১৫
আল-হিজর
الحجر
সূরা আল-হিজর (الحجر) পবিত্র কুরআনের ১৫ নম্বর অধ্যায় — মক্কা সূরা, যাতে ৯৯ টি আয়াত রয়েছে। মক্কী সূরাগুলো নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মদিনায় হিজরতের আগে নাজিল হয়েছিল এবং সাধারণত ঈমান, আল্লাহর একত্ব ও পরকালের ওপর জোর দেয়।
বুকমার্ক (0)
এখনো কোনো বুকমার্ক নেই। যেকোনো আয়াতের পাশে বুকমার্ক আইকনে ক্লিক করে সংরক্ষণ করুন।
বিসমিল্লাহ
بِسْمِনামেbis'miٱللَّهِআল্লাহ (র)l-lahiٱلرَّحْمَـٰنِপরম করুণাময়l-raḥmāniٱلرَّحِيمِঅসীম দয়ালুl-raḥīmi
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে
১৫:১
الٓر ۚআলিফ লা-ম রা-alif-lam-raتِلْكَএগুলোtil'kaءَايَـٰتُআয়াতāyātuٱلْكِتَـٰبِকিতাবেরl-kitābiوَقُرْءَانٍۢএবং কুরআনেরwaqur'āninمُّبِينٍۢ(যা) সুষ্পষ্টmubīnin١
আলিফ-লাম-র, এগুলো কিতাবের এবং সুস্পষ্ট কুরআনে আয়াতসমূহ।
১৫:২
رُّبَمَاকখনও কখনওrubamāيَوَدُّআকাঙ্ক্ষা করবেyawadduٱلَّذِينَযারাalladhīnaكَفَرُوا۟অস্বীকার করেছেkafarūلَوْযদিlawكَانُوا۟তারা হতোkānūمُسْلِمِينَ(আত্মসমর্পণকারী) মুসলমানmus'limīna٢
এমন একটা সময় আসবে যখন কাফিরগণ আক্ষেপ করে বলবে, ‘হায়, আমরা যদি মুসলিম হয়ে যেতাম!’
১৫:৩
ذَرْهُمْতাদেরকে ছেড়ে দাওdharhumيَأْكُلُوا۟তারা খেতে থাকুকyakulūوَيَتَمَتَّعُوا۟ও তারা ভোগ করুকwayatamattaʿūوَيُلْهِهِمُএবং তাদেরকে মোহাচ্ছন্ন রাখুকwayul'hihimuٱلْأَمَلُ ۖআশা আকাঙ্ক্ষাl-amaluفَسَوْفَঅতঃপর শীঘ্রইfasawfaيَعْلَمُونَতারা জানবেyaʿlamūna٣
ছেড়ে দাও ওদেরকে, ওরা খেতে থাক আর ভোগ করতে থাক, আর (মিথ্যে) আশা ওদেরকে উদাসীনতায় ডুবিয়ে রাখুক, শীঘ্রই ওরা (ওদের ‘আমালের পরিণতি) জানতে পারবে।
১৫:৪
وَمَآএবং নাwamāأَهْلَكْنَاআমরা ধ্বংস করিahlaknāمِنকোনোminقَرْيَةٍজনবসতিকেqaryatinإِلَّاএ ছাড়া যেillāوَلَهَاএবং তার জন্যে ছিলোwalahāكِتَابٌۭলিখিত মেয়াদkitābunمَّعْلُومٌۭনির্দিষ্টmaʿlūmun٤
আমি যে জনপদকেই ধ্বংস করেছি তাদের জন্য ছিল লিখিত একটা নির্দিষ্ট সময়।
১৫:৫
مَّاনাmāتَسْبِقُএগিয়ে আনতে পারেtasbiquمِنْকোনোminأُمَّةٍজাতিummatinأَجَلَهَاতার কালকেajalahāوَمَاআর নাwamāيَسْتَـْٔخِرُونَদেরি করতে পারেyastakhirūna٥
কোন জাতিই তাদের নির্দিষ্ট কালকে অগ্র-পশ্চাৎ করতে পারে না।
১৫:৬
وَقَالُوا۟এবং তারা বলেwaqālūيَـٰٓأَيُّهَا"হেyāayyuhāٱلَّذِىযেalladhīنُزِّلَঅবতীর্ণ হয়েছেnuzzilaعَلَيْهِতার উপরʿalayhiٱلذِّكْرُউপদেশ বাণী(কুরআন)l-dhik'ruإِنَّكَনিশ্চয়ই তুমিinnakaلَمَجْنُونٌۭঅবশ্যই পাগলlamajnūnun٦
তারা বলে, ‘ওহে ঐ ব্যক্তি যার প্রতি কুরআন অবতীর্ণ হয়েছে! তুমি তো অবশ্যই পাগল।
১৫:৭
لَّوْকেনlawمَاনাmāتَأْتِينَاআমাদের কাছে আসোtatīnāبِٱلْمَلَـٰٓئِكَةِনিয়ে ফেরেশতাদেরbil-malāikatiإِنযদিinكُنتَতুমি হয়ে থাকোkuntaمِنَঅন্তর্ভুক্তminaٱلصَّـٰدِقِينَসত্যবাদীদের"l-ṣādiqīna٧
তুমি সত্যবাদী হলে আমাদের নিকট ফেরেশতাদের হাজির করছ না কেন?’
