৭৪

আল-মুদ্দাসসির

মক্কা ৫৬ আয়াত পারা ১
المدثر

সূরা আল-মুদ্দাসসির (المدثر) পবিত্র কুরআনের ৭৪ নম্বর অধ্যায় — মক্কা সূরা, যাতে ৫৬ টি আয়াত রয়েছে। মক্কী সূরাগুলো নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মদিনায় হিজরতের আগে নাজিল হয়েছিল এবং সাধারণত ঈমান, আল্লাহর একত্ব ও পরকালের ওপর জোর দেয়।

বিসমিল্লাহ
بِسْمِনামেbis'miٱللَّهِআল্লাহ (র)l-lahiٱلرَّحْمَـٰنِপরম করুণাময়l-raḥmāniٱلرَّحِيمِঅসীম দয়ালুl-raḥīmi
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে
৭৪:১
يَـٰٓأَيُّهَاহেyāayyuhāٱلْمُدَّثِّرُচাদরাবৃতl-mudathiru١
ওহে বস্ত্র আবৃত (ব্যক্তি)!
৭৪:২
قُمْউঠqumفَأَنذِرْসতর্ক কর অতঃপরfa-andhir٢
ওঠ, সতর্ক কর।
৭৪:৩
وَرَبَّكَও তোমার রবেরwarabbakaفَكَبِّرْঅতঃপর শ্রেষ্ঠত্ব ঘোষণা করfakabbir٣
আর তোমার প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা কর।
৭৪:৪
وَثِيَابَكَএবং তোমার কাপড়wathiyābakaفَطَهِّرْঅতঃপর পবিত্র করfaṭahhir٤
তোমার পোশাক পরিচ্ছদ পবিত্র রাখ।
৭৪:৫
وَٱلرُّجْزَএবং অপবিত্রতাwal-ruj'zaفَٱهْجُرْঅতএব দূরে থাকfa-uh'jur٥
(যাবতীয়) অপবিত্রতা থেকে দূরে থাক।
৭৪:৬
وَلَاএবং নাwalāتَمْنُنঅনুগ্রহ করোtamnunتَسْتَكْثِرُবেশী পাওয়ার আশায়tastakthiru٦
(কারো প্রতি) অনুগ্রহ করো না অধিক পাওয়ার উদ্দেশ্যে।
৭৪:৭
وَلِرَبِّكَএবং তোমার রবের জন্যেwalirabbikaفَٱصْبِرْঅতএব সবর করfa-iṣ'bir٧
তোমার প্রতিপালকের (সন্তুষ্টির) জন্য ধৈর্য ধর।
৭৪:৮
فَإِذَاঅতঃপর যখনfa-idhāنُقِرَফুক দেয়া হবেnuqiraفِىমধ্যেٱلنَّاقُورِসিঙ্গায়l-nāqūri٨
যেদিন শিঙ্গায় ফুঁ দেয়া হবে,
৭৪:৯
فَذَٰلِكَঅতএব সেইfadhālikaيَوْمَئِذٍۢ(হবে) দিনyawma-idhinيَوْمٌদিনyawmunعَسِيرٌকঠিনʿasīrun٩
সেদিনটি হবে বড়ই কঠিন দিন,
৭৪:১০
عَلَىউপরʿalāٱلْكَـٰفِرِينَকাফিরদেরl-kāfirīnaغَيْرُনয়ghayruيَسِيرٍۢসহজyasīrin١٠
