৮৪

আল-ইনশিকাক

মক্কা ২৫ আয়াত পারা ৩০
الإنشقاق

সূরা আল-ইনশিকাক (الإنشقاق) পবিত্র কুরআনের ৮৪ নম্বর অধ্যায় — মক্কা সূরা, যাতে ২৫ টি আয়াত রয়েছে। মক্কী সূরাগুলো নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মদিনায় হিজরতের আগে নাজিল হয়েছিল এবং সাধারণত ঈমান, আল্লাহর একত্ব ও পরকালের ওপর জোর দেয়।

বিসমিল্লাহ
بِسْمِনামেbis'miٱللَّهِআল্লাহ (র)l-lahiٱلرَّحْمَـٰنِপরম করুণাময়l-raḥmāniٱلرَّحِيمِঅসীম দয়ালুl-raḥīmi
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে
৮৪:১
إِذَاযখনidhāٱلسَّمَآءُআকাশl-samāuٱنشَقَّتْফেটে পড়বেinshaqqat١
যখন আসমান ফেটে যাবে,
৮৪:২
وَأَذِنَتْএবং সে নির্দেশ পালন করবেwa-adhinatلِرَبِّهَاতার রবেরlirabbihāوَحُقَّتْও এটাই তার করণীয়waḥuqqat٢
এবং স্বীয় রব-এর নির্দেশ পালন করবে, আর তাই তার করণীয়।
৮৪:৩
وَإِذَاএবং যখনwa-idhāٱلْأَرْضُপৃথিবীl-arḍuمُدَّتْসম্প্রসারিত করা হবেmuddat٣
এবং যমীনকে যখন প্রসারিত করা হবে,
৮৪:৪
وَأَلْقَتْএবং নিক্ষেপ করবেwa-alqatمَاযাفِيهَاতার মধ্যে আছেfīhāوَتَخَلَّتْএবং তা শূন্য হয়ে যাবেwatakhallat٤
আর তা তার ভেতরে যা আছে তা বাইরে নিক্ষেপ করবে ও খালি হয়ে যাবে।
৮৪:৫
وَأَذِنَتْএবং সে নির্দেশ পালন করবেwa-adhinatلِرَبِّهَاতার রবেরlirabbihāوَحُقَّتْএবং এটাই তার জন্য করণীয়waḥuqqat٥
এবং স্বীয় রব-এর নির্দেশ পালন করবে আর তাই তার করণীয়।
৮৪:৬
يَـٰٓأَيُّهَاহেyāayyuhāٱلْإِنسَـٰنُমানুষl-insānuإِنَّكَনিশ্চয়ই তুমিinnakaكَادِحٌপরিশ্রমকারীkādiḥunإِلَىٰদিকেilāرَبِّكَতোমার রবেরrabbikaكَدْحًۭاকঠোর পরিশ্রমkadḥanفَمُلَـٰقِيهِঅতঃপর তাঁর (সাথে) সাক্ষাত করবেfamulāqīhi٦
হে মানুষ! তোমাকে তোমার রব পর্যন্ত পৌঁছতে বহু কষ্ট স্বীকার করতে হবে, অতঃপর তুমি তাঁর সাক্ষাৎ লাভ করবে।
৮৪:৭
فَأَمَّاঅতঃপর (তার) ব্যাপারfa-ammāمَنْযাকেmanأُوتِىَদেয়া হবেūtiyaكِتَـٰبَهُۥতার আমলনামাkitābahuبِيَمِينِهِۦতার ডান হাতেbiyamīnihi٧
অতঃপর যার ‘আমালনামা তার ডান হাতে দেয়া হবে।
৮৪:৮
فَسَوْفَঅতঃপর শীঘ্রfasawfaيُحَاسَبُহিসাব নেয়া হবে (তার)yuḥāsabuحِسَابًۭاহিসাবḥisābanيَسِيرًۭاসহজyasīran٨
তার হিসাব সহজভাবেই নেয়া হবে।
৮৪:৯
وَيَنقَلِبُএবং ফিরবেwayanqalibuإِلَىٰٓকাছেilāأَهْلِهِۦতার আপনজনেরahlihiمَسْرُورًۭاআনন্দচিত্তেmasrūran٩
সে তার স্বজনদের কাছে সানন্দে ফিরে যাবে।
৮৪:১০
وَأَمَّاআর (তার) ব্যাপারwa-ammāمَنْযাকেmanأُوتِىَদেয়া হবেūtiyaكِتَـٰبَهُۥতার আমলনামাkitābahuوَرَآءَপিছনেwarāaظَهْرِهِۦতার পিঠেরẓahrihi١٠
আর যাকে তার ‘আমালনামা তার পিঠের পিছন দিক থেকে দেয়া হবে,
৮৪:১১
فَسَوْفَশীঘ্র অতঃপরfasawfaيَدْعُوا۟সে ডাকবেyadʿūثُبُورًۭاধ্বংস (মৃত্যু)thubūran١١
সে মৃত্যুকে ডাকবে,