১৫:৮
مَاনাmāنُنَزِّلُআমরা অবতীর্ণ করিnunazziluٱلْمَلَـٰٓئِكَةَফেরেশতাদেরকেl-malāikataإِلَّاছাড়াillāبِٱلْحَقِّদিয়ে সত্যbil-ḥaqiوَمَاএবং নাwamāكَانُوٓا۟তারা হবেkānūإِذًۭاতখনidhanمُّنظَرِينَঅবকাশপ্রাপ্তmunẓarīna٨
যথাযথ কারণ ছাড়া আমি ফেরেশতা পাঠাই না, পাঠালে কাফিরদেরকে আর কোন অবকাশ দেয়া হবে না।
১৫:৯
إِنَّاনিশ্চয়ইinnāنَحْنُআমরাnaḥnuنَزَّلْنَاআমরা অবতীর্ণ করেছিnazzalnāٱلذِّكْرَউপদেশ বাণী (কুরআন)l-dhik'raوَإِنَّاএবং নিশ্চয়ই আমরাwa-innāلَهُۥজন্যে তারlahuلَحَـٰفِظُونَঅবশ্যই সংরক্ষকlaḥāfiẓūna٩
নিশ্চয় আমিই কুরআন নাযিল করেছি আর অবশ্যই আমি তার সংরক্ষক।
১৫:১০
وَلَقَدْএবং নিশ্চয়ইwalaqadأَرْسَلْنَاআমরা পাঠিয়েছিarsalnāمِنথেকেminقَبْلِكَতোমার পূর্বqablikaفِىকাছে (রাসূলদেরকে)fīشِيَعِজাতিগুলোরshiyaʿiٱلْأَوَّلِينَপূর্ববর্তীl-awalīna١٠
তোমার পূর্ববর্তী জাতিগুলোর কাছেও আমি রসূল পাঠিয়েছিলাম।
১৫:১১
وَمَاএবং নিwamāيَأْتِيهِمতাদের কাছে আসেyatīhimمِّنকোনোminرَّسُولٍরাসূলrasūlinإِلَّاএ ছাড়া যেillāكَانُوا۟তারা ছিলোkānūبِهِۦসাথে তারbihiيَسْتَهْزِءُونَতারা বিদ্রুপ করতোyastahziūna١١
তাদের কাছে এমন কোন রসূল আসেনি যাকে তারা ঠাট্টা-বিদ্রূপ করেনি।
১৫:১২
كَذَٰلِكَএভাবেkadhālikaنَسْلُكُهُۥতা প্রবেশ করাই আমরাnaslukuhuفِىমধ্যেfīقُلُوبِঅন্তরসমূহেরqulūbiٱلْمُجْرِمِينَঅপরাধীদেরl-muj'rimīna١٢
এভাবে আমি এ রকম আচরণ পাপীদের অন্তরে বদ্ধমূল করে দেই।
১৫:১৩
لَاনাlāيُؤْمِنُونَতারা ঈমান আনেyu'minūnaبِهِۦ ۖউপর তারbihiوَقَدْএবং নিশ্চয়ইwaqadخَلَتْচলে গেছেkhalatسُنَّةُরীতিsunnatuٱلْأَوَّلِينَপূর্ববর্তীদেরl-awalīna١٣
তারা এর প্রতি ঈমান আনবে না, পূর্ববর্তী লোকেদেরও এ নিয়ম-নীতি চলে এসেছে।
১৫:১৪
وَلَوْএবং যদিwalawفَتَحْنَاআমরা খুলে দিইfataḥnāعَلَيْهِمতাদের উপরʿalayhimبَابًۭاকোনো দরজাbābanمِّنَথেকেminaٱلسَّمَآءِআকাশl-samāiفَظَلُّوا۟অতঃপর তারা থাকতোfaẓallūفِيهِতার মধ্যেfīhiيَعْرُجُونَচড়তেyaʿrujūna١٤
যদি তাদের জন্য আকাশের দরজা খুলে দেয়া হত, আর তারা তাতে উঠতে থাকত,
১৫:১৫
لَقَالُوٓا۟অবশ্যই তারা বলতোlaqālūإِنَّمَا"প্রকৃতপক্ষেinnamāسُكِّرَتْসম্মোহিত করা হয়েছেsukkiratأَبْصَـٰرُنَاআমাদের দৃষ্টিগুলোabṣārunāبَلْবরংbalنَحْنُআমরাnaḥnuقَوْمٌۭসম্প্রদায়qawmunمَّسْحُورُونَজাদুগ্রস্ত"masḥūrūna١٥
তারা অবশ্যই বলত, ‘আমাদের চোখকে বাঁধিয়ে দেয়া হয়েছে, বরং আমাদের উপর যাদু করা হয়েছে।’
১৫:১৬
وَلَقَدْএবং নিশ্চয়ইwalaqadجَعَلْنَاআমরা বানিয়েছিjaʿalnāفِىমধ্যেfīٱلسَّمَآءِআকাশেরl-samāiبُرُوجًۭاগ্রহনক্ষত্রburūjanوَزَيَّنَّـٰهَاও তা আমরা সুশোভিত করেছিwazayyannāhāلِلنَّـٰظِرِينَদর্শকদের জন্যেlilnnāẓirīna١٦
আমি আকাশে গ্রহ-নক্ষত্র সৃষ্টি করেছি আর দর্শকদের জন্য তা সুসজ্জিত করে দিয়েছি।
১৫:১৭
وَحَفِظْنَـٰهَاএবং আমরা রক্ষা করেছি তাwaḥafiẓ'nāhāمِنথেকেminكُلِّপ্রত্যেকkulliشَيْطَـٰنٍۢশয়তানshayṭāninرَّجِيمٍঅভিশপ্তrajīmin١٧
আর প্রত্যেক অভিশপ্ত শয়ত্বান থেকে সেগুলোকে সুরক্ষিত করে দিয়েছি।
১৫:১৮
إِلَّاকিন্তুillāمَنِযেmaniٱسْتَرَقَচুরি করেis'taraqaٱلسَّمْعَশুনতে চায়l-samʿaفَأَتْبَعَهُۥতখন তার পিছু ধাওয়া করেfa-atbaʿahuشِهَابٌۭঅগ্নি শিখাshihābunمُّبِينٌۭউজ্জ্বলmubīnun١٨
কিন্তু কেউ চুরি করে (খবর) শুনতে চাইলে উজ্জ্বল অগ্নিশিখা তার পশ্চাদ্ধাবণ করে।
১৫:১৯
وَٱلْأَرْضَএবং জমিনকেwal-arḍaمَدَدْنَـٰهَاআমরা বিস্তৃত করেছি তাmadadnāhāوَأَلْقَيْنَاও আমরা স্থাপন করেছিwa-alqaynāفِيهَاতার মধ্যেfīhāرَوَٰسِىَপর্বতমালাrawāsiyaوَأَنۢبَتْنَاএবং আমরা উদগত করেছিwa-anbatnāفِيهَاতার মধ্যেfīhāمِنথেকেminكُلِّপ্রত্যেকkulliشَىْءٍۢবস্তুshayinمَّوْزُونٍۢসুপরিমিতmawzūnin١٩
আর পৃথিবী, আমি সেটাকে বিছিয়ে দিয়েছি আর তাতে পর্বতরাজি সংস্থাপিত করেছি আর তাতে সকল বস্তু উদগত করেছি যথাযথ পরিমাণে।
১৫:২০
وَجَعَلْنَاএবং আমরা ব্যবস্হা করেছিwajaʿalnāلَكُمْতোমাদের জন্যেlakumفِيهَاতার মধ্যেfīhāمَعَـٰيِشَজীবিকার উপকরণসমূহmaʿāyishaوَمَنএবং যাকেwamanلَّسْتُمْতোমরা নওlastumلَهُۥজন্যে তারlahuبِرَٰزِقِينَজীবিকাদাতাbirāziqīna٢٠
আর তাতে তোমাদের জীবন ধারণের ব্যবস্থা করেছি আর তাদেরও যাদের রিযকদাতা তোমরা নও।
১৫:২১
