৭৮

আন-নাবা

মক্কা ৪০ আয়াত পারা ৩০
النبإ

সূরা আন-নাবা (النبإ) পবিত্র কুরআনের ৭৮ নম্বর অধ্যায় — মক্কা সূরা, যাতে ৪০ টি আয়াত রয়েছে। মক্কী সূরাগুলো নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মদিনায় হিজরতের আগে নাজিল হয়েছিল এবং সাধারণত ঈমান, আল্লাহর একত্ব ও পরকালের ওপর জোর দেয়।

বিসমিল্লাহ
بِسْمِনামেbis'miٱللَّهِআল্লাহ (র)l-lahiٱلرَّحْمَـٰنِপরম করুণাময়l-raḥmāniٱلرَّحِيمِঅসীম দয়ালুl-raḥīmi
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে
৭৮:১
عَمَّকি সম্পর্কেʿammaيَتَسَآءَلُونَতারা পরস্পরকে জিজ্ঞাসা করছেyatasāalūna١
লোকেরা কোন বিষয়ে একে অন্যের কাছে জিজ্ঞাসাবাদ করছে?
৭৮:২
عَنِসম্পর্কেʿaniٱلنَّبَإِসংবাদl-naba-iٱلْعَظِيمِমহা (অর্থাৎ কিয়ামত)l-ʿaẓīmi٢
(ক্বিয়ামত সংঘটিত হওয়ার) সেই মহা সংবাদের বিষয়ে,
৭৮:৩
ٱلَّذِىতা (এমন যে)alladhīهُمْতারাhumفِيهِসে বিষয়েfīhiمُخْتَلِفُونَ(নিজেরাই) মতানৈক্যকারীmukh'talifūna٣
যে বিষয়ে তাদের মাঝে মতপার্থক্য আছে।
৭৮:৪
كَلَّاকখনও নাkallāسَيَعْلَمُونَতারা শীঘ্র জানবেsayaʿlamūna٤
কক্ষনো না, (তারা যা ধারণা করে তা একেবারে, অলীক ও অবাস্তব), তারা শীঘ্রই জানতে পারবে।
৭৮:৫
ثُمَّআবার (বলি)thummaكَلَّاকখনও নাkallāسَيَعْلَمُونَতারা শীঘ্র জানবেsayaʿlamūna٥
আবার বলছি, কক্ষনো না (তাদের ধারণা একেবারে অলীক ও অবাস্তব), তারা শীঘ্রই জানতে পারবে।
৭৮:৬
أَلَمْনি কিalamنَجْعَلِআমরা বানাইnajʿaliٱلْأَرْضَভূমিকেl-arḍaمِهَـٰدًۭاবিছানা স্বরূপmihādan٦
(আমি যে সব কিছুকে দ্বিতীয়বার সৃষ্টি করতে সক্ষম তা তোমরা অস্বীকার করছ কীভাবে) আমি কি যমীনকে (তোমাদের জন্য) শয্যা বানাইনি?
৭৮:৭
وَٱلْجِبَالَএবং পাহাড়-পর্বতকেwal-jibālaأَوْتَادًۭاকীলক স্বরূপawtādan٧
আর পর্বতগুলোকে কীলক (বানাইনি)?
