৯৩

আদ-দুহা

মক্কা ১১ আয়াত পারা ১
الضحى

সূরা আদ-দুহা (الضحى) পবিত্র কুরআনের ৯৩ নম্বর অধ্যায় — মক্কা সূরা, যাতে ১১ টি আয়াত রয়েছে। মক্কী সূরাগুলো নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মদিনায় হিজরতের আগে নাজিল হয়েছিল এবং সাধারণত ঈমান, আল্লাহর একত্ব ও পরকালের ওপর জোর দেয়।

বিসমিল্লাহ
بِسْمِনামেbis'miٱللَّهِআল্লাহ (র)l-lahiٱلرَّحْمَـٰنِপরম করুণাময়l-raḥmāniٱلرَّحِيمِঅসীম দয়ালুl-raḥīmi
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে
৯৩:১
وَٱلضُّحَىٰশপথ প্রথম প্রহরেরwal-ḍuḥā١
সকালের উজ্জ্বল আলোর শপথ,
৯৩:২
وَٱلَّيْلِশপথ রাতেরwa-al-layliإِذَاযখনidhāسَجَىٰনিঝুম হয়sajā٢
রাতের শপথ যখন তা হয় শান্ত-নিঝুম,
৯৩:৩
مَاনাوَدَّعَكَতোমাকে ত্যাগ করেছেনwaddaʿakaرَبُّكَতোমার রবrabbukaوَمَاআর নাwamāقَلَىٰঅসন্তুষ্ট হয়েছেনqalā٣
তোমার প্রতিপালক তোমাকে কক্ষনো পরিত্যাগ করেননি, আর তিনি অসন্তুষ্টও নন।
৯৩:৪
وَلَلْـَٔاخِرَةُএবং পরবর্তী (পরকাল) নিশ্চয়ইwalalākhiratuخَيْرٌۭউত্তমkhayrunلَّكَতোমার জন্যlakaمِنَঅপেক্ষা (সময়)minaٱلْأُولَىٰপূর্ববর্তী (ইহকাল)l-ūlā٤
অবশ্যই পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে তোমার জন্য হবে অধিক উৎকৃষ্ট।
৯৩:৫
وَلَسَوْفَএবং শীঘ্রই অবশ্যwalasawfaيُعْطِيكَতোমাকে দান করবেনyuʿ'ṭīkaرَبُّكَতোমার রবrabbukaفَتَرْضَىٰٓফলে তুমি খুশী হবেfatarḍā٥
শীঘ্রই তোমার প্রতিপালক তোমাকে (এত নি‘মাত) দিবেন যার ফলে তুমি সন্তুষ্ট হয়ে যাবে।
৯৩:৬
أَلَمْপান নি কিalamيَجِدْكَতিনি তোমাকেyajid'kaيَتِيمًۭاইয়াতীমরূপেyatīmanفَـَٔاوَىٰঅতঃপর আশ্রয় দিয়েছেনfaāwā٦
তিনি কি তোমাকে ইয়াতীম অবস্থায় পান নাই? অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন।
৯৩:৭
وَوَجَدَكَএবং তিনি তোমাকে পেয়েছিলেনwawajadakaضَآلًّۭاপথ অনবহিত (রূপে)ḍāllanفَهَدَىٰঅতঃপর তিনি পথের দিশা দেনfahadā٧
তিনি তোমাকে পেয়েছিলেন পথের দিশা-হীন, অতঃপর দেখালেন সঠিক পথ।
৯৩:৮
وَوَجَدَكَএবং তোমাকে পেয়েছিলেনwawajadakaعَآئِلًۭاঅভাবীʿāilanفَأَغْنَىٰঅতঃপর অভাবমুক্ত করলেনfa-aghnā٨
তিনি তোমাকে পেলেন নিঃস্ব, অতঃপর করলেন অভাবমুক্ত।
৯৩:৯
فَأَمَّاসুতরাং ক্ষেত্রেfa-ammāٱلْيَتِيمَইয়াতীমেরl-yatīmaفَلَاতাই নাfalāتَقْهَرْকঠোর হয়োtaqhar٩
কাজেই তুমি ইয়াতীমের প্রতি কঠোরতা করবে না।
৯৩:১০
وَأَمَّاআর ক্ষেত্রেwa-ammāٱلسَّآئِلَপ্রার্থীরl-sāilaفَلَاতাই নাfalāتَنْهَرْতিরস্কার করোtanhar١٠
এবং ভিক্ষুককে ধমক দিবে না।
৯৩:১১
وَأَمَّاআর প্রসঙ্গwa-ammāبِنِعْمَةِঅনুগ্রহেরbiniʿ'matiرَبِّكَতোমার রবেরrabbikaفَحَدِّثْঅতঃপর বর্ণনা করোfaḥaddith١١
আর তুমি তোমার রব-এর নিয়ামতকে (তোমার কথা, কাজকর্ম ও আচরণের মাধ্যমে) প্রকাশ করতে থাক।