১৩
আর-রাদ
الرعد
সূরা আর-রাদ (الرعد) পবিত্র কুরআনের ১৩ নম্বর অধ্যায় — মদীনা সূরা, যাতে ৪৩ টি আয়াত রয়েছে। মাদানী সূরাগুলো মদিনায় হিজরতের পরে নাজিল হয়েছিল এবং বেশি করে ইবাদত, বিধি-বিধান ও মুসলিম সমাজের জীবন নিয়ে আলোচনা করে।
বুকমার্ক (0)
এখনো কোনো বুকমার্ক নেই। যেকোনো আয়াতের পাশে বুকমার্ক আইকনে ক্লিক করে সংরক্ষণ করুন।
বিসমিল্লাহ
بِسْمِনামেbis'miٱللَّهِআল্লাহ (র)l-lahiٱلرَّحْمَـٰنِপরম করুণাময়l-raḥmāniٱلرَّحِيمِঅসীম দয়ালুl-raḥīmi
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে
১৩:১
الٓمٓر ۚআলিফ লা-ম মী-ম রা-alif-lam-meem-raتِلْكَএইtil'kaءَايَـٰتُআয়াতসমূহāyātuٱلْكِتَـٰبِ ۗকিতাবেরl-kitābiوَٱلَّذِىٓএবং যাwa-alladhīأُنزِلَঅবতীর্ণ হয়েছেunzilaإِلَيْكَতোমার প্রতিilaykaمِنথেকেminرَّبِّكَতোমার রবেরrabbikaٱلْحَقُّ(তা) সত্যl-ḥaquوَلَـٰكِنَّকিন্তুwalākinnaأَكْثَرَঅধিকাংশaktharaٱلنَّاسِমানুষl-nāsiلَاনাlāيُؤْمِنُونَঈমান আনেyu'minūna١
আলিফ-লাম-মীম-র, এগুলো কিতাবের আয়াতসমূহ, আর তোমার প্রতিপালকের নিকট থেকে তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে তা প্রকৃত সত্য, কিন্তু অধিকাংশ মানুষই ঈমান আনে না।
১৩:২
ٱللَّهُ(তিনিই) আল্লাহal-lahuٱلَّذِىযিনিalladhīرَفَعَউপরে স্থাপন করেছেনrafaʿaٱلسَّمَـٰوَٰتِআকাশমন্ডলীl-samāwātiبِغَيْرِছাড়াbighayriعَمَدٍۢকোন খুঁটিʿamadinتَرَوْنَهَا ۖতা তোমরা দেখছোtarawnahāثُمَّএরপরthummaٱسْتَوَىٰউঠেছেনis'tawāعَلَىউপরʿalāٱلْعَرْشِ ۖআরশেরl-ʿarshiوَسَخَّرَএবং অধীন করেছেনwasakharaٱلشَّمْسَসূর্যকে (নিয়মের)l-shamsaوَٱلْقَمَرَ ۖও চাঁদকেwal-qamaraكُلٌّۭপ্রত্যেকেkullunيَجْرِىচলছেyajrīلِأَجَلٍۢজন্যে সময়েরli-ajalinمُّسَمًّۭى ۚনির্দিষ্টmusammanيُدَبِّرُতিনি পরিচালনা করেনyudabbiruٱلْأَمْرَসকল বিষয়l-amraيُفَصِّلُবিশদ বর্ণনা করেনyufaṣṣiluٱلْـَٔايَـٰتِনিদর্শনসমূহl-āyātiلَعَلَّكُمতোমরা যাতেlaʿallakumبِلِقَآءِসম্পর্কে সাক্ষাতbiliqāiرَبِّكُمْতোমাদের রবেরrabbikumتُوقِنُونَতোমরা দৃঢ় বিশ্বাস করোtūqinūna٢
আল্লাহই স্তম্ভ ছাড়াই আকাশমন্ডলীকে ঊর্ধ্বে তুলে রেখেছেন, যা তোমরা দেখছ, অতঃপর তিনি আরশে সমুন্নত হয়েছেন তিনিই সূর্য ও চন্দ্রকে নিয়মের বন্ধনে বশীভূত রেখেছেন, প্রত্যেকেই নির্দিষ্ট সময়ের জন্য গতিশীল আছে। যাবতীয় বিষয় তিনিই নিয়ন্ত্রণ করেন, তিনি নিদর্শনসমূহ বিশদভাবে বর্ণনা করেন যাতে তোমরা তোমাদের প্রতিপালকের সঙ্গে সাক্ষাতের ব্যাপারে দৃঢ় বিশ্বাসী হতে পার।
১৩:৩
وَهُوَএবং তিনিইwahuwaٱلَّذِىযিনিalladhīمَدَّবিস্তৃত করেছেনmaddaٱلْأَرْضَজমিনকেl-arḍaوَجَعَلَও সৃষ্টি করেছেনwajaʿalaفِيهَاতার মধ্যেfīhāرَوَٰسِىَসুদৃঢ় পর্বতrawāsiyaوَأَنْهَـٰرًۭا ۖও নদীসমূহwa-anhāranوَمِنএবং রকমেরwaminكُلِّসবkulliٱلثَّمَرَٰتِফলমূলসমূহl-thamarātiجَعَلَসৃষ্টি করেছেনjaʿalaفِيهَاতার মধ্যেfīhāزَوْجَيْنِজোড়াzawjayniٱثْنَيْنِ ۖদুই (ধরণের)ith'nayniيُغْشِىতিনি ঢেকে রেখেছেনyugh'shīٱلَّيْلَরাত (দিয়ে)al-laylaٱلنَّهَارَ ۚদিনকেl-nahāraإِنَّনিশ্চয়ইinnaفِىমধ্যে (আছে)fīذَٰلِكَএরdhālikaلَـَٔايَـٰتٍۢঅবশ্যই নিদর্শনাবলীlaāyātinلِّقَوْمٍۢলোকদের জন্যে (যারা)liqawminيَتَفَكَّرُونَচিন্তা-ভাবনা করেyatafakkarūna٣
তিনিই যমীনকে বিছিয়ে দিয়েছেন আর তাতে পর্বত ও নদীনালা সংস্থাপিত করেছেন, আর তাতে সকল প্রকারের ফল জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। তিনি দিবসের উপর রাতের আবরণ টেনে দেন। চিন্তাশীল সম্প্রদায়ের জন্য এতে অবশ্যই নিদর্শনাবলী রয়েছে।
১৩:৪
وَفِىএবং মধ্যেwafīٱلْأَرْضِপৃথিবীরl-arḍiقِطَعٌۭভূখন্ডqiṭaʿunمُّتَجَـٰوِرَٰتٌۭপরস্পর সংলগ্নmutajāwirātunوَجَنَّـٰتٌۭও বাগানসমূহwajannātunمِّنْএরminأَعْنَـٰبٍۢআঙ্গুরaʿnābinوَزَرْعٌۭও শস্যক্ষেতwazarʿunوَنَخِيلٌۭও খেজুর গাছসমূহwanakhīlunصِنْوَانٌۭএকাধিক শিরবিশিষ্টṣin'wānunوَغَيْرُও নয়waghayruصِنْوَانٍۢএকাধিক শিরবিশিষ্টṣin'wāninيُسْقَىٰসেচ করা হয়yus'qāبِمَآءٍۢদিয়ে পানিbimāinوَٰحِدٍۢএকইwāḥidinوَنُفَضِّلُএবং শ্রেষ্ঠত্ব দিই আমরাwanufaḍḍiluبَعْضَهَاকিছু সংখ্যককে তারbaʿḍahāعَلَىٰউপরʿalāبَعْضٍۢকিছু সংখ্যকেরbaʿḍinفِى(স্বাদের) মধ্যেfīٱلْأُكُلِ ۚফলেরl-ukuliإِنَّনিশ্চয়ইinnaفِىমধ্যেfīذَٰلِكَএরdhālikaلَـَٔايَـٰتٍۢঅবশ্যই নিদর্শনাবলীlaāyātinلِّقَوْمٍۢলোকদের জন্যে (রয়েছে)liqawminيَعْقِلُونَ(যারা) বুঝেyaʿqilūna٤
