৮২

আল-ইনফিতার

মক্কা ১৯ আয়াত পারা ৩০
الإنفطار

সূরা আল-ইনফিতার (الإنفطار) পবিত্র কুরআনের ৮২ নম্বর অধ্যায় — মক্কা সূরা, যাতে ১৯ টি আয়াত রয়েছে। মক্কী সূরাগুলো নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মদিনায় হিজরতের আগে নাজিল হয়েছিল এবং সাধারণত ঈমান, আল্লাহর একত্ব ও পরকালের ওপর জোর দেয়।

বিসমিল্লাহ
بِسْمِনামেbis'miٱللَّهِআল্লাহ (র)l-lahiٱلرَّحْمَـٰنِপরম করুণাময়l-raḥmāniٱلرَّحِيمِঅসীম দয়ালুl-raḥīmi
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে
৮২:১
إِذَاযখনidhāٱلسَّمَآءُআকাশl-samāuٱنفَطَرَتْফেটে যাবেinfaṭarat١
যখন আসমান ফেটে যাবে,
৮২:২
وَإِذَاএবং যখনwa-idhāٱلْكَوَاكِبُতারাগুলোl-kawākibuٱنتَثَرَتْবিক্ষিপ্ত হবেintatharat٢
যখন তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে (ঝরে) পড়বে,
৮২:৩
وَإِذَاএবং যখনwa-idhāٱلْبِحَارُসাগরগুলোl-biḥāruفُجِّرَتْউথলে উঠবেfujjirat٣
সমুদ্রকে যখন উত্তাল করে তোলা হবে,
৮২:৪
وَإِذَاএবং যখনwa-idhāٱلْقُبُورُকবরগুলোl-qubūruبُعْثِرَتْউন্মোচিত হবেbuʿ'thirat٤
যখন কবরস্থ মানুষদেরকে উঠানো হবে,
৮২:৫
عَلِمَتْজানবেʿalimatنَفْسٌۭপ্রত্যেক ব্যক্তিnafsunمَّاযাقَدَّمَتْসে আগে পাঠিয়েছেqaddamatوَأَخَّرَتْএবং পিছনে ছেড়েছেwa-akharat٥
তখন প্রত্যেকে জেনে নিবে সে কী আগে পাঠিয়েছিল, আর কী পেছনে ছেড়ে এসেছিল।
৮২:৬
يَـٰٓأَيُّهَاহেyāayyuhāٱلْإِنسَـٰنُমানুষl-insānuمَاকিসেغَرَّكَতোমাকে ধোঁকা দিয়েছেgharrakaبِرَبِّكَতোমার রবের ব্যাপারেbirabbikaٱلْكَرِيمِমহানl-karīmi٦
হে মানুষ! কিসে তোমাকে তোমার মহান প্রতিপালক সম্পর্কে ধোঁকায় ফেলে দিয়েছে?
৮২:৭
ٱلَّذِىযিনিalladhīخَلَقَكَতোমাকে সৃষ্টি করেছেনkhalaqakaفَسَوَّىٰكَঅতঃপর তোমাকে সুঠাম করেছেনfasawwākaفَعَدَلَكَঅতঃপর তোমাকে সুসামঞ্জস্য করেছেনfaʿadalaka٧
যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে সুঠাম করেছেন, অতঃপর তোমাকে করেছেন ভারসাম্যপূর্ণ।
৮২:৮
فِىٓমধ্যেأَىِّযেayyiصُورَةٍۢআকৃতিতেṣūratinمَّا(যা) যেমনشَآءَতিনি চেয়েছেনshāaرَكَّبَكَতোমাকে গঠন করেছেনrakkabaka٨
