৯২

আল-লাইল

মক্কা ২১ আয়াত পারা ১
الليل

সূরা আল-লাইল (الليل) পবিত্র কুরআনের ৯২ নম্বর অধ্যায় — মক্কা সূরা, যাতে ২১ টি আয়াত রয়েছে। মক্কী সূরাগুলো নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মদিনায় হিজরতের আগে নাজিল হয়েছিল এবং সাধারণত ঈমান, আল্লাহর একত্ব ও পরকালের ওপর জোর দেয়।

বিসমিল্লাহ
بِسْمِনামেbis'miٱللَّهِআল্লাহ (র)l-lahiٱلرَّحْمَـٰنِপরম করুণাময়l-raḥmāniٱلرَّحِيمِঅসীম দয়ালুl-raḥīmi
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে
৯২:১
وَٱلَّيْلِশপথ রাতেরwa-al-layliإِذَاযখনidhāيَغْشَىٰআচ্ছন্ন করেyaghshā١
শপথ রাতের যখন তা (আলোকে) ঢেকে দেয়,
৯২:২
وَٱلنَّهَارِশপথ দিনেরwal-nahāriإِذَاযখনidhāتَجَلَّىٰআলোকিত হয়tajallā٢
শপথ দিনের যখন তা উদ্ভাসিত হয়ে উঠে।
৯২:৩
وَمَاশপথ তাঁর (যিনি)wamāخَلَقَসৃষ্টি করেছেনkhalaqaٱلذَّكَرَপুরুষl-dhakaraوَٱلْأُنثَىٰٓও নারীwal-unthā٣
আর শপথ তাঁর যিনি সৃষ্টি করেছেন পুরুষ ও নারী,
৯২:৪
إِنَّনিশ্চয়ইinnaسَعْيَكُمْতোমাদের কর্মপ্রচেষ্টাsaʿyakumلَشَتَّىٰঅবশ্যই বিভিন্ন প্রকৃতিরlashattā٤
তোমাদের চেষ্টা সাধনা অবশ্যই বিভিন্নমুখী।
৯২:৫
فَأَمَّاঅতঃপর (তার) ক্ষেত্রেfa-ammāمَنْযেmanأَعْطَىٰদান করলোaʿṭāوَٱتَّقَىٰও খোদাভীরু হলোwa-ittaqā٥
অতএব যে ব্যক্তি (আল্লাহর সন্তুষ্টির জন্য) দান করে ও (আল্লাহকে) ভয় করে,
৯২:৬
وَصَدَّقَএবং সত্য মানলোwaṣaddaqaبِٱلْحُسْنَىٰউত্তমকে (ইসলামকে)bil-ḥus'nā٦
এবং উত্তম বিষয়কে সত্য মনে করে,
৯২:৭
فَسَنُيَسِّرُهُۥআমরা তাকে সহজতা দিবfasanuyassiruhuلِلْيُسْرَىٰসহজ (পথের) জন্যlil'yus'rā٧
আমি তার জন্য সহজ পথে চলা সহজ করে দেব।
৯২:৮
وَأَمَّاআর (তার)ক্ষেত্রেwa-ammāمَنۢযেmanبَخِلَকৃপণতা করলোbakhilaوَٱسْتَغْنَىٰও নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করলোwa-is'taghnā٨
আর যে ব্যক্তি কৃপণতা করে আর (আল্লাহর প্রতি) বেপরোয়া হয়,
৯২:৯
وَكَذَّبَএবং অমান্য করলোwakadhabaبِٱلْحُسْنَىٰউত্তমকে (ইসলামকে)bil-ḥus'nā٩
আর যা উত্তম তা অমান্য করে,
৯২:১০
فَسَنُيَسِّرُهُۥফলে আমরা তাকে সহজতা দিবfasanuyassiruhuلِلْعُسْرَىٰকঠোর পথের জন্যlil'ʿus'rā١٠