৭৮:৮
وَخَلَقْنَـٰكُمْএবং তোমাদেরকে আমরা সৃষ্টি করেছিwakhalaqnākumأَزْوَٰجًۭاজোড়ায় জোড়ায়azwājan٨
আর আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়।
৭৮:৯
وَجَعَلْنَاএবং আমরা বানিয়েছিwajaʿalnāنَوْمَكُمْতোমাদের ঘুমকেnawmakumسُبَاتًۭاবিশ্রাম (শান্তির বাহন)subātan٩
আর তোমাদের নিদ্রাকে করেছি বিশ্রামদায়ী।
৭৮:১০
وَجَعَلْنَاএবং আমরা বানিয়েছিwajaʿalnāٱلَّيْلَরাতকেal-laylaلِبَاسًۭاআবরণ স্বরূপlibāsan١٠
রাতকে করেছি আবরণ,
৭৮:১১
وَجَعَلْنَاএবং আমরা বানিয়েছিwajaʿalnāٱلنَّهَارَদিনকেl-nahāraمَعَاشًۭاজীবিকা অর্জনের সময়maʿāshan١١
আর দিনকে করেছি জীবিকা সংগ্রহের মাধ্যম।
৭৮:১২
وَبَنَيْنَاএবং আমরা নির্মাণ করেছিwabanaynāفَوْقَكُمْতোমাদের উপরfawqakumسَبْعًۭاসাতsabʿanشِدَادًۭاসুদৃঢ় (আকাশ)shidādan١٢
আর তোমাদের উর্ধ্বদেশে বানিয়েছি সাতটি সুদৃঢ় আকাশ।
৭৮:১৩
وَجَعَلْنَاএবং আমরা বানিয়েছিwajaʿalnāسِرَاجًۭاপ্রদীপ (সূর্য)sirājanوَهَّاجًۭاউজ্জ্বলwahhājan١٣
এবং সৃষ্টি করেছি উজ্জ্বল প্রদীপ।
৭৮:১৪
وَأَنزَلْنَاআমরা বর্ষণ করেছিwa-anzalnāمِنَহতেminaٱلْمُعْصِرَٰتِমেঘমালাl-muʿ'ṣirātiمَآءًۭপানিmāanثَجَّاجًۭاমুষলধারেthajjājan١٤
আর আমি বর্ষণ করি বৃষ্টিবাহী মেঘমালা থেকে প্রচুর পানি,
৭৮:১৫
لِّنُخْرِجَএজন্য যে আমরা বের করবlinukh'rijaبِهِۦতা দিয়েbihiحَبًّۭاশস্যḥabbanوَنَبَاتًۭاও উদ্ভিদwanabātan١٥
যাতে আমি তা দিয়ে উৎপন্ন করি শস্য ও উদ্ভিদ,
৭৮:১৬
وَجَنَّـٰتٍএবং বাগিচাসমূহwajannātinأَلْفَافًاঘনসন্নিবিষ্টalfāfan١٦
আর ঘন উদ্যান।
৭৮:১৭
إِنَّনিশ্চয়ইinnaيَوْمَদিনyawmaٱلْفَصْلِবিচারেরl-faṣliكَانَআছেkānaمِيقَـٰتًۭاনির্দিষ্টmīqātan١٧
নিশ্চয়ই নির্ধারিত আছে মীমাংসার দিন,
৭৮:১৮
يَوْمَসেদিনyawmaيُنفَخُফুঁ দেওয়া হবেyunfakhuفِىমধ্যেٱلصُّورِশিঙ্গারl-ṣūriفَتَأْتُونَঅতঃপর তোমরা আসবেfatatūnaأَفْوَاجًۭاদলে দলেafwājan١٨
সেদিন শিঙ্গায় ফুঁক দেয়া হবে, আর তোমরা দলে দলে আসবে,
৭৮:১৯
وَفُتِحَتِএবং সেদিন উন্মুক্ত করা হবেwafutiḥatiٱلسَّمَآءُআকাশl-samāuفَكَانَتْঅতঃপর তা হবেfakānatأَبْوَٰبًۭاঅনেক দরজাabwāban١٩
আকাশ খুলে দেয়া হবে আর তাতে হবে অনেক দরজা।
৭৮:২০
وَسُيِّرَتِএবং চালিয়ে দেয়া হবেwasuyyiratiٱلْجِبَالُপাহাড়গুলোl-jibāluفَكَانَتْঅতঃপর তা হবেfakānatسَرَابًاমরীচিকাsarāban٢٠
আর পর্বতগুলোকে করা হবে চলমান, ফলে তা নিছক মরীচিকায় পরিণত হবে।
৭৮:২১
