৭৯

আন-নাযিআত

মক্কা ৪৬ আয়াত পারা ৩০
النازعات

সূরা আন-নাযিআত (النازعات) পবিত্র কুরআনের ৭৯ নম্বর অধ্যায় — মক্কা সূরা, যাতে ৪৬ টি আয়াত রয়েছে। মক্কী সূরাগুলো নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মদিনায় হিজরতের আগে নাজিল হয়েছিল এবং সাধারণত ঈমান, আল্লাহর একত্ব ও পরকালের ওপর জোর দেয়।

বিসমিল্লাহ
بِسْمِনামেbis'miٱللَّهِআল্লাহ (র)l-lahiٱلرَّحْمَـٰنِপরম করুণাময়l-raḥmāniٱلرَّحِيمِঅসীম দয়ালুl-raḥīmi
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে
৭৯:১
وَٱلنَّـٰزِعَـٰتِশপথ সজোরে (প্রাণ) নির্গতকারী (ফেরেশতাদের)wal-nāziʿātiغَرْقًۭا(যারা নির্গত করে) ডুবেgharqan١
শপথ সেই ফেরেশতাদের যারা (পাপীদের আত্মা) নির্মমভাবে টেনে বের করে,
৭৯:২
وَٱلنَّـٰشِطَـٰتِশপথ (আত্মার) বাঁধন উন্মুক্তকারী (ফেরেশতাদের)wal-nāshiṭātiنَشْطًۭا(যারা মৃদুভাবে) উন্মুক্ত (করে)nashṭan٢
আর যারা (নেককারদের আত্মা) খুবই সহজভাবে বের করে,
৭৯:৩
وَٱلسَّـٰبِحَـٰتِশপথ সাঁতারকারী (ফেরেশতাদের)wal-sābiḥātiسَبْحًۭا(যারা তীব্র গতিতে) সাঁতরায়sabḥan٣
শপথ সেই ফেরেশতাদের যারা দ্রুতগতিতে সাঁতার কাটে,
৭৯:৪
فَٱلسَّـٰبِقَـٰتِঅতঃপর (শপথ) অগ্রগামী (ফেরেশতাদের)fal-sābiqātiسَبْقًۭاদ্রুতবেগেsabqan٤
আর (আল্লাহর নির্দেশ পালনের জন্য) ক্ষিপ্র গতিতে এগিয়ে যায়,
৭৯:৫
فَٱلْمُدَبِّرَٰتِঅতঃপর (শপথ) কার্যনির্বাহী (ফেরেশতাদের)fal-mudabirātiأَمْرًۭا(যারা পরিচালনা করে) কর্মamran٥
অতঃপর সব কাজের ব্যবস্থা করে।
৭৯:৬
يَوْمَসেদিনyawmaتَرْجُفُপ্রকম্পিত করবেtarjufuٱلرَّاجِفَةُপ্রথম শিংগাধ্বনিl-rājifatu٦
সেদিন ভূকম্পন প্রকম্পিত করবে,
৭৯:৭
تَتْبَعُهَاতার অনুসরণ করবেtatbaʿuhāٱلرَّادِفَةُ(আরো একটি) শিংগাধ্বনিl-rādifatu٧
তারপর আসবে আরেকটি ভূকম্পন।
৭৯:৮
قُلُوبٌۭ(কতিপয়) হৃদয়qulūbunيَوْمَئِذٍۢসেদিনyawma-idhinوَاجِفَةٌভীত-কম্পিত (হবে)wājifatun٨
কত হৃদয় সে দিন ভয়ে ভীত হয়ে পড়বে,
৭৯:৯
أَبْصَـٰرُهَاতার দৃষ্টি সমূহabṣāruhāخَـٰشِعَةٌۭভীতসন্ত্রস্ত (হবে)khāshiʿatun٩
তাদের দৃষ্টি নত হবে,
৭৯:১০
يَقُولُونَতারা বলেyaqūlūnaأَءِنَّا"অবশ্যই কি আমরাa-innāلَمَرْدُودُونَঅবশ্যই প্রত্যাবর্তিত হবোlamardūdūnaفِىমধ্যেٱلْحَافِرَةِপূর্বাবস্থারl-ḥāfirati١٠
তারা বলে, ‘আমাদেরকে কি আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে?
৭৯:১১
أَءِذَاযখন কিa-idhāكُنَّاআমরা হবো (পরিণত)kunnāعِظَـٰمًۭاহাড়গুলোয়ʿiẓāmanنَّخِرَةًۭগলিত"nakhiratan١١
আমরা যখন পচা-গলা হাড় হয়ে যাব (তখনও)?’
