১৬
আন-নাহল
النحل
সূরা আন-নাহল (النحل) পবিত্র কুরআনের ১৬ নম্বর অধ্যায় — মক্কা সূরা, যাতে ১২৮ টি আয়াত রয়েছে। মক্কী সূরাগুলো নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মদিনায় হিজরতের আগে নাজিল হয়েছিল এবং সাধারণত ঈমান, আল্লাহর একত্ব ও পরকালের ওপর জোর দেয়।
বুকমার্ক (0)
এখনো কোনো বুকমার্ক নেই। যেকোনো আয়াতের পাশে বুকমার্ক আইকনে ক্লিক করে সংরক্ষণ করুন।
বিসমিল্লাহ
بِسْمِনামেbis'miٱللَّهِআল্লাহ (র)l-lahiٱلرَّحْمَـٰنِপরম করুণাময়l-raḥmāniٱلرَّحِيمِঅসীম দয়ালুl-raḥīmi
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে
১৬:১
أَتَىٰٓএসেছেatāأَمْرُআদেশamruٱللَّهِআল্লাহ্রl-lahiفَلَاসুতরাং নাfalāتَسْتَعْجِلُوهُ ۚতা তোমরা তাড়াহুড়া করতে চেয়োtastaʿjilūhuسُبْحَـٰنَهُۥতিনি পবিত্রsub'ḥānahuوَتَعَـٰلَىٰও বহু ঊর্দ্ধেwataʿālāعَمَّاতা থেকে যাʿammāيُشْرِكُونَতারা শরীক করেyush'rikūna١
আল্লাহর নির্দেশ এসে গেছে, অতএব এর জন্য তাড়াহুড়ো করো না। তিনি মহান পবিত্র, তারা যাকে শরীক সাব্যস্ত করে তাত্থেকে তিনি বহু ঊর্ধ্বে।
১৬:২
يُنَزِّلُঅবতীর্ণ করেনyunazziluٱلْمَلَـٰٓئِكَةَফেরেশতাদেরকেl-malāikataبِٱلرُّوحِদিয়ে ওহীbil-rūḥiمِنْথেকেminأَمْرِهِۦতাঁর নির্দেশেরamrihiعَلَىٰউপরʿalāمَن(তার) যাকেmanيَشَآءُইচ্ছে করেনyashāuمِنْমধ্য হ'তেminعِبَادِهِۦٓতাঁর দাসদেরʿibādihiأَنْযেanأَنذِرُوٓا۟"তোমরা সতর্ক করোandhirūأَنَّهُۥএই মর্মে যেannahuلَآনেইlāإِلَـٰهَকোন ইলাহilāhaإِلَّآছাড়াillāأَنَا۠আমিanāفَٱتَّقُونِসুতরাং তোমরা আমাকে ভয় করো"fa-ittaqūni٢
তিনি তাঁর এ রূহকে (ওহীক) যে বান্দাহর উপর চান স্বীয় নির্দেশক্রমে ফেরেশতাদের মাধ্যমে অবতীর্ণ করেন (এই মর্মে যে) তোমরা সতর্ক কর যে, আমি ছাড়া সত্যিকারের কোন ইলাহ নেই, কাজেই আমাকে ভয় কর।
১৬:৩
خَلَقَতিনি সৃষ্টি করেছেনkhalaqaٱلسَّمَـٰوَٰتِআকাশমন্ডলীl-samāwātiوَٱلْأَرْضَও পৃথিবীwal-arḍaبِٱلْحَقِّ ۚদিয়ে মহাসত্যbil-ḥaqiتَعَـٰلَىٰবহু ঊর্দ্ধেtaʿālāعَمَّاতা থেকে যাʿammāيُشْرِكُونَতারা শরীক করেyush'rikūna٣
তিনি (বিশেষ উদ্দেশ্য সাধনের নিমিত্তে) প্রকৃতভাবেই আসমানসমূহ যমীন সৃষ্টি করেছেন, তারা যাকে আল্লাহর অংশীদার গণ্য করে তাত্থেকে তিনি বহু ঊর্ধ্বে।
১৬:৪
خَلَقَতিনি সৃষ্টি করেছেনkhalaqaٱلْإِنسَـٰنَমানুষকেl-insānaمِنথেকেminنُّطْفَةٍۢশুক্রnuṭ'fatinفَإِذَاঅতঃপর যখন (সৃষ্টি হলো)fa-idhāهُوَসে (হলো)huwaخَصِيمٌۭঝগড়াটেkhaṣīmunمُّبِينٌۭসুস্পষ্টmubīnun٤
তিনি শুক্র-কীট থেকে মানুষ সৃষ্টি করেছেন অথচ সে প্রকাশ্য ঝগড়াটে সেজে বসল।
১৬:৫
وَٱلْأَنْعَـٰمَএবং গবাদিপশুwal-anʿāmaخَلَقَهَا ۗতিনি সৃষ্টি করেছেন তাkhalaqahāلَكُمْতোমাদের জন্যেlakumفِيهَاতার মধ্যে (আছে)fīhāدِفْءٌۭশীত নিবারক উপকরণdif'onوَمَنَـٰفِعُও উপকারিতাসমূহwamanāfiʿuوَمِنْهَاএবং তা থেকেwamin'hāتَأْكُلُونَতোমরা খাওtakulūna٥
তিনি চতুস্পদ জন্তু সৃষ্টি করেছেন এবং তাতে তোমাদের জন্য আছে (শীত) নিবারক আর বহু উপকারিতাও, আর সেগুলো থেকে তোমরা আহার কর।
১৬:৬
وَلَكُمْএবং তোমাদের জন্যেwalakumفِيهَاতার মধ্যে (আছে)fīhāجَمَالٌসৌন্দর্যjamālunحِينَযখনḥīnaتُرِيحُونَতোমরা সন্ধ্যায় চারণভূমি থেকে আনোturīḥūnaوَحِينَও যখনwaḥīnaتَسْرَحُونَতোমরা সকালে চারণভূমিতে নিয়ে যাওtasraḥūna٦
তোমরা গর্বভরে সৌন্দর্য অনুভব কর যখন তোমরা সন্ধ্যাবেলা সেগুলোকে বাড়ীর পানে হাঁকিয়ে আন আর সকাল বেলা বিচরণের জন্য পাঠাও।
১৬:৭
وَتَحْمِلُএবং তা বহন করেwataḥmiluأَثْقَالَكُمْতোমাদের ভারathqālakumإِلَىٰদিকেilāبَلَدٍۢএমন শহরেরbaladinلَّمْনাlamتَكُونُوا۟তোমরা ছিলেtakūnūبَـٰلِغِيهِসেখানে পৌঁছাতে সক্ষমbālighīhiإِلَّاএ ছাড়াillāبِشِقِّসহ কষ্টbishiqqiٱلْأَنفُسِ ۚপ্রানান্তl-anfusiإِنَّনিশ্চয়ইinnaرَبَّكُمْতোমার রবrabbakumلَرَءُوفٌۭঅবশ্যই অনুগ্রহশীলlaraūfunرَّحِيمٌۭপরম দয়ালুraḥīmun٧
আর এগুলো তোমাদের ভার বোঝা বহন ক’রে এমন স্থান পর্যন্ত নিয়ে যায়, প্রাণান্তকর ক্লেশ ছাড়া যেখানে তোমরা পৌঁছতে পারতে না, তোমাদের প্রতিপালক অবশ্যই বড়ই দয়ার্দ্র, বড়ই দয়ালু।
১৬:৮
وَٱلْخَيْلَএবং ঘোড়া (সৃষ্টি করেছেন)wal-khaylaوَٱلْبِغَالَও খচ্চরwal-bighālaوَٱلْحَمِيرَও গাধাwal-ḥamīraلِتَرْكَبُوهَاজন্যে তোমাদের চড়ারlitarkabūhāوَزِينَةًۭ ۚও শোভা (স্বরূপ)wazīnatanوَيَخْلُقُএবং তিনি সৃষ্টি করেছেনwayakhluquمَا(কিছু) যাmāلَاনাlāتَعْلَمُونَতোমরা জানোtaʿlamūna٨
তিনি ঘোড়া, খচ্চর ও গর্দভ সৃষ্টি করেছেন যাতে তোমরা ওগুলোতে আরোহণ করতে পার আর শোভা-সৌন্দর্যের জন্যও; তিনি পয়দা করেন অনেক কিছু যা তোমাদের জানা নেই।
১৬:৯
وَعَلَىএবং উপরwaʿalāٱللَّهِআল্লাহর (দায়িত্ব)l-lahiقَصْدُপ্রদর্শনqaṣduٱلسَّبِيلِপথl-sabīliوَمِنْهَاকিন্তু তা থেকে আছেwamin'hāجَآئِرٌۭ ۚবাঁকা (পথও)jāirunوَلَوْএবং যদিwalawشَآءَইচ্ছে করেনshāaلَهَدَىٰكُمْঅবশ্যই সৎপথে পরিচালনা করতেন তোমাদেরlahadākumأَجْمَعِينَসকলকেইajmaʿīna٩
আল্লাহরই দায়িত্বে রয়েছে সরল পথপ্রদর্শন। পথগুলোর মধ্যে বাঁকা পথও আছে। তিনি যদি ইচ্ছে করতেন তাহলে অবশ্যই তোমাদের সকলকেই সঠিক পথ প্রদর্শন করতেন।
১৬:১০
هُوَতিনিই (রব)huwaٱلَّذِىٓযিনিalladhīأَنزَلَবর্ষণ করেছেনanzalaمِنَথেকেminaٱلسَّمَآءِআকাশl-samāiمَآءًۭ ۖপানিmāanلَّكُمজন্যে তোমাদেরlakumمِّنْهُকিছু তারmin'huشَرَابٌۭপানীয় (পেয়ে থাকো)sharābunوَمِنْهُএবং তা থেকেwamin'huشَجَرٌۭগাছপালা (জন্মে)shajarunفِيهِতার মধ্যেfīhiتُسِيمُونَতোমরা পশু চরিয়ে থাকোtusīmūna١٠
তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন যাতে আছে তোমাদের জন্য পানীয় আর তাতে জন্মে বৃক্ষ লতা যা তোমাদের পশুগুলোকে খাওয়াও।
১৬:১১
يُنۢبِتُতিনি উদগত করেনyunbituلَكُمজন্যে তোমাদেরlakumبِهِদিয়ে তাbihiٱلزَّرْعَশস্যl-zarʿaوَٱلزَّيْتُونَও যায়তুনসমূহwal-zaytūnaوَٱلنَّخِيلَও খেজুরসমূহwal-nakhīlaوَٱلْأَعْنَـٰبَও আঙ্গুরসমূহwal-aʿnābaوَمِنএবং ধরণেরwaminكُلِّসবkulliٱلثَّمَرَٰتِ ۗফলসমূহl-thamarātiإِنَّনিশ্চয়ইinnaفِىমধ্যে (রয়েছে)fīذَٰلِكَএরdhālikaلَـَٔايَةًۭঅবশ্যই নিদর্শনlaāyatanلِّقَوْمٍۢলোকদের জন্যেliqawminيَتَفَكَّرُونَ(যারা) চিন্তা ভাবনা করেyatafakkarūna١١
তিনি তা দিয়ে তোমাদের জন্য জন্মান শস্য, যায়তূন, খেজুর, আঙ্গুর এবং সর্বপ্রকার ফল। এতে চিন্তাশীল মানুষদের জন্য নিদর্শন রয়েছে।
১৬:১২
وَسَخَّرَএবং অধীন করেছেনwasakharaلَكُمُতোমাদের জন্যেlakumuٱلَّيْلَরাতকেal-laylaوَٱلنَّهَارَও দিনকেwal-nahāraوَٱلشَّمْسَএবং সূর্যকেwal-shamsaوَٱلْقَمَرَ ۖও চাঁদকেwal-qamaraوَٱلنُّجُومُএবং তারাগুলোওwal-nujūmuمُسَخَّرَٰتٌۢঅধীন হয়েছেmusakharātunبِأَمْرِهِۦٓ ۗদিয়ে তাঁর বিধানbi-amrihiإِنَّনিশ্চয়ইinnaفِىমধ্যে (রয়েছে)fīذَٰلِكَএরdhālikaلَـَٔايَـٰتٍۢঅবশ্যই নিদর্শনসমূহlaāyātinلِّقَوْمٍۢজন্যে লোকদেরliqawminيَعْقِلُونَ(যারা)জ্ঞান রাখেyaʿqilūna١٢
তিনিই রাত ও দিনকে তোমাদের উপকারে নিয়োজিত করেছেন। আর সুরুজ ও চাঁদকেও; এবং তারকারাজিও তাঁরই নির্দেশে নিয়ন্ত্রিত; বিবেকসম্পন্ন লোকেদের জন্য এতে অবশ্যই বহু নিদর্শন রয়েছে।
১৬:১৩
وَمَاআরো (কিছু) যাwamāذَرَأَসৃষ্টি করেছেনdhara-aلَكُمْতোমাদের জন্যেlakumفِىমধ্যেfīٱلْأَرْضِপৃথিবীরl-arḍiمُخْتَلِفًاবিভিন্নmukh'talifanأَلْوَٰنُهُۥٓ ۗতার রংসমূহalwānuhuإِنَّনিশ্চয়ইinnaفِىমধ্যে (রয়েছে)fīذَٰلِكَএরdhālikaلَـَٔايَةًۭঅবশ্যই নিদর্শনlaāyatanلِّقَوْمٍۢলোকদের জন্যেliqawminيَذَّكَّرُونَ(যারা) শিক্ষা গ্রহণ করেyadhakkarūna١٣
আর তিনি তোমাদের জন্য যমীনে বিভিন্ন রং-এর বস্তুরাজি সৃষ্টি করেছেন। এতে ঐ সমস্ত লোকেদের জন্য নিশ্চিতভাবে নিদর্শন আছে যারা উপদেশ গ্রহণ করতে চায়।
১৬:১৪
وَهُوَএবং তিনিwahuwaٱلَّذِىযিনিalladhīسَخَّرَঅধীন করেছেনsakharaٱلْبَحْرَসমুদ্রকেl-baḥraلِتَأْكُلُوا۟যেন তোমরা খেতে পারোlitakulūمِنْهُতা থেকেmin'huلَحْمًۭا(মাছ) গোশতlaḥmanطَرِيًّۭاতাজাṭariyyanوَتَسْتَخْرِجُوا۟তোমরা বের করতে পারোwatastakhrijūمِنْهُতা থেকেmin'huحِلْيَةًۭসৌন্দর্য শোভা (মনি-মুক্তা)ḥil'yatanتَلْبَسُونَهَاতোমরা তা পরিধান করোtalbasūnahāوَتَرَىএবং দেখছোwatarāٱلْفُلْكَনৌযানসমূহকেl-ful'kaمَوَاخِرَপানি বিদীর্ণকারীmawākhiraفِيهِতার মধ্যেfīhiوَلِتَبْتَغُوا۟এবং যেন তোমরা সন্ধান করতে পারোwalitabtaghūمِنথেকেminفَضْلِهِۦতাঁর অনুগ্রহfaḍlihiوَلَعَلَّكُمْএবং তোমরা যাতেwalaʿallakumتَشْكُرُونَকৃতজ্ঞতা প্রকাশ করোtashkurūna١٤
তিনিই সমুদ্রকে কল্যাণে নিয়োজিত রেখেছেন যাতে তোমরা তাত্থেকে তাজা গোশত খেতে পার, আর তাত্থেকে তোমরা রত্নরাজি সংগ্রহ করতে পার যা তোমরা অলংকার হিসেবে পরিধান কর। আর নৌযানগুলোকে তোমরা দেখতে পাও ঢেউয়ের বুক চিরে তাতে চলাচল করে, যাতে তোমরা তাঁর অনুগ্রহ তালাশ করতে পার আর শোকর আদায় করতে পার।
১৬:১৫
وَأَلْقَىٰএবং তিনি স্থাপন করেছেনwa-alqāفِىমধ্যেfīٱلْأَرْضِপৃথিবীরl-arḍiرَوَٰسِىَপর্বতসমূহকেrawāsiyaأَن(এমন না হয়) যেanتَمِيدَহেলে যায়tamīdaبِكُمْতোমাদের নিয়েbikumوَأَنْهَـٰرًۭاও নদীসমূহwa-anhāranوَسُبُلًۭاএবং রাস্তাসমূহwasubulanلَّعَلَّكُمْযাতে তোমরাlaʿallakumتَهْتَدُونَপথের সন্ধান পাওtahtadūna١٥
তিনি যমীনে সুদৃঢ় পর্বত সংস্থাপিত করেছেন যাতে যমীন তোমাদেরকে নিয়ে আন্দোলিত না হয়, আর সংস্থাপিত করেছেন নদী নির্ঝরিণী আর পথ যাতে তোমরা পথের সন্ধান পেতে পার।
১৬:১৬
وَعَلَـٰمَـٰتٍۢ ۚও (যমীনে) পথনির্ণায়ক চিহ্নসমূহwaʿalāmātinوَبِٱلنَّجْمِএবং সাহায্যে নক্ষত্রেরwabil-najmiهُمْতারাhumيَهْتَدُونَপথ নির্দেশ পায়yahtadūna١٦
আর দিক-দিশা প্রদানকারী চিহ্নসমূহ; আর তারকারাজির সাহায্যেও তারা পথনির্দেশ লাভ করে।
১৬:১৭
أَفَمَنতবে কি যিনিafamanيَخْلُقُসৃষ্টি করেছেনyakhluquكَمَن(তার) মতো যেkamanلَّاনাlāيَخْلُقُ ۗসৃষ্টি করে (কোন কিছুই)yakhluquأَفَلَاতবুও কি নাafalāتَذَكَّرُونَতোমরা শিক্ষা গ্রহণ করবেtadhakkarūna١٧
যিনি সৃষ্টি করেন তিনি কি তার মত যে সৃষ্টি করে না? তবে কি তোমরা শিক্ষা গ্রহণ করবে না?
