১৪

ইবরাহীম

মক্কা ৫২ আয়াত পারা ১৩
ابراهيم

সূরা ইবরাহীম (ابراهيم) পবিত্র কুরআনের ১৪ নম্বর অধ্যায় — মক্কা সূরা, যাতে ৫২ টি আয়াত রয়েছে। মক্কী সূরাগুলো নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মদিনায় হিজরতের আগে নাজিল হয়েছিল এবং সাধারণত ঈমান, আল্লাহর একত্ব ও পরকালের ওপর জোর দেয়।

বিসমিল্লাহ
بِسْمِনামেbis'miٱللَّهِআল্লাহ (র)l-lahiٱلرَّحْمَـٰنِপরম করুণাময়l-raḥmāniٱلرَّحِيمِঅসীম দয়ালুl-raḥīmi
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে
১৪:১
الٓر ۚআলিফ- লা-ম রা-alif-lam-raكِتَـٰبٌ(এই) কিতাবkitābunأَنزَلْنَـٰهُতা আমরা অবতীর্ণ করেছিanzalnāhuإِلَيْكَতোমার প্রতিilaykaلِتُخْرِجَযেন তুমি বের করোlitukh'rijaٱلنَّاسَমানুষকেl-nāsaمِنَথেকেminaٱلظُّلُمَـٰتِঅন্ধকারসমূহl-ẓulumātiإِلَىদিকেilāٱلنُّورِআলোরl-nūriبِإِذْنِঅনুমতিক্রমেbi-idh'niرَبِّهِمْতাদের রবেরrabbihimإِلَىٰদিকেilāصِرَٰطِপথেরṣirāṭiٱلْعَزِيزِপরাক্রমশালীl-ʿazīziٱلْحَمِيدِপ্রশংসিতl-ḥamīdi١
আলিফ-লাম-র, একটা কিতাব যা তোমার প্রতি অবতীর্ণ করেছি যাতে তুমি মানুষকে তাদের প্রতিপালকের নির্দেশে অন্ধকার থেকে নিয়ে আসতে পার আলোর দিকে- মহাপরাক্রমশালী প্রশংসিতের পথে।
১৪:২
ٱللَّهِআল্লাহal-lahiٱلَّذِىতিনিইalladhīلَهُۥজন্যে যারlahuمَاযা কিছূুفِىমধ্যে আছেٱلسَّمَـٰوَٰتِআকাশেরl-samāwātiوَمَاও যা কিছুwamāفِىমধ্যে আছেٱلْأَرْضِ ۗপৃথিবীরl-arḍiوَوَيْلٌۭএবং দুর্ভোগwawaylunلِّلْكَـٰفِرِينَকাফেরদের জন্যেlil'kāfirīnaمِنْহতেminعَذَابٍۢশাস্তিʿadhābinشَدِيدٍকঠোরshadīdin٢
আল্লাহ- আসমানসমূহে যা কিছু আছে আর পৃথিবীতে যা কিছু আছে, সবই তাঁর মালিকানাধীন। কিন্তু কাফিরদের জন্য আছে কঠিন শাস্তির দুর্ভোগ।
১৪:৩
ٱلَّذِينَযারাalladhīnaيَسْتَحِبُّونَপ্রাধান্য দেয়yastaḥibbūnaٱلْحَيَوٰةَজীবনকেl-ḥayataٱلدُّنْيَاপার্থিবl-dun'yāعَلَىউপরʿalāٱلْـَٔاخِرَةِআখিরাতেরl-ākhiratiوَيَصُدُّونَও (মানুষকে) বাধা দেয়wayaṣuddūnaعَنথেকেʿanسَبِيلِপথsabīliٱللَّهِআল্লাহরl-lahiوَيَبْغُونَهَاও তাকে করতে চায়wayabghūnahāعِوَجًا ۚবাঁকাʿiwajanأُو۟لَـٰٓئِكَঐসব লোকulāikaفِىমধ্যে আছেضَلَـٰلٍۭবিপথেḍalālinبَعِيدٍۢ(বহু) দূরেbaʿīdin٣
যারা আখেরাতের তুলনায় দুনিয়ার জিন্দিগীকে শ্রেয় জ্ঞান করে, যারা আল্লাহর পথ থেকে (লোকদেরকে) বিরত রাখে আর তাতে বক্রতা আনার আকাঙ্ক্ষা পোষণ করে। এরা গোমরাহীতে বহু দূরে চলে গেছে।
১৪:৪
وَمَآএবং নিwamāأَرْسَلْنَاআমরা পাঠাইarsalnāمِنকোনোminرَّسُولٍরাসূলকেrasūlinإِلَّاছাড়াillāبِلِسَانِদিয়ে ভাষাbilisāniقَوْمِهِۦতার জাতিরqawmihiلِيُبَيِّنَযেন সুস্পষ্ট করে বর্ণনা করেনliyubayyinaلَهُمْ ۖতাদেরকেlahumفَيُضِلُّঅতঃপর পথভ্রষ্ট করেনfayuḍilluٱللَّهُআল্লাহl-lahuمَنযাকেmanيَشَآءُইচ্ছে করেনyashāuوَيَهْدِىও সৎ পথ দেখানwayahdīمَنযাকেmanيَشَآءُ ۚইচ্ছে করেনyashāuوَهُوَএবং তিনিwahuwaٱلْعَزِيزُপরাক্রমশালীl-ʿazīzuٱلْحَكِيمُপ্রজ্ঞাময়l-ḥakīmu٤
আমি কোন রসূলকেই তার জাতির ভাষা ছাড়া পাঠাইনি যাতে তাদের কাছে স্পষ্টভাবে (আমার নির্দেশগুলো) বর্ণনা করতে পারে। অতঃপর আল্লাহ যাকে ইচ্ছে পথহারা করেছেন, আর যাকে ইচ্ছে সঠিক পথ দেখিয়েছেন, তিনি বড়ই পরাক্রান্ত, বিজ্ঞানময়।
১৪:৫
وَلَقَدْএবং নিশ্চয়ইwalaqadأَرْسَلْنَاআমরা প্রেরণ করেছিলামarsalnāمُوسَىٰমুসাকেmūsāبِـَٔايَـٰتِنَآদিয়ে আমাদের নিদর্শনাদিbiāyātināأَنْযেanأَخْرِجْ"বের করোakhrijقَوْمَكَতোমার জাতিকেqawmakaمِنَথেকেminaٱلظُّلُمَـٰتِঅন্ধকারসমূহl-ẓulumātiإِلَىদিকেilāٱلنُّورِআলোরl-nūriوَذَكِّرْهُمএবং তাদেরকে উপদেশ দাওwadhakkir'humبِأَيَّىٰمِদিয়ে দিনগুলোbi-ayyāmiٱللَّهِ ۚআল্লাহর"l-lahiإِنَّনিশ্চয়ইinnaفِىমধ্যে আছেذَٰلِكَএরdhālikaلَـَٔايَـٰتٍۢঅবশ্যই নিদর্শনাবলীlaāyātinلِّكُلِّজন্যে প্রত্যেকlikulliصَبَّارٍۢপরম ধৈর্যশীলṣabbārinشَكُورٍۢপরম কৃতজ্ঞ ব্যক্তিরshakūrin٥
আর অবশ্যই আমি মূসাকে আমার নিদর্শনসমূহ দিয়ে পাঠিয়েছিলাম আর বলেছিলাম, তোমার জাতিকে অন্ধকার থেকে আলোতে বের করে আন, আর তাদেরকে আল্লাহর হুকুমে ঘটিত অতীতের ঘটনাবলী দিয়ে উপদেশ দাও। এতে প্রত্যেক পরম সহিষ্ণু ও পরম কৃতজ্ঞ ব্যক্তির জন্য অবশ্যই নিদর্শনসমূহ রয়েছে।
১৪:৬
وَإِذْএবং স্মরণ করো যখনwa-idhقَالَবলেছিলোqālaمُوسَىٰমুসাmūsāلِقَوْمِهِতার জাতিকেliqawmihiٱذْكُرُوا۟"তোমরা স্মরণ করোudh'kurūنِعْمَةَঅনুগ্রহniʿ'mataٱللَّهِআল্লাহরl-lahiعَلَيْكُمْতোমাদের উপরʿalaykumإِذْযখনidhأَنجَىٰكُمতোমাদের তিনি রক্ষা করেনanjākumمِّنْথেকেminءَالِসম্প্রদায়āliفِرْعَوْنَফিরাউনেরfir'ʿawnaيَسُومُونَكُمْতোমাদের উপর তারা প্রয়োগ করতোyasūmūnakumسُوٓءَনিকৃষ্টsūaٱلْعَذَابِশাস্তিl-ʿadhābiوَيُذَبِّحُونَএবং তারা জবেহ করতোwayudhabbiḥūnaأَبْنَآءَكُمْতোমাদের পুত্রসন্তানদেরকেabnāakumوَيَسْتَحْيُونَও তারা জীবিত রাখতোwayastaḥyūnaنِسَآءَكُمْ ۚতোমাদের মেয়েদেরকেnisāakumوَفِىএবং মধ্যে (ছিলো)wafīذَٰلِكُمএর তোমাদের জন্যেdhālikumبَلَآءٌۭপরীক্ষাbalāonمِّنথেকেminرَّبِّكُمْতোমাদের রবেরrabbikumعَظِيمٌۭবিরাট"ʿaẓīmun٦
