৭৭
আল-মুরসালাত
المرسلات
সূরা আল-মুরসালাত (المرسلات) পবিত্র কুরআনের ৭৭ নম্বর অধ্যায় — মক্কা সূরা, যাতে ৫০ টি আয়াত রয়েছে। মক্কী সূরাগুলো নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মদিনায় হিজরতের আগে নাজিল হয়েছিল এবং সাধারণত ঈমান, আল্লাহর একত্ব ও পরকালের ওপর জোর দেয়।
বুকমার্ক (0)
এখনো কোনো বুকমার্ক নেই। যেকোনো আয়াতের পাশে বুকমার্ক আইকনে ক্লিক করে সংরক্ষণ করুন।
বিসমিল্লাহ
بِسْمِনামেbis'miٱللَّهِআল্লাহ (র)l-lahiٱلرَّحْمَـٰنِপরম করুণাময়l-raḥmāniٱلرَّحِيمِঅসীম দয়ালুl-raḥīmi
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে
৭৭:১
وَٱلْمُرْسَلَـٰتِশপথ প্রেরিত (বায়ুর)wal-mur'salātiعُرْفًۭاকল্যাণ সুরূপʿur'fan١
পর পর পাঠানো বাতাসের শপথ যা উপকার সাধন করে,
৭৭:২
فَٱلْعَـٰصِفَـٰتِঅতঃপর ঝটিকারfal-ʿāṣifātiعَصْفًۭاপ্রলংকরীʿaṣfan٢
অতঃপর তা প্রচন্ড ঝড়ের বেগে বইতে থাকে,
৭৭:৩
وَٱلنَّـٰشِرَٰتِএবং (মেঘপুঞ্জ) বিস্তারকারী (বায়ুর)wal-nāshirātiنَشْرًۭاবিস্তার করাnashran٣
শপথ সেই বায়ুর যা (মেঘমালাকে) ছড়িয়ে দেয় দূর দূরান্তে,
৭৭:৪
فَٱلْفَـٰرِقَـٰتِপ্রৃথককারী (বায়ুর) অতংপরfal-fāriqātiفَرْقًۭاপৃথক করা (মেঘকে)farqan٤
আর বিচ্ছিন্নকারী বাতাসের শপথ যা (মেঘমালাকে) বিচ্ছিন্ন করে,
৭৭:৫
فَٱلْمُلْقِيَـٰتِঅতংপর জাগ্রতকারীদের (অন্তরে)fal-mul'qiyātiذِكْرًاউপদেশdhik'ran٥
অতঃপর (মানুষের অন্তরে) পৌঁছে দেয় (আল্লাহর) স্মরণ,
৭৭:৬
عُذْرًاঅনুশোচনা করাʿudh'ranأَوْবাawنُذْرًاসতর্কতা সুরূপnudh'ran٦
(বিশ্বাসী লোকদেরকে) ক্ষমা চাওয়ার সুযোগ দেয়ার জন্য আর (কাফিরদেরকে) সতর্ক করার জন্য।
৭৭:৭
إِنَّمَا(যা) মূলতঃinnamāتُوعَدُونَতোমাদের ওয়াদা করা হয়েছেtūʿadūnaلَوَٰقِعٌۭসংঘটিত হবে অবশ্যইlawāqiʿun٧
তোমাদেরকে যার ও‘য়াদা দেয়া হয়েছে তা অবশ্যই সংঘটিত হবে।
৭৭:৮
فَإِذَاযখন অতঃপরfa-idhāٱلنُّجُومُতারকাসমূহl-nujūmuطُمِسَتْস্লান করা হবেṭumisat٨
যখন নক্ষত্ররাজির আলো বিলুপ্ত হবে,
৭৭:৯
وَإِذَاযখন এবংwa-idhāٱلسَّمَآءُআসমানl-samāuفُرِجَتْবিদীর্ণ করা হবেfurijat٩
যখন আকাশ বিদীর্ণ হবে,
৭৭:১০
وَإِذَاযখন এবংwa-idhāٱلْجِبَالُপর্বত সমূহকেl-jibāluنُسِفَتْধুনে ফেলা হবেnusifat١٠
যখন পবর্তমালা ধুনিত হবে।
৭৭:১১
وَإِذَاযখন এবংwa-idhāٱلرُّسُلُরসুলগণকেl-rusuluأُقِّتَتْনির্দিষ্ট সময় উপস্থিত করা হবেuqqitat١١
যখন (হাশরের মাঠে) রসূলগণের একত্রিত হওয়ার সময় এসে পড়বে।
৭৭:১২
لِأَىِّকোন জন্যli-ayyiيَوْمٍদিনেরyawminأُجِّلَتْস্থগিত করা হয়েছেujjilat١٢
(এ সব বিষয়) কোন দিনের জন্য স্থগিত রাখা হয়েছে?