যমীনে আছে বিভিন্ন ভূখন্ড যা পরস্পর সংলগ্ন, আছে আঙ্গুরের বাগান, শস্য ক্ষেত, খেজুর গাছ- একই মূল হতে উদ্গত আর একই মূল থেকে উদগত নয়- যদিও একই পানিতে সিক্ত। খাওয়ার স্বাদে এদের কতককে কতকের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। জ্ঞানী সম্প্রদায়ের জন্য এতে অবশ্যই নিদর্শনাবলী রয়েছে।
১৩:৫
۞ وَإِنএবং যদিwa-inتَعْجَبْতুমি বিস্মিত হওtaʿjabفَعَجَبٌۭতবে বিস্ময়কর বিষয় (হলো)faʿajabunقَوْلُهُمْতাদের কথাqawluhumأَءِذَا"যখন কিa-idhāكُنَّاআমরা হবোkunnāتُرَٰبًاমাটিturābanأَءِنَّاআমরা কি নিশ্চয়ইa-innāلَفِىঅবশ্যই মধ্যে (হবো)lafīخَلْقٍۢসৃষ্টিরkhalqinجَدِيدٍ ۗনতুন"jadīdinأُو۟لَـٰٓئِكَঐসব লোকulāikaٱلَّذِينَযারাalladhīnaكَفَرُوا۟অস্বীকার করেছেkafarūبِرَبِّهِمْ ۖরবকে তাদেরbirabbihimوَأُو۟لَـٰٓئِكَএবং ঐসব লোকেরwa-ulāikaٱلْأَغْلَـٰلُশিকলl-aghlāluفِىٓমধ্যে (থাকবে)fīأَعْنَاقِهِمْ ۖতাদের গলারaʿnāqihimوَأُو۟لَـٰٓئِكَএবং ঐসব লোকwa-ulāikaأَصْحَـٰبُঅধিবাসীaṣḥābuٱلنَّارِ ۖআগুনেরl-nāriهُمْতারাhumفِيهَاতার মধ্যেfīhāخَـٰلِدُونَস্থায়ী অবস্থানকারীkhālidūna٥
তুমি যদি বিস্ময়বোধ কর তবে বিস্ময়কর হল তাদের কথাঃ ‘আমরা যখন মাটিতে পরিণত হব তখন কি আমাদেরকে নতুনভাবে আবার সৃষ্টি করা হবে?’ তারা হল সেই লোক যারা তাদের প্রতিপালককে অস্বীকার করে, এদের গলায় আছে লোহার শিকল, আর এরা জাহান্নামের অধিবাসী, তাতে তারা চিরকাল থাকবে।
১৩:৬
وَيَسْتَعْجِلُونَكَএবং তোমার কাছে তারা তাড়াহুড়ো করছেwayastaʿjilūnakaبِٱلسَّيِّئَةِব্যাপারে মন্দেরbil-sayi-atiقَبْلَপূর্বেqablaٱلْحَسَنَةِভালোরl-ḥasanatiوَقَدْঅথচ নিশ্চয়ইwaqadخَلَتْগত হয়েছেkhalatمِنথেকেইminقَبْلِهِمُতাদের আগেqablihimuٱلْمَثُلَـٰتُ ۗশিক্ষামূলক দৃষ্টান্তসমূহl-mathulātuوَإِنَّএবং নিশ্চয়ইwa-innaرَبَّكَতোমার রবrabbakaلَذُوঅবশ্যইladhūمَغْفِرَةٍۢসম্পন্ন ক্ষমাশীলmaghfiratinلِّلنَّاسِমানুষের জন্যেlilnnāsiعَلَىٰসত্ত্বেওʿalāظُلْمِهِمْ ۖতাদের সীমালঙ্ঘনẓul'mihimوَإِنَّএবং নিশ্চয়ইwa-innaرَبَّكَতোমার রবrabbakaلَشَدِيدُঅবশ্যই কঠোরlashadīduٱلْعِقَابِশাস্তিদানেl-ʿiqābi٦
কল্যাণের আগে আগে অকল্যাণ নিয়ে আসার জন্য তোমার নিকট তারা তাড়াহুড়া করছে, এদের পূর্বে এর বহু দৃষ্টান্ত অতীত হয়েছে। মানুষ সীমালঙ্ঘন করলেও তোমার প্রতিপালক তাদের প্রতি অবশ্যই ক্ষমাশীল আর তোমার প্রতিপালক অবশ্যই শাস্তিদানেও কঠোর।
১৩:৭
وَيَقُولُএবং বলেwayaqūluٱلَّذِينَযারাalladhīnaكَفَرُوا۟অস্বীকার করেছেkafarūلَوْلَآ"কেন নাlawlāأُنزِلَঅবতীর্ণ করা হলোunzilaعَلَيْهِতার উপরʿalayhiءَايَةٌۭকোনো নিদর্শনāyatunمِّنথেকেminرَّبِّهِۦٓ ۗতার রবের"rabbihiإِنَّمَآকেবলinnamāأَنتَতুমিantaمُنذِرٌۭ ۖএকজন সতর্ককারীmundhirunوَلِكُلِّও জন্যে প্রত্যেকwalikulliقَوْمٍজাতিরqawminهَادٍএকজন পথ প্রদর্শক (আছে)hādin٧
যারা কুফুরী করেছে তারা বলে, ‘তার কাছে তার প্রতিপালকের পক্ষ হতে কোন নিদর্শন অবতীর্ণ হয় না কেন?’ তুমি তো শুধু সতর্ককারী, আর প্রত্যেক সম্প্রদায়ের জন্য রয়েছে একজন সঠিক পথ প্রদর্শনকারী।
১৩:৮
ٱللَّهُআল্লাহ তা'লাal-lahuيَعْلَمُজানেনyaʿlamuمَاযাmāتَحْمِلُগর্ভধারণ করেtaḥmiluكُلُّপ্রত্যেকkulluأُنثَىٰনারীunthāوَمَاএবং যাwamāتَغِيضُকমায়taghīḍuٱلْأَرْحَامُজরায়ুl-arḥāmuوَمَاও যাwamāتَزْدَادُ ۖবাড়ায়tazdāduوَكُلُّএবং প্রত্যেকwakulluشَىْءٍবস্তুরshayinعِندَهُۥতাঁর কাছে (আছে)ʿindahuبِمِقْدَارٍপরিমাণ নির্দিষ্টbimiq'dārin٨
আল্লাহ জানেন প্রতিটি নারী যা গর্ভে বহন করে, প্রত্যেক গর্ভে যা কমে বা বাড়ে তাও, প্রতিটি জিনিস তাঁর কাছে আছে পরিমাণ মত।
১৩:৯
عَـٰلِمُতিনি জ্ঞানীʿālimuٱلْغَيْبِঅদৃশ্যের (সম্পর্কে)l-ghaybiوَٱلشَّهَـٰدَةِও দৃশ্যেরwal-shahādatiٱلْكَبِيرُতিনি মহানl-kabīruٱلْمُتَعَالِসর্বোচ্চ (মর্যাদাবান)l-mutaʿāli٩
গোপন ও প্রকাশ্য সম্পর্কে তিনি জ্ঞাত, তিনি মহান, সর্বোচ্চ।
১৩:১০
سَوَآءٌۭ(তারা) সমানsawāonمِّنكُمতোমাদের মধ্য হ'তেminkumمَّنْযেmanأَسَرَّগোপন করেasarraٱلْقَوْلَকথাl-qawlaوَمَنও যেwamanجَهَرَপ্রকাশ করেjaharaبِهِۦসম্পর্কে তাbihiوَمَنْএবং যেwamanهُوَসেhuwaمُسْتَخْفٍۭআত্নগোপনকারীmus'takhfinبِٱلَّيْلِবেলায় রাতেরbi-al-layliوَسَارِبٌۢও বিচরণকারীwasāribunبِٱلنَّهَارِবেলায় দিনেরbil-nahāri١٠
তোমাদের কেউ কথা গোপন করে বা প্রকাশ করে, কেউ রাতে লুকিয়ে থাকে বা দিনে প্রকাশ্যে চলাফেরা করে, সবাই তাঁর কাছে সমান।
