৮৩

আল-মুতাফফিফীন

মক্কা ৩৬ আয়াত পারা ৩০
المطففين

সূরা আল-মুতাফফিফীন (المطففين) পবিত্র কুরআনের ৮৩ নম্বর অধ্যায় — মক্কা সূরা, যাতে ৩৬ টি আয়াত রয়েছে। মক্কী সূরাগুলো নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মদিনায় হিজরতের আগে নাজিল হয়েছিল এবং সাধারণত ঈমান, আল্লাহর একত্ব ও পরকালের ওপর জোর দেয়।

বিসমিল্লাহ
بِسْمِনামেbis'miٱللَّهِআল্লাহ (র)l-lahiٱلرَّحْمَـٰنِপরম করুণাময়l-raḥmāniٱلرَّحِيمِঅসীম দয়ালুl-raḥīmi
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে
৮৩:১
وَيْلٌۭদুর্ভোগwaylunلِّلْمُطَفِّفِينَযারা ওজনে/ মাপে কম দেয়lil'muṭaffifīna١
দুর্ভোগ ঠকবাজদের জন্য (যারা মাপে বা ওজনে কম দেয়),
৮৩:২
ٱلَّذِينَযারাalladhīnaإِذَاযখনidhāٱكْتَالُوا۟মেপে নেয়ik'tālūعَلَىথেকেʿalāٱلنَّاسِলোকদেরl-nāsiيَسْتَوْفُونَতারা পূর্ণমাত্রায় নেয়yastawfūna٢
যারা লোকের কাছ থেকে মেপে নেয়ার সময় পুরামাত্রায় নেয়,
৮৩:৩
وَإِذَاকিন্তু যখনwa-idhāكَالُوهُمْতাদের মেপে দেয়kālūhumأَوবাawوَّزَنُوهُمْতাদের ওজন করে দেয়wazanūhumيُخْسِرُونَতারা কম করে দেয়yukh'sirūna٣
আর যখন তাদেরকে মেপে দেয় বা ওজন ক’রে দেয় তখন কম দেয়।
৮৩:৪
أَلَاনা কিalāيَظُنُّচিন্তা করেyaẓunnuأُو۟لَـٰٓئِكَঐসব লোকেরাulāikaأَنَّهُمযে তারাannahumمَّبْعُوثُونَআবার ওঠানো হবেmabʿūthūna٤
তারা কি চিন্তা করে না যে (তাদের মৃত্যুর পর) তাদেরকে আবার উঠানো হবে,
৮৩:৫
لِيَوْمٍদিনের জন্যেliyawminعَظِيمٍۢএক মহাʿaẓīmin٥
এক মহা দিবসে।
৮৩:৬
يَوْمَযেদিনyawmaيَقُومُদাঁড়াবেyaqūmuٱلنَّاسُমানুষl-nāsuلِرَبِّরবের সামনেlirabbiٱلْعَـٰلَمِينَবিশ্বজগতেরl-ʿālamīna٦
যেদিন মানুষ বিশ্বজগতের প্রতিপালকের সামনে দাঁড়াবে।
৮৩:৭
كَلَّآকখনও নাkallāإِنَّনিশ্চয়ইinnaكِتَـٰبَআমলনামাkitābaٱلْفُجَّارِপাপীদেরl-fujāriلَفِىঅবশ্যই মধ্যে (আছে)lafīسِجِّينٍۢকয়েদখানারsijjīnin٧
(তারা যে সব ধারণা করছে তা) কক্ষনো না, নিশ্চয়ই পাপীদের ‘আমালনামা সিজ্জীনে (সংরক্ষিত) আছে।
৮৩:৮
وَمَآএবং কিসেwamāأَدْرَىٰكَতোমাকে বুঝাবে/ জানাবেadrākaمَا(কি) সেইسِجِّينٌۭকয়েদখানাsijjīnun٨
তুমি কি জান সিজ্জীন কী
৮৩:৯
كِتَـٰبٌۭখাতা/ আমলনামাkitābunمَّرْقُومٌۭচিহ্নিতmarqūmun٩
সীলমোহরকৃত কিতাব।
৮৩:১০
وَيْلٌۭধ্বংসwaylunيَوْمَئِذٍۢসেদিনyawma-idhinلِّلْمُكَذِّبِينَমিথ্যারোপকারীদের জন্যেlil'mukadhibīna١٠
