১২

ইউসুফ

মক্কা ১১১ আয়াত পারা ১২
يوسف

সূরা ইউসুফ (يوسف) পবিত্র কুরআনের ১২ নম্বর অধ্যায় — মক্কা সূরা, যাতে ১১১ টি আয়াত রয়েছে। মক্কী সূরাগুলো নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মদিনায় হিজরতের আগে নাজিল হয়েছিল এবং সাধারণত ঈমান, আল্লাহর একত্ব ও পরকালের ওপর জোর দেয়।

বিসমিল্লাহ
بِسْمِনামেbis'miٱللَّهِআল্লাহ (র)l-lahiٱلرَّحْمَـٰنِপরম করুণাময়l-raḥmāniٱلرَّحِيمِঅসীম দয়ালুl-raḥīmi
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে
১২:১
الٓر ۚআলিফ লাম-রাalif-lam-raتِلْكَএইtil'kaءَايَـٰتُআয়াতগুলোāyātuٱلْكِتَـٰبِ(এমন) কিতাবেরl-kitābiٱلْمُبِينِ(যা) সুস্পষ্টl-mubīni١
আলিফ, লাম-রা, এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াতসমূহ।
১২:২
إِنَّآনিশ্চয়ই আমরাinnāأَنزَلْنَـٰهُতা আমরা অবতীর্ণ করেছিanzalnāhuقُرْءَٰنًاকুরআন (বানিয়ে)qur'ānanعَرَبِيًّۭاআরবী (ভাষায়)ʿarabiyyanلَّعَلَّكُمْতোমরা যাতেlaʿallakumتَعْقِلُونَবুঝতে পারোtaʿqilūna٢
আমি তা অবতীর্ণ করেছি, আরবী ভাষার কুরআন, যাতে তোমরা ভালভাবে বুঝতে পার।
১২:৩
نَحْنُআমরাnaḥnuنَقُصُّবর্ণনা করছিnaquṣṣuعَلَيْكَতোমার কাছেʿalaykaأَحْسَنَঅতি উত্তমaḥsanaٱلْقَصَصِকাহিনীসমূহl-qaṣaṣiبِمَآমাধ্যমে যাbimāأَوْحَيْنَآআমরা ওহী করেছিawḥaynāإِلَيْكَতোমার প্রতিilaykaهَـٰذَاএইhādhāٱلْقُرْءَانَকুর'আনl-qur'ānaوَإِنযদিও নিশ্চয়ইwa-inكُنتَতুমি ছিলেkuntaمِنথেকেminقَبْلِهِۦপূর্ব এরqablihiلَمِنَঅবশ্যই অন্তর্ভুক্তlaminaٱلْغَـٰفِلِينَঅনবহিতদেরl-ghāfilīna٣
আমি তোমার কাছে সর্বোত্তম কাহিনী বর্ণনা করছি, এ কুরআন তোমার কাছে ওয়াহী যোগে পাঠিয়ে, যদিও এর পূর্বে তুমি না-জানা লোকদের মধ্যেই শামিল ছিলে।
১২:৪
إِذْযখন (স্মরণ করো)idhقَالَবলেছিলোqālaيُوسُفُইউসুফyūsufuلِأَبِيهِতার পিতাকেli-abīhiيَـٰٓأَبَتِ"হে আমার পিতাyāabatiإِنِّىনিশ্চয়ই আমিinnīرَأَيْتُ(স্বপ্নে) দেখেছিra-aytuأَحَدَএগারোaḥadaعَشَرَএগারোʿasharaكَوْكَبًۭاতারাকেkawkabanوَٱلشَّمْسَএবং সূর্যকেwal-shamsaوَٱلْقَمَرَএবং চাঁদকেwal-qamaraرَأَيْتُهُمْতাদের আমি দেখেছিra-aytuhumلِىআমাকেسَـٰجِدِينَ(তারা) সিজদাকারী"sājidīna٤
স্মরণ কর, ইউসুফ যখন তার পিতাকে বলেছিল, ‘হে আব্বাজান! আমি (স্বপ্নে) দেখেছি এগারটি তারকা আর সূর্য ও চন্দ্র; দেখলাম তারা আমাকে সাজদাহ করছে।’
১২:৫
قَالَসে বললোqālaيَـٰبُنَىَّ"হে আমার পুত্রyābunayyaلَاনাتَقْصُصْবর্ণনা করোtaqṣuṣرُءْيَاكَতোমার স্বপ্নru'yākaعَلَىٰٓকাছেʿalāإِخْوَتِكَতোমার ভাইদেরikh'watikaفَيَكِيدُوا۟তাহ'লে তারা চক্রান্ত করবেfayakīdūلَكَতোমার বিরুদ্ধেlakaكَيْدًا ۖ(বড়) চক্রান্তkaydanإِنَّনিশ্চয়ইinnaٱلشَّيْطَـٰنَশয়তানl-shayṭānaلِلْإِنسَـٰنِমানুষের জন্যেlil'insāniعَدُوٌّۭশত্রুʿaduwwunمُّبِينٌۭপ্রকাশ্যmubīnun٥
তার পিতা বললেন, ‘হে আমার পুত্র! তোমার স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে বর্ণনা করো না। যদি কর তাহলে তারা তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে। শাইত্বান তো মানুষের প্রকাশ্য দুশমন।
১২:৬
وَكَذَٰلِكَএবং এভাবেই (হবে)wakadhālikaيَجْتَبِيكَতোমাকে মনোনীত করবেনyajtabīkaرَبُّكَতোমার রবrabbukaوَيُعَلِّمُكَও তোমাকে শিখাবেনwayuʿallimukaمِنথেকেminتَأْوِيلِব্যাখ্যাtawīliٱلْأَحَادِيثِস্বপ্নেরl-aḥādīthiوَيُتِمُّপূর্ণ করবেনwayutimmuنِعْمَتَهُۥতাঁর অনুগ্রহniʿ'matahuعَلَيْكَতোমার উপরʿalaykaوَعَلَىٰٓএবং উপরwaʿalāءَالِবংশধরদেরāliيَعْقُوبَইয়াকুবেরyaʿqūbaكَمَآযেমনkamāأَتَمَّهَاতা পূর্ণ করেছিলেনatammahāعَلَىٰٓউপরʿalāأَبَوَيْكَতোমার পিতৃ-পুরুষেরabawaykaمِنথেকেminقَبْلُপূর্বqabluإِبْرَٰهِيمَ(যেমন) ইবরাহীমেরib'rāhīmaوَإِسْحَـٰقَ ۚও ইসহাকের (উপর)wa-is'ḥāqaإِنَّনিশ্চয়ইinnaرَبَّكَতোমার রবrabbakaعَلِيمٌসর্বজ্ঞʿalīmunحَكِيمٌۭপ্রজ্ঞাময়"ḥakīmun٦
(স্বপ্নে যেমন দেখেছ) এভাবে তোমার প্রতিপালক তোমাকে মনোনীত করবেন, তোমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিবেন এবং তিনি তাঁর অনুগ্রহ তোমার প্রতি আর ইয়া‘কূব পরিবারের প্রতি পূর্ণ করবেন যেভাবে তিনি তা পূর্বে তোমার পিতৃ-পুরুষ ইবরাহীম ও ইসহাকের প্রতি পূর্ণ করেছিলেন, নিশ্চয়ই তোমার রব্ব সর্বজ্ঞ, বড়ই প্রজ্ঞাবান।’
১২:৭
۞ لَّقَدْনিশ্চয়ইlaqadكَانَছিলোkānaفِىমধ্যেيُوسُفَইউসুফের (কাহিনীর)yūsufaوَإِخْوَتِهِۦٓও তার ভাইদেরwa-ikh'watihiءَايَـٰتٌۭনিদর্শনসমূহāyātunلِّلسَّآئِلِينَজিজ্ঞাসাকারীদের জন্যেlilssāilīna٧
ইউসুফ আর তার ভাইদের ঘটনায় সত্য সন্ধানীদের জন্য অবশ্যই নিদর্শনাবলী আছে।
১২:৮
إِذْযখন (স্মরণ করো)idhقَالُوا۟(তারা ভাইয়েরা) বলেছিলোqālūلَيُوسُفُ"অবশ্যই ইউসুফlayūsufuوَأَخُوهُও তার ভাইwa-akhūhuأَحَبُّঅধিক প্রিয়aḥabbuإِلَىٰٓকাছেilāأَبِينَاআমাদের পিতারabīnāمِنَّاআমাদের চেয়েminnāوَنَحْنُঅথচ আমরাwanaḥnuعُصْبَةٌএকটি ঐক্যবদ্ধ দলʿuṣ'batunإِنَّনিশ্চয়ইinnaأَبَانَاআমাদের পিতাabānāلَفِىঅবশ্যই মধ্যেlafīضَلَـٰلٍۢবিভ্রান্তিরḍalālinمُّبِينٍপ্রকাশ্যmubīnin٨
স্মরণ কর, যখন তারা (বৈমাত্রেয় ভাইগণ) বলাবলি করছিল, ‘নিশ্চয়ই ইউসুফ আর তার (সহোদর) ভাই আমাদের পিতার কাছে আমাদের চেয়ে বেশি প্রিয়, অথচ আমরা পুরো একটা দল, আমাদের পিতা স্পষ্ট ভুলের মধ্যে আছেন।
১২:৯
ٱقْتُلُوا۟তোমরা হত্যা করোuq'tulūيُوسُفَইউসুফকেyūsufaأَوِবাawiٱطْرَحُوهُতাকে ফেলে আসোiṭ'raḥūhuأَرْضًۭاকোন স্থানেarḍanيَخْلُনিবিষ্ট হবেyakhluلَكُمْতোমাদের দিকেlakumوَجْهُদৃষ্টিwajhuأَبِيكُمْতোমাদের পিতারabīkumوَتَكُونُوا۟ও তোমরা হয়ে যাবেwatakūnūمِنۢথেকেminبَعْدِهِۦএরপরbaʿdihiقَوْمًۭاলোকqawmanصَـٰلِحِينَসৎকর্মশীল"ṣāliḥīna٩
তোমরা ইউসুফকে হত্যা করে ফেল কিংবা তাকে কোন ভূমিতে ফেলে আস, তাহলে তোমাদের পিতার দৃষ্টি তোমাদের প্রতিই নিবদ্ধ হবে, তার পর তোমরা (তাওবাহ করে) ভাল লোক হয়ে যাবে।
১২:১০
قَالَবললোqālaقَآئِلٌۭএক প্রবক্তাqāilunمِّنْهُمْতাদের মধ্য হ'তেmin'humلَا"নাتَقْتُلُوا۟তোমরা হত্যা করোtaqtulūيُوسُفَইউসুফকেyūsufaوَأَلْقُوهُবরং তাকে নিক্ষেপ করোwa-alqūhuفِىমধ্যেغَيَـٰبَتِ(অন্ধকার) গভীরেghayābatiٱلْجُبِّকূপেরl-jubiيَلْتَقِطْهُতাকে তুলে নিবেyaltaqiṭ'huبَعْضُকেউbaʿḍuٱلسَّيَّارَةِপথযাত্রীদলেরl-sayāratiإِنযদিinكُنتُمْতোমরা হওkuntumفَـٰعِلِينَকর্মসম্পাদনকারী"fāʿilīna١٠
তাদের একজন বলল, তোমরা ইউসুফকে হত্যা করো না, তোমাদেরকে যদি কিছু করতেই হয় বরং তাকে কোন অন্ধ কূপে ফেলে দাও, কোন যাত্রীদল তাকে উঠিয়ে নিয়ে যাবে।’
১২:১১
قَالُوا۟তারা বললোqālūيَـٰٓأَبَانَا"হে আমাদের পিতাyāabānāمَاকিلَكَআপনার হয়েছেlakaلَاনাتَأْمَ۫نَّاআমাদের বিশ্বাস করেনtamannāعَلَىٰব্যাপারেʿalāيُوسُفَইউসুফেরyūsufaوَإِنَّاঅথচ নিশ্চয়ই আমরাwa-innāلَهُۥজন্যে তারlahuلَنَـٰصِحُونَঅবশ্যই (সবাই) হিতাকাঙ্ক্ষীlanāṣiḥūna١١
তারা বলল, ‘হে আমাদের আব্বাজান! কী ব্যাপার, আপনি ইউসুফের ব্যাপারে আমাদেরকে বিশ্বাস করেন না কেন, অথচ আমরা অবশ্যই তার কল্যাণকামী।
১২:১২
أَرْسِلْهُতাকে পাঠানarsil'huمَعَنَاআমাদের সাথেmaʿanāغَدًۭاআগামীকালghadanيَرْتَعْসে ফল খাবেyartaʿوَيَلْعَبْও খেলবেwayalʿabوَإِنَّاএবং নিশ্চয়ই আমরাwa-innāلَهُۥতার জন্যে"lahuلَحَـٰفِظُونَঅবশ্যই (সবাই) সংরক্ষক"laḥāfiẓūna١٢
তাকে আগামীকাল আমাদের সঙ্গে পাঠিয়ে দিন, সে আমোদ করবে আর খেলবে, আমরা তার পুরোপুরি দেখাশুনা করব।’
১২:১৩
قَالَসে বললোqālaإِنِّى"নিশ্চয়ই আমারinnīلَيَحْزُنُنِىٓআমার অবশ্যই চিন্তা লাগেlayaḥzununīأَنযেanتَذْهَبُوا۟তোমরা যাবেtadhhabūبِهِۦনিয়ে তাকেbihiوَأَخَافُএবং আমি ভয় করিwa-akhāfuأَنযেanيَأْكُلَهُতাকে খেয়ে ফেলবেyakulahuٱلذِّئْبُনেকড়ে বাঘl-dhi'buوَأَنتُمْএ অবস্থায় যে তোমরাwa-antumعَنْهُতার থেকেʿanhuغَـٰفِلُونَঅমনোযোগী হয়ে যাবে"ghāfilūna١٣
পিতা বলল, ‘তোমরা যে তাকে নিয়ে যাবে সেটা আমাকে অবশ্যই কষ্ট দেবে আর আমি ভয় করছি যে, নেকড়ে বাঘ তাকে খেয়ে ফেলবে, আর তখন তার সম্পর্কে তোমরা বে-খেয়াল হয়ে থাকবে।’
১২:১৪
قَالُوا۟তারা বললোqālūلَئِنْ"অবশ্য যদিla-inأَكَلَهُতাকে খায়akalahuٱلذِّئْبُনেকড়ে বাঘl-dhi'buوَنَحْنُএ অবস্থায় যে আমরাwanaḥnuعُصْبَةٌএকটি ঐক্যবদ্ধ দলʿuṣ'batunإِنَّآনিশ্চয়ই আমরাinnāإِذًۭاতাহ'লেidhanلَّخَـٰسِرُونَঅবশ্যই ক্ষতিগ্রস্ত হবো"lakhāsirūna١٤
তারা বলল, ‘আমরা একটা দল থাকতে তাকে যদি নেকড়ে বাঘে খেয়ে ফেলে, তাহলে তো আমরা অপদার্থই বনে যাবো।’
১২:১৫
فَلَمَّاঅতঃপর যখনfalammāذَهَبُوا۟তারা গেলোdhahabūبِهِۦনিয়ে তাকেbihiوَأَجْمَعُوٓا۟এবং তারা একমত হলোwa-ajmaʿūأَنযেanيَجْعَلُوهُতাকে তারা ফেলে দিবেyajʿalūhuفِىমধ্যেغَيَـٰبَتِ(অন্ধকার) গভীরেghayābatiٱلْجُبِّ ۚকূপেরl-jubiوَأَوْحَيْنَآএ অবস্থায় আমরা ওহী করলামwa-awḥaynāإِلَيْهِতার কাছেilayhiلَتُنَبِّئَنَّهُم"তাদের তুমি নিশ্চয়ই এক সময় জানিয়ে দিবেlatunabbi-annahumبِأَمْرِهِمْসম্পর্কে তাদের কাজbi-amrihimهَـٰذَاএইhādhāوَهُمْ(এখন) অথচ তারাwahumلَاনাيَشْعُرُونَতারা অনুভব করছে"yashʿurūna١٥
অতঃপর যখন তারা তাকে নিয়ে গেল, আর তাকে অন্ধ কূপে ফেলার ব্যাপারে মতৈক্যে পৌঁছল, এমতাবস্থায় আমি ইউসুফকে ওয়াহী করলাম- এক সময় আসবে যখন তুমি তাদেরকে তাদের এ কর্মের কথা অবশ্য অবশ্যই ব্যক্ত করবে।’ অথচ তারা (অর্থাৎ ইউসুফের ভাইয়েরা) মোটেই টের পাবে না।
১২:১৬
وَجَآءُوٓএবং তারা আসলোwajāūأَبَاهُمْতাদের পিতার কাছেabāhumعِشَآءًۭসন্ধ্যাকালেʿishāanيَبْكُونَকাঁদতে কাঁদতেyabkūna١٦
রাতের প্রথম প্রহরে তারা তাদের পিতার কাছে কাঁদতে কাঁদতে আসল।
১২:১৭
قَالُوا۟তারা বললোqālūيَـٰٓأَبَانَآ"হে আমাদের পিতাyāabānāإِنَّاনিশ্চয়ই আমরাinnāذَهَبْنَاআমরা গিয়েছিলামdhahabnāنَسْتَبِقُদৌড়ের পাল্লা দিচ্ছিলামnastabiquوَتَرَكْنَاও আমরা রেখে গিয়েছিলামwataraknāيُوسُفَইউসুফকেyūsufaعِندَকাছেʿindaمَتَـٰعِنَاআমাদের মালপত্রেরmatāʿināفَأَكَلَهُতাকে তখন খেয়ে ফেলেfa-akalahuٱلذِّئْبُ ۖনেকড়ে বাঘl-dhi'buوَمَآঅথচ ননwamāأَنتَআপনিantaبِمُؤْمِنٍۢবিশ্বাসকারীbimu'mininلَّنَاআমাদেরকেlanāوَلَوْযদিওwalawكُنَّاআমরা হইkunnāصَـٰدِقِينَ(সবাই) সত্যবাদী"ṣādiqīna١٧
তারা বলল, ‘হে আমাদের আব্বাজান! আমরা দৌড়ের প্রতিযোগিতা করছিলাম, আর ইউসুফকে আমরা আমাদের জিনিসপত্রের কাছে রেখে গিয়েছিলাম, তখন তাকে নেকড়ে বাঘে খেয়ে ফেলল, কিন্তু আপনি তো আমাদের কথা বিশ্বাস করবেন না, আমরা সত্যবাদী হলেও।’
১২:১৮
وَجَآءُوএবং তারা আসলোwajāūعَلَىٰউপরʿalāقَمِيصِهِۦতার জামারqamīṣihiبِدَمٍۢনিয়ে রক্ত (লাগিয়ে)bidaminكَذِبٍۢ ۚমিথ্যাkadhibinقَالَসে বললোqālaبَلْ"বরংbalسَوَّلَتْসাজিয়ে দিয়েছেsawwalatلَكُمْতোমাদেরকেlakumأَنفُسُكُمْতোমাদের মনanfusukumأَمْرًۭا ۖএ কাজamranفَصَبْرٌۭঅতএব ধৈর্য ধরাইfaṣabrunجَمِيلٌۭ ۖউত্তমjamīlunوَٱللَّهُএবং আল্লাহইwal-lahuٱلْمُسْتَعَانُসাহায্যস্থলl-mus'taʿānuعَلَىٰএক্ষেত্রেʿalāمَاযাتَصِفُونَতোমরা বর্ণনা করছো"taṣifūna١٨
তারা তার জামায় মিছেমিছি রক্ত মাখিয়ে নিয়ে এসেছিল। পিতা বলল, ‘না, বরং তোমাদের প্রবৃত্তি তোমাদেরকে একটা কাহিনী বানাতে উদ্বুদ্ধ করেছে। ঠিক আছে, আমি পুরোপুরি ধৈর্য ধারণ করব, তোমরা যা বানিয়েছ সে ব্যাপারে আল্লাহই আমার আশ্রয়স্থল।’
১২:১৯
وَجَآءَتْএবং আসলোwajāatسَيَّارَةٌۭএক যাত্রীদলsayyāratunفَأَرْسَلُوا۟অতঃপর তারা পাঠালোfa-arsalūوَارِدَهُمْতাদের পানি সংগ্রাহককেwāridahumفَأَدْلَىٰসে তখন নামিয়ে দিলোfa-adlāدَلْوَهُۥ ۖতার বালতিdalwahuقَالَসে বললোqālaيَـٰبُشْرَىٰ"কি সুখবর!yābush'rāهَـٰذَاএযেhādhāغُلَـٰمٌۭ ۚএকটি ছেলে"ghulāmunوَأَسَرُّوهُএবং তাকে লুকালোwa-asarrūhuبِضَـٰعَةًۭ ۚপণ্যদ্রব্য হিসেবেbiḍāʿatanوَٱللَّهُএবং আল্লাহwal-lahuعَلِيمٌۢখুবই অবহিতʿalīmunبِمَاবিষয়ে যাbimāيَعْمَلُونَতারা কাজ করছিলোyaʿmalūna١٩
সেখানে একটা কাফেলা আসলো। তারা তাদের পানি সংগ্রহকারীকে পাঠালো। সে তার পানির বালতি নামিয়ে দিল। সে বলল, ‘কী খুশির খবর! এ যে দেখছি এক বালক!’ তারা তাকে পণ্য দ্রব্য জ্ঞানে লুকিয়ে দিল, আর তারা যা করছিল সে সম্পর্কে আল্লাহ খুবই অবহিত।
১২:২০
وَشَرَوْهُএবং তাকে তারা বিক্রি করে দিলোwasharawhuبِثَمَنٍۭদাম দিয়েbithamaninبَخْسٍۢসামান্যbakhsinدَرَٰهِمَদিরহামdarāhimaمَعْدُودَةٍۢকয়েকটি মাত্রmaʿdūdatinوَكَانُوا۟এবং তারা ছিলোwakānūفِيهِতার (দামের) ব্যাপারেfīhiمِنَঅন্তর্ভুক্তminaٱلزَّٰهِدِينَনিরাসক্তদেরl-zāhidīna٢٠
তারা তাকে স্বল্প মূল্যে- মাত্র কয়টি দিরহামের বিনিময়ে বিক্রি করে দিল, তারা ছিল তাকে তুচ্ছ জ্ঞানকারী!
