৮৫

আল-বুরূজ

মক্কা ২২ আয়াত পারা ৩০
البروج

সূরা আল-বুরূজ (البروج) পবিত্র কুরআনের ৮৫ নম্বর অধ্যায় — মক্কা সূরা, যাতে ২২ টি আয়াত রয়েছে। মক্কী সূরাগুলো নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মদিনায় হিজরতের আগে নাজিল হয়েছিল এবং সাধারণত ঈমান, আল্লাহর একত্ব ও পরকালের ওপর জোর দেয়।

বিসমিল্লাহ
بِسْمِনামেbis'miٱللَّهِআল্লাহ (র)l-lahiٱلرَّحْمَـٰنِপরম করুণাময়l-raḥmāniٱلرَّحِيمِঅসীম দয়ালুl-raḥīmi
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে
৮৫:১
وَٱلسَّمَآءِশপথ আকাশেরwal-samāiذَاتِবিশিষ্টdhātiٱلْبُرُوجِবুরুজ/ গ্রহ-নক্ষত্রl-burūji١
শপথ গ্রহ-নক্ষত্র শোভিত আকাশের
৮৫:২
وَٱلْيَوْمِএবং দিনেরwal-yawmiٱلْمَوْعُودِপ্রতিশ্রুতl-mawʿūdi٢
আর সেদিনের যার ও‘য়াদা করা হয়েছে,
৮৫:৩
وَشَاهِدٍۢশপথ দর্শকেরwashāhidinوَمَشْهُودٍۢও যা পরিদৃষ্ট হয়wamashhūdin٣
আর যে দেখে আর যা দেখা যায় তার শপথ
৮৫:৪
قُتِلَধ্বংস হয়েছেqutilaأَصْحَـٰبُকর্তারা/ অধিপতিরাaṣḥābuٱلْأُخْدُودِগর্তেরl-ukh'dūdi٤
ধ্বংস হয়েছে গর্ত ওয়ালারা
৮৫:৫
ٱلنَّارِআগুনেরal-nāriذَاتِবিশিষ্টdhātiٱلْوَقُودِ(প্রজ্জ্বলিত) ইন্ধনl-waqūdi٥
(যে গর্তে) দাউ দাউ করে জ্বলা ইন্ধনের আগুন ছিল,
৮৫:৬
إِذْযখনidhهُمْতারা (ছিল)humعَلَيْهَاতার পাশেʿalayhāقُعُودٌۭউপবিষ্টquʿūdun٦
যখন তারা গর্তের কিনারায় বসে ছিল
৮৫:৭
وَهُمْএবং তারা (ছিল)wahumعَلَىٰঐ সম্পর্কেʿalāمَاযাيَفْعَلُونَতারা করছিলyafʿalūnaبِٱلْمُؤْمِنِينَমু'মিনদের সাথেbil-mu'minīnaشُهُودٌۭপ্রত্যক্ষকারীshuhūdun٧
আর তারা মু’মিনদের সাথে যা করছিল তা দেখছিল
৮৫:৮
وَمَاএবং নাwamāنَقَمُوا۟তারা প্রতিশোধ নিয়েছিলnaqamūمِنْهُمْতাদের থেকে (অন্য কারণে)min'humإِلَّآএ ছাড়াillāأَنযেanيُؤْمِنُوا۟তারা ঈমান এনেছেyu'minūبِٱللَّهِআল্লাহর উপরbil-lahiٱلْعَزِيزِপরাক্রমশালীl-ʿazīziٱلْحَمِيدِপ্রশংসিতl-ḥamīdi٨
তারা তাদেরকে নির্যাতন করেছিল একমাত্র এই কারণে যে, তারা মহাপরাক্রান্ত প্রসংসিত আল্লাহর প্রতি ঈমান এনেছিল।
৮৫:৯
ٱلَّذِىযিনি (এমন সত্তা যে)alladhīلَهُۥতাঁরই জন্যlahuمُلْكُরাজত্বmul'kuٱلسَّمَـٰوَٰتِআকাশমণ্ডলীরl-samāwātiوَٱلْأَرْضِ ۚও পৃথিবীরwal-arḍiوَٱللَّهُএবং আল্লাহইwal-lahuعَلَىٰউপরʿalāكُلِّসবkulliشَىْءٍۢকিছুরshayinشَهِيدٌসূক্ষ্মদর্শীshahīdun٩
আসমান ও যমীনের রাজ্বত্ব যাঁর, আর সেই আল্লাহ সব কিছুর প্রত্যক্ষদর্শী।
৮৫:১০
إِنَّনিশ্চয়ইinnaٱلَّذِينَযারাalladhīnaفَتَنُوا۟নির্যাতন করেছিলfatanūٱلْمُؤْمِنِينَমু'মিনদেরl-mu'minīnaوَٱلْمُؤْمِنَـٰتِও মু'মিনাদের (উপর)wal-mu'minātiثُمَّঅতঃপরthummaلَمْনিlamيَتُوبُوا۟তওবা করেyatūbūفَلَهُمْতাদের জন্যে (রয়েছে) তাইfalahumعَذَابُশাস্তিʿadhābuجَهَنَّمَজাহান্নামেরjahannamaوَلَهُمْও তাদের জন্যে (রয়েছে)walahumعَذَابُশাস্তিʿadhābuٱلْحَرِيقِদহনেরl-ḥarīqi١٠