১৬:১৮
وَإِنএবং যদিwa-inتَعُدُّوا۟তোমরা গণনা করোtaʿuddūنِعْمَةَঅনুগ্রহকেniʿ'mataٱللَّهِআল্লাহরl-lahiلَاনাlāتُحْصُوهَآ ۗতার সংখ্যা নির্ণয় করতে পারবেtuḥ'ṣūhāإِنَّনিশ্চয়ইinnaٱللَّهَআল্লাহ্l-lahaلَغَفُورٌۭঅবশ্যই ক্ষমাশীলlaghafūrunرَّحِيمٌۭপরম দয়ালুraḥīmun١٨
তোমরা আল্লাহর নি‘মাতসমূহকে গণনা করলে তার সংখ্যা নির্ণয় করতে পারবে না; আল্লাহ অবশ্যই বড়ই ক্ষমাশীল, বড়ই দয়ালু।
১৬:১৯
وَٱللَّهُএবং আল্লাহ্wal-lahuيَعْلَمُজানেনyaʿlamuمَاযাmāتُسِرُّونَতোমরা গোপন রাখোtusirrūnaوَمَاএবং যাwamāتُعْلِنُونَতোমরা প্রকাশ করোtuʿ'linūna١٩
আল্লাহ জানেন তোমরা যা গোপন কর আর যা তোমরা প্রকাশ কর।
১৬:২০
وَٱلَّذِينَএবং যারাwa-alladhīnaيَدْعُونَডাকেyadʿūnaمِنথেকেminدُونِছাড়াdūniٱللَّهِআল্লাহকেl-lahiلَاনাlāيَخْلُقُونَতারা সৃষ্টি করেyakhluqūnaشَيْـًۭٔاকোনো কিছুshayanوَهُمْবরং তাদেরকেwahumيُخْلَقُونَসৃষ্টি করা হয়েছেyukh'laqūna٢٠
তারা আল্লাহ ছাড়া অন্য যাদেরকে ডাকে তারা কিছুই সৃষ্টি করে না, তারা (নিজেরাই) সৃষ্ট।
১৬:২১
أَمْوَٰتٌ(তারা) মৃতamwātunغَيْرُনয়ghayruأَحْيَآءٍۢ ۖজীবিতaḥyāinوَمَاএবং নাwamāيَشْعُرُونَচেতনা রাখেyashʿurūnaأَيَّانَকবেayyānaيُبْعَثُونَউঠানো হবে তাদেরyub'ʿathūna٢١
তারা প্রাণহীন, জীবিত নয়, তাদের কোনই চেতনা নেই কবে তাদেরকে (পুনর্জীবিত করে) উঠানো হবে।
১৬:২২
إِلَـٰهُكُمْতোমাদের ইলাহilāhukumإِلَـٰهٌۭইলাহilāhunوَٰحِدٌۭ ۚএকইwāḥidunفَٱلَّذِينَসুতরাং যারাfa-alladhīnaلَاনাlāيُؤْمِنُونَবিশ্বাস করেyu'minūnaبِٱلْـَٔاخِرَةِপ্রতি আখেরাতেরbil-ākhiratiقُلُوبُهُمতাদের অন্তরসমূহqulūbuhumمُّنكِرَةٌۭসত্যবিমুখmunkiratunوَهُمএবং তারাwahumمُّسْتَكْبِرُونَঅহংকারীmus'takbirūna٢٢
তোমাদের ইলাহ হলেন এক ইলাহ। কাজেই যারা আখেরাতে বিশ্বাস করে না, তাদের অন্তর সত্য-অস্বীকারকারী আর তারা অহংকারী।
১৬:২৩
لَاনেইlāجَرَمَসন্দেহjaramaأَنَّযেannaٱللَّهَআল্লাহ্l-lahaيَعْلَمُজানেনyaʿlamuمَاযাmāيُسِرُّونَতারা গোপন রাখেyusirrūnaوَمَاএবং যাwamāيُعْلِنُونَ ۚতারা প্রকাশ করেyuʿ'linūnaإِنَّهُۥনিশ্চয়ই তিনিinnahuلَاনাlāيُحِبُّভালোবাসেনyuḥibbuٱلْمُسْتَكْبِرِينَঅহংকারীদেরকেl-mus'takbirīna٢٣
এতে কোন সন্দেহ নেই যে, আল্লাহ জানেন যা তারা গোপন করে আর যা প্রকাশ করে, তিনি অহঙ্কারীদেরকে ভালবাসেন না।
১৬:২৪
وَإِذَاএবং যখনwa-idhāقِيلَবলা হয়qīlaلَهُمতাদেরকেlahumمَّاذَآ"কিmādhāأَنزَلَঅবতীর্ণ করেছেনanzalaرَبُّكُمْ ۙতোমাদের রবrabbukumقَالُوٓا۟তারা বলেqālūأَسَـٰطِيرُ"উপকথাসমূহasāṭīruٱلْأَوَّلِينَপূর্ববর্তীদের"l-awalīna٢٤
তাদেরকে যখন বলা হয়, ‘তোমাদের প্রতিপালক কী নাযিল করেছেন’ তখন তারা বলে- ‘পূর্ববর্তীদের কল্প-কাহিনী’।
১৬:২৫
لِيَحْمِلُوٓا۟যেন তারা বহন করেliyaḥmilūأَوْزَارَهُمْতাদের বোঝাসমূহ (পাপের)awzārahumكَامِلَةًۭসম্পূর্ণkāmilatanيَوْمَদিনেyawmaٱلْقِيَـٰمَةِ ۙক্বিয়ামাতেরl-qiyāmatiوَمِنْএবং থেকেwaminأَوْزَارِবোঝাসমূহawzāriٱلَّذِينَ(তাদের) যাদেরalladhīnaيُضِلُّونَهُمতারা বিভ্রান্ত করেছে তাদেরকেyuḍillūnahumبِغَيْرِছাড়াbighayriعِلْمٍ ۗকোনো জ্ঞানʿil'minأَلَاজেনে রাখোalāسَآءَঅতি নিকৃষ্টsāaمَاযাmāيَزِرُونَতারা বহন করবেyazirūna٢٥
যার ফলে ক্বিয়ামাত দিবসে তারা বহন করবে নিজেদের পাপের বোঝা পূর্ণ মাত্রায়, আর (আংশিক) তাদেরও পাপের বোঝা যাদেরকে তারা গুমরাহ করেছে নিজেদের অজ্ঞতার কারণে। হায়, তারা যা বহন করবে তা কতই না নিকৃষ্ট!
১৬:২৬
قَدْনিশ্চয়ইqadمَكَرَচক্রান্ত করেছিলোmakaraٱلَّذِينَযারা (ছিলো)alladhīnaمِنথেকেইminقَبْلِهِمْতাদের পূর্বqablihimفَأَتَىঅতঃপর আসলেন (আঘাত করলেন)fa-atāٱللَّهُআল্লাহ্l-lahuبُنْيَـٰنَهُمতাদের কাঠামোতেbun'yānahumمِّنَথেকেminaٱلْقَوَاعِدِভিত্তিমূলেরl-qawāʿidiفَخَرَّঅতঃপর ধসে পড়লোfakharraعَلَيْهِمُউপর তাদেরʿalayhimuٱلسَّقْفُছাদl-saqfuمِنহ'তেminفَوْقِهِمْউপর তাদেরfawqihimوَأَتَىٰهُمُএবং তাদের উপর আসলোwa-atāhumuٱلْعَذَابُশাস্তিl-ʿadhābuمِنْথেকেminحَيْثُযেখানḥaythuلَاনাlāيَشْعُرُونَতারা ধারণ করেyashʿurūna٢٦
তাদের পূর্বে যারা ছিল তারাও চক্রান্ত করেছিল। ফলে আল্লাহ তাদের ইমারাতকে মূল থেকে উৎপাটিত করেছিলেন আর উপর থেকে ছাদ তাদের উপর ভেঙ্গে পড়ল, আর তাদের প্রতি শাস্তি পতিত হল এমন দিক হতে যা তারা এতটুকু টের পায়নি।
১৬:২৭
ثُمَّঅতঃপরthummaيَوْمَদিনেyawmaٱلْقِيَـٰمَةِক্বিয়ামাতেরl-qiyāmatiيُخْزِيهِمْতিনি লাঞ্ছিত করবেন তাদেরyukh'zīhimوَيَقُولُএবং বলবেনwayaqūluأَيْنَ"কোথায়aynaشُرَكَآءِىَআমার শরীকরাshurakāiyaٱلَّذِينَযাদের (ব্যাপারে)alladhīnaكُنتُمْতোমরা ছিলেkuntumتُشَـٰٓقُّونَতর্কাতর্কি করতেtushāqqūnaفِيهِمْ ۚতাদের ব্যাপারে"fīhimقَالَবলবেqālaٱلَّذِينَযাদেরকেalladhīnaأُوتُوا۟দেওয়া হয়েছিলোūtūٱلْعِلْمَজ্ঞানl-ʿil'maإِنَّ"নিশ্চয়ইinnaٱلْخِزْىَলাঞ্ছনা রয়েছেl-khiz'yaٱلْيَوْمَআজকের দিনেl-yawmaوَٱلسُّوٓءَও অমঙ্গল (রয়েছে)wal-sūaعَلَىউপরʿalāٱلْكَـٰفِرِينَকাফেরদের"l-kāfirīna٢٧
অতঃপর ক্বিয়ামাত দিনে তিনি তাদেরকে অপমানিত করবেন আর বলবেন, ‘আমার অংশীদাররা কোথায় যাদের সম্পর্কে তোমরা (ঈমানদারদের সঙ্গে) বাক-বিতন্ডা করতে?’ যাদেরকে (দুনিয়ায়) জ্ঞান দেয়া হয়েছিল তারা বলবে, ‘আজ অপমান আর দুর্ভাগ্য তো কাফিরদের জন্য
১৬:২৮
ٱلَّذِينَযাদের (অবস্থান হলো এই)alladhīnaتَتَوَفَّىٰهُمُতাদের মৃত্যু ঘটায়tatawaffāhumuٱلْمَلَـٰٓئِكَةُফেরেশতারাl-malāikatuظَالِمِىٓঅত্যাচারী অবস্থায়ẓālimīأَنفُسِهِمْ ۖনিজেদের উপর তাদেরanfusihimفَأَلْقَوُا۟তারা যখন আত্নসমর্পন করবে (এবং বলবে)fa-alqawūٱلسَّلَمَশান্তিl-salamaمَا"নাmāكُنَّاআমরা ছিলামkunnāنَعْمَلُআমরা কাজ করতেnaʿmaluمِنকোনোminسُوٓءٍۭ ۚমন্দ"sūinبَلَىٰٓহ্যাঁbalāإِنَّনিশ্চয়ইinnaٱللَّهَআল্লাহ্l-lahaعَلِيمٌۢখুব জানেনʿalīmunبِمَاঐ সম্পর্কে যাbimāكُنتُمْতোমরা ছিলেkuntumتَعْمَلُونَতোমরা কাজ করতেtaʿmalūna٢٨
ফেরেশতারা যাদের মৃত্যু ঘটায় নিজেদের প্রতি যুলম করা অবস্থায়।’ অতঃপর তারা আত্মসমর্পণ ক’রে বলবে, ‘আমরা তো কোন খারাপ কাজ করতাম না।’ (ফেরেশতারা জবাব দিবে) ‘বরং, তোমরা যা করছিলে আল্লাহ সে বিষয়ে খুব ভালভাবেই অবগত।
১৬:২৯
فَٱدْخُلُوٓا۟সুতরাং তোমরা প্রবেশ করোfa-ud'khulūأَبْوَٰبَদরজাসমূহেabwābaجَهَنَّمَজাহান্নামেরjahannamaخَـٰلِدِينَস্থায়ী বসবাসকারী হবেkhālidīnaفِيهَا ۖতার মধ্যেfīhāفَلَبِئْسَঅতএব অবশ্যই নিকৃষ্টfalabi'saمَثْوَىআবাসস্থলmathwāٱلْمُتَكَبِّرِينَঅহংকারীদেরl-mutakabirīna٢٩
কাজেই জাহান্নামের দরজায় প্রবেশ কর, সেখানে তোমাদেরকে চিরকাল থাকতে হবে, দাম্ভিকদের অবাসস্থল কতই না মন্দ!’
১৬:৩০
۞ وَقِيلَএবং বলা হবেwaqīlaلِلَّذِينَযারা (তাদেরকে)lilladhīnaٱتَّقَوْا۟তাকওয়া অবলম্বন করতোittaqawمَاذَآ"কিmādhāأَنزَلَঅবতীর্ণ করেছিলেন"anzalaرَبُّكُمْ ۚতোমাদের রব"rabbukumقَالُوا۟তারা বলবেqālūخَيْرًۭا ۗ"মহাকল্যাণ"khayranلِّلَّذِينَতাদের (জন্যে) যারাlilladhīnaأَحْسَنُوا۟সৎকাজ করেaḥsanūفِىমধ্যে আছেfīهَـٰذِهِএইhādhihiٱلدُّنْيَاদুনিয়ায়l-dun'yāحَسَنَةٌۭ ۚকল্যাণḥasanatunوَلَدَارُএবং অবশ্যই ঘরwaladāruٱلْـَٔاخِرَةِআখেরাতেরl-ākhiratiخَيْرٌۭ ۚউত্তমkhayrunوَلَنِعْمَএবং অবশ্যই চমৎকারwalaniʿ'maدَارُঘরdāruٱلْمُتَّقِينَমুত্তাকীদেরl-mutaqīna٣٠
মুত্তাকীদের যখন বলা হয়, ‘তোমাদের প্রতিপালক কী অবতীর্ণ করেছেন?’ তারা বলে, ‘যা কিছু উৎকৃষ্ট (তা-ই অবতীর্ণ করেছেন)।’ যারা সৎকর্ম করে তাদের জন্য এ দুনিয়াতে আছে কল্যাণ, আর তাদের পরকালের ঘর তো নিশ্চিতই কল্যাণকর। মুত্তাকীদের আবাসস্থল কতই না উত্তম!
১৬:৩১
جَنَّـٰتُজান্নাতjannātuعَدْنٍۢস্থায়ীʿadninيَدْخُلُونَهَاতাতে তারা প্রবেশ করবেyadkhulūnahāتَجْرِىপ্রবাহিত হয়tajrīمِنথেকেminتَحْتِهَاতার নিচtaḥtihāٱلْأَنْهَـٰرُ ۖঝর্ণাধারাসমূহl-anhāruلَهُمْতাদের জন্যেlahumفِيهَاতার মধ্যেfīhāمَاযাmāيَشَآءُونَ ۚতারা চাইবেyashāūnaكَذَٰلِكَএভাবেkadhālikaيَجْزِىপুরস্কৃত করেনyajzīٱللَّهُআল্লাহ্l-lahuٱلْمُتَّقِينَমুত্তাকীদেরকেl-mutaqīna٣١
(তা হল) স্থায়ী জান্নাত যাতে তারা প্রবেশ করবে, তার নিম্নদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত, তারা যা ইচ্ছে করবে সেখানে তাদের জন্য তা-ই আছে- আল্লাহ মুত্তাকীদেরকে এভাবেই পুরস্কৃত করেন।
১৬:৩২
ٱلَّذِينَযাদেরalladhīnaتَتَوَفَّىٰهُمُতাদের মৃত্যু ঘটায়tatawaffāhumuٱلْمَلَـٰٓئِكَةُফেরেশতারাl-malāikatuطَيِّبِينَ ۙপবিত্র থাকা অবস্থায়ṭayyibīnaيَقُولُونَতারা বলবেyaqūlūnaسَلَـٰمٌ"শান্তিsalāmunعَلَيْكُمُতোমাদের উপরʿalaykumuٱدْخُلُوا۟তোমরা প্রবেশ করোud'khulūٱلْجَنَّةَজান্নাতেl-janataبِمَاবিনিময়ে যাbimāكُنتُمْতোমরা ছিলেkuntumتَعْمَلُونَতোমরা কাজ করতে"taʿmalūna٣٢
ফেরেশতা যাদের মৃত্যু ঘটায় পবিত্র অবস্থায় এই ব’লে যে, ‘তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমরা যে ‘আমাল করতে তার ফল হিসেবে জান্নাতে প্রবেশ কর।’
১৬:৩৩
هَلْতবে কিhalيَنظُرُونَতারা অপেক্ষা করছেyanẓurūnaإِلَّآএ ছাড়াillāأَنযেanتَأْتِيَهُمُতাদের কাছে আসবেtatiyahumuٱلْمَلَـٰٓئِكَةُফেরেশতারাl-malāikatuأَوْঅথবাawيَأْتِىَআসবেyatiyaأَمْرُনির্দেশamruرَبِّكَ ۚতোমার রবেরrabbikaكَذَٰلِكَএরূপkadhālikaفَعَلَকরেছিলোfaʿalaٱلَّذِينَযারাalladhīnaمِنথেকেminقَبْلِهِمْ ۚতাদের পূর্ব (ছিলো)qablihimوَمَاএবং নাwamāظَلَمَهُمُতাদের উপর অত্যাচার করেছেনẓalamahumuٱللَّهُআল্লাহ্l-lahuوَلَـٰكِنকিন্তুwalākinكَانُوٓا۟তারা ছিলোkānūأَنفُسَهُمْতাদের নিজেদের উপরanfusahumيَظْلِمُونَঅত্যাচার করতেyaẓlimūna٣٣
তারা কি এই অপেক্ষায় আছে যে, ফেরেশতারা তাদের কাছে আসবে কিংবা তোমার প্রতিপালকের ফায়সালা এসে পড়বে? তাদের পূর্ববর্তীরাও এ রকমই করত। আল্লাহ তাদের প্রতি কোন যুলম করেননি বরং তারা নিজেরাই নিজেদের প্রতি যুলম করত।
১৬:৩৪
فَأَصَابَهُمْঅতঃপর তাদের উপর পড়েছিলোfa-aṣābahumسَيِّـَٔاتُমন্দসমূহ (অর্থাৎ শাস্তি)sayyiātuمَاযাmāعَمِلُوا۟তারা কাজ করেছিলোʿamilūوَحَاقَএবং ঘিরে ফেলেছিলোwaḥāqaبِهِمতাদেরকেbihimمَّاতা-ইmāكَانُوا۟তারা ছিলোkānūبِهِۦনিয়ে যাbihiيَسْتَهْزِءُونَতারা ঠাট্টাবিদ্রূপ করতোyastahziūna٣٤
কাজেই তাদের ‘আমালের মন্দ পরিণতি তাদের উপর আপতিত হল আর যে বিষয়কে তারা ঠাট্টা-বিদ্রূপ করত তা-ই তাদেরকে ঘিরে ফেলল।
১৬:৩৫
وَقَالَএবং বলেwaqālaٱلَّذِينَযারাalladhīnaأَشْرَكُوا۟শিরক করেছেashrakūلَوْ"যদিlawشَآءَইচ্ছে করতেনshāaٱللَّهُআল্লাহ্l-lahuمَاনাmāعَبَدْنَاআমরা ইবাদাত করতামʿabadnāمِنছাড়াminدُونِهِۦতাঁকেdūnihiمِن(অন্য) কোনোminشَىْءٍۢকিছুকেshayinنَّحْنُআমরাnaḥnuوَلَآএবং নাwalāءَابَآؤُنَاআমাদের বাপ-দাদারাābāunāوَلَاএবং নাwalāحَرَّمْنَاআমরা নিষিদ্ধ করতামḥarramnāمِنছাড়াminدُونِهِۦতাঁর (হুকুম)dūnihiمِنকোনো"minشَىْءٍۢ ۚকিছু"shayinكَذَٰلِكَএরূপkadhālikaفَعَلَকরেছিলোfaʿalaٱلَّذِينَযারা (ছিলো)alladhīnaمِنথেকেminقَبْلِهِمْ ۚতাদের পূর্বqablihimفَهَلْসুতরাং কিfahalعَلَىউপরʿalāٱلرُّسُلِ(দায়িত্ব আছে) রাসূলদেরl-rusuliإِلَّاএ ছাড়া যেillāٱلْبَلَـٰغُপৌঁছানো (দীনের দাওয়াত)l-balāghuٱلْمُبِينُসুস্পষ্ট ভাবেl-mubīnu٣٥
মুশরিকরা বলে, ‘আল্লাহ ইচ্ছে করলে তাঁকে বাদ দিয়ে অন্য কোন কিছুর ‘ইবাদাত আমরাও করতাম না, আর আমাদের পিতৃপুরুষরাও না, আর তাঁর হুকুম ছাড়া কোন কিছুকে হারাম গণ্যও করতাম না। তাদের পূর্ববর্তীরাও এ রকমই করত। (তারা রসূলদের কথা অমান্য করলে রসূলদের তো আর কিছুই করার নেই, কারণ) স্পষ্টভাবে পৌঁছে দেয়া ছাড়া রসূলদের উপর কি কোন দায়িত্ব আছে?
