৯১
আশ-শামস
الشمس
সূরা আশ-শামস (الشمس) পবিত্র কুরআনের ৯১ নম্বর অধ্যায় — মক্কা সূরা, যাতে ১৫ টি আয়াত রয়েছে। মক্কী সূরাগুলো নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মদিনায় হিজরতের আগে নাজিল হয়েছিল এবং সাধারণত ঈমান, আল্লাহর একত্ব ও পরকালের ওপর জোর দেয়।
বুকমার্ক (0)
এখনো কোনো বুকমার্ক নেই। যেকোনো আয়াতের পাশে বুকমার্ক আইকনে ক্লিক করে সংরক্ষণ করুন।
বিসমিল্লাহ
بِسْمِনামেbis'miٱللَّهِআল্লাহ (র)l-lahiٱلرَّحْمَـٰنِপরম করুণাময়l-raḥmāniٱلرَّحِيمِঅসীম দয়ালুl-raḥīmi
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে
৯১:১
وَٱلشَّمْسِশপথ সূর্যেরwal-shamsiوَضُحَىٰهَاএবং তার কিরণেরwaḍuḥāhā١
শপথ সূর্যের ও তার (উজ্জ্বল) কিরণের,
৯১:২
وَٱلْقَمَرِশপথ চাঁদেরwal-qamariإِذَاযখনidhāتَلَىٰهَاতার পিছে আসেtalāhā٢
শপথ চাঁদের যখন তা সূর্যের পিছনে আসে,
৯১:৩
وَٱلنَّهَارِশপথ দিনেরwal-nahāriإِذَاযখনidhāجَلَّىٰهَاতাকে প্রকাশ করেjallāhā٣
শপথ দিনের যখন তা সূর্যকে উদ্ভাসিত করে,
৯১:৪
وَٱلَّيْلِশপথ রাতেরwa-al-layliإِذَاযখনidhāيَغْشَىٰهَاতাকে ঢেকে ফেলেyaghshāhā٤
শপথ রাতের যখন তা সূর্যকে ঢেকে নেয়,
৯১:৫
وَٱلسَّمَآءِশপথ আকাশেরwal-samāiوَمَاএবং যিনিwamāبَنَىٰهَاতা তৈরি করেছেনbanāhā٥
শপথ আসমানের আর সেটা যিনি বানিয়েছেন তাঁর,
৯১:৬
وَٱلْأَرْضِশপথ পৃথিবীরwal-arḍiوَمَاএবং যিনিwamāطَحَىٰهَاতা বিস্তৃত করেছেনṭaḥāhā٦
শপথ যমীনের আর সেটা যিনি বিছিয়েছেন তাঁর,
৯১:৭
وَنَفْسٍۢশপথ মানুষেরwanafsinوَمَاএবং যিনিwamāسَوَّىٰهَاতাকে সুঠাম করেছেনsawwāhā٧
শপথ প্রাণের আর তাঁর যিনি তা সামঞ্জস্যপূর্ণ করেছেন,
৯১:৮
فَأَلْهَمَهَاঅতঃপর তাকে জ্ঞান দিয়েছেনfa-alhamahāفُجُورَهَاতার মন্দকাজfujūrahāوَتَقْوَىٰهَاও তার তাকওয়া (সম্পর্কে )wataqwāhā٨
অতঃপর তাকে তার অসৎকর্ম ও সৎকর্মের জ্ঞান দান করেছেন।
৯১:৯
قَدْনিশ্চয়ইqadأَفْلَحَসফল হলোaflaḥaمَنযেmanزَكَّىٰهَاতাকে পবিত্র করলোzakkāhā٩
সেই সফলকাম হয়েছে যে নিজ আত্মাকে পবিত্র করেছে।
৯১:১০
وَقَدْএবং নিশ্চয়ইwaqadخَابَব্যর্থ হলোkhābaمَنযেmanدَسَّىٰهَاতাকে কলুষিত করলোdassāhā١٠
সেই ব্যর্থ হয়েছে যে নিজ আত্মাকে কলূষিত করেছে।
৯১:১১
كَذَّبَتْমিথ্যারোপ করেছিলkadhabatثَمُودُসামূদ জাতিthamūduبِطَغْوَىٰهَآতার অবাধ্যতাবশতঃbiṭaghwāhā١١
সামূদ জাতি সীমালঙ্ঘন ক’রে (তাদের নবীকে মেনে নিতে) অস্বীকার করেছিল।
৯১:১২
إِذِযখনidhiٱنۢبَعَثَ(তৎপর হয়ে)উঠলোinbaʿathaأَشْقَىٰهَاতার সবচেয়ে হতভাগা ব্যক্তিashqāhā١٢
যখন তাদের সবচেয়ে হতভাগা লোকটি মাথা চাড়া দিয়ে উঠল।
৯১:১৩
فَقَالَঅতঃপর বললোfaqālaلَهُمْতাদেরকেlahumرَسُولُরাসূলrasūluٱللَّهِআল্লাহরl-lahiنَاقَةَ"(সাবধান)উষ্ট্রীকেnāqataٱللَّهِআল্লাহর (স্পর্শ করো না)l-lahiوَسُقْيَـٰهَاও তার পানি পান করায় (বাধা দিও না)"wasuq'yāhā١٣
তখন আল্লাহর রাসূল (সালিহ) তাদেরকে বলল, ‘এটা আল্লাহর উটনি, একে পানি পান করতে বাধা দিও না।
৯১:১৪
فَكَذَّبُوهُকিন্তু তারা তাকে মিথ্যা ভাবলোfakadhabūhuفَعَقَرُوهَاঅতঃপর তারা তাকে হত্যা করলোfaʿaqarūhāفَدَمْدَمَফলে ধ্বংস করে দিলেনfadamdamaعَلَيْهِمْতাদেরকেʿalayhimرَبُّهُمতাদের রবrabbuhumبِذَنۢبِهِمْতাদের পাপের জন্যbidhanbihimفَسَوَّىٰهَاঅতঃপর তাদেরকে (মাটি) সমান করে দিলেনfasawwāhā١٤
কিন্তু তারা রসূলের কথা অগ্রাহ্য করল এবং উটনির পায়ের রগ কেটে দিল। শেষ পর্যন্ত তাদের পাপের কারণে তাদের প্রতিপালক তাদেরকে ধ্বংস করে মাটিতে মিশিয়ে দিলেন।
৯১:১৫
وَلَاএবং নাwalāيَخَافُভয় করেন তিনিyakhāfuعُقْبَـٰهَاতাঁর (কাজের) পরিণতিরʿuq'bāhā١٥
আর তিনি (তাঁর এ কাজের) কোন খারাপ পরিণতির ভয় মোটেই পোষণ করেন না।
—
—
—
—
লোড হচ্ছে…