যারা মু’মিন পুরুষ ও নারীদের প্রতি যুলম পীড়ন চালায় অতঃপর তাওবাহ করে না, তাদের জন্য আছে জাহান্নামের শাস্তি, আর আছে আগুনে দগ্ধ হওয়ার যন্ত্রণা।
৮৫:১১
إِنَّনিশ্চয়ইinnaٱلَّذِينَযারাalladhīnaءَامَنُوا۟ঈমান এনেছেāmanūوَعَمِلُوا۟এবং করেছেwaʿamilūٱلصَّـٰلِحَـٰتِসৎকর্মl-ṣāliḥātiلَهُمْতাদের জন্য (রয়েছে)lahumجَنَّـٰتٌۭজান্নাতjannātunتَجْرِىপ্রবাহিত হচ্ছেtajrīمِنহতেminتَحْتِهَاতার নীচtaḥtihāٱلْأَنْهَـٰرُ ۚঝর্ণাসমূহl-anhāruذَٰلِكَসেটাইdhālikaٱلْفَوْزُসাফল্যl-fawzuٱلْكَبِيرُমহাl-kabīru١١
যারা ঈমান আনে আর সৎকাজ করে তাদের জন্য আছে জান্নাত, যার পাদদেশ দিয়ে বয়ে চলেছে নির্ঝরিণী, এটা বিরাট সাফল্য।
৮৫:১২
إِنَّনিশ্চয়innaبَطْشَপাকড়াওbaṭshaرَبِّكَতোমার রবেরrabbikaلَشَدِيدٌঅবশ্যই কঠিনlashadīdun١٢
তোমার প্রতিপালকের পাকড়াও অবশ্যই বড় কঠিন।
৮৫:১৩
إِنَّهُۥনিশ্চয়ই তিনিinnahuهُوَতিনিইhuwaيُبْدِئُঅস্তিত্ব দান করেনyub'di-uوَيُعِيدُও তিনি পুনরাবর্তন ঘটানwayuʿīdu١٣
তিনিই প্রথমবার সৃষ্টি করেন অতঃপর সৃষ্টির আবর্তন ঘটান।
৮৫:১৪
وَهُوَএবং তিনিইwahuwaٱلْغَفُورُক্ষমাশীলl-ghafūruٱلْوَدُودُপ্রেমময়l-wadūdu١٤
তিনি ক্ষমাশীল, প্রেমময়,
৮৫:১৫
ذُوঅধিকারীdhūٱلْعَرْشِআরশেরl-ʿarshiٱلْمَجِيدُসম্মানিতl-majīdu١٥
‘আরশের অধিপতি, মহা সম্মানিত।
৮৫:১৬
فَعَّالٌۭসম্পন্নকারীfaʿʿālunلِّمَاযাlimāيُرِيدُতিনি চানyurīdu١٦
যা করতে চান তাই করেন।
৮৫:১৭
هَلْকিhalأَتَىٰكَতোমার কাছে পৌঁছেছেatākaحَدِيثُবৃত্তান্তḥadīthuٱلْجُنُودِসৈন্যদেরl-junūdi١٧
তোমার কাছে কি সৈন্য বাহিনীর খবর পৌছেছে?
৮৫:১৮
فِرْعَوْنَফিরআউনেরfir'ʿawnaوَثَمُودَও সামূদেরwathamūda١٨
ফেরাউন ও সামূদের? (আল্লাহর ক্ষমতার বিরুদ্ধে তাদের লোক-লস্কর কোন কাজে আসেনি)।
৮৫:১৯
بَلِবরংbaliٱلَّذِينَযারাalladhīnaكَفَرُوا۟অবিশ্বাস করেছেkafarūفِىমধ্যে (রত)تَكْذِيبٍۢমিথ্যারোপেtakdhībin١٩
তবুও কাফিররা সত্য প্রত্যাখ্যান করেই চলেছে।
৮৫:২০
وَٱللَّهُঅথচ আল্লাহwal-lahuمِنহতেminوَرَآئِهِمতাদের অলক্ষ্যwarāihimمُّحِيطٌۢ(তাদেরকে) পরিবেষ্টনকারীmuḥīṭun٢٠
আর আল্লাহ আড়াল থেকে ওদেরকে ঘিরে রেখেছেন।
৮৫:২১
بَلْবরংbalهُوَতাhuwaقُرْءَانٌۭকুর'আনqur'ānunمَّجِيدٌۭসম্মানিতmajīdun٢١
(কাফিররা অমান্য করলেও এ কুরআনের কোনই ক্ষতি হবে না) বস্তুতঃ এটা সম্মানিত কুরআন,
৮৫:২২
فِىমধ্যেلَوْحٍۢফলকেরlawḥinمَّحْفُوظٍۭসুরক্ষিতmaḥfūẓin٢٢
সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ।