৬৬

আত-তাহরীম

মদীনা ১২ আয়াত পারা ২৮
التحريم

সূরা আত-তাহরীম (التحريم) পবিত্র কুরআনের ৬৬ নম্বর অধ্যায় — মদীনা সূরা, যাতে ১২ টি আয়াত রয়েছে। মাদানী সূরাগুলো মদিনায় হিজরতের পরে নাজিল হয়েছিল এবং বেশি করে ইবাদত, বিধি-বিধান ও মুসলিম সমাজের জীবন নিয়ে আলোচনা করে।

বিসমিল্লাহ
بِسْمِনামেbis'miٱللَّهِআল্লাহ (র)l-lahiٱلرَّحْمَـٰنِপরম করুণাময়l-raḥmāniٱلرَّحِيمِঅসীম দয়ালুl-raḥīmi
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে
৬৬:১
يَـٰٓأَيُّهَاহেyāayyuhāٱلنَّبِىُّনবীl-nabiyuلِمَকেনlimaتُحَرِّمُহারাম কর তুমিtuḥarrimuمَآযাأَحَلَّহালাল করেছেনaḥallaٱللَّهُআল্লাহl-lahuلَكَ ۖতোমার জন্যেlakaتَبْتَغِىতুমি চাও (কি)tabtaghīمَرْضَاتَসন্তুষ্টিmarḍātaأَزْوَٰجِكَ ۚতোমার স্ত্রীদেরazwājikaوَٱللَّهُএবং আল্লাহwal-lahuغَفُورٌۭক্ষমাশীলghafūrunرَّحِيمٌۭমেহেরবানraḥīmun١
হে নবী! আল্লাহ যা তোমার জন্য হালাল করেছেন তা তুমি কেন হারাম করছ? (এর দ্বারা) তুমি তোমার স্ত্রীদের সন্তুষ্টি পেতে চাও, (আল্লাহ তোমার এ ত্রুটি ক্ষমা করে দিলেন কেননা) আল্লাহ অতি ক্ষমাশীল, বড়ই দয়ালু।
৬৬:২
قَدْনিশ্চয়qadفَرَضَনির্দিষ্ট করেছেনfaraḍaٱللَّهُআল্লাহl-lahuلَكُمْতোমাদের জন্যেlakumتَحِلَّةَমুক্তির ব্যবস্থাtaḥillataأَيْمَـٰنِكُمْ ۚতোমাদের শপথগুলোরaymānikumوَٱللَّهُএবং আল্লাহwal-lahuمَوْلَىٰكُمْ ۖতোমাদের মনিবmawlākumوَهُوَএবং তিনিইwahuwaٱلْعَلِيمُসর্বজ্ঞl-ʿalīmuٱلْحَكِيمُপ্রজ্ঞাময়l-ḥakīmu٢
আল্লাহ তোমাদের জন্য নিজেদের কসমের বাধ্যবাধকতা থেকে নিস্কৃতি পাওয়ার ব্যবস্থা করেছেন, আল্লাহ তোমাদের মালিক-মনিব-রক্ষক, আর তিনি সর্বজ্ঞাতা, মহা প্রজ্ঞার অধিকারী।
৬৬:৩
وَإِذْএবং যখনwa-idhأَسَرَّগোপনে বলেছিলasarraٱلنَّبِىُّনবীl-nabiyuإِلَىٰনিকটilāبَعْضِকারওbaʿḍiأَزْوَٰجِهِۦতার স্ত্রীদেরazwājihiحَدِيثًۭاএকটি কথাḥadīthanفَلَمَّاযখন অতঃপরfalammāنَبَّأَتْসে বলে দেয় (অন্য স্ত্রীকে)nabba-atبِهِۦতা সম্পর্কেbihiوَأَظْهَرَهُও তা প্রকাশ করলেনwa-aẓharahuٱللَّهُআল্লাহl-lahuعَلَيْهِতার নিকটʿalayhiعَرَّفَ(নবী) ব্যক্ত করলʿarrafaبَعْضَهُۥতার কিছুটাbaʿḍahuوَأَعْرَضَও এড়িয়ে গেলwa-aʿraḍaعَنۢ(যে)ʿanبَعْضٍۢ ۖকিছুbaʿḍinفَلَمَّاযখন অতঃপরfalammāنَبَّأَهَاতাকে জানালnabba-ahāبِهِۦসে সম্পর্কেbihiقَالَتْসে বলল (স্ত্রী)qālatمَنْ"কেmanأَنۢبَأَكَআপনাকে খবর দিলanba-akaهَـٰذَا ۖএটা"hādhāقَالَবলল (নবী)qālaنَبَّأَنِىَ"আমাকে খবর দিয়েছেনnabba-aniyaٱلْعَلِيمُসর্বজ্ঞl-ʿalīmuٱلْخَبِيرُওয়াকিবহাল"l-khabīru٣