وَإِنএবং নেইwa-inمِّنকোনোminشَىْءٍজিনিসshayinإِلَّاএ ছাড়া যেillāعِندَنَاআমাদের কাছে আছেʿindanāخَزَآئِنُهُۥতার ভান্ডারসমূহkhazāinuhuوَمَا(wamāنُنَزِّلُهُۥٓআমরা অবতরণ করি তাnunazziluhuإِلَّاএ ছাড়া যেillāبِقَدَرٍۢসহ পরিমাণbiqadarinمَّعْلُومٍۢনির্দিষ্টmaʿlūmin٢١
এমন কোন জিনিসই নেই যার ভান্ডার আমার কাছে নেই, কিন্তু আমি সেগুলো আমার জ্ঞান মোতাবেক নির্দিষ্ট পরিমাণে সরবরাহ করে থাকি।
১৫:২২
وَأَرْسَلْنَاএবং আমরা পাঠাইwa-arsalnāٱلرِّيَـٰحَবাতাসl-riyāḥaلَوَٰقِحَবৃষ্টিবাহীlawāqiḥaفَأَنزَلْنَاঅতপর আমরা বর্ষণ করিfa-anzalnāمِنَথেকেminaٱلسَّمَآءِআকাশl-samāiمَآءًۭপানিmāanفَأَسْقَيْنَـٰكُمُوهُঅতঃপর পান করাই তা আমরা তোমাদেরfa-asqaynākumūhuوَمَآএবং নওwamāأَنتُمْতোমরাantumلَهُۥতার জন্যেlahuبِخَـٰزِنِينَভান্ডার রক্ষাকারীbikhāzinīna٢٢
আমি বৃষ্টি-সঞ্চারী বাতাস প্রেরণ করি, অতঃপর আসমান থেকে পানি বর্ষণ করি আর তা তোমাদের পান করাই, তোমরা তার স্টোর কীপার নও।
১৫:২৩
وَإِنَّاএবং নিশ্চয়ই আমরাwa-innāلَنَحْنُঅবশ্যই আমরাlanaḥnuنُحْىِۦআমরা জীবন দিইnuḥ'yīوَنُمِيتُও আমরা মৃত্যু দিইwanumītuوَنَحْنُএবং আমরাইwanaḥnuٱلْوَٰرِثُونَউত্তরাধিকারী (সকলেরই)l-wārithūna٢٣
আমিই জীবন দেই আর মৃত্যু ঘটাই আর আমিই চূড়ান্ত উত্তরাধিকারী।
১৫:২৪
وَلَقَدْএবং নিশ্চয়ইwalaqadعَلِمْنَاআমরা জানিʿalim'nāٱلْمُسْتَقْدِمِينَঅগ্রগামীদেরকেl-mus'taqdimīnaمِنكُمْতোমাদের মধ্য থেকেminkumوَلَقَدْও নিশ্চয়ইwalaqadعَلِمْنَاআমরা জানিʿalim'nāٱلْمُسْتَـْٔخِرِينَপরে আগমনকারীদেরকেl-mus'takhirīna٢٤
তোমাদের মধ্যেকার যারা পূর্বে গত হয়ে গেছে আমি তাদেরকে জানি আর পরে যারা আসবে তাদেরকেও জানি।
১৫:২৫
وَإِنَّএবং নিশ্চয়ইwa-innaرَبَّكَতোমার রবrabbakaهُوَতিনিইhuwaيَحْشُرُهُمْ ۚতাদের একত্র করবেনyaḥshuruhumإِنَّهُۥনিশ্চয়ই তিনিinnahuحَكِيمٌপ্রজ্ঞাময়ḥakīmunعَلِيمٌۭজ্ঞানময়ʿalīmun٢٥
অবশ্যই তোমার প্রতিপালক তিনি সববাইকে একত্রিত করবেন, তিনি মহাবিজ্ঞানী, সর্বজ্ঞ।
১৫:২৬
وَلَقَدْএবং নিশ্চয়ইwalaqadخَلَقْنَاআমরা সৃষ্টি করেছিkhalaqnāٱلْإِنسَـٰنَমানুষকেl-insānaمِنথেকেminصَلْصَـٰلٍۢশুকনো ঠনঠনে মাটিṣalṣālinمِّنْ(তৈরী) থেকেminحَمَإٍۢকাদাḥama-inمَّسْنُونٍۢদুর্গন্ধযুক্তmasnūnin٢٦
আমি কাল শুষ্ক ঠনঠনে মাটির গাড়া থেকে মানুষকে সৃষ্টি করেছি।
১৫:২৭
وَٱلْجَآنَّএবং জিনwal-jānaخَلَقْنَـٰهُআমরা সৃষ্টি করেছি তাকেkhalaqnāhuمِنথেকেminقَبْلُপূর্বqabluمِنথেকেminنَّارِআগুনnāriٱلسَّمُومِঅতি উত্তপ্তl-samūmi٢٧
এর পূর্বে আমি জ্বীনকে আগুনের লেলিহান আগুন থেকে সৃষ্টি করেছি।
১৫:২৮
وَإِذْএবং (স্মরণ করো) যখনwa-idhقَالَবলেছিলেনqālaرَبُّكَতোমার রবrabbukaلِلْمَلَـٰٓئِكَةِফেরেশতাদেরকেlil'malāikatiإِنِّى"নিশ্চয়ই আমিinnīخَـٰلِقٌۢ(শীঘ্র) সৃষ্টিকারীkhāliqunبَشَرًۭاমানুষbasharanمِّنথেকেminصَلْصَـٰلٍۢশুকনো ঠনঠনে মাটিṣalṣālinمِّنْথেকে (তৈরী)minحَمَإٍۢকাদাḥama-inمَّسْنُونٍۢদুর্গন্ধযুক্তmasnūnin٢٨
স্মরণ কর যখন তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে বলেছিলেন, ‘আমি কাল শুষ্ক ঠনঠনে মাটির কাদা থেকে মানুষ সৃষ্টি করছি।
১৫:২৯
فَإِذَاঅতঃপর যখনfa-idhāسَوَّيْتُهُۥআমি সুঠাম করবো তাকেsawwaytuhuوَنَفَخْتُও আমি ফুঁকে দিবোwanafakhtuفِيهِতার মধ্যেfīhiمِنথেকে কিছুminرُّوحِىআমার রুহrūḥīفَقَعُوا۟তোমার তখন হয়ে পড়োfaqaʿūلَهُۥতার জন্যেlahuسَـٰجِدِينَসিজদাকারী"sājidīna٢٩
আমি যখন তাকে পূর্ণ মাত্রায় বানিয়ে দেব আর তাতে আমার পক্ষ হতে রূহ ফুঁকে দেব, তখন তোমরা তার প্রতি সাজদায় পড়ে যেও।
১৫:৩০
فَسَجَدَঅতঃপর সিজদা করলোfasajadaٱلْمَلَـٰٓئِكَةُফেরেশতারাl-malāikatuكُلُّهُمْতাদের সবাইkulluhumأَجْمَعُونَএকত্রেajmaʿūna٣٠
তখন ফেরেশতারা সবাই সাজদাহ করল।
১৫:৩১
إِلَّآছাড়াillāإِبْلِيسَইবলীসib'līsaأَبَىٰٓসে অস্বীকার করলোabāأَنযেanيَكُونَহবেyakūnaمَعَঅন্তর্ভুক্তmaʿaٱلسَّـٰجِدِينَসিজদাকারীদেরl-sājidīna٣١
ইবলীস বাদে, সে সাজদাহ্কারীদের দলভুক্ত হতে অস্বীকৃতি জানাল।
১৫:৩২
قَالَতিনি বললেনqālaيَـٰٓإِبْلِيسُ"হে ইবলীসyāib'līsuمَاকিmāلَكَতোমার হয়েছেlakaأَلَّاযে নাallāتَكُونَতুমি হ'লেtakūnaمَعَসাথেmaʿaٱلسَّـٰجِدِينَসিজদাকারীদের"l-sājidīna٣٢
আল্লাহ বলবেন, ‘হে ইবলীস! তোমার কী হল যে তুমি সাজদাহকারীদের দলভুক্ত হলে না?’