(যা) কাফিরদের জন্য মোটেই সহজ নয়।
৭৪:১১
ذَرْنِىআমাকে ছাড়dharnīوَمَنْআর যাকেwamanخَلَقْتُআমি সৃষ্টি করেছিkhalaqtuوَحِيدًۭاএকেলাwaḥīdan١١
ছেড়ে দাও আমাকে (তার সঙ্গে বুঝাপড়া করার জন্য) যাকে আমি এককভাবে সৃষ্টি করেছি।
৭৪:১২
وَجَعَلْتُএবং আমি বানিয়েছিwajaʿaltuلَهُۥতার জন্যেlahuمَالًۭاসম্পদmālanمَّمْدُودًۭاবিপুলmamdūdan١٢
আর তাকে (ওয়ালীদ বিন মুগীরাহকে) দিয়েছি অঢেল ধন-সম্পদ,
৭৪:১৩
وَبَنِينَএবং সন্তানাদিwabanīnaشُهُودًۭاসদা উপস্থিতshuhūdan١٣
আর অনেক ছেলে যারা সব সময় তার কাছেই থাকে।
৭৪:১৪
وَمَهَّدتُّএবং আমি সুগম করেছিwamahhadttuلَهُۥতার জন্যেlahuتَمْهِيدًۭاপ্রচুর স্বচ্ছলতাtamhīdan١٤
এবং তার জীবনকে করেছি সচ্ছল ও সুগম।
৭৪:১৫
ثُمَّএরপরthummaيَطْمَعُলালসা সে করেyaṭmaʿuأَنْযেanأَزِيدَঅধিক দিব আমিazīda١٥
এর পরও সে লোভ করে যে, আমি তাকে আরো দেই।
৭৪:১৬
كَلَّآ ۖকক্ষণও নাkallāإِنَّهُۥসে নিশ্চয়innahuكَانَহলkānaلِـَٔايَـٰتِنَاআমাদের নিদর্শনাদির প্রতিliāyātināعَنِيدًۭاশত্রুতা ভাবাপন্নʿanīdan١٦
কক্ষনো না, সে ছিল আমার নিদর্শনের বিরুদ্ধাচারী।
৭৪:১৭
سَأُرْهِقُهُۥতাকে চড়াব আমি শীঘ্রইsa-ur'hiquhuصَعُودًاকঠিন চড়াইয়েṣaʿūdan١٧
শীঘ্রই আমি তাকে উঠাব শাস্তির পাহাড়ে (অর্থাৎ তাকে দিব বিপদের উপর বিপদ)।
৭৪:১৮
إِنَّهُۥসে নিশ্চয়ইinnahuفَكَّرَচিন্তা করলfakkaraوَقَدَّرَএবং সে সিদ্ধান্ত নিলwaqaddara١٨
সে চিন্তা ভাবনা করল এবং সিদ্ধান্ত নিল,
৭৪:১৯
فَقُتِلَসে নস্যাৎ তাই হয়েছেfaqutilaكَيْفَকেমনkayfaقَدَّرَসে সিদ্ধান্ত নিলqaddara١٩
ধ্বংস হোক সে, কীভাবে সে (কুরআনের অলৌকিকতা স্বীকার করার পরও কেবল অহমিকার বশবর্তী হয়ে নবুওয়াতকে অস্বীকার করার) সিদ্ধান্ত নিল!
৭৪:২০
ثُمَّআবারওthummaقُتِلَমার পড়লqutilaكَيْفَকেমনkayfaقَدَّرَসিদ্ধান্ত নিলqaddara٢٠
আবারো ধ্বংস হোক সে, সে সিদ্ধান্ত নিল কীভাবে!