১৬:৩৬
وَلَقَدْএবং নিশ্চয়ইwalaqadبَعَثْنَاআমরা পাঠিয়েছিbaʿathnāفِىমধ্যেfīكُلِّপ্রত্যেকkulliأُمَّةٍۢজাতিরummatinرَّسُولًاরাসূলrasūlanأَنِযেaniٱعْبُدُوا۟"তোমরা ইবাদাত করোuʿ'budūٱللَّهَআল্লাহরl-lahaوَٱجْتَنِبُوا۟ও দূরে থাকোwa-ij'tanibūٱلطَّـٰغُوتَ ۖতাগুত (হ'তে)"l-ṭāghūtaفَمِنْهُمঅতঃপর তাদের মধ্য থেকেfamin'humمَّنْকাউকেmanهَدَىসৎপথে পরিচালনা করেনhadāٱللَّهُআল্লাহ্l-lahuوَمِنْهُمআর তাদের মধ্য থেকেwamin'humمَّنْকারোmanحَقَّتْঅবধারিত হয়েছেḥaqqatعَلَيْهِতার উপরʿalayhiٱلضَّلَـٰلَةُ ۚপথভ্রষ্টতাl-ḍalālatuفَسِيرُوا۟অতঃপর তোমরা ভ্রমন করোfasīrūفِىমধ্যেfīٱلْأَرْضِপৃথিবীরl-arḍiفَٱنظُرُوا۟অতঃপর তোমরা দেখোfa-unẓurūكَيْفَকেমনkayfaكَانَহয়েছেkānaعَـٰقِبَةُপরিণামʿāqibatuٱلْمُكَذِّبِينَমিথ্যাবাদীদেরl-mukadhibīna٣٦
প্রত্যেক জাতির কাছে আমি রসূল পাঠিয়েছি (এ সংবাদ দিয়ে) যে, আল্লাহর ‘ইবাদাত কর আর তাগুতকে বর্জন কর। অতঃপর আল্লাহ তাদের মধ্যে কতককে সৎপথ দেখিয়েছেন, আর কতকের উপর অবধারিত হয়েছে গুমরাহী, অতএব যমীনে ভ্রমণ করে দেখ, সত্য প্রত্যাখ্যানকারীদের পরিণতি কী ঘটেছিল!
১৬:৩৭
إِنযদিinتَحْرِصْআগ্রহী হওtaḥriṣعَلَىٰব্যাপারেʿalāهُدَىٰهُمْতাদের পথ প্রদর্শনের তুমিhudāhumفَإِنَّতবুও নিশ্চয়ইfa-innaٱللَّهَআল্লাহ্l-lahaلَاনাlāيَهْدِىসৎপথে পরিচালনা করেনyahdīمَنযাকেmanيُضِلُّ ۖপথভ্রষ্ট করেনyuḍilluوَمَاএবং নেইwamāلَهُمতাদের জন্যেlahumمِّنকোনোminنَّـٰصِرِينَসাহায্যকারীnāṣirīna٣٧
তুমি যদি তাদের হিদায়াতের জন্য লালায়িত হও তবে (জেনে রেখে যে) আল্লাহ তাকে সৎপথ দেখান না যাকে তিনি বিপথগামী হতে ছেড়ে দেন আর তাদের কোন সাহায্যকারী নেই।
১৬:৩৮
وَأَقْسَمُوا۟এবং তারা শপথ করেwa-aqsamūبِٱللَّهِনামে আল্লাহরbil-lahiجَهْدَসাধ্য অনুসারেjahdaأَيْمَـٰنِهِمْ ۙতাদের শপথেরaymānihimلَاনাlāيَبْعَثُউঠাবেনyabʿathuٱللَّهُআল্লাহ্l-lahuمَن(তাকে) যেmanيَمُوتُ ۚমারা যায়yamūtuبَلَىٰহ্যাঁ (নিশ্চয়ই)balāوَعْدًاপ্রতিশ্রুতিwaʿdanعَلَيْهِতার উপরʿalayhiحَقًّۭاঅবধারিতḥaqqanوَلَـٰكِنَّকিন্তুwalākinnaأَكْثَرَঅধিকাংশaktharaٱلنَّاسِমানুষl-nāsiلَاনাlāيَعْلَمُونَতারা জানেyaʿlamūna٣٨
তারা আল্লাহর নামে শক্ত কসম খেয়ে বলে, ‘যার মুত্যৃ ঘটে আল্লাহ তাকে পুনরায় জীবিত করবেন না।’ অবশ্যই করবেন, এটা তো একটা প্রতিশ্রুতি যা পূরণ করা তাঁর দায়িত্ব, কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না।
১৬:৩৯
لِيُبَيِّنَজন্যে প্রকাশ করারliyubayyinaلَهُمُতাদের কাছেlahumuٱلَّذِىযে বিষয়েalladhīيَخْتَلِفُونَতারা মতানৈক্য করেyakhtalifūnaفِيهِতার মধ্যেfīhiوَلِيَعْلَمَএবং জানে যেনwaliyaʿlamaٱلَّذِينَ(তারা) যারাalladhīnaكَفَرُوٓا۟অস্বীকার করেছেkafarūأَنَّهُمْযে তারাannahumكَانُوا۟(তারা) ছিলোkānūكَـٰذِبِينَমিথ্যাবাদীkādhibīna٣٩
(তাদেরকে পুনর্জীবিত করা হবে) যারা এ ব্যাপারে মতভেদ করেছিল তাদের কাছে স্পষ্ট করে দেয়ার জন্য, আর কাফিরগণ যাতে জানতে পারে যে, তারা ছিল মিথ্যেবাদী।
১৬:৪০
إِنَّمَاশুধু এতটুকুইinnamāقَوْلُنَاআমাদের কথাqawlunāلِشَىْءٍজন্যে কোন কিছুরlishayinإِذَآযখনidhāأَرَدْنَـٰهُআমরা তা করতে চাইaradnāhuأَنযেanنَّقُولَআমরা বলিnaqūlaلَهُۥতাকেlahuكُن"হও"kunفَيَكُونُফলে তা হয়ে যায়fayakūnu٤٠
কোন বিষয়ে আমি ইচ্ছে করলে বলি, ‘হয়ে যাও’, ফলে তা হয়ে যায়।
১৬:৪১
وَٱلَّذِينَএবং যারাwa-alladhīnaهَاجَرُوا۟হিজরত করেছেhājarūفِىজন্যেfīٱللَّهِআল্লাহরl-lahiمِنۢথেকেminبَعْدِপরbaʿdiمَاযাmāظُلِمُوا۟তারা নির্যাতিত হয়েছেẓulimūلَنُبَوِّئَنَّهُمْঅবশ্যই আমরা আবাস দিবো তাদেরlanubawwi-annahumفِىমধ্যেfīٱلدُّنْيَاদুনিয়ারl-dun'yāحَسَنَةًۭ ۖউত্তমḥasanatanوَلَأَجْرُএবং অবশ্যই পুরস্কারwala-ajruٱلْـَٔاخِرَةِআখেরাতেরl-ākhiratiأَكْبَرُ ۚসর্বাধিকakbaruلَوْযদিlawكَانُوا۟তারা ছিলোkānūيَعْلَمُونَতারা জানতোyaʿlamūna٤١
যারা অত্যাচারিত হওয়ার পরও আল্লাহর পথে হিজরাত করেছে, আমি তাদেরকে অবশ্য অবশ্যই এ দুনিয়াতে উত্তম আবাস দান করব, আর আখেরাতের পুরস্কার তো অবশ্যই সবচেয়ে বড়। হায়, তারা যদি জানত!
১৬:৪২
ٱلَّذِينَযারাalladhīnaصَبَرُوا۟ধৈর্য ধরেছেṣabarūوَعَلَىٰও উপরwaʿalāرَبِّهِمْতাদের রবেরrabbihimيَتَوَكَّلُونَতারা নির্ভর করেyatawakkalūna٤٢
(আখেরাতের ঐ পুরস্কার তাদের জন্য) যারা ধৈর্যধারণ করে আর তাদের প্রতিপালকের উপর নির্ভর করে।
১৬:৪৩
وَمَآএবং নাwamāأَرْسَلْنَاআমরা পাঠিয়েছিarsalnāمِنথেকেminقَبْلِكَতোমার পূর্বqablikaإِلَّاএ ছাড়াillāرِجَالًۭاমানুষদেরকেrijālanنُّوحِىٓআমরা ওহী করিnūḥīإِلَيْهِمْ ۚপ্রতি তাদেরilayhimفَسْـَٔلُوٓا۟অতএব তোমরা জিজ্ঞেস করোfasalūأَهْلَসম্পন্নদেরahlaٱلذِّكْرِ(ঐশী)জ্ঞানl-dhik'riإِنযদিinكُنتُمْতোমরা ছিলেkuntumلَاনাlāتَعْلَمُونَতোমরা জানোtaʿlamūna٤٣
আমি তোমার পূর্বে পুরুষ মানুষ ব্যতীত পাঠাইনি যাদের কাছে আমি ওয়াহী করতাম। তোমরা যদি না জান তাহলে তোমরা আল্লাহর কিতাব সম্পর্কে যারা অবগত তাদেরকে জিজ্ঞেস কর
১৬:৪৪
بِٱلْبَيِّنَـٰتِসহ উজ্জ্বল নিদর্শনাবলীbil-bayinātiوَٱلزُّبُرِ ۗও কিতাবসমূহwal-zuburiوَأَنزَلْنَآও আমরা অবতীর্ণ করেছিwa-anzalnāإِلَيْكَতোমার প্রতিilaykaٱلذِّكْرَউপদেশবাণী (কুরআন)l-dhik'raلِتُبَيِّنَযেন সুস্পস্টভাবে বর্ণনা করো তুমিlitubayyinaلِلنَّاسِজন্যে মানুষেরlilnnāsiمَاযাmāنُزِّلَঅবতীর্ণ করা হয়েছেnuzzilaإِلَيْهِمْতাদের প্রতিilayhimوَلَعَلَّهُمْএবং সম্ভবত তারাwalaʿallahumيَتَفَكَّرُونَচিন্তা-ভাবনা করেyatafakkarūna٤٤
(অতীতের রসূলদেরকে পাঠিয়েছিলাম) স্পষ্ট প্রমাণাদি আর কিতাব দিয়ে; আর এখন তোমার প্রতি কুরআন অবতীর্ণ করছি মানুষকে স্পষ্টভাবে বুঝিয়ে দেয়ার জন্য যা তাদের প্রতি অবতীর্ণ করা হয়েছে আর যাতে তারা চিন্তা-ভাবনা করে।
১৬:৪৫
أَفَأَمِنَতবে কি নির্ভয় হয়েছেafa-aminaٱلَّذِينَ(তারা) যারাalladhīnaمَكَرُوا۟চক্রান্ত করেmakarūٱلسَّيِّـَٔاتِকুকর্মেরl-sayiātiأَنযেanيَخْسِفَধসিয়ে দিবেনyakhsifaٱللَّهُআল্লাহ্l-lahuبِهِمُসহ তাদেরbihimuٱلْأَرْضَমাটিকেl-arḍaأَوْবাawيَأْتِيَهُمُতাদের উপর আসবেyatiyahumuٱلْعَذَابُআযাবl-ʿadhābuمِنْথেকেminحَيْثُযেখানḥaythuلَاনাlāيَشْعُرُونَতারা ধারণাও করেyashʿurūna٤٥
যারা (ইসলামের বিরুদ্ধে) কূট-কৌশল করছে তারা কি নির্ভয় হয়ে গেছে যে, আল্লাহ তাদেরকে যমীনে ধ্বসিয়ে দিবেন না, অথবা তাদের কাছে শাস্তি এসে পড়বে না এমন দিক থেকে যা তারা এতটুকুও টের পাবে না
১৬:৪৬
أَوْঅথবাawيَأْخُذَهُمْতাদের ধরবেনyakhudhahumفِىমধ্যেfīتَقَلُّبِهِمْতাদের চলাফেরারtaqallubihimفَمَاঅতঃপর নাfamāهُمতারা (হ'তে পারবে)humبِمُعْجِزِينَ(তাঁকে) অক্ষমকারীbimuʿ'jizīna٤٦
কিংবা তাদের চলাফেরার ভিতরেই তিনি তাদেরকে পাকড়াও করবেন না, অতঃপর তারা তো তা ব্যর্থ করে দিতে পারবে না।
১৬:৪৭
أَوْঅথবাawيَأْخُذَهُمْতাদের ধরবেনyakhudhahumعَلَىٰঅবস্হায়ʿalāتَخَوُّفٍۢভীত সন্ত্রস্তtakhawwufinفَإِنَّতবে নিশ্চয়ইfa-innaرَبَّكُمْতোমাদের রবrabbakumلَرَءُوفٌۭঅবশ্যই দয়াপরবশlaraūfunرَّحِيمٌপরম দয়ালুraḥīmun٤٧
অথবা তিনি তাদেরকে পাকড়াও করবেন না যখন তারা আসন্ন মুসীবাতের চিন্তায় ভীত-সন্ত্রস্ত হয়ে থাকবে, (আসল কথা হল আল্লাহ মানুষকে খুবই অবকাশ দিয়ে থাকেন) কেননা তোমাদের প্রতিপালক অবশ্যই অতি দয়ার্দ্র, বড়ই দয়ালু।
১৬:৪৮
أَوَلَمْকি নিawalamيَرَوْا۟তারা দেখেyarawإِلَىٰপ্রতিilāمَاযাmāخَلَقَসৃষ্টি করেছেনkhalaqaٱللَّهُআল্লাহ্l-lahuمِنকিছুminشَىْءٍۢবস্তুরshayinيَتَفَيَّؤُا۟ঝুঁকে পড়েyatafayya-uظِلَـٰلُهُۥতার ছায়াগুলোẓilāluhuعَنِথেকেʿaniٱلْيَمِينِডানl-yamīniوَٱلشَّمَآئِلِও বাম (থেকে)wal-shamāiliسُجَّدًۭاসিজদাবনত হয়েsujjadanلِّلَّهِআল্লাহর জন্যেlillahiوَهُمْএমতাবস্হায় যে তারাwahumدَٰخِرُونَবিনয়ীdākhirūna٤٨
তারা কি আল্লাহর সৃষ্টি করা জিনিসের দিকে লক্ষ্য করে না, যার ছায়া আল্লাহর প্রতি সাজদার অবস্থায় ডানে-বামে পতিত হয়, আর তারা বিনয় প্রকাশ করে?
১৬:৪৯
وَلِلَّهِএবং আল্লাহর জন্যেwalillahiيَسْجُدُসিজদা করেyasjuduمَاযা কিছুmāفِىমধ্যে আছেfīٱلسَّمَـٰوَٰتِআকাশসমূহেরl-samāwātiوَمَاএবং যাwamāفِىমধ্যেfīٱلْأَرْضِপৃথিবীরl-arḍiمِنমধ্য থেকেminدَآبَّةٍۢজীবজন্তুdābbatinوَٱلْمَلَـٰٓئِكَةُএবং ফেরেশতারাwal-malāikatuوَهُمْএবং তারাwahumلَاনাlāيَسْتَكْبِرُونَঅহংকার করেyastakbirūna٤٩
আকাশসমূহ ও পৃথিবীতে যত জীব-জন্তু ফেরেশতারা, সমস্তই আল্লাহকে সাজদাহ করে; তারা অহঙ্কার করে না।
১৬:৫০
يَخَافُونَতারা ভয় করেyakhāfūnaرَبَّهُمতাদের রবকেrabbahumمِّنঅবস্থানরতminفَوْقِهِمْউপরে তাদেরfawqihimوَيَفْعَلُونَএবং তারা করেwayafʿalūnaمَاযাmāيُؤْمَرُونَ ۩তাদের নির্দেশ দেয়া হয়yu'marūna٥٠
তারা তাদের উপরে আল্লাহকে ভয় করে আর তারা তা-ই করে যা তাদেরকে আদেশ দেয়া হয়। [সাজদাহ]
১৬:৫১
۞ وَقَالَএবং বলেনwaqālaٱللَّهُআল্লাহ্l-lahuلَا"নাlāتَتَّخِذُوٓا۟তোমরা গ্রহণ করোtattakhidhūإِلَـٰهَيْنِইলাহilāhayniٱثْنَيْنِ ۖদুইith'nayniإِنَّمَاপ্রকৃতপক্ষেinnamāهُوَতিনিhuwaإِلَـٰهٌۭইলাহilāhunوَٰحِدٌۭ ۖএকwāḥidunفَإِيَّـٰىَসুতরাং শুধু আমাকেইfa-iyyāyaفَٱرْهَبُونِতাই আমাকেই তোমরা ভয় করো"fa-ir'habūni٥١
আল্লাহ বললেন, ‘তোমরা দু’ ইলাহ গ্রহণ করো না, তিনি তো এক ইলাহ; কাজেই আমাকে- কেবল আমাকেই ভয় কর।’
১৬:৫২
وَلَهُۥএবং তাঁরই জন্যেwalahuمَاযা কিছুmāفِىমধ্যে আছেfīٱلسَّمَـٰوَٰتِআকাশসমূহেরl-samāwātiوَٱلْأَرْضِও পৃথিবীরwal-arḍiوَلَهُএবং তাঁরই জন্যেwalahuٱلدِّينُঅানুগত্যl-dīnuوَاصِبًا ۚসার্বক্ষণিকwāṣibanأَفَغَيْرَতবে কি ছাড়াafaghayraٱللَّهِআল্লাহ্l-lahiتَتَّقُونَ(অপরকে) তোমরা ভয় করবেtattaqūna٥٢
আকাশসমূহ আর যমীনে যা কিছু আছে তা তাঁরই, আর দ্বীন সদা-সর্বদা একান্তভাবে তাঁরই জন্য। তাহলে তোমরা কি আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে?
