৮৮

আল-গাশিয়াহ

মক্কা ২৬ আয়াত পারা ১
الغاشية

সূরা আল-গাশিয়াহ (الغاشية) পবিত্র কুরআনের ৮৮ নম্বর অধ্যায় — মক্কা সূরা, যাতে ২৬ টি আয়াত রয়েছে। মক্কী সূরাগুলো নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মদিনায় হিজরতের আগে নাজিল হয়েছিল এবং সাধারণত ঈমান, আল্লাহর একত্ব ও পরকালের ওপর জোর দেয়।

বিসমিল্লাহ
بِسْمِনামেbis'miٱللَّهِআল্লাহ (র)l-lahiٱلرَّحْمَـٰنِপরম করুণাময়l-raḥmāniٱلرَّحِيمِঅসীম দয়ালুl-raḥīmi
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে
৮৮:১
هَلْকিhalأَتَىٰكَতোমার কাছে পৌঁছেছেatākaحَدِيثُসংবাদḥadīthuٱلْغَـٰشِيَةِআচ্ছন্নকারী (ক্বিয়ামাতের)l-ghāshiyati١
(সব কিছুকে) আচ্ছন্নকারী কিয়ামাতের খবর তোমার কাছে পৌঁছেছে কি?
৮৮:২
وُجُوهٌۭ(অনেকের) মুখমণ্ডলwujūhunيَوْمَئِذٍসেদিনyawma-idhinخَـٰشِعَةٌঅবনত (হবে)khāshiʿatun٢
কতক মুখ সেদিন নীচু হবে
৮৮:৩
عَامِلَةٌۭক্লিষ্ট (হবে)ʿāmilatunنَّاصِبَةٌۭক্লান্ত (হবে)nāṣibatun٣
হবে কর্মক্লান্ত, শ্রান্ত।
৮৮:৪
تَصْلَىٰপ্রবেশ করবেtaṣlāنَارًاআগুনেnāranحَامِيَةًۭউত্তপ্তḥāmiyatan٤
তারা জ্বলন্ত আগুনে প্রবেশ করবে।
৮৮:৫
تُسْقَىٰপান করানো হবে (পানি)tus'qāمِنْথেকেminعَيْنٍঝর্ণাʿayninءَانِيَةٍۢফুটন্তāniyatin٥
টগবগে ফুটন্ত ঝর্ণা থেকে তাদেরকে পান করানো হবে।
৮৮:৬
لَّيْسَনেইlaysaلَهُمْতাদের জন্যেlahumطَعَامٌ(অন্য কোনো) খাদ্যṭaʿāmunإِلَّاএ ছাড়াillāمِنথেকেminضَرِيعٍۢশুকনো কাঁটাযুক্ত ঝাড়ḍarīʿin٦
কাঁটাযুক্ত শুকনো ঘাস ছাড়া তাদের জন্য আর কোন খাদ্য থাকবে না।
৮৮:৭
لَّاনাيُسْمِنُপুষ্ট করবে (তা)yus'minuوَلَاআর নাwalāيُغْنِىমেটাবেyugh'nīمِنথেকেminجُوعٍۢক্ষুধাjūʿin٧
যা পুষ্টিসাধন করবে না, আর ক্ষুধাও মিটাবে না।
৮৮:৮
وُجُوهٌۭ(অনেকের) মুখমণ্ডলwujūhunيَوْمَئِذٍۢসেদিনyawma-idhinنَّاعِمَةٌۭউজ্জ্বল হবেnāʿimatun٨
কতক মুখ সেদিন হবে আনন্দে উজ্জ্বল।
৮৮:৯
لِّسَعْيِهَاতার প্রচেষ্টার জন্যেlisaʿyihāرَاضِيَةٌۭপরিতৃপ্ত হবেrāḍiyatun٩
নিজেদের চেষ্টা-সাধনার জন্য সন্তুষ্ট।
৮৮:১০
فِى(তারা থাকবে) মধ্যেجَنَّةٍজান্নাতেরjannatinعَالِيَةٍۢসুমহানʿāliyatin١٠
উচ্চ মর্যাদাপূর্ণ জান্নাতে,
৮৮:১১
لَّاনাتَسْمَعُশুনবেtasmaʿuفِيهَاতার মধ্যেfīhāلَـٰغِيَةًۭকোনো অর্থহীন কথাlāghiyatan١١
সেখানে শুনবে না কোন অনর্থক কথাবার্তা,
৮৮:১২
فِيهَاতার মধ্যে (থাকবে)fīhāعَيْنٌۭঝর্ণাʿaynunجَارِيَةٌۭপ্রবহমানjāriyatun١٢
সেখানে থাকবে প্রবহমান ঝর্ণা,
