৭৩

আল-মুযযাম্মিল

মক্কা ২০ আয়াত পারা ২৯
المزمل

সূরা আল-মুযযাম্মিল (المزمل) পবিত্র কুরআনের ৭৩ নম্বর অধ্যায় — মক্কা সূরা, যাতে ২০ টি আয়াত রয়েছে। মক্কী সূরাগুলো নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মদিনায় হিজরতের আগে নাজিল হয়েছিল এবং সাধারণত ঈমান, আল্লাহর একত্ব ও পরকালের ওপর জোর দেয়।

বিসমিল্লাহ
بِسْمِনামেbis'miٱللَّهِআল্লাহ (র)l-lahiٱلرَّحْمَـٰنِপরম করুণাময়l-raḥmāniٱلرَّحِيمِঅসীম দয়ালুl-raḥīmi
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে
৭৩:১
يَـٰٓأَيُّهَاহেyāayyuhāٱلْمُزَّمِّلُবস্ত্রাবৃতl-muzamilu١
ওহে চাদরে আবৃত (ব্যক্তি)!
৭৩:২
قُمِউঠোqumiٱلَّيْلَরাতে (ইবাদত করো)al-laylaإِلَّاব্যতীতillāقَلِيلًۭاকিছু অংশqalīlan٢
রাতে নামাযে দাঁড়াও তবে (রাতের) কিছু অংশ বাদে,
৭৩:৩
نِّصْفَهُۥٓতার অর্ধেকniṣ'fahuأَوِবাawiٱنقُصْকম করোunquṣمِنْهُতা থেকেmin'huقَلِيلًاসামান্যqalīlan٣
রাতের অর্ধেক (সময় দাঁড়াও) কিংবা তার থেকে কিছুটা কম কর,
৭৩:৪
أَوْঅথবাawزِدْবাড়াওzidعَلَيْهِতার উপরʿalayhiوَرَتِّلِএবং আবৃতি করো ধীরে ধীরেwarattiliٱلْقُرْءَانَকুরআনl-qur'ānaتَرْتِيلًاতারতিলসহtartīlan٤
অথবা তার চেয়ে বাড়াও, আর ধীরে ধীরে সুস্পষ্টভাবে কুরআন পাঠ কর।
৭৩:৫
إِنَّاআমরা নিশ্চয়innāسَنُلْقِىঅর্পণ আমরা শিঘ্রই করবোsanul'qīعَلَيْكَতোমার উপরʿalaykaقَوْلًۭاবাণীqawlanثَقِيلًاভারীthaqīlan٥
আমি তোমার উপর গুরুভার কালাম নাযিল করব (বিশ্বের বুকে যার প্রচার ও প্রতিষ্ঠা করার দায়িত্বভার অতি বড় কঠিন কাজ)।
৭৩:৬
إِنَّনিশ্চয়innaنَاشِئَةَউথান (শয্যা ত্যাগ)nāshi-ataٱلَّيْلِরাত্রি কালেরal-layliهِىَতাhiyaأَشَدُّপ্রবলতরashadduوَطْـًۭٔاদলনে (প্রবৃত্তি)waṭanوَأَقْوَمُএবং সঠিকতরwa-aqwamuقِيلًاবাক্য স্ফুরণেqīlan٦
বাস্তবিকই রাতে বিছানা ছেড়ে উঠা আত্মসংযমের জন্য বেশি কার্যকর এবং (কুরআন) স্পষ্ট উচ্চারণের অনুকূল।
৭৩:৭
إِنَّনিশ্চয়innaلَكَতোমার জন্যেlakaفِىমধ্যেٱلنَّهَارِদিনেl-nahāriسَبْحًۭاব্যস্ততাsabḥanطَوِيلًۭاদীর্ঘṭawīlan٧
দিনের বেলায় তোমার জন্য আছে দীর্ঘ কর্মব্যস্ততা।
৭৩:৮
وَٱذْكُرِএবং তুমি স্মরণ করোwa-udh'kuriٱسْمَনামis'maرَبِّكَতোমার রবেরrabbikaوَتَبَتَّلْএবং নিমগ্ন হওwatabattalإِلَيْهِতার দিকেilayhiتَبْتِيلًۭاখুব নিমগ্ন হয়েtabtīlan٨