১৫:৩৩
قَالَসে বললোqālaلَمْ"নিlamأَكُن"আমি হইakunلِّأَسْجُدَজন্যে আমি সিজদা করারli-asjudaلِبَشَرٍমানুষকেlibasharinخَلَقْتَهُۥআপনি সৃষ্টি করেছেন তাকেkhalaqtahuمِنহ'তেminصَلْصَـٰلٍۢশুকনো ঠনঠনে মাটিṣalṣālinمِّنْতৈরী (থেকে)minحَمَإٍۢকাদাḥama-inمَّسْنُونٍۢদুর্গন্ধযুক্ত"masnūnin٣٣
ইবলীস বলল, ‘আমার কাজ নয় মানুষকে সাজদাহ্ করা যাকে তুমি পচা কর্দমের ঠনঠনে গাড়া থেকে সৃষ্টি করেছ।’
১৫:৩৪
قَالَতিনি বললেনqālaفَٱخْرُجْ"তাহ'লে বের হওfa-ukh'rujمِنْهَاতা থেকেmin'hāفَإِنَّكَকারণ নিশ্চয়ই তুমিfa-innakaرَجِيمٌۭবিতাড়িতrajīmun٣٤
তিনি বললেন, ‘বেরিয়ে যাও এখান থেকে, কারণ তুমি হলে অভিশপ্ত।
১৫:৩৫
وَإِنَّএবং নিশ্চয়ইwa-innaعَلَيْكَতোমার উপরʿalaykaٱللَّعْنَةَঅভিশাপl-laʿnataإِلَىٰপর্যন্তilāيَوْمِদিনyawmiٱلدِّينِবিচারের"l-dīni٣٥
বিচার দিবস পর্যন্ত তোমার উপর থাকল লা‘নত।’
১৫:৩৬
قَالَসে বললোqālaرَبِّ"হে আমার রবrabbiفَأَنظِرْنِىٓতবে আমাকে অবকাশ দিনfa-anẓir'nīإِلَىٰপর্যন্তilāيَوْمِদিবসyawmiيُبْعَثُونَউত্থান"yub'ʿathūna٣٦
সে বলল, ‘হে আমার প্রতিপালক! পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে সময় দিন।’
১৫:৩৭
قَالَতিনি বললেনqālaفَإِنَّكَ"তাহ'লে নিশ্চয়ই তুমিfa-innakaمِنَঅন্তর্ভুক্তminaٱلْمُنظَرِينَঅবকাশপ্রাপ্তদেরl-munẓarīna٣٧
তিনি বললেন, ‘তোমাকে সময় দেয়া হল
১৫:৩৮
إِلَىٰপর্যন্তilāيَوْمِ(ক্বিয়ামাতের) দিনyawmiٱلْوَقْتِ(যার) সময়l-waqtiٱلْمَعْلُومِঅবধারিত"l-maʿlūmi٣٨
সেদিন পর্যন্ত যার নির্দিষ্ট ক্ষণ আমার জানা আছে।’
১৫:৩৯
قَالَসে বললোqālaرَبِّ"হে আমার রবrabbiبِمَآযে কারণেbimāأَغْوَيْتَنِىআমাকে আপনি বিপথগামী করলেনaghwaytanīلَأُزَيِّنَنَّঅবশ্যই আমি সুশোভন করবোla-uzayyinannaلَهُمْজন্যে তাদেরlahumفِىমধ্যেfīٱلْأَرْضِপৃথিবীরl-arḍiوَلَأُغْوِيَنَّهُمْএবং অবশ্যই আমি বিপথগামী করবো তাদেরকেwala-ugh'wiyannahumأَجْمَعِينَসকলকেajmaʿīna٣٩
সে বলল, ‘হে আমার প্রতিপালক! যেহেতু আপনি আমাকে ভ্রান্তপথে ঠেলে দিলেন, কাজেই আমিও পৃথিবীতে মানুষের কাছে পাপকাজকে অবশ্য অবশ্যই সুশোভিত করে দেখাব আর তাদের সবাইকে অবশ্য অবশ্যই বিভ্রান্ত করব।
১৫:৪০
إِلَّاছাড়াillāعِبَادَكَআপনার দাসদেরʿibādakaمِنْهُمُতাদের মধ্য হ'তেmin'humuٱلْمُخْلَصِينَএকনিষ্ঠ"l-mukh'laṣīna٤٠
কিন্তু তাদের মধ্যে আপনার বাছাই করা বান্দাহদের ছাড়া।’
১৫:৪১
قَالَতিনি বললেনqālaهَـٰذَا"এটাhādhāصِرَٰطٌপথṣirāṭunعَلَىَّআমার দিকেʿalayyaمُسْتَقِيمٌসরলmus'taqīmun٤١
তিনি বললেন- (আমার বাছাই করা বান্দারা যে পথে চলছে) এটাই আমার কাছে পৌঁছার সরল সোজা পথ।
১৫:৪২
إِنَّনিশ্চয়ই (যারা)innaعِبَادِىআমার দাসরাʿibādīلَيْسَনেইlaysaلَكَতোমার জন্যেlakaعَلَيْهِمْতাদের উপরʿalayhimسُلْطَـٰنٌকোন প্রভাবsul'ṭānunإِلَّاএ ছাড়াillāمَنِযেmaniٱتَّبَعَكَতোমার অনুসরণ করবেittabaʿakaمِنَথেকেminaٱلْغَاوِينَপথভ্রষ্ট"l-ghāwīna٤٢
আমার প্রকৃত বান্দাহ্দের উপর তোমার কোন আধিপত্য চলবে না, তোমাকে যারা অনুসরণ করে সেই বিভ্রান্তরা ছাড়া।
১৫:৪৩
وَإِنَّএবং নিশ্চয়ইwa-innaجَهَنَّمَজাহান্নামjahannamaلَمَوْعِدُهُمْঅবশ্যই প্রতিশ্রুত স্হান তাদেরlamawʿiduhumأَجْمَعِينَসকলেরajmaʿīna٤٣
আর তাদের সবার জন্য অবশ্যই ওয়া‘দাকৃত স্থান হচ্ছে জাহান্নাম।
১৫:৪৪
لَهَاতার আছেlahāسَبْعَةُসাতটিsabʿatuأَبْوَٰبٍۢদরজাabwābinلِّكُلِّজন্যে প্রত্যেকটিরlikulliبَابٍۢদরজারbābinمِّنْهُمْতাদের থেকেmin'humجُزْءٌۭঅংশ (দল)juz'onمَّقْسُومٌপৃথক পৃথকmaqsūmun٤٤
তার সাতটা দরজা আছে। প্রত্যেক দরজার জন্য তাদের মধ্যে শ্রেণী নির্দিষ্ট আছে।’
১৫:৪৫
إِنَّনিশ্চয়ইinnaٱلْمُتَّقِينَমুত্তাকীরাl-mutaqīnaفِىমধ্যে (থাকবে)fīجَنَّـٰتٍۢজান্নাতেরjannātinوَعُيُونٍও ঝর্ণাধারাসমূহেরwaʿuyūnin٤٥