স্মরণ কর- যখন নবী তার স্ত্রীদের কোন একজনকে গোপনে একটি কথা বলেছিল। অতঃপর সে স্ত্রী যখন তা (অন্য একজনকে) জানিয়ে দিল, তখন আল্লাহ এ ব্যাপারটি নবীকে জানিয়ে দিলেন। তখন নবী (তার স্ত্রীর কাছে) কিছু কথার উল্লেখ করল আর কিছু কথা ছেড়ে দিল। নবী যখন তা তার স্ত্রীকে জানাল তখন সে বলল, ‘আপনাকে এটা কে জানিয়ে দিল?’’ নবী বলল, ‘‘আমাকে জানিয়ে দিলেন যিনি সর্বজ্ঞাতা, ওয়াকিফহাল।’’
৬৬:৪
إِنযদিinتَتُوبَآতোমরা দুজনে তওবা করtatūbāإِلَىনিকটilāٱللَّهِআল্লাহরl-lahiفَقَدْনিশ্চয় কেননাfaqadصَغَتْঝুঁকেছিলṣaghatقُلُوبُكُمَا ۖতোমাদের দু'জনের অন্তরqulūbukumāوَإِنএবং যদিwa-inتَظَـٰهَرَاতোমরা দু'জনে পরস্পরকে সাহায্য করtaẓāharāعَلَيْهِতার বিরুদ্ধেʿalayhiفَإِنَّনিশ্চয় তবেfa-innaٱللَّهَআল্লাহl-lahaهُوَতিনিইhuwaمَوْلَىٰهُতার মনিবmawlāhuوَجِبْرِيلُও জিবরাঈলwajib'rīluوَصَـٰلِحُও নেককারwaṣāliḥuٱلْمُؤْمِنِينَ ۖমু'মিনরাl-mu'minīnaوَٱلْمَلَـٰٓئِكَةُও ফেরেশতারাwal-malāikatuبَعْدَপরেbaʿdaذَٰلِكَউপরন্তুdhālikaظَهِيرٌসাহায্যকারীẓahīrun٤
তোমরা দু’জন যদি অনুশোচনাভরে আল্লাহর দিকে ফিরে আস (তবে তা তোমাদের জন্য উত্তম), তোমাদের অন্তর (অন্যায়ের দিকে) ঝুঁকে পড়েছে, তোমরা যদি নবীর বিরুদ্ধে একে অপরকে সহযোগিতা কর, তবে (জেনে রেখ) আল্লাহ তার মালিক-মনিব-রক্ষক। আর এ ছাড়াও জিবরীল, নেককার মু’মিনগণ আর ফেরেশতাগণও তার সাহায্যকারী।
৬৬:৫
عَسَىٰসম্ভবতঃʿasāرَبُّهُۥٓতার রবrabbuhuإِنযদিinطَلَّقَكُنَّতোমাদের তালাক দেয় (নবী)ṭallaqakunnaأَنযেanيُبْدِلَهُۥٓতাকে বদলে দেবেনyub'dilahuأَزْوَٰجًا(এমন সব) স্ত্রীazwājanخَيْرًۭاউত্তমkhayranمِّنكُنَّ(যারা) তোমাদের চেয়েminkunnaمُسْلِمَـٰتٍۢআত্নসমর্পণকারিণীmus'limātinمُّؤْمِنَـٰتٍۢমুমিনাmu'minātinقَـٰنِتَـٰتٍۢআনুগত্যশীলাqānitātinتَـٰٓئِبَـٰتٍতওবাকারিনীtāibātinعَـٰبِدَٰتٍۢইবাদতকারিণীʿābidātinسَـٰٓئِحَـٰتٍۢরোজাদারsāiḥātinثَيِّبَـٰتٍۢঅকুমারীthayyibātinوَأَبْكَارًۭاও কুমারীwa-abkāran٥
নবী যদি তোমাদের সবাইকে তালাক দিয়ে দেয় তবে সম্ভবতঃ তার প্রতিপালক তোমাদের পরিবর্তে তাকে দিবেন তোমাদের চেয়ে উত্তম স্ত্রী- যারা হবে আত্মসমপর্ণকারিণী মু’মিনা অনুগতা, তাওবাহকারিণী, ‘ইবাদাতকারিণী, রোযা পালনকারিণী, অকুমারী ও কুমারী।