স্মরণ কর, যখন মূসা তার সম্প্রদায়কে বলেছিল, ‘তোমরা তোমাদের প্রতি আল্লাহর নি‘মাতের কথা স্মরণ কর যখন তিনি তোমাদেরকে ফির‘আওনী গোষ্ঠী থেকে রক্ষা করেছিলেন যারা তোমাদেরকে জঘন্য রকমের শাস্তিতে পিষ্ট করছিল। তোমাদের পুত্রদেরকে তারা হত্যা করত আর তোমাদের নারীদেরকে জীবিত রাখত। এটা ছিল তোমাদের জন্য আল্লাহর পক্ষ হতে এক কঠিন পরীক্ষা।
১৪:৭
وَإِذْএবং (স্মরণ করো) যখনwa-idhتَأَذَّنَঘোষণা করেনta-adhanaرَبُّكُمْতোমার রবrabbukumلَئِن"অবশ্যই যদিla-inشَكَرْتُمْতোমরা কৃতজ্ঞ হওshakartumلَأَزِيدَنَّكُمْ ۖএবং তোমাদের অবশ্যই অধিক দিবোla-azīdannakumوَلَئِنআর অবশ্যই যদিwala-inكَفَرْتُمْতোমরা অকৃতজ্ঞ হওkafartumإِنَّনিশ্চয়ই (তবে)innaعَذَابِىআমার শাস্তিʿadhābīلَشَدِيدٌۭঅবশ্যই কঠোর"lashadīdun٧
স্মরণ কর, যখন তোমাদের প্রতিপালক ঘোষণা করেন, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য (আমার নি‘য়ামাত) বৃদ্ধি করে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও (তবে জেনে রেখ, অকৃতজ্ঞদের জন্য) আমার শাস্তি অবশ্যই কঠিন।
১৪:৮
وَقَالَএবং বলেছিলোwaqālaمُوسَىٰٓমুসাmūsāإِن"যদিinتَكْفُرُوٓا۟অস্বীকার করোtakfurūأَنتُمْতোমরাantumوَمَنও যা কিছুwamanفِىমধ্যে আছেٱلْأَرْضِপৃথিবীরl-arḍiجَمِيعًۭاসকলেইjamīʿanفَإِنَّতবুও নিশ্চয়ইfa-innaٱللَّهَআল্লাহl-lahaلَغَنِىٌّঅবশ্যই অভাবমুক্তlaghaniyyunحَمِيدٌপ্রশংসিত"ḥamīdun٨
মূসা বলেছিল, তোমরা আর দুনিয়ার সকল লোক যদি অকৃতজ্ঞ হও (তাতে কিছুই যায় আসে না) কারণ আল্লাহ অমুখাপেক্ষী, প্রশংসিত।
১৪:৯
أَلَمْকাছে কিalamيَأْتِكُمْআসে নি তোমাদেরyatikumنَبَؤُا۟সংবাদnaba-uٱلَّذِينَ(তাদের) যারাalladhīnaمِنথেকেminقَبْلِكُمْপূর্ব তোমাদের (ছিলো)qablikumقَوْمِজাতিqawmiنُوحٍۢনূহেরnūḥinوَعَادٍۢও আদwaʿādinوَثَمُودَ ۛও সামুদwathamūdaوَٱلَّذِينَএবং যারাwa-alladhīnaمِنۢথেকেminبَعْدِهِمْ ۛতাদের পর (এসেছে)baʿdihimلَاনাيَعْلَمُهُمْতাদেরকে কেউ জানেyaʿlamuhumإِلَّاব্যতীতillāٱللَّهُ ۚআল্লাহl-lahuجَآءَتْهُمْতাদের কাছে এসেছিলোjāathumرُسُلُهُمতাদের রাসূলরাrusuluhumبِٱلْبَيِّنَـٰتِনিয়ে সুস্পষ্ট নিদর্শনাদীbil-bayinātiفَرَدُّوٓا۟অতঃপর তারা ফিরিয়েছেfaraddūأَيْدِيَهُمْতাদের হাতগুলোaydiyahumفِىٓমধ্যেأَفْوَٰهِهِمْতাদের মুখগুলোরafwāhihimوَقَالُوٓا۟এবং তা বলেছিলোwaqālūإِنَّا"নিশ্চয়ইinnāكَفَرْنَاআমরা অস্বীকার করলামkafarnāبِمَآঐ বিষয়ে যাbimāأُرْسِلْتُمতোমরা প্রেরিত হয়েছোur'sil'tumبِهِۦঐ সম্বন্ধেbihiوَإِنَّاএবং নিশ্চয়ই আমরাwa-innāلَفِىঅবশ্যই মধ্যেlafīشَكٍّۢসন্দেহেরshakkinمِّمَّاতা হ'তে যাmimmāتَدْعُونَنَآআমাদের তোমরা ডাকছোtadʿūnanāإِلَيْهِতারই দিকেilayhiمُرِيبٍۢসন্দেহ উদ্রেককারী"murībin٩
তোমাদের পূর্বেকার লোকেদের খবর কি তোমাদের কাছে পৌঁছেনি? নূহ, ‘আদ আর সামূদ সম্প্রদায়ের, আর তাদের পরবর্তীদের; তাদের সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানে না। রসূলগণ তাদের কাছে স্পষ্ট নিদর্শনাসমূহ নিয়ে এসেছিল, তখন তারা নিজেদের মুখে হাত চেপে ধরল আর বলল, ‘যে জিনিস দিয়ে তোমাদেরকে পাঠানো হয়েছে তা আমরা অস্বীকার করি আর যে বিষয়ের প্রতি তোমরা আমাদেরকে আহবান জানাচ্ছ সে সম্পর্কে আমরা বিভ্রান্তিকর সন্দেহের মধ্যে রয়েছি।’
১৪:১০
۞ قَالَتْবলেছিলোqālatرُسُلُهُمْরাসূলরা তাদেরrusuluhumأَفِى"কি আছেafīٱللَّهِআল্লাহর (সম্বন্ধে)l-lahiشَكٌّۭকোনো সন্দেহshakkunفَاطِرِযিনি সৃষ্টিকর্তাfāṭiriٱلسَّمَـٰوَٰتِআকাশেরl-samāwātiوَٱلْأَرْضِ ۖও পৃথিবীরwal-arḍiيَدْعُوكُمْতিনি ডাকছেন তোমাদেরকেyadʿūkumلِيَغْفِرَমাফ করে দেয়ার জন্যেliyaghfiraلَكُمতোমাদেরlakumمِّنথেকেminذُنُوبِكُمْতোমাদের পাপসমূহdhunūbikumوَيُؤَخِّرَكُمْএবং অবকাশ দিবেন তোমাদেরwayu-akhirakumإِلَىٰٓপর্যন্তilāأَجَلٍۢকালajalinمُّسَمًّۭى ۚনির্দিষ্ট"musammanقَالُوٓا۟তারা বলেছিলোqālūإِنْ"নওinأَنتُمْতোমরাantumإِلَّاব্যতীতillāبَشَرٌۭমানুষbasharunمِّثْلُنَاআমাদের মতোmith'lunāتُرِيدُونَতোমরা চাচ্ছোturīdūnaأَنযেanتَصُدُّونَاতোমরা আমাদের বিরত রাখবেtaṣuddūnāعَمَّاঐ বিষয়ে যাʿammāكَانَছিলোkānaيَعْبُدُইবাদত করে আসছেyaʿbuduءَابَآؤُنَاআমাদের পূর্ব-পুরুষরাābāunāفَأْتُونَاঅতএব আমাদের কাছে আসোfatūnāبِسُلْطَـٰنٍۢনিয়ে কোনো প্রমাণbisul'ṭāninمُّبِينٍۢসুস্পষ্ট"mubīnin١٠