১৬:৫৩
وَمَاঅথচ যা কিছুwamāبِكُمসাথে তোমাদেরbikumمِّنমধ্য থেকেminنِّعْمَةٍۢঅনুগ্রহ (আছে)niʿ'matinفَمِنَতা (এসেছে) হ'তেfaminaٱللَّهِ ۖআল্লাহ্l-lahiثُمَّএরপরthummaإِذَاযখনidhāمَسَّكُمُতোমাদের স্পর্শ করেmassakumuٱلضُّرُّদুঃখ-দৈন্যl-ḍuruفَإِلَيْهِতখন তার কাছেfa-ilayhiتَجْـَٔرُونَতোমরা নম্র হয়ে ডাকোtajarūna٥٣
যে নি‘মাতই তোমরা পেয়েছ তাতো আল্লাহর নিকট হতেই। আর যখন দুঃখ-কষ্ট তোমাদেরকে স্পর্শ করে, তখন তাঁর কাছেই তোমরা আকুল আবেদন জানাতে থাক।
১৬:৫৪
ثُمَّএরপরthummaإِذَاযখনidhāكَشَفَদূর করে দেনkashafaٱلضُّرَّদুঃখ-দৈন্যl-ḍuraعَنكُمْথেকে তোমাদেরʿankumإِذَاতখনidhāفَرِيقٌۭএকদলfarīqunمِّنكُمতোমাদের মধ্য হ'তেminkumبِرَبِّهِمْসাথে তাদের রবেরbirabbihimيُشْرِكُونَ(অন্যদেরকে) শরীক করেyush'rikūna٥٤
অতঃপর যখন তিনি তোমাদের থেকে দুঃখ-কষ্ট দূর করে দেন, তখন তোমাদের একদল তাদের প্রতিপালকের সঙ্গে অন্যকে শরীক করে বসে
১৬:৫৫
لِيَكْفُرُوا۟জন্যে অস্বীকার করারliyakfurūبِمَآঐ বিষয়ে যাbimāءَاتَيْنَـٰهُمْ ۚআমরা তাদের দিয়েছিātaynāhumفَتَمَتَّعُوا۟ ۖতাই তোমরা ভোগ করোfatamattaʿūفَسَوْفَঅতঃপর শীঘ্রইfasawfaتَعْلَمُونَতোমরা জানবেtaʿlamūna٥٥
আমি তাদেরকে যা দিয়েছি তাদের না-শোকরি করা জন্য। অতএব তোমরা ভোগ করে নাও, শীঘ্রই তোমরা জানতে পারবে।
১৬:৫৬
وَيَجْعَلُونَএবং তারা নির্ধারণ করেwayajʿalūnaلِمَاসে বিষয়ে যাlimāلَاনাlāيَعْلَمُونَতারা জানেyaʿlamūnaنَصِيبًۭاএক অংশnaṣībanمِّمَّاতা হ'তে যাmimmāرَزَقْنَـٰهُمْ ۗআমরা জীবিকা দিয়েছি তাদেরrazaqnāhumتَٱللَّهِশপথ আল্লাহরtal-lahiلَتُسْـَٔلُنَّঅবশ্যই তোমাদের জিজ্ঞেস করা হবেlatus'alunnaعَمَّاঐ বিষয়ে যাʿammāكُنتُمْতোমরা ছিলেkuntumتَفْتَرُونَতোমরা রচনা করতেtaftarūna٥٦
আর আমি তাদেরকে যে রিযক দিয়েছি তার একাংশ তারা ঐ সবের জন্য নির্ধারিত করে যাদের সম্পর্কে তারা কিছুই জানে না। আল্লাহর শপথ! তোমাদের এই মিথ্যে উদ্ভাবন সম্পর্কে তোমাদেরকে অবশ্য অবশ্যই জিজ্ঞেস করা হবে
১৬:৫৭
وَيَجْعَلُونَএবং তারা নির্ধারণ করেwayajʿalūnaلِلَّهِজন্যে আল্লাহরlillahiٱلْبَنَـٰتِকন্যা-সন্তানসমূহl-banātiسُبْحَـٰنَهُۥ ۙতিনি পবিত্র ও মহানsub'ḥānahuوَلَهُمএবং জন্যে তাদেরwalahumمَّا(তাই) যাmāيَشْتَهُونَতারা কামনা করেyashtahūna٥٧
আর তারা কন্যা সন্তানগুলোকে আল্লাহর জন্য নির্ধারিত করে, তিনি (তাত্থেকে) পবিত্র মহান, আর তারা নিজেদের জন্য (নির্ধারিত করে) যা তাদের আকাঙ্ক্ষা হয়।
১৬:৫৮
وَإِذَاঅথচ যখনwa-idhāبُشِّرَসুখবর দেয়া হয়bushiraأَحَدُهُمতাদের কাউকেaḥaduhumبِٱلْأُنثَىٰব্যাপারে কন্যা-সন্তানেরbil-unthāظَلَّহয়ে যায়ẓallaوَجْهُهُۥতার মুখwajhuhuمُسْوَدًّۭاকালোmus'waddanوَهُوَএবং সে (হয়)wahuwaكَظِيمٌۭউত্তেজনা প্রশমনকারীkaẓīmun٥٨
তাদের কাউকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেয়া হয়, তখন তার মুখ কালো হয়ে যায় আর সে অন্তর্জ্বালায় পুড়তে থাকে।
১৬:৫৯
يَتَوَٰرَىٰআত্ন গোপন করেyatawārāمِنَথেকেminaٱلْقَوْمِলোকদেরl-qawmiمِنকারণেminسُوٓءِলজ্জারsūiمَاযাmāبُشِّرَসুসংবাদ দেয়া হয়bushiraبِهِۦٓ ۚসম্পর্কে সেbihiأَيُمْسِكُهُۥকি তাকে রেখে দিবেayum'sikuhuعَلَىٰসত্ত্বেও উপরʿalāهُونٍহীনতা (লাঞ্ছনা সহ্য করে)hūninأَمْনাamيَدُسُّهُۥতাকে পুঁতে ফেলবেyadussuhuفِىমধ্যেfīٱلتُّرَابِ ۗমাটিরl-turābiأَلَاসাবধান (লক্ষ্য করো)alāسَآءَকত নিকৃষ্টsāaمَاযাmāيَحْكُمُونَতারা সিদ্ধান্ত নেয়yaḥkumūna٥٩
লজ্জায় সে মানুষ থেকে মুখ লুকায় খারাপ সংবাদ পাওয়ার কারণে। সে চিন্তা করে যে অপমান মাথায় করে তাকে রেখে দেবে, না তাকে মাটিতে পুঁতে ফেলবে। হায়, তারা যা সিদ্ধান্ত করে তা কতই না জঘন্য!
১৬:৬০
لِلَّذِينَজন্যে যারা তাদেরlilladhīnaلَاনাlāيُؤْمِنُونَবিশ্বাস করেyu'minūnaبِٱلْـَٔاخِرَةِআখেরাতের উপরbil-ākhiratiمَثَلُদৃষ্টান্তmathaluٱلسَّوْءِ ۖবড় নিকৃষ্টl-sawiوَلِلَّهِএবং আল্লাহর জন্যেwalillahiٱلْمَثَلُদৃষ্টান্ত (গুণাবলী)l-mathaluٱلْأَعْلَىٰ ۚসর্বোচ্চl-aʿlāوَهُوَএবং তিনিইwahuwaٱلْعَزِيزُপরাক্রমশালীl-ʿazīzuٱلْحَكِيمُপ্রজ্ঞাময়l-ḥakīmu٦٠
যারা আখেরাতে বিশ্বাস করে না, খারাপ উপমা তাদের জন্য। মহোত্তম উপমা সব আল্লাহর জন্য, তিনি হলেন প্রতাপান্বিত, প্রজ্ঞাময়।
১৬:৬১
وَلَوْএবং যদিwalawيُؤَاخِذُধরতেনyuākhidhuٱللَّهُআল্লাহ্l-lahuٱلنَّاسَমানুষদেরকেl-nāsaبِظُلْمِهِمজন্যে তাদের বাড়াবাড়িরbiẓul'mihimمَّاনাmāتَرَكَছাড়তেনtarakaعَلَيْهَاতার উপরʿalayhāمِنকোনোminدَآبَّةٍۢপ্রানীকেওdābbatinوَلَـٰكِنকিন্তুwalākinيُؤَخِّرُهُمْতাদের অবকাশ দেনyu-akhiruhumإِلَىٰٓপর্যন্তilāأَجَلٍۢকালajalinمُّسَمًّۭى ۖনির্দিষ্টmusammanفَإِذَاঅতঃপর যখনfa-idhāجَآءَআসবেjāaأَجَلُهُمْতাদের সময়ajaluhumلَاনাlāيَسْتَـْٔخِرُونَতারা দেরি করতে পারবেyastakhirūnaسَاعَةًۭ ۖএক মুহূর্তsāʿatanوَلَاআর নাwalāيَسْتَقْدِمُونَতারা তাড়াহুড়ো করতে পারবেyastaqdimūna٦١
আল্লাহ যদি মানুষকে তাদের সীমালঙ্ঘনের জন্য পাকড়াও করতেন, তাহলে যমীনের উপর কোন প্রাণীকেই তিনি রেহাই দিতেন না। কিন্তু তিনি একটা নির্দিষ্ট কাল পর্যন্ত তাদেরকে সময় দেন। তাদের সময় এসে গেলে এক মুহূর্তও অগ্র-পশ্চাৎ করা হয় না।
১৬:৬২
وَيَجْعَلُونَএবং তারা সাব্যস্ত করেwayajʿalūnaلِلَّهِজন্যে আল্লাহরlillahiمَاযাmāيَكْرَهُونَতারা অপছন্দ করেyakrahūnaوَتَصِفُএবং বর্ণনা করেwataṣifuأَلْسِنَتُهُمُতাদের জিহবাগুলোalsinatuhumuٱلْكَذِبَমিথ্যাl-kadhibaأَنَّযেannaلَهُمُজন্যে তাদেরইlahumuٱلْحُسْنَىٰ ۖকল্যাণl-ḥus'nāلَاনেইlāجَرَمَসন্দেহjaramaأَنَّযেannaلَهُمُজন্যে তাদের (রয়েছে)lahumuٱلنَّارَআগুনl-nāraوَأَنَّهُمএবং (এও) যে তাদেরwa-annahumمُّفْرَطُونَসবার আগে তারা নিক্ষিপ্ত হবেmuf'raṭūna٦٢
তারা আল্লাহর জন্য তা-ই নির্ধারণ করে যা (নিজেদের জন্য) অপছন্দ করে, আর তাদের জিহবা মিথ্যা বলে যে, কল্যাণ তাদেরই জন্য। কোন সন্দেহ নেই যে, তাদের জন্য আছে আগুন আর সর্বপ্রথম তাদেরকেই সেখানে জলদি পৌঁছে দেয়া হবে।
১৬:৬৩
تَٱللَّهِশপথ আল্লাহরtal-lahiلَقَدْনিশ্চয়ইlaqadأَرْسَلْنَآআমরা পাঠিয়েছিarsalnāإِلَىٰٓপ্রতিilāأُمَمٍۢজাতিসমূহেরumaminمِّنথেকেminقَبْلِكَতোমার পূর্বqablikaفَزَيَّنَঅতঃপর শোভন করেছিলোfazayyanaلَهُمُজন্যে তাদেরlahumuٱلشَّيْطَـٰنُশয়তানl-shayṭānuأَعْمَـٰلَهُمْতাদের কাজগুলোকেaʿmālahumفَهُوَঅতঃপর সেইfahuwaوَلِيُّهُمُতাদের অভিভাবকwaliyyuhumuٱلْيَوْمَআজl-yawmaوَلَهُمْএবং জন্যে তাদের (রয়েছে)walahumعَذَابٌশাস্তিʿadhābunأَلِيمٌۭনিদারুণalīmun٦٣
আল্লাহর কসম! তোমার পূর্বে আমি বহু জাতির কাছে রসূল পাঠিয়েছিলাম, কিন্তু শয়ত্বান তাদের কাছে তাদের কার্যকলাপকে শোভনীয় করে দিয়েছিল, আর আজ সে-ই তাদের অভিভাবক, তাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি।
১৬:৬৪
وَمَآএবং নাwamāأَنزَلْنَاআমরা অবতীর্ণ করেছিanzalnāعَلَيْكَতোমার উপরʿalaykaٱلْكِتَـٰبَকিতাবl-kitābaإِلَّاছাড়াillāلِتُبَيِّنَযেন তুমি প্রকাশ করোlitubayyinaلَهُمُতাদের কাছেlahumuٱلَّذِىসে বিষয়েalladhīٱخْتَلَفُوا۟তারা মত-বিরোধ করেছেikh'talafūفِيهِ ۙমধ্যে যারfīhiوَهُدًۭىএবং পথনির্দেশwahudanوَرَحْمَةًۭও দয়াস্বরূপwaraḥmatanلِّقَوْمٍۢজন্যে লোকদেরliqawminيُؤْمِنُونَ(যারা) বিশ্বাস করেyu'minūna٦٤
আমি তোমার প্রতি কিতাব এজন্য নাযিল করেছি যাতে তুমি সে সকল বিষয় স্পষ্ট করে দিতে পার যে বিষয়ে তারা মতভেদ করেছিল, আর (এ কিতাব) বিশ্বাসী সম্প্রদায়ের জন্য পথপ্রদর্শক ও রহমাত স্বরূপ।
১৬:৬৫
وَٱللَّهُএবং আল্লাহ্wal-lahuأَنزَلَবর্ষণ করেনanzalaمِنَথেকেminaٱلسَّمَآءِআকাশl-samāiمَآءًۭপানিmāanفَأَحْيَاঅতঃপর প্রাণ দেনfa-aḥyāبِهِদিয়ে তাbihiٱلْأَرْضَজমিকেl-arḍaبَعْدَপরbaʿdaمَوْتِهَآ ۚতার মৃত্যুরmawtihāإِنَّনিশ্চয়ইinnaفِىমধ্যেfīذَٰلِكَএরdhālikaلَـَٔايَةًۭঅবশ্যই নিদর্শনlaāyatanلِّقَوْمٍۢজন্যে লোকদেরliqawminيَسْمَعُونَ(যারা) শুনেyasmaʿūna٦٥
আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেন, অতঃপর তার দ্বারা যমীনকে তার মৃত্যুর পর পুনরায় জীবিত করেন। এতে ঐ সম্প্রদায়ের জন্য বহু নিদর্শন আছে যারা লক্ষ্য করে শুনে।
১৬:৬৬
وَإِنَّএবং নিশ্চয়ইwa-innaلَكُمْজন্যে তোমাদেরlakumفِىমধ্যে রয়েছেfīٱلْأَنْعَـٰمِগবাদিপশুরl-anʿāmiلَعِبْرَةًۭ ۖঅবশ্যই শিক্ষাlaʿib'ratanنُّسْقِيكُمআমরা পান করাই তোমাদেরnus'qīkumمِّمَّاতা হ'তে যাmimmāفِىমধ্যে আছেfīبُطُونِهِۦতার পেটগুলোরbuṭūnihiمِنۢথেকেminبَيْنِমধ্যbayniفَرْثٍۢগোবরfarthinوَدَمٍۢও রক্তেরwadaminلَّبَنًا(তা হলো) দুধlabananخَالِصًۭاবিশুদ্ধkhāliṣanسَآئِغًۭاউপাদেয়sāighanلِّلشَّـٰرِبِينَজন্যে পানকারীদেরlilshāribīna٦٦
তোমাদের জন্য গবাদি পশুতেও অবশ্যই শিক্ষা নিহিত আছে। তোমাদেরকে পান করাই ওদের পেটের গোবর আর রক্তের মাঝ থেকে বিশুদ্ধ দুগ্ধ যা পানকারীদের জন্য খুবই উপাদেয়।
১৬:৬৭
وَمِنএবং থেকেwaminثَمَرَٰتِফলগুলোthamarātiٱلنَّخِيلِখেজুর গাছেরl-nakhīliوَٱلْأَعْنَـٰبِও আঙ্গুরগুলোwal-aʿnābiتَتَّخِذُونَতোমরা গ্রহণ করোtattakhidhūnaمِنْهُতা থেকেmin'huسَكَرًۭاমাদকদ্রব্যsakaranوَرِزْقًاও জীবিকাwariz'qanحَسَنًا ۗউত্তমḥasananإِنَّনিশ্চয়ইinnaفِىমধ্যে আছেfīذَٰلِكَএরdhālikaلَـَٔايَةًۭঅবশ্যই নিদর্শনlaāyatanلِّقَوْمٍۢজন্যে লোকদেরliqawminيَعْقِلُونَ(যারা) জ্ঞান রাখেyaʿqilūna٦٧
আর খেজুর ও আঙ্গুর ফল থেকে তোমরা মদ ও উত্তম খাদ্য প্রস্তুত কর, জ্ঞানী সম্প্রদায়ের জন্য এতে অবশ্যই বহু নিদর্শন রয়েছে।
১৬:৬৮
وَأَوْحَىٰএবং ওহী করেনwa-awḥāرَبُّكَতার রবrabbukaإِلَىপ্রতিilāٱلنَّحْلِমৌমাছিরl-naḥliأَنِযেaniٱتَّخِذِى"গ্রহণ করো (বানাও)ittakhidhīمِنَমধ্যেminaٱلْجِبَالِপাহাড়গুলোরl-jibāliبُيُوتًۭاঘরসমূহ (অর্থাৎ চাক)buyūtanوَمِنَও মধ্যেwaminaٱلشَّجَرِগাছেরl-shajariوَمِمَّاএবং ঐ বস্তুর মধ্যে যাwamimmāيَعْرِشُونَতারা উঁচু করে (দালান বা মাচা)yaʿrishūna٦٨
তোমার প্রতিপালক মৌমাছির প্রতি এলহাম করেছেন যে, পাহাড়ে, বৃক্ষে আর উঁচু চালে বাসা তৈরি কর।
১৬:৬৯
ثُمَّএরপরthummaكُلِىখাওkulīمِنথেকেminكُلِّপ্রত্যেকkulliٱلثَّمَرَٰتِফলসমূহl-thamarātiفَٱسْلُكِىঅতঃপর চলোfa-us'lukīسُبُلَপথসমূহেsubulaرَبِّكِতোমার রবেরrabbikiذُلُلًۭا ۚসহজ"dhululanيَخْرُجُবের হয়yakhrujuمِنۢথেকেminبُطُونِهَاতাদের পেটসমূহbuṭūnihāشَرَابٌۭপানীয়sharābunمُّخْتَلِفٌনানা রকমmukh'talifunأَلْوَٰنُهُۥতার রংসমূহalwānuhuفِيهِমধ্যে তারfīhiشِفَآءٌۭআরোগ্য (আছে)shifāonلِّلنَّاسِ ۗমানুষের জন্যেlilnnāsiإِنَّনিশ্চয়ইinnaفِىমধ্যেfīذَٰلِكَএর (রয়েছে)dhālikaلَـَٔايَةًۭঅবশ্যই নিদর্শনlaāyatanلِّقَوْمٍۢজন্যে লোকদেরliqawminيَتَفَكَّرُونَ(যারা) চিন্তা ভাবনা করেyatafakkarūna٦٩
অতঃপর প্রত্যেক ফল থেকে আহার কর, অতঃপর তোমার প্রতিপালকের (শিখানো) সহজ পদ্ধতি অনুসরণ কর। এর পেট থেকে রং-বেরং এর পানীয় বের হয়। এতে মানুষের জন্য আছে আরোগ্য। চিন্তাশীল মানুষের জন্য এতে অবশ্যই নিদর্শন আছে।
১৬:৭০
وَٱللَّهُএবং আল্লাহ্wal-lahuخَلَقَكُمْসৃষ্টি করেছেন তোমাদেরkhalaqakumثُمَّএরপরthummaيَتَوَفَّىٰكُمْ ۚতোমাদেরকে মৃত্যু দিবেনyatawaffākumوَمِنكُمএবং তোমাদের মধ্যে থেকেwaminkumمَّنকাউকেmanيُرَدُّফিরিয়ে নেয়া হয়yuradduإِلَىٰٓদিকেilāأَرْذَلِনিকৃষ্টতারardhaliٱلْعُمُرِবয়সেরl-ʿumuriلِكَىْযেনlikayلَاনাlāيَعْلَمَজানেyaʿlamaبَعْدَপরেওbaʿdaعِلْمٍۢসবকিছু জানারʿil'minشَيْـًٔا ۚকিছুইshayanإِنَّনিশ্চয়ইinnaٱللَّهَআল্লাহ্l-lahaعَلِيمٌۭমহাজ্ঞানীʿalīmunقَدِيرٌۭসর্বশক্তিমানqadīrun٧٠
আল্লাহ্ই তোমাদেরকে পয়দা করেছেন, অতঃপর তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন। তোমাদের কাউকে অকর্মণ্য বয়সে ফিরিয়ে দেয়া হয়, যাতে জ্ঞান লাভ করার পরেও আর কোন কিছুর জ্ঞান থাকে না। আল্লাহ সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, সর্বাপেক্ষা শক্তিমান।
১৬:৭১
وَٱللَّهُএবং আল্লাহ্wal-lahuفَضَّلَশ্রেষ্ঠত্ব দিয়েছেনfaḍḍalaبَعْضَكُمْতোমাদের কাউকেbaʿḍakumعَلَىٰউপরেʿalāبَعْضٍۢকারওbaʿḍinفِىবেলায়fīٱلرِّزْقِ ۚজীবনের উপকরণেরl-riz'qiفَمَاঅতঃপর নাfamāٱلَّذِينَযাদেরকেalladhīnaفُضِّلُوا۟শ্রেষ্ঠত্ব দেয়া হয়েছেfuḍḍilūبِرَآدِّىপ্রত্যাবর্তনকারীbirāddīرِزْقِهِمْজীবিকা তাদেরriz'qihimعَلَىٰকাছেʿalāمَا(গোলামদের) যাmāمَلَكَتْমালিক (হয়েছে)malakatأَيْمَـٰنُهُمْতাদের ডানহাতসমূহaymānuhumفَهُمْযেন তারাfahumفِيهِসে বিষয়েfīhiسَوَآءٌ ۚ(হ'তে পারে) সমানsawāonأَفَبِنِعْمَةِতবে কি অনুগ্রহকেafabiniʿ'matiٱللَّهِআল্লাহরl-lahiيَجْحَدُونَতারা অস্বীকার করেyajḥadūna٧١
রিযকের ব্যাপারে আল্লাহ তোমাদের মধ্যে কাউকে কারো উপর প্রাধান্য দিয়েছেন। যাদেরকে প্রাধান্য দেয়া হয়েছে তারা তাদের রিযক থেকে তাদের অধীনস্থ চাকর- গোলামদেরকে এমনভাবে ফিরিয়ে দেয় না, যাতে এক্ষেত্রে তারা সমান হয়ে যায়। (অথচ তারা নানান কিছুকে আল্লাহর অংশীদার বানিয়ে ওগুলোকে আল্লাহর সমান করে ফেলছে) তাহলে কি তারা আল্লাহর অনুগ্রহ অস্বীকার করে?
