl-taghābuniوَمَنএবং যেwamanيُؤْمِنۢঈমান আনেyu'minبِٱللَّهِআল্লাহ্র উপরbil-lahiوَيَعْمَلْও কাজ করেwayaʿmalصَـٰلِحًۭاনেকṣāliḥanيُكَفِّرْমোচন করবেনyukaffirعَنْهُতার থেকেʿanhuسَيِّـَٔاتِهِۦতার গুনাহগুলোsayyiātihiوَيُدْخِلْهُএবং তাকে প্রবেশ করাবেনwayud'khil'huجَنَّـٰتٍۢজান্নাতেjannātinتَجْرِىপ্রবাহিত হয়tajrīمِنহতেminتَحْتِهَاতার পাদদেশtaḥtihāٱلْأَنْهَـٰرُঝর্ণাধারাগুলোl-anhāruخَـٰلِدِينَবসবাসকারী স্থায়ীkhālidīnaفِيهَآতার মধ্যেfīhāأَبَدًۭا ۚচিরকালabadanذَٰلِكَএটাdhālikaٱلْفَوْزُসাফল্যl-fawzuٱلْعَظِيمُবড়l-ʿaẓīmu٩
যখন একত্র করার দিন তিনি তোমাদেরকে একত্রিত করবেন, সে দিনটি হবে তোমাদের হার জিতের দিন। যারা আল্লাহর প্রতি ঈমান আনবে আর সৎ কাজ করবে, আল্লাহ তার পাপ মোচন করে দিবেন, আর তাকে জান্নাতে দাখিল করবেন যার নীচ দিয়ে নির্ঝরিণী প্রবাহিত। সেখানে তারা থাকবে চিরকাল সর্বকাল। এটাই মহা সাফল্য।
৬৪:১০
وَٱلَّذِينَএবং যারাwa-alladhīnaكَفَرُوا۟কুফরি করেছেkafarūوَكَذَّبُوا۟ও মিথ্যারোপ করেছেwakadhabūبِـَٔايَـٰتِنَآআমাদের আয়াত গুলোকেbiāyātināأُو۟لَـٰٓئِكَঐসব লোকulāikaأَصْحَـٰبُঅধিবাসীaṣḥābuٱلنَّارِদোজখেরl-nāriخَـٰلِدِينَবসবাসকারী স্থায়ীkhālidīnaفِيهَا ۖতার মধ্যেfīhāوَبِئْسَএবং কত নিকৃষ্টwabi'saٱلْمَصِيرُপ্রত্যাবর্তন স্থলl-maṣīru١٠
আর যারা কুফুরী করে আর আমার নিদর্শনগুলোকে অস্বীকার করে, তারাই জাহান্নামের অধিবাসী, তাতে তারা চিরকাল থাকবে। কতই না নিকৃষ্ট প্রত্যাবর্তনস্থল!