১২:২১
وَقَالَএবং বললোwaqālaٱلَّذِىযেalladhīٱشْتَرَىٰهُতাকে কিনেছিলোish'tarāhuمِنথেকেminمِّصْرَমিশরmiṣ'raلِٱمْرَأَتِهِۦٓতার স্ত্রীকেli-im'ra-atihiأَكْرِمِى"সম্মানজনক ব্যবস্থা করোakrimīمَثْوَىٰهُতার থাকারmathwāhuعَسَىٰٓআশা করা যায়ʿasāأَنযেanيَنفَعَنَآআমাদের সে উপকারে আসবেyanfaʿanāأَوْঅথবাawنَتَّخِذَهُۥতাকে আমরা গ্রহণ করবোnattakhidhahuوَلَدًۭا ۚপুত্র হিসাবে"waladanوَكَذَٰلِكَএবং এভাবেwakadhālikaمَكَّنَّاআমরা প্রতিষ্ঠিত করলামmakkannāلِيُوسُفَইউসুফকেliyūsufaفِىমধ্যেٱلْأَرْضِ(সে) দেশেরl-arḍiوَلِنُعَلِّمَهُۥএবং আমরা যেন তাকে শিক্ষা দিতে পারিwalinuʿallimahuمِنথেকেminتَأْوِيلِব্যখ্যাtawīliٱلْأَحَادِيثِ ۚস্বপ্নেরl-aḥādīthiوَٱللَّهُএবং আল্লাহwal-lahuغَالِبٌঅপ্রতিহতghālibunعَلَىٰٓক্ষেত্রেʿalāأَمْرِهِۦতাঁর কাজেরamrihiوَلَـٰكِنَّকিন্তুwalākinnaأَكْثَرَঅধিকাংশaktharaٱلنَّاسِমানুষl-nāsiلَاনাيَعْلَمُونَতারা জানেyaʿlamūna٢١
মিসরের যে লোক তাকে ক্রয় করেছিল, সে তার স্ত্রীকে বলল, ‘তার থাকার সুব্যবস্থা কর, সম্ভবতঃ সে আমাদের উপকারে আসবে কিংবা তাকে আমরা পুত্র হিসেবেও গ্রহণ করে নিতে পারি।’ এভাবে আমি ইউসুফকে সে দেশে প্রতিষ্ঠিত করলাম তাকে স্বপ্ন ব্যাখ্যার কিছু জ্ঞান শিক্ষা দেয়ার জন্য। আল্লাহ তাঁর কাজের ব্যাপারে পূর্ণ কর্তৃত্বশীল। কিন্তু অধিকাংশ লোকই (তা) জানে না।
১২:২২
وَلَمَّاএবং যখনwalammāبَلَغَসে পৌঁছলোbalaghaأَشُدَّهُۥٓতার যৌবনেashuddahuءَاتَيْنَـٰهُতাকে আমরা দিলামātaynāhuحُكْمًۭاপ্রজ্ঞাḥuk'manوَعِلْمًۭا ۚও জ্ঞানwaʿil'manوَكَذَٰلِكَএবং এভাবেwakadhālikaنَجْزِىপ্রতিফল দিই আমরাnajzīٱلْمُحْسِنِينَসৎকর্মশীললোকদেরকেl-muḥ'sinīna٢٢
যখন সে তার পরিপূর্ণ যৌবনে পৌঁছল, তখন তাকে বিচার-বুদ্ধি ও জ্ঞান দান করলাম, আমি সৎকর্মশীলদেরকে এভাবেই প্রতিদান দিয়ে থাকি।
১২:২৩
وَرَٰوَدَتْهُএবং তাকে ফুসলিয়েছিলোwarāwadathuٱلَّتِى(সেই মহিলা) যারallatīهُوَসে (ছিলো)huwaفِىমধ্যেبَيْتِهَاতার ঘরেরbaytihāعَنপ্রতিʿanنَّفْسِهِۦতার নিজের (আত্মসংবরণ)nafsihiوَغَلَّقَتِএবং বন্ধ করলো (মহিলাটি)waghallaqatiٱلْأَبْوَٰبَদরজাগুলোl-abwābaوَقَالَتْএবং বললোwaqālatهَيْتَ"চলে এসোhaytaلَكَ ۚতোমাকে বলছি"lakaقَالَসে বললোqālaمَعَاذَ"আশ্রয় চাইmaʿādhaٱللَّهِ ۖ"আল্লাহরl-lahiإِنَّهُۥনিশ্চয়ই তিনিinnahuرَبِّىٓআমার রবrabbīأَحْسَنَউত্তম ব্যবস্হা করেছেনaḥsanaمَثْوَاىَ ۖআমার বসবাসেরmathwāyaإِنَّهُۥনিশ্চয়ইinnahuلَاনাيُفْلِحُসফল হয়yuf'liḥuٱلظَّـٰلِمُونَসীমালঙ্ঘনকারীরা"l-ẓālimūna٢٣
যে মহিলার ঘরে সে ছিল, সে (মহিলাটি) তার থেকে অসৎ কর্ম কামনা করল। সে দরজাগুলো বন্ধ করে দিল আর বলল, ‘এসো’। সে (ইউসুফ) বলল, ‘আমি আল্লাহর আশ্রয় নিচ্ছি। তিনি আমার রব্ব, তিনি আমার থাকার ব্যবস্থা কত উত্তম করেছেন, যালিমরা কক্ষনো সাফল্য লাভ করতে পারে না।
১২:২৪
وَلَقَدْএবং নিশ্চয়ইwalaqadهَمَّتْআসক্ত হয়েছিলো (সে মহিলা)hammatبِهِۦ ۖপ্রতি তারbihiوَهَمَّএবং সেও আসক্ত হতোwahammaبِهَاপ্রতি তারbihāلَوْلَآযদি নাlawlāأَنযেanرَّءَاসে দেখতোraāبُرْهَـٰنَনিদর্শনbur'hānaرَبِّهِۦ ۚতার রবেরrabbihiكَذَٰلِكَএভাবে (ঘটলো)kadhālikaلِنَصْرِفَযেন আমরা ফিরিয়ে রাখিlinaṣrifaعَنْهُতার থেকেʿanhuٱلسُّوٓءَমন্দl-sūaوَٱلْفَحْشَآءَ ۚও অশ্লীলতাwal-faḥshāaإِنَّهُۥনিশ্চয়ই সে (ছিলো)innahuمِنْঅন্তর্ভুক্তminعِبَادِنَاআমাদের দাসদেরʿibādināٱلْمُخْلَصِينَ(যারা ছিলো) বিশুদ্ধ চিত্তl-mukh'laṣīna٢٤
সেই মহিলা তার প্রতি আসক্ত হয়েছিল আর সে (ইউসুফ)ও তার প্রতি আসক্ত হয়েই যেত যদি সে তার প্রতিপালকের নিদর্শন না দেখত। আমি তা দেখিয়েছিলাম তাকে অসৎ কর্ম ও নির্লজ্জতা থেকে সরিয়ে রাখার উদ্দেশ্যে, সে ছিল বিশুদ্ধ-হৃদয় বান্দাদের অন্তর্ভুক্ত।
১২:২৫
وَٱسْتَبَقَاএবং উভয়ে দৌঁড়ে গেলোwa-is'tabaqāٱلْبَابَদরজার দিকেl-bābaوَقَدَّتْএবং (রমণী) সে ছিঁড়ে ফেললোwaqaddatقَمِيصَهُۥতার জামাqamīṣahuمِنথেকেminدُبُرٍۢপিছনduburinوَأَلْفَيَاএবং উভয়ে পেলোwa-alfayāسَيِّدَهَاতার স্বামীকেsayyidahāلَدَاকাছেladāٱلْبَابِ ۚদরজারl-bābiقَالَتْ(রমনী) সে বললোqālatمَا"কিجَزَآءُশাস্তি (হ'তে পারে)jazāuمَنْযেmanأَرَادَকামনা করেarādaبِأَهْلِكَসাথে তোমার পরিবারেরbi-ahlikaسُوٓءًاকুকর্মsūanإِلَّآএ ছাড়া (কি অন্য কিছু)illāأَنযেanيُسْجَنَবন্দী করা হবেyus'janaأَوْবাawعَذَابٌকোন শাস্তিʿadhābunأَلِيمٌۭনিদারুণ"alīmun٢٥
তারা উভয়ে দরজার দিকে দৌড় দিল আর স্ত্রীলোকটি পিছন হতে তার জামা ছিঁড়ে ফেলল। এ সময় স্ত্রীলোকটির স্বামীকে তারা দু’জনে দরজার কাছে পেল। মহিলাটি বলল, ‘যে তোমার পরিবারের সাথে অপকর্ম করতে চায় তাকে জেলে পাঠানো অথবা ভয়াবহ শাস্তি ছাড়া উপযুক্ত দন্ড কী আর দেয়া যেতে পারে?’