১৩:১১
لَهُۥতার জন্যে (আছে)lahuمُعَقِّبَـٰتٌۭএকের পর এক আগমনকারী প্রহরীmuʿaqqibātunمِّنۢথেকেminبَيْنِসামনেbayniيَدَيْهِতারyadayhiوَمِنْএবং থেকেwaminخَلْفِهِۦতার পিছনkhalfihiيَحْفَظُونَهُۥতাকে তারা রক্ষণাবেক্ষণ করেyaḥfaẓūnahuمِنْমধ্যে সেminأَمْرِনির্দেশেরamriٱللَّهِ ۗআল্লাহরl-lahiإِنَّনিশ্চয়ইinnaٱللَّهَআল্লাহl-lahaلَاনাlāيُغَيِّرُপরিবর্তন করেনyughayyiruمَاঅবস্থাmāبِقَوْمٍকোন জাতিরbiqawminحَتَّىٰযতক্ষণ নাḥattāيُغَيِّرُوا۟তারা পরিবর্তন করেyughayyirūمَاঅবস্থাmāبِأَنفُسِهِمْ ۗতাদের নিজেদেরbi-anfusihimوَإِذَآএবং যখনwa-idhāأَرَادَইচ্ছে করেনarādaٱللَّهُআল্লাহl-lahuبِقَوْمٍۢসম্পর্কে কোনো জাতিরbiqawminسُوٓءًۭاঅশুভsūanفَلَاতখন নেইfalāمَرَدَّফেরানোরmaraddaلَهُۥ ۚতার জন্যেlahuوَمَاএবং নেইwamāلَهُمতাদের জন্যেlahumمِّنছাড়াminدُونِهِۦতিনিdūnihiمِنকোনোminوَالٍঅভিভাবকwālin١١
মানুষের সামনে ও পেছনে পাহারাদার নিযুক্ত আছে যারা আল্লাহর হুকুম মোতাবেক তাকে রক্ষণাবেক্ষণ করে। আল্লাহ কোন সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরাই তাদের অবস্থা পরিবর্তন করে। আল্লাহ কোন সম্প্রদায়ের অকল্যাণ করতে চাইলে তা রদ করার কেউ নেই, আর তিনি ছাড়া তাদের কোন অভিভাবক নেই।
১৩:১২
هُوَতিনিইhuwaٱلَّذِىযিনিalladhīيُرِيكُمُতোমাদের দেখানyurīkumuٱلْبَرْقَবিদ্যুৎl-barqaخَوْفًۭاভয়ের (জন্যে)khawfanوَطَمَعًۭاও আশারwaṭamaʿanوَيُنشِئُএবং সৃষ্টি করেনwayunshi-uٱلسَّحَابَমেঘl-saḥābaٱلثِّقَالَ(পানিভরা) ঘনl-thiqāla١٢
তিনিই তোমাদেরকে দেখান বিদ্যুৎ ভীতিকর ও আশা সঞ্চারক। তিনিই উত্তোলিত করেন মেঘ, (প্রবৃদ্ধির) বৃষ্টিতে ভারাক্রান্ত।
১৩:১৩
وَيُسَبِّحُএবং মহিমা প্রকাশ করেwayusabbiḥuٱلرَّعْدُবজ্রনির্ঘোষl-raʿduبِحَمْدِهِۦসাথে তাঁর প্রশংসারbiḥamdihiوَٱلْمَلَـٰٓئِكَةُএবং ফেরেশতারাওwal-malāikatuمِنْথেকেminخِيفَتِهِۦতাঁর ভয়khīfatihiوَيُرْسِلُএবং তিনি পাঠানwayur'siluٱلصَّوَٰعِقَগর্জনকারী বজ্রসমূহl-ṣawāʿiqaفَيُصِيبُঅতঃপর আঘাত করেনfayuṣībuبِهَاদিয়ে তাbihāمَنযাকেmanيَشَآءُইচ্ছে করেনyashāuوَهُمْতবুও তারাwahumيُجَـٰدِلُونَবাক-বিতন্ডা করেyujādilūnaفِىসম্বন্ধেfīٱللَّهِআল্লাহরl-lahiوَهُوَঅথচ তিনিwahuwaشَدِيدُশক্তিতে প্রবলshadīduٱلْمِحَالِশাস্তিতে কঠোরl-miḥāli١٣
বজ্রনাদ তাঁরই ভয়ে তাঁর প্রশংসা বর্ণনা করে আর ফেরেশতারাও। তিনি গর্জনকারী বজ্র প্রেরণ করেন আর তা দিয়ে যাকে ইচ্ছে আঘাত করেন, আর তারা আল্লাহ সম্পর্কে বিতন্ডায় লিপ্ত হয়। অথচ তিনি বড়ই শক্তিশালী।
১৩:১৪
لَهُۥতাঁরই জন্যlahuدَعْوَةُআহবানdaʿwatuٱلْحَقِّ ۖসত্যেরl-ḥaqiوَٱلَّذِينَএবং যারাwa-alladhīnaيَدْعُونَডাকেyadʿūnaمِنছাড়াminدُونِهِۦতাঁকে (অন্য কাউকে)dūnihiلَاনাlāيَسْتَجِيبُونَতারা সাড়া দেয়yastajībūnaلَهُمতাদেরকেlahumبِشَىْءٍকোনো কিছুরbishayinإِلَّاএ ছাড়াillāكَبَـٰسِطِমতো সম্প্রসারণকারীরkabāsiṭiكَفَّيْهِতার দু'হাতkaffayhiإِلَىপ্রতিilāٱلْمَآءِপানিরl-māiلِيَبْلُغَযেন পৌঁছেliyablughaفَاهُতার মুখেfāhuوَمَاঅথচ নয়wamāهُوَতাhuwaبِبَـٰلِغِهِۦ ۚতার কাছে পৌঁছবারbibālighihiوَمَاএবং নয়wamāدُعَآءُডাকduʿāuٱلْكَـٰفِرِينَকাফেরদেরl-kāfirīnaإِلَّاএ ছাড়াillāفِىমধ্যেfīضَلَـٰلٍۢভ্রান্তিরḍalālin١٤
সত্যিকার আহবান-প্রার্থনা তাঁরই প্রাপ্য, যারা তাঁকে ছাড়া অন্যকে ডাকে, তারা তাদেরকে কোনই জবাব দেয় না। তারা হল ঐ লোকের মত, যে তার মুখে পানি পৌঁছবে ভেবে পানির দিকে হাত প্রসারিত করে দেয়, অথচ সে পানি তার মুখে কক্ষনো পৌঁছবে না। কাফিরদের আহবান নিষ্ফল ব্যতীত নয়।
১৩:১৫
وَلِلَّهِএবং আল্লাহকেইwalillahiيَسْجُدُসিজদা করেyasjuduمَنযা কিছুmanفِىমধ্যে আছেfīٱلسَّمَـٰوَٰتِআকাশেরl-samāwātiوَٱلْأَرْضِও পৃথিবীরwal-arḍiطَوْعًۭاইচ্ছায়ṭawʿanوَكَرْهًۭاও অনিচ্ছায়wakarhanوَظِلَـٰلُهُمএবং তাদের ছায়াগুলোওwaẓilāluhumبِٱلْغُدُوِّবেলায় সকালbil-ghuduwiوَٱلْـَٔاصَالِ ۩এবং সন্ধ্যায় (নত হয়)wal-āṣāli١٥
আসমানে আর যমীনে যা কিছু আছে ইচ্ছায় বা অনিচ্ছায় সকাল-সন্ধ্যায় আল্লাহর প্রতি সাজদাহয় অবনত হয় আর তাদের ছায়াগুলোও। [সাজদাহ]
১৩:১৬