৭৯:১২
قَالُوا۟তারা বললqālūتِلْكَ"এটাtil'kaإِذًۭاতা হলেidhanكَرَّةٌপ্রত্যাবর্তনkarratunخَاسِرَةٌۭবড়ই ক্ষতিকর (হবে)"khāsiratun١٢
তারা বলে, ‘অবস্থা যদি তাই হয় তাহলে এই ফিরিয়ে আনাটাতো সর্বনাশের ব্যাপার হবে।’
৭৯:১৩
فَإِنَّمَاপ্রকৃতপক্ষেfa-innamāهِىَতাhiyaزَجْرَةٌۭবিকট আওয়াজzajratunوَٰحِدَةٌۭএকটি মাত্রwāḥidatun١٣
ওটা তো কেবল একটা বিকট আওয়াজ,
৭৯:১৪
فَإِذَاঅতঃপর তখনইfa-idhāهُمতারাhumبِٱلسَّاهِرَةِখোলা ময়দানে (হবে)bil-sāhirati١٤
সহসাই তারা খোলা ময়দানে আবির্ভূত হবে।
৭৯:১৫
هَلْকিhalأَتَىٰكَতোমার কাছে এসেছেatākaحَدِيثُবৃত্তান্তḥadīthuمُوسَىٰٓমূসারmūsā١٥
মূসার বৃত্তান্ত তোমার কাছে পৌঁছেছে কি?
৭৯:১৬
إِذْযখনidhنَادَىٰهُতাকে ডেকেছিলেনnādāhuرَبُّهُۥতার রবrabbuhuبِٱلْوَادِউপত্যকায়bil-wādiٱلْمُقَدَّسِপবিত্রl-muqadasiطُوًىতুয়ারṭuwan١٦
যখন তার প্রতিপালক তাকে পবিত্র তুয়া প্রান্তরে ডাক দিয়ে বলেছিলেন
৭৯:১৭
ٱذْهَبْ"(আল্লাহ বললেন তাকে) যাওidh'habإِلَىٰনিকটilāفِرْعَوْنَফিরআউনেরfir'ʿawnaإِنَّهُۥসে নিশ্চয়ইinnahuطَغَىٰসীমালঙ্ঘন করেছেṭaghā١٧
‘ফেরাউনের কাছে যাও, সে সীমালঙ্ঘন করেছে,
৭৯:১৮
فَقُلْঅতঃপর বলfaqulهَل"(আছে) কিhalلَّكَতোমার (আগ্রহ)lakaإِلَىٰٓ(এর) প্রতিilāأَنযেanتَزَكَّىٰতুমি পবিত্র হবেtazakkā١٨
তাকে জিজ্ঞেস কর, ‘তুমি কি পবিত্রতা অবলম্বন করতে ইচ্ছুক?
৭৯:১৯
وَأَهْدِيَكَএবং তোমাকে আমি পথ দেখাবোwa-ahdiyakaإِلَىٰদিকেilāرَبِّكَতোমার রবেরrabbikaفَتَخْشَىٰতুমি যেন ভয় করো"fatakhshā١٩
আর আমি তোমাকে তোমার প্রতিপালকের দিকে পথ দেখাই যাতে তুমি তাঁকে ভয় কর?’
৭৯:২০
فَأَرَىٰهُঅতঃপর সে তাকে দেখালোfa-arāhuٱلْـَٔايَةَএকটি নিদর্শনl-āyataٱلْكُبْرَىٰবড়l-kub'rā٢٠
অতঃপর মূসা তাকে বিরাট নিদর্শন দেখাল।
৭৯:২১
فَكَذَّبَকিন্তু সে মিথ্যারোপ করলোfakadhabaوَعَصَىٰএবং অবাধ্য হলোwaʿaṣā٢١
কিন্তু সে অস্বীকার করল ও অমান্য করল।
৭৯:২২
ثُمَّএর পরেthummaأَدْبَرَপিঠ ফিরালোadbaraيَسْعَىٰ(প্রতিকারে) সচেষ্ট হলোyasʿā٢٢
অতঃপর সে (আল্লাহর বিরুদ্ধে) জোর প্রচেষ্টা চালানোর জন্য (সত্যের) উল্টোপথে ফিরে গেল।
৭৯:২৩
فَحَشَرَপরে সমবেত করলfaḥasharaفَنَادَىٰআর ঘোষণা করলfanādā٢٣
সে লোকদেরকে একত্রিত করল আর ঘোষণা দিল।
৭৯:২৪
فَقَالَঅতঃপর বললোfaqālaأَنَا۠"আমিanāرَبُّكُمُতোমাদের রবrabbukumuٱلْأَعْلَىٰসর্বশ্রেষ্ঠ"l-aʿlā٢٤