কাজেই তুমি তোমার প্রতিপালকের নাম স্মরণ কর এবং একাগ্রচিত্তে তাঁর প্রতি মগ্ন হও।
৭৩:৯
رَّبُّরবrabbuٱلْمَشْرِقِপূর্বl-mashriqiوَٱلْمَغْرِبِও পশ্চিমেরwal-maghribiلَآনেইإِلَـٰهَ(কোন) ইলাহilāhaإِلَّاছাড়াillāهُوَতিনিhuwaفَٱتَّخِذْهُতাকেই গ্রহণ সুতরাং করোfa-ittakhidh'huوَكِيلًۭاকর্ম বিধায়ক রূপেwakīlan٩
(তিনি) পূর্ব ও পশ্চিমের সর্বময় কর্তা, তিনি ছাড়া সত্যিকারের কোন ইলাহ নেই, অতএব তাঁকেই তুমি তোমার কার্য সম্পদানকারী বানিয়ে লও।
৭৩:১০
وَٱصْبِرْএবং সবর করোwa-iṣ'birعَلَىٰউপরʿalāمَاযাيَقُولُونَতারা বলেছেyaqūlūnaوَٱهْجُرْهُمْএবং তাদের পরিহার করোwa-uh'jur'humهَجْرًۭاপরিহারhajranجَمِيلًۭاউত্তমjamīlan١٠
তারা যা বলে সে ব্যাপারে ধৈর্য ধারণ কর আর ভদ্রতার সঙ্গে তাদেরকে পরিহার ক’রে চল।
৭৩:১১
وَذَرْنِىএবং আমাকে ছাড়wadharnīوَٱلْمُكَذِّبِينَও মিথারপকারীদেরwal-mukadhibīnaأُو۟لِىঅধিকারীulīٱلنَّعْمَةِনেয়ামতেরl-naʿmatiوَمَهِّلْهُمْএবং তাদে্র অবকাশ দাওwamahhil'humقَلِيلًاসামান্যqalīlan١١
আর ছেড়ে দাও আমাকে আর নানান বিলাস সামগ্রীর মালিক ঐ মিথ্যুকদেরকে এবং তাদেরকে কিছুটা সময় অবকাশ দাও।
৭৩:১২
إِنَّনিশ্চয়innaلَدَيْنَآআমাদের কাছে আছেladaynāأَنكَالًۭاশৃংখলankālanوَجَحِيمًۭاএবং প্রজ্বলিত আগুনwajaḥīman١٢
আমার কাছে আছে শেকল আর দাউ দাউ করে জ্বলা আগুন,
৭৩:১৩
وَطَعَامًۭاএবং খাদ্যwaṭaʿāmanذَاযাওয়াdhāغُصَّةٍۢআটকে (গলায়ে)ghuṣṣatinوَعَذَابًاও আযাবwaʿadhābanأَلِيمًۭاকষ্টকরalīman١٣
আর গলায় আটকে যায় এমন খাবার আর মর্মান্তিক শাস্তি।
৭৩:১৪
يَوْمَসেদিনyawmaتَرْجُفُকাঁপবেtarjufuٱلْأَرْضُজমিনl-arḍuوَٱلْجِبَالُও পাহাড়সমূহwal-jibāluوَكَانَتِএবং হবেwakānatiٱلْجِبَالُপাহাড়গুলোl-jibāluكَثِيبًۭاধুলার স্তূপkathībanمَّهِيلًاবিক্ষিপ্ত হয়ে পড়াmahīlan١٤
(এসব শাস্তি দেয়া হবে) যেদিন যমীন আর পাহাড়গুলো কেঁপে উঠবে, আর পাহাড়গুলো হবে চলমান বালুকারাশি।
৭৩:১৫
إِنَّآআমরা নিশ্চয়innāأَرْسَلْنَآআমরা পাঠিয়েছিarsalnāإِلَيْكُمْতোমাদের প্রতিilaykumرَسُولًۭاএকজন রসূলকেrasūlanشَـٰهِدًاসাক্ষ্য দাতা রূপেshāhidanعَلَيْكُمْতোমাদের উপরʿalaykumكَمَآযেমনkamāأَرْسَلْنَآআমরা পাঠিয়েছিarsalnāإِلَىٰপ্রতিilāفِرْعَوْنَফিরাআউনেরfir'ʿawnaرَسُولًۭاএকজন রসূলrasūlan١٥