৮৮:১৩
فِيهَاতার মধ্যে (থাকবে)fīhāسُرُرٌۭআসন সমূহsururunمَّرْفُوعَةٌۭসুউচ্চmarfūʿatun١٣
সেখানে থাকবে উন্নত মর্যাদাসম্পন্ন আসন,
৮৮:১৪
وَأَكْوَابٌۭএবং পানপাত্রগুলো (হবে)wa-akwābunمَّوْضُوعَةٌۭসুসজ্জিত/ প্রস্তুতmawḍūʿatun١٤
পানপাত্র থাকবে প্রস্তুত।
৮৮:১৫
وَنَمَارِقُএবং তাকিয়াসমূহ (থাকবে)wanamāriquمَصْفُوفَةٌۭসারি সারিmaṣfūfatun١٥
সারি সারি বালিশ,
৮৮:১৬
وَزَرَابِىُّএবং গালিচাwazarābiyyuمَبْثُوثَةٌবিছানো (থাকবে)mabthūthatun١٦
আর থাকবে মখমল- বিছানো।
৮৮:১৭
أَفَلَاতবে কি নাafalāيَنظُرُونَতারা লক্ষ করেyanẓurūnaإِلَىপ্রতিilāٱلْإِبِلِউটেরl-ibiliكَيْفَকীভাবেkayfaخُلِقَتْসৃষ্টি করা হয়েছেkhuliqat١٧
(ক্বিয়ামত হবে একথা যারা অমান্য করে) তারা কি উটের প্রতি লক্ষ্য করে না, (সৃষ্টি কুশলতায় ভরপুর ক’রে) কী ভাবে তা সৃষ্টি করা হয়েছে?
৮৮:১৮
وَإِلَىএবং দিকেwa-ilāٱلسَّمَآءِআকাশেরl-samāiكَيْفَকীভাবেkayfaرُفِعَتْউঁচু করা হয়েছেrufiʿat١٨
এবং আসমানের দিকে, কীভাবে তা ঊর্ধ্বে উঠানো হয়েছে?
৮৮:১৯
وَإِلَىএবং দিকেwa-ilāٱلْجِبَالِপর্বতমালারl-jibāliكَيْفَকীভাবেkayfaنُصِبَتْস্থাপন করা হয়েছেnuṣibat١٩
এবং পর্বতমালার দিকে, কী রকম দৃঢ়ভাবে তাকে প্রতিষ্ঠিত করা হয়েছে?
৮৮:২০
وَإِلَىএবং দিকেwa-ilāٱلْأَرْضِপৃথিবীরl-arḍiكَيْفَকীভাবেkayfaسُطِحَتْবিস্তৃত করা হয়েছেsuṭiḥat٢٠
আর যমীনের দিকে, কীভাবে তাকে বিছিয়ে দেয়া হয়েছে?
৮৮:২১
فَذَكِّرْঅতএব উপদেশ দাওfadhakkirإِنَّمَآমূলতঃinnamāأَنتَতুমিantaمُذَكِّرٌۭউপদেশদাতা (মাত্র)mudhakkirun٢١
কাজেই তুমি তাদেরকে উপদেশ দাও, তুমি একজন উপদেশদাতা মাত্র।
৮৮:২২
لَّسْتَতুমি নওlastaعَلَيْهِمতাদের উপরʿalayhimبِمُصَيْطِرٍকর্মের নিয়ন্তাbimuṣayṭirin٢٢
তুমি তাদের ওপর জবরদস্তিকারী নও।
৮৮:২৩
إِلَّاতবেillāمَنযেmanتَوَلَّىٰমুখ ফিরায়tawallāوَكَفَرَও অবিশ্বাস করেwakafara٢٣
তবে কেউ কুফুরি করলে এবং মুখ ফিরিয়ে নিলে
৮৮:২৪
فَيُعَذِّبُهُঅতঃপর তাকে শাস্তি দেবেনfayuʿadhibuhuٱللَّهُআল্লাহ্‌l-lahuٱلْعَذَابَশাস্তিl-ʿadhābaٱلْأَكْبَرَমহাl-akbara٢٤
আল্লাহ তাকে মহাশাস্তিতে শাস্তি দেবেন।
৮৮:২৫
إِنَّনিশ্চয়ইinnaإِلَيْنَآআমাদের দিকেilaynāإِيَابَهُمْতাদের প্রত্যাবর্তন হবেiyābahum٢٥
তাদেরকে আমার কাছেই ফিরে আসতে হবে।
৮৮:২৬
ثُمَّঅতঃপরthummaإِنَّনিশ্চয়ইinnaعَلَيْنَاআমাদের উপর (দায়িত্ব)ʿalaynāحِسَابَهُمতাদের হিসাবেরḥisābahum٢٦
অতঃপর তাদের হিসাব নেয়া তো আমারই কাজ।