সেদিন দুর্ভোগ হবে অস্বীকারকারীদের,
৮৩:১১
ٱلَّذِينَযারাalladhīnaيُكَذِّبُونَমিথ্যারোপ করেyukadhibūnaبِيَوْمِদিন সম্পর্কেbiyawmiٱلدِّينِবিচারেরl-dīni١١
যারা কর্মফল দিবসকে অস্বীকার করে।
৮৩:১২
وَمَاএবং নাwamāيُكَذِّبُমিথ্যারোপ করেyukadhibuبِهِۦٓএতেbihiإِلَّاএ ছাড়াillāكُلُّপ্রত্যেকkulluمُعْتَدٍসীমালঙ্ঘনকারীmuʿ'tadinأَثِيمٍপাপীathīmin١٢
কেবল সীমালঙ্ঘনকারী, পাপাচারী ছাড়া কেউই তা অস্বীকার করে না।
৮৩:১৩
إِذَاযখনidhāتُتْلَىٰপাঠ করা হয়tut'lāعَلَيْهِতার উপরʿalayhiءَايَـٰتُنَاআমাদের আয়াতসমূহāyātunāقَالَসে বলেqālaأَسَـٰطِيرُ"(এসব) উপকথাasāṭīruٱلْأَوَّلِينَপূর্ববর্তীদের"l-awalīna١٣
তার সামনে যখন আমার আয়াত পড়ে শোনানো হয়, তখন সে বলে, ‘এ তো প্রাচীন কালের লোকেদের কাহিনী’’।
৮৩:১৪
كَلَّا ۖকখনও নাkallāبَلْ ۜবরংbalرَانَমরচে ধরিয়েছেrānaعَلَىٰউপরʿalāقُلُوبِهِمতাদের অন্তরগুলোরqulūbihimمَّاযাكَانُوا۟করছিলkānūيَكْسِبُونَতারা অর্জনyaksibūna١٤
কক্ষনো না, বরং তাদের কৃতকর্মই তাদের অন্তরে জং ধরিয়ে দিয়েছে।
৮৩:১৫
كَلَّآকখনও নাkallāإِنَّهُمْনিশ্চয়ই তারাinnahumعَنথেকেʿanرَّبِّهِمْতাদের রবেরrabbihimيَوْمَئِذٍۢসেদিনyawma-idhinلَّمَحْجُوبُونَতারা দর্শন বঞ্চিত হবেইlamaḥjūbūna١٥
কক্ষনো না, তারা সেদিন তাদের প্রতিপালক থেকে পর্দার আড়ালে থাকবে।
৮৩:১৬
ثُمَّঅতঃপরthummaإِنَّهُمْনিশ্চয়ই তারাinnahumلَصَالُوا۟অবশ্যই প্রবেশ করবেlaṣālūٱلْجَحِيمِজাহান্নামেl-jaḥīmi١٦
অতঃপর তারা অবশ্যই জাহান্নামে প্রবেশ করবে।
৮৩:১৭
ثُمَّঅতঃপরthummaيُقَالُ(তাদেরকে) বলা হবেyuqāluهَـٰذَا"এইhādhāٱلَّذِىসেই (দিন)alladhīكُنتُمতোমরা ছিলেkuntumبِهِۦযে ব্যাপারেbihiتُكَذِّبُونَমিথ্যারোপ করতে"tukadhibūna١٧
অতঃপর বলা হবে ‘এটাই তা যা তোমরা অস্বীকার করতে।’
৮৩:১৮
كَلَّآকখনও নাkallāإِنَّনিশ্চয়ইinnaكِتَـٰبَআমলনামাkitābaٱلْأَبْرَارِসৎ লোকদেরl-abrāriلَفِىঅবশ্যই মধ্যেlafīعِلِّيِّينَউচ্চ মর্যাদাসম্পন্ন (দফতরে)ʿilliyyīna١٨
(ভাল-মন্দের বিচার হবে না, শাস্তি-পুরস্কার কিছুই হবে না তা) কক্ষনো না, নিশ্চয়ই সৎলোকদের ‘আমালমানা ‘ইল্লিয়ীনে (সংরক্ষিত) আছে।
৮৩:১৯
وَمَآএবং কিসেwamāأَدْرَىٰكَতোমাকে বুঝাবেadrākaمَاকি সেইعِلِّيُّونَউচ্চ মর্যাদাসম্পন্ন (দফতর)ʿilliyyūna١٩
তুমি কি জান ইল্লিয়ীন কী?