قُلْবলোqulمَن"কেmanرَّبُّরবrabbuٱلسَّمَـٰوَٰتِআকাশেরl-samāwātiوَٱلْأَرْضِও পৃথিবীর"wal-arḍiقُلِবলোquliٱللَّهُ ۚ"(তিনিই) আল্লাহ"l-lahuقُلْবলোqulأَفَٱتَّخَذْتُم"তোমরা তাহ'লে কি গ্রহণ করেছোafa-ittakhadhtumمِّنপরিবর্তেminدُونِهِۦٓতারdūnihiأَوْلِيَآءَঅভিভাবকরূপে (অন্য অনেককে)awliyāaلَاনাlāيَمْلِكُونَতারা সক্ষম হয়yamlikūnaلِأَنفُسِهِمْতাদের নিজেদের জন্যli-anfusihimنَفْعًۭاকোনো উপকারেরnafʿanوَلَاআর নাwalāضَرًّۭا ۚকোনো ক্ষতির"ḍarranقُلْবলোqulهَلْ"কিhalيَسْتَوِىসমান হয়yastawīٱلْأَعْمَىٰঅন্ধl-aʿmāوَٱلْبَصِيرُও চক্ষুষ্মানwal-baṣīruأَمْঅথবাamهَلْকিhalتَسْتَوِىসমান হয়tastawīٱلظُّلُمَـٰتُঅন্ধকারসমূহl-ẓulumātuوَٱلنُّورُ ۗও আলোwal-nūruأَمْ(তবে) কিamجَعَلُوا۟তারা স্হির করেছেjaʿalūلِلَّهِআল্লাহর জন্যেlillahiشُرَكَآءَএমন শরীকদেরshurakāaخَلَقُوا۟যা সৃষ্টি করেছেkhalaqūكَخَلْقِهِۦমতো তাঁর সৃষ্টিkakhalqihiفَتَشَـٰبَهَএ কারণে বিভ্রান্তি ঘটিয়েছেfatashābahaٱلْخَلْقُসৃষ্টিl-khalquعَلَيْهِمْ ۚকাছে তাদের"ʿalayhimقُلِবলোquliٱللَّهُ"আল্লাহইl-lahuخَـٰلِقُস্রষ্টাkhāliquكُلِّসবkulliشَىْءٍۢকিছুরshayinوَهُوَএবং তিনিwahuwaٱلْوَٰحِدُএকl-wāḥiduٱلْقَهَّـٰرُমহাপরাক্রমশালী"l-qahāru١٦
বল, আকাশ ও যমীনের প্রতিপালক কে? বল, আল্লাহ। বল, তোমরা কি তাঁকে বাদ দিয়ে এমন অভিভাবক গ্রহণ করেছ যাদের নিজেদের কোন লাভ-লোকসান করার ক্ষমতা নেই। বল, অন্ধ ও চক্ষুষ্মান কি সমান? কিংবা অন্ধকার আর আলো কি সমান? কিংবা তারা কি আল্লাহর অংশীদার বানিয়েছে তাদেরকে যারা তাঁর সৃষ্টির মত সৃষ্টি করেছে, যে কারণে সৃষ্টি তাদের কাছে সমান মনে হয়েছে? বল, আল্লাহ সবকিছুর সৃষ্টিকর্তা, তিনি এক, মহা প্রতাপশালী।
১৩:১৭
أَنزَلَতিনি বর্ষণ করেনanzalaمِنَথেকেminaٱلسَّمَآءِআকাশl-samāiمَآءًۭপানিmāanفَسَالَتْফলে প্লাবিত হয়fasālatأَوْدِيَةٌۢউপত্যকাসমূহawdiyatunبِقَدَرِهَاতার পরিমাণ অনুসারেbiqadarihāفَٱحْتَمَلَঅতঃপর বহন করেfa-iḥ'tamalaٱلسَّيْلُপ্লাবনl-sayluزَبَدًۭاফেনাzabadanرَّابِيًۭا ۚউপরিভাগেrābiyanوَمِمَّاএবং তা থেকেও যাwamimmāيُوقِدُونَতারা উত্তপ্ত করেyūqidūnaعَلَيْهِতার উপরʿalayhiفِىমধ্যেfīٱلنَّارِআগুনেরl-nāriٱبْتِغَآءَ(বানাতে) চায়ib'tighāaحِلْيَةٍঅলংকারḥil'yatinأَوْবাawمَتَـٰعٍۢতৈজসপত্রmatāʿinزَبَدٌۭফেনা/আবর্জনাzabadunمِّثْلُهُۥ ۚতার মতোmith'luhuكَذَٰلِكَএভাবেkadhālikaيَضْرِبُউপমা দেনyaḍribuٱللَّهُআল্লাহl-lahuٱلْحَقَّহকl-ḥaqaوَٱلْبَـٰطِلَ ۚও অসত্যেরwal-bāṭilaفَأَمَّاঅতঃপরfa-ammāٱلزَّبَدُফেনা/আবর্জনাl-zabaduفَيَذْهَبُএভাবে তা চলে যায়fayadhhabuجُفَآءًۭ ۖঅকেজো হয়েjufāanوَأَمَّاআরwa-ammāمَاযাmāيَنفَعُউপকারে আসেyanfaʿuٱلنَّاسَমানুষেরl-nāsaفَيَمْكُثُএভাবে তা থেকে যায়fayamkuthuفِىমধ্যেfīٱلْأَرْضِ ۚজমিনেরl-arḍiكَذَٰلِكَএরূপেkadhālikaيَضْرِبُবর্ণনা করেনyaḍribuٱللَّهُআল্লাহl-lahuٱلْأَمْثَالَদৃষ্টান্তসমূহl-amthāla١٧
তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন যার ফলে উপত্যকাগুলো পরিমিতভাবে প্লাবিত হয়, প্লাবণে উপরিভাগে ফেনা জমে উঠে, আর এ রকম ফেনা জমে উঠে যখন অলঙ্কার ও তৈজসপত্র বানানোর জন্য সেগুলো আগুনে গলানো হয়। এভাবে আল্লাহ প্রকৃত সত্য ও মিথ্যার দৃষ্টান্ত বর্ণনা করে থাকেন। ফেনা খড়কুটোর মত উড়ে যায়, আর যা মানুষের জন্য উপকারী তা যমীনে স্থিতিশীল হয়। এভাবে আল্লাহ দৃষ্টান্ত দিয়ে (মানুষকে বুঝিয়ে) থাকেন।
১৩:১৮
لِلَّذِينَ(তাদের) জন্যে যারাlilladhīnaٱسْتَجَابُوا۟সাড়া দেয়is'tajābūلِرَبِّهِمُতাদের রবের (কথায়)lirabbihimuٱلْحُسْنَىٰ ۚকল্যাণ (রয়েছে)l-ḥus'nāوَٱلَّذِينَএবং যারাwa-alladhīnaلَمْনাlamيَسْتَجِيبُوا۟সাড়া দেয়yastajībūلَهُۥতাঁর ডাকেlahuلَوْযদিlawأَنَّহয়annaلَهُمজন্যে তাদেরlahumمَّاযা কিছুmāفِىমধ্যে আছেfīٱلْأَرْضِপৃথিবীরl-arḍiجَمِيعًۭاসমস্তইjamīʿanوَمِثْلَهُۥআরও তার সমপরিমাণwamith'lahuمَعَهُۥতার সাথেmaʿahuلَٱفْتَدَوْا۟অবশ্যই তারা মুক্তিপণ দিবেla-if'tadawبِهِۦٓ ۚদিয়ে তাbihiأُو۟لَـٰٓئِكَঐসব (লোক)ulāikaلَهُمْতাদের জন্যে রয়েছেlahumسُوٓءُমন্দsūuٱلْحِسَابِহিসাবl-ḥisābiوَمَأْوَىٰهُمْএবং তাদের আবাসwamawāhumجَهَنَّمُ ۖজাহান্নামjahannamuوَبِئْسَএবং অতি নিকৃষ্টwabi'saٱلْمِهَادُআশ্রয়স্হলl-mihādu١٨
যারা তাদের প্রতিপালকের ডাকে সাড়া দেয় তাদের জন্য আছে (যাবতীয়) কল্যাণ। যারা তাঁর ডাকে সাড়া দেয় না, তারা যদি দুনিয়াতে যা কিছু আছে যে সবের মালিক হয় এবং আরো অত পরিমাণও তাদের হয়, নিজেদের মুক্তির বিনিময়ে তা সবই তারা দিতে চাইবে, তাদের হিসাব হবে বড়ই কঠিন, তাদের আবাসস্থল জাহান্নাম, আর তা কতই না নিকৃষ্ট ঠিকানা!