৬৬:৬
يَـٰٓأَيُّهَاওহেyāayyuhāٱلَّذِينَযারাalladhīnaءَامَنُوا۟ঈমান এনেছāmanūقُوٓا۟তোমরা রক্ষা করأَنفُسَكُمْতোমাদের নিজেদেরanfusakumوَأَهْلِيكُمْও তোমাদের পরিবারবর্গকেwa-ahlīkumنَارًۭاআগুন (থেকে)nāranوَقُودُهَاযার ইন্ধনwaqūduhāٱلنَّاسُমানুষl-nāsuوَٱلْحِجَارَةُও পাথরwal-ḥijāratuعَلَيْهَاতার উপরʿalayhāمَلَـٰٓئِكَةٌফেরেশতারাmalāikatunغِلَاظٌۭনির্দয়ghilāẓunشِدَادٌۭকঠোরshidādunلَّاনাيَعْصُونَতারা অমান্য করেyaʿṣūnaٱللَّهَআল্লাহকেl-lahaمَآযাأَمَرَهُمْতাদের নির্দেশ দেন তিনিamarahumوَيَفْعَلُونَএবং তারা করেwayafʿalūnaمَاযাيُؤْمَرُونَতাদের নির্দেশ দেয়া হয়yu'marūna٦
হে মু’মিনগণ! তোমরা তোমাদের নিজেদেরকে আর তোমাদের পরিবার-পরিজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা কর যার ইন্ধন হবে মানুষ ও পাথর, যাতে মোতায়েন আছে পাষাণ হৃদয় কঠোর স্বভাব ফেরেশতা। আল্লাহ যা আদেশ করেন, তা তারা অমান্য করে না, আর তারা তাই করে, তাদেরকে যা করার জন্য আদেশ দেয়া হয়।
৬৬:৭
يَـٰٓأَيُّهَا"ওহেyāayyuhāٱلَّذِينَ"যারাalladhīnaكَفَرُوا۟"কুফরী করেছkafarūلَاনাتَعْتَذِرُوا۟তোমরা ওজর পেশ করোtaʿtadhirūٱلْيَوْمَ ۖআজl-yawmaإِنَّمَاপ্রকৃতপক্ষেinnamāتُجْزَوْنَতোমাদের প্রতিফল দেয়া হবেtuj'zawnaمَاযাكُنتُمْতোমরাkuntumتَعْمَلُونَতোমরা কাজ করতেছিলে"taʿmalūna٧
(সেখানে বলা হবে) ওহে যারা কুফুরী করেছ! আজ ওযর পেশ করো না, তোমরা যা করতে তোমাদেরকে তারই প্রতিফল দেয়া হবে।
৬৬:৮
يَـٰٓأَيُّهَاওহেyāayyuhāٱلَّذِينَযারাalladhīnaءَامَنُوا۟ঈমান এনেছāmanūتُوبُوٓا۟তোমরা তওবা করtūbūإِلَىনিকটilāٱللَّهِআল্লাহরl-lahiتَوْبَةًۭতওবাtawbatanنَّصُوحًاখালেসnaṣūḥanعَسَىٰসম্ভবতঃʿasāرَبُّكُمْতোমাদের রবrabbukumأَنযেanيُكَفِّرَমোচন করবেনyukaffiraعَنكُمْতোমাদের থেকেʿankumسَيِّـَٔاتِكُمْতোমাদের দোষগুলোsayyiātikumوَيُدْخِلَكُمْএবং তোমাদের প্রবেশ করাবেনwayud'khilakumجَنَّـٰتٍۢজান্নাতেjannātinتَجْرِىপ্রবাহিত হয়tajrīمِنথেকেminتَحْتِهَاতার পাদদেশtaḥtihāٱلْأَنْهَـٰرُঝর্নাধারাসমূহl-anhāruيَوْمَসেদিনyawmaلَاনাيُخْزِىলাঞ্চিত করবেনyukh'zīٱللَّهُআল্লাহl-lahuٱلنَّبِىَّনবীকেl-nabiyaوَٱلَّذِينَও যারাwa-alladhīnaءَامَنُوا۟ঈমান এনেছেāmanūمَعَهُۥ ۖতার সাথেmaʿahuنُورُهُمْতাদের নূরnūruhumيَسْعَىٰদৌড়াবেyasʿāبَيْنَতাদের