৭৪:২১
ثُمَّএরপরthummaنَظَرَসে তাকালnaẓara٢١
তারপর সে তাকালো।
৭৪:২২
ثُمَّপরেthummaعَبَسَকপাল কুচড়ালʿabasaوَبَسَرَও মুখ বাঁকালwabasara٢٢
তারপর ভ্রু কুঁচকালো আর মুখ বাঁকালো।
৭৪:২৩
ثُمَّএরপরthummaأَدْبَرَসে ফিরলadbaraوَٱسْتَكْبَرَএবং অহংকার করলwa-is'takbara٢٣
তারপর সে পিছনে ফিরল আর অহংকার করল।
৭৪:২৪
فَقَالَসে বলল অতঃপরfaqālaإِنْ"নয়inهَـٰذَآএটাhādhāإِلَّاএছাড়াillāسِحْرٌۭজাদুsiḥ'runيُؤْثَرُচলে আসাyu'tharu٢٤
তারপর বলল- ‘এ তো যাদু ছাড়া আর কিছু নয়, এতো পূর্বে থেকেই চলে আসছে।
৭৪:২৫
إِنْনয়inهَـٰذَآএটাhādhāإِلَّاএছাড়াillāقَوْلُকথাqawluٱلْبَشَرِমানুুষের"l-bashari٢٥
এটা তো মানুষের কথা মাত্র।’
৭৪:২৬
سَأُصْلِيهِতাকে প্রবেশ আমি শীঘ্রই করাবোsa-uṣ'līhiسَقَرَদোযখেsaqara٢٦
শীঘ্রই আমি তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করব।
৭৪:২৭
وَمَآএবং কিwamāأَدْرَىٰكَতুমি জানadrākaمَاকি সেইسَقَرُদোযখsaqaru٢٧
তুমি কি জান জাহান্নামের আগুন কী?
৭৪:২৮
لَاনাتُبْقِىবাকী রাখেtub'qīوَلَاএবং নাwalāتَذَرُছেড়ে দেয়tadharu٢٨
তা কাউকে জীবিতও রাখবে না, আর মৃত অবস্থায়ও ছেড়ে দেবে না।
৭৪:২৯
لَوَّاحَةٌۭঝলসে দেয়lawwāḥatunلِّلْبَشَرِচামড়াকেlil'bashari٢٩
চামড়া ঝলসে দেবে।
৭৪:৩০
عَلَيْهَاতার উপরʿalayhāتِسْعَةَউনিশtis'ʿataعَشَرَ(প্রহরী)ʿashara٣٠
সেখানে নিয়োজিত আছে ঊনিশ জন ফেরেশতা।
৭৪:৩১
وَمَاএবং নাwamāجَعَلْنَآআমরা বানিয়েছিjaʿalnāأَصْحَـٰبَকর্মচারীদেরকেaṣḥābaٱلنَّارِদোযখেরl-nāriإِلَّاছাড়াillāمَلَـٰٓئِكَةًۭ ۙফেরেশতাদেরmalāikatanوَمَاএবং নাwamāجَعَلْنَاআমরা বানিয়েছিjaʿalnāعِدَّتَهُمْতাদের সংখ্যাʿiddatahumإِلَّاএছাড়াillāفِتْنَةًۭপরীক্ষাfit'natanلِّلَّذِينَতাদের জন্য (যারা)lilladhīnaكَفَرُوا۟কুফরী করেছেkafarūلِيَسْتَيْقِنَদৃঢ় বিশ্বাস করে যেনliyastayqinaٱلَّذِينَযাদের (তারা)alladhīnaأُوتُوا۟দেয়া হয়েছেūtūٱلْكِتَـٰبَগ্রন্থl-kitābaوَيَزْدَادَএবং বাড়েwayazdādaٱلَّذِينَযারাalladhīnaءَامَنُوٓا۟ঈমান এনেছেāmanūإِيمَـٰنًۭا ۙঈমান (তাদের)īmānanوَلَاএবং নাwalāيَرْتَابَসন্দেহ করেyartābaٱلَّذِينَযাদেরalladhīnaأُوتُوا۟দেয়া হয়েছেūtūٱلْكِتَـٰبَকিতাবl-kitābaوَٱلْمُؤْمِنُونَ ۙএবং মুমিনরাwal-mu'minūnaوَلِيَقُولَএবং বলে যেনwaliyaqūlaٱلَّذِينَযারাalladhīnaفِىমধ্যে (রয়েছে)قُلُوبِهِمতাদের