সে বলল, ‘আমিই তোমাদের সর্বশ্রেষ্ঠ রব’।
৭৯:২৫
فَأَخَذَهُতখন তাকে ধরলেনfa-akhadhahuٱللَّهُআল্লাহl-lahuنَكَالَশাস্তি (দিয়ে)nakālaٱلْـَٔاخِرَةِআখেরাতেরl-ākhiratiوَٱلْأُولَىٰٓও দুনিয়ারwal-ūlā٢٥
পরিশেষে আল্লাহ তাকে আখেরাত ও দুনিয়ার ‘আযাবে পাকড়াও করলেন।
৭৯:২৬
إِنَّনিশ্চয়ইinnaفِىমধ্যে আছেذَٰلِكَএরdhālikaلَعِبْرَةًۭঅবশ্যই শিক্ষাlaʿib'ratanلِّمَنতার জন্যে যেlimanيَخْشَىٰٓভয় করেyakhshā٢٦
যে ভয় করে এমন প্রতিটি লোকের জন্য এতে অবশ্যই শিক্ষা আছে।
৭৯:২৭
ءَأَنتُمْতোমরা কিa-antumأَشَدُّকঠিনতরashadduخَلْقًاসৃষ্টিkhalqanأَمِনাকিamiٱلسَّمَآءُ ۚআকাশl-samāuبَنَىٰهَاতা তিনি নির্মাণ করেছেনbanāhā٢٧
তোমাদের সৃষ্টি বেশি কঠিন না আকাশের? তিনি তো সেটা সৃষ্টি করেছেন।
৭৯:২৮
رَفَعَতিনি উঁচু করেছেনrafaʿaسَمْكَهَاতার উচ্চতর স্তরকে (ছাদ)samkahāفَسَوَّىٰهَاঅতঃপর তিনি তা সুবিন্যস্ত করেছেনfasawwāhā٢٨
তার ছাদ অনেক উচ্চে তুলেছেন, অতঃপর তাকে ভারসাম্যপূর্ণ করেছেন।
৭৯:২৯
وَأَغْطَشَএবং অন্ধকারাচ্ছন্ন করেছেনwa-aghṭashaلَيْلَهَاতার রাতকেlaylahāوَأَخْرَجَএবং বের করেছেনwa-akhrajaضُحَىٰهَاতার সূর্যের আলোḍuḥāhā٢٩
তিনি তার রাতকে আঁধারে ঢেকে দিয়েছেন, আর তার দিবালোক প্রকাশ করেছেন।
৭৯:৩০
وَٱلْأَرْضَএবং পৃথিবীকেwal-arḍaبَعْدَপরেbaʿdaذَٰلِكَএরdhālikaدَحَىٰهَآতা বিস্তৃত করেছেনdaḥāhā٣٠
অতঃপর তিনি যমীনকে বিস্তীর্ণ করেছেন।
৭৯:৩১
أَخْرَجَবের করেছেনakhrajaمِنْهَاতা হতেmin'hāمَآءَهَاতার পানিmāahāوَمَرْعَىٰهَاও তার উদ্ভিদ/ তৃণwamarʿāhā٣١
তিনি তার ভিতর থেকে বের করেছেন তার পানি ও তার তৃণভূমি।
৭৯:৩২
وَٱلْجِبَالَএবং পর্বতমালাকেwal-jibālaأَرْسَىٰهَاতা দৃঢ়ভাবে প্রোথিত করেছেনarsāhā٣٢
পবর্তকে তিনি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছেন,
৭৯:৩৩
مَتَـٰعًۭاজীবিকা সামগ্রীরূপেmatāʿanلَّكُمْতোমাদের জন্যlakumوَلِأَنْعَـٰمِكُمْএবং তোমাদের গৃহপালিত পশুর জন্যwali-anʿāmikum٣٣
এ সমস্ত তোমাদের আর তোমাদের গৃহপালিত পশুগুলোর জীবিকার সামগ্রী।
৭৯:৩৪
فَإِذَاঅতঃপর যখনfa-idhāجَآءَتِআসবেjāatiٱلطَّآمَّةُমহাসংকটl-ṭāmatuٱلْكُبْرَىٰমহাl-kub'rā٣٤
অতঃপর যখন মহাসংকট এসে যাবে।
৭৯:৩৫
يَوْمَসেদিনyawmaيَتَذَكَّرُস্মরণ করবেyatadhakkaruٱلْإِنسَـٰنُমানুষl-insānuمَاযাسَعَىٰসে চেষ্টা করেছিলsaʿā٣٥
সেদিন মানুষ স্মরণ করবে যা কিছু করার জন্য সে জোর প্রচেষ্টা চালিয়েছে।