আমি তার জন্য কঠিন পথ (অর্থাৎ অন্যায়, অসত্য, হিংসা ও হানাহানির পথ) সহজ করে দিব।
৯২:১১
وَمَاএবং নাwamāيُغْنِىকাজে আসবেyugh'nīعَنْهُতার জন্যেʿanhuمَالُهُۥٓতার ধনসম্পদmāluhuإِذَاযখনidhāتَرَدَّىٰٓসে ধ্বংস হবেtaraddā١١
যখন সে ধ্বংস হবে (অর্থাৎ মরবে) তখন তার (সঞ্চিত) ধন-সম্পদ কোনই কাজে আসবে না।
৯২:১২
إِنَّনিশ্চয়ইinnaعَلَيْنَاআমাদের দায়িত্বেʿalaynāلَلْهُدَىٰপথ প্রদর্শনlalhudā١٢
সঠিক পথ দেখানো অবশ্যই আমারই কাজ
৯২:১৩
وَإِنَّএবং নিশ্চয়ইwa-innaلَنَاআমরা মালিকlanāلَلْـَٔاخِرَةَপরকালেরlalākhirataوَٱلْأُولَىٰও ইহকালেরwal-ūlā١٣
আর পরকাল ও ইহকালের একমাত্র মালিক আমি।
৯২:১৪
فَأَنذَرْتُكُمْঅতএব তোমাদেরকে আমি সতর্ক করছিfa-andhartukumنَارًۭاঅগ্নিরnāranتَلَظَّىٰজ্বলন্তtalaẓẓā١٤
কাজেই আমি তোমাদেরকে দাউ দাউ ক’রে জ্বলা আগুন সম্পর্কে সতর্ক করে দিচ্ছি।
৯২:১৫
لَاনাيَصْلَىٰهَآএতে প্রবেশ করবেyaṣlāhāإِلَّاএ ছাড়াillāٱلْأَشْقَىনিতান্ত হতভাগ্যl-ashqā١٥
চরম হতভাগা ছাড়া কেউ তাতে প্রবেশ করবে না।
৯২:১৬
ٱلَّذِىযেalladhīكَذَّبَমিথ্যারোপ করলোkadhabaوَتَوَلَّىٰএবং মুখ ফিরালোwatawallā١٦
যে অস্বীকার করে ও মুখ ফিরিয়ে নেয়
৯২:১৭
وَسَيُجَنَّبُهَاএবং এ থেকে দূরে রাখা হবেwasayujannabuhāٱلْأَتْقَىপরম মুত্তাকীকেl-atqā١٧
তাত্থেকে দূরে রাখা হবে এমন ব্যক্তিকে যে আল্লাহকে খুব বেশি ভয় করে,
৯২:১৮
ٱلَّذِىযেalladhīيُؤْتِىদান করেyu'tīمَالَهُۥতার ধনসম্পদmālahuيَتَزَكَّىٰআত্মশুদ্ধির জন্যyatazakkā١٨
যে পবিত্রতা অর্জনের উদ্দেশ্যে নিজের ধন-সম্পদ দান করে,
৯২:১৯
وَمَاএবং নাইwamāلِأَحَدٍকারওli-aḥadinعِندَهُۥতার উপরʿindahuمِنকোনminنِّعْمَةٍۢঅনুগ্রহ (যার)niʿ'matinتُجْزَىٰٓপ্রতিদান দিতে হবেtuj'zā١٩
(সে দান করে) তার প্রতি কারো অনুগ্রহের প্রতিদান হিসেবে নয়,
৯২:২০
إِلَّاকেবলillāٱبْتِغَآءَসে অন্বেষণ করেib'tighāaوَجْهِসন্তুষ্টিwajhiرَبِّهِতার রবেরrabbihiٱلْأَعْلَىٰসর্বশ্রেষ্ঠl-aʿlā٢٠
একমাত্র তার মহান প্রতিপালকের চেহারা (সন্তোষ) লাভের আশায়।
৯২:২১
وَلَسَوْفَএবং অচিরেই অবশ্যইwalasawfaيَرْضَىٰতিনি সন্তুষ্ট হবেন (তার প্রতি)yarḍā٢١
সে অবশ্যই অতি শীঘ্র (আল্লাহর নি‘মাত পেয়ে) সন্তুষ্ট হয়ে যাবে।