১৬:৭২
وَٱللَّهُএবং আল্লাহ্wal-lahuجَعَلَসৃষ্টি করেছেনjaʿalaلَكُمজন্যে তোমাদেরlakumمِّنْমধ্য হ'তেminأَنفُسِكُمْতোমাদের স্বজাতীয়দেরanfusikumأَزْوَٰجًۭاজোড়াসমূহazwājanوَجَعَلَএবং সৃষ্টি করেছেনwajaʿalaلَكُمজন্যে তোমাদেরlakumمِّنْথেকেminأَزْوَٰجِكُمতোমাদের যুগলগুলোazwājikumبَنِينَপুত্রসমূহbanīnaوَحَفَدَةًۭও পৌত্রসমূহwaḥafadatanوَرَزَقَكُمএবং তোমাদের জীবিকা দিয়েছেনwarazaqakumمِّنَথেকেminaٱلطَّيِّبَـٰتِ ۚউত্তম বস্তুl-ṭayibātiأَفَبِٱلْبَـٰطِلِকি তবে উপর বাতিলেরafabil-bāṭiliيُؤْمِنُونَতারা ঈমান আনবেyu'minūnaوَبِنِعْمَتِএবং অনুগ্রহসমূহকেwabiniʿ'matiٱللَّهِআল্লাহরl-lahiهُمْতারাhumيَكْفُرُونَঅস্বীকার করবেyakfurūna٧٢
আল্লাহ তোমাদের স্বজাতির মধ্য হতেই তোমাদের জোড়া সৃষ্টি করেছেন আর তোমাদের জন্য তোমাদের জোড়া থেকে পুত্র-পৌত্রাদি বানিয়েছেন আর তোমাদেরকে উৎকৃষ্ট রিযক দিয়েছেন। তবুও কি তারা ভিত্তিহীন বাতিল জিনিসের উপর ঈমান পোষণ করবে আর আল্লাহর অনুগ্রহকে তারা অস্বীকার করবে?
১৬:৭৩
وَيَعْبُدُونَএবং তারা উপাসনা করবে (কি)wayaʿbudūnaمِنথেকেminدُونِছাড়াdūniٱللَّهِআল্লাহর (অন্য কিছুকে)l-lahiمَاযাmāلَاনাlāيَمْلِكُক্ষমতা রাখেyamlikuلَهُمْজন্যে তাদেনlahumرِزْقًۭاজীবিকারriz'qanمِّنَথেকেminaٱلسَّمَـٰوَٰتِআকাশমন্ডলীl-samāwātiوَٱلْأَرْضِঅথবা পৃথিবী (থেকে)wal-arḍiشَيْـًۭٔاকিছুমাত্রshayanوَلَاএবং নাwalāيَسْتَطِيعُونَতারা (কিছুই) করতে সক্ষমyastaṭīʿūna٧٣
আর আল্লাহকে বাদ দিয়ে ‘ইবাদাত করবে অন্যের যারা আকাশ ও যমীন থেকে তাদের জন্য রিযক দেয়ার মালিক নয়, আর তারা এ কাজে সক্ষমও নয়।
১৬:৭৪
فَلَاসুতরাং নাfalāتَضْرِبُوا۟তোমরা বর্ণনা করোtaḍribūلِلَّهِজন্যে আল্লাহরlillahiٱلْأَمْثَالَ ۚ(কাউকে) সদৃশl-amthālaإِنَّনিশ্চয়ইinnaٱللَّهَআল্লাহ্l-lahaيَعْلَمُজানেনyaʿlamuوَأَنتُمْএবং তোমরাwa-antumلَاনাlāتَعْلَمُونَজানোtaʿlamūna٧٤
কাজেই কারো সাথে আল্লাহর তুলনা দিও না। আল্লাহ জানেন, আর তোমরা জান না।
১৬:৭৫
۞ ضَرَبَবর্ণনা করছেনḍarabaٱللَّهُআল্লাহ্l-lahuمَثَلًاউপমাmathalanعَبْدًۭاএকজন দাসেরʿabdanمَّمْلُوكًۭاঅপরের অধিকারভুক্তmamlūkanلَّاনাlāيَقْدِرُসে ক্ষমতা রাখেyaqdiruعَلَىٰউপরʿalāشَىْءٍۢকোনো কিছু (খরচ করতে)shayinوَمَنএবং (এমন এক ব্যক্তির) যাকেwamanرَّزَقْنَـٰهُতাকে আমরা জীবিকা দিয়েছিrazaqnāhuمِنَّاআমাদের থেকেminnāرِزْقًاজীবিকাriz'qanحَسَنًۭاউত্তমḥasananفَهُوَঅতঃপর সেfahuwaيُنفِقُব্যয় করেyunfiquمِنْهُথেকে তাmin'huسِرًّۭاগোপনেsirranوَجَهْرًا ۖও প্রকাশ্যেwajahranهَلْকিhalيَسْتَوُۥنَ ۚতারা সমান হয়yastawūnaٱلْحَمْدُপ্রশংসা মাত্রইl-ḥamduلِلَّهِ ۚজন্যে আল্লাহরlillahiبَلْবরংbalأَكْثَرُهُمْতাদের অধিকাংশইaktharuhumلَاনাlāيَعْلَمُونَজানেyaʿlamūna٧٥
আল্লাহ দৃষ্টান্ত দিচ্ছেনঃ অন্যের মালিকানাভুক্ত এক দাস যে কোন কিছু করারই ক্ষমতা রাখে না। আর এক লোক যাকে আমি আমার পক্ষ হতে উত্তম জীবিকা দান করেছি আর তাত্থেকে সে গোপনে প্রকাশ্যে দান করে, (এ) দু’জন কি সমান? সমস্ত প্রশংসা আল্লাহরই জন্য, কিন্তু তাদের অধিকাংশই জানে না।
১৬:৭৬
وَضَرَبَএবং বর্ণনা করেনwaḍarabaٱللَّهُআল্লাহ্l-lahuمَثَلًۭاউপমাmathalanرَّجُلَيْنِদু'ব্যক্তিরrajulayniأَحَدُهُمَآতাদের দু'জনের একজনaḥaduhumāأَبْكَمُবোবাabkamuلَاনাlāيَقْدِرُক্ষমতা রাখেyaqdiruعَلَىٰউপরʿalāشَىْءٍۢকোনো কিছুরshayinوَهُوَএবং সেwahuwaكَلٌّবোঝাkallunعَلَىٰউপরʿalāمَوْلَىٰهُতার প্রভুরmawlāhuأَيْنَمَاযেদিকেইaynamāيُوَجِّههُّতাকে পাঠায়yuwajjihhuلَاনাlāيَأْتِআসেyatiبِخَيْرٍ ۖনিয়ে ভালো (কিছুই)bikhayrinهَلْকিhalيَسْتَوِىসমান হয়yastawīهُوَসেhuwaوَمَنও যেwamanيَأْمُرُনির্দেশ দেয়yamuruبِٱلْعَدْلِ ۙন্যায়েরbil-ʿadliوَهُوَএবং সে (আছে)wahuwaعَلَىٰউপরʿalāصِرَٰطٍۢপথেরṣirāṭinمُّسْتَقِيمٍۢসরল-সঠিকmus'taqīmin٧٦
আল্লাহ আরো দৃষ্টান্ত দিচ্ছেন দু’ব্যক্তির তাদের একজন হল বোবা, কোন কিছুই করতে সক্ষম নয়। তার মনিবের উপর সে একটা বোঝা, তাকে যেখানেই পাঠানো হোক না কেন, কোন কল্যাণই সে নিয়ে আসবে না। সে কি ঐ ব্যক্তির সমান যে ইনসাফের নির্দেশ দেয় আর সরল সুদৃঢ় পথে প্রতিষ্ঠিত?
১৬:৭৭
وَلِلَّهِএবং আল্লাহরই আছেwalillahiغَيْبُঅদৃশ্যের (জ্ঞান)ghaybuٱلسَّمَـٰوَٰتِআকাশমন্ডলীরl-samāwātiوَٱلْأَرْضِ ۚও পৃথিবীরwal-arḍiوَمَآএবং নয়wamāأَمْرُব্যাপারamruٱلسَّاعَةِক্বিয়ামাতেরl-sāʿatiإِلَّاএ ছাড়া (যে)illāكَلَمْحِমতো পলকেরkalamḥiٱلْبَصَرِচোখেরl-baṣariأَوْবরংawهُوَতাhuwaأَقْرَبُ ۚতারও চেয়ে নিকটতরaqrabuإِنَّনিশ্চয়ইinnaٱللَّهَআল্লাহ্l-lahaعَلَىٰউপরʿalāكُلِّসবkulliشَىْءٍۢকিছুরshayinقَدِيرٌۭসর্বশক্তিমানqadīrun٧٧
আকাশসমূহ ও যমীনের অদৃশ্যের জ্ঞান কেবল আল্লাহরই আছে। ক্বিয়ামাতের ব্যাপার তো চোখের পলকের মত বরং তাত্থেকেও দ্রুত। আল্লাহ সব কিছু করতেই সক্ষম।
১৬:৭৮
وَٱللَّهُএবং আল্লাহ্wal-lahuأَخْرَجَكُمবের করেন তোমাদেরakhrajakumمِّنۢথেকেminبُطُونِপেটসমূহbuṭūniأُمَّهَـٰتِكُمْতোমাদের মায়ের (এ অবস্থায় যে)ummahātikumلَاনাlāتَعْلَمُونَতোমরা জানোtaʿlamūnaشَيْـًۭٔاকিছুইshayanوَجَعَلَএবং দিয়েছেনwajaʿalaلَكُمُজন্যে তোমাদেরlakumuٱلسَّمْعَশ্রবণশক্তিসমূহl-samʿaوَٱلْأَبْصَـٰرَএবং দৃষ্টিশক্তিসমূহwal-abṣāraوَٱلْأَفْـِٔدَةَ ۙএবং হৃদয়সমূহwal-afidataلَعَلَّكُمْসম্ভবত তোমরাlaʿallakumتَشْكُرُونَতোমরা কৃতজ্ঞতা প্রকাশ করোtashkurūna٧٨
আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেন, তোমরা কিছুই জানতে না। তিনি তোমাদেরকে শোনার শক্তি, দেখার শক্তি আর অন্তর দান করেছেন যাতে তোমরা শোকর আদায় করতে পার।
১৬:৭৯
أَلَمْনি কিalamيَرَوْا۟তারা লক্ষ্য করেyarawإِلَىপ্রতিilāٱلطَّيْرِ(উড়ন্ত) পাখীগুলোরl-ṭayriمُسَخَّرَٰتٍۢনিয়মের অধীনmusakharātinفِىমধ্যেfīجَوِّশূণ্যেরjawwiٱلسَّمَآءِআকাশেরl-samāiمَاনাmāيُمْسِكُهُنَّতাদের কেউ ধরে রাখেyum'sikuhunnaإِلَّاছাড়াillāٱللَّهُ ۗআল্লাহ্l-lahuإِنَّনিশ্চয়ইinnaفِىমধ্যে রয়েছেfīذَٰلِكَএরdhālikaلَـَٔايَـٰتٍۢঅবশ্যই নিদর্শনসমূহlaāyātinلِّقَوْمٍۢজন্যে লোকদেরliqawminيُؤْمِنُونَ(যারা) ঈমান আনেyu'minūna٧٩
আকাশের শূন্যলোকে নিয়ন্ত্রিত পাখীগুলোর প্রতি কি তারা লক্ষ্য করে না? আল্লাহ ছাড়া কেউ তাদেরকে স্থির রাখে না, এতে মু’মিন সম্প্রদায়ের জন্য অবশ্যই বহু নিদর্শন রয়েছে।
১৬:৮০
وَٱللَّهُএবং আল্লাহ্wal-lahuجَعَلَবানিয়েছেনjaʿalaلَكُمজন্যে তোমাদেরlakumمِّنۢথেকেminبُيُوتِكُمْতোমাদের ঘরগুলোbuyūtikumسَكَنًۭاআবাসস্থলsakananوَجَعَلَও বানিয়েছেনwajaʿalaلَكُمজন্যে তোমাদেরlakumمِّنদিয়েminجُلُودِচামড়াগুলোকেjulūdiٱلْأَنْعَـٰمِগবাদিপশুরl-anʿāmiبُيُوتًۭاএমন ঘরbuyūtanتَسْتَخِفُّونَهَاতা তোমরা হালকা মনে করোtastakhiffūnahāيَوْمَদিনেyawmaظَعْنِكُمْতোমাদের ভ্রমনেরẓaʿnikumوَيَوْمَও দিনেwayawmaإِقَامَتِكُمْ ۙতোমাদের অবস্থানেরiqāmatikumوَمِنْএবং থেকেwaminأَصْوَافِهَاতার পশমগুলোaṣwāfihāوَأَوْبَارِهَاও তার লোমগুলোwa-awbārihāوَأَشْعَارِهَآও তার চুলগুলোwa-ashʿārihāأَثَـٰثًۭاগৃহসামগ্রীathāthanوَمَتَـٰعًاও ব্যবহার উপকরণwamatāʿanإِلَىٰপর্যন্তilāحِينٍۢনির্দিষ্ট সময়ḥīnin٨٠
আল্লাহ তোমাদের গৃহগুলোকে তোমাদের আরাম শান্তির জায়গা বানিয়ে দিয়েছেন। তিনি পশুর চামড়া থেকে তোমাদের জন্য এমন গৃহের ব্যবস্থা করেছেন যা তোমরা হালকাবোধ কর তোমাদের ভ্রমণকালে কিংবা অবস্থানকালে। তিনি ওগুলোর পশম, লোম আর চুল থেকে তোমাদের পরিধেয় ও ব্যবহার্য সামগ্রীর ব্যবস্থা করেছেন যা তোমরা কিছুকাল পর্যন্ত কাজে লাগাও।
১৬:৮১
وَٱللَّهُএবং আল্লাহ্wal-lahuجَعَلَব্যবস্থা করেছেনjaʿalaلَكُمজন্যে তোমাদেরlakumمِّمَّاতা হ'তে যাmimmāخَلَقَতিনি সৃষ্টি করেছেনkhalaqaظِلَـٰلًۭاছায়াসমূহেরẓilālanوَجَعَلَএবং বানিয়েছেনwajaʿalaلَكُمজন্যে তোমাদেরlakumمِّنَমধ্যেminaٱلْجِبَالِপাহাড়সমূহেরl-jibāliأَكْنَـٰنًۭاআশ্রয়স্থলসমূহaknānanوَجَعَلَএবং ব্যবস্থা করেছেনwajaʿalaلَكُمْজন্যে তোমাদেরlakumسَرَٰبِيلَপোশাকসমূহেরsarābīlaتَقِيكُمُরক্ষা করে তোমাদেরtaqīkumuٱلْحَرَّগরমেl-ḥaraوَسَرَٰبِيلَও পোশাকসমূহ (বর্ম)wasarābīlaتَقِيكُمরক্ষা করে তোমাদেরtaqīkumبَأْسَكُمْ ۚতোমাদের যুদ্ধেbasakumكَذَٰلِكَএভাবেkadhālikaيُتِمُّতিনি পূর্ণ করেনyutimmuنِعْمَتَهُۥঅনুগ্রহ তাঁরniʿ'matahuعَلَيْكُمْওপর তোমাদেরʿalaykumلَعَلَّكُمْসম্ভবত তোমরাlaʿallakumتُسْلِمُونَআত্নসমর্পণ করবেtus'limūna٨١
আল্লাহ যা সৃষ্টি করেছেন তাত্থেকে তোমাদের জন্য ছায়ার ব্যবস্থা করেছেন, পাহাড়-পর্বতে তোমাদের আত্মগোপনের জায়গা বানিয়েছেন। তিনি তোমাদের জন্য পোশাক দিয়েছেন যা তোমাদেরকে তাপ থেকে রক্ষা করে। আর দিয়েছেন এমন পোশাক যা তোমাদেরকে সংঘাতের সময় রক্ষা করে। এভাবে তিনি তোমাদের জন্য তাঁর নি‘মাতসমূহ পূর্ণ করেন যাতে তোমরা তাঁর প্রতি আত্মসমর্পণ কর।
১৬:৮২
فَإِنঅতঃপর যদিfa-inتَوَلَّوْا۟তারা মুখ ফিরায়tawallawفَإِنَّمَاতবে কেবলfa-innamāعَلَيْكَতোমার উপর দায়িত্বʿalaykaٱلْبَلَـٰغُ(দীনের দাওয়াত) পৌঁছানোl-balāghuٱلْمُبِينُসুস্পষ্টভাবেl-mubīnu٨٢
এরপরও যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে (জোরপূর্বক তাদেরকে সঠিক পথে আনা তোমার দায়িত্ব নয়) তোমার দায়িত্ব কেবল স্পষ্টভাবে বাণী পৌঁছে দেয়া।
১৬:৮৩
يَعْرِفُونَতারা জানেyaʿrifūnaنِعْمَتَঅনুগ্রহসমূহকেniʿ'mataٱللَّهِআল্লাহরl-lahiثُمَّএরপরthummaيُنكِرُونَهَاতা তারা অস্বীকার করেyunkirūnahāوَأَكْثَرُهُمُএবং তাদের অধিকাংশwa-aktharuhumuٱلْكَـٰفِرُونَকাফেরl-kāfirūna٨٣
তারা আল্লাহর নিয়ামতকে চিনতে পারে, কিন্তু তা সত্ত্বেও সেগুলো অগ্রাহ্য করে, তাদের অধিকাংশই অকৃতজ্ঞ।