৮৩:২০
كِتَـٰبٌۭখাতা/ আমলনামাkitābunمَّرْقُومٌۭচিহ্নিতmarqūmun٢٠
সীলমোহরকৃত কিতাব।
৮৩:২১
يَشْهَدُهُতা অবলোকন করছেyashhaduhuٱلْمُقَرَّبُونَনৈকট্যপ্রাপ্ত (ফেরেশতারা)l-muqarabūna٢١
আল্লাহর নৈকট্যপ্রাপ্ত (ফেরেশতারা) তার তত্ত্বাবধান করে।
৮৩:২২
إِنَّনিশ্চয়ইinnaٱلْأَبْرَارَসৎ লোকেরাl-abrāraلَفِىঅবশ্যই মধ্যে (থাকবে)lafīنَعِيمٍস্বাচ্ছন্দ্যেরnaʿīmin٢٢
পুণ্যবান লোকেরা থাকবে অফুরন্ত নি‘মাতের মাঝে।
৮৩:২৩
عَلَىউপরʿalāٱلْأَرَآئِكِসুসজ্জিত আসনl-arāikiيَنظُرُونَতারা দেখবেyanẓurūna٢٣
উচ্চ আসনে বসে তারা (চারদিকের সবকিছু) দেখতে থাকবে।
৮৩:২৪
تَعْرِفُতুমি চিনবেtaʿrifuفِىমধ্যেوُجُوهِهِمْতাদের চেহারারwujūhihimنَضْرَةَদীপ্তিnaḍrataٱلنَّعِيمِস্বাচ্ছন্দ্যেরl-naʿīmi٢٤
তুমি তাদের মুখে আরাম আয়েশের উজ্জ্বলতা দেখতে পাবে।
৮৩:২৫
يُسْقَوْنَতাদের পান করানো হবেyus'qawnaمِنহতেminرَّحِيقٍۢবিশুদ্ধ পানীয়raḥīqinمَّخْتُومٍমোহর করাmakhtūmin٢٥
তাদেরকে পান করানো হবে সীল-আঁটা উৎকৃষ্ট পানীয়।
৮৩:২৬
خِتَـٰمُهُۥতার মোহর (হবে)khitāmuhuمِسْكٌۭ ۚকস্তুরিরmis'kunوَفِىএবং ক্ষেত্রেwafīذَٰلِكَএইdhālikaفَلْيَتَنَافَسِপ্রতিযোগিতা করুকfalyatanāfasiٱلْمُتَنَـٰفِسُونَপ্রতিযোগীরাl-mutanāfisūna٢٦
তার সীল হবে মিশকের, প্রতিযোগীরা এ বিষয়েই প্রতিযোগিতা করুক।
৮৩:২৭
وَمِزَاجُهُۥএবং তার মিশ্রণ হবেwamizājuhuمِنএরminتَسْنِيمٍতাসনীমtasnīmin٢٧
তাতে মেশানো থাকবে ‘তাসনীম,
৮৩:২৮
عَيْنًۭا(এই তাসনীম) একটি ঝর্ণাʿaynanيَشْرَبُপান করবেyashrabuبِهَاতা থেকেbihāٱلْمُقَرَّبُونَনৈকট্যপ্রাপ্তগণl-muqarabūna٢٨
ওটা একটা ঝর্ণা, যাত্থেকে (আল্লাহর) নৈকট্যপ্রাপ্তরা পান করবে।
৮৩:২৯
إِنَّনিশ্চয়ইinnaٱلَّذِينَযারাalladhīnaأَجْرَمُوا۟অপরাধ করেছেajramūكَانُوا۟তারা ছিলোkānūمِنَসাথেminaٱلَّذِينَযারাalladhīnaءَامَنُوا۟ঈমান এনেছেāmanūيَضْحَكُونَবিদ্রুপ করত (তাদের সাথে)yaḍḥakūna٢٩