সামনেbaynaأَيْدِيهِمْতাদের সামনেaydīhimوَبِأَيْمَـٰنِهِمْও তাদের ডানেwabi-aymānihimيَقُولُونَতারা বলবেyaqūlūnaرَبَّنَآ"হে আমাদের রবrabbanāأَتْمِمْপূর্ণ করatmimلَنَاজন্যে আমাদেরlanāنُورَنَاআমাদের নূরnūranāوَٱغْفِرْও মাফ করwa-igh'firلَنَآ ۖআমাদেরকেlanāإِنَّكَতুমি নিশ্চয়innakaعَلَىٰউপরʿalāكُلِّসবkulliشَىْءٍۢকিছুরshayinقَدِيرٌۭক্ষমতাবান"qadīrun٨
ওহে যারা ঈমান এনেছ! তোমরা আল্লাহর কাছে তাওবাহ কর- আন্তরিক তাওবাহ। সম্ভবতঃ তোমাদের প্রতিপালক তোমাদের মন্দ কাজগুলোকে তোমাদের থেকে মুছে দিবেন, আর তোমাদেরকে দাখিল করবেন জান্নাতে যার তলদেশ দিয়ে বয়ে চলেছে ঝর্ণাধারা। সে দিন আল্লাহ নবীকে আর তার সঙ্গে যারা ঈমান এনেছিল তাদেরকে লজ্জিত করবেন না। (সেদিনের ভয়াবহ অন্ধকার থেকে মু’মিনদের রক্ষার ব্যবস্থা হিসেবে) তাদের নূর দৌড়াতে থাকবে তাদের সামনে আর তাদের ডান পাশে। তারা বলবে, ‘হে আমাদের প্রতিপালক! আমাদের নূরকে আমাদের জন্য পরিপূর্ণ করে দাও আর আমাদেরকে ক্ষমা কর; তুমি সব কিছুর উপর ক্ষমতাবান।’
৬৬:৯
يَـٰٓأَيُّهَاহেyāayyuhāٱلنَّبِىُّনবীl-nabiyuجَـٰهِدِজিহাদ করjāhidiٱلْكُفَّارَকাফেরদের (বিরুদ্ধে)l-kufāraوَٱلْمُنَـٰفِقِينَও মুনাফিকদেরwal-munāfiqīnaوَٱغْلُظْএবং কঠোর হওwa-ugh'luẓعَلَيْهِمْ ۚতাদের উপরʿalayhimوَمَأْوَىٰهُمْএবং তাদের আশ্রয়স্থলwamawāhumجَهَنَّمُ ۖজাহান্নামjahannamuوَبِئْسَও কত নিকৃষ্টwabi'saٱلْمَصِيرُপ্রত্যাবর্তনস্থলl-maṣīru٩
হে নবী! কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ কর, তাদের প্রতি কঠোর হও। তাদের ঠিকানা জাহান্নাম, কতই না নিকৃষ্ট সেই প্রত্যাবর্তনস্থল!
৬৬:১০
ضَرَبَপেশ করেনḍarabaٱللَّهُআল্লাহl-lahuمَثَلًۭاদৃষ্টান্তmathalanلِّلَّذِينَযারা জন্যে (তাদের)lilladhīnaكَفَرُوا۟কুফরি করেছেkafarūٱمْرَأَتَস্ত্রীরim'ra-ataنُوحٍۢনূহেরnūḥinوَٱمْرَأَتَও স্ত্রীরwa-im'ra-ataلُوطٍۢ ۖলূতেরlūṭinكَانَتَاতারা দু'জনে ছিলkānatāتَحْتَঅধীনtaḥtaعَبْدَيْنِদুই বান্দারʿabdayniمِنْমধ্যেminعِبَادِنَاআমাদের বান্দাদেরʿibādināصَـٰلِحَيْنِদুই নেককারṣāliḥayniفَخَانَتَاهُمَاঅতঃপর খিয়ানত করেছিল উভয়ে তাদের দু'জনেরfakhānatāhumāفَلَمْনাই অতঃপরfalamيُغْنِيَاকাজে আসে তারা দু'জনyugh'niyāعَنْهُمَاতাদের (স্ত্রীদের) দু'জনেরʿanhumāمِنَমুকাবেলায়minaٱللَّهِআল্লাহরl-lahiشَيْـًۭٔاকিছুইshayanوَقِيلَও বলা হলwaqīlaٱدْخُلَا"দু'জনে প্রবেশ করud'khulāٱلنَّارَআগুনেl-nāraمَعَসাথেmaʿaٱلدَّٰخِلِينَপ্রবেশকারীদের"l-dākhilīna١٠