তাদের রসূলগণ বলেছিল, ‘আল্লাহ সম্পর্কে সন্দেহ? যিনি আসমানসমূহ ও যমীনের সৃষ্টিকর্তা, তিনি তোমাদেরকে ডাকছেন তোমাদের অপরাধ মার্জনা করার জন্য আর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদেরকে অবকাশ দেয়ার জন্য।’ তারা বলল, ‘তুমি আমাদেরই মত মানুষ বৈ তো নও, আমাদের পূর্বপুরুষরা যার ‘ইবাদাত করত তাত্থেকে আমাদেরকে তুমি বাধা দিতে চাও, তাহলে তুমি (তোমার দাবীর স্বপক্ষে) আমাদের কাছে সুস্পষ্ট প্রমাণ উপস্থিত কর।
১৪:১১
قَالَتْবলেছিলোqālatلَهُمْতাদেরকেlahumرُسُلُهُمْতাদের রাসূলরাrusuluhumإِن"নইinنَّحْنُআমরাnaḥnuإِلَّاব্যতীতillāبَشَرٌۭমানুষbasharunمِّثْلُكُمْতোমাদের মতোmith'lukumوَلَـٰكِنَّকিন্তুwalākinnaٱللَّهَআল্লাহl-lahaيَمُنُّধন্য করেনyamunnuعَلَىٰউপরʿalāمَنযাকেmanيَشَآءُইচ্ছে করেনyashāuمِنْমধ্য হ'তেminعِبَادِهِۦ ۖতাঁর দাসদেরʿibādihiوَمَاএবং নয়wamāكَانَকাজkānaلَنَآআমাদেরlanāأَنযেanنَّأْتِيَكُمতোমাদের কাছে আসবো আমরাnatiyakumبِسُلْطَـٰنٍনিয়ে কোন প্রমাণbisul'ṭāninإِلَّاব্যতীতillāبِإِذْنِঅনুমতিক্রমেbi-idh'niٱللَّهِ ۚআল্লাহরl-lahiوَعَلَىএবং উপরwaʿalāٱللَّهِআল্লাহরl-lahiفَلْيَتَوَكَّلِভরসা করা উচিতfalyatawakkaliٱلْمُؤْمِنُونَমু’মিনদেরl-mu'minūna١١
তাদের রসূলগণ তাদেরকে বলেছিল, ‘যদিও আমরা তোমাদের মতই মানুষ ব্যতীত নই, কিন্তু আল্লাহ তাঁর বান্দাহদের মধ্যে যার উপর ইচ্ছে অনুগ্রহ করেন। আল্লাহর হুকুম ছাড়া তোমাদের কাছে কোন প্রমাণ উপস্থিত করা আমাদের কাজ নয়। মু’মিনদের উচিত আল্লাহরই উপর ভরসা করা।
১৪:১২
وَمَاএবং কি হয়েছেwamāلَنَآআমাদেরlanāأَلَّاযে নাallāنَتَوَكَّلَআমরা ভরসা করবোnatawakkalaعَلَىউপরʿalāٱللَّهِআল্লাহরl-lahiوَقَدْঅথচ নিশ্চয়ইwaqadهَدَىٰنَاআমাদের তিনি পথ দেখিয়েছেনhadānāسُبُلَنَا ۚআমাদের পথসমূহেsubulanāوَلَنَصْبِرَنَّএবং অবশ্যই আমরা ধৈর্য ধরবোwalanaṣbirannaعَلَىٰউপরʿalāمَآযা কিছুءَاذَيْتُمُونَا ۚআমাদের তোমরা কষ্ট দিচ্ছোādhaytumūnāوَعَلَىএবং উপরwaʿalāٱللَّهِআল্লাহরl-lahiفَلْيَتَوَكَّلِভরসা করা উচিতfalyatawakkaliٱلْمُتَوَكِّلُونَভরসাকারীদের"l-mutawakilūna١٢
আমরা আল্লাহর উপর ভরসা করব না কেন, তিনিই তো আমাদেরকে পথ দেখিয়েছেন, তোমরা আমাদেরকে যে ক্লেশই দাওনা কেন, আমরা তাতে অবশ্য অবশ্যই ধৈর্য ধারণ করব, আর ভরসাকারীদের আল্লাহরই উপর ভরসা করা উচিত।
১৪:১৩
وَقَالَএবং বলেছিলোwaqālaٱلَّذِينَযারাalladhīnaكَفَرُوا۟অস্বীকার করেছিলোkafarūلِرُسُلِهِمْতাদের রাসূলদেরlirusulihimلَنُخْرِجَنَّكُمতোমাদের অবশ্যই বের করবোইlanukh'rijannakumمِّنْথেকেminأَرْضِنَآআমাদের দেশarḍināأَوْঅথবাawلَتَعُودُنَّতোমরা অবশ্যই ফিরে আসবেlataʿūdunnaفِىমধ্যেمِلَّتِنَا ۖআমাদের ধর্মমতে"millatināفَأَوْحَىٰٓঅতঃপর ওহী করলেনfa-awḥāإِلَيْهِمْতাদের প্রতিilayhimرَبُّهُمْতাদের রবrabbuhumلَنُهْلِكَنَّ"আমরা অবশ্যই ধ্বংস করবোইlanuh'likannaٱلظَّـٰلِمِينَসীমালঙ্ঘনকারীদেরl-ẓālimīna١٣
কাফিরগণ তাদের রসূলদের বলেছিল, ‘আমরা তোমাদেরকে আমাদের দেশ থেকে অবশ্য অবশ্যই বের করে দেব, অন্যথায় তোমাদেরকে অবশ্য অবশ্যই আমাদের ধর্মমতে ফিরে আসতে হবে।’ এমতাবস্থায় রসূলদের প্রতি তাদের প্রতিপালক এ মর্মে ওয়াহী করলেন যে, ‘আমি যালিমদেরকে অবশ্য অবশ্যই ধ্বংস করব।
১৪:১৪
وَلَنُسْكِنَنَّكُمُএবং তোমাদেরকে অবশ্যই আমরা প্রতিষ্ঠিত করবোইwalanus'kinannakumuٱلْأَرْضَদেশেl-arḍaمِنۢথেকেminبَعْدِهِمْ ۚতাদের পরbaʿdihimذَٰلِكَএটাdhālikaلِمَنْ(তার) জন্যে যেlimanخَافَভয় করেkhāfaمَقَامِىআমার সামনে দাঁড়াতেmaqāmīوَخَافَও ভয় করেwakhāfaوَعِيدِআমার শাস্তির"waʿīdi١٤
আর তাদের পরে তোমাদেরকে অবশ্য অবশ্যই যমীনে পুনর্বাসিত করব। এ (শুভ) সংবাদ তাদের জন্য যারা আমার সামনে এসে দাঁড়ানোর ব্যাপারে ভয় রাখে আর আমার শাস্তির ভয় দেখানোতে শংকিত হয়।’
১৪:১৫
وَٱسْتَفْتَحُوا۟এবং তারা জয়ী হয়ে চাইলোwa-is'taftaḥūوَخَابَকিন্তু ব্যর্থ হলোwakhābaكُلُّপ্রত্যেকkulluجَبَّارٍউদ্ধতjabbārinعَنِيدٍۢস্বৈরাচারী (সত্যের দুশমন)ʿanīdin١٥
তারা (অর্থাৎ কাফিররা) চূড়ান্ত বিজয়ের ফায়সালা কামনা করেছিল, কিন্তু (আল্লাহ ও তাঁর রসূলদের বিরোধিতা করার কারণে) প্রত্যেক উদ্ধত সীমালঙ্ঘনকারী ব্যর্থ হয়ে গেল।
১৪:১৬
مِّنথেকেminوَرَآئِهِۦতার পিছন (রয়েছে)warāihiجَهَنَّمُজাহান্নামjahannamuوَيُسْقَىٰএবং পান করানো হবেwayus'qāمِنথেকেminمَّآءٍۢপানিmāinصَدِيدٍۢগলিত পুঁজেরṣadīdin١٦
এদের জন্য পরবর্তীতে আছে জাহান্নাম, আর এদেরকে পান করানো হবে গলিত পুঁজ।
১৪:১৭
يَتَجَرَّعُهُۥতা সে ঢোক গিলবেyatajarraʿuhuوَلَاঅথচ নাwalāيَكَادُপ্রায় সম্ভব হবেyakāduيُسِيغُهُۥতা গেলাyusīghuhuوَيَأْتِيهِএবং তার কাছে আসবেwayatīhiٱلْمَوْتُমৃত্যু(যন্ত্রণা)l-mawtuمِنথেকেminكُلِّপ্রত্যেকkulliمَكَانٍۢজায়গা (দিক)makāninوَمَاকিন্তু নাwamāهُوَসে (হবে)huwaبِمَيِّتٍۢ ۖমৃতbimayyitinوَمِنএবং থেকেwaminوَرَآئِهِۦতার পিছনwarāihiعَذَابٌশাস্তিʿadhābunغَلِيظٌۭকঠোরghalīẓun١٧