৭৯:৩৬
وَبُرِّزَتِএবং প্রকাশ করা হবেwaburrizatiٱلْجَحِيمُজাহান্নামl-jaḥīmuلِمَنতার জন্যে যেlimanيَرَىٰদেখেyarā٣٦
এবং জাহান্নামকে দেখানো হবে এমন ব্যক্তিকে যে দেখতে পায়।
৭৯:৩৭
فَأَمَّاঅনন্তরfa-ammāمَنযেmanطَغَىٰসীমালঙ্ঘন করেছেṭaghā٣٧
অতঃপর (দুনিয়ায়) যে লোক সীমালঙ্ঘন করেছিল,
৭৯:৩৮
وَءَاثَرَএবং অগ্রাধিকার দিয়েছেwaātharaٱلْحَيَوٰةَজীবনকেl-ḥayataٱلدُّنْيَاদুনিয়ারl-dun'yā٣٨
আর পার্থিব জীবনকে (পরকালের উপর) প্রাধান্য দিয়েছিল
৭৯:৩৯
فَإِنَّঅতঃপর নিশ্চয়ইfa-innaٱلْجَحِيمَদোযখই (হবে)l-jaḥīmaهِىَতাইhiyaٱلْمَأْوَىٰ(তার) বাসস্থানl-mawā٣٩
জাহান্নামই হবে তার আবাসস্থল।
৭৯:৪০
وَأَمَّاঅপরদিকেwa-ammāمَنْযেmanخَافَভয় করেছেkhāfaمَقَامَদাঁড়াতেmaqāmaرَبِّهِۦতার রবের সামনেrabbihiوَنَهَىএবং বিরত রেখেছেwanahāٱلنَّفْسَপ্রবৃত্তিকেl-nafsaعَنِহতেʿaniٱلْهَوَىٰখারাপ কামনাl-hawā٤٠
আর যে লোক তার প্রতিপালকের সামনে দাঁড়ানোকে ভয় করেছিল এবং নিজেকে কামনা বাসনা থেকে নিবৃত্ত রেখেছিল,
৭৯:৪১
فَإِنَّঅতঃপর নিশ্চয়ইfa-innaٱلْجَنَّةَজান্নাত (হবে)l-janataهِىَতাইhiyaٱلْمَأْوَىٰ(তার) বাসস্থানl-mawā٤١
জান্নাতই হবে তার বাসস্থান।
৭৯:৪২
يَسْـَٔلُونَكَতারা তোমাকে জিজ্ঞাসা করেyasalūnakaعَنِসম্পর্কেʿaniٱلسَّاعَةِকিয়ামতl-sāʿatiأَيَّانَকখনayyānaمُرْسَىٰهَاতা ঘটবেmur'sāhā٤٢
এরা তোমাকে জিজ্ঞেস করে ক্বিয়ামত সম্পর্কে- ‘কখন তা ঘটবে?’
৭৯:৪৩
فِيمَসে ব্যাপারেfīmaأَنتَতোমার (কী সম্পর্ক)antaمِنসঙ্গেminذِكْرَىٰهَآতার উল্লেখ করারdhik'rāhā٤٣
এর আলোচনার সাথে তোমার কী সম্পর্ক?
৭৯:৪৪
إِلَىٰনিকটilāرَبِّكَতোমার রবেরrabbikaمُنتَهَىٰهَآতার চূড়ান্ত (জ্ঞান)muntahāhā٤٤
এ সংক্রান্ত জ্ঞান তোমার প্রতিপালক পর্যন্তই শেষ।
৭৯:৪৫
إِنَّمَآকেবলinnamāأَنتَতুমিantaمُنذِرُসতর্ককারী (মাত্র)mundhiruمَنযেmanيَخْشَىٰهَاতা ভয় করেyakhshāhā٤٥
যারা একে ভয় করে তুমি কেবল তাদের সতর্ককারী।
৭৯:৪৬
كَأَنَّهُمْতারা যেনka-annahumيَوْمَযেদিনyawmaيَرَوْنَهَاতা দেখবে (মনে করবে)yarawnahāلَمْকরে নিlamيَلْبَثُوٓا۟তারা অবস্থানyalbathūإِلَّاএ ছাড়াillāعَشِيَّةًএক সন্ধ্যাʿashiyyatanأَوْঅথবাawضُحَىٰهَاতার এক সকালḍuḥāhā٤٦
যেদিন তারা তা দেখবে সেদিন তাদের মনে হবে, যেন তারা (পৃথিবীতে) এক সন্ধ্যা বা এক সকালের বেশি অবস্থান করেনি।