৭৭:১৩
لِيَوْمِদিনের জন্যliyawmiٱلْفَصْلِপৃৃথককারী (ফয়সালার)l-faṣli١٣
চূড়ান্ত ফয়সালার দিনের জন্য।
৭৭:১৪
وَمَآকি এবংwamāأَدْرَىٰكَতুমি জানোadrākaمَاকিmāيَوْمُদিনyawmuٱلْفَصْلِপৃৃথককারী (ফয়সালার)l-faṣli١٤
সেই চূড়ান্ত ফয়সালার দিনটি কী তা তোমাকে কিসে জানাবে?
৭৭:১৫
وَيْلٌۭধ্বংসwaylunيَوْمَئِذٍۢসেইদিনyawma-idhinلِّلْمُكَذِّبِينَমিথ্যারোপকারীদের জন্যlil'mukadhibīna١٥
সে দিন দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য।
৭৭:১৬
أَلَمْনাই কিalamنُهْلِكِধ্বংস আমরা করিnuh'likiٱلْأَوَّلِينَআগের লোকদেরl-awalīna١٦
আমি কি আগেকার লোকেদেরকে ধ্বংস করে দেইনি?
৭৭:১৭
ثُمَّএরপরthummaنُتْبِعُهُمُতাদের অনুগামি আমরা করবnut'biʿuhumuٱلْـَٔاخِرِينَপর্ববর্তী লোকদেরl-ākhirīna١٧
অতঃপর পরবর্তী লোকেদেরকেও আমি তাদের অনুগামী করব।
৭৭:১৮
كَذَٰلِكَএরূপkadhālikaنَفْعَلُকরি আমরাnafʿaluبِٱلْمُجْرِمِينَঅপরাধিদের সাথেbil-muj'rimīna١٨
অপরাধীদের প্রতি আমি এরকমই করে থাকি।
৭৭:১৯
وَيْلٌۭধ্বংসwaylunيَوْمَئِذٍۢসেদিনyawma-idhinلِّلْمُكَذِّبِينَমিথ্যারোপকারীদের জন্যlil'mukadhibīna١٩
সে দিন দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য।
৭৭:২০
أَلَمْনাই কিalamنَخْلُقكُّمতোমাদেরকে সৃষ্টি আমরা করিnakhluqkkumمِّنথেকেminمَّآءٍۢপানিmāinمَّهِينٍۢতুচ্ছmahīnin٢٠
আমি কি নগণ্য পানি থেকে তোমাদেরকে সৃষ্টি করিনি?