১২:২৬
قَالَ(ইউসুফ) বললোqālaهِىَ"সে (মহিলা)hiyaرَٰوَدَتْنِىআমাকে ফুসলিয়েছিলোrāwadatnīعَنহ'তেʿanنَّفْسِى ۚআমার নিজের (আত্মসংবরণ)"nafsīوَشَهِدَএবং সাক্ষ্য দেয়washahidaشَاهِدٌۭএক সাক্ষ্যদাতাshāhidunمِّنْমধ্য হ'তেminأَهْلِهَآতার পরিবারেরahlihāإِن"যদিinكَانَহয়kānaقَمِيصُهُۥতার জামাqamīṣuhuقُدَّছেঁড়াquddaمِنথেকেminقُبُلٍۢসামনের দিকqubulinفَصَدَقَتْতবে সে (রমনী) সত্য বলেছেfaṣadaqatوَهُوَএবং সে (ইউসুফ)wahuwaمِنَঅন্তর্ভুক্তminaٱلْكَـٰذِبِينَমিথ্যাবাদীদেরl-kādhibīna٢٦
সে (ইউসুফ) বলল, ‘সে-ই আমা হতে অসৎ কর্ম কামনা করেছে’। তখন মহিলাটির পরিবারের এক সাক্ষী সাক্ষ্য দিল- ‘যদি তার জামা সম্মুখ দিক থেকে ছেঁড়া হয়ে থাকে, তবে মহিলাটি সত্য বলেছে আর সে মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত।
১২:২৭
وَإِنআর যদিwa-inكَانَহয়kānaقَمِيصُهُۥতার জামাqamīṣuhuقُدَّছেঁড়াquddaمِنথেকেminدُبُرٍۢপিছনের দিকduburinفَكَذَبَتْতবে সে (রমনী) মিথ্যা বলেছেfakadhabatوَهُوَএবং সে (ইউসুফ)wahuwaمِنَঅন্তর্ভুক্তminaٱلصَّـٰدِقِينَসত্যবাদীদের"l-ṣādiqīna٢٧
আর যদি তার জামা পেছন হতে ছেঁড়া হয়ে থাকে, তবে মহিলাটি মিথ্যে বলেছে আর সে সত্যবাদীদের অন্তুর্ভক্ত।’
১২:২৮
فَلَمَّاঅতঃপর যখনfalammāرَءَاদেখলোraāقَمِيصَهُۥতার জামাqamīṣahuقُدَّছেঁড়াquddaمِنহ'তেminدُبُرٍۢপিছন দিকduburinقَالَগৃহস্বামী বললোqālaإِنَّهُۥ"তা নিশ্চয়ইinnahuمِنঅন্তর্ভুক্তminكَيْدِكُنَّ ۖতোমাদের (অর্থাৎ নারীদের) ছলনাkaydikunnaإِنَّনিশ্চয়ইinnaكَيْدَكُنَّতোমাদের ছলনাkaydakunnaعَظِيمٌۭভয়ানকʿaẓīmun٢٨
স্বামী যখন ইউসুফের জামাটি পেছন হতে ছেঁড়া দেখতে পেল, তখন সে বলল, ‘এ সব হল তোমাদের নারীদের ছলনা, তোমাদের কূট কৌশল বড়ই কঠিন।
১২:২৯
يُوسُفُ(হে) ইউসুফyūsufuأَعْرِضْউপেক্ষা করোaʿriḍعَنْহ'তেʿanهَـٰذَا ۚএই (ব্যাপার)hādhāوَٱسْتَغْفِرِىএবং (হে মহিলা) ক্ষমা চাওwa-is'taghfirīلِذَنۢبِكِ ۖতোমার অপরাধের জন্যেlidhanbikiإِنَّكِনিশ্চয়ই তুমিinnakiكُنتِছিলেkuntiمِنَঅন্তর্ভুক্তminaٱلْخَاطِـِٔينَঅপরাধীদের"l-khāṭiīna٢٩
ওহে ইউসুফ! তুমি ব্যাপারটা উপেক্ষা কর, আর ওহে নারী! তুমি তোমার অপরাধের জন্য ক্ষমা চাও, প্রকৃতপক্ষে তুমিই অপরাধী।’
১২:৩০
۞ وَقَالَএবং বললোwaqālaنِسْوَةٌۭমহিলারাnis'watunفِىমধ্যেٱلْمَدِينَةِশহরেরl-madīnatiٱمْرَأَتُ"(যে) স্ত্রীim'ra-atuٱلْعَزِيزِআযীযেরl-ʿazīziتُرَٰوِدُফুসলাচ্ছেturāwiduفَتَىٰهَاতার যুবক (দাস)-কেfatāhāعَنহ'তেʿanنَّفْسِهِۦ ۖতার নিজের (আত্মসংবরণ)nafsihiقَدْনিশ্চয়ইqadشَغَفَهَاতাকে উন্মাদ করেছেshaghafahāحُبًّا ۖপ্রেমেḥubbanإِنَّاনিশ্চয়ই আমরাinnāلَنَرَىٰهَاঅবশ্যই তাকে আমরা দেখছিlanarāhāفِىমধ্যেضَلَـٰلٍۢবিভ্রান্তিরḍalālinمُّبِينٍۢসুস্পষ্ট"mubīnin٣٠
নগরীর কতক মহিলা বলল, ‘আযীযের স্ত্রী তার যুবক ক্রীতদাসের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছে, ভালবাসা তাকে উন্মাদ করে ফেলেছে, আমরা নিশ্চিতই তাকে প্রকাশ্য ভ্রান্তিতে নিপতিত দেখছি।’
১২:৩১
فَلَمَّاঅতঃপর যখনfalammāسَمِعَتْ(মহিলা) শুনলোsamiʿatبِمَكْرِهِنَّসম্বন্ধে তাদের ষড়যন্ত্রেরর কথাbimakrihinnaأَرْسَلَتْমহিলা (লোক) প্রেরণ করলোarsalatإِلَيْهِنَّতাদের কাছেilayhinnaوَأَعْتَدَتْও প্রস্তুত করলোwa-aʿtadatلَهُنَّতাদের জন্যেlahunnaمُتَّكَـًۭٔا(হেলান দিয়ে) বসার আসনmuttaka-anوَءَاتَتْও দিলোwaātatكُلَّব্যক্তিকেkullaوَٰحِدَةٍۢপ্রত্যেকwāḥidatinمِّنْهُنَّতাদের মধ্যকারmin'hunnaسِكِّينًۭاএকটি করে ছুরি (ফল কেটে খেতে)sikkīnanوَقَالَتِএবং বললো (ইউসুফকে)waqālatiٱخْرُجْ"বের হওukh'rujعَلَيْهِنَّ ۖসামনে তাদের"ʿalayhinnaفَلَمَّاঅতঃপর যখনfalammāرَأَيْنَهُۥٓতাকে তারা দেখলোra-aynahuأَكْبَرْنَهُۥতারা অভিভূত হলোakbarnahuوَقَطَّعْنَও তারা কেটে ফেললোwaqaṭṭaʿnaأَيْدِيَهُنَّ(ফলের পরিবর্তে) তাদের হাতaydiyahunnaوَقُلْنَও তারা বললোwaqul'naحَـٰشَ"মহিমাḥāshaلِلَّهِজন্যে আল্লাহরlillahiمَاনয়هَـٰذَاএতোhādhāبَشَرًاমানুষbasharanإِنْনয়inهَـٰذَآএতোhādhāإِلَّاএ ছাড়াillāمَلَكٌۭফেরেশতাmalakunكَرِيمٌۭসম্মানিত"karīmun٣١
মহিলাটি যখন তাদের চক্রান্তের কথা জানতে পারল, তখন তাদেরকে ডেকে পাঠাল আর তাদের জন্য হেলান দিয়ে বসার ব্যবস্থা করল, আর তাদের প্রত্যেককে একটা করে ছুরি দিল। অতঃপর ইউসুফকে বলল, ‘ওদের সামনে বেরিয়ে এসো।’ যখন তারা তাকে দেখল, বিস্ময়ে অভিভূত হয়ে গেল আর নিজেদের হাত কেটে ফেলল, আর বলল, ‘আল্লাহ আমাদের রক্ষা করুন, এ তো মানুষ নয়, এতো এক সম্মানিত ফেরেশতা।’
১২:৩২
قَالَتْসে বললোqālatفَذَٰلِكُنَّ"অতঃপর এ-ই সেfadhālikunnaٱلَّذِىযার (যুবক)alladhīلُمْتُنَّنِىআমাকে তোমরা নিন্দা করেছোlum'tunnanīفِيهِ ۖব্যাপারেfīhiوَلَقَدْএবং নিশ্চয়ইwalaqadرَٰوَدتُّهُۥতাকে আমি ফুসলিয়েছিrāwadttuhuعَنহ'তেʿanنَّفْسِهِۦতার নিজের (আত্মসংবরণ)nafsihiفَٱسْتَعْصَمَ ۖতবুও সে নিজেকে পবিত্র রেখেছেfa-is'taʿṣamaوَلَئِنএবং অবশ্যই যদিwala-inلَّمْনাlamيَفْعَلْসে করেyafʿalمَآতা যাءَامُرُهُۥতাকে নির্দেশ দিই আমিāmuruhuلَيُسْجَنَنَّঅবশ্যই সে কারারুদ্ধ হবেlayus'janannaوَلَيَكُونًۭاএবং অবশ্যই সে হবেwalayakūnanمِّنَঅন্তর্ভুক্তminaٱلصَّـٰغِرِينَলাঞ্ছিতদেরl-ṣāghirīna٣٢
মহিলাটি বলল, ‘এ হল সেই যার ব্যাপারে তোমরা আমাকে ভৎর্সনা করছ, আমিই তো তাকে ভুলাতে চেষ্টা করেছি, কিন্তু সে নিজেকে নিষ্পাপ রেখেছে, আমি তাকে যে আদেশ করি তা যদি সে না করে, তাহলে তাকে অবশ্যই কয়েদ করা হবে, আর সে হীন লোকদের অন্তর্ভুক্ত হবে।’
১২:৩৩
قَالَ(ইউসুফ) বললোqālaرَبِّ"হে আমার রবrabbiٱلسِّجْنُকারাগারইl-sij'nuأَحَبُّঅধিক প্রিয়aḥabbuإِلَىَّআমার কাছেilayyaمِمَّاতা হ'তেmimmāيَدْعُونَنِىٓআমাকে তারা ডাকছেyadʿūnanīإِلَيْهِ ۖযার দিকেilayhiوَإِلَّاএবং যদি না (হে রব)wa-illāتَصْرِفْতুমি ফিরাওtaṣrifعَنِّىআমার থেকেʿannīكَيْدَهُنَّতাদের ছলনা (তাহ'লে হয়তো)kaydahunnaأَصْبُআকৃষ্ট হয়ে পড়বো আমিaṣbuإِلَيْهِنَّতাদের দিকেilayhinnaوَأَكُنএবং আমি হবোwa-akunمِّنَঅন্তর্ভুক্তminaٱلْجَـٰهِلِينَঅজ্ঞদের"l-jāhilīna٣٣
সে (ইউসুফ) বলল, ‘হে আমার রব্ব! তারা আমাকে যে দিকে ডাকছে তার চেয়ে জেলখানা আমার কাছে অধিক প্রিয়। তুমি যদি আমা হতে তাদের অপকৌশল সরিয়ে না দাও তা হলে আমি তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ব, আর অজ্ঞদের দলে শামিল হয়ে যাব।’
১২:৩৪
فَٱسْتَجَابَঅতঃপর সাড়া দিলেনfa-is'tajābaلَهُۥতার জন্যেlahuرَبُّهُۥতার রবrabbuhuفَصَرَفَঅতঃপর ফিরালেনfaṣarafaعَنْهُতার থেকেʿanhuكَيْدَهُنَّ ۚতাদের ছলনাkaydahunnaإِنَّهُۥনিশ্চয়ই তিনিinnahuهُوَতিনিইhuwaٱلسَّمِيعُসব কিছু শুনেনl-samīʿuٱلْعَلِيمُসব কিছু জানেনl-ʿalīmu٣٤
তখন তার প্রতিপালক তার ডাকে সাড়া দিলেন আর তার থেকে তাদের কূট কৌশল অপসারিত করলেন, তিনি সব কিছু শুনেন, সব কিছু জানেন।
১২:৩৫
ثُمَّএরপরthummaبَدَاপ্রকাশ পেলোbadāلَهُمতাদের কাছেlahumمِّنۢথেকেminبَعْدِএরপরbaʿdiمَاযা কিছুرَأَوُا۟তারা দেখেছিলোra-awūٱلْـَٔايَـٰتِনিদর্শনগুলো (তবুও ভাবলো)l-āyātiلَيَسْجُنُنَّهُۥঅবশ্যই তাকে কারারুদ্ধ করা হবেlayasjununnahuحَتَّىٰপর্যন্তḥattāحِينٍۢকিছু সময়ḥīnin٣٥
নিদর্শনবলী দেখার পর তাদের মনে হল যে, কিছু দিনের জন্য তাকে অবশ্য অবশ্যই কারারুদ্ধ করতে হবে।
১২:৩৬
وَدَخَلَএবং (কারাবাসকালে) (একবার) প্রবেশ করলোwadakhalaمَعَهُসঙ্গে তারmaʿahuٱلسِّجْنَকারাগারেl-sij'naفَتَيَانِ ۖদু'জন যুবকfatayāniقَالَ(ইউসুফকে) বললোqālaأَحَدُهُمَآতাদের দু'জনার একজনaḥaduhumāإِنِّىٓ"নিশ্চয়ই আমিinnīأَرَىٰنِىٓস্বপ্নে দেখেছিarānīأَعْصِرُনিংড়ে বের করছি আমিaʿṣiruخَمْرًۭا ۖমদ"khamranوَقَالَএবং বললোwaqālaٱلْـَٔاخَرُঅপরজনl-ākharuإِنِّىٓ"নিশ্চয়ই আমিinnīأَرَىٰنِىٓস্বপ্নে দেখেছিarānīأَحْمِلُবহন করছিaḥmiluفَوْقَউপরfawqaرَأْسِىআমার মাথারrasīخُبْزًۭاরুটিkhub'zanتَأْكُلُখাচ্ছেtakuluٱلطَّيْرُপাখিl-ṭayruمِنْهُ ۖতা থেকেmin'huنَبِّئْنَاবলে দিন আমাদেরকেnabbi'nāبِتَأْوِيلِهِۦٓ ۖসম্পর্কে তার ব্যাখ্যাbitawīlihiإِنَّاনিশ্চয়ই আমরাinnāنَرَىٰكَআপনাকে দেখছি আমরাnarākaمِنَঅন্তর্ভুক্তminaٱلْمُحْسِنِينَসৎকর্মশীলদের"l-muḥ'sinīna٣٦
তার সঙ্গে দু’যুবকও কারাগারে প্রবেশ করেছিল। তাদের একজন বলল, ‘আমি স্বপ্নে দেখলাম যে আমি মদ তৈরি করছি।’ অন্যজন বলল, ‘আমি স্বপ্নে দেখলাম, আমি মাথায় রুটি বহন করছি আর পাখী তাত্থেকে খাচ্ছে। আমাদেরকে এর ব্যাখ্যা বলে দাও, আমরা দেখছি তুমি একজন সৎকর্মশীল লোক।’
১২:৩৭
قَالَসে বললোqālaلَا"নাيَأْتِيكُمَاতোমাদের দু'জনের কাছে আসবেyatīkumāطَعَامٌۭখাবারṭaʿāmunتُرْزَقَانِهِۦٓযা দু'জনকে খাদ্য দেয়া হয়tur'zaqānihiإِلَّاএছাড়া যেillāنَبَّأْتُكُمَاতোমাদের দু'জনকে আমি বলে দিবোnabbatukumāبِتَأْوِيلِهِۦসম্পর্কে তার ব্যখ্যাbitawīlihiقَبْلَপূর্বেইqablaأَنযেanيَأْتِيَكُمَا ۚতোমাদের দু'জনের কাছে আসবেyatiyakumāذَٰلِكُمَاএটা তোমাদের (বলবো)dhālikumāمِمَّاতা হ'তে যাmimmāعَلَّمَنِىআমাকে শিখিয়েছেনʿallamanīرَبِّىٓ ۚআমার রবrabbīإِنِّىনিশ্চয়ই আমিinnīتَرَكْتُআমি বর্জন করেছিtaraktuمِلَّةَধর্মসমাজmillataقَوْمٍۢঐ জাতিরqawminلَّاনাيُؤْمِنُونَ(যারা) ঈমান আনেyu'minūnaبِٱللَّهِউপর আল্লাহরbil-lahiوَهُمএবং তারাwahumبِٱلْـَٔاخِرَةِউপর আখিরাতেরbil-ākhiratiهُمْতারাইhumكَـٰفِرُونَঅস্বীকারকারীkāfirūna٣٧
সে (ইউসুফ) বলল, ‘তোমাদেরকে যে খাবার দেয়া হয় তা আসার আগেই আমি তোমাদেরকে তার ব্যাখ্যা জানিয়ে দেব। আমার প্রতিপালক আমাকে যে জ্ঞান দান করেছেন এটা সেই জ্ঞানেরই অংশ। যে সম্প্রদায় আল্লাহতে বিশ্বাস করে না আর আখেরাতে অবিশ্বাসী, আমি তাদের নিয়ম নীতি পরিত্যাগ করেছি।
১২:৩৮
وَٱتَّبَعْتُএবং আমি অনুসরণ করেছিwa-ittabaʿtuمِلَّةَআদর্শmillataءَابَآءِىٓআমার পিতৃ-পুরুষদেরābāīإِبْرَٰهِيمَ(যেমন) ইবরাহীমib'rāhīmaوَإِسْحَـٰقَও ইসহাকwa-is'ḥāqaوَيَعْقُوبَ ۚও ইয়াকুবেরwayaʿqūbaمَاনয়كَانَসমীচীনkānaلَنَآজন্যে আমাদেরlanāأَنযেanنُّشْرِكَআমরা শরীক করবোnush'rikaبِٱللَّهِসাথে আল্লাহরbil-lahiمِنকোনminشَىْءٍۢ ۚকিছুরইshayinذَٰلِكَএটাdhālikaمِنঅন্যতমminفَضْلِঅনুগ্রহfaḍliٱللَّهِআল্লাহ্‌রl-lahiعَلَيْنَاআমাদের উপরʿalaynāوَعَلَىএবং উপরwaʿalāٱلنَّاسِমানুষেরl-nāsiوَلَـٰكِنَّকিন্তুwalākinnaأَكْثَرَঅধিকাংশaktharaٱلنَّاسِমানুষl-nāsiلَاনাيَشْكُرُونَকৃতজ্ঞতা প্রকাশ করেyashkurūna٣٨
আমি আমার পূর্বপুরুষ ইবরাহীম, ইসহাক ও ইয়া‘কূবের আদর্শের অনুসরণ করি। আল্লাহর সাথে কোন কিছুকে শরীক করা আমাদের কাজ নয়। এটা আমাদের প্রতি ও মানুষের প্রতি আল্লাহর অনুগ্রহ, কিন্তু অধিকাংশ লোকই শোকর করে না।
১২:৩৯
يَـٰصَـٰحِبَىِহে সঙ্গী দু'জনyāṣāḥibayiٱلسِّجْنِকারাগারেরl-sij'niءَأَرْبَابٌۭকি বহু রবa-arbābunمُّتَفَرِّقُونَপৃথক পৃথকmutafarriqūnaخَيْرٌউত্তমkhayrunأَمِনা কিamiٱللَّهُআল্লাহl-lahuٱلْوَٰحِدُএক (উত্তম রব)l-wāḥiduٱلْقَهَّارُ(যিনি) মহাপরাক্রমশালীl-qahāru٣٩
হে আমার জেলের সঙ্গীদ্বয়! ভিন্ন ভিন্ন প্রতিপালক ভালো, না মহাপরাক্রমশালী এক আল্লাহ?