১৬:৮৪
وَيَوْمَএবং যেদিনwayawmaنَبْعَثُউত্থিত করবো আমরাnabʿathuمِنথেকেminكُلِّপ্রত্যেকkulliأُمَّةٍۢসম্প্রদায়ummatinشَهِيدًۭاসাক্ষীshahīdanثُمَّএরপরthummaلَاনাlāيُؤْذَنُঅনুমতি দেয়া হবেyu'dhanuلِلَّذِينَ(তাদের) যারাlilladhīnaكَفَرُوا۟অস্বীকার করেছেkafarūوَلَاএবং নাwalāهُمْতাদেরhumيُسْتَعْتَبُونَসন্তুষ্টি লাভের সুযোগ দেয়া হবেyus'taʿtabūna٨٤
(সেদিন কী অবস্থা হবে) যেদিন আমি প্রত্যেক সম্প্রদায় থেকে একজন সাক্ষী দাঁড় করাব আর কাফিরদেরকে (কোন অযুহাত পেশ করার) অনুমতি দেয়া হবে না, আর ক্ষমা প্রার্থনা করারও সুযোগ দেয়া হবে না।
১৬:৮৫
وَإِذَاএবং যখনwa-idhāرَءَاদেখবেraāٱلَّذِينَযারাalladhīnaظَلَمُوا۟সীমালঙ্ঘন করেছেẓalamūٱلْعَذَابَশাস্তিl-ʿadhābaفَلَاতখন নাfalāيُخَفَّفُলাঘব করা হবেyukhaffafuعَنْهُمْতাদের থেকেʿanhumوَلَاএবং নাwalāهُمْতাদেরhumيُنظَرُونَঅবকাশ দেয়া হবেyunẓarūna٨٥
সীমালঙ্ঘনকারীরা যখন ‘আযাব প্রত্যক্ষ করবে তাদের থেকে তখন তা কমানো হবে না, আর তাদেরকে সময়-সুযোগও দেয়া হবে না।
১৬:৮৬
وَإِذَاএবং যখনwa-idhāرَءَاদেখবেraāٱلَّذِينَযারাalladhīnaأَشْرَكُوا۟শিরক করেছেashrakūشُرَكَآءَهُمْতাদের শরীকদেরকেshurakāahumقَالُوا۟তারা বলবেqālūرَبَّنَا"হে আমাদের রবrabbanāهَـٰٓؤُلَآءِএসবhāulāiشُرَكَآؤُنَاআমাদের শরীকরাshurakāunāٱلَّذِينَযাদেরalladhīnaكُنَّاআমরা ছিলামkunnāنَدْعُوا۟আমরা ডাকতামnadʿūمِنছাড়া"minدُونِكَ ۖআপনাকে"dūnikaفَأَلْقَوْا۟তখন ফিরিয়ে দিবেfa-alqawإِلَيْهِمُদিকে তাদেরilayhimuٱلْقَوْلَকথাl-qawlaإِنَّكُمْ"নিশ্চয়ই তোমরাinnakumلَكَـٰذِبُونَঅবশ্যই মিথ্যাবাদী"lakādhibūna٨٦
মুশরিকরা যাদেরকে আল্লাহর শারীক বানিয়েছিল তাদেরকে যখন দেখবে তখন তারা বলবে, ‘হে আমাদের রব্ব! এরাই হল আমাদের শারীক মা‘বূদ তোমাকে বাদ দিয়ে যাদেরকে আমরা ডাকতাম।’ তখন এ কথাকে তাদের দিকেই ছুঁড়ে ফেলে দিয়ে তাদের সেই মা‘বূদরা বলবে, ‘তোমরা অবশ্যই মিথ্যেবাদী।’
১৬:৮৭
وَأَلْقَوْا۟এবং নিজেদেরকে সমর্পণ করবেwa-alqawإِلَىকাছেilāٱللَّهِআল্লাহরl-lahiيَوْمَئِذٍসেদিনyawma-idhinٱلسَّلَمَ ۖবশ্যতা স্বীকার করেl-salamaوَضَلَّএবং হারিয়ে যাবেwaḍallaعَنْهُمথেকে তাদেরʿanhumمَّاযাmāكَانُوا۟তারা ছিলোkānūيَفْتَرُونَউদ্ভাবন করেyaftarūna٨٧
সেদিন তারা আল্লাহর নিকট খোলাখুলি আত্মসমর্পণ করবে, আর তারা যে সব মিথ্যে উদ্ভাবন করেছিল তা তাদের নিকট হতে হারিয়ে যাবে।
১৬:৮৮
ٱلَّذِينَযারাalladhīnaكَفَرُوا۟অস্বীকার করেছেkafarūوَصَدُّوا۟ও বাঁধা দিয়েছেwaṣaddūعَنথেকেʿanسَبِيلِপথsabīliٱللَّهِআল্লাহরl-lahiزِدْنَـٰهُمْআমরা বাড়াবো তাদেরzid'nāhumعَذَابًۭاশাস্তিʿadhābanفَوْقَউপরেfawqaٱلْعَذَابِশাস্তিরl-ʿadhābiبِمَاএ কারণে যাbimāكَانُوا۟তারা ছিলোkānūيُفْسِدُونَতারা অশান্তি সৃষ্টি করেyuf'sidūna٨٨
যারা আল্লাহকে অস্বীকার করে আর আল্লাহর পথে বাধা সৃষ্টি করে, আমি তাদের শাস্তির উপর শাস্তি বৃদ্ধি করব, কারণ তারা ফাসাদ সৃষ্টি করত।
১৬:৮৯
وَيَوْمَএবং সেদিনwayawmaنَبْعَثُআমরা উঠাবোnabʿathuفِىমধ্যেfīكُلِّপ্রত্যেকkulliأُمَّةٍۢসম্প্রদায়েরummatinشَهِيدًاএকজন সাক্ষীshahīdanعَلَيْهِمবিরুদ্ধে তাদেরʿalayhimمِّنْমধ্য থেকেminأَنفُسِهِمْ ۖনিজেদের তাদেরanfusihimوَجِئْنَاএবং আমরা আসবোwaji'nāبِكَনিয়ে তোমাকেbikaشَهِيدًاসাক্ষী (স্বরূপ)shahīdanعَلَىٰবিরুদ্ধেʿalāهَـٰٓؤُلَآءِ ۚএদেরhāulāiوَنَزَّلْنَاএবং আমরা অবতীর্ণ করেছিwanazzalnāعَلَيْكَতোমার উপরʿalaykaٱلْكِتَـٰبَ(এই) কিতাবl-kitābaتِبْيَـٰنًۭاসুস্পষ্ট বর্ণনা করাtib'yānanلِّكُلِّজন্যে প্রত্যেকlikulliشَىْءٍۢবস্তুরshayinوَهُدًۭىও পথ নির্দেশwahudanوَرَحْمَةًۭও অনুগ্রহwaraḥmatanوَبُشْرَىٰএবং সুসংবাদwabush'rāلِلْمُسْلِمِينَজন্যে আত্নসমর্পণকারীদেরlil'mus'limīna٨٩
সেদিন আমি প্রত্যেক উম্মাত থেকে তাদের নিজেদেরই মধ্য হতে একজন সাক্ষী দাঁড় করাব, আর (তোমার) এই লোকদের ব্যাপারে সাক্ষ্যদাতা হিসেবে (হে মুহাম্মাদ!) আমি তোমাকে আনব। আমি তোমার প্রতি এ কিতাব নাযিল করেছি যা প্রত্যেকটি বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা, সত্য পথের নির্দেশ, রহমাত আর আত্মসমর্পণকারীদের জন্য সুসংবাদ স্বরূপ।
১৬:৯০
۞ إِنَّনিশ্চয়ইinnaٱللَّهَআল্লাহ্l-lahaيَأْمُرُনির্দেশ দেনyamuruبِٱلْعَدْلِব্যাপারে ন্যায়েরbil-ʿadliوَٱلْإِحْسَـٰنِসদাচরণwal-iḥ'sāniوَإِيتَآئِও দান করারwaītāiذِىসম্পন্নdhīٱلْقُرْبَىٰনৈকট্য (আত্নীয়-স্বজনকে)l-qur'bāوَيَنْهَىٰএবং নিষেধ করেনwayanhāعَنِথেকেʿaniٱلْفَحْشَآءِঅশ্লীলতাl-faḥshāiوَٱلْمُنكَرِও অসৎ কাজwal-munkariوَٱلْبَغْىِ ۚও সীমালঙ্ঘনwal-baghyiيَعِظُكُمْতিনি উপদেশ দিচ্ছেন তোমাদেরyaʿiẓukumلَعَلَّكُمْযাতে তোমরাlaʿallakumتَذَكَّرُونَশিক্ষা গ্রহণ করোtadhakkarūna٩٠
আল্লাহ ন্যায়-বিচার, সদাচরণ ও আত্মীয়দেরকে দেয়ার হুকুম দিচ্ছেন, আর তিনি নিষেধ করছেন অশ্লীলতা, অপকর্ম আর বিদ্রোহ থেকে। তিনি তোমাদেরকে উপদেশ দিয়েছেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ কর।
১৬:৯১
وَأَوْفُوا۟তোমরা পূর্ণ করোwa-awfūبِعَهْدِঅঙ্গীকারbiʿahdiٱللَّهِআল্লাহরl-lahiإِذَاযখনidhāعَـٰهَدتُّمْতোমরা অঙ্গীকার করেছোʿāhadttumوَلَاএবং নাwalāتَنقُضُوا۟তোমরা ভঙ্গ করোtanquḍūٱلْأَيْمَـٰنَশপথসমূহকেl-aymānaبَعْدَপরেbaʿdaتَوْكِيدِهَاদৃঢ় করার তাtawkīdihāوَقَدْএবং নিশ্চয়ইwaqadجَعَلْتُمُতোমরা করেছোjaʿaltumuٱللَّهَআল্লাহকেl-lahaعَلَيْكُمْউপর তোমাদেরʿalaykumكَفِيلًا ۚঅভিভাবকkafīlanإِنَّনিশ্চয়ইinnaٱللَّهَআল্লাহ্l-lahaيَعْلَمُজানেনyaʿlamuمَاযাmāتَفْعَلُونَতোমরা কাজ কর্ম করছোtafʿalūna٩١
তোমরা পরস্পর অঙ্গীকারে আবদ্ধ হলে আল্লাহর অঙ্গীকার পূর্ণ করবে, নিজেদের অঙ্গীকার পাকা-পোখত করার পর তা ভঙ্গ করো না, যেহেতু তোমরা আল্লাহকে নিজেদের উপর সাক্ষী বানিয়ে নিয়েছ, তোমরা যা কর আল্লাহ সে সম্পর্কে ওয়াকেফহাল।
১৬:৯২
وَلَاএবং নাwalāتَكُونُوا۟তোমরা হয়োtakūnūكَٱلَّتِىমতো সেই (মহিলার)ka-allatīنَقَضَتْযে কেটেছেnaqaḍatغَزْلَهَاতার সূতাghazlahāمِنۢথেকেminبَعْدِপরbaʿdiقُوَّةٍশক্ত করারquwwatinأَنكَـٰثًۭاটুকরো টুকরো (করে ফেলেছে)ankāthanتَتَّخِذُونَতোমরা গ্রহণ করছোtattakhidhūnaأَيْمَـٰنَكُمْশপথগুলোকে তোমাদেরaymānakumدَخَلًۢاপ্রবঞ্চনার মাধ্যমdakhalanبَيْنَكُمْমাঝে তোমাদেরbaynakumأَنযেনanتَكُونَহয়takūnaأُمَّةٌএকদলummatunهِىَতাhiyaأَرْبَىٰবেশী লাভবানarbāمِنْথেকেminأُمَّةٍ ۚ(অন্য) একদলummatinإِنَّمَاপ্রকৃতপক্ষেinnamāيَبْلُوكُمُপরীক্ষা করেন তোমাদেরyablūkumuٱللَّهُআল্লাহ্l-lahuبِهِۦ ۚদিয়ে তাbihiوَلَيُبَيِّنَنَّএবং অবশ্যই স্পষ্ট করে দিবেনwalayubayyinannaلَكُمْজন্যে তোমাদেরlakumيَوْمَদিনেyawmaٱلْقِيَـٰمَةِক্বিয়ামাতেরl-qiyāmatiمَاযাmāكُنتُمْতোমরা ছিলেkuntumفِيهِতার মধ্যেfīhiتَخْتَلِفُونَতোমরা মত-বিরোধ করতেtakhtalifūna٩٢
তোমরা এমন নারীর মত হয়ো না যে তার সূতাগুলোকে শক্ত করে পাকানোর পর নিজেই তার পাক খুলে টুকরো টুকরো করে দেয়। তোমরা তোমাদের শপথগুলোকে পারস্পরিক ব্যাপারে ধোঁকা-প্রতারণার হাতিয়ার হিসেবে ব্যবহার কর যেন একদল আরেক দল অপেক্ষা বেশি ফায়দা লাভ করতে পারে। আল্লাহ কেবল এর দ্বারা তোমাদেরকে পরীক্ষা করেন। আল্লাহ ক্বিয়ামাতের দিন অবশ্য অবশ্যই স্পষ্ট করে দিবেন যে বিষয়ে তোমরা মতভেদ করতে।
১৬:৯৩
وَلَوْএবং যদিwalawشَآءَইচ্ছে করতেনshāaٱللَّهُআল্লাহ্l-lahuلَجَعَلَكُمْঅবশ্যই তিনি করতেন তোমাদেরlajaʿalakumأُمَّةًۭজাতিummatanوَٰحِدَةًۭএকইwāḥidatanوَلَـٰكِنকিন্তুwalākinيُضِلُّতিনি পথভ্রষ্ট করেনyuḍilluمَنযাকেmanيَشَآءُইচ্ছে করেনyashāuوَيَهْدِىএবং পথ দেখানwayahdīمَنযাকেmanيَشَآءُ ۚইচ্ছে করেনyashāuوَلَتُسْـَٔلُنَّএবং তোমাদের অবশ্যই প্রশ্ন করা হবেwalatus'alunnaعَمَّاতা সম্পর্কে যাʿammāكُنتُمْতোমরা ছিলেkuntumتَعْمَلُونَতোমরা কাজ করতেtaʿmalūna٩٣
আল্লাহ ইচ্ছে করলে তোমাদেরকে অবশ্যই এক উম্মাত করে দিতেন, কিন্তু তিনি যাকে ইচ্ছে গুমরাহ্ করেন, আর যাকে ইচ্ছে সঠিক পথপ্রদর্শন করেন। তোমরা যা কর সে সম্পর্কে অবশ্য অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে।
১৬:৯৪
وَلَاএটা নাwalāتَتَّخِذُوٓا۟তোমরা গ্রহণ করোtattakhidhūأَيْمَـٰنَكُمْশপথগুলোকে তোমাদেরaymānakumدَخَلًۢاপ্রবঞ্চনার মাধ্যমdakhalanبَيْنَكُمْমাঝে তোমাদেরbaynakumفَتَزِلَّতাহ'লে পিছলে যাবেfatazillaقَدَمٌۢপাqadamunبَعْدَপরেbaʿdaثُبُوتِهَاতা স্থির হওয়ারthubūtihāوَتَذُوقُوا۟এবং তোমরা স্বাদ নিবেwatadhūqūٱلسُّوٓءَমন্দl-sūaبِمَاএ কারণে যাbimāصَدَدتُّمْতোমরা বাধা দিয়েছোṣadadttumعَن(লোকদেরকে) থেকেʿanسَبِيلِপথsabīliٱللَّهِ ۖআল্লাহরl-lahiوَلَكُمْএবং জন্যে তোমাদেরwalakumعَذَابٌশাস্তিʿadhābunعَظِيمٌۭমহাকঠিনʿaẓīmun٩٤
তোমরা তোমাদের নিজেদের শপথগুলোকে পরস্পর ধোঁকা-প্রবঞ্চনার উপায় হিসেবে গ্রহণ করো না, তা করলে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হওয়ার পর পা আবার পিছলে যাবে, আর আল্লাহর পথে বাধা দেয়ার কারণে তোমরা মন্দ পরিণতি ভোগ করবে, আর তোমাদের জন্য থাকবে কঠিন শাস্তি।
১৬:৯৫
وَلَاএবং নাwalāتَشْتَرُوا۟তোমরা বিক্রি করোtashtarūبِعَهْدِসাথে (করা) প্রতিশ্রুতিকেbiʿahdiٱللَّهِআল্লাহরl-lahiثَمَنًۭاমূল্যেthamananقَلِيلًا ۚসামান্যqalīlanإِنَّمَاপ্রকৃতপক্ষেinnamāعِندَকাছে (যা)ʿindaٱللَّهِআল্লাহরl-lahiهُوَতা-ইhuwaخَيْرٌۭউত্তমkhayrunلَّكُمْজন্যে তোমাদেরlakumإِنযদিinكُنتُمْতোমরা ছিলেkuntumتَعْلَمُونَতোমরা জানোtaʿlamūna٩٥
তোমরা আল্লাহর সঙ্গে কৃত ওয়া‘দা নগণ্য মূল্যে বিক্রয় করো না। আল্লাহর নিকট যা আছে তোমাদের জন্য তা-ই উত্তম- তোমরা যদি জানতে!