১৩:১৯
۞ أَفَمَنতবে কি যে ব্যক্তিafamanيَعْلَمُজানেyaʿlamuأَنَّمَآযে যা কিছুannamāأُنزِلَঅবতীর্ণ হয়েছেunzilaإِلَيْكَতোমার প্রতিilaykaمِنথেকেminرَّبِّكَতোমার রবেরrabbikaٱلْحَقُّসত্যl-ḥaquكَمَنْ(ঐ ব্যক্তির) মতো যেkamanهُوَসেhuwaأَعْمَىٰٓ ۚঅন্ধaʿmāإِنَّمَاপ্রকৃতপক্ষেinnamāيَتَذَكَّرُশিক্ষা গ্রহণ করে (তা থেকে)yatadhakkaruأُو۟لُوا۟সম্পন্নরাইulūٱلْأَلْبَـٰبِবিবেকl-albābi١٩
যে ব্যক্তি জানে যে, তোমার প্রতিপালকের নিকট থেকে তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে তা সত্য, সে কি ঐ ব্যক্তির সমান যে অন্ধ? বুদ্ধিমান লোকেরাই উপদেশ গ্রহণ করে থাকে
১৩:২০
ٱلَّذِينَযারাalladhīnaيُوفُونَপূর্ণ করে সাথেyūfūnaبِعَهْدِঅঙ্গীকারbiʿahdiٱللَّهِআল্লাহরl-lahiوَلَاএবং নাwalāيَنقُضُونَতারা ভঙ্গ করেyanquḍūnaٱلْمِيثَـٰقَপ্রতিজ্ঞাl-mīthāqa٢٠
যারা আল্লাহকে দেয়া তাদের ও‘য়াদা রক্ষা করে আর প্রতিশ্রুতি ভঙ্গ করে না।
১৩:২১
وَٱلَّذِينَএবং যারাwa-alladhīnaيَصِلُونَঅক্ষুন্ন রাখেyaṣilūnaمَآযাmāأَمَرَনির্দেশ দিয়েছেনamaraٱللَّهُআল্লাহ তা'লাl-lahuبِهِۦٓতা সম্বন্ধেbihiأَنযেanيُوصَلَঅক্ষুন্ন রাখতেyūṣalaوَيَخْشَوْنَও তারা ভয় করেwayakhshawnaرَبَّهُمْতাদের রবকেrabbahumوَيَخَافُونَএবং তারা আশঙ্কা করেwayakhāfūnaسُوٓءَমন্দsūaٱلْحِسَابِহিসাবেরl-ḥisābi٢١
তারা সে সব সম্পর্ক সম্বন্ধ বহাল রাখে যা বহাল রাখার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। তারা তাদের প্রতিপালককে ভয় করে এবং ভয়াবহ হিসাব নিকাশকে ভয় পায়।
১৩:২২
وَٱلَّذِينَএবং যারাwa-alladhīnaصَبَرُوا۟ধৈর্য ধরেṣabarūٱبْتِغَآءَলাভের জন্যেib'tighāaوَجْهِসন্তুষ্টিwajhiرَبِّهِمْতাদের রবেরrabbihimوَأَقَامُوا۟এবং তারা প্রতিষ্ঠা করেwa-aqāmūٱلصَّلَوٰةَসালাতl-ṣalataوَأَنفَقُوا۟ও তারা ব্যয় করেwa-anfaqūمِمَّا(তা) থেকে যাmimmāرَزَقْنَـٰهُمْআমরা জীবিকা দিয়েছি তাদেরrazaqnāhumسِرًّۭاগোপনেsirranوَعَلَانِيَةًۭও প্রকাশ্যেwaʿalāniyatanوَيَدْرَءُونَএবং তারা প্রতিরোধ করেwayadraūnaبِٱلْحَسَنَةِদিয়ে ভালোbil-ḥasanatiٱلسَّيِّئَةَমন্দকেl-sayi-ataأُو۟لَـٰٓئِكَঐসব লোকulāikaلَهُمْতাদের জন্যে (রয়েছে)lahumعُقْبَىপরকালেরʿuq'bāٱلدَّارِঘরl-dāri٢٢
তারা তাদের প্রতিপালকের চেহারা (সন্তুষ্টি) কামনায় ধৈর্য ধারণ করে, নামায প্রতিষ্ঠা করে, আর আমি তাদেরকে যে জীবিকা দিয়েছি তাত্থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে। তারা অন্যায়কে ন্যায় দ্বারা প্রতিরোধ করে। পরকালের ঘর প্রাপ্তি এদের জন্যই নির্দিষ্ট।
১৩:২৩
جَنَّـٰتُজান্নাতjannātuعَدْنٍۢস্হায়ীʿadninيَدْخُلُونَهَاতাতে তারা প্রবেশ করবেyadkhulūnahāوَمَنএবং যেwamanصَلَحَসৎকাজ করেছেṣalaḥaمِنْমধ্য হ'তেminءَابَآئِهِمْতাদের পূর্ব-পুরুষদেরābāihimوَأَزْوَٰجِهِمْও তাদের পতি-পত্নীদেরwa-azwājihimوَذُرِّيَّـٰتِهِمْ ۖও তাদের সন্তান-সন্ততিদেরwadhurriyyātihimوَٱلْمَلَـٰٓئِكَةُএবং ফেরেশতারাwal-malāikatuيَدْخُلُونَপ্রবেশ করবে (উপস্হিত হবে)yadkhulūnaعَلَيْهِمকাছে তাদেরʿalayhimمِّنদিয়েminكُلِّপ্রত্যেকkulliبَابٍۢদরজাbābin٢٣
তা হল স্থায়ী জান্নাত, তাতে তারা প্রবেশ করবে। আর তাদের পিতৃ পুরুষ, স্বামী-স্ত্রী ও সন্তানাদির মধ্যে যারা সৎকর্ম করেছে তারাও। আর ফেরেশতারা সকল দরজা দিয়ে তাদের কাছে হাজির হয়ে সংবর্ধনা জানাবে (এই বলে যে)-
১৩:২৪
سَلَـٰمٌশান্তি (বর্ষিত হোক)salāmunعَلَيْكُمতোমাদের উপরʿalaykumبِمَاএ কারণে যাbimāصَبَرْتُمْ ۚতোমরা ধৈর্য ধরেছোṣabartumفَنِعْمَঅতএব কতই উত্তমfaniʿ'maعُقْبَىপরকালেরʿuq'bāٱلدَّارِঘর"l-dāri٢٤
‘‘তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, কারণ তোমরা ধৈর্যধারণ করেছিলে। কতই না উত্তম পরকালের এই ঘর!’’
১৩:২৫
وَٱلَّذِينَএবং যারাwa-alladhīnaيَنقُضُونَভঙ্গ করেyanquḍūnaعَهْدَঅঙ্গীকারʿahdaٱللَّهِআল্লাহরl-lahiمِنۢথেকেminبَعْدِপরbaʿdiمِيثَـٰقِهِۦতা (দৃঢ়ভাবে) বেঁধে নেয়ারmīthāqihiوَيَقْطَعُونَও তারা ছিন্ন করেwayaqṭaʿūnaمَآযাmāأَمَرَনির্দেশ দিয়েছেনamaraٱللَّهُআল্লাহl-lahuبِهِۦٓসম্পর্কে তাbihiأَنযেanيُوصَلَজুড়ে দিতেyūṣalaوَيُفْسِدُونَএবং তারা অশান্তি করে বেড়ায়wayuf'sidūnaفِىমধ্যেfīٱلْأَرْضِ ۙজমিনেরl-arḍiأُو۟لَـٰٓئِكَঐসব লোকulāikaلَهُمُতাদের জন্যেlahumuٱللَّعْنَةُঅভিশাপl-laʿnatuوَلَهُمْএবং তাদের জন্যেwalahumسُوٓءُনিকৃষ্টsūuٱلدَّارِঘরl-dāri٢٥
আর যারা আল্লাহর সাথে শক্ত ও‘য়াদা করার পর তা ভঙ্গ করে, আল্লাহ যা বহাল রাখার নির্দেশ দিয়েছেন তা ছিন্ন করে, আর যমীনে অশান্তি সৃষ্টি করে, তাদের প্রতি অভিশাপ, তাদের জন্য আছে অতিশয় মন্দ আবাসস্থল।
১৩:২৬
ٱللَّهُআল্লাহal-lahuيَبْسُطُপ্রশস্ত করে দেনyabsuṭuٱلرِّزْقَজীবনের উপকরণl-riz'qaلِمَنজন্যে যারlimanيَشَآءُতিনি ইচ্ছে করেনyashāuوَيَقْدِرُ ۚএবং পরিমিত দেনwayaqdiruوَفَرِحُوا۟এবং তারা উল্লাসিত হয়েছেwafariḥūبِٱلْحَيَوٰةِনিয়ে জীবনbil-ḥayatiٱلدُّنْيَاপার্থিবl-dun'yāوَمَاঅথচ নয়wamāٱلْحَيَوٰةُজীবনl-ḥayatuٱلدُّنْيَاপার্থিবl-dun'yāفِىতুলনায়fīٱلْـَٔاخِرَةِআখিরাতেরl-ākhiratiإِلَّاছাড়াillāمَتَـٰعٌۭ(ক্ষণস্হায়ী) ভোগের সামগ্রীmatāʿun٢٦
আল্লাহ রিযক সম্প্রসারিত করেন যার জন্য ইচ্ছে করেন, আর যার জন্য চান সীমিত পরিমাণে দেন। তারা পার্থিব জীবনে আনন্দে মেতে আছে অথচ আখেরাতের তুলনায় দুনিয়ার জীবন অতি নগণ্য বস্তু।
১৩:২৭
