৮৭

আল-আলা

মক্কা ১৯ আয়াত পারা ৩০
الأعلى

সূরা আল-আলা (الأعلى) পবিত্র কুরআনের ৮৭ নম্বর অধ্যায় — মক্কা সূরা, যাতে ১৯ টি আয়াত রয়েছে। মক্কী সূরাগুলো নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মদিনায় হিজরতের আগে নাজিল হয়েছিল এবং সাধারণত ঈমান, আল্লাহর একত্ব ও পরকালের ওপর জোর দেয়।

বিসমিল্লাহ
بِسْمِনামেbis'miٱللَّهِআল্লাহ (র)l-lahiٱلرَّحْمَـٰنِপরম করুণাময়l-raḥmāniٱلرَّحِيمِঅসীম দয়ালুl-raḥīmi
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে
৮৭:১
سَبِّحِমহিমা ঘোষণা করোsabbiḥiٱسْمَনামেরis'maرَبِّكَতোমার রবেরrabbikaٱلْأَعْلَىসুমহানl-aʿlā١
তোমার মহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা কর।
৮৭:২
ٱلَّذِىযিনিalladhīخَلَقَসৃষ্টি করেছেনkhalaqaفَسَوَّىٰঅতঃপর সুবিন্যস্ত করেছেনfasawwā٢
যিনি সৃষ্টি করেছেন অতঃপর করেছেন (দেহের প্রতিটি অঙ্গকে) সামঞ্জস্যপূর্ণ।
৮৭:৩
وَٱلَّذِىএবং যিনিwa-alladhīقَدَّرَনিয়তি নির্ধারণ করেছেনqaddaraفَهَدَىٰঅতঃপর পথ দেখিয়েছেনfahadā٣
যিনি সকল বস্তুকে পরিমাণ মত সৃষ্টি করেছেন, অতঃপর (জীবনে চলার) পথনির্দেশ করেছেন।
৮৭:৪
وَٱلَّذِىٓএবং যিনিwa-alladhīأَخْرَجَউৎপন্ন করেছেনakhrajaٱلْمَرْعَىٰতৃণl-marʿā٤
যিনি তৃণ ইত্যাদি বের করেছেন।
৮৭:৫
فَجَعَلَهُۥঅতঃপর তা পরিণত করেছেনfajaʿalahuغُثَآءًআবর্জনায়ghuthāanأَحْوَىٰকালোaḥwā٥
অতঃপর তাকে কাল আবর্জনায় পরিণত করেছেন।
৮৭:৬
سَنُقْرِئُكَতোমাকে শীঘ্রই আমরা পড়িয়ে দেবsanuq'ri-ukaفَلَاঅতঃপর নাfalāتَنسَىٰٓতুমি ভুলবেtansā٦
আমি তোমাকে পড়িয়ে দেব, যার ফলে তুমি ভুলে যাবে না।
৮৭:৭
إِلَّاএ ব্যতীতillāمَاযাشَآءَইচ্ছা করেনshāaٱللَّهُ ۚআল্লাহ্‌l-lahuإِنَّهُۥনিশ্চয়ই তিনিinnahuيَعْلَمُজানেনyaʿlamuٱلْجَهْرَপ্রকাশ্য (বিষয়)l-jahraوَمَاও যা কিছুwamāيَخْفَىٰকেউ গোপন করেyakhfā٧
তবে ওটা বাদে যেটা আল্লাহ (রহিত করার) ইচ্ছে করবেন। তিনি জানেন যা প্রকাশ্য আর যা গোপন।
৮৭:৮
وَنُيَسِّرُكَএবং আমরা তোমাকে সহজ করে দিবোwanuyassirukaلِلْيُسْرَىٰসহজ (পন্থাকে)lil'yus'rā٨
আমি তোমার জন্য সহজপথ (অনুসরণ করা) আরো সহজ করে দেব।
৮৭:৯
فَذَكِّرْঅতঃপর উপদেশ দাওfadhakkirإِنযদিinنَّفَعَتِকল্যাণকর হয়nafaʿatiٱلذِّكْرَىٰউপদেশl-dhik'rā٩
কাজেই তুমি উপদেশ দাও যদি উপদেশ উপকার দেয়।
৮৭:১০
سَيَذَّكَّرُসে শীঘ্রই শিক্ষা নেবেsayadhakkaruمَنযেmanيَخْشَىٰভয় করেyakhshā١٠
যে ভয় করে সে উপদেশ গ্রহণ করবে।
৮৭:১১
وَيَتَجَنَّبُهَاআর তা পাশ কাটাবে/ উপেক্ষা করবেwayatajannabuhāٱلْأَشْقَىনিতান্তই হতভাগাl-ashqā١١
আর তা উপেক্ষা করবে যে চরম হতভাগা।
৮৭:১২
ٱلَّذِىযেalladhīيَصْلَىপ্রবেশ করবেyaṣlāٱلنَّارَআগুনেl-nāraٱلْكُبْرَىٰভয়াবহl-kub'rā١٢
যে ভয়াবহ আগুনে প্রবেশ করবে।
৮৭:১৩
ثُمَّঅতঃপরthummaلَاনাيَمُوتُসে মরবেyamūtuفِيهَاতার মধ্যেfīhāوَلَاআর নাwalāيَحْيَىٰবাঁচবেyaḥyā١٣
অতঃপর সেখানে সে না (মরার মত) মরবে, আর না (বাঁচার মত) বাঁচবে।
৮৭:১৪
قَدْনিশ্চয়ইqadأَفْلَحَসে সাফল্য পেলোaflaḥaمَنযেmanتَزَكَّىٰপবিত্র হলোtazakkā١٤
সাফল্য লাভ করবে সে যে নিজেকে পরিশুদ্ধ করে,
৮৭:১৫
وَذَكَرَস্মরণ করলwadhakaraٱسْمَনামis'maرَبِّهِۦতার রবেরrabbihiفَصَلَّىٰঅতঃপর সে সালাত পড়লfaṣallā١٥
আর তার প্রতিপালকের নাম স্মরণ করে ও নামায কায়েম করে।
৮৭:১৬
بَلْবরংbalتُؤْثِرُونَতোমরা প্রাধান্য দাওtu'thirūnaٱلْحَيَوٰةَজীবনকেl-ḥayataٱلدُّنْيَاদুনিয়ার/ পার্থিবl-dun'yā١٦
কিন্তু তোমরা তো দুনিয়ার জীবনকেই প্রাধান্য দাও,
৮৭:১৭
وَٱلْـَٔاخِرَةُঅথচ পরকালwal-ākhiratuخَيْرٌۭউত্তমkhayrunوَأَبْقَىٰٓও স্থায়ীwa-abqā١٧
অথচ আখিরাতই অধিক উৎকৃষ্ট ও স্থায়ী।
৮৭:১৮
إِنَّনিশ্চয়ইinnaهَـٰذَاএটা (ছিল)hādhāلَفِىঅবশ্যই মধ্যেlafīٱلصُّحُفِসহীফাসমূহেরl-ṣuḥufiٱلْأُولَىٰপূর্ববর্তীl-ūlā١٨
আগের কিতাবগুলোতে এ কথা (লিপিবদ্ধ) আছে,
৮৭:১৯
صُحُفِসহীফাসমূহেṣuḥufiإِبْرَٰهِيمَইব্রাহীমেরib'rāhīmaوَمُوسَىٰও মূসারwamūsā١٩
ইবরাহীম ও মূসার কিতাবে।