১৬:৯৬
مَاযা কিছুmāعِندَكُمْকাছে আছে তোমাদেরʿindakumيَنفَدُ ۖ(তা) শেষ হয়ে যাবেyanfaduوَمَاএবং যা আছেwamāعِندَকাছেʿindaٱللَّهِআল্লাহরl-lahiبَاقٍۢ ۗতা স্থায়ীbāqinوَلَنَجْزِيَنَّএবং আমরা অবশ্যই প্রতিফল দিবোwalanajziyannaٱلَّذِينَ(তাদের) যারাalladhīnaصَبَرُوٓا۟ধৈর্য ধরেছেṣabarūأَجْرَهُمপুরস্কার তাদেরajrahumبِأَحْسَنِভাবে অতি উত্তমbi-aḥsaniمَاযাmāكَانُوا۟তারা ছিলোkānūيَعْمَلُونَতারা কাজ করতেyaʿmalūna٩٦
তোমাদের কাছে যা আছে তা শেষ হয়ে যাবে, আর আল্লাহর কাছে যা আছে তা টিকে থাকবে। আমরা অবশ্য অবশ্যই ধৈর্যশীলদেরকে তারা যা করে তার চেয়ে উত্তম প্রতিদান দেব।
১৬:৯৭
مَنْযেmanعَمِلَকাজ করবেʿamilaصَـٰلِحًۭاসৎṣāliḥanمِّنমধ্যেminذَكَرٍপুরুষদেরdhakarinأَوْবাawأُنثَىٰনারীদেরunthāوَهُوَযখন সেwahuwaمُؤْمِنٌۭঈমানদারওmu'minunفَلَنُحْيِيَنَّهُۥতখন অবশ্যই তাকে জীবন দিবো আমরাfalanuḥ'yiyannahuحَيَوٰةًۭজীবনḥayatanطَيِّبَةًۭ ۖপবিত্রṭayyibatanوَلَنَجْزِيَنَّهُمْএবং অবশ্যই তাদের প্রতিদান দিবো আমরাwalanajziyannahumأَجْرَهُمপুরস্কার তাদেরajrahumبِأَحْسَنِভাবে অতি উত্তমbi-aḥsaniمَاযাmāكَانُوا۟তারা ছিলোkānūيَعْمَلُونَতারা করতেyaʿmalūna٩٧
পুরুষ আর নারীদের মধ্যে যে কেউ সৎকাজ করবে আর সে মু’মিনও, তাকে আমি অবশ্য অবশ্যই উত্তম জীবন দান করব আর তাদেরকে অবশ্য অবশ্যই তারা যা করে তার চেয়ে উত্তম প্রতিফল দান করব।
১৬:৯৮
فَإِذَاঅতঃপর যখনfa-idhāقَرَأْتَতুমি পাঠ করবেqarataٱلْقُرْءَانَকুরআনl-qur'ānaفَٱسْتَعِذْতখন আশ্রয় চাইবেfa-is'taʿidhبِٱللَّهِকাছে আল্লাহরbil-lahiمِنَথেকেminaٱلشَّيْطَـٰنِশয়তানl-shayṭāniٱلرَّجِيمِবিতাড়িতl-rajīmi٩٨
তুমি যখনি কুরআন পাঠ করবে তখন অভিশপ্ত শয়ত্বান থেকে আল্লাহর নিকট আশ্রয় চাইবে।
১৬:৯৯
إِنَّهُۥসে নিশ্চয়ই (এমন যে)innahuلَيْسَনেইlaysaلَهُۥজন্যে তারlahuسُلْطَـٰنٌআধিপত্যsul'ṭānunعَلَى(তাদের) উপরʿalāٱلَّذِينَযারাalladhīnaءَامَنُوا۟ঈমান এনেছেāmanūوَعَلَىٰএবং উপরwaʿalāرَبِّهِمْতাদের রবেরrabbihimيَتَوَكَّلُونَতারা নির্ভর করেyatawakkalūna٩٩
যারা ঈমান এনেছে তাদের উপর তার কোন প্রভাব খাটে না, আর তারা তাদের প্রতিপালকের উপর নির্ভর করে।
১৬:১০০
إِنَّمَاমূলতঃinnamāسُلْطَـٰنُهُۥতার আধিপত্যsul'ṭānuhuعَلَى(তাদের) উপরʿalāٱلَّذِينَযারাalladhīnaيَتَوَلَّوْنَهُۥতাকে অভিভাবক বানিয়েছেyatawallawnahuوَٱلَّذِينَও যারা (এমন যে)wa-alladhīnaهُمতারাhumبِهِۦসাথে তাঁরbihiمُشْرِكُونَশরীককারীmush'rikūna١٠٠
তার প্রভাব কেবল তাদের উপরই খাটে যারা তাকে অভিভাবক হিসেবে গ্রহণ করে আর যারা তাকে আল্লাহর শরীক করে।
১৬:১০১
وَإِذَاএবং যখনwa-idhāبَدَّلْنَآআমরা বদলে দিইbaddalnāءَايَةًۭএক আয়াতকেāyatanمَّكَانَজায়গায়makānaءَايَةٍۢ ۙ(অপর) আয়াতেরāyatinوَٱللَّهُএবং আল্লাহ্wal-lahuأَعْلَمُখুব জানেনaʿlamuبِمَاঐ বিষয়ে যাbimāيُنَزِّلُতিনি অবতীর্ণ করেনyunazziluقَالُوٓا۟তারা বলেqālūإِنَّمَآ"মূলতঃinnamāأَنتَতুমিantaمُفْتَرٍۭ ۚ(কুরআন) রচনাকারী"muf'tarinبَلْবরংbalأَكْثَرُهُمْঅধিকাংশই তাদেরaktharuhumلَاনাlāيَعْلَمُونَতারা জানেyaʿlamūna١٠١
আমি যখন এক আয়াতের বদলে অন্য আয়াত নাযিল করি- আর আল্লাহ ভালভাবেই জানেন, যা তিনি নাযিল করেন- তখন এই লোকেরা বলে, ‘তুমি তো মিথ্যা রচনাকারী।’ প্রকৃত ব্যাপার এই যে, এ সম্পর্কে তাদের অধিকাংশেরই কোন জ্ঞান নেই।
১৬:১০২
قُلْবলোqulنَزَّلَهُۥ"তা অবতীর্ণ করেনnazzalahuرُوحُআত্নাrūḥuٱلْقُدُسِপবিত্র (জিব্রাইল আঃ)l-qudusiمِنথেকেminرَّبِّكَতোমার রবেরrabbikaبِٱلْحَقِّভাবে যথাযথbil-ḥaqiلِيُثَبِّتَজন্যে দৃঢ় প্রতিষ্ঠিত করারliyuthabbitaٱلَّذِينَ(তাদেরকে) যারাalladhīnaءَامَنُوا۟ঈমান এনেছেāmanūوَهُدًۭىএবং পথ নির্দেশwahudanوَبُشْرَىٰও সুসংবাদwabush'rāلِلْمُسْلِمِينَআত্নসমর্পণকারীদের"lil'mus'limīna١٠٢
বল, ‘এ কুরআন তোমার প্রতিপালকের পক্ষ থেকে রুহুল কুদূস (জিবরীল) ঠিক ঠিকভাবে নাযিল করেছেন ঈমানদারদেরকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত রাখার জন্য এবং মুসলিমদের হিদায়াত ও সুসংবাদ দানের জন্য।’
১৬:১০৩
وَلَقَدْএবং নিশ্চয়ইwalaqadنَعْلَمُজানি আমরাnaʿlamuأَنَّهُمْযে তারাannahumيَقُولُونَবলেyaqūlūnaإِنَّمَا"প্রকৃতপক্ষেinnamāيُعَلِّمُهُۥতাকে শিখিয়েছেyuʿallimuhuبَشَرٌۭ ۗএক মানুষ"basharunلِّسَانُভাষাlisānuٱلَّذِىযারalladhīيُلْحِدُونَতারা ইঙ্গিত করেyul'ḥidūnaإِلَيْهِদিকে তারilayhiأَعْجَمِىٌّۭঅ-আরবিaʿjamiyyunوَهَـٰذَاঅথচ এটাwahādhāلِسَانٌভাষাlisānunعَرَبِىٌّۭআরবিʿarabiyyunمُّبِينٌস্পষ্টmubīnun١٠٣
আমি জানি, তারা বলে, ‘এক মানুষ তাকে [অর্থাৎ মুহাম্মাদ (সা.)-কে] শিখিয়ে দেয়।’ অথচ দুষ্টবুদ্ধি প্রণোদিত হয়ে তারা যে লোকটির কথা বলছে তার ভাষা তো অনারব, অপরপক্ষে কুরআনের ভাষা হল স্পষ্ট আরবী।
১৬:১০৪
إِنَّনিশ্চয়ইinnaٱلَّذِينَযারাalladhīnaلَاনাlāيُؤْمِنُونَঈমান আনেyu'minūnaبِـَٔايَـٰتِপ্রতি উপর নিদর্শনসমূহেরbiāyātiٱللَّهِআল্লাহরl-lahiلَاনাlāيَهْدِيهِمُপথ দেখান তাদেরyahdīhimuٱللَّهُআল্লাহ্l-lahuوَلَهُمْএবং জন্যে তাদেরwalahumعَذَابٌশাস্তিʿadhābunأَلِيمٌনিদারুণalīmun١٠٤
যারা আল্লাহর নিদর্শনাবলীতে বিশ্বাস করে না, আল্লাহ তাদেরকে সঠিক পথে পরিচালিত করেন না, আর তাদের জন্য আছে ভয়ানক শাস্তি।
১৬:১০৫
إِنَّمَاপ্রকৃতপক্ষেinnamāيَفْتَرِىরচনা করেyaftarīٱلْكَذِبَমিথ্যাl-kadhibaٱلَّذِينَ(তারাই) যারাalladhīnaلَاনাlāيُؤْمِنُونَঈমান আনেyu'minūnaبِـَٔايَـٰتِপ্রতি উপর নিদর্শনসমূহেরbiāyātiٱللَّهِ ۖআল্লাহরl-lahiوَأُو۟لَـٰٓئِكَএবং ঐসব লোকwa-ulāikaهُمُতারাইhumuٱلْكَـٰذِبُونَমিথ্যাবাদীl-kādhibūna١٠٥
যারা আল্লাহর নিদর্শনসমূহে বিশ্বাস করে না, তারাই মিথ্যে রচনা করে আর তারাই মিথ্যাবাদী।
১৬:১০৬
مَنযেmanكَفَرَঅস্বীকার করেkafaraبِٱللَّهِসাথে আল্লাহরbil-lahiمِنۢথেকেminبَعْدِপরbaʿdiإِيمَـٰنِهِۦٓতার ঈমানেরīmānihiإِلَّاএ ছাড়াillāمَنْযাকেmanأُكْرِهَবাধ্য করা হয়েছেuk'rihaوَقَلْبُهُۥঅথচ তার অন্তরwaqalbuhuمُطْمَئِنٌّۢঅটলmuṭ'ma-innunبِٱلْإِيمَـٰنِউপর ঈমানেরbil-īmāniوَلَـٰكِنকিন্তু (তার কথা ভিন্ন)walākinمَّنযারmanشَرَحَউন্মুক্ত রাখেsharaḥaبِٱلْكُفْرِজন্যে কুফুরীরbil-kuf'riصَدْرًۭاঅন্তরকেṣadranفَعَلَيْهِمْতাহ'লে উপর তাদররfaʿalayhimغَضَبٌۭরাগghaḍabunمِّنَথেকেminaٱللَّهِআল্লাহরl-lahiوَلَهُمْএবং জন্যে তাদেরwalahumعَذَابٌশাস্তিʿadhābunعَظِيمٌۭমহাʿaẓīmun١٠٦
কোন ব্যক্তি তার ঈমান গ্রহণের পর আল্লাহকে অবিশ্বাস করলে এবং কুফরীর জন্য তার হৃদয় খুলে দিলে তার উপর আল্লাহর গযব পতিত হবে আর তার জন্য আছে মহা শাস্তি, তবে তার জন্য নয় যাকে (কুফরীর জন্য) বাধ্য করা হয় অথচ তার দিল ঈমানের উপর অবিচল থাকে।
১৬:১০৭
ذَٰلِكَএটাdhālikaبِأَنَّهُمُএজন্য যে তারাbi-annahumuٱسْتَحَبُّوا۟প্রাধান্য দিয়েছেis'taḥabbūٱلْحَيَوٰةَজীবনকেl-ḥayataٱلدُّنْيَاপার্থিবl-dun'yāعَلَىউপরʿalāٱلْـَٔاخِرَةِআখেরাতেরl-ākhiratiوَأَنَّএবং (এও) যেwa-annaٱللَّهَআল্লাহ্l-lahaلَاনাlāيَهْدِىপথ দেখানyahdīٱلْقَوْمَসম্প্রদায়কেl-qawmaٱلْكَـٰفِرِينَকাফেরl-kāfirīna١٠٧
এর কারণ এই যে, তারা আখিরাত অপেক্ষা দুনিয়ার জীবনকে বেশি ভালবাসে, আর আল্লাহ ঈমান প্রত্যাখ্যানকারীদেরকে সঠিক পথ দেখান না।
১৬:১০৮
أُو۟لَـٰٓئِكَঐসব লোকulāikaٱلَّذِينَ(তারাই) যাদেরalladhīnaطَبَعَমোহর মেরে দিয়েছেনṭabaʿaٱللَّهُআল্লাহ্l-lahuعَلَىٰউপরʿalāقُلُوبِهِمْঅন্তরসমূহের তাদেরqulūbihimوَسَمْعِهِمْও শ্রবণশক্তিসমূহের তাদেরwasamʿihimوَأَبْصَـٰرِهِمْ ۖও দৃষ্টিশক্তিসমূহের তাদেরwa-abṣārihimوَأُو۟لَـٰٓئِكَএবং ঐসব লোকwa-ulāikaهُمُতারাইhumuٱلْغَـٰفِلُونَউদাসীনl-ghāfilūna١٠٨
এরা ঐ সব লোক আল্লাহ যাদের অন্তর, কান আর চোখে মোহর মেরে দিয়েছেন আর তারা বে-খেয়াল, উদাসীন।
১৬:১০৯
لَاনেইlāجَرَمَসন্দেহjaramaأَنَّهُمْযে তারাannahumفِىমধ্যেfīٱلْـَٔاخِرَةِআখেরাতেরl-ākhiratiهُمُতারাইhumuٱلْخَـٰسِرُونَক্ষতিগ্রস্ত (হবে)l-khāsirūna١٠٩
এতে কোন সন্দেহই নেই যে, আখেরাতে ক্ষতিগ্রস্ত এরাই হবে।
১৬:১১০
ثُمَّএরপরthummaإِنَّনিশ্চয়ইinnaرَبَّكَতোমার রবrabbakaلِلَّذِينَতাদের জন্যে যারাlilladhīnaهَاجَرُوا۟হিজরত করেছেhājarūمِنۢথেকেminبَعْدِপরbaʿdiمَاহওয়ারmāفُتِنُوا۟নির্যাতিতfutinūثُمَّঅতঃপরthummaجَـٰهَدُوا۟জিহাদ করেছেjāhadūوَصَبَرُوٓا۟ও ধৈর্য ধরেছেwaṣabarūإِنَّনিশ্চয়ইinnaرَبَّكَতোমার রবrabbakaمِنۢথেকেminبَعْدِهَاএরপর (তাদের জন্যে)baʿdihāلَغَفُورٌۭঅবশ্যই ক্ষমাশীলlaghafūrunرَّحِيمٌۭপরম দয়ালুraḥīmun١١٠
অবশ্যই তোমার প্রতিপালক তাদের জন্য যারা নির্যাতিত হওয়ার পর হিজরাত করে, অতঃপর জিহাদ করে, অতঃপর ধৈর্যধারণ করে, এ সবের পর তোমার প্রতিপালক অবশ্যই বড়ই ক্ষমাশীল, বড়ই দয়ালু।
১৬:১১১
۞ يَوْمَ(স্মরণ করো) যেদিনyawmaتَأْتِىআসবেtatīكُلُّপ্রত্যেকkulluنَفْسٍۢব্যক্তিnafsinتُجَـٰدِلُযুক্তি দিবেtujādiluعَنসম্পর্কেʿanنَّفْسِهَاতার নিজেরnafsihāوَتُوَفَّىٰএবং পূর্ণ দেওয়া হবেwatuwaffāكُلُّপ্রত্যেকkulluنَفْسٍۢব্যক্তিকেnafsinمَّاযাmāعَمِلَتْসে কাজ করেছেʿamilatوَهُمْএবং তাদের (প্রতি)wahumلَاনাlāيُظْلَمُونَঅত্যাচার করা হবেyuẓ'lamūna١١١
সেদিন প্রত্যেক লোক নিজের পক্ষে যুক্তি পেশ করবে আর প্রত্যেক ব্যক্তিকে তার কৃতকর্মের প্রতিফল পূর্ণমাত্রায় দেয়া হবে, তাদের প্রতি কোন যুলম করা হবে না।
১৬:১১২
وَضَرَبَএবং পেশ করেনwaḍarabaٱللَّهُআল্লাহ্l-lahuمَثَلًۭاদৃষ্টান্তmathalanقَرْيَةًۭএক জনপদেরqaryatanكَانَتْতা ছিলোkānatءَامِنَةًۭনিরাপদāminatanمُّطْمَئِنَّةًۭনিশ্চিন্তmuṭ'ma-innatanيَأْتِيهَاযেখানে আসতোyatīhāرِزْقُهَاতার জীবিকাriz'quhāرَغَدًۭاপ্রচুরraghadanمِّنথেকেminكُلِّপ্রত্যেকkulliمَكَانٍۢজায়গাmakāninفَكَفَرَتْঅতঃপর অস্বীকার করলোfakafaratبِأَنْعُمِব্যাপারে অনুগ্রহসমূহেরbi-anʿumiٱللَّهِআল্লাহরl-lahiفَأَذَٰقَهَاতখন তাকে আস্বাদন করালেনfa-adhāqahāٱللَّهُআল্লাহ্l-lahuلِبَاسَআচ্ছাদনlibāsaٱلْجُوعِক্ষুধারl-jūʿiوَٱلْخَوْفِও ভীতিরwal-khawfiبِمَاএ কারণে যেbimāكَانُوا۟তারা ছিলোkānūيَصْنَعُونَতারা করতেyaṣnaʿūna١١٢