وَيَقُولُএবং বলেwayaqūluٱلَّذِينَযারাalladhīnaكَفَرُوا۟অস্বীকার করেছেkafarūلَوْلَآ"কেন নাlawlāأُنزِلَঅবতরণ করা হলোunzilaعَلَيْهِতার উপরʿalayhiءَايَةٌۭএকটি নিদর্শনāyatunمِّنকাছ থেকেminرَّبِّهِۦ ۗতাঁর রবের"rabbihiقُلْবলোqulإِنَّ"নিশ্চয়ইinnaٱللَّهَআল্লাহl-lahaيُضِلُّপথভ্রষ্ট করেনyuḍilluمَنযাকেmanيَشَآءُতিনি ইচ্ছে করেনyashāuوَيَهْدِىٓও পথ দেখানwayahdīإِلَيْهِতাঁর দিকেilayhiمَنْযেmanأَنَابَমুখ ফিরায়anāba٢٧
সত্য প্রত্যাখ্যানকারীরা বলে, ‘তার কাছে তার প্রতিপালকের নিকট হতে কোন নিদর্শন অবতীর্ণ হয় না কেন?’ বল, ‘আল্লাহ যাকে ইচ্ছে গুমরাহ করেন, আর যে তাঁর অভিমুখী তাকে সত্য পথে পরিচালিত করেন।’
১৩:২৮
ٱلَّذِينَযারাalladhīnaءَامَنُوا۟ঈমান এনেছেāmanūوَتَطْمَئِنُّও শান্তি লাভ করেwataṭma-innuقُلُوبُهُمতাদের অন্তরগুলোqulūbuhumبِذِكْرِমাধ্যমে স্মরণেরbidhik'riٱللَّهِ ۗআল্লাহরl-lahiأَلَاজেনে রাখোalāبِذِكْرِস্মরণেbidhik'riٱللَّهِআল্লাহরl-lahiتَطْمَئِنُّশান্তি লাভ করেtaṭma-innuٱلْقُلُوبُঅন্তরসমূহ"l-qulūbu٢٨
তারাই ঈমান আনে এবং আল্লাহর স্মরণে তাদের অন্তর প্রশান্তি লাভ করে। জেনে রেখ, আল্লাহর স্মরণের মাধ্যমেই দিলের সত্যিকারের প্রশান্তি লাভ করা যায়।
১৩:২৯
ٱلَّذِينَযারাalladhīnaءَامَنُوا۟ঈমান এসেছেāmanūوَعَمِلُوا۟ও কাজ করেছেwaʿamilūٱلصَّـٰلِحَـٰتِসৎl-ṣāliḥātiطُوبَىٰসুসংবাদṭūbāلَهُمْতাদের জন্যে রয়েছেlahumوَحُسْنُও উত্তমwaḥus'nuمَـَٔابٍۢপরিণামmaābin٢٩
যারা ঈমান আনে ও সৎকাজ করে, সৌভাগ্য তাদেরই, উত্তম পরিণাম তাদের জন্যই।
১৩:৩০
كَذَٰلِكَ(হে মুহাম্মাদ) এভাবেkadhālikaأَرْسَلْنَـٰكَতোমাকে আমরা পাঠিয়েছি (রাসূলরূপে)arsalnākaفِىٓমধ্যেfīأُمَّةٍۢএক জাতিরummatinقَدْনিশ্চয়ইqadخَلَتْঅতীত হয়েছেkhalatمِنথেকেইminقَبْلِهَآতার পূর্বqablihāأُمَمٌۭবহু জাতিumamunلِّتَتْلُوَا۟যাতে তুমি পাঠ করোlitatluwāعَلَيْهِمُকাছে তাদেরʿalayhimuٱلَّذِىٓযাalladhīأَوْحَيْنَآআমরা ওহী করেছিawḥaynāإِلَيْكَতোমার প্রতিilaykaوَهُمْএ অবস্থায়ও তারাwahumيَكْفُرُونَঅস্বীকার করেyakfurūnaبِٱلرَّحْمَـٰنِ ۚপরম দয়াময়কেbil-raḥmāniقُلْবলোqulهُوَ"তিনিইhuwaرَبِّىআমার রবrabbīلَآনেইlāإِلَـٰهَকোন ইলাহilāhaإِلَّاছাড়াillāهُوَতিনিhuwaعَلَيْهِতাঁরই উপরʿalayhiتَوَكَّلْتُআমি নির্ভর করেছিtawakkaltuوَإِلَيْهِএবং তাঁরই দিকেwa-ilayhiمَتَابِআমার প্রত্যাবর্তন"matābi٣٠
(পূর্বে যেমন পাঠিয়েছিলাম) এভাবেই আমি তোমাকে এমন এক সম্প্রদায়ের কাছে পাঠিয়েছি যার পূর্বে অনেক সম্প্রদায় গত হয়ে গেছে, যাতে তুমি তাদের কাছে তেলাওয়াত কর যা আমি তোমার প্রতি ওয়াহী করি, তবুও তারা দয়াময় আল্লাহকে অস্বীকার করে। বল, ‘তিনি আমার প্রতিপালক, তিনি ছাড়া সত্যিকারের কোন ইলাহ নেই, আমি তাঁর উপরই নির্ভর করি আর তিনিই প্রত্যাবর্তনস্থল।’
১৩:৩১
وَلَوْএবং যদি (এমন হতো)walawأَنَّযেannaقُرْءَانًۭا(এই) কুরআনqur'ānanسُيِّرَتْগতিশীল করা যেতোsuyyiratبِهِদিয়ে তাbihiٱلْجِبَالُপাহাড়সমূহকেl-jibāluأَوْবাawقُطِّعَتْটুকরো টুকরো করা যেতোquṭṭiʿatبِهِদিয়ে তাbihiٱلْأَرْضُজমিনকেl-arḍuأَوْঅথবাawكُلِّمَকথা বলা যেতোkullimaبِهِদিয়ে তাbihiٱلْمَوْتَىٰ ۗমৃতদের সাথে (তবুও ঈমান আনতো না)l-mawtāبَلবরংbalلِّلَّهِআল্লাহর নিয়ন্ত্রণেlillahiٱلْأَمْرُবিষয়l-amruجَمِيعًا ۗসমস্তইjamīʿanأَفَلَمْতবে কি নাafalamيَا۟يْـَٔسِনিরাশ হয়েছেyāy'asiٱلَّذِينَযারাalladhīnaءَامَنُوٓا۟ঈমান এনেছেāmanūأَنযেanلَّوْযদিlawيَشَآءُইচ্ছে করতেনyashāuٱللَّهُআল্লাহl-lahuلَهَدَىঅবশ্যই পথ দেখাতেনlahadāٱلنَّاسَমানুষকেl-nāsaجَمِيعًۭا ۗসকলjamīʿanوَلَاএবং নাwalāيَزَالُসর্বদাইyazāluٱلَّذِينَযারাalladhīnaكَفَرُوا۟অস্বীকার করেছেkafarūتُصِيبُهُمতাদের কাছে পৌঁছবেtuṣībuhumبِمَاএ কারণে যাbimāصَنَعُوا۟তারা করেছেṣanaʿūقَارِعَةٌবিপর্যয়qāriʿatunأَوْঅথবাawتَحُلُّআপতিত হবেtaḥulluقَرِيبًۭاনিকটেqarībanمِّنথেকেminدَارِهِمْতাদের ঘরেরdārihimحَتَّىٰযতক্ষণ নাḥattāيَأْتِىَআসবেyatiyaوَعْدُঅঙ্গীকারwaʿduٱللَّهِ ۚআল্লাহরl-lahiإِنَّনিশ্চয়ইinnaٱللَّهَআল্লাহl-lahaلَاনাlāيُخْلِفُভঙ্গ করেনyukh'lifuٱلْمِيعَادَঅঙ্গীকারl-mīʿāda٣١
কুরআন দিয়ে পর্বতকে যদি গতিশীল করা যেত, কিংবা যমীনকে দীর্ণ করা যেত কিংবা তা দিয়ে মৃত মানুষকে কথা বলানো যেত (তবুও তারা তাতে বিশ্বাস করত না)। (আলৌকিক কিছু করা মানুষের সাধ্যাতীত) বরং সমস্ত কিছুই আল্লাহর ক্ষমতাভুক্ত। যারা ঈমান এনেছে তারা কি জানে না যে, আল্লাহ ইচ্ছে করলে সকল মানুষকে সৎ পথে পরিচালিত করতে পারতেন। যারা কুফুরী করে তাদের কার্যকলাপের কারণে তাদের উপর কোন না কোন বিপদ আসতেই থাকে কিংবা তাদের ঘরের আশেপাশেই নাযিল হতে থাকে, যতক্ষণ না আল্লাহর ও‘য়াদা পূর্ণ হয়। নিশ্চয়ই আল্লাহ ওয়াদার ব্যতিক্রম করেন না।
১৩:৩২
وَلَقَدِএবং নিশ্চয়ইwalaqadiٱسْتُهْزِئَবিদ্রুপ করা হয়েছেus'tuh'zi-aبِرُسُلٍۢসাথে রাসূলদেরbirusulinمِّنথেকেইminقَبْلِكَতোমার পূর্বqablikaفَأَمْلَيْتُঅতঃপর আমি অবকাশ দিয়েছিfa-amlaytuلِلَّذِينَ(তাদেরকে) জন্যে যারাlilladhīnaكَفَرُوا۟অস্বীকার করেছেkafarūثُمَّএরপরthummaأَخَذْتُهُمْ ۖতাদের আমি পাকড়াও করেছিakhadhtuhumفَكَيْفَঅতঃপর (দেখো) কেমনfakayfaكَانَছিলোkānaعِقَابِআমার শাস্তিʿiqābi٣٢
তোমার আগেও বহু রসূলকে ঠাট্টা-বিদ্রূপ করা হয়েছিল, তখন আমি কাফিরদেরকে (ইচ্ছেমত কাজ চালিয়ে যাওয়ার) অবকাশ দিয়েছিলাম, অবশেষে তাদেরকে পাকড়াও করেছিলাম। কেমন (ভয়াবহ) ছিল আমার শাস্তি!