সে তা খুব কষ্ট করে গিলতে চেষ্টা করবে, আর খুব কমই গিলতে পারবে। মৃত্যু যন্ত্রণা তার কাছে চতুর্দিক থেকে আসবে কিন্তু সে মরবে না, এরপর তার জন্য থাকবে এক কঠিন ‘আযাব।
১৪:১৮
مَّثَلُদৃষ্টান্তmathaluٱلَّذِينَযারা (তাদের)alladhīnaكَفَرُوا۟অস্বীকার করেছেkafarūبِرَبِّهِمْ ۖতাদের রবের সাথেbirabbihimأَعْمَـٰلُهُمْতাদের কাজসমূহaʿmāluhumكَرَمَادٍমতো ছাইভস্মেরkaramādinٱشْتَدَّتْপ্রচন্ড চলেish'taddatبِهِতার সাথেbihiٱلرِّيحُবাতাসl-rīḥuفِىমধ্যেيَوْمٍদিনেরyawminعَاصِفٍۢ ۖঝড়েরʿāṣifinلَّاনাيَقْدِرُونَতারা সমর্থ হবেyaqdirūnaمِمَّاতা হ'তে যাmimmāكَسَبُوا۟তারা উপার্জন করেছেkasabūعَلَىٰউপরʿalāشَىْءٍۢ ۚকিছুরshayinذَٰلِكَএটাdhālikaهُوَসেইhuwaٱلضَّلَـٰلُবিভ্রান্তিl-ḍalāluٱلْبَعِيدُদূরেরl-baʿīdu١٨
যারা তাদের প্রতিপালককে অস্বীকার করে তাদের ‘আমালের দৃষ্টান্ত হল সেই ছাইয়ের মত যা ঝড়ের দিনে বাতাস প্রচন্ড বেগে উড়িয়ে নিয়ে যায়। নিজেদের উপার্জনের কিছুই তারা কাজে লাগাতে পারে না। এটাই ঘোর গুমরাহী।
১৪:১৯
أَلَمْনি কিalamتَرَতুমি দেখোtaraأَنَّযেannaٱللَّهَআল্লাহl-lahaخَلَقَসৃষ্টি করেছেনkhalaqaٱلسَّمَـٰوَٰتِআকাশমন্ডলীl-samāwātiوَٱلْأَرْضَও পৃথিবীwal-arḍaبِٱلْحَقِّ ۚসাথে যথার্থতারbil-ḥaqiإِنযদিinيَشَأْতিনি ইচ্ছে করেনyashaيُذْهِبْكُمْতোমাদের নিয়ে যাবেনyudh'hib'kumوَيَأْتِও আসবেনwayatiبِخَلْقٍۢনিয়ে সৃষ্টিbikhalqinجَدِيدٍۢনয়াjadīdin١٩
তুমি কি দেখ না যে, আল্লাহ যথাযথ নিয়ম বিধানসহ আসমানসমূহ ও যমীন সৃষ্টি করেছেন, তিনি চাইলে তোমাদেরকে সরিয়ে দিবেন আর এক নতুন সৃষ্টি নিয়ে আসবেন।
১৪:২০
وَمَاএবং নয়wamāذَٰلِكَএটাdhālikaعَلَىউপরʿalāٱللَّهِআল্লাহরl-lahiبِعَزِيزٍۢকঠিনbiʿazīzin٢٠
এটা আল্লাহর জন্য কঠিন কিছু নয়।
১৪:২১
وَبَرَزُوا۟এবং তারা উপস্থিত হবে (উন্মোচিত হবে)wabarazūلِلَّهِআল্লাহর কাছেlillahiجَمِيعًۭاসকলেjamīʿanفَقَالَঅতঃপর বলবেfaqālaٱلضُّعَفَـٰٓؤُا۟দুর্বলেরাl-ḍuʿafāuلِلَّذِينَতাদেরকে যারাlilladhīnaٱسْتَكْبَرُوٓا۟অহংকার করতোis'takbarūإِنَّا"আমরা নিশ্চয়ইinnāكُنَّاছিলামkunnāلَكُمْতোমাদের জন্যেlakumتَبَعًۭاঅধীনtabaʿanفَهَلْতাহ'লে কিfahalأَنتُمতোমরাantumمُّغْنُونَরক্ষাকারী হবে (বাঁচাতে)mugh'nūnaعَنَّاআমাদেরকেʿannāمِنْথেকেminعَذَابِশাস্তিʿadhābiٱللَّهِআল্লাহরl-lahiمِنকোনো"minشَىْءٍۢ ۚকিছু"shayinقَالُوا۟তারা বলবেqālūلَوْ"যদিlawهَدَىٰنَاআমাদের সৎ পথ দেখাতেনhadānāٱللَّهُআল্লাহl-lahuلَهَدَيْنَـٰكُمْ ۖঅবশ্যই তোমাদের আমরা পথ দেখাতামlahadaynākumسَوَآءٌসমানsawāonعَلَيْنَآআমাদের জন্যেʿalaynāأَجَزِعْنَآআমরা ধৈর্য্যচ্যুত হইajaziʿ'nāأَمْবাamصَبَرْنَاআমরা ধৈর্য্য ধরিṣabarnāمَاনেইلَنَاআমাদের জন্যেlanāمِنকোনোminمَّحِيصٍۢপালানোর জায়গা"maḥīṣin٢١
তারা সকলে আল্লাহর নিকট উপস্থিত হবে। তখন যারা অহঙ্কার করেছিল তাদেরকে দুর্বলরা বলবে, আমরা তো তোমাদেরই অনুসারী ছিলাম, কাজেই এখন আল্লাহর শাস্তির কোন কিছু আমাদের থেকে তোমরা দূর করতে পার কি?’ তারা বলবে, ‘আল্লাহ আমাদেরকে সত্যপথে পরিচালিত করলে আমরাও অবশ্যই তোমাদেরকে সত্য পথ দেখাতাম। এখন আমরা ধৈর্যহারা হই কিংবা ধৈর্যধারণ করি দু’টোই আমাদের জন্য সমান, আমাদের কোন নিষ্কৃতি নেই।’
১৪:২২
وَقَالَএবং বলবেwaqālaٱلشَّيْطَـٰنُশয়তানl-shayṭānuلَمَّاযখনlammāقُضِىَমীমাংসা হয়ে যাবেquḍiyaٱلْأَمْرُবিষয়টিরl-amruإِنَّ"নিশ্চয়ইinnaٱللَّهَআল্লাহl-lahaوَعَدَكُمْপ্রতিশ্রুতি দিয়েছিলেন তোমাদেরwaʿadakumوَعْدَপ্রতিশ্রুতিwaʿdaٱلْحَقِّসত্যl-ḥaqiوَوَعَدتُّكُمْএবং আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম তোমাদেরwawaʿadttukumفَأَخْلَفْتُكُمْ ۖকিন্তু আমি প্রতিশ্রুতি ভঙ্গ করেছি তোমাদেরfa-akhlaftukumوَمَاএবং নাwamāكَانَছিলোkānaلِىَআমার জন্যেliyaعَلَيْكُمতোমাদের উপরʿalaykumمِّنকোনোminسُلْطَـٰنٍকর্তৃত্বsul'ṭāninإِلَّآএছাড়াillāأَنযেanدَعَوْتُكُمْআমি ডেকেছিলাম তোমাদেরdaʿawtukumفَٱسْتَجَبْتُمْতখন সাড়া দিয়েছিলে তোমরাfa-is'tajabtumلِى ۖআমার জন্যেفَلَاসুতরাং নাfalāتَلُومُونِىতোমরা তিরস্কার করো আমাকেtalūmūnīوَلُومُوٓا۟তবে তোমরা তিরস্কার করোwalūmūأَنفُسَكُم ۖতোমাদের নিজেদেরকেanfusakumمَّآনইأَنَا۠আমিanāبِمُصْرِخِكُمْউদ্ধারকারী তোমাদেরbimuṣ'rikhikumوَمَآএবং নওwamāأَنتُمতোমরাantumبِمُصْرِخِىَّ ۖউদ্ধারকারী আমারbimuṣ'rikhiyyaإِنِّىনিশ্চয়ই আমিinnīكَفَرْتُঅস্বীকার করছিkafartuبِمَآঐ বিষয়ে যাbimāأَشْرَكْتُمُونِআমাকেে তোমরা শরীক করেছোashraktumūniمِنথেকেminقَبْلُ ۗপূর্বqabluإِنَّনিশ্চয়ইinnaٱلظَّـٰلِمِينَসীমালঙ্ঘনকারীদেরl-ẓālimīnaلَهُمْতাদের জন্যে আছেlahumعَذَابٌশাস্তিʿadhābunأَلِيمٌۭনিদারুণ"alīmun٢٢