৭৭:২১
فَجَعَلْنَـٰهُতা আমরা আটকিয়ে অতঃপর রেখেছিfajaʿalnāhuفِىমধ্যেfīقَرَارٍۢস্থানেরqarārinمَّكِينٍসংরক্ষিতmakīnin٢١
অতঃপর আমি তা রেখেছি এক সুসংরক্ষিত স্থানে।
৭৭:২২
إِلَىٰপর্যন্তilāقَدَرٍۢসময়qadarinمَّعْلُومٍۢনির্দিষ্টmaʿlūmin٢٢
একটা নির্ধারিত সময় পর্যন্ত,
৭৭:২৩
فَقَدَرْنَاআমরা ক্ষমতাবান অতএব ছিলামfaqadarnāفَنِعْمَকত উত্তম অতএবfaniʿ'maٱلْقَـٰدِرُونَক্ষমতার অধিকারীl-qādirūna٢٣
অতঃপর আমি তাকে গঠন করেছি সুসামঞ্জস্যপূর্ণরূপে, আমি কতই না উত্তম ক্ষমতার অধিকারী!
৭৭:২৪
وَيْلٌۭধ্বংসwaylunيَوْمَئِذٍۢসেদিনyawma-idhinلِّلْمُكَذِّبِينَমিথ্যারোপকারীদের জন্যlil'mukadhibīna٢٤
সে দিন দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য।
৭৭:২৫
أَلَمْনাই কিalamنَجْعَلِসৃষ্টি করি আমরাnajʿaliٱلْأَرْضَপৃথিবী কেl-arḍaكِفَاتًاধারণকারী রূপেkifātan٢٥
আমি কি পৃথিবীকে (সব কিছুকে টেনে গুটিয়ে) ধারণকারীরূপে সৃষ্টি করিনি?
৭৭:২৬
أَحْيَآءًۭজীবিিতদেরaḥyāanوَأَمْوَٰتًۭاও মৃতদেরwa-amwātan٢٦
জীবিত ও মৃতদেরকে (ভাল আর মন্দকে নেককার আর পাপাচারীকে)।
৭৭:২৭
وَجَعَلْنَاএবং আমরা বাানিয়েছিwajaʿalnāفِيهَاতার মধ্যেfīhāرَوَٰسِىَপর্বতমালাrawāsiyaشَـٰمِخَـٰتٍۢসুদৃৃঢ় উচ্চshāmikhātinوَأَسْقَيْنَـٰكُمও তোমাদেরকে পান করিয়েছিwa-asqaynākumمَّآءًۭপানিmāanفُرَاتًۭاসুমিষ্টfurātan٢٧
আর আমি তাতে স্থাপন করেছি অনড় সুউচ্চ পবর্তমালা আর তোমাদেরকে পান করিয়েছি সুমিষ্ট সুপেয় পানি।
৭৭:২৮
وَيْلٌۭধ্বংসwaylunيَوْمَئِذٍۢসেদিনyawma-idhinلِّلْمُكَذِّبِينَমিথ্যারোপকারীদের জন্যlil'mukadhibīna٢٨
সেদিন দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য।
৭৭:২৯
ٱنطَلِقُوٓا۟"তোমরাা চলোinṭaliqūإِلَىٰ(তার) দিকেilāمَاযাmāكُنتُمতোমরাkuntumبِهِۦসে সম্পর্কেbihiتُكَذِّبُونَমিথ্যারোপ করতেtukadhibūna٢٩
(তাদেরকে বলা হবে) ‘চলো তার দিকে তোমরা যাকে মিথ্যে ব’লে প্রত্যাখ্যান করতে।
৭৭:৩০
ٱنطَلِقُوٓا۟তোমরা চলোinṭaliqūإِلَىٰদিকেilāظِلٍّۢছায়ার (সেই)ẓillinذِىবিশিষ্টdhīثَلَـٰثِতিনthalāthiشُعَبٍۢশাখাshuʿabin٣٠
‘চলো সেই (ধোঁয়ার) ছায়ার দিকে যার আছে তিনটি শাখা (অর্থাৎ ডানে, বামে, উপরে সব দিক থেকেই ঘিরে ধরবে),