১২:৪০
مَاনাتَعْبُدُونَতোমরা উপাসনা করছোtaʿbudūnaمِنছেড়েminدُونِهِۦٓতাকেdūnihiإِلَّآএ ছাড়াillāأَسْمَآءًۭ(কিছু) নামেরasmāanسَمَّيْتُمُوهَآযার তোমরা নামকরণ করেছোsammaytumūhāأَنتُمْতোমরাantumوَءَابَآؤُكُمও তোমাদের পিতৃ-পুরুষেরাwaābāukumمَّآনাأَنزَلَপাঠিয়েছেনanzalaٱللَّهُআল্লাহl-lahuبِهَاসে সম্বন্ধেbihāمِنকোনminسُلْطَـٰنٍ ۚপ্রমাণsul'ṭāninإِنِনেই (কারও)iniٱلْحُكْمُবিধান দেয়ার অধিকারl-ḥuk'muإِلَّاছাড়াillāلِلَّهِ ۚআল্লাহlillahiأَمَرَতিনি আদেশ দিয়েছেনamaraأَلَّاযে নাallāتَعْبُدُوٓا۟তোমরা ইবাদত করোtaʿbudūإِلَّآছাড়াillāإِيَّاهُ ۚশুধু (তাঁরই)iyyāhuذَٰلِكَএটাdhālikaٱلدِّينُধর্মl-dīnuٱلْقَيِّمُসঠিকl-qayimuوَلَـٰكِنَّকিন্তুwalākinnaأَكْثَرَঅধিকাংশaktharaٱلنَّاسِমানুষl-nāsiلَاনাيَعْلَمُونَজানেyaʿlamūna٤٠
তাঁকে বাদ দিয়ে তোমরা যার ‘ইবাদাত করছ তা কতকগুলো নাম ছাড়া আর কিছুই নয়, যে নামগুলো তোমরা আর তোমাদের পিতৃ পুরুষরা রেখেছ। এ ব্যাপারে আল্লাহ কোন প্রমাণ নাযিল করেননি। আল্লাহ ছাড়া কোন বিধান দাতা নেই। তিনি আদেশ করেছেন যে, তোমরা তাঁকে ছাড়া আর কারো ‘ইবাদাত করবে না, এটাই সঠিক দ্বীন, কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না।
১২:৪১
يَـٰصَـٰحِبَىِহে সঙ্গী দু'জনyāṣāḥibayiٱلسِّجْنِকারাগারেরl-sij'niأَمَّآ(ব্যখ্যা হলো) এ প্রসঙ্গেammāأَحَدُكُمَاতোমরা দু'জনের মধ্যে একজনেরaḥadukumāفَيَسْقِىসে পান করাবেfayasqīرَبَّهُۥতার প্রভুকেrabbahuخَمْرًۭا ۖমদkhamranوَأَمَّاআর (ব্যাখ্যা) এ প্রসঙ্গেwa-ammāٱلْـَٔاخَرُঅন্যজনেরl-ākharuفَيُصْلَبُসে শূলবিদ্ধ হবেfayuṣ'labuفَتَأْكُلُএরপর খাবেfatakuluٱلطَّيْرُপাখিl-ṭayruمِنথেকেminرَّأْسِهِۦ ۚতার মাথাrasihiقُضِىَসিদ্ধান্ত হয়ে গেছেquḍiyaٱلْأَمْرُবিষয়েরl-amruٱلَّذِىএমনalladhīفِيهِযা সম্বন্ধেfīhiتَسْتَفْتِيَانِতোমরা দু'জনে জানতে চেয়েছো"tastaftiyāni٤١
হে আমার জেলের সঙ্গীদ্বয়! তোমাদের দু’জনের একজন তার প্রভুকে মদ পান করাবে আর অন্যজনকে শূলে দেয়া হবে, আর পাখী তার মস্তক ঠুকরে খাবে। তোমরা দু’জন যে সম্পর্কে জানতে চেয়েছ তার ফায়সালা হয়ে গেছে।’
১২:৪২
وَقَالَএবং (ইউসুফ) বললোwaqālaلِلَّذِى(তাকে) যার ব্যাপারেlilladhīظَنَّসে ভেবেছিলোẓannaأَنَّهُۥযে সেannahuنَاجٍۢমুক্তি পাবেnājinمِّنْهُمَاতাদের দু'জনের মধ্য হ'তেmin'humāٱذْكُرْنِى"আমার কথা উল্লেখ করবেudh'kur'nīعِندَকাছেʿindaرَبِّكَতোমার প্রভুর"rabbikaفَأَنسَىٰهُঅতঃপর তাকে ভুলিয়েছিলোfa-ansāhuٱلشَّيْطَـٰنُশয়তানl-shayṭānuذِكْرَউল্লেখ করতেdhik'raرَبِّهِۦতার প্রভুর কাছেrabbihiفَلَبِثَঅতঃপর সে রয়ে গেলোfalabithaفِىমধ্যেٱلسِّجْنِকারাগারেরl-sij'niبِضْعَকয়েকbiḍ'ʿaسِنِينَবছর (পর্যন্ত)sinīna٤٢
তাদের দু’জনের মধ্যে যে জন মুক্তি পাবে ব’লে সে (ইউসুফ) মনে করল তাকে বলল, ‘তোমার প্রভুর কাছে আমার সম্পর্কে বলিও।’ কিন্তু শয়তান তাকে তার প্রভুর কাছে ইউসুফের কথা উল্লেখ করতে ভুলিয়ে দিল। ফলে ইউসুফ বেশ কয়েক বছর কারাগারে আটক থেকে গেল।
১২:৪৩
وَقَالَএবং বললোwaqālaٱلْمَلِكُরাজাl-malikuإِنِّىٓ"নিশ্চয়ই আমিinnīأَرَىٰ(স্বপ্নে) দেখেছিarāسَبْعَসাতটিsabʿaبَقَرَٰتٍۢগাভীbaqarātinسِمَانٍۢমোটাসোটাsimāninيَأْكُلُهُنَّখাচ্ছে তাদেরyakuluhunnaسَبْعٌসাতটিsabʿunعِجَافٌۭশুঁটকো (গাভী)ʿijāfunوَسَبْعَএবং সাতটিwasabʿaسُنۢبُلَـٰتٍশীষsunbulātinخُضْرٍۢসবুজkhuḍ'rinوَأُخَرَএবং (অন্য) সাতটিwa-ukharaيَابِسَـٰتٍۢ ۖশুকনোyābisātinيَـٰٓأَيُّهَاহেyāayyuhāٱلْمَلَأُপ্রধানগণl-mala-uأَفْتُونِىআমাকে অভিমত দাওaftūnīفِىব্যপারেرُءْيَـٰىَআমার স্বপ্নেরru'yāyaإِنযদিinكُنتُمْতোমরা হও (এমন যে)kuntumلِلرُّءْيَاব্যাপারে আমার স্বপ্নেরlilrru'yāتَعْبُرُونَতোমরা ব্যাখ্যা করতে পারো"taʿburūna٤٣
রাজা বললেন, ‘আমি স্বপ্নে দেখলাম সাতটি হৃষ্টপুষ্ট গাভী, সাতটি জীর্ণশীর্ণ গাভী তাদেরকে খাচ্ছে। (আর দেখলাম) সাতটি সবুজ সতেজ শীষ আর অন্য সাতটি শুকনো। ওহে সভাষদগণ! আমার কাছে তোমরা আমার স্বপ্নের ব্যাখ্যা কর যদি তোমরা ব্যাখ্যা করতে পার।’
১২:৪৪
قَالُوٓا۟তারা বলেছিলোqālūأَضْغَـٰثُ"অর্থহীনaḍghāthuأَحْلَـٰمٍۢ ۖস্বপ্নaḥlāminوَمَاএবং নইwamāنَحْنُআমরাnaḥnuبِتَأْوِيلِসম্বন্ধে ব্যাখ্যাbitawīliٱلْأَحْلَـٰمِস্বপ্নেরl-aḥlāmiبِعَـٰلِمِينَঅভিজ্ঞ"biʿālimīna٤٤
তারা বলল, ‘এতো অস্পষ্ট (অর্থহীন) স্বপ্নের কথা, আর আমরা এ ধরনের স্বপ্ন ব্যাখ্যায় অভিজ্ঞ নই।’
১২:৪৫
وَقَالَএবং বললোwaqālaٱلَّذِىযেalladhīنَجَاমুক্তি পেয়েছিলোnajāمِنْهُمَاতাদের দু'জনের মধ্য হ'তেmin'humāوَٱدَّكَرَএবং স্মরণ হলো (ইউসুফের কথা)wa-iddakaraبَعْدَপরেbaʿdaأُمَّةٍদীর্ঘকালummatinأَنَا۠"(সে বললো) আমিanāأُنَبِّئُكُمতোমাদেরকে জানাবোunabbi-ukumبِتَأْوِيلِهِۦসম্বন্ধে তার ব্যখ্যাbitawīlihiفَأَرْسِلُونِঅতএব আমাকে তোমরা পাঠাও (কারাগারে)fa-arsilūni٤٥
দু’জনের মধ্যে যে জন জেল থেকে মুক্তি পেয়েছিল আর দীর্ঘকাল পর যার স্মরণ হল সে বলল, ‘আমি তোমাদেরকে তার ব্যাখ্যা বলে দেব, তবে তোমরা আমাকে (জেলখানায় ইউসুফের কাছে) পাঠাও।
১২:৪৬
يُوسُفُ(সেখানে পৌঁছে বললো) ইউসুফyūsufuأَيُّهَاহেayyuhāٱلصِّدِّيقُসত্যবাদীl-ṣidīquأَفْتِنَاআমাদের অভিমত দাওaftināفِى(স্বপ্নের) ব্যাপারেسَبْعِ(এমন যে) সাতটিsabʿiبَقَرَٰتٍۢগাভীbaqarātinسِمَانٍۢমোটাসোটাsimāninيَأْكُلُهُنَّতাদের খাচ্ছেyakuluhunnaسَبْعٌসাতটি (গাভী)sabʿunعِجَافٌۭশুঁটকোʿijāfunوَسَبْعِএবং সাতটিwasabʿiسُنۢبُلَـٰتٍশীষsunbulātinخُضْرٍۢসবুজ সতেজkhuḍ'rinوَأُخَرَএবং অন্যwa-ukharaيَابِسَـٰتٍۢ(সাতটি) শুকনোyābisātinلَّعَلِّىٓআমি যাতেlaʿallīأَرْجِعُফিরে যাইarjiʿuإِلَىকাছেilāٱلنَّاسِলোকদেরl-nāsiلَعَلَّهُمْতারা যাতেlaʿallahumيَعْلَمُونَজানতে পারে (এর ব্যাখা)"yaʿlamūna٤٦
সে বলল, ‘হে সত্যবাদী ইউসুফ! সাতটি হৃষ্টপুষ্ট গাভী, যাদেরকে খাচ্ছে জীর্ণশীর্ণ সাতটি গাভী আর সাতটি সবুজ সতেজ শীষ আর অন্যগুলো শুকনো। (আমাদেরকে এর ব্যাখ্যা জানিয়ে দাও) যাতে আমি তাদের কাছে ফিরে যেতে পারি আর তারা জেনে নিতে পারে।’
১২:৪৭
قَالَ(ইউসুফ) বললোqālaتَزْرَعُونَ"তোমরা চাষ করবেtazraʿūnaسَبْعَসাতsabʿaسِنِينَবছরsinīnaدَأَبًۭاএকটানাda-abanفَمَاঅতঃপর যাfamāحَصَدتُّمْতোমরা ফসল কাটবেḥaṣadttumفَذَرُوهُতখন তা তোমরা রেখে দিবেfadharūhuفِىমধ্যেسُنۢبُلِهِۦٓএর শীষগুলোরsunbulihiإِلَّاছাড়াillāقَلِيلًۭاসামান্য (পরিমাণ)qalīlanمِّمَّاতা হ'তে যাmimmāتَأْكُلُونَতোমরা খাবেtakulūna٤٧
সে (ইউসুফ) বলল, ‘সাত বছর তোমরা এক নাগাড়ে চাষ করবে, অতঃপর যখন ফসল কাটবে তখন তোমরা যে সামান্য পরিমাণ খাবে তা বাদে শিষ সমেত সংরক্ষণ করবে।
১২:৪৮
ثُمَّএরপরthummaيَأْتِىআসবেyatīمِنۢথেকেminبَعْدِপরbaʿdiذَٰلِكَএরdhālikaسَبْعٌۭসাত (বছর)sabʿunشِدَادٌۭকঠিন (দুর্ভিক্ষের)shidādunيَأْكُلْنَ(যখন) তারা খাবেyakul'naمَاযাقَدَّمْتُمْতোমরা জমিয়ে রেখেছোqaddamtumلَهُنَّতাদের জন্যেlahunnaإِلَّاছাড়াillāقَلِيلًۭاসামান্য (পরিমাণ)qalīlanمِّمَّاতা হ'তে যাmimmāتُحْصِنُونَতোমরা বাঁচিয়ে রাখবেtuḥ'ṣinūna٤٨
এরপর আসবে সাতটি কঠিন বছর। এ সময়ের জন্য পূর্বে যা তোমরা সঞ্চয় করেছিলে তা লোকে খাবে, কেবল সেই অল্পটুকু বাদে যা তোমরা সঞ্চয় করবে।
১২:৪৯
ثُمَّতারপরthummaيَأْتِىআসবেyatīمِنۢথেকেminبَعْدِপরbaʿdiذَٰلِكَএরdhālikaعَامٌۭএক বছরʿāmunفِيهِতার মধ্যেfīhiيُغَاثُপ্রচুর বৃষ্টি হবেyughāthuٱلنَّاسُমানুষের জন্যেl-nāsuوَفِيهِএবং তার মধ্যেwafīhiيَعْصِرُونَতারা ফলের রস নিংড়াবে"yaʿṣirūna٤٩
এর পর আসবে একটা বছর যখন মানুষের জন্য প্রচুর বৃষ্টিপাত হবে আর মানুষ প্রচুর ভোগবিলাস করবে।’
১২:৫০
وَقَالَএবং (এসব শুনে) বললোwaqālaٱلْمَلِكُরাজাl-malikuٱئْتُونِى"আমার কাছে আসো"i'tūnīبِهِۦ ۖ"নিয়ে তাকে"bihiفَلَمَّاঅতঃপর যখনfalammāجَآءَهُতার কাছে আসলোjāahuٱلرَّسُولُদূতl-rasūluقَالَ(ইউসুফ) বললোqālaٱرْجِعْ"তুমি ফিরে যাওir'jiʿإِلَىٰকাছেilāرَبِّكَতোমার প্রভুরrabbikaفَسْـَٔلْهُঅতঃপর তাকে জিজ্ঞেস করোfasalhuمَاকি (ছিলো)بَالُঅবস্থাbāluٱلنِّسْوَةِমহিলাদেরl-nis'watiٱلَّـٰتِىযারাallātīقَطَّعْنَকেটে ফেলেছিলোqaṭṭaʿnaأَيْدِيَهُنَّ ۚতাদের হাতগুলোaydiyahunnaإِنَّনিশ্চয়ইinnaرَبِّىআমার রবrabbīبِكَيْدِهِنَّসম্বন্ধে তাদের ছলনাbikaydihinnaعَلِيمٌۭখুব অবহিত"ʿalīmun٥٠
রাজা বলল, ‘তোমরা তাকে (ইউসুফকে) আমার কাছে নিয়ে এসো।’ দূত যখন তার কাছে আসলো তখন ইউসুফ বলল, ‘তোমার প্রভুর কাছে ফিরে যাও এবং তাকে জিজ্ঞেস কর, সেই মহিলাদের ব্যাপারটি কী যারা তাদের হাত কেটে ফেলেছিল? আমার প্রতিপালক অবশ্যই তাদের কৌশল সম্পর্কে অবগত।’
১২:৫১
قَالَ(বাদশাহ) বললোqālaمَا"কি (ছিলো)خَطْبُكُنَّহয়েছিলো তোমাদেরkhaṭbukunnaإِذْযখনidhرَٰوَدتُّنَّতোমরা ফুসলিয়েছিলেrāwadttunnaيُوسُفَইউসুফকেyūsufaعَنহ'তেʿanنَّفْسِهِۦ ۚতার নিজের (আত্মসংবরণ)"nafsihiقُلْنَতারা বললোqul'naحَـٰشَ"পবিত্রতাḥāshaلِلَّهِ"জন্যে আল্লাহরlillahiمَاনাعَلِمْنَاআমরা জানিʿalim'nāعَلَيْهِমধ্যে তারʿalayhiمِنকোন প্রকারminسُوٓءٍۢ ۚদোষ"sūinقَالَتِবললোqālatiٱمْرَأَتُস্ত্রীim'ra-atuٱلْعَزِيزِআযীযেরl-ʿazīziٱلْـَٔـٰنَ"এখনl-ānaحَصْحَصَপ্রকাশ পেলোḥaṣḥaṣaٱلْحَقُّসত্যl-ḥaquأَنَا۠আমিanāرَٰوَدتُّهُۥতাকে ফুসলিয়েছিলামrāwadttuhuعَنহ'তেʿanنَّفْسِهِۦতার নিজের (আত্মসংবরণ)nafsihiوَإِنَّهُۥএবং নিশ্চয়ই সেwa-innahuلَمِنَঅবশ্যই অন্তর্ভুক্তlaminaٱلصَّـٰدِقِينَসত্যবাদীদেরl-ṣādiqīna٥١
রাজা মহিলাদের জিজ্ঞেস করল- ‘তোমরা যখন ইউসুফকে ভুলাতে চেষ্টা করেছিলে তখন তোমাদের কী হয়েছিল?’ তারা বলল, ‘আল্লাহ আমাদেরকে রক্ষা করুন! আমরা তার মাঝে কোন দোষ দেখতে পাইনি।’ আযীযের স্ত্রী বলল, ‘এখন সত্য প্রকাশিত হয়ে পড়েছে, আমিই তাকে ভুলাতে চেষ্টা করেছিলাম, নিশ্চয়ই সে ছিল সত্যবাদী।’
১২:৫২
ذَٰلِكَএটা (এজন্যে)dhālikaلِيَعْلَمَযেন সে জানে (আযীয)liyaʿlamaأَنِّىযে আমিannīلَمْনিlamأَخُنْهُতার আমি বিশ্বাসঘাতকতা করিakhun'huبِٱلْغَيْبِ(তার) অনুপস্থিতিতেbil-ghaybiوَأَنَّএবং নিশ্চয়ইwa-annaٱللَّهَআল্লাহl-lahaلَاনাيَهْدِىসফল করেনyahdīكَيْدَষড়যন্ত্রkaydaٱلْخَآئِنِينَবিশ্বাসঘাতকদের"l-khāinīna٥٢
(ইউসুফ বলল) ‘আমার উদ্দেশ্য এই যে, সে (অর্থাৎ আযীয) যেন জানতে পারে যে, তার অনুপস্থিতিতে আমি তার প্রতি বিশ্বাসঘাতকতা করিনি আর আল্লাহ বিশ্বাসঘাতকদের কৌশলকে অবশ্যই সফল হতে দেন না।’
১২:৫৩
۞ وَمَآ"এবং নাwamāأُبَرِّئُনির্দোষ মনে করিubarri-uنَفْسِىٓ ۚনিজেকেnafsīإِنَّনিশ্চয়ইinnaٱلنَّفْسَমন (নফস)l-nafsaلَأَمَّارَةٌۢঅবশ্যই নির্দেশ দিয়েই থাকেla-ammāratunبِٱلسُّوٓءِমন্দের দিকেbil-sūiإِلَّاতবেillāمَاযাকেرَحِمَঅনুগ্রহ করেনraḥimaرَبِّىٓ ۚআমার রব (সেটা ভিন্ন কথা)rabbīإِنَّনিশ্চয়ইinnaرَبِّىআমার রবrabbīغَفُورٌۭক্ষমাশীলghafūrunرَّحِيمٌۭপরম দয়ালু"raḥīmun٥٣
(সে বলল), ‘আমি নিজেকে দোষমুক্ত মনে করি না, নফস্ তো মন্দ কাজে প্ররোচিত করতেই থাকে, আমার প্রতিপালক যার প্রতি দয়া করেন সে ছাড়া। আমার প্রতিপালক বড়ই ক্ষমাশীল, বড়ই দয়ালু।’
১২:৫৪
وَقَالَএবং বললwaqālaٱلْمَلِكُরাজাl-malikuٱئْتُونِى"আমার কাছে আসোi'tūnīبِهِۦٓ"নিয়ে তাকেbihiأَسْتَخْلِصْهُতাকে বিশেষভাবে আমি গ্রহণ করবোastakhliṣ'huلِنَفْسِى ۖআমার নিজের জন্যে"linafsīفَلَمَّاঅতঃপর যখনfalammāكَلَّمَهُۥতার সাথে কথা বললোkallamahuقَالَ(রাজা) বললোqālaإِنَّكَ"তুমি নিশ্চয়ইinnakaٱلْيَوْمَআজl-yawmaلَدَيْنَاআমাদের কাছেladaynāمَكِينٌমর্যাদাশালীmakīnunأَمِينٌۭবিশ্বস্ত"amīnun٥٤
রাজা বললেন, ‘তাকে আমার কাছে নিয়ে এসো, আমি তাকে আমার জন্য বিশেষভাবে নির্দিষ্ট করে নেব।’ অতঃপর সে (ইউসুফ) যখন তার সাথে কথা বলল, তখন রাজা বলল, ‘আজ তুমি আমাদের কাছে খুবই মর্যাদাশীল ও বিশ্বস্ত হিসেবে পরিগণিত।’
১২:৫৫
قَالَসে বললোqālaٱجْعَلْنِى"আমাকে নিযুক্ত করুনij'ʿalnīعَلَىٰউপরʿalāخَزَآئِنِধনভান্ডারের (দায়িত্বের)khazāiniٱلْأَرْضِ ۖদেশেরl-arḍiإِنِّىনিশ্চয়ই আমিinnīحَفِيظٌবিশ্বস্তরক্ষকḥafīẓunعَلِيمٌۭসুবিজ্ঞ"ʿalīmun٥٥
সে (ইউসুফ) বলল- ‘আমাকে দেশের ধন-ভান্ডারের দায়িত্ব দিন, আমি উত্তম রক্ষক ও যথেষ্ট জ্ঞানের অধিকারী।’
১২:৫৬
وَكَذَٰلِكَএবং এভাবেwakadhālikaمَكَّنَّاআমরা প্রতিষ্ঠিত করিmakkannāلِيُوسُفَইউসুফকেliyūsufaفِىমধ্যেٱلْأَرْضِ(সে) দেশেরl-arḍiيَتَبَوَّأُসে বসবাস করতোyatabawwa-uمِنْهَاতার মধ্যেmin'hāحَيْثُযেখানেḥaythuيَشَآءُ ۚসে চাইতোyashāuنُصِيبُধন্য করি আমরাnuṣībuبِرَحْمَتِنَاদিয়ে আমাদের দয়াbiraḥmatināمَنযাকেmanنَّشَآءُ ۖআমরা চাইnashāuوَلَاএবং নাwalāنُضِيعُনষ্ট করি আমরাnuḍīʿuأَجْرَকর্মফলajraٱلْمُحْسِنِينَসৎকর্মশীলদেরl-muḥ'sinīna٥٦
এভাবে আমি ইউসুফকে সে দেশে প্রতিষ্ঠিত করলাম। দেশের যেখানে ইচ্ছে সে নিজের স্থান করে নিতে পারত, আমি যাকে চাই আমার রহমাত দিয়ে ধন্য করি, আমি সৎকর্মশীলদের কর্মফল কক্ষনো বিনষ্ট করি না।
১২:৫৭
وَلَأَجْرُএবং অবশ্যই পুরস্কার (রয়েছে)wala-ajruٱلْـَٔاخِرَةِআখিরাতেরl-ākhiratiخَيْرٌۭউত্তমkhayrunلِّلَّذِينَ(তাদের) জন্য যারাlilladhīnaءَامَنُوا۟ঈমান এনেছেāmanūوَكَانُوا۟ও তারাwakānūيَتَّقُونَভয় করে চলতোyattaqūna٥٧
আর আখেরাতের কর্মফল তাদের জন্য অবশ্যই উত্তম যারা ঈমান আনে আর তাকওয়া অবলম্বন করে কাজ করতে থাকে।
১২:৫৮
وَجَآءَএবং আসলোwajāaإِخْوَةُভাইয়েরাikh'watuيُوسُفَইউসুফেরyūsufaفَدَخَلُوا۟অতঃপর তারা প্রবেশ করলোfadakhalūعَلَيْهِতার কাছেʿalayhiفَعَرَفَهُمْঅতঃপর তাদেরকে সে চিনলোfaʿarafahumوَهُمْঅথচ তারা (ছিলো)wahumلَهُۥতার সম্পর্কেlahuمُنكِرُونَঅপরিচিত-অজ্ঞাতmunkirūna٥٨
ইউসুফের ভাইয়েরা আসল এবং তার কাছে হাযির হল। সে তাদেরকে চিনতে পারল, কিন্তু তারা তাকে চিনতে পারল না।
১২:৫৯
وَلَمَّاএবং যখনwalammāجَهَّزَهُمতাদের প্রস্তুত করলোjahhazahumبِجَهَازِهِمْদিয়ে তাদের খাদ্যসামগ্রীbijahāzihimقَالَসে বললোqālaٱئْتُونِى"আমার কাছে আসবে তোমরাi'tūnīبِأَخٍۢনিয়ে ভাইকেbi-akhinلَّكُمতোমাদেরlakumمِّنْদিক থেকেminأَبِيكُمْ ۚতোমাদের বাপের (অর্থাৎ বৈমাত্রেয় ভাই)abīkumأَلَاনা কিalāتَرَوْنَতোমরা দেখোtarawnaأَنِّىٓযে আমিannīأُوفِىপুরোপুরি দিইūfīٱلْكَيْلَমাপl-kaylaوَأَنَا۠এবং আমিwa-anāخَيْرُউত্তমkhayruٱلْمُنزِلِينَঅতিথি সমাদরকারীl-munzilīna٥٩
সে যখন তাদের দ্রব্য সামগ্রীর ব্যবস্থা করে দিল তখন সে বলল, ‘তোমরা তোমাদের সৎ ভাইকে আমার কাছে নিয়ে আসবে, তোমরা কি দেখছ না, আমি কীভাবে পাত্র ভরে দেই, আর আমি উত্তম অতিথি সেবক।
১২:৬০
فَإِنঅতঃপর যদিfa-inلَّمْনাlamتَأْتُونِىতোমরা আসো আমার কাছেtatūnīبِهِۦনিয়ে তাকেbihiفَلَاতবে নেইfalāكَيْلَমাপ (বরাদ্দ)kaylaلَكُمْজন্যে তোমাদেরlakumعِندِىআমার কাছেʿindīوَلَاএবং নাwalāتَقْرَبُونِতোমরা আমার কাছে আসবে"taqrabūni٦٠
তোমরা যদি তাকে না নিয়ে আসো তাহলে আমার কাছে তোমাদের জন্য কোন শস্য বরাদ্দ হবে না, আর আমার কাছেও আসতে পারবে না।’
১২:৬১
قَالُوا۟তারা বললোqālūسَنُرَٰوِدُ"আমরা শীঘ্রই রাজি করাবোsanurāwiduعَنْهُতার সম্পর্কেʿanhuأَبَاهُতার পিতাকেabāhuوَإِنَّاএবং নিশ্চয়ই আমরাwa-innāلَفَـٰعِلُونَঅবশ্যই করবো"lafāʿilūna٦١
তারা বলল- ‘এ ব্যাপারে আমরা তার পিতাকে রাযী করাতে চেষ্টা করব আর আমরা তা করবই।’
১২:৬২
وَقَالَএবং (ইউসুফ) বললোwaqālaلِفِتْيَـٰنِهِতার চাকরদেরকেlifit'yānihiٱجْعَلُوا۟"তোমরা রেখে দাওij'ʿalūبِضَـٰعَتَهُمْতাদের পণ্য (দাম)biḍāʿatahumفِىমধ্যেرِحَالِهِمْতাদের মালপত্রেরriḥālihimلَعَلَّهُمْতারা যাতেlaʿallahumيَعْرِفُونَهَآতা জানতে পারেyaʿrifūnahāإِذَاযখনidhāٱنقَلَبُوٓا۟তারা ফিরবেinqalabūإِلَىٰٓকাছেilāأَهْلِهِمْতার পরিবারেরahlihimلَعَلَّهُمْতারা সম্ভবতlaʿallahumيَرْجِعُونَফিরে আসবে (আবার)"yarjiʿūna٦٢
সে (ইউসুফ) তার খাদেমদেরকে বলল, ‘তারা যে পণ্যমূল্য দিয়েছে তা তাদের মাল পত্রের মধ্যে গোপনে রেখে দাও, যাতে তারা তাদের পরিবারবর্গের কাছে ফিরে গিয়ে তা জানতে পারে, তাহলে তারা আবার আসবে।’
১২:৬৩
فَلَمَّاঅতঃপর যখনfalammāرَجَعُوٓا۟তারা ফিরে গেলোrajaʿūإِلَىٰٓকাছেilāأَبِيهِمْতার পিতারabīhimقَالُوا۟তারা বললোqālūيَـٰٓأَبَانَا"হে আমাদের পিতাyāabānāمُنِعَবন্ধ করা হয়েছেmuniʿaمِنَّاআমাদের থেকেminnāٱلْكَيْلُমাপ (অর্থাৎ বরাদ্দ)l-kayluفَأَرْسِلْঅতএব পাঠানfa-arsilمَعَنَآআমাদের সাথেmaʿanāأَخَانَاআমাদের ভাইকে (যেন)akhānāنَكْتَلْবরাদ্দ পাই (পূর্ণ)naktalوَإِنَّاএবং নিশ্চয়ই আমরাwa-innāلَهُۥতার জন্যেlahuلَحَـٰفِظُونَঅবশ্যই (হবো) রক্ষাকারী"laḥāfiẓūna٦٣
তারপর যখন তারা তাদের পিতার কাছে ফিরে গেল তখন বলল, ‘হে আমাদের পিতা! আমাদের জন্য শষ্যের বরাদ্দ নিষিদ্ধ করা হয়েছে, কাজেই আমাদের ভাইকে আমাদের সঙ্গে পাঠিয়ে দিন, যাতে আমরা শস্যের বরাদ্দ পেতে পারি, আমরা অবশ্যই তার হিফাযাত করব।’
১২:৬৪
قَالَসে বললোqālaهَلْ"কিhalءَامَنُكُمْতোমাদের আমি বিশ্বাস করবোāmanukumعَلَيْهِতার ব্যাপারেʿalayhiإِلَّاএ ছাড়াillāكَمَآযেমনkamāأَمِنتُكُمْআমি বিশ্বাস করেছিলাম তোমাদেরকেamintukumعَلَىٰٓব্যাপারেʿalāأَخِيهِতার ভাইয়েরakhīhiمِنথেকেminقَبْلُ ۖপূর্বqabluفَٱللَّهُতবে আল্লাহইfal-lahuخَيْرٌউত্তমkhayrunحَـٰفِظًۭا ۖরক্ষণাবেক্ষণকারীḥāfiẓanوَهُوَএবং তিনিইwahuwaأَرْحَمُশ্রেষ্ঠ দয়ালুarḥamuٱلرَّٰحِمِينَদয়াশীলদের (মধ্যে)"l-rāḥimīna٦٤
(পিতা) বলল, ‘আমি কি তার ব্যাপারে তোমাদেরকে তেমনি বিশ্বাস করব ইতোপূর্বে যেমন তোমাদেরকে তার ভাইয়ের ব্যাপারে বিশ্বাস করেছিলাম? আল্লাহই উত্তম সংরক্ষক আর তিনিই সর্বশ্রেষ্ঠ দয়ালু।’
১২:৬৫
وَلَمَّاএবং যখনwalammāفَتَحُوا۟তারা খুললোfataḥūمَتَـٰعَهُمْতাদের মালপত্রmatāʿahumوَجَدُوا۟তারা পেলোwajadūبِضَـٰعَتَهُمْতাদের পণ্যমূল্যbiḍāʿatahumرُدَّتْফেরত দেয়া হয়েছেruddatإِلَيْهِمْ ۖতাদের প্রতিilayhimقَالُوا۟তারা বললোqālūيَـٰٓأَبَانَا"হে আমাদের পিতাyāabānāمَاকিنَبْغِى ۖআশা করি আমরাnabghīهَـٰذِهِۦএই যেhādhihiبِضَـٰعَتُنَاআমাদের পণ্যমূল্যbiḍāʿatunāرُدَّتْফেরত দেয়া হয়েছেruddatإِلَيْنَا ۖআমাদের প্রতিilaynāوَنَمِيرُএবং আমরা খাদ্য এনে দিবোwanamīruأَهْلَنَاআমাদের পরিবারকেahlanāوَنَحْفَظُআমরা দেখাশুনা করবোwanaḥfaẓuأَخَانَاআমাদের ভাইকেakhānāوَنَزْدَادُও অতিরিক্ত আনবো আমরাwanazdāduكَيْلَপরিমাণ (বরাদ্দ)kaylaبَعِيرٍۢ ۖএক উটবোঝাইbaʿīrinذَٰلِكَdhālikaكَيْلٌۭপরিমাপkaylunيَسِيرٌۭসহজ"yasīrun٦٥
তারা যখন তাদের মাল-পত্র খুলল তখন দেখতে পেল যে, তাদেরকে তাদের পণ্যমূল্য ফিরিয়ে দেয়া হয়েছে। তারা বলল, ‘হে আমাদের আব্বাজান! আমরা আর কী চাই। এই দেখুন, আমাদের পণ্যমূল্য আমাদেরকে ফিরিয়ে দেয়া হয়েছে, আমরা আমাদের পরিবারের জন্য (আরো) খাদ্য আনব, আমাদের ভাইয়ের হিফাযাতও করব, আরো এক উট-বোঝাই মাল বেশি আনব, এ পরিমাণ সহজেই পাওয়া যাবে।’
১২:৬৬
قَالَসে বললোqālaلَنْ"কখনও নাlanأُرْسِلَهُۥতাকে আমি পাঠাবোur'silahuمَعَكُمْতোমাদের সাথেmaʿakumحَتَّىٰযতক্ষণ নাḥattāتُؤْتُونِতোমরা দিবে আমাকেtu'tūniمَوْثِقًۭاপ্রতিশ্রুতিmawthiqanمِّنَনামেminaٱللَّهِআল্লাহ্‌রl-lahiلَتَأْتُنَّنِىঅবশ্যই আমার কাছে আসবে তোমরাlatatunnanīبِهِۦٓনিয়ে তাকেbihiإِلَّآতবেillāأَنযদিanيُحَاطَপরিবেষ্টিত করা হয় (সেটা ভিন্ন কথা)"yuḥāṭaبِكُمْ ۖতোমাদেরকে"bikumفَلَمَّآঅতঃপর যখনfalammāءَاتَوْهُতাকে দিলোātawhuمَوْثِقَهُمْতাদের প্রতিশ্রুতিmawthiqahumقَالَ(ইয়াকুব) বললোqālaٱللَّهُ"আল্লাহরl-lahuعَلَىٰউপর (ভরসা)ʿalāمَاযাنَقُولُআমরা বলছিnaqūluوَكِيلٌۭতিনিই কর্মবিধায়ক"wakīlun٦٦
(পিতা) বলল- ‘আমি তাকে তোমাদের সাথে কিছুতেই পাঠাবো না যতক্ষণ না তোমরা আল্লাহর নামে শপথ কর যে, তোমরা তাকে আমার কাছে নিয়ে আসবেই যদি না তোমাদেরকে একযোগে ঘিরে ফেলা হয়।’ অতঃপর তারা যখন তার কাছে প্রতিজ্ঞা করল তখন সে বলল, ‘আমরা যে কথা বলছি আল্লাহই তার সাক্ষী ও অভিভাবক।’
১২:৬৭
وَقَالَএবং সে বললোwaqālaيَـٰبَنِىَّ"হে আমার ছেলেরাyābaniyyaلَاনাتَدْخُلُوا۟তোমরা প্রবেশ করোtadkhulūمِنۢদিয়েminبَابٍۢদরজাbābinوَٰحِدٍۢএকটাwāḥidinوَٱدْخُلُوا۟বরং তোমরা প্রবেশ করোwa-ud'khulūمِنْদিয়েminأَبْوَٰبٍۢদরজাabwābinمُّتَفَرِّقَةٍۢ ۖভিন্ন ভিন্নmutafarriqatinوَمَآএবং নাwamāأُغْنِىআমি কাজে আসবোugh'nīعَنكُمতোমাদের জন্যেʿankumمِّنَথেকেminaٱللَّهِআল্লাহl-lahiمِنকোনminشَىْءٍ ۖকিছুইshayinإِنِনেইiniٱلْحُكْمُবিধান দেয়ার অধিকারl-ḥuk'muإِلَّاছাড়াillāلِلَّهِ ۖআল্লাহlillahiعَلَيْهِতাঁরই উপরʿalayhiتَوَكَّلْتُ ۖআমি নির্ভর করছিtawakkaltuوَعَلَيْهِএবং তাঁরই উপরwaʿalayhiفَلْيَتَوَكَّلِনির্ভর করা উচিতfalyatawakkaliٱلْمُتَوَكِّلُونَভরসাকারীদের"l-mutawakilūna٦٧
পিতা বলল, ‘হে আমার সন্তানেরা! তোমরা এক দ্বার দিয়ে (মিসরে) প্রবেশ কর না, বরং ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে (মানুষের সন্দেহ কিংবা কুদৃষ্টি এড়ানোর জন্য)। আমি আল্লাহর হুকুমের বিরুদ্ধে তোমাদের কোনই উপকার করতে পারব না। আল্লাহ ছাড়া হুকুম দাতা কেউ নেই, আমি তাঁর উপরই নির্ভর করি, যারা নির্ভর করতে চায়, তারা তাঁর উপর নির্ভর করুক।’
১২:৬৮
وَلَمَّاএবং যখনwalammāدَخَلُوا۟তারা প্রবেশ করলোdakhalūمِنْদিয়েminحَيْثُযেখানḥaythuأَمَرَهُمْতাদের নির্দেশ দিয়েছিলamarahumأَبُوهُمতাদের পিতাabūhumمَّاনাكَانَ(হল)kānaيُغْنِىকাজে আসলyugh'nīعَنْهُمতাদের জন্যেʿanhumمِّنَহ'তেminaٱللَّهِআল্লাহ্‌l-lahiمِنকোনminشَىْءٍকিছুইshayinإِلَّاছাড়া যেillāحَاجَةًۭঅভিপ্রায় (ছিলো)ḥājatanفِىমধ্যেنَفْسِমনেরnafsiيَعْقُوبَইয়াকুবেরyaʿqūbaقَضَىٰهَا ۚযা সে পূর্ণ করেছিলোqaḍāhāوَإِنَّهُۥএবং সে নিশ্চয়ইwa-innahuلَذُوঅবশ্যই সম্পন্নladhūعِلْمٍۢজ্ঞান (ছিলো)ʿil'minلِّمَاঐ বিষয়ে যাlimāعَلَّمْنَـٰهُতাকে আমরা শিখিয়েছিলামʿallamnāhuوَلَـٰكِنَّকিন্তুwalākinnaأَكْثَرَঅধিকাংশaktharaٱلنَّاسِমানুষl-nāsiلَاনাيَعْلَمُونَতারা জ্ঞান রাখেyaʿlamūna٦٨
তাদের পিতা যেভাবে আদেশ করেছিল যখন তারা সেভাবে প্রবেশ করল, তখন আল্লাহর হুকুমের বিরুদ্ধে তা তাদের কোন কাজে আসল না। তবে ইয়া‘কুব তার মনের একটা অভিপ্রায় পূর্ণ করেছিল মাত্র। আমার দেয়া শিক্ষার বদৌলতে অবশ্যই সে ছিল জ্ঞানবান, কিন্তু অধিকাংশ মানুষ প্রকৃত ব্যাপার সম্পর্কে অবগত নয়।
১২:৬৯
وَلَمَّاএবং যখনwalammāدَخَلُوا۟তারা প্রবেশ করলোdakhalūعَلَىٰকাছেʿalāيُوسُفَইউসুফেরyūsufaءَاوَىٰٓসে আশ্রয় দিলোāwāإِلَيْهِতার কাছেilayhiأَخَاهُ ۖতার ভাইকেakhāhuقَالَসে বললোqālaإِنِّىٓ"আমি নিশ্চয়ইinnīأَنَا۠আমিanāأَخُوكَতোমার ভাই (ইউসুফ)akhūkaفَلَاসুতরাং নাfalāتَبْتَئِسْদুঃখ করোtabta-isبِمَاঐ সম্বন্ধে যাbimāكَانُوا۟তারা ছিলোkānūيَعْمَلُونَতারা কাজ করতে"yaʿmalūna٦٩
যখন তারা ইউসুফের কাছে হাজির হল, তখন সে তার সহোদর ভাইকে নিজের কাছে রাখল। আর বলল, ‘আমিই তোমার ভাই, কাজেই ওরা যা করত তার জন্য দুঃখ করো না।’
১২:৭০
فَلَمَّاঅতঃপর যখনfalammāجَهَّزَهُمতাদেরকে সে প্রস্তুত করলোjahhazahumبِجَهَازِهِمْসহ তাদের খাদ্য সামগ্রীbijahāzihimجَعَلَসে রেখে দিলোjaʿalaٱلسِّقَايَةَ(নিজের) পানপাত্রl-siqāyataفِىমধ্যেرَحْلِমালপত্রেরraḥliأَخِيهِতার ভাইয়েরakhīhiثُمَّএরপরthummaأَذَّنَঘোষণা দিলোadhanaمُؤَذِّنٌএক ঘোষকmu-adhinunأَيَّتُهَا"হেayyatuhāٱلْعِيرُযাত্রীদলl-ʿīruإِنَّكُمْনিশ্চয়ই তোমরাinnakumلَسَـٰرِقُونَঅবশ্যই চোর"lasāriqūna٧٠
অতঃপর ইউসুফ যখন তাদের রসদপত্র প্রস্তুত করে দিল, তখন সে তার সহোদর ভাইয়ের রসদপত্রের ভিতর পান পাত্রটি রেখে দিল। তখন এক ঘোষক ঘোষণা দিল, ‘হে কাফেলার লোক! তোমরা নিশ্চয়ই চোর।’
১২:৭১
قَالُوا۟তারা বললোqālūوَأَقْبَلُوا۟এবং এগিয়ে এলোwa-aqbalūعَلَيْهِمদিকে তাদেরʿalayhimمَّاذَا"কিmādhāتَفْقِدُونَতোমরা হারিয়েছো"tafqidūna٧١
তারা তাদের দিকে ফিরে বলল, ‘তোমাদের কী হারিয়েছে?’