বিচার-ফায়সালা সম্পন্ন হলে শয়ত্বান বলবে, ‘আল্লাহ তোমাদের জন্য যে ওয়া‘দা করেছিলেন তা ছিল সত্য ওয়া‘দা। আর আমিও তোমাদেরকে ওয়া‘দা দিয়েছিলাম, কিন্তু আমি তার খেলাপ করেছি, তোমাদের উপর আমার কোনই প্রভাব ছিল না, আমি কেবল তোমাদেরকে আহবান জানিয়েছিলাম আর তোমরা আমার আহবানে সাড়া দিয়েছিলে। কাজেই তোমরা আমাকে তিরস্কার করো না, বরং নিজেদেরকেই তিরস্কার কর, এখানে না আমি তোমাদের ফরিয়াদ শুনতে পারি, না তোমরা আমার ফরিয়াদ শুনতে পার। ইতোপূর্বে তোমরা যে আমাকে (আল্লাহর) শরীক করেছিলে আমি তা অস্বীকার করছি। যালিমদের জন্য আছে ভয়াবহ শাস্তি।’
১৪:২৩
وَأُدْخِلَএবং প্রবেশ করানো হবেwa-ud'khilaٱلَّذِينَ(তাদের) যারাalladhīnaءَامَنُوا۟ঈমান এনেছেāmanūوَعَمِلُوا۟ও কাজ করেছেwaʿamilūٱلصَّـٰلِحَـٰتِসৎl-ṣāliḥātiجَنَّـٰتٍۢজান্নাতেjannātinتَجْرِىপ্রবাহিত হয়tajrīمِنথেকেminتَحْتِهَاতার নিচtaḥtihāٱلْأَنْهَـٰرُঝর্ণাসমূহl-anhāruخَـٰلِدِينَতারা স্থায়ী হবেkhālidīnaفِيهَاমধ্যে তারfīhāبِإِذْنِঅনুমতিক্রমেbi-idh'niرَبِّهِمْ ۖতাদের রবেরrabbihimتَحِيَّتُهُمْতাদের অভিবাদন হবেtaḥiyyatuhumفِيهَاতার মধ্যেfīhāسَلَـٰمٌসালামsalāmun٢٣
যারা ঈমান আনে আর সৎ কাজ করে তাদেরকে জান্নাতে দাখিল করা হবে যার তলদেশে ঝর্ণাধারা প্রবাহিত। সেখানে তারা তাদের প্রতিপালকের অনুমতিক্রমে চিরকাল থাকবে। সেখানে তাদেরকে শান্তির বার্তা দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হবে।
১৪:২৪
أَلَمْনি কিalamتَرَতুমি লক্ষ্য করোtaraكَيْفَকিভাবেkayfaضَرَبَবর্ণনা করেছেনḍarabaٱللَّهُআল্লাহl-lahuمَثَلًۭاউপমাmathalanكَلِمَةًۭবাক্য (কালেমা তাইয়েবা)kalimatanطَيِّبَةًۭপবিত্রṭayyibatanكَشَجَرَةٍۢ(তা) একটি গাছের মতোkashajaratinطَيِّبَةٍ(যা) পবিত্রṭayyibatinأَصْلُهَاতার মূল (শেকড়)aṣluhāثَابِتٌۭসুদৃঢ়thābitunوَفَرْعُهَاও তার শাখাগুলো (ডালপালা)wafarʿuhāفِىথাকেٱلسَّمَآءِউপরে (বিস্তৃত)l-samāi٢٤
তুমি কি দেখ না কীভাবে আল্লাহ দৃষ্টান্ত উপস্থাপন করেন? উৎকৃষ্ট বাক্যের তুলনা উৎকৃষ্ট গাছের ন্যায় যার মূল সুদৃঢ়ভাবে স্থাপিত আর শাখা-প্রশাখা আকাশপানে বিস্তৃত।
১৪:২৫
تُؤْتِىٓদেয়tu'tīأُكُلَهَاতার ফলukulahāكُلَّপ্রত্যেকkullaحِينٍۭমুহূর্তে (মৌসুমে)ḥīninبِإِذْنِঅনুমতিক্রমেbi-idh'niرَبِّهَا ۗরবের তারrabbihāوَيَضْرِبُএবং বর্ণনা করেনwayaḍribuٱللَّهُআল্লাহl-lahuٱلْأَمْثَالَদৃষ্টান্তসমূহl-amthālaلِلنَّاسِমানুষের জন্যেlilnnāsiلَعَلَّهُمْতারা যাতেlaʿallahumيَتَذَكَّرُونَশিক্ষা গ্রহণ করেyatadhakkarūna٢٥
তার প্রতিপালকের হুকুমে তা সব সময় ফল দান করে। মানুষদের জন্য আল্লাহ দৃষ্টান্ত বর্ণনা করেন যাতে তারা শিক্ষা গ্রহণ করে।
১৪:২৬
وَمَثَلُএবং উপমাwamathaluكَلِمَةٍবাক্যেরkalimatinخَبِيثَةٍۢনোংরা (অসার)khabīthatinكَشَجَرَةٍমতো (তা) একটি গাছেরkashajaratinخَبِيثَةٍনোংরা (অসার)khabīthatinٱجْتُثَّتْউপড়ে নেয়া হয়েছেuj'tuthatمِنথেকেminفَوْقِউপরfawqiٱلْأَرْضِমাটিরl-arḍiمَاনেইلَهَاতার জন্যেlahāمِنকোনোminقَرَارٍۢস্থিতিqarārin٢٦
মন্দ বাক্য মন্দ বৃক্ষের সঙ্গে তুলনীয়, ভূপৃষ্ঠের উপরিভাগেই যাকে মূল থেকে উপড়ে ফেলা হয়েছে, যার কোন স্থায়িত্ব নেই।
১৪:২৭
يُثَبِّتُপ্রতিষ্ঠিত করেনyuthabbituٱللَّهُআল্লাহl-lahuٱلَّذِينَ(তাদের) যারাalladhīnaءَامَنُوا۟ঈমান এনেছেāmanūبِٱلْقَوْلِদিয়ে বাণীbil-qawliٱلثَّابِتِসুদৃঢ়l-thābitiفِىমধ্যেٱلْحَيَوٰةِজীবনেরl-ḥayatiٱلدُّنْيَاপার্থিবl-dun'yāوَفِىএবং মধ্যেwafīٱلْـَٔاخِرَةِ ۖআখিরাতেরl-ākhiratiوَيُضِلُّএবং পথভ্রষ্ট করেনwayuḍilluٱللَّهُআল্লাহl-lahuٱلظَّـٰلِمِينَ ۚসীমালঙ্ঘনকারীদেরl-ẓālimīnaوَيَفْعَلُও করেনwayafʿaluٱللَّهُআল্লাহl-lahuمَاযাيَشَآءُতিনি ইচ্ছে করেনyashāu٢٧
যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ সুপ্রতিষ্ঠিত বাণীর অবলম্বনে দুনিয়ার জীবনে ও আখেরাতে প্রতিষ্ঠিত রাখবেন আর যালিমদেরকে আল্লাহ ধ্বংস করে দেবেন। তিনি যা ইচ্ছে করেন তাই করেন।
১৪:২৮
۞ أَلَمْনি কিalamتَرَতুমি লক্ষ্য করোtaraإِلَىপ্রতিilāٱلَّذِينَ(তাদের) যারাalladhīnaبَدَّلُوا۟বদলে দিয়েছেbaddalūنِعْمَتَঅনুগ্রহniʿ'mataٱللَّهِআল্লাহরl-lahiكُفْرًۭاঅকৃতজ্ঞতায়kuf'ranوَأَحَلُّوا۟এবং নামিয়ে এনেছেwa-aḥallūقَوْمَهُمْতাদের জাতিকেqawmahumدَارَঘরেdāraٱلْبَوَارِধ্বংসেরl-bawāri٢٨
তুমি কি তাদের ব্যাপারে চিন্তা কর না যারা আল্লাহর অনুগ্রহের বিনিময়ে অকৃতজ্ঞতার নীতি অবলম্বন করে আর তাদের জাতিকে ধ্বংসের ঘরে নামিয়ে আনে।
১৪:২৯
جَهَنَّمَজাহান্নামেjahannamaيَصْلَوْنَهَا ۖতাতে তারা প্রবেশ করবেyaṣlawnahāوَبِئْسَএবং অতি নিকৃষ্টwabi'saٱلْقَرَارُআশ্রয়স্থলl-qarāru٢٩
(তা হল) জাহান্নাম, তাতে তারা প্রবেশ করবে, বসবাসের এ জায়গা কতই না নিকৃষ্ট!