৭৭:৩১
لَّاনাlāظَلِيلٍۢশৈত্যদাতাẓalīlinوَلَاআর নাwalāيُغْنِىরক্ষা করবেyugh'nīمِنَথেকেminaٱللَّهَبِআগুনের শিখাl-lahabi٣١
যা শীতল নয়, আর তা লেলিহান অগ্নিশিখা থেকে বাঁচাতেও পারবে না।
৭৭:৩২
إِنَّهَاতা নিশ্চয়innahāتَرْمِىনিক্ষেপ করবেtarmīبِشَرَرٍۢস্কুলিংগকেbishararinكَٱلْقَصْرِপ্রাসাদের ন্যায়kal-qaṣri٣٢
সে আগুন প্রাসাদের ন্যায় (বিশাল) স্ফুলিঙ্গ উৎক্ষেপ করবে,
৭৭:৩৩
كَأَنَّهُۥতা যেনka-annahuجِمَـٰلَتٌۭউট সমূহjimālatunصُفْرٌۭহলুদ বর্ণেরṣuf'run٣٣
যেন হলুদ রঙ্গের উটের সারি,
৭৭:৩৪
وَيْلٌۭধ্বংসwaylunيَوْمَئِذٍۢসেদিনyawma-idhinلِّلْمُكَذِّبِينَমিথ্যারোপকারিদের জন্যেlil'mukadhibīna٣٤
সেদিন দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য।
৭৭:৩৫
هَـٰذَا(সেই) এইhādhāيَوْمُদিনyawmuلَاনাlāيَنطِقُونَতোমরা কথা বলবেyanṭiqūna٣٥
এদিন এমন যে, কেউ কথা বলতে পারবে না,
৭৭:৩৬
وَلَاনা আরwalāيُؤْذَنُঅনুুমতি দেওয়া হবেyu'dhanuلَهُمْতাদের কেlahumفَيَعْتَذِرُونَতারা ওজর পেশ যে করবেfayaʿtadhirūna٣٦
তাদেরকে কোন ওজর পেশ করারও সুযোগ দেয়া হবে না।
৭৭:৩৭
وَيْلٌۭধ্বংসwaylunيَوْمَئِذٍۢসেই দিনyawma-idhinلِّلْمُكَذِّبِينَমিথ্যারপকারীদের জন্যেlil'mukadhibīna٣٧
সেদিন দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য।
৭৭:৩৮
هَـٰذَاএটাhādhāيَوْمُদিনyawmuٱلْفَصْلِ ۖফয়সালারl-faṣliجَمَعْنَـٰكُمْতোমাদেরকে আমরা একত্র করেছিjamaʿnākumوَٱلْأَوَّلِينَও (তোমাদের) পূর্ববতীদেরকেwal-awalīna٣٨
এটা চূড়ান্ত ফয়সালার দিন, আমি একত্রিত করেছি তোমাদেরকে আর আগের লোকেদেরকে।
৭৭:৩৯
فَإِنযদি এখনfa-inكَانَহয় (সম্ভব)kānaلَكُمْতোমাদের পক্ষেlakumكَيْدٌۭকোন কৌশলkaydunفَكِيدُونِতোমরা কৌশল করো তবেfakīdūni٣٩
এক্ষণে তোমাদের কাছে যদি কোন কৌশল থাকে তাহলে তা আমার বিরুদ্ধে প্রয়োগ কর।
৭৭:৪০
وَيْلٌۭধ্বংসwaylunيَوْمَئِذٍۢসেদিনyawma-idhinلِّلْمُكَذِّبِينَমিথ্যারপকারিদের জন্যেlil'mukadhibīna٤٠
সেদিন দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য।
৭৭:৪১
إِنَّনিশ্চয়ইinnaٱلْمُتَّقِينَমুত্তাকীরাl-mutaqīnaفِىমধ্যে (হবে)fīظِلَـٰلٍۢছায়ারẓilālinوَعُيُونٍۢও প্রস্রবণেwaʿuyūnin٤١