অন্তরসমূহেরqulūbihimمَّرَضٌۭরোগmaraḍunوَٱلْكَـٰفِرُونَএবং কাফিররাwal-kāfirūnaمَاذَآ"কিmādhāأَرَادَইচ্ছে রাখেনarādaٱللَّهُআল্লাহl-lahuبِهَـٰذَاএই দ্বারাbihādhāمَثَلًۭا ۚউদাহরণ"mathalanكَذَٰلِكَএভাবেkadhālikaيُضِلُّগুমরাহ করেনyuḍilluٱللَّهُআল্লাহl-lahuمَنযাকেmanيَشَآءُইচ্ছে করেনyashāuوَيَهْدِىএবং হিদায়াত দেনwayahdīمَنযাকেmanيَشَآءُ ۚইচ্ছে করেনyashāuوَمَاএবং নাwamāيَعْلَمُকেউ জানেyaʿlamuجُنُودَসৈন্যদেরjunūdaرَبِّكَতোমার রবেরrabbikaإِلَّاছাড়াillāهُوَ ۚতিনিhuwaوَمَاএবং নয়wamāهِىَতাhiyaإِلَّاএছাড়াillāذِكْرَىٰউপদেশdhik'rāلِلْبَشَرِমানুষের জন্যেlil'bashari٣١
আমিই কেবল ফেরেশতাদেরকে জাহান্নামের তত্ত্বাবধায়ক করেছি। আর তাদের (এই) সংখ্যাকে কাফিরদের জন্য একটা পরীক্ষা বানিয়ে দিয়েছি (কেননা তারা এ কথা বিশ্বাসই করতে পারবে না যে মাত্র ঊনিশ জন ফেরেশতা বিশাল জাহান্নামের যাবতীয় দায়িত্ব পালন করবে) আর যেন কিতাবধারীগণ তা দৃঢ়ভাবে বিশ্বাস করে আর ঈমানদারদের ঈমান আরো বৃদ্ধি পায় এবং কিতাবধারীগণ ও ঈমানদারগণ যেন কোন রকম সন্দেহের মধ্যে না থাকে। যাদের অন্তরে রোগ আছে তারা আর কাফিররা যাতে বলে উঠে, ‘‘ এ ধরণের কথা দিয়ে আল্লাহ কী বোঝাতে চেয়েছেন?’’ এভাবে আল্লাহ যাকে চান গুমরাহ করেন আর যাকে চান সঠিক পথে পরিচালিত করেন। তোমার প্রতিপালকের বাহিনী (কারা এবং এর স্যখ্যা কত সে) সম্পর্কে তিনি ছাড়া কেউ জানে না। (জাহান্নামের) এ (বর্ণনা দেয়া হল) কেবল মানুষের নসীহত লাভের জন্য।
৭৪:৩২
كَلَّاকক্ষণও নয়kallāوَٱلْقَمَرِশপথ চাঁদেরwal-qamari٣٢
(এটা) কক্ষনো (ভিত্তিহীন) না, চাঁদের কসম,
৭৪:৩৩
وَٱلَّيْلِশপথ রাতেরwa-al-layliإِذْযখনidhأَدْبَرَপ্রত্যাবর্তন করেadbara٣٣
রাতের কসম যখন তার অবসান হয়,
৭৪:৩৪
وَٱلصُّبْحِএবং প্রভাতেরwal-ṣub'ḥiإِذَآযখনidhāأَسْفَرَউজ্জ্বল হয়asfara٣٤
প্রভাতের কসম- যখন তা উজ্জ্বল হয়ে ওঠে,
৭৪:৩৫
إِنَّهَاতা নিশ্চয়innahāلَإِحْدَىএকটি নিশ্চয়la-iḥ'dāٱلْكُبَرِবড়গুলোরl-kubari٣٥
এই জাহান্নাম বড় বড় বিপদগুলোর একটি,
৭৪:৩৬
نَذِيرًۭاসতর্ককারীnadhīranلِّلْبَشَرِমানুষের জন্যেlil'bashari٣٦
মানুষের জন্য সতর্ককারী,
৭৪:৩৭
لِمَن(তার) যে জন্যেlimanشَآءَইচ্ছে করেেshāaمِنكُمْতোমাদের মধ্যেminkumأَنযেanيَتَقَدَّمَঅগ্রসর হবেyataqaddamaأَوْঅথবাawيَتَأَخَّرَপিছিয়ে যাবেyata-akhara٣٧
তোমাদের মধ্যে যে (কল্যাণের পথে) এগিয়ে যেতে চায় অথবা পেছনে পড়ে থাকতে চায় তার জন্য
৭৪:৩৮
كُلُّপ্রত্যেকkulluنَفْسٍۭব্যক্তিnafsinبِمَاযা বিনিময়েbimāكَسَبَتْঅর্জন করেছেkasabatرَهِينَةٌদায়ে আবদ্ধrahīnatun٣٨
প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের দায়ে আবদ্ধ।
৭৪:৩৯
إِلَّآছাড়াillāأَصْحَـٰبَব্যক্তিগণaṣḥābaٱلْيَمِينِডানদিকস্থl-yamīni٣٩
কিন্তু ডান পাশের লোকেরা নয়।
৭৪:৪০
فِىমধ্যেجَنَّـٰتٍۢবেহেশতেরjannātinيَتَسَآءَلُونَজিজ্ঞাসা পরস্পরে করবেyatasāalūna٤٠
তারা থাকবে জান্নাতে। তারা পরস্পরকে জিজ্ঞেস করবে
৭৪:৪১
عَنِসম্পর্কেʿaniٱلْمُجْرِمِينَঅপরাধীদেরl-muj'rimīna٤١
অপরাধীদের সম্পর্কে
৭৪:৪২
مَا"কিসেسَلَكَكُمْতোমাদের প্রবেশ করিয়েছেsalakakumفِىমধ্যেسَقَرَদোযখের"saqara٤٢
‘কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে গেছে?
৭৪:৪৩
قَالُوا۟তারা বলবেqālūلَمْ"নাlamنَكُছিলাম আমরাnakuمِنَঅন্তর্ভূক্তminaٱلْمُصَلِّينَনামাজীদেরl-muṣalīna٤٣
তারা বলবে, ‘আমরা নামায আদায়কারী লোকেদের মধ্যে শামিল ছিলাম না,
৭৪:৪৪
وَلَمْএবং নাwalamنَكُআমরাnakuنُطْعِمُখাওয়াতামnuṭ'ʿimuٱلْمِسْكِينَমিছকিনকেl-mis'kīna٤٤
আর মিসকীনদেরকে খাবার খাওয়াতাম না,
৭৪:৪৫
وَكُنَّاএবং আমরা আলোচনা করতামwakunnāنَخُوضُএবং আমরা আলোচনা করতামnakhūḍuمَعَসাথেmaʿaٱلْخَآئِضِينَআলোচনাকারীদেরl-khāiḍīna٤٥
আর আমরা (সত্য পথের পথিকদের) সমালোচনা করতাম সমালোচনাকারীদের সঙ্গে (থেকে)।
৭৪:৪৬
وَكُنَّاএবং মিথ্যারোপ করতাম আমরাwakunnāنُكَذِّبُএবং মিথ্যারোপ করতাম আমরাnukadhibuبِيَوْمِদিনকেbiyawmiٱلدِّينِপ্রতিদানেরl-dīni٤٦
আমরা প্রতিফল দিবসকে অস্বীকার করতাম।
৭৪:৪৭
حَتَّىٰٓশেষ পর্যন্তḥattāأَتَىٰنَاআমাদের কাছে আসলatānāٱلْيَقِينُদৃঢ়বিশ্বাস (মৃত্যু)"l-yaqīnu٤٧
আমাদের নিকট নিশ্চিত বিশ্বাস (অর্থাৎ মৃত্যু) না আসা পর্যন্ত।’
৭৪:৪৮
فَمَاনা অতঃপরfamāتَنفَعُهُمْতাদের কাজে আসবেtanfaʿuhumشَفَـٰعَةُসুপারিশshafāʿatuٱلشَّـٰفِعِينَসুপারিশকারীদেরl-shāfiʿīna٤٨
তখন সুপারিশকারীদের সুপারিশ তাদের কোন কাজে আসবে না।
৭৪:৪৯
فَمَاঅতঃপরfamāلَهُمْতাদের হয়েছে কিlahumعَنِথেকেʿaniٱلتَّذْكِرَةِনসীহতl-tadhkiratiمُعْرِضِينَমুখ ফিরিয়ে নেয়muʿ'riḍīna٤٩
তাদের হয়েছে কী যে তারা উপদেশ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে?