আমি তোমাদের কাছে তেমনিভাবে একজন রসূলকে তোমাদের প্রতি সাক্ষ্যদাতা হিসেবে পাঠিয়েছি (যিনি ক্বিয়ামতে সাক্ষ্য দিবেন যে, দ্বীনের দাওয়াত তিনি যথাযথভাবে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন) যেমনভাবে আমি ফেরাউনের কাছে পাঠিয়েছিলাম একজন রসূলকে।
৭৩:১৬
فَعَصَىٰঅমান্য করল অতঃপরfaʿaṣāفِرْعَوْنُফিরাআউনfir'ʿawnuٱلرَّسُولَরসূলকেl-rasūlaفَأَخَذْنَـٰهُতাকে আমরা ধরেছি অতএবfa-akhadhnāhuأَخْذًۭاধরাakhdhanوَبِيلًۭاশক্তwabīlan١٦
তখন ফেরাউন সেই রসূলকে অমান্য করল। ফলে আমি তাকে শক্ত ধরায় ধরলাম।
৭৩:১৭
فَكَيْفَকেমনে তখনfakayfaتَتَّقُونَতোমরা রক্ষা পাবেtattaqūnaإِنযদিinكَفَرْتُمْতোমরা কুফরি করোkafartumيَوْمًۭاসেদিনyawmanيَجْعَلُবানিয়ে দিবেyajʿaluٱلْوِلْدَٰنَবালকদেরকেl-wil'dānaشِيبًاবৃদ্ধshīban١٧
অতএব তোমরা যদি (এই রসূলকে) অস্বীকার কর, তাহলে তোমরা কীভাবে সেদিন আত্মরক্ষা করবে যেদিনটি (তার ভীষণতা ও ভয়াবহতায়) বালককে ক’রে দেবে বুড়ো।
৭৩:১৮
ٱلسَّمَآءُআসমানal-samāuمُنفَطِرٌۢবিদীর্ণ হবেmunfaṭirunبِهِۦ ۚএর সাথেbihiكَانَহবেkānaوَعْدُهُۥতার ওয়াদাwaʿduhuمَفْعُولًاবাস্তবায়িতmafʿūlan١٨
যার কারণে আকাশ ফেটে যাবে, আল্লাহর ওয়া‘দা পূর্ণ হয়ে যাবে।
৭৩:১৯
إِنَّনিশ্চয়innaهَـٰذِهِۦএটাhādhihiتَذْكِرَةٌۭ ۖউপদেশtadhkiratunفَمَنসে অতএবfamanشَآءَইচ্ছা করেshāaٱتَّخَذَধরবেittakhadhaإِلَىٰদিকেilāرَبِّهِۦতার রবেরrabbihiسَبِيلًاপথsabīlan١٩
এটা উপদেশ। কাজেই যার মন চায় সে তার প্রতিপালকের দিকে পথ ধরুক।
৭৩:২০
۞ إِنَّনিশ্চয়innaرَبَّكَতোমার রবrabbakaيَعْلَمُজানেনyaʿlamuأَنَّكَতুমি যেannakaتَقُومُ(ইবাদতে) দাঁড়াওtaqūmuأَدْنَىٰপ্রায়adnāمِنমধ্য হতেminثُلُثَىِদুই তৃিতীয়াংশthuluthayiٱلَّيْلِরাতেরal-layliوَنِصْفَهُۥএবং তার অর্ধেকwaniṣ'fahuوَثُلُثَهُۥএবং এক তৃিতীয়াংশwathuluthahuوَطَآئِفَةٌۭএবং একদলwaṭāifatunمِّنَথেকেminaٱلَّذِينَযারা (তাদের)alladhīnaمَعَكَ ۚতোমার সাথেmaʿakaوَٱللَّهُএবং আল্লাহইwal-lahuيُقَدِّرُনির্ধারণ করেনyuqaddiruٱلَّيْلَরাত কেal-laylaوَٱلنَّهَارَ ۚও দিনকেwal-nahāraعَلِمَতিনি জেনেছেনʿalimaأَنযেanلَّنপারবে নাlanتُحْصُوهُতা হিসাব রাখতেtuḥ'ṣūhuفَتَابَতিনি মাফ অতএব করলেনfatābaعَلَيْكُمْ ۖতোমাদেরকেʿalaykumفَٱقْرَءُوا۟তোমরা পর অতএবfa-iq'raūمَاযাتَيَسَّرَসহজসাধ্য হয়tayassaraمِنَথেকেminaٱلْقُرْءَانِ ۚকুরআনl-qur'āniعَلِمَতিনি