অবশ্যই মুত্তাকীরা থাকবে জান্নাতে আর নির্ঝরিণীগুলোর মধ্যে।
১৫:৪৬
ٱدْخُلُوهَا"তাতে তোমরা প্রবেশ করোud'khulūhāبِسَلَـٰمٍসাথে শান্তিরbisalāminءَامِنِينَনিরাপদে"āminīna٤٦
তাদেরকে বলা হবে, ‘পূর্ণ শান্তি ও নিরাপত্তার সাথে তোমরা এতে প্রবেশ কর।’
১৫:৪৭
وَنَزَعْنَاএবং আমরা দূর করে দিবোwanazaʿnāمَاযাmāفِىমধ্যে আছেfīصُدُورِهِمতাদের অন্তরসমূহেরṣudūrihimمِّنْথেকেminغِلٍّঈর্ষাghillinإِخْوَٰنًاভাই ভাই হয়ে (তারা বসবে)ikh'wānanعَلَىٰউপরʿalāسُرُرٍۢআসনসমূহেরsururinمُّتَقَـٰبِلِينَমুখোমুখি হয়েmutaqābilīna٤٧
তাদের অন্তর থেকে আমি বিদ্বেষ দূরীভূত করব, তারা ভ্রাতৃবন্ধনে আবদ্ধ হয়ে আসনে মুখোমুখী সমাসীন হবে।
১৫:৪৮
لَاনাlāيَمَسُّهُمْতাদের স্পর্শ করবেyamassuhumفِيهَاতার মধ্যেfīhāنَصَبٌۭকোনো অবসাদnaṣabunوَمَاআছে নাwamāهُمতারাhumمِّنْهَاতা থেকেmin'hāبِمُخْرَجِينَবহিষ্কৃত হবেbimukh'rajīna٤٨
কোন ক্লান্তি তাদেরকে স্পর্শ করবে না, আর সেখান থেকে তারা কখনও বহিষ্কৃতও হবে না।
১৫:৪৯
۞ نَبِّئْজানিয়ে দাওnabbiعِبَادِىٓআমার দাসদেরʿibādīأَنِّىٓযে আমিannīأَنَاআমিইanāٱلْغَفُورُক্ষমাশীলl-ghafūruٱلرَّحِيمُপরম দয়ালুl-raḥīmu٤٩
আমার বান্দাহদেরকে সংবাদ দাও যে, আমি বড়ই ক্ষমাশীল, বড়ই দয়ালু।
১৫:৫০
وَأَنَّএবং (এও) যেwa-annaعَذَابِىআমার শাস্তিওʿadhābīهُوَতাhuwaٱلْعَذَابُশাস্তিl-ʿadhābuٱلْأَلِيمُনিদারুণl-alīmu٥٠
আর আমার শাস্তি- তা বড়ই ভয়াবহ শাস্তি।
১৫:৫১
وَنَبِّئْهُمْএবং তাদের জানিয়ে দাওwanabbi'humعَنসম্পর্কেʿanضَيْفِমেহমানḍayfiإِبْرَٰهِيمَইবরাহীমেরib'rāhīma٥١
তাদেরকে ইবরাহীমের মেহমানের কাহিনী জানিয়ে দাও।
১৫:৫২
إِذْযখনidhدَخَلُوا۟তারা প্রবেশ করেছিলোdakhalūعَلَيْهِতার কাছেʿalayhiفَقَالُوا۟অতঃপর তারা বলেছিলোfaqālūسَلَـٰمًۭا"(তোমাকে) সালাম"salāmanقَالَসে বললোqālaإِنَّا"নিশ্চয়ই আমরাinnāمِنكُمْতোমাদের থেকেminkumوَجِلُونَআতঙ্কিত"wajilūna٥٢
তারা যখন তার কাছে উপস্থিত হল তখন তারা বলল, ‘তোমার প্রতি সালাম।’ তখন সে বলল, ‘তোমাদের দেখে আমরা শংকিত।’
১৫:৫৩
قَالُوا۟তারা বললোqālūلَا"নাlāتَوْجَلْআতঙ্কিত হয়োtawjalإِنَّاনিশ্চয়ই আমরাinnāنُبَشِّرُكَতোমাকে সুসংবাদ দিচ্ছিnubashirukaبِغُلَـٰمٍএকটি ছেলেরbighulāminعَلِيمٍۢবড় জ্ঞানী"ʿalīmin٥٣
তারা বলল, ‘শংকা করো না, আমরা তোমাকে এক জ্ঞানী পুত্রের সুখবর দিচ্ছি।’
১৫:৫৪
قَالَসে বললোqālaأَبَشَّرْتُمُونِى"কি আমাকে তোমরা সুসংবাদ দিচ্ছোabashartumūnīعَلَىٰٓ"এ অবস্থায়ʿalāأَنযেanمَّسَّنِىَআমাকে পেয়েছেmassaniyaٱلْكِبَرُবার্ধক্যl-kibaruفَبِمَঅতএব কি ধরণেরfabimaتُبَشِّرُونَতোমরা সুসংবাদ দিচ্ছো"tubashirūna٥٤
সে বলল, ‘বার্ধক্য যখন আমাকে স্পর্শ করেছে তখন তোমরা আমাকে সুখবর দিচ্ছ। আচ্ছা, তোমাদের সুখবরটা কী?’
১৫:৫৫
قَالُوا۟তারা বলেছিলোqālūبَشَّرْنَـٰكَ"তোমাকে সুসংবাদ দিচ্ছি আমরাbasharnākaبِٱلْحَقِّসহকারে সত্যbil-ḥaqiفَلَاঅতএব নাfalāتَكُنতুমি হয়োtakunمِّنَঅন্তর্ভুক্তminaٱلْقَـٰنِطِينَহতাশদের"l-qāniṭīna٥٥
তারা বলল, ‘তোমাকে আমরা প্রকৃতই সুসংবাদ দিচ্ছি। কাজেই তুমি নিরাশদের অন্তর্ভুক্ত হয়ো না।’
১৫:৫৬
قَالَসে বললোqālaوَمَن"এবং কেwamanيَقْنَطُনিরাশ হয়yaqnaṭuمِنথেকেminرَّحْمَةِঅনুগ্রহraḥmatiرَبِّهِۦٓতার রবেরrabbihiإِلَّاএছাড়াillāٱلضَّآلُّونَপথভ্রষ্টরাl-ḍālūna٥٦
সে বলল, ‘পথভ্রষ্টরা ছাড়া আর কে তার প্রতিপালকের রহমাত থেকে নিরাশ হয়?’
১৫:৫৭
قَالَসে বললোqālaفَمَا"অতএব কিfamāخَطْبُكُمْআপনাদের উদ্দেশ্যkhaṭbukumأَيُّهَاহে"ayyuhāٱلْمُرْسَلُونَপ্রেরিত (ফেরেশতারা)"l-mur'salūna٥٧
সে বলল, ‘হে আল্লাহর প্রেরিতরা! তোমরা কোন্ কাজে আগমন করেছ?’
