৮৯
আল-ফাজর
الفجر
সূরা আল-ফাজর (الفجر) পবিত্র কুরআনের ৮৯ নম্বর অধ্যায় — মক্কা সূরা, যাতে ৩০ টি আয়াত রয়েছে। মক্কী সূরাগুলো নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মদিনায় হিজরতের আগে নাজিল হয়েছিল এবং সাধারণত ঈমান, আল্লাহর একত্ব ও পরকালের ওপর জোর দেয়।
বুকমার্ক (0)
এখনো কোনো বুকমার্ক নেই। যেকোনো আয়াতের পাশে বুকমার্ক আইকনে ক্লিক করে সংরক্ষণ করুন।
বিসমিল্লাহ
بِسْمِনামেbis'miٱللَّهِআল্লাহ (র)l-lahiٱلرَّحْمَـٰنِপরম করুণাময়l-raḥmāniٱلرَّحِيمِঅসীম দয়ালুl-raḥīmi
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে
৮৯:১
وَٱلْفَجْرِশপথ ঊষারwal-fajri١
ঊষার শপথ,
৮৯:২
وَلَيَالٍশপথ রাতেরwalayālinعَشْرٍۢদশʿashrin٢
(জিলহাজ্জ মাসের প্রথম) দশ রাতের শপথ,
৮৯:৩
وَٱلشَّفْعِশপথ জোড়েরwal-shafʿiوَٱلْوَتْرِও বেজোড়েরwal-watri٣
জোড় ও বেজোড়ের শপথ,
৮৯:৪
وَٱلَّيْلِশপথ রাতেরwa-al-layliإِذَاযখনidhāيَسْرِতা যেতে থাকেyasri٤
আর রাতের শপথ যখন তা গত হতে থাকে,
৮৯:৫
هَلْকিhalفِىমধ্যে (আছে)fīذَٰلِكَএরdhālikaقَسَمٌۭকোনো শপথ (কোনো প্রমাণ)qasamunلِّذِىসম্পন্ন ব্যক্তির জন্যlidhīحِجْرٍবোধশক্তিḥij'rin٥
অবশ্যই এতে জ্ঞানী ব্যক্তির জন্য শপথ আছে।
৮৯:৬
أَلَمْনি কিalamتَرَতুমি দেখtaraكَيْفَকেমনkayfaفَعَلَকরেছেনfaʿalaرَبُّكَতোমার রবrabbukaبِعَادٍআ'দ বংশের সাথেbiʿādin٦
তুমি কি দেখনি তোমার প্রতিপালক ‘আদ জাতির সঙ্গে কী ব্যবহার করেছিলেন?
৮৯:৭
إِرَمَইরাম গোত্রের (প্রতি)iramaذَاتِঅধিকারী (ছিল)dhātiٱلْعِمَادِসুউচ্চ প্রাসাদেরl-ʿimādi٧
উচ্চ স্তম্ভ নির্মাণকারী ইরাম গোত্রের প্রতি?
৮৯:৮
ٱلَّتِىযা (এমন ছিল যে)allatīلَمْনিlamيُخْلَقْনির্মিত হয়yukh'laqمِثْلُهَاতার সমতুল্য (কোন জাতি)mith'luhāفِىহতেfīٱلْبِلَـٰدِদেশ সমূহেl-bilādi٨
যার সমতুল্য অন্য কোন দেশে নির্মিত হয়নি।
৮৯:৯
وَثَمُودَএবং (কেমন করেছেন সামূদদের সাথে)wathamūdaٱلَّذِينَযারাalladhīnaجَابُوا۟কেটেছিলjābūٱلصَّخْرَপাথর (ভূমি সমূহ)l-ṣakhraبِٱلْوَادِউপত্যকারbil-wādi٩
এবং সামূদের প্রতি যারা উপত্যকায় পাথর কেটে গৃহ নির্মাণ করেছিল?
৮৯:১০
وَفِرْعَوْنَএবং (কেমন করেছেন) ফিরআউনের সাথেwafir'ʿawnaذِى(যে ছিল) অধিপতিdhīٱلْأَوْتَادِকীলকসমূহের (সৈন্য শিবিরের)l-awtādi١٠
এবং (সেনা ছাউনী স্থাপনের কাজে ব্যবহৃত) কীলক-এর অধিপতি ফেরাউনের প্রতি?