১৪:৩০
وَجَعَلُوا۟এবং তারা বানিয়েছেwajaʿalūلِلَّهِজন্যে আল্লাহরlillahiأَندَادًۭاসমকক্ষসমূহandādanلِّيُضِلُّوا۟যেন তারা পথভ্রষ্ট করেliyuḍillūعَنহ'তেʿanسَبِيلِهِۦ ۗতাঁর পথ (মানুষকে)sabīlihiقُلْবলোqulتَمَتَّعُوا۟"তোমরা ভোগ করোtamattaʿūفَإِنَّঅতঃপর নিশ্চয়ইfa-innaمَصِيرَكُمْতোমাদের ফেরার জায়গাmaṣīrakumإِلَىদিকেilāٱلنَّارِ(জাহান্নামের) আগুনের"l-nāri٣٠
আর তারা (অন্যকে) আল্লাহর সমকক্ষ স্থির করে তাঁর পথ থেকে বিপথগামী করার উদ্দেশ্যে। বল, ‘ভোগ করে নাও, শেষ পর্যন্ত জাহান্নামেই তোমাদেরকে ফিরে যেতে হবে।
১৪:৩১
قُلবলো (হে নাবী)qulلِّعِبَادِىَআমার দাসদেরকেliʿibādiyaٱلَّذِينَযারাalladhīnaءَامَنُوا۟ঈমান এনেছেāmanūيُقِيمُوا۟তারা যেন প্রতিষ্ঠা করেyuqīmūٱلصَّلَوٰةَসালাতl-ṣalataوَيُنفِقُوا۟ও তারা ব্যয় করেwayunfiqūمِمَّاতা হ'তে যাmimmāرَزَقْنَـٰهُمْআমরা জীবিকা দিয়েছি তাদেরrazaqnāhumسِرًّۭاগোপনেsirranوَعَلَانِيَةًۭও প্রকাশ্যেwaʿalāniyatanمِّنথেকেইminقَبْلِপূর্বqabliأَنযেanيَأْتِىَআসবেyatiyaيَوْمٌۭসেদিনyawmunلَّاনাبَيْعٌۭকেনা-বেচা হবেbayʿunفِيهِতার মধ্যেfīhiوَلَاআর নাwalāخِلَـٰلٌবন্ধুত্ব (কাজে আসবে)khilālun٣١
আমার বান্দাদের মধ্যে যারা ঈমান এনেছে তাদেরকে বল নামায প্রতিষ্ঠা করতে আর যে জীবিকা আমি তাদেরকে দিয়েছি তাত্থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করতে- সেদিন আসার পূর্বে যেদিন না চলবে কোন কেনা-বেচা আর না কোন বন্ধুত্ব।
১৪:৩২
ٱللَّهُ(তিনিই) আল্লাহal-lahuٱلَّذِىযিনিalladhīخَلَقَসৃষ্টি করেছেনkhalaqaٱلسَّمَـٰوَٰتِআকাশl-samāwātiوَٱلْأَرْضَও পৃথিবীwal-arḍaوَأَنزَلَএবং বর্ষণ করেছেনwa-anzalaمِنَথেকেminaٱلسَّمَآءِআকাশl-samāiمَآءًۭপানিmāanفَأَخْرَجَঅতঃপর বের করেছেনfa-akhrajaبِهِۦদিয়ে তাbihiمِنَ(বিভিন্ন) ধরণেরminaٱلثَّمَرَٰتِফল-মূলসমূহl-thamarātiرِزْقًۭاজীবিকার জন্যেriz'qanلَّكُمْ ۖতোমাদেরlakumوَسَخَّرَএবং অধীন করে দিয়েছেনwasakharaلَكُمُজন্যে তোমাদেরlakumuٱلْفُلْكَনৌযানl-ful'kaلِتَجْرِىَযেন চলাচল করেlitajriyaفِىমধ্যেٱلْبَحْرِসাগরেরl-baḥriبِأَمْرِهِۦ ۖনির্দেশক্রমে তারbi-amrihiوَسَخَّرَএবং অধীন করেছেনwasakharaلَكُمُজন্যে তোমাদেরlakumuٱلْأَنْهَـٰرَনদীসমূহকেl-anhāra٣٢
তিনিই আল্লাহ যিনি আসমানসমূহ ও যমীন সৃষ্টি করেছেন, তিনি আকাশ হতে পানি বর্ষণ করেন যা দিয়ে নানা প্রকার ফলফলাদি জন্মে তোমাদের জীবিকার জন্য। তিনি নৌযানগুলোকে তোমাদের নিয়ন্ত্রণাধীন করে দিয়েছেন, যাতে সেগুলো তাঁর নির্দেশে সমুদ্রে চলাচল করে আর তিনি নদীগুলোকে তোমাদের অধীন করে দিয়েছেন।
১৪:৩৩
وَسَخَّرَএবং অধীন করেছেনwasakharaلَكُمُজন্যে তোমাদেরlakumuٱلشَّمْسَসূর্যকেl-shamsaوَٱلْقَمَرَও চাঁদকেwal-qamaraدَآئِبَيْنِ ۖযারা প্রতিনিয়ত একই নিয়মের অনুবর্তীdāibayniوَسَخَّرَএবং অধীন করেছেনwasakharaلَكُمُজন্যে তোমাদেরlakumuٱلَّيْلَরাতকেal-laylaوَٱلنَّهَارَও দিনকেwal-nahāra٣٣
তিনি সূর্য ও চন্দ্রকে তোমাদের কাজে লাগিয়ে রেখেছেন, তারা অনুগত হয়ে নিজ পথে চলছে। আর তিনি রাত ও দিনকে তোমাদের কাজে লাগিয়ে রেখেছেন।
১৪:৩৪
وَءَاتَىٰكُمএবং তোমাদের দিয়েছেনwaātākumمِّنথেকেminكُلِّসবকিছুkulliمَاযাسَأَلْتُمُوهُ ۚতাঁর কাছে তোমরা চেয়েছোsa-altumūhuوَإِنএবং যদিwa-inتَعُدُّوا۟তোমরা গণনা করোtaʿuddūنِعْمَتَঅনুগ্রহসমূহniʿ'mataٱللَّهِআল্লাহরl-lahiلَاনাتُحْصُوهَآ ۗতার তোমরা সংখ্যা নির্ণয় করতে পারবেtuḥ'ṣūhāإِنَّনিশ্চয়ইinnaٱلْإِنسَـٰنَমানুষl-insānaلَظَلُومٌۭঅবশ্যই অতিমাত্রায় সীমালঙ্ঘনকারীlaẓalūmunكَفَّارٌۭবড় অকৃতজ্ঞkaffārun٣٤
তিনি তোমাদেরকে সে সব কিছুই দিয়েছেন যা তোমরা চেয়েছ (তোমরা তোমাদের প্রয়োজনীয় সব কিছুই পেয়েছ) আর তোমরা আল্লাহর অনুগ্রহ গণনা করতে চাইলে কক্ষনো তার সংখ্যা নির্ধারণ করতে পারবে না। মানুষ অবশ্যই বড়ই যালিম, বড়ই অকৃতজ্ঞ।
১৪:৩৫
وَإِذْএবং (স্মরণ করো) যখনwa-idhقَالَবলেছিলোqālaإِبْرَٰهِيمُইবরাহীমib'rāhīmuرَبِّ"হে আমার রবrabbiٱجْعَلْবানাওij'ʿalهَـٰذَاএইhādhāٱلْبَلَدَনগরীকেl-baladaءَامِنًۭاনিরাপদāminanوَٱجْنُبْنِىএবং আমাকে দূরে রাখোwa-uj'nub'nīوَبَنِىَّও আমার সন্তানদেরকেwabaniyyaأَن(এ হ'তে) যেanنَّعْبُدَআমরা উপাসনা করিnaʿbudaٱلْأَصْنَامَমূর্তিদেরকেl-aṣnāma٣٥
স্মরণ কর, ইবরাহীম যখন বলেছিল, ‘হে আমার রব্ব! তুমি এ নগরীকে নিরাপদ কর আর আমাকে আর আমার সন্তানদেরকে প্রতিমা পূজা থেকে রক্ষা কর।
১৪:৩৬
رَبِّহে আমার রবrabbiإِنَّهُنَّনিশ্চয়ই তারাinnahunnaأَضْلَلْنَবিভ্রান্ত করেছেaḍlalnaكَثِيرًۭاঅনেককেkathīranمِّنَথেকেminaٱلنَّاسِ ۖমানুষেরl-nāsiفَمَنসুতরাং যেfamanتَبِعَنِىআমার অনুসরন করবেtabiʿanīفَإِنَّهُۥঅতঃপর নিশ্চয়ই সেfa-innahuمِنِّى ۖআমার অন্তর্ভুক্তminnīوَمَنْএবং যেwamanعَصَانِىআমার অবাধ্য হবেʿaṣānīفَإِنَّكَঅতঃপর নিশ্চয়ই তুমিfa-innakaغَفُورٌۭক্ষমাশীলghafūrunرَّحِيمٌۭপরম দয়ালুraḥīmun٣٦
হে আমার প্রতিপালক! এ (প্রতিমা)-গুলো বহু সংখ্যক মানুষকে পথভ্রষ্ট করেছে। কাজেই (প্রতিমাগুলোকে বাদ দিয়ে) যারা আমাকে অনুসরণ করবে তারা আমার দলভুক্ত। আর যে আমার অবাধ্য হবে সেক্ষেত্রে তুমি তো বড়ই ক্ষমাশীল, বড়ই দয়ালু।
১৪:৩৭