১৫:৫৮
قَالُوٓا۟তারা বললোqālūإِنَّآ"নিশ্চয়ই আমরাinnāأُرْسِلْنَآআমরা প্রেরিত হয়েছিur'sil'nāإِلَىٰপ্রতিilāقَوْمٍۢসম্প্রদায়েরqawminمُّجْرِمِينَঅপরাধীmuj'rimīna٥٨
তারা বলল, ‘আমরা এক অপরাধী জাতির বিরুদ্ধে প্রেরিত হয়েছি।
১৫:৫৯
إِلَّآছাড়াillāءَالَপরিবারālaلُوطٍলূতেরlūṭinإِنَّاনিশ্চয়ই আমরাinnāلَمُنَجُّوهُمْঅবশ্যই রক্ষাকারী তাদেরlamunajjūhumأَجْمَعِينَসকলকেajmaʿīna٥٩
তবে লূতের পরিবার বাদে, তাদের সবাইকে আমরা অবশ্যই রক্ষা করব।
১৫:৬০
إِلَّاছাড়াillāٱمْرَأَتَهُۥতার স্ত্রী"im'ra-atahuقَدَّرْنَآ ۙআমরা স্থির করেছিqaddarnāإِنَّهَاনিশ্চয়ই সেinnahāلَمِنَঅব্যশই অন্তর্ভুক্তlaminaٱلْغَـٰبِرِينَপিছনে থেকে যাওয়া লোকদেরl-ghābirīna٦٠
তবে তার স্ত্রীকে নয়, আমরা (আল্লাহর নির্দেশক্রমে) তার জন্য নির্ধারিত করে দিয়েছি যে, সে পেছনে থেকে যাওয়া লোকেদের মধ্যে শামিল থাকবে।’
১৫:৬১
فَلَمَّاঅতঃপর যখনfalammāجَآءَআসলোjāaءَالَপরিবারের কাছেālaلُوطٍলূতেরlūṭinٱلْمُرْسَلُونَপ্রেরিত (ফেরেশতারা)l-mur'salūna٦١
আল্লাহর প্রেরিতরা যখন লূত পরিবারের নিকট আসল,
১৫:৬২
قَالَসে বললোqālaإِنَّكُمْ"নিশ্চয়ই তোমরাinnakumقَوْمٌۭলোকqawmunمُّنكَرُونَঅপরিচিত"munkarūna٦٢
সে বলল, ‘আপনাদেরকে তো অপরিচিত লোক মনে হচ্ছে।’
১৫:৬৩
قَالُوا۟তারা বললোqālūبَلْ"বরংbalجِئْنَـٰكَতোমার কাছে আমরা এসেছিji'nākaبِمَاঐ বিষয় নিয়ে যাbimāكَانُوا۟তারা ছিলোkānūفِيهِসে ব্যাপারেfīhiيَمْتَرُونَসন্দেহ করতোyamtarūna٦٣
তারা বলল, ‘আমরা তা-ই নিয়ে এসেছি যে ব্যাপারে এ লোকেরা সন্দেহে পতিত ছিল।
১৫:৬৪
وَأَتَيْنَـٰكَএবং তোমার কাছে আমরা এসেছিwa-ataynākaبِٱلْحَقِّনিয়ে সত্যbil-ḥaqiوَإِنَّاএবং নিশ্চয়ই আমরাwa-innāلَصَـٰدِقُونَঅবশ্যই সত্যবাদীlaṣādiqūna٦٤
তোমার কাছে আমরা সত্য নিয়েই এসেছি, আর আমরা অবশ্যই সত্যবাদী।
১৫:৬৫
فَأَسْرِসুতরাং চলে যাওfa-asriبِأَهْلِكَনিয়ে তোমার পরিবারbi-ahlikaبِقِطْعٍۢঅংশেbiqiṭ'ʿinمِّنَকিছুminaٱلَّيْلِরাতেরal-layliوَٱتَّبِعْএবং তুমি চলবেwa-ittabiʿأَدْبَـٰرَهُمْতাদের পিছনে পিছনেadbārahumوَلَاএবং নাwalāيَلْتَفِتْতাকাবে (পিছনে)yaltafitمِنكُمْতোমাদের মধ্য থেকেminkumأَحَدٌۭকেউaḥadunوَٱمْضُوا۟এবং তোমরা চলে যাওwa-im'ḍūحَيْثُযেখানেḥaythuتُؤْمَرُونَতোমাদের নির্দেশ দেয়া হয়েছে"tu'marūna٦٥
কাজেই কিছুটা রাত থাকতে তুমি তোমার পরিবারবর্গকে নিয়ে বেরিয়ে পড় আর তুমি তাদের পেছনে পেছনে চলতে থাক। তোমাদের কেউ যেন পেছনে ফিরে না তাকায় বরং যেখানে যেতে বলা হচ্ছে চলে যাও।’
১৫:৬৬
وَقَضَيْنَآএবং আমরা জানিয়ে দিয়েছিলামwaqaḍaynāإِلَيْهِতার প্রতিilayhiذَٰلِكَএইdhālikaٱلْأَمْرَবিষয়েরl-amraأَنَّযেannaدَابِرَমূলdābiraهَـٰٓؤُلَآءِঐসব লোকদেরhāulāiمَقْطُوعٌۭকেটে ফেলা হবেmaqṭūʿunمُّصْبِحِينَসকাল না হতেইmuṣ'biḥīna٦٦
আমি লূতকে এ সিদ্ধান্ত জানিয়ে দিলাম যে, সকাল হতে না হতেই সমূলে ধ্বংস করা হবে।
১৫:৬৭
وَجَآءَএবং আসলোwajāaأَهْلُঅধিবাসীরাahluٱلْمَدِينَةِশহরেরl-madīnatiيَسْتَبْشِرُونَউল্লসিতyastabshirūna٦٧
শহরের লোকেরা আনন্দ সহকারে (লূতের ঘরে) উপস্থিত হল।
১৫:৬৮
قَالَ(লূত) বললোqālaإِنَّ"নিশ্চয়ইinnaهَـٰٓؤُلَآءِঐসব লোকhāulāiضَيْفِىআমার অতিথিḍayfīفَلَاঅতএব নাfalāتَفْضَحُونِআমাকে তোমরা অপমান করোtafḍaḥūni٦٨
লূত বলল, ‘এরা আমার মেহমান, কাজেই তোমরা আমাকে লাঞ্ছিত করো না।
১৫:৬৯
وَٱتَّقُوا۟এবং তোমরা ভয় করোwa-ittaqūٱللَّهَআল্লাহকেl-lahaوَلَاএবং নাwalāتُخْزُونِআমাকে তোমরা লাঞ্ছিত করো"tukh'zūni٦٩
তোমরা আল্লাহকে ভয় কর, আমাকে লজ্জিত করো না।’
১৫:৭০
قَالُوٓا۟তারা বললোqālūأَوَلَمْ"কি নিawalamنَنْهَكَতোমাকে আমরা নিষেধ করিnanhakaعَنِসম্পর্কেʿaniٱلْعَـٰلَمِينَসারা দুনিয়ার (দায়িত্ব নেয়া)"l-ʿālamīna٧٠
তারা বলল, দুনিয়াব্যাপী বিষয় নিয়ে কথা বলতে আমরা কি তোমাকে নিষেধ করিনি?’