إِنَّনিশ্চয়ইinnaجَهَنَّمَজাহান্নামjahannamaكَانَتْহলোkānatمِرْصَادًۭاঘাঁটিmir'ṣādan٢١
জাহান্নাম তো ওঁৎ পেতে আছে,
৭৮:২২
لِّلطَّـٰغِينَসীমালঙ্ঘনকারীদের জন্যlilṭṭāghīnaمَـَٔابًۭاপ্রত্যাবর্তনস্থলmaāban٢٢
(আর তা হল) সীমালঙ্ঘনকারীদের আশ্রয়স্থল।
৭৮:২৩
لَّـٰبِثِينَতারা অবস্থানকারী হবেlābithīnaفِيهَآতার মধ্যেfīhāأَحْقَابًۭاযুগ যুগ ধরেaḥqāban٢٣
সেখানে তারা যুগ যুগ ধরে থাকবে,
৭৮:২৪
لَّاনাيَذُوقُونَতারা স্বাদ গ্রহণ করবেyadhūqūnaفِيهَاতার মধ্যেfīhāبَرْدًۭاঠাণ্ডাbardanوَلَاআর নাwalāشَرَابًاপানীয়sharāban٢٤
সেখানে তারা কোন শীতল ও পানীয় আস্বাদন করবে না
৭৮:২৫
إِلَّاএ ব্যতীতillāحَمِيمًۭاউত্তপ্ত পানিḥamīmanوَغَسَّاقًۭاও পুঁজwaghassāqan٢٥
ফুটন্ত পানি ও পুঁজ ছাড়া;
৭৮:২৬
جَزَآءًۭ(এটাই তাদের) প্রতিদানjazāanوِفَاقًاউপযুক্তwifāqan٢٦
উপযুক্ত প্রতিফল।
৭৮:২৭
إِنَّهُمْতারা নিশ্চয়ইinnahumكَانُوا۟(এমন) ছিল যেkānūلَاনাيَرْجُونَআশঙ্কা করতোyarjūnaحِسَابًۭاহিসাবেরḥisāban٢٧
তারা (তাদের কৃতকর্মের) কোন হিসাব-নিকাশ আশা করত না,
৭৮:২৮
وَكَذَّبُوا۟এবং তারা মিথ্যারোপ করতwakadhabūبِـَٔايَـٰتِنَاআমাদের নিদর্শনগুলোকেbiāyātināكِذَّابًۭا(সম্পূর্ণভাবে) মিথ্যাkidhāban٢٨
তারা আমার নিদর্শনগুলোকে অস্বীকার করেছিল- পুরোপুরি অস্বীকার।
৭৮:২৯
وَكُلَّএবং সবwakullaشَىْءٍকিছুshayinأَحْصَيْنَـٰهُআমরা তা গুনে রেখেছিaḥṣaynāhuكِتَـٰبًۭاলিখিত (আকারে)kitāban٢٩
সবকিছুই আমি সংরক্ষণ করে রেখেছি লিখিতভাবে।
৭৮:৩০
فَذُوقُوا۟অতএব তোমরা স্বাদ নাওfadhūqūفَلَنঅতঃপর কখনও নাfalanنَّزِيدَكُمْআমরা তোমাদের বাড়াবো (অন্যকিছু)nazīdakumإِلَّاএ ছাড়াillāعَذَابًاশাস্তিʿadhāban٣٠
অতএব এখন স্বাদ গ্রহণ কর, আমি তোমাদের জন্য কেবল শাস্তিই বৃদ্ধি করব (অন্য আর কিছু নয়)।
৭৮:৩১
إِنَّনিশ্চয়ইinnaلِلْمُتَّقِينَমুত্তাকীদের জন্যেlil'muttaqīnaمَفَازًاসাফল্য (রয়েছে)mafāzan٣١
(অন্য দিকে) মুত্তাকীদের জন্য আছে সাফল্য।
৭৮:৩২
حَدَآئِقَবাগিচাসমূহḥadāiqaوَأَعْنَـٰبًۭاও আঙুরসমূহwa-aʿnāban٣٢
বাগান, আঙ্গুর,
৭৮:৩৩
وَكَوَاعِبَএবং নব্য যুবতীরাwakawāʿibaأَتْرَابًۭاসমবয়স্কাatrāban٣٣
আর সমবয়স্কা নব্য যুবতী
৭৮:৩৪
وَكَأْسًۭاএবং পানপাত্রwakasanدِهَاقًۭاপূর্ণdihāqan٣٤
এবং পরিপূর্ণ পানপাত্র।
৭৮:৩৫
لَّاনাيَسْمَعُونَতারা শুনবেyasmaʿūnaفِيهَاতার মধ্যেfīhāلَغْوًۭاকোনো অসার কথাlaghwanوَلَاআর নাwalāكِذَّٰبًۭاমিথ্যাkidhāban٣٥