জেনেছেনʿalimaأَنযেanسَيَكُونُহবেsayakūnuمِنكُمতোমাদের মধ্যে (বিতর্ক)minkumمَّرْضَىٰ ۙরোগীmarḍāوَءَاخَرُونَএবং অন্য অনেকেwaākharūnaيَضْرِبُونَভ্রমণ করবেyaḍribūnaفِىমধ্যেٱلْأَرْضِপৃথিবীরl-arḍiيَبْتَغُونَঅনুসন্ধান করবেyabtaghūnaمِنথেকেminفَضْلِঅনুগ্র্রহfaḍliٱللَّهِ ۙআল্লাহ্‌রl-lahiوَءَاخَرُونَএবং অন্য অনেকেwaākharūnaيُقَـٰتِلُونَযুদ্ধ করবেyuqātilūnaفِىমধ্যেسَبِيلِপথেsabīliٱللَّهِ ۖআল্লাহ্‌‌রl-lahiفَٱقْرَءُوا۟তোমরা পর সুতরাংfa-iq'raūمَاযাتَيَسَّرَসহজ হয়tayassaraمِنْهُ ۚতা থেকেmin'huوَأَقِيمُوا۟এবং তোমরা কায়েম করোwa-aqīmūٱلصَّلَوٰةَনামাযl-ṣalataوَءَاتُوا۟এবং তোমরা দাওwaātūٱلزَّكَوٰةَযাকাতl-zakataوَأَقْرِضُوا۟এবং তোমরা কর্জ দাওwa-aqriḍūٱللَّهَআল্লাহ্‌কেl-lahaقَرْضًاকর্জqarḍanحَسَنًۭا ۚউত্তমḥasananوَمَاএবং যাwamāتُقَدِّمُوا۟তোমরা আগে পাঠাবেtuqaddimūلِأَنفُسِكُمতোমাদের নিজেদের জন্যেli-anfusikumمِّنْথেকেminخَيْرٍۢভালোkhayrinتَجِدُوهُতা তোমরা পাবেtajidūhuعِندَকাছেʿindaٱللَّهِআল্লাহ্‌রl-lahiهُوَতাইhuwaخَيْرًۭاউত্তমkhayranوَأَعْظَمَএবং অতীব উত্তমwa-aʿẓamaأَجْرًۭا ۚপ্রতিফলajranوَٱسْتَغْفِرُوا۟এবং তোমরা ক্ষমা চাওwa-is'taghfirūٱللَّهَ ۖআল্লাহ্‌র কাছেl-lahaإِنَّনিশ্চয়innaٱللَّهَআল্লাহ্‌l-lahaغَفُورٌۭবড় ক্ষমাশীলghafūrunرَّحِيمٌۢঅত্যন্ত মেহেরবানraḥīmun٢٠
তোমার প্রতিপালক জানেন যে, তুমি কখনও রাতের দু’তৃতীয়াংশ ‘ইবাদাতের জন্য দাঁড়াও, কখনও অর্ধেক, কখনও রাতের এক তৃতীয়াংশ, তোমার সঙ্গী-সাথীদের একটি দলও (তাই করে)। আল্লাহ্ই রাত আর দিনের পরিমাণ নির্ধারণ করেন। তিনি জানেন, তোমরা তা যথাযথ হিসাব রেখে পালন করতে পারবে না। কাজেই তিনি তোমাদের প্রতি ক্ষমাপরবশ হয়েছেন। কাজেই কুরআনের যতটুকু পড়া তোমার জন্য সহজ হয়, তুমি ততটুকু পড়। তিনি জানেন, তোমাদের মধ্যে কেউ কেউ অসুস্থ হবে, আর কতক আল্লাহর অনুগ্রহ সন্ধানে যমীনে ভ্রমণ করবে, আর কতক আল্লাহর পথে যুদ্ধ করবে। কাজেই তোমাদের জন্য যতটুকু সহজসাধ্য হয় তাই তাত্থেকে পাঠ কর, আর নামায প্রতিষ্ঠা কর, যাকাত দাও আর আল্লাহকে ঋণ দাও উত্তম ঋণ। তোমরা যা কিছু কল্যাণ নিজেদের জন্য আগে পাঠাবে, তা আল্লাহর নিকট (সঞ্চিত) পাবে, তাই উত্তম এবং পুরস্কার হিসেবে খুব বড়। তোমরা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা কর, আল্লাহ অতি ক্ষমাশীল, বড়ই দয়ালু।