১৫:৭১
قَالَসে বললোqālaهَـٰٓؤُلَآءِ"এইসবhāulāiبَنَاتِىٓআমার মেয়েরাbanātīإِنযদিinكُنتُمْতোমরা হওkuntumفَـٰعِلِينَসম্পাদনকারী"fāʿilīna٧١
(লূত (আ.)) বলল, ‘তোমরা যদি কিছু করতেই চাও তাহলে এই আমার (জাতির) কন্যারা আছে।’
১৫:৭২
لَعَمْرُكَশপথ তোমার জীবনেরlaʿamrukaإِنَّهُمْনিশ্চয়ই তারাinnahumلَفِىঅবশ্যই মধ্যে (ছিলো)lafīسَكْرَتِهِمْতাদের নেশারsakratihimيَعْمَهُونَউদভ্রান্ত হয়ে ফিরছিলোyaʿmahūna٧٢
তোমার জীবনের শপথ হে নাবী! তারা উন্মত্ত নেশায় আত্মহারা হয়ে পড়েছিল।
১৫:৭৩
فَأَخَذَتْهُمُঅতঃপর তাদের ধরলোfa-akhadhathumuٱلصَّيْحَةُবিরাট আওয়াজl-ṣayḥatuمُشْرِقِينَসূর্যোদয় হ'তেইmush'riqīna٧٣
সূর্যোদয়ের সময়ে এক প্রচন্ড ধ্বনি তাদের উপর আঘাত হানল।
১৫:৭৪
فَجَعَلْنَاঅতঃপর আমরা রাখলামfajaʿalnāعَـٰلِيَهَاতার উপরভাগকেʿāliyahāسَافِلَهَاতার নীচেরভাগেsāfilahāوَأَمْطَرْنَاএবং আমরা বর্ষণ করলামwa-amṭarnāعَلَيْهِمْতাদের উপরʿalayhimحِجَارَةًۭপাথরসমূহḥijāratanمِّنতৈরীminسِجِّيلٍপোড়া মাটিরsijjīlin٧٤
আর আমি সে জনপদকে উল্টে (উপর-নীচ) করে দিলাম আর তাদের উপর পাকানো মাটির প্রস্তর বর্ষণ করলাম।
১৫:৭৫
إِنَّনিশ্চয়ইinnaفِىমধ্যে আছেfīذَٰلِكَএরdhālikaلَـَٔايَـٰتٍۢঅবশ্যই নিদর্শনসমূহlaāyātinلِّلْمُتَوَسِّمِينَঅন্তর্দৃষ্টি-সম্পন্নদের জন্যlil'mutawassimīna٧٥
এতে অবশ্যই অন্তর্দৃষ্টিসম্পন্ন লোকেদের জন্য অনেক নিদর্শন রয়েছে।
১৫:৭৬
وَإِنَّهَاএবং নিশ্চয়ই তাwa-innahāلَبِسَبِيلٍۢঅবশ্যই পথের সাথেlabisabīlinمُّقِيمٍঅবস্থিতmuqīmin٧٦
এটি মানুষের চলাচল পথের পাশেই বিদ্যমান।
১৫:৭৭
إِنَّনিশ্চয়ইinnaفِى(রয়েছে) মধ্যেfīذَٰلِكَএরdhālikaلَـَٔايَةًۭঅবশ্যই নিদর্শনlaāyatanلِّلْمُؤْمِنِينَঈমানদারদের জন্যেlil'mu'minīna٧٧
মু’মিনদের জন্য এতে বড়ই নিদর্শন রয়েছে।
১৫:৭৮
وَإِنএবং নিশ্চয়ইwa-inكَانَছিলোkānaأَصْحَـٰبُঅধিবাসীরাaṣḥābuٱلْأَيْكَةِআইকারl-aykatiلَظَـٰلِمِينَঅবশ্যই সীমালঙ্ঘনকারীlaẓālimīna٧٨
আর আয়কাহবাসীরাও অবশ্যই যালিম ছিল।
১৫:৭৯
فَٱنتَقَمْنَاঅতঃপর আমরা প্রতিশোধ নিইfa-intaqamnāمِنْهُمْথেকে তাদেরmin'humوَإِنَّهُمَاএবং নিশ্চয়ই উভয়েইwa-innahumāلَبِإِمَامٍۢঅবশ্যই পথের সাথেlabi-imāminمُّبِينٍۢপ্রকাশ্যmubīnin٧٩
কাজেই তাদের উপর প্রতিশোধ নিয়েছিলাম, এ দু’টো জনপদই প্রকাশ্য পথের উপর অবস্থিত।
১৫:৮০
وَلَقَدْএবং নিশ্চয়ইwalaqadكَذَّبَমিথ্যারোপ করেছিলোkadhabaأَصْحَـٰبُঅধিবাসীরাaṣḥābuٱلْحِجْرِহিজরেরl-ḥij'riٱلْمُرْسَلِينَরাসূলদেরকেl-mur'salīna٨٠
হিজর-এর লোকেরাও রসূলদেরকে অমান্য করেছিল।
১৫:৮১
وَءَاتَيْنَـٰهُمْএবং তাদের আমরা দিয়েছিলামwaātaynāhumءَايَـٰتِنَاআমাদের নিদর্শনাবলীāyātināفَكَانُوا۟তবুও তারা ছিলোfakānūعَنْهَاতা সম্পর্কেʿanhāمُعْرِضِينَউপেক্ষাকারীmuʿ'riḍīna٨١
আমি তাদেরকে আমার নিদর্শনাবলী দিয়েছিলাম কিন্তু তাত্থেকে তারা মুখ ফিরিয়েই রেখেছিল।
১৫:৮২
وَكَانُوا۟এবং তারা ছিলোwakānūيَنْحِتُونَতারা খোদাই করতোyanḥitūnaمِنَথেকেminaٱلْجِبَالِপাহাড়সমূহl-jibāliبُيُوتًاঘরসমূহ (বানাতে)buyūtanءَامِنِينَনিরাপদেāminīna٨٢
তারা পাহাড় খোদাই করতঃ ঘর তৈরি করে নিজেদেরকে নিরাপদ ভাবত।
১৫:৮৩
فَأَخَذَتْهُمُঅতঃপর তাদের আঘাত করলোfa-akhadhathumuٱلصَّيْحَةُবিকট শব্দেl-ṣayḥatuمُصْبِحِينَসকাল হ'তে না হ'তেইmuṣ'biḥīna٨٣
অতঃপর এক সকালে প্রচন্ড ধ্বনি তাদের উপর আঘাত হানল।
১৫:৮৪
فَمَآঅতঃপর নাfamāأَغْنَىٰকাজে আসলোaghnāعَنْهُمজন্যে তাদেরʿanhumمَّاযাmāكَانُوا۟তারা ছিলোkānūيَكْسِبُونَতারা উপার্জন করেyaksibūna٨٤
তাদের উপার্জন তাদের কোন কাজে আসল না।
১৫:৮৫
وَمَاএবং নিwamāخَلَقْنَاআমরা সৃষ্টি করেছিkhalaqnāٱلسَّمَـٰوَٰتِআকাশ মন্ডলীl-samāwātiوَٱلْأَرْضَএবং পৃথিবীwal-arḍaوَمَاএবং যা (আছে)wamāبَيْنَهُمَآউভয়ের মাঝেbaynahumāإِلَّاএ ছাড়াillāبِٱلْحَقِّ ۗমহাসত্যসহকারেbil-ḥaqiوَإِنَّএবং নিশ্চয়ইwa-innaٱلسَّاعَةَক্বিয়ামাতl-sāʿataلَـَٔاتِيَةٌۭ ۖঅবশ্যই আসবেlaātiyatunفَٱصْفَحِসুতরাং ক্ষমা করোfa-iṣ'faḥiٱلصَّفْحَসৌজন্যেl-ṣafḥaٱلْجَمِيلَপরমl-jamīla٨٥
আমি আসমানসমূহ, যমীন আর এ দু’য়ের মাঝে যা কিছু আছে প্রকৃত উদ্দেশ্য ছাড়া সৃষ্টি করিনি। ক্বিয়ামাত অবশ্যই আসবে, কাজেই উত্তম পন্থায় (তাদেরকে) এড়িয়ে যাও।