সেখানে তারা শুনবে না অসার অর্থহীন আর মিথ্যে কথা,
৭৮:৩৬
جَزَآءًۭপুরস্কারjazāanمِّنপক্ষ হতেminرَّبِّكَতোমার রবেরrabbikaعَطَآءً(এ ছাড়াও) দানʿaṭāanحِسَابًۭاযথোচিতḥisāban٣٦
এটা তোমার প্রতিপালকের পক্ষ থেকে প্রতিফল, যথোচিত দান।
৭৮:৩৭
رَّبِّ(পক্ষ হতে) রবেরrabbiٱلسَّمَـٰوَٰتِআকাশসমূহেরl-samāwātiوَٱلْأَرْضِএবং পৃথিবীরwal-arḍiوَمَاএবং যা কিছুwamāبَيْنَهُمَاতাদের দু'য়ের মাঝে আছেbaynahumāٱلرَّحْمَـٰنِ ۖঅশেষ দয়াবানের (পক্ষ হতে)l-raḥmāniلَاনাيَمْلِكُونَতারা সক্ষম হবেyamlikūnaمِنْهُতাঁর সাথেmin'huخِطَابًۭاকথা বলতেkhiṭāban٣٧
যিনি আকাশ, পৃথিবী আর এগুলোর মাঝে যা কিছু আছে সব কিছুর প্রতিপালক, তিনি অতি দয়াময়, তাঁর সম্মুখে কথা বলার সাহস কারো হবে না।
৭৮:৩৮
يَوْمَসেদিনyawmaيَقُومُদাঁড়াবেyaqūmuٱلرُّوحُরূহ (জিবরাইল)l-rūḥuوَٱلْمَلَـٰٓئِكَةُও ফেরেশতারাwal-malāikatuصَفًّۭا ۖসারিবদ্ধ ভাবেṣaffanلَّاনাيَتَكَلَّمُونَতারা কথা বলবেyatakallamūnaإِلَّا(সে) ছাড়াillāمَنْযাকেmanأَذِنَঅনুমতি দেবেনadhinaلَهُতার জন্যেlahuٱلرَّحْمَـٰنُদয়াময়l-raḥmānuوَقَالَএবং বলবেwaqālaصَوَابًۭاযথাযথṣawāban٣٨
সেদিন রূহ (জিবরাঈল) আর ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দাঁড়াবে, কেউ কোন কথা বলতে পারবে না, সে ব্যতীত যাকে পরম করুণাময় অনুমতি দিবেন, আর সে যথার্থ কথাই বলবে।
৭৮:৩৯
ذَٰلِكَসে-ইdhālikaٱلْيَوْمُদিনl-yawmuٱلْحَقُّ ۖসুনিশ্চিতl-ḥaquفَمَنঅতএব যেfamanشَآءَচায়shāaٱتَّخَذَগ্রহণ করুক (আজ)ittakhadhaإِلَىٰদিকেilāرَبِّهِۦতার রবেরrabbihiمَـَٔابًاপ্রত্যাবর্তনের (পথ)maāban٣٩
এ দিনটি সত্য, সুনিশ্চিত, অতএব যার ইচ্ছে সে তার প্রতিপালকের দিকে আশ্রয় গ্রহণ করুক।
৭৮:৪০
إِنَّآনিশ্চয়ই আমরাinnāأَنذَرْنَـٰكُمْতোমাদেরকে আমরা সতর্ক করছিandharnākumعَذَابًۭاশাস্তিরʿadhābanقَرِيبًۭاআসন্নqarībanيَوْمَসেদিনyawmaيَنظُرُদেখবেyanẓuruٱلْمَرْءُমানুষl-maruمَاযাقَدَّمَتْআগে পাঠিয়েছেqaddamatيَدَاهُতার দু'হাতyadāhuوَيَقُولُএবং বলবেwayaqūluٱلْكَافِرُকাফেরl-kāfiruيَـٰلَيْتَنِى"হায় আমার আফসোসyālaytanīكُنتُযদি আমি হতামkuntuتُرَٰبًۢاমাটি"turāban٤٠
আমি তোমাদেরকে নিকটবর্তী শাস্তি সম্পর্কে সতর্ক করছি, যেদিন মানুষ দেখতে পাবে তার হাতগুলো আগেই কী (‘আমাল) পাঠিয়েছে আর কাফির বলবে- ‘হায়! আমি যদি মাটি হতাম (তাহলে আমাকে আজকের এ ‘আযাবের সম্মুখীন হতে হত না)।