১০২

আত-তাকাসুর

মক্কা ৮ আয়াত পারা ১
التكاثر

সূরা আত-তাকাসুর (التكاثر) পবিত্র কুরআনের ১০২ নম্বর অধ্যায় — মক্কা সূরা, যাতে ৮ টি আয়াত রয়েছে। মক্কী সূরাগুলো নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মদিনায় হিজরতের আগে নাজিল হয়েছিল এবং সাধারণত ঈমান, আল্লাহর একত্ব ও পরকালের ওপর জোর দেয়।

বিসমিল্লাহ
بِسْمِনামেbis'miٱللَّهِআল্লাহ (র)l-lahiٱلرَّحْمَـٰنِপরম করুণাময়l-raḥmāniٱلرَّحِيمِঅসীম দয়ালুl-raḥīmi
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে
১০২:১
أَلْهَىٰكُمُতোমাদের মোহাচ্ছন্ন করে রেখেছেalhākumuٱلتَّكَاثُرُপ্রাচুর্যের প্রতিযোগিতাl-takāthuru١
অধিক (পার্থিব) সুখ সম্ভোগ লাভের মোহ তোমাদেরকে (অধিক গুরুত্বপূর্ণ বিষয় হতে) ভুলিয়ে রেখেছে।
১০২:২
حَتَّىٰযতক্ষণ নাḥattāزُرْتُمُতোমরা উপস্থিত হওzur'tumuٱلْمَقَابِرَকবরসমূহেl-maqābira٢
এমনকি (এ অবস্থাতেই) তোমরা কবরে এসে পড়।
১০২:৩
كَلَّاএটা সঙ্গত নয়kallāسَوْفَশীঘ্রইsawfaتَعْلَمُونَতোমরা জানবেtaʿlamūna٣
(তোমরা যে ভুল ধারণায় ডুবে আছো তা) মোটেই ঠিক নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে,
১০২:৪
ثُمَّআবার বলিthummaكَلَّاএটা সঙ্গত নয়kallāسَوْفَশীঘ্রইsawfaتَعْلَمُونَতোমরা জানবেtaʿlamūna٤
আবার বলি, মোটেই ঠিক নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে।
১০২:৫
كَلَّاসাবধান!kallāلَوْযদিlawتَعْلَمُونَতোমরা জানতেtaʿlamūnaعِلْمَজ্ঞানেʿil'maٱلْيَقِينِনিশ্চিতl-yaqīni٥
কক্ষনো না, তোমরা যদি নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে জানতে! (তাহলে সাবধান হয়ে যেতে)
১০২:৬
لَتَرَوُنَّঅবশ্যই তোমরা দেখবেlatarawunnaٱلْجَحِيمَদোযখl-jaḥīma٦
তোমরা অবশ্য অবশ্যই জাহান্নাম দেখতে পাবে,
১০২:৭
ثُمَّআবার (শুনো)thummaلَتَرَوُنَّهَاঅবশ্যই তা তোমরা দেখবেlatarawunnahāعَيْنَচোখেʿaynaٱلْيَقِينِপ্রত্যয়l-yaqīni٧
আবার বলি, তোমরা তা অবশ্য অবশ্যই দিব্য দৃষ্টিতে দেখতে পাবে,
১০২:৮
ثُمَّপরেthummaلَتُسْـَٔلُنَّঅবশ্যই তোমাদের জিজ্ঞেস করা হবেইlatus'alunnaيَوْمَئِذٍসেদিনyawma-idhinعَنِসম্পর্কেʿaniٱلنَّعِيمِনিয়ামতসমূহl-naʿīmi٨
তারপর তোমাদেরকে অবশ্য অবশ্যই (যা কিছু দেয়া হয়েছে এমন সব) নি‘মাত সম্পর্কে সেদিন জিজ্ঞেস করা হবে।