৮৬
আত-তারিক
الطارق
সূরা আত-তারিক (الطارق) পবিত্র কুরআনের ৮৬ নম্বর অধ্যায় — মক্কা সূরা, যাতে ১৭ টি আয়াত রয়েছে। মক্কী সূরাগুলো নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মদিনায় হিজরতের আগে নাজিল হয়েছিল এবং সাধারণত ঈমান, আল্লাহর একত্ব ও পরকালের ওপর জোর দেয়।
বুকমার্ক (0)
এখনো কোনো বুকমার্ক নেই। যেকোনো আয়াতের পাশে বুকমার্ক আইকনে ক্লিক করে সংরক্ষণ করুন।
বিসমিল্লাহ
بِسْمِনামেbis'miٱللَّهِআল্লাহ (র)l-lahiٱلرَّحْمَـٰنِপরম করুণাময়l-raḥmāniٱلرَّحِيمِঅসীম দয়ালুl-raḥīmi
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে
৮৬:১
وَٱلسَّمَآءِশপথ আকাশেরwal-samāiوَٱلطَّارِقِএবং রাত্রে আত্মপ্রকাশকারী (নক্ষত্রের)wal-ṭāriqi١
শপথ আসমানের আর যা রাতে আসে তার,
৮৬:২
وَمَآএবং কিসেwamāأَدْرَىٰكَতোমাকে জানাবেadrākaمَاকি সেইmāٱلطَّارِقُরাতে আত্মপ্রকাশকারীl-ṭāriqu٢
তুমি কি জান যা রাতে আসে তা কী?
৮৬:৩
ٱلنَّجْمُনক্ষত্রal-najmuٱلثَّاقِبُউজ্জ্বলl-thāqibu٣
উজ্জ্বল নক্ষত্র।
৮৬:৪
إِنনেইinكُلُّকোনkulluنَفْسٍۢব্যক্তিnafsinلَّمَّاএ ছাড়া যেlammāعَلَيْهَاতার উপরʿalayhāحَافِظٌۭতত্ত্বাবধায়কḥāfiẓun٤
প্রত্যেক আত্মার সাথে একজন সংরক্ষক আছে।
৮৬:৫
فَلْيَنظُرِঅতএব লক্ষ করা উচিৎfalyanẓuriٱلْإِنسَـٰنُমানুষেরl-insānuمِمَّকি থেকেmimmaخُلِقَসৃষ্টি করা হয়েছে (তাকে)khuliqa٥
অতঃপর মানুষ চিন্তা করে দেখুক কোন জিনিস থেকে তাকে সৃষ্টি করা হয়েছে।
৮৬:৬
خُلِقَসৃষ্টি করা হয়েছেkhuliqaمِنথেকেminمَّآءٍۢপানিmāinدَافِقٍۢসবেগে স্খলিতdāfiqin٦
তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে বের হয়ে আসা পানি থেকে।
৮৬:৭
يَخْرُجُযা বের হয়yakhrujuمِنۢথেকেminبَيْنِমাঝbayniٱلصُّلْبِমেরুদণ্ডl-ṣul'biوَٱلتَّرَآئِبِও বক্ষপিঞ্জরেরwal-tarāibi٧
যা বের হয় শিরদাঁড়া ও পাঁজরের মাঝখান থেকে।
৮৬:৮
إِنَّهُۥনিশ্চয়ই তিনিinnahuعَلَىٰব্যাপারেʿalāرَجْعِهِۦতার প্রত্যাবর্তনেrajʿihiلَقَادِرٌۭঅবশ্যই সক্ষমlaqādirun٨
তিনি মানুষকে আবার (জীবনে) ফিরিয়ে আনতে অবশ্যই সক্ষম।
৮৬:৯
يَوْمَসেদিনyawmaتُبْلَىপরীক্ষা করা হবেtub'lāٱلسَّرَآئِرُগোপন বিষয়াবলীl-sarāiru٩
যেদিন (কাজকর্ম আকীদা বিশ্বাস ও নিয়্যাত সম্পর্কিত) গোপন বিষয়াদি যাচাই পরখ করা হবে।
৮৬:১০
فَمَاঅতঃপর নাfamāلَهُۥতার জন্য (থাকবে)lahuمِنকোনminقُوَّةٍۢশক্তিquwwatinوَلَاআর নাwalāنَاصِرٍۢকোনো সাহায্যকারীnāṣirin١٠
সেদিন মানুষের না থাকবে নিজের কোন সামর্থ্য, আর না থাকবে কোন সাহায্যকারী।
৮৬:১১
وَٱلسَّمَآءِশপথ আকাশেরwal-samāiذَاتِধারণকারীdhātiٱلرَّجْعِবৃষ্টিরl-rajʿi١١
ঘুরে ঘুরে আসা বৃষ্টিবাহী আকাশের শপথ,
৮৬:১২
وَٱلْأَرْضِশপথ পৃথিবীর (যা)wal-arḍiذَاتِবিশিষ্টdhātiٱلصَّدْعِবিদীর্ণ (বক্ষ)l-ṣadʿi١٢
এবং গাছপালার চারা গজানোর সময় বক্ষ দীর্ণকারী যমীনের শপথ, (বৃষ্টিপাতের মাধ্যমে বৃক্ষলতার উৎপাদন যেমন অকাট্য সত্য, তেমনি কুরআন যা ঘোষণা করে তাও অকাট্য সত্য)
৮৬:১৩
إِنَّهُۥনিশ্চয় তাinnahuلَقَوْلٌۭঅবশ্যই বাণীlaqawlunفَصْلٌۭমীমাংসাকারীfaṣlun١٣
কুরআন (সত্য-মিথ্যার পার্থক্যকারী) চূড়ান্ত সিদ্ধান্তকারী বাণী,
৮৬:১৪
وَمَاএবং নাwamāهُوَতাhuwaبِٱلْهَزْلِহাসি-ঠাট্টার কথাbil-hazli١٤
এবং তা কোন হাসি-ঠাট্টামূলক কথা নয়।
৮৬:১৫
إِنَّهُمْনিশ্চয়ই তারাinnahumيَكِيدُونَষড়যন্ত্র করছেyakīdūnaكَيْدًۭاভীষণ ষড়যন্ত্রkaydan١٥
এবং তারা (সত্যের বিরুদ্ধে) ষড়যন্ত্র করছে,
৮৬:১৬
وَأَكِيدُএবং আমি কৌশল করছিwa-akīduكَيْدًۭاভীষণ কৌশলkaydan١٦
আর আমিও (তাদের অন্যায় ধ্বংসাত্মক ষড়যন্ত্র ভন্ডুল করার) কৌশল করছি।
৮৬:১৭
فَمَهِّلِতাই অবকাশ দাওfamahhiliٱلْكَـٰفِرِينَকাফেরদেরকেl-kāfirīnaأَمْهِلْهُمْতাদের অবকাশ দাওamhil'humرُوَيْدًۢاকিছুক্ষণেরruwaydan١٧
কাজেই (এই ষড়যন্ত্রকারী) কাফিরদেরকে অবকাশ দাও, তাদেরকে কিছু সময়ের জন্য অবকাশ দাও।
—
—
—
—
লোড হচ্ছে…