১৩:৩৩
أَفَمَنْতবে কি সেই (সত্ত্বা)afamanهُوَযিনিhuwaقَآئِمٌদন্ডায়মান (পর্যবেক্ষক)qāimunعَلَىٰউপরʿalāكُلِّপ্রত্যেকkulliنَفْسٍۭমানুষnafsinبِمَاঐ সম্পর্কে যাbimāكَسَبَتْ ۗসে উপার্জন করেছেkasabatوَجَعَلُوا۟এ অবস্হায়ও তারা বানিয়েছেwajaʿalūلِلَّهِআল্লাহর জন্যেlillahiشُرَكَآءَবহু শরীকshurakāaقُلْবলোqulسَمُّوهُمْ ۚ"তাদের নাম বলোsammūhumأَمْকিamتُنَبِّـُٔونَهُۥতাঁকে তোমরা সংবাদ দিচ্ছোtunabbiūnahuبِمَاঐ সম্পর্কে যাbimāلَاনাlāيَعْلَمُতিনি জানেনyaʿlamuفِىমধ্যেfīٱلْأَرْضِপৃথিবীরl-arḍiأَمঅথবাamبِظَـٰهِرٍۢবাহ্যিক দিকbiẓāhirinمِّنَকিছুminaٱلْقَوْلِ ۗ(অর্থহীন) কথার"l-qawliبَلْবরংbalزُيِّنَশোভনীয় করা হয়েছেzuyyinaلِلَّذِينَ(তাদের) জন্যে যারাlilladhīnaكَفَرُوا۟অস্বীকার করেছেkafarūمَكْرُهُمْতাদের ছলনাmakruhumوَصُدُّوا۟এবং নিবৃত্ত করা হয়েছেwaṣuddūعَنِথেকেʿaniٱلسَّبِيلِ ۗপথl-sabīliوَمَنএবং যাকেwamanيُضْلِلِপথভ্রষ্ট করেনyuḍ'liliٱللَّهُআল্লাহl-lahuفَمَاঅতঃপর নেইfamāلَهُۥজন্যে তারlahuمِنْকোনোminهَادٍۢপথ প্রদর্শকhādin٣٣
প্রত্যেক প্রাণীর উপার্জনের প্রতি যিনি দৃষ্টি রাখেন (তিনি কি তাদের অক্ষম ইলাহদের মত?) অথচ তারা আল্লাহর শরীক নির্দিষ্ট করে রেখেছে। বল, ‘তাদের নাম বল (যাদেরকে তোমরা আল্লাহর অংশীদার মনে কর), তোমরা কি পৃথিবীর এমন কোন সংবাদ তাঁকে দিতে চাও যা তিনি জানেন না। নাকি এগুলো কেবল কথার প্রদর্শনী? প্রকৃত ব্যাপার হল, কাফিরদের নিকট তাদের কলা কৌশলকে আকর্ষণীয় করে দেয়া হয়েছে আর তাদেরকে সৎ পথ থেকে বিরত রাখা হয়েছে। আল্লাহ যাকে গুমরাহ করেন তাঁকে পথ দেখানোর কেউ নেই।
১৩:৩৪
لَّهُمْতাদের জন্যেlahumعَذَابٌۭশাস্তি (রয়েছে)ʿadhābunفِىমধ্যেfīٱلْحَيَوٰةِজীবনেরl-ḥayatiٱلدُّنْيَا ۖপার্থিবl-dun'yāوَلَعَذَابُএবং অবশ্যই শাস্তিwalaʿadhābuٱلْـَٔاخِرَةِআখিরাতেরl-ākhiratiأَشَقُّ ۖকঠোরতরashaqquوَمَاএবং নেইwamāلَهُمতাদের জন্যেlahumمِّنَথেকেminaٱللَّهِআল্লাহরl-lahiمِنকোনোminوَاقٍۢরক্ষাকারীwāqin٣٤
দুনিয়ার জীবনে তাদের জন্য আছে শাস্তি, আর আখেরাতের শাস্তি অবশ্যই আরো বেশি কঠিন। আল্লাহর শাস্তি থেকে বাঁচানোর তাদের কেউ নেই।
১৩:৩৫
۞ مَّثَلُদৃষ্টান্ত (পরিচয়)mathaluٱلْجَنَّةِজান্নাতেরl-janatiٱلَّتِىযাallatīوُعِدَপ্রতিশ্রুতি দেয়া হয়েছেwuʿidaٱلْمُتَّقُونَ ۖমুত্তাকীদের (এমন যে)l-mutaqūnaتَجْرِىপ্রবাহিত হয়tajrīمِنথেকেminتَحْتِهَاতার নিচtaḥtihāٱلْأَنْهَـٰرُ ۖঝর্ণাসমূহl-anhāruأُكُلُهَاতার ফলসমূহukuluhāدَآئِمٌۭচিরস্হায়ীdāimunوَظِلُّهَا ۚএবং তার ছায়াও (অবিনশ্বর)waẓilluhāتِلْكَএসবtil'kaعُقْبَىপরিণামʿuq'bāٱلَّذِينَ(তাদের) যারাalladhīnaٱتَّقَوا۟ ۖ(আল্লাহকে) ভয় করেittaqawوَّعُقْبَىও পরিণামwaʿuq'bāٱلْكَـٰفِرِينَকাফেরদেরl-kāfirīnaٱلنَّارُ(জাহান্নামের) আগুনl-nāru٣٥
মুত্তাকীদেরকে যে জান্নাতের ওয়া‘দা দেয়া হয়েছে তার দৃষ্টান্ত এই যে, তার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত, তার ফলফলাদি চিরস্থায়ী আর তার ছায়াও। যারা তাক্ওয়া অবলম্বন করে তাদের পরিণাম হবে এই। আর কাফিরদের পরিণতি হবে জাহান্নামের আগুন।
১৩:৩৬
وَٱلَّذِينَএবং যাদেরকেwa-alladhīnaءَاتَيْنَـٰهُمُআমরা দিয়েছি তাদেরātaynāhumuٱلْكِتَـٰبَকিতাবl-kitābaيَفْرَحُونَতারা আনন্দ পায়yafraḥūnaبِمَآএ কারণে যাbimāأُنزِلَঅবতরণ করা হয়েছেunzilaإِلَيْكَ ۖতোমার প্রতিilaykaوَمِنَআবার কিন্তুwaminaٱلْأَحْزَابِবিভিন্ন দলেরl-aḥzābiمَنকেউ কেউmanيُنكِرُঅস্বীকার করেyunkiruبَعْضَهُۥ ۚতার কিছু অংশbaʿḍahuقُلْবলোqulإِنَّمَآ"শুধুমাত্রinnamāأُمِرْتُআমাকে আদেশ করা হয়েছেumir'tuأَنْযেanأَعْبُدَআমি (যেন) ইবাদত করিaʿbudaٱللَّهَআল্লাহরl-lahaوَلَآএবং না (যেন)walāأُشْرِكَআমি শরীক করিush'rikaبِهِۦٓ ۚতাঁর সাথে (অন্য কাউকে)bihiإِلَيْهِতাঁরই দিকেilayhiأَدْعُوا۟আমি ডাকিadʿūوَإِلَيْهِও তাঁরই দিকেwa-ilayhiمَـَٔابِআমার গন্তব্যস্থান"maābi٣٦
আমি যাদেরকে কিতাব দিয়েছিলাম তারা তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে তাতে উৎফুল্ল, কিন্তু কতক দল তার কোন কোন কথা মানে না। বল, ‘আমি আল্লাহর ‘ইবাদাত করার জন্য এবং তাঁর সাথে কোন কিছু শারীক না করার জন্য নির্দেশপ্রাপ্ত হয়েছি, আমি তাঁর দিকেই আহবান জানাই, আর আমার প্রত্যাবর্তন তাঁর দিকেই।
১৩:৩৭