যারা কুফুরীর নীতি অবলম্বন করে তাদের ব্যাপারে আল্লাহ নূহের স্ত্রী আর লূতের স্ত্রীর দৃষ্টান্ত পেশ করছেন। এরা ছিল আমার দু’নেককার বান্দার অধীনে। কিন্তু তারা দু’জনেই তাদের স্বামীদ্বয়ের প্রতি বিশ্বাসঘাতকতা করেছিল। ফলে নূহ ও লূত তাদেরকে আল্লাহর শাস্তি থেকে রক্ষা করতে পারল না। তাদেরকে বলা হল, ‘‘তোমরা দু’জন জাহান্নামে প্রবেশ কর (অন্যান্য) প্রবেশকারীদের সঙ্গে।’’
৬৬:১১
وَضَرَبَএবং পেশ করেনwaḍarabaٱللَّهُআল্লাহl-lahuمَثَلًۭاদৃষ্টান্তmathalanلِّلَّذِينَযারা (তাদের) জন্যেlilladhīnaءَامَنُوا۟ঈমান এনেছেāmanūٱمْرَأَتَস্ত্রীরim'ra-ataفِرْعَوْنَফিরআউনেরfir'ʿawnaإِذْযখনidhقَالَتْবলেছিলqālatرَبِّ"হে আমার রবrabbiٱبْنِবানাওib'niلِىআমার জন্যেعِندَكَতোমার কাছেʿindakaبَيْتًۭاঘরbaytanفِىমধ্যেٱلْجَنَّةِজান্নাতেরl-janatiوَنَجِّنِىএবং আমাকে উদ্ধার করwanajjinīمِنহতেminفِرْعَوْنَফিরআউনfir'ʿawnaوَعَمَلِهِۦও তার কাজwaʿamalihiوَنَجِّنِىএবং আমাকে উদ্ধার করwanajjinīمِنَহতেminaٱلْقَوْمِলোকদেরl-qawmiٱلظَّـٰلِمِينَযালিম"l-ẓālimīna١١
আর যারা ঈমান আনে তাদের ব্যাপারে আল্লাহ ফেরাউনের স্ত্রীর দৃষ্টান্ত দিচ্ছেন। সে প্রার্থনা করেছিল, ‘‘হে আমার প্রতিপালক! তুমি আমার জন্য তোমার নিকট জান্নাতে একটি ঘর বানিয়ে দাও আর আমাকে তুমি ফেরাউন ও তার (অন্যায়) কার্যকলাপ থেকে রক্ষা কর, উদ্ধার কর আমাকে যালিম সম্প্রদায় থেকে।’’
৬৬:১২
وَمَرْيَمَএবং মারয়ামwamaryamaٱبْنَتَকন্যাib'nataعِمْرَٰنَইমরানেরʿim'rānaٱلَّتِىٓযেallatīأَحْصَنَتْসংরক্ষণ করেছিলaḥṣanatفَرْجَهَاতার লজ্জাস্থানfarjahāفَنَفَخْنَاঅতঃপর আমরা ফুঁকে দেইfanafakhnāفِيهِতার মধ্যেfīhiمِنথেকেminرُّوحِنَاআমাদের রুহrūḥināوَصَدَّقَتْএবং সে সত্যতা স্বীকার করেছিলwaṣaddaqatبِكَلِمَـٰتِবাক্যগুলোরbikalimātiرَبِّهَاতার রবেরrabbihāوَكُتُبِهِۦও তাঁর কিতাবগুলোরwakutubihiوَكَانَتْএবং সে ছিলwakānatمِنَমধ্যে (একজন)minaٱلْقَـٰنِتِينَঅনুগতদেরl-qānitīna١٢
আর (দৃষ্টান্ত দিচ্ছেন) ‘ইমরান-কন্যা মারইয়ামের যে তার লজ্জাস্থান সংরক্ষণ করেছিল, ফলে আমি তার মধ্যে আমার রূহ ফুঁকে দিয়েছিলাম। সে তার প্রতিপালকের বাণী ও তাঁর কিতাবসমূহে (তাওরাত, যবূর ও ইঞ্জীলে) বিশ্বাস স্থাপন করেছিল। সে ছিল অনুগত ও বিনতদের অন্তর্ভুক্ত।