رَّبَّنَآহে আমাদের রবrabbanāإِنِّىٓনিশ্চয়ই আমিinnīأَسْكَنتُবসবাস করিয়েছিaskantuمِنথেকে (কতককে)minذُرِّيَّتِىআমার বংশধরদেরdhurriyyatīبِوَادٍউপত্যকায়biwādinغَيْرِনয়ghayriذِىযোগ্যdhīزَرْعٍচাষাবাদzarʿinعِندَকাছেʿindaبَيْتِكَতোমার ঘরেরbaytikaٱلْمُحَرَّمِ(যা) মহান সম্মানিতl-muḥaramiرَبَّنَاহে আমাদের রবrabbanāلِيُقِيمُوا۟যেন তারা প্রতিষ্ঠা করেliyuqīmūٱلصَّلَوٰةَসালাতl-ṣalataفَٱجْعَلْঅতএব বানাওfa-ij'ʿalأَفْـِٔدَةًۭঅন্তরসমূহafidatanمِّنَকিছুminaٱلنَّاسِমানুষেরl-nāsiتَهْوِىٓঅনুরক্ত হয় (যেন)tahwīإِلَيْهِمْদিকে তাদেরilayhimوَٱرْزُقْهُمএবং তাদেরকে জীবিকা দাওwa-ur'zuq'humمِّنَথেকেminaٱلثَّمَرَٰتِফল-মূলসমূহl-thamarātiلَعَلَّهُمْতারা যাতেlaʿallahumيَشْكُرُونَকৃতজ্ঞতা প্রকাশ করেyashkurūna٣٧
হে আমাদের প্রতিপালক! আমি আমার সন্তানদের একাংশকে শস্যক্ষেতহীন উপত্যকায় তোমার সম্মানিত ঘরের নিকট পুনর্বাসিত করলাম। হে আমার প্রতিপালক! তারা যাতে নামায কায়িম করে। কাজেই তুমি মানুষের অন্তরকে তাদের প্রতি অনুরাগী করে দাও আর ফল-ফলাদি দিয়ে তাদের জীবিকার ব্যবস্থা কর যাতে তারা শুকরিয়া আদায় করে।
১৪:৩৮
رَبَّنَآহে আমাদের রবrabbanāإِنَّكَনিশ্চয়ই তুমিinnakaتَعْلَمُজানোtaʿlamuمَاযাنُخْفِىআমরা গোপন করিnukh'fīوَمَاও যাwamāنُعْلِنُ ۗআমরা প্রকাশ করিnuʿ'linuوَمَاএবং নাwamāيَخْفَىٰগোপন থাকেyakhfāعَلَىকাছেʿalāٱللَّهِআল্লাহরl-lahiمِنকোনোminشَىْءٍۢকিছুইshayinفِىমধ্যেٱلْأَرْضِপৃথিবীরl-arḍiوَلَاআর নাwalāفِىমধ্যেٱلسَّمَآءِআকাশেরl-samāi٣٨
হে আমাদের প্রতিপালক! তুমি তো জান যা আমরা গোপন করি আর যা প্রকাশ করি, আসমান ও যমীনের কোন বস্তুই আল্লাহ হতে গোপন নেই।
১৪:৩৯
ٱلْحَمْدُপ্রশংসা মাত্রইal-ḥamduلِلَّهِজন্যে আল্লাহরlillahiٱلَّذِىযিনিalladhīوَهَبَদান করেছেনwahabaلِىআমাকেعَلَىঅবস্হায়ʿalāٱلْكِبَرِবার্ধক্যেরl-kibariإِسْمَـٰعِيلَইসমাঈলকেis'māʿīlaوَإِسْحَـٰقَ ۚও ইসহাককেwa-is'ḥāqaإِنَّনিশ্চয়ইinnaرَبِّىআমার রবrabbīلَسَمِيعُঅবশ্যই শ্রবণকারীlasamīʿuٱلدُّعَآءِদোয়ারl-duʿāi٣٩
যাবতীয় প্রশংসা আল্লাহর যিনি আমার বার্ধক্য অবস্থায় আমাকে ইসমাঈল ও ইসহাককে দান করেছেন, আমার প্রতিপালক অবশ্যই আহবান শ্রবণকারী।
১৪:৪০
رَبِّহে আমার রবrabbiٱجْعَلْنِىআমাকে বানাওij'ʿalnīمُقِيمَপ্রতিষ্ঠাকারীmuqīmaٱلصَّلَوٰةِসালাতl-ṣalatiوَمِنএবং থেকেwaminذُرِّيَّتِى ۚআমার বংশধরদেরdhurriyyatīرَبَّنَاহে আমাদের রবrabbanāوَتَقَبَّلْএবং তুমি কবুল করোwataqabbalدُعَآءِআমার দোয়াduʿāi٤٠
হে আমার প্রতিপালক! আমাকে নামায প্রতিষ্ঠাকারী বানাও আর আমার সন্তানদেরকেও, হে আমাদের প্রতিপালক! তুমি আমার প্রার্থনা কবূল কর।
১৪:৪১
رَبَّنَاহে আমাদের রবrabbanāٱغْفِرْমাফ করোigh'firلِىআমাকেوَلِوَٰلِدَىَّও আমার পিতামাতাকেwaliwālidayyaوَلِلْمُؤْمِنِينَও মু'মিনদেরকেwalil'mu'minīnaيَوْمَযে দিনেyawmaيَقُومُপ্রতিষ্ঠিত হবেyaqūmuٱلْحِسَابُহিসেব"l-ḥisābu٤١
হে আমাদের প্রতিপালক! হিসাব গ্রহণের দিন আমাকে, আমার পিতা-মাতাকে আর মু’মিনদেরকে ক্ষমা করে দিও,
১৪:৪২
وَلَاএবং নাwalāتَحْسَبَنَّকখনই তুমি মনে করো (যেন)taḥsabannaٱللَّهَআল্লাহকেl-lahaغَـٰفِلًاউদাসীনghāfilanعَمَّاতা হ'তে যাʿammāيَعْمَلُকরছেyaʿmaluٱلظَّـٰلِمُونَ ۚসীমালঙ্ঘনকারীরাl-ẓālimūnaإِنَّمَاশুধুমাত্রinnamāيُؤَخِّرُهُمْতিনি অবকাশ দিচ্ছেন তাদেরকেyu-akhiruhumلِيَوْمٍۢপর্যন্ত দিনliyawminتَشْخَصُস্থির হবেtashkhaṣuفِيهِতার মধ্যেfīhiٱلْأَبْصَـٰرُদৃষ্টিসমূহl-abṣāru٤٢
যালিমরা যা করছে সে ব্যাপারে তোমরা আল্লাহকে কক্ষনো উদাসীন মনে কর না। তিনি তাদেরকে সেদিন পর্যন্ত ঢিল দিচ্ছেন যেদিন ভয়ে আতঙ্কে চক্ষু স্থির হয়ে যাবে।
১৪:৪৩
مُهْطِعِينَছুটোছুটি করবেmuh'ṭiʿīnaمُقْنِعِىউত্তোলনকারী হয়েmuq'niʿīرُءُوسِهِمْতাদের মাথাগুলোruūsihimلَاনাيَرْتَدُّফিরবেyartadduإِلَيْهِمْতাদের দিকেilayhimطَرْفُهُمْ ۖতাদের পলকṭarfuhumوَأَفْـِٔدَتُهُمْএবং তাদের অন্তরগুলো (হবে)wa-afidatuhumهَوَآءٌۭ(আশা) শূন্যhawāon٤٣
আতঙ্কিত হয়ে মাথা তুলে পালাতে থাকবে, দৃষ্টি তাদের নিজেদের পানে ফিরে আসবে না, আর তাদের দিল উড়ে যাবে।
১৪:৪৪
وَأَنذِرِএবং সতর্ক করোwa-andhiriٱلنَّاسَমানুষকেl-nāsaيَوْمَসেদিনেরyawmaيَأْتِيهِمُতাদের আসবেyatīhimuٱلْعَذَابُশাস্তিl-ʿadhābuفَيَقُولُতখন বলবেfayaqūluٱلَّذِينَযারাalladhīnaظَلَمُوا۟সীমালঙ্ঘন করেছিলোẓalamūرَبَّنَآ"হে আমাদের রবrabbanāأَخِّرْنَآআমাদের অবকাশ দিনakhir'nāإِلَىٰٓপর্যন্তilāأَجَلٍۢ(কিছু) কালajalinقَرِيبٍۢনিকটবর্তীqarībinنُّجِبْআমরা সাড়া দিবোnujibدَعْوَتَكَতোমার ডাকেdaʿwatakaوَنَتَّبِعِও আমরা অনুসরণ করবোwanattabiʿiٱلرُّسُلَ ۗরাসূলদের"l-rusulaأَوَلَمْ"কি নাawalamتَكُونُوٓا۟করতে তোমরা ছিলেtakūnūأَقْسَمْتُمতোমরা শপথaqsamtumمِّنথেকেminقَبْلُআগেqabluمَاনেইلَكُمতোমাদের জন্যেlakumمِّنকোনোminزَوَالٍۢপতনzawālin٤٤
কাজেই মানুষকে সতর্ক কর সেদিনের ব্যাপারে যেদিন তাদের উপর ‘আযাব আসবে। যারা যুলম করেছিল তারা তখন বলবে, ‘হে আমাদের প্রতিপালক! আমাদেরকে অল্পদিনের জন্য সময় দাও, আমরা তোমার আহবানে সাড়া দিব আর রসূলদের কথা মেনে চলব।’ (তখন তাদেরকে বলা হবে) তোমরা কি পূর্বে শপথ করে বলনি যে, তোমাদের কক্ষনো পতন ঘটবে না?