৮৯:১১
ٱلَّذِينَযারাalladhīnaطَغَوْا۟সীমালঙ্ঘন করেছিলোṭaghawفِىমধ্যেfīٱلْبِلَـٰدِ(বিভিন্ন) দেশেl-bilādi١١
যারা দেশে সীমালঙ্ঘনমূলক আচরণ করেছিল,
৮৯:১২
فَأَكْثَرُوا۟আর বৃদ্ধি করেছিলfa-aktharūفِيهَاতার মধ্যেfīhāٱلْفَسَادَবিপর্যয়/ অশান্তিl-fasāda١٢
আর সেখানে বহু বিপর্যয় সৃষ্টি করেছিল।
৮৯:১৩
فَصَبَّতারপর আঘাত করলেনfaṣabbaعَلَيْهِمْতাদের উপরʿalayhimرَبُّكَতোমার রবrabbukaسَوْطَচাবুকেরsawṭaعَذَابٍশাস্তিরʿadhābin١٣
অতঃপর তোমার প্রতিপালক তাদের উপর শাস্তির চাবুক হানলেন
৮৯:১৪
إِنَّনিশ্চয়ইinnaرَبَّكَতোমার রবrabbakaلَبِٱلْمِرْصَادِঅবশ্যই (ধরবেন) ঘাঁটিতেlabil-mir'ṣādi١٤
তোমার প্রতিপালক অবশ্যই সতর্ক দৃষ্টি রাখছেন (যেমন ঘাঁটিতে শত্রুর প্রতি দৃষ্টি রাখা হয়)।
৮৯:১৫
فَأَمَّاঅতঃপর ব্যাপার হলোfa-ammāٱلْإِنسَـٰنُমানুষেরl-insānuإِذَاযখনidhāمَاতাকেmāٱبْتَلَىٰهُপরীক্ষা করেনib'talāhuرَبُّهُۥতার রবrabbuhuفَأَكْرَمَهُۥতাকে সম্মান দেনfa-akramahuوَنَعَّمَهُۥও তাকে অনুগ্রহ করেনwanaʿʿamahuفَيَقُولُতখন সে বলেfayaqūluرَبِّىٓ"আমার রবrabbīأَكْرَمَنِআমাকে সম্মানিত করেছেন"akramani١٥
মানুষ এমন যে, তার প্রতিপালক যখন তাকে পরীক্ষা করেন সম্মান ও অনুগ্রহ দান ক’রে, তখন সে বলে, ‘আমার রব আমাকে সম্মানিত করেছেন।’
৮৯:১৬
وَأَمَّآআরwa-ammāإِذَاযখনidhāمَاতাকেmāٱبْتَلَىٰهُপরীক্ষা করেনib'talāhuفَقَدَرَসংকীর্ণ করেনfaqadaraعَلَيْهِতার উপরʿalayhiرِزْقَهُۥতার রিযকriz'qahuفَيَقُولُতখন সে বলেfayaqūluرَبِّىٓ"আমার রবrabbīأَهَـٰنَنِআমাকে হেয় করেছেন"ahānani١٦
আর যখন তিনি তাকে পরীক্ষা করেন তার রিযক সঙ্কুচিত ক’রে, তখন সে বলে, ‘আমার রব আমাকে লাঞ্ছিত করেছেন।’
৮৯:১৭
كَلَّا ۖকখনও নাkallāبَلবরংbalلَّاনাlāتُكْرِمُونَতোমরা সম্মান করোtuk'rimūnaٱلْيَتِيمَইয়াতীমেরl-yatīma١٧
না (রিযক) কক্ষনো (মান-সম্মানের মানদন্ড) নয়, বরং তোমরা ইয়াতীমের প্রতি সম্মানজনক আচরণ কর না,
৮৯:১৮
وَلَاএবং নাwalāتَحَـٰٓضُّونَতোমরা পরস্পরকে উৎসাহিত করোtaḥāḍḍūnaعَلَىٰজন্যʿalāطَعَامِখাদ্য দানেরṭaʿāmiٱلْمِسْكِينِঅভাবগ্রস্তদেরl-mis'kīni١٨
আর তোমরা ইয়াতীম মিসকিনকে খাদ্য দেয়ার জন্য পরস্পরকে উৎসাহিত কর না,
৮৯:১৯
وَتَأْكُلُونَএবং তোমরা খাওwatakulūnaٱلتُّرَاثَউত্তরাধিকারীদের প্রাপ্য সম্পদl-turāthaأَكْلًۭاখাওয়াaklanلَّمًّۭاসম্পূর্ণরূপেlamman١٩
আর তোমরা উত্তরাধিকারীদের সব সম্পদ খেয়ে ফেল।
৮৯:২০
وَتُحِبُّونَএবং তোমরা ভালোবাসwatuḥibbūnaٱلْمَالَধনসম্পদl-mālaحُبًّۭاভালোবাসাḥubbanجَمًّۭاখুব বেশিjamman٢٠
আর তোমরা ধনসম্পদকে অতিরিক্ত ভালবাস।
৮৯:২১
كَلَّآকখনও নয়kallāإِذَاযখনidhāدُكَّتِচূর্ণবিচূর্ণ করা হবেdukkatiٱلْأَرْضُপৃথিবীl-arḍuدَكًّۭاচূর্ণdakkanدَكًّۭاবিচূর্ণdakkan٢١
এটা মোটেই ঠিক নয়, যখন পৃথিবীকে চূর্ণ বিচূর্ণ করে বালি বানিয়ে দেয়া হবে,
৮৯:২২
وَجَآءَএবং আসবেনwajāaرَبُّكَতোমার রবrabbukaوَٱلْمَلَكُও ফেরেশতারাwal-malakuصَفًّۭاসারিṣaffanصَفًّۭاসারিṣaffan٢٢
আর যখন তোমার প্রতিপালক আসবেন আর ফেরেশতারা আসবে সারিবদ্ধ হয়ে,
৮৯:২৩
وَجِا۟ىٓءَএবং আনা হবেwajīaيَوْمَئِذٍۭসেদিনyawma-idhinبِجَهَنَّمَ ۚজাহান্নামকে (সর্বসমক্ষে)bijahannamaيَوْمَئِذٍۢসেদিনyawma-idhinيَتَذَكَّرُস্মরণ করবেyatadhakkaruٱلْإِنسَـٰنُমানুষl-insānuوَأَنَّىٰআর কোথায়wa-annāلَهُতার জন্যlahuٱلذِّكْرَىٰএ স্মরণ (লাভজনক হবে)l-dhik'rā٢٣
আর জাহান্নামকে সেদিন (সামনাসামনি) আনা হবে। সেদিন মানুষ উপলব্ধি করবে, কিন্তু তখন এ উপলব্ধি তার কী কাজে আসবে?
৮৯:২৪
يَقُولُসে বলবেyaqūluيَـٰلَيْتَنِى"হায় আমার আফসোসyālaytanīقَدَّمْتُআমি আগে পাঠাতাম (যদি)qaddamtuلِحَيَاتِىআমার এ জীবনের জন্য (কিছু নেকী)"liḥayātī٢٤
সে বলবে, ‘হায়! আমার (এখনকার) জীবনের জন্য যদি আমি (সৎকর্ম) আগে পাঠাতাম!
৮৯:২৫
فَيَوْمَئِذٍۢঅতঃপর সেদিনfayawma-idhinلَّاনাlāيُعَذِّبُশাস্তি দিতে পারবেyuʿadhibuعَذَابَهُۥٓতাঁর শাস্তির মতোʿadhābahuأَحَدٌۭ(অন্য) কেউaḥadun٢٥
অতঃপর সেদিন তাঁর শাস্তির মত শাস্তি কেউ দিতে পারবে না
৮৯:২৬
وَلَاএবং নাwalāيُوثِقُবাঁধতে পারবেyūthiquوَثَاقَهُۥٓতাঁর বাঁধনের (মতো)wathāqahuأَحَدٌۭ(অন্য) কেউaḥadun٢٦
এবং তাঁর বাঁধনের মত কেউ বাঁধতে পারবে না।
৮৯:২৭
يَـٰٓأَيَّتُهَا"(বলা হবে) হেyāayyatuhāٱلنَّفْسُআত্মাl-nafsuٱلْمُطْمَئِنَّةُপ্রশান্তl-muṭ'ma-inatu٢٧
(অপর দিকে নেককার লোককে বলা হবে) হে প্রশান্ত আত্মা!
৮৯:২৮
ٱرْجِعِىٓতুমি ফিরে আসir'jiʿīإِلَىٰদিকেilāرَبِّكِতোমার রবের (এ অবস্থায় যে)rabbikiرَاضِيَةًۭ(তুমি) সন্তুষ্টrāḍiyatanمَّرْضِيَّةًۭপ্রিয় পাত্রও (তাঁর নিকট)marḍiyyatan٢٨
তোমার রব-এর দিকে ফিরে এসো সন্তুষ্ট হয়ে এবং (তোমার রব-এর) সন্তুষ্টির পাত্র হয়ে।
৮৯:২৯
فَٱدْخُلِىঅতঃপর শামিল হওfa-ud'khulīفِىমধ্যেfīعِبَـٰدِىআমার (নেক) বান্দাদের/ দাসদেরʿibādī٢٩
অতঃপর আমার (নেক) বান্দাহদের মধ্যে শামিল হও
৮৯:৩০
وَٱدْخُلِىএবং তুমি প্রবেশ করোwa-ud'khulīجَنَّتِىআমার জান্নাতে"jannatī٣٠
আর আমার জান্নাতে প্রবেশ কর।
—
—
—
—
লোড হচ্ছে…