১৫:৮৬
إِنَّনিশ্চয়ইinnaرَبَّكَতোমার রবrabbakaهُوَতিনিইhuwaٱلْخَلَّـٰقُমহাস্রষ্টাl-khalāquٱلْعَلِيمُমহাজ্ঞানীl-ʿalīmu٨٦
নিশ্চয় তোমার প্রতিপালক তিনি সর্বস্রষ্টা, সর্বজ্ঞ।
১৫:৮৭
وَلَقَدْএবং নিশ্চয়ইwalaqadءَاتَيْنَـٰكَতোমাকে দিয়েছিātaynākaسَبْعًۭاসাত (আয়াত)sabʿanمِّنَথেকেminaٱلْمَثَانِىবারবার আবৃত্তিযোগ্যl-mathānīوَٱلْقُرْءَانَও কুরআনwal-qur'ānaٱلْعَظِيمَমহানl-ʿaẓīma٨٧
আমি তোমাকে দিয়েছি পুনঃ পুনঃ আবৃত্ত সপ্ত আয়াত আর মহা কুরআন।
১৫:৮৮
لَاনাlāتَمُدَّنَّকখনও প্রসারিত করো তুমিtamuddannaعَيْنَيْكَতোমার দু'চোখʿaynaykaإِلَىٰপ্রতিilāمَاযাmāمَتَّعْنَاআমরা ভোগ বিলাস দিয়েছিmattaʿnāبِهِۦٓদিয়ে তাbihiأَزْوَٰجًۭاবিভিন্ন শ্রেণীতেazwājanمِّنْهُمْতাদের মধ্যকারmin'humوَلَاও নাwalāتَحْزَنْচিন্তা করোtaḥzanعَلَيْهِمْতাদের সম্বন্ধেʿalayhimوَٱخْفِضْঅবনমিত করোwa-ikh'fiḍجَنَاحَكَতোমার বাহুjanāḥakaلِلْمُؤْمِنِينَমু'মিনদের জন্যেlil'mu'minīna٨٨
তুমি দুনিয়ার দ্রব্য সামগ্রীর প্রতি চোখ তুলে তাকিও না যা আমি তাদের বিভিন্ন লোকেদের দিয়েছি। (তারা ভুল চিন্তা ও ভুল কর্মের মাধ্যমে নিজেদের ভয়াবহ পরিণাম ডেকে আনছে, এমতাবস্থায়) তাদের জন্য তুমি দুঃখ করো না, আর মু’মিনদের জন্য তোমার (অনুকম্পার) ডানা মেলে দাও।
১৫:৮৯
وَقُلْএবং বলোwaqulإِنِّىٓ"নিশ্চয়ই আমিinnīأَنَاআমিইanāٱلنَّذِيرُসতর্ককারীl-nadhīruٱلْمُبِينُসুস্পষ্ট"l-mubīnu٨٩
আর বলে দাও, ‘আমি তো স্পষ্ট ভাষায় সতর্ককারী মাত্র।’
১৫:৯০
كَمَآযেমনkamāأَنزَلْنَاআমরা অবতীর্ণ করেছিলামanzalnāعَلَىউপরʿalāٱلْمُقْتَسِمِينَবিভক্তকারীদেরl-muq'tasimīna٩٠
যে ধরনের সতর্কীকরণ পাঠানো হয়েছিল (আল্লাহর কিতাবকে) বিভক্তকারী (ইয়াহূদী ও খ্রীস্টান)দের উপর।
১৫:৯১
ٱلَّذِينَযারাalladhīnaجَعَلُوا۟করেছেjaʿalūٱلْقُرْءَانَকুরআনকেl-qur'ānaعِضِينَটুকরো টুকরোʿiḍīna٩١
যারা কুরআনকে (নিজেদের খেয়াল খুশিমত) ভাগ ভাগ করে ফেলেছে (যেটা ইচ্ছে মানছে, যেটা ইচ্ছে অমান্য করছে)।
১৫:৯২
فَوَرَبِّكَসুতরাং তোমার রবের শপথfawarabbikaلَنَسْـَٔلَنَّهُمْঅবশ্যই আমরা জিজ্ঞাসা করবো তাদেরlanasalannahumأَجْمَعِينَসকলকেajmaʿīna٩٢
অতএব শপথ তোমার রব্বের! তাদের সববাইকে অবশ্য অবশ্যই আমি জিজ্ঞেস করব ।
১৫:৯৩
عَمَّاযা থেকেʿammāكَانُوا۟তারা ছিলোkānūيَعْمَلُونَতারা কাজ করতোyaʿmalūna٩٣
তারা যা করছে সে সম্পর্কে।
১৫:৯৪
فَٱصْدَعْসুতরাং প্রকাশ্যে প্রচার করোfa-iṣ'daʿبِمَاঐ বিষয়ে যাbimāتُؤْمَرُতোমাকে আদেশ করা হয়েছেtu'maruوَأَعْرِضْও উপেক্ষা করোwa-aʿriḍعَنِথেকেʿaniٱلْمُشْرِكِينَমুশরিকদেরl-mush'rikīna٩٤
কাজেই তোমাকে যে বিষয়ের হুকুম দেয়া হয়েছে তা জোরে শোরে প্রকাশ্যে প্রচার কর, আর মুশরিকদের থেকে মুখ ফিরিয়ে নাও।
১৫:৯৫
إِنَّاনিশ্চয়ই আমরাinnāكَفَيْنَـٰكَতোমার জন্যে আমরাই যথেষ্টkafaynākaٱلْمُسْتَهْزِءِينَবিদ্রুপকারীদের (বিরুদ্ধে)l-mus'tahziīna٩٥
(সেই) ঠাট্টা-বিদ্রূপকারীদের বিরুদ্ধে তোমার জন্য আমিই যথেষ্ট
১৫:৯৬
ٱلَّذِينَযারাalladhīnaيَجْعَلُونَবানিয়েছেyajʿalūnaمَعَসাথেmaʿaٱللَّهِআল্লাহরl-lahiإِلَـٰهًاইলাহilāhanءَاخَرَ ۚঅন্যকেākharaفَسَوْفَঅতঃপর শীঘ্রইfasawfaيَعْلَمُونَতারা জানবেyaʿlamūna٩٦
যারা আল্লাহর সাথে অন্যকেও ইলাহ বানিয়ে নিয়েছে, (কাজেই শিরকের পরিণতি কী) শীঘ্রই তারা জানতে পারবে।
১৫:৯৭
وَلَقَدْএবং নিশ্চয়ইwalaqadنَعْلَمُআমরা জানিnaʿlamuأَنَّكَতুমি যেannakaيَضِيقُসংকুচিত হয়yaḍīquصَدْرُكَতোমার অন্তরṣadrukaبِمَاএ কারণে যাbimāيَقُولُونَতারা বলেyaqūlūna٩٧
আমি জানি, তারা যে সব কথা-বার্তা বলে তাতে তোমার মন সংকুচিত হয়।
১৫:৯৮
فَسَبِّحْসুতরাং পবিত্রতা ঘোষণা করোfasabbiḥبِحَمْدِসহ প্রশংসাbiḥamdiرَبِّكَতোমার রবেরrabbikaوَكُنএবং হওwakunمِّنَঅন্তর্ভুক্তminaٱلسَّـٰجِدِينَসিজদাকারীদেরl-sājidīna٩٨
কাজেই প্রশংসা সহকারে তুমি তোমার প্রতিপালকের পবিত্রতা ঘোষণা কর, আর সাজদাহকারীদের দলভুক্ত হও।
১৫:৯৯
وَٱعْبُدْও ইবাদত করোwa-uʿ'budرَبَّكَতোমার রবেরrabbakaحَتَّىٰযতক্ষণ নাḥattāيَأْتِيَكَতোমার কাছে আসেyatiyakaٱلْيَقِينُমৃত্যুl-yaqīnu٩٩
আর তোমার রব্বের ‘ইবাদাত করতে থাক তোমার সুনিশ্চিত ক্ষণের (অর্থাৎ মৃত্যুর) আগমন পর্যন্ত।
—
—
—
—
লোড হচ্ছে…