তিনি তোমাকে তাঁর ইচ্ছেমত আকৃতিতে গঠন করেছেন।
৮২:৯
كَلَّاকখনও নয়kallāبَلْবরংbalتُكَذِّبُونَতোমারা মিথ্যা মনে করছtukadhibūnaبِٱلدِّينِশেষ বিচারকেbil-dīni٩
না (তোমাদের এই বিভ্রান্তি মোটেই সঠিক নয়), তোমরা তো (আখেরাতের) শাস্তি ও পুরস্কারকে অস্বীকার করে থাক;
৮২:১০
وَإِنَّএবং নিশ্চয়ইwa-innaعَلَيْكُمْতোমাদের উপরʿalaykumلَحَـٰفِظِينَসংরক্ষক দল অবশ্যই (আছে)laḥāfiẓīna١٠
অবশ্যই তোমাদের উপর নিযুক্ত আছে তত্ত্বাবধায়কগণ;
৮২:১১
كِرَامًۭاসম্মানিতkirāmanكَـٰتِبِينَলেখকবৃন্দkātibīna١١
সম্মানিত লেখকগণ (যারা লিপিবদ্ধ করছে তোমাদের কার্যকলাপ),
৮২:১২
يَعْلَمُونَতারা জানেyaʿlamūnaمَاযাتَفْعَلُونَতোমরা করtafʿalūna١٢
তারা জানে তোমরা যা কর।
৮২:১৩
إِنَّনিশ্চয়ইinnaٱلْأَبْرَارَসৎ ব্যক্তিরাl-abrāraلَفِىঅবশ্যই মধ্যে(থাকবে)lafīنَعِيمٍۢস্বাচ্ছন্দ্যে (সুখে-শান্তিতে)naʿīmin١٣
নেককারগণ থাকবে নানান নি‘মাতের মাঝে
৮২:১৪
وَإِنَّএবং নিশ্চয়ইwa-innaٱلْفُجَّارَপাপাচারীরাl-fujāraلَفِىঅবশ্যই মধ্যে (যাবে)lafīجَحِيمٍۢদোজখেরjaḥīmin١٤
আর পাপীরা থাকবে জাহান্নামে,
৮২:১৫
يَصْلَوْنَهَاসেখানে তারা প্রবেশ করবেyaṣlawnahāيَوْمَদিনেyawmaٱلدِّينِবিচারl-dīni١٥
কর্মফলের দিন তারা তাতে প্রবেশ করবে।
৮২:১৬
وَمَاএবং নাwamāهُمْতারাhumعَنْهَاতা থেকেʿanhāبِغَآئِبِينَঅনুপস্থিত (থাকতে সক্ষম হবে)bighāibīna١٦
তারা সেখান থেকে কক্ষনো উধাও হয়ে যেতে পারবে না।
৮২:১৭
وَمَآএবং কিসেwamāأَدْرَىٰكَতোমাকে জানাবেadrākaمَاকি (সেই)يَوْمُদিনyawmuٱلدِّينِবিচারেরl-dīni١٧
তুমি কি জান কর্মফলের দিনটি কী?
৮২:১৮
ثُمَّঅতঃপরthummaمَآকিসেأَدْرَىٰكَতোমাকে জানাবেadrākaمَاকি সেইيَوْمُদিনyawmuٱلدِّينِবিচারেরl-dīni١٨
আবার বলি, তুমি কি জান কর্মফলের দিনটি কী ?
৮২:১৯
يَوْمَসেদিনyawmaلَاনাتَمْلِكُসক্ষম হবেtamlikuنَفْسٌۭকেউnafsunلِّنَفْسٍۢকারও জন্যেlinafsinشَيْـًۭٔا ۖকিছু (করতে)shayanوَٱلْأَمْرُএবং কর্তৃত্বwal-amruيَوْمَئِذٍۢসেদিন (হবে কেবল)yawma-idhinلِّلَّهِআল্লাহর জন্যেlillahi١٩
সেদিন কোন মানুষ অপরের জন্য কিছু করার সামর্থ্য রাখবে না, সেদিন সকল কর্তৃত্ব থাকবে একমাত্র আল্লাহরই (ইখতিয়ারে)।