পাপাচারী লোকেরা (দুনিয়ায়) মু’মিনদেরকে ঠাট্টা-বিদ্রুপ করত।
৮৩:৩০
وَإِذَاএবং যখনwa-idhāمَرُّوا۟অতিক্রম করতmarrūبِهِمْতাদের কাছ দিয়েbihimيَتَغَامَزُونَতারা কটাক্ষ করতোyataghāmazūna٣٠
আর তারা যখন তাদের পাশ দিয়ে অতিক্রম করত তখন পরস্পরে চোখ টিপে ইশারা করত।
৮৩:৩১
وَإِذَاএবং যখনwa-idhāٱنقَلَبُوٓا۟ফিরে যেতোinqalabūإِلَىٰٓকাছেilāأَهْلِهِمُতাদের পরিজনেরahlihimuٱنقَلَبُوا۟তারা ফিরে যেতোinqalabūفَكِهِينَউৎফুল্ল হয়েfakihīna٣١
আর তারা যখন তাদের আপন জনদের কাছে ফিরে আসত, তখন (মু’মিনদেরকে ঠাট্টা ক’রে আসার কারণে) ফিরত উৎফুল্ল হয়ে।
৮৩:৩২
وَإِذَاএবং যখনwa-idhāرَأَوْهُمْতাদেরকে দেখতra-awhumقَالُوٓا۟তারা বলতqālūإِنَّ"নিশ্চয়ইinnaهَـٰٓؤُلَآءِএসব লোকhāulāiلَضَآلُّونَঅবশ্যই বিভ্রান্ত"laḍāllūna٣٢
আর তারা যখন মু’মিনদেরকে দেখত তখন বলত, ‘এরা তো অবশ্যই গুমরাহ্।’
৮৩:৩৩
وَمَآএবং নাwamāأُرْسِلُوا۟পাঠানো হয়েছে (কাফেরদেরকে)ur'silūعَلَيْهِمْতাদের উপরʿalayhimحَـٰفِظِينَতত্ত্বাবধায়ক রূপেḥāfiẓīna٣٣
তাদেরকে তো মু’মিনদের হিফাযাতকারী হিসেবে পাঠানো হয়নি (মু’মিনদের কৃতকর্মের হিসাব মু’মিনরাই দিবে)।
৮৩:৩৪
فَٱلْيَوْمَঅতএব আজfal-yawmaٱلَّذِينَ(সেদিন) যারাalladhīnaءَامَنُوا۟ঈমান এনেছিলোāmanūمِنَসাথেminaٱلْكُفَّارِকাফেরদেরl-kufāriيَضْحَكُونَউপহাস করবেyaḍḥakūna٣٤
আজ (জান্নাত হতে) মু’মিনরা কাফিরদের (পরিণতির) উপর হাসছে,
৮৩:৩৫
عَلَىউপরʿalāٱلْأَرَآئِكِসুসজ্জিত আসন সমূহের (বসে)l-arāikiيَنظُرُونَতারা দেখবেyanẓurūna٣٥
উচ্চ আসনে বসে তাদের অবস্থা দেখছে।
৮৩:৩৬
هَلْকিhalثُوِّبَফল দেয়া হলোthuwwibaٱلْكُفَّارُকাফেরদেরl-kufāruمَاযাكَانُوا۟(ছিল)kānūيَفْعَلُونَতারা করছিলyafʿalūna٣٦
কাফিররা যা করত তার ‘সওয়াব’ পেল তো?