আল্লাহ এক জনবসতির দৃষ্টান্ত পেশ করছেন যা ছিল নিরাপদ, চিন্তা-ভাবনাহীন। সবখান থেকে সেখানে আসত জীবন ধারণের পর্যাপ্ত উপকরণ। অতঃপর সে জনপদ আল্লাহর নি‘মাতরাজির কুফুরী করল, অতঃপর আল্লাহ তাদের কৃতকর্মের কারণে ক্ষুধা ও ভয়-ভীতির মুসীবাত তাদেরকে আস্বাদন করালেন।
১৬:১১৩
وَلَقَدْএবং নিশ্চয়ইwalaqadجَآءَهُمْকাছে এসেছিলো তাদেরjāahumرَسُولٌۭএকজন রাসূলrasūlunمِّنْهُمْমধ্য থেকে তাদেরmin'humفَكَذَّبُوهُঅতঃপর তাকে তারা মিথ্যারোপ করলোfakadhabūhuفَأَخَذَهُمُতখন তাদেরকে ধরলোfa-akhadhahumuٱلْعَذَابُশাস্তিl-ʿadhābuوَهُمْএমতাবস্হায় (যখন) তারা ছিলোwahumظَـٰلِمُونَসীমালঙ্ঘনকারীẓālimūna١١٣
তাদের কাছে তাদের মধ্য হতেই রসূল এসেছিল কিন্তু তারা তাকে মিথ্যা মনে ক’রে প্রত্যাখ্যান করল, তখন শাস্তি তাদেরকে পাকড়াও করল যখন তারা ছিল সীমালঙ্ঘনে লিপ্ত।
১৬:১১৪
فَكُلُوا۟সুতরাং তোমরা খাওfakulūمِمَّاতা হ'তে যাmimmāرَزَقَكُمُতোমাদের জীবিকা দিয়েছেনrazaqakumuٱللَّهُআল্লাহ্l-lahuحَلَـٰلًۭاহালালḥalālanطَيِّبًۭاপবিত্রṭayyibanوَٱشْكُرُوا۟এবং তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করোwa-ush'kurūنِعْمَتَঅনুগ্রহসমূহেরniʿ'mataٱللَّهِআল্লাহরl-lahiإِنযদিinكُنتُمْতোমরা হওkuntumإِيَّاهُতাঁরই শুধুiyyāhuتَعْبُدُونَতোমরা ইবাদাত করে থাকোtaʿbudūna١١٤
কাজেই আল্লাহ তোমাদেরকে যে সকল বৈধ পবিত্র রিযক দিয়েছেন তা তোমরা খাও আর আল্লাহর অনুগ্রহের শুকরিয়া আদায় কর যদি তোমরা প্রকৃতই তাঁর বন্দেগী করতে ইচ্ছুক হও।
১৬:১১৫
إِنَّمَا(আল্লাহ্) মূলতঃinnamāحَرَّمَহারাম করেছেনḥarramaعَلَيْكُمُতোমাদের উপরʿalaykumuٱلْمَيْتَةَমৃত (জন্তু)l-maytataوَٱلدَّمَও রক্তwal-damaوَلَحْمَও গোশতকেwalaḥmaٱلْخِنزِيرِশুকরেরl-khinzīriوَمَآএবং যাwamāأُهِلَّনাম নেয়া হয়েছেuhillaلِغَيْرِজন্যে অন্যেরlighayriٱللَّهِআল্লাহ্ ছাড়াl-lahiبِهِۦ ۖতার উপরbihiفَمَنِতবে কেউfamaniٱضْطُرَّনিরুপায় হ'লে (খেতে)uḍ'ṭurraغَيْرَছাড়াghayraبَاغٍۢবিদ্রোহী হওয়াbāghinوَلَاকিংবা নাwalāعَادٍۢসীমালঙ্ঘনকারী হয়েʿādinفَإِنَّতবে নিশ্চয়ইfa-innaٱللَّهَআল্লাহ্l-lahaغَفُورٌۭক্ষমাশীলghafūrunرَّحِيمٌۭপরম দয়ালুraḥīmun١١٥
আল্লাহ তোমাদের জন্য হারাম করেছেন মৃত জীব, রক্ত, শূকরের মাংস আর যা যবেহ করার সময় আল্লাহ ছাড়া অন্যের নাম নেয়া হয়েছে। কিন্তু কেউ ইচ্ছাকৃতভাবে অবাধ্য না হয়ে ও সীমালঙ্ঘন না ক’রে নিতান্ত নিরুপায় (হয়ে এসব খেতে বাধ্য) হলে আল্লাহ তো বড়ই ক্ষমাশীল, বড়ই দয়ালু।
১৬:১১৬
وَلَاএবং নাwalāتَقُولُوا۟তোমরা বলোtaqūlūلِمَاঐ বিষয়ে যাlimāتَصِفُবর্ণনা করেtaṣifuأَلْسِنَتُكُمُতোমাদের জিহবাসমূহalsinatukumuٱلْكَذِبَমিথ্যাl-kadhibaهَـٰذَا"এটাhādhāحَلَـٰلٌۭহালালḥalālunوَهَـٰذَاএবং এটাwahādhāحَرَامٌۭহারাম"ḥarāmunلِّتَفْتَرُوا۟যাতে তোমরা রটাবেlitaftarūعَلَىউপরʿalāٱللَّهِআল্লাহরl-lahiٱلْكَذِبَ ۚমিথ্যাl-kadhibaإِنَّনিশ্চয়ইinnaٱلَّذِينَযারাalladhīnaيَفْتَرُونَআরোপ করেছেyaftarūnaعَلَىউপরʿalāٱللَّهِআল্লাহরl-lahiٱلْكَذِبَমিথ্যাl-kadhibaلَاনাlāيُفْلِحُونَতারা সফলকাম হয়yuf'liḥūna١١٦
তোমাদের জিহবা থেকে মিথ্যে কথা বেরোয় বলেই তোমরা আল্লাহর প্রতি মিথ্যারোপ করার জন্য এমন কথা বলো না যে, এটা হালাল, আর এটা হারাম। যারা আল্লাহ সম্পর্কে মিথ্যে উদ্ভাবন করে, তারা কক্ষনো কল্যাণ লাভ করতে পারে না।
১৬:১১৭
مَتَـٰعٌۭ(দুনিয়ার) সুখ সম্ভোগmatāʿunقَلِيلٌۭসামান্যqalīlunوَلَهُمْএবং জন্যে তাদেরwalahumعَذَابٌশাস্তি (রয়েছে)ʿadhābunأَلِيمٌۭনিদারুণalīmun١١٧
(এসব মিথ্যাচারে লাভ হয়) সামান্য ভোগের বস্তু, অতঃপর তাদের জন্য আছে ভয়াবহ শাস্তি।
১৬:১১৮
وَعَلَىএবং উপরwaʿalāٱلَّذِينَ(তাদের) যারাalladhīnaهَادُوا۟ইহুদী হয়েছেhādūحَرَّمْنَاআমরা হারাম করেছিলামḥarramnāمَاযাmāقَصَصْنَاআমরা উল্লেখ করেছিqaṣaṣnāعَلَيْكَতোমার নিকটʿalaykaمِنথেকেminقَبْلُ ۖপূর্বqabluوَمَاএবং নাwamāظَلَمْنَـٰهُمْতাদের উপর আমরা নির্যাতন করেছিẓalamnāhumوَلَـٰكِنকিন্তুwalākinكَانُوٓا۟তারা ছিলোkānūأَنفُسَهُمْনিজেদের উপর তাদেরanfusahumيَظْلِمُونَঅত্যাচার করতোyaẓlimūna١١٨
আর যারা ইয়াহূদী হয়েছিল আমি তাদের প্রতি হারাম করেছিলাম যা আমি তোমার কাছে পূর্বেই উল্লেখ করেছি। আমি তাদের উপর কোন যুলম করিনি, কিন্তু তারা নিজেরাই নিজেদের প্রতি যুলম করত।
১৬:১১৯
ثُمَّএরপরthummaإِنَّনিশ্চয়ইinnaرَبَّكَতোমার রবrabbakaلِلَّذِينَ(তাদের) জন্য যারাlilladhīnaعَمِلُوا۟কাজ করেছেʿamilūٱلسُّوٓءَমন্দl-sūaبِجَهَـٰلَةٍۢবশতঃ অজ্ঞতাbijahālatinثُمَّএরপরthummaتَابُوا۟তারা তওবা করেছেtābūمِنۢথেকেminبَعْدِপরbaʿdiذَٰلِكَএরdhālikaوَأَصْلَحُوٓا۟ও সংশোধন করেছেwa-aṣlaḥūإِنَّনিশ্চয়ইinnaرَبَّكَতোমার রবrabbakaمِنۢথেকেminبَعْدِهَاএর পরbaʿdihāلَغَفُورٌۭঅবশ্যই ক্ষমাশীলlaghafūrunرَّحِيمٌপরম দয়ালুraḥīmun١١٩
তোমার প্রতিপালক তাদের জন্য যারা অজ্ঞতার কারণে খারাপ কাজ করে, অতঃপর তাওবাহ করে ও নিজেদের ‘আমাল সংশোধন করে, তোমার প্রতিপালক তাদের জন্য অবশ্যই বড়ই ক্ষমাশীল, বড়ই দয়ালু।
১৬:১২০
إِنَّনিশ্চয়ইinnaإِبْرَٰهِيمَইবরাহীমib'rāhīmaكَانَছিলোkānaأُمَّةًۭএক সম্প্রদায় (প্রতীক)ummatanقَانِتًۭاঅনুগতqānitanلِّلَّهِজন্যে আল্লাহরlillahiحَنِيفًۭاএকনিষ্ঠḥanīfanوَلَمْএবং নাwalamيَكُছিলোyakuمِنَঅন্তর্ভুক্তminaٱلْمُشْرِكِينَমুশরিকদেরl-mush'rikīna١٢٠
ইবরাহীম ছিল আল্লাহর প্রতি বিনয়াবনত একনিষ্ঠ এক উম্মাত, আর সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না।
১৬:১২১
شَاكِرًۭاকৃতজ্ঞshākiranلِّأَنْعُمِهِ ۚজন্যে তাঁর অনুগ্রহসমূহেরli-anʿumihiٱجْتَبَىٰهُ(আল্লাহ্) তাকে মনোনীত করেছিলেনij'tabāhuوَهَدَىٰهُও তাকে পরিচালিত করেছিলেনwahadāhuإِلَىٰদিকেilāصِرَٰطٍۢপথেরṣirāṭinمُّسْتَقِيمٍۢসরল সঠিকmus'taqīmin١٢١
সে ছিল আল্লাহর নি‘মাতরাজির জন্য শোকরগুযার। আল্লাহ তাকে বেছে নিয়েছিলেন আর তাকে সরল সঠিক পথ দেখিয়েছিলেন।
১৬:১২২
وَءَاتَيْنَـٰهُএবং তাকে আমরা দিয়েছিলামwaātaynāhuفِىমধ্যেfīٱلدُّنْيَاদুনিয়ারl-dun'yāحَسَنَةًۭ ۖকল্যাণḥasanatanوَإِنَّهُۥএবং নিশ্চয়ই সেwa-innahuفِىমধ্যেfīٱلْـَٔاخِرَةِআখেরাতে (হবে)l-ākhiratiلَمِنَঅবশ্যই অন্তর্ভুক্তlaminaٱلصَّـٰلِحِينَসৎকর্মশীলদেরl-ṣāliḥīna١٢٢
আমি তাকে দুনিয়াতে কল্যাণ দান করেছিলাম, আর আখেরাতেও সে অবশ্যই সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত।
১৬:১২৩
ثُمَّএরপরthummaأَوْحَيْنَآআমরা ওহী করেছিawḥaynāإِلَيْكَতোমার প্রতিilaykaأَنِযেaniٱتَّبِعْ"অনুসরণ করোittabiʿمِلَّةَমিল্লাতের (আদর্শের)millataإِبْرَٰهِيمَইবরাহীমেরib'rāhīmaحَنِيفًۭا ۖএকনিষ্ঠভাবেḥanīfanوَمَاএবং নাwamāكَانَসে ছিলোkānaمِنَঅন্তর্ভুক্তminaٱلْمُشْرِكِينَমুশরিকদের"l-mush'rikīna١٢٣
অতঃপর তোমার প্রতি ওয়াহী করছি যে, তুমি একনিষ্ঠ ইবরাহীমের মতাদর্শ অনুসরণ কর; আর সে তো মুশরিকদের দলভুক্ত ছিল না।
১৬:১২৪
إِنَّمَاপ্রকৃতপক্ষেinnamāجُعِلَবাধ্যতামূলক করা হয়েছিলোjuʿilaٱلسَّبْتُশনিবারl-sabtuعَلَىউপরʿalāٱلَّذِينَ(তাদের) যারাalladhīnaٱخْتَلَفُوا۟মতভেদ করেছিলোikh'talafūفِيهِ ۚতার মধ্যেfīhiوَإِنَّএবং নিশ্চয়ইwa-innaرَبَّكَতোমার রবrabbakaلَيَحْكُمُঅবশ্যই মীমাংসা করে দিবেনlayaḥkumuبَيْنَهُمْতাদের মাঝেbaynahumيَوْمَদিনেyawmaٱلْقِيَـٰمَةِক্বিয়ামাতেরl-qiyāmatiفِيمَاঐ বিষয়ে যাfīmāكَانُوا۟তারা ছিলোkānūفِيهِতার মধ্যেfīhiيَخْتَلِفُونَমতভেদ করতোyakhtalifūna١٢٤
‘শনিবার পালন’ তো তাদের উপর চাপিয়ে দেয়া হয়েছিল যারা এর নিয়ম পালনে মতভেদ করেছিল। যে বিষয়ে তারা মতভেদ করত তোমার প্রতিপালক ক্বিয়ামাতের দিন সে বিষয়ে অবশ্যই তাদের মধ্যে ফায়সালা করে দেবেন।
১৬:১২৫
ٱدْعُতুমি আহবান করোud'ʿuإِلَىٰদিকেilāسَبِيلِপথেরsabīliرَبِّكَতোমার রবেরrabbikaبِٱلْحِكْمَةِসাথে প্রজ্ঞারbil-ḥik'matiوَٱلْمَوْعِظَةِও উপদেশwal-mawʿiẓatiٱلْحَسَنَةِ ۖউত্তম (দ্বারা)l-ḥasanatiوَجَـٰدِلْهُمএবং তাদের যুক্তি দাওwajādil'humبِٱلَّتِىউপায়ে এমনbi-allatīهِىَযাhiyaأَحْسَنُ ۚঅতি উত্তমaḥsanuإِنَّনিশ্চয়ইinnaرَبَّكَতোমার রবrabbakaهُوَতিনিhuwaأَعْلَمُখুব জানেনaʿlamuبِمَنসম্বন্ধে (তার) যেbimanضَلَّভ্রষ্ট হয়েছেḍallaعَنথেকেʿanسَبِيلِهِۦ ۖতাঁর পথsabīlihiوَهُوَএবং তিনিwahuwaأَعْلَمُখুব জানেনaʿlamuبِٱلْمُهْتَدِينَসম্পর্কে সৎপথপ্রাপ্তদেরbil-muh'tadīna١٢٥
জ্ঞান-বুদ্ধি আর উত্তম উপদেশের মাধ্যমে তুমি (মানুষকে) তোমার প্রতিপালকের পথে আহবান জানাও আর লোকেদের সাথে বিতর্ক কর এমন পন্থায় যা অতি উত্তম। তোমার প্রতিপালক ভালভাবেই জানেন কে তাঁর পথ ছেড়ে গুমরাহ হয়ে গেছে। আর কে সঠিক পথে আছে তাও তিনি বেশি জানেন।
১৬:১২৬
وَإِنْএবং যদিwa-inعَاقَبْتُمْতোমরা প্রতিশোধ নাওʿāqabtumفَعَاقِبُوا۟তবে তোমরা প্রতিশোধ নিবেfaʿāqibūبِمِثْلِসমানbimith'liمَا(তার) যাmāعُوقِبْتُمকষ্ট দেয়া হয়েছে তোমাদেরʿūqib'tumبِهِۦ ۖতার সাথেbihiوَلَئِنকিন্তু অবশ্যই যদিwala-inصَبَرْتُمْতোমরা ধৈর্য ধরোṣabartumلَهُوَঅবশ্যই তাlahuwaخَيْرٌۭউত্তমkhayrunلِّلصَّـٰبِرِينَজন্যে ধৈর্যশীলদেরlilṣṣābirīna١٢٦
যদি তোমরা প্রতিশোধ গ্রহণ করতে চাও তবে ততটুকু প্রতিশোধ গ্রহণ কর যতটুকু অন্যায় তোমাদের উপর করা হয়েছে। আর যদি তোমরা ধৈর্য ধারণ কর তবে ধৈর্যধারণকারীদের জন্য অবশ্যই তা উত্তম।
১৬:১২৭
وَٱصْبِرْআর তুমি ধৈর্য ধরোwa-iṣ'birوَمَاএবং নাwamāصَبْرُكَতোমার ধৈর্য (সম্ভব)ṣabrukaإِلَّاছাড়াillāبِٱللَّهِ ۚসাহায্য আল্লাহরbil-lahiوَلَاএবং নাwalāتَحْزَنْদুঃখ করোtaḥzanعَلَيْهِمْকারণে তাদেরʿalayhimوَلَاএবং নাwalāتَكُতুমি হয়োtakuفِىমধ্যেfīضَيْقٍۢসংকীর্ণতারḍayqinمِّمَّاতা থেকে যাmimmāيَمْكُرُونَতারা ষড়যন্ত্র করছেyamkurūna١٢٧
তুমি ধৈর্য ধারণ কর, তোমার ধৈর্য তো কেবল আল্লাহ ব্যতীত নয়, ওদের কার্যকলাপে তুমি দুঃখিত হয়ো না, আর ওদের ষড়যন্ত্র করার কারণে অন্তরে কুণ্ঠাবোধ করো না।
১৬:১২৮
إِنَّনিশ্চয়ইinnaٱللَّهَআল্লাহ্l-lahaمَعَসাথে (আছেন)maʿaٱلَّذِينَযারাalladhīnaٱتَّقَوا۟তাকওয়া অবলম্বন করেittaqawوَّٱلَّذِينَএবং যারাwa-alladhīnaهُمতারাhumمُّحْسِنُونَসৎকর্মপরায়ণmuḥ'sinūna١٢٨
যারা তাক্বওয়া অবলম্বন করে আর সৎকর্মশীল, আল্লাহ তো তাদেরই সঙ্গে আছেন।
—
—
—
—
লোড হচ্ছে…