৯০
আল-বালাদ
البلد
সূরা আল-বালাদ (البلد) পবিত্র কুরআনের ৯০ নম্বর অধ্যায় — মক্কা সূরা, যাতে ২০ টি আয়াত রয়েছে। মক্কী সূরাগুলো নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মদিনায় হিজরতের আগে নাজিল হয়েছিল এবং সাধারণত ঈমান, আল্লাহর একত্ব ও পরকালের ওপর জোর দেয়।
বুকমার্ক (0)
এখনো কোনো বুকমার্ক নেই। যেকোনো আয়াতের পাশে বুকমার্ক আইকনে ক্লিক করে সংরক্ষণ করুন।
বিসমিল্লাহ
بِسْمِনামেbis'miٱللَّهِআল্লাহ (র)l-lahiٱلرَّحْمَـٰنِপরম করুণাময়l-raḥmāniٱلرَّحِيمِঅসীম দয়ালুl-raḥīmi
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে
৯০:১
لَآনাlāأُقْسِمُআমি শপথ করছিuq'simuبِهَـٰذَاএইbihādhāٱلْبَلَدِনগরের (অর্থাৎ মক্কার)l-baladi١
(কাফিররা বলছে দুনিয়ার জীবনই সবকিছু) না, আমি এই (মক্কা) নগরের শপথ করছি (যে নগরে সকলেই নিরাপদ),
৯০:২
وَأَنتَআর তুমিwa-antaحِلٌّۢহালাল/অধিবাসী (হয়েছে)ḥillunبِهَـٰذَاএইbihādhāٱلْبَلَدِনগরেরl-baladi٢
আর তুমি এই নগরের হালালকারী।
৯০:৩
وَوَالِدٍۢ(আরও) শপথ পিতার (আদম আঃ)wawālidinوَمَاএবং যাwamāوَلَدَজন্ম দিয়েছেন (সেই সন্তানের)walada٣
শপথ জন্মদাতা (আদম)-এর আর যা সে জন্ম দিয়েছে (সেই সমস্ত মানুষের),
৯০:৪
لَقَدْনিশ্চয়ইlaqadخَلَقْنَاআমরা সৃষ্টি করেছিkhalaqnāٱلْإِنسَـٰنَমানুষকেl-insānaفِىমধ্যেfīكَبَدٍকষ্টেরkabadin٤
আমি মানুষকে সৃষ্টি করেছি অত্যন্ত কষ্ট ও শ্রমের মাঝে, (দুনিয়ার প্রত্যেকটি মানুষ কোন না কোন কষ্টের মধ্যে পতিত আছে)।
৯০:৫
أَيَحْسَبُমনে করে কি সেayaḥsabuأَنযেanلَّنকখনও নাlanيَقْدِرَক্ষমতাবান হবেyaqdiraعَلَيْهِতার উপরʿalayhiأَحَدٌۭকেউaḥadun٥
সে কি মনে করে যে তার উপর কেউ ক্ষমতাবান নেই?
৯০:৬
يَقُولُসে বলেyaqūluأَهْلَكْتُ"আমি নিঃশেষ করেছিahlaktuمَالًۭاধনসম্পদmālanلُّبَدًاবিপুল (পরিমাণ)"lubadan٦
সে (গর্বের সঙ্গে) বলে যে, আমি প্রচুর ধন-সম্পদ উড়িয়েছি।
৯০:৭
أَيَحْسَبُসে মনে করে কিayaḥsabuأَنযেanلَّمْনিlamيَرَهُۥٓতাকে দেখেyarahuأَحَدٌকেউaḥadun٧
সে কি মনে করে যে তাকে কেউ দেখেনি?
৯০:৮
أَلَمْনি কিalamنَجْعَلআমরা দিইnajʿalلَّهُۥতার জন্যlahuعَيْنَيْنِদু'চোখʿaynayni٨
আমি কি তাকে দু’টো চোখ দিইনি?
৯০:৯
وَلِسَانًۭاএবং জিহ্বাwalisānanوَشَفَتَيْنِও দু'ঠোটwashafatayni٩
আর একটা জিহবা আর দু’টো ঠোঁট?