৭৪:৫০
كَأَنَّهُمْতারা যেনka-annahumحُمُرٌۭগর্দভসমূহḥumurunمُّسْتَنفِرَةٌۭভীতত্রস্তmus'tanfiratun٥٠
তারা যেন ভয়ে সন্ত্রস্ত গাধা,
৭৪:৫১
فَرَّتْপলায়ন করছেfarratمِنথেকেminقَسْوَرَةٍۭসিংহqaswaratin٥١
সিংহের সামনে থেকে পালাচ্ছে।
৭৪:৫২
بَلْবরংbalيُرِيدُচায়yurīduكُلُّপ্রত্যেকkulluٱمْرِئٍۢব্যক্তিim'ri-inمِّنْهُمْতাদের মধ্যেmin'humأَنযেanيُؤْتَىٰদেয়া হোকyu'tāصُحُفًۭاগ্রন্থসমূহṣuḥufanمُّنَشَّرَةًۭউন্মুক্তmunasharatan٥٢
বস্তুতঃ তাদের প্রত্যেকেই চায়, তাকে (আল্লাহর পক্ষ থেকে) খোলা চিঠি দেয়া হোক (এই মর্মে যে, তোমরা এই নবীকে মেনে নাও)।
৭৪:৫৩
كَلَّا ۖকক্ষণও নাkallāبَلবরংbalلَّاনাيَخَافُونَতারা ভয় করে নাyakhāfūnaٱلْـَٔاخِرَةَআখেরাতকেl-ākhirata٥٣
না, তা কক্ষনো হতে পারে না, বরং (কথা এই যে) তারা আখিরাতকে ভয় করে না।
৭৪:৫৪
كَلَّآকক্ষণও নাkallāإِنَّهُۥতা নিশ্চয়innahuتَذْكِرَةٌۭউপদেশtadhkiratun٥٤
না, তা হতে পারে না, এটা (অর্থাৎ কুরআন সকলের জন্য) উপদেশবাণী।
৭৪:৫৫
فَمَنযে অতএবfamanشَآءَইচ্ছা করেshāaذَكَرَهُۥতার শিক্ষা নিকdhakarahu٥٥
এক্ষনে যার ইচ্ছে তাত্থেকে শিক্ষা গ্রহণ করুক।
৭৪:৫৬
وَمَاএবং নাwamāيَذْكُرُونَতারা শিক্ষা নেবেyadhkurūnaإِلَّآএ ছাড়াillāأَنযেanيَشَآءَইচ্ছা করেনyashāaٱللَّهُ ۚআল্লাহl-lahuهُوَতিনিইhuwaأَهْلُযোগ্যahluٱلتَّقْوَىٰভয়েরl-taqwāوَأَهْلُএবং অধিকারীwa-ahluٱلْمَغْفِرَةِমাফ করারl-maghfirati٥٦
আল্লাহর ইচ্ছে ব্যতীত কেউ উপদেশ গ্রহণ করবে না, তিনিই ভয়ের যোগ্য, তিনিই ক্ষমা করার অধিকারী।