১৪:৪৫
وَسَكَنتُمْএবং তোমরা বসবাস করছিলেwasakantumفِىমধ্যেمَسَـٰكِنِবাসভূমিসমূহেরmasākiniٱلَّذِينَযারাalladhīnaظَلَمُوٓا۟সীমালঙ্ঘন করেছিলোẓalamūأَنفُسَهُمْতাদের নিজেদের উপরanfusahumوَتَبَيَّنَঅথচ স্পষ্ট ছিলোwatabayyanaلَكُمْকাছে তোমাদেরlakumكَيْفَকেমন (আচরণ)kayfaفَعَلْنَاআমরা করেছিলামfaʿalnāبِهِمْসাথে তাদেরbihimوَضَرَبْنَاএবং আমরা বর্ণনা করেছিwaḍarabnāلَكُمُজন্যে তোমাদেরlakumuٱلْأَمْثَالَদৃষ্টান্তসমূহ"l-amthāla٤٥
অথচ তোমরা সেই লোকগুলোর বাসভূমিতে বসবাস করছিলে যারা নিজেদের প্রতি যুলম করেছিল আর তোমাদেরকে স্পষ্ট করে দেখিয়ে দেয়া হয়েছিল আমি তাদের সঙ্গে কেমন ব্যবহার করেছিলাম। আর আমি বহু উদাহরণ টেনে তোমাদেরকে বুঝিয়েও দিয়েছিলাম।
১৪:৪৬
وَقَدْএবং নিশ্চয়ইwaqadمَكَرُوا۟তারা চক্রান্ত করেছিলোmakarūمَكْرَهُمْতাদের চক্রান্তmakrahumوَعِندَকিন্তু কাছেwaʿindaٱللَّهِআল্লাহর (ছিলো)l-lahiمَكْرُهُمْতাদের চক্রান্তmakruhumوَإِنএবং যদিওwa-inكَانَছিলোkānaمَكْرُهُمْতাদের চক্রান্ত (এমন ভয়ানক)makruhumلِتَزُولَযেন টলে যেতোlitazūlaمِنْهُতা থেকেmin'huٱلْجِبَالُপর্বতসমূহl-jibālu٤٦
তারা যে চক্রান্ত করেছিল তা ছিল সত্যিই ভয়ানক, কিন্তু তাদের চক্রান্ত আল্লাহর দৃষ্টির ভিতরেই ছিল, যদিও তাদের চক্রান্তগুলো এমন ছিল না যে, তাতে পর্বতও টলে যেত।
১৪:৪৭
فَلَاঅতএব নাfalāتَحْسَبَنَّনিশ্চয়ই তুমি মনে করবেtaḥsabannaٱللَّهَআল্লাহকেl-lahaمُخْلِفَভঙ্গকারীmukh'lifaوَعْدِهِۦতাঁর প্রতিশ্রুতিwaʿdihiرُسُلَهُۥٓ ۗতাঁর রাসূলদের (কাছে)rusulahuإِنَّনিশ্চয়ইinnaٱللَّهَআল্লাহl-lahaعَزِيزٌۭপরাক্রমশালীʿazīzunذُوসমর্থdhūٱنتِقَامٍۢপ্রতিশোধ গ্রহণেintiqāmin٤٧
(অবস্থা যতই প্রতিকূল হোক না কেন) তুমি কক্ষনো মনে কর না যে, আল্লাহ তাঁর রসূলগণকে দেয়া ওয়া‘দা খেলাপ করবেন, আল্লাহ মহা প্রতাপশালী, প্রবল প্রতিশোধ গ্রহণকারী।
১৪:৪৮
يَوْمَসেদিনyawmaتُبَدَّلُপরিবর্তিত হবেtubaddaluٱلْأَرْضُ(এই) পৃথিবীl-arḍuغَيْرَঅন্যghayraٱلْأَرْضِপৃৃথিবীতেl-arḍiوَٱلسَّمَـٰوَٰتُ ۖএবং আকাশমন্ডলীwal-samāwātuوَبَرَزُوا۟এবং উপস্থিত হবে (উন্মোচিত হবে)wabarazūلِلَّهِআল্লাহর কাছেlillahiٱلْوَٰحِدِ(যিনি) একl-wāḥidiٱلْقَهَّارِপরাক্রমশালীl-qahāri٤٨
যেদিন এ পৃথিবী বদলে গিয়ে অন্য এক পৃথিবীতে রূপান্তরিত হবে আর আসমানসমূহও (বদলে যাবে), আর মানুষ সমুস্থাপিত হবে এক ও অপ্রতিরোধ্য আল্লাহর সম্মুখে।
১৪:৪৯
وَتَرَىএবং তুমি দেখবেwatarāٱلْمُجْرِمِينَঅপরাধীদেরকেl-muj'rimīnaيَوْمَئِذٍۢসেদিনyawma-idhinمُّقَرَّنِينَকঠোরভাবে বাঁধাmuqarranīnaفِىমধ্যেٱلْأَصْفَادِশেকলসমূহেরl-aṣfādi٤٩
সেদিন তুমি অপরাধীদেরকে দেখবে শৃঙ্খলে তাদের হাত পা শক্ত করে বাঁধা।
১৪:৫০
سَرَابِيلُهُمতাদের জামাসমূহ (হবে)sarābīluhumمِّنতৈরিminقَطِرَانٍۢআলকাতরারqaṭirāninوَتَغْشَىٰও ছেয়ে ফেলবেwataghshāوُجُوهَهُمُতাদের মুখসমূহকেwujūhahumuٱلنَّارُআগুনl-nāru٥٠
তাদের পোশাক হবে আলকাতরার আর আগুন তাদের মুখমন্ডল আচ্ছন্ন করবে।
১৪:৫১
لِيَجْزِىَযেন প্রতিফল দেনliyajziyaٱللَّهُআল্লাহl-lahuكُلَّপ্রত্যেকkullaنَفْسٍۢব্যক্তিকেnafsinمَّاযাكَسَبَتْ ۚসে উপার্জন করেছেkasabatإِنَّনিশ্চয়ইinnaٱللَّهَআল্লাহl-lahaسَرِيعُদ্রুতsarīʿuٱلْحِسَابِহিসেব গ্রহণেl-ḥisābi٥١
(এটা করা হবে এজন্য) যাতে আল্লাহ প্রত্যেক ব্যক্তিকে তার কৃতকর্মের প্রতিফল দিতে পারেন। আল্লাহ তো হিসাব গ্রহণে খুবই দ্রুতগতি।
১৪:৫২
هَـٰذَاএটাhādhāبَلَـٰغٌۭএক বার্তাbalāghunلِّلنَّاسِমানুষের জন্যেlilnnāsiوَلِيُنذَرُوا۟এবং তাদের যেন সতর্ক করা হয়waliyundharūبِهِۦদিয়ে তাbihiوَلِيَعْلَمُوٓا۟এবং যেন তারা জানেwaliyaʿlamūأَنَّمَاপ্রকৃতপক্ষেannamāهُوَতিনিইhuwaإِلَـٰهٌۭইলাহilāhunوَٰحِدٌۭএকমাত্রwāḥidunوَلِيَذَّكَّرَও যেন শিক্ষা গ্রহণ করেwaliyadhakkaraأُو۟لُوا۟সম্পন্নরাulūٱلْأَلْبَـٰبِবোধ (লোকেরা)l-albābi٥٢
এটা মানুষদের জন্য একটা বার্তা যার দ্বারা তাদেরকে সতর্ক করা হচ্ছে আর যাতে তারা জানতে পারে যে, তিনি এক ইলাহ আর যাতে বুদ্ধিমান মানুষেরা উপদেশ লাভ করে।