মুত্তাকীরা থাকবে ছায়া আর ঝর্ণাধারার মাঝে,
৭৭:৪২
وَفَوَٰكِهَএবং ফলমূল (পাবে)wafawākihaمِمَّاযা (তা) থেকেmimmāيَشْتَهُونَতারা চাইবেyashtahūna٤٢
আর তাদের জন্য থাকবে ফলমূল- যেটি তাদের মন চাইবে।
৭৭:৪৩
كُلُوا۟"তোমরা খাওkulūوَٱشْرَبُوا۟ও পান করোwa-ish'rabūهَنِيٓـًٔۢاস্বাদ নিয়েhanīanبِمَاযা বিনিময়েbimāكُنتُمْতোমরাkuntumتَعْمَلُونَ(তোমরা) করতে"taʿmalūna٤٣
(তাদেরকে বলা হবে) ‘তোমরা তৃপ্তির সঙ্গে খাও আর পান কর, তোমরা যে ‘আমাল করেছিলে তার পুরস্কারস্বরূপ।
৭৭:৪৪
إِنَّاআমরা নিশ্চয়innāكَذَٰلِكَএরূপেkadhālikaنَجْزِىপ্রতিফল দেই আমরাnajzīٱلْمُحْسِنِينَনেকলোকদেরl-muḥ'sinīna٤٤
সৎকর্মশীলদেরকে আমি এভাবেই প্রতিফল দিয়ে থাকি।
৭৭:৪৫
وَيْلٌۭধ্বংসwaylunيَوْمَئِذٍۢসেদিনyawma-idhinلِّلْمُكَذِّبِينَমিথ্যারপকারিদের জন্যেlil'mukadhibīna٤٥
সেদিন দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য।
৭৭:৪৬
كُلُوا۟তোমরা খাওkulūوَتَمَتَّعُوا۟ও আস্বাদন করোwatamattaʿūقَلِيلًاকিছুুকালqalīlanإِنَّكُمতোমরা প্রকৃত পক্ষেinnakumمُّجْرِمُونَঅপরাধী"muj'rimūna٤٦
(ওহে সত্য প্রত্যাখ্যানকারীরা!) তোমরা অল্প কিছুকাল খেয়ে নাও আর ভোগ করে নাও, তোমরা তো অপরাধী।
৭৭:৪৭
وَيْلٌۭধ্বংসwaylunيَوْمَئِذٍۢসেদিনyawma-idhinلِّلْمُكَذِّبِينَমিথ্যারপকারিদের জন্যেlil'mukadhibīna٤٧
সেদিন দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য।
৭৭:৪৮
وَإِذَاএবং যখনwa-idhāقِيلَবলা হয়qīlaلَهُمُতাদেরকেlahumuٱرْكَعُوا۟"তোমরা অবনত হও"ir'kaʿūلَاনাlāيَرْكَعُونَতারা অবনত হয়yarkaʿūna٤٨
তাদেরকে যখন বলা হয় (আল্লাহর সম্মুখে) নত হও, (তাঁর আদেশসমূহ পালনের মাধ্যমে) তখন তারা নত হয় না।
৭৭:৪৯
وَيْلٌۭধ্বংসwaylunيَوْمَئِذٍۢসেদিনyawma-idhinلِّلْمُكَذِّبِينَমিথ্যারপকারিদের জন্যেlil'mukadhibīna٤٩
সেদিন দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য।
৭৭:৫০
فَبِأَىِّআর কোন তাহলেfabi-ayyiحَدِيثٍۭকালাম (থাকতে পারে)ḥadīthinبَعْدَهُۥতার পর (কুরআনের)baʿdahuيُؤْمِنُونَতারা ইমান (যার উপর) আনবেyu'minūna٥٠
তাহলে কুরআনের পর (তার চেয়ে উত্তম) আর কোন্ কিতাব আছে যার উপর তারা ঈমান আনবে?
—
—
—
—
লোড হচ্ছে…