৮৪:১২
وَيَصْلَىٰএবং প্রবেশ করবেwayaṣlāسَعِيرًاজ্বলন্ত আগুনেsaʿīran١٢
এবং জ্বলন্ত আগুনে প্রবেশ করবে।
৮৪:১৩
إِنَّهُۥনিশ্চয়ই সেinnahuكَانَছিলkānaفِىٓমধ্যেأَهْلِهِۦতার স্বজনদেরahlihiمَسْرُورًاআনন্দেmasrūran١٣
সে তার পরিবার-পরিজনের মাঝে আনন্দে মগ্ন ছিল,
৮৪:১৪
إِنَّهُۥনিশ্চয়ই সেinnahuظَنَّমনে করেছিলẓannaأَنযেanلَّنকখনও নাlanيَحُورَফিরবেyaḥūra١٤
সে ভাবত যে, সে কক্ষনো (আল্লাহর কাছে) ফিরে যাবে না।
৮৪:১৫
بَلَىٰٓহ্যাঁbalāإِنَّনিশ্চয়ইinnaرَبَّهُۥতার রবrabbahuكَانَছিলেনkānaبِهِۦতার উপরbihiبَصِيرًۭاদৃষ্টিবানbaṣīran١٥
অবশ্যই ফিরে যাবে, তার প্রতিপালক তার প্রতি দৃষ্টি রাখছেন।
৮৪:১৬
فَلَآঅতএব নাfalāأُقْسِمُআমি শপথ করছিuq'simuبِٱلشَّفَقِপশ্চিম দিগন্তের সান্ধ্য লালিমারbil-shafaqi١٦
আমি শপথ করি সন্ধ্যাকালীন লালিমার,
৮৪:১৭
وَٱلَّيْلِএবং শপথ রাতেরwa-al-layliوَمَاও যাwamāوَسَقَসমাবেশ ঘটায়wasaqa١٧
আর রাতের এবং তা যা কিছুর সমাবেশ ঘটায় তার,
৮৪:১৮
وَٱلْقَمَرِএবং শপথ চাঁদেরwal-qamariإِذَاযখনidhāٱتَّسَقَপূর্ণ হয়ittasaqa١٨
আর চাঁদের যখন তা পূর্ণ চাঁদে পরিণত হয়,
৮৪:১৯
لَتَرْكَبُنَّতোমরা অবশ্যই আরোহণ করবেlatarkabunnaطَبَقًاস্তরṭabaqanعَنথেকেʿanطَبَقٍۢস্তরেṭabaqin١٩
অবশ্যই তোমরা (আধ্যাত্মিক ও জাগতিক সর্বক্ষেত্রে) স্তরে স্তরে উন্নতির সিঁড়ি বেয়ে উর্ধ্বে উঠবে।
৮৪:২০
فَمَاঅতএব হলো কিfamāلَهُمْতাদেরlahumلَاনাيُؤْمِنُونَতারা ঈমান আনেyu'minūna٢٠
অতএব তাদের কী হল যে তারা ঈমান আনে না?
৮৪:২১
وَإِذَاএবং যখনwa-idhāقُرِئَপাঠ করা হয়quri-aعَلَيْهِمُতাদের কাছেʿalayhimuٱلْقُرْءَانُকুর'আনl-qur'ānuلَاনাيَسْجُدُونَ ۩তারা সিজদা করেyasjudūna٢١
আর তাদের কাছে যখন কুরআন পাঠ করা হয় তখন সাজদাহ করে না?[সাজদাহ]
৮৪:২২
بَلِবরংbaliٱلَّذِينَযারাalladhīnaكَفَرُوا۟কুফরি করেছেkafarūيُكَذِّبُونَমিথ্যারোপ করছেyukadhibūna٢٢
(কুরআন শুনে সেজদা করা তো দূরের কথা) বরং কাফিররা ওটাকে অস্বীকারই করে।
৮৪:২৩
وَٱللَّهُএবং আল্লাহwal-lahuأَعْلَمُভালো জানেনaʿlamuبِمَاঐ বিষয়ে যাbimāيُوعُونَতারা পোষণ করছেyūʿūna٢٣
আল্লাহ খুব ভাল করেই জানেন তারা (তাদের অন্তরে) কী লুকিয়ে রাখে।
৮৪:২৪
فَبَشِّرْهُمকাজেই তাদের সুসংবাদ দাওfabashir'humبِعَذَابٍশাস্তিরbiʿadhābinأَلِيمٍযন্ত্রণাদায়কalīmin٢٤
কাজেই তাদেরকে মর্মান্তিক ‘আযাবের সুসংবাদ দাও।
৮৪:২৫
إِلَّاতার ব্যতিক্রমillāٱلَّذِينَ(ঐসব লোক) যারাalladhīnaءَامَنُوا۟ঈমান এনেছেāmanūوَعَمِلُوا۟ও করেছেwaʿamilūٱلصَّـٰلِحَـٰتِসৎকর্মl-ṣāliḥātiلَهُمْতাদের জন্য রয়েছেlahumأَجْرٌপুরস্কারajrunغَيْرُঅশেষghayruمَمْنُونٍۭঅশেষmamnūnin٢٥
কিন্তু যারা ঈমান আনে আর সৎকাজ করে তারা বাদে; তাদের জন্য আছে অফুরন্ত প্রতিদান।