৯০:১০
وَهَدَيْنَـٰهُএবং আমরা তাকে দেখিয়েছিwahadaynāhuٱلنَّجْدَيْنِ(ভাল মন্দ) দুই পথেরl-najdayni١٠
আর আমি তাকে (পাপ ও পুণ্যের) দু’টো পথ দেখিয়েছি।
৯০:১১
فَلَاকিন্তু নাfalāٱقْتَحَمَসে অবলম্বন করেছেiq'taḥamaٱلْعَقَبَةَকষ্টসাধ্য গিরিপথl-ʿaqabata١١
(মানুষকে এত গুণবৈশিষ্ট্য ও মেধা দেয়া সত্ত্বেও) সে (ধর্মের) দুর্গম গিরি পথে প্রবেশ করল না।
৯০:১২
وَمَآএবং কিসেwamāأَدْرَىٰكَতোমাকে জানাবেadrākaمَاকিmāٱلْعَقَبَةُসেই কষ্টসাধ্য গিরিপথl-ʿaqabatu١٢
তুমি কি জান দুর্গম গিরিপথ কী?
৯০:১৩
فَكُّমুক্তিfakkuرَقَبَةٍদাসraqabatin١٣
(তা হচ্ছে) দাসমুক্তি।
৯০:১৪
أَوْঅথবাawإِطْعَـٰمٌۭখানা খাওয়ানোiṭ'ʿāmunفِىমধ্যেfīيَوْمٍۢদিনেyawminذِىএরdhīمَسْغَبَةٍۢদুর্ভিক্ষmasghabatin١٤
অথবা দুর্ভিক্ষের দিনে খাদ্য দান
৯০:১৫
يَتِيمًۭاইয়াতীমকেyatīmanذَاএরdhāمَقْرَبَةٍনিকট আত্মীয় সম্পর্কmaqrabatin١٥
নিকটাত্মীয় ইয়াতীমকে,
৯০:১৬
أَوْঅথবাawمِسْكِينًۭاনিঃস্বকেmis'kīnanذَاমাখা/ যুক্তdhāمَتْرَبَةٍۢধুলি/ দারিদ্র-নিষ্পেষিতmatrabatin١٦
অথবা দারিদ্র-ক্লিষ্ট মিসকীনকে।
৯০:১৭
ثُمَّতদুপরি (এর সাথে)thummaكَانَসে হলোkānaمِنَশামিলওminaٱلَّذِينَ(তাদের মধ্য) যারাalladhīnaءَامَنُوا۟ঈমান এনেছেāmanūوَتَوَاصَوْا۟ও তারা পরস্পরকে উপদেশ দিয়েছেwatawāṣawبِٱلصَّبْرِধৈর্যধারণেরbil-ṣabriوَتَوَاصَوْا۟ও তারা পরস্পরকে উপদেশ দিয়েছেwatawāṣawبِٱلْمَرْحَمَةِদয়া প্রদর্শনেরbil-marḥamati١٧
তদুপরি সে মু’মিনদের মধ্যে শামিল হয় আর পরস্পরকে ধৈর্য ধারণের ও দয়া প্রদর্শনের উপদেশ দেয়।
৯০:১৮
أُو۟لَـٰٓئِكَঐসবulāikaأَصْحَـٰبُলোকaṣḥābuٱلْمَيْمَنَةِডান দিকের (অর্থাৎ সৌভাগ্যশীল)l-maymanati١٨
তারাই ডানপন্থী (সৌভাগ্যবান লোক)।
৯০:১৯
وَٱلَّذِينَএবং যারাwa-alladhīnaكَفَرُوا۟অস্বীকার করেছেkafarūبِـَٔايَـٰتِنَاআমাদের আয়াতগুলোকেbiāyātināهُمْতারাইhumأَصْحَـٰبُলোকaṣḥābuٱلْمَشْـَٔمَةِবাম দিকের (অর্থাৎ হতভাগ্য)l-mashamati١٩
আর যারা আমার আয়াতকে অস্বীকার করে তারাই বামপন্থী (হতভাগা)।
৯০:২০
عَلَيْهِمْতাদের উপরʿalayhimنَارٌۭআগুনnārunمُّؤْصَدَةٌۢপরিবেষ্টনকারী (হয়ে থাকবে)mu'ṣadatun٢٠
তাদেরকে আচ্ছন্ন করবে অবরুদ্ধকারী আগুন।
—
—
—
—
লোড হচ্ছে…