১২:৭২
قَالُوا۟তারা বললোqālūنَفْقِدُ"আমরা হারিয়েছিnafqiduصُوَاعَপানপাত্রṣuwāʿaٱلْمَلِكِরাজারl-malikiوَلِمَنএবং যে কেউwalimanجَآءَআসবেjāaبِهِۦনিয়ে তা (সে খাদ্য পাবে)bihiحِمْلُবোঝা পরিমাণḥim'luبَعِيرٍۢএক উটেরbaʿīrinوَأَنَا۠এবং আমিwa-anāبِهِۦএ সম্বন্ধেbihiزَعِيمٌۭমুখপাত্র"zaʿīmun٧٢
তারা বলল- ‘আমরা রাজার পান পাত্র হারিয়েছি, (তাদের প্রধান ব্যক্তি বলল) যে তা এনে দিতে পারবে তার জন্য আছে এক উট-বোঝাই মাল। আর আমিই এ ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ।
১২:৭৩
قَالُوا۟তারা বললোqālūتَٱللَّهِ"শপথ আল্লাহরtal-lahiلَقَدْনিশ্চয়ইlaqadعَلِمْتُمতোমরা জেনেছো (যে)ʿalim'tumمَّاনাجِئْنَاআমরা এসেছিji'nāلِنُفْسِدَজন্যে আমরা খারাপ কাজ করারlinuf'sidaفِىমধ্যেٱلْأَرْضِএ দেশেরl-arḍiوَمَاএবং নইwamāكُنَّاআমরাkunnāسَـٰرِقِينَচোর"sāriqīna٧٣
ইউসুফের ভাইয়েরা বলল, ‘আল্লাহর শপথ! তোমরা তো জান আমরা এ দেশে অশান্তি সৃষ্টি করতে আসিনি, আর আমরা চোরও নই।’
১২:৭৪
قَالُوا۟তারা বললোqālūفَمَا"তবে কিfamāجَزَٰٓؤُهُۥٓতার শাস্তিjazāuhuإِنযদিinكُنتُمْতোমরা হওkuntumكَـٰذِبِينَমিথ্যাবাদী"kādhibīna٧٤
রাজকর্মচারীরা বলল, ‘তোমরা মিথ্যেবাদী হলে যে চুরি করেছে তার শাস্তি কী হবে?’
১২:৭৫
قَالُوا۟তারা বললোqālūجَزَٰٓؤُهُۥ"তার শাস্তিjazāuhuمَنযারmanوُجِدَপাওয়া যাবেwujidaفِىমধ্যেرَحْلِهِۦতার মালপত্রেরraḥlihiفَهُوَঅতঃপর সেইfahuwaجَزَٰٓؤُهُۥ ۚতার বিনিময় হবেjazāuhuكَذَٰلِكَএভাবেkadhālikaنَجْزِىপ্রতিদান দিই আমরাnajzīٱلظَّـٰلِمِينَসীমালঙ্ঘনকারীদেরকে"l-ẓālimīna٧٥
তারা বলল, ‘তার শাস্তি হল যার মালের ভিতর ওটা পাওয়া যাবে তাকেই ধরে রাখা হবে। সীমালঙ্ঘনকারীদেরকে আমরা এভাবেই শাস্ত দিয়ে থাকি।’
১২:৭৬
فَبَدَأَঅতঃপর (তল্লাশি) সে শুরু করলোfabada-aبِأَوْعِيَتِهِمْতাদের পাত্রেরbi-awʿiyatihimقَبْلَপূর্বেqablaوِعَآءِপাত্রেরwiʿāiأَخِيهِতার ভাইয়েরakhīhiثُمَّএরপরthummaٱسْتَخْرَجَهَاতা সে বের করলোis'takhrajahāمِنহ'তেminوِعَآءِপাত্রেরwiʿāiأَخِيهِ ۚতার ভাইয়েরakhīhiكَذَٰلِكَএভাবেkadhālikaكِدْنَاআমরা কৌশল করেছিলামkid'nāلِيُوسُفَ ۖইউসুফের জন্যেliyūsufaمَاনাكَانَশোভা পেতোkānaلِيَأْخُذَযে সে ধরে রাখবেliyakhudhaأَخَاهُতার ভাইকেakhāhuفِىঅনুযায়ীدِينِআইনdīniٱلْمَلِكِরাজারl-malikiإِلَّآতবেillāأَنযদিanيَشَآءَইচ্ছে করেনyashāaٱللَّهُ ۚআল্লাহl-lahuنَرْفَعُআমরা উন্নীত করিnarfaʿuدَرَجَـٰتٍۢমর্যাদাdarajātinمَّنযাকেmanنَّشَآءُ ۗইচ্ছে করি আমরাnashāuوَفَوْقَএবং উপরেwafawqaكُلِّ(তাদের) প্রত্যেকkulliذِىসম্পন্নেরdhīعِلْمٍজ্ঞান (আছেন)ʿil'minعَلِيمٌۭএকজন মহাজ্ঞানীʿalīmun٧٦
অতঃপর ইউসুফ তার নিজ ভাইয়ের মালপত্র তল্লাশির আগে অন্যদের মাল তল্লাশি শুরু করল। অতঃপর সেটি তার নিজ ভাইয়ের মালপত্র থেকে বের করল। এভাবে আমি ইউসুফের জন্য পরিকল্পনা করেছিলাম। রাজার আইন অনুযায়ী সে তার সহোদর ভাইকে আটক করতে পারত না-আল্লাহর ইচ্ছে ব্যতীত। আমি যার জন্য ইচ্ছে করি মর্যাদা উচ্চ করি, প্রত্যেক জ্ঞানীর উপরে আছেন একজন সর্বজ্ঞ।
১২:৭৭
۞ قَالُوٓا۟তারা বললোqālūإِن"যদিinيَسْرِقْসে চুরি করে থাকেyasriqفَقَدْতবে নিশ্চয়ই (আশ্চর্য নয়)faqadسَرَقَচুরি করেছিলোsaraqaأَخٌۭভাইakhunلَّهُۥতার (অর্থাৎ ইউসুফ)lahuمِنথেকেই"minقَبْلُ ۚআগে"qabluفَأَسَرَّهَاঅতঃপর রাখলো তা গোপনfa-asarrahāيُوسُفُইউসুফyūsufuفِىমধ্যেنَفْسِهِۦতার নিজেরnafsihiوَلَمْএবং নাwalamيُبْدِهَاতা প্রকাশ করলোyub'dihāلَهُمْ ۚতাদের কাছেlahumقَالَসে বললো (মনে মনে)qālaأَنتُمْ"তোমরা (লোক)antumشَرٌّۭখারাপsharrunمَّكَانًۭا ۖঅবস্থার (প্রকৃতির)makānanوَٱللَّهُএবং আল্লাহইwal-lahuأَعْلَمُখুব অবহিতaʿlamuبِمَاঐ সম্বন্ধে যাbimāتَصِفُونَতোমরা বর্ণনা করছো"taṣifūna٧٧
ইউসুফের ভাইয়েরা বলল, ‘সে যদি চুরি করে থাকে (তবে তা অসম্ভব নয়, কেননা) এর পূর্বে তার সহোদর ভাইও চুরি করেছিল। তখন ইউসুফ এ ব্যাপারটি তার মনেই গোপন রাখল, তা তাদের কাছে প্রকাশ করল না। সে (মনে মনে) বলল- তোমাদের অবস্থান তো আরো নিকৃষ্টতম, তোমরা যা বলছ সে সম্পর্কে আল্লাহ খুব ভালভাবেই অবগত।
১২:৭৮
قَالُوا۟তারা বললোqālūيَـٰٓأَيُّهَا"হেyāayyuhāٱلْعَزِيزُআজীজl-ʿazīzuإِنَّনিশ্চয়ইinnaلَهُۥٓতার আছেlahuأَبًۭاপিতাabanشَيْخًۭاবৃদ্ধshaykhanكَبِيرًۭاঅতিশয়kabīranفَخُذْঅতএব ধরে রাখুনfakhudhأَحَدَنَاআমাদের একজনকেaḥadanāمَكَانَهُۥٓ ۖতার জায়গায়makānahuإِنَّاনিশ্চয়ই আমরাinnāنَرَىٰكَআপনাকে দেখছিnarākaمِنَঅন্তর্ভুক্তminaٱلْمُحْسِنِينَমহানুভবদের"l-muḥ'sinīna٧٨
তারা বলল, ‘হে ‘আযীয! এর পিতা আছেন যিনি খুবই বৃদ্ধ, কাজেই তার স্থলে আমাদের একজনকে রাখুন, আমরা তো আপনাকে বড়ই সদাচারী লোকদের অন্তর্ভুক্ত দেখছি।’
১২:৭৯
قَالَসে বললোqālaمَعَاذَ"আশ্রয়maʿādhaٱللَّهِ"আল্লাহ্‌রl-lahiأَنযেanنَّأْخُذَধরবো আমরাnakhudhaإِلَّاছাড়াillāمَنযাকেmanوَجَدْنَاআমরা পেয়েছিwajadnāمَتَـٰعَنَاআমাদের সামগ্রীmatāʿanāعِندَهُۥٓতার কাছেʿindahuإِنَّآনিশ্চয়ই আমরাinnāإِذًۭاতখন (হবো)idhanلَّظَـٰلِمُونَঅবশ্যই সীমালঙ্ঘনকারীদের (অন্তর্ভুক্ত)"laẓālimūna٧٩
সে বলল, ‘যার কাছে আমাদের মাল পেয়েছি তাকে ছাড়া অন্যকে ধরার কাজ থেকে আল্লাহর পানাহ চাচ্ছি, তা করলে আমরা যালিম হিসেবে পরিগণিত হব।’
১২:৮০
فَلَمَّاঅতঃপর যখনfalammāٱسْتَيْـَٔسُوا۟তারা নিরাশ হলোis'tayasūمِنْهُতার থেকেmin'huخَلَصُوا۟নির্জনে গিয়ে বসলোkhalaṣūنَجِيًّۭا ۖপরামর্শেnajiyyanقَالَবললোqālaكَبِيرُهُمْতাদের বড়জনkabīruhumأَلَمْ"না কিalamتَعْلَمُوٓا۟তোমরা জেনেছোtaʿlamūأَنَّযেannaأَبَاكُمْতোমাদের পিতাabākumقَدْনিশ্চয়ইqadأَخَذَনিয়েছেনakhadhaعَلَيْكُمতোমাদের হ'তেʿalaykumمَّوْثِقًۭاপ্রতিশ্রুতিmawthiqanمِّنَনামেminaٱللَّهِআল্লাহরl-lahiوَمِنএবং থেকেইwaminقَبْلُপূর্বqabluمَاকিفَرَّطتُمْতোমরা অন্যায় করেছোfarraṭtumفِىব্যাপারেيُوسُفَ ۖইউসুফেরyūsufaفَلَنْঅতএব কখনও নাfalanأَبْرَحَছেড়ে যাবো আমিabraḥaٱلْأَرْضَএ দেশl-arḍaحَتَّىٰযতক্ষণ নাḥattāيَأْذَنَঅনুমতি দিবেনyadhanaلِىٓআমাকেأَبِىٓআমার পিতাabīأَوْবাawيَحْكُمَমীমাংসা করবেনyaḥkumaٱللَّهُআল্লাহl-lahuلِى ۖআমার জন্যে (অন্য কিছু)وَهُوَএবং তিনিইwahuwaخَيْرُশ্রেষ্ঠkhayruٱلْحَـٰكِمِينَবিচারকদেরl-ḥākimīna٨٠
যখন তারা ইউসুফের নিকট থেকে নিরাশ হয়ে গেল তখন তারা নির্জনে গিয়ে পরামর্শ করল। তাদের মধ্যে বয়সে সবার বড় ভাইটি বলল, ‘তোমরা কি জান না যে, তোমাদের পিতা তোমাদের থেকে আল্লাহর নামে শপথ গ্রহণ করেছেন, আর এর পূর্বেও তোমরা ইউসুফের ব্যাপারে (তোমাদের কর্তব্য পালনে) ব্যর্থ হয়েছ, কাজেই আমি কিছুতেই এখান থেকে নড়বো না যতক্ষণ না আমার পিতা আমাকে অনুমতি দিবেন কিংবা আল্লাহ আমার ব্যাপারে কোন নির্দেশ দিবেন, কেননা তিনি হলেন সর্বোত্তম ফায়সালাকারী।
১২:৮১
ٱرْجِعُوٓا۟তোমরা ফিরে যাওir'jiʿūإِلَىٰٓকাছেilāأَبِيكُمْতোমাদের পিতারabīkumفَقُولُوا۟অতঃপর তোমরা বলোfaqūlūيَـٰٓأَبَانَآহে আমাদের পিতাyāabānāإِنَّনিশ্চয়ইinnaٱبْنَكَআপনার ছেলেib'nakaسَرَقَচুরি করেছেsaraqaوَمَاএবং নাwamāشَهِدْنَآআমরা সাক্ষ্য দিচ্ছিshahid'nāإِلَّاএ ছাড়াillāبِمَاঐ সম্বন্ধে যাbimāعَلِمْنَاআমরা জেনেছিʿalim'nāوَمَاএবং নাwamāكُنَّاআমরা ছিলামkunnāلِلْغَيْبِব্যাপারে অদৃশ্যেরlil'ghaybiحَـٰفِظِينَসংরক্ষক (অর্থাৎ অবহিত)ḥāfiẓīna٨١
তোমরা তোমাদের পিতার কাছে ফিরে যাও, গিয়ে বল, ‘হে আমাদের পিতা! আপনার ছেলে চুরি করেছে। আমরা যেটুকু জানি তারই চাক্ষুষ বিবরণ দিচ্ছি, চোখের আড়ালের ঘটনা তত্ত্বাবধান করার ক্ষমতা আমাদের নেই।
১২:৮২
وَسْـَٔلِএবং জিজ্ঞেস করুনwasaliٱلْقَرْيَةَজনপদের অধিবাসীদেরl-qaryataٱلَّتِىযে (জনপদে)allatīكُنَّاআমরা ছিলামkunnāفِيهَاতার মধ্যেfīhāوَٱلْعِيرَও যাত্রীদলকেwal-ʿīraٱلَّتِىٓসেই (কাফেলার)allatīأَقْبَلْنَاআমরা এসেছিaqbalnāفِيهَا ۖযার সাথেfīhāوَإِنَّاএবং নিশ্চয়ই আমরাwa-innāلَصَـٰدِقُونَঅবশ্যই সত্যবাদীlaṣādiqūna٨٢
আমরা যে জনপদে ছিলাম তার বাসিন্দাদের জিজ্ঞেস করুন আর যে কাফেলার সঙ্গে আমরা এসেছি তাদেরকেও, আমরা অবশ্যই সত্যবাদী।’
১২:৮৩
قَالَ(ইয়াকুব) বললোqālaبَلْ"বরংbalسَوَّلَتْসাজিয়ে দিয়েছেsawwalatلَكُمْতোমাদের জন্যেlakumأَنفُسُكُمْতোমাদের মন (অর্থাৎ প্রবৃত্তি)anfusukumأَمْرًۭا ۖএ কাজamranفَصَبْرٌۭঅতএব ধৈর্যইfaṣabrunجَمِيلٌ ۖউত্তমjamīlunعَسَىহয়তোʿasāٱللَّهُআল্লাহl-lahuأَنযেanيَأْتِيَنِىআমার কাছে আনবেনyatiyanīبِهِمْনিয়ে তাদেরকেbihimجَمِيعًا ۚএকত্রেjamīʿanإِنَّهُۥনিশ্চয়ই তিনিinnahuهُوَতিনিইhuwaٱلْعَلِيمُসর্বজ্ঞl-ʿalīmuٱلْحَكِيمُপ্রজ্ঞাময়"l-ḥakīmu٨٣
ই‘য়াকুব বলল, ‘না, বরং তোমরা নিজেরাই একটা কাহিনী সাজিয়ে নিয়ে এসেছ, কাজেই ধৈর্য ধারণই আমার জন্য শ্রেয়, সম্ভবতঃ আল্লাহ তাদেরকে একত্রে আমার কাছে এনে দেবেন। তিনি হলেন সর্বজ্ঞ, বড়ই প্রজ্ঞাময়।’
১২:৮৪
وَتَوَلَّىٰএবং মুখ ফিরালো সেwatawallāعَنْهُمْতাদের থেকেʿanhumوَقَالَএবং বললোwaqālaيَـٰٓأَسَفَىٰ"হায় আফসোসyāasafāعَلَىٰজন্যেʿalāيُوسُفَইউসুফের"yūsufaوَٱبْيَضَّتْএবং সাদা হয়ে গেলwa-ib'yaḍḍatعَيْنَاهُতার দু'চোখʿaynāhuمِنَকারণেminaٱلْحُزْنِশোকেরl-ḥuz'niفَهُوَঅতঃপর সে (হয়ে গেলো)fahuwaكَظِيمٌۭবিষাদপূর্ণkaẓīmun٨٤
তিনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিলেন আর বললেন, ‘ইউসুফের জন্য বড়ই পরিতাপ।’ শোকে দুঃখে তার দু’চোখ সাদা হয়ে গিয়েছিল, আর সে অস্ফুট মনস্তাপে ভুগছিল।
১২:৮৫
قَالُوا۟তারা বললোqālūتَٱللَّهِ"শপথ আল্লাহরtal-lahiتَفْتَؤُا۟আপনি ক্ষান্ত হবেন (না)tafta-uتَذْكُرُস্মরণ করতেtadhkuruيُوسُفَইউসুফকেyūsufaحَتَّىٰযতক্ষণ নাḥattāتَكُونَহবেন আপনিtakūnaحَرَضًاমৃতপ্রায়ḥaraḍanأَوْঅথবাawتَكُونَহবেন আপনিtakūnaمِنَঅন্তর্ভুক্তminaٱلْهَـٰلِكِينَজীবন ধ্বংসকারীদের"l-hālikīna٨٥
তারা বলল, ‘আল্লাহর শপথ! আপনি ইউসুফের স্মরণ ত্যাগ করবেন না যতক্ষণ না আপনি মুমূর্ষু হবেন কিংবা আপনি মৃত্যুবরণ করেন।
১২:৮৬
قَالَসে বললোqālaإِنَّمَآ"প্রকৃতপক্ষেinnamāأَشْكُوا۟আমি নিবেদন করছিashkūبَثِّىআমার বেদনাbathīوَحُزْنِىٓও আমার শোকwaḥuz'nīإِلَىকাছেilāٱللَّهِআল্লাহরl-lahiوَأَعْلَمُএবং জানি আমিwa-aʿlamuمِنَথেকেminaٱللَّهِআল্লাহর (এমন কিছু)l-lahiمَاযাلَاনাتَعْلَمُونَতোমরা জানোtaʿlamūna٨٦
সে বলল, ‘আমি আমার দুঃখ বেদনা আল্লাহর কাছেই নিবেদন করছি, আর আমি আল্লাহর নিকট হতে যা জানি, তোমরা তা জান না।
১২:৮৭
يَـٰبَنِىَّহে আমার ছেলেরাyābaniyyaٱذْهَبُوا۟তোমরা যাওidh'habūفَتَحَسَّسُوا۟অতঃপর তোমরা খোঁজ করোfataḥassasūمِنএরminيُوسُفَইউসুফyūsufaوَأَخِيهِএবং তার ভাইকেwa-akhīhiوَلَاএবং নাwalāتَا۟يْـَٔسُوا۟তোমরা নিরাশ হয়োtāy'asūمِنথেকেminرَّوْحِঅনুগ্রহrawḥiٱللَّهِ ۖআল্লাহরl-lahiإِنَّهُۥনিশ্চয়ই কেউinnahuلَاনাيَا۟يْـَٔسُনিরাশ হয়yāy'asuمِنহ'তেminرَّوْحِঅনুগ্রহrawḥiٱللَّهِআল্লাহরl-lahiإِلَّاএছাড়াillāٱلْقَوْمُসম্প্রদায়l-qawmuٱلْكَـٰفِرُونَকাফির"l-kāfirūna٨٧
হে আমার ছেলেরা! তোমরা যাও, গিয়ে ইউসুফ আর তার ভাইয়ের খোঁজ খবর লও, আল্লাহর রহমাত থেকে নিরাশ হয়ো না, কেননা কাফির সম্প্রদায় ছাড়া আল্লাহর রহমাত হতে কেউ নিরাশ হয় না।’
১২:৮৮
فَلَمَّاঅতঃপর যখনfalammāدَخَلُوا۟তারা প্রবেশ করলোdakhalūعَلَيْهِতার কাছেʿalayhiقَالُوا۟তারা বললোqālūيَـٰٓأَيُّهَا"হেyāayyuhāٱلْعَزِيزُ"আযীযl-ʿazīzuمَسَّنَاআমাদের স্পর্শ করেছেmassanāوَأَهْلَنَاএবং আমাদের পরিবারেরওwa-ahlanāٱلضُّرُّবিপদl-ḍuruوَجِئْنَاএবং আমরা এসেছিwaji'nāبِبِضَـٰعَةٍۢ(পুঁজি হিসেবে) নিয়ে পণ্যbibiḍāʿatinمُّزْجَىٰةٍۢঅল্প পরিমাণmuz'jātinفَأَوْفِঅতএব পূর্ণ দিনfa-awfiلَنَاআমাদেরকেlanāٱلْكَيْلَমাপ (অর্থাৎ বরাদ্দ)l-kaylaوَتَصَدَّقْএবং দান করুনwataṣaddaqعَلَيْنَآ ۖআমাদেরʿalaynāإِنَّনিশ্চয়ইinnaٱللَّهَআল্লাহl-lahaيَجْزِىপ্রতিদান দেনyajzīٱلْمُتَصَدِّقِينَদানকারীদেরকে"l-mutaṣadiqīna٨٨
যখন তারা ইউসুফের দরবারে উপস্থিত হল, তারা বলল, ‘হে আযীয! আমাদেরকে আর আমাদের পরিবারবর্গকে বিপদে ঘিরে ধরেছে, আর আমরা স্বল্প পুঁজি নিয়ে এসেছি, আমাদেরকে পূর্ণ ওজনের শষ্য দিন আর আমাদেরকে দান খায়রাত করুন। আল্লাহ দানশীলদেরকে পুরস্কৃত করেন।’
১২:৮৯
قَالَইউসুফ (বললো)qālaهَلْ"কিhalعَلِمْتُمতোমরা জানোʿalim'tumمَّاযাفَعَلْتُمতোমরা করেছোfaʿaltumبِيُوسُفَইউসুফের সাথেbiyūsufaوَأَخِيهِও তার ভাইয়ের (সাথে)wa-akhīhiإِذْযখনidhأَنتُمْতোমরা ছিলেantumجَـٰهِلُونَঅজ্ঞ"jāhilūna٨٩
সে বলল, ‘তোমরা কি জান তোমরা ইউসুফ আর তার ভাইয়ের সঙ্গে কেমন ব্যবহার করেছিলে, যখন তোমরা অজ্ঞ-মূর্খ ছিলে?’
১২:৯০
قَالُوٓا۟তারা বললোqālūأَءِنَّكَ"তুমি কি নিশ্চয়ইa-innakaلَأَنتَঅবশ্যই তুমিla-antaيُوسُفُ ۖইউসুফ"yūsufuقَالَসে বললোqālaأَنَا۠"আমিইanāيُوسُفُইউসুফyūsufuوَهَـٰذَآও এইwahādhāأَخِى ۖআমার ভাইakhīقَدْনিশ্চয়ইqadمَنَّঅনুগ্রহ করেছেনmannaٱللَّهُআল্লাহl-lahuعَلَيْنَآ ۖআমাদের উপরʿalaynāإِنَّهُۥনিশ্চয়ই (তা এমন)innahuمَنযেmanيَتَّقِতাকওয়া অবলম্বন করেyattaqiوَيَصْبِرْও ধৈর্য ধরেwayaṣbirفَإِنَّসে ক্ষেত্রে নিশ্চয়ইfa-innaٱللَّهَআল্লাহ্‌l-lahaلَاনাيُضِيعُনষ্ট করেনyuḍīʿuأَجْرَশ্রম ফলajraٱلْمُحْسِنِينَসৎকর্মশীলদের"l-muḥ'sinīna٩٠
তারা বলল, ‘তাহলে তুমিই কি ইউসুফ?’ সে বলল, ‘আমিই ইউসুফ আর এটা হল আমার ভাই। আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে আর ধৈর্যধারণ করে এমন সৎকর্মশীলদের কর্মফল আল্লাহ কক্ষনো বিনষ্ট করেন না।’
১২:৯১
قَالُوا۟তারা বললোqālūتَٱللَّهِ"শপথ আল্লাহরtal-lahiلَقَدْনিশ্চয়ইlaqadءَاثَرَكَতোমাকে প্রাধান্য দিয়েছেনātharakaٱللَّهُআল্লাহl-lahuعَلَيْنَاআমাদের উপরʿalaynāوَإِنএবং নিশ্চয়ইwa-inكُنَّاআমরা ছিলামkunnāلَخَـٰطِـِٔينَঅবশ্যই অপরাধী"lakhāṭiīna٩١
তারা বলল, ‘আল্লাহর কসম! আল্লাহ তোমাকে আমাদের উপর মর্যাদা দিয়েছেন, আমরাই ছিলাম অপরাধী।’
১২:৯২
قَالَসে বললোqālaلَا"নেইتَثْرِيبَঅভিযোগtathrībaعَلَيْكُمُবিরুদ্ধে তোমাদেরʿalaykumuٱلْيَوْمَ ۖআজl-yawmaيَغْفِرُমাফ করুনyaghfiruٱللَّهُআল্লাহ্‌l-lahuلَكُمْ ۖতোমাদেরকেlakumوَهُوَএবং তিনিইwahuwaأَرْحَمُশ্রেষ্ঠ দয়ালুarḥamuٱلرَّٰحِمِينَ(সব) দয়াকারীদের (চেয়েও)l-rāḥimīna٩٢
সে বলল, ‘আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনই অভিযোগ নেই, আল্লাহ তোমাদেরকে মাফ করুন! তিনি হলেন সর্বশ্রেষ্ঠ দয়ালু।’
১২:৯৩
ٱذْهَبُوا۟তোমরা যাওidh'habūبِقَمِيصِىনিয়ে আমার জামাbiqamīṣīهَـٰذَاএইhādhāفَأَلْقُوهُঅতঃপর তা রেখে দাওfa-alqūhuعَلَىٰউপরʿalāوَجْهِমুখেরwajhiأَبِىআমার পিতারabīيَأْتِফিরে আসবেyatiبَصِيرًۭا(তার) দৃষ্টিশক্তিbaṣīranوَأْتُونِىও আমার কাছে নিয়ে আসোwatūnīبِأَهْلِكُمْতোমাদের পরিবারেরbi-ahlikumأَجْمَعِينَসকলকেই"ajmaʿīna٩٣
তোমরা আমার এ জামাটি নিয়ে যাও আর তা আমার পিতার মুখমন্ডলে রাখ, তিনি দৃষ্টিশক্তিসম্পন্ন হয়ে উঠবেন, আর তোমাদের পরিবারের সবাইকে আমার কাছে নিয়ে এসো।’
১২:৯৪
وَلَمَّاএবং যখনwalammāفَصَلَتِবেরিয়ে পড়লোfaṣalatiٱلْعِيرُযাত্রীদলl-ʿīruقَالَবললোqālaأَبُوهُمْতাদের পিতাabūhumإِنِّى"নিশ্চয়ই আমিinnīلَأَجِدُঅবশ্যই পাচ্ছিla-ajiduرِيحَঘ্রাণrīḥaيُوسُفَ ۖইউসুফেরyūsufaلَوْلَآযদি নাlawlāأَنযেanتُفَنِّدُونِআমাকে তোমরা অপ্রকৃতিস্থ মনে করো"tufannidūni٩٤
যাত্রীদল যখন (মিসর থেকে) বেরিয়ে পড়ল এমন সময়ে তাদের পিতা (বাড়ীর লোকজনকে) বলল, ‘তোমরা আমাকে বয়োবৃদ্ধ দিশেহারা মনে না করলে (তোমরা জেনে রাখ) আমি অবশ্যই ইউসুফের ঘ্রাণ পাচ্ছি।’
১২:৯৫
قَالُوا۟(লোকেরা) বললোqālūتَٱللَّهِ"আল্লাহর শপথtal-lahiإِنَّكَআপনি নিশ্চয় (রয়েছেন)innakaلَفِىঅবশ্যই মধ্যেlafīضَلَـٰلِكَআপনার ভুলেরḍalālikaٱلْقَدِيمِপুরনো"l-qadīmi٩٥
বাড়ীতে উপস্থিত ব্যক্তিরা বলল, ‘আল্লাহর কসম! তুমি তো সেই তোমার পুরনো বিভ্রান্তিতেই আছ দেখছি।’
১২:৯৬
فَلَمَّآঅতঃপর যখনfalammāأَنযেanجَآءَআসলোjāaٱلْبَشِيرُসুসংবাদদাতাl-bashīruأَلْقَىٰهُতা (অর্থাৎ জামা) রাখলোalqāhuعَلَىٰউপরʿalāوَجْهِهِۦতার মুখেরwajhihiفَٱرْتَدَّতখন সে ফিরে পেলোfa-ir'taddaبَصِيرًۭا ۖদৃষ্টিশক্তিbaṣīranقَالَ(ইয়াকুব) বললোqālaأَلَمْ"নি কিalamأَقُلআমি বলিaqulلَّكُمْতোমাদেরকেlakumإِنِّىٓনিশ্চয়ই আমিinnīأَعْلَمُজানি (এমন কিছু)aʿlamuمِنَপক্ষ হ'তেminaٱللَّهِআল্লাহ্‌রl-lahiمَاযাلَاনাتَعْلَمُونَতোমরা জানো"taʿlamūna٩٦
সুসংবাদদাতা যখন এসে হাযির হল, তখন সে জামাটি ই‘য়াকুবের মুখমন্ডলের উপর রাখল, তাতে সে দৃষ্টিশক্তি ফিরে পেল। সে বলল, ‘আমি কি তোমাদের বলিনি যে, আমি আল্লাহর নিকট হতে যা জানি তা তোমরা জান না।’
১২:৯৭
قَالُوا۟তারা বললোqālūيَـٰٓأَبَانَا"হে আমাদের পিতাyāabānāٱسْتَغْفِرْক্ষমাপ্রার্থনা করুনis'taghfirلَنَاআমাদের জন্যেlanāذُنُوبَنَآআমাদের পাপসমূহেরdhunūbanāإِنَّاনিশ্চয়ই আমরাinnāكُنَّاছিলামkunnāخَـٰطِـِٔينَঅপরাধী"khāṭiīna٩٧
তারা বলল, ‘হে আমাদের পিতা! আমাদের গুনাহসমূহ মাফির জন্য প্রার্থনা করুন। আমরাই ছিলাম অপরাধী।’
১২:৯৮
قَالَসে বললোqālaسَوْفَ"শীঘ্রইsawfaأَسْتَغْفِرُআমি ক্ষমা প্রার্থনা করবোastaghfiruلَكُمْতোমাদের জন্যেlakumرَبِّىٓ ۖআমার রবের কাছেrabbīإِنَّهُۥনিশ্চয়ই তিনিinnahuهُوَতিনিইhuwaٱلْغَفُورُক্ষমাশীলl-ghafūruٱلرَّحِيمُপরম দয়ালু"l-raḥīmu٩٨
সে বলল, ‘শীঘ্রই আমি আমার রবেবর কাছে তোমাদের ক্ষমার জন্য প্রার্থনা জানাব, তিনি তো বড়ই ক্ষমাশীল, বড়ই দয়ালু।’
১২:৯৯
فَلَمَّاঅতঃপর যখনfalammāدَخَلُوا۟তারা উপস্থিত হলোdakhalūعَلَىٰনিকটʿalāيُوسُفَইউসুফেরyūsufaءَاوَىٰٓসে জায়গা দিলোāwāإِلَيْهِতার কাছেilayhiأَبَوَيْهِতার পিতা-মাতাকেabawayhiوَقَالَএবং সে বললোwaqālaٱدْخُلُوا۟"আপনারা প্রবেশ করুনud'khulūمِصْرَমিশরেmiṣ'raإِنযদিinشَآءَচানshāaٱللَّهُআল্লাহ্‌l-lahuءَامِنِينَনিরাপদ (থাকবেন)"āminīna٩٩
তারা যখন ইউসুফের কাছে উপস্থিত হল, সে তার পিতা-মাতাকে নিজের কাছে স্থান দিল এবং বলল, ‘আল্লাহর ইচ্ছেয় পূর্ণ নিরাপত্তায় মিসরে প্রবেশ করুন।’
১২:১০০