وَكَذَٰلِكَএবং এভাবেwakadhālikaأَنزَلْنَـٰهُতা আমরা অবতীর্ণ করেছিanzalnāhuحُكْمًاবিধানরূপেḥuk'manعَرَبِيًّۭا ۚআরবী ভাষায়ʿarabiyyanوَلَئِنِএবং অবশ্যই যদিwala-iniٱتَّبَعْتَতুমি অনুসরণ করোittabaʿtaأَهْوَآءَهُمতাদের খেয়ালখুশীরahwāahumبَعْدَ مَاপরেও যাbaʿdamāجَآءَكَতোমার কাছে এসেছেjāakaمِنَথেকেminaٱلْعِلْمِজ্ঞানl-ʿil'miمَاনেইmāلَكَতোমার জন্যেlakaمِنَবিরুদ্ধেminaٱللَّهِআল্লাহরl-lahiمِنকোনোminوَلِىٍّۢঅভিভাবক (বাঁচাতে)waliyyinوَلَاএবং নাwalāوَاقٍۢকোনো রক্ষাকারীwāqin٣٧
এভাবে আমি একে বিধানরূপে নাযিল করেছি আরবী ভাষায়। তোমার কাছে জ্ঞান আসার পরেও তুমি যদি তাদের খাহেশের অনুসরণ কর, তবে আল্লাহর মোকাবালায় তোমার কোন অভিভাবক থাকবে না, থাকবে না কোন রক্ষাকারী।
১৩:৩৮
وَلَقَدْএবং নিশ্চয়ইwalaqadأَرْسَلْنَاআমরা প্রেরণ করেছিarsalnāرُسُلًۭاরাসূলদেরকেrusulanمِّنথেকেইminقَبْلِكَতোমার পূর্বqablikaوَجَعَلْنَاএবং আমরা দিয়েছিলামwajaʿalnāلَهُمْজন্যে তাদেরlahumأَزْوَٰجًۭاস্ত্রীসমূহazwājanوَذُرِّيَّةًۭ ۚও সন্তান-সন্ততিwadhurriyyatanوَمَاএবং নাwamāكَانَছিলো (সম্ভব)kānaلِرَسُولٍকোনো রাসূলের জন্যেlirasūlinأَنযেanيَأْتِىَসে আসবেyatiyaبِـَٔايَةٍনিয়ে কোনো নিদর্শনbiāyatinإِلَّاছাড়াillāبِإِذْنِনিয়ে অনুমতিbi-idh'niٱللَّهِ ۗআল্লাহরl-lahiلِكُلِّজন্যে প্রত্যেকlikulliأَجَلٍۢনির্ধারিত যুগেরajalinكِتَابٌۭএকটি কিতাব (আছে)kitābun٣٨
আমি তোমার পূর্বেও রসূলগণকে পাঠিয়েছিলাম, আর তাদেরকে দিয়েছিলাম স্ত্রী ও সন্তানাদি, আল্লাহর হুকুম ব্যতীত নিদর্শন হাজির করার শক্তি কোন রসূলের নেই। যাবতীয় বিষয়ের নির্দিষ্ট সময় লিপিবদ্ধ আছে।
১৩:৩৯
يَمْحُوا۟নিশ্চিহ্ন করেনyamḥūٱللَّهُআল্লাহl-lahuمَاযাmāيَشَآءُইচ্ছে করেনyashāuوَيُثْبِتُ ۖও বহাল রাখেন (যা চান)wayuth'bituوَعِندَهُۥٓএবং তাঁর কাছে আছেwaʿindahuأُمُّমূলummuٱلْكِتَـٰبِকিতাবেরl-kitābi٣٩
আল্লাহ যা ইচ্ছে করেন নিশ্চিহ্ন করে দেন আর যা ইচ্ছে প্রতিষ্ঠিত রাখেন, উম্মুল কিতাব তাঁর নিকটই রক্ষিত।
১৩:৪০
وَإِنএবং যদিwa-inمَّاযাmāنُرِيَنَّكَতোমাকে আমরা দেখাইnuriyannakaبَعْضَকিছুটাbaʿḍaٱلَّذِىযাalladhīنَعِدُهُمْতাদের প্রতিশ্রুতি দিচ্ছি আমরাnaʿiduhumأَوْঅথবাawنَتَوَفَّيَنَّكَতোমাকে মৃত্যু দিই আমরা (যাই হউক)natawaffayannakaفَإِنَّمَاপ্রকৃতপক্ষেfa-innamāعَلَيْكَতোমার দায়িত্বʿalaykaٱلْبَلَـٰغُপ্রচার করাl-balāghuوَعَلَيْنَاএবং আমাদের দায়িত্বwaʿalaynāٱلْحِسَابُহিসাব-নিকাশেরl-ḥisābu٤٠
আমি তাদেরকে যে শাস্তি দেয়ার ওয়া‘দা করেছি তার কিছু যদি তোমাকে দেখাই কিংবা (দেখানোর পূর্বেই) তোমার মৃত্যু ঘটাই, (উভয় অবস্থাতেই) তোমার দায়িত্ব হল প্রচার করে দেয়া, আর হিসেব নেয়ার কাজ হল আমার।
১৩:৪১
أَوَلَمْকি নিawalamيَرَوْا۟তারা দেখেyarawأَنَّاযে আমরাannāنَأْتِىআমরা চলে আসছিnatīٱلْأَرْضَজমিনের (উপর)l-arḍaنَنقُصُهَاতা সংকুচিত করছি আমরাnanquṣuhāمِنْহ'তেminأَطْرَافِهَا ۚতার চারপাশaṭrāfihāوَٱللَّهُএবং আল্লাহwal-lahuيَحْكُمُআদেশ করেনyaḥkumuلَاনেইlāمُعَقِّبَকোনো প্রতিহতকারীmuʿaqqibaلِحُكْمِهِۦ ۚতাঁর আদেশেরliḥuk'mihiوَهُوَএবং তিনিwahuwaسَرِيعُদ্রুতsarīʿuٱلْحِسَابِহিসাব-নিকাশেl-ḥisābi٤١
তারা কি দেখে না আমি তাদের জন্য যমীনকে চার দিক থেকে সংকীর্ণ করে আনছি? আল্লাহ হুকুম দেন, তাঁর হুকুম পেছনে ঠেলে দেবে এমন কেউ নেই। হিসেব গ্রহণের ব্যাপারে তিনি খুবই দ্রুতগতি।
১৩:৪২
وَقَدْএবং নিশ্চয়ইwaqadمَكَرَচক্রান্ত করেছিলোmakaraٱلَّذِينَযারাalladhīnaمِنথেকেminقَبْلِهِمْপূর্ব তাদের (ছিলো)qablihimفَلِلَّهِঅতএব অধীনে আল্লাহরfalillahiٱلْمَكْرُচক্রান্তl-makruجَمِيعًۭا ۖসমস্তইjamīʿanيَعْلَمُতিনি জানেনyaʿlamuمَاযাmāتَكْسِبُঅর্জন করেtaksibuكُلُّপ্রত্যেকkulluنَفْسٍۢ ۗব্যক্তিnafsinوَسَيَعْلَمُএবং শীঘ্রই জানবেwasayaʿlamuٱلْكُفَّـٰرُকাফেররাl-kufāruلِمَنْকার জন্যেlimanعُقْبَىপরকালেরʿuq'bāٱلدَّارِঘরl-dāri٤٢
ওদের আগে যারা ছিল তারাও চক্রান্ত করেছিল, যাবতীয় চক্রান্ত আল্লাহর আয়ত্তাধীন। তিনি জানেন প্রত্যেক ব্যক্তি কী কামাই করছে। আর কাফিরগণ অচিরেই জানতে পারবে ভাল পরিণাম কাদের জন্য।
১৩:৪৩
وَيَقُولُএবং বলেwayaqūluٱلَّذِينَযারাalladhīnaكَفَرُوا۟অস্বীকার করেছেkafarūلَسْتَ"তুমি নওlastaمُرْسَلًۭا ۚপ্রেরিত (নাবী)"mur'salanقُلْবলোqulكَفَىٰ"যথেষ্টkafāبِٱللَّهِআল্লাহ তা'লা-ইbil-lahiشَهِيدًۢاসাক্ষী হিসেবেshahīdanبَيْنِىআমার মাঝেbaynīوَبَيْنَكُمْও তোমাদের মাঝেwabaynakumوَمَنْএবং (সাক্ষ্য) যেwamanعِندَهُۥতার কাছে আছেʿindahuعِلْمُজ্ঞানʿil'muٱلْكِتَـٰبِ(আসমানী) কিতাবের"l-kitābi٤٣
কাফিররা বলে, ‘তুমি আল্লাহর প্রেরিত নও।’ বল, ‘আমার ও তোমাদের মাঝে সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট এবং যাদের কিতাবের জ্ঞান আছে তারাও।’
—
—
—
—
লোড হচ্ছে…