৬৪:১১
مَآনাmāأَصَابَআপতিত হয়aṣābaمِنকোনminمُّصِيبَةٍমুসিবতmuṣībatinإِلَّاব্যতিরেকেillāبِإِذْنِঅনুমতিbi-idh'niٱللَّهِ ۗআল্লাহ্রl-lahiوَمَنএবং যেwamanيُؤْمِنۢঈমান আনেyu'minبِٱللَّهِআল্লাহ্র উপরেbil-lahiيَهْدِহেদায়াত দেন তিনিyahdiقَلْبَهُۥ ۚতার অন্তরকেqalbahuوَٱللَّهُএবং আল্লাহ্wal-lahuبِكُلِّসবbikulliشَىْءٍকিছু (সম্পর্কে)shayinعَلِيمٌۭখুব অবগতʿalīmun١١
আল্লাহর অনুমতি ছাড়া কোন বিপদ আসে না। যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহ তার অন্তরকে সঠিক পথে পরিচালিত করেন। আল্লাহ সকল বিষয়ের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী।
৬৪:১২
وَأَطِيعُوا۟এবং তোমরা আনুগত্য করwa-aṭīʿūٱللَّهَআল্লাহ্রl-lahaوَأَطِيعُوا۟ও আনুগত্য করwa-aṭīʿūٱلرَّسُولَ ۚরাসূলেরl-rasūlaفَإِنঅতঃপর যদিfa-inتَوَلَّيْتُمْতোমরা ফিরে যাওtawallaytumفَإِنَّمَاতবে মূলতঃfa-innamāعَلَىٰউপরʿalāرَسُولِنَاআমাদের রাসূলেরrasūlināٱلْبَلَـٰغُপৌঁছান (দায়িত্ব)l-balāghuٱلْمُبِينُসুস্পষ্টভাবেl-mubīnu١٢
তোমরা আল্লাহর আনুগত্য কর ও রসূলের আনুগত্য কর। অতঃপর যদি তোমরা মুখ ফিরিয়ে লও (তাহলে তোমাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য জোর জবরদস্তি করা হবে না) কেননা, আমার রসূলের দায়িত্ব কেবল (আমার বাণী) স্পষ্টভাবে পৌঁছে দেয়া।
৬৪:১৩
ٱللَّهُআল্লাহ্al-lahuلَآনেইlāإِلَـٰهَইলাহilāhaإِلَّاছাড়াillāهُوَ ۚতিনিhuwaوَعَلَىএবং উপরwaʿalāٱللَّهِআল্লাহ্রl-lahiفَلْيَتَوَكَّلِসুতরাং ভরসা করুকfalyatawakkaliٱلْمُؤْمِنُونَমু'মিনগণl-mu'minūna١٣
আল্লাহ তিনি ছাড়া সত্যিকারের কোন ইলাহ নেই। কাজেই মু’মিনরা আল্লাহরই উপর নির্ভর করুক।
৬৪:১৪
يَـٰٓأَيُّهَاওহেyāayyuhāٱلَّذِينَযারাalladhīnaءَامَنُوٓا۟ঈমান এনেছোāmanūإِنَّনিশ্চয়innaمِنْমধ্যেminأَزْوَٰجِكُمْতোমাদের স্ত্রীদেরazwājikumوَأَوْلَـٰدِكُمْও তোমাদের সন্তান সন্ততিদের (কেউ কেউ)wa-awlādikumعَدُوًّۭاশত্রুʿaduwwanلَّكُمْতোমাদের জন্যেlakumفَٱحْذَرُوهُمْ ۚঅতএব তাদের থেকে সতর্ক হওfa-iḥ'dharūhumوَإِنএবং যদিwa-inتَعْفُوا۟তোমরা মার্জনা করtaʿfūوَتَصْفَحُوا۟ও তোমরা উপেক্ষা করwataṣfaḥūوَتَغْفِرُوا۟এবং তোমরা মাফ করwataghfirūفَإِنَّতবে নিশ্চয়fa-innaٱللَّهَআল্লাহ্l-lahaغَفُورٌۭক্ষমাশীলghafūrunرَّحِيمٌমেহেরবানraḥīmun١٤