وَرَفَعَএবং চড়ালেনwarafaʿaأَبَوَيْهِতার পিতা-মাতাকেabawayhiعَلَىউপরʿalāٱلْعَرْشِসিংহাসনেরl-ʿarshiوَخَرُّوا۟এবং তারা ঝুঁকে পড়লোwakharrūلَهُۥতার দিকেlahuسُجَّدًۭا ۖসিজদায় (অর্থাৎ নত হয়ে)sujjadanوَقَالَএবং সে বললোwaqālaيَـٰٓأَبَتِ"হে আমার পিতাyāabatiهَـٰذَاএটাhādhāتَأْوِيلُব্যখ্যাtawīluرُءْيَـٰىَআমার স্বপ্নেরru'yāyaمِنথেকেminقَبْلُপূর্বqabluقَدْনিশ্চয়ইqadجَعَلَهَاতা পরিণত করেছেনjaʿalahāرَبِّىআমার রবrabbīحَقًّۭا ۖসত্যḥaqqanوَقَدْএবং নিশ্চয়ইwaqadأَحْسَنَঅনুুগ্রহ করেছেনaḥsanaبِىٓআমার উপর (আমার রব)إِذْযখনidhأَخْرَجَنِىআমাকে তিনি বের করেছেনakhrajanīمِنَথেকেminaٱلسِّجْنِকারাগারl-sij'niوَجَآءَএবং নিয়ে এনেছেনwajāaبِكُمআপনাদেরকেbikumمِّنَথেকেminaٱلْبَدْوِমরুভূমিl-badwiمِنۢথেকেminبَعْدِপরbaʿdiأَنযেanنَّزَغَবিরোধ সৃষ্টি করেছেnazaghaٱلشَّيْطَـٰنُশয়তানl-shayṭānuبَيْنِىআমার মাঝেbaynīوَبَيْنَও মাঝেwabaynaإِخْوَتِىٓ ۚআমার ভাইদেরikh'watīإِنَّনিশ্চয়ইinnaرَبِّىআমার রবrabbīلَطِيفٌۭসুক্ষ্মদর্শীlaṭīfunلِّمَاতার যাlimāيَشَآءُ ۚতিনি চানyashāuإِنَّهُۥনিশ্চয়ই তিনিinnahuهُوَতিনিইhuwaٱلْعَلِيمُমহাবিজ্ঞl-ʿalīmuٱلْحَكِيمُপ্রজ্ঞাময়l-ḥakīmu١٠٠
সে তার পিতা-মাতাকে সিংহাসনে উঠিয়ে নিল আর সকলে তার সম্মানে সাজদাহয় ঝুঁকে পড়ল। ইউসুফ বলল, ‘হে পিতা! এ-ই হচ্ছে আমার সে আগের দেখা স্বপ্নের ব্যাখ্যা। আমার রব্ব একে সত্যে পরিণত করেছেন, তিনি আমার প্রতি অনুগ্রহ করেছেন যে, তিনি আমাকে কয়েদখানা থেকে বের করে এনেছেন। আর শাইত্বান আমার আর আমার ভাইদের মধ্যে বিভেদ সৃষ্টি করার পরও তিনি আপনাদেরকে মরু অঞ্চল থেকে এখানে (মিসরে) এনে দিয়েছেন। আমার রব্ব যা করতে ইচ্ছে করেন তা সূক্ষ্ণ উপায়ে বাস্তবায়িত করে থাকেন, তিনি বড়ই বিজ্ঞ, বড়ই প্রজ্ঞাময়।
১২:১০১
۞ رَبِّহে আমার রবrabbiقَدْনিশ্চয়ইqadءَاتَيْتَنِىআমাকে দিয়েছো ‍তুমিātaytanīمِنَকিছুminaٱلْمُلْكِরাষ্ট্রক্ষমতারl-mul'kiوَعَلَّمْتَنِىও আমাকে তুমি শিখিয়েছোwaʿallamtanīمِنকরাminتَأْوِيلِব্যাখ্যাtawīliٱلْأَحَادِيثِ ۚস্বপ্নেরl-aḥādīthiفَاطِرَ(তুমিই) স্রষ্টাfāṭiraٱلسَّمَـٰوَٰتِআকাশেরl-samāwātiوَٱلْأَرْضِও পৃথিবীরwal-arḍiأَنتَতুমিইantaوَلِىِّۦআমার অভিভাবকwaliyyīفِىমধ্যেٱلدُّنْيَاপৃথিবীরl-dun'yāوَٱلْـَٔاخِرَةِ ۖএবং আখিরাতেওwal-ākhiratiتَوَفَّنِىআমাকে মৃত্যু দিওtawaffanīمُسْلِمًۭاমুসলিম হিসেবেmus'limanوَأَلْحِقْنِىও আমাকে মিলিত করোwa-alḥiq'nīبِٱلصَّـٰلِحِينَসাথে ভালো লোকদের"bil-ṣāliḥīna١٠١
‘হে আমার প্রতিপালক! তুমি আমাকে রাজত্ব দান করেছ, আর আমাকে স্বপ্নের ব্যাখ্যা শিখিয়েছ। আসমান যমীনের সৃষ্টিকর্তা! তুমিই দুনিয়ায় আর আখেরাতে আমার অভিভাবক, তুমি মুসলিম অবস্থায় আমার মৃত্যু দান করো এবং আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করো।’
১২:১০২
ذَٰلِكَ(হে নাবী) এটাdhālikaمِنْএকটিminأَنۢبَآءِসংবাদ সমূহেরanbāiٱلْغَيْبِঅদৃশ্যেরl-ghaybiنُوحِيهِতা আমরা ওহী করছিnūḥīhiإِلَيْكَ ۖতোমার প্রতিilaykaوَمَاএবং নাwamāكُنتَতুমি ছিলেkuntaلَدَيْهِمْতাদের সঙ্গেladayhimإِذْযখনidhأَجْمَعُوٓا۟তারা একজোট হয়েছিলোajmaʿūأَمْرَهُمْতাদের কাজেamrahumوَهُمْএমতাবস্হায় যে তারাwahumيَمْكُرُونَষড়যন্ত্র করছিলোyamkurūna١٠٢
অদৃশ্য জগতের খবর থেকে এটা তোমাকে ওয়াহী করে জানালাম। ষড়যন্ত্র করার সময় যখন তারা তাদের কাজে জোটবদ্ধ হয়েছিল তখন তুমি তো তাদের কাছে ছিলে না।
১২:১০৩
وَمَآএবং নয়wamāأَكْثَرُঅধিকাংশaktharuٱلنَّاسِমানুষl-nāsiوَلَوْএবং যদিওwalawحَرَصْتَতুমি আকাঙ্ক্ষা করোḥaraṣtaبِمُؤْمِنِينَবিশ্বাসী (হবে)bimu'minīna١٠٣
তুমি যত প্রবল আগ্রহ ভরেই চাও না কেন, মানুষদের অধিকাংশই ঈমান আনবে না।
১২:১০৪
وَمَاএবং নাwamāتَسْـَٔلُهُمْতাদের কাছে তুমি চাচ্ছোtasaluhumعَلَيْهِএ জন্যেʿalayhiمِنْকোনminأَجْرٍ ۚপারিশ্রমিকajrinإِنْনয়inهُوَতাhuwaإِلَّاছাড়াillāذِكْرٌۭউপদেশdhik'runلِّلْعَـٰلَمِينَবিশ্বজগতের জন্যেlil'ʿālamīna١٠٤
তুমি তার জন্য তাদের কাছে কোন পারিশ্রমিক চাচ্ছ না, এটা তো বিশ্বজগতের সকলের জন্য উপদেশ মাত্র।
১২:১০৫
وَكَأَيِّنএবং কতইনাwaka-ayyinمِّنْথেকেminءَايَةٍۢনিদর্শন (রয়েছে)āyatinفِىমধ্যেٱلسَّمَـٰوَٰتِআকাশেরl-samāwātiوَٱلْأَرْضِএবং পৃথিবীরwal-arḍiيَمُرُّونَতারা অতিক্রম করেyamurrūnaعَلَيْهَاতার উপর (দিয়ে)ʿalayhāوَهُمْঅথচ তারাwahumعَنْهَاতা থেকেʿanhāمُعْرِضُونَউপেক্ষাকারীmuʿ'riḍūna١٠٥
আসমানে আর যমীনে বহু নিদর্শন আছে যেগুলোর উপর দিয়ে তারা (প্রতিনিয়ত) অতিক্রম করে কিন্তু এসব কিছু থেকে তারা অবজ্ঞা করছে।
১২:১০৬
وَمَاএবং নাwamāيُؤْمِنُবিশ্বাস করেyu'minuأَكْثَرُهُمতাদের অধিকাংশaktharuhumبِٱللَّهِউপর আল্লাহরbil-lahiإِلَّاছাড়া যেillāوَهُمতখন তারা (বিশ্বাস করলেও)wahumمُّشْرِكُونَশিরক করেmush'rikūna١٠٦
অধিকাংশ মানুষ আল্লাহতে বিশ্বাস করে, কিন্তু সাথে সাথে শিরকও করে।
১২:১০৭
أَفَأَمِنُوٓا۟তবে কি তারা নিরাপদ হয়েছেafa-aminūأَنযেanتَأْتِيَهُمْতাদের উপর আসবেtatiyahumغَـٰشِيَةٌۭআচ্ছন্নকারীghāshiyatunمِّنْকোনminعَذَابِশাস্তিʿadhābiٱللَّهِআল্লাহ্‌রl-lahiأَوْঅথবাawتَأْتِيَهُمُতাদের উপর আসবেtatiyahumuٱلسَّاعَةُক্বিয়ামাতl-sāʿatuبَغْتَةًۭহঠাৎ করেbaghtatanوَهُمْএমতাবস্হায় যে তারাwahumلَاনাيَشْعُرُونَটেরও পাবেyashʿurūna١٠٧
তারা কি নিশ্চিন্ত যে, আল্লাহর সর্বগ্রাসী ‘আযাব তাদের উপর এসে পড়বে না? কিংবা হঠাৎ ক্বিয়ামাত তাদের উপর এসে পড়বে না যা তারা টেরও পাবে না?
১২:১০৮
قُلْ(হে নাবী) বলোqulهَـٰذِهِۦ"এইhādhihiسَبِيلِىٓআমার পথsabīlīأَدْعُوٓا۟ডাকি আমিadʿūإِلَىদিকেilāٱللَّهِ ۚআল্লাহ্‌রl-lahiعَلَىٰভিত্তিতেʿalāبَصِيرَةٍজ্ঞানেরbaṣīratinأَنَا۠আমিanāوَمَنِএবং যেwamaniٱتَّبَعَنِى ۖআমার অনুসরণ করেittabaʿanīوَسُبْحَـٰنَএবং মহান পবিত্রwasub'ḥānaٱللَّهِআল্লাহ্‌l-lahiوَمَآএবং নইwamāأَنَا۠আমিanāمِنَঅন্তর্ভুক্তminaٱلْمُشْرِكِينَমুশরিকদের"l-mush'rikīna١٠٨
বল, ‘এটাই আমার পথ, আল্লাহর পথে আহবান জানাচ্ছি, আমি ও আমার অনুসারীরা, স্পষ্ট জ্ঞানের মাধ্যমে। আল্লাহ মহান, পবিত্র; আমি কক্ষনো মুশরিকদের মধ্যে শামিল হব না।
১২:১০৯
وَمَآএবং নাwamāأَرْسَلْنَاআমরা পাঠিয়েছিarsalnāمِنথেকেminقَبْلِكَআগে তোমার (রাসূলদেরকে)qablikaإِلَّاছাড়াillāرِجَالًۭاপুরুষদেরকেrijālanنُّوحِىٓআমরা ওহী করেছিnūḥīإِلَيْهِمতাদের প্রতিilayhimمِّنْমধ্য থেকেminأَهْلِঅধিবাসীদেরahliٱلْقُرَىٰٓ ۗজনপদেরl-qurāأَفَلَمْনি তবে কিafalamيَسِيرُوا۟তারা ভ্রমণ করেyasīrūفِىমধ্যেٱلْأَرْضِপৃথিবীরl-arḍiفَيَنظُرُوا۟অতঃপর তারা দেখেনিfayanẓurūكَيْفَকেমনkayfaكَانَছিলোkānaعَـٰقِبَةُপরিণতি (তাদের)ʿāqibatuٱلَّذِينَযারা (ছিলো)alladhīnaمِنথেকেminقَبْلِهِمْ ۗপূর্ব তাদেরqablihimوَلَدَارُএবং অবশ্যই ঘরwaladāruٱلْـَٔاخِرَةِপরকালেরl-ākhiratiخَيْرٌۭউত্তমkhayrunلِّلَّذِينَতাদের জন্যে (যারা)lilladhīnaٱتَّقَوْا۟ ۗভয় করে চলেittaqawأَفَلَاতবে কি নাafalāتَعْقِلُونَতোমরা বুঝবেtaʿqilūna١٠٩
তোমার পূর্বে জনপদবাসীদের মধ্যে যাদের কাছে ওয়াহী করতাম তারা পুরুষ মানুষ ব্যতীত ছিল না। তারা কি পৃথিবীতে ভ্রমণ করতঃ দেখে না যে, তাদের পূর্ববর্তী লোকেদের পরিণাম কী হয়েছিল? যারা তাকওয়া অবলম্বন করে, নিশ্চিতই পরলোকের ঘর তাদের আরো উত্তম, তবুও কি তোমরা বুঝবে না?
১২:১১০
حَتَّىٰٓএমনকিḥattāإِذَاযখনidhāٱسْتَيْـَٔسَনিরাশ হলোis'tayasaٱلرُّسُلُরাসূলরাl-rusuluوَظَنُّوٓا۟এবং (লোকেরা) ভাবলোwaẓannūأَنَّهُمْযে তাদেরকেannahumقَدْনিশ্চয়ইqadكُذِبُوا۟তাদেরকে মিথ্যা আশ্বাস দেয়া হয়েছেkudhibūجَآءَهُمْতাদের (রাসূলদের) কাছে আসলোjāahumنَصْرُنَاআমাদের সাহায্যnaṣrunāفَنُجِّىَঅতঃপর উদ্ধার করা হলোfanujjiyaمَنযাদেরকেmanنَّشَآءُ ۖআমরা চেয়েছিnashāuوَلَاএবং নাwalāيُرَدُّপ্রতিরোধ করা হয়yuradduبَأْسُنَاআমাদের শাস্তিbasunāعَنِহ'তেʿaniٱلْقَوْمِসম্প্রদায়l-qawmiٱلْمُجْرِمِينَঅপরাধীl-muj'rimīna١١٠
(হে নাবী! তোমার পূর্বেও এমন ঘটেছে যে,) শেষ পর্যন্ত রসূলগণ নিরাশ হয়েছে, আর লোকেরা মনে করেছে যে, তাদেরকে মিথ্যে কথা বলা হয়েছে, তখন তাদের (রাসূলদের) কাছে আমার সাহায্য এসে পৌঁছেছে, এভাবেই আমি যাকে ইচ্ছে রক্ষা করি। অপরাধী সম্প্রদায় থেকে আমার শাস্তি কক্ষনো ফিরিয়ে নেয়া হয় না।
১২:১১১
لَقَدْনিশ্চয়ইlaqadكَانَরয়েছেkānaفِىমধ্যেقَصَصِهِمْতাদের কাহিনীগুলোরqaṣaṣihimعِبْرَةٌۭশিক্ষাʿib'ratunلِّأُو۟لِىজন্যে সম্পন্নদেরli-ulīٱلْأَلْبَـٰبِ ۗজ্ঞানবুদ্ধিl-albābiمَاনাكَانَছিলোkānaحَدِيثًۭاএ কথাḥadīthanيُفْتَرَىٰমনগড়াyuf'tarāوَلَـٰكِنকিন্তুwalākinتَصْدِيقَসত্যায়নকারীtaṣdīqaٱلَّذِىযাalladhīبَيْنَবিদ্যমানbaynaيَدَيْهِতার সামনেyadayhiوَتَفْصِيلَএবং বিশদ ব্যাখ্যাwatafṣīlaكُلِّসবkulliشَىْءٍۢকিছুরshayinوَهُدًۭىএবং দিশাwahudanوَرَحْمَةًۭও অনুগ্রহwaraḥmatanلِّقَوْمٍۢলোকদের জন্যেliqawminيُؤْمِنُونَ(যারা) ঈমান আনেyu'minūna١١١
এদের কাহিনীসমূহে বোধশক্তিসম্পন্ন মানুষদের জন্য শিক্ষণীয় বিষয় আছে। এ কুরআন কোন মিথ্যে রচনা নয়, বরং তাদের পূর্বে আগত কিতাবের প্রত্যয়নকারী আর যাবতীয় বিষয়ের বিস্তারিত বিররণে সমৃদ্ধ, আর মু’মিন সম্প্রদায়ের জন্য পথের দিশারী ও রহমাত।