হে মু’মিনগণ! তোমাদের স্ত্রী আর সন্তানদের মধ্যে কতক তোমাদের শত্রু। কাজেই তোমরা তাদের হতে সতর্ক হও। তোমরা যদি তাদের প্রতি ক্ষমাসুলভ আচরণ কর, তাদের দোষ-ত্রুটি উপেক্ষা কর, আর তাদেরকে ক্ষমা কর, তাহলে (তোমাদের সে কাজ হবে আল্লাহর নিকট পছন্দীয় কারণ) আল্লাহ অতি ক্ষমাশীল, বড়ই দয়ালু।
৬৪:১৫
إِنَّمَآমূলতঃinnamāأَمْوَٰلُكُمْতোমাদের মালগুলোamwālukumوَأَوْلَـٰدُكُمْও তোমাদের সন্তান সন্ততিরাwa-awlādukumفِتْنَةٌۭ ۚপরীক্ষাfit'natunوَٱللَّهُএবং আল্লাহ্wal-lahuعِندَهُۥٓতাঁর কাছে (আছে)ʿindahuأَجْرٌপ্রতিফলajrunعَظِيمٌۭবড়ʿaẓīmun١٥
তোমাদের ধন-সম্পদ আর সন্তানাদি পরীক্ষা (’র বস্তু) মাত্র (যারা এ দু’টিকে সঠিকভাবে ব্যবহার ক’রে আল্লাহর পথে অটল থাকবে তারা কৃতকার্য হবে, আর যারা এ দু’টিকে আল্লাহর চেয়ে অধিক ভালবাসবে তারা ব্যর্থ হয়ে যাবে)। আর আল্লাহ এমন যাঁর কাছে আছে মহা পুরস্কার।
৬৪:১৬
فَٱتَّقُوا۟অতএব তোমরা ভয় করোfa-ittaqūٱللَّهَআল্লাহকেl-lahaمَاযতটাmāٱسْتَطَعْتُمْতোমরা পারোis'taṭaʿtumوَٱسْمَعُوا۟ও তোমরা শুনোwa-is'maʿūوَأَطِيعُوا۟ও তোমরা আনুগত্য করোwa-aṭīʿūوَأَنفِقُوا۟তোমরা খরচ করোwa-anfiqūخَيْرًۭاউত্তমkhayranلِّأَنفُسِكُمْ ۗতোমাদের নিজেদের জন্যেli-anfusikumوَمَنএবং যেwamanيُوقَরক্ষা পেলyūqaشُحَّসংকীর্ণতা (থেকে)shuḥḥaنَفْسِهِۦতার মনেরnafsihiفَأُو۟لَـٰٓئِكَতবে ঐসব লোকfa-ulāikaهُمُতারাইhumuٱلْمُفْلِحُونَসফলকামl-muf'liḥūna١٦
কাজেই তোমরা আল্লাহকে তোমাদের সাধ্যমত ভয় কর, তোমরা (তাঁর বাণী) শুন, তোমরা (তাঁর) আনুগত্য কর এবং (তাঁর পথে) ব্যয় কর, এটা তোমাদের নিজেদেরই জন্য কল্যাণকর। যারা অন্তরের সংকীর্ণতা থেকে রক্ষা পেল, তারাই সফলকাম।
৬৪:১৭
إِنযদিinتُقْرِضُوا۟তোমরা কর্জ দাওtuq'riḍūٱللَّهَআল্লাহকেl-lahaقَرْضًاকর্জqarḍanحَسَنًۭاউত্তমḥasananيُضَـٰعِفْهُতা বহু গুণ করবেনyuḍāʿif'huلَكُمْতোমাদের জন্যেlakumوَيَغْفِرْও মাফ করবেনwayaghfirلَكُمْ ۚতোমাদেরকেlakumوَٱللَّهُএবং আল্লাহ্wal-lahuشَكُورٌগুণগ্রাহীshakūrunحَلِيمٌধৈর্যশীলḥalīmun١٧
তোমরা যদি আল্লাহকে উত্তম ঋণ দাও, তবে তিনি তা তোমাদের জন্য দ্বিগুণ করে দেবেন, আর তোমাদেরকে ক্ষমা করবেন, আল্লাহ (কারো কাজের) অতি মর্যাদাদানকারী, সহনশীল।
৬৪:১৮
عَـٰلِمُপরিজ্ঞাতাʿālimuٱلْغَيْبِঅদৃশ্যেরl-ghaybiوَٱلشَّهَـٰدَةِও দৃশ্যেরwal-shahādatiٱلْعَزِيزُমহাপরাক্রমশালীl-ʿazīzuٱلْحَكِيمُপ্রজ্ঞাময়l-ḥakīmu١٨
তিনি অদৃশ্য ও দৃশ্যের জ্ঞানের অধিকারী, মহাপরাক্রান্ত, মহাবিজ্ঞানী।
—
—
—
—
লোড হচ্ছে…